পরীক্ষা আর্কাইভ

GKPedia - বাংলাদেশ বিষয়াবলি

পরীক্ষাGKPedia - বাংলাদেশ বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ৭ টপিক: বাংলাদেশের সরকার জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিনাস ও সংস্কার এবং বাংলাদেশের জাতীয় বিষয়াবলি প্রাচীনকাল হতে সমসাময়িক কালের ইতিহাস - ১ [Live Class – 9 & 10]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKPedia - বাংলাদেশ বিষয়াবলি

GKPedia - বাংলাদেশ বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
কোন প্রাচীন নগরী ২০১৬ সালে সার্কের 'সাংস্কৃতিক রাজধানী' হিসেবে স্বীকৃতি পায়?
  1. ময়নামতি
  2. মহাস্থানগড়
  3. সোমপুর বিহার
  4. ওয়ারী-বটেশ্বর
সঠিক উত্তর:
মহাস্থানগড়
উত্তর
সঠিক উত্তর:
মহাস্থানগড়
ব্যাখ্যা
• মহাস্থানগড়:
- মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন নগরী।
- প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল।
- মহাস্থানগড় বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত।
- ২০১৬ সালে মহাস্থানগড় সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে স্বীকৃতি পায়।
- ২০১৫ সাল থেকে সার্ক কালচারাল সেন্টার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কোনো একটি প্রাচীন ঐতিহ্যবাহী অঞ্চলকে সার্কের রাজধানী হিসেবে ঘোষণা করে আসছে।
- সার্কভুক্ত দেশগুলোর ইংরেজি নামের আদ্যক্ষরের ভিত্তিতে দেশগুলোর স্থান বেছে নেওয়া হচ্ছে।

তথ্যসূত্র: বগুড়া জেলা অফিসিয়াল ওয়েবসাইট; ২৪ নভেম্বর ২০১৬, প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
.
নিম্নের কোন মন্ত্রণালয়ের পূর্ব নাম 'সংস্থাপন মন্ত্রণালয়' ছিল?
  1. ভূমি মন্ত্রণালয়
  2. সমাজকল্যাণ মন্ত্রণালয়
  3. জনপ্রশাসন মন্ত্রণালয়
  4. পরিকল্পনা মন্ত্রণালয়
সঠিক উত্তর:
জনপ্রশাসন মন্ত্রণালয়
উত্তর
সঠিক উত্তর:
জনপ্রশাসন মন্ত্রণালয়
ব্যাখ্যা
• জনপ্রশাসন মন্ত্রণালয়:

⇒ জনপ্রশাসন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়।
⇒ সংস্থাপন মন্ত্রণালয় হলো 'জনপ্রশাসন মন্ত্রণালয়' এর পূর্ব নাম।
⇒ ১৯৮২ সালে Martial Law Committee on Reorganizational Set-up সকল সরকারি মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর/পরিদপ্তরসহ সকল স্বায়ত্তশাসিত সংস্থার পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করে।
⇒ সময়ের আবর্তনে কার্যসম্পৃক্ত নামকরণের চাহিদা অনুভূত হওয়ায় ২৮/০৪/১১ সালে তারিখে সংস্থাপন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জনপ্রশাসন মন্ত্রণালয় (Ministry of Public Administration) করা হয়।

সাংগঠনিক কাঠামো:
- এ মন্ত্রণালয়ে ৯টি অনুবিভাগ, ২৬টি অধিশাখা ও ৭৩টি শাখা/ইউনিট/কোষ রয়েছে।
- তাছাড়া বাংলাদেশ সচিবালয় কেন্দ্রীয় গ্রন্থাগার এবং লোক-প্রশাসন কম্পিউটার কেন্দ্র এ মন্ত্রণালয়ের অধীন।

তথ্যসূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয় ওয়েবসাইট।
.
নিচের কোনটি গ্রামভিত্তিক স্থানীয় সরকার ব্যবস্থার অন্তর্গত?
  1. জেলা পরিষদ
  2. উপজেলা পরিষদ
  3. গ্রাম পরিষদ
  4. ক ও খ উভয়
সঠিক উত্তর:
ক ও খ উভয়
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ উভয়
ব্যাখ্যা
বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা:
- বর্তমান বাংলাদেশে শহুরে ও গ্রামীণ দুই ধরনের স্থানীয় সরকার কার্যকর রয়েছে।
- বাংলাদেশে শহরের জন্য দুই স্তর বিশিষ্ট ও গ্রাম অঞ্চলের জন্য তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে।

⇨ শহর অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা:
- পৌরসভা এবং
- সিটি কর্পোরেশন।

⇨ গ্রাম অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা:
- ইউনিয়ন পরিষদ,
- উপজেলা পরিষদ এবং
- জেলা পরিষদ।

তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বর্তমান কোন জেলার অদূরে করতোয়া নদীর তীরে পুন্ড্রনগর অবস্থিত?
  1. রংপুর
  2. বগুড়া
  3. রাজশাহী
  4. দিনাজপুর
সঠিক উত্তর:
বগুড়া
উত্তর
সঠিক উত্তর:
বগুড়া
ব্যাখ্যা
• পুন্ড্রনগর:

⇒ প্রাচীন বাংলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ জনপদের নাম পুন্ড্র।
⇒ পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম পুন্ড্রনগর।
⇒ বর্তমান বগুড়া শহরের অদূরে করতোয়া নদীর তীরে পুন্ড্রনগর অবস্থিত।
⇒ পরবর্তীকালে এর নাম মহাস্থানগড় হয়।
⇒ সম্ভবত মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে (খ্রি. পু. ২৭৩-২৩২ অব্দ) প্রাচীন পুন্ড্র রাজ্য স্বাধীনসত্তা হারায়।
⇒ এ রাজ্যের বিস্তৃতি বর্তমান বগুড়া, রংপুর ও দিনাজপুর পর্যন্ত ছিল।
⇒ পুন্ড্র রাজ্যের উত্তর অংশের নাম বরেন্দ্র, বরেন্দ্রী অথবা বরেন্দ্রভূমি ছিল।
⇒ রাজশাহী অঞ্চলকে এখনও বরেন্দ্র বলা হয়ে থাকে।
⇒ গুপ্ত যুগে (৪র্থ- ৬ষ্ঠ শতকে) পুন্ড্র নগর ছিল গুপ্তদের প্রাদেশিক রাজধানী।
⇒ পুন্ড্র জনপদে একটি উন্নত নগর সভ্যতা ছিল।
⇒ প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুন্ড্রই ছিল বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ রাজ্য।

তথ্যসূত্র: বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
মন্ত্রণালয়ের অধীনস্থ এক বা একাধিক ইউনিটকে কী বলা হয়?
  1. অধিদপ্তর
  2. পরিদপ্তর
  3. সচিবালয়
  4. কার্যালয়
সঠিক উত্তর:
অধিদপ্তর
উত্তর
সঠিক উত্তর:
অধিদপ্তর
ব্যাখ্যা
• অধিদপ্তর:

⇒ সাধারণত মন্ত্রণালয়ের অধীন এক বা একাধিক ইউনিটকে অধিদপ্তর বলে।
⇒ অধিদপ্তরের প্রধান হলেন মহাপরিচালক।
⇒ তিনি অতিরিক্ত সচিবের মর্যাদাসম্পন্ন।

অন্যদিকে,
- অধিদপ্তরের অধীন এক বা একাধিক দপ্তরকে পরিদপ্তর বলে, যার প্রধান হলেন 'পরিচালক'।
- যিনি একজন যুগ্ম সচিব বা উপসচিবের মর্যাদাসম্পন্ন।

তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্ৰেণী।
.
বাংলাদেশের সর্বোচ্চ আদালত কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬২ সালে
  2. ১৯৭২ সালে
  3. ১৯৮২ সালে
  4. ১৯৯২ সালে
সঠিক উত্তর:
১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালে
ব্যাখ্যা
• সুপ্রিম কোর্ট:
- সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত।
- ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠিত হয়।

- এটি দুটি বিভাগের সমন্বয়ে গঠিত। যথা- হাইকোর্ট বিভাগ ও আপীল বিভাগ।
- বাংলাদেশের সংবিধানের ৯৪(১) ধারায় সুপ্রিম কোর্ট এর গঠন সম্পর্কিত বিধান রয়েছে।

উল্লেখ্য,
- প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালিত হয়। 

তথ্যসূত্র: সুপ্রিম কোর্ট ওয়েবসাইট।
.
কোন বাংলার প্রাচীন জনপদ নাম সমতট নামে পরিচিত?
  1. উত্তর-পূর্ব
  2. দক্ষিণ-পশ্চিম
  3. দক্ষিণ-পূর্ব
  4. উত্তর-পশ্চিম
সঠিক উত্তর:
দক্ষিণ-পূর্ব
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ-পূর্ব
ব্যাখ্যা
• সমতট:
- পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলার প্রাচীন জনপদের নাম সমতট।
- প্রাচীন বঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্ব অংশের নতুন নামের আর একটি বিশাল রাজ্য।
- মধ্যবাংলার কিছু অংশ এর অন্তর্ভুক্ত ছিল।
- বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের কিছু অংশ, বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল সমতট নামে পরিচিত ছিল।
- তবে ত্রিপুরাকে সমতটের প্রধান কেন্দ্র বলা হতো।
- রাজা রাজভট্টের (৭ম শতকে) অন্যতম রাজধানী ছিল বড়োকামতা।

তথ্যসূত্র: বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিম্নের বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ স্থানীয় শাসন সংক্রান্ত?
  1. অনুচ্ছেদ ৫৬
  2. অনুচ্ছেদ ৫৭
  3. অনুচ্ছেদ ৫৮
  4. অনুচ্ছেদ ৫৯
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৫৯
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৫৯
ব্যাখ্যা
• সংবিধানের অনুচ্ছেদ ৫৯ এ স্থানীয় শাসন এবং ৬০- এ স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে।

অনুচ্ছেদ ৫৯: স্থানীয় শাসন-
(১) আইনানুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হইবে।
(২) এই সংবিধান ও অন্য কোন আইন-সাপেক্ষে সংসদ আইনের দ্বারা যেরূপ নির্দিষ্ট করিবেন, এই অনুচ্ছেদের (১) দফায় উল্লিখিত প্রত্যেক প্রতিষ্ঠান যথোপযুক্ত প্রশাসনিক একাংশের মধ্যে সেইরূপ দায়িত্ব পালন করিবেন এবং অনুরূপ আইনে নিম্নলিখিত বিষয় সংক্রান্ত দায়িত্ব অন্তর্ভুক্ত হইতে পারিবে:
(ক) প্রশাসন ও সরকারী কর্মচারীদের কার্য;
(খ) জনশৃংখলা রক্ষা;
(ক) জনসাধারণের কার্য ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন।

অন্যদিকে, উল্লিখিত অনুচ্ছেদসমূহের বিষয়বস্তু:
অনুচ্ছেদ ৫৬ - মন্ত্রিগণ;
অনুচ্ছেদ ৫৭ - প্রধানমন্ত্রীর পদের মেয়াদ;
অনুচ্ছেদ ৫৮ - অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ।

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।
.
কত সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়?
  1. ১৯৯৭ সালে
  2. ২০০০ সালে
  3. ২০০১ সালে
  4. ২০০৩ সালে
সঠিক উত্তর:
২০০১ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০১ সালে
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়:

- ২০০১ সালের ২৩ অক্টোবর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়।
- এই মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী ছিলেন রেদোয়ান আহমেদ।
- সর্বপ্রথম বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনে ৩ টি কক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম আরম্ভ হয়।।
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এই মন্ত্রণালয়ের অধীন।

এই মন্ত্রণালয়ের কাজগুলোর মধ্যে রয়েছে:
- মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের সঠিক তালিকা তৈরি ও হালনাগাদ,সম্মানী ভাতা দেওয়া;
- মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক দলিল প্রকাশ ও সংরক্ষণ;
- যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের চিকিৎসা, রেশনসহ বিভিন্ন সুবিধা প্রদান;
- মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন;
- মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান, যুদ্ধক্ষেত্র, বধ্যভূমি ও গণকবর চিহ্নিত করে সংরক্ষণ;
- মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য অবদানের জন্য দেশি-বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় স্বীকৃতি।

তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট ও প্রথম আলো।