পরীক্ষা আর্কাইভ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

পরীক্ষাব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়05 minutes১৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৪
সিলেবাস
Exam - 52 Daily Quiz Bangla: Topic: প্রতিশব্দ, বিপরীতার্থক শব্দ, শব্দার্থ ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ] · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
'কুরঙ্গ' শব্দের অর্থ কী?
  1. হরিণ
  2. সাপ
  3. হাতি
  4. সিংহ
সঠিক উত্তর:
হরিণ
উত্তর
সঠিক উত্তর:
হরিণ
ব্যাখ্যা

• 'কুরঙ্গ' শব্দের অর্থ - হরিণ

অন্যদিকে,
'সাপ' শব্দের অর্থ - ভুজঙ্গ। 
‘হাতি’ শব্দের অর্থ - কুঞ্জর। 
‘সিংহ' শব্দের অর্থ - মৃগেন্দ্র।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'সন্ধি' এর বিপরীত শব্দ - 
  1. বিগ্রহ
  2. কপটতা
  3. বিবাদ
  4. ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
ব্যাখ্যা

• 'সন্ধি' এর বিপরীত শব্দ - বিবাদ, বিগ্রহ।

অন্যদিকে,
- 'হৃদ্যতা' এর বিপরীত শব্দ- 'কপটতা',

আরো কিছু বিপরীত শব্দ:
- 'হাজির' এর বিপরীত শব্দ- 'গরহাজির',
- 'সরস' এর বিপরীত শব্দ- 'নীরস',
- 'মুক্ত' এর বিপরীত শব্দ- 'আবদ্ধ',
- 'মুখ্য' এর বিপরীত শব্দ- 'গৌণ'।

উৎস: ভাষাশিক্ষা- ড. হায়াৎ মামুদ।

.
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ নয় - 
  1. চপলা
  2. অশনি
  3. তড়িৎ
  4. অনিল
সঠিক উত্তর:
অনিল
উত্তর
সঠিক উত্তর:
অনিল
ব্যাখ্যা

'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা

অন্যদিকে,
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

.
'কড়ি' - শব্দের অর্থ কী?
  1. বাসগৃহ
  2. নির্দেশ
  3. কপর্দক
  4. বাসস্থান
সঠিক উত্তর:
কপর্দক
উত্তর
সঠিক উত্তর:
কপর্দক
ব্যাখ্যা

• 'কড়ি' শব্দের অর্থ - কপর্দক, অর্থ, ধন।

অন্যদিকে,
'আজ্ঞা' শব্দের অর্থ - আদেশ, অনুজ্ঞা, হুকুম, নির্দেশ
'ধাম' শব্দের অর্থ - বাসগৃহ, আলয়, আগার, বাসস্থান

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
'খতর' শব্দের অর্থ কী?
  1. ঘুস
  2. ক্ষণকাল
  3. ক্রেতা
  4. বিপদ
সঠিক উত্তর:
বিপদ
উত্তর
সঠিক উত্তর:
বিপদ
ব্যাখ্যা

• 'খতর' শব্দের অর্থ - বিপদ

অন্যদিকে,
'খতি' শব্দের অর্থ - ঘুস।
'খদ্দের' শব্দের অর্থ - ক্রেতা।
'খনেক' শব্দের অর্থ - ক্ষণকাল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ -
  1. বিরক্ত
  2. বিনয়
  3. বিনীত
  4. বিরত
সঠিক উত্তর:
বিনীত
উত্তর
সঠিক উত্তর:
বিনীত
ব্যাখ্যা

• 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ - বিনীত

অন্যদিকে,
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত।
'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত।
'ঔদ্ধত্য' শব্দের বিপরীত শব্দ - বিনয়।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'দিনেশ' শব্দের অর্থ কী?
  1. বৎসর
  2. ঈশ্বর
  3. সূর্য
  4. জলবিন্দু
সঠিক উত্তর:
সূর্য
উত্তর
সঠিক উত্তর:
সূর্য
ব্যাখ্যা

• 'দিনেশ' শব্দের অর্থ - 'সূর্য, দিবাকর'।

অন্যদিকে,
'সন' শব্দের অর্থ- 'বৎসর'।
'দীনেশ' শব্দের অর্থ - 'দরিদ্রের আশ্রয় বা সহায়। ঈশ্বর, সৃষ্টিকর্তা'।
'শীকর' শব্দের অর্থ - বাতাসে ভাসমান জলকনা, জলবিন্দু।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

.
‘চাঁদ’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. নিশাকর
  2. ভানু
  3. শশী
  4. সিতাংশু
সঠিক উত্তর:
ভানু
উত্তর
সঠিক উত্তর:
ভানু
ব্যাখ্যা

• ‘চাঁদ’ শব্দের প্রতিশব্দ নয় - ভানু। 'ভানু', ‘সূর্য’ শব্দের প্রতিশব্দ।

’চাঁদ' শব্দের প্রতিশব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু,
মৃগাঙ্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

.
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ - 
  1. জলধি
  2. পাথার
  3. রত্নাকর
  4. শৈবলিনী
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নটি হওয়া উচিত ছিল: 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
তাহলে সঠিক উত্তর হতো: শৈবলিনী।
প্রশ্ন অনুসারে অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
-------------------

'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি ইত্যাদি

অন্যদিকে,
'নদী' শব্দের সমার্থক শব্দ:
- নদ, নদনদী, গাঙ, স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, নির্ঝরণী, তরঙ্গিণী, মন্দাকিনী, কল্লোলিনী ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মাহমুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১০.
‘কোকিল’ শব্দের সমার্থক শব্দ - 
  1. মধুসখা
  2. পারাবত
  3. বায়স
  4. শিখণ্ডী
সঠিক উত্তর:
মধুসখা
উত্তর
সঠিক উত্তর:
মধুসখা
ব্যাখ্যা

কোকিল’ শব্দের সমার্থক শব্দ:
- কাকপুষ্ট, পরপুষ্ট, কলকণ্ঠ, পিক, বসন্তদূত, অন্যপুষ্ট, মধুস্বর, মধুসখা
 
অন্যদিকে,
• ‘কবুতর’ শব্দের প্রতিশব্দ:
- কপোত, পায়রা, পারাবত, নোটন।
 
• ‘কাক’ শব্দের প্রতিশব্দ:
- বায়স, পরভৃৎ, পরপোষক।
 
• ‘কলাপী’ শব্দের প্রতিশব্দ:
- ময়ূর, কেকা, কেকী, শিখি, শিখণ্ডী, বর্হী।
 
উৎস: 
১। বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১১.
'গম্ভীর' এর বিপরীত শব্দ -
  1. বিমর্ষ
  2. চঞ্চল
  3. নিবিড়
  4. জড়
সঠিক উত্তর:
চঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
চঞ্চল
ব্যাখ্যা

• 'গম্ভীর' এর বিপরীত শব্দ - চঞ্চল।

• 'গম্ভীর' শব্দের অর্থ- গভীর, নিবিড়; গুরুতর; নিরানন্দ; বিমর্ষ।
• 'চপল' শব্দের অর্থ- চঞ্চল; প্রগল্ভ‌। ক্ষণস্থায়ী।

অন্যদিকে,
- চেতন - জড়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য।

১২.
'রাত' শব্দের সমার্থক শব্দ - 
  1. নিশীথিনী
  2. শর্বরী
  3. যামিনী
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা

'রাত' শব্দের সমার্থক শব্দ:
- রাত্রি,
- রজনী,
- নিশি,
- নিশা,
- নিশীথ,
- নিশীথিনী,
- যামিনী,
- শর্বরী,
- বিভাবরী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৮ ও ২০২১ সংস্করণ)।

১৩.
'শুভ্র' শব্দের অর্থ কী?
  1. দীর্ঘকায়
  2. ফিকে
  3. শ্বেত
  4. অভিজ্ঞ
সঠিক উত্তর:
শ্বেত
উত্তর
সঠিক উত্তর:
শ্বেত
ব্যাখ্যা

• 'শুভ্র' শব্দের অর্থ - শ্বেত, সাদা, শুক্ল, ধবল।
 
অন্যদিকে,
'প্রাংশু' শব্দের অর্থ- দীর্ঘকায়; উন্নত।
'হালকা' শব্দের অর্থ- ভারী নয় এমন; ফিকে
'প্রাচীন' শব্দের অর্থ- অনাধুনিক, অভিজ্ঞ, বৃদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য।

১৪.
'অধমর্ণ' এর বিপরীতার্থক শব্দ -
  1. নির্বাণ
  2. উত্তমর্ণ
  3. অর্বাচীন
  4. অধিত্যকা
সঠিক উত্তর:
উত্তমর্ণ
উত্তর
সঠিক উত্তর:
উত্তমর্ণ
ব্যাখ্যা

• 'অধমর্ণ' এর বিপরীতার্থক শব্দ - উত্তমর্ণ

অন্যদিকে,
অধিত্যকা - উপত্যকা। 
অনির্বাণ - নির্বাণ। 
অর্বাচীন - প্রাচীন। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।