উত্তর
ব্যাখ্যা
প্রাচীন ভারতীয় কথ্য আর্য ভাষাকে আদিম প্রাকৃত ভাষা বলা হয়। এটি খ্রিষ্ট পূর্ব ৮০০ বছর আগে ছিল।
- পাণিনি প্রাচীন ভারতীয় কথ্য ভাষাকে সংস্কার করে ‘অষ্টাধ্যায়ী’ নামে একটি ব্যাকরণগ্রন্থ লিখে একটি মার্জিত ও অভিজাত ভাষা দাঁড় করালেন, যে ভাষাতে কথা বলা হতো না, শুধু লেখার জন্য ব্যবহৃত হতো। সেই ভাষা হলো - সংস্কৃত।
- সংস্কার করা হয়েছে বলে এটির নাম সংস্কৃত ভাষা।
উৎস : ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ