পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ ও ক্ষতি। সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
একটি সংখ্যার ৮% নিলে ১০৬৪ পাওয়া যায়; সংখ্যাটি কত?
  1. ক) ১৩,১০০ টাকা
  2. খ) ১৩,৩০০ টাকা
  3. গ) ১৩,৫০০ টাকা
  4. ঘ) ১৩,৭০০ টাকা
ব্যাখ্যা

সংখ্যাটি a হলে পাই,
a এর ৮/১০০ = ১০৬৪
বা, ৮a/১০০ = ১০৬৪
বা, a = (১০৬৪ × ১০০)/৮
= ১৩,৩০০ টাকা

.
১৮ এর কত শতাংশ ১২ হবে?
  1. ক) ১৩৩.৩৩%
  2. খ) ৩৩.৩৬%
  3. গ) ৬৬.৬৭%
  4. ঘ) ৭৫%
ব্যাখ্যা

(১২×১০০)/১৮
= ৬৬.৬৭%

.
একটি ভর্তি পরিক্ষায় ৬০% উচ্চ শিক্ষায় ভর্তির সুযোগ পায়। সুযোগ বঞ্চিতদের ১২ জন যুব উন্নয়নে প্রশিক্ষণ নেয় এবং ৪৮ জন ব্যবসা শুরু করে। ঐ ভর্তি পরীক্ষায় কতজন অংশগ্রহণ করে?
  1. ক) ১৫০
  2. খ) ১২০
  3. গ) ১০০
  4. ঘ) ৯০
ব্যাখ্যা

প্রশিক্ষণ নেওয়া এবং ব্যবসায়ীর সংখ্যা = ১২ + ৪৮
= ৬০ জন
অর্থাৎ, ৪০% = ৬০ জন
∴ ১০০% = (৬০×১০০)/৪০
= ১৫০ জন।

.
একটি পণ্যের দাম ২০% ছাড় দেয়া হলো। পুনরায় হ্রাসকৃত মূল্যের ১০% ছাড় দেয়া হলো। মোটের উপর শতকরা কত টাকা ছাড় দেয়া হলো?
  1. ক) ২২ টাকা
  2. খ) ২৪ টাকা
  3. গ) ২৮ টাকা
  4. ঘ) ৩২ টাকা
ব্যাখ্যা

ধরি,
পণ্যের দাম ১০০ টাকা
২০% ছাড়ে হ্রাসকৃত মূল্য ৮০ টাকা
৮০ টাকার ১০% = ৮ টাকা
∴ মোট ছাড়ের পরিমাণ = (২০+৮) টাকা
= ২৮ টাকা

.
প্রতি বছর কোন শহরের লোকসংখ্যা ৮% জন্মগ্রহণ করে এবং ৩% মৃত্যুবরণ করে। এক বছরে ঐ শহরে ৪০০ লোক বৃদ্ধি পেলে, ঐ শহরে মোট লোকসংখ্যা কত?
  1. ক) ৮০০০ জন
  2. খ) ৮৫০০ জন
  3. গ) ৯০০০ জন
  4. ঘ) ১০০০০ জন
ব্যাখ্যা

বৃদ্ধির হার = ৮% - ৩% = ৫%
এখন, ৫% = ৪০০
∴ ১০০% = (৪০০×১০০)/৫
= ৮০০০ জন

.
অভি তার আয়ের ৬০% খরচ করে। তার আয় ৩২% বৃদ্ধি পাওয়াতে সে তার খরচ আরো ২০% বাড়িয়ে দিল। এতে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে?
  1. ক) ৪০% বৃদ্ধি
  2. খ) ৪০% হ্রাস
  3. গ) ৫০% বৃদ্ধি
  4. ঘ) ৫০% হ্রাস
ব্যাখ্যা

ধরি, অভির বর্তমান আয় = ১০০ টাকা
∴ ব্যায় = ৬০ টাকা এবং
সঞ্চয় = ৪০ টাকা
৩২% বৃদ্ধিতে নতুন আয় = ১৩২ টাকা
নতুন ব্যায় = ৬০+(৬০ এর ২০%) = ৭২ টাকা
∴ নতুন সঞ্চয় = ১৩২ - ৭২ = ৬০ টাকা
∴ সঞ্চয় বৃদ্ধি = ৬০ - ৪০ = ২০ টাকা
∴ সঞ্চয় বৃদ্ধির হার = (২০×১০০)/৪০ = ৫০%

.
কোন সংখ্যার ১৪% সমান ৭০ হলে, ঐ সংখ্যার ৪০% কত হবে?
  1. ক) ১৫০
  2. খ) ১৮০
  3. গ) ২০০
  4. ঘ) ২২০
ব্যাখ্যা

ধরি,
সংখ্যাটি = a
∴ a এর ১৪% = ৭০
বা, ১৪a/১০০ = ৭০
বা, a = (৭০×১০০)/১৪
= ৫০০
∴ ৫০০ এর ৪০% = ২০০

.
একজন তরমুজ বিক্রেতা প্রতিটি তরমুজ ৭৫ টাকা হিসাবে ক্রয় করে ৮০ টাকা দরে বিক্রয় করায় ৫০০ টাকা লাভ হয়। তিনি কয়টি তরমুজ কিনেছিলেন?
  1. ক) ১০০ টি
  2. খ) ১১০ টি
  3. গ) ৯০ টি
  4. ঘ) ৮০ টি
ব্যাখ্যা

প্রতি তরমুজে লাভ = ৮০ - ৭৫ = ৫ টাকা
∴ মোট তরমুজ সংখ্যা = ৫০০/৫ = ১০০ টি

.
একটি কলম ৫৬ টাকায় বিক্রয় করায় ৮ টাকা লাভ হলো। এতে শতকরা কত লাভ হলো?
  1. ক) ১৫%
  2. খ) ১৬.৬৭%
  3. গ) ১৭%
  4. ঘ) ১৮%
ব্যাখ্যা

এখানে,
ক্রয়মূল্য = ৫৬ - ৮ = ৪৮ টাকা
∴ লাভের হার = (৮×১০০)/৪৮
= ১৬.৬৭%

১০.
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির বিক্রয়মূল্য ১০% বেশি হলে কত লাভ হবে?
  1. ক) ৯৫ টাকা
  2. খ) ১০০ টাকা
  3. গ) ১০৫ টাকা
  4. ঘ) ১১০ টাকা
ব্যাখ্যা

১০% লাভে, ৫০০ টাকার দ্রব্যের বিক্রয়মূল্য = (১১০×৫০০)/১০০
= ৫৫০ টাকা
১০% বেশিতে বিক্রয় মূল্য =  (১১০×৫৫০)/১০০
= ৬০৫ টাকা
∴ লাভ = ৬০৫ - ৫০০
= ১০৫ টাকা

১১.
একটি বই ৫৩৫ টাকায় বিক্রি করায় ৭% লাভ হয়। বইটি কত টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়?
  1. ক) ৩০০ টাকা
  2. খ) ৩৫০ টাকা
  3. গ) ৪০০ টাকা
  4. ঘ) ৪৫০ টাকা
ব্যাখ্যা

৭% লাভে,
১০৭ টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য = ১০০ টাকা
৫৩৫ টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য = (১০০×৫৩৫)/১০৭
= ৫০০ টাকা
∴ ২০% ক্ষতিতে বইটির বিক্রয়মূল্য = (৮০×৫০০)/১০০
= ৪০০ টাকা

১২.
একটি কাঁঠাল ১০% ক্ষতিতে বিক্রি করা হলো। কাঁঠালটি আরো ৪০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ১০% লাভ হতো। কাঠালটির ক্রয় মূল্য কত?
  1. ক) ২০০ টাকা
  2. খ) ২১০ টাকা
  3. গ) ২২০ টাকা
  4. ঘ) ২৩০ টাকা
ব্যাখ্যা

ধরি,
ক্রয়মূল্য a টাকা,
১০% ক্ষতিতে বিক্রয় মূল্য = ৯০a/১০০ টাকা
১০% লাভে বিক্রয় মূল্য = ১১০a/১০০ টাকা
∴ (১১০a/১০০) - (৯০a/১০০) = ৪০
বা, ২০a/১০০ = ৪০
∴ a = (৪০×১০০)/২০
= ২০০ টাকা

১৩.
একটি বইয়ের উৎপাদন খরচ ২১০ টাকা। উৎপাদন কারী ২০% লাভে খুচরা বিক্রেতার নিকট বিক্রি করে এবং খুচরা বিক্রেতা ২৫% লাভে বইটি ক্রেতার নিকট বিক্রি করলে, ক্রেতা বইটি কত টাকায় ক্রয় করে?
  1. ক) ৩০০ টাকা
  2. খ) ৩১৫ টাকা
  3. গ) ৩৩০ টাকা
  4. ঘ) ৩৫০ টাকা
ব্যাখ্যা

উৎপাদন খরচ = ২১০ টাকা
২০% লাভে বিক্রয়মূল্য = (২১০×১২০)/১০০
= ২৫২ টাকা
পুনরায়, ২৫% লাভে বিক্রয়মূল্য = (২৫২×১২৫)/১০০
= ৩১৫ টাকা

১৪.
৫ টাকায় ৮টি আমলকি ক্রয় করে ৫ টাকায় ৬টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ৩০%
  2. খ) ৩৩.৩৩%
  3. গ) ৬৬.৬৭%
  4. ঘ) ৩৫%
ব্যাখ্যা

১টি আমলকির ক্রয়মূল্য = ৫/৮ টাকা
১টি আমলকির বিক্রয়মূল্য = ৫/৬ টাকা
∴ লাভ = ৫/৬ - ৫/৮
= (২০ - ১৫)/২৪
= ৫/২৪ টাকা
∴ লাভের হার = (৫/২৪ × ১০০)/(৫/৮)
= (৫×১০০×৮)/(৫×২৪)
= ৩৩.৩৩%

১৫.
শতকরা বার্ষিক ১৫ টাকা হার সুদে ৭০০০ টাকার ৮ মাসের সুদ কত টাকা?
  1. ক) ৭০০ টাকা
  2. খ) ৭৫০ টাকা
  3. গ) ৮০০ টাকা
  4. ঘ) ৮৫০ টাকা
ব্যাখ্যা

১০০ টাকার ১২ মাসের সুদ = ১৫ টাকা
৭০০০ টাকার ৮ মাসের সুদ = (১৫×৭০০০×৮)/(১০০×১২)
= ৭০০ টাকা

১৬.
৮০০ টাকার ৫/২ বছরের সুদ ২৮০ টাকা হলে, শতকরা বার্ষিক সুদের হার কত?
  1. ক) ৭%
  2. খ) ৩.৫%
  3. গ) ১৪%
  4. ঘ) ১২%
ব্যাখ্যা

৮০০ টাকার ৫/২ বছরের সুদ ২৮০ টাকা
১০০ টাকার ১ বছরের সুদ = (১০০×২৮০×২)/(৮০০×৫)
= ১৪

১৭.
কোন আসল তিন বছরে সুদে আসলে ৪৮৪ টাকা এবং ৫ বছরে সুদে আসলে ৫৪০ টাকা হলে, শতকরা সুদের হার কত?
  1. ক) ৫%
  2. খ) ৭%
  3. গ) ৯%
  4. ঘ) ১১%
ব্যাখ্যা

২ বছরের সুদ = (৫৪০-৪৮৪) = ৫৬ টাকা
∴ ৩ বছরের সুদ = (৫৬×৩)/২ = ৮৪ টাকা
∴ আসল = ৪৮৪ - ৮৪ = ৪০০ টাকা
∴ ৪০০ টাকায় ৩ বছরের সুদ = ৮৪ টাকা
১০০ টাকায় ১ বছরের সুদ = (৮৪×১০০)/(৪০০×৩)
= ৭%

১৮.
বার্ষিক ১১% মুনাফায় কত বছরে ৮০০০ টাকার মুনাফা ৪৪০০ টাকা হবে?
  1. ক) ৩ বছর
  2. খ) ৪ বছর
  3. গ) ৫ বছর
  4. ঘ) ৬ বছর
ব্যাখ্যা

এখানে,
মুনাফা I = ৪৪০০ টাকা,
মূলধন P = ৮০০০ টাকা,
মুনাফার হার r = ১১%
∴ সময় n = ?
আমরা জানি,
I = prn
বা, n = I/pr
= ৪৪০০/(৮০০০ × ১১/১০০)
= (৪৪০০×১০০)/(৮০০০×১১)
= ৫

১৯.
বার্ষিক শতকরা ৮ টাকা মুনাফায় ৩২০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা?
  1. ক) ৫০০.৪৮ টাকা
  2. খ) ৫২০.৪৮ টাকা
  3. গ) ৫২৩.৪৮ টাকা
  4. ঘ) ৫৩২.৪৮ টাকা
ব্যাখ্যা

এখানে,
আসল p = ৩২০০ টাকা,
সময় n = ২ বছর,
সুদের হার r = ৮%
∴ চক্রবৃদ্ধি সুদাসল = p(১ + r/১০০)n
= ৩২০০ × (১ + ৮/১০০)
= ৩২০০ × (১০৮×১০৮)/(১০০×১০০)
= ৩৭৩২.৪৮ টাকা
∴ সুদ = ৩৭৩২.৪৮ - ৩২০০
= ৫৩২.৪৮ টাকা

২০.
r% হার সুদে a টাকার ৫ বছরের সুদ r টাকা হলে a = ?
  1. ক) ১৫
  2. খ) ২০
  3. গ) ২৫
  4. ঘ) ৩০
ব্যাখ্যা

r% হার সুদে,
a টাকার ৫ বছরের সুদ = (a×r×৫)/১০০
= ar/২০ টাকা
∴ ar/20 = r
বা, a = ২০