পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৪১
সিলেবাস
বিষয় - গাণিতিক যুক্তি টপিক - বীজগণিত i) বীজগাণিতিক সূত্রাবলি ও এর প্রয়োগ, বহুপদী উৎপাদক ও এর বিশ্লেষণ; ii) সরল ও দ্বিপদী সমীকরণ এবং সরল সহসমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা। সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই। -------------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ৪১ প্রশ্ন

.
যদি p4 + p2q2 + q4 = 75 এবং p2 + pq + q2 = 15 হয়, তবে p2 - pq + q2 এর মান কত?
  1. 5
  2. 15
  3. 10
  4. 9
ব্যাখ্যা

প্রশ্ন: যদি p4 + p2q2 + q4 = 75 এবং p2 + pq + q2 = 15 হয়, তবে p2 - pq + q2 এর মান কত?

সমাধান:
 p4 + p2q2 + q4 = 75 
⇒ (p2)2 + 2p2q2 + (q2)2 - p2q2 = 75
⇒ (p2 + q2)2 - (pq)2 = 75
⇒ (p2 + pq + q2)(p2 - pq + q2) = 75
⇒ 15 × (p2 - pq + q2) = 75 [p2 + pq + q2 = 15]
⇒ (p2 - pq + q2) = 75/15
∴ p2 - pq + q2 = 5

.
x2 + 10x - 144 এর একটি উৎপাদক x - 8 হলে, অপর উৎপাদক কোনটি?
  1. (x + 12)
  2. (x + 18)
  3. (x - 12)
  4. (x - 16)
ব্যাখ্যা

প্রশ্ন: x2 + 10x - 144 এর একটি উৎপাদক x - 8 হলে, অপর উৎপাদক কোনটি?

সমাধান:
x2 + 10x - 144 
= x2 + 18x - 8x - 144
= x(x + 18) - 8(x + 18)
= (x + 18)(x - 8)

সুতরাং, অপর উৎপাদকটি হলো (x + 18)।

.
(5x/6) + 2 = (2x/3) + 4 হলে, x এর মান কত?
  1. 8
  2. 10
  3. 12
  4. 15
ব্যাখ্যা

প্রশ্ন: (5x/6) + 2 = (2x/3) + 4 হলে, x এর মান কত?

সমাধান:
(5x/6) + 2 = (2x/3) + 4
বা, (5x/6) - (2x/3) = 4 - 2
বা, (5x - 4x)/6 = 2
বা, x/6 = 2
বা, x = 2 × 6
∴ x = 12

.
একটি খামারে মুরগি ও গরু একত্রে ৮০টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ২২০টি। তা হলে কতটি মুরগি আছে?
  1. ৬০
  2. ৫০
  3. ৩০
  4. ৭০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খামারে মুরগি ও গরু একত্রে ৮০টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ২২০টি। তা হলে কতটি মুরগি আছে?

সমাধান:
ধরি,
মুরগি আছে = ক টি
∴ গরু আছে = (৮০ - ক) টি
প্রশ্নমতে,
২ক + ৪(৮০ - ক) = ২২০
⇒ ২ক + ৩২০ - ৪ক = ২২০
⇒ ৩২০ - ২ক = ২২০
⇒ - ২ক = ২২০ - ৩২০
⇒ - ২ক = -১০০
⇒ ২ক = ১০০
∴ ক = ৫০

সুতরাং, মুরগি আছে ৫০টি।

.
a, b, c তিনটি স্বাভাবিক সংখ্যা। যদি a > b > c এবং b < 5 হয়, তবে নিচের কোনটি অবশ্যই ভুল?
  1. a - b > 0
  2. abc > 0
  3. a - c < 0
  4. a + b > c
ব্যাখ্যা

প্রশ্ন: a, b, c তিনটি স্বাভাবিক সংখ্যা। যদি a > b > c এবং b < 5 হয়, তবে নিচের কোনটি অবশ্যই ভুল?

সমাধান:
a > b > c এবং b < 5 
 ধরি, a = 4, b = 3 এবং c = 2 

ক) a - b > 0
⇒ 4 - 3 > 0 ⇒ 1 > 0 ; যা সঠিক।

খ) abc > 0
⇒ 4 × 3 × 2 = 24 > 0 ; যা সঠিক।

গ) a - c < 0
⇒ 4 - 2 < 0 ⇒ 2 < 0 ; যা ভুল। যেহেতু a > c, তাই a - c এর মান সবসময় ধনাত্মক হবে। এই উক্তিটি অবশ্যই ভুল।

ঘ) a + b > c
⇒ 4 + 3 > 2 ⇒ 7 > 2 ; যা সঠিক।

.
যদি 16x2 - 56x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে?
  1. 4
  2. 25
  3. 49
  4. 64
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 16x2 - 56x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে?

সমাধান:
16x2 - 56x 
= (4x)2 - 2 × (4x) × 7 + 72 - 72
= (4x - 7)2 - 49
∴ 16x2 - 56x এর সাথে 49 যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে।

.
x2 - y2 - 2y - 1 এর একটি উৎপাদক কোনটি?
  1. (x - y)
  2. (x - y + 1)
  3. (x + y - 1)
  4. (x - y - 1)
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - y2 - 2y - 1 এর একটি উৎপাদক কোনটি?

সমাধান:
x2 - y2 - 2y - 1
= x2 - (y2 + 2y + 1)
= x2 - (y + 1)2
= {x + (y + 1)}{x - (y + 1)}
= (x + y + 1)(x - y - 1)

সুতরাং, অপর উৎপাদকটি হলো (x + y + 1) অথবা (x - y - 1) ।

.
একটি সিনেমা হলে প্রতি সারিতে ৬ জন করে বসলে ৩টি সারি খালি থাকে। কিন্তু প্রতি সারিতে ৫ জন করে বসলে ১৫ জন দর্শকের দাঁড়িয়ে থাকতে হয়। ঐ সিনেমা হলে মোট দর্শক সংখ্যা কত?
  1. ১৬০ জন
  2. ১৮০ জন
  3. ২০০ জন
  4. ২৩০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সিনেমা হলে প্রতি সারিতে ৬ জন করে বসলে ৩টি সারি খালি থাকে। কিন্তু প্রতি সারিতে ৫ জন করে বসলে ১৫ জন দর্শকের দাঁড়িয়ে থাকতে হয়। ঐ সিনেমা হলে মোট দর্শক সংখ্যা কত?

সমাধান:
ধরি,
সারির সংখ্যা = ক টি

প্রতি সারিতে ৬ জন করে বসলে ৩টি সারি খালি থাকে।
∴ দর্শক সংখ্যা = (ক - ৩) × ৬ জন

প্রতি সারিতে ৫ জন করে বসলে ১৫ জন দর্শকের দাঁড়িয়ে থাকতে হয়।
∴ দর্শক সংখ্যা = ৫ক + ১৫ জন

প্রশ্নমতে, (ক - ৩) × ৬ = ৫ক + ১৫
⇒ ৬ক - ১৮ = ৫ক + ১৫
⇒ ৬ক - ৫ক = ১৫ + ১৮
⇒ ক = ৩৩

অতএব, সারির সংখ্যা ৩৩টি।

∴ দর্শক সংখ্যা = ৫ক + ১৫ জন
= (৫ × ৩৩) + ১৫ জন
= ১৬৫ + ১৫ জন
= ১৮০ জন

∴ ঐ সিনেমা হলে মোট দর্শক সংখ্যা হলো ১৮০ জন।

.
3x - 5 < 13 অসমতাটির সমাধান কোনটি?
  1. x > 6
  2. x < 6
  3. x > 5
  4. x < 18
ব্যাখ্যা

প্রশ্ন: 3x - 5 < 13 অসমতাটির সমাধান কোনটি?

সমাধান:
⇒ 3x - 5 < 13
⇒ 3x < 13 + 5
⇒ 3x < 18
⇒ x < 18/3
∴ x < 6

১০.
a + b = 25 এবং a - b = 5 হলে, ab এর মান কত?
  1. 125
  2. 100
  3. 150
  4. 120
ব্যাখ্যা

প্রশ্ন: a + b = 25 এবং a - b = 5 হলে, ab এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b = 25
a - b = 5

আমরা জানি,
4ab = (a + b)2 - (a - b)2
⇒ 4ab = (25)2 - (5)2
⇒ 4ab = 625 - 25
⇒ 4ab = 600
⇒ ab = 600/4
∴ ab = 150

১১.
x2 + 5x + 2 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
  1. বাস্তব ও অসমান
  2. বাস্তব ও সমান
  3. অবাস্তব ও অসমান
  4. অমূলদ ও সমান
ব্যাখ্যা

প্রশ্ন: x2 + 5x + 2 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?

সমাধান:
প্রদত্ত সমীকরণটি হলো x2 + 5x + 2 = 0
এই সমীকরণটিকে ax2 + bx + c = 0 আদর্শ রূপের সাথে তুলনা করে পাই,
a = 1
b = 5
c = 2
এখন, সমীকরণের নিশ্চায়ক (D) নির্ণয় করি।
 নিশ্চায়ক, D = b2 - 4ac
= (5)2 - 4 × 1 × 2
= 25 - 8
= 17 > 0
যেহেতু, নিশ্চয়ক (D) এর মান ধনাত্মক (D > 0), তাই মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
∴ মূলদ্বয়ের প্রকৃতি হলো বাস্তব ও অসমান।

১২.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা, অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 45 বৃদ্ধি পায়। অংক দুইটির যোগফল 11 হলে সংখ্যাটি কত?
  1. 38
  2. 83
  3. 29
  4. 92
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা, অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 45 বৃদ্ধি পায়। অংক দুইটির যোগফল 11 হলে সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
একক স্থানীয় অংক = x
এবং দশক স্থানীয় অংক = (11 - x)
∴ সংখ্যাটি = {x + 10(11 - x)} = 110 - 9x

আবার,
অংকদ্বয়ের স্থান বিনিময়ের পর সংখ্যাটি = {10x + (11 - x)} = 9x + 11

প্রশ্নমতে,
(9x + 11) - (110 - 9x) = 45
⇒ 9x + 11 - 110 + 9x = 45
⇒ 18x - 99 = 45
⇒ 18x = 45 + 99
⇒ 18x = 144
⇒ x = 144/18
⇒ x = 8

∴ নির্ণেয় সংখ্যাটি = 110 - (9 × 8)
= 110 - 72 = 38

১৩.
- 1 < x < 5 অসমতাটিকে পরমমান চিহ্ন ব্যবহার করে প্রকাশ করলে হবে-
  1. |x - 2| < 3
  2. |x + 2| < 3
  3. |x - 3| < 2
  4. |x + 3| < 2
ব্যাখ্যা

প্রশ্ন: - 1 < x < 5 অসমতাটিকে পরমমান চিহ্ন ব্যবহার করে প্রকাশ করলে হবে-

সমাধান:
⇒ - 1 < x < 5
⇒ - 1 - 2 < x - 2 < 5 - 2
⇒ - 3 < x - 2 < 3
⇒ |x - 2| < 3

∴ সমাধান: |x - 2| < 3

১৪.
যদি x2 - √8x + 1 = 0 হয়, তবে x - (1/x) এর মান কত?
  1. 2
  2. 5
  3. 1
  4. 7
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x2 - √8x + 1 = 0 হয়, তবে x - (1/x) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x2 - √8x + 1 = 0
⇒ x2 + 1 = √8x
⇒ x + (1/x) = √8 [উভয়পাশে x দ্বারা ভাগ করে]

এখন, 
{x - (1/x)}2 = {x + (1/x)}2 - 4 . x . (1/x)
⇒ {x - (1/x)}2 = (√8)2 - 4
⇒ {x - (1/x)}2 = 8 - 4
⇒ {x - (1/x)}2 = 4
⇒ x - (1/x) = √4
∴ x - (1/x) = 2

১৫.
এর সমাধান-
  1. 11/7
  2. 13/5
  3. 5
  4. 9
ব্যাখ্যা

প্রশ্ন: এর সমাধান- 

সমাধান:

১৬.
7 - 4x > 3x + 21 অসমতার সমাধান কোনটি?
  1. x < - 2
  2. x > - 2
  3. x < 2
  4. x > 2
ব্যাখ্যা

প্রশ্ন: 7 - 4x > 3x + 21 অসমতার সমাধান কোনটি?

সমাধান:
⇒ 7 - 4x > 3x + 21
⇒ - 4x - 3x > 21 - 7
⇒ - 7x > 14
⇒ x < 14/(- 7) [কোনো ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্নটি উল্টে যায়]
⇒ x < - 2

∴ সমাধান হলো x < - 2

১৭.
যদি a + b = 5 এবং a2 + b2 = 13 হয়, তবে a3 + b3 এর মান কত?
  1. 28
  2. 35
  3. 65
  4. 81
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a + b = 5 এবং a2 + b2 = 13 হয়, তবে a3 + b3 এর মান কত?

সমাধান:
দেয়া আছে, a + b = 5 এবং a2 + b2 = 13
এখন,
(a + b)2 = a2 + b2 + 2ab
⇒ 52 = 13 + 2ab
⇒ 25 = 13 + 2ab
⇒ 25 - 13 = 2ab
⇒ 12 = 2ab
⇒ ab = 6

∴ a3 + b3 = (a + b)3 - 3ab(a + b)
⇒ a3 + b3 = (5)3 - 3(6)(5)
⇒ a3 + b3 = 125 - 90
∴ a3 + b3 = 35

১৮.
একটি পিকনিকে যতজন বন্ধু ছিল, প্রত্যেকে তার থেকে 4 টাকা বেশি করে দেওয়ায় মোট 320 টাকা উঠল। পিকনিকে বন্ধুর সংখ্যা কত ছিল?
  1. 18 জন
  2. 16 জন
  3. 20 জন
  4. 12 জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পিকনিকে যতজন বন্ধু ছিল, প্রত্যেকে তার থেকে 4 টাকা বেশি করে দেওয়ায় মোট 320 টাকা উঠল। পিকনিকে বন্ধুর সংখ্যা কত ছিল?

সমাধান:
মনে করি, পিকনিকে বন্ধুর সংখ্যা = x জন
প্রত্যেকে চাঁদা দেয় = (x + 4) টাকা

প্রশ্নমতে,
⇒ x(x + 4) = 320
⇒ x2 + 4x = 320
⇒ x2 + 4x - 320 = 0
⇒ x2 + 20x - 16x - 320 = 0
⇒ x(x + 20) - 16(x + 20) = 0
⇒ (x - 16)(x + 20) = 0

হয়, x - 16 = 0
⇒ x = 16
অথবা, x + 20 = 0
⇒ x = - 20 (বন্ধুর সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই এটি গ্রহণযোগ্য নয়)

∴ পিকনিকে বন্ধুর সংখ্যা 16 জন ছিল।

১৯.
|3x - 4| < 5 এর সমাধান কোনটি?
  1. 3 < x < (1/3)
  2. x < 3
  3. (- 1/3) < x < 3
  4. x > (- 1/3)
ব্যাখ্যা

প্রশ্ন: |3x - 4| < 5 এর সমাধান কোনটি?

সমাধান:
⇒ |3x - 4| < 5
⇒ -5 < 3x - 4 < 5
⇒ -5 + 4 < 3x < 5 + 4
⇒ - 1 < 3x < 9
⇒ - 1/3 < x < 9/3
⇒ - 1/3 < x < 3

∴ সমাধান হলো -1/3 < x < 3

২০.
যদি x + (1/x) = 4 হয়, তাহলে x4 + (1/x4) এর মান কত?
  1. 196
  2. 194
  3. 198
  4. 256
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + (1/x) = 4 হয়, তাহলে x4 + (1/x4) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + (1/x) = 4
⇒ (x + 1/x)2 = 42 [উভয় পাশে বর্গ করে]
⇒ x2 + 2 × x × (1/x) + 1/x2 = 16
⇒ x2 + (1/x2) = 16 - 2
⇒ x2 + (1/x2) = 14

আবার,
⇒ {x2 + (1/x2)}2 = 142
⇒ (x2)2 + 2 × x2 × (1/x2) + (1/x2)2 = 196
⇒ x4 + 2 + (1/x4) = 196
⇒ x4 + (1/x4) = 196 - 2
∴ x4 + (1/x4) = 194

২১.
একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল - 2 এবং 5 হলে, সমীকরণটি হবে-
  1. x2 + 3x - 10 = 0
  2. x2 - 3x - 10 =0
  3. x2 + 7x - 10 = 0
  4. x2 - 10x - 15 = 0
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল - 2 এবং 5 হলে, সমীকরণটি হবে-

সমাধান:
একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল - 2 ও 5 হলে, সমীকরণটি নিম্নরুপ:
x2 - (মূলদ্বয়ের যোগফল)x + মূলদ্বয়ের গুণফল = 0
⇒ x2 - (- 2 + 5)x + (- 2 × 5) = 0
⇒ x2 - (3)x + (- 10) = 0
⇒ x2 - 3x - 10 = 0

২২.
একটি সংখ্যার ৬ গুণের সাথে ১৫ যোগ করা হলে যোগফল সংখ্যাটির ৮ গুণ অপেক্ষা ৫ কম। সংখ্যাটি কত?
  1. ১০
  2. ১২
  3. ১৪
  4. ১৮
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার ৬ গুণের সাথে ১৫ যোগ করা হলে যোগফল সংখ্যাটির ৮ গুণ অপেক্ষা ৫ কম। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = x
প্রশ্নমতে,
⇒ 6x + 15 = 8x - 5
⇒ 15 + 5 = 8x - 6x
⇒ 20 = 2x
⇒ x = 20/2
⇒ x = 10

∴ সংখ্যাটি হলো 10।

২৩.
x2 + 2x - 15 > 0 অসমতাটির সমাধান কোনটি?
  1. (- ∞, - 3) ∪ (5, ∞)
  2. (- 5, 3)
  3. (- 3, 5)
  4. (- ∞, - 5) ∪ (3, ∞)
ব্যাখ্যা

প্রশ্ন: x2 + 2x - 15 > 0 অসমতাটির সমাধান কোনটি?

সমাধান:
⇒ x2 + 2x - 15 > 0
⇒ x2 + 5x - 3x - 15 > 0
⇒ x(x + 5) - 3(x + 5) > 0
⇒ (x + 5)(x - 3) > 0

এই অসমতার সমাধান বিন্দু দুটি হলো x = - 5 এবং x = 3।
 
(x + 5)(x - 3) > 0 এর গুণফল ধনাত্মক হয়, যখন
উভয় উৎপাদকই ধনাত্মক (অর্থাৎ x > 3) অথবা উভয় উৎপাদকই ঋণাত্মক (অর্থাৎ x < - 5)।

অর্থাৎ, x < - 5 অথবা x > 3।
ব্যবধি আকারে লিখলে হয়: (- ∞, - 5) ∪ (3, ∞)।

২৪.
x3 - 3x2 + 4x - 5 কে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
  1. - 1
  2. - 3
  3. 0
  4. 5
ব্যাখ্যা

প্রশ্ন: x3 - 3x2 + 4x - 5 কে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?

সমাধান:
ধরি, p(x) = x3 - 3x2 + 4x - 5
ভাগশেষ উপপাদ্য অনুযায়ী, p(x) কে (x - 2) দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে P(2)।
P(2) = (2)3 - 3(2)2 + 4(2) - 5
= 8 - 3(4) + 8 - 5
= 8 - 12 + 8 - 5
= 16 - 17
= - 1

∴ নির্ণেয় ভাগশেষ হলো - 1।

২৫.
(3x - 4, 10) = (11, 2y + 4) হলে, (x, y) এর মান কত?
  1. (5, 3)
  2. (2, 6)
  3. (3, 5)
  4. (3, 4)
ব্যাখ্যা

প্রশ্ন: (3x - 4, 10) = (11, 2y + 4) হলে, (x, y) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
(3x - 4, 10) = (11, 2y + 4)

অতএব,
3x - 4 = 11
⇒ 3x = 11 + 4
⇒ 3x = 15
⇒ x = 5

এবং,
10 = 2y + 4
⇒ 10 - 4 = 2y
⇒ 6 = 2y
⇒ y = 3

∴ (x, y) = (5, 3)

২৬.
একটি বাসে মোট যাত্রী সংখ্যা ৮০ জন। স্পেশাল সিটের ভাড়া সাধারণ সিটের ভাড়ার ৩ গুণ। সাধারণ সিটের ভাড়া মাথাপিছু ২৫ টাকা। মোট ভাড়া আদায় ২৪০০ টাকা হলে, সাধারণ সিটের যাত্রী সংখ্যা কত?
  1. ৬৮ জন
  2. ৭০ জন
  3. ৭২ জন
  4. ৭৫ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাসে মোট যাত্রী সংখ্যা ৮০ জন। স্পেশাল সিটের ভাড়া সাধারণ সিটের ভাড়ার ৩ গুণ। সাধারণ সিটের ভাড়া মাথাপিছু ২৫ টাকা। মোট ভাড়া আদায় ২৪০০ টাকা হলে, সাধারণ সিটের যাত্রী সংখ্যা কত?

সমাধান:
ধরি,
সাধারণ সিটের যাত্রী সংখ্যা = ক জন
∴ স্পেশাল সিটের যাত্রী সংখ্যা = ৮০ - ক জন
সাধারণ সিটের ভাড়া মাথাপিছু = ২৫ টাকা
∴ স্পেশাল সিটের ভাড়া = ২৫ × ৩ = ৭৫ টাকা
প্রশ্নমতে,
২৫ক + ৭৫(৮০ - ক) = ২৪০০
⇒ ২৫ক + ৬০০০ - ৭৫ক = ২৪০০
⇒ ৬০০০ - ৫০ক = ২৪০০
⇒ - ৫০ক = ২৪০০ - ৬০০০
⇒ - ৫০ক = - ৩৬০০
⇒ ৫০ক = ৩৬০০
⇒ ক = ৩৬০০/৫০
⇒ ক = ৭২
সুতরাং, সাধারণ সিটের যাত্রী সংখ্যা হলো ৭২ জন।

২৭.
|x - 3| ≤ 4 হলে, m এবং n এর কোন মানের জন্য m ≤ 2x - 1 ≤ n হবে?
  1. m = 5 এবং n = 10
  2. m = - 3 এবং n = 13
  3. m = - 1 এবং n = 11
  4. m = - 1 এবং n = 13
ব্যাখ্যা

প্রশ্ন: |x - 3| ≤ 4 হলে, m এবং n এর কোন মানের জন্য m ≤ 2x - 1 ≤ n হবে?

সমাধান:
⇒ |x - 3| ≤ 4
⇒ - 4 ≤ x - 3 ≤ 4
⇒ - 4 + 3 ≤ x ≤ 4 + 3
⇒ - 1 ≤ x ≤ 7
⇒ - 1 × 2 ≤ 2x ≤ 7 × 2
⇒ - 2 ≤ 2x ≤ 14
⇒ - 2 - 1 ≤ 2x - 1 ≤ 14 - 1
⇒ - 3 ≤ 2x - 1 ≤ 13

এখন, m ≤ 2x - 1 ≤ n এর সাথে তুলনা করে পাই,
m = - 3 এবং n = 13।

২৮.
x3 - 3x2 + ax - 6 বহুপদীর একটি উৎপাদক x - 2 হলে, a এর মান কত?
  1. 2
  2. 9
  3. - 2
  4. 5
ব্যাখ্যা

প্রশ্ন: x3 - 3x2 + ax - 6 বহুপদীর একটি উৎপাদক x - 2 হলে, a এর মান কত?

সমাধান:
ধরি, f(x) = x3 - 3x2 + ax - 6
যেহেতু (x - 2) রাশিটির একটি উৎপাদক, সেহেতু x = 2 হলে f(x) এর মান শূন্য হবে।

এখন, f(2) এর মান নির্ণয় করি,
f(2) = (2)3 - 3(2)2 + a(2) - 6
= 8 - 3(4) + 2a - 6
= 8 - 12 + 2a - 6
= -4 + 2a - 6
= 2a - 10

শর্তমতে,
f(2) = 0
বা, 2a - 10 = 0
বা, 2a = 10
∴ a = 5

২৯.
হলে, x এর মান কত?
  1. 4
  2. 12
  3. 18
  4. 30
ব্যাখ্যা

প্রশ্ন: হলে, x এর মান কত?

সমাধান:

৩০.
চারটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৬ হলে, সবচেয়ে বড় সংখ্যাটি কত?
  1. ৩০
  2. ৩২
  3. ৩৩
  4. ৩৬
ব্যাখ্যা

প্রশ্ন: চারটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৬ হলে, সবচেয়ে বড় সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যা চারটি হলো যথাক্রমে ক, (ক + ১), (ক + ২) এবং (ক + ৩)।
প্রশ্নমতে,
ক + (ক + ১) + (ক + ২) + (ক + ৩) = ১২৬
⇒ ৪ক + ৬ = ১২৬
⇒ ৪ক = ১২৬ - ৬
⇒ ৪ক = ১২০
⇒ ক = ১২০/৪
⇒ ক = ৩০

∴ সবচেয়ে ছোট সংখ্যাটি হলো ৩০।
সবচেয়ে বড় সংখ্যাটি = ক + ৩ = ৩০ + ৩ = ৩৩

৩১.
8 - 3x ≥ 2x + 18 অসমতার সমাধান কোনটি?
  1. (- ∞, - 2]
  2. [- 2, ∞)
  3. (- ∞, 2]
  4. [- 3, ∞)
ব্যাখ্যা

প্রশ্ন: 8 - 3x ≥ 2x + 18 অসমতার সমাধান কোনটি?

সমাধান:
⇒ 8 - 3x ≥ 2x + 18
⇒ - 3x - 2x ≥ 18 - 8
⇒ - 5x ≥ 10
⇒ x ≤ 10/5 [কোনো ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্নটি উল্টে যায়]
⇒ x ≤ - 2

ব্যবধি আকারে লিখলে হয়: (- ∞, - 2]

(- ∞, - 2] বলতে বোঝায় যে, - 2 বা তার চেয়ে ছোট সব বাস্তব সংখ্যা এই সমাধানের অন্তর্ভুক্ত।

৩২.
যদি p - 1/p = √5 হয়, তাহলে (p6 - 1)/p3 এর মান কত?
  1. 2√5
  2. 5√5
  3. 8√5
  4. 10
ব্যাখ্যা

প্রশ্ন: যদি p - 1/p = √5 হয়, তাহলে (p6 - 1)/p3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, p - 1/p = √5
এখন,
(p6 - 1)/p3 
= (p6/p3) - (1/p3)
= p3 - (1/p3)
= {p - (1/p)}3 + 3 × p × (1/p){(p - (1/p)}
⇒ (√5)3 + 3 × √5
⇒ 5√5 + 3√5
∴ (p6 - 1)/p3 = 8√5

৩৩.
যদি a + b + c = 0 হয়, তাহলে a3 + b3 + c3 + 10abc এর মান কত?
  1. 7abc
  2. 10abc
  3. abc
  4. 13abc
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a + b + c = 0 হয়, তাহলে a3 + b3 + c3 + 10abc এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, a + b + c = 0
আমরা জানি, 
যদি a + b + c = 0 হয়, তাহলে a3 + b3 + c3 = 3abc হয়।

প্রদত্ত রাশি = a3 + b3 + c3 + 10abc
= 3abc + 10abc
∴ a3 + b3 + c3 + 10abc = 13abc

৩৪.
x6 - y6 এর একটি উৎপাদক কোনটি?
  1. (x2 + y2)(x2 - y2)
  2. (x2 + y2)
  3. (x2 - xy - y2)
  4. (x2 - xy + y2)
ব্যাখ্যা

প্রশ্ন: x6 - y6 এর একটি উৎপাদক কোনটি?

সমাধান:
x6 - y6
= (x3)2 - (y3)2
= (x3 + y3)(x3 - y3)
= (x + y)(x2 - xy + y2)(x - y)(x2 + xy + y2)
= (x + y)(x - y)(x2 - xy + y2)(x2 + xy + y2)

৩৫.
দুটি সংখ্যার যোগফল 15 এবং গুণফল 56 হলে, তাদের বর্গের যোগফল কত?
  1. 113
  2. 145
  3. 144
  4. 169
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার যোগফল 15 এবং গুণফল 56 হলে, তাদের বর্গের যোগফল কত?

সমাধান:
ধরি, সংখ্যা দুটি হলো x এবং y
দেওয়া আছে, x + y = 15
এবং xy = 56

আমরা জানি,
⇒ x2 + y2 = (x + y)2 - 2xy
⇒ x2 + y2 = (15)2 - 2 × 56
⇒ x2 + y2 = 225 - 112
⇒ x2 + y2 = 113

∴ বর্গের যোগফল = 113

৩৬.
x2 - 7x + 12 < 0 হলে, নিচের কোনটি সঠিক?
  1. x < 3 অথবা x > 4
  2. - 4 < x < - 3
  3. 2 < x < 5
  4. 3 < x < 4
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 7x + 12 < 0 হলে, নিচের কোনটি সঠিক?

সমাধান:
x2 - 7x + 12 < 0
⇒ x2 - 3x - 4x + 12 < 0
⇒ x(x - 3) - 4(x - 3) < 0
⇒ (x - 3)(x - 4) < 0

দুটি রাশির গুণফল ঋণাত্মক (শূন্যের চেয়ে ছোট) হওয়ার জন্য একটি রাশি ধনাত্মক এবং অন্যটি ঋণাত্মক হতে হবে।

ক্ষেত্র ১: (x - 3) > 0 এবং (x - 4) < 0
⇒ x > 3 এবং x < 4
⇒ 3 < x < 4

ক্ষেত্র ২: (x - 3) < 0 এবং (x - 4) > 0
⇒ x < 3 এবং x > 4
এই সম্পর্কটি একসাথে সত্য হতে পারে না।

সুতরাং, সঠিক সমাধান হলো 3 < x < 4

৩৭.
দুইটি সংখ্যার যোগফল ২২ এবং তাদের অন্তর ৮ হলে সংখ্যা দুইটি কত?
  1. ১৫ এবং ৭
  2. ১২ এবং ৯
  3. ১৮ এবং ৯
  4. ১৫ এবং ১০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার যোগফল ২২ এবং তাদের অন্তর ৮ হলে সংখ্যা দুইটি কত?

সমাধান:
ধরি,
একটি সংখ্যা = ক
অপর সংখ্যা = খ
প্রশ্নমতে,
ক + খ = ২২ ........(১)
এবং
ক - খ = ৮ ..........(২)

(১) ও (২) নং সমীকরণ দুইটি যোগ করে পাই,
২ক = ৩০
⇒ ক = ৩০/২
⇒ ক = ১৫

ক এর মান (২) নং সমীকরণে বসিয়ে পাই,
১৫ - খ = ৮
⇒ খ = ১৫ - ৮
⇒ খ = ৭

∴ সংখ্যা দুইটি হলো ১৫ এবং ৭।

৩৮.
যদি p + q = √10 এবং p - q = √6 হয়, তবে 8pq(p2 + q2) এর মান কত?
  1. 16
  2. 60
  3. 36
  4. 64
ব্যাখ্যা

প্রশ্ন: যদি p + q = √10 এবং p - q = √6 হয়, তবে 8pq(p2 + q2) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
p + q = √10
p - q = √6

আমরা জানি,
8pq(p2 + q2
= (4pq) × 2(p2 + q2)
= {(p + q)2 - (p - q)2} × {(p + q)2 + (p - q)2}
⇒ {(√10)2 - (√6)2} × {(√10)2 + (√6)2}
⇒ (10 - 6) × (10 + 6)
⇒ 4 × 16
∴ 8pq(p2 + q2) = 64

৩৯.
(2x + 3)2 - 16 এর উৎপাদক কত?
  1. (2x - 1)(2x + 7)
  2. (2x + 1)(2x + 7)
  3. (x - 1)(2x - 7)
  4. (x - 1)(2x + 7)
ব্যাখ্যা

প্রশ্ন: (2x + 3)2 - 16 এর উৎপাদক কত?

সমাধান:
(2x + 3)2 - 16
= (2x + 3)2 - 42
= (2x + 3 - 4)(2x + 3 + 4)
= (2x - 1)(2x + 7)

৪০.
p এর মান কত হলে, px2 - 12x + 9 = 0 সমীকরণের মূলদ্বয় জটিল হবে?
  1. p < 5
  2. p > 4
  3. p = 4
  4. p > 1
ব্যাখ্যা

প্রশ্ন: p এর মান কত হলে, px2 - 12x + 9 = 0 সমীকরণের মূলদ্বয় জটিল হবে?

সমাধান:
একটি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় জটিল হওয়ার শর্ত হলো, এর নির্ণায়ক (Discriminant) শূন্য থেকে ছোট হবে।
অর্থাৎ, b2 - 4ac < 0

প্রদত্ত সমীকরণটি হলো,
px2 - 12x + 9 = 0
এখানে, a = p, b = - 12, c = 9।

শর্তানুসারে,
b2 - 4ac < 0
⇒ (- 12)2 - 4(p)(9) < 0
⇒ 144 - 36p < 0
⇒ 144 < 36p
⇒ 144/36 < p
⇒ 4 < p
⇒ p > 4

সুতরাং, p এর মান 4 এর চেয়ে বেশি হলে সমীকরণের মূলদ্বয় জটিল হবে।

৪১.
যদি
  1. 48√6
  2. 54√6
  3. 18√6
  4. 24√6
ব্যাখ্যা

প্রশ্ন: যদি

সমাধান: