পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
পার্ট-১) কাজী নজরুল ইসলাম, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালীপ্রসন্ন সিংহ, কুসুমকুমারী দাশ, কায়কোবাদ, গিরিশচন্দ্র ঘোষ, গোলাম মোস্তফা, চণ্ডীচরণ মুনশী, জসীম উদ্দীন, জহির রায়হান, জাহানারা ইমাম, জীবনানন্দ দাশ, জর্জ আব্রাহাম গ্রিয়ারসন, জন ক্লার্ক মার্শম্যান, জোশুয়া মার্শম্যান, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, দাউদ হায়দার, দ্বিজেন্দ্রলাল রায়, দীনবন্ধু মিত্র, দীনেশচন্দ্র সেন, হাসান আজিজুল হক, হাসান হাফিজুর রহমান, হুমায়ুন আজাদ, হুমায়ুন কবির, হুমায়ূন আহমেদ, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। [প্রধান সাহিত্যিকগণের তথ্যগুলো ভালভাবে পড়বেন। আর বাকীদের ব্যাসিক তথ্যগুলো পড়বেন।] পার্ট-২) Gender, Number, Idioms, Corrections. পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই। পার্ট-২ সোর্সঃ (সব বই পড়া লাগবে না, সুবিধামতো বেছে নিন।) প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
জসীমউদ্দীনের রাখালী কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়-
  1. ক) ১৯২৫ সালে
  2. খ) ১৯২৭ সালে
  3. গ) ১৯২৯ সালে
  4. ঘ) ১৯৩৪ সালে
ব্যাখ্যা

• পল্লীকবি জসীমউদ্দীন (১৯০৩-১৯৭৬) একজন প্রখ্যাত বাঙালি কবি।
• তিনি বাংলাদেশে পল্লীকবি হিসেবে পরিচিত।
• ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম।
• পুরো নাম মোহাম্মদ জসীমউদ্দীন মোল্লা হলেও তিনি জসীমউদ্দীন নামেই পরিচিত।
• 'রাখালী' তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
• এটি প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে।
• বইটিতে মোট ১৯টি কবিতা আছে।
• তাঁর বিখ্যাত কবর কবিতাটি এই কাব্যগ্রন্থের অন্তর্গত।
• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- নকশী কাঁথার মাঠ,
- সোজন বাদিয়ার ঘাট,
- বালুচর,
- ধানখেত,
- রূপবতী,
- মাটির কান্না,
- সুচয়িনী,
- মা যে জননী কান্দে ইত্যাদি।
• তাঁর রচিত আত্মকথাঃ
- জীবনকথা,
- স্মৃতিপট,
- যাদের দেখেছি,
- ঠাকুর বাড়ির আঙ্গিনায়।
• তাঁর রচিত শিশুতোষ গ্রন্থঃ
- ডালিমকুমার,
- এক পয়সার বাঁশি,
- হাসু।
• 'বোবা কাহিনী' তাঁর একমাত্র উপন্যাস।
• তাঁর রচিত নাটক-
- পদ্মাপার,
- বেদের মেয়ে,
- মধুমালা,
- পল্লীবধূ,
- গ্রামের মেয়ে ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও ‌লাইভ এমসিকিউ লেকচার।

.
'সঞ্চয়ন' গ্রন্থটির রচয়িতা-
  1. ক) গিরিশচন্দ্র ঘোষ
  2. খ) কাজী মোতাহার হোসেন
  3. গ) দক্ষিণারঞ্জন মিত্র
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা

- কাজী মোতাহার হোসেন ছিলেন একজন শিক্ষাবিদ, বিজ্ঞানী এবং সাহিত্যিক।
- তিনি বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতি বিষয়ে অসংখ্য প্রবন্ধ ও পুস্তক রচনা করেছেন।
- তাঁর উলে­খযোগ্য গ্রন্থসমূহঃ
• সঞ্চয়ন,
• সে পথ লক্ষ্য করে,
• সিম্পোজিয়াম,
• গণিত শাস্ত্রের ইতিহাস,
• আলোক বিজ্ঞান ইত্যাদি।

উৎসঃ বাংলাপিডিয়া।

.
'সকলেই কবি নন, কেউ কেউ কবি।' উক্তিটি কার?
  1. ক) হুমায়ুন আহমেদ
  2. খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা

• কবি জীবনানন্দ দাশ বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক, প্রাবন্ধিক ও অধ্যাপক।
• তাঁকে বাংলা ভাষার 'শুদ্ধতম কবি' বলে আখ্যায়িত করা হয়ে থাকে।
• এছাড়া তিনি 'রূপসী বাংলার কবি', 'নির্জনতার কবি', 'তিমির হননের কবি', 'ধূসরতার কবি' প্রভৃতি নামেও পরিচিত।
- 'কবিতার কথা' জীবনানন্দ দাশ রচিত একটি প্রবন্ধগ্রন্থ।
- এই গ্রন্থের বিখ্যাত উক্তিঃ 'সকলেই কবি নন, কেউ কেউ কবি'।
• তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- ধূসর পান্ডুলিপি (বুদ্ধদেব বসুকে উৎসর্গ করেন),
- বনলতা সেন,
- ঝরা পালক (প্রথম প্রকাশিত),
- মহাপৃথিবী,
- রূপসী বাংলা,
- সাতটি তারার তিমির (হুমায়ুন কবিরকে উৎসর্গ করেন),
- বেলা অবেলা কালবেলা ইত্যাদি।
• তাঁর রচিত উপন্যাসঃ
- মাল্যবান,
- সুতীর্থ,
- নিরুপম যাত্রা,
- বিভা,
- জলপাইহাটি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাইভ এমসিকিউ লেকচার।

.
কোন উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র 'নাজমা'?
  1. ক) আরেক ফাল্গুন
  2. খ) একটি কালো মেয়ের কথা
  3. গ) আরোগ্য নিকেতন
  4. ঘ) হাঁসুলী বাঁকের উপকথা
ব্যাখ্যা

• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক ছিলেন।
• তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।
• তাঁর রচিত উপন্যাসঃ
• বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে রচিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস- 'একটি কালো মেয়ের কথা'।
• এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র নাজমা নামের একটি কালো মেয়ে। এটি তাঁর সর্বশেষ উপন্যাস।
• 'হাঁসুলী বাঁকের উপকথা' তাঁর একটি আঞ্চলিক উপন্যাস।
- তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ
- চৈতালি ঘূর্ণি,
- আরোগ্য নিকেতন,
- সপ্তপদী,
- কবি,
- পঞ্চগ্রাম,
- গণদেবতা,
- ধাত্রীদেবতা ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
'আলো ও ছায়া' কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. ক) জসীমউদ্দীন
  2. খ) কায়কোবাদ
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) কামিনী রায়
ব্যাখ্যা

• কামিনী রায় একজন প্রথিতযশা বাঙালি কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা।
• তিনি একসময় 'জনৈক বঙ্গমহিলা' ছদ্মনামে লিখতেন।
• তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া।
• এছাড়াও তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- নির্মাল্য,
- মাল্য ও নির্মাল্য,
- অম্বা,
- পৌরাণিকী,
- অশোক সঙ্গীত,
- দীপ ও ধূপ,
- জীবন পথে,
- গুঞ্জন ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ নিষিদ্ধ হয় নি?
  1. ক) বিষের বাঁশি
  2. খ) সাম্যবাদী
  3. গ) প্রলয় শিখা
  4. ঘ) চন্দ্রবিন্দু
ব্যাখ্যা

• কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ নিষিদ্ধ হয়।
যথাঃ
- যুগবাণী,
- বিষের বাঁশি,
- ভাঙ্গার গান,
- প্রলয় শিখা ও
- চন্দ্রবিন্দু ইত্যাদি।

• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- অগ্নি-বীণা,
- ভাঙার গান,
- সাম্যবাদী,
- সর্বহারা,
- ফণি-মনসা,
- জিঞ্জির,
- সন্ধ্যা ইত্যাদি।

• তাঁর রচিত উপন্যাস সংখ্যা ৩টি।
যথাঃ
- বাঁধন হারা,
- মৃত্যুক্ষুধা ও
- কুহেলিকা।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাইভ এমসিকিউ লেকচার।

.
দক্ষিণারঞ্জন মিত্রের সংগৃহীত রূপকথার সংকলনটি প্রকাশিত হয়-
  1. ক) ৩ খণ্ডে
  2. খ) ৪ খণ্ডে
  3. গ) ৫ খণ্ডে
  4. ঘ) ২ খণ্ডে
ব্যাখ্যা

• দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার মূলত শিশুসাহিত্যিক ও লোকসংগ্রাহক ছিলেন।
• তাঁর শিশুতোষ কল্পকাহিনী হলো রূপকথা।
• তাঁর সংগৃহীত রূপকথার সংকলনটি ৪টি খণ্ডে প্রকাশিত হয়। যথাঃ
১. ঠাকুরমার ঝুলি,
২. ঠাকুরদাদার ঝুলি,
৩. ঠানদিদির থলে ও
৪. দাদামাশয়ের থলে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাইভ এমসিকিউ লেকচার।

.
'সিংহল বিজয়' নাটকটি কার রচনা?
  1. ক) দীনবন্ধু মিত্র
  2. খ) গিরিশচন্দ্র ঘোষ
  3. গ) হুমায়ুন কবির
  4. ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা

• দ্বিজেন্দ্রলাল রায় রচিত বিখ্যাত ঐতিহাসিক নাটকঃ
- নূরজাহান,
- সাজাহান,
- মেবার পতন,
- চন্দ্রগুপ্ত,
- দুর্গাদাস,
- তারাবাঈ,
- রানা প্রতাপ সিংহ,
- সোরাব রুস্তম,
- সিংহল বিজয় ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
কাজী নজরুল ইসলামের মৃত্যু তারিখ-
  1. ক) ১২ বৈশাখ
  2. খ) ১১ জ্যৈষ্ঠ
  3. গ) ১১ আশ্বিন
  4. ঘ) ১২ ভাদ্র
ব্যাখ্যা

- কাজী নজরুল ইসলাম ২৪ মে, ১৮৯৯ সালে (১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ) জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
- ভারত সরকারের অনুমতিক্রমে ১৯৭২ সালের ২৪ মে কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয়।
- বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কবির অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এক বিশেষ সমাবর্তনে কবিকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে।
- ১৯৭৬ সালের জানুয়ারি মাসে নজরুলকে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদকে’ ভূষিত করে।
- ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩) ঢাকার পিজি হাসপাতালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের উত্তর পার্শ্বে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে।

উৎসঃ বাংলাপিডিয়া।

১০.
'আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে?' কবিতাংশটি কার?
  1. ক) জীবনানন্দ দাশ
  2. খ) কামিনী রায়
  3. গ) কুসুমকুমারী দাশ
  4. ঘ) জসীমউদদীন
ব্যাখ্যা

• কবিতা মুকুল কাব্যগ্রন্থের রচয়িতা কুসুমকুমারী দাশ।
• কুসুমকুমারী দাশের বিখ্যাত কবিতা আদর্শ ছেলে।
• তাঁর রচিত এই কবিতা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করায় সর্বাধিক পরিচিত।
• 'কবিতার কথা' নামে জীবনানন্দ দাশের একটি প্রবন্ধ।
কবিঃ কুসুমকুমারী দাশ
কবিতাঃ আদর্শ ছেলে
আমাদের দেশে সেই ছেলে কবে হবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে?
মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন
'মানুষ হইতে হবে'- এই তার পণ।
বিপদ আসিলে কাছে হও আগুয়ান
নাই কি শরীরে তব রক্ত, মাংস, প্রাণ?
হাত পা সবারই আছে, মিছে কেন ভয়?
চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়?
সে ছেলে কে চাই বল, কথায় কথায়
আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়?
মনে প্রাণে খাট সবে, শক্তি কর দান,
তোমরা 'মানুষ' হলে দেশের কল্যাণ।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১১.
জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ-
  1. ক) রূপসী বাংলা
  2. খ) বনলতা সেন
  3. গ) ধূসর পান্ডুলিপি
  4. ঘ) ঝরা পালক
ব্যাখ্যা

• জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থঃ
- ঝরাপালক (প্রথম প্রকাশিত),
- ধূসর পান্ডুলিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- বেলা অবেলা কালবেলা ইত্যাদি।
• তাঁর রচিত উপন্যাসসমূহঃ
- মাল্যবান,
- সুতীর্থ,
- নিরুপম যাত্রা,
- বিভা,
- জলপাইহাটি ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১২.
'বঙ্গভাষা ও সাহিত্য' গ্রন্থের রচয়িতা-
  1. ক) হুমায়ুন কবির
  2. খ) দীনেশচন্দ্র সেন
  3. গ) জসীমউদ্দীন
  4. ঘ) হুমায়ুন আজাদ
ব্যাখ্যা

- দীনেশচন্দ্র সেন রচিত গ্রন্থ 'বঙ্গভাষা ও সাহিত্য'।
- এটি প্রকাশিত হয় ১৮৯৬ সালে।
- এটি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ।
- 'বাংলা সাহিত্যের কথা' প্রবন্ধের ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
- বাংলা ভাষার ইতিবৃত্ত প্রবন্ধের ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
- বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের রচয়িতা সুকুমার সেন।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১৩.
কায়কোবাদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ-
  1. ক) কুসুম কানন
  2. খ) অশ্রুমালা
  3. গ) বিরহ বিলাপ
  4. ঘ) অমিয় ধারা
ব্যাখ্যা

• অতি অল্প বয়স থেকেই কায়কোবাদের সাহিত্য প্রতিভার স্ফূরণ ঘটে।
• মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'বিরহ বিলাপ' (১৮৭০) প্রকাশিত হয়।
• এছাড়াও তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- কুসুম কানন,
- অশ্রুমালা,
- শিবমন্দির,
- অমিয় ধারা,
- শ্মশানভষ্ম,
- প্রেম পারিজাত,
- মন্দাকিনী ধারা ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১৪.
'নামহীন গোত্রহীন' গল্পগ্রন্থের রচয়িতা-
  1. ক) হাসান হাফিজুর রহমান
  2. খ) জাহানারা ইমাম
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) হাসান আজিজুল হক
ব্যাখ্যা

• 'নামহীন গোত্রহীন' হাসান আজিজুল হক রচিত একটি গল্পগ্রন্থ।
• তাঁর রচিত অন্যান্য গল্পগ্রন্থঃ
- আত্মজা ও একটি করবী গাছ,
- পাতালে হাসপাতালে,
- সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য,
- জীবন ঘষে আগুন ইত্যাদি।
• একাত্তর: করতলে ছিন্নমাথা তাঁর মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ।
• তাঁর রচিত উপন্যাসঃ
- আগুনপাখি,
- সাবিত্রী উপাখ্যান,
- শামুক,
- শিউলি,
- বৃত্তায়ন ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১৫.
'নবীন মাধব' চরিত্রটি কোন নাটকের?
  1. ক) পদ্মাপার
  2. খ) সিরাজদ্দৌলা
  3. গ) প্রফুল্ল
  4. ঘ) নীলদর্পণ
ব্যাখ্যা

- 'নীলদর্পণ' (১৮৬০) নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র।
- নাটকটিতে তিনি বাংলার কৃষকদের উপর ব্রিটিশ নীলকরদের নিষ্ঠুর অত্যাচারের স্বরূপ ফুটিয়ে তুলেছেন।
- এই নাটকের উল্লেখযোগ্য চরিত্রঃ
• গোলক বসু,
• নবীন মাধব,
• রাইচরণ,
• তোরপ,
• সাবিত্রী,
• সরলতা,
• ক্ষেত্রমণি প্রমুখ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৬.
'তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে , ‘এতোদিন কোথায় ছিলেন?' কার রচিত কবিতাংশ?
  1. ক) জসীমউদদীন
  2. খ) দ্বিজেন্দ্রলাল রায়
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) দক্ষিণারঞ্জন মিত্র
ব্যাখ্যা

কবিতাঃ বনলতা সেন
কবিঃ জীবনানন্দ দাশ

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দুদণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পর
হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে , ‘এতোদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন।

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে — সব নদী- ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।

১৭.
'বিমুখ প্রান্তর' কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. ক) জসীমউদদীন
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) হুমায়ুন আজাদ
  4. ঘ) হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যা

• হাসান হাফিজুর রহমান রচিত কাব্যগ্রন্থঃ
- বিমুখ প্রান্তর (প্রথম প্রকাশিত),
- প্রতিবিম্ব,
- আর্ত শব্দাবলী,
- অন্তিম শহরের মতো,
- যখন উদ্যত সঙ্গীন ও
- শোকার্ত তরবারি ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১৮.
'বোবা কাহিনী' জসীমউদ্দীন রচিত একটি-
  1. ক) আত্মকথা
  2. খ) কাব্যগ্রন্থ
  3. গ) শিশুতোষ
  4. ঘ) উপন্যাস
ব্যাখ্যা

• পল্লীকবি জসীমউদ্দীন (১৯০৩-১৯৭৬) একজন প্রখ্যাত বাঙালি কবি।
• তিনি বাংলাদেশে পল্লীকবি হিসেবে পরিচিত।
• ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম।
• পুরো নাম মোহাম্মদ জসীমউদ্দীন মোল্লা হলেও তিনি জসীমউদ্দীন নামেই পরিচিত।
• 'বোবা কাহিনী' তাঁর একমাত্র উপন্যাস।
• তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- রাখালী,
- নকশী কাঁথার মাঠ,
- সোজন বাদিয়ার ঘাট,
- বালুচর,
- ধানখেত,
- রূপবতী,
- মাটির কান্না,
- সুচয়িনী,
- মা যে জননী কান্দে ইত্যাদি।
• তাঁর রচিত আত্মকথাঃ
- জীবনকথা,
- স্মৃতিপট,
- যাদের দেখেছি,
- ঠাকুর বাড়ির আঙ্গিনায়।
• তাঁর রচিত শিশুতোষ গ্রন্থঃ
- ডালিমকুমার,
- এক পয়সার বাঁশি,
- হাসু।
• তাঁর রচিত নাটক-
- পদ্মাপার,
- বেদের মেয়ে,
- মধুমালা,
- পল্লীবধূ,
- গ্রামের মেয়ে ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও ‌লাইভ এমসিকিউ লেকচার।

১৯.
Which one is an incorrect sentence?
  1. ক) One of the problems is extremely easy to solve.
  2. খ) Neither of those mattresses feels comfortable.
  3. গ) None but me is responsible for this occurrence.
  4. ঘ) Either of the two girls is to blame for the damage.
ব্যাখ্যা

• সকল but এর পর object form বসবে None but ছাড়া, None but এর পর subject form বসে।
Structure: None but + subjective form.

কিন্তু অন্য সকল but + objective form.
• Each of, Either of, Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে। Either দ্বারা দুইয়ের প্রত্যেকটি এবং Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়। Neither of those mattresses feels comfortable. উক্ত বাক্যটিতে mattresses হচ্ছে plural noun আর feels হচ্ছে singular verb।
• Each of, Either of, Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে। Either দ্বারা দুইয়ের প্রত্যেকটি এবং Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়। Either of the two girls is to blame the damage. উক্ত বাক্যটিতে girls হচ্ছে plural noun আর is হচ্ছে singular verb।
• Structure: One of the + superlative degree + plural noun + singular verb + extension.
Example: One of the problems is extremely easy to solve.

২০.
What is the meaning of 'Look blank'?
  1. ক) gain favor
  2. খ) disagreement
  3. গ) remember
  4. ঘ) bewildered
ব্যাখ্যা
- The meaning of 'Look blank' is bewildered, surprised, appear dumbstruck or overwhelmed.
- Look blank এর বাংলা অর্থ কিংকর্তব্যবিমূঢ়, হতভম্ব।
২১.
Spouse is a ______ gender.
  1. ক) Feminine
  2. খ) Common
  3. গ) Neuter
  4. ঘ) Masculine
ব্যাখ্যা

- Spouse is a common gender.
- এর অর্থ স্বামী বা স্ত্রী।
- এর Masculine হচ্ছে husband.
- এর Feminine হচ্ছে wife.
- তাই spouse বলতে বোঝায় Husband or wife.

২২.
Choose the incorrect sentence.
  1. ক) Saiful Islam died of COVID-19.
  2. খ) It is I who am to blame.
  3. গ) The poor live for hand to mouth.
  4. ঘ) He died by an accident.
ব্যাখ্যা

• Meaning of 'live (from) hand to mouth' is 'to have just enough money to live on and nothing extra'. live (from) hand to mouth এর বাংলা অর্থ হলো দিন আনে দিন খায়। The poor live from hand to mouth. (গরিবেরা দিন আনে দিন খায়।)
• রোগে মারা যাওয়া অর্থে die of বসে। যেমন- The man died of Malaria.
• দুর্ঘটনায় মারা যাওয়া অর্থে die in  বসে। যেমন- He died in an accident.
• To be verb (am, is, are, was, were) এর পরে Subjective Pronoun হয়। আর Relative Pronoun এর পরের verb তার Antecedent অনুযায়ী বসে। তাই Relative Pronoun এর ঠিক পূর্বের subject অনুযায়ী verb বসে। এখানে subject হচ্ছে I এর জন্য verb হবে am. যেমনঃ It is I who am to blame.

২৩.
The meaning of 'Man of parts' is-
  1. ক) worthless
  2. খ) sincere
  3. গ) talented
  4. ঘ) honest
ব্যাখ্যা

- The meaning of man of parts is 'a talented or gifted man'.
- a man of notable endowments or capacity.
- He is a man of parts (তিনি একজন গুণী ব্যক্তি).
Source: Merriam-Webster Dictionary.

২৪.
The plural form of 'Synopsis' is-
  1. ক) Synopsis
  2. খ) Synopsises
  3. গ) Synops
  4. ঘ) Synopses
ব্যাখ্যা
- Synopsis (সংক্ষিপ্তসার)‌ শব্দটি singular.
- এর plural form হবে Synopses।
২৫.
The plural form of 'Aircraft' is-
  1. ক) Aircrafts
  2. খ) Aircraft
  3. গ) Aircraftes
  4. ঘ) Aircrufts
ব্যাখ্যা

• কতগুলো শব্দ আছে যাদের singular এবং plural form একই রকম থাকে। যেমন:
- Sheep,
- Deer,
- Score,
- Swine,
- Canon,
- Corps,
- Offspring,
- Series,
- Carp,
- Cod,
- Pair,
- Dozen,
- Species,
- Aircraft,
- Spacecraft,
- Dice,
- Public,
- Pair,
- Pike,
- Gross,
- Hundred,
- Thousand,
- Million ইত্যাদি।

২৬.
Identify the correct sentence.
  1. ক) The patient is more better today.
  2. খ) The patient is very better today.
  3. গ) The patient is much better today.
  4. ঘ) The patient is most better today.
ব্যাখ্যা

- প্রদত্ত অপশনগুলোতে সঠিক উত্তর: The patient is much better today.
- অপশন ক তে, শুধু better বসবে। কারণ, good এর comparative form better তাই এর পূর্বে more ব্যবহৃত হবে না।
- অপশন খ তে, Very এর পরিবর্তে much বসবে। কারণ, Comparative degree এর পূর্বে much বসে।

২৭.
Which of the following is always Masculine?
  1. ক) Amazon
  2. খ) Judge
  3. গ) Laundress
  4. ঘ) Shrew
ব্যাখ্যা

• কতগুলো Masculine Noun এর কোনো Feminine form নেই। যেমন:
- Captain,
- Judge,
- Knight,
- Squire,
- Parson,
- Coward ইত্যাদি।
• কতগুলো Feminine Noun এর কোনো Masculine form নেই। যেমন:
- Shrew,
- Nurse,
- Virgin,
- Amazon,
- Brunette,
- Siren,
- Laundress,
- Blonde,
- Coquette,
- Flirt,
- Prude,
- Termagant ইত্যাদি।

২৮.
Which one is the incorrect plural form?
  1. ক) Wives
  2. খ) Shelves
  3. গ) Gulves
  4. ঘ) Wolves
ব্যাখ্যা

• কতগুলো Noun এর শেষে f থাকলে শুধু s যোগ করে plural করা হয়। যেমন:
- Roof --- Roofs
- Chief --- Chiefs
- Belief --- Beliefs
- Proof --- Proofs
- Brief ---- Briefs
- Gulf ---- Gulfs ইত্যাদি।
- Wife এর plural হচ্ছে Wives.
- Shelf এর plural হচ্ছে Shelves.
- Wolf এর plural হচ্ছে Wolves.

২৯.
The number of girls ________ present at today's program.
  1. ক) were
  2. খ) are
  3. গ) have
  4. ঘ) is
ব্যাখ্যা

• Structure: The Number of + Plural Noun + Singular Verb. But, A number of + plural Noun + plural verb.
• এখানে The Number of আছে তাই Singular Verb‌ হবে is এবং Plural Noun হবে girls.
• The number of girls is present today's program.
• The number of people was very high.
• A number of boys are present today's class.

৩০.
Delwer Hossain is ________ a rogue.
  1. ক) out and out
  2. খ) after all
  3. গ) one and every
  4. ঘ) above all
ব্যাখ্যা

Out and out (Adjective):
Meaning: In every respect; absolute.
Ex: Not everyone is going to be an out-and-out winner.

Out and out (Adverb):
Meaning: Completely.
Ex: He was induced to part out and out with all the money.

Source: Oxford Dictionary.