পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
ইংরেজি গ্রামার ফুল মডেল টেস্ট
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
Fill in the gaps: Of ___ two boys, I like Shaker ___ most.
  1. ক) the, the
  2. খ) zero article, the
  3. গ) the, zero article
  4. ঘ) zero article, zero article
ব্যাখ্যা
বালক দুইজন নির্দিষ্ট, বিধায় প্রথম শূন্যস্থানে the বসবে। most শব্দটি এখানে like -verb কে modify করার কারণে adverb. adverb এর আগে কোন Article বসে না।
.
At last, he understood rearing children is as difficult as working as a day labourer. Here ‘rearing’ and ‘working’ are respectively-
  1. ক) gerund and participle
  2. খ) gerund and gerund
  3. গ) participle and gerund
  4. ঘ) participle and participle
ব্যাখ্যা
rearing ২য় Clause এর is- verb এর Subject হয়েছে। working আরেকটি উহ্য is এর Subject হয়েছে। Subject সব সময় noun/ pronoun হয়।
আর Verb+ing -noun এর কাজ করলে সেটাকে gerund বলা হয়।
.
I had him act on my guidance. Here ‘had’ is -
  1. ক) primary auxiliary verb
  2. খ) modal auxiliary verb
  3. গ) causative verb
  4. ঘ) factitive verb
ব্যাখ্যা
অন্যকে দিয়ে করানোর জন্য have/had ব্যবহৃত হলে এটাকে Causative Verb বলে।
বাক্যের অর্থ: আমি তাকে দিয়ে আমার নির্দেশনা অনুযায়ী কাজ করালাম।
.
There were few deer in the jungle. Here, few is -
  1. ক) qualitative adjective
  2. খ) quantitative adjective
  3. গ) pronominal adjective
  4. ঘ) numeral adjective
ব্যাখ্যা
Countable noun এর আগে ব্যবহৃত হয়ে সংখ্যা বা পরিমাণ যাই বুঝাক না কেন adjective টি numeral adjective হয়।
deer = হরিণ, হরিণগুলো। এর একবচন ও বহুবচনের রূপ একই। এখানে এটা বহুবচন।
few অর্থ – এত অল্প সংখ্যক যে নেই বললেই চলে।
.
Most people live below the poverty line in our country. Here ‘most’ is -
  1. ক) pronoun
  2. খ) adjective
  3. গ) adverb
  4. ঘ) conjunction
ব্যাখ্যা
most অর্থ এখানে অধিকাংশ। এটি people - noun কে modify করার কারণে এখানে adjective.
.
When people will realise the bad effects of the misuse of govt. property is the question. What type of clause is the underlined one?
  1. ক) Noun clause
  2. খ) Adjective clause
  3. গ) Adverb Clause
  4. ঘ) Principal clause
ব্যাখ্যা
is – verb এর Subject হওয়ার কারণে এটি Noun Clause হয়েছে।
.
With utter annoyance, he left her for good. What type of phrase is the underlined one?
  1. ক) noun phrase
  2. খ) adverbial phrase
  3. গ) adjective phrase
  4. ঘ) verb phrase
ব্যাখ্যা
phrase টি left – verb কে modify করছে, বিধায় এটি Adverbial phrase.
.
Mr. Moshiur Rahman, a great teacher, died last week by a road accident. What type of phrase is the underlined one?
  1. ক) noun phrase
  2. খ) adverbial phrase
  3. গ) adjective phrase
  4. ঘ) verb phrase
ব্যাখ্যা
Phrase টি Appositive হিসেবে Noun Phrase. Appositive হচ্ছে এমন noun phrase যা অন্য Noun/ Noun Phrase এর পরে বসে ঐ Noun/ Noun Phrase এর অতিরিক্ত পরিচয়/ কোন তথ্য দেয়।
.
I made him what he wanted to be. What type of clause is the underlined one?
  1. ক) Noun clause
  2. খ) Adjective clause
  3. গ) Adverb Clause
  4. ঘ) Principal clause
ব্যাখ্যা
Objective Complement হিসেবে Noun Clause. I made him captain এর captain এর মত.
Complement হচ্ছে যা Subject বা Object সম্পর্কে Verb কে কী দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে পাওয়া যায়।
যেমন – আমি তাকে কী বানালাম – প্রশ্ন করলে what he wanted to be উত্তর আসে।
১০.
The meeting being over, we returned home. The underlined portion of the sentence is -
  1. ক) adverbial clause
  2. খ) adverbial phrase
  3. গ) noun phrase
  4. ঘ) adjective phrase
ব্যাখ্যা
Underlined অংশে কোন Finite Verb (Tense অনুযায়ী verb) নেই, তাই এটা Phrase, clause নয়. অতঃপর, returned- verb এর time বুঝানোর কারণে এটা Adverbial Phrase.
১১.
A man having a vast riches does not always lead a happy life. What type of phrase is the underlined one?
  1. ক) noun phrase
  2. খ) adjective phrase
  3. গ) adverbial phrase
  4. ঘ) verb phrase
ব্যাখ্যা
man – noun কে modify করার কারণে adjective phrase.
১২.
It is a universal truth that the sun rises in the east. What type of clause is the underlined one?
  1. ক) Adjective clause
  2. খ) Adverb Clause
  3. গ) Noun clause
  4. ঘ) Principal clause
ব্যাখ্যা
Subjective Complement হিসেবে Noun Clause. Subjective Complement বলতে Subject ও Complement একই ব্যক্তি বা বস্তু হয়ে থাকে।
এখানে it = that the sun rises in the east
১৩.
Due to unavoidable circumstances, he could not attend the function. What type of phrase is the underlined one?
  1. ক) adjective phrase
  2. খ) noun phrase
  3. গ) verb phrase
  4. ঘ) adverbial phrase
ব্যাখ্যা
attend verb কে modify করছে, বিধায় adverbial phrase.
বাক্যের অর্থ: অনিবার্য পরিস্থিতির কারণে, সে অনুষ্ঠানে উপস্থিত হতে পারে নি।
১৪.
Not only the chief but also all the subordinate officers _____ concerned about the matter.
  1. ক) have
  2. খ) were
  3. গ) is
  4. ঘ) has
ব্যাখ্যা
not only … but also থাকলে but also এর পরের noun /pronoun এর number/person অনুযায়ী verb বসে।
পরের অংশ plural হওয়ায় এবং পরের শব্দ (Concerned) adjective হওয়ায় এখানে were বসবে।
১৫.
Lately, Rajib in addition to his five friends ___ by the principal.
  1. ক) were called in
  2. খ) was called in
  3. গ) have been called in
  4. ঘ) has been called in
ব্যাখ্যা
lately (সম্প্রতি) থাকলে বাক্য Present Perfect Tense হয়।
in addition to থাকলে in addition to এর আগের noun/ pronoun এর Number/ person অনুযায়ী verb বসে। তাই এখানে Subject - Singular
তাছাড়া বাক্যটি Passive.
সব কিছু ঠিক রেখে সঠিক উত্তর -ঘ।
১৬.
The man we met last night _____ through a trying time.
  1. ক) are passing
  2. খ) is passing
  3. গ) pass through
  4. ঘ) was passed
ব্যাখ্যা
এখানে শূন্যস্থানের verb এর Subject হচ্ছে the man যা singular. বাক্যটি active voice.
এ হিসেবে সঠিক উত্তর -খ।
১৭.
Anyone gets puzzled since he ____ his father.
  1. ক) resembles after
  2. খ) takes after
  3. গ) look after
  4. ঘ) look like
ব্যাখ্যা
resembles =সদৃশ হওয়া। এর পর কোন Preposition বসে না।
takes after = সদৃশ হওয়া। এটাই সঠিক উত্তর।
look after = দেখাশুনা করা। এটা প্রসঙ্গ অনুযায়ী সঠিক নয়।
look like = দেখতে মনে হওয়া। এটা অর্থ অনুযায়ী সঠিক হলেও Subject এখানে Singular, তাই s/es ছাড়া এর ব্যবহার শুদ্ধ নয়।
১৮.
Had he realized it earlier, he _____ this crime.
  1. ক) would not have made
  2. খ) would not commit
  3. গ) would have committed
  4. ঘ) would not have committed
ব্যাখ্যা
Had he realized = If he had realized; অর্থাৎ - 3rd Conditional
crime এর আগে commit ব্যবহৃত হয়।
3rd Conditional এর ২য় Clause = Sub+ would/ could/might + have + pp of verb
অতএব, সঠিক উত্তর – ঘ।
১৯.
You may ___ wealth but should not ____ it.
  1. ক) long for, run into
  2. খ) long after, run after
  3. গ) long for, run after
  4. ঘ) long about, run after
ব্যাখ্যা
long for= প্রত্যাশা করা
run after = পিছু পিছু ছোটা
টাকা আমাদের নিত্য প্রয়োজনীয় বিষয়। টাকার প্রত্যাশা সবাই করে। কিন্তু টাকার পিছু পিছু ছোটা উচিত নয়।
২০.
Find out the incorrect sentence:
  1. ক) The immortal Homer wrote the Iliad.
  2. খ) The rich are not always happy.
  3. গ) Between Tom and John, John is better to me.
  4. ঘ) We live in society.
ব্যাখ্যা
Correct Sentence : (গ) Between Tom and John, John is the better to me.
ক- Proper Noun এর সাথে Adjective ব্যবহৃত হলে তার সাথে the বসে। বিখ্যাত গ্রন্থের আগে the বসে।
খ- Adjective দিয়ে জাতিবাচক noun বুঝালে তার পূর্বে the বসে।
গ- একজনের চেয়ে আরেকজন – এরকম না বলে ‘দুইজনের মধ্যে একজন অধিক ভালো বা মন্দ’ উল্লেখ করা থাকলে Comparative Degree এর আগে the বসে।
ঘ- society এর আগে কোন article বসে না।
২১.
As the king had fallen from power, even beggars did not honour him. (make it simple)
  1. ক) Because of falling from power, even beggars did not honour him.
  2. খ) The king having fallen from power, even beggars did not honour him.
  3. গ) Because of having fallen from power, even beggars did not honour him.
  4. ঘ) By having fallen from power, even beggars did not honour the king.
ব্যাখ্যা
উভয় Clause এর Subject ভিন্ন। Clause দুটি দিয়ে সময়ের পর্যায়ক্রম বুঝাচ্ছে।
এ অবস্থায় Simple Sentence এর Structure হচ্ছে-
Sub + Participle (Verb+ing অথবা having + Past participle of verb) + 2nd Clause.
২২.
You cannot cut a good figure in the exam if you do not utilize time properly. (make it compound)
  1. ক) Don’t utilize time properly and you cannot cut a good figure in the exam.
  2. খ) Don’t utilize time properly but you cannot cut a good figure in the exam.
  3. গ) Utilize time properly or you cannot cut a good a figure in the exam.
  4. ঘ) You cannot cut a good figure in the exam without utilizing time properly.
ব্যাখ্যা
If যুক্ত Sentence কে Compound করতে হলে, প্রথমে If যুক্ত Clause কে Imperative Sentence এর Structure এ বসাতে হবে।
If clause – Affirmative হলে মাঝখানে and আর If clause – negative হলে মাঝখানে or বসবে।
তারপরে অন্য Clause টি যেভাবে আছে সেভাবে বসবে।
২৩.
No other flower is as popular as the rose. (Make it superlative)
  1. ক) The rose is one of the popular flowers.
  2. খ) The rose is the popularest flower.
  3. গ) The rose is the most popular flower.
  4. ঘ) The rose is the popular most flower.
ব্যাখ্যা
No other যুক্ত Positive কে Superlative করতে হলে
1. Subject – predicate অংশে চলে যাবে।
2. Predicate অংশের তুলনীয় Noun/ Pronoun Subject হিসেবে বসবে।
3. Superlative Degree বসবে।
২৪.
He should not indulge in gambling. (make it imperative)
  1. ক) Don’t indulge in gambling.
  2. খ) Let him not indulge in gambling.
  3. গ) Don’t him indulge in gambling.
  4. ঘ) Let he not indulge in gambling.
ব্যাখ্যা
Imperative করতে হলে Subject you ছাড়া অন্য কিছু হলে প্রথমে let বসবে। তার পর Subject এর Objective Form বসবে।
Negative বাক্যে Subject- Noun হলে not – Subject এর আগে বসবে।
আর pronoun হলে not – Subject এর পরে বসবে। তার পর main verb বসবে।
২৫.
Jamil is more intelligent than Tamim. (make it positive)
  1. ক) Jamil is not so intelligent as Tamim.
  2. খ) Jamil is not less intelligent as Tamim.
  3. গ) Tamim is as intelligent as Jamil.
  4. ঘ) Tamim is not so intelligent as Jamil.
ব্যাখ্যা
Comparative / Superlative কে Positive করতে হলে চারটি কাজ করতে হয়:
1. Subject- Object হয়, Object - Subject হয়
2. Affirmative -Negative হয়, Negative- Affirmative হয়
3. Degree change হয়
4. Indicator Change হয় (than/ the --> as... as/ so....as)
২৬.
Cow is to Ox as Bitch is to-
  1. ক) Sea
  2. খ) Dog
  3. গ) Shore
  4. ঘ) Wave
ব্যাখ্যা
Cow এর masculine gender হচ্ছে Ox, একইভাবে Bitch এর masculine gender হচ্ছে Dog.
# Beach হচ্ছে সমুদ্রসৈকত।
২৭.
Which word is related to common sense or understanding?
  1. ক) Sentimentality
  2. খ) Sensibility
  3. গ) Sensitivity
  4. ঘ) Sensuality
ব্যাখ্যা
Sentimentality = আবেগ
Sensibility = বোধগম্যতা
Sensitivity = সংবেদনশীলতা
Sensuality = ইন্দ্রিয়পরায়ণতা
২৮.
They vary very quickly from the very beginning. Here the three underlined words are respectively -
  1. ক) verb, adverb and adverb
  2. খ) adverb, verb and adjective
  3. গ) verb, adverb and adjective
  4. ঘ) verb, adjective and adjective
ব্যাখ্যা
vary = ভিন্ন হওয়া (verb)
very = খুব (Adverb)
very =একেবারে, ঠিক (Adjective)
২৯.
The verb form of flight is –
  1. ক) flighten
  2. খ) fly
  3. গ) flee
  4. ঘ) flow
ব্যাখ্যা
flight = উড্ডয়ন, এর verb হচ্ছে fly.