পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ব্যবস্থাপনা [৭৩১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ব্যবস্থাপনা [৭৩১]তারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes২৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩০
সিলেবাস
Exam 2 Part - I: Introduction Functions, principles, managerial skills, organization. Source: Class – 2, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ব্যবস্থাপনা [৭৩১]

৪৯তম বিসিএস ⎯ ব্যবস্থাপনা [৭৩১] · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
Which skill is most important for top-level managers? (উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের জন্য কোন দক্ষতাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ?)
  1. Technical skills (কারিগরি দক্ষতা)
  2. Human skills (মানবিক দক্ষতা)
  3. Conceptual skills (ধারণাগত দক্ষতা)
  4. Diagnostic  skills (শনাক্তকরণ দক্ষতা)
ব্যাখ্যা

Conceptual skills (ধারণাগত দক্ষতা) শীর্ষ পর্যায়ের ম্যানেজারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই স্তরে তাদের কাজ মূলত প্রতিষ্ঠানের সার্বিক কৌশল, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, এবং বাইরের পরিবেশের সাথে সামঞ্জস্য বজায় রাখার উপর কেন্দ্রীভূত।

উচ্চ পর্যায়ের ম্যানেজাররা (Top-level managers) যেমন CEO, Managing Director ইত্যাদি—বেশিরভাগ সময় “big picture thinking” বা প্রতিষ্ঠানের সামগ্রিক দিকনির্দেশনা নির্ধারণে যুক্ত থাকেন।

তাদের সিদ্ধান্ত সাধারণত পুরো প্রতিষ্ঠানকে প্রভাবিত করে, তাই ছোটখাটো কারিগরি (technical) বা দৈনন্দিন মানবসম্পর্ক (human skills) এর চেয়ে তারা বেশি প্রয়োজন বোধ করেন ধারণাগত(Conceptual) দৃষ্টিভঙ্গি।

উদাহরণ: বাজারে বড় প্রতিযোগিতার পরিবর্তন, নতুন প্রযুক্তির আগমন, সরকারি নীতিমালার পরিবর্তন—এসব বিশ্লেষণ করে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করাই top management-এর মূল কাজ।

Source: Griffin's Management 

.
According to Griffin, which skill is important at all management levels? (গ্রিফিনের মতে, সব স্তরের ব্যবস্থাপনার জন্য কোন দক্ষতাটি গুরুত্বপূর্ণ?)
  1. Conceptual (ধারণাগত)
  2. Human (মানবিক)
  3. Technical (কারিগরি)
  4. Administrative (প্রশাসনিক)
ব্যাখ্যা

 Human skills বা মানবিক দক্ষতা সব স্তরের ব্যবস্থাপকদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি মানুষকে বোঝা, তাদের সাথে কার্যকরভাবে যোগাযোগ করা, সহযোগিতা আদায় করা এবং দলগতভাবে কাজ করানোর ক্ষমতা দেয়।

ব্যবস্থাপনার যে কোন স্তরে — উচ্চ (top-level), মধ্যম (middle-level) বা নিম্ন (first-line) — কাজের সফলতা মূলত নির্ভর করে অধীনস্থ, সহকর্মী এবং উর্ধ্বতনদের সাথে সম্পর্কের উপর।

গ্রিফিন জোর দিয়ে বলেছেন যে technical skills নীচের স্তরে বেশি দরকার এবং conceptual skills শীর্ষ স্তরে বেশি দরকার হলেও human skills সর্বস্তরে অপরিহার্য।

Without human skills → দলগত কাজ ব্যর্থ, ভুল বোঝাবুঝি, মনোবল কমে যায়।

With strong human skills → বিশ্বাস, সহযোগিতা, কার্যকারিতা বৃদ্ধি পায়।

সোর্স: Griffin's Management 

.
Conceptual skills involve: (ধারণাগত দক্ষতার অন্তর্ভুক্ত হলো:)
  1. Using tools (যন্ত্রপাতি ব্যবহার)
  2. Delegating work (কাজ অর্পণ করা)
  3. Supervising work (কাজ তদারকি করা)
  4. Visualizing the organization as a whole  (প্রতিষ্ঠান সম্পর্কে সম্যক ধারণা কল্পনায় থাকা)
ব্যাখ্যা

Conceptual skills refer to the ability to understand and integrate all the activities and interests of an organization, and to visualize the organization as a whole. Managers with strong conceptual skills can see how different functions of the business fit together, anticipate changes, and plan accordingly.

In other words, conceptual skills allow managers to:

Understand the interrelationships between various departments.

Anticipate the impact of changes in one part of the organization on others.

Develop strategic plans considering the big picture.

অর্থাৎ কনসেপচুয়াল স্কিল হলো সেই দক্ষতা যার মাধ্যমে তিনি প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ চিত্রে দেখতে পারেন এবং বিভিন্ন বিভাগ বা কার্যক্রমের মধ্যে সম্পর্ক বুঝতে পারেন।দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা তৈরিতে সহায়তা করে।

Source: Ricky W. Griffin – Management 

.
Luther Gullik classifies the function of management as- (লুথার গুলিক ব্যবস্থাপনার কার্যাবলিকে শ্রেণিবদ্ধ করেছেন-)
  1. POSDCORA
  2. POSTCARD
  3. POSDCORB
  4. POSDORBC
ব্যাখ্যা

Luther Gulick ব্যবস্থাপনার কার্যাবলীকে POSDCORB সংক্ষিপ্ত রূপে ব্যাখ্যা করেছেন।
P (Planning) – আগে থেকে কী, কখন, কীভাবে করা হবে তা নির্ধারণ করা।

O (Organizing) – প্রয়োজনীয় সম্পদ ও কাজ সঠিকভাবে সাজানো।

S (Staffing) – সঠিক লোক নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ দেওয়া।

D (Directing) – কর্মীদের নেতৃত্ব দেওয়া ও উদ্বুদ্ধ করা।

CO (Coordinating) – প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম সমন্বয় করা।

R (Reporting) – অগ্রগতি ও কার্যক্রমের তথ্য সংশ্লিষ্টদের জানানো।

B (Budgeting) – আর্থিক পরিকল্পনা ও নিয়ন্ত্রণ করা।


Source: Examveda

.
_______ function is regarded as the essence of management (_______ কার্যাবলীকে ব্যবস্থাপনার মূল সত্তা হিসেবে গণ্য করা হয়)
  1. organising (সংগঠন)
  2. staffing (কর্মীসংস্থান)
  3. coordination (সমন্বয়)
  4. leading (নেতৃত্ব)
ব্যাখ্যা

The coordination function is regarded as the essence of management because it integrates the efforts of different individuals and departments to achieve common organizational goals. Without coordination, the various functions of management—planning, organizing, staffing, directing, and controlling—cannot operate effectively. Coordination ensures harmony, avoids conflicts, and helps in efficient resource utilization.

অর্থাৎ সমন্বয় (coordination) ব্যবস্থাপনার মূল সত্তা হিসেবে বিবেচিত হয়, কারণ এটি প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি ও বিভাগের প্রচেষ্টাকে একত্রিত করে একটি অভিন্ন লক্ষ্যে পরিচালিত করে। সমন্বয় ছাড়া পরিকল্পনা, সংগঠন, নিয়োগ, পরিচালনা এবং নিয়ন্ত্রণ—এই ব্যবস্থাপনার অন্যান্য কার্যাবলী সুষ্ঠুভাবে কাজ করতে পারে না। সমন্বয় প্রতিষ্ঠানে সাদৃশ্য আনে, দ্বন্দ্ব কমায় এবং সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করে।


Source: Koontz & O’Donnell – Principles of Management

.
The skill that allows managers to identify, analyze, and solve problems is known as: (যে দক্ষতা ব্যবস্থাপকদের সমস্যা চিহ্নিত, বিশ্লেষণ ও সমাধান করতে সক্ষম করে, তাকে বলা হয়:)
  1. Diagnostic skill (শনাক্তকরণ দক্ষতা)
  2. Human Skill (মানবিক দক্ষতা)
  3. Technical Skill  (কারিগরি দক্ষতা)
  4. Conceptual Skill (ধারণাগত দক্ষতা)  
ব্যাখ্যা

Diagnostic skill refers to a manager’s ability to identify problems, analyze complex situations, and find appropriate solutions. This skill helps managers understand the root causes of issues rather than just treating symptoms. It involves logical thinking, data analysis, and evaluating alternatives to choose the best course of action.

অর্থাৎ  অনুধাবন দক্ষতা(শনাক্তকরণ দক্ষতা) হলো একজন ব্যবস্থাপকের সেই ক্ষমতা, যার মাধ্যমে তিনি সমস্যা শনাক্ত করতে, জটিল পরিস্থিতি বিশ্লেষণ করতে এবং সঠিক সমাধান বের করতে পারেন। এই দক্ষতা সমস্যার মূল কারণ খুঁজে বের করে, শুধু উপসর্গের চিকিৎসা নয়। এতে যুক্তি নির্ভর চিন্তা, তথ্য বিশ্লেষণ এবং সম্ভাব্য সমাধানগুলো মূল্যায়ন করে সর্বোত্তম পদক্ষেপ গ্রহণ করা হয়।

Example:
If a company’s sales drop, a manager with strong diagnostic skills will investigate whether the cause is poor marketing, product quality, pricing strategy, or external market changes, instead of simply increasing advertising without analysis.

Robbins & Coulter – Management

.
Which principle emphasizes dividing work among employees to improve efficiency and productivity? (কোন নীতিটি কর্মীদের মধ্যে কাজ বিভাজন করে দেওয়ার মাধ্যমে দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়?)
  1. Division of work (কাজের বিভাজন) 
  2. Unity of command (আদেশের ঐক্য)  
  3. Unity of Direction (নির্দেশনার ঐক্য) 
  4. Scaler Chain (জোড়া মই শিকল)
ব্যাখ্যা

Henri Fayol (1841–1925) ফরাসি মাইনিং ইঞ্জিনিয়ার ও কর্পোরেট নির্বাহী। তাঁর দীর্ঘ ব্যবস্থাপনা-জীবনের অভিজ্ঞতা থেকে ১৯১৬ সালে ফরাসি গ্রন্থ Administration Industrielle et Générale প্রকাশ করেন (পরে ইংরেজিতে Industrial Organization and General Administration)—সেখানেই 14টি নীতি প্রথম আলোচনা করা হয়। 

1. Division of Work (কাজের বিভাজন)

Work should be divided among individuals and groups so that effort and attention are focused on specialized portions of the task.

অর্থাৎ,
একটি বড় কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রত্যেককে তার দক্ষতা অনুযায়ী দায়িত্ব দেওয়া হয়। এতে কর্মীরা নির্দিষ্ট কাজের ক্ষেত্রে অভিজ্ঞ হয়ে ওঠে, দক্ষতা বাড়ে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।

উদাহরণ:
একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কেউ শুধু সেলাই করে, কেউ কাটিং করে, কেউ শুধু ফিনিশিং করে—এতে দ্রুত এবং মানসম্মত উৎপাদন সম্ভব হয়।

2. Unity of Command (আদেশের ঐক্য) 

An employee should receive orders from only one superior.

অর্থাৎ প্রত্যেক কর্মীকে কেবল একজন সুপারভাইজার বা ম্যানেজারের কাছ থেকে নির্দেশ নিতে হবে। এতে বিভ্রান্তি কমে, দায়িত্ব পরিষ্কার হয় এবং কাজের সমন্বয় বজায় থাকে।

উদাহরণ:
যদি একজন কর্মী একই সাথে প্রোডাকশন ম্যানেজার ও মার্কেটিং ম্যানেজারের কাছ থেকে ভিন্ন নির্দেশ পায়, তাহলে সে বিভ্রান্ত হবে। এই নীতি তা প্রতিরোধ করে।

---

3. Unity of Direction (নির্দেশনার ঐক্য) 

Activities with the same objective should be directed by one manager using one plan.

অর্থাৎ যে সকল কাজ বা কার্যক্রমের লক্ষ্য এক, সেগুলোকে এক পরিকল্পনা ও এক ম্যানেজারের অধীনে পরিচালনা করতে হবে। এতে সংগঠনগত লক্ষ্য পূরণে সঠিক সমন্বয় হয়।

উদাহরণ:
একটি প্রতিষ্ঠানের মার্কেটিং প্রচার কার্যক্রম (অনলাইন ও অফলাইন উভয়) একই মার্কেটিং পরিকল্পনার অধীনে পরিচালিত হওয়া উচিত।

---

4. Scalar Chain (জোড়া মই শিকল)

The line of authority from top management to the lowest ranks represents the scalar chain.

অর্থাৎ এটি হলো কর্তৃত্বের ধারাবাহিক শৃঙ্খল—উচ্চ পর্যায়ের ম্যানেজমেন্ট থেকে নিম্ন স্তরের কর্মচারী পর্যন্ত যোগাযোগের এবং নির্দেশের আনুষ্ঠানিক পথ।

উদাহরণ:
CEO → General Manager → Department Manager → Supervisor → Worker
নির্দেশ বা রিপোর্ট সাধারণত এই শৃঙ্খল মেনে আদানপ্রদান করা হয়।

সোর্স: Robbins, S. P., & Coulter, M. (2021). Management. Pearson Education.

.
Which principle of Henri Fayol states that one employee should receive orders from only one superior? (ফেয়োলের কোন নীতিতে বলা হয় একজন কর্মী কেবল একজন ঊর্ধ্বতনের কাছ থেকে আদেশ পাবে?)
  1. Unity of Direction (নির্দেশনার ঐক্য)
  2. Unity of command (আদেশের ঐক্য)
  3. Scaler Chain (জোড়া মই শিকল)
  4. Division of work (কাজের বিভাজন)
অনির্ধারিত
ব্যাখ্যা

Live পরীক্ষা চলাকালীন ভুলক্রমে প্রশ্ন প্রশ্ন প্রদর্শিত না হওয়ায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। 

​Henri Fayol (1841–1925) ফরাসি মাইনিং ইঞ্জিনিয়ার ও কর্পোরেট নির্বাহী। তাঁর দীর্ঘ ব্যবস্থাপনা-জীবনের অভিজ্ঞতা থেকে ১৯১৬ সালে ফরাসি গ্রন্থ Administration Industrielle et Générale প্রকাশ করেন (পরে ইংরেজিতে Industrial Organization and General Administration)—সেখানেই 14টি নীতি প্রথম আলোচনা করা হয়। 

1. Division of Work (কাজের বিভাজন)

Work should be divided among individuals and groups so that effort and attention are focused on specialized portions of the task.

অর্থাৎ,
একটি বড় কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রত্যেককে তার দক্ষতা অনুযায়ী দায়িত্ব দেওয়া হয়। এতে কর্মীরা নির্দিষ্ট কাজের ক্ষেত্রে অভিজ্ঞ হয়ে ওঠে, দক্ষতা বাড়ে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।

উদাহরণ:
একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কেউ শুধু সেলাই করে, কেউ কাটিং করে, কেউ শুধু ফিনিশিং করে—এতে দ্রুত এবং মানসম্মত উৎপাদন সম্ভব হয়।

2. Unity of Command (আদেশের ঐক্য) 

An employee should receive orders from only one superior.

অর্থাৎ প্রত্যেক কর্মীকে কেবল একজন সুপারভাইজার বা ম্যানেজারের কাছ থেকে নির্দেশ নিতে হবে। এতে বিভ্রান্তি কমে, দায়িত্ব পরিষ্কার হয় এবং কাজের সমন্বয় বজায় থাকে।

উদাহরণ:
যদি একজন কর্মী একই সাথে প্রোডাকশন ম্যানেজার ও মার্কেটিং ম্যানেজারের কাছ থেকে ভিন্ন নির্দেশ পায়, তাহলে সে বিভ্রান্ত হবে। এই নীতি তা প্রতিরোধ করে।

---

3. Unity of Direction (নির্দেশনার ঐক্য) 

Activities with the same objective should be directed by one manager using one plan.

অর্থাৎ যে সকল কাজ বা কার্যক্রমের লক্ষ্য এক, সেগুলোকে এক পরিকল্পনা ও এক ম্যানেজারের অধীনে পরিচালনা করতে হবে। এতে সংগঠনগত লক্ষ্য পূরণে সঠিক সমন্বয় হয়।

উদাহরণ:
একটি প্রতিষ্ঠানের মার্কেটিং প্রচার কার্যক্রম (অনলাইন ও অফলাইন উভয়) একই মার্কেটিং পরিকল্পনার অধীনে পরিচালিত হওয়া উচিত।

---

4. Scalar Chain (জোড়া মই শিকল)

The line of authority from top management to the lowest ranks represents the scalar chain.

অর্থাৎ এটি হলো কর্তৃত্বের ধারাবাহিক শৃঙ্খল—উচ্চ পর্যায়ের ম্যানেজমেন্ট থেকে নিম্ন স্তরের কর্মচারী পর্যন্ত যোগাযোগের এবং নির্দেশের আনুষ্ঠানিক পথ।

উদাহরণ:
CEO → General Manager → Department Manager → Supervisor → Worker
নির্দেশ বা রিপোর্ট সাধারণত এই শৃঙ্খল মেনে আদানপ্রদান করা হয়।

সোর্স: Robbins, S. P., & Coulter, M. (2021). Management. Pearson Education.

.
Remuneration principle refers to: (পারিশ্রমিক নীতি বলতে বোঝায়:)
  1. Fair payment (ন্যায্য বেতন প্রদান)
  2. Profit sharing (মুনাফার অংশ প্রদান)
  3. Payment in kind (পণ্য প্রদান)
  4. Incentive (প্রণোদনা)
ব্যাখ্যা

Remuneration Principle ( পারিশ্রমিক নীতি)

Remuneration refers to fair and adequate compensation for work done. Fayol emphasized that employees should be fairly paid for their services, considering both financial and non-financial rewards, to maintain satisfaction and motivation.

Remuneration নীতি অনুসারে কর্মচারীদের কাজের বিনিময়ে ন্যায্য ও উপযুক্ত পারিশ্রমিক দেওয়া উচিত। শুধু বেতন নয়, অন্যান্য সুবিধা (যেমন বোনাস, ভাতা, প্রণোদনা) এই নীতির অংশ। ন্যায্য পারিশ্রমিক কর্মীদের কাজের প্রতি আগ্রহ, আনুগত্য ও মনোবল বাড়ায়।

উদাহরণ:
একজন কর্মী যদি সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করে, তবে তাকে বাজার মূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন ও সুবিধা দিতে হবে। যদি প্রতিষ্ঠান বাজারের তুলনায় অনেক কম পারিশ্রমিক দেয়, তবে কর্মী অসন্তুষ্ট হবে এবং কাজে কম আগ্রহী হবে, সুযোগ পেলে চাকুরি পরিবর্তন করবে।

সোর্স: Robbins, S. P., & Coulter, M. (2021). Management. Pearson Education.

১০.
Equity as a principle refers to: (নীতি হিসেবে সাম্যতা বলতে বোঝায়:)
  1. Equal pay for equal work (কাজের অনুপাতে বেতন)
  2. Kindness and fairness in treatment  (আচরণে সদয়তা ও ন্যায়সঙ্গততা)
  3. Equal distribution of resources (সম্পদের সমান বণ্টন)
  4. Equality in authority  (কর্তৃত্বে সমতা)
ব্যাখ্যা

Equity Principle (সমতা বা ন্যায্যতা নীতি)

Equity means kindness and fairness in the treatment of employees. Fayol emphasized that managers should maintain a balance between kindness and justice to ensure employee loyalty and devotion.

নায্যতা নীতি অনুযায়ী, ব্যবস্থাপকদের উচিত কর্মচারীদের প্রতি সৌজন্যপূর্ণ ও ন্যায়সঙ্গত আচরণ করা। এতে কর্মীরা প্রতিষ্ঠানের প্রতি আস্থা ও আনুগত্য তৈরি করে। এখানে শুধু নিয়ম মানানো নয়, মানবিকতা ও সহানুভূতিও জরুরি।

উদাহরণ:
ধরা যাক, দুটি কর্মী একই ভুল করেছে। একজন সিনিয়র বলে তাকে ক্ষমা করা হলো, আর জুনিয়রকে কঠোরভাবে শাস্তি দেওয়া হলো — এটি Equity নীতি লঙ্ঘন। সমান পরিস্থিতিতে সমান আচরণ করাই এই নীতির মূল তত্ত্ব। 

সোর্স: Robbins, S. P., & Coulter, M. (2021). Management. Pearson Education.

১১.
Stability of tenure refers to:  (কর্মস্থলে স্থায়িত্ব বলতে বোঝায়:)
  1. Long-term employment security  (দীর্ঘমেয়াদি চাকরির নিরাপত্তা)
  2. Proper promotion policy  (সঠিক পদোন্নতির নীতি)
  3. Frequent transfer  (নিয়মিত বদলি)
  4. Rotating duties (দায়িত্বের ঘূর্ণন)
ব্যাখ্যা

Stability of Tenure of Personnel (কর্মস্থলে স্থায়িত্ব নীতি) নীতি অনুযায়ী—

Employees should not be moved from their positions frequently; job security improves efficiency and loyalty.

"Stability of Tenure" মানে হলো কর্মচারীদের দীর্ঘমেয়াদি কর্মসংস্থান নিরাপত্তা দেওয়া। বারবার পদ পরিবর্তন বা ছাঁটাই হলে কর্মদক্ষতা কমে যায়, মনোবল নষ্ট হয় এবং অভিজ্ঞতা কাজে লাগানো যায় না। তাই Fayol বলেছেন— যোগ্য কর্মীদের ধরে রাখতে হবে এবং স্থায়িত্ব বজায় রাখতে হবে।

উদাহরণ:
একটি কোম্পানিতে দক্ষ হিসাবরক্ষককে প্রায়ই বিভাগ পরিবর্তন করলে বা চাকরি হারানোর ভয় থাকলে তার উৎপাদনশীলতা কমবে। কিন্তু যদি তাকে স্থিতিশীল কর্মপরিবেশ দেওয়া হয়, সে দীর্ঘমেয়াদে ভালো পারফর্ম করবে।

সোর্স: Robbins, S. P., & Coulter, M. (2021). Management. Pearson.

১২.
“Esprit de corps" focuses on: (“Esprit de corps” গুরুত্ব দেয়:)
  1. Strict discipline   (কঠোর শৃঙ্খলা)
  2. Team spirit and harmony among employees  (কর্মীদের মধ্যে দলীয় চেতনা ও সম্প্রীতি)
  3. Centralisation of authority (কর্তৃত্বের কেন্দ্রীকরণ)
  4. Unity of command (আদেশের ঐক্য)
ব্যাখ্যা

Esprit de corps Principle (দলীয় চেতনা নীতি)

English Explanation: Esprit de corps means promoting team spirit and harmony among employees. Fayol believed that unity is strength, and managers should encourage cooperation, mutual trust, and good relationships to improve organizational efficiency.

বাংলা ব্যাখ্যা: Esprit de corps নীতি অনুযায়ী, ব্যবস্থাপকদের উচিত কর্মীদের মধ্যে ঐক্য, পারস্পরিক বিশ্বাস ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। যখন কর্মীরা একে অপরকে সহায়তা করে এবং একসাথে কাজ করে, তখন প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ও মনোবল উভয়ই বৃদ্ধি পায়।

উদাহরণ: কোনো প্রতিষ্ঠানে একটি বড় প্রজেক্টের সময় মার্কেটিং, সেলস ও প্রোডাকশন—সব বিভাগ একসাথে পরিকল্পনা তৈরি করে ও একে অপরের কাজে সহযোগিতা করে। এর ফলে কাজ সময়মতো এবং সাফল্যের সাথে শেষ হয়—এটিই Esprit de corps নীতির বাস্তব উদাহরণ।

Source: Robbins, S. P., & Coulter, M. (2021). Management. Pearson.

১৩.
If a manager predicts a market slowdown and prepares a contingency plan, which function is being exercised?  (যদি একজন ব্যবস্থাপক বাজার মন্দা সম্পর্কে পূর্বানুমান করেন এবং একটি বিকল্প পরিকল্পনা প্রস্তুত করেন, তবে কোন কার্যাবলী প্রয়োগ করা হচ্ছে?)
  1. Planning (পরিকল্পনা) 
  2. Controlling (নিয়ন্ত্রণ)
  3. Leading (নেতৃত্ব)
  4. Organizing (সংগঠন)
ব্যাখ্যা

Planning (পরিকল্পনা)

Planning is the process of setting objectives and deciding in advance the actions needed to achieve them. It includes forecasting future conditions, evaluating alternatives, and preparing strategies or contingency plans to handle possible situations.

পরিকল্পনা হলো একটি প্রক্রিয়া যেখানে ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করা হয় এবং সেই লক্ষ্য অর্জনের জন্য আগেই করণীয় পদক্ষেপ ঠিক করা হয়। এর মধ্যে ভবিষ্যৎ পরিস্থিতি অনুমান করা, সম্ভাব্য বিকল্প সমাধান খোঁজা এবং প্রয়োজন হলে বিকল্প বা Contingency Plan তৈরি করাও অন্তর্ভুক্ত।

উদাহরণ:
যদি একজন ম্যানেজার বাজারে মন্দা আসবে বলে অনুমান করে এবং আগেভাগে সেই পরিস্থিতি মোকাবেলার জন্য একটি বিকল্প পরিকল্পনা তৈরি করেন — যেমন, খরচ কমানোর কৌশল বা নতুন বাজার খোঁজা — তবে তিনি Planning ফাংশনটি প্রয়োগ করছেন।

---

Source: Koontz, H., & Weihrich, H. (Essentials of Management)

১৪.
Henri Fayol’s principles were first published in which book?  (হেনরি ফেয়লের নীতিমালা প্রথম কোন বইতে প্রকাশিত হয়েছিল?)
  1. The Practice of Management
  2. The Human Side of Enterprise
  3. Principles of Scientific Modern Management 
  4. Industrial Organization and General Administration
ব্যাখ্যা

Henri Fayol (1841–1925) ফরাসি মাইনিং ইঞ্জিনিয়ার ও কর্পোরেট নির্বাহী। তাঁর দীর্ঘ ব্যবস্থাপনা-জীবনের অভিজ্ঞতা থেকে ১৯১৬ সালে ফরাসি গ্রন্থ Administration Industrielle et Générale প্রকাশ করেন (পরে ইংরেজিতে Industrial Organization and General Administration)—সেখানেই 14টি নীতি প্রথম আলোচনা করা হয়। 


1. Division of Work (কাজের বিভাজন নীতি)

English Explanation: Division of work means breaking down tasks into smaller parts and assigning them to specific individuals or groups. Fayol emphasized that specialization increases efficiency and productivity.

বাংলা ব্যাখ্যা: কাজের বিভাজন নীতি অনুযায়ী, বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করে সংশ্লিষ্ট দক্ষ ব্যক্তি বা টিমকে দায়িত্ব দিতে হবে। এতে দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ে।

উদাহরণ: একটি কারখানায় একজন শুধু মেশিন চালাবে, আরেকজন শুধু প্যাকেজিং করবে—এতে কাজ দ্রুত ও দক্ষতার সাথে সম্পন্ন হয়।

---

2. Authority and Responsibility (কর্তৃত্ব ও দায়িত্ব নীতি)

English Explanation: Authority is the right to give orders, and responsibility is the duty to carry them out. Fayol believed both should be balanced.

বাংলা ব্যাখ্যা: এই নীতি অনুযায়ী, ক্ষমতা (কর্তৃত্ব) ও দায়িত্ব একসাথে দিতে হবে। শুধু দায়িত্ব দিয়ে কর্তৃত্ব না দিলে কাজ সম্পন্ন হবে না, আবার ক্ষমতা দিয়ে দায়িত্ব না দিলে অপব্যবহার হতে পারে।

উদাহরণ: একজন টিম লিডকে যদি প্রোজেক্ট সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়, তবে তাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দিতে হবে।

---

3. Discipline (শৃঙ্খলা নীতি)

English Explanation: Discipline means respect for agreements, rules, and policies. Fayol stressed that discipline is essential for smooth functioning.

বাংলা ব্যাখ্যা: শৃঙ্খলা মানে নিয়ম-কানুন মেনে চলা ও প্রতিষ্ঠানের নীতিমালা সম্মান করা। এতে কাজের পরিবেশ সুশৃঙ্খল থাকে।

উদাহরণ: কর্মীরা সময়মতো অফিসে আসা ও নির্ধারিত ড্রেস কোড মেনে চলা।

---

4. Unity of Command (আদেশের ঐক্য নীতি)

English Explanation: An employee should receive orders from only one superior.

বাংলা ব্যাখ্যা: একজন কর্মচারী যেন কেবল একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে নির্দেশ পায়, যাতে বিভ্রান্তি ও দ্বন্দ্ব এড়ানো যায়।

উদাহরণ: যদি একজন সেলস কর্মীকে দুইজন ম্যানেজার আলাদা নির্দেশ দেয়, তাহলে কাজের গতি কমে যাবে।

---

5. Unity of Direction (নির্দেশনার ঐক্য)

English Explanation: Each group of activities with the same objective should have one plan and one leader.

বাংলা ব্যাখ্যা: একই ধরনের কাজ বা লক্ষ্যসম্পন্ন কার্যক্রমের জন্য একটি মাত্র পরিকল্পনা ও নেতা থাকা উচিত।

উদাহরণ: প্রোডাক্ট লঞ্চ টিমের মার্কেটিং, সেলস ও ডেলিভারি সবার জন্য একই কৌশল ও নির্দেশনা।

---

6. Subordination of Individual Interest to General Interest (ব্যক্তিগত স্বার্থের চেয়ে প্রাতিষ্ঠানিক স্বার্থকে অগ্রাধিকার নীতি)

English Explanation: The interest of the organization should come before the interest of individuals.

বাংলা ব্যাখ্যা: প্রতিষ্ঠানের স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের উপরে রাখতে হবে, যাতে টিমওয়ার্ক ও সাফল্য নিশ্চিত হয়।

উদাহরণ: একজন কর্মী ব্যক্তিগত লাভের জন্য প্রতিষ্ঠানের নীতি ভঙ্গ না করা।

---

7. Remuneration (ন্যায্য পারিশ্রমিক নীতি)

English Explanation: Remuneration means fair payment to employees for their work.

বাংলা ব্যাখ্যা: কর্মীদের ন্যায্য ও যথাযথ পারিশ্রমিক দেওয়া উচিত, যাতে তারা উৎসাহিত হয় এবং প্রতিষ্ঠানকে সর্বোচ্চ দেয়।

উদাহরণ: বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে বেতন প্রদান।

---

8. Centralization and Decentralization (কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি)

English Explanation: Centralization means decision-making is concentrated at the top; decentralization distributes it to lower levels.

বাংলা ব্যাখ্যা: সিদ্ধান্ত গ্রহণ কতটা ঊর্ধ্বতন পর্যায়ে থাকবে আর কতটা নিম্ন পর্যায়ে ভাগ হবে, তা ভারসাম্যপূর্ণভাবে নির্ধারণ করতে হবে।

উদাহরণ: ছোটখাটো কেনাকাটার অনুমতি শাখা ম্যানেজারকে দেওয়া, কিন্তু বড় বিনিয়োগের সিদ্ধান্ত হেড অফিসে রাখা।

---

9. Scalar Chain (জোড়া মই শিকল নীতি)

English Explanation: The chain of command should be clear, from top management to the lowest rank.

বাংলা ব্যাখ্যা: ঊর্ধ্বতন থেকে নিম্নস্তরের কর্মচারী পর্যন্ত কর্তৃত্বের ধারা পরিষ্কার থাকা উচিত।

উদাহরণ: সিইও → ম্যানেজার → সুপারভাইজার → কর্মী — এই স্পষ্ট চেইন ফলো করা।

---

10. Order (শৃঙ্খলাবদ্ধতা বা সুশৃঙ্খলতা নীতি)

English Explanation: There should be an orderly arrangement of people and materials in the organization.

বাংলা ব্যাখ্যা: প্রতিষ্ঠানকে এমনভাবে সাজাতে হবে যাতে মানুষ ও সম্পদ সঠিক জায়গায় থাকে।

উদাহরণ: অফিসে ফাইলিং সিস্টেম ঠিকভাবে সাজানো, যাতে দ্রুত খুঁজে পাওয়া যায়।

---

11. Equity (সমতা বা ন্যায্যতা নীতি)

English Explanation: Equity means kindness and fairness in treatment.

বাংলা ব্যাখ্যা: কর্মীদের সাথে সৌজন্যপূর্ণ ও ন্যায্য আচরণ করা, যাতে তাদের আস্থা ও আনুগত্য বাড়ে।

উদাহরণ: একই ভুলের জন্য সবার প্রতি সমান শাস্তি।

---

12. Stability of Tenure (চাকরির স্থায়িত্ব নীতি)

English Explanation: Stability of tenure means ensuring long-term employment security for capable employees.

বাংলা ব্যাখ্যা: দক্ষ কর্মীদের জন্য দীর্ঘমেয়াদী চাকরির নিরাপত্তা নিশ্চিত করা, যাতে তারা প্রতিষ্ঠানে স্থিতিশীল থাকে ও অভিজ্ঞতা কাজে লাগায়।

উদাহরণ: ভালো পারফরম্যান্স করা কর্মীকে বারবার ট্রান্সফার না করা।

---

13. Initiative (উদ্যোগ গ্রহণ নীতি)

English Explanation: Initiative means encouraging employees to take actions and make plans.

বাংলা ব্যাখ্যা: কর্মীদের নতুন আইডিয়া দেওয়া ও উদ্যোগ নেওয়ার সুযোগ দেওয়া উচিত।

উদাহরণ: কর্মী নিজে থেকে কাস্টমার সার্ভিস উন্নত করার প্রস্তাব দেওয়া।

---

14. Esprit de corps (দলীয় চেতনা নীতি)

English Explanation: Esprit de corps focuses on building team spirit and harmony.

বাংলা ব্যাখ্যা: কর্মীদের মধ্যে ঐক্য, পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতা গড়ে তোলা।

উদাহরণ: আলাদা বিভাগের কর্মীরা মিলিত হয়ে সফলভাবে একটি প্রজেক্ট শেষ করা।

১৫.
A company launches a new training program to prepare employees for future leadership roles. This reflects which function? (একটি প্রতিষ্ঠান ভবিষ্যতের নেতৃত্বের ভূমিকার জন্য কর্মীদের প্রস্তুত করতে নতুন প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। এটি কোন কার্যাবলীকে প্রতিফলিত করে?)
  1. Organizing (সংগঠন)
  2. Planning (পরিকল্পনা)
  3. Controlling (নিয়ন্ত্রণ)
  4. Staffing (কর্মীসংস্থান)
ব্যাখ্যা

Staffing (জনবল ব্যবস্থাপনা)

Staffing is the managerial function of recruiting, selecting, training, developing, and placing the right people in the right jobs. It ensures that the organization has competent and motivated personnel for current and future needs.

স্টাফিং হলো জনবল ব্যবস্থাপনার প্রক্রিয়া, যেখানে সঠিক ব্যক্তিকে সঠিক পদে নিয়োগ, নির্বাচন, প্রশিক্ষণ ও উন্নয়ন করা হয়। এর মধ্যে ভবিষ্যতের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষতা বাড়ানোর ব্যবস্থাও অন্তর্ভুক্ত।

উদাহরণ:
যদি কোনো প্রতিষ্ঠান ভবিষ্যতের নেতৃত্ব তৈরির জন্য নতুন প্রশিক্ষণ কর্মসূচি শুরু করে, তাহলে সেটি Staffing ফাংশনের অন্তর্ভুক্ত, কারণ এটি কর্মীদের উন্নয়ন ও ভবিষ্যতের প্রস্তুতির সাথে সম্পর্কিত।

---

Source: Koontz, H., & Weihrich, H. Essentials of Management

১৬.
When a manager uses Key Performance Indicators (KPIs) to assess departmental results, he is applying:  (যখন একজন ব্যবস্থাপক বিভাগের ফলাফল মূল্যায়নের জন্য কী পারফরম্যান্স ইন্ডিকেটরস (KPIs) ব্যবহার করেন, তখন তিনি কোন কার্যাবলী প্রয়োগ করছেন?)
  1. Planning (পরিকল্পনা)
  2. Controlling (নিয়ন্ত্রণ)
  3. Leading (নেতৃত্ব)
  4. Staffing (কর্মীসংস্থান)
ব্যাখ্যা

Controlling (নিয়ন্ত্রণ)

Controlling is the managerial function of monitoring and evaluating actual performance against planned objectives. It involves setting performance standards, measuring actual results, and taking corrective actions if there is any deviation.

নিয়ন্ত্রণ হলো এমন একটি ব্যবস্থাপনাগত কার্যাবলী, যেখানে পরিকল্পিত লক্ষ্য ও বাস্তব ফলাফল তুলনা করা হয়। এর মধ্যে মানদণ্ড নির্ধারণ, কর্মসম্পাদন পরিমাপ, এবং বিচ্যুতি থাকলে সংশোধনী ব্যবস্থা গ্রহণ অন্তর্ভুক্ত।

উদাহরণ:
যদি একজন ম্যানেজার Key Performance Indicators (KPIs) ব্যবহার করে বিভাগের ফলাফল পর্যালোচনা করেন, তাহলে তিনি Controlling ফাংশন প্রয়োগ করছেন, কারণ তিনি কার্যসম্পাদন মূল্যায়ন ও প্রয়োজন হলে সংশোধনের সুযোগ খুঁজছেন।

---

Source: Koontz, H., & Weihrich, H. Essentials of Management

১৭.
In a meeting, the manager motivates the team to achieve a sales target and resolves internal conflicts. Which function is being performed?  (একটি বৈঠকে ব্যবস্থাপক দলকে বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনে উদ্বুদ্ধ করেন এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব সমাধান করেন। কোন কার্যাবলী সম্পাদিত হচ্ছে?)
  1. Leading (নেতৃত্ব)
  2. Controlling (নিয়ন্ত্রণ)
  3. Staffing (কর্মীসংস্থান)
  4. Planning (পরিকল্পনা)
ব্যাখ্যা

Leading (নেতৃত্ব প্রদান)

Leading is the managerial function that involves motivating, guiding, and influencing employees to work towards achieving organizational goals. It also includes resolving conflicts and fostering teamwork.

নেতৃত্ব প্রদান হলো এমন একটি ব্যবস্থাপনাগত কার্যাবলী যেখানে ম্যানেজার কর্মীদের অনুপ্রাণিত, দিকনির্দেশনা ও প্রভাবিত করে যাতে তারা সংগঠনের লক্ষ্যে কাজ করে। এর মধ্যে টিমকে একত্রে কাজ করানো এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব সমাধান করাও অন্তর্ভুক্ত।

উদাহরণ:
যদি একটি মিটিংয়ে ম্যানেজার টিমকে বিক্রয় লক্ষ্য পূরণের জন্য অনুপ্রাণিত করেন এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে দেন, তাহলে তিনি নেতৃত্ব প্রদান তথা Leading করছেন।

---

Source: Koontz, H., & Weihrich, H. Essentials of Management

১৮.
The function that assigns authority and responsibility among people is: (যে কার্যাবলী কর্মীদের মধ্যে কর্তৃত্ব ও দায়িত্ব বণ্টন করে, তা হলো)
  1. Staffing
  2. Planning 
  3. Organizing 
  4. Controlling 
ব্যাখ্যা

Organizing (সংগঠন)

Organizing is the managerial function of arranging resources and tasks in a structured way. It involves assigning authority and responsibility among employees to ensure work is carried out efficiently.

অর্থাৎ সংগঠন হলো এমন এক  কার্যাবলী যেখানে কাজ ও সম্পদকে সঠিকভাবে সাজানো হয়, এবং কর্মীদের মধ্যে ক্ষমতা (authority) ও দায়িত্ব (responsibility) বণ্টন করা হয়, যাতে কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

উদাহরণ:
একটি কোম্পানিতে নতুন প্রজেক্ট শুরু করার আগে ম্যানেজার ঠিক করলেন কে কোন কাজ করবে এবং কার কাছে রিপোর্ট করবে — এটি Organizing ফাংশনের উদাহরণ।

Source: Koontz, H., & Weihrich, H. Essentials of Management

১৯.
Organization in management primarily refers to: (ব্যবস্থাপনায় সংগঠন বলতে মূলত বোঝায়:)
  1. Arranging resources and tasks systematically (সম্পদ এবং কাজগুলি পদ্ধতি অনুসারে সাজানো)
  2. Motivating employees (কর্মীদের অনুপ্রাণিত করা)
  3. Planning objectives (উদ্দেশ্য নিয়ে পরিকল্পনা করা)
  4. Evaluating performance (কর্মদক্ষতা মূল্যায়ন)
ব্যাখ্যা

Organization in Management (ব্যবস্থাপনায় সংগঠন)

In management, organization refers to arranging resources and tasks systematically to achieve goals efficiently. It involves defining roles, grouping activities, and allocating resources in a structured manner.

অর্থাৎ ব্যবস্থাপনায় সংগঠন বলতে বোঝায় লক্ষ্য অর্জনের জন্য সম্পদ ও কাজগুলোকে সুশৃঙ্খলভাবে সাজানো। এর মধ্যে দায়িত্ব নির্ধারণ, কাজের শ্রেণিবিন্যাস, এবং প্রয়োজনীয় সম্পদ সঠিকভাবে বণ্টন করা অন্তর্ভুক্ত।

উদাহরণ:
একটি প্রজেক্ট টিমে ম্যানেজার সিদ্ধান্ত নিলেন কে পরিকল্পনা করবে, কে মাঠপর্যায়ে কাজ করবে, আর কে ডেটা সংগ্রহ করবে — এটি সংগঠন (Organization) ফাংশনের উদাহরণ।

Source: Koontz, H., & Weihrich, H. Essentials of Management

২০.
Which organizational structure is most flexible for handling dynamic projects? (গতিশীল প্রকল্প পরিচালনার জন্য কোন সাংগঠনিক কাঠামো সবচেয়ে নমনীয়?)
  1. Line
  2. Matrix
  3. Functional
  4. Line-and-Staff
ব্যাখ্যা

Matrix Dynamic Projects-এর জন্য Flexible

Resource Sharing: একই কর্মী একাধিক প্রকল্পে কাজ করতে পারে, ফলে সম্পদ বন্টন সহজ হয়।

Quick Adaptation: বাজারের চাহিদা বা প্রকল্পের পরিবর্তন অনুযায়ী দল দ্রুত মানিয়ে নিতে পারে।

Specialization + Collaboration: Functional দক্ষতা বজায় থাকে এবং বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা একসাথে কাজ করতে পারে।

Better Communication: প্রকল্প টিমে বিভিন্ন বিভাগের লোক থাকায় সমস্যার সমাধান দ্রুত হয়।

২১.
Delegation of authority means: (কর্তৃত্ব অর্পণ বলতে বোঝায়:)
  1. Giving authority to subordinates while retaining accountability  (জবাবদিহিতা বজায় রেখে অধস্তনদের কর্তৃত্ব প্রদান)
  2. Shifting responsibility permanently  (স্থায়ীভাবে দায়িত্ব স্থানান্তর)
  3. Removing decision-making power from managers (পরিচালকদের কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেড়ে নেওয়া)
  4. Increasing workload without authority  (কর্তৃত্ব ছাড়াই কাজের চাপ বৃদ্ধি)
ব্যাখ্যা

Delegation of Authority (কর্তৃত্ব অর্পণ)
Meaning: Giving authority to subordinates while retaining accountability.
(বাংলা অর্থ: অধীনস্থদের কর্তৃত্ব দেওয়া কিন্তু চূড়ান্ত দায়ভার নিজের কাছে রাখা।)

অর্থাৎ Delegation of authority হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একজন manager (ম্যানেজার) তার কিছু কাজ ও authority (কর্তৃত্ব) subordinates (অধীনস্থদের) হাতে তুলে দেন, যাতে তারা দায়িত্ব পালন করতে পারে। তবে accountability (দায়িত্ব বা জবাবদিহিতা) ম্যানেজারের কাছেই থাকে।

Example: A project manager (একজন প্রজেক্ট ম্যানেজার) তার team leader (টিম লিডার)-কে নতুন সফটওয়্যার টেস্টিংয়ের দায়িত্ব দেন এবং authority (কর্তৃত্ব) দেন যাতে তিনি নিজে টেস্ট প্ল্যান তৈরি ও চালাতে পারেন। কিন্তু শেষমেশ যদি ভুল হয়, দায় ম্যানেজারের উপরই পড়বে।

Stephen P. Robbins & Mary Coulter, Management.

২২.
Formal organization is characterized by: (আনুষ্ঠানিক সংগঠনকে চিহ্নিত করা হয়:)
  1. Spontaneous communication (স্বতঃস্ফূর্ত যোগাযোগ)
  2. Informal relationships (অনানুষ্ঠানিক সম্পর্ক)
  3. Predefined structure and roles (পূর্বনির্ধারিত কাঠামো এবং ভূমিকা )
  4. Social norms (সামাজির রীতিনীতি)
ব্যাখ্যা

Formal Organization: A formal organization is characterized by a predefined structure and clearly defined roles and responsibilities. It is intentionally designed to achieve specific goals efficiently, with established rules, procedures, and a hierarchy.

অর্থাৎ  organization হলো একটি সংগঠন যেখানে আগে থেকেই নির্ধারিত কাঠামো (structure) এবং ভূমিকা (roles) থাকে। এখানে কাজ করার নিয়ম, পদমর্যাদা ও দায়িত্ব সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়, যাতে লক্ষ্য অর্জন কার্যকর হয়।

উদাহরণ:
একটি সরকারি দপ্তরে প্রতিটি পদে নির্দিষ্ট দায়িত্ব থাকে — যেমন, অফিস সহকারী চিঠিপত্র পৌঁছে দেয়, হিসাবরক্ষক আর্থিক রেকর্ড রাখেন, আর অফিসার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই কাঠামো ও ভূমিকার পূর্বনির্ধারিত ব্যবস্থাই Formal organization।

Source: Stephen P. Robbins & Mary Coulter, Management

২৩.
An informal organization emerges due to:  (অনানুষ্ঠানিক সংগঠন তৈরী হয়:)
  1. Organizational policies (সাংগঠনিক নীতি)
  2. Management orders (ব্যবস্থাপনার আদেশ(
  3. Structural redesign  (কাঠামোগত পুনর্গঠন)
  4. Social and personal relationships among members (সদস্যদের মধ্যে সামাজিক এবং ব্যক্তিগত সম্পর্ক)
ব্যাখ্যা

Informal Organization

An informal organization emerges naturally within a formal structure due to social and personal relationships among members. It is not officially planned but develops from interactions, friendships, and common interests.

অর্থাৎ Informal organization বা অনানুষ্ঠানিক সংগঠন কোনো পরিকল্পনা অনুযায়ী তৈরি হয় না। এটি গড়ে ওঠে কর্মীদের মধ্যে সামাজিক ও ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে। বন্ধুত্ব, অভিন্ন আগ্রহ, এবং পারস্পরিক সহায়তা এই সম্পর্ককে শক্তিশালী করে।

উদাহরণ:
একই দপ্তরের কিছু কর্মী দুপুরে একসাথে খাওয়ার অভ্যাস গড়ে তুললো, পরে তারা কাজেও একে অপরকে বেশি সাহায্য করতে শুরু করলো। এই সম্পর্ক কোনো অফিসিয়াল নিয়মে তৈরি হয়নি — এটি একটি informal organization-এর উদাহরণ।

Source. Stephen P. Robbins & Mary Coulter, Management 

২৪.
In a small manufacturing company, the owner directly gives orders to all supervisors, and each worker reports to only one superior. Which type of structure is being used?  (একটি ছোট উৎপাদন সংস্থায়, মালিক সরাসরি সকল সুপারভাইজারের কাছে আদেশ দেন এবং প্রতিটি কর্মী কেবল একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে রিপোর্ট করেন। এটি কোন ধরনের সংগঠন কাঠামোর উদাহরণ?)
  1. Matrix
  2. Functional 
  3. Line
  4. None of the above
ব্যাখ্যা

Line Structure

A Line Structure is a simple organizational structure where authority flows in a direct vertical line from top management to the lowest level. Each employee reports to only one superior, and decision-making is centralized at the top.

Line Structure বা সরাসরি লাইন কাঠামো-তে কর্তৃত্ব উপরের স্তর থেকে নিচের স্তরে সরাসরি নেমে আসে। এখানে প্রত্যেক কর্মচারী শুধুমাত্র একজন সুপিরিয়রের অধীনে কাজ করে, এবং সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শীর্ষ পর্যায় থেকে নেওয়া হয়। এটি ছোট প্রতিষ্ঠান বা সামরিক সংগঠনে বেশি দেখা যায়।

উদাহরণ:
একটি ছোট ম্যানুফ্যাকচারিং কোম্পানির মালিক সরাসরি সব সুপারভাইজারকে নির্দেশ দেন, এবং প্রত্যেক কর্মী শুধুমাত্র একজন সুপিরিয়রের কাছে রিপোর্ট করে। এটি Line Structure-এর একটি বাস্তব উদাহরণ।

Source / Reference:

Harold Koontz & Heinz Weihrich, Essentials of Management – Organizational Structures

২৫.
A bank’s head office has separate departments for marketing, finance, and HR, each responsible for its own functions. Which structure does this represent?  (একটি ব্যাংকের প্রধান কার্যালয়ে মার্কেটিং, ফাইন্যান্স এবং এইচআর-এর জন্য আলাদা বিভাগ রয়েছে, যার প্রত্যেকটি নিজের কার্যাবলীর জন্য দায়ী। এটি কোন ধরনের সংগঠন কাঠামোকে প্রকাশ করে?)
  1. Functional 
  2. Line
  3. Project 
  4. None of the above
ব্যাখ্যা

Functional Structure

A Functional Structure is an organizational design where the company is divided into different departments based on specialized functions such as marketing, finance, HR, operations, etc. Each department is managed by a functional head who is an expert in that area. This structure helps improve efficiency and specialization.

Functional Structure-এ প্রতিষ্ঠানকে বিভিন্ন বিশেষায়িত কাজ অনুযায়ী বিভাগে ভাগ করা হয়, যেমন—মার্কেটিং, ফাইন্যান্স, মানবসম্পদ (HR) ইত্যাদি। প্রতিটি বিভাগে একজন বিশেষজ্ঞ ম্যানেজার থাকেন, যিনি সেই বিভাগের কাজ পরিচালনা করেন। এতে কাজের গুণগত মান ও দক্ষতা বৃদ্ধি পায়।

উদাহরণ:
একটি ব্যাংকের হেড অফিসে আলাদা মার্কেটিং, ফাইন্যান্স ও HR বিভাগ আছে, এবং প্রতিটি বিভাগ নিজ নিজ কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত। এটি একটি Functional Structure-এর উদাহরণ।

Source / Reference:

Harold Koontz & Heinz Weihrich, Essentials of Management

২৬.
In a multinational IT company, a software engineer reports both to a technical manager and a project manager for the same assignment. This is an example of which structure?  (একটি বহুজাতিক আইটি কোম্পানিতে, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার একই কাজের জন্য প্রযুক্তি ম্যানেজার এবং প্রজেক্ট ম্যানেজারের উভয়ের কাছে রিপোর্ট করেন। এটি কোন ধরনের সংগঠন কাঠামোর উদাহরণ?)
  1. Matrix
  2. Functional 
  3. Line
  4. Staff
ব্যাখ্যা

Matrix Structure

A Matrix Structure is an organizational design where an employee reports to more than one manager for the same task or project. This combines functional and project-based structures, enabling better resource utilization and collaboration across departments.

Matrix Structure-এ একজন কর্মী একই কাজ বা প্রজেক্টের জন্য একাধিক ম্যানেজারের কাছে রিপোর্ট করে। এটি Functional Structure এবং Project Structure-এর সমন্বয়, যা সম্পদের সর্বোচ্চ ব্যবহার ও আন্তঃবিভাগীয় সমন্বয় নিশ্চিত করে।

উদাহরণ:
একটি বহুজাতিক IT কোম্পানিতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার একই প্রজেক্টের জন্য Technical Manager এবং Project Manager—দুজনের কাছেই রিপোর্ট করছে। এটি একটি Matrix Structure-এর উদাহরণ।

Source:  Harold Koontz & Heinz Weihrich, Essentials of Management

২৭.
In a line-and-staff organisation, “staff authority” means: (সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠনে কর্মী কর্তৃত্ব বলতে বুঝায়)
  1. Power to make final decisions (চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা)
  2. Authority over all employees (সব কর্মীদের উপর কর্তৃত্ব)
  3. Informal influence  (অনানুষ্ঠানিক প্রভাব)
  4. Power to advise and assist line managers (লাইন ম্যানেজারদের পরামর্শ এবং সহায়তা করার ক্ষমতা(
ব্যাখ্যা

Staff Authority

In a Line-and-Staff Organization, staff authority means the power to advise and assist line managers in carrying out their responsibilities. Staff managers do not have the power to make final decisions but provide specialized expertise, recommendations, and support.

Line-and-Staff Organization-এ Staff Authority বলতে বোঝায় লাইন ম্যানেজারদের পরামর্শ ও সহায়তা দেওয়ার ক্ষমতা। স্টাফ ম্যানেজাররা সরাসরি চূড়ান্ত সিদ্ধান্ত নেন না, বরং বিশেষজ্ঞ পরামর্শ, গবেষণা, ও সহায়তা প্রদান করেন যাতে লাইন ম্যানেজাররা সঠিকভাবে কাজ সম্পন্ন করতে পারেন।

উদাহরণ:
একটি প্রতিষ্ঠানে HR ম্যানেজার লাইন ম্যানেজারকে কর্মী নিয়োগের বিষয়ে পরামর্শ দেন, কিন্তু কাকে নিয়োগ দেওয়া হবে সে সিদ্ধান্ত লাইন ম্যানেজার নেন। এটি Staff Authority-এর উদাহরণ।

Source:  Stephen P. Robbins & Mary Coulter, Management

২৮.
Which skill is most essential for middle-level managers to convert broad strategies into specific plans? (বৃহৎ কৌশলকে নির্দিষ্ট পরিকল্পনায় রূপান্তর করতে মধ্যম স্তরের ব্যবস্থাপকদের জন্য কোন দক্ষতাটি সবচেয়ে প্রয়োজনীয়?)
  1. Technical 
  2. Conceptual 
  3. Human 
  4. Diagnostic 
ব্যাখ্যা

Conceptual Skill

Conceptual skill is the ability to understand complex situations, think strategically, and see the organization as a whole. For middle-level managers, it is essential for converting broad strategies into specific operational plans because they act as a bridge between top-level strategic planning and lower-level execution.

Conceptual Skill হলো জটিল পরিস্থিতি বোঝার, কৌশলগতভাবে চিন্তা করার এবং প্রতিষ্ঠানকে সামগ্রিকভাবে দেখার ক্ষমতা। মধ্য-স্তরের ম্যানেজারদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা শীর্ষ পর্যায়ের কৌশলগুলোকে ভেঙে বাস্তবায়নযোগ্য পরিকল্পনায় রূপান্তর করে দেন।

উদাহরণ:
একজন ডিভিশনাল ম্যানেজার প্রতিষ্ঠানের ৫ বছরের গ্রোথ স্ট্র্যাটেজি নিয়ে তা ভেঙে বছরে ও ত্রৈমাসিকে লক্ষ্য নির্ধারণ করেন — এটি Conceptual Skill-এর প্রয়োগ

২৯.
When a manager compares budgeted costs with actual costs and finds variances, which function is being applied? (যখন একজন ব্যবস্থাপক বাজেটকৃত খরচের সঙ্গে প্রকৃত খরচের তুলনা করেন এবং পার্থক্য খুঁজে পান, তখন এখানে কোন কার্যাবলী প্রয়োগ করা হচ্ছে?)
  1. Controlling 
  2. Planning 
  3. Leading 
  4. Staffing 
ব্যাখ্যা

Controlling

Controlling is the managerial function of measuring actual performance, comparing it with planned targets or standards, and taking corrective actions if there are deviations. When a manager compares budgeted costs with actual costs and identifies variances, they are performing the controlling function.

Controlling হলো বাস্তব পারফরম্যান্স মাপা, তা পরিকল্পিত লক্ষ্য বা মানদণ্ডের সাথে তুলনা করা, এবং কোনো বিচ্যুতি থাকলে সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া। যখন একজন ম্যানেজার বাজেটকৃত খরচের সাথে প্রকৃত খরচ তুলনা করে ভিন্নতা বের করেন, তখন তিনি Controlling প্রক্রিয়া করছেন।

উদাহরণ:
যদি পরিকল্পনা অনুযায়ী একটি প্রজেক্টের খরচ ৫ লক্ষ টাকা হয়, কিন্তু বাস্তবে ৫.৫ লক্ষ টাকা খরচ হয়, তবে ম্যানেজার এই অতিরিক্ত খরচের কারণ খুঁজে বের করে তা কমানোর ব্যবস্থা নেবেন — এটিই Controlling।

৩০.
In Mintzberg’s managerial roles, acting as a figurehead is part of which category? (মিন্টজবার্গের ব্যবস্থাপনাগত ভূমিকায়, প্রতীকী নেতা হিসেবে কাজ করা কোন শ্রেণির অন্তর্ভুক্ত?)
  1. Interpersonal  (ব্যক্তিগত বা সম্পর্ক ভিত্তিক)
  2. Informational  (তথ্যভিত্তিক)
  3. Decisional (সিদ্ধান্তমূলক)
  4. Technical (কারিগরী)
ব্যাখ্যা

Henry Mintzberg’s managerial roles, figurehead is part of the Interpersonal category. As a figurehead, a manager performs ceremonial and symbolic duties, such as attending official events, signing legal documents, or representing the organization in formal functions.

Mintzberg-এর ব্যবস্থাপনা ভূমিকায় Figurehead হলো Interpersonal রোলের অংশ। এই ভূমিকায় ম্যানেজার আনুষ্ঠানিক ও প্রতীকী দায়িত্ব পালন করেন, যেমন — অফিসিয়াল ইভেন্টে উপস্থিত হওয়া, আইনি নথিতে স্বাক্ষর করা, বা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করা।

Mintzberg’s 10 Managerial Roles

A. Interpersonal Roles (ব্যক্তিগত বা সম্পর্ক ভিত্তিক ভূমিকা)

এগুলো মানুষ পরিচালনা ও সম্পর্ক গঠনের সাথে সম্পর্কিত।

1. Figurehead (প্রতীকী নেতা)
English Explanation: Performs ceremonial and symbolic duties on behalf of the organization.
বাংলা ব্যাখ্যা: প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ও প্রতীকী কাজ করেন, যেমন ইভেন্টে অংশগ্রহণ, চুক্তিপত্রে স্বাক্ষর ইত্যাদি।
উদাহরণ: একজন ম্যানেজার নতুন শাখা উদ্বোধনে ফিতা কাটছেন।

2. Leader (নেতা)
English Explanation: Directs, motivates, and manages subordinates’ work and performance.
বাংলা ব্যাখ্যা: অধীনস্থদের দিকনির্দেশনা দেওয়া, অনুপ্রাণিত করা এবং তাদের পারফরম্যান্স পরিচালনা করা।
উদাহরণ: টিমকে লক্ষ্য অর্জনে উৎসাহিত করা ও প্রশিক্ষণ দেওয়া।

3. Liaison (যোগাযোগ সেতু)
English Explanation: Maintains a network of contacts outside the immediate work unit for information and cooperation.
বাংলা ব্যাখ্যা: প্রতিষ্ঠানের বাইরের লোকজন বা অন্য বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করা ও সহযোগিতা নিশ্চিত করা।
উদাহরণ: একজন ম্যানেজার সরবরাহকারীর সাথে চুক্তি নবায়ন করতে আলোচনা করছেন।

---

B. Informational Roles (তথ্যভিত্তিক ভূমিকা)

এগুলো তথ্য সংগ্রহ, বিতরণ ও যোগাযোগের সাথে সম্পর্কিত।

4. Monitor (তথ্য সংগ্রাহক)
English Explanation: Seeks and receives information about internal and external developments affecting the organization.
বাংলা ব্যাখ্যা: প্রতিষ্ঠানের ভেতর ও বাইরে কী হচ্ছে তা পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করা।
উদাহরণ: বাজারের পরিবর্তন পর্যবেক্ষণ করে রিপোর্ট তৈরি করা।

5. Disseminator (তথ্য বিতরণকারী)
English Explanation: Passes relevant information to subordinates and team members.
বাংলা ব্যাখ্যা: প্রাসঙ্গিক তথ্য কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া।
উদাহরণ: ম্যানেজার মিটিং করে কর্মীদের নতুন নীতিমালা জানাচ্ছেন।

6. Spokesperson (প্রতিষ্ঠানের মুখপাত্র)
English Explanation: Provides information to people outside the organization.
বাংলা ব্যাখ্যা: প্রতিষ্ঠানের বাইরের লোকদের কাছে তথ্য পৌঁছে দেওয়া।
উদাহরণ: মিডিয়ার সাথে সাক্ষাৎকার দিয়ে কোম্পানির নতুন প্রোডাক্ট সম্পর্কে জানানো।

---

C. Decisional Roles (সিদ্ধান্তমূলক ভূমিকা)

এগুলো সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানের সাথে সম্পর্কিত।

7. Entrepreneur (উদ্যোক্তা)
English Explanation: Initiates and encourages change and innovation to improve organizational performance.
বাংলা ব্যাখ্যা: প্রতিষ্ঠানে নতুন প্রকল্প বা উন্নয়নমূলক পরিবর্তন শুরু করা।
উদাহরণ: নতুন প্রোডাক্ট লঞ্চের প্রস্তাব দেওয়া ও পরিকল্পনা তৈরি।

8. Disturbance Handler (সমস্যা সমাধানকারী)
English Explanation: Deals with unexpected problems or crises in the organization.
বাংলা ব্যাখ্যা: অপ্রত্যাশিত সমস্যা বা সংকট মোকাবিলা করা।
উদাহরণ: হঠাৎ সাপ্লাই চেইন ব্যাহত হলে বিকল্প উৎস খুঁজে বের করা।

9. Resource Allocator (সম্পদ বণ্টনকারী)
English Explanation: Decides where to allocate resources like money, time, equipment, and personnel.
বাংলা ব্যাখ্যা: অর্থ, সময়, যন্ত্রপাতি ও কর্মী কোথায় ব্যবহার হবে তা নির্ধারণ করা।
উদাহরণ: বাজেট বিভিন্ন বিভাগের মধ্যে বণ্টন করা।

10. Negotiator (আলোচক)
English Explanation: Represents the organization in important negotiations.
বাংলা ব্যাখ্যা: প্রতিষ্ঠানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়া।
উদাহরণ: বড় ক্লায়েন্টের সাথে চুক্তির শর্তাবলী নিয়ে আলোচনা করা।

সোর্স: Stephen P. Robbins & Mary Coulter, Management