পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
বিষয়: সাধারণ জ্ঞান টপিক: মানব সম্পদ উন্নয়ন, জাতীয় পুরস্কার, খেলাধুলাবাংলাদেশের বিভিন্ন সংস্থা, স্থাপত্য ও অন্যান্য জাতীয় ইস্যু, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা নীতি, প্রাথমিক শিক্ষা, শিক্ষা প্রশাসন (প্রতিষ্ঠান ও ইনস্টিটিউট), শিক্ষা কার্যক্রম ও উপবৃত্তি প্রকল্প। উৎস: বাংলাপিডিয়া, জাতীয় তথ্যবাতায়ন, বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), যেকোনো ভালো গাইড বই,জাতীয় ও আন্তর্জাতিক বিখ্যাত পত্রিকা রিপোর্ট ও Live MCQ সাম্প্রতিক সমাচার।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
বাংলা একাডেমি পুরস্কার প্রদান শুরু হয় কত সাল থেকে?
  1. ১৯৫৫ সাল
  2.  ১৯৫৮ সাল
  3. ১৯৬০ সাল
  4. ১৯৬২ সাল
সঠিক উত্তর:
১৯৬০ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৯৬০ সাল
ব্যাখ্যা

বাংলা একাডেমি পুরস্কার:
- বাংলা একাডেমি বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক বাংলাদেশের সর্ববৃহৎ গবেষণা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
- ঢাকার বর্ধমান হাউসে এটি প্রতিষ্ঠিত হয় ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর, ১৯৫৫)।
- ভিশন: উচ্চ বুদ্ধিবৃত্তিক, গবেষণানিষ্ঠ, বিদ্বৎ সমাজ ও ঐতিহ্যমণ্ডিত সংস্কৃতিমনস্ক জাতি। 
- মিশন: বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির গবেষণা, প্রকাশনা ও অনুবাদের মাধ্যমে প্রযুক্তিগত জ্ঞানভিত্তিক এবং ঐতিহ্যমণ্ডিত সংস্কৃতিমনস্ক জাতি গঠন।
- ১৯৬০ সাল থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সামগ্রিক অবদান ও সৃজনশীল প্রতিভার স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার প্রদান শুরু হয়।
- বাংলা সাহিত্যের ১০টি শাখায় এ পুরস্কার প্রদান করা হয়।
- প্রতিটি পুরস্কারের মূল্যমান ৩,০০,০০.০০ (তিন লক্ষ) টাকা।
- প্রতি বছর মাসব্যাপী আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা-এর উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে চেক, সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 উৎস: বাংলাপিডিয়া ও বাংলা একাডেমি ওয়েবসাইট।

.
জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্যটির ভাস্কর কে?
  1. হামিদুজ্জামান খান
  2. নিতুন কুণ্ডু
  3. মোস্তফা মনোয়ার
  4. আবদুর রাজ্জাক
সঠিক উত্তর:
আবদুর রাজ্জাক
উত্তর
সঠিক উত্তর:
আবদুর রাজ্জাক
ব্যাখ্যা

জাগ্রত চৌরঙ্গী:
- মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত বাংলাদেশের প্রথম ভাস্কর্য।
- অবস্থান: গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তার সড়কদ্বীপে।
- নির্মাতা: ভাস্কর আবদুর রাজ্জাক।
- নির্মাণ শুরু: ১৯৭২ সালে (সহযোগী: হামিদুজ্জামান খান)।
- নির্মাণ সমাপ্তি: সেপ্টেম্বর ১৯৭৩।
- মোট উচ্চতা (ভিতসহ): ৪২ ফুট ২ ইঞ্চি।
- মূল ভাস্কর্যের ডান হাতে গ্রেনেড ও বাঁ হাতে রাইফেল।
- ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩ নম্বর সেক্টরের ১০০ জন ও ১১ নম্বর সেক্টরের ১০৭ জন শহীদের নাম খোদাই করা আছে এই ভাস্কর্যটিতে। 

 উৎস: বাংলাপিডিয়া।

.
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) সর্বপ্রথম কী নামে প্রতিষ্ঠিত হয়?
  1. কলেজ অব এডুকেশন
  2. জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি)
  3. জাতীয় শিক্ষা একাডেমি
  4. প্রাইমারি টিচার্স ইনস্টিটিউট
সঠিক উত্তর:
জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি)
উত্তর
সঠিক উত্তর:
জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি)
ব্যাখ্যা

নেপ:
- জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিকে সংক্ষেপে নেপ বলা হয়।
- নেপ সর্বপ্রথম ১৯৬৯ সনে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে ২ বৎসর মেয়াদি ইন্টারমিডিয়েট ইন এডুকেশন (আই এড) কোর্স পরিচালিত হয়।
- ময়মনসিংহ ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, ফেনী, রংপুর ও যশোরে অনুরূপ আরো পাঁচটি জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) স্থাপিত হয়।
- জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি)গুলো রূপান্তরিত হয়ে কলেজ অব এডুকেশন নামে যাত্রা শুরু করে মহান স্বাধীনতার পর ১৯৭২ সালে।
- ময়মনসিংহস্থ কলেজ অব এডুকেশনটি ১৯৭৮ সালে "মৌলিক শিক্ষা একাডেমি" (Academy for Fundamental Education) নামে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৫ সালে এর নামকরণ করা হয় ‘‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)"।
- ২০০৪ সালের ১ অক্টোবর থেকে একাডেমি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে।

 উৎস: নেপ ওয়েবসাইট।

.
কাবাডিকে জাতীয় খেলা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয় কত সালে?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৫ সালে
  4. ১৯৭৭ সালে
সঠিক উত্তর:
১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালে
ব্যাখ্যা

কাবাডি:
- বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি।
- হাডুডু নামটির পোশাকি নাম কাবাডি।
- ১৯৭২ সালে কাবাডিকে জাতীয় খেলা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়।
- ১৯৭৩ সালে বাংলাদেশের অপেশাদার কাবাডি ফেডারেশন গঠিত হয়।
- কাবাডি বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাগুলোর অন্যতম।
- গ্রামাঞ্চলে অধিক জনপ্রিয় হওয়ায় একে ‘গ্রামবাংলার খেলা’ বলা হয়।
- ১৯৭৪ সালে বাংলাদেশ প্রথম কাবাডি টেস্ট খেলে ভারতের বিরুদ্ধে।
- ১৯৭৮ সালে এশিয়ান কাবাডি ফেডারেশন গঠিত হয়।
- ১৯৮০ সালে প্রথম এশীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়; ভারত চ্যাম্পিয়ন ও বাংলাদেশ রানার্স আপ হয়।
- ১৯৯৯ সালে সরকার আন্তঃস্কুল প্রতিযোগিতায় কাবাডি বাধ্যতামূলক করে।

উৎস: প্রথম আলো ও বাংলাপিডিয়া।

.
নিচের কোনটি বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা?
  1. এএফপি
  2. বাসস
  3. পিটিআই
  4. এপি
সঠিক উত্তর:
বাসস
উত্তর
সঠিক উত্তর:
বাসস
ব্যাখ্যা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস):
- বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসস বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালের ১ জানুয়ারি।
- অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান (এপিপি) এর ঢাকা ব্যুরোকে নতুন দেশের জাতীয় সংবাদ সংস্থায় রূপান্তরিত করা হয়।
- ঢাকার পুরাতন পল্টনে এর সদরদপ্তর অবস্থিত।
- ঢাকা ব্যতীত এর আরও ৮টি আঞ্চলিক কার্যালয় রয়েছে।
- বাসস আন্তর্জাতিক ওয়্যার সার্ভিস এএফপি-তে সাবস্ক্রাইব করে এবং প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই), অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান (এপিপি), চীনের সরকারী সংবাদ সংস্থা সিনহুয়া, মালয়েশিয়ার বার্নামা এবং অস্ট্রেলিয়ার ট্রান্সডেটার সাথে সংবাদ বিনিময় করে।
- বাংলাদেশে বাংলা সংবাদপত্রের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে ১৯৯৯ সালে বাসস বাংলা সংবাদ পরিষেবা চালু করে।

অন্যদিকে,
- এএফপি (Agence France-Presse বা AFP) হলো ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা।
- পিটিআই হলো ভারতের বৃহত্তম সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া।
- এপি (Associated Press বা অ্যাসোসিয়েটেড প্রেস) হলো যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত আন্তর্জাতিক সংবাদ সংস্থা।

 উৎস: বাসস ওয়েবসাইট।

.
ভারতীয় উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?
  1. কার্জন শিক্ষা কমিশন
  2. ভেলসলি কমিশন
  3. হান্টার কমিশন
  4. স্যাডলার শিক্ষা কমিশন
সঠিক উত্তর:
হান্টার কমিশন
উত্তর
সঠিক উত্তর:
হান্টার কমিশন
ব্যাখ্যা

হান্টার কমিশন:
- হান্টার কমিশন সরকারিভাবে ইন্ডিয়ান এডুকেশন কমিশন নামে পরিচিত।
- ভারতীয় উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন হলো হান্টার কমিশন।
- গঠিত: ১৮৮২ সালে।
- প্রধান: স্যার উইলিয়াম হান্টার।
- অন্যান্য সদস্যগণ ছিলেন  আনন্দমোহন বসু, এ.ডব্লিউ ক্রফট্,  ভূদেব মুখোপাধ্যায়, মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর, কাশীনাথ ত্রিম্বক তীলং এবং স্যার সৈয়দ আহমদ খান।

উল্লেখ্য,
- গঠিত হয়েছিল ব্রিটিশ ভাইসরয় লর্ড রিপনের আমলে।
- লর্ড রিপনের শাসনকাল: ১৮৮০–১৮৮৪।
- লর্ড রিপন ভারতবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল এবং উদারনীতিপ্রিয় ছিলেন।

উৎস: বাংলাপিডিয়া ও একাদশ-দ্বাদশ শ্রেনির ইতিহাস বই, অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা।

.
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর প্রতিষ্ঠাতা কে?
  1. আখতার হামিদ খান
  2. আলতাফ হামিদ খান
  3. আব্দুল্লাহ হামিদ খান
  4. আব্দুল লতিফ খান
সঠিক উত্তর:
আখতার হামিদ খান
উত্তর
সঠিক উত্তর:
আখতার হামিদ খান
ব্যাখ্যা

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড):
- কুমিল্লা জেলার কোটবাড়ীতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি।
- এর প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খান।
- ডঃ আখতার হামিদ খান একজন উন্নয়ন কর্মী এবং সমাজ বিজ্ঞানী হিসাবে পরিচিত ছিলেন।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৫৯ সালের ২৭ মে।
-  মহাপরিচালক বার্ডের প্রধান নির্বাহি কর্মকর্তা।
- বার্ড  ৯ টি অনুষদে বিভক্ত এবং প্রতিটি অনুষদ পরিচালিত হয় একজন পরিচালকের অধীনে।
- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বর্তমানে স্থানীয় সরকার, পল্লী ‍উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
- বার্ড ক্যাম্পাসে রয়েছে ৫ টি হোস্টেল, ৪ টি কনফারেন্স কক্ষ, ২ টি ক্যাফেটারিয়া, ১ টি মসজিদ, ১ টি গ্রন্থাগার ও ১ টি প্রাথমিক বিদ্যালয়।
- এটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো পল্লী উন্নয়নের ক্ষেত্রে গবেষণা ও প্রশিক্ষণ প্রদান।

উল্লেখ্য,
- পল্লী উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য বার্ড ১৯৮৬ সালে ‘স্বাধীনতা পদক’ লাভ করে।
- পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বিশেষ অবদানের জন্য বার্ড জাতীয় পল্লী উন্নয়ন পদক-২০১৩ অর্জন করে
- এছাড়া ২০২২ সালে বার্ড আজিজ-উল-হক রুরাল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড-২০২২ পাওয়ার গৌরব অর্জন করে।

উৎস: বার্ড ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।

.
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৯০ সালে
  2. ১৯৯১ সালে
  3. ১৯৯২ সালে
  4. ১৯৯৩ সালে
সঠিক উত্তর:
১৯৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯২ সালে
ব্যাখ্যা

প্রাথমিক শিক্ষা:
- প্রাথমিক শিক্ষা জাতীয়করণ হয় ১৯৭৩ সালে স্বাধীনতা অর্জনের পর।
- পৃথক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় ১৯৮১ সালে।
- বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় ১৯৯০ সালে।
- প্রাথমিকভাবে ১৯৯২ সালে ৬৮টি উপজেলায় এই আইন চালু হয়।
- শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ প্রতিষ্ঠা করা হয় ১৯৯২ সালে।
- সারাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন কার্যকর হয় ১ জানুয়ারী, ১৯৯৩ সালে।

উৎস: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট।

.
দাবায় দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার কে?
  1. নিয়াজ মোরশেদ
  2. মনন রেজা নীড়
  3. মিনহাজ উদ্দিন
  4. জিল্লুর রহমান
সঠিক উত্তর:
মনন রেজা নীড়
উত্তর
সঠিক উত্তর:
মনন রেজা নীড়
ব্যাখ্যা

মনন রেজা নীড়:
- মননের জন্ম ২০১০ সালের ১৮ জুন।
- সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়।
- একজন দাবাড়ুকে আন্তর্জাতিক মাস্টার হতে ২৪০০ রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন।
- মননের রেটিং এখন ২৪০০-এর বেশি।
- বর্তমানে বাংলাদেশে আন্তর্জাতিক মাস্টার পাঁচ জন রয়েছে।

উল্লেখ্য,
- গ্র্যান্ড মাস্টার দাবার সর্বোচ্চ খেতাব।
- নিয়াজ মোরশেদ বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার।
- ১৯৮৭ সালে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন নিয়াজ মোরশেদ।
- তিনি মাত্র ২১ বছর বয়সে এই খেতাব অর্জন করেন।
- দক্ষিণ এশিয়ার প্রথম ও এশিয়ার পঞ্চম গ্র্যান্ড মাস্টার ছিলেন তিনি।

উৎস: দাবা ফেডারেশন ওয়েবসাইট ও প্রথম আলো।

১০.
কুদরত-ই-খুদা কমিশনের সুপারিশ অনুযায়ী, মাধ্যমিক শিক্ষার মেয়াদ কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত?
  1. ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী
  2. ষষ্ঠ থেকে দশম শ্রেণী
  3. অষ্টম থেকে দশম শ্রেণী
  4. নবম থেকে দ্বাদশ শ্রেণী
সঠিক উত্তর:
নবম থেকে দ্বাদশ শ্রেণী
উত্তর
সঠিক উত্তর:
নবম থেকে দ্বাদশ শ্রেণী
ব্যাখ্যা

কুদরত-ই-খুদা কমিশন:
- ‘জাতীয় শিক্ষা কমিশন' বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন।
- এই কমিশন গঠিত হয় ১৯৭২ সালের ২৬ জুলাই।
- এই কমিশনের চেয়ারম্যান ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. কুদরাত-ই-খুদা।
- তৎকালীন প্রধানমন্ত্রী ১৯৭২ সালের ২৪ সেপ্টেম্বর এই কমিশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
- এই কমিশন 'কুদরত-ই-খুদা কমিশন' নামেও পরিচিতি পায় চেয়ারম্যানের নামানুসারে।
- সরকারের নিকট রিপোর্ট পেশ করে এই কমিশন ১৯৭৪ সালের ৩০ মে।
- এই কমিশনের মতে প্রাথমিক শিক্ষার মেয়াদ হবে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট আট বছর।
- মাধ্যমিক শিক্ষার মেয়াদ হবে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট চার বছর।

উৎস: বাংলাপিডিয়া।

১১.
পল্লী উন্নয়ন একাডেমী কোথায় অবস্থিত?
  1. গাজীপুর
  2. বগুড়া
  3. কুমিল্লা
  4. ঢাকা
সঠিক উত্তর:
বগুড়া
উত্তর
সঠিক উত্তর:
বগুড়া
ব্যাখ্যা

Rural Development Academy (RDA): 
- পল্লী উন্নয়ন একাডেমি (RDA) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়।
- পল্লী উন্নয়ন একাডেমি (RDA) বগুড়া জেলায় অবস্থিত।
- একাডেমিটির মূল দায়িত্ব হলো প্রশিক্ষণ, গবেষণা, প্রায়োগিক গবেষণা পরিচালনা ও পরামর্শ সেবা প্রদান করা।

অন্যদিকে,
- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লার কোটবাড়ীতে অবস্থিত। 

উৎস: RDA ওয়েবসাইট।

১২.
একুশে পদক প্রবর্তন করেন কে?
  1. বাংলা একাডেমী
  2. জিয়াউর রহমান
  3. খন্দকার মোশাররফ হোসেন
  4. হুসেইন মুহাম্মদ এরশাদ
সঠিক উত্তর:
জিয়াউর রহমান
উত্তর
সঠিক উত্তর:
জিয়াউর রহমান
ব্যাখ্যা

একুশে পদক:
- বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক।
- জিয়াউর রহমান একুশে পদক প্রবর্তন করেন ১৯৭৬ সালে। 
- বাংলাদেশ সরকারের 'সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়' এই পুরস্কার প্রদান করে।
- জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে এই পুরস্কার প্রদান করা হয়।

• একুশে পদক ২০২৬:
- ২০২৬ সালের একুশে পদকের জন্য দেশের নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে মনোনীত করেছে সরকার।
- ব্যান্ড সংগীতের দল ওয়ারফেজ মনোনীত হয়েছে প্রতিষ্ঠান হিসেবে।

• একুশে পদক ২০২৬ প্রাপ্ত ব্যক্তি:
- চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ফরিদা আক্তার ববিতা,
- চারুকলায় অধ্যাপক মো. আব্দুস সাত্তার,
- স্থাপত্যে মেরিনা তাবাসসুম,
- সংগীতে আইয়ুব বাচ্চু,
- নৃত্যে অর্থি আহমেদ,
- নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার,
- সাংবাদিকতায় শফিক রেহমান,
- শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার ও
- ভাস্কর্যে তেজস হালদার যশ।

উৎস: ডেইলি স্টার বাংলা ও প্রথম আলো।

১৩.
জাতীয় স্মৃতিসৌধে মোট কতটি ফলক রয়েছে?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা

জাতীয় স্মৃতিসৌধ:
- এটি সাভারে অবস্থিত।
- জাতীয় স্মৃতিসৌধ স্বাধীনতা যুদ্ধের শহিদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত।
- এর স্থপতি: সৈয়দ মাইনুল হোসেন।
- ভিত্তি প্রস্তর স্থাপন: ১৯৭২ সালের ডিসেম্বর (প্রথম বিজয় দিবস)।
- নির্মাণ কাজ শেষ: ১৯৮২ সালের আগস্ট।
- উচ্চতা: ১৫০ ফুট (৪৫ মিটার)।
- গঠন: স্মৃতিসৌধটিতে রয়েছে ৭টি ফলক।
- বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগ এই জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ তত্ত্বাবধান করেছে।

উৎস: i) বাংলাপিডিয়া।
         ii) জাতীয় তথ্য বাতায়ন।

১৪.
বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচে প্রথম জয়লাভ করে কোন দেশের বিপক্ষে?
  1. পাকিস্তান
  2. কেনিয়া
  3. জিম্বাবুয়ে
  4. ভারত
সঠিক উত্তর:
কেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
কেনিয়া
ব্যাখ্যা

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ:
- বাংলাদেশ ১৯৯৭ সালে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে।
- পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে।
- ৩১ মার্চ, ১৯৮৬ সালে বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে।
- একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ তাদের প্রথম জয়টা পায় ২২ ম্যাচ পর।
- বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম জয়টা পায় কেনিয়ার বিপক্ষে।
- ১৯৯৮ সালে মোহাম্মদ রফিকের অসাধারণ নৈপুণ্যে (৭৭ রান ও ৩ উইকেট) কেনিয়ার বিরুদ্ধে ভারতের মাটিতে জয় পায় বাংলাদেশ।

উৎস: ক্রিক ইনফো ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো।

১৫.
'নায়েম' নিচের কোনটির সাথে সম্পর্কিত?
  1. অর্থনীতি
  2. শিক্ষা
  3. বৈদেশিক মুদ্রা
  4. ব্যক্তি সম্পর্কিত
সঠিক উত্তর:
শিক্ষা
উত্তর
সঠিক উত্তর:
শিক্ষা
ব্যাখ্যা

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম):
- NAEM- এর পূর্ণরুপ: National Academy for Educational Management.
- বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ক্ষেত্রে একটি উৎকৃষ্ট কেন্দ্র জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)।
- এটি শিক্ষার উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে।
- শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে ১৯৫৯ খ্রিষ্টাব্দে এডুকেশন এক্সটেনশন সেন্টার (EEC) প্রতিষ্ঠিত হয়।
- ১৯৯২ খ্রিষ্টাব্দে এটিকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ রূপান্তর করা হয়।
- মূল লক্ষ্য: মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ দক্ষ, যোগ্য ও সৃজনশীল শিক্ষক এবং শিক্ষা প্রশাসক গড়ে তোলার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে একটি অনন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা 'সেন্টার অফ এক্সিলেন্স' (Centre of Excellence)-এ পরিণত করা।
- মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিক্ষা প্রশাসন, শিখন-শেখানো কার্যক্রম ও শিক্ষা গবেষণা পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
- নায়েমের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে শিক্ষা ক্ষেত্রে জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শিক্ষক এবং শিক্ষা প্রশাসনের কর্মকর্তাগণকে জ্ঞান, পেশাগত দক্ষতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের গুণাবলি দ্বারা সমৃদ্ধ করা।

উৎস: নায়েম ওয়েবসাইট।

১৬.
মানব সম্পদ উন্নয়নের উদ্দেশ্য কী?
  1. দেশীয় প্রাকৃতিক সম্পদ বৃদ্ধি করা
  2. কর্মক্ষম জনশক্তিকে শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তি জ্ঞানে উন্নত করা
  3. কেবল চাকরির ব্যবস্থা করা
  4. শুধুমাত্র স্বাস্থ্যসেবা নিশ্চিত করা
সঠিক উত্তর:
কর্মক্ষম জনশক্তিকে শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তি জ্ঞানে উন্নত করা
উত্তর
সঠিক উত্তর:
কর্মক্ষম জনশক্তিকে শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তি জ্ঞানে উন্নত করা
ব্যাখ্যা

মানব সম্পদ উন্নয়ন:
- মানব সম্পদ উন্নয়ন দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ও অপরিহার্য উপাদান।
- মানব সম্পদ ছাড়া অন্যান্য উন্নয়ন উপাদান অর্থহীন হয়ে পড়ে।
- উদ্দেশ্য: কর্মক্ষম জনশক্তিকে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তি জ্ঞানে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সমৃদ্ধ করা।
- উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে মানুষের কর্মদক্ষতা ও সুপ্ত প্রতিভা বিকশিত করা হলো মানব সম্পদ উন্নয়নের মূল লক্ষ্য।

• মানব সম্পদ উন্নয়ন উপায়:
- শিক্ষা,
- প্রশিক্ষণ,
- আধুনিক প্রযুক্তি ও
- স্বাস্থ্যসেবা। 

উৎস: i) শিক্ষা এবং উন্নয়ন, স্কুল অব এডুকেশন, এমএড প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
          ii) অর্থনীতি ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৭.
ব্যানবেইস এর প্রধান কাজ কী?
  1. শিক্ষকদের বেতন নির্ধারণ
  2. শুধুমাত্র শিক্ষার্থী ভর্তি করা
  3. কেবল বিদ্যালয় স্থাপন করা
  4. শিক্ষাতথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিতরণ ও প্রচার
সঠিক উত্তর:
শিক্ষাতথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিতরণ ও প্রচার
উত্তর
সঠিক উত্তর:
শিক্ষাতথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিতরণ ও প্রচার
ব্যাখ্যা

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস):
- BANBEIS এর পূর্ণরূপ: Bangladesh Bureau of Educational Information and Statistics (BANBEIS).
- দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষাতথ্য ও পরিসংখ্যান সংগ্রহ, সংরক্ষণ, বিতরণ ও প্রচারের একমাত্র সরকারি সংস্থা।
- প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে, ড. মুহাম্মদ কুদরত-এ-খুদা শিক্ষা কমিশনের ১৯৭৪ সালের সুপারিশ অনুযায়ী।
- ১৯৭৬-৭৭ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের সংযুক্ত দপ্তর হিসেবে কার্যক্রম শুরু।
- ধারাবাহিক শিক্ষাতথ্য সংগ্রহ ও সরবরাহ করে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার কাছে সমাদৃত।
- বর্তমানে প্রতিষ্ঠানটি শিক্ষাতথ্য ও পরিসংখ্যান কার্যক্রম ছাড়াও শিক্ষা সেক্টরে আই.সি.টি. প্রশিক্ষন ও আই.সি.টি. শিক্ষার প্রসারে ব্যাপক ভূমিকা রাখছে।

উৎস: ব্যানবেইস ওয়েবসাইট।

১৮.
বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা কে তৈরি করেন?
  1. শিব নারায়ন দাস
  2. জয়নুল আবেদিন
  3. কামরুল হাসান
  4. মোস্তফা মনোয়ার
সঠিক উত্তর:
কামরুল হাসান
উত্তর
সঠিক উত্তর:
কামরুল হাসান
ব্যাখ্যা

শিল্পী কামরুল হাসান:
- তাঁর প্রকৃত নাম আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান।
- পিতার কর্মস্থল কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন ১৯২১ সালের ২ ডিসেম্বর।
- কামরুল হাসানের শিক্ষাজীবন কাটে কলকাতায়।
- তিনি কলকাতার মডেল এম ই স্কুল (১৯৩০-৩৫) এবং কলকাতা মাদ্রাসায় (১৯৩৬-৩৭) প্রাথমিক শিক্ষা লাভ করেন।
- ১৯৩৮ সালে তিনি কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টস-এ ভর্তি হন এবং ১৯৪৭ সালে চিত্রকলায় স্নাতক ডিগ্রি লাভ করেন।
- তিনি বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারি মনোগ্রাম তৈরি করার সঙ্গে যুক্ত ছিলেন।
- ‘তিনকন্যা’ ও ‘নাইওর’ তাঁর বিখ্যাত চিত্রকর্ম।
- ১৯৮৮ সালের ২ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য,
- মানচিএ খচিত প্রথম জাতীয় পতাকার নকশা তৈরি করেন শিব নারায়ন দাস।

 উৎস: বাংলাপিডিয়া।

১৯.
বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার কোনটি?
  1. একুশে পদক
  2. স্বাধীনতা পুরস্কার
  3. বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার
  4. প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার
সঠিক উত্তর:
স্বাধীনতা পুরস্কার
উত্তর
সঠিক উত্তর:
স্বাধীনতা পুরস্কার
ব্যাখ্যা

স্বাধীনতা পুরস্কার:
- স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার।
- প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবসে (২৬শে মার্চ) এই পদক প্রদান করা হয়ে আসছে।
- এটি প্রবর্তন করা হয় ১৯৭৭ সালে।
- বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের স্মরণে এ পুরস্কার প্রদান করা হয়।
- স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে পাঁচ লাখ টাকা, স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

• স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- ৭ বিশিষ্ট ব্যক্তিকে দেয়া হয় ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’।
- বিজ্ঞান ও প্রযুক্তিতে :অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর),।
- সাহিত্যে: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), । 
- সংস্কৃতিতে: নভেরা আহমেদ (মরণোত্তর),।
- সমাজসেবায়: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর),।
- মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর),।
- শিক্ষা ও গবেষণায় : বদরুদ্দীন মোহাম্মদ উমর ।
- প্রতিবাদী তারুণ্যের : আবরার ফাহাদ (মরণোত্তর)।
 
উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

২০.
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার স্তর নয় কোনটি?
  1. প্রাথমিক শিক্ষা
  2. উচ্চশিক্ষা
  3. মাধ্যমিক শিক্ষা
  4. নিম্ন-মাধ্যমিক শিক্ষা
সঠিক উত্তর:
নিম্ন-মাধ্যমিক শিক্ষা
উত্তর
সঠিক উত্তর:
নিম্ন-মাধ্যমিক শিক্ষা
ব্যাখ্যা

- 'নিম্ন-মাধ্যমিক শিক্ষা' শিক্ষা ব্যবস্থার স্তর নয়।

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা:

- বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তিন স্তরবিশিষ্ট।

• স্তরসমূহ:
- প্রাথমিক স্তর
- মাধ্যমিক স্তর
- উচ্চশিক্ষা/বিশ্ববিদ্যালয় স্তর

উল্লেখ্য,
- প্রাথমিক শিক্ষা: ৫ বছর মেয়াদি।
- মাধ্যমিক শিক্ষা: ৭ বছর মেয়াদি (এর মধ্যে ২ বছর উচ্চমাধ্যমিক)।
- বিশ্ববিদ্যালয়/উচ্চশিক্ষা: সাধারণত ৩–৫ বছর মেয়াদি।
- শিক্ষার জন্য রাষ্ট্রের সর্বোচ্চ দফতর: শিক্ষা মন্ত্রণালয়।

উৎস: বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, bangladesh.gov.bd.

২১.
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কোথায় অবস্থিত?
  1. গাজীপুর
  2. টঙ্গী
  3. সাভার
  4. মিরপুর
সঠিক উত্তর:
সাভার
উত্তর
সঠিক উত্তর:
সাভার
ব্যাখ্যা

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি):
- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান যেখানে খেলাধুলার সাথে সাধারণ শিক্ষার সমন্বয় রয়েছে।
- ১৯৭৪ সালে বাংলাদেশ সরকার জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে প্রকল্প আকারে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্পোর্টস (বিআইএস) প্রতিষ্ঠার পরিকল্পনা করে।
- ১৯৮৩ সালে অধ্যাদেশের মাধ্যমে নাম পরিবর্তন করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) রাখা হয়।
- ১৯৮৬ সাল থেকে নিয়মিত শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
- বিকেএসপি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
- অবস্থান: রাজধানী ঢাকা থেকে প্রায় ৫০ কিমি উত্তর-পশ্চিমে, সাভারের জিরানী এলাকায়।
- আয়তন: ১১৯ একর জমির উপর প্রতিষ্ঠিত।

উৎস: বাংলাপিডিয়া।

২২.
বাংলাদেশে বর্তমানে মোট কতটি শিক্ষাবোর্ড রয়েছে?  [মার্চ, ২০২৬]
  1. ৮টি
  2. ১০টি
  3. ১১টি
  4. ১২টি
সঠিক উত্তর:
১১টি
উত্তর
সঠিক উত্তর:
১১টি
ব্যাখ্যা

বাংলাদেশের শিক্ষাবোর্ড:
- বাংলাদেশে বর্তমানে শিক্ষাবোর্ডের সংখ্যা ১১টি। যথা-

১. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা : দেশের প্রথম শিক্ষাবোর্ড; প্রতিষ্ঠাকাল- ১৯২১। 
২. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহী : প্রতিষ্ঠাকাল- ১৯৬২
৩. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা : প্রতিষ্ঠাকাল- ১৯৬২। 
৪. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, যশোর : প্রতিষ্ঠাকাল- ১৯৬২। 
৫. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রাম : প্রতিষ্ঠাকাল- ১৯৯৫। 
৬. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল : প্রতিষ্ঠাকাল- ১৯৯৯। 
৭. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেট : প্রতিষ্ঠাকাল- ১৯৯৯। 
৮. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, দিনাজপুর : প্রতিষ্ঠাকাল- ২০০৬। 
৯. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহ : দেশের সর্বশেষ শিক্ষাবোর্ড; প্রতিষ্ঠাকাল- ২০১৬। 
১০. বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড, ঢাকা : প্রতিষ্ঠাকাল - ১৯৭৯। 
১১. বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড, ঢাকা : প্রতিষ্ঠাকাল - ১৯৬৭।  [ব্যাখ্যা আপডেট - মার্চ, ২০২৬]

উৎস: শিক্ষা মন্ত্রণালয়।

২৩.
ঢাকা বিশ্ববিদ্যালয় কবে কার্যক্রম শুরু করে?
  1. ১ জুলাই ১৯২২
  2. ১ জুলাই ১৯২০
  3. ১ জানুয়ারি ১৯২১
  4. ১ জুলাই ১৯২১
সঠিক উত্তর:
১ জুলাই ১৯২১
উত্তর
সঠিক উত্তর:
১ জুলাই ১৯২১
ব্যাখ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়:
- প্রতিষ্ঠা কার্যক্রম শুরু: ১ জুলাই ১৯২১।
- অবস্থান: রমনা, ঢাকা (প্রায় ৬০০ একর জমি)।
- প্রতিষ্ঠাকালীন অনুষদ: ৩টি (কলা, বিজ্ঞান ও আইন)।
- প্রতিষ্ঠাকালীন বিভাগ: ১২টি।
- প্রতিষ্ঠাকালীন শিক্ষক সংখ্যা: ৬০ জন।
- প্রতিষ্ঠাকালীন শিক্ষার্থী সংখ্যা: ৮৪৭ জন।
- প্রতিষ্ঠাকালীন আবাসিক হল: ৩টি।
- প্রথম উপাচার্য: ফিলিপ জোসেফ হার্টগ।
- প্রথম বাঙালি উপাচার্য: স্যার এ.এফ রহমান।
- শতবর্ষ পূর্তি: ২০২১ সাল।

উৎস: ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।

২৪.
প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প প্রথম চালু হয় কত সালে?
  1. ১৯৯৩ সালে 
  2. ১৯৯৯ সালে 
  3. ২০০২ সালে 
  4. ২০০৯ সালে 
সঠিক উত্তর:
১৯৯৯ সালে 
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৯ সালে 
ব্যাখ্যা

উপবৃত্তি:
- দারিদ্রপীড়িত শিশুদের স্কুলগমন নিশ্চিত করার জন্য সরকার ১৯৯৩ সালে শিক্ষার জন্য খাদ্য কর্মসূচী (FFE) চালু করে।
- ১৯৯৯ সালে পৌর এলাকা বাদে অবশিষ্ট ৭৩% এলাকার প্রাথমিক বিদ্যালয়কে প্রকল্পভুক্ত করে মাসিক ২৫ টাকা হারে উপবৃত্তি প্রদান প্রকল্প চালু করা হয়।
- ২০০২-২০০৭: পূর্বের দুটি প্রকল্প একীভূত করে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প চালু।
- পরবর্তীতে এক বছর মেয়াদ বৃদ্ধি করা হয় যা ২০০৮ সালে শেষ হয়।
- প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প (২য় পর্যায়) ২০০৯ সালে চালু হয়ে জুন ২০১৫ সালে সমাপ্তির পর প্রকল্পের ৩য় পর্যায়ের কার্যক্রম জুলাই ২০১৫ থেকে শুরু হয়ে জুন ২০২১-এ সমাপ্ত হয়।
- নির্দিষ্ট দারিদ্র্য ম্যাপের সীমারেখা আবদ্ধ না রেখে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প (৩য় পর্যায়)-এ সরকার সমগ্র দেশকে প্রকল্প এলাকা ঘোষণা করেন।

• উপবৃত্তির হারের বিবরণ:
- প্রাক-প্রাথমিক: মাসিক ৭৫ টাকা।
- ১ম-৫ম শ্রেণি: এক শিক্ষার্থী ১৫০ টাকা, দুই শিক্ষার্থী ৩০০ টাকা।
- ৬ষ্ঠ-৮ম শ্রেণি: এক শিক্ষার্থী ২০০ টাকা, দুই শিক্ষার্থী ৪০০ টাকা।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন। [লিঙ্ক]

২৫.
২০২৫ সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন কত জন?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

রবীন্দ্র পুরস্কার:
- ২০১০ সালে বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করেছে।
- রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীতের চর্চা এবং রবীন্দ্র সঙ্গীতের বিকাশের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তিবিশেষকে এ পুরস্কার প্রদান করা হয়।

• রবীন্দ্র পুরস্কার ২০২৫:
- বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার ২০২৫’ ঘোষণা করা হয়েছে।
- ২০২৫ সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন ২ জন।
- রবীন্দ্রসাহিত্যের গবেষণায় ড. অসীম দত্ত এবং
- রবীন্দ্রসংগীতচর্চায় শিল্পী এ এম এম মহীউজজামান চৌধুরী ময়না ‘রবীন্দ্র পুরস্কার ২০২৫’-এ ভূষিত হয়েছেন।
- কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
- পুরস্কারের অর্থমূল্য ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা। 

উৎস: বাংলা একাডেমি ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।

২৬.
জাতিসংঘের মানব উন্নয়ন সূচক ২০২৫ -এ বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১২৯তম
  2. ১৩০তম
  3. ১৩১তম
  4. ১৩২তম
সঠিক উত্তর:
১৩০তম
উত্তর
সঠিক উত্তর:
১৩০তম
ব্যাখ্যা

জাতিসংঘের মানব উন্নয়ন সূচক (HDI):
- এই প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ।
- প্রতিবেদন অনুযায়ী বিশ্বে মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ: আইসল্যান্ড।
- আর সর্বনিম্নে রয়েছে সিয়েরা লিওন।
- এই সূচকে বাংলাদেশের অবস্থান: ১৩০তম।

• মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশগুলো:
১. আইসল্যান্ড,
২. নরওয়ে,
৩. সুইজারল্যান্ড,
৪. ডেনমার্ক,
৫. জার্মানি।

উৎস: Human Development Report 2025.

২৭.
‘মনপুরা-৭০’ চিত্রকর্মটি কোন প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষাপটে আঁকা হয়েছিল?
  1. ১৯৭১ সালের ঘূর্ণিঝড়
  2. ১৯৪৩ সালের বাংলার দুর্ভিক্ষ
  3. ১৯৭০ সালের জলোচ্ছ্বাস
  4. ১৯৮০ সালের বন্যা
সঠিক উত্তর:
১৯৭০ সালের জলোচ্ছ্বাস
উত্তর
সঠিক উত্তর:
১৯৭০ সালের জলোচ্ছ্বাস
ব্যাখ্যা

মনপুরা ৭০:
- ১৯৭০ সালের ভয়াবহ জলোচ্ছ্বাসের প্রেক্ষাপট নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা চিত্রকর্ম হলো 'মনপুরা - ৭০'।
- এটি জয়নুল আবেদিনের শিল্পকর্ম।
- আধুনিক যুগে জয়নুল আবেদিন শিল্পচর্চার পথিকৃৎ।
- তাঁর ১৯৪৩-এর বাংলার মন্বন্তর-ভিত্তিক চিত্রমালা তাঁকে ভারতব্যাপী খ্যাতি এনে দেয়।
- দুর্ভিক্ষ ও বিপর্যয়ের স্কেচে, তুলির কালো রেখা থেকে বর্ণপ্রয়োগ ও স্পেস ব্যবহারে নিজস্ব শৈলীতে রূপান্তরিত করেন।

• অন্যান্য উল্লেখযোগ্য কাজ:
- ‘বিদ্রোহী’, ‘মই দেওয়া’, ‘সাঁওতাল যুগল’, ‘সংগ্রাম’।
- লোকশৈলীর মটিফে জ্যামিতিক বিন্যাসে: ‘পাইন্যার মা’, ‘প্রসাধন’, ‘গুণটানা’।

উৎস: বাংলাপিডিয়া।

২৮.
‘সংশপ্তক’ ভাস্কর্য কোথায় অবস্থিত?
  1. ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  3. বাংলাদেশ শিল্পকলা একাডেমি
  4. রাজশাহী বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা

সংশপ্তক:
- সংশপ্তক’: মহান মুক্তিযুদ্ধকে স্মরণে নির্মিত ভাস্কর্য।
- উদ্দেশ্য: মুক্তিযুদ্ধে অকুতোভয় বাঙালির বীরত্বগাথার স্মারক।
- অবস্থান: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গ্রন্থাগার ভবনের সামনে।
- কাঠামো: চার স্তরের লাল সিরামিক ইটের বেদির ওপর ব্রোঞ্জের ভাস্কর্য, উচ্চতা ১৫ ফুট।
- স্থাপিত হয়: ২৬ মার্চ ১৯৯০।
- স্থপতি: হামিদুজ্জামান খান।
- চিত্রনাট্য: যুদ্ধে এক হাত ও এক পা হারানো বীর, পঙ্গুত্ববরণ সত্ত্বেও বন্দুক হাতে লড়াই করে জয়লাভে দৃঢ়প্রতিজ্ঞ।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন; দৈনিক প্রথম আলো।

২৯.
স্কুল টেক্সটবুক বোর্ডের সাথে কোন প্রতিষ্ঠানের একীভূতকরণের মাধ্যমে NCTB গঠিত হয়?
  1. শিক্ষা বোর্ড
  2. বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
  3. মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
  4. জাতীয় শিক্ষাক্রম উন্নয়ন কেন্দ্র
সঠিক উত্তর:
জাতীয় শিক্ষাক্রম উন্নয়ন কেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
জাতীয় শিক্ষাক্রম উন্নয়ন কেন্দ্র
ব্যাখ্যা

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি):
- এনসিটিবি বাংলাদেশের অন্যতম বৃহৎ জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান।
- ১৯৭২--১৯৭৭: ১ম–১০ম শ্রেণির পাঠ্যপুস্তক সংশোধন, পরিমার্জন ও পুনর্লিখন।
- স্বাধীনতা-উত্তর আধুনিক ধ্যান-ধারণা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত।
- ১৯৭৮-১৯৭৯: নতুন শিক্ষাক্রম ও পাঠ্যসূচি অনুযায়ী বই প্রণয়নের উদ্যোগ।
- ১৯৮৩: ১০ম শ্রেণি পর্যন্ত মানসম্পন্ন পাঠ্যপুস্তক প্রণয়ন ও বিতরণ সম্পন্ন।
- ১৯৮৩: “The National Curriculum & Textbook Board Ordinance, 1983 (Ordinance No. LVII of 1983)” জারি।
- ১৯৮৩: স্কুল টেক্সটবুক বোর্ড ও জাতীয় শিক্ষাক্রম উন্নয়ন কেন্দ্র একীভূত হয়ে বর্তমান NCTB প্রতিষ্ঠা লাভ করে।
- ১৭ সেপ্টেম্বর ২০১৮: ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮’ জাতীয় সংসদে পাস।

উৎস: NCTB ওয়েবসাইট।

৩০.
বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান কে?
  1. মুশফিকুর রহিম
  2. আমিনুল ইসলাম বুলবুল
  3. নাইমুর রহমান
  4. হাবিবুল বাশার
সঠিক উত্তর:
আমিনুল ইসলাম বুলবুল
উত্তর
সঠিক উত্তর:
আমিনুল ইসলাম বুলবুল
ব্যাখ্যা

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দল:
- ২০০০ সালে বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে।
- ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে ২০০০ সালের ১০ নভেম্বর।
- ২০০৫ জিম্বাবুয়ের বিপক্ষে সালে বাংলাদেশ টেস্ট ম্যাচে প্রথম জয় পায়।
- প্রথম টেস্ট সিরিজ জয় লাভ করে ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।

উল্লেখ্য,
- বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।
- বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম।
- টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল।
- টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।

উৎস: ESPNcricinfo ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট।