পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ১৪ জানুয়ারি, ২০২৩সময়20 minutes
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৫ (খুলনা বিভাগ) (গ্রেড-১৩) পরীক্ষার তারিখ: ২৬.০৮.২০০৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ১৪ জানুয়ারি, ২০২৩ · ৩৫ প্রশ্ন

.
Would you mind ______ the window?
  1. ক) to open
  2. খ) to have opened
  3. গ) opening
  4. ঘ) to be opened
সঠিক উত্তর:
গ) opening
উত্তর
সঠিক উত্তর:
গ) opening
ব্যাখ্যা
• বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনাে Verb আসলে উক্ত Verb - এর সাথে ing যুক্ত হয়। 
যেমন:
- Would you mind closing the door?
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - opening.
- সম্পূর্ণ বাক্য - Would you mind opening the window?
.
ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে?
  1. ক) নবাব সিরাজউদ্দৌলা
  2. খ) শায়েস্তা খান
  3. গ) ঈশা খান
  4. ঘ) সুবেদার ইসলাম
সঠিক উত্তর:
খ) শায়েস্তা খান
উত্তর
সঠিক উত্তর:
খ) শায়েস্তা খান
ব্যাখ্যা
- ছোট কাটরা হলো পুরাতন ঢাকার একটি মুঘল স্থাপত্য নিদর্শন।
- এটি বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকার চকবাজারের হাকিম হাবিবুর রহমান লেনে অবস্থিত।
- মুঘল সুবাদার শায়েস্তা খান ১৬৬৪ সালের দিকে এটি নির্মাণ করেন।
- এটির পাশেই শাহ সুজা নির্মিত বড় কাটরা (১৬৪৪ খ্রি.) অবস্থিত।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
.
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত?
  1. ক) রাঙ্গামাটি
  2. খ) গাজীপুর
  3. গ) সিলেট
  4. ঘ) নারায়ণগঞ্জ
সঠিক উত্তর:
খ) গাজীপুর
উত্তর
সঠিক উত্তর:
খ) গাজীপুর
ব্যাখ্যা
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (BMTF) গাজীপুরে অবস্থিত। 


গাজীপুরে অবস্থিত দর্শনীয় এবং গুরুত্বপুর্ণ স্থানসমূহঃ
জাগ্রত চৌরঙ্গী
বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট
বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(ডুয়েট)
ছায়াবীথি
বাংলাদেশ সমরাস্ত্র কারখানা
বাংলাদেশ সিকিউরিটি প্রিণ্টিং প্রেস (টাকশাল),
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী,
ভাওয়াল রাজবাড়ী,
কাশিমপুর জমিদারবাড়ী
বীজ প্রত্যয়ন এজেন্সী
বঙ্গবন্ধু স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ১

উৎস : gazipur.police.gov.bd
.
x2 - 1 - y (y + 2) এর উৎপাদক কত?
  1. ক) (x - y - 1) (x - y + 1)
  2. খ) (x - y + 1) (x + y + 1)
  3. গ) (x + y + 1) (x - y - 1)
  4. ঘ) (x - y) (x + y + 1)
সঠিক উত্তর:
গ) (x + y + 1) (x - y - 1)
উত্তর
সঠিক উত্তর:
গ) (x + y + 1) (x - y - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 1 - y (y + 2) এর উৎপাদক কত?

সমাধান:
x2 - 1 - y (y + 2)
= x2 - 1 - y2 - 2y
= x2 - y2 - 2y - 1
= x2 - (y2 + 2y.1 + 12)
= x2 - (y + 1)2
= (x + y + 1)(x - y - 1)
.
কোন বাক্যটিতে অনুজ্ঞা আছে?
  1. ক) আবার তোরা মানুষ হ
  2. খ) মানুষ মরণশীল
  3. গ) সে বই পড়ে
  4. ঘ) কুষ্টিয়া বড় শহর
সঠিক উত্তর:
ক) আবার তোরা মানুষ হ
উত্তর
সঠিক উত্তর:
ক) আবার তোরা মানুষ হ
ব্যাখ্যা
আবার তোরা মানুষ হ - হলো অনুজ্ঞাবাচক বাক্য। 

অনুজ্ঞাবাচক বাক্য:
যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা ইত্যাদি বুঝায় সেই বাক্যকে অনুজ্ঞা বাচক বাক্য বলে।
যেমন - তুমি যাও, সদা সত্য কথা বলবে ইত্যাদি।

সূত্রঃ মাধ্যমিক ব্যাকরণ বোর্ড বই।
.
কোন গ্রন্থটি মোতাহের হোসেন চৌধুরী রচিত?
  1. ক) সাহিত্য চর্চা
  2. খ) শ্বাশত বঙ্গ
  3. গ) কালের যাত্রার ধ্বনি
  4. ঘ) সংস্কৃতির কথা
সঠিক উত্তর:
ঘ) সংস্কৃতির কথা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সংস্কৃতির কথা
ব্যাখ্যা
• মোতাহের হোসেন চৌধুরী ঢাকার বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছিলেন।
• তাঁর বিখ্যাত প্রবন্ধগ্রন্থ 'সংস্কৃতির কথা'।
• 'সংস্কৃতির কথা' গ্রন্থের বিখ্যাত উক্তিঃ
- 'মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও।',
- 'ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।'

উৎসঃ সংস্কৃতির কথা।
.
’দ্যুলোক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) দ্বি + লোক
  2. খ) দুঃ + লোক
  3. গ) দিব্ + লোক
  4. ঘ) দ্বিঃ + লোক
সঠিক উত্তর:
গ) দিব্ + লোক
উত্তর
সঠিক উত্তর:
গ) দিব্ + লোক
ব্যাখ্যা
কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসরণ করে না। এগুলোকে নিপাতনে সিদ্ধ বলে।
দ্যুলোক নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এর যথার্থ সন্ধিবিচ্ছেদ হলোঃ দিব্ + লোক = দ্যুলোক।
এছাড়াও,
ষট্‌ + দশ = ষোড়শ;
পর + পর = পরস্পর;
গো + পদ = গোস্পদ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
’সবুজ পত্র’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয়?
  1. ক) ১৯১৪
  2. খ) ১৯১৮
  3. গ) ১৯২০
  4. ঘ) ১৯১৯
সঠিক উত্তর:
ক) ১৯১৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯১৪
ব্যাখ্যা
'সবুজপত্র' পত্রিকার সম্পাদক ছিলেন - প্রমথ চৌধুরী।
 
- ১৯১৪ সালে পত্রিকাটি প্রকাশিত হয়। 
- বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয় এবং তের বছর চলে। 
- এই পত্রিকার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর গভীর ভাবে জড়িত ছিলেন এবং এই পত্রিকা রবীন্দ্রনাথের চিন্তা এবং ভাষারীতির আধুনিকতা বিকাশে বিশেষ সহায়ক হয়েছিল।
- সবুজপত্র মাসিক পত্রিকা ছিল এবং এই পত্রিকার সম্পাদনার মাধ্যমে প্রমথ চৌধুরী প্রভূত খ্যাতি অর্জন করেন।
 
উৎস: বাংলা ভাষা ও জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
.
ট্রিপল সুপার ফসফেট সার কারখানাটি কোথায়?
  1. ক) ঘোড়াশাল
  2. খ) আশুগঞ্জ
  3. গ) চট্রগ্রাম
  4. ঘ) কুষ্টিয়া
সঠিক উত্তর:
গ) চট্রগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
গ) চট্রগ্রাম
ব্যাখ্যা
- ট্রিপল সুপার ফসফেট সারই টিএসপি সার নামে পরিচিত। এতে সর্বাধিক পরিমাণ ফসফেট পাওয়া যায়।
- টিএসপি কমপ্লেক্স লিঃ, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম দেশের একমাত্র ফসফেটিক সার কারখানা।
- টিএসপি কমপেস্নক্স লিঃ এর স্থাপনা তৎদকালীন পূর্ব-পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থা (ইপিআইডিসি’র) সময়ে আরম্ভ হলেও ১৯৭৬ সালে বাণিজ্যিক উৎপাদনে যায়।
- এ ফ্যাক্টরীর বার্ষিক উত্‍পাদন ক্ষমতা ১,০০,০০০ মেট্রিক টন।

উৎস : www.bcic.gov.bd
১০.
সাতটি রঙের সমন্বয়ে সাদা রং হলে, কালো রং কিসে হয়?
  1. ক) লাল ও সবুজের সমন্বয়ে
  2. খ) নীল ও লাল রঙের সমন্বয়ে
  3. গ) বেগুনি ও নীল রঙের সমন্বয়ে
  4. ঘ) সব রঙের অনুপস্থিতির জন্য
সঠিক উত্তর:
ঘ) সব রঙের অনুপস্থিতির জন্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সব রঙের অনুপস্থিতির জন্য
ব্যাখ্যা
কোনো বস্তু তার নিজস্ব রঙে দেখা যায়, কারণ নির্দিষ্ট রঙের বস্তুটি নিজের রঙ ছাড়া সকল রঙ শোষণ করে এবং নিজের রঙ প্রতিফলিত করে।
তাই বস্তু তার নিজের রঙে দেখা যায়। সাতটি রঙের সমন্বয়ে সাদা রঙ হয়, সব রঙের অনুপস্থিতির জন্য কালো রঙ হয়।

যে বস্তু আলোর সব রঙ প্রতিফলিত করে তা সাদা দেখায়। কোনো বস্তু যখন সমস্ত আলো শোষণ করে তখন তাকে কালো দেখায়।
যেমন - আলোর সকল বর্ণ প্রতিফলিত করে বলে বরফ সাদা দেখায়।

আবার, দিনের বেলা সূর্যালোকে গাছের পাতা সবুজ দেখায় কিন্তু লাল আলোতে গাছের পাতা কালো বলে মনে হয়। দিনে গাছের সবুজ পাতা সূর্যালোকের সবুজ বাদে সাতটি বর্ণের সবকটিই শোষণ করে ফলে সবুজ দেখায়। কিন্তু সবুজ পাতা লাল আলোকে শোষণ করে নেয় বলে কোনো আলোই প্রতিফলিত হয় না তাই লাল আলোতে সবুজ পাতা কালো দেখায়।

সূত্র: সাধারণ বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি। 
১১.
বায়ুমন্ডলের সবচেয়ে উপরের স্তরের নাম কি?
  1. ক) ট্রপোস্ফিয়ার
  2. খ) এক্সোস্ফিয়ার
  3. গ) স্ট্র্যাটোস্ফিয়ার
  4. ঘ) আয়নস্ফিয়ার
সঠিক উত্তর:
খ) এক্সোস্ফিয়ার
উত্তর
সঠিক উত্তর:
খ) এক্সোস্ফিয়ার
ব্যাখ্যা
- বায়ুমণ্ডল যে সমস্ত উপাদানে গঠিত তাদের প্রকৃতি, বশিষ্ট ও উষ্ণতার পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে পাঁচটি স্তরে ভাগ করা হয়।
বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তরের নাম এক্সোমণ্ডল বা এক্সোস্ফিয়ার। 
যথাঃ
১. ট্রপোমণ্ডল,
২. স্ট্রাটোমণ্ডল,
৩. মেসোমণ্ডল,
৪. তাপমণ্ডল ও
৫. এক্সোমণ্ডল।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
১২.
কোন সংখ্যার সঙ্গে ৭ যোগ করে, যোগফলকে ৫ দিয়ে গুণ করে, গুণফলকে ৯ দিয়ে ভাগ করে, ভাগফল থেকে ৩ বিয়োগ করাতে বিয়োগফল ১২ হয়। সংখ্যাটি কত?
  1. ক) ২০
  2. খ) ১৮
  3. গ) ২২
  4. ঘ) ২৫
সঠিক উত্তর:
ক) ২০
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার সঙ্গে ৭ যোগ করে, যোগফলকে ৫ দিয়ে গুণ করে, গুণফলকে ৯ দিয়ে ভাগ করে, ভাগফল থেকে ৩ বিয়োগ করাতে বিয়োগফল ১২ হয়। সংখ্যাটি কত?

সমাধান: 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে,
[{(ক + ৭) × ৫} ÷ ৯] - ৩ = ১২
{(ক + ৭) × ৫} ÷ ৯ = ১৫
(ক + ৭) × ৫ = ১৫ × ৯
ক + ৭ = (১৫ × ৯)/৫
ক + ৭ = ২৭
ক = ২৭ - ৭
ক = ২০
১৩.
a = 3 হলে  ‍a3= কত?
  1. ক) 3
  2. খ) 6
  3. গ) 9
  4. ঘ) 27
সঠিক উত্তর:
ঘ) 27
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 27
ব্যাখ্যা
প্রশ্ন: a = 3 হলে a3 = কত?

সমাধান: 
 a = 3 

a3 =33 = 27
১৪.
নাটক ও প্রহসনে পার্থক্য-
  1. ক) ব্যঙ্গবিদ্রূপ
  2. খ) উপাখ্যান
  3. গ) সংলাপ
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ব্যঙ্গবিদ্রূপ
উত্তর
সঠিক উত্তর:
ক) ব্যঙ্গবিদ্রূপ
ব্যাখ্যা
নাটক অর্থ অভিনয় ‍উপযোগী রচনা; দৃশ্যকাব্য।
প্রহসন হল সমাজের ত্রুটি নির্দেশক ব্যঙ্গাত্মক নাটক ।

তাই বলা যায়, নাটক ও প্রহসনে পার্থক্য হলো ব্যঙ্গবিদ্রূপ। 

উৎস: লাল নীল দীপাবলি (হুমায়ুন আজাদ), বাংলা একাডেমি অভিধান।
১৫.
’অবজ্ঞাত’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন?
  1. ক) অজ্ঞাত
  2. খ) অবজ্ঞেও
  3. গ) অজ্ঞান
  4. ঘ) অবজ্ঞা
সঠিক উত্তর:
ঘ) অবজ্ঞা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অবজ্ঞা
ব্যাখ্যা
’অবজ্ঞাত’ বিশেষণটির বিশেষ্য রূপ হলো অবজ্ঞা

অবজ্ঞা (বিশেষ্য)
১ উপেক্ষা।
২ তাচ্ছিল্য।
৩ ঘৃণা।
৪ অবমাননা; অপমান।

অবজ্ঞাত (বিশেষণ)
অর্থ :
(সে অজ্ঞাত অবজ্ঞাত তুচ্ছ সাধারণ নারী মাত্র নহে-রবীন্দ্রনাথ ঠাকুর)।

অবজ্ঞেয় (বিশেষ্য)
অর্থ :
অবজ্ঞার যোগ্য।

উৎস : বাংলা একাডেমি অভিধান
১৬.
১৯৪৭ সালে উপমহাদেশের বিভক্তির সময় ভারত ও বাংলাদেশের মধ্যে নিরূপিত সীমারেখা-
  1. ক) র‌্যাডক্লিফ লাইন
  2. খ) ম্যাকমোহন লাইন
  3. গ) ডুরান্ড লাইন
  4. ঘ) ম্যানারহেইম লাইন
সঠিক উত্তর:
ক) র‌্যাডক্লিফ লাইন
উত্তর
সঠিক উত্তর:
ক) র‌্যাডক্লিফ লাইন
ব্যাখ্যা
১৯৪৭ সালে উপমহাদেশের বিভক্তির সময় ভারত ও বাংলাদেশের মধ্যে নিরূপিত সীমারেখা-র‌্যাডক্লিফ লাইন। 

১৯৪৭ সালের ৩রা জুন মাউন্টব্যাটেন তার ভারত বিভাগ পরিকল্পনা প্রকাশের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণের জন্যে ব্রিটিশ সরকার জুন মাসে স্যার সিরিল জন র‌্যাডক্লিফকে চেয়ারম্যান করে র‌্যাডক্লিফ কমিশন গঠন করে।
এই কমিশনের অধীন বেঙ্গল বাউন্ডারি কমিশন ও পাঞ্জাব বাউন্ডারি কমিশনের রিপোর্টের ভিত্তিতে র‌্যাডক্লিফ রোয়েদাদ প্রকাশ করা হয় যার ভিত্তিতে ভারত ভাগ হয়।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
১৭.
'Hideously' means-
  1. ক) quietly
  2. খ) fragrantly
  3. গ) suddenly
  4. ঘ) horribly
সঠিক উত্তর:
ঘ) horribly
উত্তর
সঠিক উত্তর:
ঘ) horribly
ব্যাখ্যা
• 'Hideously' - (adverb) কুৎসিতভাবে; বীভৎসভাবে; ভীষণভাবে।

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) quietly - (adverb) -  শান্তভাবে; নম্রভা্বে।
খ) fragrantly -(adverb) in a way that smells pleasant
গ) suddenly - (adverb) হঠাৎ, অকস্মাৎ
ঘ) horribly - (adverb) দারুণভাবে; বীভৎসভাবে; ভীষণভাবে; ভয়ানকভাবে।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - horribly শব্দটি Hideously এর সমার্থক অর্থ প্রকাশ করে।
- তাই, সঠিক উত্তর -  horribly
১৮.
The man was relieved _____ his pain.
  1. ক) for
  2. খ) at
  3. গ) on
  4. ঘ) to
সঠিক উত্তর:
ঘ) to
উত্তর
সঠিক উত্তর:
ঘ) to
ব্যাখ্যা
• Relieved to - no longer feeling distressed or anxious; reassured / happy that something unpleasant has not happened or has ended.
- অর্থাৎ কোনো অনাকাংখিত বিষয় বা রোগ শোক থেকে মুক্তি বোঝালে relieved এরপর preposition হিসাবে to বসে।
- তাই সঠিক উত্তর - to.
১৯.
ABCD সামন্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বাড়ান হলো। ∠BAD = ১০০° হলে, ∠BCE = কত?
  1. ক) ৬০°
  2. খ) ৮০°
  3. গ) ৯০°
  4. ঘ) ৯৫°
সঠিক উত্তর:
খ) ৮০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮০°
ব্যাখ্যা
প্রশ্ন : ABCD সামন্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বাড়ান হলো। ∠BAD = ১০০° হলে, ∠BCE = কত?

সমাধান:
 

∴ ∠BAD = ∠BCD = ১০০°
আবার,
∠BCD + ∠BCE = ১৮০°
⇒ ১০০° + ∠BCE = ১৮০°
⇒ ∠BCE = ৮০°
২০.
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
  1. ক) ৪%
  2. খ) ৫%
  3. গ) ৬%
  4. ঘ) ৯%
সঠিক উত্তর:
খ) ৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?

সমাধান: 
ক্রয়মূল্য = ৩৮০ + ২০ = ৪০০ টাকা

৪০০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা
১ টাকায় ক্ষতি হয় ২০/৪০০ টাকা
১০০ টাকায় ক্ষতি হয় (২০ × ১০০)/৪০০ টাকা
= ৫ টাকা

∴ ক্ষতির শতকরা হার = ৫%
২১.
যা চিরস্থায়ী নয়-
  1. ক) অস্থায়ী
  2. খ) চিরন্তন
  3. গ) ক্ষণস্থায়ী
  4. ঘ) নশ্বর
সঠিক উত্তর:
ঘ) নশ্বর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নশ্বর
ব্যাখ্যা
- 'যা চিরস্থায়ী নয়' = নশ্বর

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশঃ
- 'নষ্ট হওয়ার স্বভাব যার' = নশ্বর,
- 'যা কখনো নষ্ট হয় না' = অবিনশ্বর,
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' = ক্ষণস্থায়ী,
- 'যা স্থায়ী নয়' = অস্থায়ী।

উৎসঃ ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ
২২.
কাপড়ে কালি পড়লে দাগ সহজে উঠে -
  1. ক) সঙ্গে সঙ্গে দুধ দিয়ে ভিজিয়ে পরে ধুলে
  2. খ) সঙ্গে সঙ্গে সাবান দিয়ে কেচে ফেললে
  3. গ) সঙ্গে সঙ্গে লেবুর রসে ভিজিয়ে দিলে
  4. ঘ) সঙ্গে সঙ্গে সিরকা দিয়ে ভিজিয়ে ফেললে
সঠিক উত্তর:
গ) সঙ্গে সঙ্গে লেবুর রসে ভিজিয়ে দিলে
উত্তর
সঠিক উত্তর:
গ) সঙ্গে সঙ্গে লেবুর রসে ভিজিয়ে দিলে
ব্যাখ্যা
- জামাকাপড় থেকে কালির দাগ অপসারণের সবচেয়ে সাধারণ এবং সহজ উপায় হলো দাগের জায়গাটি ভিজিয়ে তার উপর অল্প পরিমাণে লবণ দিয়ে দেওয়া।
- বেশি পরিমাণে লেবুর রস দিয়েও দাগ দূর করা যায়। এক্ষেত্রে দাগের স্থানে লেবুর রস দিয়ে কিছুক্ষণ রাখুন। শুকিয়ে গেলে ঘসে দাগ তুলে ফেলুন। এরকম কয়েকবার করতে পারেন।
- নেলপলিশ তোলার ক্ষেত্রে আমরা সাধারণত যে রিমুভার ব্যবহার করা হয় সেই রিমুভার ব্যবহার করে আপনি কালির দাগ তুলতে পারবেন। 
- ভুট্টার পেস্টও কালির দাগ অপসারণ করতে ব্যবহার করতে পারেন। 

 উৎস : আরটিভি
২৩.
পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় -
  1. ক) চীনের প্রাচীরের কাছে
  2. খ) দক্ষিণ আফ্রিকার ভিক্টোরিয়া প্রদেশে
  3. গ) ব্যাবিলনের উত্তরে গাথুর শহরের ধ্বংসাবশেষে
  4. ঘ) ইরানের সিরাজ শহরের ধ্বংসাবশেষে
সঠিক উত্তর:
গ) ব্যাবিলনের উত্তরে গাথুর শহরের ধ্বংসাবশেষে
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্যাবিলনের উত্তরে গাথুর শহরের ধ্বংসাবশেষে
ব্যাখ্যা
- ইতিহাস খুঁজে জানা যায়, পৃথিবীর সবচেয়ে পুরনো মানচিত্রটি ব্যাবিলনের। এর নাম ইন্ডিগো মুন্ডি।
- এটি পাওয়া যায় আনুমানিক খ্রিস্টপূর্ব ৬০০ সালে বা যিশু খ্রিস্টের জন্মেরও প্রায় ৬০০ বছর আগে।
- মজার ব্যাপার হল, মানচিত্রটি হাতে আঁকা হয়নি। এটি ছিল একটি পোড়ামাটির ফলক। তবে সবচেয়ে প্রাচীন মানচিত্র হলেও সেটি ছিল শুধুই ব্যাবিলনের মানচিত্র।

- প্রথম পৃথিবীর মানচিত্র আঁকার চেষ্টা করেন অ্যানাঙ্গিম্যান্ডার।
- তার এ মানচিত্রটিকে আরেকটু উন্নত করেন হেক্টিয়াস অব মিলেটাস।
- তিনি এশিয়ার শেষ প্রান্ত ভারতের অবস্থানও দেখিয়েছিলেন। এমনকি মিসরের অবস্থানও ছিল তার মানচিত্রে।

উৎস : যুগান্তর পত্রিকা রিপোর্ট 
২৪.
মুহম্মদ বিন বখতিয়ার খলজি কোন শতাব্দীতে বাংলাদেশে আসেন?
  1. ক) ত্রয়োদশ
  2. খ) দশম
  3. গ) একাদশ
  4. ঘ) দ্বাদশ
সঠিক উত্তর:
ক) ত্রয়োদশ
উত্তর
সঠিক উত্তর:
ক) ত্রয়োদশ
ব্যাখ্যা
ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি:
- বখতিয়ার খলজী ছিলেন বাংলার দিল্লি সুলতানাতের একজন মুসলিম সুলতান।
- তিনি ছিলেন একজন তুর্কি সেনাপতি।
- তিনি আফগানিস্তানের গরমশির এলাকার অধিবাসী ছিলেন।
- তিনি তুর্কীদের খিলজী সম্প্রদায়ভুক্ত ছিলেন।
- ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি দ্বাদশ শতাব্দীতে ভারতবর্ষে আসেন।
- তিনি ৬০১ হিজরিতে (১২০৫ খ্রি.) বিনা বাধায় গৌড় জয় করেন এবং লখনৌতি নাম দিয়ে সেখানে তাঁর রাজধানী স্থাপন করেন।
- উল্লেখ্য, পূর্বে গৌড়ের নাম ছিল লক্ষণাবতী।
- ত্রয়োদশ শতকে তার নদীয়া জয়ের মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত হয়।
- তিনি ১২০৪ সালে বাংলার সেন বংশের রাজা লক্ষ্মণ সেনকে বিনা বাঁধায় পরাজিত করে নদীয়া জয় করেন।
- তিনি স্বল্প সময়ের জন্য নদীয়ায় অবস্থান করেন এবং পরে গৌড়ের দিকে যাত্রা করেন।
-  বাংলা জয় করেন ১৩ শতকে।
- ১২০৬ সালে বখতিয়ার খিলজী ইহলোক ত্যাগ করেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলার ইতিহাস; সুলতানি আমল: আব্দুল করিম।
২৫.
The correct proverb is -
  1. ক) Silence is capital
  2. খ) Silence is value
  3. গ) Silence is golden
  4. ঘ) Silence is meritorious
সঠিক উত্তর:
গ) Silence is golden
উত্তর
সঠিক উত্তর:
গ) Silence is golden
ব্যাখ্যা
• The correct proverb is - Silence is golden.
- English Meaning: it's often wise to say nothing.
- Bangla Meaning:  কিছুই না বলা/ নীরবতা পালন বুদ্ধিমানের কাজ।

Source: Oxford learners Dictionary.
২৬.
The synonym of 'antagonist' is -
  1. ক) Quarrelsome
  2. খ) Opponent
  3. গ) Hyperactive
  4. ঘ) Belligerent
সঠিক উত্তর:
খ) Opponent
উত্তর
সঠিক উত্তর:
খ) Opponent
ব্যাখ্যা
Antagonist (noun) - প্রতিদ্বন্দ্বী; বিরোধী ব্যক্তি; প্রতিপক্ষ।

প্রশ্নে উল্লেখির অপশন গুলোর মধ্যে - 
ক) Quarrelsome (adjective) ঝগড়াটে; বদরাগী।
খ) Opponent -(noun) প্রতিপক্ষ; প্রতিদ্বন্দ্বী।
গ) Hyperactive (adjective) (চিকিৎসাশাস্ত্র) (বিশেষত শিশু) অস্বাভাবিকভাবে অতিমাত্রায় সক্রিয়; অত্যুদ্যুক্ত; অতিক্রিয়
ঘ) Belligerent (adjective), (noun) (ব্যক্তি, জাতি ইত্যাদি) যুদ্ধরত; যুধ্যমান

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -Opponent শব্দটি Antagonist এর সমার্থক অর্থ প্রকাশ করে।
- তাই, সঠিক উত্তর - Opponent.
২৭.
কোনো সম্পত্তির ১/২ অংশের মূল্য ১৬,০০০ টাকা হলে, ঐ সম্পত্তির ১/৮ অংশের মূল্যের ৪ গুণ কত?
  1. ক) ৪,০০০
  2. খ) ১৬,০০০
  3. গ) ৩২,০০০
  4. ঘ) ৬৪,০০০
সঠিক উত্তর:
খ) ১৬,০০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬,০০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সম্পত্তির ১/২ অংশের মূল্য ১৬,০০০ টাকা হলে, ঐ সম্পত্তির ১/৮ অংশের মূল্যের ৪ গুণ কত?

সমাধান:
১/২ অংশ সম্পত্তির মূল্য ১৬,০০০ টাকা 
১ অংশ সম্পত্তির মূল্য (১৬,০০০ × ২)/১ টাকা 
 ১/৮ অংশ সম্পত্তির মূল্য (১৬,০০০ × ২)/(১ × ৮) টাকা 
= ৪০০০ টাকা 

১/৮ অংশ সম্পত্তির মূল্যের ৪ গুণ = ৪০০০ × ৪ = ১৬০০০ টাকা 
২৮.
(২৫/২)% এর সমান ভগ্নাংশ কত হবে?
  1. ক) ১/১৬
  2. খ) ১/৮
  3. গ) ৩/৫
  4. ঘ) ২/২৫
সঠিক উত্তর:
খ) ১/৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ১/৮
ব্যাখ্যা
প্রশ্ন: (২৫/২)% এর সমান ভগ্নাংশ কত হবে?

সমাধান: 
(২৫/২)%
= ২৫/(২ × ১০০)
= ১/৮
২৯.
কাগজের প্রধান রাসায়নিক উপাদান -
  1. ক) লিগনিন
  2. খ) সেলুলোজ
  3. গ) রেজিন
  4. ঘ) হেমি সেলুলোজ
সঠিক উত্তর:
খ) সেলুলোজ
উত্তর
সঠিক উত্তর:
খ) সেলুলোজ
ব্যাখ্যা
সেলুলোজের ব্যবহার:
- সেলুলোজ কাগজ ও বস্ত্র শিল্পের প্রধান উপাদান,
- একে অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহৃত হয়,
- একে নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়,
- আসবাবপত্র ও নির্মাণ সামগ্রী তৈরিতে যান্ত্রিক সাহায্য প্রদানকারী প্রধান উপাদান সেলুলোজ,
- কাঠখেকো কীটপতঙ্গের পুষ্টিনালিতে বসবাসকারী এক ধরনের পরজীবী সেলুলোজ নামক উৎসেচক নিঃসৃত করে কাঠ হজমে সাহায্য করে ।

উৎস : উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩০.
দুটি প্রজাতির সম্মিলনে সৃষ্ট জীবের জাত -
  1. ক) দোঁয়াশ
  2. খ) মিশ্র
  3. গ) সংকর
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) সংকর
উত্তর
সঠিক উত্তর:
গ) সংকর
ব্যাখ্যা
দুটি প্রজাতির সম্মিলনে সৃষ্ট জীবের জাতকে বলা হয় সংকর। 
যেমন :
দুটি সংকর জাতের মোরগ- ‘রূপালী’ (সাদা লেগহর্ন মুরগা  ফাওমি মুরগি) ও ‘সোনালী’ (আর আই আর মুরগা  ফাওমি মুরগি) বাংলাদেশের গ্রামীণ পরিবেশে সুঅভিযোজিত হয়ে আছে।

উৎস : বাংলাপিডিয়া 
৩১.
ভিটামিন ‘সি’- এর অপর নাম -
  1. ক) অ্যাসকরবিক এসিড
  2. খ) সাইট্রিক এসিড
  3. গ) ফলিক এসিড
  4. ঘ) রিবোফ্লোবিন
সঠিক উত্তর:
ক) অ্যাসকরবিক এসিড
উত্তর
সঠিক উত্তর:
ক) অ্যাসকরবিক এসিড
ব্যাখ্যা
- ভিটামিন-সি(C) এর অভাবে স্কার্ভি রোগ হয়। 
- ভিটামিন সি এর অপর নাম এসকরবিক এসিড। 

- ভিটামিন-বি১(B1) এর অভাবে বেরিবেরি রোগ হয়।
- ভিটামিন-ডি(D) এর অভাবে রিকেটস রোগ হয়।
- ভিটামিন-এ(A) এর অভাবে রাতকানা রোগ হয়।

উৎস: জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।
৩২.
I have lost the watch, it will _____ be found. Fill in the blanks.
  1. ক) ever
  2. খ) never
  3. গ) any day
  4. ঘ) always
সঠিক উত্তর:
খ) never
উত্তর
সঠিক উত্তর:
খ) never
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) ever -  আদৌ; যদি
খ) never -  কখনো না; কোনোক্রমেই না
গ) any day - যেকোনো দিন
ঘ) always -  সর্বদা

• সুতরাং, context অনুসারে শূন্যস্থানে never শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete Sentence: I have lost the watch; it will never be found.
- Bangla Meaning: আমি ঘড়িটি হারিয়ে ফেলেছি, যেটি আর কখনোই খুঁজে পাওয়া যাবে।

Source: Bangla Academy Dictionary.
৩৩.
The adjective of 'hardness' is -
  1. ক) Hardly
  2. খ) Harder
  3. গ) Hardy
  4. ঘ) Hard
সঠিক উত্তর:
ঘ) Hard
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Hard
ব্যাখ্যা
• The adjective of 'hardness' is - Hard.
- Hard - (Adjective) - শক্ত; কঠিন
৩৪.
Which of the following words can be both masculine and feminine?
  1. ক) Gander
  2. খ) Spinster
  3. গ) Spouse
  4. ঘ) Actor
সঠিক উত্তর:
গ) Spouse
উত্তর
সঠিক উত্তর:
গ) Spouse
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Spouse, can be both masculine and feminine.
- অর্থাৎ, এটি একটি common gender.
- এর অর্থ স্বামী বা স্ত্রী।

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) Gander -  কলহংস masculine gender, এর feminine form - goose (রাজহংসী)
খ) Spinster (অবিবাহিতা মহিলা) এর masculine gender Bachelor (অবিবাহিত পুরুষ)
ঘ) Actor (অভিনেতা) masculine gender এর feminine form Actress (অভিনেত্রী)
৩৫.
হার্বাটের ডেমনস্ট্রেশন স্কুল কি জন্য স্থাপিত হয়?
  1. ক) দার্শনিকদের অধ্যাপনার জন্য
  2. খ) ন্যায়শাস্ত্রের গবেষণার জন্য
  3. গ) সাহিত্য অধ্যয়নের জন্য
  4. ঘ) শিক্ষকদের প্রশিক্ষণের জন্য
সঠিক উত্তর:
ঘ) শিক্ষকদের প্রশিক্ষণের জন্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শিক্ষকদের প্রশিক্ষণের জন্য
ব্যাখ্যা
হার্বাটের ডেমনস্ট্রেশন স্কুল শিক্ষকদের প্রশিক্ষণের জন্য স্থাপিত হয়।
 
প্রসিদ্ধ জার্মান শিক্ষাবিদ জন ফ্রেডারিক হার্বার্ট পাঠদানের জন্য পদ্ধতি নির্ধারণ, পাঠ-পরিকল্পনা প্রণয়নের একটি সুনির্ধারিত কাঠামো তৈরি করেন।
এই কাঠামোতে পাঁচটি সোপান অন্তর্ভুক্ত রয়েছে বলে তাঁর পাঠদান পদ্ধতিকে পঞ্চসোপান পদ্ধতি এবং তাঁর উদ্ভাবিত নির্ধারিত ছকের পাঠ-পরিকল্পনাকে পঞ্চসোপান বিশিষ্ট পাঠ-পরিকল্পনা নামে অভিহিত করা হয়।
হার্বার্টের শ্রেণী পাঠদানে শেখা ও শেখানোর কাজকে কয়েকটি স্তরে বা সোপানে বিভক্ত করেছেন। সোপানগুলো যুক্তিনিষ্ঠভাবে পরস্পর বিন্যস্ত। সোপানসমূহ অনুধাবন করে অগ্রসর হতে পারলে শ্রেণীকক্ষে শিখন প্রক্রিয়াকে কার্যকর করে তোলা যায়।

হার্বার্টের শিখন পদ্ধতির পাঁচটি সোপানের নাম হল:
১. প্রস্তুতি (Preparation )
২. উপস্থাপন (Presentation)
৩. তুলনাকরণ ও বিমূর্তকরণ (Comparison and Abstraction)
৪. সাধারণিকরণ (Generalization)
৫. অভিযোজন বা প্রয়োগ (Application)

উৎস : স্কুল অব এডুকেশন, এমএড প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।