পরীক্ষা আর্কাইভ

বার কাউন্সিল ও বিজেএস জব সল্যুশন

পরীক্ষাBJS & BARতারিখ২৪ এপ্রিল, ২০২৪সময়50 minutes
মোট প্রশ্ন১০০
সিলেবাস
৩য় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস প্রিলিমিনারি (MCQ) পরীক্ষা-২০০৭
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বার কাউন্সিল ও বিজেএস জব সল্যুশন

BJS & BAR · ২৪ এপ্রিল, ২০২৪ · ১০০ প্রশ্ন

.
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
  1. নভেরা আহমেদ
  2. ফজলুর রহমান খান
  3. হামিদুর রহমান
  4. মইনুল হোসেন
সঠিক উত্তর:
মইনুল হোসেন
উত্তর
সঠিক উত্তর:
মইনুল হোসেন
ব্যাখ্যা
জাতীয় স্মৃতিসৌধ:

- সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ সম্মিলিত প্রয়াস নামে পরিচিত।
- এটির স্থপতি সৈয়দ মইনুল হোসেন।
- ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
- তবে মূল সৌধের নির্মাণ শুরু হয় ১৯৭৮ সালে।
- ১৯৮২ সালের ১৬ ডিস্বেম্বর আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হয়।
- জাতীয় স্মৃতিসৌধে সাতটি ফলক রয়েছে যা বাঙালির মুক্তি সংগ্রামের সাতটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট (১৯৫২, ১৯৫৪, ১৯৫৬, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯ এবং ১৯৭১) কে নির্দেশ করে।
- স্মৃতিসৌধের সর্বোচ্চ উচ্চতা ১৫০ ফুট।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।   
.
বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যালেন কোনটি?
  1. চ্যানেল আই
  2. এনটিভি
  3. এটিএন
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
এটিএন
উত্তর
সঠিক উত্তর:
এটিএন
ব্যাখ্যা
প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল:

- বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা।
- ‘অবিরাম বাংলার মুখ’ শ্লোগানকে বুকে ধারণ করে ১৫ জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি।
- ঐদিন বিশ্বব্যপী প্রথম বাংলা ভাষা’র সম্প্রচার ঘটে এই বাংলাদেশী চ্যানেলটির মাধ্যমে। - বিনোদনের পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, সমাজ, সংস্কৃতি নিয়ে অনুষ্ঠার প্রচারের ক্ষেত্রে প্রাধান্য দিয়েছে।
- ২০০৪ সালের ২২ নভেম্বর ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য ছোট পর্দার অস্কার খ্যাত এমি অ্যাওয়ার্ড অর্জন।
- এছাড়াও অসংখ্য সম্মাননা রয়েছে চ্যানেলটির।

তথ্যসূত্র - দৈনিক ইনকিলাব, ১৪ জুলাই ২০২৩।
.
বাংলাদেশের জাতীয় পতাকা ১৯৭১ সনে প্রথম কোন তারিখে উত্তোলিত হয়?
  1. ৭ মার্চ
  2. ২ মার্চ
  3. ২৫ মার্চ
  4. ২৬ মার্চ
সঠিক উত্তর:
২ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
২ মার্চ
ব্যাখ্যা
প্রথম জতীয় পতাকা উত্তোলন:

- ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের পশ্চিম গেটে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয়।
- সেদিন জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ছাত্রনেতা আ স ম আবদুর রব।
- সেই পতাকার মাঝখানে হলুদ বৃত্ত ছিল। আর বৃত্তের মধ্যে ছিল বাংলাদেশের মানচিত্র।
- সেই থেকে প্রতি বছর ২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন করা হয়।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৩ মার্চে তার বাসভবনে পতাকা উত্তোলন করেছিলেন।
- ১৯৭২ সালে শিবনারায়ণ দাশের ডিজাইন করা পতাকা থেকে মানচিত্রটি বাদ দেওয়া হয়।

- কামরুল হাসান আমাদের জাতীয় পতাকার যে রূপ দিয়েছিলেন সেটিই বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা।
- বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের প্রতীক।
-  বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়।

উৎস: বিডিনিউজ ও প্রথম আলো রিপোর্ট।
.
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় -
  1. ১৯২১ সালে
  2. ১৯০৬ সালে
  3. ১৯১১ সালে
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
১৯২১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯২১ সালে
ব্যাখ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়:

- ১৯২১ সালের ১ জুলাই পূর্ববঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নাথান কমিশন গঠিত হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত হয় নি। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে একটি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারের ওপর চাপ প্রয়োগ করা হলে বঙ্গভঙ্গ রদের রাজকীয় ক্ষতিপূরণ হিসেবে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগপ্রাপ্ত হন স্যার পি জে হার্টজ।
- ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পূর্ণ হয়।

সূত্র: বাংলাপিডিয়া।
.
স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী সরকার কোন তারিখে গঠিত হয়?
  1. ২৫শে মার্চ
  2. ২৬শে মার্চ
  3. ১৭ই এপ্রিল
  4. ১৬ই ডিসেম্বর
সঠিক উত্তর:
১৭ই এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
১৭ই এপ্রিল
ব্যাখ্যা
মুজিবনগর সরকার:

- মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার।
- মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল।
- ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- যা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী। - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
- মুজিবনগর সরকারের কর্মকান্ড বাংলাদেশ ভূখন্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এ সরকার প্রবাসী মুজিবনগর সরকার হিসেবেও খ্যাত।

অপশনে ১০ই এপ্রিল না থাকায়, অধিক গ্রহণযোগ্য হিসেবে ১৭ই এপ্রিল উত্তর নেয়া হয়েছে।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
.
১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭ দিনে। ঐ কাজটি করতে ৫ জনের কত দিন লাগবে?
  1. ২৮ দিন
  2. ৩২ দিন
  3. ২০ দিন
  4. ১৪ দিন
সঠিক উত্তর:
২৮ দিন
উত্তর
সঠিক উত্তর:
২৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭ দিনে। ঐ কাজটি করতে ৫ জনের কত দিন লাগবে?

সমাধান:
১০ জনে একটি কাজের ১/২ করতে পারে ৭ দিনে
১০ জনে একটি কাজের সম্পূর্ণ করতে পারে (৭ × ২) দিনে
১ জনে একটি কাজের সম্পূর্ণ করতে পারে (৭ × ২ × ১০) দিনে
৫ জনে একটি কাজের সম্পূর্ণ করতে পারে (৭ × ২ × ১০)/৫ দিনে
= ২৮
.
কোন সংখ্যার ৫% হয় ২৫?
  1. ১৫০
  2. ২৫০
  3. ৫০০
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৫০০
উত্তর
সঠিক উত্তর:
৫০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৫% হয় ২৫?

সমাধান:
মনেকরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
ক এর ৫% = ২৫
বা, ক এর ৫/১০০ = ২৫
বা, ৫ক/১০০ = ২৫
বা, ৫ক = (২৫ × ১০০)
বা, ক = (২৫ × ১০০)/৫
∴ক = ৫০০ 
.
একটি সংখ্যার এক-চতুর্থাংশ হতে চার বিয়োগ করলে ২০ হয়। সংখ্যাটি কত?
  1. ৩৬
  2. ২৪
  3. ৯৬
  4. ৪৮
সঠিক উত্তর:
৯৬
উত্তর
সঠিক উত্তর:
৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার এক-চতুর্থাংশ হতে চার বিয়োগ করলে ২০ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
(ক/৪) - ৪ = ২০
ক/৪ = ২০ + ৪
ক/৪ = ২৪
ক = ২৪ × ৪
ক = ৯৬
.
একটি দ্রব্য ৯২ টাকায় বিক্রি করায় বিক্রেতার লাভ হয় ১৫%। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ৭০ টাকা
  2. ৮৫ টাকা
  3. ৯০ টাকা
  4. ৮০ টাকা
সঠিক উত্তর:
৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৯২ টাকায় বিক্রি করায় বিক্রেতার লাভ হয় ১৫%। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
১৫% লাভে
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ১৫) = ১১৫ টাকা

বিক্রয়মূল্য ১১৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১১৫ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৯২)/১১৫ টাকা
= ৮০ টাকা
১০.
2x + (2/x) = 3 হলে x2 + 1/x2 এর মান কত?
  1. 1/6
  2. 1/4
  3. 1/3
  4. 1/5
সঠিক উত্তর:
1/4
উত্তর
সঠিক উত্তর:
1/4
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + (2/x) = 3 হলে x2 + 1/x2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
2x + 2/x = 3
2(x + 1/x) = 3
x + 1/x = 3/2

প্রদত্ত রাশি = x2 + 1/x2
= (x + 1/x)2 - 2.x.1/x
= (3/2)2 - 2
= (9/4) - 2
= (9 - 8)/4
= 1/4
১১.
বার্ষিক ৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার উপর সুদ কত হবে?
  1. ৫০০ টাকা
  2. ৪৫০ টাকা
  3. ৬০০ টাকা
  4. ৬৫০ টাকা
সঠিক উত্তর:
৪৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার উপর সুদ কত হবে?

সমাধান:
১০০ টাকায় ১ বছর বা ১২ মাসের সুদ ৬ টাকা
১ টাকায় ১ মাসের সুদ ৬/(১০০ × ১২) টাকা
১০০০০ টাকায় ৯ মাসের সুদ (৬ × ১০০০০ × ৯)/(১০০ × ১২) টাকা
= ৪৫০ টাকা
১২.
টাইটানিক জাহাজ নিমজ্জিত হয় কোন সালে?
  1. ১৯০২
  2. ১৯১৮
  3. ১৯১২
  4. ১৯২২
সঠিক উত্তর:
১৯১২
উত্তর
সঠিক উত্তর:
১৯১২
ব্যাখ্যা
- ১৯১২ সালের ১৫ এপ্রিল রাতে টাইটানিক জাহাজ তার প্রথম যাত্রায় উত্তর আটলান্টিক মহাসাগরে আইসবার্গের সাথে ধাক্কা লেগে নিমজ্জিত হয়।
- তখন এতে ২২০০ যাত্রী ও ক্রু ছিলো যার মধ্যে প্রায় ১৫০০ জন মারা যায়।
- ১০ এপ্রিল নিউইয়র্কের উদ্দেশ্যে টাইটানিক জাহাজ ব্রিটেনের সাউদাম্পটন বন্দর ছেড়ে যায়।
- টাইটানিক জাহাজ ছিলো তৎকালীন সময়ের সবচেয়ে বিলাসবহুল এবং অন্যতম বৃহৎ জাহাজ।

উৎস: History.com
১৩.
বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হয়েছে?
  1. ইটালি
  2. আর্জেন্টিনা
  3. ফ্রান্স
  4. ব্রাজিল
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ:

- ১৯৩০ সাল থেকে শুরু হয় বিশ্বের সর্বাধিক জনপ্রিয় আসর ফুটবল বিশ্বকাপ।
- প্রথম স্বাগতিক দেশ হলো উরুগুয়ে এবং প্রথম চ্যাম্পিয়ানও হয় উরুগুয়ে।
- সবচেয়ে বেশি ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
- জার্মানি ও ইতালি ৪ বার করে চ্যাম্পিয়ন হয়েছে।
- প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ।
- পরবর্তী ফুটবল বিশ্বকাপ (২৩তম আসর) অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।
- ঐ বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে।
- বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
১৪.
রুশ বিপ্লব সংঘটিত হয়-
  1. ১৯১৫ সালে
  2. ১৯১৬ সালে
  3. ১৯১৭ সালে
  4. ১৯১৮ সালে
সঠিক উত্তর:
১৯১৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯১৭ সালে
ব্যাখ্যা
১৯১৭ সালে রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়। এই দুটি বিপ্লবকে একত্রে “১৯১৭ সালের রুশ বিপ্লব” (Russian Revolution of 1917) বলা হয়।

• ফেব্রুয়ারি বিপ্লব:
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের ফলে - রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের নেতৃত্ব ছিলেন - আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)। 

• বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব:
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।
- বলশেভিক বিপ্লবের ফলে  রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন - ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।

উৎসঃ হিস্টোরি ও ব্রিটানিকা.কম।
১৫.
কোন রাষ্ট্র 'Statue of Liberty' আমেরিকাকে উপহার দেয়?
  1. জার্মানি
  2. ফ্রান্স
  3. ইংল্যান্ড
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
'স্ট্যাচু অব লিবার্টি':
- 'স্ট্যাচু অব লিবার্টি' মার্কিন যুক্তরাষ্ট্রকে দেওয়া ফ্রান্সের উপহার।
- স্ট্যাচু অব লিবার্টি  স্বাধীনতা ও মুক্তির একটি আন্তর্জাতিক প্রতীকে পরিণত হয়েছে, যা গণতন্ত্রের সবচেয়ে পরিচিত নিদর্শন হয়ে উঠেছে।
- তামার তৈরি ৯৩ মিটার উঁচু এই মূর্তি ১৮৮৬ সালে ফ্রান্সের জনগণের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া হয়।
- ১৮৮৬ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
- মূর্তিটি আমেরিকান বিপ্লবের সময় প্রতিষ্ঠিত মিত্রতার স্মারক।

উৎস: Encyclopedia Britannica ও history.com
১৬.
বায়ুমণ্ডলের উচ্চতম স্তর কোনটি?
  1. ওজোন স্তর
  2. স্ট্রাটোসফিয়ার
  3. এটমোসফিয়ার
  4. আয়নোস্ফিয়ার
সঠিক উত্তর:
আয়নোস্ফিয়ার
উত্তর
সঠিক উত্তর:
আয়নোস্ফিয়ার
ব্যাখ্যা
বায়ুমণ্ডলের উচ্চতমস্তর আয়নোস্ফিয়ার।

আয়নোস্ফিয়ার/ তাপমন্ডল (Thermosphere) :
- মেসোবিরতির উপরে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে তাপমন্ডল বা থার্মোস্ফিয়ার বলে।

- তাপমন্ডলের বৈশিষ্ট্য নিম্নে তুলে ধরা হলো-
ক) তাপমন্ডলের বায়ু খুব হালকা এবং এখানে তাপের পরিবহনও নগণ্য।
খ) তীব্র সৌর বিকিরনে রঞ্জন রশ্মি ও অতিবেগুনী রশ্মির সংঘাতে এই অংশে বায়ু আয়নযুক্ত হয়। এই জন্য একে আয়নমন্ডল বা আয়নোস্ফিয়ার বলা হয়।
গ) পৃথিবীপৃষ্ঠ থেকে যে বেতার তরঙ্গ পাঠানো হয় তা এই স্তরের মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে।
ঘ) এই স্তরে বায়ুমন্ডলের তাপমাত্রা অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পেয়ে ১৪৮০০ সেলসিয়াসে এসে পোঁছায়।
১৭.
সুস্থ অবস্থায় মানব দেহের তাপমাত্রা কত ডিগ্রী?
  1. ৯৭°F
  2. ৯৭.৮°F
  3. ৯৮°F
  4. ৯৮.৬°F
সঠিক উত্তর:
৯৮.৬°F
উত্তর
সঠিক উত্তর:
৯৮.৬°F
ব্যাখ্যা
মানবদেহ:

- মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা ৩৭° সেলসিয়াস (৯৮.৬° ফারেনহাইট)।
- মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা ২০৬ টি।
- করোটিতে অস্থির সংখ্যা ২৯ টি।
- মানবদেহে মোট কশেরুকার সংখ্যা ৩৩ টি।
- মানবেদেহে সাধারণত ক্রোমোজোম থাকে ২৩ জোড়া। 
- মানবদেহের প্রতিটি কোষে ২৩ জোড়া বা ৪৬টি ক্রোমোজোম থাকে।
- এ ২৩ জোড়া ক্রোমোজোমের মধ্যে ২২ জোড়া ক্রোমোজোমকে বলা হয় অটোজোম।
- মানবদেহের রক্তে প্লাজমার পরিমাণ ৫৫%।
- মানবদেহের রক্তে রক্তকণিকার পরিমাণ ৪৫%।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 
১৮.
১ কিলোগ্রাম কত পাউন্ডের সমান?
  1. ২.৩২
  2. ২.২০
  3. ১.৯৮
সঠিক উত্তর:
২.২০
উত্তর
সঠিক উত্তর:
২.২০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ কিলোগ্রাম কত পাউন্ডের সমান?

সমাধান :
ভরের এস আই একক কিলোগ্রাম।
আমরা জানি, ১ কিলোগ্রাম = ২.২০৪৬২ পাউন্ড।
১৯.
'Seismograph' যন্ত্রটি কি মাপার জন্য ব্যবহৃত হয়?
  1. আবহাওয়া
  2. বৃষ্টিপাত
  3. ভূমিকম্প
  4. বাতাসের গতি
সঠিক উত্তর:
ভূমিকম্প
উত্তর
সঠিক উত্তর:
ভূমিকম্প
ব্যাখ্যা
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র - সিসমোগ্রাফ।

- রিকটার স্কেল ও সিসমোগ্রাফ দুটোই ভূমিকম্পের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- সিসমােগ্রাফ হচ্ছে ভূমিকম্পের উৎস খুঁজে বের করার যন্ত্র। এর সাহায্যে অন্যান্য বিস্ফোরণ, প্রচণ্ড ঝড় ইত্যাদির খোঁজ পাওয়া যায়।
- এছাড়া মেরু অঞ্চলের বরফের গভীরতা, খনিজ তেল ভাণ্ডার ইত্যাদিও এর সাহায্যে বের করা সম্ভব।

- অপরদিকে, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিকটার স্কেলের মাধ্যমে।

এছাড়াও,
- সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম - ফ্যাদোমিটার।
- উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম - ক্রেস্কোগ্রাফ।
- সূক্ষ্ম সময় মাপার যন্ত্রের নাম - ক্রোনোমিটার।

উৎস: ব্রিটানিকা।
২০.
যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ থাকে, তখন হয়-
  1. চন্দ্রগ্রহণ
  2. সূর্যগ্রহণ
  3. অমাবশ্যা
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
সূর্যগ্রহণ
উত্তর
সঠিক উত্তর:
সূর্যগ্রহণ
ব্যাখ্যা
সূর্যগ্রহণ:
- যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ।
- চাঁদ যখন পৃথিবীর কক্ষপথে ঘোরে, তখন তার প্রদক্ষিণ করার পথে কখনও কখনও সে এসে পড়ে সূর্য এবং পৃথিবীর মাঝখানে।
- তখন সূর্য থেকে আলোর বিচ্ছুরণ বাধাগ্রস্ত হয় এবং সূর্যের গ্রহণ ঘটে।
- অন্যভাবে বললে বলা যায়, চাঁদ এই সময় পৃথিবীকে তার ছায়ায় ঢেকে ফেলে।
- সূর্যগ্রহণ হয় তিন ধরনের। 
- এই ধরনগুলো নির্ভর করে চাঁদ সূর্যকে কতটা ঢেকে ফেলছে তার ওপর।
 
চন্দ্ৰগ্ৰহণ:
- চন্দ্রগ্রহণ হয় যখন চাঁদ আর সূর্যের মাঝখানে থাকে পৃথিবীর অবস্থান।
- পৃথিবী তখন আলোর উৎস বন্ধ করে দেয়।
- চন্দ্রগ্রহণের সময় আমরা দেখি চাঁদের পিঠে পৃথিবীর ছায়া।
- চন্দ্রগ্রহণও আছে তিন রকম।
 
উৎস: ৪ ডিসেম্বর ২০২১, বিবিসি বাংলা।
২১.
What is the meaning of the word 'intrepid'?
  1. Belligerent
  2. Coward
  3. Fearless
  4. Arrogant
সঠিক উত্তর:
Fearless
উত্তর
সঠিক উত্তর:
Fearless
ব্যাখ্যা
• Intrepid - অকুতোভয়; নিঃশঙ্ক; অসমসাহসিক; শঙ্কাহীন।
 
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Belligerent - যুদ্ধরত; যুধ্যমান।
খ) Coward - ভীতু।
গ) Fearless - নির্ভীক; শঙ্কাহীন।
ঘ) Arrogant - উদ্ধত।
 
• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে যে, One who is 'Intrepid', he or she is - Fearless.
 
Source: Accessible Dictionary by Bangla Academy.
২২.
Which one is the correct sentence?
  1. Let him and you be witnesses.
  2. Let you and him be witnesses.
  3. Let you and he be witnesses.
  4. Let he and you be witnesses.
সঠিক উত্তর:
Let you and him be witnesses.
উত্তর
সঠিক উত্তর:
Let you and him be witnesses.
ব্যাখ্যা
• ইংরেজিতে কোনো বাক্যে একাধিক Pronoun বসলে তা 231 নিয়মে বসে।
- অর্থাৎ প্রথমে second person, তারপর third person এবং শেষে first person.
- Let এর পরে Objective Pronoun হবে।
 
• Let + Pronoun এর Object form [you (2nd) → him (3rd) → I (1st)] + verb .....
- Correct Sentence: Let you and him be witnesses.
 
Other options,
- Let he and you be witnesses.
- ইংরেজিতে কোনো বাক্যে একাধিক Pronoun বসলে তা 231 নিয়মে বসে, কিন্তু এখানে আগে he এর ব্যবহার করা হয়েছে।
- তাছাড়া Let এর পরে Objective Pronoun হবে, তাই এই বাক্যে he এর ব্যবহার ভুল।
 
- Let you and he be witnesses.
- বাক্যটি ভুল।
- Let এর পরে Objective Pronoun হবে, তাই এই বাক্যে he এর ব্যবহার ভুল।
- he না বশে him হলে বাক্যটি সঠিক হতো।
 
- Let you and he be witness.
- বাক্যটি ভুল।
- একইভাবে he এর ব্যবহার ভুল, তাছাড়া witnesses বসবে।
 
• তাই Let you and him be witnesses হবে সঠিক উত্তর।
২৩.
Noun of the word 'brief' is-
  1. Shortness
  2. briefly
  3. brevity
  4. none of these
সঠিক উত্তর:
brevity
উত্তর
সঠিক উত্তর:
brevity
ব্যাখ্যা
Noun of the word 'brief' is- 'brevity.'

Brevity (Noun) শব্দের অর্থ সংক্ষিপ্ততা।
- এর verb হবে Abbreviate যার অর্থ- সংক্ষিপ্ত করা।
- শব্দটির adverb হবে Briefly।

অন্যদিকে,
shortness (noun) হচ্ছে হ্রস্বতা; খর্বতা।
২৪.
Choose the opposite in meaning of the word 'arrogant'.
  1. insolent
  2. proud
  3. rude
  4. meek
সঠিক উত্তর:
meek
উত্তর
সঠিক উত্তর:
meek
ব্যাখ্যা
Arrogant- উদ্ধত।

Other Options:

Proud - গর্বিত।
Insolent - উদ্ধত; ঔদ্ধত্যপূর্ণ; ধৃষ্ট; অবজ্ঞাপূর্ণ।
Rude - অভদ্র; অমার্জিত; রূঢ়।
Meek - নম্র ও ধৈর্যশীল; অপ্রতিবাদী।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে যে, Meek হচ্ছে Arrogant এর বিপরীত শব্দ।

Source: accessible dictionary.
২৫.
In which of the following sentences 'with' has been correctly used?
  1. I am cross with you
  2. He was angry with me
  3. He was trembling with anxiety
  4. He was affectionate with me
সঠিক উত্তর:
He was trembling with anxiety
উত্তর
সঠিক উত্তর:
He was trembling with anxiety
ব্যাখ্যা
Tremble (with something):
English Meaning - To shake in a way that you cannot control, especially because you are very nervous, excited, frightened, etc.
Bangla Meaning - (ভয়ে, রাগে, ঠাণ্ডায়, শারীরিক দুর্বলতায়) কেঁপে ওঠা; শিউরে ওঠা।
 
Example Sentences: 
- The man was trembling with cold.
- Her voice trembled with excitement.
২৬.
Instead of 'continue' which word may be used?
  1. carry out
  2. carry on
  3. carry off
  4. carry away
সঠিক উত্তর:
carry on
উত্তর
সঠিক উত্তর:
carry on
ব্যাখ্যা
Carry on

English Meaning: to continue doing something.
Bangla Meaning: অর্থ চালিয়ে যাওয়া।

Other Options:
• Carry out
English Meaning: to do or complete something, especially that you have said you would do or that you have been told to do
Bangla Meaning: পালন/কার্যকর/সম্পন্ন করা।

• Carry off
English Meaning: to succeed in doing or achieving something difficult
Bangla Meaning: জিতে নেওয়া/ কঠিন পরিস্থিতিতে সফল হওয়া; দোষ ইত্যাদি ঢাকা।

• Carry away (স্থানান্তরিত করা)
- The wounded man was carried away to the hospital.
- অসুস্থ লোকটিকে হাসপাতালে স্থানান্তরিত করা হল।

Source: Applied English Grammar and Composition. PC Das.
২৭.
What is the correct preposition to be used in the following sentence: 'The Ambassador called _____ the President.'
  1. at
  2. in
  3. on
  4. none of them
সঠিক উত্তর:
on
উত্তর
সঠিক উত্তর:
on
ব্যাখ্যা
Call on
- pay a visit to someone; কারো সাথে দেখা করা, সাক্ষাত করা।

বাক্যটির অর্থ হবে- রাষ্ট্রদূত রাষ্ট্রপতির সাথে দেখা করলেন।

Source: Oxford dictionary.
২৮.
'Veni, vidi, vici'- this quotation is from Shakespeare's-
  1. Hamlet
  2. Othello
  3. Merchant of Venice
  4. Julius Caesar
সঠিক উত্তর:
Julius Caesar
উত্তর
সঠিক উত্তর:
Julius Caesar
ব্যাখ্যা
'Veni, Vidi, Vici'
-This line is from Shakespeare's play Julias Caeser.

Important quotations of this Tragedy:
• Veni, Vidi, Vici (Latin words; English meaning - I came, I saw, I conquered).
• Cowards die many times before their death.
• Brutus, you too!
 
Source: Encyclopedia of Britannica and Julius Caesar.
২৯.
Which sentence is correct?
  1. He is as good as mine
  2. He is as good as me
  3. He is as good as myself
  4. He is as good as I
সঠিক উত্তর:
He is as good as I
উত্তর
সঠিক উত্তর:
He is as good as I
ব্যাখ্যা
• As adjective as যুক্ত sentence এর structure:
- as + adjective/adverb এর positive form + as + subject/subjective pronoun.

সুতরাং, সঠিক বাক্যটি হবে - He is as good as I.
 
• অন্য সবগুলো বাক্যের শেষে possessive pronoun বসায় বাক্য গুলো ভুল।
৩০.
কোন শব্দটি ফারসি?
  1. তক্দির
  2. পেরেশান
  3. মুসাফির
  4. মজলুম
সঠিক উত্তর:
পেরেশান
উত্তর
সঠিক উত্তর:
পেরেশান
ব্যাখ্যা
'পেরেশান’ একটি ফারসি শব্দ; যার অর্থ- উদ্বিগ্ন বা চিন্তিত।
 
অন্যদিকে,
• ‘মুসাফির' আরবি শব্দ; যার অর্থ- যে সফর করে,পর্যটক, পথিক, বিদেশে ভ্রমণকারী ব্যক্তি।
• ‘তকদির’ আরবি শব্দ; যার অর্থ- ভাগ্য। 
• মজলুম আরবি শব্দ; যার অর্থ- অত্যাচারিত।
 
উৎস: বাংলা একাডেমি অভিধান।
৩১.
কোন শব্দটির লিঙ্গান্তর হয় না?
  1. সাহেব
  2. বেয়াই
  3. সঙ্গী
  4. কবিরাজ
সঠিক উত্তর:
কবিরাজ
উত্তর
সঠিক উত্তর:
কবিরাজ
ব্যাখ্যা
• কিছু পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দের লিঙ্গান্তর হয় না।
 
• নিত্য পুরুষবাচক শব্দ- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।
• নিত্য স্ত্রীবাচক শব্দ- কুলটা, সতীন, অর্ধাঙ্গিনী, বিধবা, অসূর্যম্পশ্যা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩২.
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস-
  1. ব্যাথার দান
  2. বাঁধনহারা
  3. লালসালু
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বাঁধনহারা
উত্তর
সঠিক উত্তর:
বাঁধনহারা
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা' (১৯২৭)।
- এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
- এতে ১৮টি পত্র রয়েছে।
- কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে ‘বাধন-হারা' উপন্যাস রচনা শুরু করেন।
- এটি ‘মোসলেম ভারত’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- উপন্যাসের নায়ক নুরুল হুদা।
- অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে - রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাঁধন-হারা' উপন্যাস।
৩৩.
'মনীষা' শব্দের সন্ধিবিচ্ছেদ হলো -
  1. মন + ঈষা
  2. মন + ইষা
  3. মনস + ঈষা
  4. মনি + ঈষা
সঠিক উত্তর:
মনস + ঈষা
উত্তর
সঠিক উত্তর:
মনস + ঈষা
ব্যাখ্যা
‘মনীষা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ: 'মনস + ঈষা'।

• মনীষা একটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি।
 
নিপাতনে সিদ্ধ সন্ধি
কতগুলাে সন্ধি কোনাে নিয়মে সাধিত হয় না এমন সন্ধিকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
 
নিচে কতগুলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ দেয়া হলো: 
- পর্ + পর = পরস্পর
- আ + চর্য = আশ্চর্য,
- গাে + পদ = গােষ্পদ,
- বন্ + পতি = বনস্পতি,
- ষট্ + দশ = ষােড়শ,
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- মনস্ + ঈষা = মনীষা,
- এক + দশ = একাদশ।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।
৩৪.
'সংশপ্তক' কার রচনা?
  1. মুনির চৌধুরী
  2. শওকত ওসমান
  3. শহীদুল্লাহ কায়সার
  4. জহির রায়হান
সঠিক উত্তর:
শহীদুল্লাহ কায়সার
উত্তর
সঠিক উত্তর:
শহীদুল্লাহ কায়সার
ব্যাখ্যা
সংশপ্তক:

- শহীদুল্লাহ কায়সার রচিত 'সংশপ্তক'কে মহাকাব্যিক উপন্যাস বলা হয়।
- হিন্দু-মুসলিম সম্মিলিত জীবনযাপন, অসাম্প্রদায়িক জীবনবোধ এ উপন্যাসের অন্যতম বর্ণিত বিষয়।
- এখানে ঢাকা ও কলকাতার নাগরিক পরিবেশের সঙ্গে বাকুলিয়া ও তালতলি গ্রামের গ্রামীণ পরিবেশের প্রতীকে সমগ্র বাংলাদেশের জীবনযাপন তুলে ধরা হয়েছে।
- বিশ্বযুদ্ধ, দাঙ্গা, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িকতা ইত্যাদি প্রাসঙ্গিকভাবেই উপন্যাসে এসেছে।
- উল্লেখযোগ্য চরিত্র: রাবেয়া খাতুন (রাবু), জাহেদ, সেকেন্দার, মালু, হুরমতি, লেকু, রমজান, রামদয়াল ইত্যাদি।
 
শহীদুল্লাহ কায়সার:
- তিনি ছিলেন কথাসাহিত্যিক, সাংবাদিক, লেখক। 
-  ১৯২৭ সালের ১৬ ফেব্রুয়ারি ফেনী জেলার মজুপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ ।
- প্রখ্যাত চলচ্চিত্রকার ও লেখক জহির রায়হান তাঁর অনুজ। 
- শহীদুল্লা কায়সার 'সারেং বৌ' উপন্যাসের জন্য আদমজি সাহিত্য পুরস্কার (১৯৬২) এবং বাংলা একাডেমি পুরস্কার (১৯৬২) লাভ করেন।
- ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ের পূর্ব মুহূর্তে ১৪ ডিসেম্বর রাতে ঢাকার বাসভবন থেকে তিনি অপহৃত হন এবং আর ফিরে আসেন নি।
 
তাঁর রচিত উপন্যাস:
- সারেং বৌ,
- সংশপ্তক,
- কৃষ্ণচূড়া মেঘ,
- তিমির বলয়,
- দিগন্তে ফুলের আগুন,
- সমুদ্র ও তৃষ্ণা,
- চন্দ্রভানের কন্যা,
- কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৩৫.
'সূর্য' এর প্রতিশব্দ-
  1. সুধাংশু
  2. শশাংক
  3. আদিত্য
  4. বিধু
সঠিক উত্তর:
আদিত্য
উত্তর
সঠিক উত্তর:
আদিত্য
ব্যাখ্যা
'সূর্য' এর প্রতিশব্দ 'আদিত্য।'

'সূর্য' এর অন্যান্য প্রতিশব্দ - রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির,  দিনপতি ইত্যাদি।
 
অন্যদিকে, 
সুধাংশু, শশাঙ্ক, বিধু = 'চাঁদ' এর প্রতিশব্দ।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৬.
'দিন ও রাতের সন্ধিক্ষণ' এককথায় কি হবে?
  1. সায়াহ্ন
  2. সন্ধ্যা
  3. অপরাহ্ন
  4. গোধুলি
সঠিক উত্তর:
গোধুলি
উত্তর
সঠিক উত্তর:
গোধুলি
ব্যাখ্যা
দিন ও রাতের সন্ধিক্ষণ- গোধুলি।

• সায়াহ্ন-  সন্ধ্যা, সাঁঝ।
অপরাহ্ন - দিবসের শেষ ভাগ।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৭.
'ক্রীতদাসের হাসি' এর লেখক কে?
  1. ইমদাদুল হক মিলন
  2. হুমায়ুন আহমেদ
  3. শওকত ওসমান
  4. তসলিমা নাসরীন
সঠিক উত্তর:
শওকত ওসমান
উত্তর
সঠিক উত্তর:
শওকত ওসমান
ব্যাখ্যা
'ক্রীতদাসের হাসি' গ্রন্থের রচয়িতা শওকত ওসমান।
- কথাসাহিত্যিক, প্রাবন্ধিক শওকত ওসমান এর প্রকৃত নাম প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। 
- শওকত ওসমানের 'ক্রীতদাসের হাসি' (১৯৬২) উপন্যাসটিতে প্রতীকাশ্রয়ে তৎকালীন পাকিস্তানিদের বিরূপ শাসনের সমালোচনা করা হয়েছে।
- এটি শওকত ওসমানের সর্বশ্রেষ্ঠ উপন্যাস বলে স্বীকৃত।
 
তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- জননী (১৯৫৮),
- ক্রীতদাসের হাসি (১৯৬২),
- সমাগম (১৯৬৭),
- চৌরসন্ধি (১৯৬৮),
- রাজা উপাখ্যান (১৯৭১),
- জাহান্নাম হইতে বিদায় (১৯৭১),
- দুই সৈনিক (১৯৭৩),
- নেকড়ে অরণ্য (১৯৭৩),
- পতঙ্গ পিঞ্জর (১৯৮৩),
- আর্তনাদ (১৯৮৫),
- রাজপুরুষ (১৯৯২);
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩৮.
'যিনি ভালো ব্যাকরণ জানেন' তিনি হলেন-
  1. ব্যাকরণ বিশেষজ্ঞ
  2. ব্যাকরণবিদ
  3. বৈয়াকরণ
  4. বৈয়াকরণিক
সঠিক উত্তর:
বৈয়াকরণ
উত্তর
সঠিক উত্তর:
বৈয়াকরণ
ব্যাখ্যা
'ব্যাকরণ জানেন যিনি' তাকে এক কথায় বলে = বৈয়াকরণ।

কিছু এক কথায় প্রকাশ:
- 'যা আঘাত পায়নি' - অনাহত।
- 'যা আহুত হয় নি' - অনাহুত।
- 'যে সকল অত্যাচারই সয়ে যায়' - সর্বংসহা।
- 'বেশি কথা বলে যে' - বাচাল।
- ‘বচনে কুশল’ - বাগ্মী।
- 'বাক্যের দ্বারা কৃতকলহ' - বচসা।
- 'হাতির গর্জন' - বৃংহিত।
- 'নূপুরের ধ্বনি' - নিক্বণ।
- 'হরিণের চামড়া' - অজিন।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৯.
'সমুদ্র' শব্দের সমার্থক নয় কোনটি?
  1. বারিধি
  2. সিন্ধু
  3. তরঙ্গ
  4. সাগর
সঠিক উত্তর:
তরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
তরঙ্গ
ব্যাখ্যা
• 'সমুদ্র' শব্দের কয়েকটি সমার্থক শব্দ:

- সাগর, রত্নাকর, জলধি, সিন্ধু, বারিধি, বারীশ, অর্ণব, অম্বুধি, পয়োধি, পারাবার, জলনিধি, জলধর, তোয়নিধি, পয়োনিধি ইত্যাদি।

অন্যদিকে,
'ঢেউ' শব্দের একটি সমার্থক শব্দ- তরঙ্গ।
৪০.
'Pleadings' এর অর্থ কি?
  1. আরজি
  2. লিখিত জবাব
  3. আরজি ও লিখিত জবাব
  4. উকিলের বক্তব্য
সঠিক উত্তর:
আরজি ও লিখিত জবাব
উত্তর
সঠিক উত্তর:
আরজি ও লিখিত জবাব
ব্যাখ্যা
• দেওয়ানী কার্যবিধির ৬নং আদেশের ১ নং বিধিতে প্লিডিংসের সংজ্ঞা রয়েছে। প্লিডিংস (Pleadings) বলতে আরজি অথবা লিখিত জবাবকে বোঝায় [Pleadings shall mean plaint or written statement]
 
• বাদীর প্লিডিংস হলো আরজি এবং বিবাদীর প্লিডিংস হলো লিখিত জবাব। বাদীর আরজি বা বিবাদীর লিখিত জবাব একত্রে প্লিডিংস নামে পরিচিত। আরজি হলো যে লিখিত দলিল দাখিলের মাধ্যমে বাদী প্রতিকার চেয়ে দেওয়ানী মোকদ্দমা দায়ের করে। এখানে বাদী তার দাবী এবং দাবীর সমর্থনে ঘটনা উল্লেখ করে। লিখিত জবাব হলো বিবাদী সাধারণত বাদীর দাবী অস্বীকার করে লিখিত যে দলিল পেশ করে।
৪১.
Penal Code অনুযায়ী কোন ধারার অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেয়া যায় না?
  1. ৩০২
  2. ৩০৩
  3. ৩০৪
  4. ৩৯৬
সঠিক উত্তর:
৩০৪
উত্তর
সঠিক উত্তর:
৩০৪
ব্যাখ্যা
• দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের জন্য, ৩০৩ ধারায় যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংঘটিত খুনের জন্য এবং ৩৯৬ ধারায় ডাকাতির সময় খুনের জন্য অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড।

কিন্তু ৩০৪ ধারায় খুন বলে গণ্য নয় এমন নিন্দনীয় নরহত্যার সর্বোচ্চ শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড। অর্থাৎ দণ্ডবিধির ৩০৪ ধারার অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হবে না।
৪২.
'Cheating' এর সংজ্ঞা The Penal Code, 1860 এর কোন ধারায় আছে?
  1. ৪২০
  2. ৪১৭
  3. ৪১৯
  4. ৪১৫
সঠিক উত্তর:
৪১৫
উত্তর
সঠিক উত্তর:
৪১৫
ব্যাখ্যা
দণ্ডবিধির ৪১৫ ধারার বিধান প্রতারণা:

যদি কেউ কোন ব্যক্তিকে ছলনা করে প্রবঞ্চনামূলকভাবে বা অসাধুভাবে সে ব্যক্তিকে অন্য কাউকে কোন সম্পত্তি প্রদানে প্ররোচিত করে অথবা কোন ব্যক্তির কোন সম্পত্তি রেখে দেওয়াতে সম্পত্তি প্রদানে প্ররোচিত করে অথবা ইচ্ছাকৃতভাবে বা উদ্দেশ্যমূলকভাবে অনুরূপ প্রতারিত ব্যক্তিকে এমন কোন কাজ করতে বা করা হতে বিরত থাকতে প্ররোচিত করে যে কাজ সে ব্যক্তি অনুরূপভাবে প্রতারিত না হলে করত না বা করা হতে বিরত থাকত না এবং যে কাজ করার বা করা হতে বিরত থাকার ফলে তার দেহের, মনের খ্যাতির বা সম্পত্তির দিক হতে ক্ষতির আশঙ্কা রয়েছে, তবে অনুরূপ ছলনাকারী 'প্রতারণা' করেছে বলে গণ্য হয়।
 
ব্যাখ্যা:- অসাধুভাবে তথ্য গোপন করা এই ধারার তাৎপর্যাধীনে ছলনা বলে পরিগণিত হবে।

Section 415- Cheating:
Whoever, by deceiving any person, fraudulently or dishonestly induces the person so deceived to deliver any property to any person, or to consent that any person shall retain any property, or intentionally induces the person so deceived to do or omit to do anything which he would not do or omit if he were not so deceived, and which act or omission causes or is likely to cause damage or harm to that person in body, mind, reputation or property, is said to "cheat". 
 
Explanation. A dishonest concealment of facts is a deception within the meaning of this section.
৪৩.
দায়রা আদালত কোন অপরাধের বিচার করতে পারে না?
  1. হত্যা
  2. ডাকাতি
  3. অবৈধ অস্ত্র দখলে রাখা
  4. রাষ্ট্রদ্রোহিতা
সঠিক উত্তর:
অবৈধ অস্ত্র দখলে রাখা
উত্তর
সঠিক উত্তর:
অবৈধ অস্ত্র দখলে রাখা
ব্যাখ্যা
• অবৈধ অস্ত্র দখলে রাখার বিচার ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ধারা অনুযায়ী হয়, যা বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর আওতাধীন। বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ অনুযায়ী এই আইনে উল্লেখিত ও এই আইনের সিডিউলে উল্লেখিত অপরাধসমূহের বিচার এই আইনের অধীনে প্রতিষ্ঠিত বিশেষ ট্রাইবুনালে অনুষ্ঠিত হবে।
 
• ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৬ (২) ধারা অনুসারে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল এই আইনের তফসিলে উল্লেখিত নির্দিষ্ট অপরাধসমূহের বিচার করতে পারবে। বিশেষ ট্রাইব্যুনাল তফসিলে উল্লেখিত নিম্নলিখিত অপরাধসমূহের বা নিম্নলিখিত আইনে উল্লেখিত অপরাধসমূহের বিচার করতে পারবে-
 
১. ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের অধীন বর্ণিত অপরাধসমূহ;
২. the Arms Act, 1878 (XI of 1878) এর অধীন অপরাধসমূহ;
৩. the Explosive Substances Act, 1908 (VI of 1908) এর অধীন অপরাধসমূহ;
৪. the Emergency Powers Act, 1975 এর অধীন অপরাধসমূহ;
৫. ফরমালিন নিয়ন্ত্রণ আইন, ২০১৫ [Formalin Control Act, 2015] এর অধীন অপরাধসমূহ;
৬. Any attempt or conspiracy to commit, or any abetment of, or any preparation for commission of, any of the above offences.
 
অর্থাৎ অবৈধ অস্ত্র দখলে রাখার অপরাধ স্পেশাল ট্রাইব্যুনালের বিচার্য বিষয়।
৪৪.
বেআইনি সমাবেশের জন্য ন্যূনতম কত জনের উপস্থিতি প্রয়োজন?
  1. ৬ জন
  2. ৪ জন
  3. ৫ জন
  4. ৭ জন
সঠিক উত্তর:
৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৫ জন
ব্যাখ্যা
দণ্ডবিধির ১৪১ ধারায় বেআইনী সমাবেশের বিধান রয়েছে। পাঁচ বা ততোধিক ব্যক্তি জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী কোন সমাবেশ করলে তাকে বেআইনী সমাবেশ বা Unlawful Assembly বলে।
 
দণ্ডবিধির ১৪১ ধারামতে ৫ বা ততোধিক ব্যক্তি কর্তৃক সৃষ্ট সমাবেশে নিম্নলিখিত ৫টি সাধারণ উদ্দেশ্য বা common object থাকলে তা বেআইনী সমাবেশ বলে গণ্য হবে। সাধারণ উদ্দেশ্যগুলো (common object) নিম্নরূপ যথা-
১) সরকার, সরকারি কর্মচারী বা আইনসভাকে আইনসম্মত ক্ষমতা প্রয়োগকালে বাধা বা বলপ্রয়োগের হুমকি দান;
২) আইনগত ব্যবস্থা বাস্তবায়নে বাধা ।
৩) অনিষ্ট, অপরাধজনক অনধিকার প্রবেশ বা অপর কোন অপরাধ সংঘটন ।
৪) অপরাধজনক বলপ্রয়োগ পূর্বক সম্পত্তি অর্জন বা কোন ব্যক্তিকে রাস্তা বা পানি ব্যবহার বা দখল থেকে বঞ্চিত; অথবা
৫) কোন ব্যক্তিকে যা করতে বাধ্য নয় তা করাতে ও যা করতে বাধ্য তা থেকে বিরত রাখতে বাধ্য করা।
৪৫.
FIR কার নিকট দায়ের করা যায়?
  1. স্থানীয় ম্যাজিস্ট্রেট
  2. বিচারকারী আদালত
  3. স্থানীয় থানা
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
স্থানীয় থানা
উত্তর
সঠিক উত্তর:
স্থানীয় থানা
ব্যাখ্যা
FIR স্থানীয় থানার নিকট দায়ের করা হয়।

⇒ ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ অনুযায়ী পুলিশকে আমলযোগ্য এবং আমলঅযোগ্য উভয় ধরণের মামলা বা অপরাধ সংঘটনের সংবাদ প্রদান করা যায়। পুলিশকে আমলযোগ্য অপরাধের [Cognizable offence] সংবাদ দিলে, তা পুলিশ ১৫৪ ধারা অনুযায়ী লিপিবদ্ধ করে। এই ধারায় দায়েরকৃত মামলা এফআইআর কেস (FIR case) বা পুলিশ কেস (Police Case) বা জি.আর (G.R) কেইস নামে পরিচিত। এই মামলার ক্ষেত্রে ১৫৬(১) ধারায় ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই পুলিশ তদন্ত শুরু করতে পারে এবং ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে।
৪৬.
Judicial Confession হলো?
  1. আদালতে চার্জ গঠনের সময় দোষ স্বীকার
  2. জনগণের নিকট দোষ স্বীকার
  3. পুলিশের নিকট দোষ স্বীকার
  4. ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ আসামীর দোষ স্বীকার
সঠিক উত্তর:
ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ আসামীর দোষ স্বীকার
উত্তর
সঠিক উত্তর:
ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ আসামীর দোষ স্বীকার
ব্যাখ্যা
⇒ কোন ফৌজদারী মামলার আসামী তার কৃত অপরাধ স্বীকার করে যে বিবৃতি প্রদান করে, তাকে বলা হয় স্বীকারোক্তি। ইংরেজিতে এটাকে Confession বলা হয়। সাক্ষ্য আইনে স্বীকারোক্তির কোন সংজ্ঞা প্রদান করা হয়নি। তবে ২৪, ২৫ ও ২৬ ধারায় তার প্রকৃতি ও বৈশিষ্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে।
 
⇒ অপরাধ স্বীকারের প্রকৃতির উপর ভিত্তি করে স্বীকারোক্তিকে দুই ভাগে ভাগ করা হয়-

i) Inculpatory Confessional Statement-
আসামি নিজেকে অপরাধের সাথে জড়িয়ে কোন দোষ স্বীকারমূলক বিবৃতি প্রদান করলে তাকে Inculpatory Confessional Statement বলা হয়।

ii) Ex-culpatory Confessional Statement-
আর আসামী নিজেকে অপরাধের সাথে না জড়িয়ে অন্য কোন ব্যক্তিকে অপরাধের সাথে জড়িয়ে কোন দোষ স্বীকারমূলক বিবৃতি প্রদান করলে তাকে Ex-culpatory Confessional Statement বলা হয়।
 
⇒ অপরাধ স্বীকারের পরিস্থিতি বিবেচনায় স্বীকারোক্তিকে তিন ভাগে বিভক্ত করা হয়, যথা-
i) বিচারিক (Judicial) স্বীকারোক্তি;
ii) বিচার বহির্ভূত (Extra-judicial) স্বীকারোক্তি; ও
iii) প্রত্যাহৃত স্বীকারোক্তি।
 
আসামী তার দোষ স্বীকারমূলক বিবৃতি যদি কোন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে প্রদান করে, তবে তাকে বলা হয় বিচারিক (Judicial) স্বীকারোক্তি।
⇒ আর তা যদি অন্য কোন ব্যক্তির নিকট প্রদান করা হয়, তবে তাকে বলা হয় বিচার বহির্ভূত স্বীকারোক্তি।
⇒ এছাড়া দেখা যায়, আসামী প্রথমে বিচারিক বা বিচার বহির্ভূত স্বীকারোক্তি করার পর পরবর্তীতে তার ঐ পূর্বের স্বীকারোক্তি আদালতে অস্বীকার করছে। এটাকে বলা হয় প্রত্যাহৃত স্বীকারোক্তি।
৪৭.
বর্তমান সংসদের নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত?
  1. ৩০
  2. ৪০
  3. ৪৫
  4. ৫০
সঠিক উত্তর:
৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ১৫তম সংশোধনী, ২০১১ এর মাধ্যমে ৬৫(৩) নং অনুচ্ছেদে সংরক্ষিত নারী আসন ৪৫ এর পরিবর্তে ৫০ টি করা হয়েছে।
 
সংবিধানের ৬৫ অনুচ্ছেদ: সংসদ-প্রতিষ্ঠা:

(১) "জাতীয় সংসদ" নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং এই সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে প্রজাতন্ত্রের আইনপ্রণয়ন-ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হইবে:
তবে শর্ত থাকে যে, সংসদের আইন-দ্বারা যে কোন ব্যক্তি বা কর্তৃপক্ষকে আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন বা আইনগত কার্যকরতাসম্পন্ন অন্যান্য চুক্তিপত্র প্রণয়নের ক্ষমতার্পণ হইতে এই দফার কোন কিছুই সংসদকে নিবৃত্ত করিবে না।
 
(২) একক আঞ্চলিক নির্বাচনী এলাকাসমূহ হইতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইনানুযায়ী নির্বাচিত তিন শত সদস্য লইয়া এবং এই অনুচ্ছেদের (৩) দফার কার্যকরতাকালে উক্ত দফায় বর্ণিত সদস্যদিগকে লইয়া সংসদ গঠিত হইবে; সদস্যগণ সংসদ-সদস্য বলিয়া অভিহিত হইবেন।
 
(৩) সংবিধান (সপ্তদশ সংশোধন) আইন, ২০১৮ প্রবর্তনকালে বিদ্যমান সংসদের অব্যবহিত পরবর্তী সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে শুরু করিয়া পঁচিশ বৎসরকাল অতিবাহিত হইবার অব্যবহিত পরবর্তীকালে সংসদ ভাংগিয়া না যাওয়া পর্যন্ত পঞ্চাশটি আসন কেবল মহিলা-সদস্যদের জন্য সংরক্ষিত থাকিবে এবং তাঁহারা আইনানুযায়ী পূর্বোক্ত সদস্যদের দ্বারা সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে নির্বাচিত হইবেন:
 
তবে শর্ত থাকে যে, এই দফার কোন কিছুই এই অনুচ্ছেদের (২) দফার অধীন কোন আসনে কোন মহিলার নির্বাচন নিবৃত্ত করিবে না।
 
(৩ক) সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ প্রবর্তনকালে বিদ্যমান সংসদের অবশিষ্ট মেয়াদে এই অনুচ্ছেদের (২) দফায় বর্ণিত প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত তিন শত সদস্য এবং (৩) দফায় বর্ণিত পঞ্চাশ মহিলা-সদস্য লইয়া সংসদ গঠিত হইবে।
 
(৪) রাজধানীতে সংসদের আসন থাকিবে।
৪৮.
'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ' এই ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখিত হয়েছে?
  1. ২৮
  2. ৪৪
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
অনুচ্ছেদ ০৭: সংবিধানের প্রাধান্য

১. প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে৷

২. জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তাহলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হবে।
৪৯.
বাংলাদেশের সংবিধান কার্যকর হয়েছে কোন তারিখে?
  1. ২৬শে মার্চ, ১৯৭১
  2. ১৬ ডিসেম্বর, ১৯৭১
  3. ৪ নভেম্বর, ১৯৭২
  4. ১৬ ডিসেম্বর, ১৯৭২
সঠিক উত্তর:
১৬ ডিসেম্বর, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
১৬ ডিসেম্বর, ১৯৭২
ব্যাখ্যা
সংবিধান:
 
- বাংলাদেশের সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে।
- সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে। 
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- প্রস্তাবনা আছে ১টি।
- মূলনীতি আছে ৪টি।
- ১৯৭২ সালরে ১১ অক্টোবর খসড়া সংবধিান প্রণয়ন কমিটি সংবিধানের চূড়ান্ত খসড়া প্রণয়ন করেন।
- ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর সংবিধান স্পিকার কর্তৃক প্রমাণীকৃত হয়।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর করা হয়।
৫০.
সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে?
  1. ৮০
  2. ৯৩
  3. ১৪২
  4. ১৫০
সঠিক উত্তর:
১৪২
উত্তর
সঠিক উত্তর:
১৪২
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের দশম ভাগের ১৪২ নং অনুচ্ছেদে সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা দেওয়া হয়েছে।

এই সংবিধানে যাহা বলা হইয়াছে, তাহা সত্ত্বেও-
(ক) সংসদের আইন-দ্বারা এই সংবিধানের কোন বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের দ্বারা সংশোধিত হইতে পারিবেঃ
তবে শর্ত থাকে যে,
 
(অ) অনুরূপ সংশোধনীর জন্য আনীত কোন বিলের সম্পূর্ন শিরনামায় এই সংবিধানের কোন বিধান সংশোধন করা হইবে বলিয়া স্পষ্টরূপে উল্লেখ না থাকিলে বিলটি বিবেচনার জন্য গ্রহণ করা যাইবে না;
(আ) সংসদের মোট সদস্য-সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত না হইলে অনুরূপ কোন বিলে সম্মতিদানের জন্য তাহা রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হইবে না;

(খ) উপরি-উক্ত উপায়ে কোন বিল গৃহীত হইবার পর সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট তাহা উপস্থাপিত হইলে উপস্থাপনের সাত দিনের মধ্যে তিনি বিলটিতে সম্মতিদান করিবেন, এবং তিনি তাহা করিতে অসমর্থ হইলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করিয়াছেন বলিয়া গণ্য হইবে।
৫১.
সেন্ট মার্টিন দ্বীপ অন্য কি নামে পরিচিত?
  1. সোনদিয়া
  2. নিঝুম দ্বীপ
  3. নারিকেল জিঞ্জিরা
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
নারিকেল জিঞ্জিরা
উত্তর
সঠিক উত্তর:
নারিকেল জিঞ্জিরা
ব্যাখ্যা
- বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো কক্সবাজার জেলায় বঙ্গোসাগরের মাঝে অবস্থিত সেন্ট মার্টিনস দ্বীপ।
- এটি স্থানীয়ভাবে নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত।
- সেন্ট মার্টিনস দ্বীপ টেকনাফ উপেজেলা থেকে ৯ কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার উপকূল থেকে ৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
- সমুদ্রপৃষ্ঠ থেকে এটির গড় উচ্চতা ৩.৬ মিটার।
 
তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।
৫২.
টেলিভিশনের বাংলা কার্টুন সিরিজ 'মিনা' কোন শিল্পীর সৃষ্টি?
  1. রফিকুন্নবী
  2. হাসেম খান
  3. তানভির কবির
  4. মুস্তফা মনোয়ার
সঠিক উত্তর:
মুস্তফা মনোয়ার
উত্তর
সঠিক উত্তর:
মুস্তফা মনোয়ার
ব্যাখ্যা
শিশুতোষ জনপ্রিয় 'মিনা' কার্টুনের নির্মাতা মুস্তাফা মনোয়ার।
- ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহন করেন।
- কবি গোলাম মোস্তফা ছিলেন তাঁর পিতা।
- তিনি কিছুকাল বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। 
- ২০০৪ সালে তিনি একুশে পদক লাভ করেন। 
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৩.
UNESCO বাংলাদেশের কোন ধরনের গানকে 'Heritage of Humanity' হিসেবে আখ্যায়িত করেছে?
  1. লালনগীতি
  2. কবিগান
  3. বাউল
  4. হাসন রাজার গান
সঠিক উত্তর:
বাউল
উত্তর
সঠিক উত্তর:
বাউল
ব্যাখ্যা
বাউল সংগীত:
- ১৯৭৩ সালে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি শিক্ষা মন্ত্রণালয়ের সংযুক্ত দপ্তর হিসেবে কাজ করে আসছে।
- পদাধিকার বলে শিক্ষামন্ত্রী বিএনসিইউ এর চেয়ারম্যান ।
 
- মানবতার ইতিহাসে এই বাউল সংগীতের অপরিসীম সাংস্কৃতিক ও ঐতিহ্যগত গুরুত্ব বিবেচনায় ইউনেস্কো ২০০৫ সালে একে “Masterpiece of the Oral and Intangible Heritage of Humanity” হিসেবে ঘোষনা দেয়।
- পরবর্তীতে ২০০৮ সালে ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত Intergovernmental Committee’র তৃতীয় অধিবেশনে বাংলাদেশের বাউল সংগীতকে Intangible Cultural Heritage of Humanity হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
 
উৎস: বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন।
৫৪.
শান্তির জন্য নোবেল বিজয়ী ড. ইউনূস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন?
  1. আনোয়ারা
  2. মনিপুর
  3. জোবরা
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
জোবরা
উত্তর
সঠিক উত্তর:
জোবরা
ব্যাখ্যা
গ্রামীণ ব্যাংক:

- বাংলাদেশের একটি ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা এবং সামাজিক উন্নয়ন ব্যাংক।
- এর প্রতিষ্ঠাতা ডঃ মুহাম্মদ ইউনুস। ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল।
- ১৯৮৩ সালে এটি একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে।
- জোবরা গ্রামে ঋণ দেয়ার মাধ্যমে এর কাজ শুরু করে যা চট্টগ্রামে অবস্থিত।
৫৫.
চেঙ্গী নদী কোন জেলায় অবস্থিত?
  1. বান্দরবান
  2. খাগড়াছড়ি
  3. পার্বত্য চট্টগ্রাম
  4. সিলেট
সঠিক উত্তর:
খাগড়াছড়ি
উত্তর
সঠিক উত্তর:
খাগড়াছড়ি
ব্যাখ্যা
- খাগড়াছড়ির প্রধান নদী চেঙ্গী।
- ভারতের ত্রিপুরা রাজ্যে এর উৎপত্তি। রাজ্যটির আঠারমুড়া থেকে শুরু হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এটি মহালছড়িতে এসে কাপ্তাই লেকে মিলিত হয়েছে।
- এই নদীর অববাহিকায় রয়েছে লোগং, পানছড়ি, ভাইবোনছড়া, খাগড়াছড়ি, মাইসছড়ি ও মহালছড়ি।খাগড়াছড়ির মধ্য দিয়ে বয়ে চলা নদীটির নাম চেঙ্গি।
- এটি চিংড়ি নদী নামেও পরিচিত।
- পাহাড়ের মধ্য দিয়ে এঁকেবেঁকে চলা এই নদীর দৈর্ঘ্য ৯৬ কিলোমিটার এবং গড় প্রস্থ ৭৭ মিটার।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।
৫৬.
'Euro' চালু হয় কোন সনে?
  1. ১৯৯৮
  2. ১৯৯৯
  3. ২০০০
  4. ২০০১
সঠিক উত্তর:
১৯৯৯
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৯
ব্যাখ্যা
• ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরো মুদ্রা চালু হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে।
- লাটভিয়া ১৮তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
- লিথুনিয়া ১৯তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
- ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
 
উৎস: ইইউ এর ওয়েবসাইট।
৫৭.
'ফেয়ার ফ্যাক্স' হচ্ছে একটি-
  1. পরিবেশবাদী সংগঠন
  2. গোয়েন্দা সংস্থা
  3. সংবাদ সংস্থা
  4. মানবাধিকার সংস্থা
সঠিক উত্তর:
গোয়েন্দা সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
গোয়েন্দা সংস্থা
ব্যাখ্যা
ফেয়ার ফ্যাক্স:
- ফেয়ার ফ্যাক্স যুক্তরাষ্ট্রের বেসরকারি অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা।

যুক্তরাষ্ট্রের আরো কিছু গোয়েন্দা সংস্থা:
• Central Intelligence Agency (CIA),
• Defense Intelligence Agency (DIA),
• Federal Bureau of Investigation (FBI).
 
অন্যদিকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা:
• বাংলাদেশ: National Security Intelligence (NSI), Criminal Investigation Department (CID), Detective Branch (DB).
• ভারত: Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI).
• পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA).
• রাশিয়া: Federal Security Service (FSB).
• শ্রীলংকা: National Intelligence Bureau (NIB).
• যুক্তরাজ্য: SIS/M16 - Secret Intelligence Service (SIS) and Military Intelligence, Section 6 (MI6).
• ইসরায়েল: MOSSAD.
 
উৎস: ব্রিটানিকা।
৫৮.
বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে-
  1. ৫মার্চ
  2. ৫ জুন
  3. ১৫ই জুলাই
  4. ৫ মে
সঠিক উত্তর:
৫ জুন
উত্তর
সঠিক উত্তর:
৫ জুন
ব্যাখ্যা
পরিবেশ দিবস:
বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ৫ জুন।
- ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হয়।
- এর নাম UN Conference on the Human Environment।
- ১৯৭২ সালে এই সম্মেলন থেকে United Nations Environment Programগঠিত হয়।
- ১৯৭৩ সাল থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে।
- UNEP পরিবেশগত মাইলফলকের  ৫০ তম বার্ষিকী উদযাপন করেছে- ২০২২ সালে।
 
সূত্র: জাতিসংঘ ও UNEP ওয়েবসাইট।
৫৯.
কোন সালে চীনের নিকট হংকং হস্তান্তর করা হয়?
  1. ১৯৯৫
  2. ১৯৯৬
  3. ১৯৯৭
  4. ১৯৯৮
সঠিক উত্তর:
১৯৯৭
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৭
ব্যাখ্যা
হংকং:

- ১৯৯৭ সালের ১ জুলাই ব্রিটেন চীনের নিকট হংকং কে হস্তান্তর করে।
- এর আগে ১৮৪২ সালে নানকিং চুক্তির মাধ্যমে হংকং ব্রিটেনের অধীনস্থ হয় এবং ১৮৯৮ সালে চীন হংকংকে ৯৯ বছরের জন্যে ব্রিটেনের নিকট লিজ দেয়।
- হংকং এর পুঁজিবাদী অর্থনীতিকে সচল রাখতে চীন পঞ্চাশ বছর মেয়াদী ‘এক দেশ দুই নীতি’ গ্রহণ করেছে যার মেয়াদ ২০৪৭ সাল পর্যন্ত।
- ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর পর্তুগাল চীনের নিকট ম্যাকাও হস্তান্তর করে।
 
সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৬০.
জাতিসংঘ দিবস হচ্ছে-
  1. ২৪ আগস্ট
  2. ২৪ সেপ্টেম্বর
  3. ২৪ অক্টোবর
  4. ২৪ নভেম্বর
সঠিক উত্তর:
২৪ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
২৪ অক্টোবর
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র কর্তৃক জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
- প্রতি বছর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয়।
- জাতিসংঘ মূলত একটি রাজনৈতিক আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- জাতিসংঘের সদস্যপদ ১৯৪৫ সালে মূল ৫১টি সদস্য রাষ্ট্র থেকে বর্তমান ১৯৩টি সদস্য রাষ্ট্রে উন্নীত হয়েছে।
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদের একটি সিদ্ধান্তের মাধ্যমে রাষ্ট্রগুলো সদস্যপদ গ্রহণ করে।
- ১৯৫৬ সালে প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব হিসেবে পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস ১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্বভার গ্রহণ করেন।
- জাতিসংঘের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত।
 
উল্লেখ্য,
- বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬ তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে।
 
উৎস: জাতিসংঘ, un.org.
৬১.
কোন দেশের জাতীয় পতাকা কোন সময় অর্ধনমিত হয় না?
  1. ইরান
  2. ইরাক
  3. সৌদি আরব
  4. কুয়েত
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা
সৌদি আরব:
 
- সৌদি আরবের কোনো আইনসভা ও সংবিধান নেই।
- সৌদি আরবের রাজধানী রিয়াদ।
- মুদ্রা: রিয়াল।
- ১৯৩২ সালে সৌদি আরবে আবদুল আজিজ ইবনে সউদ কর্তৃক রাজতন্ত্রের সূচনা হয়।
- সৌদি আরবই একমাত্র দেশ যার পতাকায় কালেমা লেখা আছে।
- তাই সৌদি আরবের পতাকা কখনো অর্ধনমিত করা হয় না।
- মুসলিম সম্প্রদায়ের জন্যে পবিত্র নগরী মক্কা ও মদিনা সৌদি আরবে অবস্থিত।
 
তথ্যসূত্র - Worldatlas.com
৬২.
তেনজিং ও হিলারি কোন সালে এভারেস্ট শৃঙ্গ জয় করেন?
  1. ১৯৫০
  2. ১৯৫১
  3. ১৯৫২
  4. ১৯৫৩
সঠিক উত্তর:
১৯৫৩
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৩
ব্যাখ্যা
- বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম এভারেস্ট পর্বত বা মাউন্ট এভারেস্ট (Mount Everest)।
- ১৯৫৩ সালে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে নেপালের দিক থেকে দক্ষিণ-পূর্ব শৈলশিরা ধরে প্রথম এই শৃঙ্গ জয় করেন।
- ১৯৬০ সালের ২৫ মে চীনা পর্বতারোহী ওয়াং ফুঝোউ, গোনপো ও চু ইয়িনহুয়া উত্তর শৈলশিরা ধরে প্রথম শৃঙ্গ জয় করেন।

উল্লেখ্য:
- প্রথম বাংলাদেশি হিসেবে ২৩ মে ২০১০ সালে প্রথম এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম।
- নারীদের মধ্যে প্রথম বাংলাদেশি এভারেস্টজয়ী হচ্ছেন নিশাত মজুমদার।
- তিনি ১৯ মে ২০১২ সালে এভারেস্ট জয় করেন।
- বিশ্বের মধ্যে বাংলাদেশ হচ্ছে ৬৭তম এভারেস্টজয়ী দেশ।
- এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন।
- তাঁরা হলেন মুসা ইব্রাহীম, এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন ও মো. খালেদ হোসাইন।
- সবচেয়ে বেশিবার (২০ বার) এভারেস্টের চূড়ায় পা রাখেন নেপালের আপা শেরপা।
 
উৎস: ৬ ডিসেম্বর, ২০২২, কালের কন্ঠ।
৬৩.
নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোনটির মান সবচেয়ে বড়?
  1. ১/২
  2. ১৩/১৫
  3. ৪/৫
  4. ২৩/৩০
সঠিক উত্তর:
১৩/১৫
উত্তর
সঠিক উত্তর:
১৩/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোনটির মান সবচেয়ে বড়?

সমাধান:
ক) ১/২ = ০.৫০
খ) ১৩/১৫ = ০.৮৬৬
গ) ৪/৫ = ০.৮০
ঘ) ২৩/৩০ = ০.৭৭
৬৪.
এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে তিন বছরের বড় এবং তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের চার গুণ। চার বছর পর ছেলের বয়স হবে ১২ বছর। ঐ ব্যক্তির বর্তমান বয়স কত বছর?
  1. ২৫
  2. ৩০
  3. ৩৫
  4. ৩৮
সঠিক উত্তর:
৩৫
উত্তর
সঠিক উত্তর:
৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে তিন বছরের বড় এবং তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের চার গুণ। চার বছর পর ছেলের বয়স হবে ১২ বছর। ঐ ব্যক্তির বর্তমান বয়স কত বছর?

সমাধান:
যেহেতু,
৪ বছর পরে ছেলের বয়স ১২ বছর
 ছেলের বর্তমান বয়স (১২ - ৪) বছর
= ৮ বছর

আবার,
স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ
স্ত্রীর বয়স = (৮ ×৪) বছর
= ৩২ বছর

∴ ঐ ব্যক্তির বয়স (৩২ + ৩) বছর = ৩৫ বছর
৬৫.
'সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্ণক্ষেত্রের আয়তন অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দুটির আয়তনের সমান'-এই সূত্রের উদ্ভাবক কে?
  1. নিউটন
  2. গালিলিও
  3. আইনস্টাইন
  4. পিথাগোরাস
সঠিক উত্তর:
পিথাগোরাস
উত্তর
সঠিক উত্তর:
পিথাগোরাস
ব্যাখ্যা

'সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্ণক্ষেত্রের আয়তন অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দুটির আয়তনের সমান'-এই সূত্রের উদ্ভাবক কে?
এই প্রশ্নের ভাষাগত ত্রুটি আছে।
প্রশ্নটি হওয়ার কথা' সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্ণক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমান'

- এই সূত্রের উদ্ভাবক  পিথাগোরাস। 

কোনো সমকোণী ত্রিভুজের ভূমি a, উচ্চতা ৮ এবং অতিভুজ c হলে
পিথাগোরাসে সূত্রানুসারে
(অতিভুজ) = (লম্ব) + (ভূমি)
c2 = a2 + b2

৬৬.
ঘড়িতে যখন ৮টা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাটা দুটির মধ্যবর্তী কোণটি কত ডিগ্রি?
  1. ৬০ ডিগ্রি
  2. ১২০ ডিগ্রি
  3. ৯০ ডিগ্রি
  4. কোনোটির নয়
সঠিক উত্তর:
১২০ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
১২০ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে যখন ৮টা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাটা দুটির মধ্যবর্তী কোণটি কত ডিগ্রি?

সমাধান:
মধ্যবর্তী কোণ = । (১১M - ৬০০)/২।
= । (১১ × ০ - ৬০ × ৮)/২ |
= ।- ৪৮০/২।
=। -২৪০ |
= ২৪০°
= ৩৬০° - ২৪০°
= ১২০°
৬৭.
দুটি সংখ্যার যোগফল ১৭ এবং গুণফল ৭২। ছোট সংখ্যা কত?
  1. কোনোটির নয়
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার যোগফল ১৭ এবং গুণফল ৭২। ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
a ও ৮ দুটি সংখ্যা যেখানে a > b
a + b = ১৭
ab = ৭২

আমরা জানি
(ab)2 = {(a + b)2 - 4 × ab}
বা, (a - b) = √{(১৭) - 8 × ৭২}
বা, (a - b) = √(২৮৯ - ২৮৮)
বা, (a - b) = ১১
a - b = ১

এখন,
a + b = ১৭
a - b = ১
----------------
(-) করে, ২b = ১৬
b = ৮

ছোট সংখ্যাটি = ৮
৬৮.
মাছের মাথা হতে কোন ভিটামিন পাওয়া যায়?
  1. বি
  2. সি
  3. ডি
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
ভিটামিন এ- এর উৎস:
- প্রাণিজ উৎসের মধ্যে ডিম, গরুর দুধ, মাখন, ছানা, দই, ঘি, যকৃত ও বিভিন্ন তেলসমৃদ্ধ মাছে, বিশেষ করে কড মাছে প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায়। 

- উদ্ভিজ উৎসের মধ্যে ক্যারোটিন সমৃদ্ধ শাক-সবজি যেমন: লালশাক, কচুশাক, পুঁইশাক, পাটশাক, কলমিশাক, ডাঁটাশাক, পুদিনা পাতা, গাজর, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বাঁধাকপি, মটরশঁটি এবং বিভিন্ন ধরনের ফল যেমন: আম, পাকা পেঁপে, কাঁঠাল ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে।
৬৯.
পানি কত ডিগ্রী তাপমাত্রায় ফোটে?
  1. ১০০°F
  2. ১০০°C
  3. ১২০°F
  4. ১২০°C
সঠিক উত্তর:
১০০°C
উত্তর
সঠিক উত্তর:
১০০°C
ব্যাখ্যা
- যে তাপমাত্রায় বরফ গলে যায়, সেটিই হচ্ছে বরফের গলনাংক। বরফের গলনাংক ০° সেলসিয়াস।
- অন্যদিকে বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, তাকে স্ফুটনাংক বলে। আর পানির স্ফুটনাংক ১০০° সেলসিয়াস। 
 
পানি: 
- বিশুদ্ধ পানি স্বাদহীন, গন্ধহীর আর বর্ণহীন। 
- পানির ঘনত্ব তাপমাত্রার ওপরে নির্ভর করে। 
- পানির ঘনত্ব সবচেয়ে বেশি ৪° সেলসিয়াস তাপমাত্রায়। 
- আর সেটি হচ্ছে ১ গ্রাম/ সি.সি বা ১০০০ কেজি/মিটার কিউব। 
- অর্থাৎ, ১ সি.স. পানির ভর হলো ১ গ্রাম বা ১ কিউবিক মিটার পানির ভর হলো ১০০০ কেজি। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭০.
ফসল উৎপাদনের জন্য কোন ধরনের মাটি উত্তম?
  1. এঁটেল মাটি
  2. পলি মাটি
  3. বেলে মাটি
  4. দো-আঁশ মাটি
সঠিক উত্তর:
দো-আঁশ মাটি
উত্তর
সঠিক উত্তর:
দো-আঁশ মাটি
ব্যাখ্যা
দো-আঁশ মাটি: 

- ফসল উৎপাদনের জন্য দো-আঁশ মাটি উত্তম।
- কারণ, দো-আঁশ মাটিতে বালি, পলি, কর্দমকণা প্রায় সমান অনুপাতে বিদ্যমান থাকে।
- এ মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে তাই চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী।
- এ মাটির পানি ধারণ ও শোষণ ক্ষমতা উভয় বেশি।
- বাংলাদেশের অধিকাংশ মাটি দো-আঁশ মাটি।
- কৃষিক্ষেত্রে দো-আঁশ মাটিকে আদর্শ মাটি বলা হয়। 
 
উৎস: কৃষি শিক্ষা, অষ্টম শ্রেণি।
৭১.
Antonym of 'inimical' is-
  1. angry
  2. hostile
  3. friendly
  4. indifferent
সঠিক উত্তর:
friendly
উত্তর
সঠিক উত্তর:
friendly
ব্যাখ্যা
Inimical: [adjective]

English meaning: harmful or limiting
Bangla meaning: বৈরী, প্রতিকূল, অনুকূল, অহিতকর, অপরকারী, ক্ষতিকর।
Example: Excessive managerial control is inimical to creative expression.
 
Synonym: Antagonistic (শত্রুভাবাপন্ন, বিরোধী, বিপরীত), Combative (দ্বন্দ্বমূলক), Hostile (শত্রুতামূলক), Inimical (বিদ্বেষমুলক), Unfriendly (বন্ধুভাবাপন্ন নয় এমন)। 

Antonym: Appeasing (তুষ্টিকর, তুষ্টিজনক), Peacemaking (শান্তিস্থাপন), Reconciliatory (সম্পর্ক পুনরুদ্ধার), Pacifying (প্রশমিত করা), Mollifying (দমন করা), Friendly ( বন্ধুত্বপূর্ণ)। 
 
Source: Cambridge & Accessible Dictionary, Live MCQ Lecture.
৭২.
What is the correct preposition in the sentence: 'The case is ____ trial.'
  1. on
  2. at
  3. under
  4. for
সঠিক উত্তর:
under
উত্তর
সঠিক উত্তর:
under
ব্যাখ্যা
Under (preposition)

(১) নিচে; তলে; নিম্নে; তল/নিচ দিয়ে: The workers were gossiping under the factory wall.

(২) ভিতরে আচ্ছাদিত; তলে; নিচে: The child hid his face under the bedclothes.

(৩) চেয়ে ন্যূনতর; নিচের; নিম্নপদস্থ; children under (বিপরীত over/above) fifteen years of age, পনের বছরের কম বয়সের: books for the under tens (বিপরীত over-tens); speak under one’s breath, ফিসফিস করে কথা বলা।

(৪) (বিভিন্ন অবস্থাসূচক): under discussion, আলোচ্য; বক্ষ্যমাণ: road under repair, সংস্কারাধীন; under sentence of death, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত; India under the Mughals, মোগল শাসনাধীন; twenty acres under rice, ধান্যরোপিত বিশ একর; be under the impression that..., ধারণা/বিশ্বাস থাকা; living under an assumed name, ছদ্মনামে জীবনযাপন করা।

(৫) (সাহিত্যিক ও লাক্ষণিক) কোনোকিছুর ভারে অবনমিত: marching under a heavy load; sink under a load of greif, দুঃখের চাপে নুয়ে পড়া।
৭৩.
'To take somebody for a cruising' means-
  1. to provide entertainment
  2. to deceive or humiliate a person
  3. to keep company
  4. to exploit a person
সঠিক উত্তর:
to provide entertainment
উত্তর
সঠিক উত্তর:
to provide entertainment
ব্যাখ্যা
Cruise শব্দের অর্থ হলো প্রমোদ, আনন্দ।
যেমন- Cruise ship অর্থ প্রমোদ তরী।

সুতরাং, To take somebody for a cruising অর্থ- 'To provide entertainment' বা বিনোদন জাগানো। সুতরাং, সঠিক উত্তর হবে- 'ক'।
৭৪.
Adjective of the word 'joy' is-
  1. joyous
  2. enjoy
  3. jolly
  4. joyfull
সঠিক উত্তর:
joyous
উত্তর
সঠিক উত্তর:
joyous
ব্যাখ্যা
• Joy (noun) -  আনন্দ; গভীর হর্ষ:
- এর adjective form হচ্ছে - Joyous.
- Joyous শব্দের অর্থ full of happiness and joy.
 
• অন্য অপশন গুলোর মধ্যে - 
• jolly (adjective) হাসিখুশি; প্রফুল্ল; কিঞ্চিৎ মাতাল; সুন্দর; বলিষ্ঠ।
• enjoy (verb) -  উপভোগ করা; আনন্দলাভ করা।
• Joyfull শব্দটির বানান সঠিক নয়।

Joyous এবং Jolly উভয়ই adjective হলেও, Joy শব্দটির adjective form হিসেবে Joyous অধিকতর গ্রহণযোগ্য।
- Joyous tends to imply an intense, ecstatic feeling of joy, more than just everyday happiness.
- এছাড়াও, Jolly শব্দটি adverb/noun হিসেবেও ব্যবহৃত হয়।
 
Source: Bangla Academy Dictionary.
৭৫.
Verb of the word 'false' is-
  1. falsify
  2. falsehood
  3. falsity
  4. none of them
সঠিক উত্তর:
falsify
উত্তর
সঠিক উত্তর:
falsify
ব্যাখ্যা
Verb form of false is falsify.
 
False (adjective) 
অর্থ: ভ্রান্ত; মিথ্যা; প্রতারণামূলক।
 
Falsehood [noun] [countable noun] 
অর্থ: মিথ্যা; মিথ্যা বিবরণ; মিথ্যাভাষণ; মিথ্যাকথন।
 
Falsify (verb-transitive) (past tense past participle falsified)
(১) জাল করা; to falsify records.
(২) মিথ্যা বর্ণনা করা; অসত্যভাবে তুলে ধরা: to falsify a story.
 
Falsity (noun)
(১) [uncountable noun] মিথ্যা; ভ্রান্তি।
(২) [countable noun] (plural falsities) মিথ্যা, প্রতারণামূলক বা বিশ্বাসঘাতকতামূলক কর্ম, আচরণ, বিবৃতি ইত্যাদি।

Source: Bangla Academy Dictionary.
৭৬.
What is the most appropriate word for the blank in the following sentence- 'One who creates fear as a weapon for power is a _____'
  1. terrorist
  2. militant
  3. extremist
  4. anarchist
সঠিক উত্তর:
extremist
উত্তর
সঠিক উত্তর:
extremist
ব্যাখ্যা
অপশন (ক) Terrorist (uses terror as weapon)- সন্ত্রাসী।

অপশন (খ) militant (uses military as weapon)- জঙ্গি, যোদ্ধা।

অপশন (গ) extremist (uses fear as weapon)- চরমপন্থি।
 
অপশন (ঘ) anarchist (uses anarchy as weapon)- নৈরাজ্যবাদী।
 
সুতরাং, সংজ্ঞা অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে- extremist.'
৭৭.
The passive form of the sentence 'Fortune favors the brave' is -
  1. The brave is favored by fortune
  2. The brave were favored by fortune
  3. The brave are favored by fortune
  4. The brave was favored by fortune
সঠিক উত্তর:
The brave are favored by fortune
উত্তর
সঠিক উত্তর:
The brave are favored by fortune
ব্যাখ্যা
যেহেতু প্রদত্ত বাক্যটি Present Indefinite Tense এ আছে, 
 
- তাই Passive voice এ auxiliary verb হিসেবে am/is/are বসবে।
- যেহেতু The brave (সাহসীরা) Plural noun, তাই এটি auxiliary verb হিসেবে are কে সাথে নিবে।
 
সুতরাং, সঠিক Passive voice form হচ্ছে- The brave are favored by fortune.
৭৮.
'Honesty is the best policy'. Here the word 'honesty' is a -
  1. common noun
  2. proper noun
  3. abstract noun
  4. material noun
সঠিক উত্তর:
abstract noun
উত্তর
সঠিক উত্তর:
abstract noun
ব্যাখ্যা
• যে Noun কোন ব্যক্তি বা বস্তুর অবস্থা, গুণ বা প্রকৃতি সম্পর্কে ধারণা ব্যক্ত করে তাকে Abstract noun বলে। যেমন - Honesty, Boyhood, Justice, Slavery ইত্যাদি।

• Abstract noun এর বাহ্যিক কোন অস্তিত্ব নেই।
• একে দেখা বা স্পর্শ করা যায় না।
• এটি শুধু অনুভূতির সাহায্যে ধারণা করা যায়।
• সেই হিসেবে Honesty শব্দটি Abstract noun.
• কারণ Honesty কে ধরা, ছোঁয়া বা স্পর্শ করা যায় না শুধু কল্পনা দ্বারা অনুভব করা যায়।
৭৯.
Identify appropriate words for the blank in the sentence- 'We supposed the principal __________.
  1. a gentleman
  2. as a gentleman
  3. to be a gentleman
  4. is a gentleman
সঠিক উত্তর:
to be a gentleman
উত্তর
সঠিক উত্তর:
to be a gentleman
ব্যাখ্যা
suppose to – মনে করা, বিবেচনা করা, অনুমান করা।

বাক্যটির অর্থ হলো- 'আমরা অধ্যক্ষকে একজন ভদ্রলোক হিসেবে বিবেচনা করেছি।'

সুতরাং, Suppose এর পরে 'মনে করা' অর্থে appropriate preposition হিসেবে 'to' বসে। সুতরাং, সঠিক উত্তর হচ্ছে- 'গ'।
৮০.
"নাটিকা" শব্দটি কোন অর্থে স্ত্রী বাচক?
  1. সমার্থে
  2. বিপরীত অর্থে
  3. ক্ষুদ্রার্থে
  4. বৃহদার্থে
সঠিক উত্তর:
ক্ষুদ্রার্থে
উত্তর
সঠিক উত্তর:
ক্ষুদ্রার্থে
ব্যাখ্যা
'নাটিকা’ শব্দটি 'ক্ষুদ্রার্থে' স্ত্রীবাচক শব্দ।

• ক্ষুদ্রার্থে 'ইকা' প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ-
নাটক - নাটিকা;
মালা - মালিকা; 
গীত - গীতিকা;
পুস্তক - পুস্তিকা।
 
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
৮১.
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস-
  1. গোরা
  2. বউ ঠাকুরানীর হাট
  3. শেষের কবিতা
  4. চোখের বালি
সঠিক উত্তর:
বউ ঠাকুরানীর হাট
উত্তর
সঠিক উত্তর:
বউ ঠাকুরানীর হাট
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস- 'বউ ঠাকুরাণীর হাট'।  
- কিন্তু প্রথম লেখা উপন্যাস 'করুণা' (অসমাপ্ত উপন্যাস)। 'করুণা' উপন্যাসটি অসমাপ্ত তাই একে পূর্ণাঙ্গ উপন্যাস হিসেবে গণ্য করা হয় না।
 
'বউ ঠাকুরাণীর হাট ' উপন্যাস: 
- রবীন্দ্রনাথের প্রথম গ্রন্থাকারে প্রকাশিত উপন্যাস হলো 'বৌ ঠাকুরাণীর হাট' উপন্যাস। 
 - যশোরের রাজা প্রতাপাদিত্য ও বাকলার জমিদার রামচন্দ্রের বিবাদকে উপজীব্য করে রচিত ঐতিহাসিক উপন্যাস।
- ১৩১৬ বঙ্গাব্দে বৌ-ঠাকুরাণীর হাট অবলম্বনে রচিত হয় রবীন্দ্রনাথের 'প্রায়শ্চিত্ত' নাটকটি।
- সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৌ-ঠাকুরাণীর হাট' উপন্যাসের প্রশংসা করেছেন।
- ‘বৌ-ঠাকুরাণীর হাট' উপন্যাস অবলম্বনে ১৯৫৩ সালে ‘বউ ঠাকুরাণীর হাট' নামে একটি বাংলা চলচ্চিত্র নির্মাণ করেন নরেশ মিত্র।
- গ্রন্থটি উৎসর্গ কয়া হয় সৌদামিনী দেবীকে। 
-----------------------------
 
রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক ছিলেন।
- মূলত কবি হিসেবেই তাঁর প্রতিভা বিশ্বময় স্বীকৃত। 
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে। 
- রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ছোট গল্পের জনক বলা হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘গীতাঞ্জলি’ অবলম্বনে ‘Song Offerings’ ১৯১২সালে প্রকাশিত হয়। 
- রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গীতাঞ্জলি’ বাংলা ভাষায় প্রকাশিত গ্রন্থের জন্য নোবেল পুরস্কার দেয়া হয়নি। 
- রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার ইংরেজি ‘গীতাঞ্জলি’ বা ‘Song Offerings’ গ্রন্থের জন্য।
 
তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- চোখের বালি,
- গোরা,
- যোগাযোগ,
- চতুরঙ্গ,
- ঘরে- বাইরে,
- চার অধ্যায়,
- মালঞ্চ।
 
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৩) বউ ঠাকুরাণীর হাট  উপন্যাস- রবীন্দ্রনাথ ঠাকুর।
৮২.
'ততোধিক' শব্দের সন্ধিবিচ্ছেদ হলো-
  1. তত + ধিক
  2. তত + অধিক
  3. ততঃ + অধিক
  4. ততঃ + ধিক
সঠিক উত্তর:
ততঃ + অধিক
উত্তর
সঠিক উত্তর:
ততঃ + অধিক
ব্যাখ্যা
‘ততোধিক' শব্দের সন্ধি বিচ্ছেদ- ততঃ + অধিক। 
- ‘ততোধিক’ হলো বিসর্গ সন্ধির উদাহরণ।
 
• সন্ধির নিয়ম:
পুর্বপদের শেষে যদি অঃ (=অস্‌) থাকে এবং পরপদের প্রথমে যদি বর্গের ৩য়, ৪র্থ বা ৫ম বর্ণের ধ্বনি (গ/ঘ, জ/ঝ, ড/ঢ, দ/ধ/ন, ব/ভ/ম) থাকে কিংবা অন্তঃস্থ বর্ণ (য/র্‌/ল্‌) অথবা হ থাকে তবে সন্ধির ফলে অঃ রূপান্তরিত হয়ে ও- ধ্বনি হয় এবং পূর্ব বর্ণে যুক্ত হয়।
- অ- ধ্বনির পরস্থিত বিসর্গের পর অ ধ্বনি থাকলে ( অ+ঃ +অ) এ তিনে মিলে ও কার হয়।
যেমন:
ততঃ + অধিক= ততোধিক। 
-------------------
• কয়েকটি বিসর্গ সন্ধি: 
তিরঃ + ধান = তিরোধান,
মনঃ + রম = মনোরম,
মনঃ + যোগ = মনোযোগ,
মনঃ + তাপ = মনস্তাপ
তপঃ + বন = তপোবন ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৮৩.
'মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর' কোন কবি রচিত কবিতার অংশ?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. শামসুর রহমান
  3. কাজী নজরুল ইসলাম
  4. শেখ ফজলল করিম
সঠিক উত্তর:
শেখ ফজলল করিম
উত্তর
সঠিক উত্তর:
শেখ ফজলল করিম
ব্যাখ্যা
‘কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?
মানুষেরি মাঝে স্বর্গ-নরক— মানুষেতে সুরাসুর।’
- কবিতাংশটি শেখ ফজলল করিমের রচনা।
 
তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে,
- তৃষ্ণা;
- ভক্তি পুষ্পাঞ্জলি;
- গাঁথা;
- ভগ্নবীণা;
- প্রেমের স্মৃতি;
- পথ পাথেয় ইত্যাদি উল্লেখযোগ্য।
 
উৎস: বাংলা ভাষার ইতিহাস-মাহবুবুল আলম, বাংলাপিডিয়া।
৮৪.
'সব ক'টা জানালা খুলে দাও না' গানটির গীতিকার কে?
  1. আলতাফ মাহমুদ
  2. আবু হেনা মোস্তফা কামাল
  3. মনিরুজ্জামান
  4. নজরুল ইসলাম বাবু
সঠিক উত্তর:
নজরুল ইসলাম বাবু
উত্তর
সঠিক উত্তর:
নজরুল ইসলাম বাবু
ব্যাখ্যা
সব ক'টা জানালা খুলে দাও না:
 
- এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গান।
- গানের গীতিকার - নজরুল ইসলাম বাবু
- সুরকার - আহমেদ ইমতিয়াজ বুলবুল।
 
তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৮৫.
কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাদণ্ড হয়েছিল?
  1. বিদ্রোহী
  2. আনন্দময়ীর আগমনে
  3. কাণ্ডারী
  4. অগ্রপথিক
সঠিক উত্তর:
আনন্দময়ীর আগমনে
উত্তর
সঠিক উত্তর:
আনন্দময়ীর আগমনে
ব্যাখ্যা
'আনন্দময়ীর আগমনে' কবিতার জন্য কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল।
 
‘আনন্দময়ীর আগমনে’ কবিতা:
- কাজী নজরুল ইসলাম ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা রচনার জন্য কারাবরণ করেণ।
- ৭৯ লাইনের বৃটিশ বিরোধী এই কবিতাটিতে নজরুলের ক্ষুব্ধ মনের প্রকাশ পাওয়া যায় জ্বালাময়ী শব্দের অন্তরালে।
- 'ধূমকেতু' পত্রিকার পূজা সংখ্যায় 'আনন্দময়ীর আগমনে' (২৬ শে সেপ্টেম্বর, ১৯২২) কবিতাটি প্রকাশিত হলে কাজী নজরুল ইসলাম কুমিল্লা থেকে ৮ই নভেম্বর গ্রেফতার হন।
 
কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
 
তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- অগ্নিবীণা,
- বিষের বাঁশী,
- ছায়ানট,
- সাম্যবাদী,
- সর্বহারা,
- সিন্ধু-হিন্দোল,
- চক্রবাক,
- ফণি-মনসা,
- প্রলয়-শিখা।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৮৬.
'জমিদার দর্পণ' উপন্যাসটির লেখক-
  1. মুনীর চৌধুরী
  2. মীর মশাররফ হোসেন
  3. মুহাম্মদ আবদুল হাই
  4. এস ওয়াজেদ আলী
সঠিক উত্তর:
মীর মশাররফ হোসেন
উত্তর
সঠিক উত্তর:
মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা
জমিদার দর্পণ:
- ‘জমিদার দর্পণ’ মীর মশাররফ হোসেন রচিত একটি নাটক।
- অত্যাচারী ও চরিত্রহীন জমিদার হায়ওয়ান আলীর অত্যাচার এবং অধীনস্থ প্রজা আবু মোল্লার গর্ভবতী স্ত্রী নূরন্নেহারকে ধর্ষণ ও হত্যার কাহিনি ‘জমিদার দর্পণ’ (১৮৭৩) - এর মূল ঘটনা।
- লেখক লিখেছে, নাটকটির কিছুই সাজানো নয়, অবিকল ছবি তুলে ধরা হয়েছে প্রচলিত সমাজের। 
- নামকরণে দীনবন্ধু মিত্রের 'নীল-দর্পণ' নাটকের প্রভাব যেমন প্রবল, নাটকটির ঘটনা বিন্যাসেও এর ছায়া পড়েছে।  
 
মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- মশাররফ আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মোশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।
- মীর মশাররফের প্রথম উপন্যাস রত্নবতী (১৮৬৯) প্রকাশিত হয়। 
- বঙ্কিমচন্দ্রের দুর্গেশনন্দিনী (১৮৬৫) উপন্যাস প্রকাশিত হওয়ার চার বছর পর, মশাররফের প্রথম উপন্যাস রত্নবতী (১৮৬৯) প্রকাশিত হয়। 
 
নাটক:
- বসন্তকুমারী, 
- জমীদার দর্পণ, 
- বেহুলা গীতাভিনয়,
- টালা অভিনয়।
 
উপন্যাস:
- বিষাদ-সিন্ধু, 
 
গ্রন্থ:
- উদাসীন পথিকের মনের কথা, 
- গাজী মিয়াঁর বস্তানী।
 
আত্মজীবনীমূলক গ্রন্থ:
- আমার জীবনী,
- কুলসুম জীবনী ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৮৭.
কোনটি শুদ্ধ বানান বিশিষ্ট শব্দ?
  1. বুদ্ধিজীবি
  2. বুদ্ধিজিবি
  3. বুদ্ধিজীবী
  4. বুদ্ধিজিবী
সঠিক উত্তর:
বুদ্ধিজীবী
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধিজীবী
ব্যাখ্যা
- বুদ্ধিজীবি শব্দের শুদ্ধ বানান বুদ্ধিজীবী

কিছু শুদ্ধ বানান:
অপরাহ্ণ, মধ্যাহ্ন, পূর্বাহ্ণ, অনুর্বর, ঊর্ধ্বগামী, পিপীলিকা, শ্রদ্ধাঞ্জলি ও প্রোজ্জ্বল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
৮৮.
'বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র'- এটি কোন শ্রেণির বাক্য?
  1. যৌগিক
  2. জটিল
  3. সরল
  4. বিযুক্ত
সঠিক উত্তর:
সরল
উত্তর
সঠিক উত্তর:
সরল
ব্যাখ্যা
সরল বাক্য:
- যে বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।
যথা:
- পুকুরে পদ্মফুল জন্মে।
- বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র।
- পরিশ্রমী লোকই সাফল্য লাভ করে। 
 
অন্যদিকে, 
মিশ্র বা জটিল বাক্য:
- যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।
যথা:
• আশ্রিত বাক্য:
- যে পরিশ্রম করে,
-  সে যে অপরাধ করেছে,
• প্রধান খণ্ডবাক্য
- সে-ই সুখ লাভ করে।
- তা মুখ দেখেই বুঝেছি।
 
যৌগিক বাক্য:
- পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণবাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
- জ্ঞাতব্য:
- যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।
 
যেমন:
- নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু, কোনো পথ দেখাতে পারলেন না।
- বস্ত্ৰ মলিন কেন, কেহ জিজ্ঞাসা করিলে সে ধোপাকে গালি পাড়ে, অথচ ধৌত বস্ত্রে তাহার গৃহ পরিপূর্ণ।
- উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৮৯.
'যা আঘাত পায়নি' এক কথায় কি হবে?
  1. অনঘাত
  2. অনাঘাত
  3. অনাঘাতপ্রাপ্ত
  4. অনাহত
সঠিক উত্তর:
অনাহত
উত্তর
সঠিক উত্তর:
অনাহত
ব্যাখ্যা
• কিছু এক কথায় প্রকাশ - 
- যা আঘাত পায়নি = অনাহত।
- যা আহুত হয় নি = অনাহুত।
- যে সকল অত্যাচারই সয়ে যায় = সর্বংসহা।
- নষ্ট হওয়াই স্বভাব নয় যার = অবিনশ্বর।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯০.
'যা ভবিষ্যতে ঘটবে' অভিব্যক্তিটি এক কথায়-
  1. ভবিষ্য
  2. ভবিষ্যত
  3. ভবিতব্য
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ভবিতব্য
উত্তর
সঠিক উত্তর:
ভবিতব্য
ব্যাখ্যা
যা ভবিষ্যতে ঘটবে - ভবিতব্য। 
 
গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- 'কী করতে হবে ভেবে পায় না' এক কথায় প্রকাশ - কিংকর্তব্যবিমূঢ়।
- যে ভবিষ্যতের চিন্তা করে না/পরিণাম ভাবে না এক কথায় প্রকাশ - অপরিণামদর্শী।
- যে বন হিংস্র জন্তুতে পরিপুর্ণ এক কথায় প্রকাশ - শ্বাপদসংকুল।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি এবং ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
৯১.
'সোজন বাদিয়ার ঘাট' এর রচয়িতা কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. কায়কোবাদ
  3. শামসুর রাহমান
  4. জসিম উদ্দিন
সঠিক উত্তর:
জসিম উদ্দিন
উত্তর
সঠিক উত্তর:
জসিম উদ্দিন
ব্যাখ্যা
কবি জসীম উদদীনের কাহিনীকাব্য- সোজন বাদিয়ার ঘাট।
- এটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৩ সালে।
 
তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ-
- বালুচর,
- রূপবতী,
- রাখালী, 
- নকশী কাঁথার মাঠ,
- ধানখেত,
- মাটির কান্না,
- মা যে জননী কান্দে,
- ভয়াবহ সেই দিনগুলিতে ইত্যাদি।
 
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।
৯২.
'হাতটান' এর অর্থ হচ্ছে-
  1. কৃপণ স্বভাব
  2. টাকা পয়সার অভাব
  3. চুরির অভ্যাস
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
চুরির অভ্যাস
উত্তর
সঠিক উত্তর:
চুরির অভ্যাস
ব্যাখ্যা
'হাতটান' বাগধারাটির অর্থ-  'চুরির অভ্যাস।'
 
তাছাড়া, 
হরিলুট বাগধারাটির অর্থ- 'অপচয়'।
যক্ষের ধন বাগধারাটির অর্থ- 'অতিশয় কৃপণ'।
'হাতভারী' বাগধারাটির অর্থ- 'ব্যয়কুণ্ঠ'।
 
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৯৩.
পেনাল কোডে কয় ধরনের শাস্তির বিধান আছে?
  1. ৩ প্রকার
  2. ৪ প্রকার
  3. ৫ প্রকার
  4. ৬ প্রকার
সঠিক উত্তর:
৫ প্রকার
উত্তর
সঠিক উত্তর:
৫ প্রকার
ব্যাখ্যা
দণ্ডবিধির ৫৩ ধারায় পাঁচ প্রকার শাস্তি উল্লেখ আছে। যথা:
 
(i)  মৃত্যুদণ্ড (Death penalty);
 
(ii) যাবজ্জীবন কারাদণ্ড (Imprisonment for life);
 
(iii) কারাদণ্ড (Imprisonment) দুই প্রকার:
ক) সশ্রম( Rigorous, that is,  with hard labour) এবং
খ) বিনাশ্রম (Simple);
 
(iv) সম্পত্তি বাজেয়াপ্ত (forfeiture of property);
 
(v) অর্থদণ্ড (fine)।
 
⇒ যাবজ্জীবন কারাদণ্ড সর্বদায় সশ্রম কারাদণ্ড হবে।
⇒ এই ধারায়, বেত্রাঘাত শাস্তির কোনো উল্লেখ নেই।
৯৪.
দেওয়ানী আদালত প্রতিষ্ঠিত হয় -
  1. Code of Civil Procedure অনুযায়ী
  2. Civil Courts Act অনুযায়ী
  3. নির্বাহী আদেশ বলে
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
Civil Courts Act অনুযায়ী
উত্তর
সঠিক উত্তর:
Civil Courts Act অনুযায়ী
ব্যাখ্যা
• দেওয়ানি আদালতসমূহের গঠন,এখতিয়ার সম্পর্কে The Civil Courts Act,1887 এ বর্ণনা করা হয়েছে। অর্থাৎ Civil Courts Act,1887 অনুযায়ী দেওয়ানি আদালতসমূহ প্রতিষ্ঠা করা হয়েছে।
 
• The Civil Courts Act,1887 এর ধারা-৩ এ নিম্নলিখিত দেওয়ানি আদালতের প্রকারভেদ দেয়া হয়েছে-
 
১. জেলা জজ আদালত [Court of District Judge];
২. অতিরিক্ত জেলা জজ আদালত [Court of Additional District Judge];
৩. যুগ্ম জেলা জজ আদালত [Court of Joint District Judge];
৪. সিনিয়র সহকারী জজ আদালত [Court of Senior Assistant Judge];
৫. সহকারী জজ আদালত [Court of Assistant Judge].
৯৫.
জমি থেকে বেদখল হওয়ার পর কত দিনের মধ্যে স্বত্ব দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে?
  1. ৬ মাস
  2. ৩ বছর
  3. ৬ বছর
  4. ১২ বছর
সঠিক উত্তর:
১২ বছর
উত্তর
সঠিক উত্তর:
১২ বছর
ব্যাখ্যা
• তামাদি আইন, ১৯০৮ অনুচ্ছেদ ১৪২-

যখন বাদী স্থাবর সম্পত্তির দখলে, তখন বাদী বেদখল হলে অথবা বাদী তার দখল ত্যাগ করলে সেই সম্পত্তির দখল লাভের জন্য দখলের তারিখ হতে ১২ বছরের মধ্যে মামলা দায়ের করতে হয়।
৯৬.
নিম্নবর্ণিত কোন মামলায় Ad valorem কোর্ট ফি দিতে হবে না?
  1. দলিল বাতিল
  2. বণ্টন মামলা
  3. চুক্তি বলবৎকরণ
  4. দখল পুনরুদ্ধার
সঠিক উত্তর:
বণ্টন মামলা
উত্তর
সঠিক উত্তর:
বণ্টন মামলা
ব্যাখ্যা
কোর্ট ফি ২ ধরনের:
১/ মূল্যমানের উপর ভিত্তি করে [Ad-valorem court fee];
২/ নির্দিষ্ট [Fixed court fee]।
 
মূল্যমানের উপর ভিত্তি করে [Ad-valorem court fee]:
কোন মোকদ্দমার মূল্যমান এর উপর বা দাবীর মূল্যমানের উপর ভিত্তি করে এই কোর্ট ফি নির্ণয় করা হয়ে থাকে।
 
নির্দিষ্ট [Fixed court fee]:
কিছু বিষয়ে বিচারের বিষয়টি যাই থাকুক না কেন আদালতেকে সুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমান ফি দিতে হয়। মোকদ্দমার মূল্যমানের উপর কোর্ট ফি নির্ভর করে না।

 বণ্টন মামলায় দখলে থাকলে ৩০০ টাকা Fixed court fee এবং দখলে না থাকলে Ad-valorem court fee দিতে হবে।
৯৭.
সর্বোচ্চ আদালত কর্তৃক বিচার বিভাগ পৃথকীকরণ মামলার রায় দেয়া হয় কোন সালে?
  1. ১৯৯৬
  2. ১৯৯৭
  3. ১৯৯৮
  4. ১৯৯৯
সঠিক উত্তর:
১৯৯৯
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৯
ব্যাখ্যা
বিচার বিভাগ পৃথকীকরণ মামলা:
 
সংবিধানের ২২ অনুচ্ছেদে উল্লেখিত 'নির্বাহী বিভাগ হতে বিচারবিভাগের পৃথকীকরণ' সংক্রান্ত গুরুত্বপূর্ণ মূলনীতিটি বাস্তবায়নে সর্বোচ্চ আদালত নির্দেশনা দিয়েছে Secretary, Ministry of Finance vs Md Masdar Hossain and others মামলায় যা বিচার বিভাগ পৃথকীকরণ মামলা বা মাসদার হোসেন মামলা নামে পরিচিত। এই রিট দায়ের করে ২২৩ জন যারা ছিল জেলা জজ, অতিরিক্ত জেলা জজ বা অধস্তন বিচারক বা নিম্ন আদালতের অন্যান্য বিচারক। ১৯৯৫ সালে হাইকোর্টে রীটটি দায়ের করা হয় এবং ১৯৯৭ সালের ৭ মে হাইকোর্ট বিভাগ বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত মামলার রায় ঘোষণা করে। সরকার এই রায়ের বিরুদ্ধে আপীল করলে, সর্বোচ্চ আদালত আপীল বিভাগ ১৯৯৯ সালের ২রা ডিসেম্বর রায় ঘোষণা করে।
 
এই রায়ের প্রধান অংশ তৎকালীন প্রধান বিচারপতি মোস্তফা কামাল/ কর্তৃক লিখিত এবং পঠিত হয়েছিল। এবং এই কারণে তাকে এই মামলার Author Judge বলা হয়। ২০০৭ সালের ১লা নভেম্বর ফৌজদারী কার্যবিধি সংশোধন করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদ সৃষ্টি করে এবং এর মাধ্যমে অধস্তন বিচার বিভাগ নির্বাহী বিভাগ হতে পৃথক হয়।
৯৮.
Identify the plural word in the following sentence: 'The report on the issue contains data from a secondary source.'
  1. report
  2. issue
  3. data
  4. source
সঠিক উত্তর:
data
উত্তর
সঠিক উত্তর:
data
ব্যাখ্যা
Data (plural)
English Meaning: facts and statistics collected together for reference or analysis.
Bangla Meaning: তথ্যাবলী।

- এর singular form হচ্ছে Datum.
৯৯.
Choose the appropriate expression for the blank in the following sentence: 'A cricket team _______ eleven players.'
  1. made of
  2. includes
  3. contains
  4. consists of
সঠিক উত্তর:
consists of
উত্তর
সঠিক উত্তর:
consists of
ব্যাখ্যা
A cricket team consists of eleven players.
বাক্যের অর্থ: ক্রিকেট দল এগার জন খেলোয়াড় নিয়ে গঠিত।

গঠিত হওয়া অর্থে 'consist of' হয়।

অন্যদিকে,
নিহিত থাকা অর্থে consist in হয়। যেমন: Happiness consists in simplicity.
১০০.
The expression 'out and out' means -
  1. not at all
  2. whole heartedly
  3. thoroughly
  4. none of these
সঠিক উত্তর:
thoroughly
উত্তর
সঠিক উত্তর:
thoroughly
ব্যাখ্যা
'Thoroughly' is the meaning of the phrase - Out and out.

Out and out
- complete or in every way; used to emphasize an unpleasant quality of a person or thing; thoroughly;
বাংলা অর্থ - সম্পূর্ণরূপে; পুরোপুরি।
 
যেমন:
- That's an out-and-out lie!
- The whole project was an out-and-out disaster.