পরীক্ষা আর্কাইভ

NTRCA ফুল মডেল টেস্ট

পরীক্ষাNTRCA ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৬২
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ১০, ২০ ও ৩০ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

NTRCA ফুল মডেল টেস্ট

NTRCA ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৬২ প্রশ্ন

.
পাকস্থলীতে খাদ্য দ্রব্য হজম করার জন্য উপযোগী pH কত?
ব্যাখ্যা
pH:
- পাকস্থলীতে স্বাভাবিকের তুলনায় এসিডের মাত্রা বেড়ে যাওয়ার অবস্থাকে পাকস্থলীর অ্যাসিডিটি বলে।
- কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন (H+) এর ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ঐ দ্রবণের pH বলে।
- কোনো দ্রবণের pH মান নির্ণয়ের জন্য যে পরিমাপ যন্ত্র ব্যবহার করা হয় তাকে pH মিটার বলে।
- মাটির pH সাধারণত 4-8 হয়ে থাকে।
- স্বাভাবিক অবস্থায় মানব দেহের রক্তের pH = 7.45।
- বিশুদ্ধ পানির pH 20°-27°C তাপমাত্রায় 7। 
- মূত্রে pH-এর মান 7-এর কম থাকে অর্থাৎ মূত্র মৃদু অম্লীয় প্রকৃতির।
- মানুষের জিহ্বার লালার pH 6.6 এর কাছাকাছি হলে খাদ্য দ্রব্য হজমে তা বেশি কার্যকরি ভূমিকা রাখতে পারে।
- পাকস্থলীতে খাদ্য দ্রব্য হজম করার জন্য উপযোগী pH হল 2। 

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টি?
  1. ৪৯টি
  2. ৫০টি
  3. ৫১টি
  4. ৫২টি
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- অঙ্গরাজ্য - ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য - হাওয়াই।
- পতাকায় তারকা সংখ্যা - ৫০ টি।
- আইনসভা - কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- ডোনাল্ড ট্রাম্প (৪৭ তম)। (আগস্ট, ২০২৫)
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ - ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম - আব্রাহাম লিংকন।
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের - ১৬ তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি - জর্জ ওয়াশিংটন।

তথ্যসূত্র - Britannica.com
.
পুঠিয়া রাজবাড়ি কোন জেলায় অবস্থিত?
  1. দিনাজপুর
  2. রাজশাহী
  3. রংপুর
  4. চট্টগ্রাম
ব্যাখ্যা
পুঠিয়া রাজবাড়ি:
- পুঠিয়া রাজবাড়ি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় অবস্থিত।
- ১৮৯৫ সালে মহারানী হেমন্তকুমারী দেবী আকর্ষনীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্যরীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন।
- দোতলা রাজবাড়ি ভবনের সম্মুখে উত্তর দিকে খোলা প্রাঙ্গণের অপর পার্শ্বে রয়েছে সম্মুখভাগ ৬০.৯৬ মিটার বিস্তৃত বিশাল পিরামিড আকৃতির চারতলা মনোরম দোলমঞ্চ। ভবনের পূর্ব ও পশ্চিম প্রান্তে রয়েছে একই ধরনের দুটি সম্প্রসারিত অংশ এবং প্রায় ১৫.২৪ মিটার দীর্ঘ মধ্যবর্তী অংশে রয়েছে এক বিশাল তোরণ।
- চারদিকে পরিখাবেষ্টিত রাজবাড়ির এ বিশাল এলাকায় টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ বেশ কয়েকটি সুদৃশ্য মন্দির আছে।
- এদের মধ্যে রয়েছে পঞ্চরত্ন গোবিন্দ মন্দির, প্রাসাদের পেছনে একটি ছোট দোচালা সুদৃশ্য মন্দির, পশ্চিম দিকে কুঁড়েঘর আকৃতির জগদ্ধাত্রী মন্দির এবং রাজবাড়ির প্রবেশপথে বিরাট শিবমন্দির।

পুঠিয়া রাজবংশ:
- পুঠিয়া রাজবংশ মুঘল সম্রাট আকবর এর সময় (১৫৫৬-১৬০৫) প্রতিষ্ঠিত হয়। সে সময় পুঠিয়া লস্করপুর পরগনার অর্ন্তগত ছিল। ১৫৭৬ সালে মুঘল সম্রাট আকবর এর সুবেদার মানসিংহ বাংলা দখল করার সময় পুঠিয়া এলাকার আফগান জায়গীরদার লস্কর খানের সাথে যুদ্ধ হয়। এ যুদ্ধে পুঠিয়া রাজবংশের প্রথম পুরুষ বৎসাচার্য যিনি পুঠিয়ায় একটি আশ্রম পরিচালনা করতেন, তিনি মানসিংহকে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করায় লস্কর খান পরাজিত হন। এ জন্য মানসিংহ বৎসাচার্যকে পুঠিয়া এলাকার জমিদারী দান করেন। বৎসাচার্য জমিদারী নিজ নামে না নিয়ে তার পুত্র পীতম্বর এর নামে বন্দোবস্ত নেন। পীতম্বর জমিদারীর আয়তন বৃদ্ধি করেন।পীতম্বর নিঃসন্তান অবস্থায় মৃত্যু বরণকরলে তার সহোদর নীলাম্বর জমিদারী প্রাপ্ত হন। সম্রাট জাহাঙ্গীর তাকে রাজা উপাধি দান করেন।

তথ্যসূত্র - পুঠিয়া উপজেলা ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
.
'তারা মসজিদ' তৈরি করেন কে?
  1. মির্জা গোলাম পীর
  2. শায়েস্তা খান
  3. নবাব সলিমুল্লাহ
  4. আলী জান ব্যাপারী
ব্যাখ্যা
তারা মসজিদ:
- তারা মসজিদ পুরানো ঢাকার আরমানিটোলায় আবুল খয়রাত সড়কে অবস্থিত।
- সাদা মার্বেলের গম্বুজের ওপর নীলরঙা তারায় খচিত এ মসজিদ নির্মিত হয় আঠারো শতকের প্রথম দিকে।
- মির্জা গোলাম পীর (মির্জা আহমদ জান) ঢাকার বিখ্যাত ‘তারা মসজিদ’ তৈরি করেন।
- ১৯২৬ সালে, ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী, আলী জান বেপারী মসজিদটির সংস্কার করেন। সে সময় জাপানের রঙিন চিনি-টিকরি পদার্থ ব্যবহৃত হয় মসজিদটির মোজাইক কারুকাজে।
- মসজিদের বতর্মান দৈর্ঘ্য ৭০ ফুট (২১.৩৪ মিটার), প্রস্থ ২৬ ফুট (৭.৯৮ মিটার)।

তথ্যসূত্র - বাংলাদেশ পর্যটন করপোরেশন।
.
নিচের কোনটিকে 'Soft Loan Window' বলা হয়?
  1. MIGA
  2. IBRD
  3. IDA
  4. IMF
ব্যাখ্যা
IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (আগস্ট, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
.
মূল্য সংযোজন কর চালু হয় কত সালে?
  1. ১৯৯০ সালে
  2. ১৯৯১ সালে
  3. ১৯৯২ সালে
  4. ১৯৯৩ সালে
ব্যাখ্যা
মূল্য সংযোজন কর:
- মূল্য সংযোজন কর (মূসক) হচ্ছে কোন পণ্য বা সেবার ক্ষেত্রে তার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর শতকরা হারের কর।
- বাংলাদেশে মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর।
- ১৯৯০ সনের মধ্য জুনের কিছু আগে মূল্য সংযোজন কর আইন ১৯৯০ (খসড়া) তৈরি করা হয়।
- মূল্য সংযোজন কর চালু হয় ১ জুলাই ১৯৯১ সালে।
- সকল পন্য ও সেবার উপর ১৫% মূল্য সংযোজন কর আরোপ হয়।
- আমদানি ও সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন কর ১৫%।
- পন্য বা সেবার সর্বশেষ ভোক্তা মূল্য সংযোজন কর দাতা।
- রপ্তানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর ০%।

তথ্যসূত্র- জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
.
কোন আলাের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?
  1. কমলা
  2. লাল
  3. নীল
  4. বেগুনি
ব্যাখ্যা
আলাের তরঙ্গদৈর্ঘ্য:
- দৃশ্যমান আলাের তরঙ্গদৈর্ঘ্যের ক্রম: বেগুনি < নীল < আসমানী < সবুজ < হলুদ < কমলা < লাল।
- আলাের তরঙ্গদৈর্ঘ্য কম হলে তার বিক্ষেপণ বেশি হয়।
- আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে তার বিক্ষেপণ কম হয়।
- লাল রঙের আলাের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি।
- লাল রঙের আলাের বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে কম।
- যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বেশি, তার প্রতিসরণ, বিচ্যুতি ও বিক্ষেপণ তত কম।
- বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম।
- বেগুনি আলোর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশী।

তথ্যসূত্র - পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
.
মুক্তিযুদ্ধের সময়ে অপারেশন জ্যাকপট পরিচালনা করে -
  1. মিত্র বাহিনী
  2. নো-বাহিনী
  3. বিমান বাহিনী
  4. গেরিলা
ব্যাখ্যা
অপারেশন জ্যাকপট:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নৌ-বাহিনীর পরিচালিত প্রথম অভিযান ছিল 'অপারেশন জ্যাকপট'।
- 'অপারেশন জ্যাকপট' পরিচালিত হয় ১৫ই আগস্ট মতান্তরে ১৬ই আগস্ট ১৯৭১ সালে। [অপশনে ১৫ আগস্ট থাকলে ১৫ আগস্ট দাগাতে হবে। অপশনে ১৫ আগস্ট না থাকলে  সেই ক্ষেত্রে ১৬ আগস্ট দাগাতে হবে।]
- দেশের দুইটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম ও মোংলা এবং দুইটি নদী বন্দর - চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে একই নামে পরিচালিত অপারেশনগুলো চালানো হয়েছিল।
- অপারেশন জ্যাকপট ছিল একটি আত্মঘাতী অভিযান।
- এই অপারেশনে পাকিস্তান ও আরও কয়েকটি দেশ থেকে আসা অস্ত্র, খাদ্য ও তেলবাহী ২৬টি জাহাজ ডুবিয়ে দেয়া হয়েছিল।
- চট্টগ্রামে বন্দরে অপারেশন চালানোর জন্য বাছাই করা হয়েছিল ৬০ জনের একটি দল।
- ১৯৭১ সালের অগাস্টের ১৫ তারিখ রাতে অপারেশন জ্যাকপট পরিচালনার সময় নির্ধারণ করা হয়েছিল। তবে এর পরিকল্পনা ও প্রশিক্ষণ শুরু হয়েছিল সেই বছরের মে মাসে।
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম ছিলেন মুক্তিযুদ্ধে এক নম্বর সেক্টরের কমান্ডার।
- অপারেশন জ্যাকপটে চট্টগ্রাম বন্দরের অভিযান তার তত্ত্বাবধানে পরিচালিত হয়।
- সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীর উত্তম খেতাব লাভ করেছিলেন।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন ও বিবিসি বাংলা, ১৬ই আগস্ট ২০২১।
.
বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ রয়েছে?
  1. ১টি
  2. ৪টি
  3. ৭টি
  4. ১১টি
ব্যাখ্যা
সংবিধান:
- বাংলাদেশের সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে। 
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- প্রস্তাবনা আছে ১টি।
- মূলনীতি আছে ৪টি।
- ১৯৭২ সালের ১১ অক্টোবর খসড়া সংবধিান প্রণয়ন কমিটি সংবিধানের চূড়ান্ত খসড়া প্রণয়ন করেন।
- ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর সংবিধান স্পিকার কর্তৃক প্রমাণীকৃত হয়।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর করা হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
১০.
নিচের কোনটি ইনপুট ডিভাইস?
  1. প্রিন্টার
  2. প্রজেক্টর
  3. জয়স্টিক
  4. হেডফোন
ব্যাখ্যা
- কম্পিউটারের স্ক্যানার হলো ইনপুট ডিভাইস।
- যে সকল ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে তথ্য সরবরাহ করা হয় বা কমান্ড দেয়া হয় তাদেরকে ইনপুট ডিভাইস বলে।
- বহুল ব্যবহৃত কিছু ইনপুট ডিভাইস হলো- কী-বোর্ড, মাউস, স্ক্যানার, ওয়েবক্যাম ইত্যাদি।

ইনপুট ডিভাইস:
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইস:
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

ইনপুট-আউটপুট ডিভাইস:  
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

তথ্যসূত্র - উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা।
১১.
প্রথম এভারেস্ট জয়ী বাংলাদেশি নারী কে?
  1. রৌশন আরা বেগম
  2. জেসমিন আরা বেগম
  3. নিশাত মজুমদার
  4. ওয়াসফিয়া নাজরীন
ব্যাখ্যা
এভারেস্ট জয়ী নারী:
- বাংলাদেশের প্রথম নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে আরোহণ করেছেন নিশাত মজুমদার।
- ২০১২ সালের ১৯ মে শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ন’টার সময় তিনি এভারেস্ট শিখরে পা রাখেন।
- নিশাত মজুমদার ও সেই সঙ্গে আর এক বাংলাদেশী এম এ মুহিতের এভারেস্ট শীর্ষে আরোহণ করেন।
- ২০১০ সালের ২৩শে মে প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম।
- তবে বাংলাদেশের কোনও মহিলা হিসেবে প্রথম সেই কৃতিত্বের অধিকারিণী হলেন নিশাত মজুমদার।
- এভারেস্টজয়ী নিশাত মজুমদার এর আগে ২০০৭ সালের সেপ্টেম্বরে হিমালয়ের মেরা পর্বতশৃঙ্গ (২১ হাজার ৮৩০ ফুট) জয় করেন।

তথ্যসূত্র - বিবিসি নিউজ বাংলা, ১৯ মে ২০১২।
১২.
The Iron Fleet was the fleet of warships of the Iron Islands under the command of House Greyjoy.
Here, the underlined word is-
  1. An abstract noun
  2. A Proper noun
  3. A collective noun
  4. A Material noun
ব্যাখ্যা
• Correct Answer: Collective noun.

- যে noun দিয়ে একই জাতীয় কোন কিছুর (বস্তু, ব্যক্তি) সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে। 
- Examples: army, committee, herd, fleet, flock etc.

• Complete Sentence: The Iron Fleet was the fleet of warships of the Iron Islands under the command of House Greyjoy.
- এই বাক্যে Iron Fleet নামের একটি বাহিনী যা House Greyjoy দিয়ে পরিচালিত হয়। 
- 'fleet of warships' অংশে fleet দ্বারা warship এর সমষ্টি বোঝায়।
- তাই fleet শব্দটি collective noun.

• Fleet (Noun)
- Bangla Meaning: একক কর্তৃত্ব বা মালিকানাধীন জাহাজ, বিমান, বাস ইত্যাদির সমষ্টি; বহর।
- English Meaning: a group (as of ships, planes, or trucks) operated under unified control.

Other options:
ক) Abstract noun:
- এমন ধারণা, গুণ, বা অনুভূতিকে বোঝায়, যা দেখা বা স্পর্শ করা যায় না।
- উদাহরণ: Love, Sad.

খ) Proper noun:
- নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তু বোঝায়।
- উদাহরণ: Dhaka, Harry Potter, House Greyjoy

ঘ) Material noun:
- যেসব বিশেষ্য কোনো পদার্থ বোঝায়, যেমন: লোহা, জল, দুধ ইত্যাদি।
- উদাহরণ: gold, water, iron.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১৩.
Choose the correct sentence-
  1. He bought two breads.
  2. He bought two loves of bread.
  3. He bought two pieces of bread.
  4. He bought two loafs of breads.
ব্যাখ্যা
• Correct Answer: গ) He bought two pieces of bread.

- Bread is an uncountable noun, so we do not say “two breads.”
- To show quantity, we use units like:
- a piece of bread.
- a loaf of bread (loaf = one large unit).
- two pieces of bread / two loaves of bread.

• Other options:
ক) He bought two breads. - Incorrect: “bread” is uncountable.

খ) He bought two loves of bread. - Incorrect spelling: "loves" should be “loaves”.

ঘ) He bought two loafs of breads. - Incorrect plural: “loafs” should be “loaves” and “breads”.

Source: A Passage to the English Language by SM Zakir Hussain.
১৪.
In the phrase "Much Ado About Nothing", which word is a determiner?
  1. Ado
  2. Much
  3. About
  4. Nothing
ব্যাখ্যা
• Correct Answer: খ) Much.

• Much Ado About Nothing.
• Much - এটি একটি Determiner (Quantifier)। এটি "ado" (noun)-এর পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়েছে।
• Ado - এটি একটি noun, অর্থ: হইচই বা কোলাহল।
• About - এটি preposition, adverb, adjective বুঝায়।
• nothing - এটি একটি pronoun, "কোনো কিছু নয়" বোঝাতে ব্যবহৃত।

Source: A Passage to the English Language by SM Zakir Hussain.
১৫.
_____ are availabe in the spring semester.
  1. Only a few programs
  2. Only a few program
  3. Only few programs
  4. None of these
ব্যাখ্যা
• Correct Answer: ক) Only a few programs.

-  "Programs" is a countable plural noun.
- To describe a small number of countable things, we use "a few".
- Also, the noun must be in plural form after "a few".

• Only a few programs are available in the spring semester.
- "a few" + plural countable noun (programs).
- Meaning: "শুধু কিছু প্রোগ্রাম বসন্ত সেমিস্টারে পাওয়া যায়।"

• Other options:
খ) Only a few program :
-"program" is singular, but "a few" requires plural.

গ) Only a little programs :
- "a little" is used for uncountable nouns, not plural countables like "programs".

Source: A Passage to the English Language by SM Zakir Hussain.
১৬.
"Fowl" is -
  1. Masculine Gender
  2. Feminine Gender
  3. Neuter Gender
  4. Common Gender
ব্যাখ্যা
• Correct Answer: ঘ) Common Gender.

- Fowl একটি পাখি বোঝায়, যা পুরুষ বা নারী উভয়ই হতে পারে (যেমন: cock বা hen).
- এটি কোনো নির্দিষ্ট লিঙ্গ নির্দেশ করে না, তাই এটি Common Gender (উভয়লিঙ্গ)।

• Other options:
ক) Masculine Gender (পুল্লিঙ্গ): Refers only to male (e.g., cock, king).

খ) Feminine Gender (স্ত্রীলিঙ্গ): Refers only to female (e.g., hen, queen).

গ) Neuter Gender (নপুংসক লিঙ্গ): Refers to lifeless things (e.g., table, book).

Source: A Passage to the English Language by SM Zakir Hussain.
১৭.
Had I known about the marriage, I ____ enough money.
  1. would take
  2. take
  3. took
  4. would have taken
ব্যাখ্যা
• Correct Answer: ঘ) would have taken.

• Complete sentence: Had I known about the marriage, I would have taken enough money.

Third conditional এর নিয়মানুযায়ী -
- অনেকসময় conditional-এ subordinate conjunction if এর পরিবর্তে sentence এর শুরুতে Had ব্যবহার করা যায় এবং এর পর verb এর past participle form বসে।

- Conditional sentence- এ Had + Sub + verb এর past participle form + Ext. এভাবে কোন Sentence শুরু হলে
সেটিও Perfect conditional/ 3rd conditional হয়।
- তাই পরবর্তী clause এ would/could/might + have + verb এর past participle form + extension ব্যবহৃত হয়। 

Examples:
- Had I seen him, I would have told him the matter.
- If I had studied harder, I would have passed the exam.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
১৮.
'Easter 1916' is written by whom?
  1. Edgar Allan Poe
  2. Virginia Woolf
  3. William Butler Yeats
  4. Samuel Beckett
ব্যাখ্যা
• 'Easter 1916' is written by William Butler Yeats.

• Easter 1916 :
- "Easter 1916" হলো আইরিশ কবি William Butler Yeats-এর লেখা একটি প্রভাবশালী কবিতা।
- এটি আইরিশ স্বাতন্ত্র্য আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, Easter Rising 1916-এর স্মরণে লেখা।
- কবিতায় Yeats স্বাধীনতার জন্য শহীদদের স্মরণ করেছেন এবং তাদের ত্যাগের মর্যাদা তুলে ধরেছেন।

• William Butler Yeats:
- ছিলেন একজন প্রখ্যাত আইরিশ কবি, নাট্যকার ও গীতিকার।
- তিনি আধুনিক কবিতার পথিকৃৎ এবং আইরিশ রেনেসাঁ আন্দোলনের মুখ্য ব্যক্তি ছিলেন।
- তার কবিতায় প্রেম, স্বদেশপ্রেম, ইতিহাস ও অতিপ্রাকৃত বিশ্বাসের প্রভাব লক্ষ্য করা যায়।
- Easter 1916, The Second Coming, এবং Sailing to Byzantium তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে অন্যতম।
- তিনি ১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

• Famous works by W. B. Yeats:
- The Second Coming.
- The Lake Isle of Innisfree.
- Easter, 1916.
- Sailing to Byzantium.
- When You Are Old.
- Among School Children.
- A Prayer for My Daughter.
- The Tower.
- Leda and the Swan.
- The Wild Swans at Coole.

Source: Britannica.
১৯.
Strolling in the morning is refreshing. Here, the underlined word is-
  1. Present participle
  2. Infinitive
  3. Gerund
  4. None of these
ব্যাখ্যা
Strolling in the morning is refreshing.
- Here, the underlined word is a gerund.

- এখানে Strolling হলো বাক্যের subject.
- এটি একটি verb-এর ing form যা এখানে noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
- এমন ing ফর্ম যেটা noun এর মতো ব্যবহার হয়, তাকে বলা হয় gerund.

• Stroll (Noun)
- Bangla Meaning: ধীরেসুস্থে ভ্রমণ; পায়চারি; ইতস্তত ভ্রমণ; পদচারণ।
- English Meaning: to walk in a leisurely or idle manner : ramble.

- Strolling is refreshing. → এখানে "Strolling" একটি কাজ বা অভ্যাস বোঝাচ্ছে।

• Other options:
ক) Present participle
- Present participle হলে এটি কোনো noun কে বিশেষণ হিসেবে বর্ণনা করত।

খ) Infinitive
- Infinitive মানে to + verb (e.g., to stroll) - যা এখানে নেই।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২০.
Choose the correct spelling-
  1. Incrporate
  2. Incorporate
  3. Incorprate
  4. Incorporte
ব্যাখ্যা
• The correct spelling is: Incorporate.

• Incorporate
- English Meaning:
to blend or combine thoroughly.
- Bangla Meaning:
কর্পোরেশন বা সমষ্টিরূপে গঠিত; সমূহীভূত; একত্রীভূত।

Examples:
- Add the cheeses and butter and process briefly to incorporate them.
- We will incorporate the proposals into the plan.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
২১.
The plane flew ____ the bridge.
  1. above
  2. on
  3. in
  4. to
ব্যাখ্যা
• Complete Sentence: The plane flew above the bridge.
- প্লেনটি সেতুর উপর দিয়ে উড়ে গেল।

- "above" হলো একটি preposition যা বোঝায় -
- কোনো কিছুর উপরে, কিন্তু স্পর্শ না করে, অর্থাৎ উঁচুতে অবস্থান।

• উদাহরণ:
- The helicopter hovered above the ground.
- The picture hangs above the sofa.

• Other options:
খ) on – কোনো কিছুর উপর স্পর্শ করে (e.g., The book is on the table.)

গ) in – কোনো কিছুর ভেতরে (e.g., The bird is in the cage.)

ঘ) to – দিকে যাওয়ার জন্য ব্যবহৃত (e.g., She went to school.)

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২২.
No sooner had I opened the book than the lights ____ out.
  1. went
  2. go
  3. had went
  4. have gone
ব্যাখ্যা
Complete sentence: No sooner had I opened the book than the lights went out.

• No sooner had.....than হচ্ছে Correlative conjunction.
- No sooner had.....than যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form).

• No sooner had, Hardly had, Scarcely had সবগুলোই "করতে না করতেই/ হতে না হতেই" এ রকম অর্থে ব্যবহৃত হয়

• নিয়মানুযায়ী,
- No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
- Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।

More Example:
1. No sooner had I opened the book than the lights went out.
2. No sooner had the teacher begun the lesson than the fire alarm rang.
২৩.
____ of employees are absent.
  1. one-third
  2. one-thirds
  3. two-third
  4. ones-third
ব্যাখ্যা
• Complete Sentence: One-third of employees are absent.
- Bangla Meaning: এক তৃতীয়াংশ কর্মচারী অনুপস্থিত।

- একাংশ ব্যাতীত বাকি সকল ভগ্নাংশ এর বেলায় plural হয়। এক্ষেত্রে s/es যুক্ত হয়।
- one-third, one-forth, one-tenth ইত্যাদি হল একাংশ।
- অন্য ক্ষেত্রে two-thirds, three- fourths বসবে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২৪.
In the sentence "I enjoy meditating in the morning," what is the word "meditating"?
  1. Gerund
  2. Present participle
  3. Infinitive
  4. Past participle
ব্যাখ্যা
• The correct answer is: ক) Gerund.

- Gerund হলো verb + -ing রূপ যা noun হিসেবে কাজ করে।
- এখানে "meditating" হলো enjoy verb-এর object, তাই এটি একটি noun, অর্থাৎ gerund.

• Other options:
খ) Present participle
- Present participle ও -ing ফর্ম, কিন্তু এটি adjective হিসাবে ব্যবহৃত হয়।
- যেমন: The singing bird is beautiful. → এখানে "singing" bird কে বর্ণনা করছে।
- কিন্তু প্রশ্নের বাক্যে "meditating" কোনো noun বর্ণনা করছে না - এটি verb এর object, অর্থাৎ noun.
- তাই এটা present participle নয়।

গ) Infinitive 
- Infinitive হলো "to + verb" → যেমন: to sing, to eat
- "meditating" এ "to" নেই এবং এটি -ing ফর্ম, তাই এটি infinitive হতে পারে না। ভুল উত্তর।

ঘ) Past participle
- Past participle সাধারণত verb-এর past form → যেমন: sung, eaten, broken
- Past participle কখনোই -ing ফর্মে হয় না।
- "meditating" past participle নয় কারণ এটি present form + ing. ভুল উত্তর।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২৫.
What is the meaning of the word "Animosity"?
  1. Anonymous
  2. Malice
  3. Affection
  4. Insipid
ব্যাখ্যা
• The Correct answer is খ) Malice.

• Animosity (noun)
- Bangla Meaning: বিদ্বেষ; সক্রিয় শত্রুতা।
- English Meaning: a strong feeling of dislike or hatred. 

• Malice (noun)

- Bangla Meaning: অশুভ কামনা; অন্যের ক্ষতিসাধনের ইচ্ছা
- English Meaning: desire to cause pain, injury, or distress to another.

• Other options:

ক) Anonymous (Adj)
Bangla Meaning:  নামহীন বা অপ্রকাশিত নাম। 
English Meaning: of unknown authorship or origin.

গ) Affection (noun)
Bangla Meaning: স্নেহ; প্রেম; মমত্ব।
English Meaning: a feeling of liking and caring for someone or something.

ঘ) Insipid (Adj)
Bangla Meaning: বিরস; নীরস; অরসিক; বিস্বাদ; অস্বাদু। 
English Meaning: lacking in qualities that interest, stimulate, or challenge.

Source: Accessible Dictionary, Merriam-Webster Dictionary.
২৬.
Choose the correct determiner for the sentence: "There is ___ honey in the jar."
  1. many
  2. a few
  3. much
  4. few
ব্যাখ্যা
• Complete Sentence: "There is much honey in the jar."

- "honey" is uncountable, so we use "much".
- "honey" গণনাযোগ্য বস্তু নয় , তাই much ব্যবহার হয়।
- Some, any, much, few, many ইত্যাদি হলো quantifiers, যা এক ধরণের determiners.

• Other options:
ক) many – এটি countable noun (যেমন: books, pens) এর সাথে ব্যবহৃত হয়।

খ) a few – এটি countable noun বোঝাতে ব্যবহৃত হয়।

ঘ) few – এটিও countable noun বোঝায় এবং পরিমাণ কম বোঝাতে ব্যবহৃত হয়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২৭.
What is the antonym of the word "Spiritual"?
  1. Material
  2. Sluggish
  3. Heavy
  4. Disparity
ব্যাখ্যা
• The antonym of the word "Spiritual" is- Material.

• Spiritual (Adj)
- Bangla Meaning: আত্মিক বা আধ্যাত্মিক বা অন্তর্জাগতিক; ধর্মীয়; অপার্থিব; ঐশ্বরিক।
- English Meaning: of, relating to, consisting of, or affecting the spirit.

• Material (Adj)
- Bangla Meaning: বস্তুগত; পদার্থগত।
- English Meaning: relating to, derived from, or consisting of matter, especially physical.

Other options:
খ) Sluggish (Adj)
- Bangla Meaning: নিষ্ক্রিয়; মন্থরগতি।
- English Meaning: averse to activity or exertion.

গ) Heavy (Adj, Noun)
- Bangla Meaning: ভারী; গুরু; গুরুভার; গরীয়ান।
- English Meaning: having great weight.

ঘ) Disparity (Noun)
- Bangla Meaning: বৈষম্য; অসমতা।
- English Meaning: a noticeable and usually significant difference.

Source: Accessible Dictionary, Merriam-Webster Dictionary.
২৮.
She ____ painting.
  1. took up
  2. takes off
  3. takes after
  4. takes over
ব্যাখ্যা
• Took up
- English Meaning: to begin to occupy (land),  to enter upon (something, such as a business, hobby, or subject of study).
- Bangla Meaning: আরম্ভ করা।

- Complete Sentence : She took up painting.
- "সে ছবি আঁকা শুরু করেছিল।"
- মানে নতুন কিছু শুরু করেছিল।

• Other Options:
খ) takes off - মানে উড়ে যাওয়া/ছুটি নেওয়া/কাপড় খোলা (e.g., The plane takes off at 5).

গ) takes after - "Takes after" মানে পরিবারের কারো মতো হওয়া (চেহারায় বা স্বভাবে)।

ঘ) takes over - মানে নিয়ন্ত্রণ নেওয়া (e.g., He took over the company).

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২৯.
কোনটি বাংলা উপসর্গ?
  1. সম
  2. পরা
  3. দুর
  4. অজ
ব্যাখ্যা
বাংলা উপসর্গ:
বাংলা উপসর্গ মোট একুশটি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

অন্যদিকে,
তৎসম (সংস্কৃত) উপসর্গ:
- তৎসম উপসর্গ বিশটি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩০.
অশুদ্ধ বানান কোনটি?
  1. কৃচ্ছ্সাধন
  2. কূপমণ্ডূক
  3. বিদূষিত
  4. পিপীলিকা
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - কৃচ্ছ্সাধন
- এর শুদ্ধ বানান - কৃচ্ছ্রসাধন।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- কৃচ্ছ্রসাধনা।

অন্যদিকে,
- পিপীলিকা, 
- বিদূষিত, 
- কূপমণ্ডূক।
উপরিউক্ত শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩১.
'ঝাঁক' কোন প্রকার বিশেষ্যের উদাহরণ?
  1. বস্তুবাচক বিশেষ্য
  2. জাতিবাচক বিশেষ্য
  3. ভাববাচক বিশেষ্য
  4. সমষ্টিবাচক বিশেষ্য
ব্যাখ্যা
সমষ্টিবাচক বিশেষ্য: 
- যে পদে বেশকিছু সংখ্যক ব্যক্তি বা প্রানীর সমষ্টি বোঝায় তা-ই সমষ্টিবাচক বিশেষ্য।

যেমন:
- সভা, জনতা, সমিতি, পঞ্চায়েত, মাহফিল, ঝাঁক, বহর, দল ইত্যাদি।
 
অন্যদিকে,
ভাববাচক বিশেষ্য - গমন (যাওযার ভাব বা কাজ), দর্শন (দেখার কাজ), ভােজন (খাওয়ার কাজ), শয়ন (শশায়ার কাজ), দেখা, শােনা।
জাতিবাচক বিশেষ্য - মানুষ, গরু, পাখি, গাছ, পর্বত, ইংরেজ ইত্যাদি জাতিবাচক বিশেষ্যের উদাহরণ।
বস্তুবাচক বিশেষ্য - বই, খাতা, কলম, থালা, বাটি, মাটি, চাল, পানি, চিনি ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩২.
কোনটি সাধু রীতির বৈশিষ্ঠ্য?
  1. গুরুগম্ভীর
  2. পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট
  3. তৎসম শব্দবহুল
  4. সবগুলোই
ব্যাখ্যা
বাংলা ভাষার সাধু রীতির বৈশিষ্ঠ্য: 
(ক) বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট
(খ) এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল
(গ) সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী।
(ঘ) এ রীতিতে সর্বনাম ও ক্রিয়া পদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী (২০১৯ সংস্করণ)।
৩৩.
'কালােবরণ' শব্দটি কোন সমাস?
  1. কর্মধারয়
  2. বহুব্রীহি 
  3. তৎপুরুষ
  4. অব্যয়ীভাব 
ব্যাখ্যা
সমানাধিকরণ বহুব্রীহি সমাস:
- যে বহুব্রীহি সমাসে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয়ে থাকে, তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে।

যেমন:
- কালাে বরণ যার = কালােবরণ,
- পােড়া কপাল যার = পােড়াকপালে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৪.
কোনটি ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ?
  1. টুং টুং
  2. আম-টাম
  3. গুটিশুটি
  4. ঝাল-টাল
ব্যাখ্যা
ধ্বন্যাত্মক দ্বিত্ব:
- কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক দ্বিত্ব বলে।

যেমন:
- টুং টুং,
- ঠুকঠুক,
- শোঁ শোঁ,
- খক খক,
- দুম দুম।

অন্যদিকে,
অনুকার দ্বিত্ব - গুটিশুটি, ঝাল-টাল, আম-টাম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৩৫.
কোনটি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়?
  1. শব্দজোড়
  2. সর্বনাম
  3. শব্দ গঠন
  4. যতিচিহ্ন
ব্যাখ্যা
অর্থতত্ত্ব:
- ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সে অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলে।
- বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি এর আলোচ্য বিষয়।
- এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এ অংশে আলোচনা করা হয়ে থাকে।

অন্যদিকে, 
রূপতত্ত্বের আলোচ্য বিষয় - শব্দ গঠন, সর্বনাম
বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় - যতিচিহ্ন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৩৬.
কোনটি সঠিক যুক্তবর্ণ?
  1. ঙ্‌ + চ = ঞ্চ
  2. হ্ + ন = হ্ন
  3. হ্ + ঊ = হু
  4. হ্ + ণ = হৃ
ব্যাখ্যা
• সঠিক যুক্তবর্ণ - হ্ + ন = হ্ন

অন্যদিকে,
অশুদ্ধ যুক্তবর্ণের শুদ্ধরূপ নিম্নে দেওয়া হলো:
- ঞ্ + চ = ঞ্চ।
- হ্ + উ = হু।
- হ্ + ঋ = হৃ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (সংস্করণ-২০২১)।
৩৭.
শিকারী বিড়াল গোঁফে চেনা যায়। - নিম্নরেখ শব্দটি কোন কারক?
  1. করণ 
  2. কর্তা
  3. কর্ম 
  4. অধিকরণ
ব্যাখ্যা
করণ কারক:
- যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে। এই কারকে সাধারণত ‘দ্বারা’, ‘দিয়ে’, ‘কর্তৃক' ইত্যাদি অনুসর্গ যুক্ত হয়।

যেমন:
- ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।
- লোকটা জাতিতে বৈষ্ণব।
- শিকারী বিড়াল গোঁফে চেনা যায়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)।
৩৮.
যৌগিক শব্দ কোনটি?
  1. হস্তী
  2. বাঁশি
  3. বাবুয়ানা
  4. মহাযাত্রা
ব্যাখ্যা
যৌগিক শব্দ:
- যেসকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই তাকে যৌগিক শব্দ বলে।

যেমন:
- গায়ক, দৌহিত্র, কর্তব্য, বাবুয়ানা, চিকামারা, মধুর, শয়ন, গুণবান।

অন্যদিকে,
রূঢ়ি শব্দ - হস্তী, বাঁশি।
যোগরূঢ় শব্দ - মহাযাত্রা।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
৩৯.
'অধ্যাপক সুদীপ্ত শাহীন’ - কোন উপন্যাসের চরিত্র?
  1. রাইফেল রোটি আওরাত
  2. যাত্রা
  3. জাহান্নম হইতে বিদায়
  4. নেকড়ে অরণ্য
ব্যাখ্যা
'রাইফেল রােটি আওরাত' উপন্যাস:
- 'রাইফেল রােটি আওরাত' (১৯৭৩) আনােয়ার পাশা রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
- অধ্যাপক সুদীপ্ত শাহীন এই উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র।
- এই উপন্যাসের অন্যান্য চরিত্রগুলাে হচ্ছে - ড. খালেক, ড. মালেক, ছাবেদ আলী, হাসমত, জামাল সাহেব প্রমুখ।
- উপন্যাসটি মুক্তিযুদ্ধকালীন রচিত এবং ১৯৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত।

আনোয়ার পাশা:
- আনোয়ার পাশা বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক।
- জন্ম ১৯২৮ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।
৪০.
'তুমি যদি যেতে, তবে ভালােই হতাে।' - এটি কোন কালের উদাহরণ?
  1. পুরাঘটিত অতীত
  2. নিত্যবৃত্ত অতীত
  3. নিত্যবৃত্ত বর্তমান
  4. পুরাঘটিত বর্তমান
ব্যাখ্যা
নিত্যবৃত্ত অতীত:
- অতীত কালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে।

যেমন:
- আমরা তখন রােজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম।

নিত্যবৃত্ত অতীতের বিশিষ্ট ব্যবহার:
১. কামনা প্রকাশে: আজ যদি সুমন আসত, কেমন মজা হতাে।
২. অসম্ভব কল্পনায়: ‘সাতাশ হতাে যদি একশ সাতাশ।
৩. সম্ভাবনা প্রকাশে: তুমি যদি যেতে, তবে ভালােই হতাে। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪১.
'সুমতি' এর বিপরীতার্থক শব্দ -
  1. সবুদ্ধি
  2. দুষ্ট
  3. শিষ্ট
  4. মন্দবুদ্ধি
ব্যাখ্যা
• 'সুমতি' এর বিপরীতার্থক শব্দ - মন্দবুদ্ধি

উল্লেখ্য,
'দুর্মতি' শব্দের অর্থ - অসৎ মনোভাব; মন্দবুদ্ধি, কুবুদ্ধি।
'সুমতি' শব্দের অর্থ - উত্তম বা সবুদ্ধি, সদিচ্ছা, সৎপ্রবৃত্তি, দয়া।

অন্যদিকে,
পথ - বিপথ।
দুষ্ট - শিষ্ট।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪২.
কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
  1. কাঁদনা > কান্না
  2. মারি > মাইর
  3. বাক্‌স > বাস্‌ক
  4. চারি > চাইর
ব্যাখ্যা
ধ্বনি বিপর্যয়:
- শব্দের শধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।

যেমন:
- পিশাচ > পিচাশ,
- লাফ > ফাল,
- বাক্‌স > বাস্‌ক,
- রিকসা্‌ > রিস্‌কা ইত্যাদি।

অন্যদিকে,
সমীভবন - কাঁদনা > কান্না।
অপিনিহিতি - চারি > চাইর, মারি > মাইর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪৩.
আত্মবাচক সর্বনাম কোনটি? 
  1. একজন
  2. যারা-তারা
  3. স্বয়ং 
  4. উনি
ব্যাখ্যা
আত্মবাচক সর্বনাম:
- কর্তা নিজেই কোনাে কাজ করেছে, এ ভাবটি জোর দিয়ে বােঝানাের জন্য এ ধরনের সর্বনাম ব্যবহার করা হয়।

যেমন:
- নিজে (সে নিজে অঙ্কটা করছে), স্বয়ং ইত্যাদি।

অন্যদিকে,
নির্দেশক সর্বনাম - উনি।
সাপেক্ষ সর্বনাম - যারা-তারা।
অনির্দিষ্ট সর্বনাম - একজন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৪৪.
'বীরপ্রসূ' বলতে কী বোঝায়?
  1. যে নারী বীর
  2. যে নারী আনন্দ দান করে
  3. যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা
  4. যে নারী বীর সন্তান প্রসব করে
ব্যাখ্যা
• 'যে নারী বীর সন্তান প্রসব করে' এর এক কথায় প্রকাশ - বীরপ্রসূ

অন্যদিকে,
যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা - মহাশ্বেতা। 
যে নারী আনন্দ দান করে - বিনোদিনী।
যে নারী বীর - বীরাঙ্গনা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৫.
একটি সংখ্যা ৩৫ থেকে যত বেশি ৭৫ থেকে তত কম। সংখ্যাটি কত? 
  1. ৪৮.৫
  2. ৫৫
  3. ৬০
  4. ৭০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৩৫ থেকে যত বেশি ৭৫ থেকে তত কম। সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৩৫ = ৭৫ - ক
⇒ ক + ক = ৭৫ + ৩৫ 
⇒ ২ক = ১১০ 
⇒ ক = ১১০/২ 
⇒ ক = ৫৫ 

∴ সংখ্যাটি = ৫৫

শর্টকাট:
(৩৫ + ৭৫)/২
= ১১০/২
= ৫৫
৪৬.
২০ + ২৩ + ২৬ + ২৯ + ............ধারাটির ৩৩ তম পদ কত? 
  1. ১০৫
  2. ১১০
  3. ১১৬
  4. ১১৯
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ + ২৩ + ২৬ + ২৯ + ............ধারাটির ৩৩ তম পদ কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ধারাটির প্রথম পদ, a = ২০ 
সাধারণ অন্তর, d = (২৩ - ২০) = ৩ 
এবং পদসংখ্যা, n = ৩৩  

∴ ধারাটির ৩৩ তম পদ = a + (n - ১)d 
= ২০ + (৩৩ - ১) × ৩ 
= ২০ + (৩২ × ৩) 
= ২০ + ৯৬
= ১১৬
৪৭.
log10​ 0.01 = ?
  1. 2
  2. - 2
  3. - 1/2
  4. 0.02
ব্যাখ্যা
প্রশ্ন: log10​ 0.01 = ?

সমাধান:
log10​ 0.01
= log10(1/100)
= log10(1/102)
= log10(10- 2)
= - 2 log1010
= (- 2) × 1  [ log1010 =1 ]
= - 2
৪৮.
একজন বিক্রেতা ১ টাকায় ৫ টি লজেন্স ক্রয় করেন। ২৫% লাভ করতে চাইলে বিক্রেতাকে ১ টাকায় কতটি লজেন্স বিক্রয় করতে হবে? 
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা ১ টাকায় ৫ টি লজেন্স ক্রয় করেন। ২৫% লাভ করতে চাইলে বিক্রেতাকে ১ টাকায় কতটি লজেন্স বিক্রয় করতে হবে? 

সমাধান:
দেওয়া আছে,
৫ টি লজেন্স এর ক্রয়মূল্য = ১ টাকা
∴ ১ টি লজেন্স এর ক্রয়মূল্য = ১/৫ টাকা

২৫% লাভে বিক্রয়মূল্য = (১/৫) + {(১/৫) এর ২৫%}
= (১/৫) + {(১/৫) × (২৫/১০০)} টাকা
= {(১/৫) + (১/২০)} টাকা
= {(৪ + ১)/২০} টাকা
= ৫/২০ টাকা
= ১/৪ টাকা 
অর্থাৎ ২৫% লাভে ১ টি লজেন্সের বিক্রয়মূল্য = ১/৪ টাকা 

এখন,
১/৪ টাকায় লজেন্স বিক্রয় করতে হবে = ১ টি 
∴ ১ টাকায় লজেন্স বিক্রয় করতে হবে = ১ × (৪/১) = ৪ টি
৪৯.
a - b = 3 এবং ab = 88 হলে a2 - b2 এর মান কত?
  1. 51
  2. 57
  3. - 63
  4. 65
ব্যাখ্যা
প্রশ্ন: a - b = 3 এবং ab = 88 হলে a2 - b2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a - b = 3 এবং ab = 88

আমরা জানি,
(a + b)2 = (a - b)2 + 4ab
⇒ (a + b)2 = (3)2 + (4 × 88)
⇒ (a + b)2 = 9 + 352
⇒ (a + b)2 = 361
⇒ √(a + b)2 = √361
⇒ a + b = 19

∴ a2 - b2 = (a + b)(a - b) = (19 × 3) =  57
৫০.
দুটি সংখ্যার ল.সা.গু. ৫৪। সংখ্যাদ্বয়ের অনুপাত ২ : ৩ হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত?
  1. ৩৬
  2. ৪২
  3. ৪৫
  4. ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু. ৫৪। সংখ্যাদ্বয়ের অনুপাত ২ : ৩ হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার ল.সা.গু. = ৫৪
এবং অনুপাত = ২ : ৩ 

ধরি, 
একটি সংখ্যা = ২ক

অপর সংখ্যা = ৩ক 
∴ সংখ্যাদ্বয়ের ল.সা.গু. = (৩ × ২)ক = ৬ক

প্রশ্নমতে,
৬ক = ৫৪ 
⇒ ক = ৫৪/৬
⇒ ক = ৯

একটি সংখ্যা = ২ক = (২ × ৯) = ১৮
এবং
অপর সংখ্যা = ৩ক = (৩ × ৯) = ২৭ 

∴ সংখ্যাদ্বয়ের যোগফল = (১৮ + ২৭) = ৪৫
৫১.
35x2 - x - 12 এর একটি উৎপাদক কোনটি?
  1. 5x + 3
  2. 7x - 4
  3. 7x + 4
  4. 5x + 4
ব্যাখ্যা
প্রশ্ন: 35x2 - x - 12 এর একটি উৎপাদক কোনটি?

সমাধান:
প্রদত্ত রাশি,
35x2 - x - 12 
= 35x2 - 21x + 20x - 12
= 7x(5x - 3) + 4(5x - 3) 
= (5x - 3)(7x + 4)
৫২.
বার্ষিক ৮% সরল সুদে ৫০০০ টাকার ৩ বছরের সুদ কত টাকা?
  1. ১০০০ টাকা
  2. ১১২০ টাকা
  3. ১২০০ টাকা
  4. ১৬৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৮% সরল সুদে ৫০০০ টাকার ৩ বছরের সুদ কত টাকা?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ৫০০০ টাকা
সময়, n = ৩ বছর
সুদের হার, r = ৮ %

আমরা জানি,
সরল সুদ = Pnr /১০০  
= (৫০০০ × ৩ × ৮)/১০০
= ৫০ × ৩ × ৮
= ১২০০ 
 
অর্থাৎ সুদের পরিমাণ = ১২০০ টাকা
৫৩.
দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে কী বলা হয়?
  1. সম্পূরক কোণ
  2. বিপ্রতীপ কোণ
  3. স্থূল কোণ
  4. প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে কী বলা হয়? 

সমাধান:
৯০° কোণ = সমকোণ
১৮০° কোণ = সরলকোণ 
< ৯০° = সূক্ষ্ম কোণ
> ৯০° = স্থূল কোণ
১৮০° ও ৩৬০° এর মধ্যবর্তী কোণ = প্রবৃদ্ধ কোণ
৫৪.
একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন কতগুণ হবে?
  1. 2 গুণ
  2. 4 গুণ
  3. 6 গুণ
  4. 8 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন কতগুণ হবে?

সমাধান:
মনে করি, 
গোলকের প্রাথমিক ব্যাসার্ধ = r
সুতরাং গোলকের আয়তন, V1 = (4/3)πr3

আবার, 
ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে নতুন ব্যাসার্ধ = 2r 
এবং
পরিবর্তিত আয়তন = (4/3)π × (2r)3
= (4/3)π × 8r3
= 8 × (4/3)πr3
= 8 × V

অর্থাৎ গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন 8 গুণ হবে।
৫৫.
একটি বাঁধ তৈরি করতে ৩২০ জন শ্রমিকের ২৫ দিন সময় লাগে। ১৬ দিনে বাঁধের কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে?
  1. ১২০ জন
  2. ১৪০ জন
  3. ১৮০ জন
  4. ২৪০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁধ তৈরি করতে ৩২০ জন শ্রমিকের ২৫ দিন সময় লাগে। ১৬ দিনে বাঁধের কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে?

সমাধান: 
বাঁধ তৈরি করতে,
২৫ দিনে শ্রমিক লাগে= ৩২০ জন 
∴ ১ দিনে শ্রমিক লাগে = (৩২০ × ২৫) জন
∴ ১৬ দিনে শ্রমিক লাগে = (৩২০ × ২৫)/১৬ জন = ৫০০ জন

অতএব, অতিরিক্ত শ্রমিক প্রয়োজন হবে = (৫০০ - ৩২০) জন = ১৮০ জন
৫৬.
sin⁡θ = 3/5 হলে, cos⁡θ এর মান কত?
  1. 4/5
  2. 3/4
  3. 5/4
  4. 5/3
ব্যাখ্যা
প্রশ্ন:  sin⁡θ = 3/5 হলে, cos⁡θ এর মান কত?

সমাধান: 
আমরা জানি,
sin2θ + cos2θ = 1
⇒ (3/5)2 + cos2θ = 1 
⇒ (9/25) ​+ cos2θ = 1
⇒ cos2θ = 1 − (9/25)
⇒ cos2θ = 16/25
⇒ cosθ = √(16/25)
⇒ cosθ = 4/5 [ বর্গমূল করে]
৫৭.
একটি ভ্রমণকারী দলের ৩ জনের গড় বয়স ২০ বছর। ঐ দলে নতুন ১ জন যোগ দিলে দলের সদস্যদের গড় বয়স হয় ২২ বছর। চতুর্থ জনের বয়স কত?
  1. ২১ বছর
  2. ২২ বছর
  3. ২৪ বছর
  4. ২৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভ্রমণকারী দলের ৩ জনের গড় বয়স ২০ বছর। ঐ দলে নতুন ১ জন যোগ দিলে দলের সদস্যদের গড় বয়স হয় ২২ বছর। চতুর্থ জনের বয়স কত?

সমাধান:
দেওয়া আছে,
৩ জনের গড় বয়স = ২০ বছর
∴ ৩ জনের মোট বয়স = (৩ × ২০) বছর = ৬০ বছর

মনে করি, 
চতুর্থ জনের বয়স = ক বছর
চতুর্থ জন যোগ দিলে ৪ জনের মোট বয়স = (৬০ + ক) বছর 

প্রশ্নমতে,
(৬০ + ক)/৪ = ২২ 
বা, ৬০ + ক = ৮৮ 
বা, ক = ৮৮ - ৬০ 
বা, ক = ২৮ 

∴ চতুর্থ জনের বয়স = ২৮ বছর
৫৮.
একটি বাঁশের ১/৫ অংশ পানিতে, ২/৩ অংশ মাটিতে এবং অবশিষ্ট ২ মিটার পানির উপরে আছে। সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত?
  1. ১২ মিটার
  2. ১৫ মিটার
  3. ২৪ মিটার
  4. ৩০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁশের ১/৫ অংশ পানিতে, ২/৩ অংশ মাটিতে এবং অবশিষ্ট ২ মিটার পানির উপরে আছে।  সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য = ক মিটার

পানিতে ও মাটিতে আছে= {(ক/৫) + (২ক/৩)} অংশ
= {(৩ক + ১০ক)/১৫} অংশ
= ১৩ক/১৫ অংশ

∴ পানির উপরে আছে = ক - (১৩ক/১৫)
= (১৫ক - ১৩ক)/১৫ অংশ
= ২ক/১৫ অংশ

প্রশ্নমতে,
২ক/১৫ = ২ মিটার
বা, ২ক = ২ × ১৫
বা, ২ক = ৩০
বা, ক = ৩০/২
বা, ক = ১৫

অর্থাৎ সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য = ১৫ মিটার
৫৯.
16{n - (1/2)} = 64 হলে, n এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. - 4
ব্যাখ্যা
প্রশ্ন: 16{n - (1/2)} = 64 হলে, n এর মান কত?

সমাধান:
16{n - (1/2)} = 64
⇒ (24){n - (1/2)} = 26
⇒ 2{4n - (4/2)} = 26
⇒ 2(4n - 2) = 26
⇒ 4n - 2 = 6
⇒ 4n = 6 + 2
⇒ 4n = 8
⇒ n = 8/4
⇒ n = 2
৬০.
একজন বিক্রেতা নির্দিষ্ট পরিমাণ ছাড় দিয়ে একটি বই ১৬২ টাকায় বিক্রয় করেন। বইটির প্রকৃত মূল্য ২০০ টাকা হলে ছাড় এর শতকরা পরিমাণ কত?
  1. ১২%
  2. ১৯%  
  3. ৩২%
  4. ৩৮%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা নির্দিষ্ট পরিমাণ ছাড় দিয়ে একটি বই ১৬২ টাকায় বিক্রয় করেন। বইটির প্রকৃত মূল্য ২০০ টাকা হলে ছাড় এর শতকরা পরিমাণ কত?

সমাধান:
দেওয়া আছে,
বইয়ের প্রকৃত মূল্য = ২০০ টাকা
ছাড় দিয়ে বিক্রয়মূল্য = ১৬২ টাকা
∴ ছাড় এর পরিমাণ = ২০০ - ১৬২ = ৩৮ টাকা

এখন,
২০০ টাকায় ছাড় দেওয়া  হয় = ৩৮ টাকা
∴ ১ টাকায় ছাড় দেওয়া হয় = ৩৮/২০০ টাকা
∴ ১০০ টাকায় ছাড় দেওয়া হয় = (৩৮ × ১০০)/২০০ = ১৯ টাকা 

অর্থাৎ ছাড় এর শতকরা পরিমাণ ১৯%
৬১.
a2 - 3a , a3 - 9a এবং a3 - 4a2 + 3a এর গ.সা.গু. কত?
  1. a(a - 3)
  2. a - 3
  3. a
  4. a(a + 3)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - 3a , a3 - 9a এবং a3 - 4a2 + 3a এর গ.সা.গু. কত?

সমাধান:
দেওয়া আছে,
১ম রাশি = a2 - 3a
= a(a - 3)

২য় রাশি = a3 - 9a
= a(a2 - 9)
= a(a + 3)(a - 3)

৩য় রাশি = a3 - 4a2 + 3a
= a(a2 - 4a + 3)
= a(a2 - 3a - a + 3)
= a{a(a - 3) - 1(a - 3)}
= a(a - 3)(a - 1)

∴ নির্ণেয় গ.সা.গু = a(a - 3)
৬২.
একটি সোনার গহনার ওজন ২৪ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৫ : ৩ । গহনাটিতে কী পরিমাণ সোনা মেশালে সোনা ও তামার অনুপাত ৫ : ১ হবে? 
  1. ১৫ গ্রাম
  2. ২১ গ্রাম
  3. ৩০ গ্রাম
  4. ৪৫ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ২৪ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৫ : ৩ । গহনাটিতে কী পরিমাণ সোনা মেশালে সোনা ও তামার অনুপাত ৫ : ১ হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
সোনা ও তামার অনুপাত ৫ : ৩ 
মোট অংশ = (৫ + ৩) = ৮ 

∴ গহনাতে সোনার পরিমাণ = ২৪ × (৫/৮) গ্রাম = ১৫ গ্রাম 
∴ গহনাতে তামার পরিমাণ = ২৪ × (৩/৮) গ্রাম = ৯ গ্রাম 

ধরি, 
সোনা মেশাতে হবে = ক গ্রাম 

শর্তমতে, 
(১৫ + ক)/৯ = ৫/১ 
⇒ ১৫ + ক = ৪৫
⇒ ক = ৪৫ - ১৫ 
⇒ ক = ৩০

∴ সোনা মেশাতে হবে = ৩০ গ্রাম।