পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
Exam-02 [Video Section এ ভিডিও লেকচার ০০৪, ০০৫ (মোট ৮টি ভিডিয়ো) এবং Menu থেকে 'লেকচার ও পিডিএফ' --> English Wizard অপশনে PDF Sheet দেখুন।] Exam Topics: - Use of Words as Various Parts of Speech (like but as Conjunction, preposition, adverb, pronoun etc.) [বিসিএস প্রিলি সিলেবাসের Part F] - Transformation of Active-Passive [Part E] - Formation of Words from Noun to Adjective & Vice-Versa (Prefix/ Suffix) [Part F]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
I could come any day but Thursday. Here ‘but’ is used as -
  1. ক) Conjunction
  2. খ) Preposition
  3. গ) Adverb
  4. ঘ) Adjective
ব্যাখ্যা
But - ছাড়া অর্থে Preposition হিসেবে ব্যবহৃত হয়।

But (Preposition):
Used as Except; apart from; other than.
 - In Texas, we were never anything but poor.
 - I trusted no one but him.

Source: Oxford Dictionary
.
In which sentence ‘After’ is used as a/an adjective?
  1. ক) After breakfast, Amy ordered a taxi.
  2. খ) He came after I had left.
  3. গ) In after years, we never heard from him.
  4. ঘ) He ranked Jonson after Shakespeare.
ব্যাখ্যা
- After breakfast Amy ordered a taxi. - preposition
এখানে After শব্দটি breakfast - noun এর পূর্বে বসে বাক্যের অন্য শব্দের সাথে এর সম্পর্ক স্থাপন করেছে তাই এখানে after একটি Preposition.

- He came after I had left. - conjunction
He came এবং after I had left দুইটি Clause এর মধ্যে সম্পর্ক স্থাপন করেছে বিধায় এখানে after - conjunction.

- In after years we never heard from him - adjective 
after years - subsequent years, later times.
এখানে after দ্বারা years - noun কে modify করা হয়েছে তাই এখানে after হচ্ছে adjective.

- He ranked Jonson after Shakespeare - preposition      
এখানে After শব্দটি Shakespeare - noun এর পূর্বে বসে বাক্যের অন্য শব্দের সাথে এর সম্পর্ক স্থাপন করেছে তাই এখানে after একটি Preposition.
.
Which ‘round’ is a noun?
  1. ক) The evening was a round of pleasures.
  2. খ) The earth revolves round the sun.
  3. গ) We shall round the cape in safety.
  4. ঘ) A square peg in a round hole.
ব্যাখ্যা
বাক্যে ব্যবহারের ফলে একই শব্দ বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে। 
যেমনঃ 'Round' শব্দটির বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহার নিচে দেয়া হলো -
 
Adverb -- He came round to their belief. (ফিরে আসা) 
Preposition -- The earth revolves round the sun. (চতুর্দিকে)
Adjective -- A square peg in a round hole. (গোলাকার)
Noun -- The evening was a round of pleasures. (চক্র)
Verb -- We shall round the cape in safety. (ঘোরা)

[ব্র্যাকেটে Round যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটা দেয়া হয়েছে]
.
In which sentence ‘more’ is used as an adverb?
  1. ক) We want more men like him.
  2. খ) More of us die in bed than out of it.
  3. গ) You should talk less and work more.
  4. ঘ) Tell me more.
ব্যাখ্যা
- We want more men like him.                                                       
‘Men’ noun কে modify করার কারনে এখানে adjective.
 
- More of us die in bed than out of it.                                             
এখানে more - subject হিসেবে ব্যবহৃত হয়েছে বিধায় Pronoun হবে।

- You should talk less and work more. 
এখানে more শব্দটি work hard, walk fast ইত্যাদির মত ‘work’ verb কে modify করার কারণে Adverb.

- Tell me more (things/ words). 
Tell - verb এর object হিসেবে ব্যবহৃত হয়েছে বলে এখানে more - pronoun.
.
He is the tallest boy next to James. Here ‘next’ is used as a/an -
  1. ক) Adjective
  2. খ) Adverb
  3. গ) Preposition
  4. ঘ) Noun
ব্যাখ্যা

বাক্যটা এভাবে লিখলে সহজে বোঝা যাবে: He is the tallest boy (who is) next (closest /nearest) to James.
Next = closest 

Source: Colins Dictionary

.
Which ‘still’ is used as a conjunction?
  1. ক) He is still suffering from many diseases.
  2. খ) Her sobs could be heard in the still of night.
  3. গ) He is a millionaire, still he is unhappy.
  4. ঘ) The camera is designed for taking still photographs.
ব্যাখ্যা
- He is a millionaire, still he is unhappy. (তবুও)
He is a millionaire এবং he is unhappy দুইটি clause কে যুক্ত করার কারণে এখানে still - conjunction.

- The camera is designed for taking still photographs. (স্থির)
Photographs - noun কে modify করার কারণে এখানে still - adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।

- Her sobs could be heard in the still of night. (নিস্তব্ধতা)
Still of night - রাতের নিস্তব্ধতা।
নিস্তব্ধতা অর্থে ব্যবহৃত হয়েছে বলে এখানে noun হবে।

- He is still suffering from many diseases. (এখনও)     
সময় নির্দেশ করার কারণে এখানে still হচ্ছে adverb of time.
.
“Much of it is true.” In this sentence ‘much’ is used as a/an -
  1. ক) Noun
  2. খ) Pronoun
  3. গ) Adjective
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
Much শব্দটি adjective, pronoun এবং adverb হিসেবে ব্যবহৃত হতে পারে।
যেমন -
- There is much sense in what he says. (Adjective). 
- Much of it is true. (Subject এর Headword হিসেবে ব্যবহৃত হয়েছে, বিধায় এটা এখানে Pronoun)
- He boasts too much. (Adverb) এই বাক্যটিতে verb boasts কে modify করেছে তাই এটি Adverb.
.
In which of the following sentences, “up” is used as an adjective?
  1. ক) Let us go up the hill.
  2. খ) Prices are rising up.
  3. গ) The next up train will leave here at 12.30.
  4. ঘ) They had their ups and downs of fortune.
ব্যাখ্যা
The next up train will leave here at 12.30. - বাক্যটিতে up noun এর আগে বসে noun কে modify করেছে তাই এটি adjective.

এছাড়া প্রথম বাক্যে up preposition হিসেবে ব্যবহৃত হয়েছে যা এর noun আগে বসে অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করেছে। 
দ্বিতীয় বাক্যে up adverb যা verb কে modify করেছে।
শেষ বাক্যে up উত্থান অর্থে noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
.
This organization is experiencing the need for leadership. Here ‘need’ is -
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Verb
ব্যাখ্যা
Need
- আবশ্যকতা; প্রয়োজন; চাহিদা; অভাব, দারিদ্র্য; দুর্দৈব; দুর্দিন; দুর্দশা, ইত্যাদি অর্থে need - noun হিসেবে ব্যবহৃত হয়।
১০.
Which ‘any’ is an adverb?
  1. ক) Have you got any pens?
  2. খ) Is he any better?
  3. গ) ‘Did you get any strawberries?’ ‘There wasn’t any left.’
  4. ঘ) None of these
ব্যাখ্যা
 Have you got any pens? (Adjective)
Pens - noun কে modify করার কারণে এখানে Adjective.

• Is he any better? * (Adverb)
Better - adjective কে modify করছে বলে এখানে adverb.

• Did you get any strawberries? There wasn’t any left.
Strawberries - noun কে modify করছে বলে প্রথম অংশে any - adjective.
২য় অংশে ‍any strawberry- Noun Phrase এর পরিবর্তে শুধু any বসেছে, তাই এটি এখানে Pronoun. আর left (অবশিষ্ট) এখানে Adjective.
১১.
I was born in 1971. (Make it Active)
  1. ক) 1971 bore me.
  2. খ) In 1971 I was born.
  3. গ) Mother bore me in 1971.
  4. ঘ) My mother bear me in 1971.
ব্যাখ্যা
এখানে Subject নেই। তাই কাজ অনুযায়ী Subject আনা হয়েছে mother. 
এবং মুল sentence - past form এ থাকার কারণে active form এর verb টি ও past form এ বসবে অর্থাৎ, bore হবে।
Mother, father ইত্যাদি Possessive Pronoun ছাড়া ব্যবহৃত হলে সেটা দিয়ে বক্তার Mother, father ইত্যাদিকে বুঝায়।
১২.
Why was Kazi Nazrul punished by the British Government? (Make it Active)
  1. ক) Why the British Government punished Kazi Nazrul?
  2. খ) Why did the British Government punished Kazi Nazrul?
  3. গ) Why did the British Government punish Kazi Nazrul?
  4. ঘ) For why the British Government punished Kazi Nazrul?
ব্যাখ্যা
Past Indefinite Tense এ প্রশ্নবোধক বাক্যে Active Voice এ was/were এর পরিবর্তে did- Subject এর আগে বসাতে হয়। 
Did আগে বসার কারণে subject এর পরের verb-টি Base form এ ব্যবহৃত হয়।
আর Why - Adverb হওয়ায় Passive করার ক্ষেত্রে এর কোন Function নেই।
১৩.
The noun form of the word ‘Anxious’ is -
  1. ক) Anxiety
  2. খ) Anxietiness
  3. গ) Anxious
  4. ঘ) Anxiously
ব্যাখ্যা
Anxious (adjective) - উদ্বিগ্ন; চিন্তিত:
এর  noun form হচ্ছে - Anxiety (উদ্বেগ; দুশ্চিন্তা)।

Source: Accessible Dictionary by Bangla Academy
১৪.
Which one is the adjective form of ‘Absence’?
  1. ক) Absent
  2. খ) Absently
  3. গ) Absence
  4. ঘ) Absene
ব্যাখ্যা
Absence (noun)  -  অনুপস্থিতি; অবর্তমানতা।
এর adjective form হচ্ছে - Absent (অনুপস্থিত; গরহাজির)।

Source: Accessible Dictionary by Bangla Academy
১৫.
Which one is the adjective form of ‘Breadth’?
  1. ক) Bread
  2. খ) Broad
  3. গ) Bright
  4. ঘ) Breadthen
ব্যাখ্যা
Breadth (noun) - প্রস্থ; পসার; চওড়াই; পরিসর; প্রশস্ততা।
এর adjective form হচ্ছে - Broad (চওড়া; প্রশস্ত)

Source: Accessible Dictionary by Bangla Academy
১৬.
The noun form of the word ‘Young’ is -
  1. ক) Youngfulness
  2. খ) Youth
  3. গ) Youngly
  4. ঘ) Both ক & খ
ব্যাখ্যা
Young (adjective) -  কমবয়সী; স্বল্পবয়স্ক; বৃদ্ধি বা সময়সীমার অগ্রবর্তী নয়; 
এর Noun form হচ্ছে - youth (তারুণ্য; যৌবন)

Source: Accessible Dictionary by Bangla Academy