পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়14 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
পরীক্ষা - ২৭ আন্তর্জাতিক বিষয়াবলি টপিকসমূহ: ১. আন্তর্জাতিক সংগঠন সমূহ ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান। ২. বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ। উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, ওয়ার্ল্ড এটলাস ওয়েবসাইট, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
নিচের কোন দেশ সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. রাশিয়া
  2. চীন
  3. ইসরাইল
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
International Criminal Court:
- প্রতিষ্ঠিত হয়: ১৭ জুলাই, ১৯৯৮। 
- কার্যক্রম শুরু করে: ১ জুলাই, ২০০২। 
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস। 
- বর্তমান সদস্য: ১২৫টি। [ফেব্রুয়ারি, ২০২৫]
- বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানেকে Tomoko Akane (২০২৪-২০২৭ সাল)।
- যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা এবং আগ্রাসনের অপরাধ বিচার করার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) তৈরি করা হয়েছিল।
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- তিনি এ-সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন।

সূত্র: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
.
সম্প্রতি, যুক্তরাষ্ট্র চীনের ওপর কত শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ৮ শতাংশ
  2. ১০ শতাংশ
  3. ১২ শতাংশ
  4. ১৫ শতাংশ
ব্যাখ্যা
বাণিজ্য শুল্ক:
- সম্প্রতি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ এবং চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়।
- কানাডা, চীন ও মেক্সিকো হচ্ছে যুক্তরাষ্ট্রে তিন শীর্ষ বাণিজ্য সহযোগী দেশ।
- ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ৪০ শতাংশ পণ্য এসব দেশ থেকে আমদানি করে।
- প্রেসিডেন্ট ট্রাম্পের এ নির্দেশে নতুন এক বাণিজ্যযুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি হয়েছে।
- আমদানিতে শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের বাজারেও পণ্যের দাম বেড়ে যেতে পারে।
- বৈশ্বিক প্রবৃদ্ধিতে মন্দাভাব ও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদেরা।

সূত্র- বিবিসি পত্রিকা রিপোর্ট।
.
World Trade Organization প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১ জানুয়ারি, ১৯৯৬
  2. ১ জানুয়ারি, ১৯৯৪
  3. ১ জানুয়ারি, ১৯৯৩
  4. ১ জানুয়ারি, ১৯৯৫
ব্যাখ্যা
WTO (World Trade Organization):
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে।
- General Agreement on Tariffs and Trade (GATT) প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং কার্যকর হয় ১৯৪৮ সালে।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা (Ngozi Okonjo-Iweala)।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।
.
নিচের কোন দেশ কৃত্রিম সূর্য হিসেবে 'ইএএসটি' চুল্লি তৈরি করেছে?
  1. রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. জাপান
  4. চীন
ব্যাখ্যা
কৃত্রিম সূর্য:
- এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপারকন্ডাক্টিং টোকামাক (ইএএসটি) নামের চুল্লি তৈরি করেছে চীন, যা কৃত্রিম সূর্য নামে পরিচিত। এ ধরনের গবেষণাগারকে কৃত্রিম সূর্য বলার কারণ সেখানে মূল সূর্যের নিউক্লীয় ফিউশনের প্রক্রিয়া অনুকরণ করা হয়।অর্থাৎ সূর্যের শক্তি উৎপন্নের প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এমন বিক্রিয়ায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় হাইড্রোজেন ও ডিউটেরিয়াম গ্যাস।

- এই চুল্লিতে সম্প্রতি ১ হাজার ৬৬ সেকেন্ডের জন্য প্লাজমার একটি অবিচ্ছিন্ন লুপ তৈরি করেছেন বিজ্ঞানীরা।
- নতুন এই রেকর্ডকে পারমাণবিক ফিউশন তৈরির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি বলে ধারণা করা হচ্ছে।
- বিজ্ঞানীরা আশা করছেন, এতে নিউক্লিয়ার ফিউশন বা কেন্দ্রকীয় সংযোজন প্রক্রিয়া কাজে লাগিয়ে পরিবেশবান্ধব বিপুল শক্তি উৎপন্ন করা সম্ভব হবে।

সূত্র- প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
.
‘ডাইরেক্ট-টু-সেল’ স্যাটেলাইট–সেবা চালু করছে কোন প্রযুক্তি প্রতিষ্ঠান?
  1. স্টারলিংক
  2. অ্যামাজন
  3. অ্যাপল
  4. গুগোল
ব্যাখ্যা
‘ডাইরেক্ট-টু-সেল’ স্যাটেলাইট সেবা:
- ‘ডাইরেক্ট-টু-সেল’ স্যাটেলাইট–সেবা নিয়ে এসেছে স্টারলিংক।  স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল প্রযুক্তির মাধ্যমে মুঠোফোন ব্যবহারকারীরা সরাসরি স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হতে পারবেন।
- ফলে দুর্গম পাহাড় থেকে শুরু করে গভীর বন বা মাঝ সমুদ্র থেকেও মুঠোফোনে কল, টেক্সট ও ইন্টারনেট–সেবা পাওয়া যাবে।
- এই সেবার জন্য গ্রাহকদের নতুন ফোন বা বাড়তি কোনো হার্ডওয়্যারের প্রয়োজন হবে না।
- এই স্যাটেলাইট–সেবার পরীক্ষামূলক কার্যক্রম ২৭ জানুয়ারি থেকে শুরু হয়।
- বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প, বন্যা বা ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগে যখন প্রচলিত মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে যায়, তখন এই সেবা বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র- প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
.
সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট কে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. হাসান আবদেল ঘানি
  2. আসাদ হাসান আল-শিবানি
  3. আহমেদ আল-শারা
  4. কোনটি নয়
ব্যাখ্যা
সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট:
- সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন আহমেদ আল-শারা।
- ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর নেতৃত্বে বিদ্রোহীদের অভিযানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- সংবিধান স্থগিত করে সিরিয়ার ডি ফ্যাক্টো (কার্যত) লিডার আহমেদ আল-শারাকে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে।
- আল শারা সিরিয়ার বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস) নেতা।
- এইচটিএসের নেতৃত্বে বিদ্রোহীদের সামরিক অভিযানে স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয়।
- সিরিয়ার শাসনভার গ্রহণ করার পর থেকে দেশটিকে নেতৃত্ব দিচ্ছেন আল-শারা।

সূত্র- প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
.
‘ড্রিম অব ডেজার্ট’ কী?
  1. একটি বইয়ের নাম
  2. আন্তর্জাতিক আর্ট ইনস্টিটিউট
  3. একটি ফিল্মের নাম
  4. একটি ট্রেনের নাম
ব্যাখ্যা
ড্রিম অব ডেজার্ট:
- আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করতে ‘বিলাসবহুল রেলভ্রমণ’ প্রকল্প হাতে নিয়েছে সৌদি আরব সরকার। এ প্রকল্পের প্রথম ট্রেন ‘ড্রিম অব ডেজার্ট’।
- সৌদি অ্যারাবিয়া রেলওয়েজ (এসএআর) এবং ইতালির বিলাসবহুল হোটেল কোম্পানি আর্সেনালের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এ প্রকল্প।
- ২০২৬ সালের শেষের দিকে চালু হওয়ার কথা রয়েছে ট্রেনটির।
- চালু হলে ‘ড্রিম অব ডেজার্ট’ হবে মধ্যপ্রাচ্যের প্রথম পাঁচ তারা ক্যাটাগরির ট্রেন।
- ড্রিম অব ডেজার্টের নকশা এবং অন্দরসজ্জা করেছেন লেবানিজ স্থপতি অ্যালিন আসমার ডি’ আম্মান।
- ট্রেনটিতে মোট ১৪টি বগি রয়েছে; আর সেসব বগিতে রয়েছে ৩৪টি বিলাসবহুল স্যুট।

সূত্র- প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
.
'Truth Social' সামাজিক নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা কে?
  1. মার্ক জাকারবার্গ
  2. জ্যাক ডরসি
  3. ডোনাল্ড ট্রাম্প
  4. ইলন মাস্ক
ব্যাখ্যা
Truth Social:
- 'Truth Social' সামাজিক নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা -ডোনাল্ড ট্রাম্প।
- এটি একটি মার্কিন গণমাধ্যম ও প্রযুক্তি কোম্পানি।
- এটি ২০২১ সালের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বারা প্রতিষ্ঠিত হয়।
- ‘ট্রুথ সোশ্যাল’ অনেকটা টুইটারের অনুকরণে তৈরি।
- যার লক্ষ্য ছিল মূলধারার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিকল্প তৈরি করা।

উৎস: Truth Social ওয়েবসাইট।
.
আইসিসি- ২০২৪ এর বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. রবিচন্দ্রন অশ্বিন
  2. ট্রাভিস হেড
  3. যশপ্রীত বুমরা
  4. কোনটি নয়
ব্যাখ্যা
আইসিসি- ২০২৪ এর বর্ষসেরা ক্রিকেটার:
- প্রথমবারের মতো আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় ফাস্ট বোলার যশপ্রীত বুমরা।
- নিউজিল্যান্ডের অলরাউন্ডার অ্যামেলিয়া কার প্রথমবারের মতো আইসিসি বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
- পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন যশপ্রীত বুমরা। তবে দেশটির পেসারদের মধ্যে তিনিই প্রথম।
- ২০২৪ সালে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ২১ ম্যাচে নিয়েছেন সর্বোচ্চ ৮৬ উইকেট।
- এছাড়া ভারতের প্রথম বোলার হিসেবে টেস্ট বোলিং র‌্যাঙ্কিংকে ৯০৭ পয়েন্ট অর্জন করেছেন বুমরাহ।

সূত্র- বিবিসি পত্রিকা রিপোর্ট।
১০.
"ফিফা বিশ্বকাপ- ২০২৬" এর মূল আয়োজক দেশ হিসেবে নির্বাচিত হয়েছে -
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. মেক্সিকো
  4. উপরোক্ত সবগুলো
ব্যাখ্যা
• ফুটবল বিশ্বকাপ- ২০৩০:
- ১৯৩০ সাল থেকে শুরু হয় বিশ্বের সর্বাধিক জনপ্রিয় আসর ফুটবল বিশ্বকাপ।
- প্রথম স্বাগতিক দেশ হলো উরুগুয়ে এবং প্রথম চ্যাম্পিয়ানও হয় উরুগুয়ে।
- প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ।
- ফুটবল বিশ্বকাপ (২৩তম আসর) অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।
- বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে।
- বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 

সূত্র: ফিফা ওয়েবসাইট।
১১.
'স্যাম নুজোমা' কোন দেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ছিলেন? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. সেনেগাল
  2. সোমালিয়া
  3. মরক্কো
  4. নামিবিয়া
ব্যাখ্যা
- নামিবিয়া দক্ষিণ-পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র।আটলান্টিক সাগরের তীরবর্তী নামিবিয়ার উত্তরে অ্যাঙ্গোলা ও জাম্বিয়া, পূর্বে বতসোয়ানা, দক্ষিণ ও পূর্বে দক্ষিণ আফ্রিকা।
- আফ্রিকার দেশ নামিবিয়ার প্রতিষ্ঠাতা ও দেশটির প্রথম প্রেসিডেন্ট ছিলেন স্যাম নুজোমা।
- ১৯৯০ সালে সাউথ ওয়েস্ট পিপলস অর্গানাইজেশন নামে পরিচিত নামিবিয়ার মুক্তি আন্দোলনে তার নেতৃত্ব স্বাধীন হয় নামিবিয়া।
- স্বাধীনতার পর নুজোমা ওই বছরই দেশটির প্রেসিডেন্ট হন এবং ২০০৫ সাল পর্যন্ত দেশটির নেতৃত্ব দেন।
- ২০০৫ সালে পার্লামেন্টের এক আইনের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে ‘নামিবিয়ান জাতির পিতা’ উপাধিতে ভূষিত করা হয়।
নামিবিয়ার স্বাধীনতা সংগ্রামের নেতা ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট স্যাম নুজোমা ৮ ফেব্রুয়ারী, ২০২৫ তারিখে ৯৫ বছর বয়সে মারা যান।

সূত্র- ইত্তেফাক পত্রিকা রিপোর্ট।
১২.
জাতিসংঘ প্রতিষ্ঠালাভ করে কত সালে?
  1. ১৯৪৪ সালের ২৩ সেপ্টেম্বর
  2. ১৯৪৫ সালের ২২ অক্টোবর
  3. ১৯৪৪ সালের ২৪ সেপ্টেম্বর
  4. ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।(ফেব্রুয়ারি, ২০২৫)
- সদরদপ্তর: নিউইয়র্ক যুক্তরাষ্ট্র।
- জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব - আন্তোনিও গুতেরেস (পর্তুগাল) জানুয়ারি, ২০১৭ - বর্তমান।( ফেব্রুয়ারি, ২০২৫)।

• জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
- সাধারণ পরিষদ
- নিরাপত্তা পরিষদ
- অর্থনৈতিক ও সামাজিক কমিশন
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
- অছি পরিষদ ও
- জাতিসংঘ সচিবালয়।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
১৩.
ওপেক এর সদস্য দেশ কতটি? [ফেব্রুয়ারি,২০২৫]
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৩টি
ব্যাখ্যা
ওপেক:
- পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা (OPEC) ইরাকের বাগদাদে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ১৯৬০ সালের সেপ্টেম্বরে ইসলামিক প্রজাতন্ত্র ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনিজুয়েলা নামের পাঁচটি দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়েছিল।
- বর্তমানে সংস্থাটির মোট ১২টি সদস্য দেশ রয়েছে। [ফেব্রুয়ারি,২০২৫]
- অ্যাঙ্গোলা ১ জানুয়ারী ২০২৪ কার্যকরী সদস্যপদ প্রত্যাহার করে।
- OPEC এর প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর ছিল।
- সদর দপ্তর ১ সেপ্টেম্বর ১৯৬৫ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় স্থানান্তরিত হয়।
- OPEC এর উদ্দেশ্য হল সদস্য দেশগুলির মধ্যে পেট্রোলিয়াম নীতিগুলিকে সমন্বিত করা এবং একীভূত করা, যাতে পেট্রোলিয়াম উৎপাদনকারীদের জন্য ন্যায্য এবং স্থিতিশীল মূল্য নিশ্চিত করা যায়

উৎস: ওপেক ওয়েবসাইট।[লিংক]
১৪.
নিচের কোন সম্মেলন মাধ্যমে OIC প্রতিষ্ঠিত হয়?
  1. জেদ্দা সম্মেলন
  2. রাবাতিয়ানা সম্মেলন
  3. কায়রো সম্মেলন
  4. রাবাত সম্মেলন
ব্যাখ্যা
OIC:
- এটি একটি ইসলামি সহযোগিতা সংস্থা। এটি একটি রাজনৈতিক জোট।
- OIC এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation।
- এটি গঠিত হয় ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ২৪টি।
- বর্তমান সদস্য দেশ: ৫৭টি।
- সংস্থাটির সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- এর অফিসিয়াল ভাষা- আরবি, ইংরেজি এবং ফরাসি।
- OIC ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে গঠিত হয়।

উৎস: OIC ওয়েবসাইট।
১৫.
ন্যাটো জোটের বর্তমান সদস্য সংখ্যা কতটি?[ফেব্রুয়ারি,২০২৫]
  1. ৩০টি
  2. ৩১টি
  3. ৩২টি
  4. কোনটি নয়
ব্যাখ্যা
North Atlantic Treaty Organization:
- NATO এর পূর্ণরূপ - North Atlantic Treaty Organization.
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২টি।
- এর সদর দপ্তর ব্রাসেলস।
- বর্তমান মহাপরিচালক- মার্ক রুট।
- ন্যাটো জোটের রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান সদস্য ৩২টি। (ফেব্রুয়ারি ২০২৫)
- সর্বশেষ সদস্য দেশ - সুইডেন।

সূত্র: ন্যাটো ওয়েবসাইট।