পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৫ মে, ২০২০সময়50 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর | প্রশাসনিক কর্মকর্তা (মুক্তিযোদ্ধা) | ২০১৮ এর প্রশ্নের উপর লাইভ পরীক্ষা (গ্রেড-৯)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৫ মে, ২০২০ · ১০০ প্রশ্ন

.
বাংলা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
  1. ক) লাগোয়া
  2. খ) ঝলক
  3. গ) চামার
  4. ঘ) ঘাটতি
ব্যাখ্যা
‘র’ তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে বিশেষ্য গঠন করে। যেমন- চামা + র = চামার, মধু+র = মধুর এবং মুখ+র = মুখর। অন্যদিকে, লাগোয়া (লাগ+উয়া), ঝলক (ঝ্‌ল+অক) এবং ঘাটতি (ঘাট্‌+তি) শব্দগুলো কৃৎ প্রত্যয় সাধিত শব্দ।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
.
রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
  1. ক) পদ্মগোখরা
  2. খ) পদ্মরাগ
  3. গ) পদ্মাবতী
  4. ঘ) পদ্মপুরাণ
ব্যাখ্যা
রোকেয়া সাখাওয়াত হোসেনের সৃজনশীল রচনার মধ্যে অন্যতম সুলতানার স্বপ্ন (১৯০৫), পদ্মরাগ (১৯২৪), অবরোধবাসিনী (১৯৩১) ইত্যাদি। উৎসঃ বাংলাপিডিয়া।
.
চন্ডীমঙ্গল কাব্যে কোন চরিত্র পাওয়া যায়?
  1. ক) বড়ায়ি
  2. খ) বেহুলা
  3. গ) ঈশ্বরী
  4. ঘ) ফুল্লরা
ব্যাখ্যা
চন্ডীমঙ্গলের কাব্যের চরিত্র - কালকেতু, ফুল্লরা, ভাড়ুদত্ত, মুরারিশীল।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
.
শামসুর রাহমান রচিত কোন কবিতাটি মুক্তিযুদ্ধ নির্ভর?
  1. ক) টানাপোড়েন
  2. খ) তুমি বলেছিলে
  3. গ) ভালোবাসা তুমি
  4. ঘ) আসাদের শার্ট
ব্যাখ্যা
শামসুর রাহমানের মুক্তিযুদ্ধের কবিতার মধ্যে বহুল প্রচারিত দুটো কবিতা হচ্ছে ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ এবং ‘স্বাধীনতা তুমি’। এছাড়াও কবির মুক্তিযুদ্ধ ভিত্তিক আরেকটি বিখ্যাত কবিতা হচ্ছে ‘তুমি বলেছিলে’
‘তুমি বলেছিলে’ কবিতায় বর্বর হানাদার বাহিনীর অত্যাচারের কাহিনি বর্ণিত হয়েছে নিঃসংকোচে। নয়াবাজার, ঘরবাড়ি, দোকানপাট, মসজিদ, মন্দির, মানচিত্র, পুরনো দলিল ইত্যাদি ঘাতকের হাত থেকে রেহাই পায়নি। একে-একে তারা সব ধ্বংস করেছে। ঘাতকদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শহর ছেড়ে পালাচ্ছে সবাই দিকবিদিক। বনপোড়া হরিণী যেমন বন থেকে পালায়, তেমনি নবজাতককে বুকে নিয়ে উদ্ভ্রান্ত জননী শহর ছেড়ে পালাচ্ছে।
উৎসঃ কালি ও কলম (মাসিক পত্রিকা)।
.
কোনটি নারী শব্দের সমার্থক শব্দ?
  1. ক) ধ্বনি
  2. খ) দারা
  3. গ) সখি
  4. ঘ) ধনি
অনির্ধারিত
ব্যাখ্যা
নারী শব্দের সমার্থক শব্দঃ দারা, ধনি, রমণী, কামিনী, মহিলা, স্ত্রী, অবলা, স্ত্রীলোক, অঙ্গনা, ভাসিনী, ললনা, কান্তা, পত্নী এবং সীমন্তনী
দার/দারা(বিশেষ্য) নারী, পত্নী; ভার্যা।
ধনি (বিশেষ্য) বালিকা; রমণী, যুবতী; সুন্দরী নারী।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
.
এখন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) তখন
  2. খ) যখন
  3. গ) সেক্ষণ
  4. ঘ) পরক্ষণ
ব্যাখ্যা
এখন (বিশেষ্য) এই সময়; বর্তমান কাল।
তখন (ক্রিয়া বিশেষণ) (অব্যয়) সেই সময়ে বা কালে; সে কালে; সে যুগে।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
.
মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি?
  1. ক) বাউন্ডেরের আক্মকাহিনী
  2. খ) জাত রাখার কি উপায়
  3. গ) কলিকাতা কমলালয়
  4. ঘ) গাজী মিয়ার বস্তানী
ব্যাখ্যা
গাজী মিয়ার বস্তানী মীর মশাররফ হোসের আত্মজীবনীমূলক রচনা। বিষাদ সিন্ধু’ তাঁর রচিত একমাত্র গদ্য মহাকাব্যধর্মী উপন্যাস। এছাড়াও তিনি রচনা করেন রত্নাবতী এবং উদাসীন পথিকের মনের কথা।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
.
অনুরোধ প্রকাশ পেয়েছে কোন বাক্যে?
  1. ক) ’সুরঞ্জনা’ ওইখানে যেও নাকো তুমি।
  2. খ) আরমান আমার চিঠিটা দিয়ে এসো তো।
  3. গ) আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে।
  4. ঘ) দোয়া করি, ধনী নয়, মানুষের মত মানুষ হও।
ব্যাখ্যা
অনুজ্ঞাবাচক বাক্যঃ যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা ইত্যাদি বুঝায় সেই বাক্যকে অনুজ্ঞা বাচিক বাক্য বলে।
.
কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
  1. ক) শূণ্য
  2. খ) রুগ্‌ণ
  3. গ) পুর্ণ
  4. ঘ) পূণ্য
ব্যাখ্যা
শুদ্ধ বানানঃ শূন্য, রুগ্‌ণ, পূর্ণ, পুণ্য।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১০.
অদ্রীশ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ হবে কোনটি?
  1. ক) অদ্রি + ঈশ
  2. খ) অদ্রী + ইশ
  3. গ) অদ্রি + ইশ
  4. ঘ) অদ্রী + ঈশ
ব্যাখ্যা

ই/ঈ এরপরে ই/ঈ থাকলে উভয়ে মিলে ঈ হয় এবং তা ই/ঈ-র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
১) ই+ই = ঈ
অতি+ইত = অতীত
গিরি+ইন্দ্র= গিরীন্দ্র
অতি+ইব= অতীব
প্রতি+ইত= প্রতীত
রবি+ইন্দ্র = রবীন্দ্র
২) ই+ঈ = ঈ
পরি+ঈক্ষা = পরীক্ষা
প্রতি+ঈক্ষা= প্রতীক্ষা
৩) ঈ+ই = ঈ
সতী+ইন্দ্র = সতীন্দ্র
মহী+ইন্দ্র = মহীন্দ্র
৪) ঈ+ঈ = ঈ
সতী+ঈশ = সতীশ
ক্ষিতী+ঈশ= ক্ষিতীশ
শ্রী+ঈশ = শ্রীশ
পৃথ্বী+ঈশ = পৃথ্বীশ
দিল্লী+ঈশ্বর = দিল্লীশ্বর
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১১.
মনসামঙ্গল কাব্যের রচয়িতা কোন কবি?
  1. ক) বিজয় গুপ্ত
  2. খ) লোচন দাস
  3. গ) রায় বিনোদ
  4. ঘ) রামাই পন্ডিত
ব্যাখ্যা
মনসামঙ্গলের আদি কবি কানা হরিদত্ত, কিন্তু তাঁর গ্রন্থ পাওয়া যায়নি। তিনি ১৩শ শতকে জীবিত ছিলেন বলে অনুমান করা হয়। এরপর আর যাঁরা মনসামঙ্গল রচনা করেন তাঁরা হলেন পুরুষোত্তম, নারায়ণদেব (আনু. ১৫শ শতক), বিজয়গুপ্ত এবং বিপ্রদাস পিপিলাই। বিজয়গুপ্তের মনসামঙ্গলই (১৪৯৪) সর্বাপেক্ষা পরিচিত এবং সাহিত্যিক গুণসম্পন্ন। বিপ্রদাসের মনসামঙ্গল গ্রন্থের নাম ‘মনসাবিজয়’(১৪৯৫)। মনসামঙ্গলের সুকণ্ঠ গায়ক হিসেবে দ্বিজ বংশীদাস এর বিশেষ খ্যাতি ছিল। সূত্রঃ বাংলাপিডিয়া ও লাইভ এমসিকিউ লেকচার।
১২.
শাহ মুহম্মদ সগীর প্রণীত উপাখ্যান কোনটি?
  1. ক) লায়লী মজনু
  2. খ) লোরচান্দ্রানী
  3. গ) সতী ময়না
  4. ঘ) ইউসুফ জোলেখা
ব্যাখ্যা
ইউসুফ জোলেখা শাহ মুহম্মদ সগীর রচিত কাব্য যা রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কাব্য। এছাড়াও ইউসুফ জুলেখা নিয়ে কাব্য রচনা করেন আব্দুল হাকিম এবং শাহ মুহম্মদ গরীবুল্লাহ। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৩.
সর্বনাম পদ ব্যবহৃত হয়েছে কোন বাক্যে?
  1. ক) যদি ডাক পাই, নিশ্চই যাব।
  2. খ) কে আমারে লহিবে ডাকয়িা কাছে?
  3. গ) ওরে, আজ যাসনে ঘরের বাইরে।
  4. ঘ) ডাক দিয়েছ ভোর-সকালে শুনিনি তো!
ব্যাখ্যা
বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকেই সর্বনাম পদ বলে। “কে আমারে লহিবে ডাকয়িা কাছে?” এই বাক্যে “কে” সর্বনাম পদ। এটি প্রশ্নবাচক সর্বনাম পদ। অন্যান্য প্রশ্নবাচক সর্বনাম পদ গুলো হলো- কি, কী, কোন, কাহার, কার, কিসে।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
১৪.
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় রচিত বিষবৃক্ষ উপন্যাসে কোন চরিত্রটি পাওয়া যায়?
  1. ক) মৃণালিনী
  2. খ) শৈবলিনী
  3. গ) সূর্যমুখী
  4. ঘ) রাধারাণী
ব্যাখ্যা

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ''বিষবৃক্ষ'' একটি সামাজিক উপন্যাস।
এটি প্রথম ১৮৭২ সালে 'বঙ্গদর্শন' পত্রিকায় প্রকাশিত হয় এবং ১৮৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র - নগেন্দ্রনাথ, সূর্যমূখী, কুন্দনন্দিনী, কমলমনি, তারাচরণ প্রমুখ।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

১৫.
সেলিনা হোসেন রচিত গল্প হচ্ছে-
  1. ক) মানুষটি
  2. খ) সীমানা
  3. গ) আসন্ন
  4. ঘ) জাহাঙ্গীর
ব্যাখ্যা
বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখিকা সেলিনা হোসেন। তার রচিত একটি গল্পের নাম “মানুষটি”। অন্যদিকে “মানুষ” নামে মুনীর চৌধুরীর একটি নাটক আছে। উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
১৬.
ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. ক) সম্বাদ কৌমুদী
  2. খ) সমাচার দর্পণ
  3. গ) সংবাদ প্রভাকর
  4. ঘ) সম্বাদ ভাস্কর
ব্যাখ্যা
ঈশ্বরচন্দ্র সম্পাদিত পত্রিকা- সংবাদ প্রভাকর, সংবাদ রত্নাবলী, পাষণ্ডপীড়ন ও সংবাদ সাধুরঞ্জন। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৭.
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গতিবাদ তত্ত্ব’ প্রকাশিত হয়েছে কোন কাব্যে?
  1. ক) বলাকা
  2. খ) চৈতালি
  3. গ) নৈবেদ্য
  4. ঘ) কণিকা
ব্যাখ্যা
বলাকা ১৯১৬ সালে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের গতিচেতনা বিষয়ক কাব্য। কাব্যটি রবীন্দ্র কবি মানসের বিবর্তন ধারাপথে আত্মপ্রকাশ করেছে। এ কাব্যের ভাষা তীক্ষ্ণ, দীপ্ত, শাণিত ও উজ্জ্বল। এ কাব্যের ছন্দের গতিময়তা ও ভাষার সংহতি এবং নবতর বক্তব্যকে রূপ দেওয়ার কারণে এর আঙ্গিক একটি বিশিষ্টরূপ লাভ করেছে। উৎসঃ বাংলাপিডিয়া।
১৮.
কোন সারির সব শব্দ বিদেশি উপসর্গ যোগ করা গঠিত?
  1. ক) আচার, বিচার, নাচার
  2. খ) সবর, নীরব, কুরব
  3. গ) বজ্জাত, বেহায়া, সজোর
  4. ঘ) নাচার, বনাম, নারাজ
ব্যাখ্যা

ফারসি উপসর্গের প্রয়োগ-
১) কার (কাজ)- কারখানা, কারসাজি, কারচুপি, কারবার, কারদানি।
২) দর (মধ্যস্থ, অধীন)- দরপত্তনী, দরপাট্টা, দরদালান।
৩) না- নাচার, নারাজ, নামঞ্জুর, নাখোশ, নালায়েক।
৪) নিম (আধা) নিমরাজি, নিমখুন।
৫) ফি (প্রতি)- ফি-রোজ, ফি-হপ্তা, ফি-বছর, ফি-সন, ফি-মাস।
৬) বদ (মন্দ)- বদমেজাজ, বদরাগী, বদমাশ, বদহজম, বদনাম।
৭) বে (না)- বেআদব, বেআক্কেল, বেকসুর, বেকায়দা, বেগতিক, বেতার, বেকার।
৮) বর (বাইরে, মধ্যে)- বরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বরবাদ।
৯) ব (সহিত)- বমাল, বনাম, বকলম।
১০) কম (স্বল্প)- কমজোর, কমবখত।
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি।

১৯.
চর্যাপদ মূলত-
  1. ক) প্রেম বিষয়ক গান
  2. খ) সাধন সম্পর্কিত গীত
  3. গ) জীবন যাপনের চিত্র
  4. ঘ) সমাজ জীবনের ছবি
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের আদি গ্রন্থ 'চর্যাপদ'। ধারণা করা হয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী কোন এক সময়ে চর্যাপদ রচিত হয়েছিল।
ড. শহীদুল্লাহর মতে - ৬৫০ থেকে ১২০০ সালের মধ্যে রচিত।
সুকুমার সেনের মতে- ৯০০-১৩৫০ সালের মধ্যে রচিত।
এবং ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে- পদগুলাে ৯৫০ থেকে ১২০০ সালের মধ্যে রচিত।
চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/গানের সংকলন।
এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা এবং লাইভ এমসিকিউ লেকচার।

২০.
কোনটি কাজী নজরুল ইসলামের প্রেমমূলক কাব্যগৃন্থ?
  1. ক) ছায়ানট
  2. খ) সর্বহারা
  3. গ) চক্রবাক
  4. ঘ) মৃত্যুক্ষুরামু
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম একই সঙ্গে ছিলেন দ্রোহ ও প্রেমের কবি। তার কাব্যে, গানে বারবার তাই উপজীব্য হয়েছে প্রেম। 'চক্রবাক' কাব্যে তাঁর এই রোমান্টিক সত্তার প্রকাশ বিশেষভাবে ফুটে ওঠে। উৎসঃ বাংলাদেশ প্রতিদিন।
২১.
মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস কোনটি?
  1. ক) নেকড়ে অরণ্য
  2. খ) পিঙ্গল আকাশ
  3. গ) পলাশী ব্যারাকশী ব্যারাক
  4. ঘ) দোজখের ওম
ব্যাখ্যা
শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস হলো নেকড়ে অরণ্য (১৯৭৩), দুই সৈনিক (১৯৭৩), জাহান্নাম হইতে বিদায় (১৯৭২) এবং জলাঙ্গী।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
২২.
দ্বন্দ্ব সমাস শব্দ কোনটি?
  1. ক) মহাজন
  2. খ) রেলগাড়ি
  3. গ) আলোছায়া
  4. ঘ) বাগদত্তা
ব্যাখ্যা
যে সমাসে পূর্বপদ ও পরপদ- উভয়েরই অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। এই সমাসে ব্যাসবাক্যে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ স্থাপনে ও, এবং, আর- এই তিনটি অব্যয় ব্যবহৃত হয়। তাল ও তমাল = তাল-তমাল, দোয়াত ও কলম= দোয়াত-কলম, মাতা ও পিতা= মাতা-পিতা।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
২৩.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থটি হচ্ছে-
  1. ক) অতি অল্প হইল
  2. খ) ভ্রান্তিবিলাস
  3. গ) ব্রজবিলাস
  4. ঘ) প্রভাবতী সম্ভাষণ
ব্যাখ্যা
শেক্সপিয়রের Comedy of errors এর বঙ্গানুবাদ 'ভ্রান্তিবিলাস' রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৬৯ সালে। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
২৪.
ভাষা-আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি?
  1. ক) খাঁচায়
  2. খ) জননী
  3. গ) আরেক ফাল্গুন
  4. ঘ) ওঙ্কার
ব্যাখ্যা
- ভাষা আন্দোলন নিয়ে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস - আরেক ফাল্গুন।
- খাঁচায় মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, ওঙ্কার ঊনসত্তরের গণঅভ্যুত্থান ভিত্তিক উপন্যাস,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পঞ্চাশের মন্বন্তর নিয়ে রচিত উপন্যাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
২৫.
কোন সঙ্গীতটির রচয়িতা হাসন রাজা?
  1. ক) এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা
  2. খ) যে জন প্রেমের ভাব জানে না, তার সাথে কিসের লেনাদেনা
  3. গ) পাবে সামান্য কি তার দেখা, বেদে নাই যার রূপ লেখা
  4. ঘ) লোকে-বলে বলেরে, ঘরবাড়ি ভালা নয় আমার
ব্যাখ্যা

লোকে বলে বলেরে, ঘর বাড়ি ভালা নায় আমার
কি ঘর বানাইমু আমি, শূন্যের-ই মাঝার
ভালা করি ঘর বানাইয়া, কয় দিন থাকমু আর
আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা চুল আমার।
-হাসন রাজা।
তাঁর অন্যান্য বিখ্যাত গান হলো 'মাটির পিঞ্জিরার মাঝে বন্দী হইয়ারে', 'আঁখি মুঞ্জিয়া দেখ রূপরে', 'সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল', 'মরণ কথা স্মরণ হইল না হাছন রাজা তোর', 'আমি যাইমুরে যাইমুরে আল্লার সঙ্গে', 'কানাই তুমি খেইর খেলাও কেনে', 'একদিন তোর হইব রে মরন রে হাসন রাজা'।

২৬.
“চির শান্তির শহর” বলা হয় কোন শহর কে?
  1. ক) ভিয়েনো
  2. খ) মিলান
  3. গ) রোম
  4. ঘ) ভেনিস
ব্যাখ্যা
চির শান্তির শহর নামে পরিচিত রোম। এছাড়া রোমকে সাত পাহাড়ের শহর ও নিরব শহরও বলা হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
২৭.
শহিদ জননী কাকে বলা হয়?
  1. ক) বেগম রোকেয়া
  2. খ) সেলিনা বেগম
  3. গ) কাঁকন বিবি
  4. ঘ) জাহানারা ইমাম
ব্যাখ্যা
জাহানারা ইমাম ছিলেন একজন বাংলাদেশী লেখিকা, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী। তিনি বাংলাদেশে শহীদ জননী হিসেবে পরিচিত। তাঁর বিখ্যাত গ্রন্থ একাত্তরের দিনগুলি। একাত্তরে তাঁর জ্যেষ্ঠ পুত্র শফি ইমাম রুমী দেশের মুক্তিসংগ্রামে অংশগ্রহণ করেন এবং কয়েকটি সফল গেরিলা অপারেশনের পর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন এবং পরবর্তীতে নির্যাতনের ফলে মৃত্যুবরণ করেন। বিজয় লাভের পর রুমীর বন্ধুরা রুমীর মা জাহানারা ইমামকে সকল মুক্তিযোদ্ধার মা হিসেবে বরণ করে নেন৷ রুমীর শহীদ হওয়ার সূত্রেই তিনি শহীদ জননীর মযার্দায় ভূষিত হন৷ তাঁর রচিত শিশু সাহিত্য- গজকচ্ছপ, সাতটি তারার ঝিকিমিকি, বিদায় দে মা ঘুরে আসি। অনুবাদ গ্রন্থ- জাগ্রত ধরিত্রী, তেপান্তরের ছোট্ট শহর, নদীর তীরে ফুলের মেলা। মুক্তিযুদ্ধভিত্তিক রচনা- বীরশ্রেষ্ঠ, একাত্তরের দিনগুলি। অন্যান্য গ্রন্থ- অন্য জীবন, জীবন মৃত্যু, শেক্সপীয়রের ট্রাজেডি, নি সঙ্গ পাইন, বুকের ভিতরে আগুন, নাটকের অবসান, দুই মেরু, প্রবাসের দিনগুলি, ক্যান্সারের সঙ্গে বসবাস, বাংলা উচ্চারণ অভিধান (যৌথভাবে সম্পাদিত) ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
২৮.
বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) চন্দ্রঘোনা
  2. খ) রাঙামাটি
  3. গ) বান্দরবান
  4. ঘ) কাপ্তাই
ব্যাখ্যা
কাপ্তাই বাঁধ বাংলাদেশের রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত। কর্ণফুলী নদীকে ঘিরে সৃষ্ট কৃত্রিম কাপ্তাই হ্রদের উপর নির্মিত এটি। পাকিস্তান সরকারের আমলে ১৯৫৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়ণে কাপ্তাই বাঁধ নির্মাণ কাজ শুরু হয় ও ১৯৬২ সালে এর নির্মাণ সমাপ্ত হয়। ১৯৬২ সালে নির্মিত বাংলাদেশের বৃহত্তম এ বাঁধটির মাধ্যমে একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
২৯.
ন্যাটো অন্তর্ভুক্ত একমাত্র মুসলিম দেশ কোনটি?
  1. ক) মিশর
  2. খ) তুরস্ক
  3. গ) ইরান
  4. ঘ) সৌদি আরব
ব্যাখ্যা
১৯৪৯ সালের ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে স্বাক্ষরিত হয় উত্তর আটলান্টিক চুক্তি যার মাধ্যমে ন্যাটো গঠিত হয়। এটি মূলত স্নায়ুযুদ্ধকালীন সময়ে কমিউনিজমের বিস্তার রোধে গঠিত হয়। এতে প্রথমে ১২ টি দেশ স্বাক্ষর করে। এগুলো হলোঃ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, কানাডা, নরওয়ে, বেলজিয়াম, নেদারল্যান্ড, ডেনমার্ক, লুক্সেমবার্গ, পর্তুগাল, আইসল্যান্ড। পরবর্তীতে বিভিন্ন সময়ে এতে আরও ১৮ টি দেশ যোগ দেয়। বর্তমানে ন্যাটো সদস্য রাষ্ট্র সংখ্যা ৩০টি। সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া (২৭ মার্চ ২০২০)। আলবেনিয়া ও তুরস্ক ন্যাটোভুক্ত মুসলিম দেশ। ন্যাটো সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন প্রথম সদর-দপ্তর ছিলো - লন্ডনে। পরে ১৯৫২ সালে সদর দপ্তর প্যারিসে স্থানান্তর করা হয়। ১৯৬৭ সালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস -এ এর স্থায়ী সদরদপ্তর গঠিত ও স্থানান্তরিত হয়। বর্তমান (২০২০) মহাসচিব জেনস স্টলটেনবার্গ। সূত্রঃ ন্যাটো ওয়েবসাইট।
৩০.
২০১৭ সালে প্রথম বারের মতো মিস হুইল চেয়ার ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগীতায় সেরা সুন্দরী নির্বাচিত হয়েছেন আলেকজান্দ্রা চিচিকোভা, তিনি কোন দেশের নাগরিক?
  1. ক) পোল্যান্ড
  2. খ) ব্রাজিল
  3. গ) বেলারুশ
  4. ঘ) ফিনল্যান্ড
ব্যাখ্যা
আলেকজান্দ্রা চিচিকোভা বেলারুশের নাগরিক। উৎসঃ আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকা।
৩১.
পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট কোন সালে অনুষ্ঠিত হবে?
  1. ক) ২০১৮ সালে
  2. খ) ২০১৯ সালে
  3. গ) ২০২০ সালে
  4. ঘ) ২০২১ সালে
অনির্ধারিত
ব্যাখ্যা
২০২৩ সালে ১৩তম ক্রিকেট বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতের মাটিতে। ৯ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল হবে ২৬মার্চ, ২০২৩। ২০২৩ সালের বিশ্বকাপও হবে ২০১৯ সালের মতো ফরম্যাটে। অর্থাৎ প্রথমে রাউন্ড রবিন লিগে ১০ দল প্রত্যেকের মুখোমুখি হবে। আইসিসি র‍্যাংঙ্কিংয়ে প্রথম সাতটি দল এবং আয়োজক ভারত সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পাবে। বাকি দুটি দল হল ২০২৩ সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের দুই ফাইনালিস্ট দল খেলবে। উৎসঃ আইসিসি ওয়েবসাইট।
৩২.
আহসান মঞ্জিল নামকরন কে করেন?
  1. ক) নবাব আলিম উল্লাহ
  2. খ) নবাব আবদুল গনি
  3. গ) নবাব আব্দুর লতিফ
  4. ঘ) নবাব মতি উল্লাহ
ব্যাখ্যা
আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে কুমারটুলি এলাকায় ঢাকার নওয়াবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি। বর্তমানে জাদুঘর। ১৮৫৯ সালে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে ১৮৭২ সালে সমাপ্ত হয়। আব্দুল গণি তাঁর পুত্র খাজা আহসানউল্লাহ’র নামানুসারে ভবনের নামকরণ করেন আহ্সান মঞ্জিল। ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রঙমহল এবং পূর্বেকার ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল। উৎসঃ বাংলাদেশ সরকারের পর্যটন বিষয়ক ওয়েবসাইট।
৩৩.
উত্তমাশা অন্তরীপ কোন দেশে অবস্থিত?
  1. ক) নাইজেরিয়া
  2. খ) দক্ষিণ আফ্রিকা
  3. গ) লিবিয়া
  4. ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
উত্তমাশা অন্তরীপ দক্ষিণ আফ্রিকার আটলান্টিক উপকূলে অবস্থিত কেপ পেনিনসুয়ালার একটি অন্তরীপ।
Source: Encyclopaedia Britannica.
৩৪.
জাপানের আইনসভার নাম কী?
  1. ক) পার্লামেন্ট
  2. খ) নিসেট
  3. গ) ডায়েট
  4. ঘ) জাতীয় সংসদ
ব্যাখ্যা
জাপানের পার্লামেন্টের নাম ‘ডায়েট’। এর উচ্চ কক্ষের নাম ‘হাউস অব কাউন্সিলরস’ এবং নিম্ন কক্ষের নাম হাউস অব রিপ্রেসেন্টেটিভস।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৩৫.
পূর্ব সতর্কতা ছাড়াই যে দূযোর্গ সংঘটিত হয় তা হলো-
  1. ক) ঘূর্ণিঝড়
  2. খ) বন্যা
  3. গ) খরা
  4. ঘ) ভূমিকম্প
ব্যাখ্যা

ভূমিকম্প ভূ-পৃষ্ঠের দ্রুত পরিবর্তন সাধনকারী একটি প্রক্রিয়া। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ।
ভূমিকম্পের পূর্ভাবাস পাওয়ার মত কোন উপায় এখনো আবিষ্কৃত হয় নি। তবে, ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র আবিষ্কৃত হয়েছে।
এর নাম - সিসমোগ্রাফ।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোল বই (উন্মুক্ত)।

৩৬.
২০১৭ সালে শান্তিতে নোবেল পেয়েছে পরামাণু অস্ত্র বিরোধী জোট (ICAN) । এই জোটে বাংলাদেশের কয়টি সংগঠন আছে?
  1. ক) একটি
  2. খ) দুইটি
  3. গ) তিনটি
  4. ঘ) চারটি
ব্যাখ্যা
আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ প্রচারাভিযানের (আইসিএএন) অংশীদার হিসেবে বাংলাদেশি সংস্থা বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্র (সিবিএস) ও ফিজিশিয়ান ফর সোশ্যাল রেসপনসিবিলিটির নাম রয়েছে।
তৃণমূল পর্যায়ে কাজ করা বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) একটি জোট হিসেবে নিজেদের পরিচয় দেয় দ্য ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার ওয়েপনস (আইসিএএন)।
শত শত এনজিওর এই জোট প্রায় ১০ বছর ধরে শতাধিক দেশে কাজ করছে। জেনেভাভিত্তিক এই গোষ্ঠী অস্ট্রেলিয়ায় প্রথম কাজ শুরু করে। ২০০৭ সালে এটি আনুষ্ঠানিকভাবে ভিয়েনায় কাজ শুরু করে।
সূত্রঃ প্রথম আলো।
৩৭.
বিশ্ব হাত ধোয়া দিবস কত তারিখে পালন করা হয়?
  1. ক) ১১ অক্টোবর
  2. খ) ১৪ নভেম্বর
  3. গ) ৭ এপ্রিল
  4. ঘ) ১৫ অক্টোবর
ব্যাখ্যা
১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়। [সূত্রঃ unicef.org/bangladesh]
৩৮.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখে গণপরিষদে গৃহীত হয়?
  1. ক) ১৯৭২ সালের ১৬ ডিসেমব্র
  2. খ) ১৯৭২ সালের ৪ নভেম্বর
  3. গ) ১৯৭৩ সালের ২৬ মার্চ
  4. ঘ) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
ব্যাখ্যা
১১ এপ্রিল ১৯৭২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয় এবং ১২ অক্টোবর ১৯৭২ গণপরিষদে খসড়া সংবিধান উত্থাপিত হয়। ৪ নভেম্বর ১৯৭২ তা গণপরিষদে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ তা কার্যকর হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৩৯.
‘মোরা একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধ করি’ গানটির প্রথম গায়ক কে?
  1. ক) প্রবাল চৌধুরী
  2. খ) আজাদ রহমান
  3. গ) মো. আব্দুল জব্বার
  4. ঘ) আপেল মাহমুদ
ব্যাখ্যা
যুগে যুগে কবি-সাহিত্যিকরা সামাজিক অন্যায়-অবিচারের বিরুদ্ধে কলম ধরেছেন। ব্রিটিশ আমলে নাট্যকার দীনবন্ধু মিত্র বিদেশি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে ‘নীল দর্পণ’ নাটক রচনায় ভয় পাননি। গীতিকার পীতাম্বর দাস ‘একবার বিদায় দে মা ঘুরে আসি’ সঙ্গীত রচনায় পিছপা হননি। বিদ্রোহী কবি নজরুল তো জেল-জুলুমের পরোয়া না করেই লিখেছিলেন: ‘এ দেশ ছাড়বি কিনা বল, নইলে কিলের চোটে হাড় করিব জল’। দেশপ্রেমিক গীতিকার ও শিল্পী আবদুল লতিফ কি লিখতে ও গাইতে ভয় পেয়েছিলেন- ‘ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়’; অকুতোভয় আপেল মাহমুদও তো মুক্তিযুদ্ধ চলাকালীন লিখতে ও গাইতে ভয় পাননি, ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মায়ের হাসির জন্য অস্ত্র ধরি’। ১৯৭৪ সালের দুর্ভিক্ষকালে মুক্তিযোদ্ধা ও কবি রফিক আজাদ কি ‘ভাত দে হারামজাদা’ শীর্ষক কবিতা লিখতে ভয় পেয়েছিলেন? জেনারেল এরশাদের নৈরাজ্যিক শাসনামলে শিল্পী কামরুল হাসান তার জীবনপ্রদীপ নেভার আগে এঁকে শেষ করেছিলেন ‘বিশ্ব বেহায়ার খপ্পরে বাংলাদেশ’ শীর্ষক স্কেচ। উৎসঃ যুগান্তর।
৪০.
আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায অবস্থিত?
  1. ক) সেগুনবাগিচা
  2. খ) মাহবাগ
  3. গ) মতিঝিল
  4. ঘ) আগারগাঁও
ব্যাখ্যা
১৯৯৬ সালের ২২ শে মার্চ সেগুনবাগিচায় বেসরকারি উদ্যোগে দেশের প্রথম মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। সেগুনবাগিচার ভাড়া বাড়ি থেকে ২০১৭ সালের এপ্রিলে মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁও, শেরে বাংলা নগরে সরকার প্রদত্ত জমিতে নির্মিত নিজস্ব ভবনে স্থানান্তর করা হয়। বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁও, শেরে বাংলা নগরে অবস্থিত। সূত্রঃ মুক্তিযুদ্ধ জাদুঘর ওয়েবসাইট।
৪১.
জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশে প্রতি বছর প্রায় কত লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে?
  1. ক) ১০ লক্ষ
  2. খ) ২০ লক্ষ
  3. গ) ৪০ লক্ষ
  4. ঘ) ৩০ লক্ষ
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৪২.
কোন নৃ-গোষ্ঠীর তিব্বত থেকে এসেছে?
  1. ক) গারো
  2. খ) ম্রো
  3. গ) ওঁরাত
  4. ঘ) খাসিয়া
ব্যাখ্যা
গারোরা বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে। তারা তিব্বত থেকে এদেশে আসে। এরা নৃতাত্ত্বিকভাবে মঙ্গোলয়েড জাতিগোষ্ঠীর। নিজেদের গারোরা মান্দি বলে পরিচয় দিয়ে থাকে। তাদের ভাষার নাম আচিক খুসিক। তবে গারো ভাষার নিজস্ব বর্ণমালা নেই। সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণী।
৪৩.
ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল বাংলা কত সনে?
  1. ক) ১৪৭৬ সালে
  2. খ) ১৩৭৬ সালে
  3. গ) ১২৭৬ সালে
  4. ঘ) ১১৭৬ সালে
ব্যাখ্যা
দেওয়ানি ও দ্বৈত শাসনের চূড়ান্ত পরিণাম ছিল বাংলায় ছিয়াত্তরের মন্বন্তরের ধ্বংসলীলা। একদিকে দ্বৈত শাসনের দায়িত্বহীনতার ফলে বাংলার জনজীবনে অরাজকতা নেমে আসে, অন্যদিকে অবাধ লুন্ঠন ও যথেচ্ছভাবে রাজস্ব আদায়ের ফলে গ্রাম্যজীবন ধ্বংস হয়ে যায়। তদুপরি পরপর দু’বছর কৃষির অবনতি ও অনাবৃষ্টির ফলে ১৭৭০ খ্রিস্টাব্দে অর্থাৎ ১১৭৬ বঙ্গাব্দে দেশে যে দুর্ভিক্ষ দেখা দেয় তা ইতিহাসে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত। সূত্রঃ বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৪৪.
ইউনেস্কোর নতুন মহাপরিচালক আদ্রে আজুলে কোন দেশের নাগরিক?
  1. ক) ফ্রান্স
  2. খ) জার্মানি
  3. গ) সুইডেন
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
আদ্রে আজুলে একজন রাজনীতিবিদ, যিনি ২০১৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী হিসাবে কাজ করেছিলেন। ২০১৭ সালে, তিনি জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংগঠন (ইউনেস্কো) এর মহাপরিচালক নিযুক্ত হন। উৎসঃ ইউনেস্কো ওয়েবসাইট।
৪৫.
বাংলাদেমে আশ্রিত রোহিঙ্গা শিশুদের লেখাপড়ার সুবিধা দেয়ার জন্য জাতিসংঘের একটি শাখাকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে । শাখাটির নাম কি?
  1. ক) ইউনেস্কো
  2. খ) ইউনিসেফ
  3. গ) সার্ক
  4. ঘ) ইউএনডিপি
ব্যাখ্যা
বাংলাদেমে আশ্রিত রোহিঙ্গা শিশুদের লেখাপড়ার সুবিধা দিচ্ছে ইউনিসেফ। এতে শিশুদেরকে পড়ানো হচ্ছে ইংরেজি, বার্মিজ এবং রোহিঙ্গাদের স্থানীয় ভাষায়। উৎসঃ ইউনিসেফ।
৪৬.
সার্ক - এর অন্তর্ভক্ত সর্বশেষ রাষ্ট্র কোনটি?
  1. ক) মালদ্বীপ
  2. খ) শ্রীরংকা
  3. গ) নেপার
  4. ঘ) আফগানিস্তান
ব্যাখ্যা
সার্কের সর্বশেষ বা অষ্টম সদস্য দেশ আফগানিস্তান। সার্কভুক্ত আটটি দেশ হলো - বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৪৭.
বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
  1. ক) মীর কাশিম
  2. খ) মীর জাফর
  3. গ) মীর জুমলা
  4. ঘ) সিরাজ-উদ-দৌলা
ব্যাখ্যা

বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদকুলী খান ১৭০৭ সালে নবাবী শাসনের সূচনা করেন। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে শেষ স্বাধীন নবাব সিরাজউদৌলার ইংরেজদের হাতে পরাজয়ের মাধ্যমে শেষ হয় নবাবী আমল।
শুরু হয় ইংরেজ উপনেবেশিক যুগ।
উল্লেখ্য, বাংলার প্রথম স্বাধীন সুলতান - শামসুদ্দিন ইলিয়াস শাহ।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণির ইসলামের ইতিহাস -২য় পত্র বই (উন্মুক্ত)।

৪৮.
ব্রাজিলের রাষ্ট্রীয় ভাষা কী?
  1. ক) পর্তুগিজ
  2. খ) গ্রিক
  3. গ) ডাচ
  4. ঘ) ইংরেজি
ব্যাখ্যা
ব্রাজিলের রাষ্ট্রীয় ভাষা পর্তুগিজ। ভাষাটি পর্তুগাল এবং ব্রাজিল ছাড়াও প্রাক্তন পর্তুগিজ ঔপনিবেশিক সাম্রাজ্যের অন্তর্গত অ্যাঙ্গোলা, মোজাম্বিক, কেপ ভের্দি, সাঁউ তুমি ও প্রিঁসিপি, গোয়া, মাকাউ এবং পূর্ব তিমুরে ব্যবহৃত হয়।
Source: Encyclopaedia Britannica.
৪৯.
বাংলাদেশের প্রথম সরকারের নাম কী?
  1. ক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
  2. খ) মহাজোট সরকার
  3. গ) মুজিবনগর সরকার
  4. ঘ) চারদলী সরকার
ব্যাখ্যা
মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। উৎসঃ বাংলাপিডিয়া।
৫০.
যে রং বেশি দূর থেকে দেখা যায় তা হলো-
  1. ক) লাল
  2. খ) বেগুনি
  3. গ) হলুদ
  4. ঘ) কমলা
ব্যাখ্যা
আলাের বিক্ষেপণ নির্ভর করে এর রং ও তরঙ্গদৈর্ঘ্যের উপর।
আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে তার বিক্ষেপণ তত কম হয়।
লাল রঙের আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি তাই এর বিক্ষেপণ কম। তাই লাল আলো অনেক দূর থেকে দেখা যায়। সে জন্য উঁচু টাওয়ার বা বিল্ডিং এর উপর লাল রঙের বাতি জ্বালানো হয় যাতে বিমান বা হেলিকপ্টার নিচ দিয়ে উড়ে যাবার সময় অনেক দূর থেকে দেখে সতর্ক হতে পারে।
উৎসঃ পদার্থবিজ্ঞান, এইচএসসি প্রােগ্রাম, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়?
  1. ক) লোহিত কণিকা
  2. খ) শ্বেত কণিকা
  3. গ) শ্বেত ও লোহিত কণিকা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

বিভিন্ন বয়সের মানব দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা হচ্ছে:
- ভ্রূণ দেহে: ৮০-৯০ লাখ,
- শিশুর দেহে: ৬০-৭০ লাখ,
- পূর্ণ বয়স্ক পুরুষ দেহে: ৪.৫ - ৫.৫ লাখ এবং
- পূর্ণ বয়স্ক নারীর দেহে: ৪ - ৫ লাখ।
মানুষের রক্তের বিভিন্ন উপাদানের তারতম্য ঘটলে যে অবস্থার সৃষ্টি হয়, তাকে রক্তের অস্বাভাবিক অবস্থা বলা হয়। যেমন-
১. অ্যানিমিয়া: লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায় অথবা হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক অবস্থার তুলনায় কমে যায়।
২. পলিসাইথিমিয়া: লোহিত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়।
৩. লিউকোসাইটোসিস: শ্বেত কণিকার সংখ্যা স্বাভাবিক অবস্থার মান থেকে বেড়ে যদি ১ ঘন মি.লি. রক্তে ২০,০০০- ৩০,০০০ হয়।
৪. লিউকেমিয়া: নিউমোনিয়া, প্লেগ, কলেরা, প্রভৃতি রোগে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে যায়। কিন্তু যদি শ্বেত কণিকার সংখ্যা অত্যাধিক হারে বেড়ে ১ ঘন মি.লি. রক্তে ৫০,০০০ - ১,০০০,০০০ হয়, তাহলে তাকে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার বলে।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান (প্রাণিবিজ্ঞান) দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)।

৫২.
কোনটি হৃদ রোগের কারণ-
  1. ক) পরিমিত ঘুম
  2. খ) ধুমপান
  3. গ) সুষম খাদ্যগ্রহণ
  4. ঘ) রক্তপাত
ব্যাখ্যা

হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণঃ
১) অতিরিক্ত উৎকণ্ঠা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়।
২) বাবা-মায়ের হৃদরোগ থাকলে তাদের সন্তানদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অধিক থাকে। এর মূল কারণ পরিবারের একই খাদ্যাভ্যাস ও ধূমপানের অভ্যাস।
৩) উচ্চ রক্তচাপ করোনারি হৃদরোগের একটি মারাত্মক রিস্ক ফ্যাক্টর। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ হৃদপিন্ডের জন্য অত্যন্ত ক্ষতিকর।
৪) রক্তে কোলেস্টেরলের মাত্রার আধিক্য হৃদরোগের একটি গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর।
৫) হৃদরোগ হওয়ার পেছনে ডায়াবেটিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের ডায়াবেটিস হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
৬) অধিক ওজন হলে শরীরে রক্ত সরবরাহ করতে হৃদপিণ্ডের অধিক কাজ করতে হয়। যার ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়।
৭) শারীরিকভবে নিস্ক্রিয় লোকদের হৃদরোগ হওয়ার প্রবণতা দেখা যায়। অলস জীবন-যাপন করোনারি হৃদরোগের জন্য আরেকটি রিস্ক ফ্যাক্টর।
৮) হৃদরোগ হওয়ার পেছনে ধূমপানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি নিয়মিত ধূমপান করে থাকেন তার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার ঝুঁকি থাকে।
উৎসঃ একুশে টিভি, ব্রিটানিকা, বিজ্ঞান বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন পত্র-পত্রিকা।

৫৩.
হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ -
  1. ক) আয়োডিন
  2. খ) আমিষ
  3. গ) স্নেহ
  4. ঘ) ভিটামিন
ব্যাখ্যা
হিমোগ্লোবিন আমিষ জাতীয় পদার্থ যা রক্তের লাল রঞ্জক এবং অক্সিজেনের বহন করে৷ উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই।
৫৪.
মানবদেহে পানির পরিমাণ শতকরা কত ভাগ?
  1. ক) ৫০%
  2. খ) ৬০%
  3. গ) ৭০%
  4. ঘ) ৮০%
ব্যাখ্যা

জীববিজ্ঞান বোর্ড বই ২০২০ঃ ৫০ - ৬৫%
সাধারণ বিজ্ঞান বোর্ড বই ২০২০ঃ ৬০ - ৭৫%
-------
মূল পরীক্ষায় নিজের বিবেচনা থেকে উত্তর করুন। জীববিজ্ঞান বোর্ড বই ২০২০ঃ ৫০ - ৬৫% এটাকে বেস্ট অপশন ধরা যায় মনে হচ্ছে।

৫৫.
বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি?
  1. ক) পিতল
  2. খ) তামা
  3. গ) সীসা
  4. ঘ) টাংস্টেন
ব্যাখ্যা
বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি। কিন্তু বৈদ্যুতিক শক্তির অপচয় হয় বলে ফিলামেন্ট দেয়া বাল্বের প্রচলন কমে আসছে। উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী।
৫৬.
হাড় ও দাঁতকে মজবুত করে-
  1. ক) ফসফরাস
  2. খ) আয়োডিন
  3. গ) আয়রন
  4. ঘ) পটাশিয়াম
ব্যাখ্যা
মানবদেহের হাড় ও দাঁত গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে ক্যালসিয়াম ও ফসফরাস।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৫৭.
Do not look down ______ the poor..
  1. ক) on
  2. খ) over
  3. গ) with
  4. ঘ) for
ব্যাখ্যা
Look down on/ look down upon: to think that you are better or more important than someone else, or to think that something is not good enough for you.
She looks down on anyone who hasn’t had a university education.
৫৮.
‘Come with me.’ This is an ___________.
  1. ক) imperative sentence
  2. খ) interrogative sentence
  3. গ) assertive sentence
  4. ঘ) exclamatory sentence
ব্যাখ্যা
যে Sentence দ্বারা কোন আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই Imperative sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই ধরনের বাক্যে Subject (you) গোপন থাকে।
Imperative sentences express request, order, advice, command, and suggestion.
৫৯.
The expression “in a fix” means_____
  1. ক) in a difficult situation
  2. খ) very slow
  3. গ) not able to movie
  4. ঘ) without change
ব্যাখ্যা
If someone is in a fix, they are in a difficult or dangerous situation.
৬০.
Identify the correct spelling:
  1. ক) precarrious
  2. খ) precarious
  3. গ) pricareous
  4. ঘ) precareous
ব্যাখ্যা
Precarious- আশঙ্কাজনক, নিরাপত্তাহীন, অনিশ্চিত।
৬১.
_______ small, the room is well furnished.
  1. ক) Despite
  2. খ) If
  3. গ) Although
  4. ঘ) Unless
ব্যাখ্যা
Although শব্দের অর্থ যদিও। Although যুক্ত বাক্য দুইটি বিপরীতধর্মী ধারণা প্রকাশ করে।
৬২.
You can ask for help _____ you need it.
  1. ক) because
  2. খ) whenever
  3. গ) unless
  4. ঘ) although
ব্যাখ্যা
Whenever- যখনই ; যেকোন সময়ে ; যখনই হোক না কেন।
৬৩.
Identify the word that means the opposite of 'splendid'
  1. ক) extraordinary
  2. খ) ordinary
  3. গ) pompous
  4. ঘ) precious
ব্যাখ্যা
Splendid (adjective) জমকালো; চমৎকার।
Ordinary (adjective) স্বাভাবিক; সাধারণ; গড়পড়তা।
৬৪.
What do we mean by 'tooth and nail'
  1. ক) very strong
  2. খ) desperately
  3. গ) to the core
  4. ঘ) dangerous
ব্যাখ্যা
Tooth and nail অর্থ যথাসাধ্য চেষ্টা করা।
Desperately (adverb) মরিয়া হয়ে; বেপরোয়াভাবে।
৬৫.
I wanted a red shirt, But they only had _______.
  1. ক) a one orange
  2. খ) one orange
  3. গ) an orange one
  4. ঘ) an orange
ব্যাখ্যা
এখানে একটি শার্টের এবং শার্টের colour এর কথা বলা হচ্ছে। আর vowel এর পূর্বে an বসে। তাই সঠিক উত্তর হবে an orange one যা দ্বারা একটি কমলা রঙের শার্টকে বুঝানো হচ্ছে।
৬৬.
_______ a child can understand it.
  1. ক) Though
  2. খ) Even
  3. গ) Although
  4. ঘ) Since
ব্যাখ্যা
Even - এমনকি।
৬৭.
The singular form of 'data ' is ______.
  1. ক) deta
  2. খ) detum
  3. গ) datam
  4. ঘ) datum
ব্যাখ্যা
Um যুক্ত Noun এর বহুবচনের বেলায় সাধারণত Um কে a দ্বারা প্রতিস্থাপিত করা হয়৷যেমন- Agendum, Cranium, Datum, Memorandum এদের বহুবচন হলো যথাক্রমে Agenda, Crania, Data, Memoranda.
৬৮.
Choose the word that has the same meaning as 'frightful'.
  1. ক) awesome
  2. খ) terrific
  3. গ) terrible
  4. ঘ) unpleasant
ব্যাখ্যা
Frightful (adjective) ভয়ঙ্কর; ভয়ানক; ভয়াবহ; ভীতিজনক।
Terrible (adjective) ভয়ংকর; ভীষণ; ভয়াবহ।
৬৯.
'Do you see the flower'? Identify the correct passive form of the above sentence.
  1. ক) Is the flower was seen you?
  2. খ) Is the flower was seen by you?
  3. গ) Has the flower being seen by you?
  4. ঘ) Is the flower seen by you?
ব্যাখ্যা
Am/is/are + obj কে sub + verb এর P.P + by + sub কে obj + question mark.
৭০.
Please speak slowly Here the word ''slowly'' is a/an-
  1. ক) adjective
  2. খ) adverb
  3. গ) verb
  4. ঘ) conjunction
ব্যাখ্যা
Adverb একটি part of speech যা একটি verb, adjective অথবা অন্য একটি adverb কে বর্ণনা করে। আলোচ্য বাক্যে “slowly” শব্দটি verb “speak” কে modify করে, তাই “slowly” একটি adverb.
৭১.
He has been working here ____ three years.
  1. ক) since
  2. খ) for
  3. গ) in
  4. ঘ) during
ব্যাখ্যা
for + period: a ''period'' is a duration of time - five minutes, two weeks, six years. For means ''from the beginning of the period to the end of the period''. since + point: a ''point'' is a precise moment in time - 9 o'clock, 1st January, Monday. Since means ''from a point in the past until now''.
৭২.
He came to Bangladesh____ november, 1993
  1. ক) in
  2. খ) on
  3. গ) at
  4. ঘ) since
ব্যাখ্যা
তারিখের পূর্বে on বসে। ছোট কোন সময়ের পূর্বে at বসে। 'হইতে' অর্থে point of time এর পূর্বে since বসে। মাস এবং বছরের পূর্বে in বসে।
৭৩.
Choose the correct indirect speech: He said ''What a beautiful bird!''
  1. ক) He said that what a beautiful bird it was.
  2. খ) He exclaimed that it was a very beautiful bird.
  3. গ) He exclaimed that what a beautiful bird
  4. ঘ) he said that it wa a very beautiful bird.
ব্যাখ্যা
Sub + exclaimed + that + reported speech এর sub (কিন্তু এখানে ধরে নিতে হবে) + reporting verb এর tense অনুসারে verb + article + very/great + adjective + noun.
৭৪.
A person who thinks and talks too much about himself is called a/an_____
  1. ক) selfish
  2. খ) egocentric
  3. গ) egotism
  4. ঘ) egoist
ব্যাখ্যা
Egoist (noun) (অহংবাদী; আত্মবাদী) One devoted to one's own interests and advancement; an egocentric person.
৭৫.
Is he jealous ______ her fame?
  1. ক) of
  2. খ) for
  3. গ) with
  4. ঘ) over
ব্যাখ্যা
Jealous (of somebody/something) পরশ্রীকাতর; ঈর্ষাকাতর: jealous of somebody else’s success.
৭৬.
The flower smells _____.
  1. ক) sweet
  2. খ) sweely
  3. গ) fragrantly
  4. ঘ) pleasant
ব্যাখ্যা
Smell শব্দটির পর word এর adjective form বসে। তাই বাক্যে সঠিক উত্তর হিসেবে sweet বসবে।
৭৭.
The party was a disaster. There _____ there.
  1. ক) wasn't nobody
  2. খ) was anybody
  3. গ) was nobody
  4. ঘ) was somebody
ব্যাখ্যা
বাক্যটির অর্থ অনুসারে, শূন্যস্থানে was nobody বসবে। বাক্যটির অর্থঃ সভাটি একটি বিপর্যয় ছিল, সেখানে কেউ ছিল না।
৭৮.
The noun form of the word 'Prevent' is _______.
  1. ক) preventable
  2. খ) prevention
  3. গ) prevented
  4. ঘ) preventing
ব্যাখ্যা

preventable, preventible- adjective
prevention, preventability- noun
preventingly-adverb
nonpreventable- adjective

৭৯.
Which one is correct?
  1. ক) Sundarban
  2. খ) The Sundarbans
  3. গ) The Sundarban
  4. ঘ) Sundarbans
ব্যাখ্যা
সঠিক option টি হলো the sundarbans কেননা এটি plural হিসেবে ব্যবহৃত হয় এবং এর পূর্বে the article ব্যবহৃত হয় ।
৮০.
The phrase verb “break into” means ________.
  1. ক) stop suddenly
  2. খ) move very fast
  3. গ) enter by force
  4. ঘ) attack violently
ব্যাখ্যা
Break into বলপূর্বক প্রবেশ করা।
৮১.
Walking is a good exercise. The word “Walking” in the above sentence is a-
  1. ক) particle
  2. খ) verb
  3. গ) gerund
  4. ঘ) phrase
ব্যাখ্যা
এখানে “Walking” Gerund হিসেবে ব্যবহৃত হয়েছে। উল্লেখ্য, Gerund একই সাথে verb ও noun এর কাজ করে।
৮২.
ছয় অংকের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে ২, ৩, ৪, ৫ ও ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ক) ১৯
  2. খ) ২০
  3. গ) ২১
  4. ঘ) ৩০
ব্যাখ্যা
এখানে ৩,৪,৫ ও ৬ এর ল.সা.গু. = ৬০, এখন ছয় অংকের বৃহত্তম সংখ্যা ৯৯৯৯৯৯ কে ৬০ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ৩৯, সুতরাং ছয় অংকের বৃহত্তম সংখ্যার সাথে (৬০ - ৩৯) = ২১ ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে ২,৩,৪,৫ ও ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
৮৩.
logx√343 = 3/2 হলে x = ?
  1. ক) √7
  2. খ) 7
  3. গ) 7√7
  4. ঘ) 72
ব্যাখ্যা

logx√343 = 3/2 ⇒ x3/2 = √7³ ⇒ x3/2 = (7³)1/2 ⇒ x3/2 = 73/2 ⇒ x = 7.

৮৪.
দুটি সংখ্যার গুনফল ২২৫০ এবং ভাগফল ৯/১০ । সংখ্যা দুটির অন্তর-
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৪৫
  4. ঘ) ৫০
ব্যাখ্যা

ধরি, সংখ্যাদুটি x ও y
প্রশ্নমতে,
xy = 2250
বা, x/2250 = 1/y
এবং x/y = 9/10
বা, x.1/y = 9/10
বা, x.x/2250 = 9/10
বা, x^2 = (9×2250)/10
বা, x = 45
তাহলে 45.1/y = 9/10
বা, y = 50
সুতরাং y - x = 50 - 45 = 5.

৮৫.
a2 = 3a−1 হলে (a8 + 1)/a4 = ?
  1. ক) 47
  2. খ) 49
  3. গ) 51
  4. ঘ) 53
ব্যাখ্যা

 a² = 3a−1
⇒ a² + 1= 3a
⇒ (a² + 1)/a = 3
⇒ a + 1/a = 3
⇒(a + 1/a)² = 3²
⇒ a² + 2.a.1/a + 1/a² = 9
⇒ a² + 1/a² = 9 - 2
⇒ (a² + 1/a²)² = 7²
⇒ a4 + 2.a².1/a² + 1/a4 = 49
⇒ a4 + 1/a4 = 49 - 2
⇒ a4 + 1/a4 = 47

৮৬.
একটি বিদ্যালয়ে ৪৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৪৮% ছাত্রী। ঐ বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত?
  1. ক) ২১৬ জন
  2. খ) ২২৪ জন
  3. গ) ২৩২ জন
  4. ঘ) ২৩৪ জন
ব্যাখ্যা
সুতরাং ছাত্রসংখ্যা = ৪৫০ এর (১০০ - ৪৮%) = ২৩৪ জন।
৮৭.
2tanθ/(1 + tan2θ = ?
  1. ক) tanz2θ
  2. খ) 2cos2θ/2
  3. গ) 2sinθcosθ
  4. ঘ) cos2θ
ব্যাখ্যা

2tanθ/(1 + tan2θ) = sin2θ = 2sinθcosθ

৮৮.
(5.3n-27.3n-2)/(3n-3n-1) এর মান-
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা

(5.3n-27.3n-2)/(3n-3n-1) = (5.3n - 27.3n.3-2)/(3n - 3n.3-1) = 3n(5-27.1/3²)/3n(1 -1/3) = (5 - 3)/(2/3) = 2/2/3 = 3

৮৯.
a3+b3 = 16 এবং a + b = 4 হলে ab = ?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা

a³ + b³ = 16
⇒ (a + b)³ - 3ab(a + b) = 16
⇒ 4³ - 3ab.4 = 16
⇒ 64 - 16 = 12ab
⇒ 12ab = 48
∴ ab = 4.

৯০.
০.২×০.১ = ?
  1. ক) ০.২
  2. খ) ০.০২
  3. গ) ২
  4. ঘ) ১/২
ব্যাখ্যা
০.২×০.১ = ০.০২
৯১.
একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম । এতে সোনা ও তামার অনুপাত ৩:২ । কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫:১ হবে?
  1. ক) ১০ গ্রাম
  2. খ) ১৫ গ্রাম
  3. গ) ৩৫ গ্রাম
  4. ঘ) ৪০ গ্রাম
ব্যাখ্যা

অনুপাত দুটির যোগফল = ৩ +২ = ৫ গ্রাম
সোনার পরিমান ১৫ গ্রাম, তামার পরিমান ১০ গ্রাম
ধরি, সোনা মিশাতে হবে x গ্রাম, তাহলে,
(১৫ + x )/১০ = ৫/১
১৫ + x = ৫০
x = ৩৫

৯২.
৯০ কোন সংখ্যার ৭৫%?
  1. ক) ১২০
  2. খ) ১২৫
  3. গ) ১৩০
  4. ঘ) ১৩৫
ব্যাখ্যা

সংখ্যাটি x হলে,
প্রশ্নমতে-
x × ৭৫/১০০ = ৯০
বা, x = ৯০× ১০০/৭৫
∴ x = ১২০

৯৩.
a-{a-(a+1)} = কত?
  1. ক) a-1
  2. খ) 1
  3. গ) a
  4. ঘ) a+1
ব্যাখ্যা

a-{a-(a+1)}
= a-{a-a-1}
= a+1

৯৪.
৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
  1. ক) ৫
  2. খ) ৩
  3. গ) ৭
  4. ঘ) ৪
ব্যাখ্যা

৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যাঃ ৪৩, ৪৭,৫৩,৫৯।
৪৩ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যাঃ ৪৩, ৪৭,৫৩,৫৯।
৪৩ এবং ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যাঃ ৪৭,৫৩,৫৯।

৯৫.
f(x) = x3-2x+10 হলে f(0) = কত?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) 5
  4. ঘ) 10
ব্যাখ্যা

f(x) = x³ -2x +10
f(0) = 0³ - 2×0 +10 = 10

৯৬.
১ মিটার সমান কত ইঞ্চি?
  1. ক) ৩৯.৪৭
  2. খ) ৩৭.৩৯
  3. গ) ৩৯.৩৭
  4. ঘ) ৩৭.৪৯
ব্যাখ্যা
এক মিটার সমান ৩৯.৩৭ ইঞ্চি।
৯৭.
কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে?
  1. ক) ৫৩
  2. খ) ৬৩
  3. গ) ৩৬
  4. ঘ) ৩৫
ব্যাখ্যা

সংখ্যাটি ‘ক’ হলে,
(ক/২)+৬ = ২ক/৩
বা, (২ক/৩) - (ক/২) = ৬
বা, (৪ক-৩ক)/৬ = ৬
বা, ক/৬ = ৬
∴ ক = ৩৬।

৯৮.
বর্গক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য 5√2 একক হলে উহার এক বাহুর দৈর্ঘ্য -
  1. ক) 5 একক
  2. খ) 25 একক
  3. গ) 50 একক
  4. ঘ) 100 একক
ব্যাখ্যা

ধরি, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x
এখন, কর্ণের দৈর্ঘ্য x√2 = 5√2
∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x = 5

৯৯.
x+y = 12 এবং x-y = 2 হলে xy = ?
  1. ক) 35
  2. খ) 140
  3. গ) 70
  4. ঘ) 144
ব্যাখ্যা

x+y+x-y = 12+2
বা, 2x = 14
বা, X = 7
∴ y = 5
So, xy = 35

১০০.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
  1. ক) ১৬
  2. খ) ১৮
  3. গ) ২০
  4. ঘ) ২৪
ব্যাখ্যা

ধরি সংখ্যাটি ক
শর্তমতে, ৩ক + ২ক = ৯০
বা, ৫ক = ৯০
∴ ক = ১৮