পরীক্ষা আর্কাইভ

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি

পরীক্ষা১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
পরীক্ষা - ০৫ আইন বিষয়াবলী- ৩ Subject: The Code of Civil Procedure, 1908 Topic: Execution (Section 36-74), Execution of Decrees and Orders (Order 21), Death, Marriage, and Insolvency of Parties (Order 22), Withdrawal and Adjustment of Suits (Order 23), Special Suits (Sections 79-81, 83-87, Orders 32, 33, 35), Appointment of Commission (Section 75-78 & Order 26), Arrest and Attachment before judgement (Order 38).
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
দেওয়ানি কার্যবিধির ধারা ৩৯(১)(ঘ) অনুযায়ী, ডিক্রি অন্য আদালতে কার্যকরের জন্য প্রেরণের সময় আদালতের কী করতে হবে?
  1. কারণ লিপিবদ্ধ করতে হবে
  2. ডিক্রিধারীর অনুমতি নিতে হবে
  3. High Court-এর অনুমোদন নিতে হবে
  4. Judgment-debtor-কে শুনানি দিতে হবে
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধির ধারা ৩৯(১)(ঘ) যে, ডিক্রি প্রদানকারী আদালত যদি অন্য যেকোনো কারণেই (which it shall record in writing) মনে করেন যে ডিক্রিটি অন্য আদালত দ্বারা কার্যকর করা উচিত, তাহলে তাঁকে সেই কারণ লিখিতভাবে লিপিবদ্ধ করতে হবে। এটি একটি বাধ্যতামূলক শর্ত।

⇒ দেওয়ানি কার্যবিধির ধারা ৩৯: ডিক্রি স্থানান্ত:
(১) যে আদালত একটি ডিক্রি জারি করেছেন, সেই আদালত ডিক্রিদারের (decree-holder) আবেদনের ভিত্তিতে, ডিক্রিটি জারির (execution) জন্য অন্য একটি আদালতে প্রেরণ করতে পারেন, যদি—
(ক) যে ব্যক্তির বিরুদ্ধে ডিক্রি পাস করা হয়েছে তিনি প্রকৃতপক্ষে এবং স্বেচ্ছায় সেই অন্য আদালতের স্থানীয় এখতিয়ার সীমার মধ্যে বসবাস করেন বা ব্যবসা পরিচালনা করেন, অথবা ব্যক্তিগতভাবে লাভের জন্য কাজ করেন, অথবা
(খ) ডিক্রি প্রদানকারী আদালতের স্থানীয় এখতিয়ার সীমার মধ্যে সেই ব্যক্তির পর্যাপ্ত সম্পত্তি না থাকে যা ডিক্রিটি সন্তুষ্ট করার জন্য যথেষ্ট, কিন্তু সেই অন্য আদালতের স্থানীয় এখতিয়ার সীমার মধ্যে তার সম্পত্তি থাকে, অথবা
(গ) ডিক্রিটি এমন স্থাবর সম্পত্তি বিক্রয় বা হস্তান্তরের নির্দেশ দেয় যা ডিক্রি প্রদানকারী আদালতের স্থানীয় এখতিয়ার সীমার বাইরে অবস্থিত, অথবা
(ঘ) ডিক্রি প্রদানকারী আদালত অন্য কোনো কারণে, যা তিনি লিখিতভাবে লিপিবদ্ধ করবেন, মনে করেন যে ডিক্রিটি সেই অন্য আদালত কর্তৃক জারি করা উচিত।
(২) যে আদালত একটি ডিক্রি পাস করেছেন, তিনি স্বতঃপ্রণোদিতভাবে (of its own motion) উপযুক্ত এখতিয়ার সম্পন্ন যেকোনো অধস্তন আদালতে ডিক্রিটি জারির জন্য প্রেরণ করতে পারেন।

⇒ The Code of Civil Procedure, 1908 section- 39. Transfer of decree:
(1) The Court which passed a decree may, on the application of the decree-holder, send it for execution to another Court,- 
(a) if the person against whom the decree is passed actually and voluntarily resides or carries on business, or personally works for gain, within the local limits of the jurisdiction of such other Court, or 
(b) if such person has not property within the local limits of the jurisdiction of the Court which passed the decree sufficient to satisfy such decree and has property within the local limits of the jurisdiction of such other Court, or 
(c) if the decree directs the sale or delivery of immovable property situate outside the local limits of the jurisdiction of the Court which passed it, or 
(d) if the Court which passed the decree considers for any other reason, which it shall record in writing, that the decree should be executed by such other Court. 
(2) The Court which passed a decree may of its own motion send it for execution to any subordinate Court of competent jurisdiction.

.
"Sales of immoveable property in execution of decrees may be ordered by any Court other than a Court of Small Causes" - এই বিধানটি পাওয়া যায় কোন আদেশ ও বিধিতে?
  1. আদেশ-২০, বিধি-৮২
  2. আদেশ-২২, বিধি-৮০
  3. আদেশ-২১, বিধি-৮০
  4. আদেশ-২১, বিধি-৮২
ব্যাখ্যা

⇒ According to Order-21, Rule-82 of the Code of Civil Procedure, 1908,
“Sales of immoveable property in execution of decrees may be ordered by any Court other than a Court of Small Causes.”
This means all courts — except the Court of Small Causes — have the authority to order the sale of immovable property when executing a decree.

Sale of Immoveable Property:
⇒ Order XXI, Rule 82 – Code of Civil Procedure, 1908- What Courts may order sales:
- Sales of immoveable property in execution of decrees may be ordered by any Court other than a Court of Small Causes.

অস্থাবর সম্পত্তি বিক্রয়:
⇒ দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর আদেশ-২১, বিধি-৮২ – যে আদালত বিক্রয়ের আদেশ দিতে পারে:
ডিক্রি কার্যকর করার ক্ষেত্রে অস্থাবর সম্পত্তি বিক্রয়ের আদেশ Court of Small Causes আদালত ব্যতীত যেকোনো আদালত দিতে পারে।

.
দেওয়ানি কার্যবিধির আদেশ-২২, বিধি-৩(২) অনুসারে, যদি একজন বাদীর মৃত্যুতে আইন নির্দিষ্ট সময়ের মধ্যে তার আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার জন্য আবেদন না করা হয়, তাহলে-
  1. মোকদ্দমাটি স্থগিত থাকবে
  2. সম্পূর্ণ মোকদ্দমা বাতিল হবে
  3. মৃত বাদীর সাপেক্ষে মোকদ্দমাটি বাতিল গণ্য হবে
  4. আদালত স্বপ্রণোদিত হয়ে প্রতিনিধি নিয়োগ করবে
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধির আদেশ-২২, বিধি-৩(২) এর বিধান: "Where within the time limited by law no application is made under sub-rule (1), the suit shall abate so far as the deceased plaintiff is concerned"
- অর্থাৎ, আইন কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে যদি মৃত বাদীর আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার জন্য আবেদন না করা হয়, তাহলে মৃত বাদীর সাপেক্ষে মোকদ্দমাটি বাতিল (abate) গণ্য হবে।

⇒ The Code of Civil Procedure, 1908: Order-22, Rule-3: Procedure in case of death of one of several plaintiffs or of sole plaintiff:
(1) Where one of two or more plaintiffs dies and the right to sue does not survive to the surviving plaintiff or plaintiffs alone, or a sole plaintiff or sole surviving plaintiff dies and the right to sue survives, the Court, on an application made in that behalf, shall cause the legal representative of the deceased plaintiff to be made a party and shall proceed with the suit.
(2) Where within the time limited by law no application is made under sub-rule (1), the suit shall abate so far as the deceased plaintiff is concerned, and, on the application of the defendant, the Court may award to him the costs which he may have incurred in defending the suit, to be recovered from the estate of the deceased plaintiff.

.
দেওয়ানি কার্যবিধির আদেশ-৩৩ বিধি-৫(গ) অনুসারে, 'দরিদ্র' (pauper) হিসেবে আবেদন দাখিলের আগের কত মাসের মধ্যে সম্পত্তি হস্তান্তর করলে আবেদন খারিজ হবে?
  1. ১ মাস
  2. ২ মাস
  3. ৩ মাস
  4. ৬ মাস
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধির আদেশ ৩৩ অনুযায়ী, কোন ব্যক্তি মোকদ্দমা  দায়ের করতে প্রয়োজনীয় কোর্ট ফি দিতে অক্ষম বা যে ক্ষেত্রে কোন কোর্ট ফি নির্ধারণ থাকে না সেক্ষেত্রে তার প্রয়োজনীয় পরিধেয় বস্ত্র এবং মামলার বিষয়বস্তু ছাড়া ৫০০০ টাকার বেশি সম্পত্তি না থাকলে উক্ত ব্যক্তি নিঃস্ব হিসেবে গণ্য হবে। নিঃস্ব ব্যক্তি হিসেবে মামলা করার অনুমতির জন্য আবেদন করতে হবে। তবে আবেদন প্রত্যাখ্যান হবে যদি আবেদনের ২ মাস পূর্বে প্রতিরোধমূলক সম্পত্তি হস্তান্তর করে।

অর্থাৎ, দরিদ্র হিসেবে মামলা দায়েরের আবেদন জমা দেওয়ার ২ মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি প্রতারণামূলকভাবে বা দরিদ্র হিসেবে আবেদন করতে সক্ষম হওয়ার উদ্দেশ্যে কোনো সম্পত্তি হস্তান্তর করেন, তাহলে তার আবেদন খারিজ করা হবে।

⇒ দেওয়ানি কার্যবিধির আদেশ-৩৩ বিধি-৫ এর বিধান: আবেদন পত্র প্রত্যাখ্যান (Rejection of application): নিম্নোক্ত কারণে নিঃস্ব ব্যক্তির আবেদনপত্র প্রত্যাখ্যান করা যায়-
- নির্ধারিত বিধান অনুসারে আবেদনপত্র গঠন ও দাখিল করা হয়নি; বা  আবেদনকারী নিঃস্ব নয়; বা সে আবেদনপত্র দাখিলে অব্যবহিত দুই মাসের মধ্যে প্রতারণামূলকভাবে নিঃস্ব ব্যক্তি হিসাবে মোকদ্দমা করার অনুমতি লাভের জন্য আবেদন করতে সমর্থ হওয়ার জন্য কোন সম্পত্তি হস্তান্তর করেছে; বা সে তার অভিযোগের কোন নালিশের কারণ উল্লেখ না করে, বা সে প্রস্তাবিত মোকদ্দমার বিষয়বস্তু সম্পর্কে কোন চুক্তিতে পৌঁছেছে যার ফলে উক্ত বিষয় বস্তুতে অন্য কোন ব্যক্তির স্বার্থ সৃষ্ট হয়েছে।
-------
⇒ The Code of Civil Procedure, 1908: Order-33 Rule-5: Rejection of application:
The Court shall reject an application for permission to sue as a pauper:
(a) where it is not framed and presented in the manner prescribed by rules 2 and 3, or
(b) where the applicant is not a pauper, or
(c) where he has, within two months next before the presentation of the application, disposed of any property fraudulently or in order to be able to apply for permission to sue as a pauper, or
(d) where his allegations do not show a cause of action, or
(e) where he has entered into any agreement with reference to the subject-matter of the proposed suit under which any other person has obtained an interest in such subjectmatter.

.
দেওয়ানি কার্যবিধির বিধান অনুযায়ী, গুরুতর অসুস্থতার কারণে ওয়ারেন্ট জারির পরও গ্রেপ্তার বাতিল করতে পারে কে?
  1. সরকার
  2. পুলিশ
  3. আদালত
  4. উল্লিখিত সবাই
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর ৫৯ ধারা অনুযায়ী: "At any time after a warrant for the arrest of a judgment-debtor has been issued, the Court may cancel it on the ground of his serious illness."
অর্থাৎ, রায়সিদ্ধ দেনাদারকে গ্রেফতারের জন্য যদি পরোয়ানা ইস্যু করা হয়ে থাকে, এবং পরবর্তীতে দেখা যায় যে তিনি গুরুতর অসুস্থ, তাহলে আদালত উক্ত পরোয়ানাটি বাতিল করতে পারেন।

⇒ দেওয়ানি কার্যবিধি ১৯০৮ সালের আইন এর ৫৯ ধারা অনুযায়ী দেনাদারকে গ্রেফতার করার পর কোন ব্যক্তি গুরুতর অসুস্থ হইলে তাকে মুক্তি দেওয়ার বিধান আছে। 
দেওয়ানি কার্যবিধি ৫৯ ধারার বিধান অসুস্থতার দরুন মুক্তি:
১) কোন রায়সিদ্ধ দেনাদারকে গ্রেফতার করার জন্য পরোয়ানা জারির পর যে কোন সময় তার গুরুতর অসুস্থতার কারণে আদালত তা নাকচ করতে পারেন।
২) রায়সিদ্ধ দেনাদারকে গ্রেফতারের পর আদালত যদি মনে করেন যে, স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় ঐ ব্যক্তিকে দেওয়ানি জেলে আটক রাখা চলে না, তাহলে আদালত তাকে মুক্তি দিতে পারবেন।
৩) দেওয়ানি জেলে আটক রায়সিদ্ধ দেনাদার নিম্নলিখিত উপায়ে মুক্তি পেতে পারে-
ক) কোন সংক্রামক বা ক্ষতিকারক রোগের দরুন সরকার তাকে মুক্তি দিতে পারেন; বা
খ) উক্ত ব্যক্তির গুরুতর অসুস্থতার দরুন সোপর্দকারী আদালত বা তা যে আদালতের অধীনস্ত তদ্রূপ কোন আদালত তাকে মুক্তি দিতে পারেন।
৪) এই ধারার অধীনে মুক্তিপ্রাপ্ত রায়সিদ্ধ দেনাদারকে পুনরায় গ্রেফতার করা যেতে পারে, কিন্তু উক্ত ব্যক্তিকে দেওয়ানি জেলে আটক রাখার মোট মেয়াদ গড়ে ৫৮ ধারায় উল্লিখিত মেয়াদের অধিক হবে না।
-----------
⇒ The Code of Civil Procedure, 1908- Section 59. Release on ground of illness:
(1) At any time after a warrant for the arrest of a judgment-debtor has been issued the Court may cancel it on the ground of his serious illness. 
(2) Where a judgment-debtor has been arrested, the Court may release him if, in its opinion, he is not in a fit state of health to be detained in the civil prison. 
(3) Where a judgment-debtor has been committed to the civil prison, he may be released therefrom- 
(a) by the Government, on the ground of the existence of any infectious or contagious disease, or 
(b) by the committing Court, or any Court to which that Court is subordinate, on the ground of his suffering from any serious illness. 
(4) A judgment-debtor released under this section may be re-arrested, but the period of his detention in the civil prison shall not in the aggregate exceed that prescribed by section 58.

.
দেওয়ানি কার্যবিধির কোন বিধিতে বলা হয়েছে যে বিদেশে অবস্থানরত সাক্ষীর সাক্ষ্য প্রয়োজন হলে আদালত কমিশন বা ‘Letter of Request’ ইস্যু করতে পারে?
  1. আদেশ ২৬, বিধি ৪
  2. আদেশ ২৬, বিধি ৫
  3. আদেশ ২৬, বিধি ৬
  4. আদেশ ২৬, বিধি ৭
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধির আদেশ ২৬-এর বিধি ৫-এ স্পষ্টভাবে লেখা আছে: যদি কোনো সাক্ষী বাংলাদেশের বাইরে (অর্থাৎ বিদেশে) থাকেন এবং তার সাক্ষ্য মামলার জন্য খুব দরকারি হয়, তাহলে বাংলাদেশের আদালত দুটি জিনিসের যেকোনো একটা করতে পারে:
১) কমিশন জারি করতে পারে (যেমন অন্য দেশের আদালতে পাঠানো), অথবা
২) Letter of Request (অর্থাৎ আনুষ্ঠানিক চিঠি) পাঠাতে পারে।
- এই চিঠি বা কমিশন পেয়ে বিদেশের আদালত সেই সাক্ষীকে ডেকে তার জবানবন্দি নেবে এবং বাংলাদেশের আদালতে পাঠিয়ে দেবে।

অর্থাৎ, দেওয়ানি কার্যবিধির আদেশ ২৬-এর বিধি ৫ অনুসারে বাংলাদেশের বাইরে বসবাসকারী কোনো ব্যক্তির সাক্ষ্য প্রয়োজন হলে আদালত কমিশন (commission) বা অনুরোধপত্র (letter of request) জারি করতে পারেন।

⇒ The Code of Civil Procedure, 1908: Order-26 Rule-5.Commission or Request to examine witness not within Bangladesh:
- Where any Court to which application is made for the issue of commission for the examination of a person residing at any place not within Bangladesh is satisfied that the evidence of such person is necessary, the Court may issue such commission or a letter of request. 

.
দেওয়ানি কার্যবিধির আদেশ-২২, বিধি-৯ক অনুযায়ী, আদালত আবেদনকারীর উপর খরচ বা জরিমানা আরোপ করতে পারবে কত পরিমাণ পর্যন্ত?
  1. সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত
  2. সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত
  3. সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত
  4. সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধির আদেশ-২২, বিধি-৯ক এর বিধান অনুসারে, আদালত আবেদনকারীকে সর্বোচ্চ ৩,০০০ (তিন হাজার) টাকা পর্যন্ত খরচ (cost) দিতে নির্দেশ করতে পারে।

⇒ দেওয়ানি কার্যবিধির আদেশ ২২ বিধি-৯ক-এর বিধান সরাসরি খারিজ বা বাতিল আদেশ রহিতকরণ:
এই নিয়মের উদ্দেশ্য হলো মামলা দ্রুত নিষ্পত্তি করা এবং দেরি এড়ানো। যদি কোনো মামলার বাদী মারা যান বা দেউলিয়া হয়ে যান, তাহলে তার আইনগত প্রতিনিধি অথবা দেউলিয়া বাদীর অধিগ্রহণকারী বা রিসিভার আদালতে আবেদন করতে পারেন মামলা বাতিল বা খারিজের আদেশ বাতিল করার জন্য। তবে-
- এই আবেদন অবশ্যই ৬০ দিনের মধ্যে করতে হবে।
- আদালত এই আবেদন মঞ্জুর করতে পারে, কোনো প্রমাণ চাওয়া ছাড়াই।
- আদালত আবেদনকারীকে সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত জরিমানা বা খরচ দিতে বলতে পারে।

⇒ The Code of Civil Procedure, 1908-Order 22 Rule-9A- Directly setting aside abatement or dismissal: 
Notwithstanding anything contained in rule 9 or any other law, where the legal representative of a deceased plaintiff or the assignee or the receiver of any insolvent plaintiff files an application for setting aside abatement or dismissal made under this Order, within sixty days of abatement or dismissal, the Court may, in order to avoid delay and expedite disposal, set aside the abatement or dismissal without requiring the applicant to adduce evidence to prove sufficient cause as required under rule 9, but requiring him to pay such cost not exceeding three thousand taka as the Court may deem appropriate.

.
দেওয়ানি কার্যবিধির কোন ধারা বিধান অনুযায়ী, ডিক্রির মতোই অর্ডারও একই পদ্ধতিতে কার্যকর করা হবে?
  1. ধারা ৩৬
  2. ধারা ৩৭
  3. ধারা ৩৮
  4. ধারা ৩৯
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর ধারা ৩৬-এর শিরোনামই হল "Application to orders" (অর্ডারে প্রযোজ্যতা)। এই ধারাটি স্পষ্টভাবে বিধান দেয় যে, ডিক্রি কার্যকর করার জন্য এই কোডের যেসব বিধান প্রযোজ্য, সেগুলো, যতদূর পর্যন্ত প্রাসঙ্গিক, অর্ডার কার্যকর করার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য বলে গণ্য হবে।
- অর্থাৎ, আদেশ (Order) কার্যকর করতে গিয়েও ডিক্রি (Decree) কার্যকর করার নিয়ম অনুসরণ করা যায়।

⇒ দেওয়ানি কার্যবিধির ৩৬ ধারার ধারার বিধান আদেশের ক্ষেত্রে প্রয়োগ: 
- এই বিধিতে ডিক্রি কার্যকর করার জন্য যে সকল বিধান আছে, তা যতটুকু প্রযোজ্য, আদেশ কার্যকর করার ক্ষেত্রেও সেই বিধানসমূহ প্রযোজ্য বলে গণ্য হবে।
------- 
⇒ The Code of Civil Procedure, 1908: Section: 36. Application to orders:
- The provisions of this Code relating to the execution of decrees shall, so far as they are applicable, be deemed to apply to the execution of orders.

.
ঢাকা জেলার একটি আদালত কর্তৃক প্রদত্ত ডিক্রি চট্টগ্রাম জেলায় কার্যকর করার জন্য প্রেরণ করা হলে, ডিক্রিটি কোথায় পাঠাতে হবে?
  1. হাইকোর্ট বিভাগে পাঠাতে হবে।
  2. চট্টগ্রাম জেলা আদালতে পাঠাতে হবে।
  3. সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পাঠাতে হবে।
  4. চট্টগ্রামের নির্দিষ্ট জারিকারী আদালতে সরাসরি পাঠাতে হবে।
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধির আদেশ-২১, বিধি-৫ অনুসারে, যখন ডিক্রি কার্যকর করার জন্য ভিন্ন জেলার আদালতে প্রেরণ করতে হয় (যেমন: ঢাকা জেলা থেকে চট্টগ্রাম জেলায়), তখন ডিক্রিদানকারী আদালত (ঢাকা) ডিক্রিটি সংশ্লিষ্ট জেলার জেলা আদালতে (চট্টগ্রাম জেলা আদালত) প্রেরণ করবে।
বিধিতে স্পষ্টভাবে বলা আছে:
- একই জেলায় অবস্থিত হলে → সরাসরি কার্যকরকারী আদালতে প্রেরণ। 
- ভিন্ন জেলায় অবস্থিত হলে → সংশ্লিষ্ট জেলা আদালতের মাধ্যমে প্রেরণ। 
অতএব, চট্টগ্রাম জেলার নির্দিষ্ট কার্যকরকারী আদালতে সরাসরি পাঠানো হবে না; বরং চট্টগ্রাম জেলা আদালতের মাধ্যমে প্রেরণ করতে হবে।

⇒ দেওয়ানি কার্যবিধির আদেশ-২১, বিধি-৫: স্থানান্তরের পদ্ধতি (Mode of transfer): ডিক্রিদানকারী আদালত এবং ডিক্রি জারির জন্য যে আদালতে প্রেরিত হবে সে আদালত যদি একই জেলায় অবস্থিত হয় তবে ডিক্রি সরাসরি শেষোক্ত আদালতে প্রেরণ করবেন কিন্তু ভিন্ন জেলায় অবস্থিত হলে, ডিক্রিদানকারী আদালত তা সেই জেলার জেলা আদালতে প্রেরণ করবেন।
-------------
⇒ The Code of Civil Procedure, 1908: Order-21 Rule-5.-Mode of transfer:
- Where the Court to which a decree is to be sent for execution is situate within the same district as the Court which passed such decree, such Court shall send the same directly to the former Court. But, where the Court to which the decree is to be sent for execution is situate in a different district, the Court which passed it shall send it to the District Court of the district in which the decree is to be executed. 

১০.
দেওয়ানি কার্যবিধির আদেশ-৩২, বিধি-৯(১) অনুসারে, Next Friend কখন অপসারণ করা যেতে পারে?
  1. স্বার্থ নাবালকের বিরোধী হলে
  2. দায়িত্ব সঠিকভাবে পালন না করলে
  3. বাংলাদেশের বাইরে চলে গেলে
  4.  উপরের সবগুলো
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধির আদেশ ৩২, বিধি ৯(১) অনুসারে নিম্নলিখিত যেকোনো কারণেই Next Friend-কে অপসারণ করা যেতে পারে:
ক) স্বার্থ নাবালকের বিরোধী হলে - যখন Next Friend-এর স্বার্থ নাবালকের স্বার্থের বিরোধী হয়। 
খ) দায়িত্ব সঠিকভাবে পালন না করলে - যখন Next Friend তার দায়িত্ব সঠিকভাবে পালন না করে। 
গ) বাংলাদেশের বাইরে চলে গেলে - যখন মামলা বিচারাধীন থাকাকালীন Next Friend বাংলাদেশের বাইরে চলে যায়।
- এছাড়াও আদালত যেকোনো অন্য যথেষ্ট কারণেও Next Friend-কে অপসারণ করতে পারে।
- তাই উপরের সবগুলো অবস্থাতেই আদালত উল্লেখযোগ্য ও যুক্তিসঙ্গত কারণ মনে করলে নেকস্ট ফ্রেন্ডকে অপসারণের নির্দেশ দিতে পারে এবং মামলার খরচ সম্পর্কেও আদেশ দিতে পারে।

⇒ দেওয়ানি কার্যবিধির আদেশ-৩২, বিধি-৯: Next Friend অপসারণ:
(১) যখন কোন নাবালকের Next Friend এর স্বার্থে ঐ নাবালকের স্বার্থের প্রতিকূলে বা যখন সে এমন বিবাদীর সাথে সংশ্লিষ্ট, যার স্বার্থ ঐ নাবালকের স্বার্থের প্রতিকূলে যার দরুণ তার দ্বারা উক্ত নাবালকের স্বার্থ যথার্থভাবে সংরক্ষণ সম্ভব নহে, অথবা যখন সে তার কর্তব্য পালন করে না বা মামলা বিচারাধীন থাকাকারে বাংলাদেশে বসবাস করা শেষ করে অথবা অন্য কোন যথেষ্ট কারণে নাবালকের তরফ হতে বা বিবাদী কর্তৃক তার অপসারণের জন্য আবেদন করা যাবে এবং আদালত যদি প্রদর্শিত কারণের যথার্থতা সম্পর্কে পরিতুষ্ট হন, তবে Next Friend-কে তদানুসারে অপসারণের নির্দেশ দিতে পারেন এবং খরচা সম্পর্কে অন্য কোন উপযুক্ত আদেশ দিতে পারেন।
(২) যেক্ষেত্রে কোন Next Friend বা অভিভাবক এতদুদ্দেশ্যে কোন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নিযুক্ত বা ঘোষিত হয়নি এবং উক্ত মতে নিযুক্ত বা ঘোষিত কোন অভিভাবক Next Friend এর স্থলে নিজেই নিযুক্ত হতে ইচ্ছা পোষণ করে আবেদন লিপিবদ্ধ করে মনে করেন যে, উক্ত অভিভাবককে নাবালকের Next Friend নিয়োগ করা উচি নহে, এবং আবেদনকারীকে তার স্থলে আদালতের বিবেচনা মত মামলায় যে খরচ হয়েছে তৎসম্পর্কে শর্তাদি সাপেক্ষে Next Friend হিসাবে নিয়োগ করবেন।
-----------
⇒ The Code of Civil Procedure, 1908: Order-32 Rule-9: Removal of next friend: 
(1) Where the interest of the next friend of a minor is adverse to that of the minor or where he is so connected with a defendant whose interest is adverse to that of the minor as to make it unlikely that the minor's interest will be properly protected by him, or where he does not do his duty, or, during the pendency of the suit, ceases to reside within Bangladesh, or for any other sufficient cause, application may be made on behalf of the minor or by a defendant for his removal; and the Court, if satisfied of the sufficiency of the cause assigned, may order the next friend to be removed accordingly, and make such other order as to costs as it thinks fit.
(2) Where the next friend is not a guardian appointed or declared by an authority competent in this behalf, and an application is made by a guardian so appointed or declared, who desires to be himself appointed in the place of the next friend, the Court shall remove the next friend unless it considers, for reasons to be recorded by it, that the guardian ought not to be appointed the next friend of the minor, and shall thereupon appoint the applicant to be next friend in his place upon such terms as to the costs already incurred in the suit as it thinks fit.

১১.
দেওয়ানি কার্যবিধির আদেশ-৩৪ বিধি-৫(২) অনুসারে, Redemption suit-এর final decree দেওয়ার আগে যদি mortgaged property বিক্রি হয়ে যায়, তখন plaintiff ক্রেতাকে ক্রয়মূল্যের কত টাকা extra deposit করতে হয়?
  1. ৬%
  2. ৩%
  3. ৫%
  4. ১০%
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধির আদেশ ৩৪, বিধি ৫(২) এবং বিধি ৮(২) উভয় ক্ষেত্রেই স্পষ্টভাবে উল্লেখ আছে: "the defendant, in addition to the amount mentioned in sub-rule (1), deposits in Court for payment to the purchaser a sum equal to five per cent of the amount of the purchase-money paid into Court by the purchaser"

অর্থাৎ, রিডেম্পশন স্যুটে চূড়ান্ত ডিক্রি দেওয়ার আগে যদি বন্ধকী সম্পত্তি বিক্রি হয়ে যায়, তাহলে প্লেইন্টিফ (বন্ধকদাতা) কে শুধু বকেয়া টাকা নয়, বরং ক্রেতাকে ক্রয়মূল্যের ৫% অতিরিক্ত জমা দিতে হবে।
- এই ৫% অতিরিক্ত Amount ক্রেতার জন্য compensation হিসেবে ধরা হয়, যেহেতু বিক্রয় বাতিল হওয়ায় তার সময় ও effort ব্যর্থ হয়েছে।

⇒ The Code of Civil Procedure, 1908: Order-34 Rule-8(2):
Where the mortgaged property or a part thereof has been sold in pursuance of a decree passed under sub-rule (3) of this rule, the Court shall not pass an order under sub-rule (1) of this rule, unless the plaintiff, in addition to the amount mentioned in sub-rule (1), deposits in Court for payment to the purchaser a sum equal to five per cent of the amount of the purchase-money paid into Court by the purchaser.
Where such deposits have been made, the purchaser shall be entitled to an order for repayment of the amount of the purchase-money paid into Court by him, together with a sum equal to five per cent. thereof.

১২.
দেওয়ানি কার্যবিধির বিধান অনুযায়ী, সাধারণভাবে একটি ডিক্রি কার্যকর করার জন্য কত বছরের মধ্যে আবেদন করতে হবে?
  1. ৩ বছর
  2. ৬ বছর
  3. ১২ বছর 
  4. ২ বছর 
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধি, ১৯০৮-এর ধারা ৪৮ অনুযায়ী, একটি ডিক্রি কার্যকর করার আবেদন সাধারণত ডিক্রি জারির তারিখ থেকে ১২ বছরের মধ্যে করতে হয়। এই ১২ বছরের পরে সাধারণত আর সেই ডিক্রি কার্যকর করা যায় না, যদি না আইন বা আদালতের বিশেষ আদেশে ভিন্ন কিছু বলা থাকে।

⇒ দেওয়ানি কার্যবিধির ৪৮ ধারার বিধান কতিপয় ক্ষেত্রে ডিক্রি জারি বারিত:- নিষেধাজ্ঞার ডিক্রি ব্যতীত অন্য কোন ডিক্রি জারির ক্ষেত্রে আবেদন করা হয়ে থাকলে ঐ একই ডিক্রি জারির জন্য নিম্নলিখিত তারিখ থেকে বার বৎসর পর প্রদত্ত কোন আবেদন অনুযায়ী একই ডিক্রি জারির জন্য আদেশ দেয়া যাবে না-
ক) যে ডিক্রি জারির আবেদন করা হয়েছে, তার তারিখ; বা
খ) কোন ডিক্রি বা পরবর্তীকালীন আদেশে আবেদনকারীর প্রার্থনা মতে কোন নির্ধারিত তারিখে বা কিস্তিতে টাকা পরিশোধ অথবা সম্পত্তি প্রদানের নির্দেশ প্রদান করা হলে, তা লঙ্ঘনের তারিখ।

২) এই ধারার কোন বিধানই-
ক) আবেদনের তারিখের অব্যাবহিত পূর্ববর্তী বার বৎসরের মধ্যে ডিক্রি জারি দেওয়ার ব্যাপারে রায়সিদ্ধ দেনাদার প্রতারণা বা শক্তি প্রয়োগের দ্বারা ডিক্রি জারিতে বাধা সৃষ্টি করে থাকলে উক্ত বার বৎসর অতিক্রান্ত হওয়ার পর উপস্থাপিত আবেদন মোতাবেক ডিক্রি জারির আদেশদানে আদালতকে বিরত করবে না; বা
খ) ১৯০৮ সালের তামাদি আইনের প্রথম তফসিলের ১৮৩ অনুচ্ছেদের কার্যকারীতাকে সীমাবদ্ধ বা অন্যভাবে প্রভাবিত করবে না।
-------------
⇒ The Code of Civil Procedure, 1908, Section 48 Limit of Time for Execution:
 Execution barred in certain cases: (1) Where an application to execute a decree not being a decree granting an injunction has been made, no order for the execution of the same decree shall be made upon any fresh application presented after the expiration of twelve years from
(a) the date of the decree sought to be executed, or,
(b) where the decree or any subsequent order directs any payment of money or the delivery of any property to be made at a certain date or at recurring periods, the date of the default in making the payment or delivery in respect of which the applicant seeks to execute the decree.

(2) Nothing in this section shall be deemed:
(a) to preclude the Court from ordering the execution of a decree upon an application presented after the expiration of the said term of twelve years, where the judgment-debtor has, by fraud or force, prevented the execution of the decree at some time within twelve years immediately before the date of the application; or
(b) to limit or otherwise affect the operation of article 183 of the First Schedule to the Limitation Act, 1908.

১৩.
দেওয়ানি কার্যবিধির বিধান অনুযায়ী, অর্থ পরিশোধের ডিক্রি আদায়ের জন্য কোন ধরনের নারীদের গ্রেপ্তার বা সিভিল কারাগারে আটক করা নিষিদ্ধ নয়?
  1. গর্ভবতী নারী
  2. বিধবা নারী
  3. স্তন্যদানকারী নারী
  4. বৃদ্ধ, অসুস্থ নারী 
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধি, ১৯০৮-এর ধারা ৫৬-তে স্পষ্টভাবে শুধুমাত্র নিম্নোক্ত শ্রেণির নারীদের অর্থের ডিক্রি এক্সিকিউশনে গ্রেপ্তার বা দেওয়ানি কারাগারে আটক করা নিষিদ্ধ করা হয়েছে:
- বৃদ্ধা (old)
- দুর্বল/অসুস্থ (infirm)
- গর্ভবতী (pregnant)
- স্তন্যদানকারী (breast-feeding) নারী
তবে বিধবা (widow) হওয়ার কারণে কোনো নারীকে এই সুরক্ষা দেওয়া হয়নি। তাই বিধবা নারীদের এই ক্ষেত্রে গ্রেপ্তার বা আটক করা নিষিদ্ধ নয় (যদি তারা উপরের চারটি শ্রেণির মধ্যে না পড়েন)। সুতরাং সঠিক উত্তর: খ) বিধবা নারী। 

⇒ দেওয়ানি কার্যবিধির ধারা ৫৬– অর্থ পরিশোধের ডিক্রি কার্যকরে নারীদের গ্রেফতার বা আটক নিষিদ্ধ:
এই অধ্যায়ে অন্য যেই কিছুই বলা থাকুক না কেন, আদালত কোনো বৃদ্ধা, দুর্বল, গর্ভবতী বা স্তন্যদানকারী নারীকে অর্থ পরিশোধের ডিক্রি কার্যনির্বাহে দেওয়ানি কারাগারে আটক বা গ্রেফতারের আদেশ প্রদান করতে পারবে না।

⇒ The Code of Civil Procedure, 1908- Section 56- Prohibition of arrest or detention of women in execution of decree for money:
- Notwithstanding anything in this Part, the Court shall not order the arrest or detention in the civil prison of an old, infirm, pregnant or breast-feeding woman in execution of a decree for the payment of money.

১৪.
দেওয়ানি কার্যবিধির আদেশ ২২-এর বিধি-৫ অনুসারে, কোনো ব্যক্তি deceased plaintiff বা defendant-এর legal representative কি না—এটি কে নির্ধারণ করবে?
  1. সরকারি প্রশাসন
  2. সংশ্লিষ্ট আদালত
  3. স্থানীয় সরকার
  4. উত্তরাধিকার আদালত
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধির আদেশ ২২, বিধি ৫ স্পষ্টভাবে নির্ধারণ করে যে: "Where a question arises as to whether any person is or is not the legal representative of a deceased plaintiff or a deceased defendant, such question shall be determined by the Court."

- অর্থাৎ, মৃত বাদী বা বিবাদীর আইনগত প্রতিনিধি (legal representative) কে বা কিনা—এই প্রশ্নটি সংশ্লিষ্ট আদালতই (the Court) নির্ধারণ করবে। এটি একটি বিচারিক সিদ্ধান্ত, যা অন্য কোনো কর্তৃপক্ষের উপর অর্পিত নয়।
------------
⇒ The Code of Civil Procedure, 1908: Order-22 Rule-5.Determination of question as to legal representative:
- Where a question arises as to whether any person is or is not the legal representative of a deceased plaintiff or a deceased defendant, such question shall be determined by the Court. 

১৫.
দেওয়ানি কার্যবিধির ধারা ৭৪-এর অধীনে দেওয়ানি কারাগারে আটকের সর্বোচ্চ মেয়াদ কত দিন?
  1. ১৫ দিন
  2. ৩০ দিন
  3. ৩ মাস
  4. ৬ মাস
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধি, ১৯০৮-এর ধারা ৭৪ অনুসারে, যদি আদালত এই মর্মে সন্তুষ্ট হয় যে, স্থাবর সম্পত্তির দখলসংক্রান্ত ডিক্রিধারী বা ডিক্রি জারিতে বিক্রয়কৃত স্থাবর সম্পত্তির ক্রেতাকে জজমেন্ট-ডেবটর বা তার পক্ষে কোনও ব্যক্তি অন্যায়ভাবে দখল নিতে বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, তাহলে আদালত ডিক্রিধারী বা ক্রেতার আবেদনক্রমে জজমেন্ট-ডেবটর বা সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত দেওয়ানি কারাগারে আটকের আদেশ দিতে পারবে। এছাড়াও আদালত ডিক্রিধারী বা ক্রেতাকে সম্পত্তির দখল দিতে নির্দেশ দিতে পারবে।
- সুতরাং, সঠিক উত্তর খ) ৩০ দিন।

⇒ দেওয়ানি কার্যবিধির ৭৪ ধারা- ডিক্রি জারি কার্যে বাধা প্রদান:
যখন স্থাবর সম্পত্তি দখলের জন্য ডিক্রিদার বা ডিক্রি জারিতে বিকৃত স্থাবর সম্পত্তির ক্রয়কারী, দেনাদার বা তার পক্ষে কোন ব্যক্তির মাধ্যমে সম্পত্তির দখল লাভ করতে বাধ্য বা প্রতিবন্ধকতা প্রাপ্ত হয়েছে বলে এবং অনুরূপ বাধা বা প্রতিবন্ধকতা ন্যায়সংগত কারণ ব্যতীত সৃষ্টি হয়েছিল বলে আদালত সন্তুষ্ট হয় তখন ডিক্রিদার বা ক্রেতার আবেদনক্রমে আদালত দেনাদার বা অন্য ব্যক্তিকে ৩০ দিন অবধি দেওয়ানি জেলে আটক রাখার আদেশ দিতে পারে এবং আরো নির্দেশ দান করতে পারে যে, ডিক্রিদার বা ক্রয়কারীকে সম্পত্তির দখল প্রদান করা হয়।

⇒ The Code of Civil Procedure, 1908-74: Resistance to execution:
Where the Court is satisfied that the holder of a decree for the possession of immovable property or that the purchaser of immovable property sold in execution of a decree has been registered or obstructed in obtaining possession of the property by the judgment-debtor or some person on his behalf and that such resistance or obstruction was without any just cause, the Court may, at the instance of the decree-holder or purchaser, order the judgment-debtor or such other person to be detained in the civil prison for a term which may extend to thirty days and may further direct that the decree-holder or purchaser be put into possession of the property.

১৬.
দেওয়ানি কার্যবিধির আদেশ-৩৮ বিধি-১২ অনুসারে, কোনটি রায় পূর্বে ক্রোকের আওতাভুক্ত নয়?
  1. কৃষকের কৃষিপণ্য
  2. শিল্পকারখানা
  3. বাড়িঘর
  4. গাড়ি
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধির আদেশ-৩৮ বিধি-১২ অনুযায়ী, রায়ের পূর্বে (অর্থাৎ বিচার শেষ হওয়ার আগেই) কৃষক বা কৃষিজাত মালিকের মালিকানাধীন কৃষি উৎপাদন (agricultural produce) ক্রোক করা যাবে না। অর্থাৎ, কৃষকের দখলে থাকা কোনো কৃষিপণ্য (agricultural produce) রায় পূর্বে ক্রোকের আওতাভুক্ত নয়।
অন্যদিকে, খ) শিল্পকারখানা, গ) বাড়িঘর, ঘ) গাড়ি - অন্য শর্ত পূরণ করলে রায়ের পূর্বেও ক্রোকের আওতায় আসতে পারে। কিন্তু কৃষকের কৃষিপণ্য রায়ের পূর্বে ক্রোক করা নিষিদ্ধ।

⇒ দেওয়ানি কার্যবিধির আদেশ ৩৮ বিধি-১২: কৃষিজ দ্রব্য রায়ের পূর্বে ক্রোকযোগ্য নয়:
এই আদেশের কোন বিধানই বাদীকে কৃষকের দখলে থাকা কোন কৃষিজ দ্রব্য ক্রোকের জন্য আবেদন করার ক্ষমতা প্রদান করবে বলে বা আদালতকে ক্রোক বা অনুরূপ কৃষিজ দ্রব্য ক্রোকের জন্য হাজির করার আদেশ দানের ক্ষমতা প্রদান করবে বলে গণ্য করা যাবে না।

⇒The Code of Civil Procedure,1908, Order-38 Rule-12: Agricultural produce not attachable before judgment:
Nothing in this Order shall be deemed to authorise the plaintiff to apply for the attachment of any agricultural produce in the possession of an agriculturist, or to empower the Court to order the attachment or production of such produce.

১৭.
দেওয়ানি কার্যবিধির Order-XXI, Rule-15 অনুযায়ী একজন যৌথ ডিক্রিধারী সমগ্র ডিক্রি জারির আবেদন করতে পারবে যদি—
  1. সবাই লিখিত সম্মতি দেয়
  2. আদালতের পূর্বানুমতি নেয়
  3. জজমেন্ট-ডেব্টর সম্মতি দেয়
  4. ডিক্রিতে বিপরীত কোনো শর্ত না থাকে
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধির আদেশ-২১, বিধি-১৫(১) অনুসারে, একাধিক ব্যক্তির অনুকূলে যৌথভাবে ডিক্রি পাস হলে, যেকোনো একজন বা একাধিক ডিক্রিধারী তাদের সকলের উপকারার্থে সমগ্র ডিক্রি জারির জন্য আবেদন করতে পারবেন – তবে শর্ত থাকে যে, ডিক্রিতে এ সংক্রান্ত কোন বিপরীত শর্ত (condition to the contrary) না থাকতে হবে।

⇒ দেওয়ানি কার্যবিধির আদেশ-২১, বিধি-১৫: যৌথ ডিক্রিদার কর্তৃক জারির জন্য আবেদন:
(১) যখন একাধিক ব্যক্তির অনুকূলে যৌথভাবে একটি ডিক্রি পাস করা হয়, তখন তাদের মধ্যে যেকোনো একজন বা একাধিক ব্যক্তি, যদি ডিক্রিতে বিপরীত কোনো শর্ত আরোপ করা না থাকে, তবে সকলের সুবিধার জন্য সম্পূর্ণ ডিক্রিটি জারির (execution) জন্য আবেদন করতে পারেন। অথবা, যদি তাদের মধ্যে কেউ মারা যান, তবে জীবিতদের এবং মৃত ব্যক্তির আইনি প্রতিনিধিদের সুবিধার জন্য আবেদন করতে পারেন।
(২) যখন আদালত এই বিধির অধীনে করা কোনো আবেদন মঞ্জুর করার জন্য পর্যাপ্ত কারণ দেখতে পান, তখন আবেদন প্রক্রিয়ায় যারা যোগদান করেননি তাদের স্বার্থ রক্ষার জন্য আদালত যেরূপ প্রয়োজন মনে করবেন, সেরূপ আদেশ প্রদান করবেন।
------------
⇒ The Code of Civil Procedure, 1908, Order-21 Rule-15. Application for execution by joint decree-holder:
(1) Where a decree has been passed jointly in favour of more persons than one, any one or more of such persons may, unless the decree imposes any condition to the contrary, apply for the execution of the whole decree for the benefit of them all, or, where any of them has died, for the benefit of the survivors and the legal representatives of the deceased.
(2) Where the Court sees sufficient cause for allowing the decree to be executed on an application made under this rule, it shall make such order as it deems necessary for protecting the interests of the persons who have not joined in the application.

১৮.
দেওয়ানি কার্যবিধির Order-XXI, Rule-1(1)  অনুযায়ী, ডিক্রি অনুযায়ী টাকা পরিশোধের কয়টি পদ্ধতি রয়েছে?
  1. একটি 
  2. দুইটি
  3. তিনটি 
  4. চারটি
ব্যাখ্যা

⇒দেওয়ানি কার্যবিধি, ১৯০৮-এর Order XXI, Rule 1(1) অনুসারে ডিক্রি অনুযায়ী প্রদেয় অর্থ পরিশোধের তিনটি পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো:
(a) ডিক্রি জারির দায়িত্বে নিয়োজিত আদালতে টাকা জমা দেওয়া;
(b) আদালতের বাইরে সরাসরি ডিক্রিধারীকে (decree-holder) টাকা পরিশোধ করা; অথবা
(c) ডিক্রি প্রদানকারী আদালত অন্য কোনও পদ্ধতি নির্দেশ করলে সেভাবে পরিশোধ করা।
সুতরাং, ডিক্রি অনুযায়ী টাকা পরিশোধের মোট তিনটি পদ্ধতি রয়েছে।
---------
⇒ The Code of Civil Procedure, 1908, Order-21, Rule-1: Modes of paying money under decree:
(1) All money payable under a decree shall be paid as follows, namely:
(a) into the Court whose duty it is to execute the decree; or
(b) out of Court to the decree-holder; or
(c) otherwise as the Court which made the decree directs.

(2) where any payment is made under clause (a) of subrule (1), notice of such payment shall be given to the decreeholder.

১৯.
দেওয়ানি কার্যবিধির Order-XXI, Rule-32 প্রধানত কোন ধরনের ডিক্রি কার্যকর করার বিধান প্রদান করে?
  1. দাম্পত্য অধিকার পুনরুদ্ধার
  2. নিষেধাজ্ঞামূলক ডিক্রি
  3. সুনির্দিষ্ট কার্যসম্পাদন
  4. উল্লিখিত সবগুলো 
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধির Order XXI, Rule 32 প্রধানত তিন ধরনের ডিক্রি কার্যকর করার বিধান প্রদান করে:
১) সুনির্দিষ্ট কার্যসম্পাদনের ডিক্রি (Decree for specific performance of a contract)
২) দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের ডিক্রি (Decree for restitution of conjugal rights)
৩) নিষেধাজ্ঞামূলক ডিক্রি (Decree for injunction)
- এই বিধি অনুযায়ী, যদি উক্ত ডিক্রির অধীনে দায়িক ইচ্ছাকৃতভাবে আদেশ না মানে, তবে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের ক্ষেত্রে তার সম্পত্তি ক্রোক করা যেতে পারে।
- সুনির্দিষ্ট কার্যসম্পাদন বা নিষেধাজ্ঞার ডিক্রির ক্ষেত্রে তাকে দেওয়ানি কারাগারে আটক, সম্পত্তি ক্রোক, অথবা উভয় পদ্ধতিতে কার্যকর করা যেতে পারে।
অর্থাৎ আদেশ-২১, বিধি-৩২ দাম্পত্য অধিকার, নিষেধাজ্ঞা, এবং সুনির্দিষ্ট কার্যসম্পাদন—এই তিন ধরনের ডিক্রি কার্যকর করার নিয়ম বলে।

⇒ দেওয়ানী কার্যবিধির আদেশ ২১ বিধি-৩২ এর বিধান সুনির্দিষ্ট কার্যসম্পাদন, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার অথবা নিষেধাজ্ঞার জন্য ডিক্রি:
দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের জন্য সম্পত্তি ক্রোক, অথবা  চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের বা নিষেধাজ্ঞার ডিক্রির ক্ষেত্রে দেওয়ানি কারাগারে আটক করে বা সম্পত্তি ক্রোক করে বা উভয় প্রকারেই কার্যকর করা যাবে।
যদি কোন কর্পোরেশন হয়, তবে কর্পোরেশনের সম্পত্তি ক্রোক করে অথবা পরিচালকগণকে বা অন্যান্য প্রধান কর্মকর্তাগণকে দেওয়ানি কারাগারে আটক করে বা ক্রোক এবং আটক উভয় প্রকারেই ডিক্রিটি জারি করা যাবে। কোন ক্রোক ১ বছর যাবৎ বলবৎ থাকলে যদি ডিক্রি দায়িক ডিক্রিটি মান্য না করে থাকে এবং ডিক্রিদার ক্রোককৃত সম্পত্তি নিলাম বিক্রয়ের জন্য আবেদন করে থাকে, তবে অনুরূপ সম্পত্তি নিলাম বিক্রয় করা যাবে এবং বিক্রয়লব্ধ অর্থ হতে আদালত ডিক্রিদারকে অর্থ প্রদান করতে পারেন।
---------
⇒ The Code of Civil Procedure, 1908- Order-21 Rule- 32. Decree for specific performance, for restitution of conjugal rights, or for an injunction:
(1) Where the party against whom a decree for the specific performance of a contract, or for restitution of conjugal rights, or for an injunction, has been passed, has had an opportunity of obeying the decree and has wilfully failed to obey it, the decree may be enforced in the case of a decree for restitution of conjugal rights by the attachment of his property or, in the case of a decree to the specific performance of a contract or for an injunction by his detention in the civil prison, or by the attachment of his property, or by both.
(2) Where the party against whom a decree for specific performance or for an injunction has been passed is a corporation, the decree may be enforced by the attachment of the property of the corporation or, with the leave of the Court, by the detention in the civil prison of the directors or other principal officers thereof, or by both attachment and detention.

২০.
দেওয়ানি কার্যবিধির ২৬ আদেশের বিধি-৪(৩) অনুসারে, কমিশন জারি করার সময় আদালত কোন দিকনির্দেশনা দেয়?
  1. কমিশন প্রক্রিয়া কতদিন চলবে
  2. কমিশন কার নিকট ফেরত পাঠানো হবে
  3. কমিশনের জন্য কত টাকা ফি দিতে হবে
  4. কমিশন রিপোর্ট কতটুকু তৈরি করতে হবে
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধির আদেশ ২৬, বিধি ৪(৩) স্পষ্টভাবে নির্ধারণ করে যে:
"The Court on issuing any commission under this rule shall direct whether the commission shall be returned to itself or to any subordinate Court."

অর্থাৎ, কমিশন জারি করার সময় আদালত এই দিকনির্দেশনা দেয় যে কমিশনটি কার নিকট ফেরত পাঠানো হবে - সরাসরি আদালতের নিজের নিকট নাকি কোনো অধস্তন আদালতের নিকট।

- এটি একটি procedural নির্দেশনা যা কমিশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রিপোর্ট জমা দেওয়ার স্থান নির্ধারণ করে। অন্যান্য অপশন গুলো যেমন কমিশনের সময়সীমা, ফি বা রিপোর্টের পরিমাণ এই বিধিতে উল্লেখিত নয়।

⇒ The Code of Civil Procedure, 1908: Order-26 Rule-4. Persons for whose examination commission may issue:
(1) Any Court may in any suit issue a commission for the examination of
(a) any person resident beyond the local limits of its jurisdiction;
(b) any person who is about to leave such limits before the date on which he is required to be examined in Court; and
(c) any person in the service of the [Republic] who cannot, in the opinion of the Court, attend without detriment to the public service. 
(2) Such commission may be issued to any Court, not being the High Court Division, within the local limits of whose jurisdiction such person resides, or to any pleader or other person whom the Court issuing the commission may appoint.
(3) The Court on issuing any commission under this rule shall direct whether the commission shall be returned to itself or to any subordinate Court.

২১.
দেওয়ানি কার্যবিধির ৪১ ধারা অনুসারে, কার্যকরকারী আদালত কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রে (Certificate) কী থাকতে পারে না?
  1. ডিক্রি সফলভাবে কার্যকর করা হয়েছে এমন তথ্য।
  2. ডিক্রি কার্যকর করার প্রক্রিয়া সম্পন্ন হয়নি এমন তথ্য।
  3. ডিক্রি কার্যকর করতে ব্যর্থ হওয়ার নির্দিষ্ট কারণ।
  4. ডিক্রির বৈধতা সম্পর্কে কার্যকরকারী আদালতের মতামত।
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধির ধারা ৪১ শুধুমাত্র কার্যকর প্রক্রিয়ার বাস্তব ফলাফল প্রত্যয়ন করার জন্য বাধ্যতামূলক করে।
- প্রত্যয়নপত্রে নিম্নলিখিত দুটি বিষয়ের যেকোনো একটি থাকবে:
ক) ডিক্রি সফলভাবে কার্যকর হয়েছে - এই তথ্য (বা)
খ) ডিক্রি কার্যকর করতে ব্যর্থতা - এবং এর পরিস্থিতি ও কারণ। 
- তবে ডিক্রির বৈধতা বা আইনগত সঠিকতা সম্পর্কে মতামত প্রদান এই ধারার আওতায় পড়ে না। কার্যকরকারী আদালত কেবল প্রক্রিয়ার ফলাফল জানায়, ডিক্রির আইনগত ভিত্তি নিয়ে বিচার করে না।

⇒ দেওয়ানি কার্যবিধি, ১৯০৮–এর ধারা ৪১: কার্যকরকরণের ফলাফল প্রত্যয়ন:
যে আদালতে কোনো ডিক্রি কার্যকর করার জন্য পাঠানো হয়েছে, সেই আদালত ডিক্রিটি কার্যকর করার পর বা যদি কার্যকর করতে ব্যর্থ হয় তবে সেই ব্যর্থতার কারণসমূহ উল্লেখ করে যে আদালত ডিক্রি জারি করেছে তাকে সে বিষয়ে প্রত্যয়ন (সার্টিফিকেট) প্রদান করবে।

⇒ The Code of Civil Procedure, 1908: Section-41: Result of execution proceedings to be certified.
- The Court to which a decree is sent for execution shall certify to the Court which passed it the fact of such execution, or where the former Court fails to execute the same the circumstances attending such failure.

২২.
টাকার ডিক্রি জারির সময় জজমেন্ট-ডেবটর যদি ডিক্রির টাকা ও গ্রেপ্তারের খরচ পরিশোধ করেন, তাহলে গ্রেপ্তারকারী কর্মকর্তার কী করা উচিত?
  1. তাকে জেলে রাখতে হবে
  2. তাকে আদালতে নিয়ে যেতে হবে
  3. আদালতের অনুমতি লাগবে
  4. তাকে তৎক্ষণাৎ মুক্তি দিতে হবে
ব্যাখ্যা

⇒ The Code of Civil Procedure, 1908-এর Section 55(1)-এর চতুর্থ প্রভিশন (Provided, fourthly) স্পষ্টভাবে বলা আছে: where the decree in execution of which a judgment-debtor is arrested, is a decree for the payment of money and the judgment-debtor pays the amount of the decree and the costs of the arrest to the officer arresting him, such officer shall at once release him.
- অর্থাৎ, গ্রেপ্তারের সময়ই যদি জজমেন্ট-ডেবটর পুরো ডিক্রির টাকা + গ্রেপ্তারের খরচ গ্রেপ্তারকারী অফিসারকে পরিশোধ করে, তাহলে অফিসারকে তৎক্ষণাৎ (at once) তাকে মুক্তি দিতে হবে। আদালতে নেওয়ার বা অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই।
- সুতরাং সঠিক উত্তর: ঘ) তাকে তৎক্ষণাৎ মুক্তি দিতে হবে।

⇒ The Code of Civil Procedure, 1908: Section-55.- Arrest and detention:
(1) A judgment-debtor may be arrested in execution of a decree at any hour and on any day, and shall, as soon as practicable, be brought before the Court, and his detention may be in the civil prison of the district in which the Court ordering the detention is situate, or, where such civil prison does not afford suitable accommodation, in any other place which the Government may appoint for the detention of persons ordered by the Courts of such district to be detained:
Provided, firstly, that, for the purpose of making an arrest under this section, no dwelling-house shall be entered after sunset and before sunrise:
Provided, secondly, that no outer door of a dwelling-house shall be broken open unless such dwelling-house is in the occupancy of the judgment-debtor and he refuses or in any way prevents access thereto, but when the officer authorised to make the arrest has duly gained access to any dwelling-house, he may break open the door of any room in which he has reason to believe the judgment-debtor is to be found:
Provided, thirdly, that, if the room is in the actual occupancy of a woman who is not the judgement-debtor and who according to the customs of the country does not appear in public, the officer authorised to make the arrest shall give notice to her that she is at liberty to withdraw, and, after allowing a reasonable time for her to withdraw and giving her reasonable facility for withdrawing, may enter the room for the purpose of making the arrest:

Provided, fourthly, that, where the decree in execution of which a judgment-debtor is arrested, is a decree for the payment of money and the judgment-debtor pays the amount of the decree and the costs of the arrest to the officer arresting him, such officer shall at once release him.

(2) The Government may, by notification in the official Gazette, declare that any person or class of persons whose arrest might be attended with danger or inconvenience to the public shall not be liable to arrest in execution of a decree otherwise than in accordance with such procedure as may be prescribed by the Government in this behalf.
(3) Where a judgment-debtor is arrested in execution of a decree for the payment of money and brought before the Court, the Court shall inform him that he may apply to be declared an insolvent, and that he may be discharged if he has not committed any act of bad faith regarding the subject of the application and if he complies with the provisions of the law of insolvency for the time being in force.
(4) Where a judgment-debtor expresses his intention to apply to be declared an insolvent and furnishes security, to the satisfaction of the Court, that he will within one month so apply, and that he will appear, when called upon, in any proceeding upon the application or upon the decree in execution of which he was arrested, the Court may release him from arrest, and, if he fails so to apply and to appear, the Court may either direct the security to be realized or commit him to the civil prison in execution of the decree.

২৩.
দেওয়ানি কার্যবিধির আদেশ-৩৪, বিধি-২(১) অনুসারে, ফোরক্লোজার মামলায় প্রাথমিক ডিক্রিতে কত মাসের মধ্যে টাকা পরিশোধের সময় দেওয়া হয়?
  1. ৩ মাস
  2. ৬ মাস
  3. ২ মাস
  4. ১ মাস
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধির আদেশ-৩৪, বিধি-২(১) অনুসারে, ফোরক্লোজার মামলায় প্রাথমিক ডিক্রিতে আদালত বন্ধকদাতাকে সর্বোচ্চ ৬ মাস সময় দেয়। এই সময়ের মধ্যে পুরো টাকা পরিশোধ করলে সম্পত্তি ফেরত পাবে, না দিলে রিডেম্পশনের অধিকার চিরতরে বন্ধ (foreclosed) হয়ে যাবে।

⇒ দেওয়ানি কার্যবিধির আদেশ ৩৪, বিধি ২(১)(গ) অনুসারে স্পষ্টভাবে উল্লেখ আছে: "if the defendant pays into Court the amount so found or declared due on or before such date as the Court may fix within six months from the date on which the Court confirms and countersigns the account taken under clause (a), or from the date on which such amount is declared in Court under clause (b)"

- অর্থাৎ, ফোরক্লোজার মামলায় প্রাথমিক ডিক্রি পাওয়ার পর ৬ মাসের মধ্যে বিবাদীকে (বন্ধকদাতা) বকেয়া টাকা আদালতে জমা দিতে হবে। এই সময়সীমার মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ হলে বাদী (বন্ধকগ্রহীতা) চূড়ান্ত ডিক্রির জন্য আবেদন করতে পারবেন, যা বিবাদীর প্রতিপূরণ অধিকার (right of redemption) বাতিল করবে।

⇒ The Code of Civil Procedure, 1908: Order-34 Rule-2. Preliminary decree in foreclosure suit:
(1) In a suit for foreclosure, if the plaintiff succeeds, the Court shall pass a preliminary decree -
(a) ordering that an account be taken of what was due to the plaintiff at the date of such decree for-
(i) principal and interest on the mortgage,
(ii) the costs of suit, if any, awarded to him, and
(iii) other costs, charges and expenses properly incurred by him up to that date in respect of his mortgagesecurity, together with interest thereon; or
(b) declaring the amount so due at that date; and
(c) directing
(i) that, if the defendant pays into Court the amount so found or declared due on or before such date as the Court may fix within six months from the date on which the Court confirms and countersigns the account taken under clause (a), or from the date on which such amount is declared in Court under clause (b), as the case may be, and thereafter pays such amount as may be adjudged due in respect of subsequent costs, charges and expenses as provided in rule 10, together with subsequent interest on such sums respectively as provided in rule 11, the plaintiff shall deliver up to the defendant, or to such person as the defendant appoints, all documents in his possession or power relating to the mortgaged . property, and shall, if so required, retransfer the property to the defendant at his costs free from the mortgage and from all encumbrances created by the plaintiff or any person claiming under him, or, where the plaintiff claims by derived title, by those under whom he claims, and shall also, if necessary, put the defendant in possession of the property; and
(ii) that, if payment of the amount found or declared due under or by the preliminary decree is not made on or before the date so fixed, or the defendant fails to pay, within such time as the Court may fix, the amount adjudged due in respect of subsequent costs, charges, expenses and interest, the plaintiff shall be entitled to apply for a final decree debarring the defendant from all right to redeem the property.
(2) The Court may, on good cause shown and upon terms to be fixed by the Court, from time to time, at any time before a final decree is passed, extend the time fixed for the payment of the amount found or declared due under sub-rule (1) or of the amount adjudged due in respect of subsequent costs, charges, expenses and interest.
(3) Where, in a suit for foreclosure, subsequent mortgagees or persons deriving title from, or subrogated to the rights of, any such mortgagees are joined as parties, the preliminary decree shall provide for the adjudication of the respective rights and liabilities of the parties to the suit in the manner and form set forth in Form No. 9 or Form No. 10, as the case may be, of Appendix D with such variations as the circumstances of the case may require. 

২৪.
দেওয়ানি কার্যবিধির ২৬ আদেশের বিধি ৯ অনুসারে, স্থানীয় তদন্তের প্রতিবেদন জমা দিতে হবে কত সময়ের মধ্যে?
  1. ১ মাস
  2. ৩ মাস
  3. ৪ মাস
  4. ৬ মাস
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধির ২৬ আদেশের ৯ বিধির অধীন আদালত সরেজমিনে তদন্তের [Local Investigation] কমিশন ইস্যু করাতে পারে মামলার বিরোধীয় কোন বিষয় ব্যাখ্যা করার জন্য বা কোন সম্পত্তির বাজার দর, মধ্যবর্তী মুনাফা [Mesne Profit] ক্ষতিপূরণের টাকা, বাৎসরিক প্রকৃত মুনাফা নির্ণয় করার জন্য ।
- আদালত কর্তৃক নির্ধারিত অনধিক ৩ মাসের মধ্যে স্থানীয় তদন্তের প্রতিবেদন জমা দিতে হবে।

⇒ দেওয়ানি কার্যবিধির আদেশ-২৬, বিধি-৯ : স্থানীয় তদন্তের জন্য কমিশন : যে-কোনো মামলায় বিরোধীয় কোন বিষয় ব্যাখ্যা করা বা কোন সম্পত্তির বাজার মূল্য বা কোন পরিমাণ বা কোন অন্তবর্তীকালীন মুনাফা বা খেসারত বা বাৎসরিক খাটি মুনাফা নির্ণয় করার উদ্দেশ্যে আদলত স্থানীয় তদন্ত আবশ্যক বা উপযুক্ত মনে করলে আদলত যাকে উপযুক্ত মনে করবেন, সেই ব্যক্তির নিকট কমিশন প্রেরণ করে বিষয়টি সম্পর্কে অনুরূপ তদন্ত করতে এবং আদালত কর্তৃক নির্ধারিত অনধিক তিন মাস সময়ের মধ্যে উহার উপর প্রতিবেদন প্রদান করতে নির্দেশ দিতে পারেন।তবে শর্ত থাকে যে, আদালত কমিশনের আবেদনক্রমে এবং যথেষ্ট কারণ দর্শানো হয়ে সময় বর্ধিত করতে পারেন।
-------------
⇒ The Code of Civil Procedure, 1908: Order-26 Rule-9. Commissions to make local investigations:
- In any suit in which the Court deems a local investigation to be requisite or proper for the purpose of elucidating any matter in dispute, or of ascertaining the market-value of any property, or the amount or any mesne profits or damages or annual net profits, the Court may issue a commission to such person as it thinks fit directing him to make such investigation and to report thereon to the Court within such time not exceeding three months as may be fixed by the Court.
Provided that the Court may, on the prayer of the Commissioner and on sufficient cause being shown, extend the time.

২৫.
দেওয়ানি কার্যবিধির আদেশ ৩২, বিধি ১ অনুসারে, নাবালকের পক্ষে মামলা কে দায়ের করবেন?
  1. সরকারি কর্মকর্তা
  2. নাবালকের Next Friend
  3. আদালত নিযুক্ত Guardian
  4. উল্লিখিত সকলে
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধির ৩২ আদেশে নাবালক এবং বিকৃত মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি কীভাবে মামলা করবে বা তার পক্ষে কীভাবে মামলা দায়ের করা যায় তা আলোচনা করা হয়েছে। নাবালক কর্তৃক প্রত্যেক মামলা তার নামে আসন্ন/পরবর্তী বন্ধু [Next friend) কর্তৃক দায়ের করতে হবে। 
- অর্থাৎ, নাবালকের পক্ষে মামলা দায়ের করতে হবে নাবালকের Next Friend (বন্ধু বা অভিভাবক)-এর মাধ্যমে।

⇒ দেওয়ানি কার্যবিধির আদেশ ৩২ বিধি-১ এর বিধান- আসন্ন বন্ধু দ্বারা নাবালককে মোকদ্দমা করতে হয়:
নাবালক বাদী কর্তৃক প্রত্যেকটি মোকদ্দমা তার 'আসন্ন বন্ধু' দ্বারা দায়ের করতে হবে।

⇒ The Code of Civil Procedure, 1908: Order-32 Rule-1. Minor to sue by next friend:
- Every suit by a minor shall be instituted in his name by a person who in such suit shall be called the next friend of the minor.

২৬.
দেওয়ানি কার্যবিধির বিধান অনুসারে, কালেক্টর যখন ধারা ৬৮ এর অধীনে হস্তান্তরকৃত ডিক্রি এক্সিকিউট করেন তখন তাকে কীভাবে গণ্য করা হয়?
  1. বিচারক হিসেবে
  2. রেভিনিউ কর্মকর্তা হিসেবে
  3. এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে
  4. প্রশাসনিক কর্মকর্তা হিসেবে
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধির ধারা ৭১ স্পষ্টভাবে নির্দেশ করে যে, ধারা ৬৮-এর অধীনে কালেক্টরের নিকট হস্তান্তরিত কোনো ডিক্রি কার্যকর করার সময় কালেক্টর এবং তার অধস্তন কর্মকর্তারা বিচারক হিসেবে (acting judicially) কার্যরত বলে গণ্য হবেন।
- এই বিধানের মাধ্যমে আইনগত স্বীকৃতি দেওয়া হয়েছে যে, ডিক্রি কার্যকর করার এই প্রক্রিয়াটি একটি বিচারিক কার্যক্রম, যা কালেক্টর তাঁর প্রশাসনিক দায়িত্ব হিসেবে নয় বরং একটি বিচারিক কর্তৃত্ব (judicial authority) প্রয়োগের মাধ্যমে সম্পন্ন করেন।

⇒ দেওয়ানি কার্যবিধির ৭১ ধারার বিধান কালেক্টরের বিচারক হিসাবে কার্য: 
- উপরিল্লিখিত ৬৮ ধারা অধীনে কালেক্টরের নিকট হস্তান্তরিত ডিক্রি জারি করার প্রাক্কালে কালেক্টর এবং তার অধঃস্তনগণ বিচারক হিসাবে কার্য করতেছে বলে মনে করতে হবে।
-------------------
⇒ The Code of Civil Procedure, 1908: Section 71: Collector deemed to be acting judicially:
- In executing a decree transferred to the Collector under section 68 the Collector and his subordinates shall be deemed to be acting judicially.

২৭.
দেওয়ানি কার্যবিধির কোন বিধিতে হিসাব (Accounts) পরীক্ষা বা সমন্বয়ের জন্য কমিশন ইস্যুর ক্ষমতা দেওয়া হয়েছে?
  1. আদেশ ২৬, বিধি ৯
  2. আদেশ ২৬, বিধি ১০
  3. আদেশ ২৬, বিধি ১১
  4. আদেশ ২৬, বিধি ১২
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধির আদেশ ২৬, বিধি ১১-এ স্পষ্ট লেখা আছে: যদি কোনো মামলায় হিসাব পরীক্ষা বা হিসাব মিলানো (examination or adjustment of accounts) দরকার হয়, তাহলে আদালত যাকে উপযুক্ত মনে করবে (যেমন: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কমিশনার ইত্যাদি) তার কাছে কমিশন জারি করে হিসাব পরীক্ষা করিয়ে রিপোর্ট নিতে পারবে।
- অর্থাৎ, দেওয়ানি কার্যবিধির আদেশ ২৬, বিধি ১১ অনুসারে যে কোনো মামলায় হিসাব নিরীক্ষণ বা সমন্বয়ের প্রয়োজন হলে আদালত কমিশন (commission) জারি করতে পারবেন।
-----------
⇒ The Code of Civil Procedure, 1908: Order-26 Rule-11. Commission to examine or adjust accounts: 
- In any suit in which an examination or adjustment of accounts is necessary, the Court may issue a commission to such person as it thinks fit directing him to make such examination or adjustment. 

২৮.
২০২৫ সালের সংশোধনী অনুযায়ী, দেওয়ানি কারাগারে আটক জজমেন্ট-ডেবটরকে মুক্তি দেওয়া হবে যদি তিনি ডিক্রিকৃত অর্থের কমপক্ষে _______  জমা দেন এবং বাকি অর্থ ৬০ দিনের মধ্যে প্রদানের জন্য বন্ড দেন।
  1. ১০ শতাংশ
  2. ২৫ শতাংশ
  3. ৫০ শতাংশ
  4. ৭৫ শতাংশ
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধি, ১৯০৮-এর Order XXI, Rule 30A(4) অনুসারে, ২০২৫ সালের সংশোধনী দ্বারা সন্নিবেশিত বিধান মতে, যদি কোনো বিচারিক দেনাদার (জজমেন্ট-ডেবটর) দেওয়ানি কারাগারে আটক থাকাকালীন ডিক্রিকৃত অর্থের কমপক্ষে ২৫ শতাংশ আদালতে জমা দেন এবং অবশিষ্ট অর্থ ৬০ দিনের মধ্যে পরিশোধের জন্য একটি বন্ড জমা দেন, তাহলে আদালত তাকে কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য থাকবে।
- সুতরাং, সঠিক উত্তর খ) ২৫ শতাংশ।

⇒ দেওয়ানি কার্যবিধির ২১ আদেশের ৩০ক বিধিতে নতুন সন্নিবেশিত হয়েছে। অর্থ পরিশোধের ডিক্রি জারির জন্য বিশেষ বিধান (Special provisions for execution of decree for money):
(১) এই কোডে যা কিছু অন্তর্ভুক্ত থাকুক না কেন, ডিক্রিধারীর আবেদনের ভিত্তিতে আদালত রায় দেনাদারকে সম্পূর্ণ বা অপরিশোধিত ডিক্রিকৃত অর্থের কোনো অংশের জন্য অনূর্ধ্ব ছয় মাসের জন্য অথবা অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত, যেটি আগে ঘটবে, দেওয়ানি কারাগারে আটক রাখতে পারেন।
(২) এই কোডের অধীনে দেওয়ানি কারাগারে আটক রায় দেনাদারের ভরণপোষণের জন্য ব্যয় সরকার বহন করবে।
(৩) দেওয়ানি কারাগারে আটকের বিধান কোনো নাবালক বা বিকৃতমস্তিষ্ক রায় দেনাদারের ক্ষেত্রে অথবা যিনি কোনো উপযুক্ত আদালত দ্বারা দেউলিয়া (insolvent) ঘোষিত হয়েছেন অথবা যিনি উত্তরাধিকারসূত্রে মূল রায় দেনাদারের উত্তরাধিকারী হিসাবে স্থলাভিষিক্ত হয়েছেন, তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
(৪) যদি দেওয়ানি কারাগারে থাকা রায় দেনাদার ৬০ দিনের মধ্যে বাকি অর্থ পরিশোধের জন্য একটি মুচলেকা (bond) সহ ডিক্রিকৃত অর্থের অনূ্যন ২৫% জমা দেন, তাহলে আদালত তাকে মুক্তি দেবেন এবং যদি রায় দেনাদার মুচলেকাতে বর্ণিত শর্ত অনুযায়ী বাকি ডিক্রিকৃত অর্থ পরিশোধ করতে ব্যর্থ হন, তাহলে তিনি পুনরায় গ্রেপ্তার এবং আরও ছয় মাস পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক থাকার জন্য দায়ী হবেন।
(৫) যদি কোনো রায় দেনাদার উপ-বিধি (১) বা (৪) এর অধীনে দেওয়ানি কারাগারে সম্পূর্ণ মেয়াদের জন্য আটক থাকেন, তাহলে তাকে একই জারি কার্যধারায় বা একই ডিক্রি থেকে উদ্ভূত অন্য কোনো জারি কার্যধারায় পুনরায় গ্রেপ্তার বা দেওয়ানি কারাগারে আটক করা যাবে না।
(৬) যদি কোনো রায় দেনাদার এই বিধির অধীনে দেওয়ানি আটকের সম্পূর্ণ বা আংশিক মেয়াদের জন্য দেওয়ানি কারাগারে আটক থাকেন, তাহলে তিনি ডিক্রির অপরিশোধিত অর্থ পরিশোধ করা থেকে অব্যাহতি পাবেন না।

২৯.
দেওয়ানি কার্যবিধির আদেশ-২৩ এর বিধানাবলী কোন ক্ষেত্রে প্রযোগ করা হয় না?
  1. ডিক্রি কার্যকরের ক্ষেত্রে
  2. মামলা প্রত্যাহারের ক্ষেত্রে
  3. মামলা আপসের ক্ষেত্রে
  4. দাবির অংশ পরিত্যাগের ক্ষেত্রে
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধির আদেশ ২৩, বিধি ৪ স্পষ্টভাবে নির্ধারণ করে যে: "Nothing in this Order shall apply to any proceedings in execution of a decree or order."
- অর্থাৎ, আদেশ ২৩-এর বিধানাবলী (মামলা প্রত্যাহার, দাবি পরিত্যাগ ও আপস-সমঝোতা সংক্রান্ত) ডিক্রি কার্যকরের (execution of decree) কোনো কার্যক্রমে প্রযোজ্য হবে না।
----------
⇒ The Code of Civil Procedure, 1908: Order-23 Rule-4: Proceedings in execution of decrees not affected:
- Nothing in this Order shall apply to any proceedings in execution of a decree or order.

৩০.
দেওয়ানি কার্যবিধির Order-XXI, Rule-16 অনুসারে, ডিক্রির হস্তান্তর গ্রহীতা (transferee) ডিক্রি জারির জন্য কোথায় আবেদন করতে পারবেন?
  1. হাইকোর্ট বিভাগ
  2. জেলা জজ আদালত
  3. যে আদালতে ডিক্রি জারি হচ্ছে
  4. যে আদালত ডিক্রি পাস করেছে
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধি, ১৯০৮-এর Order XXI, Rule 16-এর অনুযায়ী, যদি কোনো ডিক্রি লিখিত Assignment-এর মাধ্যমে বা Law-এর Operation-এর দ্বারা হস্তান্তরিত হয়, তাহলে হস্তান্তর গ্রহীতা (Transferee) ডিক্রি জারির জন্য সরাসরি সেই আদালতে আবেদন করতে পারবেন যেই আদালত মূল ডিক্রিটি পাস করেছিল।
- সুতরাং, সঠিক উত্তর হল – ঘ) যে আদালত ডিক্রি পাস করেছে।

⇒ The Code of Civil Procedure, 1908, Order-21, Rule-16. Application for execution by transferee of decree:
- Where a decree or, if a decree has been passed jointly in favour of two or more persons, the interest of any decree-holder in the decree is transferred by assignment in writing or by operation of law, the transferee may apply for execution of the decree to the Court which passed it; and the decree may be executed in the same manner and subject to the . same conditions as if the application were made by such decreeholder:
Provided that, where the decree, or such interest as aforesaid, has been transferred by assignment, notice of such application shall be given to the transferor and the judgmentdebtor, and the decree shall not be executed until the Court has heard their objections (if any) to its execution:
Provided also that, where a decree for the payment of money against two or more persons has been transferred to one of them, it shall not be executed against the others.