পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ জেনারেল পার্ট [Archived]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ জেনারেল পার্ট [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes৩০ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩১
সিলেবাস
পরীক্ষা – ২০ Subject: English Language and Literature - 4 টপিক: i) Period of English Literature i) Name of writers of literary pieces from Elizabethan period to Neoclassical Period (Important drama, poetry & prose) ii) Literary terms উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ইংরেজি সাহিত্যের উপর যেকোনো স্কলারের লেখা বই (যেমন - ইংরাজি সাহিত্যের ইতিহাস: শীতল ঘোষ), যেকোনো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ জেনারেল পার্ট [Archived]

৪৯তম বিসিএস ⎯ জেনারেল পার্ট [Archived] · তারিখ অনির্ধারিত · ৩১ প্রশ্ন

.
Which period is considered the golden period of English literature?
  1. Jacobean Period
  2. Restoration Period
  3. Augustan Age
  4. Elizabethan Period
ব্যাখ্যা

The Elizabethan Period is considered the golden period of english literarure.

- The Elizabethan Age হচ্ছে Renaissance Period এর প্রথম age.
- এই যুগে english literarure সবচেয়ে বেশি বিকাশ ঘটেছিলো।
- এই যুগকে বলা হয় The Golden Age কারণ এ যুগের আগের যুগের সাহিত্য এর তুলনায় এ যুগে এসে সাহিত্য নতুন মাত্রা পায়।
- এই age টির নামকরণ করা হয়েছে 'Queen Elizabeth' এর নামে যিনি England শাসন করেছেন 1558 থেকে  1603 পর্যন্ত। 
- বিশেষ করে নাট্যজগতে এক বৈপ্লবিক সংস্কার সাধিত হয়েছিল।

Famous Writers:
- Thomas More,
- Norton,
- Edmund Spenser,
- William Shakespeare,
- Thomas Kyd,
- Nicholas Udall,
- Robert Peele,
- Robert Greene,
- Sir Philip Sidney,
- John Lyly.

Source: Britannica.

.
Who is called the “Bard of Avon”?
  1. Christopher Marlowe
  2. William Shakespeare
  3. Ben Jonson
  4. Thomas Kyd 
ব্যাখ্যা

• William Shakespeare is called the 'Bard of Avon'.

• William Shakespeare:
William Shakespeare ছিলেন ইংল্যান্ডের একজন বিখ্যাত নাট্যকার, কবি ও অভিনেতা।
- তাঁকে প্রায়ই "The Bard of Avon" নামে অভিহিত করা হয়।
- "Bard of Avon" উপাধিটি মূলত William Shakespeare-কে বোঝাতে ব্যবহার করা হয়।
- এই উপাধি এসেছে তাঁর জন্মস্থান Stratford-upon-Avon থেকে।
- Shakespeare-কে এই নামে ডাকার কারণ হলো তিনি ইংরেজি নাটক ও কবিতার শ্রেষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত।
- তাঁর বিখ্যাত Tragedy, Comedy এবং History Play গুলো বিশ্বসাহিত্যে অমূল্য অবদান রেখেছে।
- "Bard of Avon" নামটি আজও Shakespeare-এর সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত।
- তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে Hamlet, Macbeth, Othello এবং King Lear.
- তিনি প্রায় ১৫৪টি সনেট এবং ৩৯টির মতো নাটক রচনা করেছিলেন।
- ইংরেজি সাহিত্যে William Shakespeare এর অবদান এর জন্য তাঁকে "জাতীয় কবি" (National Poet of England) হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Source: Britannica.

.
Humanism is a key feature of which period?
  1. Medieval Period
  2. Renaissance Period
  3. Romantic Period
  4. Victorian Period 
ব্যাখ্যা

• Humanism is a key feature of Renaissance Period.

- Renaissance Period:

- ১৫০০ সালে এই যুগের উৎপত্তি ঘটে এবং ১৬৬০ সালে এর সমাপ্তি হয়।
- ইংরেজি সাহিত্য রেনেসাঁ (Renaissance Period in English Literature) ছিল একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং সাহিত্যিক সময়কাল।
- এই সময়ে ইংল্যান্ডে সাহিত্য, শিল্প, বিজ্ঞান এবং চিন্তাভাবনায় ব্যাপক পরিবর্তন ঘটে, যা আধুনিক যুগের শুরু ছিল।
- এটি মূলত ইউরোপীয় রেনেসাঁর অংশ ছিল, যা গ্রীক ও রোমান ক্লাসিক্যাল সাংস্কৃতি এবং সাহিত্যকে নতুনভাবে পুনরুদ্ধার করেছিল।

- Key Features of the Renaissance Period in English Literature:
- Humanism, The Influence of the Italian Renaissance, The Rise of Drama, The Printing Press.

- Renaissance period -এর গুরুত্বপূর্ণ সাহিত্যিকগণ:
- William Shakespeare (1564-1616)
- Christopher Marlowe (1564-1593
- Edmund Spenser (1552-1599)
- John Donne (1572-1631)
- Sir Philip Sidney (1554-1586)
- Sir Thomas More (1478-1535)

- Renaissance Period -এর ১৬০ বছরকে আবার ৪টি যুগে বিভাজন করা হয়। যথা:

- Elizabethan Period (1558-1603),
- Jacobean Period (1603-1625),
- Caroline Period (1625-1649),
- Commonwealth Period (1649-1660).

- Main English Literature Periods:
- The Old English Period: 450-1066.
- The Middle English Period: 1066 - 1500.
- The Renaissance Period: 1500 1660.
- The Neoclassical Period: 1660-1785.
- Romantic Period: 1798-1832.
- Victorian Period: 1832-1901.
- The Modern Period: 1901-1939.
- The Post-Modern Period: 1939 Present.

Source: Britannica and An ABC of English Literature Dr M Mofizur Rahman.

.
Which play by Marlowe is based on a man selling his soul to the devil?
  1. Tamburlaine
  2. Doctor Faustus
  3. Edward II
  4. The Jew of Malta 
ব্যাখ্যা

• Correct answer: Doctor Faustus.

- Doctor Faustus:
- Doctor Faustus হলো Christopher Marlowe-এর সবচেয়ে বিখ্যাত Tragedy, যা Elizabethan যুগে লেখা হয়েছিল (Britannica).
- নাটকটি মূলত জার্মান গল্পের ওপর ভিত্তি করে রচিত, যেখানে Johann Faust নামক এক ব্যক্তির আত্মা বিক্রি করার কাহিনি বলা হয়েছে।
- এই নাটকে Faustus তার আত্মাকে শয়তান Mephistopheles-এর কাছে সমর্পণ করে সীমাহীন জ্ঞান ও জাদুকরী ক্ষমতার বিনিময়ে।
- নাটকটির পূর্ণ নাম হলো The Tragical History of the Life and Death of Doctor Faustus.
- এতে মানুষের অতৃপ্ত আকাঙ্ক্ষা, পাপ, শাস্তি এবং চিরন্তন নরকের ভয়াবহতা চিত্রিত হয়েছে।

Characters:
- Doctor Faustus,
- Mephistopheles,
- Lucifer,
- Good Angel,
- Evil Angel,
- The Seven Deadly Sins,
- Wagner,
- Valdes.

Source: Britannica.

.
The Neoclassical Age is also called:
  1. The Golden Age
  2. The Romantic Age
  3. The Age of Drama
  4. Pseudo-Classical Age
ব্যাখ্যা

- The Neoclassical Age is also called the Pseudo-Classical Age.

- The Neoclassical Age:
- The 1660-1785 time frame is known as 'The Neoclassical Period' of English Literature.
- The Neoclassical Age is also called the Pseudo-Classical Age.

- The Neoclassical period তিনটি যুগে বা period এ ভাগ করা যায়:
1. The Restoration period
2. The Augustan Age
3. The Age of Sensibility

- The Neoclassical Age is also called Pseudo-classical to mean the artificiality of the writers of the class.
- They imitated the ancient Greek and Roman literary tradition.

Source: Encyclopedia Britannica.

.
Who wrote The Faerie Queene?
  1. Philip Sidney
  2. Edmund Spenser
  3. John Lyly
  4. George Chapman
ব্যাখ্যা

• Correct answer: Edmund Spenser.

• The Faerie Queene:

- The Faerie Queene হলো Edmund Spenser-এর লেখা একটি বিখ্যাত ইংরেজি Epic Poem, যা ১৬শ শতকের শেষের দিকে প্রকাশিত হয়েছিল (Britannica).
- এটি Queen Elizabeth I-কে উৎসর্গ করা হয়েছিল এবং তাঁকে গৌরবান্বিত করার জন্য লেখা হয়।
- কাব্যটির প্রতিটি অংশ Allegory আকারে রচিত, যেখানে নৈতিকতা, ধর্মীয় গুণাবলি এবং রাজকীয় গৌরব প্রতিফলিত হয়েছে।
- মূলত এটি ১২টি বইয়ের পরিকল্পনা করা হলেও Spenser মাত্র ৬টি বই সম্পূর্ণ করতে পেরেছিলেন।
- The Faerie Queene ইংরেজি সাহিত্যের Renaissance যুগের অন্যতম শ্রেষ্ঠ Allegorical Poem হিসেবে বিবেচিত।

• Edmund Spenser:
- Edmund Spenser ছিলেন Elizabethan যুগের অন্যতম প্রধান ইংরেজ কবি।
- তিনি তাঁর মহাকাব্য The Faerie Queene রচনার জন্য সবচেয়ে বেশি পরিচিত।
- Spenser-এর কবিতায় Allegory, Morality এবং Nationalism বিশেষভাবে ফুটে উঠেছে।
- তিনি Amoretti এবং Epithalamion নামক বিখ্যাত Sonnet sequence ও লিখেছিলেন।
- Edmund Spenser-কে প্রায়ই “the poet’s poet” নামে অভিহিত করা হয়, কারণ পরবর্তী কবিরা তাঁর কাজ থেকে ব্যাপকভাবে অনুপ্রাণিত হয়েছিলেন।

• Major Works of Edmund Spenser:
- The Faerie Queene – তাঁর সবচেয়ে বিখ্যাত Epic Poem, Queen Elizabeth I-কে উৎসর্গিত এবং Allegory ও Morality-এর প্রতি সমৃদ্ধ।
- Amoretti – একটি Sonnet sequence যা Spenser-এর প্রেম ও বাগধারার অনুভূতি প্রকাশ করে।
- Epithalamion – একটি বিয়ের উদযাপনের জন্য লেখা কবিতা, যা তাঁর প্রেমের জীবন ও বিবাহকে কেন্দ্র করে।
- The Shepheardes Calender – ১২টি মাস অনুযায়ী রচিত কবিতা সংকলন, যা ইংল্যান্ডের গ্রামীণ জীবন ও প্রকৃতি বর্ণনা করে।

Source: Britannica.

.
The 1901-1939 time frame is known as:
  1. The Renaissance Period
  2. The Neoclassical Period
  3. The Victorian Period
  4. The Modern Period
ব্যাখ্যা

• The 1901-1939 time frame is known as the The Modern Period of English literature.

Modern Period এর দুটি ভাগ রয়েছে।
1. The Edwardian Period (1901-1910)
2. The Georgian Period (1910-1936)

- The Modern English period was the one of the most significant literary periods.

English Literature Periods:
- 450-1066:- The Old English Period
- 1066-1500:- The Middle English Period
- 1500-1660:- The Renaissance Period
- 1660-1785: The Neoclassical Period
- 1798-1832: The Romantic Period
- 1832-1901 : The Victorian Period
- 1901-1939: The Modern Period
- 1939-Present: The Post Modern Period.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

.
Who is the most influential figure among the University Wits?
  1. Thomas Nash
  2. Christopher Marlowe
  3. Robert Greene
  4. George Peele
ব্যাখ্যা

- The most influential figure among the University Wits is Christopher Marlowe.

- University Wits হলো ১৬শ শতকের শেষভাগে ইংল্যান্ডের কিছু শিক্ষিত নাট্যকার ও কবির দল।
- এই লেখকরা Cambridge ও Oxford বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা প্রাপ্ত ছিলেন, তাই তাদের “University Wits” বলা হয়।
- তারা Elizabethan নাটক ও সাহিত্যে নাটকীয় রূপ এবং গঠনশৈলীতে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন।
- প্রধান সদস্যদের মধ্যে রয়েছে Christopher Marlowe, Robert Greene, Thomas Nashe, George Peele এবং John Lyly.
- University Wits-এর কাজ পরবর্তী Shakespeare-এর নাট্যশৈলী ও Elizabethan literature-এর বিকাশে প্রভাব ফেলেছিল।
- The greatest poetic dramatist among the university wits was Marlowe, whose handling of blank verse gave the theatre its characteristic voice for the next 50 years.
- Christopher Marlowe ছিলেন Elizabethan যুগের একজন প্রখ্যাত ইংরেজ নাট্যকার এবং কবি। 
- তিনি University Wits-এর একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
- Marlowe-এর সবচেয়ে বিখ্যাত নাটক হলো Doctor Faustus, যা মানুষের লোভ, জ্ঞান এবং আত্মার পতনকে তুলে ধরে।
- তিনি Blank Verse-এর ব্যবহার নাটকে জনপ্রিয় করেন এবং ইংরেজি নাটকে নাট্যশৈলীর আধুনিকীকরণে অবদান রাখেন।
- Christopher Marlowe-এর জীবন খুবই রহস্যময় এবং অল্প বয়সে মৃত্যু ঘটে, যা তাঁর সাহিত্যকর্মের উপর অতুলনীয় ছাপ ফেলে।

Source: Britannica.

.
The duration of 'The Restoration Period' - 
  1. 1600-1700
  2. 1660-1798
  3. 1700-1745
  4. 1832-1901
অনির্ধারিত
ব্যাখ্যা

অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। 

- The duration of 'The Restoration Period' is - 1660-1700.

- The Restoration Period হচ্ছে The Neo-classical period এর অন্তর্ভুক্ত একটি ছোট যুগ।

- The Neoclassical period (1660-1798) is divided into 3 periods:
1) The Restoration Period (1660-1700),
2) The Augustan Age or the Age of Pope (1700-1745) and
3) The Age of Sensibility or The Age of Dr. Samuel Jhonson.

- Important Authors from the Restoration period are:

- Samuel Butler
- John Bunyan
- John Dryden
- William Wycherley
- William Congreve
- George Farquhar

- 1832-1901 : The Victorian Period.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

১০.
Who is regarded as the founder of Metaphysical Poetry?
  1. George Herbert
  2. John Donne
  3. Henry Vaughan
  4. Andrew Marvell
ব্যাখ্যা

- John Donne is regarded as the founder of Metaphysical Poetry.

Metaphysical Poets:
- Metaphysical Poetry হলো ১৭শ শতকের ইংল্যান্ডে উদ্ভূত একটি কবিতার ধারা, যা জটিল ভাবনা, দার্শনিক চিন্তাভাবনা এবং আকস্মিক রূপক (Conceits) ব্যবহার করে লেখা হয়। 
- এই কবিতার প্রধান বিষয়গুলো হলো প্রেম, ধর্ম, মৃত্যু, মানুষের আত্মা এবং বিশ্ববোধ।
- Metaphysical Poets সাধারণত unexpected imagery এবং intellectual argumentation ব্যবহার করেন।
- প্রধান কবিদের মধ্যে রয়েছে John Donne, George Herbert, Andrew Marvell, এবং Richard Crashaw.
- Metaphysical Poetry-এর লক্ষ্য হলো পাঠকের বুদ্ধি ও অনুভূতিকে উভয়কে জাগ্রত করা এবং সাধারণ জীবন ও প্রেমের বিষয়গুলোকে গভীরভাবে বিশ্লেষণ করা।
- John Donne ছিলেন ১৬শ ও ১৭শ শতকের ইংল্যান্ডের একজন প্রধান কবি এবং Metaphysical Poets-এর প্রধান সদস্য। 
- তিনি ধর্মীয় এবং প্রেমের কবিতার জন্য সবচেয়ে বেশি পরিচিত।
- Donne-এর কবিতায় Metaphysical Conceits-এর ব্যবহার লক্ষণীয়, যা জটিল ভাবনা ও অপ্রচলিত রূপক দ্বারা সমৃদ্ধ।
- তাঁর বিখ্যাত রচনাগুলোর মধ্যে রয়েছে Holy Sonnets, The Flea, এবং A Valediction: Forbidding Mourning.
- John Donne-এর কবিতা, প্রবন্ধ এবং ধর্মীয় বক্তৃতা ইংরেজি সাহিত্যে Metaphysical Tradition-এর ভিত্তি স্থাপন করেছে।

John Donne's work:
- Holy Sonnets – ধর্মীয় ভাবনায় সমৃদ্ধ ১৯টি Sonnet, যেখানে মৃত্যুর ভয়, পাপ এবং ঈশ্বরের প্রতি আস্থা প্রকাশ করা হয়েছে। 
- The Flea – একটি Metaphysical Poem, যা প্রেম ও কামনার জটিলতা এবং রূপক ব্যবহার করে লেখা।
- A Valediction: Forbidding Mourning – কবিতা যেখানে দূরত্বের প্রেম এবং আত্মার সংযোগের গভীরতা তুলে ধরা হয়েছে।
- Elegies – কবিতার সংকলন, যা প্রেম, মৃত্যু এবং জীবনের ক্ষণস্থায়ীতা নিয়ে লেখা।
- Devotions upon Emergent Occasions – ধর্মীয় প্রবন্ধ এবং ধ্যানে সমৃদ্ধ লেখা, যা তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ঈশ্বরের প্রতি আস্থা প্রকাশ করে।
- Satires – কবিতা যা সমাজ, ধর্ম এবং মানুষের আচরণকে সমালোচনামূলক দৃষ্টিতে উপস্থাপন করে।

Source: Britannica.

১১.
1625-1649 is known as which period in English literature?
  1. Elizabethan Period
  2. Jacobean Period
  3. Commonwealth Period
  4. The Caroline Period
ব্যাখ্যা

• 1625-1649 is known as the Caroline Period.

• The Caroline Period (1625-1649):

- Caroline Age মূলত The Renaissance Period এর অন্তর্ভুক্ত একটি sub age.
- Caroline Age -এর নামকরণ করা হয়েছিল রাজা 'Charles-।' এর নামানুসারে, যিনি ১৬২৫-৪৯ সাল পর্যন্ত ইংল্যান্ডে রাজত্ব করেছিলেন।
- The Caroline Period is often regarded as a high point in English literature and the arts.
- Caroline is derived from 'Carolus', the Latin version of 'Charles',
- এই সময়ে রাজার সাথে পার্লামেন্টের সংঘাত চলেছে তবু এই সময়ে শিল্প-সাহিত্যের যথেষ্ট বিকাশ ঘটেছে। -
- এই পর্বটি ইংরেজি সাহিত্য এবং ইতিহাসে গুরুত্বপূর্ণ কারণ এটি রাজনৈতিক সংঘাত, শিল্পকলা ও সাহিত্যিক বিকাশ এবং একটি স্বতন্ত্র সাহিত্যিক আন্দোলনের সময় হিসেবে চিহ্নিত।

• এই যুগের প্রধান সাহিত্যিকগণ:
- Richard Lovelace,
- Sir John Suckling,
- Robert Herrick,
- Thomas Carew,
- James Shirley,
- Edmund Waller, etc.

• The Renaissance Period এর ব্যাপ্তিকাল ছিল 160 বছর এবং এটি চারটি ছোট যুগে বিভক্ত ছিল। যথা:
- Elizabethan Period (1558-1603),
- Jacobean Period (1603-1625),
- Caroline Period (1625-1649),
- Commonwealth Period (1649-1660).

Source: Britannica.

১২.
Volpone is a satirical comedy written by:
  1. Ben Jonson
  2. John Webster
  3. George Chapman
  4. Thomas Middleton
ব্যাখ্যা

Volpone is a satirical comedy written by Ben Jonson.

Volpone:
- Volpone হল Ben Jonson-এর লেখা একটি বিখ্যাত comedy.
- গল্পের মূল চরিত্র হলো Volpone, একজন ধনী এবং লোভী ব্যক্তি, যিনি লোকদের প্রতারণা করে তার সম্পদ আরও বাড়াতে চেষ্টা করেন।
- Mosca, Volpone-এর সেবক, মূল চালাক এবং Volpone-এর প্রতারণায় সহায়ক।
- নাটকটি greed, cunning, and satire-এর উপর কেন্দ্রীভূত, এবং সমাজের লোভ ও নৈতিক অবক্ষয়কে উপহাস করে।
- Voltore, Corbaccio, এবং Corvino নাটকের অন্য গুরুত্বপূর্ণ চরিত্র, যারা Volpone-এর সম্পদ পাওয়ার জন্য প্রতিযোগিতা করে।
- এটি ধন ও লোভের প্রভাব এবং মানুষের স্বার্থপরতার উপর নৈতিক শিক্ষণ প্রদান করে।

• Ben Jonson:
- Ben Jonson ছিলেন Elizabethan ও Jacobean যুগের একজন প্রখ্যাত ইংরেজ নাট্যকার, কবি ও অভিনেতা। 
- তিনি বিশেষভাবে comedy of humours শৈলীর জন্য পরিচিত।
- Jonson-এর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে Volpone, The Alchemist এবং Bartholomew Fair।
- তিনি Shakespeare-এর সমসাময়িক ছিলেন এবং তাঁর সাহিত্যকর্মের উপর ব্যাপক প্রভাব ফেলেছিলেন।
- Ben Jonson-এর কবিতা ও নাটক সামাজিক সমালোচনা, নৈতিক শিক্ষা এবং মানব চরিত্রের বিশ্লেষণ দ্বারা সমৃদ্ধ।

Major Works of Ben Jonson:
- Volpone – একটি বিখ্যাত Comedy, যা লোভ ও প্রতারণার কাহিনি তুলে ধরে (Britannica).
- The Alchemist – Comedy যা মানুষের লোভ, প্রতারণা এবং সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে লেখা।
- Bartholomew Fair – একটি Comic Play যা লন্ডনের মেলা এবং সামাজিক আচরণকে উপস্থাপন করে।
- Every Man in His Humour – Jonson-এর প্রথম সফল নাটক, যা Humours theory ব্যবহার করে চরিত্রগুলোর স্বভাব বর্ণনা করে।
- Epicoene, or The Silent Woman – একটি Comedy, যা লুকানো রহস্য এবং সামাজিক আচরণকে কেন্দ্র করে লেখা।
- Sejanus His Fall – Tragedy যা প্রাচীন রোমান ইতিহাস এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার তুলে ধরে।

Source: Britannica.

১৩.
Climax is referred to as -
  1. The beginning of a story
  2. The end of a story
  3. The height of a story
  4. The length of a story
ব্যাখ্যা

• The correct answer is - গ) The height of a story.

Climax:
- Climax হলো কোনো গল্প, নাটক বা উপন্যাসের সবচেয়ে নাটকীয় ও আবেগঘন মুহূর্ত, যখন কাহিনী সর্বোচ্চ উত্তেজনায় পৌঁছে যায়।
- এটিই মূল টার্নিং পয়েন্ট, যেখানে Rising Action শেষ হয়ে Falling Action শুরু হয়।
- অলঙ্কারশাস্ত্রে Climax বলতে বোঝায়-শব্দ বা বাক্যগুলোকে এমনভাবে সাজানো, যাতে প্রতিটি ধাপ আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা শক্তিশালী হয়।

Example:
- Antigone নাটকে Antigone-র মৃত্যু হলো Climax.
- Macbeth নাটকে Banquo-র ভূত দেখে Macbeth-এর ভয় পাওয়া তার পতনের সূচনা এবং নাটকের Climax.
- "He smiles, he laughs and he roars." - এখানে he roars হলো Climax.

Source: Britannica.

১৪.
Who wrote Paradise Lost?
  1. John Milton
  2. John Dryden
  3. Andrew Marvell
  4. Samuel Johnson
ব্যাখ্যা

- John Milton wrote paradise lost.

Paradise Lost :
- Paradise Lost 
হলো John Milton-এর লেখা একটি Epic Poem, যা ১৭শ শতকের ইংল্যান্ডে প্রকাশিত হয়েছিল (Britannica).
- এটি মানুষের পতন এবং স্বর্গ-নরকের কাহিনি কেন্দ্র করে লেখা, যেখানে Adam এবং Eve-এর পাপ এবং শয়তান Lucifer-এর প্রতারণা চিত্রিত হয়েছে।
- Milton এই কাব্যে Blank Verse ব্যবহার করেছেন, যা ইংরেজি সাহিত্যে এক নতুন ধারার সূচনা করে।
- কবিতায় স্বর্গ, নরক, ঈশ্বর এবং মানব জীবনের নৈতিকতা ও ধর্মীয় ভাবনা গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে।
- Paradise Lost-কে ইংরেজি সাহিত্যের অন্যতম মহাকাব্য এবং Epic Poetry-এর শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়।

John Milton:
- John Milton ছিলেন ১৭শ শতকের একজন বিশিষ্ট ইংরেজ কবি, লেখক এবং রাজনীতি বিশ্লেষক। 
- তিনি বিশেষভাবে তাঁর মহাকাব্য Paradise Lost-এর জন্য পরিচিত।
- Milton-এর লেখা ধর্মীয়, দার্শনিক এবং রাজনৈতিক ভাবনায় সমৃদ্ধ।
- তিনি Blind হয়ে গিয়েও সাহিত্যের উপর গভীর প্রভাব ফেলেছিলেন এবং ইংরেজি Epic Poetry-কে নতুন মাত্রা দিয়েছেন।
- John Milton-এর কাজ ইংরেজি সাহিত্যে Freedom, Faith, এবং Human Responsibility-এর গুরুত্ব তুলে ধরে।

Source: Britannica.

১৫.
The repetition of a consonant at the beginning of two or more words or stressed syllables is called:
  1. Epilogue
  2. Aphorism
  3. Onomatopoeia
  4. Alliteration
ব্যাখ্যা

• Correct answer: Alliteration.

• Alliteration:

- The Repetition of a consonant at the beginning of two or more words or stressed syllables is called Alliteration.
- যখন পরস্পর সম্পর্কযুক্ত বা পাশাপাশি স্থাপিত শব্দের শুরুতে একই বর্ণ বা একই ধরনের উচ্চারণ থাকে তখন তাকে অনুপ্রাস (Alliteration) বলে।

Examples of Alliteration:
- 'The fair breeze blew, the white foam flew, The furrow followed free.'
- এখানে 'f' এবং 'b' দ্বারা শুরু হওয়া শব্দ পাশাপাশি বসেছে অর্থাৎ, consonant sound এর repetition ঘটেছে।

অন্যদিকে,
• Epilogue:
- A short speech at the end of a play is called an epilogue.
- নাটক, গল্প বা সিনেমা শেষে দর্শকদের উদ্দেশ্যে সমাপনী বক্তব্য যেখানে চরিত্রগুলো সম্বন্ধে বিশেষ তথ্য প্রদান করা হয়ে থাকে।

• Aphorism:
- Aphorism হলো একটি সংক্ষিপ্ত, অন্তর্দৃষ্টিপূর্ণ উক্তি বা পর্যবেক্ষণ যা একটি সাধারণ সত্য বা নীতিকে প্রকাশ করে।
- এটি সাধারণত সংক্ষিপ্ত, স্মরণীয় এবং প্রায়শই একটি দার্শনিক বা নৈতিক সুরে লেখা হয়।
- এগুলো সংক্ষিপ্ত এবং প্রভাবশালীভাবে জ্ঞান যোগাযোগ করার জন্য ব্যবহৃত হয়।
- Aphorism -এর কিছু উদাহরণ হলো-
- "Knowledge is power."
- "Time is money."

• Onomatopoeia:
- Onomatopoeia কে আমরা বাংলায় বলি অনুকার অব্যয়।
- বৃষ্টির ঝমঝম শব্দ, ঘড়ির টিকটিক শব্দ, হাওয়ার শনশন শব্দ ইত্যাদি অনুকার অব্যয়ের উদাহরণ।
- এই ধরণের শব্দ ধ্বণির অণুকরণে গঠিত হয়।
- Rain pitter-patters, drip-drops, Frogs croak, Cats meow, ইত্যাদি হলো Onomatopoeia-এর উদাহরণ।

Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

১৬.
Simile in English literature means:
  1. A comparison using 'so' or 'so'
  2. A funny story
  3. A repetition of words
  4. A comparison using 'like' or 'as'
ব্যাখ্যা

• "Simile" refers to: A comparison using 'like' or 'as'.

Simile:
- দুটি ভিন্নধর্মী জিনিসের মধ্যে As ও Like দ্বারা তুলনা বোঝালে তাকে Simile বলে।

- A simile is an explicit comparison between two different things.
- Usually as and like are used in it.
- In simile the resemblance is explicitly indicated by the words.
- উপমেয়ের সাথে উপমানের সাদৃশ্য কল্পনা করা।
- যেমন: He fought like a lion.

Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

১৭.
Who wrote the mock-epic The Rape of the Lock?
  1. John Dryden
  2. Jonathan Swift
  3. Alexander Pope
  4. Samuel Johnson
ব্যাখ্যা

• The Rape of the Lock is written by : Alexander Pope.

The Rape of the Lock:

- The Rape of the Lock হলো Alexander Pope-এর লেখা একটি বিখ্যাত Mock Epic Poem (Britannica).
- এটি প্রথম প্রকাশিত হয় ১৭১২ সালে এবং পরে বিস্তৃত সংস্করণে প্রকাশিত হয় ১৭১৪ সালে।
- কবিতাটি একটি সামাজিক ঘটনা, Belinda-এর লক চুরি হওয়া, কে কেন্দ্র করে লেখা হয়েছে, যা ব্যঙ্গাত্মক এবং রসাত্মক উপস্থাপনায় প্রদর্শিত।
- Pope এই কব্যায় Satire, Wit এবং Heroic Couplets ব্যবহার করেছেন।
- The Rape of the Lock-কে ইংরেজি সাহিত্যে Mock Epic Poem-এর শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়।

Alexander Pope:
- Alexander Pope ছিলেন ১৮শ শতকের একজন বিখ্যাত ইংরেজ কবি। 
- তিনি বিশেষভাবে Satire, Heroic Couplets এবং Mock Epic-এর জন্য পরিচিত।
- Pope-এর কাজ ইংরেজি সাহিত্যকে Neo-Classical period-এর নীতিমালা অনুযায়ী গঠনশীল ও সমৃদ্ধ করেছে।
- তাঁর সবচেয়ে বিখ্যাত রচনার মধ্যে রয়েছে The Rape of the Lock, An Essay on Criticism, এবং An Essay on Man.
- Alexander Pope-কে ইংরেজি সাহিত্যে Wit, Satire এবং Moral Instruction-এর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

Source: Britannica.

১৮.
Personification refers to:
  1. A fictional character
  2. Non-human things are given human qualities
  3. A central character
  4. A comparison of two things
ব্যাখ্যা

• Personification is a figure of speech in which: Non-human things are given human qualities.

Personification:
- A figure of speech in which lifeless objects or ideas are given imaginary life.
- অর্থাৎ নির্জীব বা জড় বস্তুকে ব্যক্তিরূপে প্রয়োগ করার কৌশল।
- Personification এর মাধ্যমে কোন জড় বস্তুকে কাল্পনিক জীবন দান করে সেগুলোকে উপমা হিসাবে লেখায় ব্যবহার করা হয়।

Examples:
"There lies the port: the vessel puffs her sail: (Tennyson: "Ulysses").
- The vessel has been used as a living being.

Similarly:
- The wind whispered through the trees.
- Time waits for no one.

Source: An ABC of English Literature by M Mofizar Rahman.

১৯.
Gulliver’s Travels is a satire written by -
  1. Joseph Addison
  2. Jonathan Swift
  3. Daniel Defoe
  4. Samuel Johnson
ব্যাখ্যা

• Gulliver’s Travels is a satire written by Jonathan Swift. 

Gulliver’s Travels:
- Gulliver’s Travels হলো Jonathan Swift-এর লেখা একটি বিখ্যাত Satirical Novel.
- এটি প্রথম প্রকাশিত হয় ১৭২৬ সালে এবং পরবর্তীকালে ইংরেজি সাহিত্যের অন্যতম ক্লাসিক হিসেবে স্বীকৃত।
- উপন্যাসে প্রধান চরিত্র Lemuel Gulliver বিভিন্ন কল্পিত দেশ ভ্রমণ করেন, যেমন Lilliput, Brobdingnag, Laputa এবং Houyhnhnms.
- Swift এই কব্যায় রাজনৈতিক, সামাজিক এবং মানব প্রকৃতির বিষয়ে কঠোর Satire ব্যবহার করেছেন।
- Gulliver’s Travels আজও শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের জন্য সমালোচনামূলক এবং বিনোদনমূলক রূপে পড়া হয়।

Jonathan Swift:
- Jonathan Swift ছিলেন ১৭শ ও ১৮শ শতকের একজন আইরিশ লেখক, কবি এবং প্রাবন্ধিক। 
- তিনি বিশেষভাবে Satire-এর জন্য পরিচিত এবং ইংরেজি সাহিত্যে তার অবদান অসাধারণ।
- Swift-এর সবচেয়ে বিখ্যাত রচনা হলো Gulliver’s Travels, যা রাজনৈতিক ও সামাজিক সমালোচনার জন্য প্রসিদ্ধ।
- তাঁর অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে A Modest Proposal এবং A Tale of a Tub.
- Jonathan Swift-কে Satire-এর মাস্টার হিসেবে এবং ইংরেজি সাহিত্যের অন্যতম প্রধান প্রতিভা হিসেবে বিবেচনা করা হয়।

Source: Britannica.

২০.
What is 'fiction' in English literature?
  1. Based on real events
  2. A narrative presents factual events
  3. A tale that compares real-life events
  4. Creation from imagination
ব্যাখ্যা

The correct answer is - A literary work created from imagination.

Fiction:
- Fiction হলো কল্পনার রঙে রাঙানো narratives in prose (গদ্য রচনার কাহিনি)।
- এটা অনেক সময় facts এর ওপর ভিত্তি করে লেখা হয়, কিন্তু লেখকের কল্পনাশক্তি দিয়ে গল্পটা উপস্থাপন করা হয়।
- Fiction ভিন্ন factual reports থেকে, কারণ এতে সত্য ঘটনার পাশাপাশি কল্পনার সংযোজন থাকে।
- All novels and short stories এই genre এর অন্তর্ভুক্ত।
- যদিও fables, parables, fairy tales, এবং folklore-এ fictional elements থাকে, তবে এগুলোকে সাধারণত fiction ধরা হয় না।

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

২১.
"Life is but a walking shadow" is taken from:
  1. Macbeth
  2. The Merchant of Venice
  3. Hamlet
  4. As You Like It
ব্যাখ্যা

• The line "Life is but a walking shadow" is taken from Macbeth.

• Macbeth:
- এটি Shakespeare এর সবচেয়ে ছোট Tragedy.
- এই Tragedy টি হচ্ছে William Shakespeare এর অন্যতম শ্রেষ্ঠ tragedy এবং Macbeth হল এর মূল চরিত্র বা tragic hero.
- নাটকটির মূল বিষয়বস্তু হলো King Duncan এর হত্যা ও তার ফলে ঘটে যাওয়া ঘটনাবলি।
- এটি ১৬০৭-০৭ সালের দিকে লেখা এবং ১৬২৩ সালে প্রথম প্রকাশিত।
- Macbeth ছিলেন স্কটল্যান্ডের রাজা Duncan এর একজন বিশ্বস্ত General.

• Characters in Macbeth:
- Macbeth,
- Lady Macbeth,
- King Duncan,
- Banquo,
- Macduff,
- Malcolm,
- The Three Witches.

• Summary:
- স্কটল্যান্ডের বীর সেনানায়ক Macbeth তিন ডাইনের কাছ থেকে ভবিষ্যদ্বাণী শুনে রাজা হওয়ার লোভে পড়ে।
- Lady Macbeth এর প্ররোচনায় সে রাজা King Duncan কে হত্যা করে সিংহাসনে বসে।
- একবার ক্ষমতায় ওঠার পর সে অপরাধ ঢাকতে একের পর এক খুন করতে থাকে।
- হত্যার ভয়, সন্দেহ ও অপরাধবোধে Macbeth ও Lady Macbeth মানসিকভাবে ভেঙে পড়ে এবং Lady Macbeth পাগল হয়ে আত্মহত্যা করে।
- Macbeth ধ্বংসের পথে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত যুদ্ধে মারা যায়।
- Macbeth নাটকটি দেখায়, কীভাবে ক্ষমতার আকাঙ্ক্ষা এবং নৈতিক বিচ্যুতি মানুষের ধ্বংস ডেকে আনতে পারে।

• Some other famous quotations of Macbeth:
- "Fair is foul, and foul is fair."
- "All the perfumes of Arabia will not sweeten this little hand."
- "Life is but a walking shadow."

• William Shakespeare:
- Born: April 26, 1564, Stratford-upon-Avon, England.
- Death: April 23, 1616, Stratford-upon-Avon.
- Shakespeare was also spelled Shakspere.

• Notable works:

• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Titus Andronicus,
- Timons of Athens,
- Antony and Cleopatra,
- Coriolanus,
- Romeo and Juliet, etc.

• Tragi-comedy:
- The Merchant of Venice,
- The Winter's Tale,
- Cymbeline,
- Troilus and Cressida,
- Measure for Measure.

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- Love's Labour's Lost,
- A Comedy of Error,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream,
- The Merry Wives of Windsor,

• Historical play:
- Julius Caesar (Tragedy + Historical),
- Henry IV Part I,
- Henry IV Part II,
- Henry V,
- Henry VI Part I.

Source: Britannica.

২২.
“Hell is just a frame of mind.” is from:
  1.  Doctor Faustus
  2. The Jew of Malta
  3. Tamburlaine the Great
  4. Dido, Queen of Carthage
ব্যাখ্যা

• “Hell is just a frame of mind.” এটি Christopher Marlowe এর লেখা নাটক Doctor Faustus থেকে নেয়া।

Doctor Faustus:
- It is written by Christopher Marlowe.
- নাটকটির পুরো নাম The Tragicall History of D. Faustus.

Summary:
- Doctor Faustus হল Christopher Marlowe এর লেখা একটি ট্র্যাজেডি নাটক, যেখানে Faustus নামে একজন বিজ্ঞানী শয়তান Mephistopheles এর সঙ্গে চুক্তি করে।
- Faustus তার আত্মা শয়তানকে বিক্রি করে এবং ২৪ বছর পর্যন্ত অসীম ক্ষমতা লাভ করতে চায়।
- এই সময়ের মধ্যে Faustus বিভিন্ন ধরনের অলৌকিক ক্ষমতা ব্যবহার করে, তবে তার ভিতরে গভীর অনুশোচনা ও দ্বিধা থাকে।
- যদিও তার কাছে বিভিন্ন সুযোগ আসে পরিত্রাণ লাভের, তবে সে কখনোই নিজেকে ত্যাগ করতে রাজি হয় না এবং শেষ পর্যন্ত তার আত্মাকে শয়তানের হাতে সমর্পণ করে।
- নাটকের শেষে, Faustus কে নরককুণ্ডে টেনে নেওয়া হয়, যেখানে সে চিরকাল শাস্তি ভোগ করে।

Important Characters:
- Doctor Faustus,
- Mephistopheles,
- Lucifer,
- The Good Angel,
-The Evil Angel,
- Wagner,
- The Old Man, etc.

Some quotes:
- Pluck up your hearts, since fate still rests our friend.
- Fools that will laugh on earth, most weep in hell.
- Money can't buy love, but it improves your bargaining position.
- He that loves pleasure must for pleasure fall.
- Was this the face that launched a thousand ships/And burnt the topless towers of Ilium?
- The stars move still, time runs, the clock will strike.
- It is a comfort to the wretched to have companions in misery.
- Sweet Helen, make me immortal with a kiss.

Christopher Marloewe:
- তিনি Elizabethan Period এর কবি।
- তাকে 'The Father of English Tragedy' বলা হয়।
- তিনি একজন 'University Wit' ছিলেন।

His Notable Works:
- Doctor Faustus,
- The Jew of Malta,
- Tamburlaine the Great,
- Dido, Queen of Carthage.

Source: Britannica.

২৩.
"To be, or not to be: that is the question" is a:
  1. Poem
  2. Personification
  3. Alliteration
  4. Soliloquy
ব্যাখ্যা

• "To be, or not to be: that is the question" from Shakespeare's Hamlet is an example of - Soliloquy.

Soliloquy:

- এটি এক ধরনের  dramatic technique, যেখানে চরিত্রটি stage এ একা কথা বলে।
- এটি সাধারণত একটি দীর্ঘ ও গুরুত্বপূর্ণ বক্তৃতা, যেখানে চরিত্রটি নিজের চিন্তা বা অনুভূতি দর্শকদের সামনে প্রকাশ করে।
- Soliloquy তে চরিত্রটি হয় একাকী মঞ্চে থাকে, অথবা অন্য কেউ থাকলেও তারা নীরব থাকে।
- এর মাধ্যমে চরিত্রটির inner thoughts, intentions ও emotional conflict দর্শকদের সামনে উন্মোচিত হয়।
- এটি নাটকে character development ও audience understanding বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Example:
- Shakespeare এর Hamlet নাটকে–"To be, or not to be: that is the question..."
- এটি একটি বিখ্যাত soliloquy, যেখানে Hamlet তার মনের দ্বন্দ্ব প্রকাশ করে।
- When a speaker speaks his thoughts aloud it is called Soliloquy.
- নাটকের কোন চরিত্র যখন নিজেই নিজের সাথে কথা বলে তার মনের ভাব প্রকাশ এবং অন্যরা নীরব থাকে, তখন তাকে Soliloquy বলে।

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman, Britannica.

২৪.
What is a sonnet in English literature?
  1. A poem of sixteen lines
  2. A blank verse poem
  3. A lyric poem of fourteen iambic pentameter lines
  4. A long narrative poem
ব্যাখ্যা

• Sonnet is a lyric poem of fourteen iambic pentameter lines.

• Sonnet:
- সনেট হলো একটি গীতিকবিতা, যাতে ১৪টি লাইন থাকে।
- প্রথম ৮টি লাইনকে বলা হয় Octave |
- শেষ ৬টি লাইনকে বলা হয় Sestet |
- Octave-এর ছন্দরীতি (rhyme scheme): abba abba
- Sestet-এর ছন্দরীতি: cd cd cd অথবা cde ede
- Milton, Wordsworth, Wyatt, Rossetti and a few other English poets have used Petrarchan form in their sonnets.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

২৫.
In literature, "Irony" means:
  1. A literary device that compares two different things
  2. A literary device that people love to hear
  3. A literary device that describes the main character
  4. A literary device that actually means the opposite of its surface meaning
ব্যাখ্যা

• In literature, "Irony" means - A literary device that actually means the opposite of its surface meaning.

Irony:
- 'Irony' is an Expression or statement where real meaning is concealed or contradicted.
- 'Irony' বলতে মূলত বক্তব্য জোরালো করতে নিজ চিন্তার সম্পূর্ণ বিপরীত কিছু বলে মনোভাব ব্যক্তকরণকে বুঝায়।
- প্রশংসার আদলে নিন্দা কিংবা নিন্দার আদলে প্রশংসা করা হয় এরূপ রচনা দ্বারা।
- অর্থাৎ এ ধরনের উক্তি দ্বারা যা বলা হয়, প্রকৃত অর্থ তার সম্পূর্ন বিপরীত বুঝানো হয়।
- The first sentence of Pride and Prejudice is an example of irony:
- "It is a truth universally acknowledged, that a single man in possession of a good fortune, must be in want of a wife."
- This line from Samuel Coleridge's "Rime of the Ancient Mariner" describes the dark irony of a sailor dying of thirst on his boat while he is surrounded by water.

Source: Britannica.

২৬.
"Fools that will laugh on earth, most weep in hell" is from :
  1.  Doctor Faustus
  2. The Faerie Queene
  3. Paradise Lost
  4. Hamlet
ব্যাখ্যা

• "Fools that will laugh on earth, most weep in hell" is from - Doctor Faustus.

Doctor Faustus:

- It is written by Christopher Marlowe.
- নাটকটির পুরো নাম The Tragicall History of D. Faustus.
- ১৬০৪ সালে প্রকাশিত হওয়া এটি একটি 5 acts বিশিষ্ট একটি নাটক।
সার-সংক্ষেপ:
- Doctor Faustus হল ক্রিস্টোফার মারলোয়ার লেখা একটি ট্র্যাজেডি নাটক, যেখানে Faustus নামে একজন বিজ্ঞানী শয়তান Mephistopheles এর সঙ্গে চুক্তি করে।
- Faustus তার আত্মা শয়তানকে বিক্রি করে এবং ২৪ বছর পর্যন্ত অসীম ক্ষমতা লাভ করতে চায়।
এই সময়ের মধ্যে Faustus বিভিন্ন ধরনের অলৌকিক ক্ষমতা ব্যবহার করে, তবে তার ভিতরে গভীর অনুশোচনা ও দ্বিধা থাকে।
- যদিও তার কাছে বিভিন্ন সুযোগ আসে পরিত্রাণ লাভের, তবে সে কখনোই নিজেকে ত্যাগ করতে রাজি হয় না এবং শেষ পর্যন্ত তার আত্মাকে শয়তানের হাতে সমর্পণ করে।
- নাটকের শেষে, Faustus কে নরককুণ্ডে টেনে নেওয়া হয়, যেখানে সে চিরকাল শাস্তি ভোগ করে।

Important Characters:
- Doctor Faustus,
- Mephistopheles,
- Lucifer,
- The Good Angel,
-The Evil Angel,
- Wagner,
- The Old Man, etc.

Christopher Marloewe:
- তিনি Elizabethan Period এর কবি।
- তাকে 'The Father of English Tragedy' বলা হয়।
- তিনি একজন 'University Wit' ছিলেন।
His Notable Works
- Doctor Faustus,
- The Jew of Malta,
- Tamburlaine the Great,
- Dido, Queen of Carthage. (তার প্রথম নাটক)।

Some quotes:
- Pluck up your hearts, since fate still rests our friend.
- Fools that will laugh on earth, most weep in hell.
- Money can't buy love, but it improves your bargaining position.
- He that loves pleasure must for pleasure fall.
- Was this the face that launched a thousand ships/And burnt the topless towers of Ilium?
- The stars move still, time runs, the clock will strike.
- It is a comfort to the wretched to have companions in misery.
- Sweet Helen, make me immortal with a kiss.

Source: Britannica.

২৭.
What is ballad?
  1. A long narrative poem about heroic deeds
  2. A short lyric poem expressing personal feelings
  3. A prose tale written in simple language
  4. A descriptive poem narrating a story in the third person
ব্যাখ্যা

• The correct answer is - A descriptive poem narrating a story in the third person.

• Ballad:

- Ballad হলো একটি বর্ণনামূলক কবিতা যেখানে কাহিনি বলে।
- এটি তৃতীয় পুরুষে, নিরপেক্ষ বর্ণনায় রচিত হয়।
- এটি সাধারণত ঘটনার মাঝখানে নাটকীয়ভাবে শুরু হয়।
- কাহিনি সংলাপ ও ক্রিয়ার মাধ্যমে উপস্থাপিত হয়।
- The Rime of the Ancient Mariner by S. T Coleridge is one of the most famous ballads in English Literature.

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman.

২৮.
'A Tale of a Tub'
is written by:
  1. William Wordsworth
  2. Jonathan Swift
  3. William Shakespeare
  4. Alexander Pope
ব্যাখ্যা

• Correct answer: Jonathan Swift.

A Tale of a Tub:
১৬৯৬-১৬৯৯ সালের মধ্যে লেখা এই satire টি প্রথম প্রকাশিত হয় ১৭০৪ সালে।
- তিনটি খন্ডে বিভক্ত এই সাহিত্যকর্মটিকে Jonathan Swift এর 'first major work' হিসাবে বিবেচনা করা হয়।
- A Tale of a Tub, an energetic defense of literature and religion against zealous pedantry.
- It is the first and perhaps most difficult of all his satires.

Jonathan Swift:
- তিনি একজন Anglo-Irish author এবং Clergyman ছিলেন।
- তিনি ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত ব্যঙ্গরচয়িতা বা Satirist ছিলেন।
- তার রচিত বিখ্যাত Satire হলো Gulliver's Travels.
- এটি 18th Century এর একটি Famous Satire.
- এটি ৪ খণ্ডের একটি রম্য রচনা।
- তাঁর ছদ্মনাম Isaac Bickerstaff.

His Famous Works:
- Gulliver's Travels (Novel),
- The Battle of Books,
- A Tale of a Tub (Prose Satire),
- A Modest Proposal (Satiric Essay),
- Argument Against Abolishing Christianity (Essay),
- A Journey to Stella (Collection of letters from Swift to Stella),

তাঁর বিখ্যাত কিছু উক্তি:
- Every man desires to live long, but no man wishes to be old.
- Book, the children of the brain.
- Poor Nations are hungry, and rich Nations are proud, and Pride and Hunger will ever be at Variance.
- We are so fond of one another because our ailments are the same.

Source: An ABC of English Literature by M Mofizar Rahman, Britannica.

২৯.
Elegy is referred to as which type of poem:
  1. A poem expressing happiness
  2. A poem that describes nature
  3. A poem describing a heroic deed
  4. A poem expressing sorrow
ব্যাখ্যা

• The correct answer is - A poem expressing sorrow.

Elegy:
- It's a meditative lyric poem that expresses grief and consists of mourning for the death of a friend or loved one. Sometimes it laments over tragic events as well.
- এই কবিতাগুলো সাধারণত ব্যক্তিগত দুঃখ, অনুতাপ এবং শোক প্রকাশ করে থাকে।
- অনেক সময় কারো মৃতুতে বা কোন মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করা হয়ে থাকে।

Example:
- Adonais is an elegy written by P.B Shelley on the death of John Keats.
- Gray's Elegy written in a country churchyard,
- Tennyson's in memoriam,
- Lycidas by John Milton
- W.H Auden's in memory of W.B yeats.

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman.

৩০.
"Better to reign in hell than serve in heaven" is taken from:
  1. Paradise Lost
  2. Paradise Regained
  3. The Pickwick Papers
  4. In Memoriam
ব্যাখ্যা

"Better to reign in hell than serve in heaven."
- এই লাইনটি John Milton -এর Epic 'Paradise Lost' এ Satan করেছিল।

Paradise Lost:
- এটি John Milton লিখিত একটি Epic.
- It is called the greatest epic in English Literature.
- এর বিষয়বস্তু হলো 'To justify the ways of God to man'.
- এটি 12 book or section এ বিভক্ত।
- খ্রিষ্টীয় ধর্মীয় মতবাদকে প্রাধান্য দিয়ে আদি মানব এবং মানবী Adam & Eve এর স্বর্গ থেকে মর্ত্যে আগমনের কাহিনী হচ্ছে এই মহাকাব্যটির মূল উপজীব্য বিষয়। 

Some quotes:
- "The mind is its own place, and in itself can make a heaven of hell, a hell of heaven."
- "What hath night to do with sleep?"
- "Better to reign in Hell, than to serve in Heaven."
- "So farewell hope, and with hope farewell fear"

John Milton (1608-1674):
- তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian.
- তিনি William Shakespeare -এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
- Milton is best known for Paradise Lost.
- It is widely regarded as the greatest epic poem in English.
- তিনি 'Epic Poet' নামে পরিচিত।
- এ দুটো মহাকাব্য তিনি অন্ধ অবস্থায় লিখেন।

Source: Britannica.

৩১.
An implicit comparison between two different things is:
  1. Hyperbole
  2. Simile
  3. Irony
  4. Metaphor
ব্যাখ্যা

• Correct answer: Metaphor.

Metaphor:

- Metaphor is an implicit comparison between two different things.
- যখন কোনো বাক্যে দুটি ভিন্ন বা বিজাতীয় জিনিসের মাঝে পরোক্ষভাবে বা রূপকার্থে তুলনা করা হয় তাকে বলা হয় Metaphor.
- সাধারণত Metaphor দ্বারা এমন দুইটি জিনিসের মধ্যে তুলনা দেওয়া হয় যারা একই রকম বা সদৃশ নয় কিন্তু তাদের মধ্যে কিছু সাধারণ মিল থাকে।

Metaphor এর কিছু উদাহরণ হলো-
- "Life is but a walking shadow."
- "All the world's a stage, And all the men and women merely players."

Options,
ক) "A figure of speech that exaggerates for effect" - Hyperbole.

খ) "A comparison using like or as" - Simile.

গ) "A statement that means the opposite of what it says" - Irony.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.