ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?
সমাধান:
সঠিক বানানটি হলো- শিরশ্ছেদ
শিরশ্ছেদ শব্দটির অর্থ হলো- দেহ থেকে মাথা ছিন্নকরণ।
উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
মানসিক দক্ষতা · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?
সমাধান:
সঠিক বানানটি হলো- শিরশ্ছেদ
শিরশ্ছেদ শব্দটির অর্থ হলো- দেহ থেকে মাথা ছিন্নকরণ।
উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
প্রশ্ন: A person who collects stamps____________
সমাধান:
A person who collects stamps - Philatelist.
অর্থাৎ ডাকটিকিট সংগ্রহকারী ব্যাক্তিকে বলা হয়- Philatelist
অন্যদিকে,
• সরকার ও আইনের উপর অবিশ্বাসী বা নৈরাজ্যবাদী ব্যাক্তিকে বলা হয় - Anarchist.
• সুখেদুঃখে নির্বিকার ব্যক্তি Stoic
• আত্মকেন্দ্রিক বা সমাজবিচ্ছিন্ন ব্যাক্তিকে বলা হয়- Recluse.
উৎস: Accessible Dictionary by Bangla Academy.
প্রশ্ন: অনুক্রমটির শূন্যস্থানে কোন সংখ্যা বসবে?
৮১, ২৭,_____, ৩, ১
সমাধান:
অনুক্রমটিতে,
৮১ ÷ ৩ = ২৭
২৭ ÷ ৩ = ৯
৯ ÷ ৩ = ৩
৩ ÷ ৩ = ১
∴ অনুক্রমটির শূন্যস্থানে ৯ বসবে।
প্রশ্ন: একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 0.3 মিটার, প্রস্থ 0.03 মিটার ও উচ্চতা 0.3 মিটার। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে?
সমাধান:
দেওয়া আছে,
চৌবাচ্চার দৈর্ঘ্য = 0.3 মিটার,
চৌবাচ্চার প্রস্থ = 0.3 মিটার এবং
চৌবাচ্চার উচ্চতা = 0.3 মিটার
∴ চৌবাচ্চার আয়তন = (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা) ঘন একক
= (0.3 × 0.03 × 0.3) ঘনমিটার
= 0.0027 ঘনমিটার
∴ চৌবাচ্চাটিতে পানি ধরবে = 0.0027 ঘনমিটার
= (0.0027 × 1000) লিটার
= 2.7 লিটার
প্রশ্ন: নিম্নোক্ত অংশগুলো দ্বারা কোন চিত্রটি তৈরি করা যাবে?
সমাধান:
সঠিক উত্তর- খ)
অর্থাৎ
অংশগুলো দ্বারা গঠিত চিত্রটি হবে-
প্রশ্ন: Arrear শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
সমাধান:
Arrear শব্দটির বাংলা পরিভাষা হলো- বকেয়া
অন্যদিকে,
Wastage শব্দটির বাংলা পরিভাষা হলো- অপচয়।
Communism শব্দটির বাংলা পরিভাষা হলো- সাম্যবাদ।
Auditor শব্দটির বাংলা পরিভাষা হলো- নিরীক্ষক।
উৎস:
- প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
প্রশ্ন: একটি বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করার জন্য কোন যতিচিহ্নটি ব্যবহৃত হয়?
সমাধান:
একটি বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করা এবং উদাহরণ উপস্থাপনের জন্য কোলন চিহ্ন ব্যবহৃত হয়।
যেমন-
ভাষার দুটি রূপ: কথ্য ও লেখ্য।
সভার সিদ্ধান্ত হলো: প্রতি মাসে সব সদস্যকে দশ টাকা করে চাঁদা দিতে হবে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম ও ১০ম শ্রেণি।
প্রশ্ন: যদি SOUND = UQWPF হয়, তাহলে MUSIC = ?
সমাধান:
যদি SOUND = UQWPF হয়, তাহলে MUSIC = OWUKE
SOUND শব্দটির বর্ণগুলোর অবস্থান থেকে 2 ধাপ এগিয়ে,
S(19) + 2 → U(21)
O(15) + 2 → Q(17)
U(21) + 2 → W(23)
N(14) + 2 → P(16)
D(4) + 2 → F(6)
∴ SOUND = UQWPF
অনুরূপভাবে,
MUSIC শব্দটির বর্ণগুলোর অবস্থান থেকে 2 ধাপ এগিয়ে,
M(13) + 2 → O(15)
U(21) + 2 → W(23)
S(19) + 2 → U(21)
I(9) + 2 → K(11)
C(3) + 2 → E(5)
∴ MUSIC = OWUKE
প্রশ্ন: যদি + অর্থ ভাগ, ÷ অর্থ বিয়োগ, - অর্থ গুণ এবং × অর্থ যোগ হয় তাহলে,
12 + 6 ÷ 3 - 2 × 8 = ?
সমাধান:
দেওয়া আছে,
+ = ÷
÷ = -
- = ×
× = +
∴ 12 + 6 ÷ 3 - 2 × 8
= 12 ÷ 6 - 3 × 2 + 8 [শর্ত অনুযায়ী]
= 2 - 6 + 8
= 10 - 6
= 4
প্রশ্ন: EFFECTIVE শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি?
সমাধান:
সঠিক উত্তর- খ)
অর্থাৎ
প্রশ্ন: "উজানের কৈ" বাগধারাটির অর্থ কী?
সমাধান:
"উজানের কৈ" বাগধারাটির অর্থ হলো- সহজলভ্য।
অন্যদিকে,
• "কাকভূষন্ডী" বাগধারাটির অর্থ হলো- দীর্ঘজীবী।
• "কান কাটা" বাগধারাটির অর্থ হলো- বেহায়া ।
• "অমবস্যার চাঁদ" বাগধারাটির অর্থ হলো-দুর্লভ বস্তু।
উৎস:
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি (খন্ড-২), ড. হায়াৎ মামুদ।
প্রশ্ন: একজন পুরুষ একজন মহিলাকে বললেন, "তোমার একমাত্র ভাইয়ের ছেলে হলো আমার স্ত্রীর ভাই"। মহিলাটি সম্পর্কে ঐ পুরুষটির স্ত্রীর কী হয়?
সমাধান:
মহিলার একমাত্র ভাইয়ের ছেলে হলো মহিলার ভাতিজা।
ভাইয়ের ছেলের বোন হলো মহিলার ভাতিজি।
ঐ পুরুষটির স্ত্রী হলো ঐ মহিলার ভাতিজি।
অর্থাৎ মহিলাটি সম্পর্কে ঐ পুরুষটির স্ত্রীর ফুফু হয়।
প্রশ্ন: একজন ব্যক্তি বাড়ির সীমানা নির্ধারণের কাজে একটি নির্দিষ্ট বিন্দু থেকে 5 ফুট উত্তরদিকে, 5 ফুট পূর্বে এবং অতঃপর 7 ফুট উত্তরে গেলেন। শুরুর স্থান থেকে তিনি কত ফুট দূরে আছেন?
সমাধান:
ধরি,
উত্তরদিকে E থেকে D বিন্দুতে গেলেন 5 ফুট
পূর্বদিকে D থেকে B বিন্দুতে গেলেন 5 ফুট
উত্তরদিকে B থেকে A বিন্দুতে গেলেন 7 ফুট
∴ AB = 7
DE = BF = 5
BD = EF = 5
AF = AB + BF = 7 + 5 = 12
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
AE2 = AF2 + EF2
⇒ AE2 = (12)2 + (5)2
⇒ AE2 = 144 + 25
⇒ AE2 = 169
⇒ AE = 13
∴ যাত্রা শুরুর স্থান E থেকে শেষ স্থান A এর দূরত্ব 13 ফুট।
প্রশ্ন: নিচের কোন চিত্রটি ব্যতিক্রম?
সমাধান:
ব্যতিক্রম চিত্রটি হলো- ঘ)
প্রদত্ত চিত্রগুলোর মধ্যে প্রথম তিনটি চতুর্ভুজ।
কিন্তু ৪র্থ চিত্রটি একটি ষড়ভুজ।
অর্থাৎ এটি ব্যতিক্রম।