পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
[কয়েকটা বানান ঠিক করে দেয়া হয়েছে। তবে, উত্তরে কোন পরিবর্তন আসেনি। ধন্যবাদ।]
১) ‘সরোজ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) নীপ
  2. খ) রাজীব
  3. গ) সিতকর
  4. ঘ) গুবাক
ব্যাখ্যা
সরোজ অর্থ পঙ্কজ, রাজিব, উৎপল, কমল, কুমুদ, শতদল, অরবিন্দ ইত্যাদি। নীপ- কদম, সিতকর- সূর্য, গুবাক – সুপারিগাছ। রেফারেন্সঃ ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
.
‘অচল’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অদ্রি
  2. খ) পাথার
  3. গ) খদ্যোত
  4. ঘ) বীজন
ব্যাখ্যা
অচল অর্থ- মহীধর, গিরি, পাহাড়, অচল, ভূধর, অদ্রি ইত্যাদি। পাথার- সমুদ্র, খদ্যোত- জোনাকি, বীজন- পাখা। রেফারেন্সঃ ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
.
‘অনল’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) মার্তণ্ড
  2. খ) দামিনী
  3. গ) গন্ধবহ
  4. ঘ) বিভাবসু
ব্যাখ্যা
অনল এর অর্থ- বিভাবসু আগুন, পাবক, বহ্নি, শিখা, বৈশ্বানর, সর্বভুক, সর্বশুচি। মার্তণ্ড -সূর্য, গন্ধবহ – বাতাস, দামিনী -বিদ্যুৎ। রেফারেন্সঃ ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
.
‘কোরক’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) কলিকা
  2. খ) কুহক
  3. গ) কলেবর
  4. ঘ) কলকন্ঠ
ব্যাখ্যা
কোরক এর সমার্থক শব্দ কুঁড়ি, মুকুল, কলি, কলিকা। কুহক এর সমার্থক শব্দ মায়া, ইন্দ্রজাল, ছল, ধোকা। কলেবর এর সমার্থক শব্দ দেহ, কায়া, গা, গাত্র,তনু,শরীর। কলকন্ঠ এর অর্থ কোকিল। রেফারেন্সঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি ‘রশ্মি’ এর সমার্থক শব্দ নয়?
  1. ক) প্রভা
  2. খ) বিভা
  3. গ) নভাক
  4. ঘ) অংশু
ব্যাখ্যা
রশ্মি এর সমার্থক শব্দ আভা, কিরণ, দ্যুতি, আলোক, প্রভা, বিভা, অংশু। নভাক এর সমার্থক শব্দ অন্ধকার। রেফারেন্সঃ ভাষা শিক্ষা - হায়াৎ মামুদ।
.
‘দুর্বিষহ’ এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) সুসহ
  2. খ) সুশীল
  3. গ) নির্দোষ
  4. ঘ) শান্ত
ব্যাখ্যা
দুর্বিষহ এর বিপরীত শব্দ সুসহ। দুঃশীল এর বিপরীত শব্দ সুশীল। দোষী এর বিপরীত শব্দ নির্দোষ। দুরন্ত এর বিপরীত শব্দ শান্ত। রেফারেন্সঃ ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
.
‘নির্লজ্জ’ এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) তোষামুদে
  2. খ) প্রশংসা
  3. গ) সচেষ্ট
  4. ঘ) সলজ্জ
ব্যাখ্যা
নির্লজ্জ এর বিপরীত শব্দ সলজ্জ। নিন্দুক এর বিপরীত শব্দ তোষামুদে। নিন্দা এর বিপরীত শব্দ প্রশংসা। নিশ্চেষ্ট এর বিপরীত শব্দ সচেষ্ট। রেফারেন্সঃ ভাষা শিক্ষা -হায়াৎ মামুদ।
.
‘ঔচিত্য’ এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) কার্পণ্য
  2. খ) অনৌচিত্য
  3. গ) বিনয়
  4. ঘ) অনাগ্রহ
ব্যাখ্যা
ঔচিত্য এর বিপরীত শব্দ অনৌচিত্য। ঔদার্য এর বিপরীত শব্দ কার্পণ্য। ঔদ্ধত এর বিপরীত শব্দ বিনয়। ঔৎসুক্য এর বিপরীত শব্দ অনাগ্রহ। রেফারেন্সঃ ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।