পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা – ৩: টপিক: অনুপাত, সমানুপাত, ভগ্নাংশ [Live Class – 4]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
৪, ৬ ও ৮ এর ৪র্থ সমানুপাতি কোনটি?
  1. ক) ১১
  2. খ) ১২
  3. গ) ১৫
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৬ ও ৮ এর ৪র্থ সমানুপাতি কোনটি?

সমাধান: 
১ম রাশি = ৪
২য় রাশি = ৬ 
৩য় রাশি = ৮
৪র্থ রাশি = ? 

আমরা জানি,
১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি 
বা, ৪ × ৪র্থ রাশি = ৬ × ৮
বা, ৪র্থ রাশি = (৬ × ৮)/৪
 বা, ৪র্থ রাশি = ৪৮/৪
∴ ৪র্থ রাশি = ১২
.
রমিজ সাহেব তার সম্পত্তির ১/৫ অংশ তার স্ত্রীকে, ১/৩ অংশ তার ছেলেকে বাকি অংশ তার মেয়েকে দিলেন। স্ত্রী, ছেলে এবং মেয়ের অংশের অনুপাত কত?
  1. ক) ৫ : ৩ : ৭
  2. খ) ৩ : ৫ : ৭
  3. গ) ৭ : ৫ : ৩
  4. ঘ) ৩ : ৭ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: রমিজ সাহেব তার সম্পত্তির ১/৫ অংশ তার স্ত্রীকে, ১/৩ অংশ তার ছেলেকে বাকি অংশ তার মেয়েকে দিলেন। স্ত্রী, ছেলে এবং মেয়ের অংশের অনুপাত কত?

সমাধান:
স্ত্রী ও ছেলেকে দিলেন = (১/৫) + (১/৩) অংশ = ৮/১৫ অংশ
মেয়ে পেলেন = ১ - (৮/১৫) = ৭/১৫ অংশ

এখানে, ৩, ৫, ১৫ এর ল.সা.গু = ১৫

স্ত্রী : ছেলে : মেয়ে = ১/৫ : ১/৩ : ৭/১৫
= (১/৫) × ১৫ : (১/৩) × ১৫ : (৭/১৫) × ১৫
= ৩ : ৫ : ৭
.
রাতুলের মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত ২০ : ১৬ হলে, তার মাসিক সঞ্চয় তার আয়ের শতকরা কত অংশ?
  1. ক) 20%
  2. খ) 25%
  3. গ) 22%
  4. ঘ) 18%
ব্যাখ্যা
প্রশ্ন: রাতুলের মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত ২০ : ১৬ হলে, তার মাসিক সঞ্চয় তার আয়ের শতকরা কত অংশ?

সমাধান:
ধরি,
রাতুলের আয় 20x টাকা এবং ব্যয় 16x টাকা
রাতুলের সঞ্চয় (20x - 16x) = 4x টাকা।

20x টাকায় সঞ্চয় করেন 4x টাকা
∴ 100 টাকায় সঞ্চয় করেন (4x × 100)/20x টাকা
= 20%
.
একটি দ্রব্য ক্রয় করে ২৮% ক্ষতিতে বিক্রয় করা হল। ক্রয়মূল্যের এবং বিক্রয়মূল্যের অনুপাত কত?
  1. ক) ১৮ : ২৫
  2. খ) ২৫ : ১৮
  3. গ) ১৭ : ২৫
  4. ঘ) ২৪ : ১৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ক্রয় করে ২৮% ক্ষতিতে বিক্রয় করা হল। ক্রয়মূল্যের এবং বিক্রয়মূল্যের অনুপাত কত?

সমাধান
ধরি,
ক্রয়মূল্য = ১০০ টাকা

২৮% ক্ষতিতে
বিক্রয়মূল্য = (১০০ - ২৮) = ৭২ টাকা

∴ ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য এর অনুপাত = ১০০ : ৭২ = ২৫ : ১৮
.
a : b = 2 : 3 এবং b : c = 5 : 6 হলে a : b : c = কত?
  1. ক) 10 : 15 : 18
  2. খ) 18 : 15 : 10
  3. গ) 10 : 15 : 16
  4. ঘ) 10 : 12 : 18
ব্যাখ্যা
প্রশ্ন: a : b = 2 : 3 এবং b : c = 5 : 6 হলে a : b : c = কত?

সমাধান:
a : b = 2 : 3 = 10 : 15 [5 দ্বারা গুণ করে]
b : c = 5 : 6 = 15 : 18 [ 3 দ্বারা গুণ করে]
∴ a : b : c = 10 : 15 : 18
.
একটি ভগ্নাংশের লব এবং হরের অনুপাত ২ : ৩। লব থেকে ৬ বাদ দিলে যে ভগ্নাংশ পাওয়া যায়, সেটি মূল ভগ্নাংশের ২/৩ গুণ হলে ভগ্নাংশটি কত?
  1. ক) ২৭/১৮
  2. খ) ১৮/২৭
  3. গ) ১২/১৮
  4. ঘ) ১৬/২৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের লব এবং হরের অনুপাত ২ : ৩। লব থেকে ৬ বাদ দিলে যে ভগ্নাংশ পাওয়া যায়, সেটি মূল ভগ্নাংশের ২/৩ গুণ হলে ভগ্নাংশটি কত?

সমাধান:
মনেকরি,
ভগ্নাংশটির লব= ২ক 
ভগ্নাংশটির হর= ৩ক 

প্রশ্নমতে 
(২ক - ৬)/৩ক = (২ক/৩ক) × (২/৩)
বা, (২ক - ৬)/৩ক = ৪/৯
বা, ১৮ক - ৫৪ = ১২ক 
বা, ১৮ক - ১২ক = ৫৪
বা, ৬ক = ৫৪
∴ ক = ৯

ভগ্নাংশটির লব = ২ × ৯ = ১৮
ভগ্নাংশটির হর = ৩ × ৯ = ২৭

∴ নির্ণেয় ভগ্নাংশ = ১৮/২৭ 
.
সজল ও জামিল  যথাক্রমে ৫০০০ টাকা ও ৪০০০ টাকা মূলধন নিয়ে একটি কারবার শুরু করল। ৩ মাস পর সজল আরও ১০০০ টাকা দিল এবং দিপু ৭০০০ টাকা মূলধন নিয়ে কারবারের নতুন অংশীদার হলো। এক বছরে ৩৯৬০ টাকা লাভ হলে, জামিল লাভের টাকা কত পাবে?
  1. ক) ১৫১৮ টাকা
  2. খ) ১০৫৬ টাকা
  3. গ) ১৩৮৬ টাকা
  4. ঘ) ১৫২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন : সজল ও জামিল  যথাক্রমে ৫০০০ টাকা ও ৪০০০ টাকা মূলধন নিয়ে একটি কারবার শুরু করল। ৩ মাস পর সজল আরও ১০০০ টাকা দিল এবং দিপু ৭০০০ টাকা মূলধন নিয়ে কারবারের নতুন অংশীদার হলো। এক বছরে ৩৯৬০ টাকা লাভ হলে, জামিল লাভের টাকা কত পাবে?

সমাধান : 
সজল মোট বিনিয়োগ করে = (৫০০০ × ১২) + (১০০০ × ৯) = ৬৯০০০ টাকা
জামিল মোট বিনিয়োগ করে = ৪০০০ × ১২ = ৪৮০০০ টাকা
দিপু মোট বিনিয়োগ করে = ৭০০০ × ৯ = ৬৩০০০ টাকা

∴ তাদের বিনিয়োগের অনুপাত = ৬৯০০০ : ৪৮০০০ : ৬৩০০০ = ২৩ : ১৬ : ২১

এখন,
জামিল পাবে = ৩৯৬০ × (১৬)/৬০ = ১০৫৬ টাকা
.
নিচের কোন ভগ্নাংশটি ৫/৮ থেকে ছোট?
  1. ক) ৭/৮
  2. খ) ৫/৬
  3. গ) ৩/৫
  4. ঘ) ৭/৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি ৫/৮ থেকে ছোট?

সমাধান:
৭/৮ = ০.৮৭৫
৫/৬ = ০.৮৩
৭/৯ = ০.৭৮
৩/৫ = ০.৬০

এখানে, ৫/৮ = ০.৬২৫

সুতরাং, ৩/৫ এর মান ৫/৮ এর মানের চেয়ে ছোট।
.
৮০ মিটার দীর্ঘ একটি সূতাকে ৬ : ৪ : ১০ অনুপাতে ভাগ করলে ক্ষুদ্রতম অংশটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ২৪ মিটার
  2. খ) ১৮ মিটার
  3. গ) ১৬ মিটার
  4. ঘ) ৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০ মিটার দীর্ঘ একটি সূতাকে ৬ : ৪ : ১০ অনুপাতে ভাগ করলে ক্ষুদ্রতম অংশটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৬ + ৪ + ১০ = ২০

∴ ক্ষুদ্রতম অংশটির দৈর্ঘ্য = (৮০ × ৪)/২০ = ১৬ মিটার
১০.
যদি x : y = y : z = 2.5 এবং z = 2 হয়, তবে x এর মান কত?
  1. ক) 12.5
  2. খ) 12
  3. গ) 13.5
  4. ঘ) 13
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x : y = y : z = 2.5 এবং z = 2 হয়, তবে x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x : y = 2.5,
z = 2
এবং
y : z = 2.5
⇒ y/z = 2.5
⇒ y/2 = 2.5
∴ y = 5

আবার,
x : y = 2.5
⇒ x/y = 2.5
⇒ x/5 = 2.5
∴ x = 12.5
১১.
একটি জমির ক্ষেত্রফল 312 বর্গমিটার। ঐ জমির দৈর্ঘ্য ও প্রস্থের সাথে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে 3 : 4 এবং 2 : 5 হলে, ঐ জমির ক্ষেত্রফল এবং অপর জমির ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ক) 1060 : 312
  2. খ) 312 : 1110
  3. গ) 312 : 1340
  4. ঘ) 312 : 1040
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জমির ক্ষেত্রফল 312 বর্গমিটার। ঐ জমির দৈর্ঘ্য ও প্রস্থের সাথে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে 3 : 4 এবং 2 : 5 হলে, ঐ জমির ক্ষেত্রফল এবং অপর জমির ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান:
ধরি,
একটি জমির দৈর্ঘ্য = 3x মিটার ও অপর জমির দৈর্ঘ্য = 4x মিটার
একটি জমির প্রস্থ = 2y মিটার ও অপর জমির প্রস্থ = 5y মিটার

একটি জমির ক্ষেত্রফল = 3x × 2y = 6xy বর্গ মিটার
এবং দ্বিতীয় জমির ক্ষেত্রফল = 4x × 5y = 20xy বর্গমিটার

প্রশ্নমতে,
6xy = 312
∴ xy = 52

∴ দ্বিতীয় জমির ক্ষেত্রফল = 20 × 52 = 1040 বর্গ মিটার।
একটি জমির ক্ষেত্রফল : দ্বিতীয় জমির ক্ষেত্রফল = 312 : 1040
১২.
কোন সংখ্যার 1/4 অংশ তার 1/5 অংশ অপেক্ষা 20 বেশি?
  1. ক) 300
  2. খ) 400
  3. গ) 500
  4. ঘ) 600
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার 1/4 অংশ তার 1/5 অংশ অপেক্ষা 20 বেশি?

সমাধান: 
মনে করি,
সংখ্যাটি x

প্রশ্নমতে,
x × (1/4) = x × (1/5) + 20
⇒ x/4 = (x/5) + 20
⇒ x/4 = (x + 100)/5
⇒ 5x = 4(x + 100)
⇒ 5x = 4x + 400
⇒ 5x - 4x = 400
∴ x = 400
১৩.
৭৫০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের সমষ্টি কত?
  1. ক) ২০০০ টাকা 
  2. খ) ২৫০০ টাকা 
  3. গ) ৩০০০ টাকা 
  4. ঘ) ৩২০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৫০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের সমষ্টি কত?

সমাধান:
অনুপাতের রাশিগুলোর যোগফল = ১ + ২ + ৩ + ৪ + ৫ = ১৫
অনুপাতের বৃহত্তম অংশ = ৭৫০০ এর ৫/১৫
= ২৫০০ টাকা

এবং অনুপাতের ক্ষুদ্রতম অংশ = ৭৫০০ এর ১/১৫
= ৫০০ টাকা।

∴ অনুপাতের বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের সমষ্টি = (২৫০০ + ৫০০) টাকা  
= ৩০০০ টাকা 
১৪.
A : B = 1/2 : 1/3 এবং B : C = 1/4 : 1/5 হলে A + C : B + C = কত?
  1. ক) 18 : 23
  2. খ) 23 : 16
  3. গ) 23 : 19
  4. ঘ) 23 : 18
ব্যাখ্যা
প্রশ্ন: A : B = 1/2 : 1/3 এবং B : C = 1/4 : 1/5 হলে A + C : B + C = কত?

সমাধান:
দেওয়া আছে,
A : B = 1/2 : 1/3
⇒ A : B = 3 : 2

B : C = 1/4 : 1/5
⇒ B : C = 5 : 4

এখন,
A : B = 3 : 2 = (3 × 5) : (2 × 5) = 15 : 10
B : C = 5 : 4 = (5 × 2) : (4 × 2) = 10 : 8

∴ ‍A : B : C = 15 : 10 : 8
A + C : B + C = (15 + 8) : (10 + 8)
∴ A + C : B + C  = 23 : 18
১৫.
১০৫০ টাকা ক ও খ ১ : ৫ অনুপাতে ভাগ করে নেয়। খ এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ : ২ : ১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে?
  1. ক) ৩৫০ টাকা
  2. খ) ১৭৫ টাকা
  3. গ) ১৬৫ টাকা
  4. ঘ) ১৮৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০৫০ টাকা ক ও খ ১ : ৫ অনুপাতে ভাগ করে নেয়। খ এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ : ২ : ১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে?

সমাধান:
ক : খ = ১ : ৫
অনুপাতের যোগফল = (১ + ৫) = ৬

∴ খ পায় = ১০৫০ এর ৫/৬ = ৮৭৫ টাকা
খ : মা : মেয়ে = ২ : ২ : ১
অনুপাতের যোগফল (২ + ১ + ১) = ৫

∴ মেয়ে পায় = ৮৭৫ এর ১/৫ = ১৭৫ টাকা।
১৬.
কোনো সম্পত্তির ৩/৪ অংশের মূল্য ৭৮৯৬ টাকা। ঐ সম্পত্তির ৭/৮ অংশের মূল্য কত টাকা?
  1. ক) ১২০৩২ টাকা
  2. খ) ৯১১২ টাকা
  3. গ) ৯২১২ টাকা
  4. ঘ) ১২২৩২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সম্পত্তির ৩/৪ অংশের মূল্য ৭৮৯৬ টাকা। ঐ সম্পত্তির ৭/৮ অংশের মূল্য কত টাকা?

সমাধান:
সম্পত্তির ৩/৪ অংশের মূল্য ৭৮৯৬ টাকা
সম্পত্তির ১ অংশের মূল্য (৭৮৯৬ × ৪)/৩ টাকা
সম্পত্তির ৭/৮ অংশের মূল্য (৭৮৯৬ × ৪ × ৭)/(৩ × ৮) টাকা
= ৯২১২ টাকা।
১৭.
৩৬ : ৬৪ দ্বিভাজিত অনুপাত কোনটি?
  1. ক) ১৮ : ৩২
  2. খ) ৬৪ : ৩৬
  3. গ) ৬ : ৮
  4. ঘ) ৩২ : ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৬ : ৬৪ দ্বিভাজিত অনুপাত কোনটি?

সমাধান: 
দ্বিভাজিত অনুপাত: কোন অনুপাতের পূর্ব ও উত্তর রাশির বর্গমূলের অনুপাতকে তার দ্বিভাজিত অনুপাত বলা হয় 
৩৬ : ৬৪ দ্বিভাজিত অনুপাত =√৩৬ : √৬৪ = ৬ : ৮
১৮.
৬৪ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৩ : ১। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশালে এসিড ও পানির অনুপাত হবে ১ : ২।
  1. ক) ৬০ লিটার
  2. খ) ৭০ লিটার
  3. গ) ৮০ লিটার
  4. ঘ) ৫০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬৪ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৩ : ১। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশালে এসিড ও পানির অনুপাত হবে ১ : ২।

সমাধান: 
এসিড : পানি = ৩ : ১
অনুপাতের রাশির সমষ্টি = ৩ + ১ = ৪

এসিডের পরিমাণ = ৬৪ এর ৩/৪ = ৪৮ লিটার
পানির পরিমাণ = ৬৪ এর ১/৪ = ১৬ লিটার

ধরি,
ক লিটার পানি মিশালে মিশ্রণের অনুপাত ১ : ২ হবে

প্রশ্নমতে
৪৮ : ১৬ + ক = ১ : ২
বা, ৪৮/(১৬ + ক) = ১/২
বা, ১৬ + ক = ৯৬
∴ ক = ৮০

∴ পানি মিশাতে হবে ৮০ লিটার।
১৯.
কোনো পুস্তকের ১২৮ পৃষ্ঠা পড়ার পরেও তার ৫/১৩ অংশ পড়া বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত?
  1. ক) ২০৮ পৃষ্ঠা
  2. খ) ২১২ পৃষ্ঠা
  3. গ) ২০৪ পৃষ্ঠা
  4. ঘ) ২০২ পৃষ্ঠা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পুস্তকের ১২৮ পৃষ্ঠা পড়ার পরেও তার ৫/১৩ অংশ পড়া বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত?

সমাধান:
পড়ার বাকি আছে = ৫/১৩ অংশ
∴ পড়া হইছে = ১ - ৫/১৩ = ৮/১৩ অংশ

বইয়ের ৮/১৩ অংশ = ১২৮ পৃষ্ঠা
বইয়ের ১ বা সম্পূর্ণ অংশ = (১২৮ × ১৩)/৮ পৃষ্ঠা
= ২০৮ পৃষ্ঠা
২০.
২০ মিটার কাপড় তিন ভাইবোন কবির, মুহিত ও চৈতির মধ্যে ৫ : ৩ : ২ অনুপাতে ভাগ করলে কবির ও মুহিতের কাপড়ের সমষ্টির পরিমাণ কত?
  1. ক) ১৪ মিটার
  2. খ) ১২ মিটার
  3. গ) ১৬ মিটার
  4. ঘ) ১৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ মিটার কাপড় তিন ভাইবোন কবির, মুহিত ও চৈতির মধ্যে ৫ : ৩ : ২ অনুপাতে ভাগ করলে কবির ও মুহিতের কাপড়ের সমষ্টির পরিমাণ কত?

সমাধান:
কাপড়ের পরিমাণ = ২০ মিটার
প্রদত্ত অনুপাত = ৫ : ৩ : ২
অনুপাতের সংখ্যাগুলোর যোগফল = ৫ + ৩ + ২ = ১০

কবিরের অংশ = ২০ মিটারের ৫/১০ অংশ = ১০ মিটার
মুহিতের অংশ = ২০ মিটারের ৩/১০ অংশ = ৬ মিটার

কবির ও মুহিতের কাপড়ের সমষ্টির পরিমাণ = ১০ + ৬ = ১৬ মিটার