পরীক্ষা আর্কাইভ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

পরীক্ষাসহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
[ATEO - নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা - ১৬] বাংলা পরীক্ষা - ৪ (সাহিত্য) পরীক্ষার টপিক: আধুনিক যুগের লেখকগণ: ১. মাইকেল মধুসূদন দত্ত, ২. রবীন্দ্রনাথ ঠাকুর, ৩. কাজী নজরুল ইসলাম। ৪. আহসান হাবীব, ৫. ডি. এল. রায়, ৬. মানিক বন্দ্যোপাধ্যায়। ৭. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ৮. মীর মোশাররফ হোসেন, ৯. ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য। উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বাংলা সাহিত্যপাঠ বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], যেকোনো একজন ভালো একাডেমিক লেখকের বই; বাংলাপিডিয়া; বাজারে প্রচলিত যেকোনো ভালো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO) · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কোনটি?
  1. ৭ মে, ১৮৬১
  2. ৭ আগস্ট, ১৮৬১
  3. ২৫ আগস্ট, ১৮৪১
  4. ৪ এপ্রিল, ১৮৭১
সঠিক উত্তর:
৭ মে, ১৮৬১
উত্তর
সঠিক উত্তর:
৭ মে, ১৮৬১
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- জন্ম: ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
মাইকেল মধুসূদন দত্তের 'তিলোত্তমাসম্ভব' কাব্যটি কোন ছন্দে রচিত?
  1. সনেট
  2. অমিত্রাক্ষর
  3. পয়ার
  4. ত্রিপদী
সঠিক উত্তর:
অমিত্রাক্ষর
উত্তর
সঠিক উত্তর:
অমিত্রাক্ষর
ব্যাখ্যা
• 'তিলোত্তমাসম্ভব' কাব্য:
- ‘তিলোত্তমাসম্ভব’ মাইকেল মধুসূদন দত্তের চার সর্গে রচিত কাব্য।
- ১৮৬০ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসের মধ্যে রচিত ও সে বছরই মে মাসে গ্রন্থাকারে প্রকাশিত।
- মহাভারতের সুন্দ ও উপসুন্দ কাহিনিকে অবলম্বন করে রচিত।
- সৌন্দর্য প্রতিমা তিলোত্তমাকে নিয়ে সুন্দ-উপসুন্দের দ্বন্দ্ব এই কাব্যের উপজীব্য।
- বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ হলো 'তিলোত্তমাসম্ভব' কাব্য। অবশ্য কবি তাঁর 'পদ্মাবতী' (১৯৬০) নাটকের দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় গর্ভাঙ্কে অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ করেছিলেন। কিন্তু সম্পূর্ণ গ্রন্থ হিসেবে তিলোত্তমাসম্ভব কাব্যই প্রথম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
কাজী নজরুল ইসলাম কোন ধরনের লোকনাট্যের দলের সঙ্গে যুক্ত ছিলেন?
  1. বাউল ও পালা
  2. লেটোদল
  3. গম্ভীরা
  4. কবিগান
সঠিক উত্তর:
লেটোদল
উত্তর
সঠিক উত্তর:
লেটোদল
ব্যাখ্যা
• পালাগান রচয়িতা হিসেবে কাজী নজরুল ইসলাম: 
- মকতব, মাজার ও মসজিদ-জীবনের পর নজরুল রাঢ় বাংলার (পশ্চিম বাংলার বর্ধমান-বীরভূম অঞ্চল) কবিতা, গান আর নৃত্যের মিশ্র আঙ্গিক লোকনাট্য লেটোদলে যোগদান করেন।
- তখন তার বয়স ছিলো ১২ বছর।
- ঐসব লোকনাট্যের দলে বালক নজরুল ছিলেন একাধারে পালাগান রচয়িতা ও অভিনেতা।
- নজরুলের কবি ও শিল্পী জীবনের শুরু এ লেটোদল থেকেই।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা?
  1. সোনার তরী
  2. হিন্দুমেলার উপহার
  3. নির্ঝরের স্বপ্নভঙ্গ
  4. মেঘদূত
সঠিক উত্তর:
হিন্দুমেলার উপহার
উত্তর
সঠিক উত্তর:
হিন্দুমেলার উপহার
ব্যাখ্যা
• হিন্দুমেলার উপহার:
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম প্রকাশিত কবিতাটির নাম হচ্ছে - ‘হিন্দুমেলার উপহার’।
- তাঁর কবিতাটি ১৮৭৪ সালের ২৫ ফেব্রুয়ারি সর্বপ্রথম অমৃতবাজার পত্রিকার প্রকাশিত হয়।
- তখন তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর।

• রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য প্রথম সাহিত্যকর্ম:

- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম ‘কবি-কাহিনী’ (প্রকাশ:১৮৭৮)।
- আট বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লেখা শুরু করেন।
- প্রথম প্রকাশিত কবিতা - হিন্দুমেলার উপহার।
-  রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটক - বাল্মীকি প্রতিভা।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোটগল্পের নাম- ভিখারিনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
মাইকেল মধুসূদন দত্তের 'দ্য ক্যাপটিভ লেডি' প্রকাশিত হয় কত সালে?
  1. ১৮৪৩
  2. ১৮৫০
  3. ১৮৪৯
  4. ১৮৫২
সঠিক উত্তর:
১৮৪৯
উত্তর
সঠিক উত্তর:
১৮৪৯
ব্যাখ্যা
• মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যগ্রন্থ:
প্রথম কাব্যগ্রন্থ — দ্য ক্যাপটিভ লেডি।
- এটি ইংরেজিতে রচিত।
- এটি প্রকাশিত হয় ১৮৪৯ খ্রষ্টাব্দে। 
- Captive অর্থ বন্দি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
আহসান হাবীব প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ -
  1. মেঘ বলে চৈত্রে যাবো
  2. রাত্রিশেষে
  3. সারাদুপুর
  4. ছায়া হরিণ
সঠিক উত্তর:
রাত্রিশেষে
উত্তর
সঠিক উত্তর:
রাত্রিশেষে
ব্যাখ্যা
'রাত্রিশেষে' কাব্যগ্রন্থ:
- কবি আহসান হাবীবের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'রাত্রিশেষে'।
- কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৪৭ সালের এপ্রিল মাসে; কলকাতার কমরেড পাবলিশার্স থেকে।
- কাব্যগ্রন্থে চার ভাগে কবিতাগুলো বিন্যস্ত।
- এতে মোট কবিতার সংখ্যা ২৮ টি।

-----------------------
• আহসান হাবীব:
- আহসান হাবীব একজন কবি ও সাংবাদিক।
- তিনি ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।
- আহসান হাবীব এর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম 'সারাদুপুর'।
- ১৯৬৪ সালে ঢাকা থেকে ‘সারা দুপুর’ প্রকাশিত হয়। কাব্যগ্রন্থটিতে মোট কবিতার সংখ্যা ২৬। কাব্যভাষা, ঐতিহ্যান্বেষণ ও বক্তব্য প্রকাশে কবি এখানে পরিপক্ব।

আহসান হাবীব রচিত অন্যান্য কাব্যগ্রন্থ -
- রাত্রিশেষ (প্রথম প্রকাশিত),
- মেঘ বলে চৈত্রে যাবো,
- দু'হাতে দুই আদিম পাথর,
- ছায়া হরিণ,
- সারাদুপুর,
- আশায় বসতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস এর অন্তর্ভুক্ত কোনটি?
  1. গণদেবতা
  2. ধাত্রীদেবতা
  3. পঞ্চগ্রাম
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়:
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, একজন কথাসাহিত্যিক, রাজনীতিবিদ।
- তিনি ১৮৯৮ সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক জমিদারবংশে জন্ম গ্রহণ করেন।

• তারাশঙ্করের ত্রয়ী উপন্যাস:
- ধাত্রীদেবতা,
- গণদেবতা,
- পঞ্চগ্রাম।

• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস:
- চৈতালি ঘূর্ণি,
- ধাত্রীদেবতা,
- কালিন্দী,
- কবি,
- হাঁসুলি বাঁকের উপকথা,
- গণদেবতা,
- আরগ্য,
- নিকেতন,
- পঞ্চপুণ্ডলী,
- রাধা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
কাজী নজরুল ইসলাম কোন চলচ্চিত্র পরিচালনা করেছিলেন?
  1. ধ্রুব
  2. গ্রহের ফের
  3. ধূপছায়া
  4. গৃহদাহ
সঠিক উত্তর:
ধূপছায়া
উত্তর
সঠিক উত্তর:
ধূপছায়া
ব্যাখ্যা
চলচ্চিত্রে কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল 'ধূপছায়া ' নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেন। এটিতে তিনি একটি চরিত্রে অভিনয়ও করেছিলেন।
- ১৯৩১ সালে প্রথম বাংলা সবাক চলচ্চিত্র ‘জামাই ষষ্ঠী’র ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত ‘গৃহদাহ’ চলচ্চিত্রের সুরকার ছিলেন তিনি।
- গীতিকার ও সঙ্গীত পরিচালক ছিলেন ১৯৩৩ সালে পায়োনিয়ার ফিল্মস কোম্পানির প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘ধ্রুব’ এবং সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন ১৯৩৭ সালের ‘গ্রহের ফের’ চলচ্চিত্রের।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
.
মীর মশাররফ হোসেন ছাত্রাবস্থায় কোন দুটি পত্রিকার সংবাদদাতার দায়িত্ব পালন করেন?
  1. সানন্দা ও পূর্ণিমা
  2. আজিজননেহার ও সওগাত
  3. সংবাদ প্রভাকর ও গ্রামবার্তা প্রকাশিকা
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
সংবাদ প্রভাকর ও গ্রামবার্তা প্রকাশিকা
উত্তর
সঠিক উত্তর:
সংবাদ প্রভাকর ও গ্রামবার্তা প্রকাশিকা
ব্যাখ্যা
মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির  গ্রামবার্তা প্রকাশিকা-র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন।
- তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০.
‘বঙ্গ আমার জননী আমার’ - দ্বিজেন্দ্রলাল রচিত-
  1. কাব্যগ্রন্থ
  2. নাটক
  3. দেশাত্মবোধক গান
  4. অভিভাষণ
সঠিক উত্তর:
দেশাত্মবোধক গান
উত্তর
সঠিক উত্তর:
দেশাত্মবোধক গান
ব্যাখ্যা
• দ্বিজেন্দ্রলাল রচিত জনপ্রিয় দেশাত্মবোধক গান ‘বঙ্গ আমার জননী আমার’।

• দ্বিজেন্দ্রলাল রায়:
- দ্বিজেন্দ্রলাল রায় কবি, নাট্যকার, গীতিকার। তিনি ডি.এল রায় নামে পরিচিত।
- ১৮৬৩ সালের ১৯ জুলাই পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে তাঁর জন্ম।
- দ্বিজেন্দ্রলাল ১৯০৫ সালে কলকাতায় ‘পূর্ণিমা মিলন’ নামে একটি সাহিত্যিক সংগঠন প্রতিষ্ঠা করেন।
- ছাত্রজীবনে তাঁর আর্য্যগাথা এবং বিলেতে থাকাকালে Lyrics of Ind (১৮৮৬) কাব্য প্রকাশিত হয়।
- ১৯০৩ সাল পর্যন্ত তিনি মূলত কাব্যই রচনা করেন এবং এ সময় পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থ বারোটি।
- ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে দেশে যে গণজাগরণমূলক গান রচনার প্রচলন শুরু হয়, তাতে দ্বিজেন্দ্রলালের অবদান ছিল অসামান্য।
- দ্বিজেন্দ্রলাল রচিত জনপ্রিয় দেশাত্মবোধক গানগুলির মধ্যে ‘বঙ্গ আমার জননী আমার’, ‘ধনধান্য পুষ্প ভরা’ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
রবীন্দ্রনাথ ঠাকুর তার চিত্রাবলিকে কী নামে আখ্যায়িত করেছেন?
  1. সোনার তরী
  2. শেষ বয়সের প্রিয়া
  3. চিত্রকথা
  4. রূপসী বাংলা
সঠিক উত্তর:
শেষ বয়সের প্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
শেষ বয়সের প্রিয়া
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর্ম:
- রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য চর্চার পাশাপাশি ছবি আঁকাআকি করতেন। তার চিত্রকর্মের প্রথম প্রদর্শনী হয় ফ্রান্সে।
- ষাটোত্তর বয়সে রবীন্দ্রনাথ চিত্র চর্চা শুরু করেন
- ১৯২৬ সালে দক্ষিণ ফ্রান্সের শিল্পীদের উৎসাহে তার প্রথম চিত্র প্রদর্শনী হয় প্যারিসের পিগাল আর্ট গ্যালারিতে।

উল্লেখ্য, 
রবীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত চিত্রাবলির সংখ্যা দুই হাজার। এই চিত্রাবলিকে তিনি 'শেষ বয়সের প্রিয়া' নামে আখ্যায়িত করেছেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
১২.
"জাহিদুল কবির খোকা" - নামের এক নির্লিপ্ত ও জীবন পলাতক মানুষকে কেন্দ্র করে রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস -
  1. জীবন আমার বোন
  2. কালো বরফ
  3. খেলাঘর
  4. যাত্রা
সঠিক উত্তর:
জীবন আমার বোন
উত্তর
সঠিক উত্তর:
জীবন আমার বোন
ব্যাখ্যা
'জীবন আমার বোন' উপন্যাস:
- মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জীবন আমার বোন' প্রথম প্রকাশিত হয় ১৯৭৬ সালে।
- জাহিদুল কবির খোকা - নামের এক নির্লিপ্ত ও জীবন পলাতক মানুষকে কেন্দ্রে স্থাপন করে মাহমুদুল হক উপন্যাসটি রচনা করেন।

অন্যান্য চরিত্র:
- মুরাদ, রহমান, ইয়াসিন, জাহিদুল করিম খোকা প্রমুখ।

মাহমুদুল হক রচিত অন্যান্য উপন্যাস:
- কালো বরফ,
- খেলাঘর,
- অনুর পাঠশালা,
- নিরাপদ তন্দ্রা,
- অশরীরী,
- পাতালপুরী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
দ্বিজেন্দ্রলাল রায় রচিত সামাজিক নাটক -
  1. নূরজাহান
  2. বঙ্গনারী
  3. তারাবাঈ
  4. সিংহলবিজয়
সঠিক উত্তর:
বঙ্গনারী
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গনারী
ব্যাখ্যা
• দ্বিজেন্দ্রলাল রায়:
- ১৮৬৩ সালের ১৯ জুলাই পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে তাঁর জন্ম।
- ছাত্রজীবনে তাঁর আর্য্যগাথা এবং বিলেতে থাকাকালে Lyrics of Ind (১৮৮৬) কাব্য প্রকাশিত হয়।
- ১৯০৩ সাল পর্যন্ত তিনি মূলত কাব্যই রচনা করেন এবং এ সময় পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থ বারোটি।
- ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে দেশে যে গণজাগরণমূলক গান রচনার প্রচলন শুরু হয়, তাতে দ্বিজেন্দ্রলালের অবদান ছিল অসামান্য।

দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকগুলো হলো:
- তারাবাঈ,
- প্রতাপ-সিংহ,
- দুর্গাদাস,
- নূরজাহান,
- মেবার পতন,
- সাজাহান,
- চন্দ্রগুপ্ত,
- সিংহলবিজয় ইত্যাদি।

দ্বিজেন্দ্রলাল রায় রচিত সামাজিক নাটকগুলো হলো:
- পরপারে,
- বঙ্গনারী।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস নয় কোনটি?
  1. শহরবাসের ইতিকথা
  2. শহরতলী
  3. স্বাধীনতার স্বাদ
  4. প্রাগৈতিহাসিক
সঠিক উত্তর:
প্রাগৈতিহাসিক
উত্তর
সঠিক উত্তর:
প্রাগৈতিহাসিক
ব্যাখ্যা
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উল্লেখযোগ্য ছোটগল্প:
- অতসী মামী ও অন্যান্য গল্প,
- প্রাগৈতিহাসিক,
- মিহি ও মোটা কাহিনী,
- সরীসৃপ,
- সমুদ্রের স্বাদ ইত্যাদি।

• মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস:
- পুতুল নাচের ইতিকথা,
- জননী,
- চিহ্ন,
- দিবারাত্রির কাব্য,
- শহরবাসের ইতিকথা,
- অহিংসা,
- শহরতলী,
- সোনার চেয়ে দামি,
- স্বাধীনতার স্বাদ,
- ইতিকথার পরের কথা,
- আরোগ্য ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
রবীন্দ্রনাথ ঠাকুর 'বাংলার মাটি, বাংলার জল' সনেটটি রচনা করেন কোন ঘটনার প্রেক্ষাপটে?
  1. স্বদেশি আন্দোলন
  2. বঙ্গভঙ্গ
  3. সিপাহী বিদ্রোহ
  4. অসহযোগ আন্দোলন
সঠিক উত্তর:
বঙ্গভঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গভঙ্গ
ব্যাখ্যা
• 'বাংলার মাটি, বাংলার জল' সনেটটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- ১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে এটি রচনা করেন।
- ১৯০৫ সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যেদিন রাখি বন্ধন উৎসব করেছিলেন হিন্দু-মুসলমানের হাতে রাখি পড়িয়ে দিয়ে, সেই উপলক্ষ্যেই তিনি লিখেছিলেন 'বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু, বাংলার ফল – পুণ্য হউক, পুণ্য হউক

উল্লেখ্য,
নির্মলেন্দু গুণের একটি কাব্য 'বাংলার মাটি বাংলার জল'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট।
১৬.
নদীর পারের চরকে কেন্দ্র করে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস -
  1. হাঁসুলীবাঁকের উপকথা
  2. অরণ্য বহ্নি
  3. কালিন্দী
  4. কবি
সঠিক উত্তর:
কালিন্দী
উত্তর
সঠিক উত্তর:
কালিন্দী
ব্যাখ্যা
• 'কালিন্দী' উপন্যাস: 
- রচয়িতা: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 
- প্রথম প্রকাশ – ১৯৪০।
- নদীর পারের চরকে কেন্দ্র করে রচিত উপন্যাস।

• উপন্যাসের প্রথম পর্ব- 
- নদীর ও-পারে একটা চর দেখা দিয়াছে।
- রায়হাট গ্রামের প্রান্তেই ব্রাহ্মণী নদী–ব্রাহ্মণীর স্থানীয় নাম কালিন্দী, লোকে বলে কালী নদী; এই কালী নদীর ও-পারের চর জাগিয়াছে। এখন যেখানে চর উঠিয়াছে, পূর্বে ওইখানেই ছিল কালী নদীর গর্ভভূমি। এখন কালী রায়হাটের একাংশ গ্রাস করিয়া গ্রামের কোলে কোলে বহিয়া চলিয়াছে। গ্রামের লোককে এখন বিশ হাত উঁচু ভাঙন ভাঙ্গিয়া নদীগর্ভে নামিতে হয়।

অন্যদিকে,
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনাগুলো-  
• বীরভূমের কাহার সম্প্রদায়ের জীবন নিয়ে রচিত উপন্যাস - হাঁসুলীবাঁকের উপকথা।
• 'কবি' উপন্যাসে ডোম সম্প্রদায়ের এক ছেলের কবি হয়ে যাওয়া চিত্রিত করা হয়েছে।
• আদিবাসী সাঁওতাল বিদ্রোহ নিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচনা করেন 'অরণ্য বহ্নি' উপন্যাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, 'কালিন্দী' উপন্যাস।
১৭.
দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মস্থান কোথায়?
  1. কলকাতা
  2. নদীয়া
  3. বর্ধমান
  4. বরিশাল
সঠিক উত্তর:
নদীয়া
উত্তর
সঠিক উত্তর:
নদীয়া
ব্যাখ্যা
• দ্বিজেন্দ্রলাল রায়:
- দ্বিজেন্দ্রলাল রায় কবি, নাট্যকার, গীতিকার। তিনি ডি.এল রায় নামে পরিচিত।
- ১৮৬৩ সালের ১৯ জুলাই পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে তাঁর জন্ম।
- দ্বিজেন্দ্রলাল ১৯০৫ সালে কলকাতায় ‘পূর্ণিমা মিলন’ নামে একটি সাহিত্যিক সংগঠন প্রতিষ্ঠা করেন।
- ছাত্রজীবনে তাঁর আর্য্যগাথা এবং বিলেতে থাকাকালে Lyrics of Ind (১৮৮৬) কাব্য প্রকাশিত হয়।
- ১৯০৩ সাল পর্যন্ত তিনি মূলত কাব্যই রচনা করেন এবং এ সময় পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থ বারোটি।
- ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে দেশে যে গণজাগরণমূলক গান রচনার প্রচলন শুরু হয়, তাতে দ্বিজেন্দ্রলালের অবদান ছিল অসামান্য।
- দ্বিজেন্দ্রলাল রচিত জনপ্রিয় দেশাত্মবোধক গানগুলির মধ্যে ‘বঙ্গ আমার জননী আমার’, ‘ধনধান্য পুষ্প ভরা’ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
মানিক বন্দ্যোপাধ্যায়ের 'অতসী মামী' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. আনন্দবাজার
  2. বিচিত্রা
  3. সাহিত্য
  4. কল্লোল
সঠিক উত্তর:
বিচিত্রা
উত্তর
সঠিক উত্তর:
বিচিত্রা
ব্যাখ্যা
'অতসী মামী' ছোটগল্প:
- মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম গল্প 'অতসী মামী'।
- প্রকাশিত হয় “বিচিত্রা” পত্রিকায়।
- ১৯৩৫ সালে অতসী মামী ও অন্যান্য নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- বিশ বছর বয়সের তাঁর প্রথম প্রকাশিত 'অতসী মামী' গল্পের মাধ্যমেই তিনি পাঠক ও সমালোচক সমাজে সুপ্রতিষ্ঠিত হয়ে যান।
- তাঁর যাবতীয় রচনাই তাঁর নিজস্ব সমাজবীক্ষণ ও মানবমনের জটিলতা প্রতিফলিত করে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমত্র শেখর।
১৯.
'অনিল বাগচীর একদিন' উপন্যাসের প্রেক্ষাপট -
  1. ভাষা আন্দোলন
  2. মুক্তিযুদ্ধ
  3. দেশভাগ
  4. সমাজের কুসংস্কার
সঠিক উত্তর:
মুক্তিযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
মুক্তিযুদ্ধ
ব্যাখ্যা
• হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ 'অনিল বাগচীর একদিন'।

অনিল বাগচীর একদিন:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধকেন্দ্রিক উপন্যাসের মধ্যে 'অনিল বাগচীর একদিন' বেশ ভিন্ন ধারার।
- এখানে যুদ্ধ নেই প্রত্যক্ষভাবে তবে আছে সততার ঋজু সৌধ, যা নির্মাণ করেছে অনিল নামের একটি সাদাসিধে ছেলে।
- পিতার হত্যা-সংবাদ ও বোনের অন্যের বাড়িতে আশ্রয়ের খবর পেয়ে গ্রামে ফিরবে বলে অনিলের মধ্যে চাপা উত্তেজনা।
- সব মিলিয়ে উপন্যাসটি ভিন্ন আবেদন সৃষ্টি করে।
- পাকবাহিনীর সদস্যরা অনিলকে হত্যা করে।
- অনিল বাগচীর একদিন সমাপ্ত হয় চিরতরে কিন্তু বাংলাদেশে উদিত হয় স্বাধীনতার সূর্য।

উৎস:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২. বাংলাপিডিয়া।
২০.
ভাষা আন্দোলনভিত্তিক 'স্মৃতিস্তম্ভ' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. অমর একুশে
  2. মানচিত্র
  3. শহিদ মিনারে
  4. সোনালি কাবিন
সঠিক উত্তর:
মানচিত্র
উত্তর
সঠিক উত্তর:
মানচিত্র
ব্যাখ্যা
• 'স্মৃতিস্তম্ভ' কবিতাটির রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। 
- কবিতাটি তাঁর 'মানচিত্র' কাব্যগ্রন্থের অন্তর্গত।
- মহান একুশে নিয়ে এটি তাঁর একটি বিখ্যাত কবিতা।

কবিতাটি নিম্নরূপ- 

স্মৃতিস্তম্ভ,
-আলাউদ্দিন আল আজাদ

স্মৃতির মিনার ভেঙেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনো
চারকোটি পরিবার
খাড়া রয়েছি তো ! যে-ভিত কখনো কোনো রাজন্য
পারেনি ভাঙতে
হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার
খুরের ঝটকা ধুলায় চূর্ণ যে পদ-প্রান্তে
যারা বুনি ধান
গুণ টানি, আর তুলি হাতিয়ার হাঁপর চালাই
সরল নায়ক আমরা জনতা সেই অনন্য ।
ইটের মিনার
ভেঙেছে ভাঙুক ! ভয় কি বন্ধু, দেখ একবার আমরা জাগরী
চারকোটি পরিবার ।

লেখকের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- মানচিত্র (১৯৬১)
- ভোরের নদীর মোহনায় জাগরণ (১৯৬২)

উৎস: স্মৃতিস্তম্ভ, আলাউদ্দিন আল আজাদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।