পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
সমস্যার সমাধান (Problem Solving): দিন, তারিখ, মাস ও বছর নির্ণয়, ঘড়ি বিষয়ক সমস্যা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
গতকালের আগের দিন যদি মঙ্গল বার হয় তবে, আগামী পরশুর পরের দিন কি বার হবে?
  1. ক) শনিবার
  2. খ) রবিবার
  3. গ) সোমবার
  4. ঘ) বুধবার
সঠিক উত্তর:
খ) রবিবার
উত্তর
সঠিক উত্তর:
খ) রবিবার
.
একটি ঘড়িতে ৭ টার ঘণ্টা ধ্বনি ঠিক ৭টায় শুরু করে বাজতে ৬ সেকেন্ড সময় লাগে, ঐ ঘড়িতে ১২টার ঘণ্টা ধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে?
  1. ক) ১১ সেকেন্ড
  2. খ) ১২ সেকেন্ড
  3. গ) ১০ সেকেন্ড
  4. ঘ) ১৩ সেকেন্ড
সঠিক উত্তর:
ক) ১১ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১ সেকেন্ড
ব্যাখ্যা
আমরা জানি, ৭ টার সময় ৭ টা ঘণ্টা ধ্বনি হয় আবার ১২ টার সময় ১২ টা ঘণ্টা ধ্বনি।যখন ৭ টা বাজে তখন ১ টা ঘণ্টা ধ্বনি হয় এবং পরবর্তী ৬ টা ঘণ্টা ধ্বনি হয় ৬ সেকেন্ডে। অর্থাৎ ঘণ্টা ধ্বনির মধ্য ব্যবধান ১ সেকেন্ড করে। একই ভাবে ১২ টার সময় ১টি ঘণ্টা বাজার পর বাকি ১১ টা ঘণ্টা ধ্বনি বাজতে ১১ সেকেন্ড সময় লাগবে।
.
2016 সালের 1 August মঙ্গলবার হলে 2020 সালের 1 August কি বার হবে?
  1. ক) শনিবার
  2. খ) মঙ্গলবার
  3. গ) রবিবার
  4. ঘ) সোমবার
সঠিক উত্তর:
গ) রবিবার
উত্তর
সঠিক উত্তর:
গ) রবিবার
ব্যাখ্যা

লিপ ইয়ার না হলে প্রতি বছর দিন বাড়ে ১ দিন করে আর লিপ ইয়ারে দিন বাড়ে ২ দিন।
চলতি বছর ২০২০ লিপ ইয়ার। তাই ২০১৭ তে ১ দিন, ২০১৮ তে ১ দিন, ২০১৯ তে ১ দিন আর ২০২০ তে ২ দিন মোট ৫ দিন বাড়ে।
∴২০১৬ সালের 1 August মঙ্গলবার হলে চলতি বছলের 1 August ৫ দিন বেড়ে হবে রবিবার।

.
৪ টা ১৫ মিনিট সময়ে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত কোণ উৎপন্ন হয়?
  1. ক) -৩৭.৫°
  2. খ) ৩৮.৫°
  3. গ) ৩৭.৫°
  4. ঘ) ৩৭°
সঠিক উত্তর:
গ) ৩৭.৫°
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৭.৫°
ব্যাখ্যা

আমরা জানি মধ্যবর্তী কোণ = |(১১M - ৬০H) ÷ ২|°
= |(১১ × ১৫ - ৬০ × ৪) ÷ ২|° = ৩৭.৫°

.
২০১১ সালের ২৮ মার্চ সোমবার ছিল।ঐ বছরের ৩ মে কি বার ছিল?
  1. ক) মঙ্গলবার
  2. খ) বুধবার
  3. গ) শুক্রবার
  4. ঘ) শনিবার
সঠিক উত্তর:
ক) মঙ্গলবার
উত্তর
সঠিক উত্তর:
ক) মঙ্গলবার
ব্যাখ্যা

আমরা জানি, যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর একই বার পাওয়া যায়।
মার্চ মাস ৩১ দিনের, মার্চ মাসের ৪ দিন, এপ্রিলের ৩০ দিন আর মে এর ২ দিন মোট ৩৬ দিন।
৩৬ দিনের ১ম দিন ২৮ মার্চ সোমবার হলে, ৭ দিন পর পর তারিখ সোমবার হবে।
অতএব, ৩৫ তম দিন ২ মে সোমবার হবে, আর ৩ মে হবে মঙ্গলবার।

.
যদি একটি ঘড়ির ঘণ্টার কাঁটা দুপুর ২ টা থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে সকাল ৯ টায় পৌঁছায়, তাহলে ঘড়ির ঘণ্টার কাঁটা টি কত ডিগ্রি যায়?
  1. ক) ২১০°
  2. খ) ৫৭০°
  3. গ) ৫১০°
  4. ঘ) ১৫০°
সঠিক উত্তর:
ঘ) ১৫০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫০°
ব্যাখ্যা

ঘড়ির ঘণ্টার কাঁটা যায় =(৩০ × ৫)° = ১৫০°

.
আগামী পরশু মাহির জন্ম দিন। পরের সপ্তাহের সেই দিনে একটি অনুষ্ঠান আছে। আজ সোমবার হলে অনুষ্ঠানের পরের দিন কি বার হবে?
  1. ক) শনিবার
  2. খ) রবিবার
  3. গ) বৃহস্পতিবার
  4. ঘ) শুক্রবার
সঠিক উত্তর:
গ) বৃহস্পতিবার
উত্তর
সঠিক উত্তর:
গ) বৃহস্পতিবার
ব্যাখ্যা
আজ সোমবার হলে আগামী পরশু হবে বুধবার। পরের সপ্তাহের বুধবার অনুষ্ঠান হবে আর অনুষ্ঠানের পরের দিন হল বৃহস্পতিবার।
.
গতকালের ৩ দিন পূর্বে যদি শনিবার হয়, তাহলে আগামী দিনের ২ দিন পর কি বার হবে?
  1. ক) রবিবার
  2. খ) সোমবার
  3. গ) মঙ্গলবার
  4. ঘ) বুধবার
সঠিক উত্তর:
খ) সোমবার
উত্তর
সঠিক উত্তর:
খ) সোমবার
.
নিচের কোন সাল লিপ ইয়ার?
  1. ক) ১৯০২
  2. খ) ১৯৫০
  3. গ) ১৯৫৪
  4. ঘ) ১৯৬০
সঠিক উত্তর:
ঘ) ১৯৬০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৬০
ব্যাখ্যা
যে সকল সাল ৪ দ্বারা নিঃশেষ বিভাজ্য হয় তারা লিপ ইয়ার। ১৯৬০/৪ = ৪৯০; অতএব, ১৯৬০ লিপ ইয়ার।
১০.
২০১৬ সালের ১ লা ফেব্রুয়ারি যদি বুধবার হয়, তবে ৩ রা মার্চ কী বার হবে?
  1. ক) শনিবার
  2. খ) রবিবার
  3. গ) মঙ্গলবার
  4. ঘ) বুধবার
সঠিক উত্তর:
ক) শনিবার
উত্তর
সঠিক উত্তর:
ক) শনিবার
ব্যাখ্যা

একটি মাসের ১ম দিন, ৮ম দিন, ১৫তম দিন, ২২ তম দিন, ২৯ তম দিন একই বার হয়।
∴১ লা ফেব্রুয়ারি যদি বুধবার হয়, তাহলে ২৯ ফেব্রুয়ারি বুধবার হবে। ৩ রা মার্চ হবে শনিবার।

১১.
ঘড়িতে যখন ৬ টা ৩০ মিনিট তখন ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. ক) ১০°
  2. খ) ১৫°
  3. গ) ৭৫°
  4. ঘ) ৯০°
সঠিক উত্তর:
খ) ১৫°
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫°
ব্যাখ্যা

আমরা জানি মধ্যবর্তী কোণ = |(১১M - ৬০H) ÷ ২|°
= |(১১ × ৩০ - ৬০ × ৬) ÷ ২|° = ১৫°

১২.
বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংকক ফ্লাইট প্রতি ৫ ঘণ্টায় ছেড়ে যায়। এখন সকাল ১১ঃ ৪৫ এবং সর্বশেষ ফ্লাইট ২৫ মিনিট আগে ছেড়ে গেছে। পরবর্তী ফ্লাইট কখন?
  1. ক) বিকাল ৫ টা ৩০ মিনিট
  2. খ) বিকাল ৪ টা ২০ মিনিট
  3. গ) বিকাল ৩ টা ২০ মিনিট
  4. ঘ) বিকাল ৪ টা ৩৫ মিনিট
সঠিক উত্তর:
খ) বিকাল ৪ টা ২০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
খ) বিকাল ৪ টা ২০ মিনিট
ব্যাখ্যা

সর্বশেষ ফ্লাইট যায় ১১ঃ২০ মিনিটে
পরবর্তী ফ্লাইট ৫ ঘণ্টা পরে।
∴ ফ্লাইটটি যাবে ৪ টা ২০ মিনিটে।

১৩.
নিচের কোন বছর লিপ ইয়ার নয়?
  1. ক) ২০০৮
  2. খ) ১৯৫০
  3. গ) ১৯৪৮
  4. ঘ) ১৯৬০
সঠিক উত্তর:
খ) ১৯৫০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৫০
ব্যাখ্যা
২০০৮, ১৯৬০, ১৯৪৮ সাল ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য কিন্তু ১৯৫০ সাল ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাই ১৯৫০ লিপ ইয়ার নয়।
১৪.
২০০৪ সালের ১২ মে রবিবার হলে ২০১২ সালে একই তারিখ কি বার হবে?
  1. ক) বৃহস্পতিবার
  2. খ) মঙ্গলবার
  3. গ) বুধবার
  4. ঘ) শনিবার
সঠিক উত্তর:
গ) বুধবার
উত্তর
সঠিক উত্তর:
গ) বুধবার
ব্যাখ্যা

২০০৪ থেকে ২০১২ সাল ৮ বছর হয়। তার মধ্যে ২০০৮ ও ২০১২ লিপ ইয়ার।
∴লিপ ইয়ার বাদে বাকি ৬ বছরে দিন বাড়ে ৬ দিন আর লিপ ইয়ারে ২ + ২ = ৪ দিন মোট ১০ দিন বেশি হয়।
এখন, রবিবার + ১০ দিন = রবিবার + ৭ দিন + ৩ দিন
= রবিবার + ৩ [ রবিবারের সাথে ৭ দিন যোগ করলে আবার রবিবার পাওয়া যায়]
= বুধবার

১৫.
২০০১ সালের ১ জানুয়ারি শনিবার হলে ৩১ জানুয়ারি কি বার হবে?
  1. ক) শনিবার
  2. খ) সোমবার
  3. গ) বুধবার
  4. ঘ) শুক্রবার
সঠিক উত্তর:
খ) সোমবার
উত্তর
সঠিক উত্তর:
খ) সোমবার
ব্যাখ্যা

মাসের ১ম, ৮ম, ১৫ তম, ২২ তম, ও ২৯ তম দিন একই বার হয়।
∴১ জানুয়ারি শনিবার হলে ২৯ জানুয়ারি শনিবার হবে।
∴৩১ জানুয়ারি হবে সোমবার।