পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৪১
সিলেবাস
সাপ্তাহিক ফুুল মডেল টেস্ট [চূড়ান্ত পরীক্ষার আগ পর্যন্ত প্রতি সপ্তাহে একটা করে ফুল মডেল টেস্ট হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৪১ প্রশ্ন

.
'ইনাম' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. আরবি
  2. ফারসি
  3. ফরাসি
  4. হিন্দি
ব্যাখ্যা
ইনাম (বিশেষ্য)
অর্থ: পুরস্কার; বখশিশ; পারিশ্রমিক।
'ইনাম' শব্দটি আরবি ভাষা থেকে আগত। 
উৎস: বাংলা একাডেমি অভিধান।
.
'বরফ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. তুহ্মার
  2. তুহিন
  3. তুর্মলিন
  4. ত্বরা
ব্যাখ্যা
তুহিন (বিশেষ্য)
অর্থ: বরফ; তুষার; হিম।
(বিশেষণ)
অর্থ: অত্যন্ত শীতল; তুষারের ন্যায় অতিশয় শীতল।

{(তৎসম বা সংস্কৃত) √তুহ্‌+ইন(ইনন্‌)}

উৎস: বাংলা একাডেমি অভিধান।
.
শহীদুল্লাহ কায়সারের মহাকাব্যিক উপন্যাস কোনটি?
  1. সারেং বউ
  2. সংশপ্তক
  3. পতঙ্গ পিঞ্জর
  4. যাত্রা
ব্যাখ্যা
- শহীদুল্লাহ কায়সার একজন বাঙালি লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবী ছিলেন।
- তাঁর প্রকৃত নাম ছিল আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ্।

- 'সংশপ্তক' (১৯৬৫) তাঁর রচিত একটি বিখ্যাত উপন্যাস।
- এই উপন্যাসে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পূর্ববর্তীকাল থেকে বায়ান্নর ভাষা আন্দোলনের পূর্বকাল অবধি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক পরিবর্তন ও রূপান্তর ধারণ করেছেন।
- এই উপন্যাসকে মহাকাব্যিক উপন্যাস বলা হয়।।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'অভিগ্রহণ' শব্দের অর্থ কি?
  1. সংগ্রহণ
  2. লুণ্ঠন
  3. সঞ্চয়ন
  4. অবস্থান
ব্যাখ্যা
অভিগ্রহণ (বিশেষ্য)
অর্থ:
- লুণ্ঠন
- যুদ্ধ দ্বারা দখলে আনয়ন।

{(তৎসম বা সংস্কৃত) অভি+গ্রহণ}

উৎস: বাংলা একাডেমি অভিধান।
.
‘সঞ্চিতা’ কাজী নজরুল ইসলাম রচিত একটি -
  1. প্রবন্ধ
  2. গল্পগ্রন্থ
  3. উপন্যাস
  4. কবিতা সংকলন
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের কবিতা সংকলন- ‘সঞ্চিতা'।
এতে ৭৮টি কবিতা ও গান সংকলিত হয়েছে।
সংকলনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন।
উল্লেখ্য ‘সঞ্চয়িতা' রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা সংকলন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি ঘোষ ধ্বনি?
ব্যাখ্যা

ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রের ধ্বনিদ্বারে বায়ুর কম্পন কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়: ঘােষ ও অঘোষ।

ঘােষ ব্যঞ্জন
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘােষধ্বনি। যথা:
ব, ভ, ম, দ, ধ, ন, , ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ ।

অঘোষ ব্যঞ্জন
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম, সেসব ধ্বনিকে বলা হয় অঘােষধ্বনি, যথা:
প, ফ, ত, থ, স, , ঠ, , ছ, , ক, খ, হ।

ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে বায়ুপ্রবাহের বেগ কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়ঃ অল্পপ্রাণ ও মহাপ্রাণ।

অল্পপ্রাণ ব্যঞ্জন
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলােকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন - প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।

মহাপ্রাণ ব্যঞ্জন
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি, সেগুলােকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি।
যেমন – ফ, ভ, থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, ঝ, খ, ঘ, হ ইত্যাদি।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ।
.
'সামান্য ইঙ্গিত' কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে?
  1. হারহদ্দ
  2. ঘুণাক্ষর
  3. দক্ষিণ হস্ত
  4. ঘোল খাওয়ানো
ব্যাখ্যা
ঘুণাক্ষর বাগধারাটির অর্থ সামান্য ইঙ্গিত। 
উদাহরণ: এমনভাবে কাজটা করবে যেন ঘুণাক্ষরেও কেউ জানতে না পারে। 
- 'ঘোল খাওয়ানো' বাগধারাটির অর্থ জব্দ করা।
- 'দক্ষিণ হস্ত' বাগধারাটির অর্থ প্রধান সহযোগী। 
-  'হারহদ্দ' বাগধারাটির অর্থ সবকিছ।
উৎস: ভাষা -শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
.
কী ভেদে বাংলায় ক্রিয়ার রূপের কোনো পরিবর্তন হয় না?
  1. বচনভেদে
  2. পুরুষভেদে
  3. অর্থভেদে
  4. প্রয়োগভেদে
ব্যাখ্যা
ক্রিয়াপদ: ক্রিয়ামূল অর্থাৎ ধাতুর সঙ্গে কাল সময় ও পুরুষ জ্ঞাপক (ক্রিয়া) বিভক্তিযোগে ক্রিয়াপদ গঠিত হয়।
ক. পুরুষভেদে ক্রিয়ার রূপের পার্থক্য দেখা যায়। যেমন: আমি যাই। তুমি যাও। আপনি যান। সে যায়। তিনি যান। (সাধারণ ভবিষ্যৎ কালে নাম পুরুষ ও মধ্যম পুরুষের রূপ অভিন্ন।)
খ. বচনভেদে ক্রিয়ার রূপের পার্থক্য হয় না। যেমন: আমি (বা আমরা) যাই। তুমি (বা তোমরা) যাও। সে (বা তারা) যায়।
গ. সাধারণ, সম্ভ্রমাত্মক, তুচ্ছার্থকভেদে মধ্যম ও নাম পুরুষের ক্রিয়ার রূপের পার্থক্য হয় হয়ে থাকে (উত্তম পুরুষের হয় না)।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম-দশম শ্রেণি।
.
নিচের কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ?
  1. আমি রাতে ভাত খাব না।
  2. ছেলেটা কানে শোনে না।
  3. আকাশে চাঁদ দেখি না।
  4. সে বই পড়ছে। 
ব্যাখ্যা
- যে ক্রিয়ার কর্মপদ আছে তাই সকর্মক ক্রিয়া। ক্রিয়ার সাথে কী বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই ক্রিয়ার কর্মপদ। কর্মপদযুক্ত ক্রিয়াই সর্কমক ক্রিয়া।
- যে ক্রিয়ার কর্ম নেই, তা অকর্মক ক্রিয়া। যেমনঃ ছেলেটি হাসে। কী ‘হাসে’ বা ‘কাকে হাসে’ প্রশ্ন করলে কোনো উত্তর হয় না। কাজেই ‘হাসে’ ক্রিয়াটি অকর্মক ক্রিয়া।
- প্রয়োগ বৈশিষ্ট্যে সকর্মক ক্রিয়াও অকর্মক হতে পারে।

যেমনঃ
অকর্মক: সে পড়ছে। সকর্মক: সে বই পড়ছে। 
অকর্মক: আমি রাতে খাব না। সকর্মক: আমি রাতে ভাত খাব না।
অকর্মক: আমি চোখে দেখি না। সকর্মক: আকাশে চাঁদ দেখি না।
অকর্মক: ছেলেটা কানে শোনে না। সকর্মক: ছেলেটা কথা শোনে।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী
১০.
I met him ___ in April.
  1. Some time
  2. sometime
  3. Sometimes
  4. Some times
ব্যাখ্যা
Sometime (Adverb)
(১) কোনো এক সময়ে: I met him sometime in April, এপ্রিলের কোনো এক সময়ে।
(২) ভূতপূর্ব; প্রাক্তন: Mr. Rahman, sometime chairman of our municipality.
(এখানে sometime-কে অনায়াসে adjective হিসেবে গণ্য করা যেতে পারে)।
উৎস: বাংলা একাডেমি অভিধান।
১১.
Select the correctly spelled word :
  1. Inconvenience
  2. Inconvennience
  3. Innconvenience
  4. Inconveniance
ব্যাখ্যা
Inconvenience (noun):
English Meaning: the state or fact of being troublesome or difficult with regard to one's personal requirements or comfort.
Bangla Meaning: ক্লেশ; পীড়া; কষ্ট; আয়াস; বিড়ম্বনা; অসুবিধা; ক্লেশহেতু; পীড়াহেতু .
Synonym: Trouble, Disadvantage, disruption, problems, disturbance
Source: Oxford Dictionary
১২.
She was pleased with the ___ of ___ in our drawing-room.
  1. arrangement, furnitures
  2. arrangements, furnitures
  3. arrangement, furniture
  4. arrangements, furniture
ব্যাখ্যা
Arrangement  [Uncountable noun]
অর্থ: সুবিন্যস্তকরণ; সজ্জিতকরণ; সাজানোর রীতি/ধরণ/ ব্যবস্থা।
Furniture [uncountable noun] 
অর্থ: আসবাবপত্র; গৃহসজ্জা। 
- She was pleased with the arrangement of furniture in our drawing-room.

উৎস: বাংলা একাডেমি অভিধান।
১৩.
The opposite of 'Optimism' is -
  1. Bullishness
  2. Sanguinity
  3. Skepticism
  4. Meliorism
ব্যাখ্যা
Optimism (noun)
English Meaning: Hopefulness and confidence about the future or the success of something.
Synonym: bullishness, sanguinity
Bangla Meaning: শুভবাদ, আশাবাদ, ভালো দিক দেখার প্রবণতা; সাফল্যে আস্থা।
Antonym:
- bearishness,
- pessimism
- skepticism
- apprehension,
- caution,
- concern
- cynicism

Source: Oxford Dictionary, Merriam-Webster Dictionary, Bangla Academy Dictionary
১৪.
"Fraternal" is an adjective of -
  1. Father
  2. Brother
  3. Father-in-law
  4. Brother-in-law
ব্যাখ্যা
Fraternal (Adjective)
English Meaning: of or like a brother or brothers.
Bangla Meaning: ভ্রাতৃসুলভ; ভ্রাতৃক; ভ্রাত্রীয়; ভ্রাতৃসম।
Example: His lack of fraternal feeling shocked me.

Source: Oxford Dictionary
১৫.
It isn’t worth ___ trying to educate those fanatics.
  1. when
  2. while
  3. but
  4. that
ব্যাখ্যা
worth (one’s) while - সময় দেওয়া যায় এমন (মূল্য, তাৎপর্য ইত্যাদি বিশিষ্ট); লাভজনক:
- It isn’t worth (my) while trying to educate those fanatics.
উৎস: বাংলা একাডেমি অভিধান।
১৬.
Fill in the blank with an appropriate preposition:
The theory was developed subsequent __ the earthquake of 1906.
  1. to
  2. at
  3. on
  4. for
ব্যাখ্যা
subsequent (adjective)
subsequent (to)
পরবর্তী; পশ্চাৎকালীন; উত্তরকালীন: subsequent events; subsequent to this event.
- Coming after something in time; following.
- The theory was developed subsequent to the earthquake of 1906.
উৎস: অক্সফোর্ড ডিকশনারি, বাংলা একাডেমি অভিধান। 
১৭.
Select the most appropriate option to fill in the blank. 
Mr. Rubel called a meeting to ___their views.
  1. literate
  2. solicit
  3. confront
  4. squabble
ব্যাখ্যা
Solicit (Verb)
Meaning: Ask for or try to obtain (something) from someone.
Bangla Meaning: সনির্বন্ধ আবেদন করা; অনুরোধ করা
Example Sentence:
- Mr. Rubel called a meeting to solicit their views.
- The accused solicited (me for) my legal advice.

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
১৮.
The council needed to review the transcript before ___ could vote.
  1. these
  2. it
  3. they
  4. those
ব্যাখ্যা
If collective nouns are generally singular, they should take the pronouns it and its, not they, them, or their.
Wrong: The council needed to review the transcript before they could vote.
Right: The council needed to review the transcript before it could vote.

Source: http://sites.utexas.edu/
১৯.
The literature of ___ era was preceded by The Neoclassical Period and was followed by the Victorian Period.
  1. Renaissance
  2. The Middle English Period
  3. The Old English Period
  4. Romantic
ব্যাখ্যা
English Literature Periods:
450 - 1066 :- The Old English Period
1066 - 1500 :- The Middle English Period
1500 - 1660 :- The Renaissance Period
1660 - 1785 :- The Neoclassical Period
1798 - 1832 :- Romantic Period
1832 - 1901 :- Victorian Period
The Neo-classical Period is divided into three shortage periods.
Such as:
• The Restoration Period (1660-1700),
• The Augustan Period (1700-1745) and
• The Age of Sensibility (1745-1785/1798).

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
২০.
I would like _____ information, please.
  1. an
  2. some
  3. few
  4. a few
ব্যাখ্যা
Some- Countable/uncountable noun এর পূর্বে বসে৷
এটি হ্যাঁ-বোধক বাক্যে ব্যবহৃত হয়৷
প্রশ্নোল্লিখিত বাক্যটিতে 'information' uncountable noun, এবং বাক্যটি হ্যাঁ-বোধক।
অনুরোধ করার সময় অথবা কোন প্রস্তাব প্রদানের সময় some ব্যবহার করা হয়৷
যেমন- Would you like to have some coffee?
Could you give me some milk, please?
২১.
ড্যামন গ্যালগাট নিম্নের কোন উপন্যাসের জন্য বুকার পুরস্কার লাভ করেন?
  1. Paradise
  2. The Promise
  3. At Night All Blood Is Black
  4. Promises to Keep
ব্যাখ্যা
‘দ্য প্রমিস’ (The Promise) উপন্যাসটির রচয়িতা দক্ষিণ আফ্রিকার লেখক ড্যামন গ্যালগাট।
এই উপন্যাসের জন্যে ড্যামন গ্যালগাট ২০২১ সালে যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার লাভ করেন।

তার অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে:
- Arctic Summer
- The Good Doctor
- In A Strange Room প্রভৃতি।

অন্যদিকে,
- আব্দুল রাজ্জাক গুরনাহর গ্রন্থ : Paradise
- ডেভিড ডিওপ (ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার-২০২১ বিজয়ী) রচিত গ্রন্থ : At Night All Blood Is Black
- জো বাইডেনের বই : Promises to Keep.

(তথ্যসূত্র: ডয়েচভেলে ও আল জাজিরা)
২২.
১৭তম G-20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. রিয়াদ, সৌদি আরব
  2. বালি, ইন্দোনেশিয়া
  3. রিও ডি জেনেরিও, ব্রাজিল
  4. রোম, ইতালি
ব্যাখ্যা
- ১৬তম G-20 (Group of Twenty) সম্মেলন গত ৩০-৩১ অক্টোবর ২০২১ ইতালির রোম শহরে অনুষ্ঠিত হয়।
- ১৭তম সম্মেলন ২০২২ সালে : বালি, ইন্দোনেশিয়ায়। 
- ১৮তম সম্মেলন : ২০২৩ সালে ভারতে
- ১৯তম সম্মেলন : ২০২৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।
প্রথম G-20 সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৮ সালের ১৪-১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে।
(তথ্যসূত্র: G-20 ওয়েবসাইট)
২৩.
স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রােগ্রাম (এসইআইপি) কোন মন্ত্রণালয়ের অধীন?
  1. বাণিজ্য মন্ত্রণালয়
  2. অর্থ মন্ত্রণালয়
  3. শিক্ষা মন্ত্রণালয়
  4. শিল্প মন্ত্রণালয়
ব্যাখ্যা
- সরকার জাতীয় শিক্ষা নীতি ২০১০ এবং জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি ২০১১ এর বাস্তবায়নের মাধ্যমে টিভেট পদ্ধতির উন্নতি বিধানে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
- এই নীতিগুলাে টেকনিক্যাল ও ভােকেশনাল শিক্ষা কর্মসূচিসমূহের প্রসার, বহুমূখীকরণ, সম্প্রসারণ ও উন্নয়নে জোর দেবে।
- জাতীয় দক্ষতা উন্নয়ন নীতির অধীন জাতীয়ভাবে স্বীকৃত যােগ্যতা গুণগতমান সংগতি রক্ষার্থে জাতীয় টেকনিক্যাল ও ভােকেশনাল যােগ্যতা কাঠামাে (NTVQF) প্রণয়ন করা হয়েছে।
- আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলাে এডিবি (ADB) ও সরকারের আর্থিক সহযােগিতায় অর্থ মন্ত্রণালয়ের অধীন স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রােগ্রাম (এসইআইপি)।
- বেসিস, বিটিএমএ, বিজিএমইএ, এইওএসআইবি (AEOSIB) এবং অন্যান্যরা কারিগরি প্রশিক্ষণের সাথে বৈশ্বিকভাবে স্বীকৃত দক্ষতা সনদ প্রদানের জন্য এর সাথে সংযুক্ত রয়েছে।
- কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একটি সমন্বিত টিভেট উন্নয়ন কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে, যাতে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য টিভেট কর্মকাণ্ড উৎসাহিত করা যায়।
উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২১
২৪.
ইপিআর এর কতজন সদস্য বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন?
  1. ৩ জন
  2. ১ জন
  3. ২ জন
  4. ৪ জন
ব্যাখ্যা
- ইপিআর এর ২ জন সদস্য বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন ।
- তারা হলেন ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ এবং ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।
- সবথেকে বেশি বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হয়েছে সেনাবাহিনীর ৩ জন সদস্য।
- তারা হলেন সিপাহী মোস্তফা কামাল, সিপাহী হামিদুর রহমান এবং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বিমান বাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
- ইঞ্জিনিয়ার রুহুল আমিন নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠ।

উৎস: বাংলাপিডিয়া
২৫.
একটি টেবিল ১০% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ৫১ টাকা বেশি হলে ৭% লাভ হয়। টেবিলটির ক্রয়মূল্য কত?
  1. ১০০ টাকা
  2. ২০০ টাকা
  3. ৩০০ টাকা
  4. ৪০০ টাকা
ব্যাখ্যা
১০% ক্ষতিতে, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ - ১০) টাকা = ৯০ টাকা
৭% লাভে, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ৭) টাকা = ১০৭ টাকা
বেশি বিক্রয়মূল্য হয় = (১০৭ - ৯০) টাকা = ১৭ টাকা
বিক্রয়মূল্য ১৭ টাকা বেশি হলে, ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে, ক্রয়মূল্য ১০০/১৭ টাকা
বিক্রয়মূল্য ৫১ টাকা বেশি হলে, ক্রয়মূল্য ১০০ × ৫১/১৭ টাকা = ৩০০ টাকা
২৬.
খায়ের তার আয়ের ৬০% খরচ করে। তার আয় ৩২% বৃদ্ধি পাওয়াতে সে তার খরচ আরও ২০% বাড়িয়ে দিলো। এতে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে বা কমবে?
  1. ৫০% বৃদ্ধি
  2. ৫০% হ্রাস
  3. ৩২% বৃদ্ধি
  4. হ্রাস বা বৃদ্ধি কিছুই পাবে না
ব্যাখ্যা
৬০% - এ,
আয় ১০০ টাকা হলে, খরচ ৬০ টাকা। অতএব, সঞ্চয় = (১০০ - ৬০) টাকা = ৪০ টাকা
৩২% আয় বৃদ্ধিতে,
পূর্বের আয় ১০০ টাকা হলে, বর্তমান আয় = (১০০ + ৩২) টাকা = ১৩২ টাকা
পূর্বের খরচ ৬০ টাকা। অতএব, ২০% বৃদ্ধিতে খরচ = (৬০ + ৬০ এর ২০%) টাকা = ৭২ টাকা
অতএব, বর্তমান খরচ ৭২ টাকা ও বর্তমান আয় ১৩২ টাকা হলে, বর্তমান সঞ্চয় = (১৩২ - ৭২) টাকা = ৬০ টাকা
পূর্বের সঞ্চয় ৪০ টাকা ও বর্তমান সঞ্চয় ৬০ টাকা হলে, সঞ্চয় বৃদ্ধি পায় = (৬০ - ৪০) টাকা = ২০ টাকা
সঞ্চয় শতকরা বৃদ্ধি পায় = ২০/৪০ × ১০০% = ৫০%
 
২৭.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৩ : ১। তিন বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ২। ৬ বছর পর তাদের বয়সের অনুপাত কত?
  1. ১৭ : ৭
  2. ৮ : ৩
  3. ১৮ : ৭
  4. ১০ : ৭
ব্যাখ্যা
মনে করি, পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে ৩ক ও ক বছর। 
৩ বছর আগে তাদের বয়স যথাক্রমে (৩ক - ৩) বছর এবং (ক - ৩) বছর। 
(৩ক - ৩)/(ক - ৩) = ৭/২
বা, ৭ক - ২১ = ৬ক - ৬
বা, ক = ১৫
৬ বছর পর তাদের বয়সের অনুপাত = (৩ × ১৫ + ৬) : (১৫ + ৬) = ৫১ : ২১ = ১৭ : ৭
২৮.
২০ মিটার লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুইভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের ৩/৫ ভাগ হয়। বড় অংশের দৈর্ঘ্য কত?
  1. ১০ মিটার
  2. ৮.৫ মিটার
  3. ১২.৫ মিটার
  4. ১৫.৫ মিটার
ব্যাখ্যা
বড় অংশ ক হলে,
ক + ক এর ৩/৫ = ২০
৮ক/৫ = ২০
৮ক = ১০০
ক = ১২.৫
২৯.
কোন সংখ্যার ৪/৭ অংশ ঐ সংখ্যার চেয়ে ৬৩ কম হলে, সংখ্যাটি কত?
  1. ১৪৩
  2. ১৪৭
  3. ১৫২
  4. ১৮৭
ব্যাখ্যা
সংখ্যাটি ক হলে,
ক - ক এর ৪/৭ অংশ = ৬৩
৩ক/৭ = ৬৩
ক = ১৪৭
৩০.
পাঁচটি ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি ১৫ হলে, সেই ধারার ৩য় সংখ্যাটি কত?
  1. ১১
  2. ১৩
ব্যাখ্যা
পাঁচটি ধারাবাহিক বিজোড় সংখ্যা ক, ক + ২, ক + ৪, ক + ৬, ক + ৮
ক + ৮ = ১৫
⇒ ক = ৭
ধারাটির ৩য় সংখ্যাটি = ক + ৪ = ৭ + ৪ = ১১
৩১.
একটি দ্রব্য ৪২৫ টাকায় বিক্রয় করলে লাভ যা হয় ৩৫৫ টাকায় বিক্রয় করলে সমান ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ৩৯০ টাকা
  2. ৭৮০ টাকা
  3. ৩৮০ টাকা
  4. ৩২০ টাকা
ব্যাখ্যা
ক্রয়মূল্য ক টাকা হলে,
৪২৫ - ক = ক - ৩৫৫
২ক = ৭৮০
ক = ৩৯০ টাকা
৩২.
একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ২০০ বর্গ মিটার। যদি আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হয়, তাহলে পরিসীমা কত হবে?
  1. ৬০ মিটার
  2. ৮০ মিটার
  3. ১০০ মিটার
  4. ১২০ মিটার
ব্যাখ্যা
প্রস্থ ক হলে, দৈর্ঘ্য ২ক মিটার
ক × ২ক = ২০০
২ক২ = ২০০
ক = ১০ মিটার
পরিসীমা = ২(২ × ১০ + ১০) মিটার = ৬০ মিটার
৩৩.
৮ জন লোক একটি কাজ ৬ দিনে করতে পারে। কাজটি ৩ দিনে করতে হলে, কতজন নতুন লোক নিয়োগ করতে হবে?
  1. ৫ জন
  2. ৭ জন
  3. ৮ জন
  4. ১২ জন
ব্যাখ্যা
৬ দিনে করে ৮ জন লোক
১ দিনে করে ৮ × ৬ জন লোক
৩ দিনে করে ৮ × ৬/৩ জন লোক = ১৬ জন লোক 
নতুন লোকের প্রয়োজন = (১৬ - ৮) জন = ৮ জন লোক
৩৪.
একটি স্কুলের ৭০% ছাত্র ফুটবল, ৭৫% ছাত্র হকি ও ৬০ % ছাত্র ক্রিকেট খেলতে পছন্দ করে। প্রত্যেক ছাত্র কমপক্ষে একটি খেলা পছন্দ করে। ঐ স্কুলের শতকরা কতজন তিনটি খেলাই পছন্দ করে না?
  1. ৫ জন
  2. ৯৫ জন
  3. ১৫ জন
  4. ২৫ জন
ব্যাখ্যা
ফুটবল পছন্দ করেনা = (১০০ - ৭০) জন = ৩০ জন
হকি পছন্দ করে না = (১০০ - ৭৫) জন = ২৫ জন 
ক্রিকেট পছন্দ করে না = (১০০ - ৬০) জন = ৪০ জন
একত্রে ৩টি খেলাই পছন্দ করেনা = ৩০ + ২৫ + ৪০ = ৯৫ জন
৩৫.
দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত ১ঃ২ হলে, সংখ্যা দুইটির যোগফল কত হতে পারে?
  1. ১০৩০
  2. ১০০৪১
  3. ৩২৪২
  4. ৬১২১
ব্যাখ্যা
অপশনের যে সংখ্যাটি অনুপাত দুইটির যোগফল ৩ দ্বারা বিভাজ্য ঐ সংখ্যাটি নির্ণেয় যোগফল। 
অপশনের ১০০৪১ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য।
৩৬.
a4 - 2 এর উৎপাদক কী কী?
  1. (a2 + √2)(a2 - √2)
  2. (a2 + 2)(a2 - 2)
  3. (a2 + √5)(a2 - √5)
  4. (a2 + 1)(a2 - 1)
ব্যাখ্যা
a4 - 2 = (a2)2 - (√2)2 = (a2 + √2)(a2 - √2)
৩৭.
x/6 এর সাথে কত যোগ করলে যোগফল x/4 হবে?
  1. - x/6
  2. - x/5
  3. x /12
  4. x /24
ব্যাখ্যা
যোগফল = x/4 - x/6 = (3x - 2x)/12 = x/12
৩৮.
2y - 4, 5y2 - 20 ও y3 - 8 এর গসাগু কত?
  1. y + 2
  2. y - 2
  3. 10(y + 2)(y - 2)
  4. (y + 2)(y - 2)(y2 + 2y + 4)
ব্যাখ্যা
১ম রাশি = 2y - 4
             = 2(y - 2)
২য় রাশি = 5y2 - 20
             = 5(y2 - 4)
             = 5(y + 2)(y - 2)
৩য় রাশি = y3 - 8
              = y3 - 23
             = (y - 2)(y2 + 2y + 4)
নির্ণেয় গসাগু = y - 2
৩৯.
x2 + y2 + 5xy এর সাথে কত যোগ করলে, যোগফল একটি পূর্ণ বর্গ হবে?
  1. 3xy
  2. - 3xy
  3. 2xy
  4. - 2xy
ব্যাখ্যা
x2 + y2 + 5xy = x2 + y2 + 2xy + 3xy = (x + y)2 + 3xy 
(x + y)2 + 3xy এর সাথে - 3xy যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে। 
(x + y)2 + 3xy + ( - 3xy) = (x + y)2
৪০.
৩টি বিন্দু একই সরলরেখায় থাকলে তাদের নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে?
  1. কোনটিই নয়
ব্যাখ্যা
তিনটি বিন্দু নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হলে, বিন্দু তিনটি একই সরলরেখায় থাকবে।
অর্থাৎ
তিনটি বিন্দু একই রেখায় থাকলে তাদের নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়।

এ বিষয়টি পরিষ্কার করার জন্য একটি সমস্যা সমাধান করা যাক -
নবম - দশম শ্রেণির উচ্চতর গনিত বইয়ের একাদশ অধ্যায় ( স্থানাঙ্ক জ্যামিতি ) এর অনুশীলনী ১১.৩ এর ৩ নাম্বার সমস্যা সমাধান:

সমস্যা: দেখাও যে, A (0, - 3), B (4, - 2) ও C (16, 1) বিন্দু তিনটি সমরেখ।
সমাধান:
A (0, - 3), B (4, - 2) ও C (16, 1) বিন্দু তিনটি সমরেখ হবে বা একই সরলরেখায় থাকবে যদি তাদের নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়।
A (0, - 3), B (4, - 2) ও C (16, 1) বিন্দু তিনটি নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল
= 1/2{0×(- 2) + 4×1 + 16(- 3) - 4(- 3) - 16(- 2) + 0×1} = 0
যেহেতু প্রদত্ত বিন্দু তিনটি নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য তাইA (0, - 3), B (4, - 2) ও C (16, 1) বিন্দু তিনটি সমরেখ হবে।

একই সরলরেখায় তিনটি বিন্দু থাকলে কোনো ত্রিভুজ গঠিত হবে না। অর্থাৎ
একই সরলরেখায় তিনটি বিন্দু থাকলে তাদের নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য।
৪১.
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য y একক হলে, ত্রিভুজটির মধ্যমাগুলোর যোগফল কত?
  1. 3√3y
  2. 3√3/2
  3. √3y/2
  4. 3√3y/2
ব্যাখ্যা
মধ্যমা2 = y2 - y2/4 = 3y2/4
মধ্যমা = y√3/2
নির্ণেয় যোগফল = 3 × y√3/2 = 3√3y/2