ব্যাখ্যা
সৈয়দ মনজুরুল ইসলাম:
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষকএবং লেখক, সাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতা করেছেন ৪৩ বছর।
- তিনি সর্বশেষ বিশ্ববিদ্যালয়টির ইমেরিটাস অধ্যাপক ছিলেন। ২০২৩ সালের ২৭শে অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে 'ইমেরিটাস অধ্যাপক' করে।
- তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে থাকা না থাকার গল্প, কাচভাঙা রাতের গল্প, অন্ধকার ও আলো দেখার গল্প, আধখানা মানুষ, দিনরাত্রিগুলি, আজগুবি রাত, তিন পর্বের জীবন এবং নান্দনতত্ত্ব।
⇒ গল্পকার সৈয়দ মনজুরুল ইসলাম রাষ্ট্রীয় পুরষ্কারসহ সাহিত্যের অনেক সম্মানজনক পুরষ্কারই পেয়েছেন।
- সাহিত্যে অবদানের জন্য ২০১৮ সালে তিনি পান একুশে পদক।
- ১৯৯৬ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন তিনি। 'নন্দনতত্ত্ব' বইটির জন্য এই পুরস্কার।
- বাংলা সাহিত্যে অবদানের জন্য ২০১৬ সালে কাজী মাহবুবুল্লাহ পুরস্কারে ভূষিত হন তিনি।
উল্লেখ্য,
- ১০ অক্টোবর ২০২৫ তারিখে সৈয়দ মনজুরুল ইসলাম ইন্তেকাল করেছেন।
উৎস: BBC.