পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
১. বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব; ২. অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব; ৩. বাংলাদেশের পরিবেশ : প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ; সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
বাংলাদেশের প্রথম খনিজ তেলক্ষেত্রটি আবিষ্কৃত হয়-
  1. ক) সিলেটে
  2. খ) কক্সবাজারে
  3. গ) হবিগঞ্জে
  4. ঘ) মৌলভীবাজারে
ব্যাখ্যা
বাংলাদেশের দুটি খনিজ তৈল ক্ষেত্র রয়েছে। বাংলাদেশের প্রথম খনিজ তেলক্ষেত্রটি হরিপুর তেলক্ষেত্র। এটি আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে। ১৯৮৭ সালে তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরু হয় এবং ১৯৯৪ সাল থেকে তেল উৎপাদনে স্থগিত হয়ে যায়।
উৎসঃ সিলেট জেলার সরকারি ওয়েবসাইট।
.
টেকনাফ ও তেঁতুলিয়া কোন দুটি জেলায় অবস্থিত?
  1. ক) পঞ্চগড় ও কক্সবাজার
  2. খ) বান্দরবান ও পঞ্চগড়
  3. গ) কুড়িগ্রাম ও কক্সবাজার
  4. ঘ) কক্সবাজার ও পঞ্চগড়
ব্যাখ্যা
টেকনাফ বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা। এটি কক্সবাজার জেলায় অবস্থিত।
আর তেঁতুলিয়া বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা। এটি পঞ্চগড় জেলায় অবস্থিত।
উৎসঃ বাংলাপিডিয়া।
.
লোহিত সাগর যে দুটি মহাদেশকে বিভক্ত করেছে-
  1. ক) এশিয়া ও ইউরোপ
  2. খ) ইউরোপ ও আফ্রিকা
  3. গ) আফ্রিকা ও এশিয়া
  4. ঘ) আমেরিকা ও এশিয়া
ব্যাখ্যা
এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ হতে পৃথক করেছে লোহিত সাগর এবং সুয়েজ খাল। লোহিত সাগর সৌদি আরব (এশিয়া) এবং মিশর (আফ্রিকা) কে পৃথক করেছে।
ইউরোপ মহাদেশের দক্ষিণে আফ্রিকা মহাদেশ অবস্থিত। ইউরোপ মহাদেশকে আফ্রিকা মহাদেশ হতে পৃথক করেছে ভূমধ্যসাগর।
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস।
.
যানবাহনের কালো ধোঁয়া কিভাবে পরিবেশকে দূষিত করে?
  1. ক) বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে
  2. খ) বাতাসে ফ্লোরাইডের পরিমাণ বৃদ্ধি করে
  3. গ) বাতাসে সালফার ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে
  4. ঘ) বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে
ব্যাখ্যা
গাড়ি, বিভিন্ন যানবাহন, কল-কারখানা থেকে নির্গত কালো ধোঁয়ায় বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়। কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে। যা পরিবেশকে দূষিত করে।
.
বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারত ও মিয়ানমারের কোনো সীমান্ত সংযোগ নেই?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) বরিশাল
  3. গ) রাজশাহী
  4. ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা
বাংলাদেশে বর্তমানে কার্যকর বিভাগ সংখ্যা ৮টি। এর মধ্যে ৬ বিভাগের সাথে আন্তর্জাতিক সীমান্ত থাকলেও ঢাকা ও বরিশাল বিভাগের সাথে কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই।
ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের ৩২টি জেলার সীমান্ত রয়েছে।
উৎসঃ বর্ডার গার্ড বাংলাদেশ এর ওয়েবসাইট।
.
নিচের কোন শহরটি দুটি মহাদেশে পড়েছে?
  1. ক) ওরেনবার্গ
  2. খ) ইস্তাম্বুল
  3. গ) কানাককালে
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা
রাশিয়া ও তুরস্ক দেশ দুটি এশিয়া ও ইউরোপ মহাদেশে পড়েছে। রাশিয়ার ওরেনবার্গ নগরটি উভয় মহাদেশে পড়েছে। তুরস্কের ইস্তাম্বুল ও কানাককালে নগর দুটিও উভয় মহাদেশে পড়েছে।
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস।
.
আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?
  1. ক) কানাডা
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) রাশিয়া
  4. ঘ) ব্রাজিল
ব্যাখ্যা
আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া। কানাডা, যুক্তরাষ্ট্র, চীন ও ব্রাজিল যথাক্রমে ২য়, ৩য়, ৪র্থ ও পঞ্চম বৃহত্তম দেশ। জনসংখ্যায় বৃহত্তম দেশ চীন এবং দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত।
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস।
.
বাংলাদেশের কোথায় ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে?
  1. ক) চন্দ্রনাথ পাহাড়ে
  2. খ) আলুটিলা পাহাড়ে
  3. গ) লালমাই পাহাড়ে
  4. ঘ) কুলাউড়া পাহাড়ে
ব্যাখ্যা
বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়ার হারাগাছা পাহাড়ে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে।
উৎসঃ মৌলভীবাজার জেলার সরকারি ওয়েবসাইট।
.
কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ কোন দুটি দেশে অবস্থিত?
  1. ক) ভারত ও ভুটান
  2. খ) নেপাল ও ভুটান
  3. গ) চীন ও নেপাল
  4. ঘ) নেপাল ও ভারত
ব্যাখ্যা
কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গটি নেপাল ও ভারতের মধ্যে অবস্থিত একটি পর্বত শৃঙ্গ। এটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ।
মাউন্ট এভারেস্ট আবিষ্কারের পূর্বে এটিকে সর্বোচ্চ শৃঙ্গ বিবেচনা করা হতো।
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস এবং সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
১০.
ভাওয়াল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
  1. ক) গাজীপুর
  2. খ) কক্সবাজার
  3. গ) টেকনাফ
  4. ঘ) সুন্দরবন
ব্যাখ্যা
ভাওয়াল জাতীয় উদ্যান গাজীপুরে অবস্থিত। এটি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত।
উৎসঃ গাজীপুর জেলার সরকারি ওয়েবসাইট।
১১.
সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিস্তীর্ণ ভূমিকে বলা হয়-
  1. ক) সমভূমি
  2. খ) পর্বত
  3. গ) মালভূমি
  4. ঘ) চ্যুতি
ব্যাখ্যা
পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তীর্ণ সমতলভূমিকে মালভূমি বলে।।
মালভূমির উচ্চতা শত মিটার থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত হতে পারে। পৃথিবীর বৃহত্তম মালভূমির উচ্চতা ৪,২৭০ থেকে ৫,১৯০ মিটার। যেমন- পামির মালভূমি। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
১২.
জোয়ার-ভাটার প্রধান কারণ কী?
  1. ক) সূর্যের আকর্ষণ
  2. খ) পৃথিবীর আবর্তন
  3. গ) বায়ুপ্রবাহ
  4. ঘ) চাঁদের আকর্ষণ
ব্যাখ্যা
প্রধানত দুটি কারণে জোয়ার ভাটার সৃষ্টি হয়। একটি চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব এবং অন্যটি পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিগ শক্তি। মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাকাশে বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র প্রভৃতি প্রতিটি জ্যোতিষ্ক পরস্পরকে আকর্ষণ করে। তাই এর প্রভাবে সূর্য ও চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে। কিন্তু পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ বল বেশি হয়। কারণ সূর্য চন্দ্র অপেক্ষা ২ কোটি ৬০ লক্ষ গুণ বড় হলেও পৃথিবী সূর্য হতে গড়ে ১৫ কোটি কিলোমিটার দূরে অবস্থিত। কিন্তু পৃথিবী থেকে চন্দ্রের গড় দূরত্ব মাত্র ৩৮.৪ লক্ষ কিলোমিটার। এ কারণেই পৃথিবীর ওপর সূর্যের আকর্ষণ শক্তি চন্দ্র অপেক্ষা অনেক কম। ফলে জোয়ার-ভাটার ব্যাপারে সূর্য অপেক্ষা চন্দ্রের প্রভাব বেশি।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
১৩.
বিশ্বের বৃহত্তম ও প্রশস্ততম নদী কোনটি?
  1. ক) নীলনদ
  2. খ) মিসিসিপি
  3. গ) আমাজন
  4. ঘ) ইয়াংসিকিয়াং
ব্যাখ্যা
বৃহত্তম ও প্রশস্ততম নদী আমাজন। বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ। এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং। মিসিসিপি-মিসৌরি যুক্তরাষ্ট্র তথা উত্তর আমেরিকার দীর্ঘতম নদী।
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস।
১৪.
পৃথিবীর বহিরাবরণকে বলা হয়-
  1. ক) শিলা
  2. খ) কেন্দ্রমণ্ডল
  3. গ) ভূ-ত্বক
  4. ঘ) গুরুমণ্ডল
ব্যাখ্যা
ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূত্বক। ভূ-অভ্যন্তরের অন্যান্য স্তরের তুলনায় ভূত্বকের পুরুত্ব খুবই কম; গড়ে ২০ কিলোমিটার।
ভূত্বকের প্রধান উপাদান অক্সিজেন (৪২.৭%)।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
১৫.
পৃথিবীর মণ্ডল তিনটির নাম হচ্ছে-
  1. ক) অশ্মমণ্ডল, বায়ুমণ্ডল ও বারিমণ্ডল
  2. খ) অশ্মমণ্ডল, গুরুমণ্ডল ও বারিমণ্ডল
  3. গ) অশ্মমণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল
  4. ঘ) অশ্মমণ্ডল, গুরুমণ্ডল ও বায়ুমণ্ডল
ব্যাখ্যা
সৃষ্টির সময় পৃথিবী ছিল একটি উত্তপ্ত গ্যাসপিণ্ড। এই গ্যাসপিণ্ড ক্রমে ক্রমে শীতল হয়ে ঘনীভূত হয়।
এই সময় পৃথিবীর বাইরের ভারী উপাদানগুলো এর কেন্দ্রের দিকে জমা হয়। আর হালকা উপাদান গুলো ভরের তারতম্য অনুসারে নিচের থেকে উপরে স্তরে স্তরে জমা হয়। পৃথিবীর এই বিভিন্ন স্তরকে মণ্ডল বলে।
ভূ-গর্ভের রয়েছে ৩টি মণ্ডল। যথা- অশ্মমণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
১৬.
পৃথিবীর সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি কোনটি?
  1. ক) সাহারা
  2. খ) সোনোরান
  3. গ) কালাহারি
  4. ঘ) পাটাগোনিয়ান
ব্যাখ্যা
পৃথিবীর সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি সাহারা মরুভূমি। সাহারা মরুভূমিকে আফ্রিকার দুঃখ বলা হয়।
পাটাগোনিয়ান মরুভূমি অবস্থিত আর্জেন্টিনা ও চিলিতে।
কালাহারি মরুভূমিও আফ্রিকায় অবস্থিত।।
সোনোরান মরুভূমি যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অবস্থিত।
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস এবং সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
১৭.
দক্ষিণ আমেরিকার কোন দেশের সমুদ্রবন্দর নেই?
  1. ক) সুরিনাম
  2. খ) প্যারাগুয়ে
  3. গ) কলম্বিয়া
  4. ঘ) আর্জেন্টিনা
ব্যাখ্যা
দক্ষিণ আমেরিকার দুটি দেশ - প্যারাগুয়ে ও বলিভিয়ার নিজস্ব কোনো সমুদ্র বন্দর নেই।
- কারণ দেশ দুটি স্থলবেষ্টিত রাষ্ট্র। এদের চারপাশে কোনো সমুদ্র নেই।
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস এবং সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
১৮.
সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালককে কী অনুসরণ করতে হবে?
  1. ক) ধ্রুব নক্ষত্র
  2. খ) অক্ষাংশ
  3. গ) বায়ু প্রবাহের দিক
  4. ঘ) সমুদ্রস্রোত
ব্যাখ্যা
সমুদ্রস্রোতের প্রধান কারণ বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহ সমুদ্রের উপরিভাগের পানির সঙ্গে ঘর্ষণ তৈরি করে এবং ঘর্ষণের জন্য পানিতে ঘূর্ণন তৈরি কর। সমুদ্রের পানি একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে চলাচল করে তাই সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালককে সমুদ্রস্রোত অনুসরণ করতে হবে।