পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়32 minutes২৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৮
সিলেবাস
পরীক্ষা - ৩ গাণিতিক যুক্তি: টপিকসমূহ: পাটিগণিত: i) বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু, শতকরা, ii) সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি, অংশীদারী হিসাব, অনুপাত ও সমানুপাত সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
নিচের কোন সংখ্যার সর্বাধিক সংখ্যক ভাজক আছে?
  1. ৯৫
  2. ৩৬
  3. ৮৭
  4. ৫২
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যার সর্বাধিক সংখ্যক ভাজক আছে?

সমাধান:
আমরা জানি,
মোট ভাজকের সংখ্যা বের করার নিয়ম হলো = (গুণনীয়ক গুলোর সূচকের মান + ১) করে গুণ করা।

৯৫ = ৫ × ১৯
= ৫ × ১৯
∴ ৯৫ এর ভাজক সংখ্যা = (১ + ১) × (১ + ১)
= ২ × ২
= ৪

৩৬ = ২ × ২ × ৩ × ৩
= ২ × ৩
∴ ১০০ এর ভাজক সংখ্যা = (২ + ১) × (২ + ১)
= ৩ × ৩
= ৯

৮৭ = ৩ × ২৯
= ৩ × ২৯
∴ ৮৭ এর ভাজক সংখ্যা = (১ + ১) × (১ + ১)
= ২ × ২
= ৪

৫২ = ২ × ২ × ১৩
= ২ × ১৩
∴ ৫২ এর ভাজক সংখ্যা = (২ + ১) × (১ + ১)
= ৩ × ২
= ৬
.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং এদের লসাগু ৪২০ হলে, সংখ্যা দুইটি কত?
  1. ৬০ ও ৮৪
  2. ৩৯ ও ৬৫
  3. ২৫ ও ৩৫
  4. ৫৫ ও ৭৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং এদের লসাগু ৪২০ হলে, সংখ্যা দুইটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি যথাক্রমে ৫x এবং ৭x

৫x এবং ৭x এর লসাগু = ৩৫x

প্রশ্নমতে,
৩৫x = ৪২০
⇒ x = ৪২০ ÷ ৩৫
∴ x = ১২

∴ ১ম সংখ্যাটি = ৫x
= ৫ × ১২
= ৬০

∴ ২য় সংখ্যাটি = ৭x
= ৭ × ১২
= ৮৪
.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৯ ও ১৬ হলে, মধ্য সমানুপাতী কত?
  1. ১১
  2. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৯ ও ১৬ হলে, মধ্য সমানুপাতী কত?

সমাধান:
এখানে,
১ম রাশি = ৯
এবং ৩য় রাশি = ১৬

আমরা জানি,
১ম রাশি × ৩য় রাশি = (মধ্য রাশি)
⇒ ৯ × ১৬ = (মধ্য রাশি)
⇒ (মধ্য রাশি) = ১৪৪
⇒ মধ্য রাশি = √১৪৪
∴ মধ্য রাশি = ১২
.
১৫০ এর কত শতাংশ ১৫ এর ১০ শতাংশের সমান?
  1. ০.১
  2. ০.০১
  3. ১০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫০ এর কত শতাংশ ১৫ এর ১০ শতাংশের সমান?

সমাধান:
ধরি,
১৫০ এর ক% = ১৫ এর ১০%
⇒ ১৫০ × ক/১০০ = ১৫ × ১০/১০০
⇒ ১৫০ক = ১৫০
∴ ক = ১
.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২ এবং তাদের বর্তমান বয়সের সমষ্টি ৪৫ বছর হলে, ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ৫ : ৭
  2. ১১ : ৫
  3. ৯ : ৪
  4. ৯ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২ এবং তাদের বর্তমান বয়সের সমষ্টি ৪৫ বছর হলে, ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
পিতা ও পুত্রের বয়সের অনুপাত = ৭ : ২
∴ অনুপাতের যোগফল = ৯

∴ পিতার বর্তমান বয়স = (৪৫ এর ৭/৯) বছর
= ৩৫ বছর
∴ পিতার বর্তমান বয়স = (৪৫ এর ২/৯) বছর
= ১০ বছর

∴ ১০ বছর পরে পিতার বয়স = (৩৫ + ১০) বছর
= ৪৫ বছর
∴ ১০ বছর পরে পুত্রের বয়স = (১০ + ১০) বছর
= ২০ বছর

∴ ১০ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত = ৪৫ : ২০
= ৯ : ৪
.
২০৪ টাকায় একটি দ্রব্য ক্রয় করলে যদি ১৫% কমিশন পাওয়া যায়, তবে দ্রব্যটির লিখিত মূল্য কত?
  1. ২৫০ টাকা
  2. ২৪০ টাকা
  3. ২৩০ টাকা
  4. ২৫৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২০৪ টাকায় একটি দ্রব্য ক্রয় করলে যদি ১৫% কমিশন পাওয়া যায়, তবে দ্রব্যটির লিখিত মূল্য কত?

সমাধান:
১৫% কমিশনে,
দ্রব্যটির প্রকৃত বিক্রয় মূল্য ১০০ টাকা হলে, ক্রয়মূল্য = (১০০ - ১৫) টাকা
= ৮৫ টাকা

ক্রয়মূল্য ৮৫ টাকা হলে, প্রকৃত বিক্রয় মূল্য = ১০০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে, প্রকৃত বিক্রয় মূল্য = ১০০/৮৫ টাকা
∴ ক্রয়মূল্য ২০৪ টাকা হলে, প্রকৃত বিক্রয় মূল্য = (১০০ × ২০৪)/৮৫ টাকা
= ২৪০ টাকা
.
একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত ৩০ টাকা করে চাঁদা দেওয়াতে মোট ১৪৫২০ টাকা হলো। ঐ সমিতির সদস্য সংখ্যা কত?
  1. ৩৫ জন
  2. ২৬ জন
  3. ৩২ জন
  4. ২২ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত ৩০ টাকা করে চাঁদা দেওয়াতে মোট ১৪৫২০ টাকা হলো। ঐ সমিতির সদস্য সংখ্যা কত?

সমাধান:
ধরি,
সমিতিতে সদস্য সংখ্যা = ক জন

∴ ১ জনে চাঁদা দেয় = (৩০ × ক) টাকা
∴ ”ক” জনে চাঁদা দেয় = (৩০ × ক × ক) টাকা
= ৩০ক টাকা

প্রশ্নমতে,
৩০ক = ১৪৫২০
⇒ ক = ১৪৫২০ ÷ ৩০
⇒ ক = ৪৮৪
⇒ ক = √৪৮৪
∴ ক = ২২
.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪১ ও ৬৭ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৫, ৭ ভাগশেষ থাকবে?
  1. ১০
  2. ১২
  3. ১৫
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪১ ও ৬৭ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৫, ৭ ভাগশেষ থাকবে?

সমাধান:
২৭ - ৩ = ২৪
৪১ - ৫ = ৩৬
৬৭ - ৭ = ৬০

∴ বৃহত্তম সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৬০ এর গসাগু 
২৪ = ২ × ২ × ২ × ৩
৩৬ = ২ × ২ × ৩ × ৩
৬০ = ২ × ২ × ৩ × ৫

∴ ২৪, ৩৬ ও ৬০ এর গসাগু = ২ × ২ × ৩
= ১২

.
একটি শেয়ারের মূল্য গতকাল ২০% কমে গেল। আজকে আবার ২০% বেড়ে গেল। আজকের মূল্য মোটের উপর শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?
  1. ৪% হ্রাস
  2. ১৫% বৃদ্ধি
  3. ১০% হ্রাস
  4. ৮% বৃদ্ধি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শেয়ারের মূল্য গতকাল ২০% কমে গেল। আজকে আবার ২০% বেড়ে গেল। আজকের মূল্য মোটের উপর শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?

সমাধান:
ধরি,
শেয়ারের প্রকৃত মূল্য = ১০০ টাকা

২০% কমে গেলে শেয়ারের মূল্য দাঁড়ায় = {১০০ - (১০০ এর ২০%)} টাকা
= (১০০ -২০) টাকা
= ৮০ টাকা

এখন
৮০ টাকার উপর ২০% বেড়ে গেলে শেয়ারের মূল্য দাঁড়ায় = {৮০ + (৮০ × ২০/১০০)} টাকা
= (৮০ + ১৬) টাকা
= ৯৬ টাকা

∴ আজকের মূল্য মোটের উপর দাম হ্রাস পায় = (১০০ - ৯৬) টাকা
= ৪ টাকা
১০.
A ও B এর আয়ের অনুপাত ৭ : ৬ এবং তাদের ব্যয়ের অনুপাত ৫ : ৩। যদি A ও B এর প্রত্যেকের সঞ্চয় যথাক্রমে ৫০০০ টাকা ও ৬৬০০ টাকা হয়। তবে B আয় কত?
  1. ১০০০০ টাকা
  2. ১৩০০০ টাকা
  3. ১১৫০০ টাকা
  4. ১২০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B এর আয়ের অনুপাত ৭ : ৬ এবং তাদের ব্যয়ের অনুপাত ৫ : ৩। যদি A ও B এর প্রত্যেকের সঞ্চয় যথাক্রমে ৫০০০ টাকা ও ৬৬০০ টাকা হয়। তবে B আয় কত?

সমাধান:
ধরি,
A ও B এর আয় = ৭x ও ৬x
এবং A ও B এর ব্যয় = ৫y ও ৩y

প্রশ্নমতে,
৭x - ৫y = ৫০০০..................(১)
৬x - ৩y = ৬৬০০................(২)

(১) নং কে ৩ দ্বারা এবং (২) নং কে ৫ দ্বারা গুণ করে (২) নং থেকে (১) নং বিয়োগ করে পাই,
৩০x - ১৫y - ২১x + ১৫y = ৩৩০০০ - ১৫০০০
⇒ ৯x = ১৮০০০
∴ x = ২০০০

∴ B এর আয় = (৬ × ২০০০) টাকা
= ১২০০০ টাকা
১১.
বুশরা, মাদিহা ও মুনা প্রতি ৮ মিনিট, ১২ মিনিট ও ১৮ মিনিট পরপর একটি করে চা খায়। তারা সকাল ৮:০০ টায় একসাথে প্রথম চা খাওয়ার পরে পুনরায় কখন একসাথে চা খায়?
  1. ৮ : ৫০
  2. ৯ : ১২
  3. ৯ : ০০
  4. ৯ : ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: বুশরা, মাদিহা ও মুনা প্রতি ৮ মিনিট, ১২ মিনিট ও ১৮ মিনিট পরপর একটি করে চা খায়। তারা সকাল ৮:০০ টায় একসাথে প্রথম চা খাওয়ার পরে পুনরায় কখন একসাথে চা খায়?

সমাধান:
৮, ১২ ও ১৮ এর লসাগুই হবে তাদের পরবর্তী একত্রে চা খাওয়ার সময়।
৮ = ২ × ২ × ২
১২ = ২ × ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩

∴ ৮, ১২ ও ১৮ এর লসাগু = ২ × ২ × ২ × ৩ × ৩
= ৭২ মিনিট
= ৭২/৬০ ঘন্টা
= ১ ঘন্টা ১২ মিনিট

∴ পুনরায় একসাথে চা খাওয়ার সময় = (৮ : ০০ + ১ ঘন্টা ১২ মিনিট)
= ৯ : ১২ টায়
১২.
একটি গাছের উচ্চতা প্রতিবছর ২৫% বৃদ্ধি পায়। যদি বর্তমানে গাছটির উচ্চতা ১০৮০ সেমি হয়ে থাকে তাহলে এক বছর আগে গাছটির উচ্চতা কত ছিল?
  1. ৮৬৪ সেমি
  2. ৭৫০ সেমি
  3. ৮২০ সেমি
  4. ৭৯০ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাছের উচ্চতা প্রতিবছর ২৫% বৃদ্ধি পায়। যদি বর্তমানে গাছটির উচ্চতা ১০৮০ সেমি হয়ে থাকে তাহলে এক বছর আগে গাছটির উচ্চতা কত ছিল?

সমাধান:
ধরি,
১ বছর আগে গাছটির উচ্চতা ছিল “ক” সেমি

∴ ২৫% বৃদ্ধিতে গাছটির উচ্চতা = {ক + (ক এর ২৫%)} সেমি
= {ক + (ক × ২৫/১০০)} সেমি
= (ক + ক/৪) সেমি
= ৫ক/৪

প্রশ্নমতে,
৫ক/৪ = ১০৮০
⇒ ৫ক = ১০৮০ × ৪
⇒ ৫ক = ৪৩২০
⇒ ক = ৪৩২০ ÷ ৫
∴ ক = ৮৬৪
১৩.
নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ৩/৪
  2. ৪/৫
  3. ৬/৭
  4. ৭/৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
এখানে,
৩/৪ = ০.৭৫০
৪/৫ = ০.৮০০
৬/৭ = ০.৮৫৭
৭/৮ = ০.৮৭৫

∴ সংখ্যা গুলোর মধ্যে ৭/৮ সংখ্যাটি বৃহত্তম।
১৪.
একটি ঝুড়িতে ২৬০ টি কমলা আছে। এর সাথে আরো কমপক্ষে কতগুলো কমলা যোগ করলে সেগুলো ৩, ৪ অথবা ৬ জনকে সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে?
  1. ৮ টি
  2. ৯ টি
  3. ৪ টি
  4. ১০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঝুড়িতে ২৬০ টি কমলা আছে। এর সাথে আরো কমপক্ষে কতগুলো কমলা যোগ করলে সেগুলো ৩, ৪ অথবা ৬ জনকে সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে?

সমাধান:
৩, ৪ ও ৬ এর লসাগু = ১২

এখন,
২৬০ ÷ ১২ = ভাগফল ২১ এবং ভাগশেষ ৮

অর্থাৎ কমপক্ষে কমলা যোগ করতে হবে = (১২ - ৮) টি
= ৪ টি
১৫.
আজম সাহেব তাঁর সম্পদের ১৫% স্ত্রীকে, ৬০% ছেলেকে এবং অবশিষ্ট ৬২৫০০ টাকা মেয়েকে দিল। তাঁর সম্পদের মোট মূল্য কত টাকা?
  1. ২৪০০০০ টাকা
  2. ২৫০০০০ টাকা
  3. ২৭৫০০০ টাকা
  4. ২৩৫০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আজম সাহেব তাঁর সম্পদের ১৫% স্ত্রীকে, ৬০% ছেলেকে এবং অবশিষ্ট ৬২৫০০ টাকা মেয়েকে দিল। তাঁর সম্পদের মোট মূল্য কত টাকা?

সমাধান:
ধরি,
আজম সাহেবের মোট সম্পত্তির মূল্য = ক টাকা

স্ত্রীকে ও ছেলেকে দিলেন = {ক এর (১৫ + ৬০)%} টাকা
= {ক × ৭৫%) টাকা
= (ক × ৭৫/১০০) টাকা
= ৩ক/৪ টাকা

∴ মেয়ে পায় = (ক - ৩ক/৪) টাাকা
= ক/৪ টাকা

প্রশ্নমতে,
ক/৪ = ৬২৫০০
∴ ক = ২৫০০০০

∴ আজম সাহেবের মোট সম্পত্তির মূল্য ২৫০০০০ টাকা
১৬.
তিনটি ধারাবাহিক জোড় সংখ্যার যোগফল ২৪৬ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ৯০
  2. ৮৬
  3. ৮০
  4. ৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ধারাবাহিক জোড় সংখ্যার যোগফল ২৪৬ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
∴ ২য় সংখ্যাটি = ক + ২
∴ ৩য় সংখ্যাটি = ক + ২ + ২
= ক + ৪

প্রশ্নমতে,
ক + ক + ২ + ক + ৪ = ২৪৬
⇒ ৩ক + ৬ = ২৪৬
⇒ ৩ক = ২৪৬ - ৬
⇒ ৩ক = ২৪০
⇒ ক = ২৪০ ÷ ৩
∴ ক = ৮০

∴ ৩য় বা বৃহত্তম সংখ্যাটি = ৮০ + ৪
= ৮৪
১৭.
বার্ষিক ১০% হারে ৬০০ টাকার ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. ৬ টাকা
  2. ১০০ টাকা
  3. ১২০ টাকা
  4. ২৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১০% হারে ৬০০ টাকার ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

সমাধান:
দেওয়া আছে,
আসল P = ৬০০ টাকা
সময় n = ২ বছর
মুনাফার হার r = ১০%
= ১০/১০০ টাকা
= ১/১০ টাকা

আমরা জানি,
সরল মুনাফা I = Prn
= (৬০০ × ১/১০ × ২) টাকা
= ১২০ টাকা

এবং
চক্রবৃদ্ধি মুনাফা = P(১ + r)n - P
= {৬০০(১ + ১/১০) - ৬০০} টাকা
= {৬০০ × (১১/১০) - ৬০০} টাকা
= {(৬০০ × ১২১/১০০) - ৬০০} টাকা
= (৭২৬ - ৬০০) টাকা
= ১২৬ টাকা

∴ সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য = (১২৬ - ১২০) টাকা
= ৬ টাকা
১৮.
৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জন অনুত্তীর্ণ হলে, উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা শতকরা কত?
  1. ৭২%
  2. ৭৫%
  3. ৬০%
  4. ৮০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জন অনুত্তীর্ণ হলে, উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা শতকরা কত?

সমাধান:
দেওয়া আছে,
মোট পরীক্ষার্থী = ৬০ জন
অনুত্তীর্ণ পরীক্ষার্থী = ১২ জন

∴ উত্তীর্ণ পরীক্ষার্থী = (৬০ - ১২) জন
= ৪৮ জন

৬০ জনের মধ্যে পাশ করে ৪৮ জন
∴ ১ জনের মধ্যে পাশ করে ৪৮/৬০ জন
∴ ১০০ জনের মধ্যে পাশ করে (৪৮ × ১০০)/৬০ জন
= ৮০ জন
১৯.
ক ও খ এর বেতনের অনুপাত ৫ : ৭। ক, খ অপেক্ষায় ৪০০ টাকা কম পেলে, খ এর বেতন কত?
  1. ১১০০ টাকা
  2. ১২০০ টাকা
  3. ১৪০০ টাকা
  4. ১৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ এর বেতনের অনুপাত ৫ : ৭। ক, খ অপেক্ষায় ৪০০ টাকা কম পেলে, খ এর বেতন কত?

সমাধান:
দেওয়া আছে,
ক ও খ এর বেতনের অনুপাত = ৫ : ৭

ধরি,
ক ও খ এর বেতন = ৫ক ও ৭ক

প্রশ্নমতে,
৭ক - ৫ক = ৪০০
⇒ ২ক = ৪০০
∴ ক = ২০০

∴ খ এর অনুপাত = (৭ × ২০০) টাকা
= ১৪০০ টাকা
২০.
রাফি ও রাফসান যথাক্রমে ৩০০০০ টাকা ও ৫০০০০ টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। ৬ মাস পর রাফি আরও ৪০০০০ টাকা দেয়। কিন্তু, রাফসান ১০০০০ টাকা তুলে নেয়। বছরের শেষে ১৫৯৬০ টাকা লাভ হলে, রাফসান কত টাকা পাবে?
  1. ৭৫৬০ টাকা
  2. ৭৬৫০ টাকা
  3. ৭৮৫০ টাকা
  4. ৭৪৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রাফি ও রাফসান যথাক্রমে ৩০০০০ টাকা ও ৫০০০০ টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। ৬ মাস পর রাফি আরও ৪০০০০ টাকা দেয়। কিন্তু, রাফসান ১০০০০ টাকা তুলে নেয়। বছরের শেষে ১৫৯৬০ টাকা লাভ হলে, রাফসান কত টাকা পাবে?

সমাধান:
রাফি ও রাফসান লভ্যাংশের অনুপাত = {(৩০০০০ × ৬) + (৭০০০০ × ৬)} : {(৫০০০০ × ৬) + (৪০০০০ × ৬)}
= ৬০০০০০ : ৫৪০০০০
= ৬০ : ৫৪
= ১০ : ৯

∴ রাফসান পাবে = ১৫৯৬০ × (৯/১৯)
= ৭৫৬০ টাকা
২১.
দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যার ৩/৪ ভাগ, বড় সংখ্যার ৬০% এর সমান। সংখ্যা দুইটির মধ্যে পার্থক্য ২০। সংখ্যা দুইটির যোগফল কত?
  1. ২৪০
  2. ১৮০
  3. ১৬০
  4. ১৪০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যার ৩/৪ ভাগ, বড় সংখ্যার ৬০% এর সমান। সংখ্যা দুইটির মধ্যে পার্থক্য ২০। সংখ্যা দুইটির যোগফল কত?

সমাধান:
মনেকরি
একটি সংখ্যা = ক
অপর সংখ্যা = ক + ২০

প্রশ্নমতে
ক এর ৩/৪ = (ক + ২০) এর ৬০%
⇒ ৩ক/৪ = (ক + ২০)৬০/১০০
⇒ ৩ক/৪ = (ক + ২০)৩/৫
⇒ ক/৪ = (ক + ২০)/৫
⇒ ৫ক = ৪(ক + ২০)
⇒ ৫ক = ৪ক + ৮০
⇒ ৫ক - ৪ক = ৮০
∴ ক = ৮০

সংখ্যা দুইটির যোগফল= ক + ক + ২০
= ৮০ + ৮০ + ২০
= ১৮০
২২.
৭৫২ টাকা একটি চেয়ার বিক্রয় করলে যে পরিমাণ লাভ হয়, তা পণ্যটি ৪০০ টাকায় বিক্রয় করলে ক্ষতির ১.২ গুণ। চেয়ারটির ক্রয়মূল্য কত?
  1. ৪৮০ টাকা
  2. ৫২০ টাকা
  3. ৫৪০ টাকা
  4. ৫৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৫২ টাকা একটি চেয়ার বিক্রয় করলে যে পরিমাণ লাভ হয়, তা পণ্যটি ৪০০ টাকায় বিক্রয় করলে ক্ষতির ১.২ গুণ। চেয়ারটির ক্রয়মূল্য কত?

সমাধান:
চেয়ারটির ক্রয়মূল্য = ক  টাকা

৭৫২ টাকা বিক্রয় করলে লাভ = ৭৫২ - ক
৪০০ টাকা বিক্রয় করলে ক্ষতি = ক - ৪০০

প্রশ্নমতে
৭৫২ - ক = ১.২ × (ক - ৪০০) 
বা, ৭৫২ - ক = (১২/১০) × (ক - ৪০০) 
বা, ৭৫২ - ক = (৬/৫) × (ক - ৪০০) 
বা, ৬ক - ২৪০০= ৩৭৬০ - ৫ক
বা, ৬ক + ৫ক = ২৪০০ + ৩৭৬০
বা ১১ক = ৬১৬০
বা ক = ৬১৬০/১১
∴ ক = ৫৬০

চেয়ারটির ক্রয়মূল্য = ৫৬০ টাকা
২৩.
২০টি পণ্যের ক্রয়মূল্য, ক টি পণ্যের বিক্রয়মূল্যের সমান। যদি পণ্য বিক্রয়ে ২৫% লাভ হয়, ক এর মান কত?
  1. ১৬
  2. ২০
  3. ২৪
  4. ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: ২০টি পণ্যের ক্রয়মূল্য, ক টি পণ্যের বিক্রয়মূল্যের সমান। যদি পণ্য বিক্রয়ে ২৫% লাভ হয়, ক এর মান কত?

সমাধান
ধরি
১টি পণ্যের ক্রয়মূল্য = ১ টাকা
২০টি পণ্যের ক্রয়মূল্য = ২০ টাকা

ক টি পণ্যের বিক্রয়মূল্যে = ২০ টাকা
১ টি পণ্যের বিক্রয়মূল্যে = ২০/ক টাকা

লাভ = (২০/ক) - ১ 
= (২০ - ক)/ক

প্রশ্নমতে
(২০ - ক)/ক = ২৫%
⇒ (২০ - ক)/ক = ২৫/১০০
⇒ (২০ - ক)/ক = ১/৪
⇒ ক = ৮০ - ৪ক
⇒ ক + ৪ক = ৮০
⇒ ৫ক = ৮০ 
∴ ক = ১৬
২৪.
৩২৪ : ২৫৬ দ্বিভাজিত অনুপাত কোনটি?
  1. ১৬২ : ১২৮
  2. ১৮ : ১৬
  3. ৯ : ৮
  4. ৬৪ : ৮১
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) ১৮ : ১৬ ও গ) ৯ : ৮
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
---------------------------- 

প্রশ্ন: ৩২৪ : ২৫৬ দ্বিভাজিত অনুপাত কোনটি?

সমাধান: 
দ্বিভাজিত অনুপাত: কোন অনুপাতের পূর্ব ও উত্তর রাশির বর্গমূলের অনুপাতকে তার দ্বিভাজিত অনুপাত বলা হয় ।
৩২৪ : ২৫৬ দ্বিভাজিত অনুপাত কোনটি? দ্বিভাজিত অনুপাত =√৩২৪ : √২৫৬ = ১৮ : ১৬

২৫.
৫ টাকায় ৮ টা করে লেবু বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। ২৪টি লেবুর ক্রয়মূল্য কত?
  1. ১২ টাকা 
  2. ১৬ টাকা 
  3. ১০ টাকা 
  4. ২০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ টাকায় ৮ টা করে লেবু বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। ২৪টি লেবুর ক্রয়মূল্য কত?

সমাধান: 
২৫% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০ - ২৫) টাকা = ৭৫ টাকা

বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য (১০০/৭৫) টাকা
∴ বিক্রয়মূল্য ৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৫)/৭৫ টাকা = ২০/৩ টাকা 

 এখন,
৮টি লেবুর ক্রয়মূল্য ২০/৩ টাকা
∴ ১টি লেবুর ক্রয়মূল্য ২০/(৩ × ৮) টাকা
∴ ২৪টি লেবুর ক্রয়মূল্য (২০ × ২৪)/(৩ × ৮) টাকা
=২০ টাকা 
২৬.
একজন ব্যাটসম্যান ৩টি বাউন্ডারি এবং ৬টি ছক্কা সহ মোট ৭২ রান সংগ্রহ করে। সে তার মোট রানের শতকরা কতভাগ রান দৌড়ে সংগ্রহ করলো?
  1. (৫০/৩)%
  2. (১০০/৩)%
  3. ৫০%
  4. ৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যাটসম্যান ৩টি বাউন্ডারি এবং ৬টি ছক্কা সহ মোট ৭২ রান সংগ্রহ করে। সে তার মোট রানের শতকরা কতভাগ রান দৌড়ে সংগ্রহ করলো?

সমাধান:
৩টি বাউন্ডারি = ৩× ৪ = ১২ ড়ান
৬টি ছক্কা = ৬ × ৬ = ৩৬ রান

৩টি বাউন্ডারি এবং ৬টি ছক্কা = (১২ + ৩৬) রান
= ৪৮ রান 

দৌড়ে করে= (৭২ - ৪৮) = ২৪ রান

শতকরা দৌড়ে রান করে = {(২৪/৭২) × ১০০}%
= (১০০/৩)%
২৭.
একটি অংশীদারি কারবারের বণ্টনযোগ্য মুনাফা ১১০০০০ টাকা। ১/২ : ১/৪ : ১/৬ অনুপাতে দ্বিতীয় অংশীদারের মুনাফা কত হবে?
  1. ১১০০০ টাকা
  2. ৩০০০০ টাকা
  3. ২০০০০ টাকা
  4. ৬০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অংশীদারি কারবারের বণ্টনযোগ্য মুনাফা ১১০০০০ টাকা। ১/২ : ১/৪ : ১/৬ অনুপাতে দ্বিতীয় অংশীদারের মুনাফা কত হবে?

সমাধান:
প্রদত্ত অনুপাত ১/২ : ১/৪ : ১/৬
= (১/২) × ১২ : (১/৪) × ১২ : (১/৬) × ১২
= ৬ : ৩ : ২

অনুপাতের যোগফল = (৬ + ৩ + ২) = ১১

∴ দ্বিতীয় অংশীদারের মুনাফা = ১১০০০০ × (৩/১১) টাকা
= ৩০০০০ টাকা
২৮.
টাকায় এক ডজন কলা বিক্রয় করায় ২৫% ক্ষতি হয়। ৫০% লাভ করতে হলে, ৫ টাকায় কতটি কলা বিক্রয় করতে হবে?
  1. ৬ টি
  2. ১২ টি
  3. ১৮ টি
  4. ৩০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় এক ডজন কলা বিক্রয় করায় ২৫% ক্ষতি হয়। ৫০% লাভ করতে হলে ৫ টাকায় কতটি কলা বিক্রয় করতে হবে?

সমাধান:
ক্রয়মূল্য ১০০ টাকা হলে,
২৫% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ১০০ - ২৫ = ৭৫ টাকা।

৫০% লাভে, বিক্রয়মূল্য  = ১০০ + ৫০ = ১৫০ টাকা।

পূর্বের বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে, বিক্রয় করতে হবে ১৫০ টাকায়।
পূর্বের বিক্রয়মূল্য ১ টাকা হলে, বিক্রয় করতে হবে (১৫০/৭৫)
= ২ টাকায়।

২ টাকায় বিক্রয় করতে হবে = ১২টি কলা
১ টাকায় বিক্রয় করতে হবে (১২/২) = ৬টি কলা।
৫ টাকায় বিক্রয় করতে হবে (৫ × ৬) টি
= ৩০ টি