পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১ মে, ২০২৪সময়50 minutes
মোট প্রশ্ন৭০
সিলেবাস
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পদের নাম: সিপাই (গ্রেড-১৭) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৯.০১.২০২১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১ মে, ২০২৪ · ৭০ প্রশ্ন

.
সন্ধির উদ্দেশ্য কোনটি?
  1. শব্দের মিলন
  2. ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
  3. শব্দগত মাধুর্য সৃষ্টি
  4. বর্ণের মিলন
ব্যাখ্যা
• সন্ধি:
- সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- সন্ধির প্রধান উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন।
- তবে সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা।
 
• সন্ধির অন্যান্য কতিপয় উদ্দেশ্য:
- সন্ধি মাধ্যমে ধ্বনির মিলন হয়।
- নতুন শব্দ তৈরি করা হয়।
- উচ্চারণে সহজতা আসে।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
ব্যতিহারিক সর্বনাম কোনটি?
  1. ইহারা
  2. যিনি
  3. নিজে নিজে
  4. কেহ
ব্যাখ্যা
বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণির (২০১৯ সংস্করণ) অনুসারে, বাংলা ভাষায় ব্যবহৃত সর্বনাম সমূহকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে:
 
১. ব্যাক্তিবাচক বা পুরুষবাচক: আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা ইত্যাদি।
২. আত্মবাচক: স্বয়ং, খোদ, নিজে, আপনি।
৩. সামীপ্যবাচক: এ, এই, এরা, ইহারা ইত্যাদি।
৪. দূরত্ববাচক: ঐ, ঐসব ইত্যাদি।
৫. সাকুল্যবাচক: সব, সকল, সমুদয়, তাবৎ।
৬. প্রশ্নবাচক: কে, কি, কী, কোন, কাহার ইত্যাদি।
৭. অনির্দিষ্টতাজ্ঞাপক: কোন, কেহ, কেউ, কিছু।
৮. ব্যতিহারিক: আপনা আপনি, নিজে নিজে, আপসে, পরস্পর ইত্যাদি।
৯. সংযোগজ্ঞাপক: যে, যিনি, যাঁরা, যারা, যাহারা ইত্যাদি।
১০. অন্যাদিবাচক: অন্য, অপর, পর ইত্যাদি।
 
অন্যদিকে,
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) অনুসারে,

• সর্বনাম পদ:
বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম শব্দ বলে। বাক্যের মধ্যে বিশেষ্য যে ভূমিকা পালন করে, সর্বনাম অনুরূপ ভূমিকা পালন করে। যেমন- "শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করত। তাই সে পরীক্ষায় ভালো করেছে।" দ্বিতীয় বাক্যের 'সে' প্রথম বাক্যের 'শিমুল'-এর পরিবর্তে বসেছে। বিশেষ্য শব্দের মতো সর্বনাম শব্দের সঙ্গেও বিভক্তি, নির্দেশক, বচন প্রভৃতি যুক্ত হয়।
 
সর্বনামকে নয়টি শ্রেণিতে ভাগ করা যায়। যথা:
১. ব্যক্তিবাচক সর্বনাম,
২. আত্মবাচক সর্বনাম,
৩. নির্দেশক সর্বনাম,
৪. অনির্দিষ্ট সর্বনাম,
৫. প্রশ্নবাচক সর্বনাম,
৬. সাপেক্ষ সর্বনাম,
৭. পারস্পরিক সর্বনাম,
৮. সকলবাচক সর্বনাম,
৯. অন্যবাচক সর্বনাম।
.
'সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে' এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?
  1. বিশেষণ
  2. বিশেষ্য
  3. সর্বনাম
  4. বিশেষণের বিশেষণ
ব্যাখ্যা
সুন্দর (বিশেষ্য) মাত্ররই একটা আকর্ষণ শক্তি আছে।- বাক্যে সুন্দর বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়েছে।

• বিশেষ্য পদ:
যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায়, সেগুলোকে বিশেষ্য বলে। যেমন নজরুল, বাঘ, ঢাকা, ইট, ভোজন, সততা ইত্যাদি। বিশেষ্য সাধারণত ছয় প্রকার:
১. নাম-বিশেষ্য,
২. জাতি-বিশেষ্য,
৩. বস্তু-বিশেষ্য,
৪. সমষ্টি-বিশেষ্য,
৫. গুণ-বিশেষ্য এবং
৬. ক্রিয়া-বিশেষ্য।
 
• নাম-বিশেষ্য: ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম-বিশেষ্য বলা হয়।
যেমন:
ব্যক্তিনাম: হাবিব, সজল, লতা, শম্পা।
স্থাননাম: ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা।
কালনাম: সোমবার, বৈশাখ, জানুয়ারি, রমজান।
সৃষ্টিনাম: গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয় বাংলা।
 
• জাতি-বিশেষ্য: জাতি-বিশেষ্য সাধারণ-বিশেষ্য নামেও পরিচিত। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়। যেমন: মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি।
 
• বস্তু-বিশেষ্য: কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু-বিশেষ্য বলে। যেমন: ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি।
 
• সমষ্টি-বিশেষ্য: এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন: জনতা, পরিবার, ঝাঁক, বাহিনী, মিছিল ইত্যাদি।
• গুণ-বিশেষ্য: গুণগত অবস্থা ও ধারণার নামকে গুণ-বিশেষ্য বলে। যেমন: সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি।
 
• ক্রিয়া-বিশেষ্য: যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায়, তাকে ক্রিয়া-বিশেষ্য বলে। যেমন: পঠন, ভোজন, শয়ন, করা, করানো, পাঠানো, নেওয়া ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
কোনটি সঠিক নয়?
  1. পণ্ডিতবৃন্দ
  2. শিক্ষকবৃন্দ
  3. সুধীবৃন্দ
  4. মন্ত্রিবর্গ
ব্যাখ্যা
• পণ্ডিতবৃন্দ অশুদ্ধ।
- এর শুদ্ধরূপ পণ্ডিতবর্গ। 

• মানী পক্ষের বহুবচন করার সময়ে ‘গণ’ ‘বৃন্দ’ ‘মণ্ডলী’ ‘বর্গ’ ইত্যাদি লগ্নক করা হয়।
যেমন-
গণ - সদস্যগণ, সচিবগণ।
বৃন্দ - দর্শকবৃন্দ, শিক্ষকবৃন্দ, সুধীবৃন্দ
মণ্ডলী - সুধীমণ্ডলী, সম্পাদকমণ্ডলী।
বর্গ - পণ্ডিতবর্গ, মন্ত্রীবর্গ/ মন্ত্রিবর্গ। 
 
তাছাড়া, 
- প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে ‘সব’ ‘সমূহ’ ‘আবলি’ ‘মালা’ ইত্যাদি লগ্নক যোগ করতে হয়।
যেমন: 
সব - ভাইসব, পাখিসব।
সমূহ - গ্রন্থসমূহ, বৃক্ষসমূহ।
আবলি - নিয়মাবলি, রচনাবলি।
মালা - মেঘমালা, পর্বতমালা।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. মুমুর্ষূ
  2. সমীচিন
  3. শিরশ্ছেদ
  4. মাষ্টার
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: শিরশ্ছেদ।
- 'শিরশ্ছেদ' শব্দটি বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত শব্দ।
- 'শিরশ্ছেদ' অর্থ: দেহ থেকে মাথা ছিন্নকরণ।

অন্যান্য অপশনগুলোর শুদ্ধরূপ হলো:

• শুদ্ধ বানান: মুমূর্ষু (বিশেষণ পদ)। 
- এটি একটি সংস্কৃত শব্দ।
 অর্থ:
- মৃত্যুকাল আসন্ন এমন,
- মরণাপন্ন,
- মৃতপ্রায়। 
 
• শুদ্ধ বানান: ‘সমীচীন’ শব্দটি বিশেষণ।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: সংগত, উপযুক্ত, উত্তম, যথার্থ, উচিত।

• 'ষ-ত্ব' বিধান অনুযায়ী কেবল তৎসম শব্দেই  'ষ-ত্ব' বিধান প্রযোজ্য। এবং বিদেশি শব্দে 'ষ-ত্ব' বিধান প্রযোজ্য নয়। মাস্টার ইংরেজি শব্দ তাই তাতে ‘ষ’ এর ব্যবহার অশুদ্ধ।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোনটি দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনি?
  1. অ, ই
  2. আ, ঐ
  3. ঐ, ঔ
  4. ই, ঔ
ব্যাখ্যা
• মৌলিকতা অনুযায়ী স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়।
যথা
১. মৌলিক স্বরধ্বনি,
২. যৌগিক স্বরধ্বনি।
 
• মৌলিক স্বরধ্বনি:
যে স্বরধ্বনিকে আর বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক স্বর বলে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৭টি।
যেমন:
- ই, এ, অ্যা, আ, অ, ও, উ।
- বাংলা বর্ণমালায় ‘অ্যা’ ধ্বনিজ্ঞাপক কোনাে বর্ণ নেই।
 
• যৌগিক স্বরধ্বনি:
পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরুপে উচ্চারিত হয়। এরূপে একসঙ্গে উচ্চারিত দুটো মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর বা দ্বি-স্বর বলে।
- বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা ২৫ টি।
- বাংলা ভাষার দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনির প্রতীক ২ টি,যথা: ঔ,ঐ।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি'। - চরণ দুটির রচয়িতা কে?
  1. মদনমোহন তর্কালঙ্কার
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. চণ্ডীচরণ বিশ্বাস
  4. কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
• 'সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি' পঙ্‌ক্তিটি মদনমোহন তর্কালঙ্কার এর 'আমার পণ' কবিতার অন্তর্গত।
 
• মদনমোহন তর্কালঙ্কার: 
- পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বিল্বগ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পারিবারিক উপাধি ‘চট্টোপাধ্যায়’ হলেও প্রাপ্ত উপাধি ‘তর্কালঙ্কার’ হিসেবেই তিনি সুপরিচিত।
-  তিন খণ্ডে প্রকাশিত তাঁর শিশু শিক্ষা (১৮৪৯ ও ১৮৫৩) শিশুদের উপযোগী একটি অনন্যসাধারণ গ্রন্থ।
- ‘পাখী সব করে রব রাতি পোহাইল’ শিশুপাঠ্য এই বিখ্যাত কবিতাটি তাঁরই রচনা।
 
মদনমোহনের মৌলিক কাব্যগ্রন্থ: 
- রসতরঙ্গিণী ও
- বাসবদত্তা। 
 
আমার পণ- কবিতা, 
মদনমোহন তর্কালঙ্কার। 
 
সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন আমি যেন ভাল হয়ে চলি।
আদেশ করেন যাহা মোর গুরুজনে,
আমি যেন সেই কাজ করি ভাল মনে।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
কোনটি শুদ্ধ বানান নয়?
  1. দরিদ্রতা
  2. শ্রদ্ধাঞ্জলি
  3. উপযোগিতা
  4. উর্দ্ধ
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান: উর্দ্ধ।

• শুদ্ধ বানান: ঊর্ধ্ব 
- এটি সংস্কৃত শব্দ।

অর্থ:
১ উপরের দিক; উপরিভাগ।
২ উচ্চতা (ঊর্ধ্বে তিন হাত)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'ঋজু' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. সরল
  2. বেঁটে
  3. বঙ্কিম
  4. ভঙ্গুর
ব্যাখ্যা
• ‘ঋজু’ শব্দের অর্থ: 
- অবক্র, অকপট, সরল।
 
• 'বঙ্কিম' শব্দের অর্থ:
- বাঁকা, আঁকাবাঁকা, কুটিল।
 
• সুতরাং,
‘ঋজু’ শব্দের বিপরীতার্থক শব্দ 'বঙ্কিম'।
 
আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ হলো:
• আবশ্যিক - ঐচ্ছিক,
• আর্দ্র - শুষ্ক,
• আবশ্যক - অনাবশ্যক,
• অমৃত - গরল,
• গুপ্ত - ব্যাপ্ত,
• গৃহী - সন্ন্যাসী। 
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
খিলিপান দিয়ে ওষুধ খাবে-এখানে 'খিলিপান দিয়ে'- এর কারক-বিভক্তি কোনটি?
  1. করণ কারকে ৩য়া বিভক্তি
  2. অধিকরণ কারকে ৩য়া বিভক্তি
  3. কর্তৃকারকে ৩য়া বিভক্তি
  4. অপাদান কারকে ৩য়া বিভক্তি
ব্যাখ্যা
• অধিকরণ কারক: 
- ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে (সময় এবং স্থানকে) অধিকরণ কারক বলে।
- অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়।
 
খিলিপান দিয়ে ওষুধ খাবে- এখানে ‘খিলিপান দিয়ে’ বলেতে ক্রিয়া সম্পাদনের স্থান বা আধারকে বোঝাচ্ছে। এবং দ্বারা, দিয়া, কর্তৃক, হচ্ছে তৃতীয়া বিভক্তি। 
তাই, 
খিলিপান দিয়ে ওষুধ খাবে- অধিকরণ কারকে তৃতীয়া বিভক্তির উদাহরণ। 
 
অধিকরণ কারকে বিভক্তির প্রয়োগ :
ক. প্রথমা বা শূন্য বিভক্তি : আমি ঢাকা যাব। বাবা বাড়ি নেই। সারারাত বৃষ্টি ছিলো।
খ. তৃতীয়া বিভক্তি : খিলিপান (এর ভিতরে) দিয়ে ঔষধ খাবে।
গ. পঞ্চমী বিভক্তি : বাড়ি থেকে নদী দেখা যায়।
ঘ. সপ্তমী বা তে বিভক্তি : এ বাড়িতে কেউ নেই।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১১.
'নদী'-এর সমার্থক শব্দ কোনটি?
  1. সরিৎ
  2. বারিধি
  3. উদক
  4. অম্বু
ব্যাখ্যা
• 'নদী' শব্দের সমার্থক শব্দ:
নদ, নদনদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, শৈবালিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, নির্ঝরণী, গাঙ, সরিৎ, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতবহা, মন্দাকিনী, স্রোতোবহ, কল্লোলিনী।
 
অন্যদিকে,
‘পানি’র সমার্থক শব্দ অম্বু ও উদক।
‘সমুদ্র’র সমার্থক শব্দ বারিধি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
'পরের অন্নে যে বেঁচে থাকে'-এর এককথায় প্রকাশ কোনটি?
  1. পরান্নজীবী
  2. পরান্নভোজী
  3. পরজীবী
  4. পরাশ্রয়ী
ব্যাখ্যা
• পরান্নজীবী শব্দের অর্থ:  অপরের অন্নে জীবন ধারণ করে এমন; অপরের অন্নে প্রতিপালিত।

অন্যদিকে,
• ‘পরজীবী’ শব্দের অর্থ: যে অন্যকে আশ্রয় করে বাঁচে; অন্যের দ্বারা প্রতিপালিত হয় এমন।
• ‘পরান্নভোজী’ শব্দের অর্থ: পরের অন্ন ভোজন করে এমন।
• ‘পরাশ্রয়ী’ শব্দের অর্থ: অন্যকে আশ্রয় বা অবলম্বন করে এমন।

উল্লেখ্য,
• ‘পরভাতা’ শব্দের অর্থ: পরের ভাত খায় এমন; পরান্নভোজী; পরাশ্রিত; অন্নদাস (পরভাতা হয়ো না)।

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।
১৩.
'কচ্ছপের কামড়' বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-
  1. কঠিন কামড়
  2. অলসতা
  3. কঠিন কাজে সফল হওয়া
  4. নাছোড়বান্দা
ব্যাখ্যা
• 'কচ্ছপের কামড়' বাগ্‌ধারাটির সঠিক অর্থ - 'নাছোড়বান্দা'। 
বাক্য গঠন: লোকটি এ কাজটি পাওয়ার জন্য একেবারে কচ্ছপের কামড়ের মত লেগে আছে। 
 
• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা: 
- 'ইতর বিশেষ' বাগ্‌ধারাটির অর্থ - পার্থক্য, 
- 'খয়ের খাঁ' বাগ্‌ধারাটির অর্থ - তোষামোদকারী,
- ঢেঁকি অবতার বাগ্‌ধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক,
- 'গৌরচন্দ্রিকা' বাগ্‌ধারাটির অর্থ -  ভূমিকা, 
- 'গোঁফ খেজুরে' বাগ্‌ধারাটির অর্থ - অত্যন্ত অলস।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ ও ২০১৮ সংস্করণ)।
১৪.
'কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি'- বাক্যটি কোন প্রকারের?
  1. সরল
  2. জটিল
  3. যৌগিক
  4. মিশ্র
ব্যাখ্যা
• জটিল বাক্য:
একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।
যেমন:
- কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি।

• জটিল বাক্যের শর্তের দিকে যাই:
জটিল বাক্যে একটি বাক্য আরেকটি বাক্যের সঙ্গে সাপেক্ষ অবস্থায় থাকবে। এখানে ‘বলে’ অনুসর্গ দুটি বাক্যকে একটির সঙ্গে আরেকটির সাপেক্ষ অবস্থা সৃষ্টি করেছে। ‘বলে’ ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়নি, ক্রিয়াবাচক অনুসর্গ হিসেবে বসে একটি বাক্যের সঙ্গে আরেকটি বাক্যের নির্ভরশীলতা বা সাপেক্ষ অবস্থা বুঝিয়েছে। যদি ‘বলে’ ক্রিয়া হিসেবে ব্যবহৃত হতো তবে সেটি সরল বাক্য হতো।

অব্যশই অব্যশই মনে রাখতে হবে : বলে দ্বারা যদি ক্রিয়া না বোঝায় তবে ধরে নিতে হবে সেটি ক্রিয়া হিসেবে বাক্যে ব্যবহৃত হয়নি ক্রিয়াবাচক অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে, আর অবশ্যই বাক্যটি জটিল বাক্য হবে। প্রসঙ্গত ক্রিয়াবাচক অনুসর্গগুলো দেখে নেই।

[ক্রিয়াজাত অনুসর্গ : ক্রিয়া থেকে নির্মিত অনুসর্গকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। এ জাতীয় অনুসর্গ হলো : বলে, করে, থেকে, দিয়ে, ধরে, হতে ইত্যাদি। যেমন : ভালো করে পড়াশুনা করো। মন দিয়ে কাজ করো।]

• কয়েকটি উদাহরণ লক্ষ করি, যে উদাহরণগুলো প্রতিযোগিতমূলক পরীক্ষায় এসেছে।
- ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল।’ [৩৩তম বিসিএস]
- মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। [৩২তম বিসিএস]
- তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি।

সূত্র: মুনীর চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী রচিত নবম-দশম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থ।
১৫.
'সংশয়'-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নির্ভর
  2. বিস্ময়
  3. প্রত্যয়
  4. দ্বিধা
ব্যাখ্যা
• ‘সংশয়' শব্দের অর্থ: সন্দেহ, দ্বিধা, ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তাবোধ।
• ‘প্রত্যয়’ শব্দের অর্থ: প্রতীতি, বিশ্বাস , নিশ্চায়ত্মক ধারণা, নিঃসন্দিগ্ধতা।   
 
• সুতরাং, 'সংশয়' এর বিপরীতার্থক শব্দ 'প্রত্যয়'।
 
অন্যদিকে, 
- 'বিস্ময়' শব্দটির বিপরীতার্থক শব্দ স্বাভাবিক।
- 'দ্বিধা' এর বিপরীতার্থক শব্দ নির্দ্বিধা।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
'তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি'-এ বাক্যে 'তোমার' শব্দের কারক-বিভক্তি কোনটি?
  1. সম্প্রদান কারকে ৬ষ্ঠী বিভক্তি
  2. কর্ম কারকে ৭মী বিভক্তি
  3. সম্প্রদান কারকে ৭মী বিভক্তি
  4. অপাদান কারকে ৬ষ্ঠী বিভক্তি
ব্যাখ্যা
• সম্প্রদান কারক:
যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয় তাকে সম্প্রদান কারক বলে।
যেমন:
- তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি।

• সাধারণত পূজা/অর্চনা স্বত্ব ত্যাগ করে করা হয়। প্রশ্নোক্ত বাক্যটিকে ''কার পূজার ছলে'' দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তোমার! আবার ''তোমার'' শব্দটিতে ''র'' বিভক্তি আছে। তাই ''তোমার'' শব্দটি এখানে সম্প্রদান কারকে ষষ্ঠী বিভক্তি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৭.
'গোলাপফুল' সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য কোনটি?
  1. গোলাপি রঙের ফুল
  2. গোলাপের ফুল
  3. গোলাপি ফুল
  4. গোলাপ নামের ফুল
ব্যাখ্যা
• সমাস:
সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নাম সমাস। 
সমাস মূলত চার প্রকার। যথা:
১. দ্বন্দ্ব,
২. কর্মধারয়,
৩. তৎপুরুষ ও
৪. বহুব্রীহি।
 
• দ্বন্দ্ব সমাস:
দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে।
যেমন:
- ‘সােনা-রুপা সমস্তপদের ব্যাসবাক্য ‘সােনা ও রুপা।
 
• কর্মধারয় সমাস:
যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন:
- গােলাপ নামের ফুল = গােলাপফুল।
- যা কাঁচা তাই মিঠা = কাঁচা-মিঠা।
 
• তৎপুরুষ সমাস:
সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লােপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস।
এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।
যেমন:
- দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত।
- মধু দিয়ে মাখা = মধুমাখা।
 
• বহুব্রীহি সমাস:
যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনােটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত,
- লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
১৮.
কোনটি দেশি শব্দ?
  1. হস্ত
  2. চন্দ্র
  3. গঞ্জ
  4. রোজা
ব্যাখ্যা
• গঞ্জ:
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, ‘গঞ্জ’ ফারসি ভাষার শব্দ।
• বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এর বই অনুসারে, ‘গঞ্জ’ একটি দেশি শব্দ।

অন্যদিকে,
• ‘রোজা’ ফারসি ভাষার শব্দ।
• হস্ত, চন্দ্র সংস্কৃত বা তৎসম শব্দ।।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৯.
কোনটি শুদ্ধ বানান?
  1. প্রজ্বল
  2. প্রোজ্জল
  3. প্রোজ্বল
  4. প্রোজ্জ্বল
ব্যাখ্যা
শুদ্ধ বানান: প্রোজ্জ্বল (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- বিশেষভাবে উজ্জ্বল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২০.
'সম্মার্জনী' শব্দের অর্থ কী?
  1. শ্রমের মূল্য
  2. ঝাঁটা
  3. ভাতা
  4. সহজে অর্জন
ব্যাখ্যা
• সম্মার্জনী (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- যার সাহায্যে ময়লা পরিষ্কার করা হয়,
- ঝাঁটা,
- বুরুশ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২১.
শুদ্ধ বানান কোনটি?
  1. Leutenant
  2. Leftenant
  3. Leiutenant
  4. Lieutenant
ব্যাখ্যা
• Lieutenant (noun): 
• English Meaning:
1. An official empowered to act for a higher official.
2. An aide or representative of another in the performance of duty.
• Bengali Meaning:
(১) ক্যাপটেন পদমর্যাদার নিচে সেনাবাহিনীর অফিসার; [লটেনান্‌ট্] নৌবাহিনীর অধস্তন অফিসার।
(২) lieutenant-general (noun) প্রধান সেনাপতির অধস্তন অফিসার।
 
• Example Sentences: 
1. He was promoted to the rank of lieutenant.
2. She has her best lieutenants working on a proposal.
 
Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
২২.
What is the meaning of 'a white lie'?
  1. Harmful lie
  2. Useless lie
  3. Harmless lie
  4. Irrelevant lie
ব্যাখ্যা
• White Lie (noun):
• English Meaning- A lie about a small or unimportant matter that someone tells to avoid hurting another person/ Harmless lie.
• Bengali Meaning- (বিশেষত ভদ্রতার খাতিরে বলা) নির্দোষ মিথ্যা কথা।
 
Example Sentence: This may be a little white lie; however, it’s made to appease your boss and HR, and help keep the peace.
 
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
২৩.
'সে সাঁতার দিয়ে নদী পার হলো'-এর ইংরেজি কোনটি?
  1. She swam through the river.
  2. She swam across the river.
  3. She crossed river by swimming.
  4. She passed the river through swimming.
ব্যাখ্যা
• 'সে সাঁতার দিয়ে নদী পার হলো'-এর ইংরেজি হচ্ছে -
- She swam across the river.

• Across 
English Meaning: from one side of something to the other
Bangla Meaning: একদিক থেকে অন্যদিকেওপারে; ওধারে।

• swim around/across etc
English Meaning:  to move yourself through water using your arms and legs।
Bangla Meaning:  সাঁতরে পার হওয়া; সাঁতার প্রতিযোগিতায় অংশ নেওয়া; (পশুকে) সাঁতরে পার করা।

• যেহেতু সাঁতরে নদী পার হওয়া দ্বারা নরদীর এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়া নির্দেশ করছে, তাই She swam across the river হচ্ছে সঠিক উত্তর।
 
Source: Longman Dictionary of Contemporary English and Accessible Dictionary by Bangla Dictionary.
২৪.
'Man and Superman' is written by-
  1. Keats
  2. Shelley
  3. Byron
  4. G. B Shaw
ব্যাখ্যা
• 'Man and Superman'
- This is a famous play written by G.B Shaw.
- 4 acts বিশিষ্ট এই play টি ১৯০৩ সালে প্রকাশিত হয়।
- Basic to Man and Superman, which Shaw subtitled A Comedy and A Philosophy, is his belief in the conflict between man as spiritual creator and woman as guardian of the biological continuity of the human race. 
- The play incorporates Shaw’s concept of the “life force” and satirizes the relationship between the sexes
 
• Important characters of Man and Superman:
- John Tanner,
- Hector Malone,
- Ann Whitefield,
- Mendoza,
- Roebuck Ramsden,
- Octavius Robinson,
- Violet Robinson,
- Susan Ramsden etc.
 
• George Bernard Shaw (1856-1950):
- Irish comic dramatist, literary critic, and socialist propagandist.
- George Bernard Shaw is considered to be the greatest modern English dramatist.
- The Nobel Prize in Literature 1925 was awarded to George Bernard Shaw.
 
• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion,
- Mrs. Warren's Profession,
- Arms and the Man,
- Heartbreak House,
- Caesar and Cleopatra,
- Man and Superman,
- The Doctor's Dilemma,
- St. Joan of Arc etc.
 
Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman; Encyclopedia Britannica
২৫.
Justice delayed is Justice denied was stated by-
  1. Disraeli
  2. Gladstone
  3. Emerson
  4. Shakespeare
ব্যাখ্যা
• "Justice delayed is justice denied"- This line is stated by Gladstone.
 
• William Ewart Gladstone is a former Prime Minister of the United Kingdom.
- His famous quote about the judiciary is 'Justice delayed is justice denied.'
 
• His other famous quotes are:
- National injustice is the surest road to national downfall.
- You cannot fight against the future.
- Time is on its side.
- Justice delayed is justice denied.
 
Source: Britannica.com and Sparkes notes.
২৬.
I have finished (to read) the book-
  1. I have finished read the book.
  2. I have been finished reading the book.
  3. I have finished reading the book.
  4. I finished reading the book.
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে - I have finished reading the book.
 
• কিছু কিছু Verb আছে এরপর verb+ing (gerund) বসে।
- যেমন: admit, appreciate, avoid, can't help, consider, delay, deny, enjoy, finish, mind, miss, postpone, practice, risk, resume, resist etc.

Example:
- You shouldn't risk entering that building in its present condition.
- John admitted stealing the jewels.
- We enjoyed seeing them again after so many years.
 
Source: CLIFFS TOEFL.
২৭.
He sat behind me, but in front of you-এখানে But ব্যবহৃত হয়েছে-
  1. A conjunction
  2. Interjection
  3. An adverb
  4. Verb
ব্যাখ্যা
• He sat behind me, but in front of you- এখানে But ব্যবহৃত হয়েছে - conjunction হিসাবে।

• Conjunction:
- যা দুইটি word/ phrase/ clause এর মধ্যে সংযোগ স্থাপন করে তাকে conjunction বলে।
- Subject একই ব্যক্তি হলে conjunction এর পরে সেটাকে উহ্য রাখা হয়। এমনকি verb একই হলে verb ও উহ্য রাখা যায়।

• প্রশ্ন প্রদত্ত বাক্যে দুইটি clause রয়েছে।
1.  "He sat behind me"
- "but He sat in front of you"
- দুইটি clause-এ subject এবং verb একই হওয়ায় পরের clause এ subject এবং verb কে উহ্য রাখা হয়েছে।
- 'but' যেহেতু clause দুইটিকে সংযুক্ত করছে তাই এটি conjunction.
২৮.
What is the verb form of 'habit?
  1. habitable
  2. habitation
  3. habitual
  4. habituate
ব্যাখ্যা
• Habit (noun) - অভ্যাস
- এর verb form হচ্ছে Habituate.
- Habituate (verb transitive)- habituate somebody/oneself to something (কাউকে/নিজেকে কোনোকিছুতে) অভ্যস্ত করানো।
 
• প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
- Habitation (noun) - বাস/ বাসস্থান।
- Habitable (adjective) - বাসযোগ্য।
- Habitability (noun) - capable of being lived in.
 
Source: Oxford Dictionary and Bangla Academy Dictionary.
২৯.
The synonym of 'stationary'-
  1. Stationery
  2. Motionless
  3. Plenary
  4. Empty
ব্যাখ্যা
• Stationary (adjective) 
(১) স্থির; নিশ্চল; অনড়:
(২) অপরিবর্তনীয়; স্থানান্তরযোগ্য নয় এমন:

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) Stationery - লেখার বস্তু বা জিনিস।
খ) Motionless - গতিহীন; নিশ্চল; নিথর; নিস্পন্দ; স্থির।
গ) Plenary - সম্পূর্ণ; পরিপূর্ণ; সীমাহীন; অবাধ।
ঘ) Empty - শূন্য; খালি।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Motionless শব্দটি Stationary এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
 
Source: Accessible Dictionary by Bangla Academy
৩০.
'Give the order the passive form is-
  1. Let the order to give.
  2. Let the order is given.
  3. Let the order be given.
  4. Let the order give.
ব্যাখ্যা
• শুধুমাত্র মূল verb দিয়ে শুরু Active voice কে Passive voice এ রূপান্তর করার নিয়ম: 
i) প্রথমে Let বসে + 
ii) Object টি Subject রূপে বসে + 
iii) be বসে + 
iv) Verb এর past participle বসে। 
 
Active: Give the order. 
Passive: Let the order be given.
 
Source: Advanced Learner's English Grammar & Composition. 
৩১.
He fantasized ____ winning the lottery.
  1. with
  2. from
  3. after
  4. about
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - about.
- Complete sentence: He fantasized about winning the lottery.
 
• fantasized about - কল্পনা করা (কোনো ঘটনা/ বস্তু সম্পর্কে বিস্তারিত জানতে)
- কোন কিছু নিয়ে কল্পনা করা বোঝাতে fantasized এর পর preposition হিসাবে about বসে।
৩২.
'The Arabian Nights' (be) my favourite book.
  1. was
  2. is
  3. were
  4. are
ব্যাখ্যা
• 'The Arabian Nights' একটি আরব্য উপন্যাসের নাম৷
- কোন গল্প, উপন্যাস, নাটক, ছবি ইত্যাদির নাম সবসময় third person singular number হয়। 
- third person singular number এরপর verb ও singular হবে।
-  Subject যখন নিজেই কিছু হয় বা কোথাও থাকে তখন 'to be' verb ব্যবহৃত হয়।
- আর যেহেতু এটি একটি general statement সে অনুযায়ী 'The Arabian Nights' আমার প্রিয় বই এই অর্থে - 'be' verb-এর রূপ হিসেবে 'is' ই সঠিক।
 
• Correct Sentence: 'The Arabian Nights' is my favourite book.
৩৩.
He had written the book before he______.
  1. retired
  2. had retired
  3. has retired
  4. will be retired
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - retired.
- Complete Sentence: He had written the book before he retired.
 
• before যুক্ত বাক্যের গঠন -
- Sub + past perfect + before + past indefinite.
- Shovon had written this book before he retired.
- এখানে  before এর পূর্বে past perfect tense এবং এর পরে past indefinite বসেছে। 
 
• আবার,
- Sub + past indefinite + after + past perfect tense.
- Shovon retired after he had written this book ( এখানে after এর পর  past perfect tense এবং এর আগে past indefinite বসেছে)।
৩৪.
The verb 'succumb' means-
  1. achieve
  2. submit
  3. win
  4. conquer
ব্যাখ্যা
Succumb (Verb)
English meaning: Fail to resist pressure, temptation, or some other negative force; die from the effect of a disease or injury.
Bangla Meaning: (প্রলোভন, তোষামোদ ইত্যাদির) বশীভূত হওয়া; মারা যাওয়া।
 
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) achieve -  অর্জন করা; সম্পন্ন/সমাধা করা/ নিষ্পন্ন করা; সফল হওয়া।
খ) submit - আনুগত্য/অধীনতা/বশ্যতা স্বীকার করা; অনুবর্তী হওয়া।
গ) win -  কঠোর পরিশ্রম, অধ্যবসায়, নিরলস প্রচেষ্টা দ্বারা অর্জন করা; জিতে নেওয়া।
ঘ) conquer - জয় করা; শক্তিবলে দখল করা।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে -  submit শব্দটি Succumb এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
৩৫.
'To be or not to be that is the question' is a famous soliloquy from-
  1. King Lear
  2. Othello
  3. Macbeth
  4. Hamlet
ব্যাখ্যা
Hamlet by William Shakespeare, is known for his famous soliloquy "To be, or not to be, that is the question”
 
•  Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
-  এটিও 5acts বিশিষ্ট এই tragedy টি ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই ট্র্যাজিডিটি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
- হ্যামলেট জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে তার চাচা Claudius, তার মা Gertrude কে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- এরপর প্রিন্স হ্যামলেট তার বাবার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায়।
- এই নাটকে antagonist অর্থাৎ ভিলেন হিসেবে দেখানো হয়েছে Claudius কে।
- শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।
 
• The important characters of Hamlet:
- Ophelia (Heroine),
- Hamlet,
- Claudius,
- Gertrude,
- Horatio (Loyal and Best friend of Hamlet)
- Polonius (Ophelia's Father)
- Laertes (Ophelia's Uncle) etc.
 
• Famous quotations of Hamlet:
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
- To be or not to be that is the question.
- Frailty, thy name is woman.
- Brevity is the soul of wit.
- Listen to many, speak to a few.
- Though this be madness, yet there is method in't.
- Conscience doth make cowards of us all.
- There is divinity that shapes our end.
 
Source: Britannica.
৩৬.
The repetition of the beginning consonant sound is known as-
  1. personification
  2. alliteration
  3. rhyme
  4. onomatopoeia
ব্যাখ্যা
• The repetition of an initial consonant sound is called Alliteration.
- অর্থাৎ যখন পরস্পর সম্পর্কযুক্ত বা পাশাপাশি স্থাপিত শব্দের শুরুতে একই বর্ণ বা একই ধরনের উচ্চারণ থাকে তাকে অনুপ্রাস (Alliteration) বলে।
 
• Example of Alliteration - 
1.
'The fair breeze blew, the white foam flew,
The furrow followed free.'
- এখানে 'f' এবং 'b' দ্বারা শুরু হওয়া শব্দ পাশাপাশি বসেছে অর্থাৎ consonant sound এর repetition ঘটেছে।
2.
'Puffs, powders, patches, Bibles, billet-doux' is an example of Alleteration.
Here 'p' has been repeated thrice and 'b' twice.
 
Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
৩৭.
What is a funny poem of five lines called?
  1. Quartet
  2. Sixtet
  3. Limerick
  4. Haiku
ব্যাখ্যা
Limerick:
- A Kind of funny poem consists of five lines. 
- অর্থাৎ, একধরণের পাঁচ লাইনের মজার ছড়া।
- A popular form of short, funny verse that is often nonsensical and rude.
- Rhyming like a a b b a. 
- The first collections of limericks in English date from about 1820.
- তাই এর tone হবে Humorous.
 
• Example of Limerick:
'There was an Old Man who supposed
That the street door was partially closed;
But some very large rats
Ate his coats and his hats,
While that futile Old Gentleman dozed.'
 
Source: Live MCQ Lecture.
৩৮.
Ten men were concerned - the plot.
  1. at
  2. in
  3. with
  4. for
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - in.
Complete sentence: Ten men were concerned in the plot.
Bangla Meaning: দশ জন লোক গোপন পরিকল্পনা বা ষড়যন্ত্রটিতে জড়িত ছিল।

• Concerned in
English Meaning: involved in something.
Bangla Meaning: কোন কিছুতে জড়িত থাকা।
 
• অন্যদিকে,
• Concerned for/about:
English Meaning: feeling about something. a worried or nervous
Bangla Meaning: কোন কিছু সম্পর্কে উদ্বিগ্ন হওয়া।
Example - I'm a bit concerned about/for your health.
 
• Concerned with
English Meaning: interested in, in a context.
Bangla Meaning: আগ্রহী/কোন বিষয়ে
Example - 
- She was more concerned with flirting than with getting the job done.
- Today's lesson is concerned with punctuation. 
 
Source: Longman Dictionary of Contemporary English, Cambridge and Merriam-Webster Dictionary.
৩৯.
Can you tell me where ______ find the book?
  1. can't
  2. can
  3. do I
  4. I can
ব্যাখ্যা
• Embedded question এর নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে -I can.
- Complete Sentence: Can you tell me where I can find the book?
 
• Embedded question:
- বাক্যের মাঝে wh-word বসে যে প্রশ্ন তৈরি করে তাই embedded question.
- Embedded question, English Grammar এর এমন একটি নিয়ম যেখানে একটি  assertive বাক্যের মধ্যে একটি interrogative বা প্রশ্নবোধক বাক্য সন্নিবেশিত করা হয়।
- এরা প্রশ্নের মত কিন্তু প্রশ্ন নয়। 
- Wh words সমূহ sentence এর মাঝে বসলে প্রশ্ন করার যোগ্যতা হারায়।
- এমন বাক্যের প্রথম অংশে যেকোন এমনকি প্রশ্নবোধক বাক্য ও বসতে পারে।
 
• Structure:
- ১ম clause +  wh words + subject + সাধারণ বাক্য বসবে + full stop/question mark.
• যেহেতু উল্লেখিত বাক্যের প্রথম অংশে প্রশ্ন বোধক বাক্য বসেছে তাই এর শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে এবং wh word এর পর subject বসবে।
৪০.
'Do or die' is a - sentence.
  1. complex
  2. simple
  3. compound
  4. none
ব্যাখ্যা
• "Do or die." is a - Compound sentence.
- Do or die. - এই sentence টিতে 'or' দ্বারা দুটি clause যুক্ত আছে, তাই এটি Compound Sentence.
 
• Compound sentence:  
- Compound sentence-এ একের অধিক principal clause থাকে, যাদেরকে co-ordinate clause বলা হয়।
- অর্থাৎ, Compound sentence- এ দুই বা ততোধিক principal clause বা co-ordinate clause থাকে।
- এছাড়া, Compound sentence এ সাধারণত and, or, but, yet, so, therefore, otherwise, else, both --- and , either --- or, neither — nor, not only --- but also ইত্যাদি coordinating conjunction দ্বারা দুইটি principal clause যুক্ত থাকে।
৪১.
একটি কলম ২৫ টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয় ৩৫ টাকায় বিক্রয় করলে তত টাকা লাভ হয়। উহার ক্রয়মূল্য কত?
  1. ৩০
  2. ৩৫
  3. ৪০
  4. ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলম ২৫ টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয় ৩৫ টাকায় বিক্রয় করলে তত টাকা লাভ হয়। উহার ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি
২৫ টাকায় বিক্রয় করলে ক টাকা ক্ষতি হয়
তাহলে ক্রয়মূল্য = ২৫ + ক  টাকা
 
আবার
৩৫ টাকায় বিক্রয় করলে লাভ হয় = ক টাকা
তাহলে ক্রয়মূল্য = ৩৫ - ক  টাকা
 
প্রশ্নমতে,
২৫ + ক = ৩৫ - ক
ক + ক = ৩৫ - ২৫ 
২ক = ১০
ক = ৫ 
 
ক্রয়মূল্য = ২৫ + ৫ টাকা = ৩০ টাকা
৪২.
ক এর চেয়ে খ ততোখানি ছোট যতোখানি বড় গ এর চেয়ে। ক এবং গ এর বয়সের সমষ্টি ৪৮। খ এর বয়স কত?
  1. ২০
  2. ২৪
  3. ৩০
  4. ৩২
ব্যাখ্যা
প্রশ্ন: ক এর চেয়ে খ ততোখানি ছোট যতোখানি বড় গ এর চেয়ে। ক এবং গ এর বয়সের সমষ্টি ৪৮। খ এর বয়স কত?

সমাধান:
দেয়া আছে,
ক + গ = ৪৮..............(১)

আবার,
ক - খ = খ - গ 
⇒ ক + গ = খ + খ 
⇒ ২খ = ৪৮
⇒ খ = ৪৮/২
∴ খ = ২৪

খ এর বয়স = ২৪ বছর
৪৩.
  1. 0.03
  2. 0.3
  3. 3/10
  4. খ ও গ
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:

= (27/1000)1/3
= {(3/10)3}1/3
= 3/10
= 0.3
৪৪.
৬ জন তাঁত শ্রমিক ৬ দিনে ৬টি কাপড় বুনতে পারে। একই ধরনের ৯টি কাপড় ৯ জন শ্রমিকের বুনতে কত দিন লাগবে?
  1. ৬ দিন
  2. ৯ দিন
  3. ৩/২ দিন
  4. ২/৩ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ জন তাঁত শ্রমিক ৬ দিনে ৬টি কাপড় বুনতে পারে। একই ধরনের ৯টি কাপড় ৯ জন শ্রমিকের বুনতে কত দিন লাগবে?
 
সমাধান:
৬ জন তাঁত শ্রমিক ৬টি কাপড় বুনে ৬ দিনে
∴ ৬ জন তাঁত শ্রমিক ১টি কাপড় বুনে ৬/৬ = ১ দিনে
∴ ১ জন তাঁত শ্রমিক ১টি কাপড় বুনে ১ × ৬ = ৬ দিনে
∴ ৯ জন তাঁত শ্রমিক ১টি কাপড় বুনে ৬/৯ দিনে
∴ ৯ জন তাঁত শ্রমিক ৯টি কাপড় বুনে (৬ × ৯)/৯ = ৬ দিনে
 
∴ একই ধরণের ৯টি কাপড় বুনতে ৯ জন শ্রমিকের ৬দিন লাগবে।
৪৫.
একটি বৃত্তের ব্যাসার্ধ ২০% কমে, তবে বৃত্তের ক্ষেত্রফল কত কমবে?
  1. ৪০%
  2. ২৫%
  3. ৩৬%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ ২০% কমে, তবে বৃত্তের ক্ষেত্রফল কত কমবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ, r 
∴ বৃত্তের ক্ষেত্রফল, πr২
 
২০% কমলে নতুন ব্যাসার্ধ হবে = r - r এর ২০%
= r - ০.২r
= ০.৮r
 
ক্ষেত্রফল হবে = π(০.৮r)২ 
= ০.৬৪πr২
 
∴ ক্ষেত্রফল কমে = πr২ - ০.৬৪πr২
= ০.৩৬πr২
 
∴ ক্ষেত্রফল ৩৬% কমে।
৪৬.
কোনো সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি। সংখ্যাটি কত?
  1. ৫০
  2. ৬০
  3. ৮০
  4. ৭০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি। সংখ্যাটি কত?
 
সমাধান:
ধরি,
সংখ্যাটি ক
 
ক এর ৪০% + ৪২ = ক
⇒ ০.৪ক + ৪২ = ক
⇒ ক - ০.৪ক = ৪২
⇒ ০.৬ক = ৪২
⇒ ক = ৪২/০.৬
∴ ক = ৭০
৪৭.
১০০ জন শিক্ষার্থীর গণিতে গড় নম্বর ৭০। এদের মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭৫ হলে ছাত্রদের গড় নম্বর কত?
  1. ৬০.৫
  2. ৬৫.৫
  3. ৬২.৫
  4. ৫৫.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ জন শিক্ষার্থীর গণিতে গড় নম্বর ৭০। এদের মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭৫ হলে ছাত্রদের গড় নম্বর কত?
 
সমাধান: 
১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর = ৭০ 
∴ ১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে মোট নম্বর = (৭০ × ১০০) 
= ৭০০০ 
 
আবার, 
৬০ জন ছাত্রীর গড় নম্বর = ৭৫ 
∴ ৬০ জন ছাত্রীর মোট নম্বর = (৭৫ × ৬০) 
= ৪৫০০ 
 
এখন, 
(১০০ - ৬০) বা ৪০ জন ছাত্রের মোট নম্বর = (৭০০০ - ৪৫০০) 
= ২৫০০ 
∴ ছাত্রদের গড় নম্বর = ২৫০০/৪০ 
= ৬২.৫ 
৪৮.
৭/১৭ এর হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ৩/৫ হবে?
  1. ১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৭/১৭ এর হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ৩/৫ হবে?
 
সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক
 
প্রশ্নমতে,
(৭ + ক)/(১৭ + ক) = ৩/৫
⇒ ৩৫ + ৫ক = ৫১ + ৩ক
⇒ ৫ক - ৩ক = ৫১ - ৩৫
⇒ ২ক = ১৬
∴ ক = ৮
৪৯.
a + b = 5 এবং a - b = 3 হলে ab এর মান কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 5 এবং a - b = 3 হলে ab এর মান কত?
 
সমাধান:
দেওয়া আছে
a + b = 5 
a - b = 3 

আমরা জানি
ab  = {(a + b)/2}2 - {(a - b)/2}2
= (5/2)2 - (3/2)2
= (25/4) - (9/4)
= (25 - 9)/4
= 16/4
= 4
৫০.
কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
  1. ভরকেন্দ্র
  2. পরিকেন্দ্র
  3. অন্তঃকেন্দ্র
  4. লম্ববিন্দু
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
 
সমাধান: 
ত্রিভুজের পরিকেন্দ্র:
ত্রিভুজের যেকোনো দুই বাহুর লম্বদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।
তৃতীয় বাহুর লম্বদ্বিখণ্ডকও ঐ বিন্দুগামী।
 
ত্রিভুজের ভরকেন্দ্র:
ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে ঐ বিন্দুকে ত্রিভুজটির ভরকেন্দ্র বলা হয়।
ত্রিভুজের ভরকেন্দ্রে মধ্যমাগুলো 2 : 1 অনুপাতে বিভক্ত হয়।
৫১.
১৩ সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে ২৪ সে. মি. দীর্ঘ জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে-
  1. ৫ সে. মি.
  2. ৬ সে. মি.
  3. ৭ সে. মি.
  4. ৮ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১৩ সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে ২৪ সে. মি. দীর্ঘ জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে-
 
সমাধান: 

O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে জ্যা, AB = 24 সে.মি., ‍AD = 24/2 = 12 সে.মি.
ব্যাসার্ধ, OA = 13 সে.মি.
এখন,
AB জ্যা এর উপর লম্বের দৈর্ঘ্য = OD
 
OA2 = OD2 + AD2
⇒ OD2 = OA2 - AD2
⇒ OD2 = (13)2 - (12)2
⇒ OD2 = 25
⇒ OD = √25
∴ OD = 5
 
জ্যা এর উপর লম্বের দৈর্ঘ্য = 5 সে.মি.
৫২.
১৮ মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে ৩০° কোণে উন্নীত করে দেয়ালের ছাদ স্পর্শ করে। দেয়ালটির দৈর্ঘ্য কত?
  1. ৭ মিটার
  2. ৮ মিটার
  3. ৯ মিটার
  4. ১০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮ মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে ৩০° কোণে উন্নীত করে দেয়ালের ছাদ স্পর্শ করে। দেয়ালটির দৈর্ঘ্য কত?

সমাধান:
দেয়ালটির উচ্চতা AB = ?
মইয়ের দৈর্ঘ্য AC = 18 

এখন
Sin ∠ACB = AB/AC
Sin 30° = AB/18
1/2 = AB/18
2AB = 18
AB = 18/2
AB = 9
৫৩.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে এর ক্ষেত্রফল কত?
  1. ৫০ বর্গ মিটার
  2. ৫৫ বর্গ মিটার
  3. ৬০ বর্গ মিটার
  4. ৭০ বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে এর ক্ষেত্রফল কত?
 
সমাধান:
ধরি,
ঘরটির প্রস্থ = ক মিটার
ঘরটির দৈর্ঘ্য = ক + ৪ মিটার
ঘরটির পরিসীমা = ২(ক + ৪ + ক) মিটার
 
এখন,
২(ক + ৪ + ক) = ৩২
বা, ২(২ক + ৪) = ৩২
বা, ৪ক + ৮ = ৩২
বা, ৪ক = ৩২ - ৮
বা, ৪ক = ২৪
বা, ক = ৬
 
সুতরাং, ঘরটির দৈর্ঘ্য = (৬ + ৪) মিটার
= ১০ মিটার


আয়তাকার ঘরের ক্ষেত্রফল = ১০ × ৬ = ৬০ বর্গমিটার

৫৪.
বৃত্তস্থ সামান্তরিক একটি-
  1. বর্গক্ষেত্র
  2. রম্বস
  3. ট্রাপিজিয়াম
  4. আয়তক্ষেত্র
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ সামান্তরিক একটি-

সমাধান:
বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র।
কারণ বৃত্তের ভেতর সামান্তরিক আকলে এর বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ হয়ে যায়।
৫৫.
√3/(√6 + √3) = ?
  1. √3 - √2
  2. √3 + √2
  3. √2 + 1
  4. √2 - 1
ব্যাখ্যা
প্রশ্ন: √3/(√6 + √3) = ?

সমাধান:
√3/(√6 + √3)
= √3/{√3(√2 + 1)}
= 1/(√2 + 1)
= (√2 - 1)/(√2 + 1)(√2 - 1)
= (√2 - 1)/{(√2)2 - 12}
= (√2 - 1)/(2 - 1)
= (√2 - 1)/1
= (√2 - 1)
৫৬.
তিনটি সংখ্যার গড় ৫৬। যদি ১ম সংখ্যাটি ২য় সংখ্যার দ্বিগুণ এবং ৩য় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ১৮
  2. ২৪
  3. ৩৫
  4. ৪২
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার গড় ৫৬। যদি ১ম সংখ্যাটি ২য় সংখ্যার দ্বিগুণ এবং ৩য় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
 
সমাধান:
প্রথম সংখ্যাটি = ২ক
দ্বিতীয় সংখ্যাটি = ক
তৃতীয় সংখ্যাটি = ৪ক
 
প্রশ্নমতে
(২ক + ক + ৪ক)/৩ = ৫৬
বা, ৭ক/৩ = ৫৬
বা, ক = (৫৬ × ৩)/৭
ক = ২৪
 
ছোট সংখ্যাটি = ২৪
৫৭.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ΔABC অন্তর্লিখিত, ∠BOC = 118°, ∠BCO = ?
  1. 62°
  2. 45°
  3. 31°
  4. 36°
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ΔABC অন্তর্লিখিত, ∠BOC = 118°, ∠BCO = ?

সমাধান:

ΔBOC এর বহিঃস্থ ∠AOB =∠OBC + ∠OCB
এখন, ∠AOB + ∠y = 180°
∠OBC + ∠OCB + ∠y = 180°
∠x + ∠x = 180° - 118°
2∠x = 62°
∠x = 31°
৫৮.
৭ জন পুরুষ ও ৪ জন মহিলার মধ্য থেকে ৪ জনের একটি কমিটি গঠন করতে হবে। অন্তত ১ জন মহিলাকে নিয়ে মোট কত প্রকারের কমিটি গঠন হতে পারে?
  1. ৩০০
  2. ২৮০
  3. ২৯৫
  4. ৩২০
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ জন পুরুষ ও ৪ জন মহিলার মধ্য থেকে ৪ জনের একটি কমিটি গঠন করতে হবে। অন্তত ১ জন মহিলাকে নিয়ে মোট কত প্রকারের কমিটি গঠন হতে পারে?
 
সমাধান:
কমিটিতে অত্যন্ত ১ জন মহিলা থাকবে।
পুরুষ (৭ জন)      -      মহিলা (৪ জন)
৩ জন                 -          ১ জন
২ জন                 -         ২ জন
১ জন                 -         ৩ জন
০ জন                 -         ৪ জন
 
মোট কমিটি গঠন হতে পারে 
(7C3 × 4C1 )+ (7C2 × 4C2) + (7C1 × 4C3)+ (7C0 × 4C4)
= (35 × 4) + (21 × 6) + (7 × 4) + (1 × 1)
= 140 + 126 + 28 + 1
= 295
৫৯.
একজন ভদ্র মহিলার বয়সের সংখ্যার অঙ্কগুলোর স্থান পরিবর্তন করলে তা তার স্বামীর বয়সের সমান হবে। তার স্বামী তার চেয়ে বড় এবং তাদের বয়সের পার্থক্য হলো তাদের বয়সের যোগফলের ১/১১ ভাগ। স্বামীর বয়স কত?
  1. ৪৫
  2. ৫৪
  3. ৫৬
  4. ৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ভদ্র মহিলার বয়সের সংখ্যার অঙ্কগুলোর স্থান পরিবর্তন করলে তা তার স্বামীর বয়সের সমান হবে। তার স্বামী তার চেয়ে বড় এবং তাদের বয়সের পার্থক্য হলো তাদের বয়সের যোগফলের ১/১১ ভাগ। স্বামীর বয়স কত?
 
সমাধান:
অপশন টেস্ট করে সমাধান করা অধিক সহজতর।
অপশন গ হতে- ৪৫ বছর।
 
ধরি,
মহিলার বয়স ৪৫ বছর।
মহিলার বয়সকে উল্টে দিলে তা তাঁর স্বামীর বয়সকে নির্দেশ করে। অর্থাৎ স্বামীর বয়স ৫৪ বছর।
 
শর্তমতে,
৫৪ বছর > ৪৫ বছর
 
তাদের বয়সের পার্থক্য = ৫৪ - ৪৫ = ৯ বছর।
তাদের বয়সের যোগফল = ৫৪ + ৪৫ = ৯৯ বছর।
 
তাদের বয়সের পার্থক্য/তাদের বয়সের যোগফল = ৯/৯৯ = ১/১১
যা তাদের মোট বয়সের যোগফলের এগারো ভাগের একভাগ। 
 
∴ স্বামীর বয়স ৫৪ বছর।
৬০.
২৬০০ টাকা আসল এরূপ দুই ভাগে ধার দেয়া হলো যাতে শতকরা ১০ টাকা হারে ৫ বছরের ১ম ভাগের সুদ হবে অন্য ভাগের শতকরা ৯ টাকা হারে ৬ বছরের সুদের সমান। শতকরা ১০ টাকা হলে কত টাকা ধার দেয়া হয়েছিল?
  1. ১১৫০
  2. ১২৫০
  3. ১৩৫০
  4. ১৫৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ২৬০০ টাকা আসল এরূপ দুই ভাগে ধার দেয়া হলো যাতে শতকরা ১০ টাকা হারে ৫ বছরের ১ম ভাগের সুদ হবে অন্য ভাগের শতকরা ৯ টাকা হারে ৬ বছরের সুদের সমান। শতকরা ১০ টাকা হলে কত টাকা ধার দেয়া হয়েছিল?

সমাধান:
শতকরা ১০ টাকা হারে ধার দেয়া হয়েছিল =  ক টাকা 
শতকরা ৯ টাকা হারে ধার দেয়া হয়েছিল = ২৬০০ - ক টাকা 

প্রশ্নমতে
ক × (১০/১০০) × ৫ = (২৬০০ - ক) × (৯/১০০) × ৬
৫০ক = (২৬০০ - ক)৫৪
৫০ক = ১৪০৪০০ - ৫৪ক
৫০ক + ৫৪ক = ১৪০৪০০
১০৪ক = ১৪০৪০০
ক = ১৪০৪০০/১০৪
ক = ১৩৫০ টাকা
৬১.
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পূর্ব বাংলার নামকরণ 'বাংলাদেশ' করেন?
  1. ২ ডিসেম্বর ১৯৬৯
  2. ৩ ডিসেম্বর ১৯৬৯
  3. ৪ ডিসেম্বর ১৯৬৯
  4. ৫ ডিসেম্বর ১৯৬৯
ব্যাখ্যা
পূর্ব বাংলার নামকরণ:

- ১৯৬৯ সালের ৫ জানুয়ারি ৬ দফাসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়।
২২ ফেব্রুয়ারি জনগণের অব্যাহত চাপের মুখে কেন্দ্রীয় সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুসহ অন্যান্য আসামিকে মুক্তি দানে বাধ্য হয়।
- ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স (সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুকে সংবর্ধনার আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানের ভাষণে ছাত্র সমাজের ১১ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান।
- ১৯৬৯ সালের
৫ ডিসেম্বর শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় বঙ্গবন্ধু পূর্ব বাংলার নামকরণ করেন ‘বাংলাদেশ’।
- তিনি বলেন, “একসময় এদেশের বুক হইতে, মানচিত্রের পৃষ্ঠা হইতে ‘বাংলা’ কথাটির সর্বশেষ চিহ্নটুকুও চিরতরে মুছিয়া ফেলার চেষ্টা করা হইয়াছে। … একমাত্র ‘বঙ্গোপসাগর’ ছাড়া আর কোন কিছুর নামের সঙ্গে ‘বাংলা’ কথাটির অস্তিত্ব খুঁজিয়া পাওয়া যায় নাই। … জনগণের পক্ষ হইতে আমি ঘোষণা করিতেছি- আজ হইতে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশটির নাম ‘পূর্ব পাকিস্তানে’র পরিবর্তে শুধুমাত্র ‘বাংলাদেশ’।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৬২.
কোলেস্টেরল এক ধরনের-
  1. এসিড
  2. ক্ষার
  3. অ্যালকোহল
  4. অ্যালডিহাইড
ব্যাখ্যা
কোলেস্টেরল: 
- কোলেস্টরল এক ধরনের চর্বিজাতীয়, তৈলাক্ত স্টেরয়েড যা কোষের ঝিল্লি বা (সেল মেমব্রেনে)-এ পাওয়া যায় এবং যা সব প্রাণীর রক্তে পরিবাহিত হয়। 
- কোলেস্টেরল এক ধরনের কঠিন বা অসম্পৃক্ত অ্যালকোহল। 
- রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হার্ট এ্যাটাক ইত্যাদি রোগের আশংকা বেড়ে যায়। 
-  যকৃৎ এবং মগজে এর পরিমাণ সবচেয়ে বেশি। 
- কোলেস্টেরল অন্যান্য স্নেহ পদার্থের সাথে মিশে রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে। 
- স্নেহ এবং প্রোটিনের যৌগকে লাইপোপ্রোটিন বলে। 
- স্নেহের পরিমাণের ওপর ভিত্তি করে লাইপোপ্রোটিন দুই রকম- 
যথা- 
• উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন (High Density Lipoprotein- HDL), 
• নিম্ন ঘনত্ববিশিষ্ট লাইপোপ্রোটিন (Low Density Lipoprotein- LDL)। 
- রক্তে LDL-এর পরিমাণ বেশি থাকা শরীরের জন্য ক্ষতিকর। 
 
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬৩.
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
  1. ৬.১৫ কি. মি.
  2. ৬.৫০ কি. মি.
  3. ৬ কি. মি.
  4. ৬.০৫ কি. মি.
ব্যাখ্যা
পদ্মা সেতু:
 
- পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি ছিলেন অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।
- পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু।
- এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু।
- সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে।
- এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত উত্তর-পুর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে।
- মূল সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।
- সেতুতে মোট পাইল রয়েছে ২৭২টি।
- পদ্মা সেতু তৈরি করা হয়েছে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় করে।
- পদ্মা সেতুর মোট স্প্যান ৪১টি, যার প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার।
- পদ্মা সেতুর মোট পিলার রয়েছে ৪২টি।
- পদ্মা সেতুর নেভিগেশন ক্লিয়ারেন্স ১৮.৩০ মিটার।
- ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে প্রথম স্প্যান বসানো হয়।
- ১০ ডিসেম্বর ২০২০ সালে শেষ স্প্যান বসানো হয়।
- ২৫ জুন ২০২২ সালে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
তথ্যসূত্র - ডেইলি স্টার বাংলা, জুন ২৫, ২০২২ ও যুগান্তর, ২৪ জুন ২০২২।
৬৪.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়?
  1. কুষ্টিয়া
  2. যশোর
  3. রংপুর
  4. ময়মনসিংহ
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে বিজয়:

- ১৯৭১ সালের নভেম্বর মাসে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ কমান্ড গঠিত হয়।
- ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কম্যান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা যৌথ বাহিনীর প্রধান নিযুক্ত হন।
মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের অভ্যন্তরে ক্রমশ অগ্রসর হতে থাকে।
- ফলে পাকিস্তানি সৈন্যদের পরাজয় ও আত্মসমর্পণ অনিবার্য হয়ে ওঠে।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ চুড়ান্তভাবে শেষ হবার কয়েকদিন আগেই স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াইয়ে দেশের সর্বপ্রথম শত্রুমুক্ত যশোর জেলা।
- ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর যশোর জেলা শত্রুমুক্ত।
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকাল পাঁচটা এক মিনিটে রমনা রেসকোর্সে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) যৌথ কম্যান্ডের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এবং পাকিস্তান বাহিনীর পূর্বাঞ্চলীয় কম্যান্ডের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজী পাকিস্তানের আত্মসমপ©র্ণর দলিলে স্বাক্ষর করেন।

তথ্যসূত্র - যশোর জেলার ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
৬৫.
G2C প্রক্রিয়ায় যোগাযোগ প্রতিষ্ঠিত হয়-
  1. সরকার ও সরকারের মধ্যে
  2. নাগরিক ও নাগরিকের মধ্যে
  3. ব্যবসায়ী ও সরকারের মধ্যে
  4. সরকার ও নাগরিকের মধ্যে
ব্যাখ্যা
- জিটুসি (গভর্নমেন্ট টু সিটিজেন-G2C) হচ্ছে সরকারের সাথে নাগরিক বা ব্যক্তির ক্রিয়া-প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়াকে নির্দেশ করে। 
- এই মডেলের সাহায্যে নাগরিকগণ সরকারের বিভিন্ন সুবিধাদি পেয়ে থাকে। 
 
অন্যদিকে, 
- জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট-G2G) হলো সরকারের সাথে সরকারের বা সরকারের বিভিন্ন বিভাগের মধ্যকার মিথস্ক্রিয়া। 
- জিটুই (গভর্নমেন্ট টু এমপ্লয়ি-G2E) হলো সরকারের সাথে সরকারি কর্মচারীদের ক্রিয়া-প্রতিক্রিয়াকে নির্দেশ করে। 
- জিটুবি (গভর্নমেন্ট টু ব্যবসায়ী-G2B)  হলো সরকারের সাথে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক। 
 
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৬৬.
সিলিন্ডারে যে গ্যাস বিক্রি করা হয় তা প্রধানত-
  1. বিউটেন
  2. ইথেন
  3. প্রোপেন
  4. মিথেন
ব্যাখ্যা
বিউটেন: 
- সিলিন্ডারে করে বাজারে যে গ্যাস বিক্রি করা হয় তার মূল উপাদান হলো বিউটেন, যা সাধারণ তাপমাত্রা ও চাপে গ্যাসীয় অবস্থায় থাকে। 
- কিন্তু উচ্চচাপে তরল অবস্থায় পরিবর্তিত করা হয় যা উচ্চচাপ যুক্ত আধারে সংরক্ষণ ব্যবহার ও স্থানান্তরের জন্য সুবিধাজনক। 
- বিউটেন একটি চার কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন। 
- কক্ষতাপমাত্রায় বিউটেন একটি গ্যাসীয় পদার্থ। 
- এলপিজি মূলত বিউটেন ও প্রোপেন এর সমন্বয়ে গঠিত হয়। 
 - বিউটেনের রাসায়নিক সংকেত C4H10. 
 - বিউটেনের দুটি আইসোমার বা সমাণু আছে। 
যথা- n-বিউটেন এবং আইসো বিউটেন। 
- আইসো বিউটেনের আরেকটি নাম মিথাইল প্রোপেন, এটি মূলত জ্বালানী হিসেবে ব্যবহার করা হয়। 
- এলপিজি মূলত একটি আমদানিনির্ভর পণ্য, এটি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। 
 
উৎস: দৈনিক প্রথম আলো পত্রিকা (০৩ ফেব্রুয়ারি ২০২৩)।
৬৭.
অপটিক্যাল ফাইবারে কোন আলোকীয় ঘটনা ঘটে?
  1. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
  2. সমবর্তন
  3. অপবর্তন
  4. প্রতিসরণ
ব্যাখ্যা
অপটিক্যাল ফাইবার: 
- অপটিক্যাল ফাইবার হলো একটি খুব সরু কাঁচতন্তু। 
- এটা মানুষের চুলের মতো চিকন এবং নমনীয়। 
- আলোক রশ্মিকে বহনের কাজে অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়। 
- আলোক রশ্মি যখন এই কাঁচতন্তু অর্থাৎ অপটিক্যাল ফাইবারের মধ্যে প্রবেশ করে তখন এর দেয়ালে পুনঃপুন 'পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন' ঘটতে থাকে। 
- এই প্রক্রিয়া চলতে থাকে আলোক রশ্মি কাঁচতন্তুর অপর প্রান্ত দিয়ে বের না হওয়া পর্যন্ত। 
- সাধারণত ডাক্তার মানবদেহের ভিতরের কোনো অংশ (যেমন: পাকস্থলী, কোলন ইত্যাদি) দেখার জন্য যে আলোক নলটি ব্যবহার করে এটি একগুচ্ছ অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে গঠিত। 
- এছাড়া অপটিক্যাল ফাইবার ব্যবহারের আরেকটি ক্ষেত্র হলো টেলিযোগাযোগ। 
- এতে অপটিক্যাল ফাইবার ব্যবহার করার ফলে একই সাথে অনেকগুলো সংকেত প্রেরণ করা যায়। 
- সংকেত যত দূরই যাক না কেন এর শক্তি হ্রাস পায় না। 
 
উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
৬৮.
বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমোরি থেকে তথ্য চলে যায়?
  1. RAM
  2. Secondary Storage
  3. ROM
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
- বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে RAM থেকে তথ্য চলে যায়। 
 
র‍্যাম (RAM): 
- RAM-এর পূর্ণরূপ হচ্ছে Random Access Memory. 
- র‍্যামে অত্যন্ত সহজে তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তথ্য মুছে ফেলা যায়। 
- তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায় বলে র‍্যামকে লিখন/পঠন স্মৃতিও বলা হয়। 
- কম্পিউটার চালু করার সাথে সাথেই কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা র‍্যাম স্মৃতিতে চলে আসে। 
- কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র‍্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়, তাই একে ভোলাটাইল স্মৃতি বা অস্থায়ী স্মৃতিও বলা হয়। 
 
র‍্যাম (RAM) মেমরির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য: 
১. র‍্যাম এক ধরনের ভোলাটাইল মেমরি। 
২. তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায়। 
৩. র‍্যামের তথ্য বা প্রোগ্রামকে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করে পুনরায় সংরক্ষণ করা যায়। 
৪. কম্পিউটার চালু করার সাথে সাথেই কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা র‍্যাম স্মৃতিতে চলে আসে। 
৫. বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র‍্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়। 
 
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৯.
বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় কত?
  1. ১৮৭০ মার্কিন ডলার
  2. ১০২৫ মার্কিন ডলার
  3. ২০৬৪ মার্কিন ডলার
  4. ২৭৬৫ মার্কিন ডলার
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৬৯.৮৩ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩%।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৬৫ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৫৭ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৪,৯৬৬ মিলিয়ন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৬,৭৯৪ মিলিয়ন ডলার।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৬.০৩%।
- মূল্যস্ফীতি: ৯.২৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +) ৭৬.৪%।
- দারিদ্র্যের হার ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
 
তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৭০.
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত তারিখে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?
  1. ২১ ফেব্রুয়ারি ১৯৬৯
  2. ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
  3. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
  4. ২৪ ফেব্রুয়ারি ১৯৬৯
ব্যাখ্যা
'বঙ্গবন্ধু' উপাধি:
 
- ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে এবং শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেয়া হয়। মুক্তি দেয়া হয় রাজবন্দীদেরও।
- শেখ মুজিবুর রহমানের মুক্তি লাভে ঢাকায় আনন্দের জোয়ার বয়ে যায়।
- ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দি উদ্যান) শেখ মুজিবকে 'বঙ্গবন্ধু' উপাধি দেয়া হয়।
- পাঁচ লক্ষ লোকের উপস্থিতিতে উক্ত সমাবেশে ছাত্রনেতা তোফায়েল আহমেদের প্রস্তাবনায় শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়।
- উক্ত সভাতেই ‘জয় বাংলা' স্লোগানের উদ্ভব ঘটে।
- সভায় ‘বঙ্গবন্ধু’ ছয়দফা ও এগার দফা দাবি অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।
 
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।