ব্যাখ্যা
ছত্রাক হলো বহুকোষী, অভাস্কুলার, সাইফি সমৃদ্ধ মাইসেলিয়াম গঠিত হেটেরোট্রফিক সুকেন্দ্রিক জীব যারা শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে।
ছত্রাকের বৈশিষ্ট্য:
১. ছত্রাক ক্লোরোফিলবিহীন, অসবুজ, সালোকসংশ্লেষণে অক্ষম অপুষ্পক উদ্ভিদ।
২. এরা মৃতজীবী, পরজীবী বা মিথোজীবী হিসেবে বাস করে।
৩. এরা সুকেন্দ্রিক অর্থাৎ এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস ও বিভিন্ন অঙ্গাণু বিদ্যমান।
৪. ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন (এক প্রকার জটিল পলিস্যাকারাইড) নির্মিত।
৫. ছত্রাকের সঞ্চিত খাদ্য প্রধানত গ্লাইকোজেন, তৈলবিন্দু, কখনো কখনো কিছু পরিমাণ তলিউটিন ও পারে।
৬. ছত্রাকদেহে ভাস্কুলার টিস্যু নেই।
৭. এদের জননাঙ্গ এককোষী।
৮. স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় না।
৯. হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবিস্তার হয়।
১০. জাইগোট-এ মায়োসিস হয়।
১১. অধিকাংশ ছত্রাক সদস্যই শোষণের মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে।
১২. তীব্র অভিযোজন ক্ষমতা (কতক 5°C নিম্নতাপমাত্রায় এবং কতক 50% এর উপর তাপমাত্রায় জন্মাতে)।