পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১২০
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১২০ প্রশ্ন

.
কেরী সাহেবের মুন্‌সি নামে পরিচিত ছিলেন কে?
  1. ক) উইলিয়াম কেরী
  2. খ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  3. গ) প্রমথনাথ বিশি
  4. ঘ) রামরাম বসু
সঠিক উত্তর:
ঘ) রামরাম বসু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রামরাম বসু
ব্যাখ্যা
ফোর্ট উইলিয়ম কলেজ ফোর্ট উইলিয়মের অভ্যন্তর ভাগে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলী কর্তৃক ১৮০০ সালে প্রতিষ্ঠিত প্রাচ্যবিষয়ক একটি প্রশিক্ষণ কেন্দ্র।
- কলেজের বাঙালি শিক্ষকদের মধ্যে সর্বাপেক্ষা বিখ্যাত ছিলেন রামরাম বসু, তারিণীচরণ মিত্র ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 
- কেরী সাহেবের মুনশি হিসাবে খ্যাত ছিলেন রামরাম বসু
- তিনি উলিয়াম কেরীকে (১৭৯৩ থেকে ১৭৯৬ পর্যন্ত) বাংলা ভাষা সেখান। 
- রামরাম বসু রচিত বাংলা ভাষায় প্রথম মুদ্রিত মৌলিক গ্রন্থ - প্রতাপাদিত্যচরিত্র (১৮০১)।
- রামরাম বসুর আরো একটি গ্রন্থ হচ্ছে - লিপিমালা (১৮০২)।

প্রমথনাথ বিশি রচিত উপন্যাস- কেরি সাহেবের মুন্সী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
রাজা রামমোহন রায় সম্পাদিত পত্রিকা নয় কোনটি?
  1. ক) ব্রাহ্মন সেবধি
  2. খ) তুহফাৎউল মুয়াহ্‌হিদ্দীন
  3. গ) সম্বাদ কৌমুদী
  4. ঘ) মিরাৎ-উল-আখবার
সঠিক উত্তর:
খ) তুহফাৎউল মুয়াহ্‌হিদ্দীন
উত্তর
সঠিক উত্তর:
খ) তুহফাৎউল মুয়াহ্‌হিদ্দীন
ব্যাখ্যা
রাজা রামমোহন রায় সম্পাদিত পত্রিকা
- ব্রাহ্মন সেবধি (১৮২১) 
- সম্বাদ কৌমুদী (১৮২১) 
- মিরাৎ-উল-আখবার (১৮২২)  

আরবি ও পারসি ভাষায় লিখিত তাঁর প্রথম রচনা তুহফাৎউল মুয়াহ্‌হিদ্দীন। 
- প্রকাশিত হয় ১৮০৩ সালে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বাংলা সাহিত্যে সবচেয়ে প্রাচীন ধারা কোনটি ?
  1. ক) ধাঁধাঁ
  2. খ) পুঁথি
  3. গ) বচন
  4. ঘ) গান
সঠিক উত্তর:
ঘ) গান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গান
ব্যাখ্যা
চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন।
- চর্যাপদ গানের সংকলন। 
- চর্যাপদ হলো বৌদ্ধ সিদ্ধাচার্যদের রচিত সাধন সংগীত। 
- ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায়  হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর  পুথি আবিষ্কার করেন। তাঁরই সম্পাদনায় সাড়ে ৪৬টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে  বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়।
- তিনি পুথির সূচনায় একটি  সংস্কৃত শ্লোক থেকে নামের যে ইঙ্গিত পান তাতে এটি চর্যাশ্চর্যবিনিশ্চয় নামেও পরিচিত হয়।
- তবে সংক্ষেপে এটি ‘বৌদ্ধগান ও দোহা’ বা ‘চর্যাপদ’ নামেই অভিহিত হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
নিম্নের কোন শব্দে র-ফলার প্রয়োগ ঘটেছে?
  1. ক) মর্ম
  2. খ) মৃদু
  3. গ) তাম্র
  4. ঘ) ক ও গ
সঠিক উত্তর:
ঘ) ক ও গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও গ
ব্যাখ্যা
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার এবং ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। 
- 'র' ফলা ব্যঞ্জনবর্ণের পরে হলে তা লিখতে হয় নিচে যেমন 'ম্র'।
অন্যদিকে,
'র' ফলা ব্যঞ্জনবর্ণের আগে হলে তা লিখতে হয় উপরে। ব্যঞ্জনটির মাথায় (রেফ্‌) দিয়ে (র্ম)।

- 'মৃদু' শব্দে  ম এর সাথে ঋ-কার যুক্ত হয়েছে (মৃ)।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
সুস্পষ্ট সন তারিখযুক্ত মনসামঙ্গল কাব্যের প্রথম রচয়িতা কে?
  1. ক) কানা হরিদত্ত
  2. খ) বিপ্রদাস পিপিলাই
  3. গ) বিজয় গুপ্ত
  4. ঘ) নারায়ন দেব
সঠিক উত্তর:
গ) বিজয় গুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) বিজয় গুপ্ত
ব্যাখ্যা
সুস্পষ্ট সন তারিখযুক্ত মনসামঙ্গল কাব্যের প্রথম রচয়িতা বিজয় গুপ্ত। 
- বিজয় গুপ্ত (১৫ শতক)  মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি।
- পদ্মাপুরাণ নামক মনসামঙ্গল কাব্য রচনা করে তিনি মঙ্গলকাব্যের ইতিহাসে অমর হয়ে আছেন।
- তাঁর কাব্যের ভণিতা থেকে কাব্য রচনার কাল পাওয়া যায় ১৪৯৪ খ্রিষ্টাব্দ।

- মনসামঙ্গলের  আদি কবি  কানা হরিদত্ত, কিন্তু তাঁর গ্রন্থ পাওয়া যায়নি।
- মনসামঙ্গলের অন্যতম শ্রেষ্ঠ কবি নারায়ন দেব। নারায়ন দেবের কাব্যের নাম পদ্মাপুরাণ। 
- বিজয়গুপ্তের প্রায় সমসাময়িক বিপ্রদাস পিপিলাই। তাঁর রচিত কাব্যের নাম মনসা বিজয়। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।
.
'উৎকোচ' শব্দে 'উৎ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) ঊর্ধ্বমুখিতা
  2. খ) আতিশয্য
  3. গ) প্রস্তুতি
  4. ঘ) অপকর্ষ
সঠিক উত্তর:
ঘ) অপকর্ষ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অপকর্ষ
ব্যাখ্যা
বিভিন্ন অর্থে  'উৎ' উপসর্গটির ব্যবহার - 
- ঊর্ধ্বমুখিতা - উন্নতি, উত্তোলন ।
- আতিশয্য - উত্তপ্ত, উৎফুল্ল ।
- প্রস্তুতি - উৎপাদন, উচ্চারণ ।
- অপকর্ষ - উৎকোচ, উচ্ছৃঙ্খল ।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত পত্রসংকলনের নাম কী?
  1. ক) রাশিয়ার চিঠি
  2. খ) বাঁধন হারা
  3. গ) জাভাযাত্রীর পত্র
  4. ঘ) পঞ্চভূতের ডায়রি
সঠিক উত্তর:
গ) জাভাযাত্রীর পত্র
উত্তর
সঠিক উত্তর:
গ) জাভাযাত্রীর পত্র
ব্যাখ্যা
'জাভাযাত্রীর পত্র' রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত পত্রসংকলন। 
- এটি প্রকাশিত হয় ১৯২৬ সালে। 
- দক্ষিণপূর্ব এশিয়ায় ভ্রমণকালে রবীন্দ্রনাথ এই পত্রগুলো লিখেছেন। 
- তবে ব্যক্তিগত পত্র বলতে যা বোঝায় এগুলি তা না। 
- নতুন দেশের মানুষ ও সমাজ সম্পর্কে, পথচলাকালীন কবির নানা চিন্তার প্রকাশঘটেছে এখানে। 

- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভ্রমণ কাহিনি - রাশিয়ার চিঠি
- বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস কাজী নজরুল ইসলাম রচিত ‘বাঁধন-হারা' (১৯২৭)
- 'পঞ্চভূত' (১৮৯৭) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি প্রবন্ধগ্রন্থ। এই প্রবন্ধগুলি সাধনা পত্রিকায় 'পঞ্চভূতের ডায়রি' নামে ছাপা হয়। 


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
Extract শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) সৌরভ
  2. খ) উদ্ধৃতি
  3. গ) বিবৃতি
  4. ঘ) ছেদ অংশ
সঠিক উত্তর:
খ) উদ্ধৃতি
উত্তর
সঠিক উত্তর:
খ) উদ্ধৃতি
ব্যাখ্যা
Extract শব্দের সঠিক পারিভাষিক শব্দ - উদ্ধৃতি, উদ্ধৃতাংশ, নির্যাস। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
.
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কর্তৃক সৃষ্ট গোয়েন্দা চরিত্র কোনটি?
  1. ক) ফেলুদা
  2. খ) ব্যোমকেশ বক্সী
  3. গ) কাকাবাবু
  4. ঘ) বাটুল
সঠিক উত্তর:
খ) ব্যোমকেশ বক্সী
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যোমকেশ বক্সী
ব্যাখ্যা
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রসিদ্ধতম সৃষ্টি হল সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী।
- ১৯৩২- এ 'পথের কাঁটা' উপন্যাসের মধ্য দিয়ে ব্যোমকেশের আত্মপ্রকাশ। 

শরদিন্দু বন্দ্যোপাধ্যায় (১৮৯৯-৯৭০)
- তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক।
- তাঁর জন্ম উত্তরপ্রদেশের জৌনপুর শহরে নিজ মাতুলালয়ে।

তাঁর ব্যোমকেশ বক্সী সিরিজ
- ব্যোমকেশের ডায়েরী
- ব্যোমকেশের কাহিনী
- ব্যোমকেশের গল্প
- দুর্গরহস্য 
- চিড়িয়াখানা
- আদিম রিপু
- বহ্নি-পতঙ্গ
- সসেমিরা
- কহেন কবি কালিদাস 
- ব্যোমকেশের ছ'টি 
- ব্যোমকেশের ত্রিনয়ন ইত্যাদি 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
১০.
একুশের প্রভাতফেরীর প্রথম গানের রচয়িতা কে?
  1. ক) আ ন ম গাজীউল হক
  2. খ) আলতাফ মাহমুদ
  3. গ) মোশারেফ উদ্দিন আহমেদ
  4. ঘ) হাসান হাফিজুর রহমান
সঠিক উত্তর:
গ) মোশারেফ উদ্দিন আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
গ) মোশারেফ উদ্দিন আহমেদ
ব্যাখ্যা
১৯৫৩ সালের প্রথম শহিদ দিবসের প্রথম প্রচাতফেরীতে গাওয়া গান হলো- 
"মৃত্যুকে যারা তুচ্ছ করিল
ভাষা বাচাবার তরে
আজিকে স্মরিও তারে"
- গানটির রচয়িতা প্রকৌশলী মোশারেফ উদ্দিন আহমেদ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
আরাকান রাজসভার কবি ছিলেন না কে?
  1. ক) বিদ্যাপতি
  2. খ) মাগন ঠাকুর
  3. গ) আলাওল
  4. ঘ) দৌলত কাজী
সঠিক উত্তর:
ক) বিদ্যাপতি
উত্তর
সঠিক উত্তর:
ক) বিদ্যাপতি
ব্যাখ্যা
আরাকানে বাংলা সাহিত্য  মধ্যযুগের অন্তিম পর্বে বঙ্গদেশের সীমান্তবর্তী স্বাধীন ও অর্ধস্বাধীন রাজাদের রাজসভায় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য চর্চা হয়।  - আরাকানি রাজগণ বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতিদ্বারা প্রভাবিত ছিলেন।
- তাই বাংলা ভাষা ও সাহিত্য উল্লেখযোগ্যভাবে তাঁদের পৃষ্ঠপোষকতা লাভ করে। 
- আরাকান রাজসভার উৎসাহ ও পৃষ্ঠপোষকতায় যাঁরা কাব্যচর্চা করেন তাঁদের মধ্যে  দৌলত কাজী (আনু. ১৬০০-১৬৩৮) প্রাচীনতম। 
- বাঙালি মুসলমান কবিদের মধ্যে আলাওল সর্বাধিক প্রসিদ্ধ। তাঁর মতো বহুগ্রন্থ প্রণেতা ও পন্ডিত কবি মধ্যযুগে বিরল। তিনি আরাকানের প্রধানমন্ত্রী কোরেশী মাগন ঠাকুরের (আনু. ১৬০০-১৬৬০) আশ্রয়ে থেকে কাব্যচর্চা শুরু করেন।
- আরাকানের অন্যান্য কবি হচ্ছেন:
- মরদন (আনু. ১৬০০-১৬৪৫),
- মাগন ঠাকুর প্রমুখ। 
- শমশের আলী
- আবদুল করীম খোন্দকার

বিদ্যাপতি (আনু. ১৩৭৪-১৪৬০)  বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার।
-  বংশপরম্পরায় তাঁরা মিথিলার রাজপরিবারে উচ্চপদে চাকরি করতেন।
- বিদ্যাপতি নিজেও মিথিলারাজ দেবসিংহ ও শিবসিংহের সভাসদ ছিলেন।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
১২.
বাংলা একাডেমি প্রকাশিত আঞ্চলিক অভিধানের প্রধান সম্পাদক ছিলেন কে?
  1. ক) মুহম্মদ এনামুল হক
  2. খ) মুহম্মদ শহীদুল্লাহ
  3. গ) জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
  4. ঘ) চন্দ্রকুমার দে
সঠিক উত্তর:
খ) মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
খ) মুহম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা
বাংলা একাডেমি প্রকাশিত আঞ্চলিক অভিধানের প্রধান সম্পাদক ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫ - ১৯৬৯)। 
তার অন্যান্য সংকলিত ও সম্পাদিত গ্রন্থ:
- পদ্মাবতী,
- প্রাচীন ধর্মগ্রন্থে শেষ নবী,
- গল্প সংকলন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) সন্ধি-বিচ্ছেদ
  2. খ) সন্নিকৃষ্ট-নিকৃষ্ট
  3. গ) হর্ষ-হরিষ
  4. ঘ) হলাহল-সুধা
সঠিক উত্তর:
ঘ) হলাহল-সুধা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হলাহল-সুধা
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দযুগল সমূহ- 
- হলাহল-সুধা/ অমৃত
- হর্ষ/হরিষ - বিষাদ
- সন্নিকৃষ্ট - বিপ্রকৃষ্ট 
- সন্ধি - বিগ্রহ/বিবাদ

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৪.
'মধুমালতী' নামক প্রণয়কাব্যের রচয়িতা কে?
  1. ক) সৈয়দ হামজা
  2. খ) ফকির গরীবুল্লাহ
  3. গ) সাবিরিদ খান
  4. ঘ) শাহ মুহাম্মদ সগীর
সঠিক উত্তর:
ক) সৈয়দ হামজা
উত্তর
সঠিক উত্তর:
ক) সৈয়দ হামজা
ব্যাখ্যা
'মধুমালতী' নামক প্রণয়কাব্যের রচয়িতা সৈয়দ হামজা। 
- পুথি সাহিত্যের ধারায় ফকির গরীবুল্লাহর অনুসারী হিসেবে সৈয়দ হামজার আবির্ভাব। 
- পশ্চিমবঙ্গের হুগলি জেলার ভুরশুট পরগনার উদনা গ্রামে সৈয়দ হামজার পৈতৃক নিবাস ছিল।
- অল্প বয়সে সৈয়দ হামজার কবি-প্রতিভার স্ফুরণ ঘটে।
- তিনি  পাঁচালী ও হেঁয়ালি জাতীয় ছড়া রচনার মাধ্যমে কাব্যচর্চা শুরু করেন।
- তাঁর প্রথম কাব্য মধুমালতী (১৭৮৮) সামান্য আঞ্চলিকতা ছাড়া শুদ্ধ সাহিত্যিক বাংলায় রচিত।
- হিন্দিতে কুতবন ও মনঝন এবং বাংলায় মুহম্মদ কবির পূর্বেই রোম্যান্সধর্মী এ কাব্য রচনা করেন।
- এর কাহিনি অলৌকিকতায় পূর্ণ হলেও মানুষের ধর্ম, সমাজ, নীতি, আচার, সংস্কার ইত্যাদি উপেক্ষিত হয়নি।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।
১৫.
নঞ তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি?
  1. ক) পকেটমার
  2. খ) চাবাগান
  3. গ) বেহায়া
  4. ঘ) ভোজন পটু
সঠিক উত্তর:
গ) বেহায়া
উত্তর
সঠিক উত্তর:
গ) বেহায়া
ব্যাখ্যা
না বাচক নঞ অব্যয় ( না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয় তাঁকে নঞ তৎপুরুষ সমাস বলে। 
যেমন:
নয় সুখ = অসুখ
নয় উচিত = অনুচিত 
নেই বিশ্বাস = অবিশ্বাস 
নেই মিল = অমিল 
নেই হায়া = বেহায়া ইত্যাদি। 

পকেট মারে যে = পকেটমার = উপপদ তৎপুরুষ সমাস। 
চায়ের বাগান = চাবাগান = ষষ্ঠী তৎপুরুষ সমাস।
ভোজনে পটু = ভোজন পটু = সপ্তমী তৎপুরুষ সমাস।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
নিচের কোনটি শব্দ গঠনের প্রক্রিয়া?
  1. ক) সমাস
  2. খ) উপসর্গ
  3. গ) প্রত্যয়
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
বাংলা শব্দের গঠন বিবেচনা করলে দেখা যায় যে, মূলত তিনভাবে বাংলা শব্দ গঠিত হতে পারে। 
সেগুলো হলো- 
- উপসর্গ যোগে, 
- প্রত্যয় যোগে ও
- যৌগিকরণ বা সমাসের মাধ্যমে। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
'বিষাদ-সিন্ধু' উপন্যাসটি কতটি পর্বে সম্পন্ন হয়েছে?
  1. ক) ৩
  2. খ) ৫
  3. গ) ৭
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
ক) ৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩
ব্যাখ্যা
মীর মশাররফ হোসেনের বিখ্যাত উপন্যাস 'বিষাদ-সিন্ধু'। 
- তাঁর খ্যাতি মূলত এই গ্রন্থটির জন্যই। 
- 'বিষাদ-সিন্ধু' একটি ইতিহাস আশ্রিত উপন্যাস। 
- উপন্যাসটি ৩ টি পর্বে সম্পন্ন হয়েছে। 
সেগুলো হচ্ছে:
- মহরম পর্ব্ব (১৮৮৫)
- উদ্ধার পর্ব্ব (১৮৮৭)
- এজিদ-বধ পর্ব্ব (১৮৯১)
- বিষাদ সিন্ধু উপন্যাসের চরিত্র: ইয়াজিদ, ইমাম হোসেন, মাওয়ান, ইমাম হাসান, জোবেদা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
ক্রিয়ামূল বা ধাতুর সাথে কী যুক্ত হয়ে ক্রিয়া পদ গঠিত হয়?
  1. ক) প্রত্যয়
  2. খ) অনুসর্গ
  3. গ) বিভক্তি
  4. ঘ) উপসর্গ
সঠিক উত্তর:
গ) বিভক্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) বিভক্তি
ব্যাখ্যা
বাক্যে উদ্দেশ্য বা কর্তা কী করে বা কর্তার কী ঘটে বা হয় তাঁকে নির্দেশ করে যে পদ তাকে ক্রিয়া পদ বলে। 
যেমন: 
রাজীব খেলছে। 
বৃষ্টি হতে পারে

ক্রিয়ামূল বা ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া পদ গঠিত হয়। 

যেমন -
পড়্‌ + ই = পড়ি,
পড়্‌ + এ = পড়ে,
পড়্‌ + ছে = পড়ছে,
পড়্‌ + বে = পড়বে 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১৯.
'উপধি' শব্দের অর্থ কী?
  1. ক) খেতাব
  2. খ) সৌহার্দ পূর্ণ আচরণ
  3. গ) বন্ধুত্ব
  4. ঘ) কপটতা
সঠিক উত্তর:
ঘ) কপটতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কপটতা
ব্যাখ্যা
উপধি (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃত প্রত্যয় = উপ+√ধা + ই
অর্থ: ছল, চাতুরী, কপটতা। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২০.
Allah helps those that help themselves. What kind of pronoun is the word 'that'?
  1. ক) Relative Pronoun
  2. খ) Personal Pronoun
  3. গ) demonstrative Pronoun
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
ক) Relative Pronoun
উত্তর
সঠিক উত্তর:
ক) Relative Pronoun
ব্যাখ্যা
Allah helps those that help themselves.
- যারা নিজেদের সাহায্য করে আল্লাহ তাদের সাহায্য করেন।

That যখন যে, যা, যারা, যেগুলো অর্থে ব্যবহৃত হয় তখন সেটি Relative pronoun.
আবার That যখন ঐ, ওটা অর্থে ব্যবহৃত হয় তখন সেটি Demonstrative pronoun.
২১.
In which sentence is the word 'Little' used as an adverb?
  1. ক) There is little danger in going there.
  2. খ) He was a little boy then.
  3. গ) Man wants but little he gets.
  4. ঘ) He eats very little.
সঠিক উত্তর:
ঘ) He eats very little.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) He eats very little.
ব্যাখ্যা
- There is little danger in going there. 
এখানে noun - danger কে modify করেছে বলে little adjective  হিসেবে ব্যবহৃত হয়েছে। 

- He was a little boy then.                                          
এখানে noun - boy কে modify করেছে বলে little adjective  হিসেবে ব্যবহৃত হয়েছে। 

- Man wants but little he gets.
little (অল্প কিছু) gets verb এর Object হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই এখানে এটি Pronoun হিসেবে ব্যবহৃত হয়েছে।

- He eats very little
এখানে verb - eat কে modify করার কারণে little adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।
২২.
His is a great ideal for which he can die. The underlined word is used as -
  1. ক) an adjective
  2. খ) an adverb
  3. গ) a pronoun
  4. ঘ) The word is wrongly used
সঠিক উত্তর:
গ) a pronoun
উত্তর
সঠিক উত্তর:
গ) a pronoun
ব্যাখ্যা
His এখানে Double Possessive. আর Double Possessive – Pronoun হয়ে থাকে। এখানে his অর্থ his ideal.

His বা its কোনো Noun কে Modify না করলে তা Pronoun হিসেবে ব্যবহৃত হয়। যেমন- প্রদত্ত বাক্যে his.

আবার his বা its কোনো noun কে modify করলে তা adjective এ পরিণত হয়। যেমন- His father died in the war.
২৩.
The offer is alluring. Here 'alluring' is -
  1. ক) A gerund
  2. খ) A participle
  3. গ) An infinitive
  4. ঘ) A finite verb
সঠিক উত্তর:
খ) A participle
উত্তর
সঠিক উত্তর:
খ) A participle
ব্যাখ্যা
প্রদত্ত বাক্যে ‘alluring’ শব্দটি noun ‘offer’ কে modify করছে, অর্থাৎ adjective এর কাজ করছে। Verb + ing যখন adjective এর কাজ করে তখন তাকে participle বলে।

** Subject + be verb + verb+ing এ রকম Structure এ আসা verb+ing খুবই Confusing. লক্ষ্য রাখতে হবে–
a) Verb+ing যদি চলমান কোন কাজকে নির্দেশ করে, তখন সেটা Continuous Tense এর মূল Verb. যেমন- The exam is running.
b) Verb+ing যদি Subject এর কোন বৈশিষ্ট্য বর্ণনা করে, তখন সেটা Adjective. যেমন- The offer is alluring. Education is enlightening.
c) Verb+ing যদি Subject এর পরিচয় প্রদান করে, বা Health is wealth. এর মত ‘‘এটাই সেটা” এ রকম অর্থ প্রদান করে, তখন সেটা Noun হয়। যেমন- Reading is understanding. Silence is accepting. Sharing is caring.
২৪.
My belief is that we can survive the situation. The underlined phrase is a/an -
  1. ক) Noun phrase
  2. খ) Adjective phrase
  3. গ) Verb phrase
  4. ঘ) Adverbial phrase
সঠিক উত্তর:
ক) Noun phrase
উত্তর
সঠিক উত্তর:
ক) Noun phrase
ব্যাখ্যা
এখানে Subjective complement হিসেবে noun phrase হবে।

Complement বলতে বোঝায় বাক্যের অর্থ সম্পূর্ণ করতে Subject বা Object সম্পর্কে উদ্ভূত “কী” প্রশ্নের উত্তরকে।
Complement দুই ধরনের হয় –
i) Subjective Complement:
Beauty is truth.
My belief is that we can survive the situation.

ii) Objective Complement:
We made him captain.

** আরেকটা বিষয় মনে রাখতে হবে, Word/ Phrase যখন Complement হিসেবে ব্যবহৃত হয়, তখন তা Noun বা Adjective যে কোনটি হতে পারে।
কিন্তু Clause হিসেবে Complement সব সময় Noun Clause হিসেবেই ব্যবহৃত হয়।
২৫.
I did it of my own choice. What type of phrase is the underlined one?
  1. ক) Phrase Preposition
  2. খ) Adjective phrase
  3. গ) Adverb phrase
  4. ঘ) Both ক & গ
সঠিক উত্তর:
গ) Adverb phrase
উত্তর
সঠিক উত্তর:
গ) Adverb phrase
ব্যাখ্যা
• did - Verb কে Modify করার কারণে phrase টি Adverb Phrase.

• Phrase preposition হচ্ছে কয়েকটি Word মিলে যদি একটি Preposition এর কাজ করে।

• তবে, এটি একটি Prepositional Phrase ও বটে। Prepositional Phrase হচ্ছে যে Phrase - Preposition দিয়ে শুরু হয়, তবে সেটি Adjective বা Adverb হিসেবে কাজ করতে পারে।
২৬.
Fill in the gap:
When the gunpowder _____, the fire ignites.
  1. ক) rubs
  2. খ) is rubbed
  3. গ) rubbed
  4. ঘ) was rubbed
সঠিক উত্তর:
খ) is rubbed
উত্তর
সঠিক উত্তর:
খ) is rubbed
ব্যাখ্যা
When দ্বারা যুক্ত দুটি clause-এর result clause টি present indefinite tense-এ হলে, when clause টিও present indefinite tense হবে।
তাছাড়া এটি Universal truth হিসেবেও Present Indefinite Tense হবে।
আর প্রথম clause টি যেহেতু passive sense প্রকাশ করছে তাই শূন্যস্থানে is rubbed হবে৷
২৭.
Walk carefully lest ________.
  1. ক) you should not sprain your leg
  2. খ) you will sprain your leg
  3. গ) you should sprain your leg.
  4. ঘ) you will be sprained your leg
সঠিক উত্তর:
গ) you should sprain your leg.
উত্তর
সঠিক উত্তর:
গ) you should sprain your leg.
ব্যাখ্যা
Lest এর পরের অংশে Subject + should/might + base form of the verb বসে।
Lest = যাতে না, যেহেতু এটা নিজেই negative তাই এর পর কোনো negative word (no/ not/ never) বসে না।

Walk carefully lest you should sprain your leg.
- সাবধানে হাঁটুন যাতে আপনার পা মচকে না যায়।
২৮.
Della feels that her husband is better than all other husbands in the world. (Make it superlative)
  1. ক) Della feels that her husband is the best husbands in the world.
  2. খ) Della feels that her husband is the best husband in the world.
  3. গ) Della feels that her husband is one of the best husbands in the world.
  4. ঘ) Della feels that no other husband is as best as her husband in the world.
সঠিক উত্তর:
খ) Della feels that her husband is the best husband in the world.
উত্তর
সঠিক উত্তর:
খ) Della feels that her husband is the best husband in the world.
ব্যাখ্যা
Than all other/ than any other থাকলে the + Superlative Degree + Singular Noun বসে।
সে আনুসারে সঠিক উত্তর - Della feels that her husband is the best husband in the world.
২৯.
Choose the correct spelling:
  1. ক) Calendar
  2. খ) Calender
  3. গ) Colander
  4. ঘ) All of these
সঠিক উত্তর:
ঘ) All of these
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All of these
ব্যাখ্যা
Calendar (noun) 
(১) বর্ষপঞ্জি, গোষ্ঠীবিশেষের পক্ষে গুরুত্বপূর্ণ তারিখের তালিকা: the academic calendar; the Christian calendar. (২) কালগণনার পদ্ধতি

Calender (noun, verb)
ইস্ত্রি; ইস্ত্রি করা।

Colander, Cullender (noun)
(রান্নার কাজে চাল, সবজি ইত্যাদি ধোয়ার পর জল ঝরানোর উদ্দেশ্যে ব্যবহৃত) চালুনি; ঝাঁজরি।

Source: Accessible Dictionary by Bangla Academy
৩০.
'Down to earth' means -
  1. ক) Practical and realistic.
  2. খ) A poor chance.
  3. গ) Have an argument.
  4. ঘ) To be very healthy and strong.
সঠিক উত্তর:
ক) Practical and realistic.
উত্তর
সঠিক উত্তর:
ক) Practical and realistic.
ব্যাখ্যা
Down to earth

English Meaning: with no illusions or pretensions; practical and realistic.
Bangla Meaning: নিরহঙ্কারী, মোহমুক্ত ও বাস্তববাদী

Ex. Sentence: The players like the coach because he’s down-to-earth and honest with them..
Bangla Meaning: খেলোয়াড়েরা তাদের কোচের মতই নিরহংকারী, মোহমুক্ত ও বাস্তববাদী চরিত্রের।

Source: Live MCQ Lecture
৩১.
Synonym of the word 'Converge' is -
  1. ক) Leave
  2. খ) Courtesy
  3. গ) Conceal
  4. ঘ) Unite
সঠিক উত্তর:
ঘ) Unite
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Unite
ব্যাখ্যা
Converge (verb intransitive)
English Meaning: To move toward the same point and come closer together or meet.
Bangla Meaning: Converge (at/on/upon) একই বিন্দু অভিমুখী হওয়া এবং একই বিন্দুতে এসে মিলিত হওয়া; সমকেন্দ্রাভিমুখী বা সমকেন্দ্রী হওয়া: Freedom fighters of all areas converged on Dhaka.

Synonyms: Coincide (যুগপৎ সংঘটিত হওয়া), Join (মিলিত বা সংযুক্ত করা), Unite (মেলা বা মেলানো).
Antonyms: Separate (বিচ্ছিন্ন করা বা হওয়া), Diverge (নির্দিষ্ট কেন্দ্র থেকে বিভিন্ন কেন্দ্রে ছড়িয়ে পড়া), Leave (কোনো স্থান ত্যাগ করে যাওয়া).

----------------------
Courtesy - শিষ্টাচার।
Conceal - গোপন করা।

Source: Live MCQ Lecture
৩২.
Among the literary periods given below which one is the last?
  1. ক) The Augustan Period
  2. খ) The Restoration Period
  3. গ) The Edwardian Period
  4. ঘ) The Commonwealth Period
সঠিক উত্তর:
গ) The Edwardian Period
উত্তর
সঠিক উত্তর:
গ) The Edwardian Period
ব্যাখ্যা

The Augustan Period was from 1700 - 1745.
The Restoration Period was from 1660 - 1700.
The Edwardian Period was from 1901 - 1910.
The Commonwealth Period was from 1649 - 1660.

So, among the literary periods The Edwardian Period is the last one.
The Edwardian Period belongs to The Modern Period.
The Restoration Period and The Augustan Period belong to The Neo-Classical Period.
The Commonwealth Period belongs to The Renaissance Period.

Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman.

৩৩.
Who was the predecessor to Shakespeare?
  1. ক) Christopher Marlowe
  2. খ) John Donne
  3. গ) Andrew Marvell
  4. ঘ) John Milton
সঠিক উত্তর:
ক) Christopher Marlowe
উত্তর
সঠিক উত্তর:
ক) Christopher Marlowe
ব্যাখ্যা
Christopher Marlowe:
- Christopher Marlowe, (baptized Feb. 26, 1564, Canterbury, Kent, Eng.—died May 30, 1593, Deptford, near London)
- He was the greatest dramatist before Shakespeare.
 - Elizabethan poet and Shakespeare’s most important predecessor in English drama, who is noted especially for his establishment of dramatic blank verse. 

Notable Works: 
- Doctor Faustus,
- The Jew of Malta,
- Tamburlaine the Great
- Dido, 
- Queen of Carthage” 
- Edward II

Source: Britannica.com
৩৪.
'The Definition of Love' is written by -
  1. ক) Adrew Marvell
  2. খ) Charles Dickens
  3. গ) Jane Austen
  4. ঘ) John Dryden
সঠিক উত্তর:
ক) Adrew Marvell
উত্তর
সঠিক উত্তর:
ক) Adrew Marvell
ব্যাখ্যা
• Andrew Marvell was an English metaphysical poet, satirist and politician.
• His notable works:
- To His Coy Mistress,
- The Definition of Love,
- The Rehearsal Transpros’d
- The Garden etc.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Encyclopedia of Britannica.

-------------------------
The Definition of Love
BY ANDREW MARVEL

My love is of a birth as rare
As ’tis for object strange and high;
It was begotten by Despair
Upon Impossibility.
Magnanimous Despair alone
Could show me so divine a thing
Where feeble Hope could ne’er have flown,
But vainly flapp’d its tinsel wing
৩৫.
"Busy old fool, unruly sun,
 Why dost thou thus,
Through windows, and through curtains call on us?" These lines are written by -
  1. ক) Lord Alfred Tennyson
  2. খ) Charles Lamb
  3. গ) John Donne
  4. ঘ) William Wordsworth
সঠিক উত্তর:
গ) John Donne
উত্তর
সঠিক উত্তর:
গ) John Donne
ব্যাখ্যা
These lines are written by John Donne in his poem 'The Sun Rising'
- John Donne is a leading English poet of the Metaphysical school and dean of St. 
- Donne is often considered the greatest love poet in the English language.
- He is also noted for his religious verse and treatises and for his sermons, which rank among the best of the 17th century.

----------------------
The Sun Rising 
BY JOHN DONNE
 
Busy old fool, unruly sun,
 Why dost thou thus,
Through windows, and through curtains call on us?
Must to thy motions lovers' seasons run?
 Saucy pedantic wretch, go chide
 Late school boys and sour prentices,
 Go tell court huntsmen that the king will ride,
 Call country ants to harvest offices,
Love, all alike, no season knows nor clime,
Nor hours, days, months, which are the rags of time.

 Thy beams, so reverend and strong
 Why shouldst thou think?
I could eclipse and cloud them with a wink,
But that I would not lose her sight so long;
 If her eyes have not blinded thine,
 Look, and tomorrow late, tell me,
 Whether both th' Indias of spice and mine
 Be where thou leftst them, or lie here with me.
Ask for those kings whom thou saw'st yesterday,
And thou shalt hear, All here in one bed lay.

 She's all states, and all princes, I,
 Nothing else is.
Princes do but play us; compared to this,
All honor's mimic, all wealth alchemy.
 Thou, sun, art half as happy as we,
 In that the world's contracted thus.
 Thine age asks ease, and since thy duties be
 To warm the world, that's done in warming us.
Shine here to us, and thou art everywhere;
This bed thy center is, these walls, thy sphere.


Source: poetryfoundation
৩৬.
Which Play is written by Ben Jonson?
  1. ক) Every Man in His Humor
  2. খ) The Silent Women
  3. গ) The Alchemist
  4. ঘ) All of these
সঠিক উত্তর:
ঘ) All of these
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All of these
ব্যাখ্যা
Ben Jonson, byname of Benjamin Jonson is an English Stuart dramatist, lyric poet, and literary critic.
He is generally regarded as the second most important English dramatist, after William Shakespeare, during the reign of James I.

His notable Works:
• Bartholomew Fair
• Catiline
• Cynthia’s Revels
• Epicœne; or, The Silent Woman
• Every Man in His Humour
• Every Man out of His Humour
• Sejanus
The Alchemist
• The Masque of Blackness
• The Poetaster
• Timber: or, Discoveries
• Volpone

[Source: Britannica]
৩৭.
"Eternal Passion!
Eternal Pain!" - These Lines are written by -
  1. ক) Lord Byron
  2. খ) G.B. Shaw
  3. গ) Mathew Arnold
  4. ঘ) W. Shakespeare
সঠিক উত্তর:
গ) Mathew Arnold
উত্তর
সঠিক উত্তর:
গ) Mathew Arnold
ব্যাখ্যা
"Eternal passion!
Eternal pain!"
- These Lines are written by Mathew Arnold in his poem Philomela.

Mathew Arnold (1822-88):
He was a poet and a critic. Mostly known for his strong moral voice. He was a professor of poetry at Oxford University.

Best works:
- Dover Beach: (Poem)
- The Scholar Gypsy
- Essays in Criticism
- Culture and anarchy
- Rugby Chapel. (Elegy, written in memoriam of his father)
- Sohrab and Rustum (Inspired by and retold from the epic Shahnama, written By Ferdousi)

--------------------------
Philomela

BY MATTHEW ARNOLD

Hark! ah, the nightingale—
The tawny-throated!
Hark, from that moonlit cedar what a burst!
What triumph! hark!—what pain!

O wanderer from a Grecian shore,
Still, after many years, in distant lands,
Still nourishing in thy bewilder'd brain
That wild, unquench'd, deep-sunken, old-world pain—

Say, will it never heal?
And can this fragrant lawn
With its cool trees, and night,
And the sweet, tranquil Thames,
And moonshine, and the dew,
To thy rack'd heart and brain
Afford no balm?

Dost thou to-night behold,
Here, through the moonlight on this English grass,
The unfriendly palace in the Thracian wild?
Dost thou again peruse
With hot cheeks and sear'd eyes
The too clear web, and thy dumb sister's shame?
Dost thou once more assay
Thy flight, and feel come over thee,
Poor fugitive, the feathery change
Once more, and once more seem to make resound
With love and hate, triumph and agony,
Lone Daulis, and the high Cephissian vale?
Listen, Eugenia—
How thick the bursts come crowding through the leaves!
Again—thou hearest?
Eternal passion!
Eternal pain!

Source: Poetryfoundation
৩৮.
A short comment or speech that a character delivers directly to the audience, or to himself, while other actors on the stage appear not to hear is called -
  1. ক) Allusion
  2. খ) Canto
  3. গ) Fantasy
  4. ঘ) Aside
সঠিক উত্তর:
ঘ) Aside
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Aside
ব্যাখ্যা
Normally playwrights use characters’ dialogues to tell their stories, but often it becomes difficult for them to express what their characters are thinking. Hence, they use a typical dramatic device, called “aside,” to solve this problem.

An aside is a short comment or speech that a character delivers directly to the audience, or to himself, while other actors on the stage appear not to hear. Only the audience knows that the character has said something to them.

In essence, through an aside, a character comments on what happens in the play. Simply, we can define aside as a short commentary that reveals private opinions and reactions of the character. However, it refers to the major conflict in a play, though it may not involve his personal conflict.

Source: literarydevices.net
৩৯.
'Don Juan' is a/an -
  1. ক) Comedy
  2. খ) Tragedy
  3. গ) Satire
  4. ঘ) Ballad
সঠিক উত্তর:
গ) Satire
উত্তর
সঠিক উত্তর:
গ) Satire
ব্যাখ্যা
Lord Byron's greatest poem, Don Juan, a satire in the form of a picturesque verse tale.

Important characters of the poem:
- Don Juan
- Donna Inez
- Donna Julia
- Don Alfonso


Several quotes from the poem Don Juan by Lord Byron - (Oxford References)

• "Sweet is revenge—especially to women."
- Don Juan (1819–24) canto 1, st. 124

• "Pleasure's a sin, and sometimes sin's a pleasure."
- Don Juan (1819–24) canto 1, st. 133

• "Man's love is of man's life a thing apart,
'Tis woman's whole existence."
- Don Juan (1819–24) canto 1, st. 194


Source: Britannica
৪০.
The Rainbow is -
  1. ক) An essay by Wordsworth
  2. খ) A novel by D.H. Lawrence
  3. গ) A short story by William Somerset Maugham
  4. ঘ) An epic by Lord Byron
সঠিক উত্তর:
খ) A novel by D.H. Lawrence
উত্তর
সঠিক উত্তর:
খ) A novel by D.H. Lawrence
ব্যাখ্যা
D. H. Lawrence রচিত কয়েকটি উপন্যাস:
- The Rainbow
- The White Peacock
- Son and Lovers
- Women in Love
- Lady Chatterley's Lover ইত্যাদি
- The White Horse তার রচিত একটি কবিতা।

Source: Britannica

মনে রাখা দরকার, My Heart Leaps Up Poem by William Wordsworth - এটাকেও The Rainbow বলে হয়।
৪১.
Who is not a Modern writer?
  1. ক) Geoge Bernard Shaw
  2. খ) W.B. Yeats
  3. গ) Ernest Hemingway
  4. ঘ) George Eliot
সঠিক উত্তর:
ঘ) George Eliot
উত্তর
সঠিক উত্তর:
ঘ) George Eliot
ব্যাখ্যা
• George Eliot is a Victorian writer.
- Mary Ann Evans is the real name of George Eliot.

Famous literary works of George Eliot:
- The Mill on the Floss,
- Scenes of Clerical Life,
- Adam Bede,
- Silas Marner,
- Romola,
- Middlemarch.

• Geoge Bernard Shaw, W.B. Yeats and Ernest Hemingway are Modern Writer.

Source: An ABC of English Literature - Dr. M Mofizar Rahman
৪২.
Who wrote the poem 'Ode to Adversity'?
  1. ক) Robert Browning
  2. খ) Jane Austen
  3. গ) Thomas Gray
  4. ঘ) Thomas Hardey
সঠিক উত্তর:
গ) Thomas Gray
উত্তর
সঠিক উত্তর:
গ) Thomas Gray
ব্যাখ্যা
"Ode to Adversity" is a poem written by Thomas Gray.
This poem is somewhat of prayer to Jove and adversity. Gray tells us all the things that Virtue, the child of Jove, had done to overcome what happened to her.

Because of the morose nature of some of his poetry, Gray, along with other poets, including Cowper and Goldsmith, became known as one of the Graveyard Poets or Boneyard Boys.

His famous Elegy is 'Elegy Written in a Country Churchyard'.
His other notable works are:
- Alexander’s Feast,
- Ode to adversity,
- The Bard.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Britannica.com
৪৩.
The character 'Celia' is found in the literary work -
  1. ক) As You Like It
  2. খ) Volpone
  3. গ) Othello
  4. ঘ) Both ক & খ
সঠিক উত্তর:
ঘ) Both ক & খ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Both ক & খ
ব্যাখ্যা
'Celia' is one of the important characters of Shakespeare's As You Like It.
• Celia is the daughter of Duke Frederick and niece of the banished Duke Senior. Celia and Rosalind are cousins but they have sisterly affection.
• Important characters of 'As You Like It':
- Rosalind
- Celia
- Orlando
- Oliver
- Duke Senior
- Duke Frederick
- Touchstone
- Audrey


'Celia' is an important character in the play Volpone by Ben Johnson.
• It's important characters:
- Volpone
- Mosca
- Celia
- Voltore
- Corbaccio
- Castrone
- Bonario
- Corvino etc.

Source: Britannica & SparkNotes
৪৪.
{1/।2x - 5।} > 3 অসমতাটির সমাধান হলো -
  1. ক) 9/2 < x < 13/4
  2. খ) - 7/2 < x < 11/4
  3. গ) 7/3 < x < 8/3
  4. ঘ) - 7 < x < 11
সঠিক উত্তর:
গ) 7/3 < x < 8/3
উত্তর
সঠিক উত্তর:
গ) 7/3 < x < 8/3
ব্যাখ্যা
{1/।2x - 5।} > 3
=।2x - 5। < 1/3
= - 1/3 < 2x - 5 < 1/3
= (- 1/3) + 5 < 2x - 5 + 5 < (1/3) + 5
= (- 1 + 15)/3 < 2x < (1 + 15)/3
= 14/3 < 2x < 16/3
= 14/(3 × 2) < 2x/2 < 16/(3 × 2)
= 7/3 < x < 8/3
৪৫.
যদি 3(x + 4) - 3(x + 2) = 8 হয়, তবে x এর মান কত?
  1. ক) 2
  2. খ) - 2
  3. গ) 1
  4. ঘ) - 3
সঠিক উত্তর:
খ) - 2
উত্তর
সঠিক উত্তর:
খ) - 2
ব্যাখ্যা
3(x + 4) - 3(x + 2) = 8
⇒ 3x.34 - 3x.32 = 8
⇒ 3x. 32 . 32 - 3x. 32 = 8
⇒ 3x. 32(32 - 1) = 8
⇒ 3x.9. 8 = 8
⇒ 3x = 1/9
⇒ 3x = 1/32 = 3- 2
∴ x = - 2
৪৬.
একটি ধানক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার ১০ গুণ। দৈনিক মোট মজুরি ৭২৯০ টাকা হলে শ্রমিকের সংখ্যা কত?  
  1. ক) ২৩ জন
  2. খ) ১৩ জন
  3. গ) ১৭ জন
  4. ঘ) ২৭ জন
সঠিক উত্তর:
ঘ) ২৭ জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৭ জন
ব্যাখ্যা
মনেকরি, 
শ্রমিকের সংখ্যা = ক 
১ জন শ্রমিকের মজুরি = ১০ক টাকা 

প্রশ্নমতে, 
১০ক × ক = ৭২৯০ 
১০ক = ৭২৯০ 
= ৭২৯ 
= ২৭
ক = ২৭ 

শ্রমিকের সংখ্যা = ২৭ জন
৪৭.
একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ 86° হলে, বৃত্তস্থ কোণের মান কত?
  1. ক) 86°
  2. খ) 43°
  3. গ) 96°
  4. ঘ) 26°
সঠিক উত্তর:
খ) 43°
উত্তর
সঠিক উত্তর:
খ) 43°
ব্যাখ্যা
আমরা জানি,
- একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
- একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
- তাই একটি বৃত্তের দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ 86° হলে, বৃত্তস্থ কোণের মান হবে 43°।
৪৮.
একটি পাত্রে ২টি সাদা এবং ৩টি কালো বল ও অপর পাত্রে ৩টি সাদা এবং ৪টি কালো বল আছে। পাত্র দুইটি হতে একটি করে বল উঠানো হলে বলটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) ৯/৩৫
  2. খ) ১১/৩৫
  3. গ) ১৩/৩৫
  4. ঘ) ১৭/৩৫
সঠিক উত্তর:
ঘ) ১৭/৩৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৭/৩৫
ব্যাখ্যা
১ম পাত্রে মোট বল = ২ + ৩ = ৫টি 
২য় পাত্রে মোট বল = ৩ + ৪ = ৭টি 

পাত্র দুইটি হতে একটি  করে বল উঠানো হলে বলটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা
= (২/৫) × (৪/৭) + (৩/৫) × (৩/৭) 
= (৮/৩৫) + (৯/৩৫)
= (৮ + ৯)/৩৫
= ১৭/৩৫
৪৯.
মা ও তার ৩ সন্তানের গড় বয়স ১২। যদি মায়ের বয়স বাদ দেয়া হয়, তাহলে তাদের গড় বয়স ৫ বছর কমে যাবে। মায়ের বয়স কত?
  1. ক) ২৫ বছর 
  2. খ) ২৬ বছর 
  3. গ) ২৮ বছর 
  4. ঘ) ২৭ বছর 
সঠিক উত্তর:
ঘ) ২৭ বছর 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৭ বছর 
ব্যাখ্যা
মা ও তার ৩ সন্তানের গড় বয়স ১২
মা ও তার ৩ সন্তানের বয়সের সমষ্টি = ১২ × ৪ = ৪৮ 

৩ সন্তানের গড় বয়স = ৭ 
৩ সন্তানের বয়সের সমষ্টি = ৭ × ৩ = ২১

মায়ের বয়স = ৪৮ - ২১ = ২৭ বছর
৫০.
৫টি পুরস্কার ৩ জন বালকের মধ্যে কত উপায়ে বিতরণ করা যেতে পারে? 
  1. ক) ৬২৫
  2. খ) ২৪৩
  3. গ) ১২৫
  4. ঘ) ৫২৩
সঠিক উত্তর:
খ) ২৪৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪৩
ব্যাখ্যা
পুরস্কার বিতরণ করার উপায় =(লোকসংখ্যা)পুরস্কার 
                                            = ৩
                                            = ২৪৩
৫১.
x2 - 6x + 9= 0 হলে, (x2 - 2x + 1)/ x2 এর মান কত?
  1. ক) 4/9
  2. খ) 2/3
  3. গ) 16/27
  4. ঘ) 2/3
সঠিক উত্তর:
ক) 4/9
উত্তর
সঠিক উত্তর:
ক) 4/9
ব্যাখ্যা
দেয়া আছে,
x2 - 6x + 9 = 0
x2 - 2 .x .3 + 32 = 0
(x - 3)2 = 0
x - 3 = 0
x = 3

এখানে, 
(x2 - 2x + 1)/x2 = {(x2 - 2 .x .1 + 12}/x2
                             = (x - 1)2/x2
                             = (3 - 1)2/32
                             = 22/9
                             = 4/9
৫২.
একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সে.মি. বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 180 বর্গ সে.মি হলে, ত্রিভুজটির ভূমি কত? 
  1. ক) 12 সে.মি.
  2. খ) 30 সে.মি.
  3. গ) 15 সে.মি.
  4. ঘ) 26 সে.মি.
সঠিক উত্তর:
খ) 30 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 30 সে.মি.
ব্যাখ্যা
মনেকরি 
ত্রিভুজটির উচ্চতা x 
ত্রিভুজটির ভূমি = 2x + 6 

প্রশ্নমতে,
(1/2) × x ×(2x + 6) = 180
x(x + 3) = 180
x2 + 3x - 180 = 0
x2 + 15x - 12x - 180 = 0
x(x + 15) - 12(x + 15) = 0
(x + 15)(x - 12) = 0

হয়                                           অথবা 
x + 15 = 0                                 x - 12 = 0
x = - 15 [গ্রহণযোগ্য নয় ]           x = 12

ত্রিভুজটির ভূমি = 2 × 12 + 6 = 30 সে.মি.
৫৩.
1 + 2 + 3 + ......... + n = 78 হলে, n এর মান কত? 
  1. ক) 10
  2. খ) 11
  3. গ) 12
  4. ঘ) 13
সঠিক উত্তর:
গ) 12
উত্তর
সঠিক উত্তর:
গ) 12
ব্যাখ্যা
1 + 2 + 3 + ......... + n = 78
⇒ n(n + 1)/2 = 78
⇒ n(n + 1) = 156
⇒ n2 +  n = 156
⇒ n2 + n - 156 = 0
⇒ n2 + 13n - 12n - 156 = 0
⇒ n(n + 13) - 12(n + 13) = 0
 (n + 13)(n - 12) = 0

হয়                         অথবা
n - 12 = 0                n + 13 = 0 
n = 12                     n = - 13 [গ্রহণযোগ্য নয়, কেননা n এর মান ঋণাত্মক হতে পারে না]
৫৪.
দুইটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলের অনুপাত 16 : 49। যদি দ্বিতীয় বৃত্তটির ব্যাসার্ধ 14 মিটার হয়, তবে প্রথম বৃত্তটির ব্যাসার্ধ কত? 
  1. ক) 6 মিটার
  2. খ) 8 মিটার
  3. গ) 10 মিটার
  4. ঘ) 12 মিটার
সঠিক উত্তর:
খ) 8 মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 8 মিটার
ব্যাখ্যা
মনেকরি , 
১ম বৃত্তের ব্যাসার্ধ =r1
২য় বৃত্তের ব্যাসার্ধ =r2

১ম বৃত্তের ক্ষেত্রফল = πr12
২য় বৃত্তের ক্ষেত্রফল = πr22 

প্রশ্নমতে, 
πr12 : πr22  = 16 : 49 
πr12/ πr22  = 16/49
r12/r22 = 16/49
(r1/r2)2 = (4/7)
r1/r2 = 4/7
r1/14 = 4/7
r1 = (4/7) × 14
r1 = 8
৫৫.
৩০ জনে কোনো কাজের এক-তৃতীয়াংশ করতে ২০ দিন লাগে, কত দিনে ৩০ জন লোক কাজটি সম্পূর্ণ করতে পারবে?
  1. ক) ৩২ জন
  2. খ) ৫০ দিনে
  3. গ) ৬০ দিনে
  4. ঘ) ৪০ দিনে
সঠিক উত্তর:
গ) ৬০ দিনে
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০ দিনে
ব্যাখ্যা
৩০ জন লোক কাজটির ১/৩ অংশ করে ২০ দিনে
 ৩০ জন লোক সম্পূর্ণ অংশ করে ২০ × ৩ দিনে
                                                   = ৬০ দিনে
৫৬.
যৌগিক পদার্থের উদাহরণ নয় কোনটি?
  1. ক) পানি
  2. খ) কার্বন ডাই অক্সাইড
  3. গ) এসিড 
  4. ঘ) তামা
সঠিক উত্তর:
ঘ) তামা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তামা
ব্যাখ্যা
তামা একটি মৌলিক পদার্থ, কারণ তামাকে ভাঙলে অন্য কোন নতুন পদার্থ পাওয়া যায় না। 

মৌলিক পদার্থ : যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ভিন্ন ধর্ম বিশিষ্ট অন্য কোন নতুন পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে।
মৌলিক পদার্থের উদাহরণ : হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, কার্বন, গন্ধক, তামা, দস্তা, পারদ, সোনা, রুপা প্রভৃতি মৌলিক পদার্থ।

যৌগিক পদার্থ : দুই বা তার বেশি সংখ্যক মৌলিক পদার্থ নির্দিষ্ট ওজনের অনুপাতে রাসায়নিকভাবে যুক্ত হয়ে ভিন্ন ধর্মী পদার্থ গঠন করে। অথবা, যে পদার্থের রাসায়নিক বিশ্লেষণ করলে দুই বা তার বেশি মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে।
যৌগিক পদার্থের উদাহরণ : জল, কার্বন-ডাই-অক্সাইড, খাদ্য লবন, এসিড, ক্ষার প্রভৃতি হল যৌগিক পদার্থ।

উৎস: সাধারণ বিজ্ঞান, সপ্তম শ্রেণি 

৫৭.
সৌরকেন্দ্রিক পরমাণু মডেল প্রস্তাব করেন -
  1. ক) জন ডাল্টন
  2. খ) স্যার আইজ্যাক নিউটন
  3. গ) নীলস বোর
  4. ঘ) আর্নেস্ট রাদারফোর্ড
সঠিক উত্তর:
ঘ) আর্নেস্ট রাদারফোর্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আর্নেস্ট রাদারফোর্ড
ব্যাখ্যা
পরমাণুতে মৌলিক কণিকাগুলো কিভাবে সজ্জিত আছে সে সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ড একটি মডেল প্রস্তাব করেন এটি রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত।
তিনি পরমাণুর গঠনকে সৌরজগতের সাথে তুলনা করেন। তাই তাঁর প্রস্তাবিত মডেলকে পরমাণুর সৌর মডেলও বলা হয়।

সূত্রঃ রসায়ন, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
নিচের কোনটি প্রোটিনের উৎস নয়?
  1. ক) মাছ
  2. খ) মাংস
  3. গ) শিম
  4. ঘ) ভুট্টা
সঠিক উত্তর:
ঘ) ভুট্টা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভুট্টা
ব্যাখ্যা
ভুট্টা শর্করা জাতীয় খাদ্য। 

আমাদের শরীর যেসব খাবার থেকে শক্তি সঞ্চয় করে, তার একটি হচ্ছে শর্করা জাতীয় খাবার। যার মধ্যে রয়েছে স্টার্চ বা শ্বেতসার , চিনি এবং আঁশ।
আলু, আটা, চাল ও পাস্তার মধ্যে অনেক শ্বেতসার জাতীয় শর্করা রয়েছে।
প্রোটিন হলো অ্যামিনো এসিড দিয়ে তৈরি, যা কোষের “বিল্ডিং ব্লকস” হিসাবে কাজ করে।
প্রেটিন শরীরে অনেকগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন: প্রোটিন কোষগুলিতে বেশিরভাগ কাজ করে এবং দেহের টিস্যু এবং অঙ্গগুলির গঠন, কার্যকারিতা এবং নিয়ন্ত্রণের জন্য এটি খুবই প্রয়োজনীয়।
মাংস, মাছ, হাঁস-মুরগি, ডিম, শিং এবং দুগ্ধজাত খাবারের মতো অনেক খাবারেই প্রোটিন পাওয়া যায়।

উৎস: ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান

৫৯.
নিচের কোন উদ্ভিদে অগুচ্ছ মূল দেখা যায়?
  1. ক) কেয়া
  2. খ) ধান
  3. গ) নারিকেল
  4. ঘ) সুপারি
সঠিক উত্তর:
ক) কেয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) কেয়া
ব্যাখ্যা
অস্থানিক মূল হতে পারে দুই ধরনের, যেমন- গুচ্ছ মূল এবং অগুচ্ছ মূল। 
- যেসব মূল একত্রে গাদাগাদি করে গুচ্ছাকারে জন্মায় না বরং পরস্পর থেকে আলাদা থাকে, তাকে অগুচ্ছ মূল বলে। 
কেয়া গছের ঠেশমূল, বটের ঝুরিমূল এ ধরনের অগুচ্ছ মূল। 

- ধান, নারিকেল, সুপারি ইত্যাদি উদ্ভিদের থাকে গুচ্ছ মূল।

সূত্র: বিজ্ঞান বোর্ড বই, ষষ্ঠ শ্রেণি
৬০.
ভাইরাসের রাসায়নিক উপাদান কয়টি?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
ক) ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২
ব্যাখ্যা
রাসায়নিকভাবে ভাইরাস দুইটি উপাদান নিয়ে গঠিত। যথা- প্রোটিন এবং নিউক্লিক এসিড।

ভাইরাস হলো বাধ্যতামূলক অন্তঃকোষীয় পরজীবী, যা অন্য কোনো জীবিত কোষ ছাড়া বংশবিস্তার করতে এবং বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না।
ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ অথবা আরএনএ দ্বারা তৈরি।
ভাইরাসের বিপাকীয় এনজাইম এবং পুষ্টি প্রক্রিয়া অনুপস্থিত।
রাসয়নিকভাবে ভাইরাস দুইটি উপাদান নিয়ে গঠিত। যথা- প্রোটিন এবং নিউক্লিক এসিড।

উৎস: জীববিজ্ঞান ১ম পত্র (উদ্ভিদবিজ্ঞান), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৬১.
মানুষের রক্তে LDL এর মাত্রা কত থাকে?
  1. ক) 60%
  2. খ) 70%
  3. গ) 80%
  4. ঘ) 90%
সঠিক উত্তর:
খ) 70%
উত্তর
সঠিক উত্তর:
খ) 70%
ব্যাখ্যা
মানুষের রক্তে LDL এর মাত্রা থাকে ৭০%। 

LDL পূর্ণরূপ- Low Density Lipoprotein
লিপোপ্রোটিন হল একটি জৈব রাসায়নিক স্নেহ পদার্থ। এর প্রাথমিক কাজ হলো হাইড্রোফোবিক লিপিডকে (ফ্যাট হিসাবে পরিচিত) প্লাজমার মধ্য দিয়ে পরিবহন করা।
Low Density Lipoprotein কে খারাপ কোলেস্টেরল বলা হয়। কারণ, এতে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায়।
অপরদিকে, High Density Lipoprotein (HDL) কে ভালো কোলেস্টেরল বলা হয়। কারণ এটি হৃদরোগের ঝুঁকি কমায়।

উৎস: নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান

৬২.
অ্যান্থ্রাক্স কোন প্রাণীদেহে রোগ সৃষ্টি করে?
  1. ক) ইঁদুর
  2. খ) বানর 
  3. গ) গরু
  4. ঘ) বিড়াল 
সঠিক উত্তর:
গ) গরু
উত্তর
সঠিক উত্তর:
গ) গরু
ব্যাখ্যা
অ্যান্থ্রাক্স রোগ দ্বারা মানুষসহ গবাদিপশু আক্রান্ত হয়। 

অ্যানথ্রাক্স বা তড়কা রোগ একটি তীব্র ও গুরুতর সংক্রামক রোগ, যা ব্যাসিলাস অ্যান্থ্রাসিস (Bacillus anthrasis) নামক ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে।
ব্যাসিলাস গণের অন্যান্য সদস্যের মতো অ্যানথ্রাক্সের জীবাণু Bacillus anthracis-ও প্রতিকূল পরিবেশে রেণু (স্পোর) হিসাবে সুপ্ত অবস্থায় বেঁচে থাকতে পারে।
মানুষসহ গবাদিপশু এ রোগে আক্রান্ত হয়ে থাকে। উপযুক্ত চিকিৎসায় মানুষ এ রোগ থেকে রেহাই পেলেও গবাদিপশুর জন্য মৃত্যু অবধারিত।
মানুষের অ্যানথ্রাক্স মূলত দুই ধরনের হয়ে থাকে - একধরণের অ্যানথ্রাক্স হয় পরিপাকতন্ত্রে, আরেক ধরণের অ্যানথ্রাক্স শরীরের বাইরের অংশে সংক্রমণ ঘটায়।

উৎস: নবম-দশম শ্রেণির বিজ্ঞান

৬৩.
এইডস রোগের লক্ষণ নয় কোনটি?
  1. ক) শরীরের ওজন দ্রুত কমতে থাকে
  2. খ) শুকনো কাশি
  3. গ) সারাদেহে চুলকানি
  4. ঘ) উচ্চ রক্তচাপ
সঠিক উত্তর:
ঘ) উচ্চ রক্তচাপ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উচ্চ রক্তচাপ
ব্যাখ্যা
অতিরিক্ত কলেস্টোরেলের ফলে উচ্চ রক্তচাপ দেখা দেয়। 

এইডস হল Human Immunodeficiency Virus (HIV) অর্থাৎ "মানব প্রতিরক্ষা অভাব সৃষ্টিকারী ভাইরাস"।
এইচ আই ভি ভাইরাস মানুষের শরীরের T-helper cell আক্রমণ করে যেগুলি শরীরের রোগ প্রতিরোধের জন্যে অতীব প্রয়োজনীয়।

AIDS বা Aids এর পূর্ণ অভিব্যক্তি হলো acquired immunodeficiency syndrome  বা acquired immune deficiency syndrome.

উৎস: নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান এবং ইউনিসেফ বাংলাদেশ ওয়েবসাইট 

৬৪.
নিচের কোনটি ভিটামিন-এ এর কাজ নয়?
  1. ক) দেহের বিভিন্ন আবরণী কলা সজীব রাখা।
  2. খ) হাড় এবং দাঁতের গঠন এবং দাঁতের মাড়ি সুস্থ।
  3. গ) দেহের স্বাভাবিক গঠন ব্যাহত করা।
  4. ঘ) দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং রাতকানা রোগ প্রতিরােধ করা।
সঠিক উত্তর:
গ) দেহের স্বাভাবিক গঠন ব্যাহত করা।
উত্তর
সঠিক উত্তর:
গ) দেহের স্বাভাবিক গঠন ব্যাহত করা।
ব্যাখ্যা
প্রাণিজ উৎসের মধ্যে ডিম, গরুর দুধ, মাখন, ছানা, দই, ঘি, যকৃৎ ও বিভিন্ন তেলসমৃদ্ধ মাছে, বিশেষ করে কড মাছে প্রচুর পরিমাণ ভিটামিন A পাওয়া যায়।
উদ্ভিজ্জ উৎসের মধ্যে ক্যারােটিন সমৃদ্ধ শাক-সবজি, যেমন- লালশাক, কচুশাক, পুঁইশাক, পাটশাক, কলমিশাক, ডাঁটাশাক, পুদিনা পাতা, গাজর, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বাঁধাকপি, মটরশুটি এবং বিভিন্ন ধরনের ফল যেমন: আম, পাকা পেঁপে, কাঁঠাল ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন A রয়েছে।
ভিটামিন A যেসব কাজ করে সেগুলাে হলাে:

১. দেহের স্বাভাবিক গঠন এবং বর্ধন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কাজ নিশ্চিত করে।
২. দেহের বিভিন্ন আবরণী কলা যেমন: ত্বক, চোখের কর্নিয়া ইত্যাদিকে স্বাভাবিক ও সজীব রাখে।
৩. হাড় এবং দাঁতের গঠন এবং দাঁতের মাড়ি সুস্থ রাখে।
৪. দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং রাতকানা রোগ প্রতিরােধ করে।
৫. দেহে রােগ সংক্রমণ প্রতিরােধ করে।

উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৬৫.
মেকানিক্যাল কম্পিউটার থেকে ডিজিটাল কম্পিউটার কতগুণ গতিসম্পন্ন হয়ে থাকে?
  1. ক) ১০০ গুণ
  2. খ) ১৫০ গুণ
  3. গ) ২০০ গুণ
  4. ঘ) ২৫০ গুণ
সঠিক উত্তর:
গ) ২০০ গুণ
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০ গুণ
ব্যাখ্যা

- ডিজিটাল কম্পিউটার মেকানিক্যাল কম্পিউটার থেকে ২০০ গুণ গতিসম্পন্ন হয়ে থাকে।
- ডিজিটাল কম্পিউটার হল এমন কম্পিউটার সিস্টেম যা বাইনারি নম্বর সিস্টেম ব্যবহার করে গণনামূলক কাজ সম্পাদান করে।
- এই কম্পিউটারের তিনটি প্রধান উপাদান হল ইনপুট, প্রসেসিং এবং আউটপুট।
- মেকানিক্যাল কম্পিউটার হল একটি যান্ত্রিক কম্পিউটার একটি কম্পিউটার যা ইলেকট্রনিক উপাদানগুলির পরিবর্তে লিভার এবং গিয়ারের মতো যান্ত্রিক উপাদানগুলি থেকে তৈরি করা হয়।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৬৬.
কে প্রথম বাইনারি ইন্সট্রাকশনের সূচনা করেন?
  1. ক) Charles Babbage
  2. খ) Lady Ada Augasta Byron
  3. গ) Blaise Pascal
  4. ঘ) John Napier
সঠিক উত্তর:
খ) Lady Ada Augasta Byron
উত্তর
সঠিক উত্তর:
খ) Lady Ada Augasta Byron
ব্যাখ্যা

বিখ্যাত কবি Lord Byron এর কন্যা Lady Ada Augasta Byron এই বাইনারি ইন্সট্রাকশনের সূচনা করেন।
তাই, তাকে পৃথিবীর প্রথম প্রোগ্রামার বলা হয়।

Charles Babbage- Different Engine আবিষ্কার করায়, তাকে কম্পিউটারের জনক বলা হয়।
Blaise Pascal একজন ফ্রেঞ্চ গণিতবিদ যিনি Pascal's Calculator আবিষ্কার করেন, যা পৃথিবীর প্রথম ক্যালকুলেটর।
John Napier সৃষ্টি করেন লগারিদমস।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৬৭.
উদ্বায়ী মেমোরির উদাহরণ কোনটি?
  1. ক) ROM
  2. খ) TAPE
  3. গ) RAM
  4. ঘ) DISK
সঠিক উত্তর:
গ) RAM
উত্তর
সঠিক উত্তর:
গ) RAM
ব্যাখ্যা

RAM একটি উদ্বায়ী মেমোরি, কারণ বিদ্যুৎপ্রবাহ বন্ধ হলে মেমোরির সঞ্চিত তথ্য মুছে যায়।
ভৌত বৈশিষ্ট্য অনুযায়ী মেমোরিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যথা- পরিবর্তনযোগ্য, অপরিবর্তনযোগ্য, উদ্বায়ী, অনুদ্বায়ী, ধ্বংসাত্মক এবং অধ্বংসাত্মক।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৬৮.
Binary Digit শব্দটির সংক্ষিপ্ত রূপ কোনটি? 
  1. ক) Byte
  2. খ) Bit
  3. গ) Bite
  4. ঘ) কোনটিই নয় 
সঠিক উত্তর:
খ) Bit
উত্তর
সঠিক উত্তর:
খ) Bit
ব্যাখ্যা

Binary Digit শব্দটির সংক্ষিপ্ত রূপকে বিট (Bit) বলে।
যে সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয়, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে।
বাইনারি সংখ্যা পদ্ধতি হল সরলতম গণনা পদ্ধতি।
এই পদ্ধতিতে ডিজিটগুলো হল ০ এবং ১।
বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ২।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৬৯.
ডেটাবেজের ব্যবহার কোনটি?
  1. ক) কম্পিউটারকে নির্দেশনা দেয়া।
  2. খ) কম্পিউটারের গতিশীলতা আনয়ন করা।
  3. গ) প্রধান মেমোরির সহায়ক হিসেবে কাজ করা।
  4. ঘ) উপাত্ত সংরক্ষণ করা।
সঠিক উত্তর:
ঘ) উপাত্ত সংরক্ষণ করা।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপাত্ত সংরক্ষণ করা।
ব্যাখ্যা

- ডেটাবেজকে বলা হয় তথ্যভাণ্ডার।
- ইহা একটি কম্পিউটারভিত্তিক পদ্ধতি, যার সাহায্যে সংগৃহীত উপাত্ত সংরক্ষন করবার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পুন্রুদ্ধার করা যায়।
- একটি ডেটাবেজ হল কোন কম্পিউটার সিস্টেমে সঞ্চিত উপাত্ত বা রেকর্ডসমূহের একটি কাঠামোবদ্ধ সংগ্রহ।
- উপাত্তকে একটি উপাত্ত মডেল অনুসারে সাজিয়ে এই কাঠামোটি অর্জন করা হয়।


সূত্র: নবম দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। 

৭০.
ওয়াইফাই এর গতি কত এমবিপিএস হয়ে থাকে?
  1. ক) ৫১ এমবিপিএস
  2. খ) ৫২ এমবিপিএস
  3. গ) ৫৩ এমবিপিএস
  4. ঘ) ৫৪ এমবিপিএস
সঠিক উত্তর:
ঘ) ৫৪ এমবিপিএস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৪ এমবিপিএস
ব্যাখ্যা

ওয়াইফাই এর একটি দ্রুততর সংস্করন হল IEEE 802.11 জি, যার গতি ৫৪ এমবিপিএস।
ওয়াইফাই এর পুরো নাম হল ওয়্যারলেস ফিডেলিটি (Wireless Fidelity) ।
এটি হল বর্তমান সময়ের একটি জনপ্রিয় ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি।
এটি এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে কোন ক্যাবল বা তাঁরের সংযোগ ছাড়াই, আমরা ইন্টারনেট এবং নেটওয়ার্ক সংযোগ ব্যবহার করছি।
ওয়াইফাই সক্ষম ডিভাইসগুলি রেডিও তরঙ্গ প্রেরণ এবং গ্রহণের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে।

সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান

৭১.
যদি ২০১০ সালের ২ জানুয়ারি শনিবার হয়, তবে ঐ বছরের ১ ফেব্রুয়ারি কী বার ছিল? 
  1. ক) শনিবার
  2. খ) রবিবার
  3. গ) সোমবার
  4. ঘ) মঙ্গলবার
সঠিক উত্তর:
গ) সোমবার
উত্তর
সঠিক উত্তর:
গ) সোমবার
ব্যাখ্যা
আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থ্যাৎ, শুক্রবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শুক্রবার পাওয়া যাবে।

 ২০১০ সালের ২ জানুয়ারি = শনিবার
 ২০১০ সালের ১ জানুয়ারি = শুক্রবার 
  ২০১০ সালের ২৯ জানুয়ারি = শুক্রবার 
  ২০১০ সালের ৩০ জানুয়ারি = শনিবার 
  ২০১০ সালের ৩১ জানুয়ারি = রবিবার  
  ২০১০ সালের ১ ফেব্রুয়ারি = সোমবার
৭২.
প্রদত্ত ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে? 
১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬,___
  1. ক) ৪৮
  2. খ) ৪৯
  3. গ) ৫৪
  4. ঘ) ৪২
সঠিক উত্তর:
খ) ৪৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৯
ব্যাখ্যা
এখানে,
= ১
= ৪
= ৯
= ১৬ 
= ২৫ 
= ৩৬ 
= ৪৯
৭৩.
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ঘ)
উত্তর
সঠিক উত্তর:
ঘ)
ব্যাখ্যা
অপশন ঘ সঠিক উত্তর। 
আমরা দেখতে পাই যে প্রথম থেকে দ্বিতীয় চিত্রে, প্রতিটি প্রতীক এক ধাপ নিচের দিকে চলে যায় এবং সবচেয়ে নীচের প্রতীকটি শীর্ষস্থানীয় প্রতীকে পরিণত হয়।
একইভাবে তৃতীয় থেকে চতুর্থ চিত্র পর্যন্ত, প্রতিটি প্রতীক এক ধাপ নিচের দিকে সরে যায় এবং বিকল্প (4) এ দেওয়া সবচেয়ে নিচের প্রতীকটি শীর্ষস্থানীয় প্রতীকে পরিণত হয়।
৭৪.
যদি ১.২৫ × ১০x = ০.০১২৫ হলে x এর মান কত?
  1. ক) - ১
  2. খ) - ২
  3. গ) ৩
  4. ঘ) - ৩
সঠিক উত্তর:
খ) - ২
উত্তর
সঠিক উত্তর:
খ) - ২
ব্যাখ্যা
দেয়া আছে 
১.২৫ × ১০x = ০.০১২৫
১০x = ০.০১২৫/১.২৫
১০x = (১০০ × ১২৫)/(১০০০০ × ১২৫)
১০x = ১/১০০
১০x =১০ -২
x = - ২
৭৫.
প্রদত্ত চিত্রভিত্তিক ধারার পরবর্তী চিত্র কোনটি হবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ক)
উত্তর
সঠিক উত্তর:
ক)
ব্যাখ্যা
প্রথম ধাপে, নিম্নতম রেখাটি একটি বক্ররেখায় রূপান্তরিত করা হয়।
দ্বিতীয় ধাপে, দ্বিতীয় রেখাটি একটি বক্ররেখায় রূপান্তরিত করা হয়। এবং বিদ্যমান বক্ররেখাটি উল্টানো হয়।
তৃতীয় ধাপে, তৃতীয় রেখাটি একটি বক্ররেখায় রূপান্তরিত করা হয়। এবং বিদ্যমান ২য় বক্ররেখাটি উল্টানো হয় এবং ১ম বক্ররেখাটি সোজা হয়ে যায়।  

এই নিয়ম অনুসারে অপশন ক সঠিক।
৭৬.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Assuage
  2. খ) Assuege
  3. গ) Asuagee
  4. ঘ) Assuaege
সঠিক উত্তর:
ক) Assuage
উত্তর
সঠিক উত্তর:
ক) Assuage
ব্যাখ্যা
Assuage (verb transitive)
Synonyms: Relieve (স্বস্তি দেওয়া), Allay ((ভয়, উত্তেজনা ইত্যাদি) লাঘব করা), Diminish (হ্রাস করা).
Antonyms: Aggravate (উত্ত্যক্ত/প্রকোপিত করা; খেপানো), Intensify (তীব্রতর করা বা হওয়া).
English Meaning: To make unpleasant feelings less strong.
Bangla Meaning: (দুঃখ, বেদনা, অনুভূতি, কামনা ইত্যাদি) প্রশমিত করা; উপশম করা।
Other Forms: Assuagement (noun).
Example Sentence: ‘The government has tried to assuage the public's fears.’

Source: Live MCQ Lecture
৭৭.
65 থেকে কোন সংখ্যাকে বিয়োগ করলে বিয়োগফল সংখ্যা অপেক্ষা 5 বেশি হবে? 
  1. ক) 20
  2. খ) 25
  3. গ) 30
  4. ঘ) 45
সঠিক উত্তর:
গ) 30
উত্তর
সঠিক উত্তর:
গ) 30
ব্যাখ্যা
মনেকরি 
সংখ্যাটি x
প্রশ্নমতে
65 - x = x + 5
x + x = 65 - 5
2x = 60
x = 30
৭৮.
যদি 954 দিয়ে BED এবং 12558 দিয়ে SWEET বোঝায় তবে, 592411 দিয়ে নিচের কোনটি বোঝাবে?  
  1. ক) WDEBSS
  2. খ) EBSSWD
  3. গ) EBWDSS
  4. ঘ) ESSBWD
সঠিক উত্তর:
গ) EBWDSS
উত্তর
সঠিক উত্তর:
গ) EBWDSS
ব্যাখ্যা
এখানে,
9 → B
5 → E
4 → D 

1 →  S
2 →  W
5 →  E
5 →  E
8 → T 

592411 → EBWDSS
৭৯.
রিফাত 10 মিটার উত্তর দিকে হাঁটার পর বামে ঘুরে 20 মিটার হাঁটল। ডানে ঘুরে 10 মিটার হাঁটলো এবং আবারও ডানে ঘুরে 20 মিটার হাঁটলো। যাত্রাশুরুর স্থান থেকে কত দূরে রিফাতের অবস্থান?
  1. ক) 20 মিটার
  2. খ) 40 মিটার
  3. গ) 10 মিটার
  4. ঘ) 60 মিটার
সঠিক উত্তর:
ক) 20 মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) 20 মিটার
ব্যাখ্যা
যাত্রা শুরুর স্থান A  এবং গন্তব্যস্থান E 
AE = (10 + 10) মিটার 
       = 20 মিটার 
৮০.
একটি ছক্কার তিনটি অবস্থান দেওয়া আছে। তাদের উপর ভিত্তি করে প্রদত্ত ছক্কার 2 সংখ্যাটির বিপরীতে কোন সংখ্যাটি আছে? 
  1. ক) 3
  2. খ) 5
  3. গ) 4
  4. ঘ) 6
সঠিক উত্তর:
ঘ) 6
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 6
ব্যাখ্যা
চিত্র (i) এবং (ii) থেকে, আমরা বুঝতে পাড়ি যে 1, 4, 3 এবং 5 নম্বরগুলি 6 নম্বরের সংলগ্ন রয়েছে ৷ স্পষ্টতই, 2 সংখ্যাটি 6 এর বিপরীতে এবং বিপরীতভাবে 6 সংখ্যাটি 2 এর বিপরীতে রয়েছে ৷
৮১.
মুক্তিযুদ্ধে বাংলাদেশের শরণার্থীদের জন্য কোন দেশের সরকার আন্তর্জাতিক ত্রাণ তৎপরতায় অংশ নেয়?
  1. ক) ইরাক
  2. খ) পশ্চিম জার্মানি
  3. গ) ব্রিটেন
  4. ঘ) ইরান
সঠিক উত্তর:
গ) ব্রিটেন
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্রিটেন
ব্যাখ্যা
- মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত যুক্তরাজ্য সরকার নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে। 
- যুক্তরাজ্যের নীতির মূল লক্ষ্য ছিল পাকিস্তানের কাঠামোর অভ্যন্তরে বাঙালির স্বাধীকার সমস্যার সমাধান করা।
- বাংলাদেশের ঘটনায় ব্রিটেন সরকারিভাবে উৎকণ্ঠা প্রকাশ করে এবং ভারতে আশ্রয় গ্রহণকারী শরণার্থীদের জন্য ব্রিটিশ সরকার আন্তর্জাতিক ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করে। 
- ব্রিটিশ সরকারের নিরপেক্ষ নীতির কারণে ব্রিটেনের পত্র-পত্রিকায় ও বেতার মাধ্যমে মুক্তিযুদ্ধের সপক্ষে প্রচারণা সহজতর হয়েছিল এবং ব্রিটেনের মাটিকে প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গড়ে তোলার জন্য কোন সরকারি বাধা বিঘ্ন ছাড়াই জোরালো আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছিল। 
- এসব অবস্থা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সফল করে তুলতে সহায়ক হয়েছিল।
 
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৮২.
নিম্নের কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক উদ্ধৃত্ত রয়েছে?
  1. ক) ভারত
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) চীন
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- দেশ হিসেবে/একক দেশ হিসেবে/রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ - যুক্তরাষ্ট্র। 
- যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে বেশি বাণিজ্যিক উদ্ধৃত্ত রয়েছে/বাণিজ্য ঘাটতি নেই।
- এছাড়াও জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য উদ্ধৃত্ত রয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য - তৈরি পোশাক।
- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে - ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে। 
- ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র জার্মানি।
-  ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।
- এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে – জাপানে; রপ্তানির পরিমাণ – ৮৯৫.০৩ মিলিয়ন মার্কিন ডলার যা মোট - রপ্তানির ২.৬৪%।
 
উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২২
৮৩.
‘জয় বাংলার ধ্বনি’ চলচ্চিত্রের পরিচালক -
  1. ক) রফিকুল আনোয়ার (রাসেল)
  2. খ) মোহাম্মদ খোরশেদুল আলম খন্দকার
  3. গ) তানভীর মোকাম্মেল
  4. ঘ) ফাখরুল আরেফিন খান
সঠিক উত্তর:
খ) মোহাম্মদ খোরশেদুল আলম খন্দকার
উত্তর
সঠিক উত্তর:
খ) মোহাম্মদ খোরশেদুল আলম খন্দকার
ব্যাখ্যা
২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক দুইটি চলচ্চিত্র - ‘জয় বাংলার ধ্বনি’ ও ‘একাত্তর-করতলে ছিন্নমাথা’।
জয় বাংলার ধ্বনি’ চলচ্চিত্রের পরিচালক - মোহাম্মদ খোরশেদুল আলম খন্দকার।
‘একাত্তর-করতলে ছিন্নমাথা’ চলচ্চিত্রের পরিচালক - রফিকুল আনোয়ার (রাসেল)।
‘জেকে ১৯৭১’ চলচ্চিত্রটির নির্মাতা - ফাখরুল আরেফিন খান।
 
সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
৮৪.
নিম্নের কোনটি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানকালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) NDF
  2. খ) DAC
  3. গ) COP
  4. ঘ) NAP
সঠিক উত্তর:
খ) DAC
উত্তর
সঠিক উত্তর:
খ) DAC
ব্যাখ্যা
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
- ১৯৬৯ সালের ৪ জানুয়ারি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ও ডাকসুর নেতৃবৃন্দ মিলে ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গঠন করেন।
-  ছাত্র সংগ্রাম পরিষদ বঙ্গবন্ধু তথা আওয়ামী লীগের ছয় দফা গ্রহণ করে এর সাথে আরও কয়েকটি দাবির সমন্বয়ে ১১দফা দাবি পেশ করে। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়। 
- ৮ জানুয়ারি পাকিস্তানের ৮টি রাজনৈতিক দল মিলে ‘গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ’-ডাক (Democratic Action Committee - DAC) নামক একটি মোর্চা গঠন করে ৮ দফা দাবি পেশ করে। 
- এরপর ‘ডাক' ও ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ প্রচেষ্টায় পূর্ব পাকিস্তানে ব্যাপক গণআন্দোলন গড়ে ওঠে। 
- ‘ডাক’ এর আহ্বানে ২০ জানুয়ারি সারা পূর্ব পাকিস্তানে ধর্মঘট আহ্বান করা হয়। 
- ধর্মঘট চলাকালে পুলিশের গুলিতে ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্রনেতা আসাদুজ্জামান নিহত হন। 
- আসাদের মৃত্যুর প্রতিবাদে ২২, ২৩ ও ২৪ জানুয়ারি ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষিত হয়। 
- ২৪ জানুয়ারির পর থেকে লাগাতার আন্দোলন ও হরতালে পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে বহুসংখ্যক মানুষ নিহত ও আহত হয়। 

উৎস: বিবিএ বাংলা, বাংলাদেশ স্ট্যাডিজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৫.
গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম সূচক অনুসারে, বাংলাদেশের অবস্থান -
  1. ক) ৯১তম
  2. খ) ৯৫তম
  3. গ) ৯৩তম
  4. ঘ) ৯৭তম
সঠিক উত্তর:
গ) ৯৩তম
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৩তম
ব্যাখ্যা
গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইনডেক্স:
জুন ২০২২-এ বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান স্টার্টআপ ব্রিঙ্ক ১০০টি দেশকে অন্তর্ভুক্ত করে গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইনডেক্স প্রকাশ করে।
সূচক অনুসারে -
• শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের অবস্থান - ৯৩তম।
• শীর্ষ শহর - সান ফ্রান্সিসকো। 
• ঢাকার অবস্থান ৩২৬তম।
• সার্কভুক্ত দেশের অবস্থান: ১৯. ভারত, ৭৬. পাকিস্তান, ৯০. শ্রীলংকা ও ৯৩. বাংলাদেশ।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
৮৬.
সেবাখাতের অন্তর্গত সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত কোনটি?
  1. ক) আবাসন
  2. খ) স্বাস্থ্য ও সামাজিক সেবা
  3. গ) আর্থিক ও বীমা কার্যক্রম
  4. ঘ) পাইকারি ও খুচরা বাণিজ্য, যানবাহন ও মেরামত
সঠিক উত্তর:
খ) স্বাস্থ্য ও সামাজিক সেবা
উত্তর
সঠিক উত্তর:
খ) স্বাস্থ্য ও সামাজিক সেবা
ব্যাখ্যা
সেবাখাত বাংলাদেশের অর্থনীতি/জিডিপির সবচেয়ে বড় খাত।
বর্তমানে ১৩টি খাত নিয়ে এই বৃহৎ সেবাখাত গঠিত।
জিডিপিতে সেবা খাতের অবদান - ৫১.৫৩% এবং প্রবৃদ্ধির হার - ৫.৬১%। 
এতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৯.০%।

বৃহৎ সেবাখাতের অন্তর্গত ১৩টি খাতের মধ্যে ‘পাইকারি ও খুচরা বাণিজ্য, যানবাহন ও মেরামত' খাতটি সবচেয়ে বৃহৎ।
সেবাখাতের অন্তর্গত ১৩টি খাতের মধ্যে জিডিপিতে এই খাতের অবদান সবেচেয়ে বেশি- ১৪.০৮%। এর প্রবৃদ্ধির হার - ৬.৫৪%।
বৃহৎ সেবাখাতের অন্তর্গত সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত – ‘স্বাস্থ্য ও সামাজিক সেবা' যার প্রবৃদ্ধির হার সেবাখাতের অন্তর্গত ১৩টি খাতের মধ্যে - সবচেয়ে বেশি - ৯.৯৪%।
 
উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২২
৮৭.
দেশের বৃহত্তম 'জাতীয় ফোর টায়ার ডাটা সেন্টার' কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা
  2. খ) গাজীপুর
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) সিলেট
সঠিক উত্তর:
খ) গাজীপুর
উত্তর
সঠিক উত্তর:
খ) গাজীপুর
ব্যাখ্যা
ফোর টায়ার ডাটা সেন্টার: 
 
সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণ, সুরক্ষা ও শেয়ারিংয়ের পাশাপাশি নানান প্রযুক্তিকে সহজে ব্যবহারযোগ্য করে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটিতে দেশের বৃহত্তম ও বিশ্বের সপ্তম বৃহত্তম জাতীয় ফোর টায়ার ডাটা সেন্টার প্রতিষ্ঠা করেছেন।
 
উৎস: বিবিএ বাংলা, বাংলাদেশ স্ট্যাডিজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৮৮.
নিচের কোনটি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি?
  1. ক) নিপোর্ট (NIPORT)
  2. খ) ব্যানবেইস (BANBEIS)
  3. গ) নিকার (NICAR)
  4. ঘ) ন্যাপ (NAPE)
সঠিক উত্তর:
গ) নিকার (NICAR)
উত্তর
সঠিক উত্তর:
গ) নিকার (NICAR)
ব্যাখ্যা
- প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি হলো- নিকার (NICAR)।
- NICAR এর পূর্ণরূপ National Implementation Committee for Administrative Reorganization-Reform.
- NIPORT (নিপোর্ট) বা National Institute of Population Research and Training হলো বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক জাতীয় গবেষণা প্রতিষ্ঠান।
- ব্যানবেইস(BANBEIS) বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংক্রান্ত তথ্য-উপাত্ত ও বিভিন্ন গবেষণা করে থাকে।
- BANBEIS এর পূর্ণরূপ হলো Bangladesh Bureau of Educational Information and Statistics.
- NAPE (ন্যাপ) এর পূর্ণরূপ হলো National Academy for Primary Education .এটি বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। ।

উৎসঃ অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
৮৯.
বাংলাদেশে জনসাধারণের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) শাসন বিভাগ
  2. খ) নির্বাহী বিভাগ
  3. গ) আইন বিভাগ
  4. ঘ) বিচার বিভাগ
সঠিক উত্তর:
গ) আইন বিভাগ
উত্তর
সঠিক উত্তর:
গ) আইন বিভাগ
ব্যাখ্যা
সরকারের এ বহুবিধ কার্য মূলত তিনটি বিভাগের মাধ্যমে সম্পাদন করে ।
- আইন বিভাগ 
- শাসন বিভাগ এবং 
- বিচার বিভাগ 
 
আইনসভা জনপ্রতিনিধিত্বমূলক সংস্থা হিসেবে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। 
জনপ্রতিনিধিরা আইনসভায় জনগণের অভাব অভিযোগ তুলে ধরে।
 
- আইন প্রণয়নের ক্ষেত্রে জাতীয় সংসদ বা আইন বিভাগ সার্বভৌম ক্ষমতার অধিকারী।
- বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ (House of the Nation)। 
- এটি এক কক্ষবিশিষ্ট।
- সংবিধান বলা হয়েছে যে, 'জাতীয় সংসদ' নামে বাংলাদেশের একটি সংসদ থাকবে এবং এ সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদে ওপর ন্যস্ত হবে।

 
উৎস: পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক। 
৯০.
বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) কোথায় অবস্থিত?
  1. ক) নাটোর
  2. খ) লালমনিরহাট
  3. গ) গোপালগঞ্জ
  4. ঘ) শেরপুর
সঠিক উত্তর:
গ) গোপালগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
গ) গোপালগঞ্জ
ব্যাখ্যা
- বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড): দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৯৯৭ সালে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় 'বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্স' প্রতিষ্ঠা করা হয়। -
 
- ২০১২ সালে এর নামকরণ করা হয় 'বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড)'। 
- একাডেমিটি মূলত প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনা এবং সরকারি ও বেসরকারি কর্মকর্তা/ কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করে থাকে।
 
উৎস: বাপার্ড ওয়েবসাইট
৯১.
বর্তমানে তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ক) বগুরা
  2. খ) ফরিদপুর
  3. গ) দিনাজপুর
  4. ঘ) ঝিনাইদহ
সঠিক উত্তর:
ঘ) ঝিনাইদহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঝিনাইদহ
ব্যাখ্যা
মে ২০২২-এ প্রকাশিত কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২১ অনুসারে বিভিন্ন কৃষিজ পন্য উৎপাদনে শীর্ষ জেলাসমুহ:
তুলা - ঝিনাইদহ 
আলু - বগুরা 
ধান - ময়মনসিংহ 
গম - ঠাকুরগাঁও 
পাট - ফরিদপুর
ভুট্টা - দিনাজপুর

সূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ ২০২১
৯২.
ক্ষুদ্র-নৃগোষ্ঠী মারমাদের বর্ণমালা কীরূপ?
  1. ক) মাহলেস
  2. খ) মান্দি
  3. গ) বার্মিজ
  4. ঘ) কারমেলি
সঠিক উত্তর:
গ) বার্মিজ
উত্তর
সঠিক উত্তর:
গ) বার্মিজ
ব্যাখ্যা
- মারমারা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
- মারমাদের বর্ণমালা বার্মিজ। 
- মারমাদের ভাষা বার্মা-আরাকান শ্রেণির অন্তর্ভূক্ত । 
- তবে বর্তমানে মারমাদের ভাষায় বাংলা ও চট্টগ্রামের আঞ্চলিক শব্দও ব্যবহার দেখা যায়। 
- বৌদ্ধ ধর্মের অনুসারী মারমারা এ ধর্মের নানা অনুষ্ঠান, আচার, রীতিনীতি, প্রথা-পদ্ধতি পালন করে।
 
উৎস: বিবিএ বাংলা, বাংলাদেশ স্ট্যাডিজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৯৩.
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি ছিলেন -
  1. ক) শামসুল হক
  2. খ) এ.কে রফিকুল হোসেন
  3. গ) আলী আহমদ খান
  4. ঘ) ইয়ার মোহাম্মদ খান
সঠিক উত্তর:
গ) আলী আহমদ খান
উত্তর
সঠিক উত্তর:
গ) আলী আহমদ খান
ব্যাখ্যা
- ১৯৪৯ সালের ২৩শে জুন ঢাকার রোজ গার্ডেনে সম্মেলনের মাধ্যমে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।
এর প্রথম কমিটি:
- সভাপতি :  মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- সাধারণ সম্পাদক : শামসুল হক
- সহ সভাপতি : আতাউর রহমান খান, আলী আমজাদ খান, আলী আহমদ খান, শাখাওয়াত হোসেন ও আবদুস সালাম খান।
- যুগ্ম সম্পাদক : শেখ মুজিবুর রহমান (তখন কারাগারে আটক ছিলেন),খন্দকার মোশতাক আহমদ,এ.কে রফিকুল হোসেন ( খায়ের মিয়া ) 
- ট্রেজারার : ইয়ার মোহাম্মদ খান(যার মালিকানাধীন রোজ গার্ডেনে প্রথম সভার আয়োজন হয়)

তথ্যসূত্র: অসমাপ্ত আত্মজীবনী, শেখ মুজিবুর রহমান, (ইউ পি এল) ২০১২, পৃ. ১২১-১২২; বিডিনিউজ২৪
৯৪.
পরিবেশ বিষয়ক সংস্থা বেলা (BELA) এর বর্তমান নির্বাহী পরিচালক -
  1. ক) ড. তাহমিদ আহমেদ
  2. খ) সৈয়দা রিজওয়ানা হাসান
  3. গ) ড. রেবেকা ফাতিমা
  4. ঘ) সৈয়দা সায়রা মহসীন
সঠিক উত্তর:
খ) সৈয়দা রিজওয়ানা হাসান
উত্তর
সঠিক উত্তর:
খ) সৈয়দা রিজওয়ানা হাসান
ব্যাখ্যা
- BELA (The Bangladesh Environmental Lawyers Association) বাংলাদেশের পরিবেশ বিষয়ক একটি এনজিও যা ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির প্রতিষ্ঠাতা মহিউদ্দিন ফারুক। 
- বর্তমান নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান।
- উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশ আইনের বাস্তবায়ন ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে BELA প্রতিষ্ঠিত হয়।
 
উল্লেখ্য 
- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার (ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড) পান আইনজীবী ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান

তথ্যসূত্র: বেলা ওয়েবসাইট, পত্রিকা রিপোর্ট 
৯৫.
জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ (NCID) এর সভাপতি কে?
  1. ক) শিল্পমন্ত্রী
  2. খ) প্রধানমন্ত্রী
  3. গ) অর্থমন্ত্রী
  4. ঘ) শিল্পসচিব
সঠিক উত্তর:
খ) প্রধানমন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ (NCID)
দেশব্যাপী ব্যাপক ভিত্তিতে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ (NCID) গ্রহণ করে থাকে। 
এ পরিষদের সভাপতি হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং সহ সভাপতি হলেন মাননীয় শিল্পমন্ত্রী। 
 
উৎস: শিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইট। 
৯৬.
যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 'Emancipation Proclamation' এ স্বাক্ষর করেন?
  1. ক) উইনস্টন চার্চিল
  2. খ) আব্রাহাম লিঙ্কন
  3. গ) থিওডর রুজভেল্ট
  4. ঘ) থমাস জেফারসন
সঠিক উত্তর:
খ) আব্রাহাম লিঙ্কন
উত্তর
সঠিক উত্তর:
খ) আব্রাহাম লিঙ্কন
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন দাসপ্রথা বিলুপ্তির লক্ষ্যে, ১ জানুয়ারি ১৮৬৩ সালে তিনি 'Emancipation Proclamation' এ স্বাক্ষর করেন। মূলত এই ঘোষণার মাধ্যমেই যুক্তরাষ্ট্রে দাসপ্রথা নিষিদ্ধ হয়।
- এই ঘোষণাকে স্থায়ী বা সাংবিধানিক আইনে পরিণত করতে লিংকন সংবিধানের ১৩তম সংশোধনী আনেন।
- ২ ডিসেম্বর ১৮৬৫ মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেনটেটিভ এ ১৩তম সংশোধনী পাস হয়। অর্থ্যাৎ, যুক্তরাষ্ট্রে সাংবিধানিকভাবে ১৮৬৫ সালে স্থায়ীভাবে দাসপ্রথা বিলুপ্ত হয়।

তথ্যসূত্র: হিস্টোরি ডটকম এবং নিউইয়র্ক টাইমস।
৯৭.
সর্বশেষ মস্কো নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয় -
  1. ক) ২০১৯ সালে
  2. খ) ২০২১ সালে
  3. গ) ২০২০ সালে
  4. ঘ) ২০২২ সালে
সঠিক উত্তর:
খ) ২০২১ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০২১ সালে
ব্যাখ্যা
- নবম মস্কো নিরাপত্তা সম্মেলন ২০২১ সালের ২২-২৪ জুন রাশিয়ার মস্কো শহরে অনুষ্ঠিত হয়।
- এতে বাংলাদেশসহ ছয়টি মহাদেশের ৫০টির অধিক দেশের প্রতিনিধিরা অংশ নেয়। এই সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি ও কৌশল নিয়ে আলোচনা হয়।
- মস্কো নিরাপত্তা সম্মেলন Moscow Conference on International Security (MCIS-2021) নামে পরিচিত। 
- এই সম্মেলনের আয়োজক রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়। 


(তথ্যসূত্র: মস্কো নিরাপত্তা সম্মেলন ওয়েবসাইট)
৯৮.
নিচের কোনটি নর্ডিক রাষ্ট্র?
  1. ক) আয়ারল্যান্ড
  2. খ) এস্তোনিয়া
  3. গ) ডেনমার্ক
  4. ঘ) স্কটল্যান্ড
সঠিক উত্তর:
গ) ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) ডেনমার্ক
ব্যাখ্যা
নর্ডিক (Nordic):
উত্তর ইউরোপের ৫টি দেশকে একত্রে নর্ডিক দেশ বলা হয়ে থাকে। দেশগুলো হচ্ছে:
- ফিনল্যান্ড, 
- ডেনমার্ক
- আইসল্যান্ড, 
- সুইডেন ও 
- নরওয়ে।
 
 স্ক্যান্ডেনেভিয়া (Scandinavia):
ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ভাষাগত মিলের দিক থেকে নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক (ফারাও দ্বীপপুঞ্জ, গ্রিনল্যান্ডসহ) এই ৩টি দেশকে স্ক্যান্ডেনেভিয়ান দেশ বলা হয়ে থাকে।
 
নর্ডিক অঞ্চল বলতে আসলে, স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।
 
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। 
৯৯.
জাতিসংঘের কোন মহাসচিবের নামে শান্তি রক্ষায় সর্বোচ্চ পদক প্রদান করা হয়?
  1. ক) গ্লাডউইন জেব
  2. খ) কফি আনান
  3. গ) কুর্ট ওয়ার্ল্ডহেইম
  4. ঘ) দ্যাগ হ্যামারশোল্ড
সঠিক উত্তর:
ঘ) দ্যাগ হ্যামারশোল্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দ্যাগ হ্যামারশোল্ড
ব্যাখ্যা
- শান্তি রক্ষায় সর্বোচ্চ ত্যাগের জন্য জাতিসংঘ যে পদক প্রদান করে - দ্যাগ হ্যামারশোল্ড পদক।
- ২০২২ সালে দ্যাগ হ্যামারশোল্ড পদক লাভ করেন - ৪২টি দেশের ১১৭ জন শান্তিরক্ষী।
- ২০২২ সালে দ্যাগ হ্যামারশোল্ড পদকপ্রাপ্ত দুইজন বাংলাদেশী হলেন - লেফটেন্যান্ট কর্নেল এ কে এম মাহমুদুল হাসান এবং ল্যান্স কর্পোরাল মো. রবিউল মোল্লা।


The Secretary-General established the Dag Hammarskjöld medal for posthumous award to members of peacekeeping operations who lost their lives during service with a peacekpeeping operation under the operational control and author- ity of the United Nations.

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২, জাতিসংঘ ওয়েবসাইট।
১০০.
২০২২ - ২০২৪ মেয়াদে 'ক্লাইমেট ভালনারেবল ফোরাম' এর সভাপতি নির্বাচিত হয়েছে কোন দেশ?
  1. ক) মালদ্বীপ
  2. খ) সেইন্ট লুসিয়া
  3. গ) ঘানা
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
গ) ঘানা
উত্তর
সঠিক উত্তর:
গ) ঘানা
ব্যাখ্যা
- জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর জোট ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম-সিভিএফ'।
- ২০০৯ সালে গঠিত এই জোটের বর্তমান সদস্য - ৫৫টি।
- ২০২২ - ২০২৪ মেয়াদে ক্লাইমেট ভালনারেবল ফোরাম এর সভাপতির নেতৃত্ব দিচ্ছে ঘানা। 
- ২০২০-২০২২ মেয়াদে এ জোটের সভাপতির দায়িত্ব পালন করেন - প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- এর আগে ২০১১ থেকে ২০১৩ মেয়াদে এ জোটের সভাপতির দায়িত্ব পালন করেছিল বাংলাদেশ।

উৎসঃ bdnews24.com
১০১.
'Paris Agreement - 2015' এর মূল লক্ষ্য কোনটি?
  1. ক) ওজোন স্তরের ক্ষয় রোধ।
  2. খ) বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণ।
  3. গ) জীব বৈচিত্র্য রক্ষা।
  4. ঘ) সিএফসি (CFC) গ্যাস নির্গমন হ্রাস।
সঠিক উত্তর:
খ) বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণ।
উত্তর
সঠিক উত্তর:
খ) বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণ।
ব্যাখ্যা
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনগুলোর মধ্যে এ যাবৎকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন হচ্ছে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত COP - 21 সম্মেলন। 
এই সম্মেলনে জলবায়ু বিষয়ে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয় যা “প্যারিস চুক্তি - ২০১৫” (Paris Agreement - 2015) নামে পরিচিত।
 
 COP - 21 সম্মেলন সম্পর্কি গুরুত্বপূর্ণ তথ্য:
আয়োজনের সময়: ৩০ নভেম্বর - ১১ ডিসেম্বর, ২০১৫ সাল
আয়োজনের স্থান: প্যারিস, ফ্রান্স
অংশগ্রহনকারী পক্ষ: ১৯৫টি দেশ
সম্মেলনের ফলাফল: প্যারিস জলবায়ু চুক্তি, ২০১৫
চুক্তি কার্যকর: ২০১৬ সালের ৪ নভেম্বর
 
প্যারিস জলবায়ু চুক্তির প্রধান লক্ষ্য হচ্ছে - এই শতাব্দীতে বৈশ্বিক তাপমাত্রা শিল্প-বিপ্লবের পূর্ব সময়ের তুলনায় ২° সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা। সম্ভব হলে এই তাপমাত্রা ১.৫° সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রচেষ্টা করা হবে।
 
(তথ্যসূত্রঃ UNFCCC ওয়েবসাইট)

১০২.
১৯৯৫ সালের জুলাই মাসে নিম্নের কোন গণহত্যা সংগঠিত হয়েছিল?
  1. ক) কসোভো গণহত্যা
  2. খ) আর্মেনিয়ান গণহত্যা
  3. গ) স্রেব্রেনিৎসা গণহত্যা
  4. ঘ) সার্কাসিয়ান গণহত্যা
সঠিক উত্তর:
গ) স্রেব্রেনিৎসা গণহত্যা
উত্তর
সঠিক উত্তর:
গ) স্রেব্রেনিৎসা গণহত্যা
ব্যাখ্যা
- স্রেব্রেনিৎসা গণহত্যা ঘটেছিল ১৯৯৫ সালের জুলাই মাসে, বলকান গৃহযুদ্ধের সময়।
- স্রেব্রেনিৎসা হলো বসনিয়া ও হার্জেগোভিনার একটি শহর। বলকান গৃহযুদ্ধের সময় ১৯৯৫ সালের জুলাই মাসে সার্ব বাহিনী স্রেব্রেনিৎসার মুসলিমদের উপর যে গণহত্যা চালায় তা ‘স্রেব্রেনিৎসা গনহত্যা’ নামে পরিচিত।
- বসনিয়ার সার্ব সৈন্যরা যখন জাতিসঙ্ঘের শান্তিরক্ষী বাহিনী কর্তৃক নিরাপদ এলাকা বলে ঘোষণা করা স্রেব্রেনিৎসা শহর এবং তার আশপাশের এলাকা দখল করে নিল, তখনই ঘটেছিল ভয়াবহ সেই গণহত্যা।
- সার্ব নেতা জেনারেল রাতকো স্লাদিচের নেতৃত্বে এই গণহত্যায় প্রায় আট হাজার বসনিয়ান মুসলিম মারা যায়।
- আন্তর্জাতিক অপরাধ আদালত স্রেব্রেনিৎসা গণহত্যার জন্যে রাতকো স্লাদিচকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।

(তথ্যসূত্র: বিবিসি বাংলা)
১০৩.
'নাথু লা পাস' কোন দুটি অঞ্চলকে সংযুক্ত করেছে?
  1. ক) অরুণাচল প্রদেশ ও ইউনান
  2. খ) লাদাখ ও জিনজিয়াং
  3. গ) সিকিম ও তিব্বত
  4. ঘ) জিনজিয়াং ও কারাকোম
সঠিক উত্তর:
গ) সিকিম ও তিব্বত
উত্তর
সঠিক উত্তর:
গ) সিকিম ও তিব্বত
ব্যাখ্যা
নাথু লা পাস (Nathula Pass) - চীন ও ভারতের মধ্যে অবস্থিত একটি গিরিপথ।
- এটি তিব্বত ও সিকিম সীমান্তে অবস্থিত।
- এটি চীনের পুরাতণ সিল্ক রোডের একটি অংশ।
- এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৪,৪৫০ ফুট উপরে অবস্থিত।
- বর্তমানে চীন-ভারতের বাণিজ্যের অন্যতম রূট হিসাবে এই গিরিপথটি ব্যবহৃত হয়।

উৎস: সিকিমের সরকারি ওয়েবসাইট।
১০৪.
ফরাসি বিপ্লবের ফলে ফরাসি সমাজে কোন শ্রেণীর উদ্ভব ঘটে?
  1. ক) জমিদার
  2. খ) যাজক
  3. গ) বুর্জোয়া
  4. ঘ) অভিজাত
সঠিক উত্তর:
গ) বুর্জোয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) বুর্জোয়া
ব্যাখ্যা
- ১৭৮৯ সালে ফ্রান্সে সংঘটিত হয় ফরাসি বিপ্লব। 
- ফরাসি বিপ্লবের পরবর্তী সময় সামন্ত শ্রেণীর অবসান ঘটে। জমিদারি কৃষকদের মধ্যে বন্টিত হয়। 
- গির্জার সম্পত্তি কৃষকদের হাতে এসে পড়ে। এই সকল জমি পুনরায় সামন্ত শ্রেণী ও গির্জা মালিকানায় ফেরত দেওয়া সম্ভব ছিলনা। 
- গ্রাম্য জীবনের এদের প্রভাব প্রতিপত্তিও ছিল বেশি, তাই গির্জা আর সামন্ত প্রভুর ক্ষমতা ছিলনা তাদের উচ্ছেদ করা।
- ফ্রান্সের নবকৃষক শ্রেণীর আশংকা ছিল যে বুরবোঁ রাজ এবং অভিজাতরা ক্ষমতায় ফিরে এলে তাদের জমি হাতছাড়া হতে পারে। 
- এ কারণে বুরবোঁ সরকারকে তারা সন্দেহের চোখে দেখত। অষ্টাদশ লুই জমির উপর কৃষকদের অধিকার স্বীকার করে নিলেও কৃষকদের ভোটাধিকার না থাকায় যে কোনো সময় আইন সভায় তাদের অধিকার কেড়ে নেয়া হতে পারে।
- ফরাসি বিপ্লবের অন্যতম ফল স্বরুপ বুর্জোয়া শ্রেণীর উদ্ভব ঘটে। 
- প্রাক-ফরাসি বিপ্লব যুগে যে অভিজাততন্ত্র ও কৌলিণ্য প্রথা বিরাজমান ছিল তার বিলোপ ঘটে। 
- শিল্প বিপ্লবের ফলে ফ্রান্সে কলকারখানা ও ব্যবসা বিপুল বৃদ্ধি পায়। 
- বুর্জোয়া শ্রেণী তাদের তারতম্য অনুসারে কয়েকটি শ্রেণীতে বিভক্ত হয়। 
- ধনী বুর্জোয়া শ্রেণীর মধ্যে ছিল ব্যাংক মালিক, শিল্পপতি, জাহাজ কোম্পানির মালিক- এরা ছিল খুব দাম্ভিক।
-  এরা সহজেই অভিজাতদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলে।
- পাতি বুর্জোয়া শ্রেণী ছিল মূলত দোকানদার, চাকুরে, শিক্ষক, আইনজীবি প্রমুখ - এদের সংখ্যাই ছিল বেশি।

উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস, এসএসএইচএল; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০৫.
মন্ট্রিল প্রটোকলের কোন সংশোধনীতে ২০৪৭ সালে HFC এর ব্যবহার ৮০% হ্রাসের বিষয়টি বর্ণিত হয়েছে?
  1. ক) বেইজিং সংশোধনী
  2. খ) কিগালি সংশোধনী
  3. গ) মন্ট্রিল সংশোধনী
  4. ঘ) কোপেনহেগেন সংশোধনী
সঠিক উত্তর:
খ) কিগালি সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
খ) কিগালি সংশোধনী
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তর।
- এই প্রটোকলে ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

⇒ চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।

⇒ ১৬ সেপ্টেম্বর প্রতি বছর ওজোনস্তর রক্ষা দিবস পালিত হয়।

উল্লেখ্য,
- ODS (Ozone Depleting Substances) হলো এমন পদার্থ যা সাধারণত রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, অগ্নি নির্বাপক যন্ত্র এবং অ্যারোসলের মতো পণ্যগুলিতে ব্যবহৃত হয়।

এছাড়াও,
⇒ ১৯৮৯ সাল থেকে মন্ট্রিল প্রটোকল ৬ বার সংশোধন করা হয়।এগুলো হলো:
- London amendment 1990,
- Copenhagen amendment 1992,
- Vienna amendment 1995,
- Montreal amendment 1997,
- Beijing amendment 1999,
- Kigali amendment 2016.

উৎস: i) UNEP ওয়েবসাইট।
ii) Ozone Secretariat.

কিগালি সংশোধনী (Kigali Amendment) - ১৫ অক্টোবর, ২০১৬ সালে রুয়ান্ডার রাজধানী কিগালিতে মন্ট্রিল প্রটোকল সর্বশেষ সংশোধিত হয়। এটি ২০১৯ সালের ১ জানুয়ারিতে কার্যকর হয়। সংশোধনী অনুসারে সংশ্লিষ্ট পক্ষসমূহ ২০৪৭ সাল পর্যন্ত ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক হাইড্রোফ্লোরো কার্বন (HFCs) - জাতীয় গ্যাসের ব্যবহার ৮০ শতাংশ কমিয়ে আনার ব্যাপারে ঐক্যমত হয়। এই চুক্তিটি এখন পর্যন্ত ১০০টি দেশ অনুমোদন করেছে।

সূত্র: UNEP এর ওয়েবসাইট।
১০৬.
'Shuttle Diplomacy' ধারণাটি নিম্নের কোন প্রেক্ষিতে প্রথম ব্যবহৃত হয়?
  1. ক) নাগর্নো-কারাবাখ যুদ্ধ
  2. খ) ভিয়েতনাম যুদ্ধ
  3. গ) আরব-ইসরায়েল যুদ্ধ
  4. ঘ) সোভিয়েত–আফগান যুদ্ধ
সঠিক উত্তর:
গ) আরব-ইসরায়েল যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
গ) আরব-ইসরায়েল যুদ্ধ
ব্যাখ্যা
- 'Shuttle Diplomacy' হল এমন একটি ধারণা যেখানে তৃতীয় পক্ষ দুই বিবাদমান পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে।
- ১৯৭৩ সালে সংঘটিত আরব-ইসরায়েল যুদ্ধের পর হেনরি কিসিঞ্জার মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে শান্তি চুক্তি আলোচনায় বিভিন্ন কূটনীতিক তৎপরতা চালান যা  'Shuttle Diplomacy' নামে পরিচিত। 
- ১৯৭৪-১৯৭৫ সালের সময়কালে আরব-ইসরায়েল সংঘাত নিরসনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হেনরি কিসিঞ্জার এর নেওয়া পদক্ষেপসমূহ 'Shuttle Diplomacy' হিসেবে পরিচিত। 

(তথ্যসূত্র: history.state.gov)
১০৭.
'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)' এর বিপরীতে জি-৭ ভুক্ত দেশসমূহ কোন উদ্যোগ গ্রহণ করেছে?
  1. ক) PBP
  2. খ) PGII
  3. গ) RCEP
  4. ঘ) AIIS
সঠিক উত্তর:
খ) PGII
উত্তর
সঠিক উত্তর:
খ) PGII
ব্যাখ্যা
- বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI)পরিকল্পনা হলো চীন প্রবর্তিত একটি মহাপরিকল্পনা। ২০১৩ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম এই প্রকল্পের বিষয়টি প্রকাশ করেন। এ প্রকল্পকে ওয়ান বেল্ট ওয়ান রোড কিংবা নিউ সিল্ক রোড নামেও অভিহিত করা হয়। 
- চীন প্রবর্তিত 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)' কে মোকাবিলা করতে জি৭ভুক্ত দেশসমূহ নতুন যে পরিকল্পনা ঘোষণা করেছে, তার নাম PGII.
- PGII এর পূর্ণরূপ - Partnership for Global Infrastructure and Investment.
- চীনকে মোকাবিলায় বৈশ্বিক অবকাঠামো ও বিনিয়োগ অংশীদ্বারিত্ব (PGII) প্রকল্প গ্রহণকারী সংস্থার নাম – G7
 
- ৪৮তম জি-৭ (গ্রুপ অব সেভেন) শীর্ষ সম্মেলন ২০২২ সালের ২৬-২৮ জুন জার্মানির ব্যাভারিয়ান রাজ্যের শ্লোস এলমাই শহরে অনুষ্ঠিত হয়।
- এই  সম্মেলনে গৃহীত হয় 'PGII'। 
-  2027 সালের মধ্যে জি-৭ ভুক্ত দেশগুলো বৈশ্বিক অবকাঠামো বিনিয়োগে $600 বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। 
এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এর বিনিয়োগের পরিমাণ হবে প্রায় ২০০ বিলিয়ন ডলার। 
 


(তথ্যসূত্র: জি-৭ ওয়েবসাইট, হোয়াইট হাউস দপ্তরের ওয়েবসাইট, বিবিসি)
১০৮.
'বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন' অনুসারে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) কানাডা
  2. খ) আইসল্যান্ড
  3. গ) নরওয়ে
  4. ঘ) নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
খ) আইসল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) আইসল্যান্ড
ব্যাখ্যা
বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন:
১৩ জুলাই ২০২২ বিশ্ব অর্থনৈতিক ফোরাম ১৪৬টি দেশকে অন্তর্ভুক্ত করে বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন প্রকাশ করে। 
প্রতিবেদন অনুসারে -
    শীর্ষ দেশ – আইসল্যান্ড।
    সর্বনিম্ন দেশ - আফগানিস্তান।
    বাংলাদেশের অবস্থান - ৭১তম।
 
উৎস: বিশ্ব অর্থনৈতিক ফোরাম ওয়েবসাইট। 
১০৯.
'Limited Test Ban Treaty' কোন শহরে স্বাক্ষরিত হয়?
  1. ক) ভিয়েনা
  2. খ) মস্কো
  3. গ) লন্ডন
  4. ঘ) প্যারিস
সঠিক উত্তর:
খ) মস্কো
উত্তর
সঠিক উত্তর:
খ) মস্কো
ব্যাখ্যা
Limited Test Ban Treaty:
এই চুক্তির আওতাধীন বায়ুমণ্ডলে, মহাকাশে এবং পানির নিচে সকল ধরণের পারমাণবিক অস্ত্র পরীক্ষা এবং পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করা হয়।
স্বাক্ষরের স্থান: মস্কো, রাশিয়া 
স্বাক্ষরিত হয়: 5 আগস্ট, 1963
কার্যকর হয়: 10 অক্টোবর, 1963 
 
উৎস: ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটস ওয়েবসাইট। 
১১০.
বাংলাদেশের কোন অঞ্চলে উৎকৃষ্টমানের 'বিটুমিনাস' কয়লা পাওয়া যায়?
  1. ক) রানীপুকুর
  2. খ) শ্যামপুর
  3. গ) পার্বতীপুর
  4. ঘ) মধ্যপাড়া
সঠিক উত্তর:
গ) পার্বতীপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) পার্বতীপুর
ব্যাখ্যা
- দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার অন্তর্গত ৯নং হামিদপুর ইউনিয়নে ভবানীপুর বাজার হইতে দক্ষিনে বড়পুকুরিয়া কয়লা খনিটি অবস্থিত  । 
- এখানে সবচেয়ে দামী বিটুমিনাস কয়লা উত্তোলন করা হয়।
-  এই কয়লা খনি থেকে বার্ষিক ১০ লক্ষ মেট্রিক টন বিটুমিনাস কয়লা উৎপাদন করা হয়।
- এখানে উত্তোলিত কয়লার অধিকাংশই বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয়। 
- দিনাজপুর জেলাধীন পার্বতীপুর উপজেলার অন্তগত ভবানীপুরে বড়পুকুরিয়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। 
- এটি দেশের প্রথম কয়লা খনি থেকে কয়লা আহরন করে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপন্ন করা হয়।
- বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানী হিসাবে প্রচলিত গ্যাস বা তেলের পরির্বতে বর্তমানে বাস্তবায়নাধীন বড়পুকুরিয়া কয়লা খনি প্রকল্প হইতে উত্তোলনকৃত উন্নতমানের বিটুমিনাস কয়লা ব্যবহার করা হয়।
 
উল্লেখ্য,
রংপুর জেলার রানীপুকুর ও শ্যামপুর এবং দিনাজপুর জেলার মধ্যপাড়ায় কঠিন শিলার সন্ধান পাওয়া গেছে। 
 
উৎস: দিনাজপুর জেলা ওয়েবসাইট; বাংলাদেশ সম্পদ ও শিল্প, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১১১.
বাংলাদেশে কোন ধরণের বন্যা ফসল উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখে?
  1. ক) উপকূলীয় বন্যা
  2. খ) মৌসুমী বন্যা
  3. গ) নগর বন্যা
  4. ঘ) আকস্মিক বন্যা
সঠিক উত্তর:
খ) মৌসুমী বন্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) মৌসুমী বন্যা
ব্যাখ্যা
বন্যার প্রকারভেদ : সাধারণত বন্যা চার প্রকারের হয়ে থাকে। যথা-মৌসুমী বন্যা, আকস্মিক বন্যা, উপকূলীয় বন্যা এবং
নগর বন্যা।
১. মৌসুমী বন্যা (Seasonal Flood) : বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে যে বন্যার সৃষ্টি হয়, তাকে মৌসুমী বন্যা বলে। কৃষি নির্ভর বাংলাদেশে মৌসুমী বন্যা তেমন ক্ষতি করে না বরং ফসল উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখে। তবে মাঝে মাঝে বন্যা ভয়াবহ রূপ ধারণ করে যা ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে ।
২. আকস্মিক বন্যা (Flash Flood) : বর্ষা মৌসুম ব্যতীত অন্য যে কোনো মৌসুমী আকস্মিক বৃষ্টিপাত বা পাহাড়ি ঢলের ফলে যে বন্যার সৃষ্টি হয়, তাকে আকস্মিক বন্যা বলে। বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ প্রভৃতি জেলায়
আকস্মিক বন্যা হতে দেখা দেয়। বোরো মৌসুমে এ ধরনের বন্যা হলে ফসলের ব্যাপক ক্ষতি হয়।
৩. উপকূলীয় বন্যা (Coastal Flood) : উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, সুনামি বা জোয়ার-ভাটাজনিত কারণে যে বন্যা সৃষ্টি হয়, তাকে উপকূলীয় বন্যা বলে ।
৪. নগর বন্যা (Urban Flood) : নগর এলাকায় সুষ্ঠু ও পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকলে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দেয়। এ ধরনের বন্যাকে নগর বন্যা বলে। ঢাকা ও চট্টগ্রামসহ বেশ কয়েকটি বড় শহরে এ ধরনের বন্যা
দেখা দেয় ।
 
উৎস: ভূগোল দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১১২.
'ক্রান্তীয় পাতাঝরা বৃক্ষের বনভূমি' বাংলাদেশের কোথায় প্রধানত দেখতে পাওয়া যায়?
  1. ক) টারশিয়ারি যুগের পাহাড়ে
  2. খ) সাম্প্রতিককালের প্লাবন সমভূমিতে
  3. গ) প্লাইস্টোসিনকালের সোপানসমূহে
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) প্লাইস্টোসিনকালের সোপানসমূহে
উত্তর
সঠিক উত্তর:
গ) প্লাইস্টোসিনকালের সোপানসমূহে
ব্যাখ্যা
ক্রান্তীয় পাতাঝরা বৃক্ষের বনভূমি : ক্রান্তীয় পাতাঝরা বৃক্ষের বনভূমির বিশেষ বৈশিষ্ট্য হলো শীতকালে গাছের
পাতা ঝরে যাওয়া। তবে গ্রীষ্মকালে গাছগুলোতে আবার নতুন কচি পাতা গজায়।
প্লাইস্টোসিনকালের  সোপানসমূহে এ বনভূমির অবস্থান দেখতে পাওয়া যায়। 
পাতাঝরা বৃক্ষের বনভূমিকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায় ।
যথা- মধুপুর ও ভাওয়ালের বনভূমি এবং রংপুর ও দিনাজপুর অঞ্চলের বনভূমি ।

ক. মধুপুর ও ভাওয়ালের বনভূমি : ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুর জেলার বনভূমি এর অন্তর্ভুক্ত।
 এ বনভূমির প্রধান বৃক্ষ গজারী হওয়ায় এটি গজারী বৃক্ষের বনভূমি হিসেবে পরিচিত। এর আয়তন প্রায় ৮৭৫ বর্গকিলোমিটার।

খ. রংপুর ও দিনাজপুর অঞ্চলের বনভূমি : রংপুর ও দিনাজপুর জেলার প্লাইস্টোসিনকালের সোপানসমূহে এ বনভূমি অবস্থিত। এখানকার প্রধান বৃক্ষ শাল। এজন্য এটি শাল বৃক্ষের বনভূমি হিসেবে পরিচিত। এ বনভূমির আয়তন প্রায় ৩৯ বর্গকিলোমিটার।
 
উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 
১১৩.
মৌসুমী জলবায়ুর প্রভাব কোথায় সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়?
  1. ক) দক্ষিণ-পশ্চিম এশিয়া
  2. খ) দক্ষিণ-পূর্ব এশিয়া
  3. গ) মধ্য এশিয়া
  4. ঘ) উত্তর-পূর্ব এশিয়া
সঠিক উত্তর:
খ) দক্ষিণ-পূর্ব এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) দক্ষিণ-পূর্ব এশিয়া
ব্যাখ্যা
- পৃথিবীর প্রায় সব মহাদেশের কোন না কোন অংশে মৌসুমী জলবায়ু পরিদৃষ্ট হলেও এশিয়ার দক্ষিন-পূর্বাংশেই এর প্রভাব বেশী পরিদৃষ্ট হয়। 
- দক্ষিণ-পূর্ব এশিয়ার ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার (বার্মা), থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, কম্পুচিয়া, সিঙ্গাপুর, দক্ষিন কোরিয়া, তাইওয়ান, চীন, জাপান ও ফিলিপাইনের অংশ বিশেষে এ জলবায়ু বিরাজ করে।
- এছাড়া আফ্রিকার সোয়াজিল্যান্ড, মালাগাছি ও মোজাম্বিক; উত্তর ও মধ্য আমেরিকার মেক্সিকো; যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল, জ্যামাইকা, বাহামা, হাইতি, কিউবা, পানামা, কোষ্টারিকা, নিকারাগুয়া, গুয়েতেমালা ও এলসালভেদরেও এ জলবায়ু পরিদৃষ্ট হয়।
- এছাড়াও অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলীয় অঞ্চল, দক্ষিন আমেরিকার ব্রাজিল ও উরুগুয়ের পূর্বাংশ এবং কলম্বিয়া ও ভেনিজুয়েলার
উত্তরাংশে মৌসুমী জলবায়ু অঞ্চল পরিদৃষ্ট হয়।
 
উৎস: এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১১৪.
'তাকলামাকান মরুভূমি' কোথায় অবস্থিত?
  1. ক) পশ্চিম এশিয়া
  2. খ) আফ্রিকার সাহারার দক্ষিণ প্রান্ত
  3. গ) দক্ষিণ আমেরিকা
  4. ঘ) মধ্য এশিয়া
সঠিক উত্তর:
ঘ) মধ্য এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মধ্য এশিয়া
ব্যাখ্যা
তাকলামাকান মরুভূমি মধ্য এশিয়ার অন্তর্গত চীনের জিনজিয়াং প্রদেশে অবস্থিত এবং বিশ্বের বৃহত্তম বালুকাময় মরুভূমিগুলির মধ্যে অন্যতম।
 
বিখ্যাত কিছু মরুভূমির অবস্থান:
- থর মরুভূমি : ভারত ও পাকিস্তান
- গোবি মরুভূমি : চীন ও মঙ্গোলিয়া
- মোজাবে মরুভূমি : যুক্তরাষ্ট্র
- সাহারা মরুভূমি : আফ্রিকা
- আতাকামা মরুভূমি : চিলি
- পাতাগোনিয়া মরুভূমি : চিলি, আর্জেন্টিনা।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
১১৫.
'সোনাদিয়া দ্বীপ' কোথায় অবস্থিত?
  1. ক) টেকনাফ
  2. খ) কুতুবদিয়া
  3. গ) পেকুয়া
  4. ঘ) মহেশখালী
সঠিক উত্তর:
ঘ) মহেশখালী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মহেশখালী
ব্যাখ্যা
- কক্সবাজার শহর থেকে প্রায় ৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে সোনাদিয়া দ্বীপটি অবস্থিত।
- মহেশখালীর দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের কুল ঘেঁষে সোনাদিয়ার অবস্থান।
- সোনাদিয়া দ্বীপটি মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে অবস্থিত।
- ঘটিভাঙ্গা নামে একটি খাল মহেশখালী দ্বীপের সাথে একসময় সোনাদিয়াকে বিচ্ছিন্ন রাখলেও খালের ওপর সেতু নির্মিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে।

উৎসঃ কক্সবাজার জেলা ওয়েবসাইট।
১১৬.
আইপিসিসি এর প্রতিবেদন অনুসারে, জলবায়ু পরিবর্তনের ফলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে ভূমির কত শতাংশ হারিয়ে যাবে?
  1. ক) ৫%
  2. খ) ২৯%
  3. গ) ১৭%
  4. ঘ) ৯%
সঠিক উত্তর:
গ) ১৭%
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭%
ব্যাখ্যা
বিশ্বব্যাংকের এক সমীক্ষা প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে, প্রতি ৩-৫ বছরে বাংলাদেশের দুই-তৃতীয়াংশ অঞ্চল বন্যায় প্লাবিত হয়। ফলশ্রুতিতে, অবকাঠামো, বাসস্থান, কৃষি এবং জীবিকার ব্যাপক ক্ষতিসাধিত হয়। সমুদ্র উপকূলীয় নিম্নাঞ্চল ঝড় ও জলোচ্ছাসের ঝুঁকিতেও থাকে ।

Intergovernmental Panel on Climate Change (IPCC)' -এর প্রাক্কলন অনুযায়ী ২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে বাংলাদেশের ভূমির ১৭ শতাংশ এবং খাদ্য উৎপাদনের ৩০ শতাংশ হারিয়ে যাবে।

২০১০ সালে বিশ্বব্যাংক প্রণীত 'Economics of Adaptation to Climate Change: Bangladesh' প্রতিবেদনে বলা হয়েছে যে, শুধুমাত্র ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবেলায় ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে বিনিয়োগ এবং আবর্তক ব্যয় বাবদ যথাক্রমে ৫,৫১৬ মিলিয়ন মার্কিন ডলার এবং ১১২ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে।
 
উৎস: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট 
১১৭.
ই.বি. টাইলরের মতে, সমাজস্থ মানুষের সমগ্র জীবনযাত্রা-প্রণালীই হলো -
  1. ক) নৈতিকতা
  2. খ) সংস্কৃতি
  3. গ) মূল্যবোধ
  4. ঘ) প্রথা-পদ্ধতি
সঠিক উত্তর:
খ) সংস্কৃতি
উত্তর
সঠিক উত্তর:
খ) সংস্কৃতি
ব্যাখ্যা
- ব্রিটিশ নৃবিজ্ঞানী ই.বি. টাইলরের মতে, সংস্কৃতি অথবা সভ্যতা হচ্ছে এমন একটি জটিল সামগ্রিক সত্তা, যার ভেতর রয়েছে
জ্ঞান, আস্থা-বিশ্বাস, শিল্পকলা, নীতিবোধ, আইন, প্রথা-পদ্ধতি এবং সমাজের সদস্য হিসেবে মানুষের অর্জিত অন্য সকল দক্ষতা ও অভ্যাস। 
(Culture or civilization is that complex whole which includes knowledge, belief, art, morals, law, custom and any other capabilities and habit acquired by man as a member of society) | 
টাইলর আরও মত দেন যে, সমাজস্থ মানুষের সমগ্র জীবনযাত্রা-প্রণালীই হলো সংস্কৃতি
 
উৎস: বিবিএ বাংলা, বাংলাদেশ স্ট্যাডিজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১১৮.
কোনটি মানুষকে ন্যায় ও অন্যায়ের মধ্যকার পার্থক্য বুঝাতে সহায়তা করে?
  1. ক) নৈতিক প্রগতি
  2. খ) নৈতিক চেতনা
  3. গ) নৈতিক আদর্শ
  4. ঘ) নৈতিক ভাবাবেগ
সঠিক উত্তর:
খ) নৈতিক চেতনা
উত্তর
সঠিক উত্তর:
খ) নৈতিক চেতনা
ব্যাখ্যা
- নৈতিক চেতনা একটি মানসিক ক্রিয়া। 
- মানুষ যখন তার ইচ্ছাপ্রসূত কার্যাবলীর ন্যায়-অন্যায় বোধ উচিত অনুচিত বোধ সম্পর্কে সচেতন হয় তখন ধরে নিতে হবে মানুষ নৈতিক চেতনার পরিসরে তার ইচ্ছাপ্রসূত কার্যাবলীকে বিবেচনা করছে। 
- নৈতিক চেতনা মানুষকে ন্যায় ও অন্যায়ের মধ্যকার পার্থক্য বুঝাতে সহায়তা করে যা মূলত চিন্তাপ্রসূত, সামাজিক, সক্রিয় এবং অনেকাংশে বাধ্যবাধকতামূলক, ভাবাবেগমূলক ইত্যাদি বৈশিষ্ট্যমন্ডিত।
 
উৎস: বিএ/বিএসএস প্রোগ্রাম, এসএসএইচএল; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১১৯.
গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হচ্ছে -
  1. ক) নির্বাচন
  2. খ) সংসদ
  3. গ) রাজনৈতিক দল
  4. ঘ) সংবিধান
সঠিক উত্তর:
গ) রাজনৈতিক দল
উত্তর
সঠিক উত্তর:
গ) রাজনৈতিক দল
ব্যাখ্যা
- গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হচ্ছে রাজনৈতিক দল। 
- গণতন্ত্র সুসংহতকরণে এটি অপরিহার্য ভূমিকা পালন করে। 
- রাজনৈতিক দলের মূল লক্ষ্য গণতান্ত্রিক উপায়ে সরকার গঠন করা। 
- জনগণের মাঝে রাজনৈতিক সচেতনতা তৈরি করা এবং কোন বিষয়ের পক্ষে-বিপক্ষে জনমত গঠন করা রাজনৈতিক দলের কাজ। - - জনগণের প্রতিনিধিত্ব নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দল সরকার গঠন করে এবং শাসন পরিচালনায় অংশগ্রহণ করে। 
- সংসদীয় গণতন্ত্রে রাজনৈতিক দল বিকল্প সরকার ও ছায়া মন্ত্রিসভা হিসেবে ভূমিকা পালন করে। 
- রাজনৈতিক দল তাদের কার্যাবলির মাধ্যমে সুযোগ্য ও দক্ষ নেতৃত্ব গড়ে ওঠে।
 
উৎস: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়; এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১২০.
মানবাধিকারে নিম্নের কোন অধিকারের বিষয়টি স্থান পেয়েছে?
  1. ক) আইনগত অধিকার
  2. খ) নৈতিক অধিকার
  3. গ) রাজনৈতিক অধিকার
  4. ঘ) সামাজিক অধিকার
সঠিক উত্তর:
ক) আইনগত অধিকার
উত্তর
সঠিক উত্তর:
ক) আইনগত অধিকার
ব্যাখ্যা
- মানবাধিকারে যে অধিকারের কথা বলা হয়েছে সেটি শুধু আইনগত অধিকার। 
- যে অধিকারের ভিত্তি আইন তাকেই আইনগত অধিকার বলা যায়। 
- যেখানে আইন নেই সেখানে আইনগত অধিকারের কোন প্রশ্নই আসে না। আবার যে সকল দেশে আইন আছে সেসকল দেশেও আইনগত অধিকার যে একই রকম তা কিন্তু নয়। দেশে দেশে আইনের যেমন পার্থক্য আছে তেমনি পার্থক্য আছে আইনগত অধিকারেরও। 
- আইনের পার্থক্য আইনগত অধিকারের পার্থক্যকেও চিহ্নিত করে। 
- কোন কোন ক্ষেত্রে অধিকারের প্রকৃতি যদিও বিভিন্ন রকম হতে পারে তথাপি কিছু কিছু অধিকার সকল দেশে সকল রকম মানুষের ক্ষেত্র বিশেষে অভিন্ন।
 
উৎস: বিএ/বিএসএসএস প্রোগ্রাম, এসএসএইচএল; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।