পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
হরপ্রসাদ শাস্ত্রী, সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায়, সুধীন্দ্রনাথ দত্ত, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, সুফিয়া কামাল, সেলিনা হোসেন, সেলিম আল দীন, সৈয়দ আলী আহসান, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, সৈয়দ ওয়ালীউল্লাহ, সৈয়দ মুজতবা আলী, সৈয়দ শামসুল হক [প্রধান সাহিত্যিকগণের তথ্যগুলো ভালভাবে পড়বেন। আর বাকীদের ব্যাসিক তথ্যগুলো পড়বেন।] সোর্স: যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
সুফিয়া কামাল রচিত প্রথম গল্পের নাম কী?
  1. ক) পিপাসা
  2. খ) কেয়ার কাঁটা
  3. গ) পদ্মরাগ
  4. ঘ) সৈনিক বধূ
সঠিক উত্তর:
ঘ) সৈনিক বধূ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৈনিক বধূ
ব্যাখ্যা
সুফিয়া কামাল (১৯১১-১৯৯৯):
- কবি, বুদ্ধিজীবী, সমাজনেত্রী সুফিয়া কামালের জন্ম ১৯১১ সালের ২০ জুন।
-  সওগাত সম্পাদক  মোহাম্মদ নাসিরউদ্দীন (১৮৮৮-১৯৯৪) ১৯২৬ সালে তাঁর প্রথম কবিতা ‘বাসন্তী’ প্রকাশ করেন।
-  বেগম রোকেয়ার সামাজিক আদর্শ সুফিয়াকে আজীবন প্রভাবিত করেছে।
- তিনি রোকেয়ার ওপর অনেক কবিতা রচনা করেন এবং তাঁর নামে মৃত্তিকার ঘ্রাণ (১৯৭০) শীর্ষক একটি সঙ্কলন উৎসর্গ করেন।
 
তার রচিত:
- প্রথম কবিতা - বাসন্তী; এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয় ১৯২৬ সালে।
- প্রথম কাব্যগ্রন্থ - সাঁঝের মায়া; এটি প্রকাশিত হয় ১৯৩৮ সালে এবং এর মুখবন্ধ লিখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
- প্রথম গল্প - সৈনিক বধূ ; এটি বরিশালের 'তরুণ ' পত্রিকায় ১৯২৩ সালে প্রকাশিত হয়।

এছাড়া,
তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সাঁঝের মায়া (১৯৩৮)
- মায়া কাজল (১৯৫১)
- মন ও জীবন (১৯৫৭)
- প্রশস্তি ও প্রার্থনা (১৯৫৮)
- উদাত্ত পৃথিবী (১৯৬৪)
- দিওয়ান (১৯৬৬)
- অভিযাত্রিক (১৯৬৯)
- মৃত্তিকার ঘ্রাণ (১৯৭০)
- মোর জাদুদের সমাধি পরে (১৯৭২)

গল্পগ্রন্থ:
- কেয়ার কাঁটা (১৯৩৭)

ভ্রমনকাহিনী:
- সোভিয়েতে দিনগুলি (১৯৬৮)

স্মৃতিকথা:
- একাত্তরের ডায়েরি (১৯৮৯)

--------------------
অন্যদিকে, 
- বেগম রোকেয়ার প্রথম লেখা ‘পিপাসা’। 
- বেগম রোকেয়ার লেখা একমাত্র উপন্যাস 'পদ্মরাগ'। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
"কবিতা তােমায় দিলাম আজকে ছুটি,"- পঙ্‌ক্তিটি কোন কবিতার অন্তর্গত?
  1. ক) হে মহাজীবন
  2. খ) প্রার্থী
  3. গ) রানার
  4. ঘ) আঠারো বছর বয়স
সঠিক উত্তর:
ক) হে মহাজীবন
উত্তর
সঠিক উত্তর:
ক) হে মহাজীবন
ব্যাখ্যা
আলোচ্য পঙ্‌ক্তিটি কবি সুকান্ত ভট্টাচার্য রচিত 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের 'হে মহাজীবন' কবিতার একটি লাইন।
কবিতাটি নিম্নরূপ- 

           হে মহাজীবন
 হে মহাজীবন, আর এ কাব্য নয়
এবার কঠিন, কঠোর গদ্যে আনো,
পদ-লালিত্য-ঝংকার মুছে যাক
গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো।
প্রয়ােজন নেই কবিতার স্নিগ্ধতা—
কবিতা তােমায় দিলাম আজকে ছুটি,
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়ঃ
পূর্ণিমা-চাঁদ যেন ঝল‍্সানাে রুটি।।

- 'ছাড়পত্র' কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৪৭ সালে।

ছাড়পত্র কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলো হলো -
- ছাড়পত্র,
- আঠারো বছর বয়স,
- রানার,
- হে মহাজীবন।

সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থ গুলো হল:
- পূর্বাভাস,
- হরতাল,
- ঘুম নেই,
- ছাড়পত্র,
- অভিযান।

উৎস: মাধ্যমিক বাংলা সাহিত্য (২০২০ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দুর্গেশনন্দিনী' এর প্রতিক্রিয়ায় ইসমাইল হোসেন সিরাজী রচনা করে ----
  1. ক) কুন্দনন্দিনী
  2. খ) তারাবাঈ
  3. গ) রায়নন্দিনী
  4. ঘ) অনল প্রবাহ
সঠিক উত্তর:
গ) রায়নন্দিনী
উত্তর
সঠিক উত্তর:
গ) রায়নন্দিনী
ব্যাখ্যা
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস 'দুর্গেশনন্দিনী' এর প্রতিক্রিয়ায় ইসমাইল হোসেন সিরাজী 'রায়নন্দিনী' লেখেন।
- উপন্যাস হিসেবে 'রায়নন্দিনী' ব্যর্থ। 
- তবে প্রতিক্রিয়ার ইতিহাসে এই নামটি স্মরণ করতে হয়। 

• ইসমাইল হোসেন সিরাজী ছিলেন লেখক, বাগ্মী এবং কৃষক নেতা।
- তিনি লেখালেখি করে এবং সভা সমিতিতে বক্তৃতা করে জীবিকা নির্বাহ করতেন।
- তাঁর লেখা ও বক্তৃতার প্রধান বিষয়বস্ত্ত ছিল বাংলার অনগ্রসর মুসলিম সমাজকে জাগিয়ে তোলা। বাগ্মী হিসেবে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। মুসলমানদের স্বার্থের পক্ষে কথা বললেও তিনি সাম্প্রদায়িক ছিলেন না। তিনি মনে করতেন, সম্পদের সুষম বন্টনের মধ্যেই হিন্দু-মুসলমানের সৌহার্দ্য নির্ভর করছে। 

• তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- রায়নন্দিনী,
- তারাবাঈ,
- ফিরোজা বেগম ও
- নূরুদ্দীন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
শিশু সাহিত্যিক সুকুমার রায় কোন কিশোর পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেন?
  1. ক) আঙুর
  2. খ) সন্দেশ
  3. গ) মুকুল
  4. ঘ) ধান শালিকের দেশ
সঠিক উত্তর:
খ) সন্দেশ
উত্তর
সঠিক উত্তর:
খ) সন্দেশ
ব্যাখ্যা
• শিশু সাহিত্যিক সুকুমার রায় 'সন্দেশ' পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেন।
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সম্পাদনায় ১৯১৩ সালে বিখ্যাত শিশুতোষ মাসিক পত্রিকা 'সন্দেশ' প্রথম প্রকাশিত হয় যা আজও  কলকাতা থেকে প্রকাশিত একটি জনপ্রিয় শিশুকিশোর সাহিত্য পত্রিকা।
- দেশবিদেশের গল্প, হাস্যকৌতুক, জ্ঞান বিজ্ঞানের কথা ইত্যাদি লেখার পাশাপাশি নিজের আঁকা নানা বুদ্ধিদীপ্ত ছবি সংযোজনের মাধ্যমে সন্দেশকে তিনি তরুণ হূদয়ের যোগ্য একটি পত্রিকা হিসেবে গড়ে তুলেছিলেন।
- তাঁর মৃত্যুর পর পুত্র সুকুমার রায় 'সন্দেশ' পত্রিকা পরিচালনা ও সম্পাদনার দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, 
- ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত কিশোর মাসিক পত্রিকা 'আঙুর' যা ১৯২০ সালে প্রকাশিত হয়। 
- ‘ধান শালিকের দেশ’ বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক শিশু কিশাের পত্রিকা।
- 'মুকুল'(১৮৯৫) পত্রিকার সম্পাদক শিবনাথ শাস্ত্রী।

উৎস: বাংলাপিডিয়া।
.
'উৎস থেকে নিরন্তর' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) সেলিনা পারভীন
  2. খ) সুফিয়া কামাল
  3. গ) সেলিনা হোসেন
  4. ঘ) সেলিম আল দীন
সঠিক উত্তর:
গ) সেলিনা হোসেন
উত্তর
সঠিক উত্তর:
গ) সেলিনা হোসেন
ব্যাখ্যা
'উৎস থেকে নিরন্তর' সেলিনা হোসেনের প্রথম গল্পগ্রন্থ।
- এটি প্রকাশিত হয় ১৯৬৯ সালে। 
- গৈরিক বাসনা, বৈশাখী গান, রতি বিলাস, মাস্টার, কান্নার তৃতীয় দিন, গোলাপ ফোঁটা সকাল ইত্যাদি সংকলিত হয়েছে গ্রন্থটি। 
- ভাষা আন্দোলন, নারী-পুরুষের সমতা প্রত্যাশা, গ্রামীণ পারিবারিক পরিমণ্ডলের ভাঙন ইত্যাদি তাঁর গল্পের বিষয়। 

এছাড়াও তাঁর অন্যান্য গল্পগ্রন্থ-
- পরজন্ম,
- মানুষটি,
- মতিজানের মেয়েরা,
- অনূঢ়া পূর্ণিমা,
- একালের পান্তাবুড়ি,
- নারীর রূপকথা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
দেশভাগের প্রভাব ফুটে উঠেছে কোন গল্পে?
  1. ক) একটি তুলসী গাছের কাহিনী
  2. খ) দি আগলি এশিয়ান
  3. গ) নয়নচারা
  4. ঘ) দুই তীর ও অন্যান্য গল্প
সঠিক উত্তর:
ক) একটি তুলসী গাছের কাহিনী
উত্তর
সঠিক উত্তর:
ক) একটি তুলসী গাছের কাহিনী
ব্যাখ্যা
প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর কালজয়ী সৃষ্টি একটি তুলসী গাছের কাহিনী।
- দেশভাগের সময়ে কলকাতা থেকে উদ্বাস্তুর মত একদল চাকরিজীবী পূর্ব বঙ্গে (বর্তমান : বাংলাদেশ) আসে। এসে একটি পরিত্যক্ত বাড়ি দখল করে। তারা ভাগ্যবান বলে একটি পরিত্যক্ত বাড়ি দখল করা এবং সেখানকার এক তুলসি গাছের কাহিনী নিয়ে রচিত হয় এই গ্লল্পটি।
- হঠাৎ আলোর ঝলকানি তাঁর প্রকাশিত প্রথম গল্প। যা তৎকালীন ঢাকা কলেজের ম্যাগাজিনে প্রকাশিত হয়।

তাঁর রচিত গল্পগ্রন্থ
- নয়নচারা
- দুই তীর ও অন্যান্য গল্প 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘কবিতার কথা’ গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) সৈয়দ ওয়ালীউল্লাহ
  2. খ) সৈয়দ মুজতবা আলী
  3. গ) সৈয়দ আলী আহসান
  4. ঘ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
সঠিক উত্তর:
গ) সৈয়দ আলী আহসান
উত্তর
সঠিক উত্তর:
গ) সৈয়দ আলী আহসান
ব্যাখ্যা
‘কবিতার কথা’ গ্রন্থের রচয়িতা সৈয়দ আলী আহসান। 
উল্লেখ্য যে জীবনানন্দ দাশও ‘কবিতার কথা’ নামে প্রবন্ধ গ্রন্থ রচনা করেছেন।

সৈয়দ আলী আহসান (১৯২০-২০০২)  শিক্ষাবিদ, সাহিত্যিক।
- ১৯৩৭ সালে আর্মানীটোলা স্কুলে অধ্যয়নকালে স্কুল ম্যাগাজিনে সৈয়দ আলী আহসানের ‘The Rose’ নামে একটি ইংরেজি কবিতা প্রকাশিত হয়। 
- পরে আজাদ, মাসিক  মোহাম্মদী,  সওগাত পত্রিকায় বাংলা ভাষায় তাঁর গল্প, প্রবন্ধ ও কবিতা প্রকাশিত হতে থাকে। 

ইংরেজি ও বাংলা ভাষায় রচিত তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ:
- Our Heritage (1948),
- ইকবালের কবিতা (সম্পাদনা, ১৯৫২),
- কবিতার কথা (১৯৫২),
- নজরুল ইসলাম (১৯৫৪),
- বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক কাল (মুহম্মদ আব্দুল হাই সহযোগে, ১৯৫৬),
- প্রেমের কবিতা (ফরাসি অনুবাদ Poems d’amour : Claire & Yvan Goll, 1959),  
- ওয়াল্ট হুইটম্যানের কবিতা  (১৯৬৫), পদ্মাবতী, (সম্পাদনা, ১৯৬৮),
- কাব্যসমগ্র, (১৯৭৪),
- রবীন্দ্রনাথ : কাব্যবিচারের ভূমিকা (১৯৭৪),
- জার্মান সাহিত্য (১৯৭৬),
- আধুনিক বাংলা কবিতা : শব্দের অনুবাদ মধুসূদন : কাব্য কবি ও কাব্যাদর্শ,
- নির্বাচিত কবিতা (১৯৯৬), কথাবিচিত : বিশ্বসাহিত্য (২০০১),
- বাংলা সাহিত্যের ইতিহাস - প্রাচীনযুগ,
- বাংলা সাহিত্যের ইতিহাস - মধ্যযুগ (২০০১),
- বাংলাদেশী জাতীয়তাবাদ : আমাদের আত্মপরিচয় (২০০২),
- আমেরিকা : আমার কিছু কথা (২০০২)।

উৎস: বাংলাপিডিয়া।
.
'বেনের মেয়ে' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) জসীমউদ্‌দীন
  2. খ) হরপ্রসাদ শাস্ত্রী
  3. গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
  4. ঘ) সেলিম আল দীন
সঠিক উত্তর:
খ) হরপ্রসাদ শাস্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
খ) হরপ্রসাদ শাস্ত্রী
ব্যাখ্যা
'বেনের মেয়ে' উপন্যাসের রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী। 
- এটি প্রকাশিত হয় ১৯১৯ খ্রিষ্টাব্দে। 
- এর চরিত্রগুলি প্রায় সবই কাল্পনিক কিন্তু এর পরিবেশ ঐতিহাসিক। 
- দশম-একাদশ শতাব্দীর বাংলাদেশ, বৌদ্ধধর্মের অবসান ও হিন্দুধর্মের পুনরুত্থানের কালে সপ্তগ্রামের এর বৌদ্ধ পরিবারকে নিয়ে কাহিনিটি রচিত হয়েছে। 

উল্লেখ্য, 'বেদের মেয়ে' নাটকটির রচয়িতা পল্লিকবি জসীমউদ্‌দীন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বিশ্ব-গণহত্যার ঘটমান কাহিনি নিয়ে রচিত নাটক কোনটি?
  1. ক) নিমজ্জন
  2. খ) ধাবমান
  3. গ) হরগজ
  4. ঘ) মুনতাসীর ফ্যান্টাসি
সঠিক উত্তর:
ক) নিমজ্জন
উত্তর
সঠিক উত্তর:
ক) নিমজ্জন
ব্যাখ্যা
• 'নিমজ্জন' সেলিম আল দীন রচিত নাটক।
বিশ্ব-গণহত্যার ঘটমান কাহিনি ও দৃশ্যচিত্রের সমন্বয়ে- এর কাহিনি গড়ে উঠেছে। 

• সেলিম আল দীন বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার ও গবেষক।
- তিনি অন্যান্যদের সাথে 'ঢাকা থিয়েটার' ও 'বাংলাদেশ গ্রাম থিয়েটার' গড়ে তোলেন।
- তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের অধ্যাপক ছিলেন।

• সেলিম আল দীন রচিত নাটকগুলো হলো:
- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য,
- বাসন,
- কেরামতমঙ্গল,
- কীর্তন খোলা, 
- হাতহদাই,
- শকুন্তলা,
- মুনতাসীর ফ্যান্টাসি,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- চাকা, যৈবতী কন্যার মন,
- হরগজ,
- একটি মারমা রূপকথা ইত্যাদি।।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০.
বাংলা সাহিত্যে হরপ্রসাদ শাস্ত্রী কেন বিখ্যাত?
  1. ক) চর্যাপদের ভাষা বাংলা তা প্রমাণের জন্য
  2. খ) চৈতন্য দেবের জীবনী সাহিত্য রচনার জন্য
  3. গ) শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কারের জন্য
  4. ঘ) প্রাচীনতম বাংলা সাহিত্য আবিষ্কারের জন্য
সঠিক উত্তর:
ঘ) প্রাচীনতম বাংলা সাহিত্য আবিষ্কারের জন্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রাচীনতম বাংলা সাহিত্য আবিষ্কারের জন্য
ব্যাখ্যা
• হরপ্রসাদ শাস্ত্রী বাংলা ভাষার প্রথমগ্রন্থ চর্যাপদ নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে উদ্ধার করেন। তার এ অমর কীর্তি্র জন্য তিনি বিখ্যাত। 

• হরপ্রসাদ শাস্ত্রী (১৮৫৩-১৯৩১)  প্রাচ্যবিদ্যা বিশারদ, এবং সংস্কৃতের পন্ডিত।

• অনুসন্ধিৎসু হরপ্রসাদ প্রাচীন বাংলার পুঁথির খোঁজে চারবার নেপাল যান ১৮৯৭, ১৮৯৮, ১৯০৭ এবং ১৯২২ সালে। ১৯০৭ সালে তাঁর হাতে আসে বাংলার প্রাচীনতম কবিতা-সংগ্রহ চর্যাগীতির পুঁথি। দীর্ঘ ৭/৮ বৎসর পুঁথির রচনাগুলি গবেষণা করে তিনি আবিষ্কার করেন যে, গানগুলির ভাষা প্রাচীন বাংলা। ১৯১৬ সালে হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা গ্রন্থে দুটি দোহা কোষ ও ডাকর্ণব পুঁথির সঙ্গে চর্য্যাচর্য্যবিনিশ্চয় পুঁথি হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। চর্য্যাচর্য্যবিনিশ্চয় বা চর্যাগানের সংকলনটি আবিষ্কার ও সম্পাদনা বাংলাভাষা ও সাহিত্যের গবেষণায় তাঁর শ্রেষ্ঠ কীর্তি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১১.
পঞ্চাশের মনন্ত্বরের প্রেরণায় রচিত কাব্য সংকলন---
  1. ক) আকাল
  2. খ) ছাড়পত্র
  3. গ) হরতাল
  4. ঘ) পূর্বাভাস
সঠিক উত্তর:
ক) আকাল
উত্তর
সঠিক উত্তর:
ক) আকাল
ব্যাখ্যা
• কবি সুকান্তের জীবদ্দশায় প্রকাশিত একমাত্র গ্রন্থ 'আকাল'।
- 'আকাল' (১৯৪৭) একটি সংকলন।
- পঞ্চাশের মনন্ত্বর এই সংকলনের কবিতাগুলির মূল প্রেরণা। 
- বিভিন্ন পত্রিকা থেকে সংকলন ও সম্পাদনা করে এই কবিতা গুচ্ছের একটি মূল্যবান ভূমিকা রাখেন কবি সুকান্ত। 
- ১৯৬৬ সালে সুভাষ মুখোপধ্যায় এর ভূমিকাসহ এর নতুন সংস্করণ প্রকাশিত হয়। 

• তাঁর রচনাবলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য:
- ছাড়পত্র,
- ঘুম নেই,
- পূর্বাভাস,
- অভিযান, 
- হরতাল ও
- গীতিগুচ্ছ,

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
'জাগো বাহে কুণ্ঠে সবায়'- এই আহ্বানটি কোন বিখ্যাত চরিত্রের?
  1. ক) আলাউদ্দিন
  2. খ) ক্ষুদিরাম
  3. গ) সূর্যসেন
  4. ঘ) নুরুলদীন
সঠিক উত্তর:
ঘ) নুরুলদীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নুরুলদীন
ব্যাখ্যা
- উল্লেখিত অংশটুকু সৈয়দ শামসুল হক রচিত “নুরুলদীনের সারাজীবন” কাব্যনাট্য থেকে।
- নুরুলদীনের মুখ দিয়ে উদ্ধৃত সংলাপটি ব্যাপকভাবে জনপ্রিয়তা পায়।
- ১৭৮৩ সালে রংপুরের কৃষক বিদ্রোহের নেতা নুরলদীনের সামন্তবাদ বিরােধী সংগ্রাম অবলম্বনে রচিত নাটক- নূরলদীনের সারাজীবন (১৯৮২)।
- ব্রিটিশ বিরােধী আন্দোলনের নায়ক নূরলদীনের অবিস্মরণীয় আহবান- ‘জাগাে বাহে, কোনঠে সবাই'।

তার অন্যান্য কাব্যনাট্য:
- পায়ের আওয়াজ পাওয়া যায়,
- এখানে এখন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
ইসমাইল হোসেন সিরাজীর মহাকাব্য রচনার প্রচেষ্টা ফুটে উঠেছে কোন রচনায়?
  1. ক) বৃত্রসংহার
  2. খ) স্পেনবিজয় কাব্য
  3. গ) রৈবতক
  4. ঘ) মহাশ্মশান
সঠিক উত্তর:
খ) স্পেনবিজয় কাব্য
উত্তর
সঠিক উত্তর:
খ) স্পেনবিজয় কাব্য
ব্যাখ্যা
'স্পেন বিজয় কাব্যে'র রচয়িতা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। 
- এ কাব্যের মাধ্যমে লেখক মহাকাব্য লিখতে চেয়েছেন। 
- কাব্যটি প্রকাশিত হয় ১৯১৪ খ্রিষ্টাব্দে। 
- স্পেন বিজয় কাব্য এর বিষয়বস্তু স্পেনের সম্রাট রডারিকের সাথে মুসলমান বীর তারেকের সংগ্রাম কাহিনী বর্ণনার মাধ্যমে মুসলিমদের অতীত বীরত্বপূর্ণ অধ্যায় নতুন করে তুলে ধরা হয়েছে।
- বৈশিষ্ট্যের বিচারে এটি পরিপূর্ণ  মহাকাব্য হয় নি।

তার রচিত অন্যান্য কাব্য:
- অনল প্রবাহ,
- আকাঙ্ক্ষা,
- উচ্ছ্বাস,
- উদ্বোধন,
- নব উদ্দীপনা,
- মহাশিক্ষা ইত্যাদি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪.
কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ 'রুবাইয়াৎ-ই-ওমর-খৈয়াম' এর ভূমিকা লেখেন কে?
  1. ক) হরপ্রসাদ শাস্ত্রী
  2. খ) সৈয়দ মুজতবা আলী
  3. গ) সুধীন্দ্রনাথ দত্ত
  4. ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
খ) সৈয়দ মুজতবা আলী
উত্তর
সঠিক উত্তর:
খ) সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা
• ইরানের জীবন বাদী কবি ওমর খৈয়ামের রুবাই বা কবিতা অনুবাদ করেন কাজী নজরুল ইসলাম।  
- ১৯৫৯ সালের ডিসেম্বরে 'রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম' গ্রন্থকারে প্রকাশিত হয়।  
- সৈয়দ মুজতবা আলী এর ভূমিকা লেখেন। 

• সৈয়দ মুজতবা আলী একজন বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ।
গ্রন্থাকারে তাঁর মোট ত্রিশটি  উপন্যাস, গল্প, প্রবন্ধ ও ভ্রমণকাহিনী প্রকাশিত হয়েছে। সেগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো: 

ভ্রমণ কাহিনী:
- দেশে বিদেশে
- জলে ডাঙ্গায়

রম্যরচনা:
- পঞ্চতন্ত্র,
- ময়ূরকণ্ঠী

ছোটগল্প:
- চাচা কাহিনী,
- টুনি মেম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১৫.
রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গকৃত সুধীন্দ্রনাথ দত্ত রচিত কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) তন্বী
  2. খ) আর্কেস্ট্রা
  3. গ) আকাশ-প্রদীপ
  4. ঘ) কুলায় কালপুরুষ
সঠিক উত্তর:
ক) তন্বী
উত্তর
সঠিক উত্তর:
ক) তন্বী
ব্যাখ্যা
সুধীন্দ্রনাথ দত্ত তাঁর 'তন্বী'(১৯৩০) কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।
এ কাব্যগ্রন্থের উৎসর্গ পত্রে লিখা ছিলো - ' রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীচরনে অর্ঘ্য। ঋণশোধের জন্য নয়, ঋণস্বীকারের জন্য।" 
- রবীন্দ্রনাথ ঠাকুর  ‘আকাশ-প্রদীপ’  সুধীন্দ্রনাথ দত্তকে উৎসর্গ করেন।
- বিংশ শতকের ত্রিশ দশকের যে পাঁচ জন কবি বাংলা কবিতায় রবীন্দ্র প্রভাব কাটিয়ে আধুনিকতার সূচনা ঘটান তাদের মধ্যে সুধীন্দ্রনাথ অন্যতম।
- তাকে বাংলা কবিতায় 'ধ্রুপদী রীতির প্রবর্তক' বলা হয়।

সুধীন্দ্রনাথের কাব্যগ্রন্থ ছয়টি:
- তন্বী,
- অর্কেষ্ট্রা, 
- ক্রন্দসী,
- উত্তর ফাল্গুনী,
- সংবর্ত,
- দশমী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।