পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত৩০ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ৩১ প্রশ্ন

.
The invention of computer has turned over a new leaf in the history of modern technology.
-Which of the following is nearest in meaning of the italicized idiom above?
  1. ক) Created a new history
  2. খ) began a new civiliztion
  3. গ) opened a new chapter
  4. ঘ) created a sensation
সঠিক উত্তর:
গ) opened a new chapter
উত্তর
সঠিক উত্তর:
গ) opened a new chapter
ব্যাখ্যা
• Turn over a new leaf- নতুন পাতা উল্টানো।
• অর্থাৎ নতুন অধ্যায়ের সূচনা করা।
• Created a new history- নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
• Began a new civilization- নতুন সভ্যতার সূচনা করেছে।
• Opened a new chapter- নতুন অধ্যায়ের সূচনা করেছে।
• Created a sensation – নতুন উত্তেজনাকর ঘটনার সৃষ্টি করেছে।
সুতরাং  সঠিক উত্তর (গ)।
.
Trying unitedly we were able to have our project approved against strong oppositions. -Which of the following says nearly the same as 'against' above?
  1. ক) in the wake of
  2. খ) in the guise of
  3. গ) in the plea of
  4. ঘ) in the teeth of
সঠিক উত্তর:
ঘ) in the teeth of
উত্তর
সঠিক উত্তর:
ঘ) in the teeth of
ব্যাখ্যা
• Against strong opposition- শক্তিশালী প্রতিপক্ষের বিপরীতে।
- এখানে against- কবল, খপ্পর, বিপক্ষ, বিপরীতক্রম।
• in the wake of- পেছন পেছন।
• in the guise of – ছদ্মবেশে চলে।
• in the plea of – অজুহাতে, কৈফিয়তে।
•in the teeth of – প্রবল শক্তির বিরুদ্ধে, কারো শক্ত বিরোধিতার বিপরীতে।
-সুতরাং সঠিক উত্তর (ঘ)।
.
Not many people can commit such a heinous crime in cold blood. -What does the italicized idiom above mean?
  1. ক) in cool brain and calculated thought
  2. খ) so patiently and thoughtfully
  3. গ) so impatiently and thoughtlessly
  4. ঘ) stirred by sudden emotion
সঠিক উত্তর:
ক) in cool brain and calculated thought
উত্তর
সঠিক উত্তর:
ক) in cool brain and calculated thought
ব্যাখ্যা
• In cold blood – ঠাণ্ডা মাথায় চিন্তাভাবনা করে, বিনা উত্তেজনায়।
• in cool brain and calculated thought- ঠাণ্ডা মাথায় এবং পরিকল্পিত চিন্তায় হিসাব- নিকাশ।
• so patiently and thoughtfully- খুবই ধৈর্যসহ এবং বিবেচনা সহকারে।
• so impatiently and thoughtlessly- খুবই অধৈর্যভাবে এবং অবিবেচনা প্রসূতভাবে।
• stirred by sudden emotion – হঠাৎ আবেগে জেগে উঠে বা উত্তেজিত হয়ে।

- সুতরাং সঠিক উত্তর (ক)।
.
The condition of most slum dwellers is so miserable that it cannot be described in words.- Which is the best phrase for the underlined expression above?
  1. ক) beggars description
  2. খ) cuts to the quick
  3. গ) boils down to this
  4. ঘ) keeps open house
সঠিক উত্তর:
ক) beggars description
উত্তর
সঠিক উত্তর:
ক) beggars description
ব্যাখ্যা
• So miserable that it can not be described in words- এত দুর্দশাপূর্ণ যে ভাষায় প্রকাশ করা অসম্ভব।
• beggar (s) description- বর্ণনাতীত অর্থাৎ বর্ণনা সম্ভব নয়।
• cut (s) of the quick- মনে কষ্ট দেয়া।
•  boil (s) down (to this) – আয়তনে কমানো, সার-সংক্ষেপ করা।
•  keep (s) open house- গৃহস্থালির দায়িত্ব পালন করা।
- সুতরাং সঠিক উত্তর (ক)।
.
এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি?
  1. ক) জাপানকে সাহায্য করা
  2. খ) ভিয়েতনামকে দমন করা
  3. গ) ‘আসিয়ান’ জোটকে সমর্থন করা
  4. ঘ) দক্ষিণ কোরিয়াকে রক্ষা করা
সঠিক উত্তর:
গ) ‘আসিয়ান’ জোটকে সমর্থন করা
উত্তর
সঠিক উত্তর:
গ) ‘আসিয়ান’ জোটকে সমর্থন করা
ব্যাখ্যা
• যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি:
- এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি 'আসিয়ান' জোটকে সমর্থন করা।
- দক্ষিণ - পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা, যা ১৯৬৭ সালের ৮ আগস্ট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
.
কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রাণীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
  1. ক) অষ্ট্রেলিয়া
  2. খ) কানাডা
  3. গ) সাইপ্রাস
  4. ঘ) মরিসাস
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক, খ
অপশনে দ্বৈত উত্তর থাকায় বাতিল করা হয়েছে।

- ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বধীন দেশের সমন্বয়ে গঠিত হয় কমনওয়েলথ।
- কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় ১৯৩১ সালে। 
- এর সদর দপ্তর, লন্ডনের মার্লবোরো হাউস, যুক্তরাজ্য অবস্থিত।
- কমনওয়েলথের  বর্তমান সদস্য দেশ ৫৬টি।
- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।
- অষ্ট্রেলিয়া, কানাডাসহ কমনওয়েলথভুক্ত ১৪টি দেশ যুক্তরাজ্যের রাজা ও রাণীকে তাদের রাষ্ট্রপ্রধান স্বীকার করেন। 

 উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট।
.
জার্মানি ব্যতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে?
  1. ক) সুইজারল্যান্ড
  2. খ) পোল্যান্ড
  3. গ) অষ্ট্রিয়া
  4. ঘ) ডেনমার্ক
সঠিক উত্তর:
গ) অষ্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) অষ্ট্রিয়া
ব্যাখ্যা
• অস্ট্রিয়া:
- অস্ট্রিয়া দক্ষিণ-মধ্য ইউরোপের পাহাড়ী ভূমিবেষ্টিত দেশ।
- অস্ট্রিয়ার রাজধানী- ভিয়েনা।
- অস্ট্রিয়ার  দাফতরিক ভাষা- জার্মান।
- অস্ট্রিয়ার পার্লামেন্ট'দুই কক্ষ বিশিষ্ট:
- জাতীয় কাউন্সিল ১৮৩ আসন 
 - কেন্দ্রীয় কাউন্সিল ৬১ আসন 

উৎস: ব্রিটানিকা
.
রেলওয়ে ষ্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফরমে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পনাঙ্ক-
  1. ক) আসলের সমান হবে
  2. খ) আসলের চেয়ে বেশি হবে
  3. গ) আসলের চেয়ে কম হবে
  4. ঘ) আসল গতির সাথে সম্পর্কযুক্তভাবে কমে যাবে
সঠিক উত্তর:
খ) আসলের চেয়ে বেশি হবে
উত্তর
সঠিক উত্তর:
খ) আসলের চেয়ে বেশি হবে
ব্যাখ্যা
• রেলওয়ে ষ্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফরমে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পনাঙ্ক আসলের চেয়ে বেশি হবে।
- শব্দের উৎস থেকে কম্পাঙ্ক যেদিকে যায়, শব্দের উৎস তথা ট্রেন সেদিকেই এগোতে থাকলে কম্পাঙ্কের ঘনত্ব বাড়ে, এতে শব্দের তিব্রতা বাড়ে।
- এই ঘটনা ডপলার অ্যাফেক্ট দ্বারা বর্ণনা করা যায়।
- শব্দের উৎস এবং শ্রোতার মধ্যে আপেক্ষিক গতির ফলে শ্রুত শব্দের কম্পাঙ্কের যে আপাত পরিবর্তন হয় তাকে ডপলার ক্রিয়া বলে।
- ডপলার ক্রিয়া শব্দ বিজ্ঞানের অন্যতম একটি আলোচ্য বিষয়।
- ১৮৪২ সালে অস্ট্রিয়ার পদার্থবিদ ডপলার এ সূত্র প্রদান করেন।

উৎস: ব্রিটানিকা।
.
বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ী করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষা রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?
  1. ক) গাড়ির মধ্যে বসে থাকবেন
  2. খ) কোন গাছের তলায় আশ্রয় নিবেন
  3. গ) বাইরে এসে মাটির উপর শুয়ে থাকবেন
  4. ঘ) বাইরে এসে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবেন
সঠিক উত্তর:
ক) গাড়ির মধ্যে বসে থাকবেন
উত্তর
সঠিক উত্তর:
ক) গাড়ির মধ্যে বসে থাকবেন
ব্যাখ্যা
• বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ী করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষা রাখার জন্য আপনি গাড়ির মধ্যে বসে থাকবেন।
- আমাদের দেশে সরকারি নির্দেশনায় গাড়ির ভেতরে থাকতে বলা হয়েছে।
- বজ্রপাতের সময়ে গাড়ির ভেতরে কোন ধাতব অংশের সাথে যেন স্পর্শ না লাগে এ ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।
- বাইরে খোলা জায়গাতে যেতে সরাসরিভাবে নিষেধ করা হয়েছে।
- যদি কোন বিল্ডিং বা ছাদ বিশিষ্ট গাড়ি আশেপাশে না থাকে তাহলেই কেবল বাইরে শুয়ে পরতে হবে, যেন আশেপাশের সবকিছুর চেয়ে নিজের উচ্চতাটা কম থাকে।
১০.
একটি ঘড়িতে ৬টার ধ্বনি ঠিক ৬টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে, ঐ ঘড়িতে ১২টার ঘণ্টাধ্বনি বাজতে কত সময় লাগবে? ঘণ্টাধ্বনি সমান সময় ব্যবধানে বাজে।
  1. ক) ১১ সেকেন্ড
  2. খ) ১০ সেকেন্ড
  3. গ) ১২ সেকেন্ড
  4. ঘ)
সঠিক উত্তর:
ক) ১১ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়িতে ৬টার ধ্বনি ঠিক ৬টায় শুরু করে  বাজতে ৫ সেকেন্ড সময় লাগে, ঐ ঘড়িতে ১২টার ঘণ্টাধ্বনি বাজতে কত সময় লাগবে? ঘণ্টাধ্বনি সমান সময় ব্যবধানে বাজে।

সমাধান:
৬ টার সময় ৬ বার ঘন্টা বাজে।
১২ টায় ১২ বার ঘন্টা বাজে।

যখন ৬ টা বাজে তখন ১ম ঘণ্টাটি ঠিক ৬টার সময় বাজবে এবং পরবর্তী ৫ টি ঘণ্টা ১ সেকেন্ড পরপর বাজতে থাকবে ফলে ৬ টা ৫ সেকেন্ড পর্যন্ত মোট ৬ টি ঘণ্টা বাজবে। 
একইভাবে ১২ টার সময় প্রথম ঘণ্টা ঠিক ১২ টার সময় বাজবে এবং তারপর পরবর্তী ১১ টি ঘণ্টা বাজতে মোট ১১ সেকেন্ড সময় লাগবে।
১১.
এক গোয়ালা তার `n’ সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্ন লিখিতভাবে বণ্টন করে দিল: ১ম পুত্রকে ১/২ অংশ, ২য় পুত্রকে ১/৪ অংশ, ৩য় পুত্রকে ১/৫ অংশ এবং বাকী ৭টি গাভী ৪র্থ পুত্রকে দিল। ঐ গোয়ালার গাভীর সংখ্যা কত ছিল?
  1. ক) ১০০টি
  2. খ) ১৪০টি
  3. গ) ১৮০টি
  4. ঘ) ২০০টি
সঠিক উত্তর:
খ) ১৪০টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪০টি
ব্যাখ্যা
প্রশ্ন: এক গোয়ালা তার `n’ সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্ন লিখিতভাবে বণ্টন করে দিল: ১ম পুত্রকে ১/২ অংশ, ২য় পুত্রকে ১/৪ অংশ, ৩য় পুত্রকে ১/৫ অংশ এবং বাকী ৭টি গাভী ৪র্থ পুত্রকে দিল। ঐ গোয়ালার গাভীর সংখ্যা কত ছিল?

সমাধান:
প্রশ্নানুসারে,
(১/২ + ১/৪ + ১/৫)n = n - ৭
বা, {(১০ + ৫ + ৪)/২০}n = n - ৭
বা, ১৯n = ২০n - ১৪০
∴ n = ১৪০
অর্থাৎ, গোয়ালার গাভীর সংখ্যা ১৪০টি।
১২.
কোনটি ইব্রাহীম খাঁর গ্রন্থ নয়?
  1. ক) আনোয়ার পাশা
  2. খ) ইস্তাম্বুল যাত্রীর পথ
  3. গ) কুচবরণের কন্যে
  4. ঘ) সোনার শিকল
সঠিক উত্তর:
গ) কুচবরণের কন্যে
উত্তর
সঠিক উত্তর:
গ) কুচবরণের কন্যে
ব্যাখ্যা
• ইব্রাহীম খাঁ রচিত নাটক - আনোয়ার পাশা।
- ভ্রমণ কাহিনী- ইস্তাম্বুল যাত্রীর পত্র।
- গল্প - সোনার শিকল।

• অন্যদিকে,
বন্দে আলী মিয়া রচিত শিশুতোষ গ্রন্থ- কুঁচবরণ কন্যা।

উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৩.
’ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দূর্ভিক্ষ কত সালে ঘটে?
  1. ক) বাংলা ১৭০৬ সালে
  2. খ) বাংলা ১১৭৬ সালে
  3. গ) বাংলা ১৩৭৬ সালে
  4. ঘ) ইংরেজি ১৮৭৬ সালে
সঠিক উত্তর:
খ) বাংলা ১১৭৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলা ১১৭৬ সালে
ব্যাখ্যা
• ’ছিয়াত্তরের মন্বন্তর’:
- রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রণয়ন করলে দেওয়ানি চলে যায় কোম্পানির হাতে আর প্রশাসনিক ক্ষমতা থাকে নবাবের হাতে।
- যার ফলে বাংলায় এক অভূতপর্ব প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়।
- এর ফল হিসেবে ১৭৭০ খ্রিস্টাব্দে (১১৭৬ বঙ্গাব্দ) দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ, যা ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।
- এই দুর্ভিক্ষে বাংলার জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ মৃত্যুমুখে পতিত হয়।

উৎস: বাংলাপিডিয়া।
১৪.
’জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী’- এটি কার ঘোষণা?
  1. ক) তিতুমীর
  2. খ) ফকির মজনু শাহ
  3. গ) দুদু মিয়া
  4. ঘ) হাজী শরীয়তউল্লাহ
সঠিক উত্তর:
গ) দুদু মিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) দুদু মিয়া
ব্যাখ্যা
• দুদু মিয়া:
- হাজী শরীয়তুল্লাহ ১৭৮১ খ্রিস্টাব্দে মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন।
- ফরায়েজী আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল ফরিদপুর জেলায় এবং তার নেতৃত্বে এটি শুরু হয়।
- হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পর ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন তাঁর পুত্র দুদু মিয়া।
- তিনি ধর্মীয় সংস্কারমূলক এ আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপ দেন।
- দুদু মিয়া ঘোষণা করেন, “জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থি”।

উৎস : পৌরনীতি ও সুশাসন (একাদশ-দ্বাদশ শ্রেণি)
১৫.
যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
  1. ক) পদ্মায়
  2. খ) বঙ্গোপসাগরে
  3. গ) ব্রহ্মপুত্র
  4. ঘ) মেঘনায়
সঠিক উত্তর:
ক) পদ্মায়
উত্তর
সঠিক উত্তর:
ক) পদ্মায়
ব্যাখ্যা
• যমুনা (Jamuna): 
- জামালপুর জেলার দেওয়ানগঞ্জের কাছে ব্রহ্মপুত্রের একটি শাখা যমুনা নদী নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। এটি গোয়ালন্দের নিকট পদ্মার সাথে মিলিত হয়ে দক্ষিণ-পূর্বদিকে পদ্মা নামে প্রবাহিত হয়েছে। এটি বাংলাদেশের অন্যতম নদী।
- যমুনার প্রধান উপনদী হলো ধরলা, তিস্তা, করতোয়া ও আত্রাই।
- এছাড়া যমুনার প্রধান শাখানদী ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখানদী বুড়িগঙ্গা। 

অন্যদিকে, 
- মেঘনা নদীর উপনদীগুলো হলো - শীতলক্ষ্যা, গোমতি, ডাকাতিয়া, ধলেশ্বরী, ব্রহ্মপুত্র।  

তথ্যসূত্র:- ভূগোল প্রথম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
এক কুইণ্টাল ওজনে কত কিলোগ্রাম হয়?
  1. ক) ১ কিলোগ্রাম
  2. খ) ১০ কিলোগ্রাম
  3. গ) ১০০ কিলোগ্রাম
  4. ঘ) ১০০০ কিলোগ্রাম‘
সঠিক উত্তর:
গ) ১০০ কিলোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০০ কিলোগ্রাম
ব্যাখ্যা
• এক কুইণ্টাল ওজনে ১০০ কিলোগ্রাম হয়।
• কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ঐ বস্তুর ওজন বলে।
- ওজনের পরিমাপের একক হলো নিউটন।
- কিলোগ্রাম হলো ভরের একক।
• ১০০ কিলোগ্রাম= ১ কুইন্টাল।
• ১০ কুইন্টাল = ১ টন।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
১৭.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?
  1. ক) ৬ সে.মি.
  2. খ) ৫ সে.মি.
  3. গ) ৮ সে.মি.
  4. ঘ) ৭ সে.মি.
সঠিক উত্তর:
খ) ৫ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?

সমাধান:
আমরা জানি,
(অতিভুজ)2 = (ভূমি)2 + (লম্ব)2
বা, অতিভুজ = √(৩² + ৪²)
= √(৯ + ১৬)
= √২৫
∴ অতিভুজ = ৫ মিটার
১৮.
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
  1. ক) ৮ % (বৃদ্ধি)
  2. খ) ৮% (হ্রাস)
  3. গ) ১০৮% (বৃদ্ধি)
  4. ঘ) ১০৮% (হ্রাস)
সঠিক উত্তর:
ক) ৮ % (বৃদ্ধি)
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮ % (বৃদ্ধি)
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?

সমাধান:
মনে করি,
দৈর্ঘ্য = x একক 
প্রস্থ = y একক

∴ ক্ষেত্রফল = xy বর্গ একক
২০% বৃদ্ধিতে
নতুন দৈর্ঘ্য = x + x এর ২০% = ৬x/৫ একক
এবং ১০% হ্রাসে
নতুন প্রস্থ = y - y এর ১০%
= ৯y/১০ একক

∴ নতুন ক্ষেত্রফল = (৬x/৫) × (৯y/১০)
= ২৭xy/২৫ বর্গ একক

ক্ষেত্রফল বৃদ্ধি = (২৭xy/২৫) - xy
= (২৭xy - ২৫xy)/xy 
= ২xy/২৫
শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি = {(২xy/২৫)/xy} × ১০০%
= ৮%
১৯.
কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
  1. ক) ১/২ (ভূমি × উচ্চতা)
  2. খ) দৈর্ঘ্য × প্রস্থ
  3. গ) ২ (দৈর্ঘ্য × প্রস্থ)
  4. ঘ) ভূমি × উচ্চতা
সঠিক উত্তর:
ঘ) ভূমি × উচ্চতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভূমি × উচ্চতা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

সমাধান:
আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা

সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
সামান্তরিকের কর্ণদ্বয় পরষ্পর অসমান।
সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।
২০.
1/2 {(a + b)2 + (a - b)2}= কত?
  1. ক) a2 + b2
  2. খ) a2 - b2
  3. গ) (a + b)2/2 - (a - b)2/2
  4. ঘ) (a + b)2 + (a - b)2
সঠিক উত্তর:
ক) a2 + b2
উত্তর
সঠিক উত্তর:
ক) a2 + b2
ব্যাখ্যা
প্রশ্ন: 1/2 {(a + b)2 + (a - b)2} = কত?

সমাধান:
আমরা জানি,
2(a2 + b2) = (a + b)2 + (a - b)2
বা, a2 + b2 = 1/2 {(a + b)2 + (a - b)2}
২১.
am . an = am + n কখন হবে?
  1. ক) m ধনাত্মক হলে
  2. খ) n ধনাত্মক হলে
  3. গ) m ও n ধনাত্মক হলে
  4. ঘ) m ধনাত্মক ও n ঋণাত্মক হলে
সঠিক উত্তর:
গ) m ও n ধনাত্মক হলে
উত্তর
সঠিক উত্তর:
গ) m ও n ধনাত্মক হলে
ব্যাখ্যা
প্রশ্ন: am . an = am + n কখন হবে?

সমাধান:
⇒ m ও n ধনাত্বক সংখ্যার ক্ষেত্রে, am . an = am + n
⇒ a ≠ 0 হলে, ‍a0 = 1
⇒ a ≠ 0 এবং n স্বাভাবিক সংখ্যা হলে,  ‍a- n = 1/an
২২.
কোনটি 'ওআইসি’ -এর অঙ্গসংস্থা নয়?
  1. ক) আর্ন্তজাতিক ইসলামী আদালত
  2. খ) সাধারণ সচিবালয়
  3. গ) ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র
  4. ঘ) ইসলামী উন্নয়ন ব্যাংক
সঠিক উত্তর:
গ) ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
গ) ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র
ব্যাখ্যা
'ওআইসি’ -এর অঙ্গসংস্থা হচ্ছে -
- আর্ন্তজাতিক ইসলামী আদালত
- সাধারণ সচিবালয়
- ইসলামী উন্নয়ন ব্যাংক

অপরদিকে -
- ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র 'ওআইসি’ -এর অঙ্গসংস্থা নয়।

উৎস: OIC -এর ওয়েবসাইট।
২৩.
ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে-।
  1. ক) জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট অনুষ্ঠান
  2. খ) সিমলা চুক্তি অনুযায়ী সমস্যার সমাধান করা
  3. গ) পাকিস্তানের সাথে যোগ দিতে না দিয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত করা
  4. ঘ) সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা
সঠিক উত্তর:
ঘ) সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা
ব্যাখ্যা
- ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে- সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
২৪.
’আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
  1. ক) আলাওল
  2. খ) ফকির গরীবুল্লাহ
  3. গ) সৈয়দ হামজা
  4. ঘ) রেজাউদৌলা
সঠিক উত্তর:
খ) ফকির গরীবুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
খ) ফকির গরীবুল্লাহ
ব্যাখ্যা
• পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ফকির গরীবুল্লাহ্‌।
- তিনি ’আমীর হামজা’ কাব্য রচনা করেন।

• ফকির গরীবুল্লাহ রচিত কাব্য-
- আমীর হামজা (প্রথম অংশ),
- সােনাভান,
- জঙ্গনামা,
- সত্যপীরের পুঁথি ও
- ইউসুফ জোলেখা। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
২৫.
কোনটি বিশেষণ বাচক শব্দ?
  1. ক) জীবন
  2. খ) জীবনী
  3. গ) জীবিকা
  4. ঘ) জীবাণু
সঠিক উত্তর:
খ) জীবনী
উত্তর
সঠিক উত্তর:
খ) জীবনী
ব্যাখ্যা
• জীবন, জীবিকা ও জীবাণু বিশেষ্য বাচক শব্দ।
- জীবনী বা আয়ু দান করে এমন অর্থে জীবনী বিশেষণ বাচক, কিন্তু জীবনবৃত্তান্ত বা জীবন কাহিনী অর্থে 'জীবনী' বিশেষ্য বাচক।

উৎস: বাংলা প্রশ্নের টীকা-ভাষ্য, অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
২৬.
How many eggs have your hens___this month? -Which is the following words best completes the above sentence?
  1. ক) lain
  2. খ) laid
  3. গ) lay
  4. ঘ) lied
সঠিক উত্তর:
খ) laid
উত্তর
সঠিক উত্তর:
খ) laid
ব্যাখ্যা
• Have এর পর verb এর past partciciple হয়।
• আর যেহেতু কর্তা মুরগী, কাজেই বিষয়টি ডিম পাড়ার সাথে সম্পৃক্ত।
• Lay- ডিমপাড়া, Past – laid, past Participle – laid,
• Lie- মিথ্যা বলা, Past – lied, Past Participle – lied,
• যেহেতু ডিম পাড়া (lay) এর Past Participle হবে।
 - তাই সঠিক উত্তর (খ) হবে।
২৭.
The walls of our house have been painted_____green. -Which is the correct preposition in the blank above?
  1. ক) no preposition
  2. খ) by
  3. গ) in
  4. ঘ) with
সঠিক উত্তর:
ক) no preposition
উত্তর
সঠিক উত্তর:
ক) no preposition
ব্যাখ্যা
• Paint (verb) to cover a surface with paint
• এখানে painted এর পরে  by, in, with ব্যবহার হয় না।
• তাই সঠিক উত্তর (ক) হবে।
২৮.
বাংলাদেশের প্রধান জাহাজ নিমার্ণ কারখানা কোথায় অবস্থিত?
  1. ক) নারায়নগঞ্জ
  2. খ) কক্সবাজার
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) খুলনা
সঠিক উত্তর:
ঘ) খুলনা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খুলনা
ব্যাখ্যা
• বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা খুলনায় অবস্থিত।
• জাহাজ নির্মাণ বাংলাদেশের একটি সম্ভাবনাময় এবং ক্রমবিকাশমান শিল্প।
• আধুনিক যুগের শুরু থেকে বাংলাদেশে জাহাজ নির্মাণের একটি দীর্ঘ ইতিহাস থাকলেও স্থানীয়ভাবে তৈরি জাহাজ রপ্তানি করার মাধ্যমেই মুলতঃ সাম্প্রতিক বছরগুলোতে জাহাজ নির্মাণ একটি প্রধান প্রতিশ্রুতিশীল শিল্পে পরিণত হয়েছে।
• বাংলাদেশের ২০০শ'র মতো জাহাজ নির্মাণ কোম্পানি রয়েছে যেগুলো ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশাল ও খুলনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
•দেশের প্রায় ৭০০ ছোট-বড় নদীর ২৪ হাজার কিমি দীর্ঘ নদীপথ অভ্যন্তরীণ জলসীমা হিসেবে নৌপরিবহণের কাজে ব্যবহূত হয়।

উৎস: বাংলাদেশের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
২৯.
পপি উৎপাদনের ক্ষেত্রে কোন দেশগুলোকে ‘গোল্ডেন ট্রায়েঙ্গেল’ বলা হয়?
  1. ক) মিয়ানমার, থাইল্যান্ড ও চীন
  2. খ) মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস
  3. গ) মিয়ানমার, আফগানিস্তান ও কম্বোডিয়া
  4. ঘ) ইরান, আফগানিস্তান ও পাকিস্তান
সঠিক উত্তর:
খ) মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস
উত্তর
সঠিক উত্তর:
খ) মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস
ব্যাখ্যা
• গোল্ডেন ট্রায়াঙ্গলে বার্মা, চীন, লাওস এবং থাইল্যান্ডের কিছু অংশ রয়েছে।
• এটি আফিম চাষের জন্য আদর্শ পরিস্থিতি প্রদান করে, যা ১৬ এবং ১৭ শতকে শুরু হয়েছিল।
• দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হেরোইন আফিম ব্যবসার একটি প্রধান উপাদান হয়ে ওঠে এবং ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের দ্বারা হেরোইনের চাহিদা গোল্ডেন ট্রায়াঙ্গলের আফিম অর্থনীতিকে একটি বৃহৎ এবং লাভজনক হেরোইন অর্থনীতিতে রূপান্তরিত করতে সাহায্য করে।
• ১৯৬৪ সাল থেকে পরিচালিত শস্য নির্মূল প্রচেষ্টা কোন উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি।
•  বার্মিজ সরকারকে মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য যে সরঞ্জাম সরবরাহ করা হয়েছিল তা বিদ্রোহ বিরোধী অভিযানে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্বাস করে, মার্কিন যুক্তরাষ্ট্র এই সহায়তা বন্ধ করে দিয়েছে।
 
উৎস: মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের একটি অফিসিয়াল ওয়েবসাইট, বিচার বিভাগ।
৩০.
কোন দেশটি আরবলীগের অর্ন্তভুক্ত নয়?
  1. ক) জর্ডান
  2. খ) লেবানন
  3. গ) ইরান
  4. ঘ) বাহরাইন
সঠিক উত্তর:
গ) ইরান
উত্তর
সঠিক উত্তর:
গ) ইরান
ব্যাখ্যা
• ইরান আরব লীগের অন্তর্ভুক্ত নয়।
• প্রতিষ্ঠিত হয়: ২২ মার্চ ১৯৪৫ সালে ।
• প্রতিষ্ঠাকালীন সদস্য: ৭ টি। ইরাক, সিরিয়া, মিশর, লেবানন, জর্ডান, ইয়ামেন ও সেীদি আরব ।
• বর্তমান সদস্য: ২২টি। আলজেরিয়া, বাহরাইন, কমোরোস , জিবুতি, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মেীরিতানিয়া, মরক্কো, ওমান, ফিলিস্তিন, কাতার, সেীদি আরব, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনেসিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
• আরব লীগের পর্যবেক্ষক দেশ: ব্রাজিল, ইরিত্রিয়া, ভারত ও ভেনিজুয়েলা।
• ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরকারী দেশ: মিশর।
• আরব লীগের সদর দফতর: কায়রো মিশর।

উৎস:আরব লীগের ওয়েবসাইট।
৩১.
কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়?
  1. ক) ধর্ম
  2. খ) জাতি
  3. গ) সংস্কৃতি
  4. ঘ) ভাষা
সঠিক উত্তর:
গ) সংস্কৃতি
উত্তর
সঠিক উত্তর:
গ) সংস্কৃতি
ব্যাখ্যা
সংস্কৃতি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়।
• সংস্কৃতি (বা কৃষ্টি) হলো সেই জটিল সামগ্রিকতা যাতে অন্তর্গত আছে জ্ঞান, বিশ্বাস, নৈতিকতা, শিল্প, আইন, আচার এবং সমাজের একজন সদস্য হিসেবে মানুষের দ্বারা অর্জিত অন্য যেকোনো সম্ভাব্য সামর্থ্য বা অভ্যাস।
• দক্ষিণ এশিয়ার প্রায় সবদেশে জাতিগত দাঙ্গা বিক্ষুদ্ধ অবস্থায় রয়েছে।
•ভাষাগত ও ধর্মগত বিরোধও রয়েছে। বাংলাদেশে ‘৫২’ সালে ভাষা আন্দোলন হয়েছে।
•কেবল সাংস্কৃতিক বিরোধ ততটা উল্লেখ্য নয় এবং কখনো সাংস্কৃতিক বিপ্লবও ঘটেনি।

উৎস: প্রথমআলো।