পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা: ১) বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব। ২) অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব। ৩) বাংলাদেশের পরিবেশ: প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ। সোর্স: যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৫ প্রশ্ন

.
বাংলাদেশ কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত?
  1. ক) ২৪°৩৮´ থেকে ৩২°৪১´ দক্ষিণ অক্ষরেখা
  2. খ) ২০°৩৪´ থেকে ২৬°৩৮´ উত্তর অক্ষরেখা
  3. গ) ২৮°২৪´ থেকে ৩৬°০২´ উত্তর অক্ষরেখা
  4. ঘ) ৩৪°০১´ থেকে ৪১°৮৮´ উত্তর অক্ষরেখা
সঠিক উত্তর:
খ) ২০°৩৪´ থেকে ২৬°৩৮´ উত্তর অক্ষরেখা
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০°৩৪´ থেকে ২৬°৩৮´ উত্তর অক্ষরেখা
ব্যাখ্যা
ভৌগোলিকভাবে বাংলাদেশ ৮৮°০১´ পূর্ব দ্রাঘিমারেখা থেকে ৯২°৪১´ পূর্ব দ্রাঘিমারেখা এবং ২০°৩৪´ উত্তর অক্ষরেখা থেকে ২৬°৩৮´ উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত।

বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে ২৩.৫° উত্তর অক্ষরেখা বা কর্কটক্রান্তি রেখা (ট্রপিক অব ক্যান্সার) এবং ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
.
বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্যের অবস্থান?
  1. ক) মিজোরাম
  2. খ) আসাম
  3. গ) ত্রিপুরা
  4. ঘ) মেঘালয়
সঠিক উত্তর:
ঘ) মেঘালয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মেঘালয়
ব্যাখ্যা
বাংলাদেশের উত্তর দিকে ভারতের মেঘালয় রাজ্য অবস্থিত।

অন্যদিকে,
- আসাম উত্তর-পূ্‌র্বদিকে অবস্থিত।
- ত্রিপুরা ও মিজোরাম রাজ্য বাংলাদেশের পূর্বে অবস্থিত।
- পশ্চিমবঙ্গ রাজ্য বাংলাদেশের পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অবস্থিত।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট)
.
নিচের কোনটি প্রাথমিক শিলা?
  1. ক) চুনাপাথর
  2. খ) গ্রাফাইট
  3. গ) গ্রানাইট
  4. ঘ) কেওলিন
সঠিক উত্তর:
গ) গ্রানাইট
উত্তর
সঠিক উত্তর:
গ) গ্রানাইট
ব্যাখ্যা
পৃথিবী সৃষ্টির প্রাথমিক পর্যায়ের উত্তপ্ত ও গলিত অবস্থা হতে ক্রমান্বয়ে শীতল ও ঘনীভূত হয়ে যে শিলা গঠিত হয়েছে তা আগ্নেয় শিলা নামে পরিচিত। পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয়েছে বিধায় আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলাও বলা হয়।

আগ্নেয় শিলা দুপ্রকার।
যথা:
- অন্তঃজ আগ্নেয় শিলা এবং
- বহিঃজ আগ্নেয় শিলা।

অন্তঃজ আগ্নেয় শিলা:

- গ্রানাইট
- গ্যাব্রো
- ডলোরাইট
- ল্যাকোলিথ
- ব্যাথোলিথ
- ডাইক
- সিল প্রভৃতি।

বহিঃজ আগ্নেয় শিলা:

- ব্যাসল্ট
- রায়োলাইট
- অ্যান্ডিসাইট।

অন্যদিকে,

- চুনাপাথর ও কেওলিন : পাললিক শিলা
- গ্রাফাইট : রূপান্তরিত শিলা।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
.
বায়ুমন্ডলে কোন দুটি উপাদানের আধিক্য বিদ্যমান?
  1. ক) অক্সিজেন ও সিলিকন
  2. খ) হাইড্রোজেন ও হিলিয়াম
  3. গ) নাইট্রোজেন ও অক্সিজেন
  4. ঘ) ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়াম
সঠিক উত্তর:
গ) নাইট্রোজেন ও অক্সিজেন
উত্তর
সঠিক উত্তর:
গ) নাইট্রোজেন ও অক্সিজেন
ব্যাখ্যা
বায়ুমণ্ডলের উপাদানসমূহ:
- নাইট্রোজেন : ৭৮.০২ শতাংশ
- অক্সিজেন : ২০.৭১ শতাংশ
- আরগন : ০.৮০ শতাংশ
- জলীয়বাষ্প ০.৪১ শতাংশ
- কার্বন ডাই-অক্সাইড ০.০৩ শতাংশ
- অন্যান্য গ্যাস ০..০২ শতাংশ
- ধূলিকণা ও কণিকা ০.০১ শতাংশ।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
.
মোম্বাসা কোন দেশের সমুদ্রবন্দর?
  1. ক) সেনেগাল
  2. খ) মরক্কো
  3. গ) কেনিয়া
  4. ঘ) মোজাম্বিক
সঠিক উত্তর:
গ) কেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) কেনিয়া
ব্যাখ্যা
মোম্বাসা : কেনিয়ার সমুদ্রবন্দর।

অন্যদিকে
- সেনেগালের সমুদ্রবন্দর : ঢাকার
- মরক্কোর সমুদ্রবন্দর : তাঞ্জিবার ও কাসাব্লাংকা।
- মোজাম্বিকের সমুদ্রবন্দর : মাপুতো।

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস ওয়েবসাইট)
.
হর্ন অন্তরীপ কোন দেশে অবস্থিত?
  1. ক) দক্ষিণ আফ্রিকা
  2. খ) স্পেন
  3. গ) চিলি
  4. ঘ) সোমালিয়া
সঠিক উত্তর:
গ) চিলি
উত্তর
সঠিক উত্তর:
গ) চিলি
ব্যাখ্যা
বিখ্যাত অন্তরীপ ও তাঁদের অবস্থান:
- হর্ন অন্তরীপ : চিলি
- উত্তমাশা অন্তরীপ : দক্ষিণ আফ্রিকা
- ট্রাফালগার অন্তরীপ : স্পেন
- মরিস জেসাপ অন্তরীপ : গ্রিনল্যান্ড
- গার্দাফুই অন্তরীপ : সোমালিয়া
- কন্যাকুমারী অন্তরীপ : ভারত।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড অ্যাটলাস)
.
ভূপৃষ্ঠের সমচাপ বিশিষ্ট স্থানসমূহের সংযোগকারী রেখা কোনটি?
  1. ক) আইসোহেলাইন
  2. খ) আইসোথার্ম
  3. গ) আইসোহাইট
  4. ঘ) আইসোবার
সঠিক উত্তর:
ঘ) আইসোবার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আইসোবার
ব্যাখ্যা
ভূপৃষ্ঠের সমচাপ বিশিষ্ট স্থানসমূহের যোগকারী রেখাকে আইসোবার বলা হয়।

অন্যদিকে:

আইসোথার্ম হলো সমতাপ বিশিষ্ট স্থানসমূহের যোগকারী রেখা
সমুদ্রের সমলবণাক্ততা সম্পন্ন স্থানসমূহের সংযোগকারী রেখা আইসোহেলাইন নামে পরিচিত।
ভূপৃষ্ঠের সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহের যোগকারী রেখাকে আইসোহাইট বলা হয়।

(তথ্যসূত্র: উচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল : উন্মুক্ত বিশ্ব. এবং সায়েন্সডিরেক্ট ওয়েবসাইট)
.
নিচের কোনটি যমুনা নদীর উপনদী?
  1. ক) মহানন্দা
  2. খ) ধলেশ্বরী
  3. গ) পুনর্ভবা
  4. ঘ) করতোয়া
সঠিক উত্তর:
ঘ) করতোয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) করতোয়া
ব্যাখ্যা
করতোয়া ও আত্রাই নদী হলো যমুনার উপনদী।

অন্যদিকে:
- ধলেশ্বরী নদী হলো যমুনার শাখা নদী।
- মহানন্দা ও পুনর্ভবা হলো গঙ্গা/পদ্মার উপনদী।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী ও বাংলাপিডিয়া)
.
মধুপুর ও ভাওয়ালগড় কোন যুগের ভূমিরূপ?
  1. ক) টারশিয়ারি যুগ
  2. খ) প্লাইস্টোসিনকাল
  3. গ) সাম্প্রতিককাল
  4. ঘ) নবোপলীয় যুগ
সঠিক উত্তর:
খ) প্লাইস্টোসিনকাল
উত্তর
সঠিক উত্তর:
খ) প্লাইস্টোসিনকাল
ব্যাখ্যা
ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশে তিন ধরনের ভূমিরূপ দেখা যায়।
এগুলো হলো:
- টারশিয়ারি যুগের পাহাড়শ্রেণী
- প্লাইস্টোসিনকালের সোপানসমূহ
- প্লাবন সমভূমি।

প্লাইস্টোসিনকালের ভূমিরূপ প্রায় ২৫ হাজার বছর পূর্বে গঠিত হয়। দেশের উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালগড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় প্লাইস্টোসিনকালের ভূমিরূপ।

টাঙ্গাইল ও ময়মনসিংহের মধুপুর এবং গাজীপুরের ভাওয়ালগড়ের মোট আয়তন ৪,১০৩ বর্গকিলোমিটার। সমভূমি থেকে এই অঞ্চল ৩০ মিটার উঁচু। মাটির রং লালচে ও ধূসর।

(তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
১০.
নিচের কোনটি স্থলবেষ্টিত রাষ্ট্র?
  1. ক) নেপাল
  2. খ) আর্জেন্টিনা
  3. গ) সুইডেন
  4. ঘ) ইরাক
সঠিক উত্তর:
ক) নেপাল
উত্তর
সঠিক উত্তর:
ক) নেপাল
ব্যাখ্যা
উল্লিখিত দেশসমূহের মধ্যে নেপালের কোন সমুদ্রবন্দর নেই। দেশটি একটি স্থলবেষ্টিত রাষ্ট্র।
অন্যদিকে,
আর্জেন্টিনা, সুইডেন এবং ইরাকের সমুদ্রতট রয়েছে।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড অ্যাটলাস)
১১.
আরব মালভূমিতে উৎপন্ন স্থানীয় বায়ু কোনটি?
  1. ক) সিরক্কো
  2. খ) সায়মুম
  3. গ) চিনুক
  4. ঘ) খামসিন
সঠিক উত্তর:
খ) সায়মুম
উত্তর
সঠিক উত্তর:
খ) সায়মুম
ব্যাখ্যা
স্থানীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য ও তাপমাত্রার তারতম্যের ফলে সৃষ্ট বায়ু স্থানীয় বায়ু নামে পরিচিত।

স্থানীয় বায়ুসমূহের মধ্যে রয়েছে:

- সায়মুম : আরব মালভূমির স্থানীয় বায়ু
- খামসিন : মিশর
- চিনুক : রকি পার্বত্য অঞ্চলে উৎপন্ন
- সিরক্কো : উ. আফ্রিকা ও দক্ষিণ ইতালি
- মিস্ট্রাল : ফ্রান্সের মালভূমি থেকে উৎপন্ন
- পাম্পেরু : আর্জেন্টিনা ও উরুগুয়ে
- লু : ভারত প্রভৃতি।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১২.
উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয় কখন?
  1. ক) ২১ মার্চ
  2. খ) ২১ জুন
  3. গ) ২৩ সেপ্টেম্বর
  4. ঘ) ২২ ডিসেম্বর
সঠিক উত্তর:
খ) ২১ জুন
উত্তর
সঠিক উত্তর:
খ) ২১ জুন
ব্যাখ্যা
২১ জুন : উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত এবং দক্ষিণ গোলার্ধে বিপরীত অবস্থা বিরাজ করে।

অন্যদিকে,
২২ ডিসেম্বর : উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও বড় রাত এবং দক্ষিণ গোলার্ধে বিপরীত অবস্থা বিরাজ করে।
২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর : পৃথিবীর সর্বত্র দিন-রাত্রি সমান থাকে।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৩.
নিচের কোনটির মাধ্যমে ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তন সংঘটিত হয়?
  1. ক) নদীপ্রবাহ
  2. খ) হিমবাহ
  3. গ) সুনামি
  4. ঘ) সূর্যতাপ
সঠিক উত্তর:
গ) সুনামি
উত্তর
সঠিক উত্তর:
গ) সুনামি
ব্যাখ্যা
যে সমস্ত কার্যাবলীর দ্বারা প্রাকৃতিকভাবে ভূমিরূপের পরিবর্তন সাধিত হয় তা ভূ-প্রক্রিয়া নামে পরিচিত।
ভূপৃষ্ঠের পরিবর্তন আকস্মিক ও ধীর দুভাবে সংঘটিত হয়।

আকস্মিক পরিবর্তন প্রক্রিয়াসমূহ:
- ভূমিকম্প
- আগ্নেয়গিরি অগ্ন্যূৎপাত
- সুনামি প্রভৃতি।

ধীর পরিবর্তন প্রক্রিয়াসমূহ:
- হিমবাহ
- বৃষ্টিপাত
- বায়ুপ্রবাহ
- সূর্যতাপ
- নদী প্রভৃতি।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি)
১৪.
বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
  1. ক) জানুয়ারি
  2. খ) মার্চ
  3. গ) এপ্রিল
  4. ঘ) জুলাই
সঠিক উত্তর:
গ) এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
গ) এপ্রিল
ব্যাখ্যা
বাংলাদেশের উষ্ণতম মাস : এপ্রিল।

অন্যদিকে,

- শীতলতম মাস : জানুয়ারি
- বৃষ্টিবহুল মাস : জুলাই
- উষ্ণতম স্থান : লালপুর (নাটোর)
- শীতলতম স্থান : শ্রীমঙ্গল (মৌলভীবাজার)।

(তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম ও নবম-দশম শ্রেণী)
১৫.
পৃথিবীতে সর্বোচ্চ বার্ষিক গড় বৃষ্টিপাত হয় কোথায়?
  1. ক) চেরাপুঞ্জি, ভারত
  2. খ) তুতুনেন্দু, কলম্বিয়া
  3. গ) মৌসিনরাম, ভারত
  4. ঘ) ক্যান্ডি, শ্রীলঙ্কা
সঠিক উত্তর:
গ) মৌসিনরাম, ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) মৌসিনরাম, ভারত
ব্যাখ্যা
পৃথিবীর সর্বোচ্চ বার্ষিক গড় বৃষ্টিপাতসম্পন্ন স্থানসমূহ:

- প্রথম : মৌসিনরাম, মেঘালয় (ভারত) : ১১,৮৭১ মি.মি.
- দ্বিতীয় : চেরাপুঞ্জি, মেঘালয় (ভারত) : ১১,৭৭৭ মি.মি.
- তৃতীয় : তুতুনেন্দু (কলম্বিয়া) : ১১,৭৭০ মি.মি.
- চতুর্থ : ক্রপ রিভার (নিউজিল্যান্ড) : ১১,৫১৬ মি.মি.।

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
১৬.
কটকা সমুদ্রসৈকত কোথায় অবস্থিত?
  1. ক) সেন্টমার্টিন দ্বীপ
  2. খ) কুয়াকাটা
  3. গ) সুন্দরবন
  4. ঘ) সন্দ্বীপ
সঠিক উত্তর:
গ) সুন্দরবন
উত্তর
সঠিক উত্তর:
গ) সুন্দরবন
ব্যাখ্যা
কটকা সমুদ্রসৈকত সুন্দরবনের বাগেরহাট জেলা অংশে অবস্থিত। স্থানীয়ভাবে এটি জামতলা সমুদ্রসৈকত নামে পরিচিত।

বাংলাদেশের বিখ্যাত কিছু সমুদ্রসৈকত:
- কুয়াকাটা সমুদ্রসৈকত : কুয়াকাটা, পটুয়াখালী।
- পারকি সমুদ্রসৈকত : আনোয়ারা, চট্টগ্রাম
- ইনানী, কলাতলী, লাবনী সমুদ্রসৈকত : কক্সবাজার
- পতেঙ্গা সমুদ্রসৈকত : পতেঙ্গা, চট্টগ্রাম।

(তথ্যসূত্র: পর্যটন কর্পোরেশন ওয়েবসাইট ও জাতীয় তথ্য বাতায়ন)
১৭.
সৌরজগতের কোন গ্রহের কোন উপগ্রহ নেই?
  1. ক) ইউরেনাস
  2. খ) শনি
  3. গ) শুক্র
  4. ঘ) নেপচুন
সঠিক উত্তর:
গ) শুক্র
উত্তর
সঠিক উত্তর:
গ) শুক্র
ব্যাখ্যা
যেসব জ্যোতিষ্ক গ্রহকে ঘিরে আবর্তিত হয় তাদের উপগ্রহ বলে। উপগ্রহসমূহের নিজস্ব আলো নেই। এরা সূর্যের নিকট থেকে আলো পায়।

সৌরজগতের গ্রহসমূহের মধ্যে শুক্র ও বুধ গ্রহের কোন উপগ্রহ নেই।

অন্যদিকে,
- পৃথিবীর উপগ্রহ : ১টি (চাঁদ)
- মঙ্গলের উপগ্রহ : ২টি (ডিমোস ও ফোবোস)
- বৃহস্পতির উপগ্রহ : ৭৯টি (লো, ইউরোপা, গ্যানিমেড, ক্যাপলিস্টো প্রভৃতি)
- শনির উপগ্রহ : ৮২টি (ক্যাপিটাস, টাইটান, টেথিস প্রভৃতি)
- ইউরেনাসের উপগ্রহ : ২৭টি (মিরিন্ডা, এরিয়েল, টাইটানিয়া, ওবেরন, অ্যাম্ব্রিয়েল প্রভৃতি)
- নেপচুনের উপগ্রহ : ১৪টি (ট্রাইটন, নেরাইড প্রভৃতি)।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বপরিচয় এবং নাসা)
১৮.
পৃথিবীর মোট জলভাগের মধ্যে ভূগর্ভস্থ পানির পরিমাণ কত শতাংশ?
  1. ক) ২.০৫ ভাগ
  2. খ) ১.৩২ ভাগ
  3. গ) ০.৬৮ ভাগ
  4. ঘ) ০.২৭ ভাগ
সঠিক উত্তর:
গ) ০.৬৮ ভাগ
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.৬৮ ভাগ
ব্যাখ্যা
পৃথিবীর জলভাগের অবস্থানভিত্তিক বণ্টন:
- সমুদ্র : ৯৭.২৫ ভাগ
- হিমবাহ : ২.০৫ ভাগ
- ভূগর্ভস্থ পানি : ০.৬৮ ভাগ
- হ্রদ : ০.০১ ভাগ
- মাটির আর্দ্রতা : ০.০০৫ ভাগ
- বায়ুমণ্ডল : ০.০০১ ভাগ
- নদী : ০.০০০১ ভাগ
- জীবমণ্ডল : ০.০০০০৪ ভাগ।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৯.
সুরমা ও কুশিয়ারার মিলিত প্রবাহ কী নামে পরিচিত?
  1. ক) ব্রহ্মপুত্র
  2. খ) কালনী
  3. গ) বরাক
  4. ঘ) ডাকাতিয়া
সঠিক উত্তর:
খ) কালনী
উত্তর
সঠিক উত্তর:
খ) কালনী
ব্যাখ্যা
ভারতে উৎপন্ন বরাক নদী সিলেটের সীমান্তবর্তী অমলশিদ নামক স্থানে সুরমা ও কুশিয়ারা নামে দুভাগে বিভক্ত হয়ে সিলেট ও সুনামগঞ্জের মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে।

পরবর্তীতে, হবিগঞ্জের আজমিরিগঞ্জের মারকুলী নামক স্থানে সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে কালনী নামে দক্ষিণে প্রবাহিত হয়েছে।
কালনী ভৈরববাজারে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে মেঘনা নামধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
২০.
ভেঙ্গী ভ্যালি কোথায় অবস্থিত?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) রাঙামাটি
  3. গ) মৌলভীবাজার
  4. ঘ) বান্দরবান
সঠিক উত্তর:
খ) রাঙামাটি
উত্তর
সঠিক উত্তর:
খ) রাঙামাটি
ব্যাখ্যা
কাপ্তাই থেকে প্লাবিত উপত্যকা বা ভ্যালি ভেঙ্গি ভ্যালি নামে পরিচিত। এটি রাঙামাটি জেলার কাপ্তাইয়ে অবস্থিত।

বিভিন্ন ভ্যালিসমূহ:
- হালদা ভ্যালি : খাগড়াছড়ি
- সাজেক ভ্যালি : রাঙামাটি
- বালিশিরা ভ্যালি : মৌলভীবাজার।

(তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও দৈনিক পত্রিকা)
২১.
কোন জেলাকে হাওরের মা বলা হয়?
  1. ক) সুনামগঞ্জ
  2. খ) সিলেট
  3. গ) কিশোরগঞ্জ
  4. ঘ) মৌলভীবাজার
সঠিক উত্তর:
ক) সুনামগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
ক) সুনামগঞ্জ
ব্যাখ্যা
দেশের উত্তর-পূর্বাঞ্চলের ৭টি জেলা নিয়ে বাংলাদেশের হাওর বেসিন বা হাওরাঞ্চল গঠিত। এই হাওরাঞ্চল এশিয়ার মধ্যে বৃহত্তম। সুনামগঞ্জ জেলাকে এই হাওরাঞ্চলের মা বলা হয়।
সুনামগঞ্জ জেলায় মোট ৯৫টি হাওর রয়েছে। এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলো টাঙ্গুয়ার হাওর।

(তথ্যসূত্র: বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর ওয়েবসাইট)
২২.
নিচের কোনটি রূপান্তরিত শিলা?
  1. ক) কয়লা
  2. খ) গ্রাফাইট
  3. গ) ডলোরাইট
  4. ঘ) ব্যাসল্ট
সঠিক উত্তর:
খ) গ্রাফাইট
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্রাফাইট
ব্যাখ্যা
আগ্নেয় ও পাললিক শিলা প্রচণ্ড চাপ, উত্তাপ, রাসায়নিক ক্রিয়া প্রভৃতির ফলে রূপ পরিবর্তন করে যে নতুন শিলায় পরিণত হয় তা রূপান্তরিত শিলা নামে পরিচিত।

বিভিন্ন রূপান্তরিত শিলা:
- কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইট
- চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল
- বেলপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট
- গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস।

অন্যদিকে,

- ব্যাসল্ট : বহি:স্থ আগ্নেয় শিলা
- ডলোরাইট : অন্থঃজ আগ্নেয় শিলা
- কয়লা : পাললিক শিলা।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি)
২৩.
নিচের কোনটি সুপ্ত আগ্নেয়গিরি?
  1. ক) ফুজিয়ামা
  2. খ) মাওনালেয়া
  3. গ) স্ট্রম্ব্যালি
  4. ঘ) কোহি সুলতান
সঠিক উত্তর:
ক) ফুজিয়ামা
উত্তর
সঠিক উত্তর:
ক) ফুজিয়ামা
ব্যাখ্যা
যেসব আগ্নেয়গিরি অগ্ন্যূৎপাত অনেক আগে বন্ধ হয়ে গেছে তবে ভবিষ্যতে আবার হতে পারে তাদের সুপ্ত আগ্নেয়গিরি বলা হয়।

সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ:
- ফুজিয়ামা (জাপান)
- কিলিমাঞ্জারো (তাঞ্জানিয়া) প্রভৃতি।

অন্যদিকে,

কোহি সুলতান (ইরান) : মৃত আগ্নেয়গিরি
স্ট্রম্ব্যালি (ইতালি) : সক্রিয় আগ্নেয়গিরি
মাওনালেয়া (যুক্তরাষ্ট্র) : সক্রিয় আগ্নেয়গিরি।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী এবং ব্রিটানিকা)
২৪.
পলল কোণ ভূমিরূপ কোথায় গঠিত হয়?
  1. ক) নদীর দুই পাড়ে
  2. খ) পাহাড়ের পাদদেশে
  3. গ) নদীর মোহনায়
  4. ঘ) দোয়াব অঞ্চলে
সঠিক উত্তর:
খ) পাহাড়ের পাদদেশে
উত্তর
সঠিক উত্তর:
খ) পাহাড়ের পাদদেশে
ব্যাখ্যা
পার্বত্য অঞ্চল থেকে কোন নদী হঠাৎ করে সমভূমিতে পতিত হলে সেই নদীবাহিত শিলাচূর্ণ, পলিমাটি পাহাড়ের পাদদেশে সঞ্চিত হয়ে ত্রিকোণ ও হাত পাখা আকৃতির ভূমিরূপ সৃষ্টি করে যা যথাক্রমে পলর কোণ ও পলর পাখা নামে পরিচিত।

যেসব অঞ্চলের মাটি অধিক পানি শোষণ করতে পারে সেখানে শিলাচূর্ণ বেশিদূর যেতে না পেরে পাহাড়ের পাদদেশে পলল কোণ সৃষ্টি করে। মাটির পানি শোষণ ক্ষমতা কম হলে সেক্ষেত্রে পলল পাখা ভূমিরূপ গঠিত হয়।

হিমালয়ের পাদদেশে গঙ্গার বিভিন্ন উপনদীর গতিপথে পলল কোণ ও পলল পাখা জাতীয় ভূমিরূপ দেখা যায়।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
২৫.
ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত?
  1. ক) জিম্বাবুয়ে
  2. খ) কানাডা
  3. গ) রুয়ান্ডা
  4. ঘ) আর্জেন্টিনা
সঠিক উত্তর:
ক) জিম্বাবুয়ে
উত্তর
সঠিক উত্তর:
ক) জিম্বাবুয়ে
ব্যাখ্যা
ভিক্টোরিয়া জলপ্রপাত জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তে অবস্থিত। 
এটির উচ্চতা ৩৫৫ ফুট। 
ভিক্টোরিয়া জলপ্রপাত জাম্বেসি নদীর প্রবাহে অবস্থিত। 
এই জলপ্রপাত দিয়ে প্রতি সেকেন্ডে ৩৩ হাজার ঘন ফুট পানি পতিত হয়।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
২৬.
ল্যানোস ও প্যাম্পাস কী?
  1. ক) সমুদ্রস্রোত
  2. খ) উপগ্রহ
  3. গ) তৃণভূমি
  4. ঘ) স্থানীয় বায়ু
সঠিক উত্তর:
গ) তৃণভূমি
উত্তর
সঠিক উত্তর:
গ) তৃণভূমি
ব্যাখ্যা
ল্যানোস ও প্যাম্পাস হলো দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত দুটো তৃণভূমির নাম।

তৃণভূমি হলো ঘাস দ্বারা আচ্ছাদিত সুবিস্তৃত ভূমি। সাধারণত স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে তৃণভূমি গড়ে উঠে।

পৃথিবীর বিখ্যাত কিছু তৃণভূমি:
- প্রেইরি (উত্তর আমেরিকা)
- সাভানা (আফ্রিকা)
- স্তেপ (পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়া) প্রভৃতি।

(তথ্যসূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক ও ব্রিটানিকা ওয়েবসাইট)
২৭.
নদী প্রবাহের প্রাথমিক পর্যায় কোনটি?
  1. ক) নিম্নগতি
  2. খ) উর্ধ্বগতি
  3. গ) মধ্যগতি
  4. ঘ) সম্মুখগতি
সঠিক উত্তর:
খ) উর্ধ্বগতি
উত্তর
সঠিক উত্তর:
খ) উর্ধ্বগতি
ব্যাখ্যা
পর্বতের উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর প্রবাহকে তিনভাগে ভাগ করা হয়।
এগুলো হলো:
- উর্ধ্বগতি
- মধ্যগতি
- নিম্নগতি।

উর্ধ্বগতি হলো নদীর প্রাথমিক অবস্থা। এই অবস্থায় প্রধান কাজ হলো ক্ষয় সাধন। এই গতিতে নদীর স্রোতের গতিবেগ সবচেয়ে বেশি থাকে।

নদীর গতিপ্রবাহের দ্বিতীয় পর্যায় হলো মধ্যগতি। মধ্যগতিতে নদী সমভূমির মধ্যদিয়ে প্রবাহিত হয়। এ সময় সঞ্চয় সাধন প্রধান কাজ। স্রোতের বেগ পূর্বের তুলনায় অনেক কমে যায়।
সর্বশেষ হলো নিম্নগতি যেখানে স্রোতের বেগ একেবারেই কমে যায়।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
২৮.
নিচের কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত?
  1. ক) গ্যাবন
  2. খ) সুরিনাম
  3. গ) পূর্ব তিমুর
  4. ঘ) হন্ডুরাস
সঠিক উত্তর:
ক) গ্যাবন
উত্তর
সঠিক উত্তর:
ক) গ্যাবন
ব্যাখ্যা
উল্লিখিত অপশনসমূহের মধ্যে গ্যাবন আফ্রিকা মহাদেশের একটি স্বাধীন রাষ্ট্র। 
- গ্যাবন মধ্য আফ্রিকায় অবস্থিত। 
- দেশটির রাজধানীর নাম লিব্রোভিল।

অন্যদিকে,
- পূর্ব তিমুর এশিয়ান দ্বীপ রাষ্ট্র। 
- সুরিনাম দক্ষিণ আমেরিকান রাষ্ট্র। 
- হন্ডুরাস মধ্য আমেরিকায় অবস্থিত।

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস ওয়েবসাইট)
২৯.
এশিয়া ও ইউরোপের মাঝে কোন পর্বত অবস্থিত?
  1. ক) তিয়েনশান পর্বত
  2. খ) ইউরাল পর্বত
  3. গ) পিনেরীজ পর্বত
  4. ঘ) কারাকোরাম পর্বত
সঠিক উত্তর:
খ) ইউরাল পর্বত
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউরাল পর্বত
ব্যাখ্যা
এশিয়া ও ইউরোপের মাঝে ইউরাল পর্বত অবস্থিত। রাশিয়ায় অবস্থিত ইউরাল পর্বত এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে। ইউরাল পর্বত দ্বারা রাশিয়া ইউরোপীয় ও এশীয় অংশে বিভক্ত। ইউরাল পর্বতের দৈর্ঘ্য প্রায় আড়াইহাজার কিলোমিটার।

অন্যদিকে,

তিয়েনশান পর্বত অবস্থিত চীনের জিনজিয়াং প্রদেশে।
কারাকোরাম পর্বত অবস্থিত দক্ষিণ এশিয়ায়।
পিনেরীজ পর্বত অবস্থিত স্পেন-ফ্রান্স সীমান্তে।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড অ্যাটলাস)
৩০.
নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র নয়?
  1. ক) লিথুয়ানিয়া
  2. খ) এস্তোনিয়া
  3. গ) মলদোভা
  4. ঘ) লাটভিয়া
সঠিক উত্তর:
গ) মলদোভা
উত্তর
সঠিক উত্তর:
গ) মলদোভা
ব্যাখ্যা
বাল্টিক সাগর ইউরোপের উত্তর উপকূলে অবস্থিত। বাল্টিক সাগরের তীরে অবস্থিত রাষ্ট্রসমূহ বাল্টিক রাষ্ট্র নামে পরিচিত। লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া বাল্টিক রাষ্ট্র নামে পরিচিত।

অন্যদিকে,
মলদোভা বলকান অঞ্চলে অবস্থিত।

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
৩১.
নিচের কোনটি উঁচু উচ্চতার মেঘ?
  1. ক) স্ট্রেটাস
  2. খ) সিরাস
  3. গ) কিউম্যুলাস
  4. ঘ) নিম্বাস
সঠিক উত্তর:
খ) সিরাস
উত্তর
সঠিক উত্তর:
খ) সিরাস
ব্যাখ্যা
সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার ভিত্তিতে মেঘকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে।
এগুলো হলো:

উঁচু উচ্চতার মেঘ:
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ মিটারের উর্ধ্বে অবস্থিত মেঘসমূহ উঁচু উচ্চতার মেঘ।
উঁচু উচ্চতার মেঘসমূহ হলো:
- সিরাস
- সিরোকিউম্যুলাস
- সিরোস্ট্রেটাস প্রভৃতি।

মাঝারি উচ্চতার মেঘ:
সমুদ্রপৃষ্ঠ থেকে ২,০০০ থেকে ৬,০০০ মিটার উচ্চতায় অবস্থিত মেঘসমূহ মাঝারি উচ্চতার মেঘ নামে পরিচিত।
মাঝারি উচ্চতার মেঘসমূহ হলো:
- অল্টোস্ট্রেটাস
- কিউম্যুলাসস্ট্রেটাস
- নিম্বোস্ট্রেটাস

নিম্ন উচ্চতার মেঘসমূহ:
- সমুদ্রপৃষ্ঠ থেকে ২,০০০ মিটার উচ্চতার মধ্যে অবস্থিত মেঘসমূহ নিম্ন উচ্চতার মেঘ নামে পরিচিত।
নিম্ন উচ্চতার মেঘসমূহ হলো:
- স্ট্রেটাস
- স্ট্রেটোকিউম্যুলাস
- কিউম্যুলাস
- কিউম্যুলোনিম্বাস।

(তথ্যসূত্র: বিশ্ব আবহাওয়া সংস্থা)
৩২.
পৃথিবী তার নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে একবার আবর্তন করতে কত সময় নেয়?
  1. ক) ২৩ ঘন্টা ৫৪ মিনিট ১৯ সেকেন্ড
  2. খ) ২৩ ঘন্টা ৫৫ মিনিট ৪৮ সেকেন্ড
  3. গ) ২৩ ঘন্টা ৫৬ মিনিট ১২ সেকেন্ড
  4. ঘ) ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড
সঠিক উত্তর:
ঘ) ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড
ব্যাখ্যা
নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বদিকে একবার আবর্তন করতে পৃথিবী সময় নেয় ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড। একে সৌরদিন বলা হয়।

পৃথিবী তার নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বদিকে আবর্তনের এই গতিকে আহ্নিক গতি বলা হয়।
পৃথিবীর আহ্নিক গতির ফলে সংঘটিত পরিবর্তন সমূহের মধ্যে রয়েছে:
- দিবা-রাত্রি সংঘটন
- জোয়ার-ভাটা সৃষ্টি
- সমুদ্রস্রোত সৃষ্টি
- বায়ুপ্রবাহ সৃষ্টি
- তাপমাত্রার তারতম্য সৃষ্টি
- সময় নির্ধারণ
- উদ্ভিদ ও প্রাণীজগতের সৃষ্টি প্রভৃতি।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৩৩.
ফেরেলের সূত্রানুসারে বায়ু প্রবাহ নিরক্ষরেখা অতিক্রম করার পর উত্তর গোলার্ধে কোন দিকে বেঁকে যায়?
  1. ক) পশ্চিমদিকে
  2. খ) বামদিকে
  3. গ) ডানদিকে
  4. ঘ) পূর্বদিকে
সঠিক উত্তর:
গ) ডানদিকে
উত্তর
সঠিক উত্তর:
গ) ডানদিকে
ব্যাখ্যা
পৃথিবী পশ্চিম থেকে পূর্বদিকে আবর্তনশীল এবং নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে আবর্তনের কারণে গতিবেগ ক্রমান্বয়ে হ্রাস পায়। এর ফলে ঘূর্ণায়মান ‍ভূপৃষ্ঠে বায়ু প্রবাহ ও সমুদ্রস্রোতসহ যেকোন গতিশীল পদার্থ সরাসরি উত্তর-দক্ষিণে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে যায়।

মার্কিন আবহাওয়াবিদ উইলিয়াম ফেরেল ১৮৫৯ সালে এই বিষয়টি ব্যাখ্যা করেন।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী এবং ব্রিটানিকা)
৩৪.
বাংলাদেশে বর্ষাকাল বিরাজ করে কখন?
  1. ক) আষাঢ়-শ্রাবণ
  2. খ) ভাদ্র-আশ্বিন
  3. গ) কার্তিক-অগ্রহায়ণ
  4. ঘ) পৌষ-মাঘ
সঠিক উত্তর:
ক) আষাঢ়-শ্রাবণ
উত্তর
সঠিক উত্তর:
ক) আষাঢ়-শ্রাবণ
ব্যাখ্যা
বাংলাদেশে মোট ঋতুর সংখ্যা ৬টি।
এগুলো হলো:
- গ্রীষ্মকাল : বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস
- বর্ষাকাল : আষাঢ় ও শ্রাবণ মাস
- শরৎকাল : ভাদ্র ও আশ্বিন মাস
- হেমন্তকাল : কার্তিক ও অগ্রহায়ণ মাস
- শীতকাল : পৌষ ও মাঘ মাস
- বসন্তকাল : ফাল্গুন ও চৈত্র মাস।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৩৫.
গ্রিনিচ সময় অপেক্ষা বাংলাদেশের প্রমাণ সময়-
  1. ক) ৬ ঘন্টা কম
  2. খ) ৫ ঘন্টা বেশি
  3. গ) ৬ ঘন্টা বেশি
  4. ঘ) ৫ ঘন্টা কম
সঠিক উত্তর:
গ) ৬ ঘন্টা বেশি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ ঘন্টা বেশি
ব্যাখ্যা
যুক্তরাজ্যের গ্রিনিচ মানমন্দিরের সময় অপেক্ষা বাংলাদেশের সময় ৬ ঘন্টা বেশি।
পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে। সেজন্যে বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০×৪=৩৬০ মিনিট বা ৬ ঘন্টা।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট)