পরীক্ষা আর্কাইভ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

পরীক্ষা৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
পরীক্ষা – ১১ পার্ট – ১: English Literature Topics: 1. Writers from Vicorian Period [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] Important Writers: Alfred Lord Tennyson, Robert Browning, Charles Dickens, Sir Walter Scott, Matthew Arnold, Oscar Wilde, Thomas Hardy. Other Writers: R.L Stevenson, Mark Twain, William Hazlitt, Edward Fitzgerald, George Eliot, John Stuart Mill, Charles Robert Darwin, Karl Marx, Cardinal Newman, Thomas Babington Macaulay, Emily Bronte, Gustave Flaubert, Henry James, George Robert Gissing. 2. Modern English, Irish and Scottish Writers [Edwardian Period, Georgian Period] [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] Important Writers: Bertrand Russell, David Herbert Lawrence, Edward Morgan Forster, George Bernard Shaw, George Orwell, James Joyce, Rudyard Kipling, Samuel Beckett, Thomas Stearns Eliot, Virginia Woolf, William Butler Yeats. Others Writers: William Gerald Golding, Winston Churchill, Dylan Thomas, John Masefield, Joseph Conrad, John Millington Synge, Aldous Huxley, Graham Greene, H.G. Wells, Harold Pinter, J. K. Rowling. পার্ট – ২: বাংলাদেশ বিষয়াবলি টপিকসমূহ: ১. বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা: রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা। ২. বাংলাদেশ ও উপমহাদেশের বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজ সংস্কারক। পার্ট-৩: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি টপিকসমূহ: ১. কম্পিউটার পেরিফেরালস: ইনপুট, আউটপুট ও স্টোরেজ ডিভাইসসমূহ - কি-বোর্ড, মাউস, ওসিআর (OCR) ইত্যাদি। ২. কম্পিউটারের অঙ্গ-সংগঠন: সিপিইউ, হার্ড ডিস্ক, ALU, BIOS, পাওয়ার সিস্টেম ইত্যাদি। ৩. কম্পিউটারের পারঙ্গমতা ও দৈনন্দিন জীবনে কম্পিউটারের ব্যবহার: কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ইত্যাদি। ৪. কম্পিউটারের সংখ্যা পদ্ধতি ও কোড, ডিজিটাল লজিক ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
নাচোল বিদ্রোহের নেত্রীর নাম কী?
  1. কাদম্বিনী
  2. ইলা মিত্র
  3. লক্ষ্মীরাণী
  4. বেগম রোকেয়া
ব্যাখ্যা
নাচোল বিদ্রোহ:
- নাচোল উপজেলার জমিদারদের বিরুদ্ধে সাঁওতাল কৃষকদের বিদ্রোহের নেত্রীর নাম ইলা মিত্র।
⇒ কিংবদন্তিতুল্য কৃষক নেত্রী ইলা মিত্রের নেতৃত্বে ১৯৪৯-৫০ সালে বৃহত্তর রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ মহকুমার অন্তর্গত নাচোল উপজেলার জমিদারদের বিরুদ্ধে সাঁওতাল কৃষকদের বিদ্রোহ সংঘটিত হয় যা ইতিহাসে নাচোল বিদ্রোহ নামে পরিচিত।
• ১৯৪৯-৫০ সালে বৃহত্তর রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ মহকুমার অন্তর্গত নাচোল উপজেলার সাঁওতাল কৃষকদের বিদ্রোহ।
•  সে সময়কার তেভাগা, নানকার এবং টঙ্ক আন্দোলনের মতোই নাচোল বিদ্রোহটিও সংগঠিত করেন কম্যুনিস্ট পার্টির কর্মীরা।
• তাঁরা বাংলায় সমাজ বিপ্লব সাধনের লক্ষ্যে নাচোলের সাঁওতাল কৃষকদের বৈপ্লবিক সংঘটনার একটি কৌশলগত জনগোষ্ঠি হিসেবে চিহ্নিত করেন।

উল্লেখ্য,
• ১৯৪৯ সালের ডিসেম্বর এবং ১৯৫০ সালের প্রথমার্ধে নাচোল উপজেলার ঘাসুরা, চন্ডীপুর, কেন্দুয়া, রাউতারা, জগদাই, ধারোল, শ্যামপুরা এবং নাপিত পাড়ার মতো গ্রামের চাষিরা তাদের জোতদারদের খাজনা দেওয়া বন্ধ করে দেয়।
• তাদের দাবি ছিল, প্রথা অনুযায়ী তিন আড়ি ধানের পরিবর্তে তাদেরকে শ্রম-ভাড়া বাবদ কুড়ি আড়িতে সাত আড়ি ধান প্রদানে জোতদারদের সম্মত হতে হবে এবং আধিয়ারদের মতো জমি চাষের জন্য তাদেরকে উৎপাদিত ফসলের দুই-তৃতীয়াংশ দিতে হবে। এ নিয়ে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ ঘটে।
• বহু পুলিশ নিহত হয় এবং জোতদারদের ঘরবাড়ি লুট হয়। জমিদার ও জোতদারগণ পুলিশের সহায়তায় পাশবিক অত্যাচারের পন্থা গ্রহণ করে।এতে আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করে।
• কৃষক সংগ্রাম কমিটির নেতৃবৃন্দের মধ্যে  ইলা মিত্র, অনিমেষ লাহিড়ী, আজহার শেখ, বৃন্দাবন সাহা এবং আরও প্রায় কুড়িজন সংগ্রামী ব্যক্তি ছিলেন। তাঁদের সকলকেই গ্রেফতার করা হয় এবং বিচার করে দীর্ঘমেয়াদি দন্ড প্রদান করা হয়।
• পরবর্তীকালে ইলা মিত্রসহ অনেকে রাজনৈতিক কারণে মুক্তি লাভ করেন। 
• ১৯৫০ সালের  পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনএর আওতায় সাঁওতাল চাষিদের জমির ওপর অধিকার দেওয়া হয় এবং তারা অন্যান্য সাধারণ চাষিদের মতো প্রচলিত হারে নগদে খাজনা পরিশোধের অধিকার লাভ করে।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
.
নিচের কোনটি সরকার কাঠামোর অংশ নয় কিন্তু সরকারি নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে?
  1. হাইকোর্ট বিভাগ
  2. দুর্নীতি দমন কমিশন
  3. চাপসৃষ্টিকারী গোষ্ঠী
  4. সচিবালয়
ব্যাখ্যা
চাপসৃষ্টিকারী গোষ্ঠী:
• চাপসৃষ্টিকারী গোষ্ঠী সরকার কাঠামোর অংশ নয় কিন্তু সরকারি নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে
• চাপসৃষ্টিকারী গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে সরকার কাঠামোর অংশ নয়। এরা হলো বেসরকারি স্বেচ্ছামূলক সংগঠিত গোষ্ঠী।
• কিন্তু তা সত্ত্বেও এই গোষ্ঠী সরকারি সিদ্ধান্ত ও নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে থাকে। এদের মূল উদ্দেশ্যে হলো নিজেদের অনুকূলে সরকারি নীতিকে প্রভাবিত করা।
• চাপসৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন এক গোষ্ঠী যার সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের দ্বারা আবদ্ধ, স্বার্থের ভিত্তিতেই তারা পরস্পরের সাথে আবদ্ধ হন।

উল্লেখ্য,
• আলফ্রেড গ্রাজিয়ার (Alfred Grazier)-এর মতে, "চাপসৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন এক সংগঠিত সামাজিক গোষ্ঠী, যা সরকারকে আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা না করে রাজনৈতিক কর্মকর্তাদের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে।" 
• চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে এস.ই. ফাইবার 'লবি গ্রুপ' এবং এইচ. জিগলার 'Interest group' বলে আখ্যায়িত করেছেন। 
• চাপসৃষ্টিকারী গোষ্ঠীসমূহ তাদের পছন্দের দল বা ব্যক্তিকে অর্থ দিয়ে, যানবাহন দিয়ে প্রচার কাজে সাহায্য করে। 
• তাদের পছন্দনীয় দল বা ব্যক্তি নির্বাচিত হয়ে আইনপ্রণয়ন ও শাসন কাজ পরিচালনা করতে গিয়ে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে থাকে। 
• প্রয়োজনবোধে চাপসৃষ্টিকারী গোষ্ঠী মিটিং, মিছিল, শোভাযাত্রার সাহায্যে সরকারের ওপর চাপ প্রয়োগ করে থাকে।

অন্যদিকে,
• সচিবালয় ও হাইকোর্ট বিভাগ সরকার কাঠামোর অংশ।
• দুর্নীতি দমন কমিশন - বিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান।

সূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রথমপত্র, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
ঐতিহাসিক ছয় দফার শেষ দফা কী ছিল?
  1. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা।
  2. মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা।
  3. আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।
  4. প্রাদেশিক স্বায়ত্তশাসন‌।
ব্যাখ্যা
ছয় দফা:
• ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন। ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
• পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
⇒ দফা গুলো হলো:-
• প্রথম দফাঃ প্রাদেশিক স্বায়ত্তশাসন‌।
• দ্বিতীয় দফাঃ কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
• তৃতীয় দফাঃ মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা,
•  চতুর্থ দফাঃ রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা,
• পঞ্চম দফাঃ বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং
• ষষ্ঠ দফাঃ আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।

উল্লখ্য,
• ৬ দফা দাবি বাঙালি জাতির ‘মুক্তির সনদ’ বা ‘ম্যাগনেকার্টা’ হিসাবে পরিচিত।
• ছয় দফা দাবি ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ এর ভিত্তিতে রচিত।
• ছয় দফা আন্দোলনের প্রথম শহিদ - মনু মিয়া।

তথ্যসূত্র: ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
আসাদুজ্জামান আসাদ কোন আন্দোলনের প্রেক্ষাপটে শহীদ হন?
  1. ৫২ এর ভাষা আন্দোলন
  2. ৬২ এর শিক্ষা আন্দোলন
  3. ৬৬ এর ছয় দফা আন্দোলন
  4. ৬৯ এর গণ আন্দোলন
ব্যাখ্যা
গণঅভ্যুত্থান:
- ঊনসত্তরের গণআন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান আসাদ শহীদ হন।
- তিনি ২০ জানুয়ারি ১৯৬৯ সালে শহীদ হন।
- এইজন্য বাংলাদেশে ২০ জানুয়ারিকে শহীদ আসাদ দিবস হিসেবে পালিত হয়।

উলেক্ষ্য,
⇒ বাঙালি জাতির রাজনৈতিক বিকাশের ইতিহাসে ১৯৬৯ সালের গণআন্দোলনের গুরুত্ব অসামান্য।
• এ গণআন্দোলনের ফলেই অত্যাচারী ও স্বৈরাচারী আইয়ুব-মোনায়েম খানের পতন ত্বরান্বিত হয়। আইয়ুব-মোনায়েম খান নিক্ষিপ্ত হয় ইতিহাসের আস্তাকুঁড়ে।
• পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের লক্ষ্যে ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি পূর্ব বাংলার সংগ্রামী ছাত্র জনতা পাকিস্তান শাসকগোষ্ঠীর পুলিশী নির্যাতন, দমন-পীড়ন ও সান্ধ্য আইন উপেক্ষা করে মিছিল বের করে।
•  মিছিলে পুলিশের গুলিবর্ষণে নিহত হন মতিউর রহমান।
• আসাদুজ্জামান আসাদ শহীদ হবার পর সংঘটিত এ ঘটনায় ছাত্র জনতা আরও রুদ্ররোষে ফেটে পড়ে, সারাদেশে আন্দোলনের আগুন জ্বলে ওঠে, শুরু হয় গণঅভ্যুত্থান।

 সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, নবম-দশম শ্রেণি। এবং পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
অর্থনীতির রূপরেখা বিবেচনায় নিচের কোন রাজনৈতিক দলটির আদর্শ ভিন্ন?
  1. বাংলাদেশ আওয়ামী লীগ
  2. জাতীয় সমাজতান্ত্রিক দল
  3. বাংলাদেশ জাতীয়তাবাদী দল
  4. জাতীয় পার্টি 
ব্যাখ্যা
রাজনৈতিক দল:
- উল্লেখিত প্রশ্নে অর্থনীতির রূপরেখা বিবেচনায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর আদর্শ ভিন্ন। জাসদ সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী নয়।

উল্লেখ্য, 
⇒ সংঘবদ্ধ জনসমষ্টি: রাজনৈতিক দল হচ্ছে কতগুলো নীতি ও আদর্শের ভিত্তিতে সংগঠিত একটি জনসমষ্টি। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রক্ষমতা লাভের মাধ্যমে সরকার গঠন করা।
প্রত্যেক রাজনৈতিক দলের একটি আদর্শ ও সুনির্দিষ্ট কর্মসূচি থাকে। আদর্শের দিক থেকে কোনো দল ধর্মভিত্তিক আবার কোনো দল ধর্মনিরপেক্ষ হয়। অন্যদিকে অর্থনীতির রূপরেখা বিবেচনায়ও দল ভিন্ন হতে পারে। যেমন- সমাজতান্ত্রিক দল।

⇒ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)
মুক্তিযুদ্ধ-উত্তর স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ৩১শে অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠিত হয়। জাসদ সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী।
অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী নয়।

⇒ বাংলাদেশ আওয়ামী লীগ:
বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সাথে জড়িয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস।
 • আওয়ামী লীগ এ দেশের সবচেয়ে পুরাতন ও বৃহত্তম রাজনৈতিক দল। ১৯৪৯ সালের ২৩শে জুন ঢাকায় আওয়ামী মুসলীম লীগ নামে দলটি প্রতিষ্ঠিত হয়।
 • পরবর্তীতে সকলের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য ১৯৫৫ সালে দলের নাম থেকে 'মুসলীম' শব্দটি বাদ দেওয়া হয়।
 • বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণ আওয়ামী লীগের মূলনীতি। 

⇒ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি):
সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের সামরিক শাসনামলে ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠিত হয়।
 • বিভিন্ন দল ও আদর্শের নেতা-কর্মীদের একত্রিত করে গঠিত এ দলটি ইসলামী মূল্যবোধ, বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বাসী।

⇒ জাতীয় পার্টি 
জাতীয় পার্টি দেশের তৃতীয় বৃহৎ দল। ১৯৮৬ সালের ১লা জানুয়ারি লেঃ জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে এই দলটি প্রতিষ্ঠিত হয়।
 • জাতীয় পার্টির ঘোষণাপত্রে (১) স্বাধীনতা ও সার্বভৌমত্ব, (২) ইসলামি আদর্শ ও সকল ধর্মের স্বাধীনতা, (৩) বাংলাদেশি জাতীয়তাবাদ, (৪) গণতন্ত্র এবং (৫) সামাজিক প্রগতি তথা অর্থনৈতিক মুক্তি- এই পাঁচটিকে দলের আদর্শ হিসেবে গ্রহণ করা হয়।

সূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী।
.
বাংলাদেশে এখন পর্যন্ত মোট কতটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে?
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৩টি
ব্যাখ্যা
জাতীয় সংসদ নির্বাচন:
- বাংলাদেশে এ যাবত মোট ১২ টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
• সর্বশেষ  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ৭ জানুয়ারি। 
• নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ জয় লাভ করে ।

উল্লেখ্য,
•  বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা ৩৫০ (সরাসরি নির্বাচিত ৩০০ আসন + সংরক্ষিত মহিলা আসন ৫০)
• প্রাপ্তবয়স্ক ভোটারের সরাসরি ভোটের ভিত্তিতে প্রতি আসন থেকে একজন করে সংসদ সদস্য নির্বাচিত হন।
•  সাধারণত প্রতি ৫ বছর অন্তর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
•  ৩রা জুলাই, ২০১১ তারিখে সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৪৫ হতে বাড়িয়ে ৫০ করা হয়েছে।
•  বাংলাদেশের সংবিধানে সর্বোচ্চ আইন পরিষদকে বাংলায় ‘জাতীয় সংসদ’ এবং ইংরেজিতে ‘হাউজ অব্ দ্য নেশন’ বলা হয়েছে।

তথ্যসূত্র: বাংলাদেশ নির্বাচন কমিশন এবং জাতীয় সংসদ ও বাংলাপিডিয়া।
.
যুক্তফ্রন্ট গঠিত পূর্ব বাংলার প্রাদেশিক মন্ত্রিসভায় শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন?
  1. শিল্প, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়
  2. কৃষি ঋণ, সমবায় ও পল্লী উন্নয়ন
  3. আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
  4. কৃষি ও খাদ্য মন্ত্রণালয়
ব্যাখ্যা
যুক্তফ্রন্টের মন্ত্রিসভা:
• ১৯৫৪ সালের ৩ এপ্রিল শেরে বাংলা এ. কে. ফজলুল হককে মুখ্যমন্ত্রী করে যুক্তফ্রন্ট পূর্ববাংলা প্রাদেশিক মন্ত্রিসভা গঠন করে।
• মন্ত্রিসভার সদস্য ছিল ১৪ জন যেখানে শেখ মুজিবুর রহমান ছিলেন কৃষি ঋণ, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী। কিন্তু, ১৯৫৪ সালের ৩০ মে মাত্র ৫৬ দিনের মাথায় পাকিস্তানের কুচক্রী গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ সম্পূর্ণ অগণতান্ত্রিক পন্থায় এ মন্ত্রিসভা ভেঙে দিয়ে গভর্নরের শাসন জারি করেন।

 উল্লেখ্য,
• ১৯৫৪ সালের ৮-১২ মার্চ পূর্ব পাকিস্তানে প্রথম প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব পাকিস্তানের চারটি বিরোধীদলের সমন্বয়ে ‘যুক্তফ্রন্ট’ নামের রাজনৈতিক জোট গঠিত হয়। যুক্তফ্রন্টের শরীক দলসমূহ হলো:
• আওয়ামী মুসলিম লীগ -নেতৃত্বাধীন ব্যক্তি মওলানা ভাসানী।
•  কৃষক শ্রমিক পার্টি -নেতৃত্বাধীন ব্যক্তি শেরে বাংলা এ কে ফজলুল হক।
• নেজামে ইসলাম পার্টি -নেতৃত্বাধীন ব্যক্তি মওলানা আতাহার আলী।
•  গণতন্ত্রী দল -নেতৃত্বাধীন ব্যক্তি হাজী দানেশ।
• নির্বাচনে যুক্তফ্রন্টের দাবি ছিল ২১ দফা ও প্রতীক ছিল নৌকা। অপরদিকে মুসলিম লীগের প্রতীক ছিল হারিকেন।
• নির্বাচনের ফলাফল: নির্বাচনে যুক্তফ্রন্ট ২৩৭টি মুসলিম আসনের মধ্যে ২২৩টি এবং ৭২টি অসলিম আসনের মধ্যে ১৩টি অর্থাৎ মোট ৩০৯টি আসনের মধ্যে ২৩৬টি) আসনে জয়লাভ করেন।
• ক্ষমতাসীন মুসলিম লীগ পায় ৯টি আর আওয়ামী মুসলীম লীগ এককভাবে পায় ১৪৩টি আসন।
• ১৯৫৪ সালের নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল ১৫টি।

সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া।
.
রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে নিচের কোন তথ্যটি সত্য নয়?
  1. রাজনৈতিক দলের সামনে বৃহৎ জাতীয় কল্যাণের লক্ষ্য থাকে, যা চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে থাকে না।
  2. সাংগঠনিক দিক থেকে রাজনৈতিক দল চাপসৃষ্টিকারী গোষ্ঠী অপেক্ষা দুর্বল।
  3. রাজনৈতিক দলের লক্ষ্য ক্ষমতা দখল করা কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য নিজেদের স্বার্থ উদ্ধারের সরকারকে প্রভাবিত করা।
  4. রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু চাপসৃষ্টিকারী প্রত্যক্ষভাবে নির্বাচনি কর্মকাণ্ডে অংশগ্রহণ করে না।
ব্যাখ্যা
রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী:
- উল্লেখিত প্রশ্নে- সাংগঠনিক দিক থেকে রাজনৈতিক দল চাপসৃষ্টিকারী গোষ্ঠী অপেক্ষা দুর্বল তথ্যটি সত্য নয়।

⇒ রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মিল থাকলেও উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। উভয়ের মধ্যে উৎপত্তি, লক্ষ্য বা উদ্দেশ্য এবং কর্মসূচির মধ্যে পার্থক্য লক্ষ করা যায়।
১. জাতীয় কল্যাণ : রাজনৈতিক দলের সামনে বৃহৎ জাতীয় কল্যাণের লক্ষ্য থাকে, যা চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে থাকে না।
২. সাংগঠনিক পার্থক্য: সাংগঠনিক দিক থেকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দল অপেক্ষা দুর্বল।
৩. লক্ষ্য ও উদ্দেশ্যগত পার্থক্য: রাজনৈতিক দলের লক্ষ্য হলো রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য হলো সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে প্রভাবিত করা।
৪. কাজকর্মের পদ্ধতি : রাজনৈতিক দলের কাজকর্ম প্রকাশ্য ও প্রত্যক্ষ। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কাজকর্ম সাধারণত গোপন বা অপ্রকাশ্য।
৫. প্রকৃতিগত পার্থক্য: রাজনৈতিক দল গঠিত হয় বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও পেশার লোকজন নিয়ে। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠী গঠিত হয় সমস্বার্থ ও সমমনোভাবাপন্ন লোকদের নিয়ে।
৬. নির্বাচনে অংশগ্রহণ : রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে। কিন্তু চাপসৃষ্টিকারী প্রত্যক্ষভাবে নির্বাচনি কর্মকাণ্ডে অংশগ্রহণ করে না।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রথমপত্র, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
The character 'Raina Petkoff' appears in which of the following literary creation?
  1. Arms and the Man
  2. To the Light House
  3. David Copperfield
  4. The Return of the Native
ব্যাখ্যা
The character 'Raina Petkoff' appears in the Arms and the Man by George Bernerd Shaw.
- এই চরিত্র টি হচ্ছে তাঁর রচিত Arms and the Man এর প্রধান নারী চরিত্র।
- Arms and the Man i sa Famous comedy drama.
- এই drama এর title টি সরাসরি Roman Poet Virgil এর Aeneid থেকে নেয়া যেখানে যুদ্ধকে glorify করা হয়েছে। 
-তেমনি ভাবে Arms and the Man drama টিতে, indirectly Serbo-Bulgarian war এর প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়।

• Arms and the Man এর গুরুত্বপূর্ন চরিত্র সমূহ - 
- Raina Petkoff (female protagonist)
- Captain Bluntschli (male protagonist)
- Major Siergius Saranoff (antagonist)
- Major Paul Petkoff (father)
- Catherine Petkoff (mother)
- Louka (maid)
- Nicola (male servant)

• G. B. Shaw (1856-1950): 
- তার পুরো নাম George Bernard Shaw. 
- তিনি 'Modern period' এর নাট্যকার। 
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক। 
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান। 
- He was famous for his 'drama of ideas'.

• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Rmantic play)***
- Major Barbara (Social satire)***
- Mrs. Warren's Profession;(play)
- Arms and the Man (Romantic comedy) ***
- Heartbreak House;
- Caesar and Cleopatra; (play/tragedy)***
- Man and Superman; (Comedy play)***
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilouge)***
- St. Joan of Arc etc.

[N. B *** refers to the most imporatnt]

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman; Encyclopedia Britannica and Live MCQ Lecture.
১০.
Find the odd one out.
  1. The Second Coming
  2. At the Hawk’s Well
  3. A Prayer for My Daughter
  4. The Cat and the Moon
ব্যাখ্যা
• প্রশ্নটি মূলত W. B Yeats এর Play এবং Poem এর ভিত্তিতে করা হয়েছে।
- উল্লিখিত অপশনগুলোর মধ্যে - At the Hawk’s Well হচ্ছে তাঁর রচিত একটি play এবং বাকিগুলো হচ্ছে কবিতা।
- তাই এটি হচ্ছে Odd one.
=================

• At the Hawk’s Well:
- এটি একটি one act play.
- It was Yeats's first experimental play based on both an Irish saga and the Japanese 'Noh' model.
- At the Hawk's Well incorporates elements of oriental performance with its musical commentary taken from Japanese Nø theatre and with its setting created by the unfolding of a cloth.

W. B. Yeats was the first Irish poet to receive the Nobel Prize.
- W.B. Yeats is the national poet of Ireland.
- তাঁকে Ireland এর National poet  বলা হয়ে থাকে।
- একজন কবি এবং নাট্যকার হিসাবে, তার সাহিত্যকর্ম গুলো আয়ারল্যান্ডের ঐতিহ্য এবং রাজনীতি দ্বারা প্রভাবিত হয়েছিলেন
- নিজের জন্মভূমির প্রতি তার ভালোবাসার প্রকাশ তার বিভিন্ন কবিতায় লক্ষ্য করা যায়।
- W.B Yeats was first awarded the Nobel Prize in Literature as the first Irishman.
-১৯২৩ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।  
- Abbey Theatre হচ্ছে W. B. Yeats প্রতিষ্ঠাকৃত Irish National Theatre Society. মৃত্যুর আগ পর্যন্ত তিনি এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

• W.B Yeats রচিত আরো কিছু play হচ্ছে - 
- The Resurrection
- The Only Jealousy of Emer
- The Dreaming of the Bones
- Four Plays for Dancers
- Calvary
- Cathleen ni Houlihan
- The Countess Cathleen

• Major Poems:
- The Wild Swans at Coole,
- The Tower
- The Winding Stair and Other poems
- The Second Coming
- The Cat and the Moon
- Sailing to Byzantium
- The Lake Isle of Innisfree
- Among School Children
- A Prayer for My Daughter
- When You Are Old
- Easter 1916
- September 1919
- The Wanderings of Oisin
- Leda and The Swan

• Prose
- A Vision
- Celtic Twilight (essay)

Source: Britannica.
১১.
The literary creation 'Ulysses' is a/an -
  1. Victorian Novel
  2. Modern play
  3. Victorian Play
  4. Modern Novel
ব্যাখ্যা
• 'Ulysses' - নামে ইংরেজি সাহিত্যে দুইটি সাহিত্যকর্ম পাওয়া যায়। 
- A Modern novel ovel by Modern novelist James Joyce.
- A victorian poem by the Victorian writer Alfred Tennyson.

• যেহেতু প্রশ্নে - Modern Novel রয়েছে, তাই এটিই সঠিক উত্তর।
===============
• Ulysses (Novel)
• ১৯২২ সালে  প্রকাশিত 'Ulysses’ is a novel written by Irish writer James Joyce.
-  Stylistically dense and exhilarating, এটি সাধারণত English Literature এ একটি masterpiece হিসাবে বিবেচিত হয়
- It has been the subject of numerous volumes of commentary and analysis.
- The novel is constructed as a modern parallel to Homer’s Odyssey.

• একটি single day এর মধ্যে Dubline এর আশেপাশে ঘটা কাহিনী নিয়ে এই উপন্যাসটি লেখা।
-  The three central characters - Stephen Dedalus Leopold Bloom, a Jewish advertising canvasser; and his wife, Molly—are intended to be modern counterparts of Telemachus, Ulysses (Odysseus), and Penelope, respectively, and the events of the novel loosely parallel the major events in Odysseus’s journey home after the Trojan War.
- উপন্যাসটিকে  বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে বিবেচনা করা হয়। 

•  বিংশ শতাব্দীর বিখ্যাত novelist দের মধ্যে James Joyce অন্যতম।
-  He was an Irish novelist noted for his experimental use of language and exploration of new literary methods.
- James Joyce’s Ulysses (1922), a complex evocation of the inner states of the characters Leopold and Molly Bloom and Stephen Dedalus.

• Joyce's some notable Works:
- A Portrait of the Artist as a Young Man
- After the Race
- Chamber Music
- Dubliners” “Eveline
- Exiles
- Finnegans Wake
- Pomes Penyeach
- Stephen Hero
- The Day of the Rabblement
- The Dead
- The Sisters
- Ulysses

=====================
• Ulysses (Poem)
- It is a blank-verse poem by Alfred, Lord Tennyson, written in 1833 and published in the two-volume collection Poems (1842).
- “Ulysses” হোমারের কাব্য Iliad থেকে অনুপ্রানিত।
- এটি মূলত: একটি Dramatic Monologue.

• এই কবিতার বিখ্যাত উক্তি হচ্ছে -
- “Made weak by time and fate, but strong in will to strive to seek, to find, and not to yield”
- "I will never rest from travels: I will drink life to the lees."

• Alfred Tennyson হলেন Victorian Period এর অন্যতম কবি যাকে এই যুগের Chief representative হিসাবে ধরা হয়।
- তিনি তাঁর melodious language এর জন্য অনেক প্রসিদ্ধ এবং তাঁকে Lyric Poet বলা হয়ে থাকে।

তাঁর বিখ্যাত কিছু কবিতা সমূহ - 
- The Lotos Eaters
- Oenone
- Morte D' Arthur
- Locksley Hall
- The Memoriam
- Tithonus, etc.

Source: Britannica and Live MCQ Lecture.
১২.
The most tragic character 'Maurya' is from -
  1. Mrs. Dalloway
  2. Riders to the Sea
  3. Adam Bede
  4. Caesar and Cleopatra
ব্যাখ্যা
• The most tragic character 'Maurya' is from - the 'Riders to the Sea', a one-act play by John Millington Synge.

• 'Riders to the Sea'
- ১৯০৩ সালে এই play টি প্রকাশিত হয়।
- Riders to the Sea is set in the Aran Islands off the west coast of Ireland and is based on a tale Synge heard there.
- It won critical acclaim as one of dramatic literature’s greatest one-act plays.
- Riders to the Sea is set in the Aran Islands off the west coast of Ireland.
- Synge মুলত আরান দ্বীপপুঞ্জে শোনা একটি গল্পের উপর ভিত্তি করে তার এই play টি রচনা করেছিলেন। 

• Maurya নামক একজন বৃদ্ধ মহিলার জীবনের কঠিন দুঃখ -দুর্দশা এবং বেদনার চিত্র বর্ণিত হয়েছে এই নাটকে , যিনি তার ছোট ছেলে Bartley ছাড়া, পরিবারের সকল পুরুষ সদস্যদের কে সাগরের ঝড়ের মাঝে বিভিন্ন সময়ে হারিয়ে ফেলেছেন.
- কিন্তু শেষ সময়ে দেখা যায় তার ছোট ছেলেটিও সাগরে ডুবেই মারা যায়।
- এই Maurya চরিত্রটিকে সাহিত্য জগতের অন্যতম most ill- fated character হিসেবে বিবেচনা করা হয়।

• Characters from the play - 
- Maurya (protagonist)
- Bartley (the youngest son of the family.)
- Cathleen
- Nora (Nora is the daughter of Maurya)
- The Priest.

• John Millington Synge
- তিনি ছিলেন আইরিশ সাহিত্যের নবজাগরণের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, মহান একজন কাব্যিক নাট্যকার যিনি আরান দ্বীপপুঞ্জ এবং পশ্চিম আইরিশ সমুদ্র তীরের কঠোর গ্রামীণ অবস্থাকে পরিশীলিত কারুকার্যের সাথে চিত্রিত করেছেন।
- প্রথমে তিনি একজন 'musician' হবার ইচ্ছা করলেও 1894 সালে তিনি একজন সঙ্গীতজ্ঞ হওয়ার পরিকল্পনা ত্যাগ করেন এবং এর পরিবর্তে English Literature এ মনোনিবেশ করেন।

• উল্লেখযোগ্য সাহিত্য কর্ম - 
- In the Shadow of the Glen (1903)
- Riders to the Sea (1904),
- The Well of the Saints (1905),
- The Playboy of the Western World (1907),
- The Tinker's Wedding (1907),
- Deirdre of the Sorrows (1910).

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman and Britannica.
১৩.
Dylan Thomas Is a/an -
  1. British Poet
  2. Russian Poet
  3. Irish Poet
  4. Scottish Poet
ব্যাখ্যা
• Dylan Thomas:
- In full Dylan Marlais Thomas.
- He is a British author.
- Also known as, Welsh poet and prose writer. 
- His work is known for its comic exuberance, rhapsodic lilt, and pathos.

• Best Works: 
- 18 Poems
- 25 Poems 
- A Child’s Christmas in Wales
- Deaths and Entrances
- Fern Hill
- Under Milk Wood

Source: Britannica.com
১৪.
“Murder in the Cathedral” is a -
  1. Poem
  2. Play
  3. Novel
  4. Short story
ব্যাখ্যা
• “Murder in the Cathedral” is a famous play written by T. S Eliot.
- The play was performed at Canterbury Cathedral in 1935 and published the same year.
- দুইটি ভাগে বিভক্ত এটা মূলত: T.S Eliot রচিত একটি Poetic Drama.
- St. Thomas Becket কে Canterbury Cathedral বা গীর্জাতে রাজা হেনরি কর্তৃক অন্যায় ভাবে নিহত করার ঘটনাটি এখানে তুলে ধরা হয়েছে।
- এজন্য এই নাটকটিকে Miracle Play বা Saint’s Play ও বলা হয়ে থাকে।  

• T.S. Eliot:
- He was an American-English poet, playwright, literary critic, and editor.

• Best Works: (poems)
- The Waste Land (1922)
- Four Quartets (1943).
- The Sacred Wood (Collection of Essays).

• His well-known plays:
- Murder in the Cathedral;
- The Cocktail Party;
- The Trail of a Judge etc.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Britannica.
১৫.
Which of the following novels is not written by Virginia Woolf?
  1. The Waves
  2. To the Lighthouse
  3. Lady Chatterley's Lover
  4. The Voyage Out
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -  The novel ‘Lady Chatterley's Lover' is not written by Virginia Woolf.
- D. H Lawrence wrote the novel ‘Lady Chatterley's Lover'
- উপন্যাসটি ১৯৩২ সালে প্রথম এ England এ প্রকাশিত হয়।
- কিন্তু ১৯৫৯ সালে নিউইয়র্কে এবং ১৯৬০ সালে লন্ডনে এর সম্পূর্ণ বই টি প্রকাশ পায়।
- এই উপন্যাসটি লেখকের বিশ্বাসকে প্রতিফলিত করে যে পুরুষ এবং মহিলাদের অবশ্যই শিল্পোন্নত সমাজের সীমাবদ্ধতা অতিক্রম করতে হবে এবং আবেগপ্রবণ প্রেমের জন্য তাদের স্বাভাবিক প্রবৃত্তি অনুসরণ করতে হবে।

• Characters of the novel -
- Lady Chatterley
- Oliver Mellors
- Sir Clifford Chatterley
- Mrs. Bolton
- Michaelis
================

• অন্য অপশন গুলোর মধ্যে - 
•  To the Lighthouse, The Waves এবং The Voyage Out হচ্ছে Virginia Woold এর উপন্যাস।

• Virginia Woolf (1882-1941)
- Virginia woolf was female novelist.
- She is famous for presentation of inner realities.

• Best Works:
-The Voyage Out (1915)
-Mrs. Dalloway (1925)
-To the Lighthouse (1927)
-The Waves (1931)
-Flush (1933)
-The Years (1937)

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman and Britannica.
১৬.
ভেসা বাস _____ সিপিইউ গতিতে তথ্য বহন করতে পারে।
  1. ১৬ বিট
  2. ৩২ বিট
  3. ৬৪ বিট
  4. ১২৮ বিট
ব্যাখ্যা
• ভেসা বাস (VESA Bus):
- VESA এর পূর্ণরূপ Video Electronic Standard Association.
- VESA বাস 32 বিট সিপিইউ গতিতে তথ্য বহন করতে পারে।
- এটি গ্রাফিক্সের কাজের জন্য বিশেষ প্রয়োজন।
- মনিটরের পর্দায় তাৎক্ষণিকভাবে এবং উন্নতমানের গ্রাফিক্স আউটপুট প্রদর্শনের জন্য কম্পিউটারের সিপিইউ, স্মৃতি এবং ভিডিও টার্মিনালের মধ্যে দ্রুতগতিতে তথ্য বিনিময়ের প্রয়োজন হয়।
- ভেসা বাস সিপিইউ-এর নিয়ন্ত্রণে সিপিইউ-এর সম্প্রসারিত অংশ হিসেবে কাজ করে।
- IDE (Integrated Drive Electronic), SCSI (Small Computer System Interface), LAN (Local Area Network) ইত্যাদির ক্ষেত্রে VESA Bus ব্যবহার করা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১৭.
66C কোন ধরনের সংখ্যা?
  1. বাইনারি
  2. হেক্সাডেসিমেল
  3. অক্টাল
  4. ডেসিমেল
ব্যাখ্যা
-  66C একটি হেক্সাডেসিমাল সংখ্যা।

• হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি:

- যে সংখ্যা পদ্ধতিতে ১৬ টি (0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F) প্রতিক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে, যেমন- (1209A)16
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট 16 টি প্রতিক বা চিহ্ন ব্যবহার করা হয় বলে এর বেজ বা ভিত্তি হচ্ছে 16.
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিকে চার বিট সংখ্যা পদ্ধতিও বলা হয়।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 16 টি  (0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F) প্রতীক বা চিহ্নকে চার বিটের মাধ্যমেই প্রকাশ করা যায়।  
- ডিজিটাল সিস্টেমে বিভিন্ন ক্ষেত্রে বাইনারি সংখ্যাকে নির্ভুল ও সহজে উপস্থাপন করার জন্য হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
- এছাড়া বিভিন্ন মেমোরি অ্যাড্রেস ও রং এর কোড হিসেবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।

হেক্সাডেসিমাল সংখ্যা:
........... 20   21   22   23   24   25   26   27  28  29  2A  2B   2C  2D  2E  2F..........

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
বিসিডি কোডে বিট কয়টি?
  1. ২টি
  2. ১৬টি
  3. ৪টি
  4. ৩২ টি
ব্যাখ্যা
• বিসিডি কোড: 
- BCD এর পূর্ণরূপ Binary Coded Decimal.
- দশমিক সংখ্যার প্রতিটি অংককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে।
- দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের নিমিত্তে এই কোড ব্যবহৃত হয়।
- ৪টি বিট দিয়ে BCD কোড গঠিত।
- ৪টি বিট দ্বারা ২৪ বা ১৬ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।
- তাই ১৬ টি অবস্থা ব্যবহার করে কয়েক প্রকার বিসিডি কোড সম্ভব।
- ৮৪২১ বিসিডি কোড যা Natural Binary Coded Decimal (NBCD) কোড নামেও পরিচিত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১৯.
কোন বৈশিষ্ট্যের কারণে RAM স্থায়ী স্মৃতি স্টোরেজ হিসেবে ব্যবহার অনুপযোগী?
  1. Too slow
  2. Unreliable
  3. Volatility
  4. Too Bulky
ব্যাখ্যা
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমরির তথ্য মুছে যায় তাকে উদ্বায়ী স্মৃতি বা ভোলাটাইল মেমরি বলে। যেমন: RAM. 
- RAM এবং ROM হলো কম্পিউটারের প্রধান মেমোরি। 
- তবে ROM স্থায়ী মেমোরি বা নন-ভোলাটাইল মেমোরি এবং RAM হল অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি।
- বিদ্যুৎ চলে গেলে ROM এর তথ্য মুছে যায় না তাই এটি নন-ভোলাটাইল মেমোরি।
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে র‍্যামের তথ্য মুছে যায় বিধায় এটি স্থায়ী স্টোরেজ হিসেবে ব্যবহারের অনুপযোগী। 

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২০.
নিচের কোনটি বাংলাদেশ সরকারের প্রবর্তিত ই-কৃষি সেবা?
  1. কৃষকের জানালা
  2. কৃষকের ডিজিটাল ঠিকানা
  3. কৃষি বাতায়ন
  4. সবগুলোই
ব্যাখ্যা
• ই-কৃষি সেবা:
কৃষি ও কৃষিভিত্তিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রবর্তিত ই-কৃষি সেবাসমূহ:
- কৃষকের জানালা,
- কৃষকের ডিজিটাল ঠিকানা,
- কৃষি বাতায়ন ইত্যাদি।

উৎস: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
২১.
CAD সফটওয়্যারের উদাহরণ নয় কোনটি?
  1. AutoCAD
  2. FreeCAD
  3. OpenSCAD
  4. CloseCAD
ব্যাখ্যা
• CAD:
- CAD এর পূর্ণরূপ  হচ্ছে Computer Aided Design.
- CAD বলতে কম্পিউটারের সাহায্যে বিভিন্ন দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক ডিজাইন তৈরি করা বা বিশ্লেষণের কাজে ব্যবহৃত সফটওয়্যারকে বোঝায়।
- একজন স্থপতি রেখা বা লাইনের সাহায্যে যন্ত্রপাতি বা প্রয়োজনীয় উপকরণের সাহায্যে বিভিন্ন নক্সার কাজ করতে পারেন ক্যাড এর সাহায্যে। 
- CAD সাধারণত ব্যবহৃত হয় আর্কিটেকচার, আর্টস বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস এর ক্ষেত্রে। 
- AutoCAD, CorelCAD, IronCAD, OpenSCAD, FreeCAD ইত্যাদি CAD সফটওয়্যারের উদাহরণ। 

উৎস: ব্রিটানিকা।
২২.
১ পেটাবাইট = কত?
  1. ১০২৪ মেগাবাইট
  2. ১০২৪ ইয়োট্রাবাইট
  3. ১০২৪ টেরাবাইট
  4. ১০২৪ গিগাবাইট
ব্যাখ্যা
- ১ বাইট = ৮ বিট।
- ১ কিলোবিট = ১০০০ বিট।
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট।
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট।
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট।
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবর রহমান।
২৩.
ইন্টারনাল বাসকে ব্যবহারিক দিক থেকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়?
  1. দুই ভাগে
  2. তিন ভাগে
  3. চার ভাগে
  4. পাঁচ ভাগে
ব্যাখ্যা
• সিস্টেম বাস:
- যে সমস্ত বাস মাদারবোর্ড ও সিপিইউ বা মাইক্রোপ্রসেসরের সাথে সরাসরি সংযুক্ত থেকে মেমরি, ইনপুট-আউটপুটসহ অন্যান্য ডিভাইসের সাথে যোগাযোগ রক্ষা করে তথ্য আদান-প্রদান করে তাদেরকে সিস্টেম বাস বলে।
- সিস্টেম বাসকে ইন্টারনাল বাসও বলা হয়।
- সিস্টেম বাসকে ব্যবহারিক দিক থেকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। যথা -
১. ডেটা বাস (Data Bus),
২. অ্যাড্রেস বাস (Address Bus) এবং
৩. কন্ট্রোল বাস (Control Bus)।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।