পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ১৬ জুলাই, ২০২৩সময়55 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য) (বসন্ত) (গ্রেড-১৩) পরীক্ষার তারিখ: ১৩.০৮.২০১০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ১৬ জুলাই, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;- তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি, পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি এই পঙ্ক্তিটি কোন কবির রচনা?
  1. ক) মাইকেল মধুসূদন দত্ত
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) নবীনচন্দ্র সেন
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
ক) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা
• আলোচ্য পঙ্কতিটি মাইকেল মধুসূদন দত্ত রচিত 'বঙ্গভাষা' কবিতা থেকে নেয়া হয়েছে। 
- 'বঙ্গভাষা' কবিতাটি একটি সনেট এবং এটি কবির ''চতুর্দশপদী কবিতাবলী''র অন্তর্ভূক্ত।

বঙ্গভাষা
মাইকেল মধুসূদন দত্ত

"হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;--
তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি,
পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ
পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি।
কাটাইনু বহু দিন সুখ পরিহরি।
অনিদ্রায়, নিরাহারে সঁপি কায়, মনঃ,
মজিনু বিফল তপে অবরেণ্যে বরি;--
কেলিনু শৈবালে; ভুলি কমল-কানন!

স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে--
“ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি,
এ ভিখারী-দশা তবে কেন তোর আজি?
যা ফিরি, অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে!”
পালিলাম আজ্ঞা সুখে; পাইলাম কালে
মাতৃ-ভাষা-রূপে খনি, পূর্ণ মণিজালে॥"

উৎস: বঙ্গভাষা, মাইকেল মধুসূদন দত্ত।
.
'শ্রীকান্ত' শরত্চন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি-
  1. ক) ছোট গল্প
  2. খ) নাটক
  3. গ) উপন্যাস
  4. ঘ) ভ্রমণ কাহিনী
সঠিক উত্তর:
গ) উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
গ) উপন্যাস
ব্যাখ্যা
• 'শ্রীকান্ত' উপন্যাস:
- 'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস।
- শ্রীকান্ত উপন্যাসটি ৪টি খণ্ডে প্রকাশিত হয়।
- প্রথম খণ্ড মাসিক 'ভারতবর্ষে' (১৯১৬-১৭) 'শ্রীকান্তের ভ্রমণ কাহিনী নামে প্রকাশ পায়। 
- লেখকের নাম মুদ্রিত হয় 'শ্রীশ্রীকান্ত শর্মা'।
- ২য় ও ৩য় খণ্ডও মাসিক 'ভারতবর্ষে' প্রকাশিত হয়।
- তবে ৪র্থ খণ্ড প্রকাশিত হয় 'বিচিত্র' পত্রিকায়।
- উল্লেখযোগ্য চরিত্র - শ্রীকান্ত, ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী, অন্নদিদি।

• শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অন্যান্য উপন্যাস:
- চরিত্রহীন,
- পণ্ডিতমশাই,
- পল্লীসমাজ,
- দেবদাস,
- শ্রীকান্ত,
- পরিণীতা,
- বিরাজবৌ,
- দত্তা,
- চরিত্রহীন,
- বামুনের মেয়ে,
- শেষ প্রশ্ন,
- দেনাপাওনা,
- পথের দাবী,
- বিপ্রদাস ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির রচয়িতা কে?
  1. ক) মামুনুর রশীদ
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) জিয়া হায়দার
  4. ঘ) মুনীর চৌধুরী
সঠিক উত্তর:
খ) সৈয়দ শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
খ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
• পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যনাট্য |
- এখানে মুক্তিযুদ্ধকে মহাকাব্যিক ব্যঞ্জনায় তুলে ধরা হয়েছে।
- নাটকটিতে ১৯৭১ সালের বাংলাদেশ শত্রু মুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে |
- পায়ের আওয়াজ পাওয়া যায় মূলত মুক্তিযোদ্ধাদের আগমনের পদধ্বনি |

তাঁর রচিত অন্যান্য কাব্যনাট্য:
- নুরুলদীনের সারাজীবন,
- এখানে এখন,
- গণনায়ক,
- বাংলার মাটি বাংলার জল ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'বুলবুলিতে ধান খেয়েছে' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তৃকারকে পঞ্চমী
  2. খ) কর্তৃকারকে সপ্তমী
  3. গ) কর্মকারকে পঞ্চমী
  4. ঘ) কর্মকারকে সপ্তমী
সঠিক উত্তর:
খ) কর্তৃকারকে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
খ) কর্তৃকারকে সপ্তমী
ব্যাখ্যা
• 'বুলবুলিতে ধান খেয়েছে' বাক্যে 'বুলবুলিতে' শব্দটি কতৃকারকে সপ্তমী বিভক্তি। 

• বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক।
(কর্মবাচ্য ও ভাববাচ্যের বাক্যে এই নিয়ম খাটবে না। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে।)

• উদাহরণ:
- গরু ঘাস খায়। (কে খায়) : কর্তৃকারকে শূণ্য বিভক্তি
- বুলবুলিতে ধান খেয়েছে (কে খেয়েছে) : কতৃকারকে সপ্তমী বিভক্তি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
ডাক্তার ডাক' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তৃকারকে শূন্য
  2. খ) কর্তৃকারকে দ্বিতীয়া
  3. গ) কর্মকারকে শূন্য
  4. ঘ) অপাদান কারকে শূন্য
সঠিক উত্তর:
গ) কর্মকারকে শূন্য
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্মকারকে শূন্য
ব্যাখ্যা
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে।
বাক্যটিতে “ডাক্তার” শব্দটিকে আশ্রয় করেই কর্তার কাজ। তাই এটি কর্মকারকের উদাহরণ।
- প্রথমা বা শূন্য বা অ বিভক্তি: ‘ডাক্তার’ ডাক৷
- আমাকে একখানা ‘বই’ দাও।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
পাপমুক্ত (পাপ হতে মুক্ত) কোন সমাস?
  1. ক) কর্মধারয়
  2. খ) তৎপুরুষ
  3. গ) বহুব্রীহি
  4. ঘ) অব্যয়ীভাব
সঠিক উত্তর:
খ) তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
খ) তৎপুরুষ
ব্যাখ্যা
পঞ্চমী তৎপুরুষ সমাস:
যে সমাসে পূর্বপদে পঞ্চমী বিভক্তির (হইতে, থেকে, চেয়ে) লােপ পায় তাকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস।
- সাধারণত পুত, জাত, আগত, ভীত, গৃহীত, নিয়ত, মুক্ত, উত্তীর্ণ, চালানাে, ভ্রষ্ট ইত্যাদি পরস্পরের ফলে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়।
যেমন-
- বিলাত থেকে ফেরত = বিলাতফেরত,
- প্রাণের চেয়ে অধিক = প্রাণাধিক,
- সত্য থেকে ভ্রষ্ট = সত্যভ্রষ্ট,
- প্রাণের চেয়ে প্রিয় = প্রাণপ্রিয়,
- জেল থেকে মুক্ত= জেলমুক্ত,
- জেল থেকে খালাস = জেলখালাস,
- পাপ হতে মুক্ত = পাপমুক্ত,
- আগা থেকে গােড়া = আগাগােড়া,
- পদ থেকে চ্যুত = পদচ্যুত প্রভৃতি।

কোনাে কোনাে সময় পঞ্চমী তৎপুরুষের ব্যাসবাক্য এর চেয়ে ইত্যাদি অনুসর্গের ব্যবহার হয়।
যেমন- প্রাণের চেয়ে প্রিয় = প্রাণপ্রিয়,
পরাণের চেয়ে প্রিয় = পরাণপ্রিয় ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
অহিনকুল (আহি ও নকুল) কোন সমাস?
  1. ক) কর্মধারয়
  2. খ) বহুব্রীহি
  3. গ) দ্বিগু
  4. ঘ) দ্বন্দ্ব
সঠিক উত্তর:
ঘ) দ্বন্দ্ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দ্বন্দ্ব
ব্যাখ্যা
পূর্বপদ ও পরপদের বিপরীত শব্দ মিলিত হয়ে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে বিরোধার্থক বা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলে।
যেমন:
- হিতাহিত = হিত ও অহিত,
- অহিনকুল = অহি ও নকুল,
- মরাবাঁচা = মরা ও বাঁচা,
- ছোটোবড়ো = ছোটো ও বড়ো,
- ভালো-মন্দ = ভালো ও মন্দ,
- দাকুমড়া = দা ও কুমড়া,
- সুখদুঃখ = সুখ ও দুঃখ,
- ভোরণপোষণ = ভরণ ও পোষণ ইত্যাদি।

উৎস : বাংলা একাডেমি ব্যাবহারিক ব্যাকরণ, ভাষা-শিক্ষা ও নবম-দশম শ্রেণির ব্যাকরণ।
.
‘ষোড়শ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) সড় + শ
  2. খ) ষোড় + শ
  3. গ) ষোড় + অশ
  4. ঘ) ষট্ + দশ
সঠিক উত্তর:
ঘ) ষট্ + দশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ষট্ + দশ
ব্যাখ্যা
• 'ষোড়শ' একটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি।
• এর সঠিক সন্ধি বিচ্ছেদ- ষট্ + দশ = ষোড়শ।
• কিছু নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হলো:
- মনীষা,
- বৃহস্পতি,
- আশ্চর্য,
- পতঞ্জলি,
- তস্কর,
- বনস্পতি,
- পরস্পর,
- একাদশ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
‘অধোগতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) অধ + গতি
  2. খ) অধঃ + গতি
  3. গ) অধ + অগতি
  4. ঘ) অধঃ + অগতি
সঠিক উত্তর:
খ) অধঃ + গতি
উত্তর
সঠিক উত্তর:
খ) অধঃ + গতি
ব্যাখ্যা
• বিসর্গ সন্ধির নিয়্ম: 
অ - কারের পরস্থিত স্ - জাত বিসর্গ এর পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্য ধ্বনি, কিংবা অন্তস্থ য, অন্তস্থ ব, র, ল, হ থাকলে অ - কার ও স্ - জাত বিসর্গ উভয়স্থলে ও - কার হয়।
যেমন:
তিরঃ + ধান- তিরোধান,
তপঃ + বন= তপোবন,  
অধঃ + গতি = অধোগতি ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১০.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) মরিচীকা
  2. খ) মরীচিকা
  3. গ) মরিচিকা
  4. ঘ) মরীচীকা
সঠিক উত্তর:
খ) মরীচিকা
উত্তর
সঠিক উত্তর:
খ) মরীচিকা
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
মরীচিকা (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = মরীচি+কন্‌+আ।
অর্থ: গ্রীষ্মকালের মরুভূমির তপ্ত বায়ুর ভিন্ন ভিন্ন স্তর থেকে ভিন্ন ভিন্ন মাত্রায় সূর্যরশ্মির প্রতিসরণজনিত দৃষ্টিভ্রম। 
- মৃগতৃষ্ণিকা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) নিপিড়িত
  2. খ) নীপিড়িত
  3. গ) নিপীড়িত
  4. ঘ) নিপীড়ীত
সঠিক উত্তর:
গ) নিপীড়িত
উত্তর
সঠিক উত্তর:
গ) নিপীড়িত
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
নিপীড়িত (বিশেষণ)

- সংস্কৃত শব্দ।
অর্থ:
- নির্যাতিত।
- নিগৃহীত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২.
‘পালের গোদা'- অর্থ কী?
  1. ক) নৌকার পাল
  2. খ) সচল ব্যক্তি
  3. গ) সর্দার
  4. ঘ) দলের শক্তিশালী লোক
সঠিক উত্তর:
গ) সর্দার
উত্তর
সঠিক উত্তর:
গ) সর্দার
ব্যাখ্যা
• 'পালের গোদা' এক কথায় প্রকাশ - সর্দার।

গুরত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
ভূষণ্ডির কাক এক কথায় প্রকাশ - দীর্ঘজীবী।
বুদ্ধির ঢেঁকি এক কথায় প্রকাশ - নিরেট মূর্খ।
বক ধার্মিক/ বিড়াল তপস্বী এক কথায় প্রকাশ - ভণ্ড সাধু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৩.
'যে উপকারীর উপকার স্বীকার করে'- এক কথায় কী হবে?
  1. ক) অকৃতজ্ঞ
  2. খ) কৃতজ্ঞ
  3. গ) কৃতঘ্ন
  4. ঘ) অকৃতার্থ
সঠিক উত্তর:
খ) কৃতজ্ঞ
উত্তর
সঠিক উত্তর:
খ) কৃতজ্ঞ
ব্যাখ্যা
উপকারীর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ।

এছাড়া,
যে উপকারীর অপকার করে এক কথায় প্রকাশ - কৃতঘ্ন।
যে উপকারীর উপকার স্বীকার করে না এক কথায় প্রকাশ - অকৃতজ্ঞ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৪.
'শিষ্টাচার'-এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) নিষ্ঠা
  2. খ) সংযম
  3. গ) সততা
  4. ঘ) সদাচার
সঠিক উত্তর:
ঘ) সদাচার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সদাচার
ব্যাখ্যা
শিষ্টাচার (বিশেষ্য)
- ভদ্র ব্যবহার; নম্র আচরণ।
সদাচার - সদাচারণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫.
'সূর্য'-এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) শশাঙ্ক
  2. খ) আদিত্য
  3. গ) বিধু
  4. ঘ) সুধাংশু
সঠিক উত্তর:
খ) আদিত্য
উত্তর
সঠিক উত্তর:
খ) আদিত্য
ব্যাখ্যা
- 'আদিত্য' শব্দের সমার্থক শব্দ সূর্য ।

এরূপ- অর্ক, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি শব্দগুলোর 'সূর্য' শব্দের সমার্থক শব্দ।
- চন্দ্র এর অন্য সমর্থক শব্দগুলো হল: চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, বিধু হিমাংশু, সুধানিধি,কলানিধি ইত্যাদি।

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
'Truth must prevail in the long run' বাক্যে 'truth' শব্দটি কোন প্রকারের noun?
  1. ক) Common noun
  2. খ) Collective noun
  3. গ) Material noun
  4. ঘ) Abstract noun
সঠিক উত্তর:
ঘ) Abstract noun
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Abstract noun
ব্যাখ্যা
♦ Abstract noun: 
- এটি হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে।
- এর কোন বাহ্যিক অস্তিত্ব নেই ও ছোঁয়া যায় না।
- গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না।
- এটি শুধু কল্পনা দ্বারা বুঝা যায়।

• 'Truth must prevail in the long run' বাক্যে,  Truth(সত্যতা; যথার্থতা)  শব্দটি Abstract noun হিসেবে ব্যবহার হয়ে থাকে কারণ তার কোন বাহ্যিক অস্তিত্ব নেই ও ছোঁয়া যায় না।

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো:
• Common Noun:
- A common noun is one which is common to each member of class of persons or things.
যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।

• Collective noun: 
- যে সকল noun দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে তাদেরকে Collective noun বলে। 
- A collective noun is a noun that refers to a group (of people, animals, things, etc.)

• Materiel noun 
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়। একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
- উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood etc.
১৭.
The police dispersed the crowd বাক্যে 'crowd' শব্দটি কোন প্রকারের noun?
  1. ক) Common noun
  2. খ) Collective noun
  3. গ) Material noun
  4. ঘ) Abstract noun
সঠিক উত্তর:
খ) Collective noun
উত্তর
সঠিক উত্তর:
খ) Collective noun
ব্যাখ্যা
♦ Collective noun: 
- যে সকল noun দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে তাদেরকে Collective noun বলে। 
- A collective noun is a noun that refers to a group (of people, animals, things, etc.)
- Example: flock, cavalry, crowd, gang, infantry, navy, audience etc.

• The police dispersed the crowd বাক্যে 'crowd' শব্দটি Collective noun.

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো:
• Common Noun:
- A common noun is one which is common to each member of class of persons or things.
যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।

• Materiel noun 
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়। একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
- আরো উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood etc.

• Abstract Noun: 
- যে noun কোনো অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে এবং যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই, তাকে Absract noun বলে। 
যেমন: Honesty, boyhood, justice, heroism ইত্যাদি।
১৮.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Occasion
  2. খ) Ocasion
  3. গ) Ocassion
  4. ঘ) Occassion
সঠিক উত্তর:
ক) Occasion
উত্তর
সঠিক উত্তর:
ক) Occasion
ব্যাখ্যা
♦ Occasion:
English meaning: a particular time, especially when something happens or has happened.
Bangla meaning: কোনো নির্দিষ্ট ঘটনার সময়।

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো ভুল বানান।

Source: Cambridge & Accessible Dictionary.
১৯.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Disentery
  2. খ) Dysentery
  3. গ) Disentary
  4. ঘ) Disentry
সঠিক উত্তর:
খ) Dysentery
উত্তর
সঠিক উত্তর:
খ) Dysentery
ব্যাখ্যা
♦ Dysentery: 
English meaning: a disease of the bowels that causes the contents to be passed out of the body much more often and in a more liquid form than usual. It is caused by an infection that is spread by dirty water or food.
Bangla meaning: আমাশয়।

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো ভুল বানান।

Source: Cambridge & Accessible Dictionary.
২০.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Accesible
  2. খ) Accessible
  3. গ) Accesibal
  4. ঘ) Acsecible
সঠিক উত্তর:
খ) Accessible
উত্তর
সঠিক উত্তর:
খ) Accessible
ব্যাখ্যা
♦ Accessible: 
English meaning: able to be reached or easily obtained.
Bangla meaning: প্রবেশযোগ্য।

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো ভুল বানান।

Source: Cambridge Dictionary.
২১.
'Tell him to do it' বাক্যটির Passive form হবে-
  1. ক) Let him be told to do it
  2. খ) He may be told to do it
  3. গ) Let him told to do it
  4. ঘ) Let him tell to do it
সঠিক উত্তর:
ক) Let him be told to do it
উত্তর
সঠিক উত্তর:
ক) Let him be told to do it
ব্যাখ্যা
♦ Voice এর ক্ষেত্রে,

• কোনো বাক্য Verb দ্বারা আরম্ভ হওয়া imperative sentence কে passive voice করার নিয়ম:
- প্রথমে Let বসে।
- object বসে।
-  be বসে।
- verb এর past participle বসে।

Example:
Active voice: Tell him to do it.
Passive Voice: Let him be told to do it.

সেই অনুসারে সঠিক উত্তর, Let him be told to do it.
২২.
'I shall do the work’ বাক্যটির Passive form হবে-
  1. ক) I shall be doing the work.
  2. খ) The work may be done by me.
  3. গ) I may be doing the work.
  4. ঘ) The work will be done by me.
সঠিক উত্তর:
ঘ) The work will be done by me.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The work will be done by me.
ব্যাখ্যা
♦ Voice এর ক্ষেত্রে,

• Future indefinite tense জাতীয় বাক্যের passive from হবে:
- প্রথমে Object এর subjective form বসে।
- be বসে।
- verb এর Past participle form বসে।
- by/at/with বসে।
- Subject এর objective form বসে।

Example:
Active: I shall do the work.
Passive: The work will be done by me.

সেই অনুসারে সঠিক উত্তর, The work will be done by me.
২৩.
He said “I am well” বাক্যটির indirect speech হবে-
  1. ক) He said that I am well.
  2. খ) He said that I was well.
  3. গ) He said that he was well.
  4. ঘ) He said that he is well.
সঠিক উত্তর:
গ) He said that he was well.
উত্তর
সঠিক উত্তর:
গ) He said that he was well.
ব্যাখ্যা
♦ Narration এর ক্ষেত্রে,

• Direct speech থেকে Indirect speech এ রূপান্তরের বেলায়:
- Reporting verb এর subject বসে।
- Reporting verb say/said, tell/told (যদি থাকে) বসে।
- Inverted comma উঠে that বসে।
- Reported speech এর subject number/person অনুযায়ী পরিবর্তন করতে হবে।
- Reporting verb (said) past tense এ থাকায় reported speech এ am এর পরিবর্তে was হবে।
- বাকি অংশ বসবে।

Example: 
Direct: He said “I am well.”
Indirect: He said that he was well.

সেই অনুসারে সঠিক উত্তর, He said that he was well.
২৪.
Amin said, "I shall go to school." বাক্যটির indirect speech হবে-
  1. ক) Amin said that he will go to school.
  2. খ) Amin said that he would go to school.
  3. গ) Amin said that I shall go to school.
  4. ঘ) Amin said that I would go to school.
সঠিক উত্তর:
খ) Amin said that he would go to school.
উত্তর
সঠিক উত্তর:
খ) Amin said that he would go to school.
ব্যাখ্যা
♦ Narration এর ক্ষেত্রে,

• Direct speech থেকে Indirect speech এ রূপান্তরের বেলায়:
- Reporting verb এর subject বসে।
- Reporting verb say/said, tell/told (যদি থাকে) বসে।
- Inverted comma উঠে that বসে।
- Reported speech এর subject number/person অনুযায়ী পরিবর্তন করতে হবে।
- Reporting verb (said) past tense এ থাকায় reported speech এ shall এর পরিবর্তে should/would হবে।
- বাকি অংশ বসবে।

Example: 
Direct: Amin said, "I shall go to school."
Indirect: Amin said that he would go to school.
২৫.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) Everybody have gone there.
  2. খ) Everybody has gone there.
  3. গ) Everybody are gone there.
  4. ঘ) Everybody has went there.
সঠিক উত্তর:
খ) Everybody has gone there.
উত্তর
সঠিক উত্তর:
খ) Everybody has gone there.
ব্যাখ্যা
♦ "Everybody has gone there."
- Sentence এর subject "everybody" singular pronoun.
- Singular subject এর সাথে singular verb form বসে।
- Subject-Verb Agreement অনুযায়ী verb "has gone" singular subject এর সাথে agree করে।
- Singular subject এর জন্য "has" এর ব্যবহার (singular form of "have") past participle "gone" এর সাথে appropriate.
- Tense: বাক্যটি present perfect tense এ আছে। 
- তাই বাক্যটি সঠিক।

• অন্য অপশন গুলো:
- "Everybody have gone there"
- Singular subject এর সাথে singular verb form বসে।
- Sentence এর subject "everybody" singular pronoun.
- Subject-Verb Agreement অনুযায়ী subject singular form এ থাকলে verb ও singular থাকতে হবে, কিন্তু  verb "have" হলো plural form যেটি singular subject এর সাথে ব্যবহার করা ভুল।
- এখানে "have" এর পরিবর্তে "has" থাকলে বাক্যটি সঠিক হতো।
- তাই বাক্যটি ভুল।

• "Everybody are gone there."
- Sentence এর subject "everybody" singular pronoun.
- Singular subject এর সাথে singular verb form বসে।
- কিন্তু এখানে verb "are" plural form এ আছে।
- এখানে "are" এর পরিবর্তে "is" থাকলে বাক্যটি সঠিক হতো।
- তাই বাক্যটি ভুল।

• "Everybody has went there."
- Verb "went" হলো "go" এর past form.
- বাক্যটিতে present perfect tense এর ব্যবহার হয়েছে।
- তাই এখানে "go" এর past participle form "gone" হলে বাক্যটি সঠিক হতো।
- তাই বাক্যটি ভুল।

অপশন গুলো বিবেচনা করে বলা যায়, সঠিক বাক্যটি হলো: Everybody has gone there.
২৬.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. There is book and pen on the table.
  2. There are a book and a pen on the table.
  3. There are a book on the table.
  4. There is a book and a pen on the table.
সঠিক উত্তর:
There is a book and a pen on the table.
উত্তর
সঠিক উত্তর:
There is a book and a pen on the table.
ব্যাখ্যা
♦ উল্লেখিত অপশন গুলোর মধ্যে - "There is a book and a pen on the table" - এই বাক্যটি সঠিক।
• There এর পর যদি দুটি Subject থাকে তবে প্রথম Subject অনুযায়ী verb টি ব্যবহার করা হয়।
- যেহেতু প্রথম subject টি ' a pen' singular তাই verb ও singular 'is' এর ব্যবহার সঠিক হবে।

• অন্য অপশন গুলো:
• "There is book and pen on the table."
- এই বাক্যে subject "book ও pen," দুটি separate item হওয়ায় বলা যায় subject টি plural.
- Subject-Verb Agreement অনুযায়ী, subject টি plural হওয়ায় verb ও plural হবে।
- এখানে "is" এর পরিবর্তে "are" থাকলে বাক্যটি সঠিক হতো।

• "There are a book on the table"
- এই বাক্যে subject "book" একটি, মানে subject singular.
- Subject-Verb Agreement অনুযায়ী, subject টি singular হওয়ায় verb ও singular হবে।
- কিন্তু এখানে verb "are" plural যা Subject-Verb Agreement অনুযায়ী সঠিক নয়।
- যদি এখানে "is" থাকতো তবে বাক্যটি সঠিক হতো।
২৭.
I was admitted ____ Dhaka College বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) in
  2. খ) to
  3. গ) from
  4. ঘ) on
সঠিক উত্তর:
খ) to
উত্তর
সঠিক উত্তর:
খ) to
ব্যাখ্যা
♦ Admit to:
Meaning: ভর্তি হওয়া।
Example: He was admitted to City College.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Admit এর সাথে 'ভর্তি হওয়া' অর্থ বুঝাতে to বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে to বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে to বসবে।

Source: Advanced Learner's HSC Grammer & Composition by Chowdhury & Hossain.
২৮.
I beg mercy _____the principal বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) of
  2. খ) to
  3. গ) on
  4. ঘ) from
সঠিক উত্তর:
ক) of
উত্তর
সঠিক উত্তর:
ক) of
ব্যাখ্যা
♦ Beg of:
Meaning: প্রার্থনা করা।
Example: I beg mercy of the principal.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Beg এর সাথে 'প্রার্থনা করা' অর্থ বুঝাতে of বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে of বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে of বসবে।

Source: Advanced Learner's HSC Grammer & Composition by Chowdhury & Hossain.
২৯.
‘Abolish’-এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) Cancel
  2. খ) General
  3. গ) Perform
  4. ঘ) Create
সঠিক উত্তর:
ক) Cancel
উত্তর
সঠিক উত্তর:
ক) Cancel
ব্যাখ্যা
♦ Abolish: 
Meaning: লোপ করা; উচ্ছেদ করা।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলো:
- Cancel: বাতিল/রদ করা
- General: General
- Perform: কোনো কর্ম সম্পাদন করা; কাজে পরিণত করা; নির্দেশিত বা প্রতিশ্রুত হয়ে কোনো কাজ করা
- Create: সৃষ্টি করা।

• অর্থগুলো বিবেচনা করে দেখা যায়, 'Abolish' শব্দটির অর্থের সাথে Cancel এর অর্থের মিল পাওয়া যায়।
- তাই, বলা যায়, 'Abolish'-এর সমার্থক শব্দ Cancel.
৩০.
'Gain'-এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) Promote
  2. খ) Advantage
  3. গ) Fulfil
  4. ঘ) Trouble
সঠিক উত্তর:
খ) Advantage
উত্তর
সঠিক উত্তর:
খ) Advantage
ব্যাখ্যা
Gain: 
Meaning: অর্জন করা; যোগ করা, পরিমাণ বা শক্তির বৃদ্ধি; লাভ; উৎকর্ষ
 
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলো:
- Promote: পদোন্নতি দান করা
- Advantage: উপকারী বা দরকারি কিছু; সুবিধা; সুযোগ, লাভ; উপকার
- Fulfil: পূরণ/পূর্ণ করা, পালন/প্রতিপালন করা; সম্পন্ন/নিষ্পন্ন করা;
- Trouble: অসুবিধা, ঝামেলা বা ঝঞ্ঝাটে ফেলা; দুশ্চিন্তায়/অস্বস্তিতে ফেলা।

• অর্থগুলো বিবেচনা করে দেখা যায়, 'Gain' শব্দটির একটি অর্থ হচ্ছে লাভ বা উৎকর্ষ
- এবং Advantage এর অর্থ হচ্ছে লাভ বা উপকার।
- তাই, বলা যায়, 'Gain'-এর সমার্থক শব্দ Advantage.


Source: Accessible Dictionary.
৩১.
'Null and void' - phrase টির অর্থ কি ?
  1. ক) Good and bad
  2. খ) Light and dark
  3. গ) Advantage and disadvantage
  4. ঘ) এর কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) এর কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এর কোনোটিই নয়
ব্যাখ্যা
♦ Null and void: 
English Meaning: having no force, binding power, or validity.
Bangla Meaning: কোনো কার্যকারিতা নেই / বাতিল

Ex. Sentence: The result of this mayoral election was declared null and void.
Bangla Meaning: মেয়র নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করা হয়েছে।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলো:

Good and bad: ভালো মন্দ
Light and dark: আলো এবং অন্ধকার
Advantage and disadvantage: সুবিধা এবং অসুবিধা

• অর্থগুলো বিবেচনা করে দেখা যায়, 'Null and void' - phrase টির অর্থ এর সাথে অপশন এর কোনটির মিল নেই।
৩২.
'Blue blood' - phrase টির অর্থ কি?
  1. ক) Scoundrel
  2. খ) Sound health
  3. গ) Aristocratic birth
  4. ঘ) Blood of blue colour
সঠিক উত্তর:
গ) Aristocratic birth
উত্তর
সঠিক উত্তর:
গ) Aristocratic birth
ব্যাখ্যা
♦ Blue blood:
English Meaning: membership in a noble or socially prominent family.
Bangla Meaning: অভিজাত।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলো:
- Scoundrel: দুর্বৃত্ত; দুরাচার; পামর; দুরাত্মা; পাপিষ্ঠ।
- Sound health: সুস্বাস্থ্য।
- Blood of blue colour: নীল রঙের রক্ত।
- Aristocratic birth: অভিজাত জন্ম।

• উল্লেখিত অপশন গুলো বিবেচনা করে দেখা যায়, Blue blood শব্দটির অর্থ Aristocratic birth.
৩৩.
বাংলাদেশের মুসা ইব্রাহীম কত তারিখে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের শিখরে পা রাখেন?
  1. ক) ২৩ মে ২০১০
  2. খ) ২৪ মে ২০১০
  3. গ) ২৫ মে ২০১০
  4. ঘ) ২৬ মে ২০১০
সঠিক উত্তর:
ক) ২৩ মে ২০১০
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৩ মে ২০১০
ব্যাখ্যা
এভারেস্ট বিজয়ী:

- বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম।
- ২৩ মে ২০১০ সালে তিনি এভারেস্ট জয় করেন।
- এভারেস্টের দুই দিক থেকে দুইবার জয় করেন এম এ মুহিত।
- বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদার (১৯মে, ২০১২)।
- দ্বিতীয় এভারেস্ট বিজয়ী নারী ওয়াসফিয়া নাজরীন। 

তথ্যসূত্র - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট। 
৩৪.
কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'?
  1. ক) হুমায়ুন
  2. খ) জাহাঙ্গীর
  3. গ) শাহজাহান
  4. ঘ) আওরঙ্গজেব
সঠিক উত্তর:
ক) হুমায়ুন
উত্তর
সঠিক উত্তর:
ক) হুমায়ুন
ব্যাখ্যা
হুমায়ুন:

- হুমায়ুন (১৫৩০-১৫৫৬) মুগল সম্রাট বাবরের জ্যেষ্ঠ পুত্ৰ ।
- ১৫৩০ খ্রিস্টাব্দে পিতার উত্তরাধিকারী হিসেবে দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
- সম্রাট হুমায়ুন বাংলার রাজধানীর নতুন নামকরণ করেন ‘জান্নাতাবাদ'।
- হুমায়ূন এখানে ছয়মাস অবস্থান করেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৩৫.
শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
  1. ক) ১১ ডিসেম্বর
  2. খ) ১২ ডিসেম্বর
  3. গ) ১৩ ডিসেম্বর
  4. ঘ) ১৪ ডিসেম্বর
সঠিক উত্তর:
ঘ) ১৪ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪ ডিসেম্বর
ব্যাখ্যা
শহীদ বুদ্ধিজীবী দিবস:

- শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বর পালন করা হয়।
- বুদ্ধিজীবী হত্যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানে বাঙালি বুদ্ধিজীবী নিধন ইতিহাসের নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ।
- ১৪ ডিসেম্বর রাতে ঢাকায় দুই শতেরও বেশি বুদ্ধিজীবীকে তাঁদের বাড়ি থেকে তুলে নেয়া হয়।
- শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশে বাংলাদেশে শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৩৬.
বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি?
  1. ক) দ্রাঘিমা রেখা
  2. খ) বিষুব রেখা
  3. গ) কর্কটক্রান্তি রেখা
  4. ঘ) মকর রেখা
সঠিক উত্তর:
গ) কর্কটক্রান্তি রেখা
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্কটক্রান্তি রেখা
ব্যাখ্যা
কর্কটক্রান্তি রেখা:

- বাংলাদেশ ট্রপিক অব ক্যানসার বা কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত।
- সাড়ে ২৩° উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা নামে পরিচিত।
- কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের পূর্ব-পশ্চিম বরাবর প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে।
-বাংলাদেশের উপর দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।

তথ্যসূত্র - ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
৩৭.
মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  1. ক) সম্রাট বাবর
  2. খ) হুমায়ুন
  3. গ) মোহাম্মদ ঘোরী
  4. ঘ) আলেকজান্ডার
সঠিক উত্তর:
ক) সম্রাট বাবর
উত্তর
সঠিক উত্তর:
ক) সম্রাট বাবর
ব্যাখ্যা
মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা:

- ১৫২৬ সালের এপ্রিল মাসে পানিপথের প্রথম যুদ্ধে লোদী বংশের শাসক ইব্রাহিম লোদীকে পরাজিত করে জহির উদ্দিন মুহাম্মদ বাবর ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
- পানিপথ ভারতের বর্তমান হরিয়ানা রাজ্যে অবস্থিত।
- ভারতে মুঘল সাম্রাজ্য স্থিতিশীলতা লাভ করে সম্রাট আকবরের শাসনামলে।

তথ্যসূত্র - উচ্চ মাধ্যমিক ইতিহাস, দ্বিতীয়পত্র।
৩৮.
বাংলাদেশের গভীরতম নদী কোনটি?
  1. ক) পদ্মা
  2. খ) মেঘনা
  3. গ) যমুনা
  4. ঘ) সুরমা
সঠিক উত্তর:
খ) মেঘনা
উত্তর
সঠিক উত্তর:
খ) মেঘনা
ব্যাখ্যা
মেঘনা নদী:

- বাংলাদেশের গভীরতম নদী মেঘনা।
- মেঘনা নদীকে চিরযৌবনা নদী বলা হয় কারন, মেঘনা নদীতে সব সময় জোয়ার-ভাটা বহমান থাকে।
- মেঘনা নদী বাংলাদেশের অন্যতম বৃহৎ নদী ও প্রশস্ততম নদী।
- চাঁদপুরের পর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত পদ্মা ও মেঘনার মিলিত ধারার নাম মেঘনা।
- উৎপত্তিস্থলে মেঘনার নাম ছিল বরাক নদী।
- ভোলার চরফ্যাশন এলাকায় মেঘনা বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে।
- মেঘনার শাখা নদী হলো তিতাস ও ডাকাতিয়া ।

তথ্যসূত্র - মাধ্যমিক ভূগোল, নবম-দশম শ্রেণি।
৩৯.
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ-এর পদবি কি ছিল?
  1. ক) ক্যাপ্টেন
  2. খ) লেফটেন্যান্ট
  3. গ) ল্যান্স নায়েক
  4. ঘ) সিপাহী
সঠিক উত্তর:
গ) ল্যান্স নায়েক
উত্তর
সঠিক উত্তর:
গ) ল্যান্স নায়েক
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ:

- বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ (১ মে ১৯৪৯ - ৮ এপ্রিল ১৯৭১) জন্ম গ্রহন করেন ফরিদপুর জেলার মধুখালী থানার সালামতপুর গ্রামে। 
- বীরশ্রেষ্ঠদের মধ্যে সবার আগে শহীদ হন ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ।
- তিনি ১৯৭১ সালের ৮ এপ্রিল ১ নং সেক্টরে রাঙামাটি জেলার নানিয়ারচরের চিংড়ি খাল এলাকায় পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন।
- বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফের সমাধি স্থল রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে কেন্দ্রিয় শহীদ মিনারের পাশে।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইট।
৪০.
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
  1. ক) ৮ : ৫
  2. খ) ৯ : ৫
  3. গ) ১০ : ৬
  4. ঘ) ১২ : ৭
সঠিক উত্তর:
গ) ১০ : ৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ : ৬
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় পতাকা:

- বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত- ১০ : ৬।
- বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান।
- ১৯৭২ সালে কামরুল হাসান সবুজের মাঝে লাল বৃত্তের জাতীয় পতাকার নকশা করেন।
- এর পূর্বে ব্যবহৃত মানচিত্র খচিত পতাকাটি ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জহুরুল হক হলের ১১৬ নং কক্ষে সিরাজুল আলম খানের নির্দেশে শিবনারায়ণ দাস ও আরো কয়েকজন মিলে চূড়ান্ত করেন।
- মানচিত্র খচিত পতাকাটি ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসু ভিপি আ স ম রব প্রথম উত্তোলন করেন।
- ১৯৭১ সালের ২৩শে মার্চ বাংলাদেশের সর্বত্র পাকিস্তানের পতাকা'র পরিবর্তে লাল-সবুজের পতাকা উড়ানো হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্ৰেণি।
৪১.
বাংলাদেশের জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা' এর সুরকার কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) দ্বিজেন্দ্রলাল রায়
  4. ঘ) সলীল চৌধুরী
সঠিক উত্তর:
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
জাতীয় সংগীত:

- 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' এই গানটির প্রথম ১০ চরন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত।
- এটি প্রথম ১৯০৫ (১৩১২) সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
- এই গানের সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এবং এতে বাউল গগন হরকরার সুরের প্রভাব রয়েছে।

তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
৪২.
মুজিবনগর কোথায় অবস্থিত?
  1. ক) মেহেরপুর
  2. খ) চুয়াডাঙ্গা
  3. গ) সিরাজগঞ্জ
  4. ঘ) নবাবগঞ্জ
সঠিক উত্তর:
ক) মেহেরপুর
উত্তর
সঠিক উত্তর:
ক) মেহেরপুর
ব্যাখ্যা
মুজিব নগর:

- মেহেরপুর জেলায় মুজিব নগর অবস্থিত।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
- মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য এখানে গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার। -
- মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- মুজিব নগর সরকার গঠিত হয় ১০ এপ্রিল ১৯৭১ সালে।
- সরকার শপথ গ্রহন করে ১৭ এপ্রিল ১৯৭১ সালে।
- শপথ বাক্য পাঠ করান অধ্যপক ইউসুফ আলী।
- বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে রাষ্ট্রপতি করা হয়।
- সৈয়দ নজরুল ইসলাম ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি।
- বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৪৩.
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয়--
  1. ক) কালুরঘাট, চট্টগ্রাম
  2. খ) শ্রীমঙ্গল, মৌলভীবাজার
  3. গ) মুজিবনগর, মেহেরপুর
  4. ঘ) নাটোর, রাজশাহী
সঠিক উত্তর:
ক) কালুরঘাট, চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ক) কালুরঘাট, চট্টগ্রাম
ব্যাখ্যা
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র:

- স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই বাংলাদেশের প্রবাসী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বেতার সম্প্রচার কেন্দ্র।
- চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এর প্রাথমিক যাত্রা শুরু হয়।
- পরবর্তীতে, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশের স্বাধীনতা ও অস্থায়ী সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর স্বাধীন দেশের বেতার কেন্দ্র হিসেবে এর নতুন নাম হয় 'বাংলাদেশ বেতার'।
- বাংলাদেশের প্রবাসী সরকার ১৯৭১ সালের ২২ ডিসেম্বর ঢাকায় ফিরে আসে এবং সেদিন থেকেই স্বাধীন দেশের রেডিও হিসেবে বাংলাদেশ বেতারের সম্প্রচার কাজ শুরু হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৪৪.
২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে কোন দেশ রানার্সআপ হয়েছে?
  1. ক) নেদারল্যান্ডস
  2. খ) জার্মানি
  3. গ) স্পেন
  4. ঘ) ইতালি
সঠিক উত্তর:
ক) নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
ক) নেদারল্যান্ডস
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ:

- ২০১০ সালে ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্পেন।
- ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে রানার্সআপ হয়েছে নেদারল্যান্ডস।
- ফাইনালে স্পেন ১-০ গোলে নেদারল্যান্ডসকে হারায়।
- প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে।
- উরুগুয়ে প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়।

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
৪৫.
পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
  1. ক) এশিয়া
  2. খ) আফ্রিকা
  3. গ) উত্তর আমেরিকা
  4. ঘ) অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ক) এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) এশিয়া
ব্যাখ্যা
এশিয়া মহাদেশ:

- আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া।
- এ মহাদেশের আয়তন ৪ কোটি ৫০ লক্ষ ৩৬ হাজার ৪৯২ বর্গকিলোমিটার।
- পৃথিবীর স্থলভাগের প্রায় এক তৃতীয়াংশের কাছাকাছি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত।
- এ মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেষ্ট (৮,৮৫০ মিটার)।
- মহাদেশটির উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ-পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে ভ, -মধ্যসাগর ও ইউরোপ মহাদেশ অবস্থিত।
- এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝ বরাবর ইউরাল পর্বতমালা অবস্থিত।
- এশিয়া মহাদেশে বিভিন্ন আয়তনের ৫০টি দেশ রয়েছে।

তথ্যসূত্র - ভূগোল, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
২০১০ সালে সাহিত্যে নোবেলজয়ী মারিও বার্গাস লোসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
  1. ক) আর্জেন্টিনা
  2. খ) মেক্সিকো
  3. গ) পেরু
  4. ঘ) কলম্বিয়া
সঠিক উত্তর:
গ) পেরু
উত্তর
সঠিক উত্তর:
গ) পেরু
ব্যাখ্যা
মারিও বার্গাস লোসা:

- তিনি ২৮ মার্চ ১৯৩৬ সালে পেরুতে জন্মগ্রহন করেন।
- ভার্গাস লোসা বলিভিয়ার কোচাবাম্বাতে প্রাথমিক শিক্ষা লাভ করেন।
- ১৯৫০ সালে লিমায় একটি সামরিক স্কুল, লিওনসিও প্রাডোতে প্রবেশ করার আগে তিনি পেরুর কয়েকটি স্কুলে পড়াশোনা করেছিলেন।
- তার প্রথম প্রকাশিত কাজ ছিল "দ্য এস্কেপ অফ দ্য ইনকা"।
- তারপরে তার গল্পগুলি পেরুভিয়ান সাহিত্য পর্যালোচনাগুলিতে প্রকাশিত হতে শুরু করে।
- ১৯৯০ সালে তিনি পেরুর রাষ্ট্রপতি প্রার্থী ছিলেন।
- ভার্গাস লোসাকে ২০১০ সালে সাহিত্যে নোবেল পুরষ্কার দেওয়া হয়।

তথ্যসুত্র - Britannica.com
৪৭.
চাঁদের মাটিতে প্রথম পা রাখেন-
  1. ক) ইউরি গ্যাগারিন
  2. খ) মাইকেল কলিন্স
  3. গ) এডউইন-ই-অলড্রিন
  4. ঘ) নীল আর্মস্ট্রং
সঠিক উত্তর:
ঘ) নীল আর্মস্ট্রং
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নীল আর্মস্ট্রং
ব্যাখ্যা
চন্দ্রাভিযান:

- চাঁদের মাটিতে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং।
- বিশ্বের প্রথম মানুষ বহনকারী মহাকাশ যান হচ্ছে ভস্টক।
- এতে করে রাশিয়ার ইউরি গ্যাগারিন পৃথিবীর প্রথম মানুষ হিসেবে মহাকাশ ভ্রমণ করেন।
- এপোলো-১১ এ করে নীল আর্মস্ট্রং ও এডউইন অলড্রিন চাঁদে অবতরণ করেন।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪৮.
বিশ্বকাপ ফুটবল কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
  1. ক) ৩ বছর
  2. খ) ৪ বছর
  3. গ) ৫ বছর
  4. ঘ) ৬ বছর
সঠিক উত্তর:
খ) ৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ বছর
ব্যাখ্যা
বিশ্বকাপ ফুটবল:

- বিশ্বকাপ ফুটবল ৪ বছর পর পর অনুষ্ঠিত হয়।
- ১৯০৪ সালের ২১ মে প্যারিসে ইউরোপের ৭টি দেশের প্রতিনিধিদের বৈঠকে ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) গঠিত হয়।
- অলিম্পিকে ফুটবল অন্তর্ভুক্ত হয় ১৯০৮ সালে।
- ১৯৩০ সালে উরুগুয়ে আয়োজন করা হয় বিশ্বকাপ ফুটবলের।
- উরুগুয়ে প্রথম বিশ্বকাপের শিরোপা জয় করে।
- সর্বশেষ ২০২২ সালে কাতারে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র - ফিফা ও বাংলাপিডিয়া।
৪৯.
'রিচার্ড হ্যাডলি' বিখ্যাত-
  1. ক) ফুটবলার হিসেবে
  2. খ) ক্রিকেটার হিসেবে
  3. গ) দৌড়বিদ হিসেবে
  4. ঘ) টেনিস খেলোয়াড় হিসেবে
সঠিক উত্তর:
খ) ক্রিকেটার হিসেবে
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্রিকেটার হিসেবে
ব্যাখ্যা
রিচার্ড হ্যাডলি: 

- তিনি ১৯৫১ সালের ৩ জুলাই নিউজিল্যান্ডে জন্ম গ্রহন করেন।
- হ্যাডলি ১৯৭৩ সালে ওয়েলিংটনে পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন।
- হ্যাডলি 400 টেস্ট উইকেট নেওয়া প্রথম বোলার।
- হ্যাডলি তার শেষ বোলিং পারফরম্যান্সে ৫ উইকেট নিয়ে এবং তার টেস্ট ক্যারিয়ারের শেষ বলে একটি উইকেট নিয়ে তার টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন।
- ১৯৯০ সালে খেলা থেকে অবসর নেওয়ার পরপরই হ্যাডলি তার নাইটহুড লাভ করেন।
- হ্যাডলি মাত্র ৮৬ টেস্টে ৪৩১ উইকেট নিয়ে একটি উজ্জ্বল টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি ঘটিয়েছিলেন।
- ২০০৯ সালে আইসিসি ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন এবং নটিংহাম ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডক্টরেটও প্রদান করে।

তথ্যসূত্র - ক্রিবাজ অফিসিয়াল ওয়েবসাইট।
৫০.
3x + 7y = 10 এবং 4x - y = 3 হলে, x ও y এর মান হবে যথাক্রমে-
  1. ক) 1, 1
  2. খ) 1, (1/2)
  3. গ) 2, 1
  4. ঘ) (1/2), 1
সঠিক উত্তর:
ক) 1, 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1, 1
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 7y = 10 এবং 4x - y = 3 হলে, x ও y এর মান হবে যথাক্রমে-

সমাধান:
3x + 7y = 10 ......................(1)
4x - y = 3..........................(2)

(1) + 7 × (2) ⇒
3x + 7y + 28x - 7y = 10 + 21
31x = 31
x = 31/31
x = 1

(1) ⇒
3 × 1 + 7y = 10
3 + 7y = 10
7y = 10 - 3
7y = 7
y = 1

নির্ণেয় সমাধান (x, y) = (1, 1)
৫১.
2x + y = 7 এবং 3x + y = 10 হলে, x ও y এর মান হবে যথাক্রমে-
  1. ক) 2, 3
  2. খ) 3, 1
  3. গ) 4, - 1
  4. ঘ) 5, - 3
সঠিক উত্তর:
খ) 3, 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 3, 1
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + y = 7 এবং 3x + y = 10 হলে, x ও y এর মান হবে যথাক্রমে-

সমাধান:
 2x + y = 7 ...............(1)
3x + y = 10................(2)

(2) - (1) ⇒
3x  + y - 2x - y = 10 - 7
x = 3

(1) ⇒
3 × 2 + y = 7
6 + y = 7
y = 7 - 6
y = 1 

নির্ণেয় সমাধান (x, y) = (3, 1)
৫২.
একটি রাস্তা মেরামত করতে ১০ জন শ্রমিকের ১৬ দিন লাগলে ৮ জন শ্রমিকের কত দিন লাগবে?
  1. ক) ১৬ দিন
  2. খ) ১৮ দিন
  3. গ) ২০ দিন
  4. ঘ) ২৪ দিন
সঠিক উত্তর:
গ) ২০ দিন
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রাস্তা মেরামত করতে ১০ জন শ্রমিকের ১৬ দিন লাগলে ৮ জন শ্রমিকের কত দিন লাগবে?

সমাধান:
১০ জন শ্রমিকের সময় লাগে ১৬ দিন
১ জন শ্রমিকের সময় লাগে ১৬ × ১০ দিন
১ জন শ্রমিকের সময় লাগে (১৬ × ১০)/৮ দিন
= ২০ দিন
৫৩.
কোনো পরিবারে ১২ জন সদস্যের ২৪ দিনের খাবার আছে। ৪ জন অতিথি আসলে ঐ খাদ্যে সদস্যদের মোট কতদিন চলবে?
  1. ক) ১২ দিন
  2. খ) ১৪ দিন
  3. গ) ১৬ দিন
  4. ঘ) ১৮ দিন
সঠিক উত্তর:
ঘ) ১৮ দিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরিবারে ১২ জন সদস্যের ২৪ দিনের খাবার আছে। ৪ জন অতিথি আসলে ঐ খাদ্যে সদস্যদের মোট কতদিন চলবে?

সমাধান:
৪ জন অতিথি আসায় মােট = (১২ + ৪) = ১৬ জন

১২ জন সদস্যের খাবার আছে ২৪ দিনের
১ জন সদস্যের খাবার আছে (১২ × ২৪) দিনের
∴ ১৬ জন সদস্যের খাবার আছে = (১২ × ২৪)/১৬ দিনের
= ১৮ দিন।
৫৪.
পিতা ও মাতার গড় বয়স ৩৫ বছর। পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ২৭ বছর হলে পুত্রের বয়স কত?
  1. ক) ৯ বছর
  2. খ) ১১ বছর
  3. গ) ১২ বছর
  4. ঘ) ১৪ বছর
সঠিক উত্তর:
খ) ১১ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও মাতার গড় বয়স ৩৫ বছর। পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ২৭ বছর হলে পুত্রের বয়স কত?

সমাধান: 
পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ২৭ বছর
পিতা, মাতা ও পুত্রের মোট বয়স = ২৭ ×৩ = ৮১ বছর

পিতা ও মাতার বয়সের গড় ৩৫ বছর
পিতা ও মাতার মোট বয়স = ৩৫ × ২= ৭০ বছর

সুতরাং পুত্রের বয়স = ৮১ - ৭০ = ১১ বছর
৫৫.
পিতা ও দুই পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত দুই পুত্রের বয়সের গড় ২ বছর কম। পিতার বয়স ৩০ বছর হলে মাতার বয়স কত ?
  1. ক) ২০ বছর
  2. খ) ২২ বছর
  3. গ) ২৪ বছর
  4. ঘ) ২৫ বছর
সঠিক উত্তর:
গ) ২৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত দুই পুত্রের বয়সের গড় ২ বছর কম। পিতার বয়স ৩০ বছর হলে মাতার বয়স কত ?

সমাধান: 
ধরি,
পিতা ও দুই পুত্রের গড় বয়স =  ক বছর
∴ পিতা ও দুই পুত্রের মােট বয়স ( ক × ৩) = ৩ক বছর

প্রশ্নমতে,
মাতা ও দুই পুত্রের বয়সের গড় (ক - ২) বছর
∴ মাতা ও দুই পুত্রের মােট বয়স = ৩( ক - ২) বছর
= (৩ক - ৬) বছর

যেহেতু পিতার বয়স = ৩০ বছর

∴ দুই পুত্রের মােট বয়স = (৩ক - ৩০) বছর

∴ মাতার বয়স = (৩ক - ৬ - ৩ক + ৩০)
= ২৪ বছর
৫৬.
পিতা ও তিন পুত্রের বয়স অপেক্ষা মাতা ও ঐ তিন পুত্রের বয়সের গড় ২ বছর কম । পিতার বয়স ৩২ বছর হলে মাতার বয়স কত?
  1. ক) ২১ বছর
  2. খ) ২৪ বছর
  3. গ) ২৬ বছর
  4. ঘ) ২৭ বছর
সঠিক উত্তর:
খ) ২৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও তিন পুত্রের বয়স অপেক্ষা মাতা ও ঐ তিন পুত্রের বয়সের গড় ২ বছর কম । পিতার বয়স ৩২ বছর হলে মাতার বয়স কত?

সমাধান:
ধরি,
পিতা ও তিন পুত্রের গড় বয়স =  ক বছর
∴ পিতা ও তিন পুত্রের মােট বয়স ( ক × ৪) = ৪ক বছর

প্রশ্নমতে,
মাতা ও তিন পুত্রের বয়সের গড় (ক - ২) বছর
∴ মাতা ও তিন পুত্রের মােট বয়স = ৪( ক - ২) বছর
= (৪ক - ৮) বছর

যেহেতু পিতার বয়স = ৩২ বছর

∴ তিন পুত্রের মােট বয়স = (৪ক - ৩২) বছর

∴ মাতার বয়স = (৪ক - ৮ - ৪ক + ৩২)
= ২৪ বছর
৫৭.
একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মূল্যে ৬৪ টাকায় বিক্রয় করা হলো। বইটির প্রকৃত মূল্য কত?
  1. ক) ৭২ টাকা
  2. খ) ৭৬ টাকা
  3. গ) ৮০ টাকা
  4. ঘ) ৮৫ টাকা
সঠিক উত্তর:
গ) ৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মূল্যে ৬৪ টাকায় বিক্রয় করা হলো। বইটির প্রকৃত মূল্য কত?

সমাধান:
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৬৪)/৮০ টাকা
= ৮০ টাকা 
৫৮.
একটি জিনিস ৪০০ টাকায় ক্রয় করে ৪৪০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত?
  1. ক) ১০%
  2. খ) ১২%
  3. গ) ১৪%
  4. ঘ) ১৫%
সঠিক উত্তর:
ক) ১০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জিনিস ৪০০ টাকায় ক্রয় করে ৪৪০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত?

সমাধান:
লাভ= ৪৪০ - ৪০০ = ৪০ টাকা

৪০০ টাকায় লাভ ৪০ টাকা 
১ টাকায় লাভ ৪০/৪০০ টাকা 
১০০ টাকায় লাভ (৪০ × ১০০)/৪০০ টাকা 
= ১০ টাকা 
৫৯.
১, ২, ৪, ৭ ......... ক্রমটির পরবর্তী পদ কত?
  1. ক) ১১
  2. খ) ১২
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
ক) ১১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ২, ৪, ৭ ......... ক্রমটির পরবর্তী পদ কত?

সমাধান:
১, ২, ৪, ৭ ......... 

১ম পদ = ১
২য় পদ = ১ + ১ = ২
৩য় পদ = ২ + ২ = ৪
৪র্থ পদ = ৪ + ৩ = ৭
৫ম পদ = ৭ + ৪ = ১১
৬০.
১, ২, ৩, ৫, ৮ ........ ক্রমটির পরবর্তী পদ কত?
  1. ক) ৭
  2. খ) ৯
  3. গ) ১৩
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
গ) ১৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ২, ৩, ৫, ৮ ........ ক্রমটির পরবর্তী পদ কত?

সমাধান:
এখানে 
ধারাটির কোনো পদ তাদের পূর্ববর্তী ২টি পদের সমষ্টির সমান।
১ম পদ = ১
২য় পদ = ২
৩য় পদ = ২ + ৩ = ৫
৪র্থ পদ = ৩ + ৫ = ৮
৫ম পদ =  ৫ + ৮ = ১৩
৬১.
৪ : ৫ = ১২ : x হলে, x এর মান কত হবে?
  1. ক) ১২
  2. খ) ১৩
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
ঘ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ : ৫ = ১২ : x হলে, x এর মান কত হবে?

সমাধান:
৪ : ৫ = ১২ : x 
বা, ৪/৫ = ১২/x
বা, ৪x = ৬০
বা, x = ৬০/৪
x = ১৫
৬২.
দুইটি রাশির অনুপাত ৮ : ১৫। পূর্বরাশি ৪০ হলে উত্তর রাশি কত?
  1. ক) ১৫
  2. খ) ৪৫
  3. গ) ৭৫
  4. ঘ) ১০০
সঠিক উত্তর:
গ) ৭৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির অনুপাত ৮ : ১৫। পূর্বরাশি ৪০ হলে উত্তর রাশি কত?

সমাধান: 
পূর্ব রাশি : উত্তর রাশি = ৮ : ১৫
পূর্ব রাশি /উত্তর রাশি = ৮/১৫
৪০/উত্তর রাশি = ৮/১৫
৫/উত্তর রাশি = ১/১৫
উত্তর রাশি = ১৫ × ৫
= ৭৫
৬৩.
কমিশনের হার ২.৫০ টাকা হলে ২০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?
  1. ক) ৪২ টাকা
  2. খ) ৪৫ টাকা
  3. গ) ৫০ টাকা
  4. ঘ) ৫২ টাকা
সঠিক উত্তর:
গ) ৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কমিশনের হার ২.৫০ টাকা হলে ২০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়ার যাবে?

সমাধান:
১০০ টাকায় কমিশন পায় ২.৫০ টাকা 
১ টাকায় কমিশন পায় ২.৫০/১০০ টাকা 
১ টাকায় কমিশন পায় (২.৫০ × ২০০০)/১০০ টাকা 
= ৫০ টাকা 
৬৪.
ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির-
  1. ক) পূরক কোণ বলে
  2. খ) সম্পূরক কোণ বলে
  3. গ) সন্নিহিত কোণ বলে
  4. ঘ) প্রবৃদ্ধ কোণ বলে
সঠিক উত্তর:
ক) পূরক কোণ বলে
উত্তর
সঠিক উত্তর:
ক) পূরক কোণ বলে
ব্যাখ্যা
- দুইটি কোণের সমষ্টি 90° হলে,  কোণ দুইটি একটিকে অপরটির পূরক কোণ বলে।
- দুইটি কোণের সমষ্টি 180° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
৬৫.
ত্রিভুজের তিন বাহু, এর অর্ন্তবৃত্তের-
  1. ক) জ্যা
  2. খ) ব্যাসার্ধ
  3. গ) স্পর্শক
  4. ঘ) ব্যাস
সঠিক উত্তর:
গ) স্পর্শক
উত্তর
সঠিক উত্তর:
গ) স্পর্শক
ব্যাখ্যা
- সমতলস্থ একটি বৃত্ত ও একটি সরলরেখার যদি দুইটি ছেদবিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটির একটি ছেদক বলা হয়।
- সমতলস্থ একটি বৃত্ত ও একটি সরলরেখারযদি কেবলমাত্র একটি ছেদবিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটির একটি স্পর্শক বলা হয়। 
- ত্রিভুজের তিন বাহু এর অর্ন্তবৃত্তের স্পর্শক। 
৬৬.
কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?
  1. ক) লাল
  2. খ) নীল
  3. গ) কালো
  4. ঘ) বেগুনী
সঠিক উত্তর:
গ) কালো
উত্তর
সঠিক উত্তর:
গ) কালো
ব্যাখ্যা
• সাদা রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে কম।
- কারণ সাদা রঙের বস্তু তার উপর আপতিত প্রায় সমস্ত আলো বা তাপ বিকিরণ করে।

- অপরদিকে কালো রঙের বস্তু বা কাপড়ের তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি।
- কালো রঙের বস্তু বা কাপড় তাপ বিকিরণ করতে পারে না। অধিকাংশ তাপই শোষিত হয়। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৭.
নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার তৈরি করা হয়?
  1. ক) পটাশ
  2. খ) ইউরিয়া
  3. গ) টিএসপি
  4. ঘ) এর কোনটি নয়
সঠিক উত্তর:
খ) ইউরিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউরিয়া
ব্যাখ্যা
- নাইট্রোজেন গ্যাস থেকে ইউরিয়া সার প্রস্তুত করা হয়।
- নাইট্রোজেন গ্যাসকে একটি বিশেষ প্রক্রিয়ায় অ্যামেনিয়ায় রুপান্তরিত করা হয়।
- অ্যামোনিয়া থেকে ইউরিয়া সার উৎপন্ন হয় ।
- এতে নাইট্রোজেনের পরিমাণ ৪৬%।
- ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে থাকে যা শিকড়ের বৃদ্ধিতে সহায়তা করে।

উৎস: কৃষি বাতায়ন ওইয়েবসাইট।
৬৮.
পানিমিশ্রিত দুধ পরীক্ষা যন্ত্রের নাম কি?
  1. ক) ওডোমিটার
  2. খ) ম্যানোমিটার
  3. গ) ল্যাকটোমিটার
  4. ঘ) এর কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ল্যাকটোমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ল্যাকটোমিটার
ব্যাখ্যা
• ব্যারোমিটার:  
- টরেসিলি ১৬৪৩ সালে তরল তলের উচ্চতা ও বায়ুচাপের সম্পর্ককে কাজে লাগিয়ে প্রথম বায়ুমন্ডলীয় চাপ পরিমাপের যন্ত্র আবিস্কার করেন। এর নাম ব্যারোমিটার।
- ব্যারোমিটারে পারদ স্তভের উচ্চতাকে বায়ুমন্ডলীয় চাপের আদর্শ ধরা হয়।
- আদর্শ বায়ু চাপ 76cm পারদ স্তম্ভের ওজনের সমান।

• স্পিডোমিটার:
- স্পিডোমিটার, একটি যন্ত্র যা একটি গাড়ির গতি নির্দেশ করে।

• থার্মোমিটার:
- থার্মোমিটার (Thermometer) হল তাপমাত্রা পরিমাপক যন্ত্র।

• ল্যাকটোমিটার:
- ল্যাকটোমিটার হলো দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৯.
বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে -
  1. ক) ভোল্ট
  2. খ) ওহম
  3. গ) অ্যাম্পিয়ার
  4. ঘ) ওয়াট
সঠিক উত্তর:
ঘ) ওয়াট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ওয়াট
ব্যাখ্যা
ক্ষমতা:
- বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট।
- ক্ষমতা কাজ ও সময়ের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে।
- একটি নির্দিষ্ট সময়ে কি পরিমাণ কাজ সম্পন্ন হয় তা দ্বারা ক্ষমতার পরিমাপ করা হয়।
- ক্ষমতাকে P দ্বারা প্রকাশ করা হয়।
- ক্ষমতা = বল × বেগ।

অন্যদিকে, 
রোধের একক ওহম। 
তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার।
বৈদ্যুতিক বিভবের একক ভোল্ট।  

তথ্যসূত্র - পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭০.
বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে?
  1. ক) অক্সিজেন
  2. খ) ওজোন
  3. গ) নাইট্রোজেন
  4. ঘ) হিলিয়াম
সঠিক উত্তর:
খ) ওজোন
উত্তর
সঠিক উত্তর:
খ) ওজোন
ব্যাখ্যা
- বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর স্ট্রাটোমণ্ডল।
- এই স্তরে ওজোন গ্যাসের স্তর বেশি পরিমাণে আছে।
- এ ওজোন স্তর সূর্যের আলোর বেশিরভাগ অতিবেগুনি রশ্মি শুষে নেয়।
- এই স্তরের বায়ুতে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনো রকম জলীয়বাষ্প থাকে না।
ফলে আবহাওয়া থাকে শান্ত ও শুষ্ক।
- ঝড়-বৃষ্টি থাকেনা বলেই এই স্তরের মধ্য দিয়ে সাধারণত জেট বিমানগুলো চলাচল করে।

উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৭১.
উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় কখন?
  1. ক) ২১ মার্চ
  2. খ) ২১ জুন
  3. গ) ২৩ সেপ্টেম্বর
  4. ঘ) ২২ ডিসেম্বর
সঠিক উত্তর:
ঘ) ২২ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২২ ডিসেম্বর
ব্যাখ্যা
- ২২এ ডিসেম্বর এমনভাবে কোণ করে থাকে তাতে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন হয়।
- ২২এ ডিসেম্বর সূর্য দক্ষিণায়নের শেষ সীমায় পৌঁছায়, একে মকরসংক্রান্তি বলে। এ সময় সূর্যের রশ্মি ২৩.৫° দক্ষিণ অক্ষাংশ অর্থাৎ মকরক্রান্তির উপর লম্বভাবে পতিত হয় ।
- উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়  ২২ ডিসেম্বর। 

দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়- ২১ জুন। 

• ২১জুন:
→ পৃথিবীর উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন।
→ পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন।
→ পৃথিবীর দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব।

সূত্র: ভূগোল ও পরিবেশ, ৯ম-১০ম শ্রেণি। 
৭২.
একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
  1. ক) ১০৬
  2. খ) ১৫৬
  3. গ) ২০৬
  4. ঘ) ২৬০
সঠিক উত্তর:
গ) ২০৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০৬
ব্যাখ্যা
মানুষের কঙ্কালতন্ত্র:

- একজন মানুষের দেহে ২০৬ টুকরা হাড় থাকে।
- মানুষের কঙ্কালতন্ত্রকে প্রধান দুটি অংশে ভাগ করা হয়।যথা —
(১) অক্ষীয় কঙ্কাল
(২) উপাঙ্গীয় কঙ্কাল।

- মুখমণ্ডলীয় ও করোটিকার অস্থি সমন্বয়ে গঠিত মাথার কঙ্কালিক গঠনকে করোটি বলে। করোটিতে মোট ২৯টি অস্থি থাকে।
- করোটির যে অংশ মস্তিষ্ক আবৃত করে রাখে তাকে করোটিকা বলে।
- সর্বমোট ১৪টি অস্থি নিয়ে মুখমণ্ডল গঠিত।
- ৩৩টি অসম আকৃতির সীমিত সঞ্চালনক্ষম অস্থিখণ্ডক সমন্বয়ে মেরুদণ্ড গঠিত।

তথ্যসূত্র - প্রাণীবিজ্ঞান,এইচএসসি প্রোগ্রাম,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৩.
পাতা পীত বর্ণ ধারণ করে কিসের অভাবে?
  1. ক) পটাশিয়াম
  2. খ) ম্যাগনেশিয়াম
  3. গ) নাইট্রোজেন
  4. ঘ) আয়রন
সঠিক উত্তর:
গ) নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
গ) নাইট্রোজেন
ব্যাখ্যা
ফসফরাস:
- ফসফরাসের (P) অভাব হলে পাতা বেগুনি রং ধারণ করে।
- ফসফরাসের অভাবে পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয় এমনকি পাতা, ফুল ও ফল ঝরে যেতে পারে।
- উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং উদ্ভিদ খর্বাকার হয়।
- বেশিরভাগ সময় খালি চোখে দেখে ফসফরাসের ঘাটতি বুঝা যায় না। যত দিনে লক্ষণ দৃশ্যমান হয়, তত দিনে বেশিরভাগ ক্ষেত্রেই আর তেমন কিছু করার থাকে না।

ম্যাগনেসিয়াম:
- ম্যাগনেসিয়ামের (Mg) অভাবে ক্লোরোফিল সংশ্লেষিত হয় না বলে সবুজ রং হালকা হয়ে যায় এবং সালোকসংশ্লেষণের হার কমে যায়।
- পাতার শিরাগুলোর মধ্যবর্তী স্থানে অধিক হারে ক্লোরোসিস হয়। 

পটাশিয়াম: 
- পটাশিয়ামের (K) অভাবে পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয় এবং মৃত অঞ্চল সৃষ্টি হয়।

নাইট্রোজেন:
- নাইট্রোজেনের (N) অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে।
-ফলে ক্লোরোফিলের অভাবে পাতার সবুজ রং হালকা হতে হতে একসময় হলুদ হয়ে যায়। পাতা পীত বর্ণ ধারণ করে। 
- পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ‘ক্লোরোসিস’ (Chlorosis) বলে।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 
৭৪.
বটের বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে?
  1. ক) পাখি
  2. খ) পানি
  3. গ) বাতাস
  4. ঘ) এর কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) পাখি
উত্তর
সঠিক উত্তর:
ক) পাখি
ব্যাখ্যা
পরাগায়ন দু'প্রকার, যথা- স্ব-পরাগায়ন ও পর-পরাগায়ন।
স্ব-পরাগায়ন : একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে স্ব-পরাগায়ন বলে। সরিষা, কুমড়া, ধুতুরা ইত্যাদি উদ্ভিদে স্ব-পরাগায়ন ঘটে ।
পর-পরাগায়ন : একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে পর-পরাগায়ন বলে। শিমুল, পেঁপে ইত্যাদি গাছের ফুলে পর-পরাগায়ন হতে দেখা যায়।

পরাগায়নের মাধ্যমগুলোর সাহায্য পেতে ফুলের গঠনে কিছু পরিবর্তন লক্ষ করা যায়। একে অভিযোজন বলা হয়।

অভিযোজনগুলো নিম্নরূপ :
পতঙ্গপরাগী ফুলের অভিযোজন : ফুল বড়, রঙিন, মধুগ্রন্থিযুক্ত। পরাগরেণু ও গর্ভমুণ্ড আঠালো এবং সুগন্ধযুক্ত, যেমন— জবা, কুমড়া, সরিষা ইত্যাদি।
বায়ুপরাগী ফুলের অভিযোজন : ফুল বর্ণ, গন্ধ ও মধুগ্রন্থিহীন। পরাগরেণু হালকা, অসংখ্য ও আকারে ক্ষুদ্র। এদের গর্ভমুণ্ড আঠালো, শাখান্বিত, কখনো পালকের ন্যায়, যেমন— ধান।

পানিপরাগী ফুলের অভিযোজন : এরা আকারে ক্ষুদ্র, হালকা এবং অসংখ্য। এরা সহজেই পানিতে ভাসতে পারে। এসব ফুলে সুগন্ধ নেই। স্ত্রীফুলের বৃন্ত লম্বা কিন্তু পুং ফুলের বৃন্ত ছোট। পরিণত পুং ফুল বৃত্ত থেকে খুলে পানিতে ভাসতে থাকে, যেমন— পাতাশ্যাওলা ।

প্রাণিপরাগী ফুলের অভিযোজন : এসব ফুল মোটামুটি বড় ধরনের হয়। তবে ছোট হলে ফুলগুলো পুষ্পমঞ্জরিতে সজ্জিত থাকে। এদের রং আকর্ষণীয় হয়। এসব ফুলে গন্ধ থাকতে পারে বা নাও থাকতে পারে। যেমন— কদম, শিমুল, কচু ইত্যাদি।
বটের বিস্তার ঘটে পাখির সাহায্যে। 

উৎস: জীবিবিজ্ঞান, অষ্টম শ্রেণি ও ব্রিটানিকা।
৭৫.
হাড় ও দাঁতকে মজবুত করে-
  1. ক) ফসফরাস
  2. খ) আয়রন
  3. গ) আয়োডিন
  4. ঘ) ম্যাগনেশিয়াম
সঠিক উত্তর:
ক) ফসফরাস
উত্তর
সঠিক উত্তর:
ক) ফসফরাস
ব্যাখ্যা
• ফসফরাস দাঁত ও অস্থি গঠন, রক্ত তঞ্চন, পেশী সংকোচন ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে।

অন্যদিকে,
• আয়রন রক্তের হিমোগ্লোবিনের অন্যতম প্রধান উৎস।
• ম্যাগনেসিয়াম শরীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং
• আয়োডিনের অভাবে থাইরয়েড গ্লান্ডের কর্মকান্ড ব্যাহত হয় এবং গলগন্ড, বামনত্ব, প্রভৃতি দেখা দেয়।

উৎস:- জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭৬.
নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের-
  1. ক) কিডনি
  2. খ) ফুসফুস
  3. গ) যকৃত
  4. ঘ) হৃৎপিন্ড
সঠিক উত্তর:
খ) ফুসফুস
উত্তর
সঠিক উত্তর:
খ) ফুসফুস
ব্যাখ্যা
নিউমোনিয়া (Pneumonia):
- নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ
- অত্যধিক ঠান্ডা লাগলে এ রোগ হতে পারে।
- হাম ও ব্রংকাইটিস রোগের পর ঠান্ডা লেগে নিউমোনিয়া হতে দেখা যায়।
- শিশু এবং বয়স্কদের জন্য এটি একটি মারাত্মক রোগ।

কারণ:
- নিউমোকক্কাস ( Pneumococcus) নামক ব্যাকটেরিয়া এ রোগের অন্যতম কারণ।
- এছাড়া আরও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকের আক্রমণে নিউমোনিয়া হতে পারে।
- এমনকি বিষম খেয়ে খাদ্যনালির রস শ্বাসনালিতে ঢুকলে সেখান থেকেও নিউমোনিয়া হতে পারে।

লক্ষণ:
- ফুসফুসে শ্লেষ্মা-জাতীয় তরল পদার্থ জমে কফ সৃষ্টি হয়।
- কাশি ও শ্বাসকষ্ট হয়।
- দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় অর্থাৎ বেশি জ্বর হয়।
- চূড়ান্ত পর্যায়ে বুকের মধ্যে ঘড়ঘড় আওয়াজ হয়, মারাত্মক শ্বাসকষ্ট হয়।

প্রতিকার:
- ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর সুচিকিৎসার ব্যবস্থা করা।
- তরল ও গরম পুষ্টিকর খাবার খাওয়ানো।
- বেশি করে পানি পান করানো।

প্রতিরোধ:
- শিশু ও বয়স্কদের যেন ঠান্ডা না লাগে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা।
- ধূমপান পরিহার করা।
- আলো-বাতাসপূর্ণ গৃহে বসবাস করা।
- রোগীকে সহনীয় উষ্ণতায় ও শুষ্ক পরিবেশে রাখা।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭৭.
দক্ষিণ মেরুর অক্ষাংশ কত?
  1. ক) ০°
  2. খ) ৯০°
  3. গ) ১২০°
  4. ঘ) ১৮০°
সঠিক উত্তর:
খ) ৯০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯০°
ব্যাখ্যা
অক্ষাংশ নির্ণয় (Determining latitude):
- আমরা জানি পৃথিবী বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ ৩৬০°।
-অক্ষাংশ নির্ণয় করার জন্য গ্লোবটিকে আমরা যদি মাঝখান দিয়ে পূর্ব থেকে পশ্চিমে কেটে নেই তাহলে এর মধ্যে আমরা পৃথিবীর ঠিক মধ্যবিন্দু পাব। এখন যদি আমরা কোনো একটি স্থানের অক্ষাংশ নির্ণয় করতে চাই তাহলে সেই মধ্যবিন্দুর সঙ্গে নির্ণেয় স্থানটির নিরক্ষরেখার (০°) পরিপ্রেক্ষিতে যে কোণ উৎপন্ন হয় তা নির্ণয় করতে হবে। এই কোণই হলো সেই স্থানের অক্ষাংশ।
যেমন— নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ ৯০°। এটাই হলো উত্তর মেরুর অক্ষাংশ। এভাবে দক্ষিণ মেরুর অক্ষাংশও ৯০° । 



উৎস: ভূগোল ও পরিবেশ, নবম - দশম শ্রেণি।
৭৮.
দুইটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১° হলে সময়ের পার্থক্য কত হবে?
  1. ক) ১ মিনিট
  2. খ) ২ মিনিট
  3. গ) ৪ মিনিট
  4. ঘ) ১০ মিনিট
সঠিক উত্তর:
গ) ৪ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ মিনিট
ব্যাখ্যা
- পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
- এ কারণেই বাংলাদেশ মূল মধ্যরেখা থেকে ৯০ ডিগ্রি পূর্বে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য
= ৯০×৪
= ৩৬০ মিনিট
= ৬ ঘন্টা।

সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী।
৭৯.
পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
  1. ক) শুক্র
  2. খ) মঙ্গল
  3. গ) বৃহস্পতি
  4. ঘ) বুধ
সঠিক উত্তর:
ক) শুক্র
উত্তর
সঠিক উত্তর:
ক) শুক্র
ব্যাখ্যা
- পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ শুক্র।
- শুক্র সূর্যের দ্বিতীয় নিকটতম।
- শুক্রের গড় তাপমাত্রা অন্যান্য সকল গ্রহ থেকে বেশি।
- পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ।
- বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। এতে কোন বায়ুমণ্ডল নেই।

সূত্র: সপ্তম শ্রেণির সাধারণ বিজ্ঞান
৮০.
সমুদ্রে পানির গভীরতা মাপার একক -
  1. ক) মিটার
  2. খ) ফুট
  3. গ) কিলোমিটার
  4. ঘ) ফ্যাদম
সঠিক উত্তর:
ঘ) ফ্যাদম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফ্যাদম
ব্যাখ্যা
- সমুদ্রে পানির গভীরতা মাপার একক ফ্যাদম।
- এক ফ্যাদম সমান ৬ ফিট (১.৮৩ মিটার)।

==============
- বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র : হাইগ্রোমিটার
- গ্যাসের চাপ মাপার যন্ত্র : ম্যানোমিটার
- বায়ুর চাপ মাপার যন্ত্র : ব্যারোমিটার
- সমুদ্রের গভীরতা নির্ণয়ে যন্ত্র : ফ্যাদোমিটার।

তথ্যসূত্র: ব্রিটানিকা