পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৪৪
সিলেবাস
৪৬তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ৬ [রাউন্ড – ২] পরীক্ষার টপিক: • ৩৮তম বিসিএস এর প্রশ্নের উপর লাইভ পরীক্ষা। • ২৩তম বিসিএস এর প্রশ্নের উপর লাইভ পরীক্ষা। • ১৪তম বিসিএস এর প্রশ্নের উপর লাইভ পরীক্ষা। • ১২তম বিসিএস এর প্রশ্নের উপর লাইভ পরীক্ষা। Live MCQ অ্যাপের আর্কাইভের "বিসিএস জব সল্যুশন" বাটন থেকে উল্লিখিত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলোর ব্যাখ্যা এবং রেফারেন্সসহ সমাধান ভালো করে পড়ে পরীক্ষা দিন। উল্লিখিত পরীক্ষাগুলোর প্রশ্ন ও ব্যাখ্যা মডিফাই করে রিভিশন পরীক্ষাটির প্রশ্ন প্রণয়ন করা হবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৪৪ প্রশ্ন

.
ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত প্রথম বাংলা গদ্যগ্রন্থের রচয়িতা কে?
  1. চণ্ডীচরণ মুনশি
  2. তারিণীচরণ মিত্র
  3. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  4. রামরাম বসু
ব্যাখ্যা
• ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত প্রথম বাংলা গদ্যগ্রন্থের রচয়িতা - রামরাম বসু

রামরাম বসু:
- তিনি ১৭৫৭ সালে হুগলির চুঁচুড়ায় জন্মগ্রহণ করেন। 
- ১৮০১ সালের মে মাসে ফোর্ট উইলিয়াম কলেজে কেরীর অধীনে বাংলা বিভাগের সূচনা হলে, রামরাম বসু সেখানে সহকারী মুনশি হিসেবে নিযুক্ত হন।
- কেরী সাহেবের মুনশি হিসাবে খ্যাত ছিলেন রামরাম বসু।
- রামরাম বসু রচিত গ্রন্থ 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' (১৮০১)।
- এই গ্রন্থটি ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত প্রথম বাংলা গদ্যগ্রন্থ
- তাঁর আরেকটি বিখ্যাত গ্রন্থ 'লিপিমালা' (১৮০২)।
- তিনি ১৮১৩ সালে মৃত্যুবরণ করেন।

উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
.
বাক্যের অর্থসঙ্গতি রক্ষায় সুনির্দিষ্ট পদবিন্যাসকে কী বলে?
  1. আকাঙ্ক্ষা
  2. আসক্তি
  3. আসত্তি
  4. যোগ্যতা
ব্যাখ্যা
• একটি আদর্শ বাক্যের জন্যে ৩টি গুণ থাকা জরুরি। যথা:
১. আকাঙ্ক্ষা,
২. আসত্তি,
৩. যোগ্যতা।

আসত্তি: 
- বাক্যের অর্থসঙ্গতি রক্ষায় সুনির্দিষ্ট পদবিন্যাসই হলো আসত্তি। 
উদাহরণ: নিয়মিত করে হাসান লেখাপড়া।
- বাক্যটির পদগুলো সন্নিবেশ না হওয়ায় অন্তর্নিহিত ভাব প্রকাশ হয়নি। তাই এটি আদর্শ বাক্য নয়।
- পরিপূর্ণ বাক্য গঠনে বাক্যের পদ্গুলো সাজাতে হবে - হাসান নিয়মিত লেখাপড়া করে। 

অন্যদিকে,
আকাঙ্ক্ষা: 
- বাক্যের অর্থ স্পষ্টকরণে এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা বা প্রয়াস তাকে আকাঙ্ক্ষা বলে।
উদাহরণ- কাজল নিয়মিত লেখাপড়া...।
- উপরের বাক্যটি অসম্পূর্ণ। অর্থাৎ বাক্যে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি।
- বাক্যটিকে এভাবে পরিপূর্ণ করা যায় - কাজল নিয়মিত লেখাপড়া করে। 

যোগ্যতা: 
- বাক্যের অন্তর্গত পদসমূহের বিশ্বাসযোগ্য ভাবসম্মিলনের নাম হল যোগ্যতা।
উদাহরণ: বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে।
- বাক্যটি ভাব প্রকাশের যোগ্যতা হারিয়েছে। কেননা রোদ কখনো প্লাবন সৃষ্টি করতে পারে না।
- তাই যোগ্যতাসম্পন্ন বাক্যটি হবে- ‘বর্ষার বৃষ্টি প্লাবনের সৃষ্টি করে’। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
.
মুনীর চৌধুরী রচিত অনুবাদ নাটক কোনটি?
  1. কেউ কিছু বলতে পারে না
  2. চিঠি
  3. দণ্ডকারণ্য
  4. পলাশী ব্যারাক ও অন্যান্য
ব্যাখ্যা
• মুনীর চৌধুরী রচিত অনুবাদ নাটক - কেউ কিছু বলতে পারে না

মুনীর চৌধুরী:
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- তিনি ছিলেন শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
- তিনি শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।
- ঢাকার প্রগতি লেখক ও শিল্পী সংঘ, কমিউনিস্ট পার্টি, ভাষা আন্দোলন ইত্যাদির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। 
- ১৯৭১-এর মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দুদিন আগে ১৪ ডিসেম্বর তিনি পাকবাহিনীর সহযোগীদের দ্বারা অপহৃত ও নিহত হন।

তাঁর রচিত প্রধান নাটক:
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- কবর,
- দণ্ডকারণ্য,
- পলাশী ব্যারাক ও অন্যান্য।

তাঁর রচিত অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা,
- মুখরা রমণী বশীকরণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি?
  1. গায়ক
  2. ঝলক
  3. নায়ক
  4. লেখক
ব্যাখ্যা
• বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ - ঝলক

কৃৎ-প্রত্যয়: 
ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎ-প্রত্যয় বলে।
যেমন -
→ দুল্ + অনা = দোলনা,
→ কৃ + তব্য = কর্তব্য।
- কৃৎ-প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে কৃদন্ত শব্দ।
উপরের উদাহরণে, 'অনা' ও 'তব্য' হলো কৃৎ-প্রত্যয় এবং 'দোলনা' ও 'কর্তব্য' হলো কৃদন্ত শব্দ।

বাংলা কৃৎ-প্রত্যয়:
- অক - প্রত্যয়: √মুড় + অক = মোড়ক, √ঝল্‌ + অক = ঝলক

সংস্কৃত কৃৎ-প্রত্যয়:
- ণক - প্রত্যয় ('ণ' ইৎ 'অক' থাকে): √নী + ণক = নায়ক, √গৈ + ণক = গায়ক, √লিখ্‌ + ণক = লেখক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯, ২০২২ সংস্করণ)।
.
সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত 'পূর্বাশা' পত্রিকা কত সালে প্রকাশিত হয়?
  1. ১৯৩০ সালে
  2. ১৯৩১ সালে
  3. ১৯৩২ সালে
  4. ১৯৩৩ সালে
ব্যাখ্যা
'পূর্বাশা' পত্রিকা:
- সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত পত্রিকা।
- এটি ১৯৩২ সালে প্রকাশিত হয়।
- এটি কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত পত্রিকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'হ্ণ' যুক্তবর্ণটি গঠিত হয়েছে -
  1. হ্ + ঋ
  2. হ্‌ + ণ
  3. হ্ + ন
  4. হ্ + ম
ব্যাখ্যা
• 'হ্ণ' যুক্তবর্ণটি গঠিত হয়েছে - হ্‌ + ণ

যুক্তবর্ণ:
- একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়।
- যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না।
- এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ।

আরো কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ:
- ঙ্ + গ = ঙ্গ,
- হ্ + উ = হু,
- হ্ + ঋ = হৃ,
- হ্ + ন = হ্ন,
- হ্ + ম = হ্ম,
- ণ্ + ড = ণ্ড,
- ত্‌ + র = ত্র,
- দ্‌ + ধ = দ্ধ,
- শ্‌ + উ = শু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
সুধীন্দ্রনাথ দত্ত রচিত কাব্যগ্রন্থ কোনটি?
  1. উত্তর ফাল্গুনী
  2. উত্তর বসন্ত
  3. উত্তরের খেপ
  4. উত্তম পুরুষ
ব্যাখ্যা
• সুধীন্দ্রনাথ দত্ত রচিত কাব্যগ্রন্থ - উত্তর ফাল্গুনী
- এটি ১৯৪০ সালে প্রকাশিত হয়।

সুধীন্দ্রনাথ দত্ত:
- ১৯০১ সালের ৩০ অক্টোবর কলকাতার হাতীবাগানে তাঁর জন্ম।
- তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক। 
- ত্রৈমাসিক 'পরিচয়' পত্রিকা সম্পাদনা করে তিনি অমর হয়ে আছেন।
- সুধীন্দ্রনাথ ছিলেন ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারার বিরোধী খ্যাতিমান কবিদের অন্যতম।
- ফরাসি কবি মালার্মের প্রতীকী কাব্যাদর্শ তিনি অনুসরণ করেন।
- 'তন্বী' কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।
- ব্যক্তিস্বাতন্ত্র্য, মননশীলতা ও নাগরিক বৈদগ্ধ্য তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য।
- বাংলা কবিতায় তিনি দর্শনচিন্তার নান্দনিক প্রকাশ ঘটান।
- তিনি বাংলা গদ্যের আধুনিক রূপেরও প্রবর্তক।
- ১৯৬০ সালে কলকাতায় তাঁর মৃত্যু হয়।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- তন্বী,
- অর্কেষ্ট্রা,
- ক্রন্দসী,
- উত্তর ফাল্গুনী,
- সংবর্ত,
- প্রতিদিন,
- দশমী।

অন্যদিকে,
• আবদুল কাদির রচিত কাব্যগ্রন্থ - উত্তর বসন্ত।
• শওকত আলী রচিত উপন্যাস - উত্তরের খেপ।
• রশীদ করিম রচিত উপন্যাস - উত্তম পুরুষ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'সূর্য’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অংশুমালী
  2. আদিত্য
  3. বিধু
  4. বিভাবসু
ব্যাখ্যা
• 'সূর্য’ শব্দের সমার্থক শব্দ নয় - বিধু
- এটি 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ।

‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিনমণি, দিবাকর, বিভাবসু, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'ইমাম-বিজয়' আখ্যানকাব্যের রচয়িতা কে?
  1. কোরেশী মাগন ঠাকুর
  2. দৌলত উজির বাহরাম খান
  3. দৌলত কাজী
  4. শেখ চাঁদ
ব্যাখ্যা
• 'ইমাম-বিজয়' আখ্যানকাব্যের রচয়িতা - দৌলত উজির বাহরাম খান

দৌলত উজির বাহরাম খান:
- দৌলত উজির বাহরাম খান (আনুমানিক ১৬শ শতক) মধ্যযুগীয় বাংলা ভাষার কবি।
- তাঁর আত্মপরিচয় থেকে জানা যায় যে, তিনি চট্টগ্রামের ফতেয়াবাদ অথবা জাফরাবাদের অধিবাসী ছিলেন।
- তাঁর পিতা মোবারক খান ছিলেন চট্টলাধিপতির উজির এবং জনৈক পূর্বপুরুষ হামিদ খান ছিলেন গৌড় সুলতান হুসেন শাহের প্রধান অমাত্য।
- পীরভক্ত বাহরাম খানের প্রকৃত নাম আসাউদ্দীন।
- তিনি অল্প বয়সে পিতৃহীন হলে চট্টগ্রামের অধিপতি নেজাম শাহ সুর তাঁকে পিতৃপদ (উজির) প্রদান করেন।

• দৌলত উজির বাহরাম খান দুটি আখ্যানকাব্য রচনা করেন:
- লায়লী-মজনু ও
- ইমাম-বিজয়
উভয় কাব্যের উৎস আরবি সাহিত্য। 

উৎস: বাংলাপিডিয়া।
১০.
অর্ধ-তৎসম শব্দের উদাহরণ কোনটি?
  1. চন্দ্র
  2. ছেরাদ্দ
  3. মনুষ্য
  4. হাত
ব্যাখ্যা
• অর্ধ-তৎসম শব্দের উদাহরণ - ছেরাদ্দ
- এটি মূলত সংস্কৃত শব্দ 'শ্রাদ্ধ' থেকে এসেছে।

অর্ধ-তৎসম শব্দ:
- বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে অর্ধ-তৎসম শব্দ বলে।
- তৎসম মানে সংস্কৃত আর অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত।
যেমন -
জ্যোছনা, ছেরাদ্দ, গিন্নী, কুচ্ছিত, বোষ্টম শব্দগুলো অর্ধ-তৎসম শব্দ; যা এসেছে যথাক্রমে সংস্কৃত শব্দ জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, কুৎসিত, বৈষ্ণব থেকে।

অন্যদিকে, 
• তৎসম শব্দ - চন্দ্র, মনুষ্য। 
• তদ্ভব শব্দ - হাত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
বাংলা ভাষায় কোন লেখকের প্রথম এককগ্রন্থ কোনটি?
  1. চর্যাপদ
  2. নূরনামা
  3. রসুল বিজয়
  4. শ্রীকৃষ্ণকীর্তন
ব্যাখ্যা
• বাংলা ভাষায় কোন লেখকের প্রথম এককগ্রন্থ - শ্রীকৃষ্ণকীর্তন

শ্রীকৃষ্ণকীর্তন:
- বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য হিসেবে 'শ্রীকৃষ্ণকীর্তন' স্বীকৃত।
- এগ্রন্থের লেখক বড়ু চণ্ডীদাস।
- এটি বাংলা ভাষায় কোন লেখকের প্রথম এককগ্রন্থ
- ১৯০৯ খ্রিষ্টাব্দে (১৩১৬ বঙ্গাব্দে) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামে মল্লরাজগুরু বৈষ্ণবমহন্ত শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশজাত শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণকীর্তনের পুথি আবিষ্কার করেন।
- ১৯১৬ খ্রিষ্টাব্দে (১৩২৩ বঙ্গাব্দ) বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় পুথিটি 'শ্রীকৃষ্ণকীর্তন' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

• শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট ১৩টি খণ্ড রয়েছে। এগুলো হলো -
- জন্ম খণ্ড,
- তাম্বুল খণ্ড,
- দান খণ্ড,
- নৌকা খণ্ড,
- ভার খণ্ড,
- ছত্র খণ্ড,
- বৃন্দাবন খণ্ড,
- কালিয়দমন খণ্ড,
- যমুনা খণ্ড,
- হার খণ্ড,
- বাণ খণ্ড,
- বংশী খণ্ড ও
- বিরহ খণ্ড।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
'বরখাস্ত' শব্দের 'বর্‌' কোন উপসর্গ?
  1. বাংলা উপসর্গ
  2. সংস্কৃত উপসর্গ
  3. দেশি উপসর্গ
  4. বিদেশি উপসর্গ
ব্যাখ্যা
• 'বরখাস্ত' শব্দের 'বর্‌' বিদেশি উপসর্গ
- এটি ফারসি উপসর্গ।

ফারসি উপসর্গের প্রয়োগ:
১) কার (কাজ) - কারখানা, কারসাজি, কারচুপি, কারবার, কারদানি।
২) দর (মধ্যস্থ, অধীন) - দরপত্তনী, দরপাট্টা, দরদালান।
৩) না (না) - নাচার, নারাজ, নামঞ্জুর, নাখোশ, নালায়েক।
৪) নিম্‌ (আধা) - নিমরাজি, নিমখুন।
৫) ফি (প্রতি) - ফি-রোজ, ফি-হপ্তা, ফি-বছর, ফি-সন, ফি-মাস।
৬) বদ্‌ (মন্দ) - বদমেজাজ, বদরাগী, বদমাশ, বদহজম, বদনাম।
৭) বে (না) - বেআদব, বেআক্কেল, বেকসুর, বেকায়দা, বেগতিক, বেতার, বেকার।
৮) বর্‌ (বাইরে, মধ্যে) - বরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বরবাদ।
৯) ব্‌ (সহিত) - বমাল, বনাম, বকলম।
১০) কম্‌ (স্বল্প) - কমজোর, কমবখত।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৩.
‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়?
দাসত্বশৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায়।’ - চরণদ্বয় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. কর্মদেবী
  2. কাঞ্চী কাবেরী
  3. পদ্মিনী উপাখ্যান
  4. শূরসুন্দরী
ব্যাখ্যা
• ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়?<br/>
দাসত্বশৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায়।’ - চরণদ্বয় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের 'পদ্মিনী উপাখ্যান' গ্রন্থের অন্তর্ভুক্ত।

পদ্মিনী উপাখ্যান:
- রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের প্রথম ও প্রধান সাহিত্যকীর্তি 'পদ্মিনী উপাখ্যান' ১৮৫৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
- এটি ইংরেজি কাব্যাদর্শের অনুসরণে টডের 'Annals and Antiquities of Rajasthan' - এর কাহিনি অবলম্বনে রচিত ঐতিহাসিক রোমান্সধর্মী কাব্য। 
- ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়?
দাসত্বশৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায়।’ - পদ্মিনী উপাখ্যানে তাঁর এই উক্তি পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীদের বীজমন্ত্র হিসেবে কাজ করেছে।

রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়: 
- কবি, সাংবাদিক রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়য়ের জন্ম ১৮২৭ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাকুলিয়া গ্রামে। 
- ছাত্রাবস্থায় ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' পত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হয়। 
- তিনি নিজে  কলকাতা থেকে মাসিক রস সাগর (১৮৫২) (পরিবর্তিত নাম সংবাদ সাগর) ও সাপ্তাহিক বার্তাবহ (১৮৫৬) সম্পাদনা করেন। 
- এডুকেশন গেজেট পত্রিকা (১৮৫৫) প্রকাশিত হলে তিনি তার সহসম্পাদক নিযুক্ত হন। 
- ১৮৮৭ সালের ১৩ মে তাঁর মৃত্যু হয়।
 
তাঁর রচিত অন্যান্য কাব্য: 
- কর্মদেবী, 
- শূরসুন্দরী,
- কাঞ্চী কাবেরী। 

উৎস: বাংলাপিডিয়া।
১৪.
Silver is a/an-
  1. Proper noun
  2. Materiel noun
  3. Common noun
  4. Abstract noun
ব্যাখ্যা
• Silver is a material noun.

• Material noun:
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়।
- একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।

Material noun এর উদাহরণ:
- Silver,
- Iron,
- Cotton,
- Diamond,
- Milk,
- Paint,
- Rubber,
- Paper,
- Steel,
- Sand,
- Wood,
- Mutton,
- Sugar,
- Oil etc.
১৫.
As a responsible citizen, it's important to refrain _________ littering in public spaces.
  1. to
  2. in
  3. form
  4. from
ব্যাখ্যা
Complete Sentence: As a responsible citizen, it's important to refrain from littering in public spaces.

• Refrain from doing
Bangla Meaning: বিরত থাকা।

- অর্থাৎ, refrain- এর পর preposition 'from' বসে এবং তারপর gerund (verb + ing) বসে।
১৬.
The plural form of the word 'Mouse' -
  1. Mouses
  2. Mice
  3. ক + খ
  4. None of these
ব্যাখ্যা
• The plural form of the word 'Mouse' is - Mice.
- আবার, কম্পিউটার mouse বুঝালে তখন 'Mouse' এর plural number হয় - Mouses.
- More than one computer mouse can be called "mouses".

• Mouse (noun)
- plural: mice (ইঁদুর বোঝালে)।
- plural: mouses (কম্পিউটার মাউস বোঝালে)।

Source: merriam-webster.
১৭.
Gardening is a therapeutic activity for many people. Here, 'Gardening' is a -
  1. Verbal noun
  2. Participle
  3. Gerund
  4. Adjective
ব্যাখ্যা
• Gardening is a therapeutic activity for many people.
- Here, 'Gardening' is a - Gerund.

• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ, Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- Gerund দ্বারা স্থির অবস্থা বা কাজ বোঝায়।

যেমন:
- I like dancing.
- Reading books is my hobby.
- Reading is an excellent habit.
১৮.
In which season do the dog days commonly occur?
  1. Summer
  2. Winter
  3. Autumn
  4. Spring
ব্যাখ্যা
• In 'Summer' the dog days commonly occur.

• dog days (plural noun)
English Meaning: a period of stagnation or inactivity/the period between early July and early September when the hot sultry weather of summer usually occurs in the northern hemisphere.
Bangla Meaning: বছরের উষ্ণতম সময়।

Example Sentence:
1. During the dog days of summer, the temperature soared above 100 degrees Fahrenheit.
2. The plants wilted under the scorching sun during the dog days, despite regular watering.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৯.
What is the antonym of 'Delude'?
  1. Ensnare
  2. Deceive
  3. Enlighten
  4. Mislead
ব্যাখ্যা
• The antonym of 'Delude' is - Enlighten.

• Delude (verb)
Meaning: প্রতারিত/বিভ্রান্ত করা।

অপশন আলোচনা:
- Ensnare - ফাঁদে ফেলা।
- Deceive - প্রতারিত করা; ধোঁকা দেওয়া; ঠকানো; বিভ্রান্ত করা।
- Enlighten - জ্ঞানদান করা; অজ্ঞতা, ভুল বোঝাবুঝি অথবা মিথ্যা বিশ্বাসসমূহ দূর করা।
- Mislead - ভুলপথে/বিপথে চালানো; বিপথগামী/উন্মার্গগামী করা।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২০.
Though the house is small, it is cosy. (Make it compound)
  1. The house is small but cosy.
  2. As the house is small, it is cosy.
  3. Since the house is small, it is cosy.
  4. The house is small and it is cosy.
ব্যাখ্যা
Simple Sentence: Though the house is small, it is cosy.
Compound Sentence: The house is small but cosy.

- Though/Although যুক্ত complex sentence কে compound sentence- এ পরিবর্তন করতে but/yet- coordinate marker ব্যবহার করতে হয়।
- অর্থাৎ, দুইটা sentence- এর অর্থ যদি পরস্পর বিপরীত হয় তাহলে but/yet দ্বারা compound sentence করতে হয়।

More Example:
• Complex: Though he is poor, he is honest.
• Compound: He is poor but honest.

• Complex: Though he was a rich man, he led a simple life.
• Compound: He was a rich man yet he led a simple life.
২১.
It ______________ since morning.
  1. has been drizling
  2. has drizzled
  3. was drizzled
  4. has been drizzling
ব্যাখ্যা
Complete Sentence: It has been drizzling since morning.

• Drizzle (Verb):
English Meaning: rain lightly.
Bangla Meaning: গুঁড়ি গুঁড়ি বা খুব হালকাভাবে বৃষ্টি হওয়া।

Since এর ব্যবহার:
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে। যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।
- Point of time এর ক্ষেত্রে Present Perfect Continuous tense হয়।

যেমন:
- It has been raining since morning.
- He has been studying since morning.
২২.
You can always count __________ Mithila in a crisis.
  1. on
  2. in
  3. of
  4. off
ব্যাখ্যা
Complete Sentence: You can always count on Mithila in a crisis.

• count on someone (phrasal verb with count verb)
English Meaning: to be confident that you can depend on someone.
Bangla Meaning: কারও ওপরে নির্ভর করা।

- count এর পর preposition 'on' বসে।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৩.
'Albatross' is a character of -
  1. Kubla Khan
  2. The Return of the Native
  3. The Rime of the Ancient Mariner
  4. Romeo and Juliet
ব্যাখ্যা
• 'Albatross' is a character of - The Rime of the Ancient Mariner.

The Rime of the Ancient Mariner: 
- The poem 'The Rime of the Ancient Mariner' was written by Samuel Taylor Coleridge.
- The Rime of the ancient Mariner কবিতায় Albatross নামক একটি পাখিকে কোনো কারণ ছাড়াই হত্যা করে।
- এবং সেই পাপের কারণে তাকে প্রায়শ্চিত্ত করে যেতে হয়।
- এভাবেই কবিতার কাহিনি সামনের দিকে এগিয়ে যেতে থাকে।

• Samuel Taylor Coleridge: 
- তিনি একজন English lyrical poet, critic এবং philosopher.
- তাঁকে Poet of Supernaturalism বলা হয়।

• Notable Works of Samuel Taylor Coleridge:
- Biographia Literaria (Critical Autobiography),
- Christabel (Poem),
- Dejection: An Ode (Poem),
- Frost at Midnight (Poem),
- Kubla Khan (poem),
- Lyrical Ballads (Book),
- The Rime of the Ancient Marine (Poem).

Source: Encyclopedia Britannica.
২৪.
What does the word 'Franchise' typically refer to?
  1. A legal right to sell a company's goods or services
  2. A type of fast-food restaurant
  3. A type of sports equipment
  4. A form of government regulation
ব্যাখ্যা
• The word 'Franchise' typically refers to - A legal right to sell a company's goods or services.

• Franchise (noun + verb)
Bangla Meaning: কোনো দেশ বা নগরী কর্তৃক প্রদত্ত পূর্ণ নাগরিক অধিকার, বিশেষত ভোটাধিকার; জনাধিকার/বিশেষ অধিকার দান করা।

Example Sentence:
1. McDonald's is a global franchise known for its consistent quality and branding.
2. The local entrepreneur decided to invest in a franchise of a popular coffee chain.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৫.
If they had arrived on time, they _________ caught the train.
  1. has
  2. had
  3. would have
  4. have been
ব্যাখ্যা
Complete Sentence: If they had arrived on time, they would have caught the train.

• বাক্যটি একটি Third Conditional জাতীয় বাক্য।
• Third conditional এর নিয়মানুযায়ী, 
- principal clause এ would have/could have/might have + verb এর past participle থাকলে if clause টি past perfect হয়।

• Third Conditional জাতীয় কিছু বাক্যের উদাহরণ:
1. He would have bought the house if he had had enough money.
2. If she had told me earlier, I would have helped her with the project.
২৬.
কম্পিউটারের আইকিউ হচ্ছে- 
  1. সীমিত
  2. বৃহৎ
  3. শূন্য
  4. অসীম
ব্যাখ্যা
- কম্পিউটারের আইকিউ হচ্ছে শূন্য। 
- অর্থাৎ কম্পিউটারের নিজস্ব কোন বুদ্ধিমত্তা নেই। 
- কম্পিউটার নিজে বুদ্ধি খাটিয়ে কোন কাজ করতে পারে না। 
- মানুষের তৈরি করে দেওয়া নির্দেশনা অনুসরণ করেই কম্পিউটার সব রকমের কাজ সম্পন্ন করে। 
২৭.
বস্তুর ওজন অপসারিত পানির ওজন থেকে কম হলে বস্তুটি পানিতে - 
  1. ভেসে থাকবে
  2. ডুবে যাবে
  3. অর্ধেক ভেসে থাকবে
  4. সম্পূর্ণ নিমজ্জিত হয়ে ভাসবে
ব্যাখ্যা
আর্কিমিডিসের সূত্র: 
- কোনো বস্তু তরল কিংবা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত হলে, বস্তুটি কিছু পরিমাণ তরল বা বায়বীয় পদার্থ অপসারণ করে এবং বস্তুটি কিছু ওজন হারায়। 
- বস্তুর এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। 

বস্তুর ভাসা ও ডোবার শর্ত: 
ধরা যাক, 
- একটি বস্তুর ওজন (বস্তুর উপর অভিকর্ষজ ত্বরণ জনিত বল) W নিউটন, বস্তুটির পানিতে ডোবালে এর উপর পানির প্লবতা (ঊর্ধ্ব চাপ জনিত বল) W1 নিউটন। এক্ষেত্রে - 
১. W > W1 হলে, অর্থাৎ বস্তুর ওজন অপসারিত পানির ওজন থেকে বেশি হলে বস্তুটি পানিতে ডুবে যাবে। 
২. W < W1 হলে, অর্থাৎ বস্তুর ওজন অপসারিত পানির ওজন থেকে কম হলে বস্তুটি পানিতে ভেসে থাকবে। 
৩. W = W1 হলে, অর্থাৎ বস্তুর ওজন অপসারিত পানির ওজন সমান হলে বস্তুটি পানিতে ডুবে ডুবে ভাসবে। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৮.
শব্দের তীব্রতা পরিমাপক একক কোনটি?
  1. সেন্টিবল
  2. হার্জ
  3. ডেসিবল
  4. ন্যানোমিটার
ব্যাখ্যা
শব্দদূষণ: 
- মানুষের স্বাভাবিক শ্রবণ ক্ষমতার উর্ধ্বে সৃষ্ট যে কোনো শব্দ যা স্বাভাবিক জীবনযাত্রার ব্যাঘাত ঘটায় তাই হলো শব্দ দূষণ। 
- শব্দের তীব্রতা পরিমাপক একক হচ্ছে ডেসিবল। 
- শব্দের মাত্রা ৪৫ ডেসিবল হলেই সাধারণত মানুষ ঘুমাতে পারে না। 
- ৮৫ ডেসিবল শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হতে শুর করে এবং মাত্রা ১২০ ডেসিবল হলে কানে ব্যথা শুরু হয়। 
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)- এর মতে, সাধারণত ৬০ ডেসিবেল শব্দ একজন মানুষকে সাময়িকভাবে এবং ১০০ ডেসিবেল শব্দ পুরোপুরি বধির করে ফেলে। 
সুতরাং, ৬০ ডেসিবলের চেয়ে বেশি মাত্রার শব্দ শব্দদূষণ ঘটায়। 

উৎস: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট এবং পদার্থবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯.
১৩৫ কেজি ওজনবিশিষ্ট একটি মিশ্রণ A এর ১৯ ভাগ, B এর ৩ ভাগ এবং C এর ৫ ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে B কতটুকু আছে?
  1. ৯ কেজি
  2. ১৫ কেজি
  3. ১২ কেজি
  4. ১৮ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: ১৩৫ কেজি ওজনবিশিষ্ট একটি মিশ্রণ A এর ১৯ ভাগ, B এর ৩ ভাগ এবং C এর ৫ ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে B কতটুকু আছে?

সমাধান:
A এর ১৯ ভাগ, B এর ৩ ভাগ এবং C এর ৫ ভাগ
A : B : C = ১৯ : ৩ : ৫

অনুপাতের রাশিগুলোর যোগফল = ১৯ + ৩ + ৫ = ২৭

মিশ্রণে B এর পরিমাণ = ১৩৫ এর ৩/২৭
= ১৫ কেজি
৩০.
∆ABC এ ∠B = 90°, যদি AC = 2AB হয় তবে, ∠A এর মান কত?
  1. 60°
  2. 45°
  3. 30°
  4. 50°
ব্যাখ্যা
প্রশ্ন:  ∆ABC এ ∠B = 90°, যদি AC = 2AB হয় তবে, ∠A এর মান কত?


সমাধান:
∆ABC এ লম্ব = AB এবং অতিভূজ = AC

দেওয়া আছে,
AC = 2AB
∴ AB/AC = 1/2

মনে করি,
∠ACB = ∠C = θ 

আমরা জানি,
sin∠ACB = লম্ব/অতিভূজ 
⇒ sinθ = AB/AC
⇒  sinθ = 1/2
⇒  sinθ = sin30°
⇒ θ = 30°

∴  ∠C = 30°

∠A + ∠B + ∠C = 180°
∠A + 90° + 30° = 180°
∠A = 180° - 120°
∠A = 60°
৩১.
একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে 9 কি.মি. উত্তর দিকে গেল এবং সেখান থেকে 12 কি.মি. পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে A অবস্থান থেকে কত দূরে থাকবে?
  1. 30 কি.মি.
  2. 21 কি.মি.
  3. 15 কি.মি.
  4. 18 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে 9 কি.মি. উত্তর দিকে গেল এবং সেখান থেকে 12 কি.মি. পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে A অবস্থান থেকে কত দূরে থাকবে?

সমাধান:

নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে AB = 9 কি.মি. উত্তর দিকে গেল এবং সেখান থেকে  পূর্ব দিকে BC = 12 কি.মি. গেল।
যাত্রা শেষে সে A অবস্থান থেকে AC দূরত্বে থাকবে।

ΔABC ত্রিভুজ হতে পাই,
AC2 = AB2 + BC2
⇒ AC2 = (9)2 + (12)2
⇒ AC2 = 81 + 144
⇒ AC = √225
∴ AC = 15 কি.মি.
৩২.
কোনো সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা ৫ ও ১৭ হয় তবে ৫০তম পদটি কত? 
  1. ৬০৭
  2. ৬০৩
  3. ৫৯৭
  4. ৫৯৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা ৫ ও ১৭ হয় তবে ৫০তম পদটি কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা ৫ ও ১৭ হলে 
এখানে
প্রথম পদ a = ৫
সাধারণ অন্তর d = (১৭ - ৫) 
= ১২ 

আমরা জানি
nতম পদ = a + (n - 1)d
৫০তম পদ = a + (৫০ - ১)d
= ৫ + ৪৯ × ১২
= ৫ + ৫৮৮
= ৫৯৩
৩৩.
৩১ থেকে ৫০ পর্যন্ত সংখ্যা থেকে যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা ৩ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ৩/৫
  2. ১১/২০
  3. ১/২
  4. ৪/৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৩১ থেকে ৫০ পর্যন্ত সংখ্যা থেকে যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা ৩ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
৩১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭
৩১ থেকে ৫০ পর্যন্ত ৩ এর গুণিতক = ৩৩, ৩৬,৩৯, ৪২, ৪৫, ৪৮ 
৩১ থেকে ৫০ পর্যন্ত মোট সংখ্যা = ২০ টি
মৌলিক সংখ্যা অথবা ৩ এর গুণিতক = ২ + ৪ = ১১টি
মৌলিক অথবা ৩ এর গুণিতক হওয়ার সম্ভাবনা = ১১/২০
৩৪.
কোনো বিদ্যালয়ে ৭৫% শিক্ষার্থী গণিতে এবং ৮৫% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ৫% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৪৫৫ জন শিক্ষার্থী পাস করে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? 
  1. ৬০০ জন
  2. ৭৫০ জন
  3. ৭০০ জন
  4. ৮৫০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বিদ্যালয়ে ৭৫% শিক্ষার্থী গণিতে এবং ৮৫% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ৫% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৪৫৫ জন শিক্ষার্থী পাস করে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? 

সমাধান: 
উভয় বিষয়ে ফেল করে ৫%
শুধু গণিতে ফেল = ( ২৫ - ৫ )% = ২০%
শুধু বাংলায় ফেল  করে = (১৫ - ৫) = ১০%
উভয় বিষয়ে পাশ করেছে = {১০০ - (২০ + ১০ + ৫)} = ৬৫%

প্রশ্নমতে,
৬৫% = ৪৫৫ জন
১% = ৪৫৫/৬৫ জন
১০০ % = (৪৫৫ × ১০০)/৬৫ জন
= ৭০০ জন
৩৫.
শতকরা ৮ টাকা হার সুদে ১০ বছরে সুদ-আসলে ৫৪,০০০ টাকা হলে মূলধন কত?
  1. ৩৪০০০ টাকা
  2. ২৮০০০ টাকা
  3. ৩০০০০ টাকা
  4. ৩২০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ৮ টাকা হার সুদে ১০ বছরে সুদ-আসলে ৫৪,০০০ টাকা হলে মূলধন কত?

সমাধান:
১০০ টাকায় ১ বছরের সুদ ৮ টাকা
∴ ১০০ টাকায় ১০ বছরের সুদ (৮ х ১০) = ৮০ টাকা

সুদে আসলে = ১০০ + ৮০ = ১৮০ টাকা
সুদাসল ১৮০ টাকা হলে আসল ১০০ টাকা
∴ সুদাসল ১ টাকা হলে আসল ১০০/১৮০ টাকা
∴ সুদাসল ৫৪০০০ টাকা হলে আসল (১০০ × ৫৪০০০)/১৮০ টাকা
= ৩০০০০ টাকা

∴ মূলধন ৩০০০০ টাকা।
৩৬.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √676
  2. √26
  3. √20
  4. √5
ব্যাখ্যা
মূলদ সংখ্যা :  p/q  আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যখন p ও q  পূর্ণসংখ্যা এবং q ≠ 0।
যেমন: √16 = 4 ,3/1 = 3,  11/2= 5.5,  ইত্যাদি মূলদ সংখ্যা।
যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবেও লেখা যায়।
সকল পূর্ণসংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা।
√676 = 26 = 26/1
৩৭.
4x2 - x - 5 এর উৎপাদকগুলোর সমষ্টি কত?
  1. (6x - 5)
  2. (4x - 5)
  3. (5x - 4)
  4. (7x - 5)
ব্যাখ্যা
প্রশ্ন: 4x2 - x - 5 এর উৎপাদকগুলোর সমষ্টি কত?

সমাধান: 
4x2 - x - 5
= 4x2 - 5x + 4x - 5
= x(4x - 5) + 1 (4x - 5)
= (4x - 5)(x + 1)


সমষ্টি = 4x - 5 + x + 1
= 5x - 4
৩৮.
১৩, ২৩, ৪৩, ৮৩, ............... পরবর্তী সংখ্যাটি কত?
  1. ১২২
  2. ১৭৩
  3. ১৫২
  4. ১৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: ১৩, ২৩, ৪৩, ৮৩, ............... পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
১ম  সংখ্যা = ১৩
২য় সংখ্যা = ১৩ × ২ - ৩ = ২৩ 
৩য় সংখ্যা = ২৩ × ২ - ৩ = ৪৩
৪র্থ সংখ্যা =৪৩ × ২ - ৩ = ৮৩
৫ম সংখ্যা = ৮৩× ২ - ৩ = ১৬৩
৩৯.
একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৯ কি.মি. যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?
  1. (৯/২) কি.মি./ঘণ্টা
  2. ৪ কি.মি./ঘণ্টা
  3. (৫/২) কি.মি./ঘণ্টা
  4. ৩ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৯ কি.মি. যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?

সমাধান:
 স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় যায় ৯ কি.মি.
প্রতিকূলে যায় ৪ ঘণ্টায় ৯ কি.মি.

মোট ৬ ঘণ্টায় যায় ১৮ কি.মি.
১ ঘণ্টায় যায় ১৮/৬ কি.মি. = ৩ কি.মি./ঘণ্টা
৪০.
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোথায় অবস্থিত?
  1. থানচি, বান্দরবান
  2. আলীকদম, বান্দরবান
  3. রুমা, বান্দরবান
  4. নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
ব্যাখ্যা
তাজিংডং:

- বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং।
- এটি বিজয় নামেও পরিচিত।
- স্থানীয় ভাষায় তাজিং অর্থ বড় আর ডং অর্থ পাহাড়। একত্রে বড় পাহাড় বা তাজিংডং।
- বান্দরবান জেলার রুমা উপজেলায় এর অবস্থান। 
- তাজিংডং পর্বতের উচ্চতা প্রায় ১২৩১ মিটার।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ২৪ অক্টোবর, ২০১৭।
৪১.
২০২৩ ক্রিকেট বিশ্বকাপে মোট কতটি দেশ অংশগ্রহণ করে?
  1. ৮টি
  2. ১০টি
  3. ১২টি
  4. ১৪টি
ব্যাখ্যা
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩:

- স্বাগতিক দেশ: ভারত।
- মোট অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- যথা- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড এবং আফগানিস্তান।
- মোট ম্যাচ: ৪৮টি।
- মোট ভেন্যু: ১০টি।
- উদ্বোধনী অনুষ্ঠান: ৫ অক্টোবর, ২০২৩।
- বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর মাস্কট এর নাম ব্লেজ ও টঙ্ক।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত), ৭৬৫ রান (১০ ম্যাচ)।
- সর্বাধিক উইকেট: মো. সামি (ভারত) ২৪টি (৭ ম্যাচ)।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্য ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৪২.
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন?
  1. আবদুল মতিন
  2. নুরুল হক ভূঞা
  3. রুহুল আমিন
  4. শামসুল আলম
ব্যাখ্যা
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ:

- উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণার প্রতিবাদে ১৯৪৮ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালন করা হয়।
- বাংলা ভাষার সংগ্রামকে সুষ্ঠুভাবে পরিচালনা করার উদ্দেশ্যে ১৯৪৮ সালের ২ মার্চ ঢাকার ফজলুল হক হলে 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠন করা হয়।
- পরিষদের আহ্বায়ক মনোনীত হন শামসুল আলম।
- পরিষদে নিম্নলিখিত সংগঠনের প্রত্যেকটি থেকে দুইজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়। যথা:
- তমাদ্দুন মজলিশ, গণআজাদী লীগ, গণতান্ত্রিক যুবলীগ, সলিমুল্লাহ মুসলিম হল, ফজলুল হক মুসলিম হল সহ অন্যান্য ছাত্রাবাস, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এবং ছাত্র ফেডারেশন।

তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩.
সুবর্ণ মধ্যকের 'Golden Mean' প্রথম ধারণা দেন কে?
  1. প্লেটো
  2. এরিস্টটল
  3. কার্ল মার্কস
  4. মারটিন মিনোগ
ব্যাখ্যা
Golden Mean:
- ‘দুটি চরম পন্থার মধ্যবর্তী পন্থাকে অনুসরণ করাই সুবর্ণ মধ্যক বলে’।
- দর্শন জগতের অন্যতম এবং শ্রেষ্ঠতম ধারণাগুলোর একটি সুবর্ণ মধ্যক।
- সুবর্ণ মধ্যকের (Golden Mean) প্রথম ধারণা দেন, গ্রিক দার্শনিক এরিস্টটল।
- এরিস্টটলীয় দর্শনে- সাহসিকতা একটা মহৎ গুণ, তবে অতিরিক্ত সাহস মানুষকে বেপরোয়া করে তোলে আর একেবারেই সাহস না থাকলে সেটা ভীরুতা হিসেবে বিবেচ্য হয়।
- এইযে ভীরুতা আর দুঃসাহস, এই দুয়ের মাঝামাঝি সাহসটাই এরিস্টটলের দর্শনে golden mean’. সুবর্ণ মধ্যক ধারণাটির (golden mean) ব্যবহার আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবনেও দেখা যায়।

তথ্যসূত্র - Britannica.com
৪৪.
টাঙ্গন ও কুলিক কোন নদীর উপনদী?
  1. মহানন্দা
  2. যমুনা
  3. তিস্তা
  4. ব্রহ্মপুত্র
ব্যাখ্যা
মহানন্দা:

- মহানন্দা নদীর উৎপত্তি হিমালয়ের পাদদেশে অবস্থিত দার্জিলিং জেলার নিকটবর্তী মহালড্রীম পর্বতে।
- জলপাইগুড়ি জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের সর্বত্র উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা দিয়ে প্রবেশ করেছে।
- এরপর বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্ত বরাবর প্রবাহিত হয়ে পুনরায় ভারতে প্রবেশ করেছে।
- অত:পর ভারতের পূর্ণিয়া ও মালদহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চাপাইনবাবগঞ্জের নিকট বাংলাদেশে প্রবেশ করে গোদাগাড়ির কাছে পদ্মার সাথে মিলিত হয়েছে।
- মহানন্দার উপনদী পুবর্ভবা, নাগর, কুলিক, টাঙ্গন, পাগলা প্রভৃতি।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।