• The bread smells fresh. - Here, the verb "smells" is a linking verb.
- এটি subject "bread"এবং complement "fresh" -এর মাঝে সংযোগ স্থাপন করেছে।
• Linking verb:
- যে সকল verb সাধারণত subject ও complement -এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- অর্থাৎ, Subject এবং subjective complement -এর মধ্যবর্তী verb কে linking verb বলে।
- Linking verb -এর পরে সাধারণত adjective বসে।
- যেমন: To be, become, seem, appear, look, read, taste, feel, smell, grow, run, turn, etc.
• Structure: Subject + linking verb + Adjective/ Noun (Subjective complement অর্থাৎ যা Subject সম্পর্কেই কোনো তথ্য দেয়।)
• অন্যদিকে,
• Transitive Verb:
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verb এর সাধারণ Structure হচ্ছে : subject + verb + object.
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়। তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।
- যেমন: He writes a poem. write হলো transitive verb, কারণ এর object হলো a poem.
• Factitive verb:
যখন কোন transitive verb সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য একটি compliment কে object হিসেবে গ্রহণ করে, তখন তাকে Factitive verb বলে। আর complement টি কে Factitive object বলে।
- সাধারণত call, elect, appoint, select, name, nominate ইত্যাদি verb গুলো Factitive verb হিসেবে ব্যবহৃত হয়।
যেমন- We selected him captain.
এখানে select হলো factitive verb এবং captain হলো factitive object.
• Causative Verb:
- Subject যখন নিযে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন এই অর্থে Causative Verb ব্যবহার করা হয়ে থাকে।
- যেমন: My mother feeds me. এখানে feeds হলো Causative verb.
- Have, Get, Help, Let, Make ইত্যাদি প্রচলিত Causative Verb.
- Make, Have, Get ইত্যাদি যোগে verb কে Causative Verb এ পরিণত করা যায়।