পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ১৯ মার্চ, ২০২৪সময়40 minutes৭৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩য় পর্যায় - ২] ২১. ০৬.২০১৯ (গ্রেড-১৩)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ১৯ মার্চ, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
‘অবাক কাজ’-এর ইংরেজী -
  1. ক) The work wonderful
  2. খ) What is strange?
  3. গ) The wonderful work
  4. ঘ) The beautiful work
সঠিক উত্তর:
গ) The wonderful work
উত্তর
সঠিক উত্তর:
গ) The wonderful work
ব্যাখ্যা
The wonderful work - অবাক কাজ; দুর্দান্ত কাজ।
.
পাখির ডাক -
  1. ক) কেকা
  2. খ) অজিন
  3. গ) কুজন
  4. ঘ) হ্রেষা
অনির্ধারিত
ব্যাখ্যা

হরিণের চামড়া - অজিন। ময়ূরের ডাক - কেকা। ঘোড়ার ডাক - হ্রেষা। পাখির ডাক - কূজন
কুজন - মন্দ লোক।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান

.
বাংলায় 'স্বাধীন সুলতানী' শাসন প্রতিষ্ঠা করেন কে?
  1. ক) নবাব আলীবর্দী খান
  2. খ) ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি
  3. গ) নবাব সিরাজউদ্দৌলা
  4. ঘ) ফখরুদ্দীন মোবারক শাহ
সঠিক উত্তর:
ঘ) ফখরুদ্দীন মোবারক শাহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফখরুদ্দীন মোবারক শাহ
ব্যাখ্যা

১৩৩৮ খ্রিস্টাব্দে বাহরাম খানের মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে তাঁরই বর্ম-রক্ষক ফখরুদ্দীন সোনারগাঁও-এ ক্ষমতা দখল করে স্বাধীনতা ঘোষণা করেন এবং সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ উপাধি গ্রহণ করেন। এ ঘটনা ক্ষমতা দখলের নতুন ধারাবাহিক দ্বন্দ্বের জন্ম দেয় যার ফলে বাংলায় ইলিয়াসশাহী শাসন প্রতিষ্ঠিত হয়। এ শাসন বাংলার স্বাধীন সুলতানি যুগের সূচনা করে যা দুশ বছর অব্যাহত ছিল (১৩৩৮-১৫৩৮)।
শের শাহ ১৫৩৮ সালে শেষ সুলতান মাহমুদ শাহকে পরাজিত করে স্বাধীন সুলতানী যুগের অবসান ঘটান।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণীর বোর্ড বই ও বাংলাপিডিয়া

.
'এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি' - পংক্তির রচয়িতা কে?
  1. ক) নজরুল ইসলাম
  2. খ) শামসুল হক
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) সুকান্ত ভট্টাচার্য
সঠিক উত্তর:
ঘ) সুকান্ত ভট্টাচার্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা

এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।
চলে যাব - তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
- ছাড়পত্র
- সুকান্ত ভট্টাচার্য 

.
a ও b দুটি পূর্ণ সংখ্যা হলে a2 + b2 এর সাথে কোন সংখ্যাটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ক) ab
  2. খ) 2ab
  3. গ) 3ab
  4. ঘ) -ab
সঠিক উত্তর:
খ) 2ab
উত্তর
সঠিক উত্তর:
খ) 2ab
ব্যাখ্যা
a2 + b2 = (a2 + 2ab + b2) - 2ab
= (a + b)2 - 2ab
সুতরাং, a2 + b2 এর সাথে 2ab যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে।
.
যিনি বক্তৃতা দানে পটু -
  1. ক) বাগ্মী
  2. খ) বাকপটু
  3. গ) সুবক্তা
  4. ঘ) অনলবর্ষী
সঠিক উত্তর:
ক) বাগ্মী
উত্তর
সঠিক উত্তর:
ক) বাগ্মী
ব্যাখ্যা
যিনি বক্তৃতা দানে পটু, ভালো বক্তৃতাকারী - বাগ্মী। অনর্গল কথা বলতে পারে এমন - বাকপটু।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান এব মাধ্যমিক ব্যাকরণ
.
নিচের কোন বাগধারটি ভিন্নার্থক?
  1. ক) সুখের পায়রা
  2. খ) লক্ষ্মীর বরযাত্রী
  3. গ) শরতের শিশির
  4. ঘ) দুধের মাছি
অনির্ধারিত
ব্যাখ্যা

ব্যাখ্যা - দুধের মাছি - সুসময়ের বন্ধু।
সুখের পায়রা - সুসময়ের বন্ধু।
লক্ষ্মীর বরযাত্রী - সুসময়ের বন্ধু।
শরতের শিশির - সুসময়ের বন্ধু।
অর্থাৎ, সবগুলোর অর্থ একইরকম। তাই প্রশ্নটি বাতিল করা হলো।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

.
সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭, ১৪, ২১, ৩৫, ৪২ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশী হবে না?
  1. ক) ২৩০
  2. খ) ২৪০
  3. গ) ২১০
  4. ঘ) ২২০
সঠিক উত্তর:
গ) ২১০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১০
ব্যাখ্যা
৭ = ৭
১৪ = ২ × ৭
২১ = ৩ × ৭
৩৫ = ৫ × ৭
৪২ = ২ × ৩ × ৭
∴ ৭, ১৪, ২১, ৩৫, ৪২ এর লসাগু = ২ × ৩ × ৫ × ৭ = ২১০
.
অদিতি শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) নীর
  2. খ) পৃথিবী
  3. গ) ক্ষিতি
  4. ঘ) অবনী
অনির্ধারিত
ব্যাখ্যা
অদিতি শব্দের সমার্থক শব্দ - বসুন্ধরা, পৃথিবী, অবনী, ক্ষিতি, ধরণি ইত্যাদি।
নীর শব্দের অর্থ - পানি, জল, বারি ইত্যাদি।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১০.
'আট কপালে' অর্থ কী?
  1. ক) হতভাগ্য
  2. খ) হতাশ
  3. গ) সৌভাগ্যবান
  4. ঘ) জ্ঞানী
সঠিক উত্তর:
ক) হতভাগ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) হতভাগ্য
ব্যাখ্যা
'আটকপালে' বাগধারাটির অর্থ হতভাগ্য।
আরো কয়েকটি গুরুত্বপুর্ণ বাগধারাঃ
ইঁদুর কপালে - মন্দভাগ্য, একাদশে বৃহস্পতি - সৌভাগ্যের বিষয়; বুদ্ধির ঢেঁকি - নিরেট মূর্খ, নির্বোধ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১১.
দুটি সংখ্যার অনুপাত ৩:৭। উভয় সংখ্যার সাথে ১০ যোগ করলে নতুন অনুপাত হবে ১ :২। ছোট সংখ্যাটি কত?
  1. ক) ৩৫
  2. খ) ১৫
  3. গ) ২১
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
ঘ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০
ব্যাখ্যা

প্রশ্নমতে, (৩ক + ১০)/(৭ক + ১০) = ১/২
বা, ৬ক + ২০ = ৭ক + ১০
বা, ক = ১০
সুতরাং, ছোটো সংখ্যাটি = ৩ক = ৩০

১২.
নিচের কোন ভিটামিন পানিতে দ্রবণীয়?
  1. ক) ভিটামিন -এ
  2. খ) ভিটামিন ডি
  3. গ) ভিটামিন ই
  4. ঘ) ভিটামিন সি ও বি
সঠিক উত্তর:
ঘ) ভিটামিন সি ও বি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভিটামিন সি ও বি
ব্যাখ্যা
ভিটামিনকে দুটি শ্রেণিতে ভাগ করা যায়।
১) চর্বিতে দ্রবণীয় ভিটামিন। যথাঃ ভিটামিন এ, ডি, ই।
২) পানিতে দ্রবণীয় ভিটামিন। যথাঃ ভিটামিন বি এবং সি।
উৎসঃ জীব বিজ্ঞান, নবম-দশম শ্রেণি
১৩.
যা স্থায়ী নয়-
  1. ক) নশ্বর
  2. খ) অস্থায়ী
  3. গ) ক্ষণস্থায়ী
  4. ঘ) ক্ষণিক
সঠিক উত্তর:
খ) অস্থায়ী
উত্তর
সঠিক উত্তর:
খ) অস্থায়ী
ব্যাখ্যা
অস্থায়ী - অল্পকাল স্থায়ী; স্থায়ী নয় এমন; সাময়িক। নশ্বর - নষ্ট হওয়ার স্বভাব যার/ যা চিরস্থায়ী নয়। ক্ষণস্থায়ী - ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ
১৪.
Choose the correct sentence:
  1. ক) Poors are not always dishonest.
  2. খ) The poor are not always dishonest.
  3. গ) The poors are not always dishonest.
  4. ঘ) The poor is not always dishonest.
সঠিক উত্তর:
খ) The poor are not always dishonest.
উত্তর
সঠিক উত্তর:
খ) The poor are not always dishonest.
ব্যাখ্যা
উক্ত বাক্যে poor একটি কমন noun হিসেবে ব্যবহৃত হওয়ায় এর পূর্বে the ব্যবহার করা হয়েছে। তাই এর কোনো plural form হবে না তবে verb টি plural হবে। সুতরাং, সঠিক বাক্যটি হবে - The poor are not always dishonest.
১৫.
What is the antonym of 'Gentle'?
  1. ক) Harsh
  2. খ) Rude
  3. গ) Cleaver
  4. ঘ) Modest
সঠিক উত্তর:
খ) Rude
উত্তর
সঠিক উত্তর:
খ) Rude
ব্যাখ্যা

বাংলা একাডেমি অভিধান অনুসারে,
Gentle = অমায়িক; নম্র; মৃদু; শান্ত; সতর্ক; ভদ্র।
Rude = অভদ্র; অমার্জিত; রূঢ়; অপরিশীলিত।
Harsh = রূঢ়; কর্কশ; কঠোর; নিষ্ঠুর।
Gentle এর বিপরীতার্থক শব্দ হিসাবে Rude অধিক যুক্তিযুক্ত।

১৬.
নিচের কোনটি মিশ্র শব্দ?
  1. ক) ফটোকপি
  2. খ) হরতাল
  3. গ) আলকাতরা
  4. ঘ) খ্রিস্টাব্দ
সঠিক উত্তর:
ঘ) খ্রিস্টাব্দ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ্রিস্টাব্দ
ব্যাখ্যা

কোন কোন সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদৈত্ব সৃষ্টি হয়ে থাকে তাকে মিশ্র শব্দ বলে।
যেমনঃ রাজা-বাদশা (তৎসম+ফারসি), হেড-মৌলভী (ইংরেজি+ফারসি), পকেট-মার (ইংরেজি+বাংলা), খ্রিস্টাব্দ (ইংরেজি+তৎসম) ইত্যাদি। 
এছাড়াও হরতাল গুজরাটি শব্দ, আলকাতরা পর্তুগীজ শব্দ, ফটোকপি ইংরেজি ভাষার শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১৭.
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৩ গুণ। ৫ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
  1. ক) ৪৬, ১৫
  2. খ) ৩৬, ১২
  3. গ) ৪৮, ১৬
  4. ঘ) ২৪, ৮
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নমতে, 3x - 5 = 4(x - 5)
⇒ 3x - 5 = 4x - 20
⇒ x = 15
সুতরাং পিতার বয়স = 3 × 15 = 45 বছর।
অপশনে সঠিক উত্তর নেই।
১৮.
১৫০ মিটার লম্বা ট্রেন ৪৫০ মিটার লম্বা একটি প্লাটফর্ম ২০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে?
  1. ক) ৩০মিটার
  2. খ) ২৫ মিটার
  3. গ) ২০ মিটার
  4. ঘ) ৪০ মিটার
সঠিক উত্তর:
ক) ৩০মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০মিটার
ব্যাখ্যা

ধরি, ট্রেনের গতিবেগ ক 
দূরত্ব/বেগ = সময়
⇒ (১৫০ + ৪৫০) / ক = ২০
⇒ ২০ক = ৬০০
⇒ ক = ৬০০/২০ = ৩০ মিটার

১৯.
ধ্বনিজ্ঞাপক দ্বিরুক্ত শব্দ কোনটি?
  1. ক) মরমর
  2. খ) নড়নড়
  3. গ) কড়কড়
  4. ঘ) দরদর
অনির্ধারিত
ব্যাখ্যা

কোনোকিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি।
যেমন - কড়কড় (বিশেষ্য) - মেঘগর্জন ধ্বনি; বজ্রপাতের শব্দ৷
মড়মড় (অব্যয়) - গাছ ভেঙে পড়ার শব্দ।
মরমর (বিশেষ্য) - শুষ্ক পত্রাদির ধ্বনি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা একাডেমী অভিধান

২০.
‘Hardly’ means -
  1. ক) frequently
  2. খ) very often
  3. গ) scarcely
  4. ঘ) positively
সঠিক উত্তর:
গ) scarcely
উত্তর
সঠিক উত্তর:
গ) scarcely
ব্যাখ্যা
Hardly - scarcely (used to qualify a statement by saying that it is true to an insignificant degree); কদাচিৎ, খুব কমই।
Source: Oxford
২১.
'জোঁক' গল্পের রচয়িতা:
  1. ক) আবু ইসহাক
  2. খ) শাহেদ আলী
  3. গ) শওকত আলী
  4. ঘ) আল মাহমুদ
সঠিক উত্তর:
ক) আবু ইসহাক
উত্তর
সঠিক উত্তর:
ক) আবু ইসহাক
ব্যাখ্যা

আবু ইসহাক (১৯২৬-২০০৩): ঔপন্যাসিক, কথাসাহিত্যিক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ-
উপন্যাসঃ
- সূর্য দীঘল বাড়ি’(একটি সামাজিক উপন্যাস। বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগ প্রভৃতি পরপর চারটি বড় ঐতিহাসিক ঘটনার পটভূমিতে রচিত হয়েছে সূর্যদীঘল বাড়ী উপন্যাস। জয়গুন এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। উপন্যাসটি ১৯৫৫ সালে প্রকাশিত এবং এটি তার প্রথম প্রকাশিত উপন্যাস।),
- ‘পদ্মার পলিদ্বীপ’(আবু ইসহাক রচিত দ্বিতীয় সামাজিক উপন্যাস। এটি পদ্মার বুকে জেগে উঠা চরে শ্রমজীবী মানুষের সংগ্রাম নিয়ে রচিত একটি উপন্যাস।),
- ‘জাল’(তাঁর রচিত গোয়েন্দা উপন্যাস)।
গল্পগ্রন্থঃ হারেম, মহাপতঙ্গ ইত্যাদি।
ছোটগল্পঃ জোঁক
তাঁর রচিত একমাত্র নাটক - ‘জয়ধ্বনি’।
তাঁর স্মৃতিচারণমূলক রচনা ‘স্মৃতিবিচিত্রা’ প্রকাশিত হয় ২০০১ সালে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলাপিডিয়া

২২.
Harvest is related to -
  1. ক) crop
  2. খ) autumn
  3. গ) tractor
  4. ঘ) stockpile
সঠিক উত্তর:
ক) crop
উত্তর
সঠিক উত্তর:
ক) crop
ব্যাখ্যা

Harvest - the process or period of gathering in crops.
Source: Oxford

২৩.
বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন-
  1. ক) আলাউদ্দিন খিলজি
  2. খ) ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি
  3. গ) সম্রাট আকবর
  4. ঘ) ফখরুদ্দিন মোবারক শাহ
সঠিক উত্তর:
খ) ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি
উত্তর
সঠিক উত্তর:
খ) ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি
ব্যাখ্যা

ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি কর্তৃক নদীয়া জয়ের মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় যা ১৭৫৭ সাল পর্যন্ত বজায় ছিলো। এর প্রথম পর্যায় ছিলো ১২০৪ সাল থেকে ১৩৩৮ সাল পর্যন্ত। এই সময়ে বাংলার শাসকগণ দিল্লির প্রতিনিধি হিসেবে বাংলা শাসন করেন। এদের কেউ কেউ দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করলেও শেষ পর্যন্ত সফল হতে পারেননি। ফলে বাংলায় মুসলিম শাসনের প্রথম পর্যায় ছিলো বিশৃঙ্খলা ও বিদ্রোহপূর্ণ। তাই ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলাকে ‘বুলগাকপুর’ বা বিদ্রোহের নগরী হিসেবে অভিহিত করেন।
তবে, উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। দানশীলতার জন্য তাকে ‘লাখবক্স’ বলা হত।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী

২৪.
১ হতে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
  1. ক) ৪৬৫০
  2. খ) ৪৭৫০
  3. গ) ৪৮৫০
  4. ঘ) ৪৯৫০
সঠিক উত্তর:
ঘ) ৪৯৫০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৯৫০
ব্যাখ্যা

1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল = n(n+1)/2
= (99 × 100)/2
= 4950

২৫.
দুবার জন্মে যা -
  1. ক) দ্বিজন্ম
  2. খ) পুনর্জন্ম
  3. গ) দ্বৈত জন্ম
  4. ঘ) দ্বিজ
সঠিক উত্তর:
ঘ) দ্বিজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দ্বিজ
ব্যাখ্যা
দ্বিজ, দ্বিজন্মা - ব্রাহ্মণ, ক্ষত্রিয়, ও বৈশ্য-যারা একবার মাতৃগর্ভ থেকে জন্মলাভ করে এবং পরে উপনয়নাদি সংস্কার দ্বারা নবজন্ম করে; যার দুবার জন্ম হয়।
জন্মান্তর : জন্মান্তরবাদ (বিশেষ্য) মরণের পরে পুনরায় জন্ম হয় এরূপ মত; আত্না নানাভাবে বার বার দেহ ধারণ করে এই মতবাদ; পুনর্জন্মবাদ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
২৬.
তিনটি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুটির গুণফল ৯১, শেষ দুইটির গুণফল ১৪৩ হলে সংখ্যা তিনটি কত?
  1. ক) ৭, ১১, ১৩
  2. খ) ১১, ৭, ১৩
  3. গ) ১১, ১৩, ৭
  4. ঘ) ৭, ১৩, ১১
সঠিক উত্তর:
ঘ) ৭, ১৩, ১১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭, ১৩, ১১
ব্যাখ্যা
অপশন গুলো লক্ষ করলে দেখা যাবে পরপর প্রথম দুটি সংখ্যা ৭ এবং ১৩ হলে এদের গুণফল হবে ৯১। এবং ২য় এবং ৩য় সংখ্যা ১১ এবং ১৩ হলে এদের গুণফল হবে ১৪৩।
২৭.
কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?
  1. ক) ইসরাইল
  2. খ) শ্রীলংকা
  3. গ) ভারত
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
খ) শ্রীলংকা
উত্তর
সঠিক উত্তর:
খ) শ্রীলংকা
ব্যাখ্যা
শ্রিমাভো বন্দরনায়েকে ১৯৬০ সালে নির্বাচনে জিতে শ্রিলংকার প্রধানমন্ত্রী হন। তিনি বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ১৯৬৫ সালে ক্ষমতা ত্যাগ করার পরে ১৯৭০-৭৭ এবং ১৯৯৪ - ২০০০ মেয়াদে আরো দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

উৎসঃ ব্রিটানিকা
২৮.
Choose the correct sentence:
  1. ক) Fifty miles is a long distance.
  2. খ) Fifty miles has a long distance.
  3. গ) Fifty miles are a long distance.
  4. ঘ) Fifty mile is a long distance.
সঠিক উত্তর:
ক) Fifty miles is a long distance.
উত্তর
সঠিক উত্তর:
ক) Fifty miles is a long distance.
ব্যাখ্যা
Ten thousand dollars / fifty miles ইত্যাদি যদি একক time, money, distance কে বুঝায় তাহলে সেটি সবসময় singular হয়। তাই এখানে সঠিক বাক্যটি হবে - Fifty miles is a long distance.
২৯.
এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী?
  1. ক) হোয়াংহো
  2. খ) ইয়াংসিকিয়াং
  3. গ) ইউফ্রেটিস
  4. ঘ) ব্রহ্মপুত্র
সঠিক উত্তর:
খ) ইয়াংসিকিয়াং
উত্তর
সঠিক উত্তর:
খ) ইয়াংসিকিয়াং
ব্যাখ্যা

ইয়াংসিকিয়াং চীন তথা এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য ৩৯১৫ মাইল (৬৩০০ কিলোমিটার)। তিব্বতের মালভূমির উৎস থেকে পূর্ব চীন সাগরে এর মুখ পর্যন্ত নদীটি ১০ টি প্রদেশ বা অঞ্চলের মধ্যে প্রবাহিত হয়েছে।

৩০.
What is the correct antonym of 'panic'?
  1. ক) relax
  2. খ) sit
  3. গ) laugh
  4. ঘ) dance
সঠিক উত্তর:
ক) relax
উত্তর
সঠিক উত্তর:
ক) relax
ব্যাখ্যা
Panic - আতঙ্ক, ত্রাস। এর বিপরীতার্থক শব্দ - calm, relax।
Source: Oxford
৩১.
ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে
  1. ক) ২৫
  2. খ) ৩৫
  3. গ) ৩২
  4. ঘ) ৪০
সঠিক উত্তর:
খ) ৩৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৫
ব্যাখ্যা

খ ১ দিনে করে কাজটির ১/১৪ অংশ
∴ খ ১০〃  〃      〃      ১০/১৪ 〃= ৫/৭ অংশ
∴ ক ১০ দিনে করে কাজটির (১ - ৫/৭) বা ২/৭ অংশ
ক  ২/৭ অংশ কাজ করে ১০ দিনে
∴ ১ বা সম্পূর্ণ 〃 〃 (১০×৭)/২ = ৩৫ দিনে।

৩২.
The opposite of 'Friendship'
  1. ক) dislike
  2. খ) bitterness
  3. গ) loggerheads
  4. ঘ) enmity
সঠিক উত্তর:
ঘ) enmity
উত্তর
সঠিক উত্তর:
ঘ) enmity
ব্যাখ্যা
Opposite of Friendship - malevolence, animosity, antagonism, antipathy, enmity, hate, hatred.
Source: Merriam-Webster
৩৩.
স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত?
  1. ক) মায়ামী
  2. খ) লন্ডন
  3. গ) ম্যানচেস্টার
  4. ঘ) স্কটল্যান্ড
সঠিক উত্তর:
খ) লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
খ) লন্ডন
ব্যাখ্যা
ব্রিটিশ নিরাপত্তা সংস্থার নাম স্কটল্যান্ড ইয়ার্ড (Scotland Yard)। স্কটল্যান্ড ইয়ার্ড হচ্ছে যুক্তরাজ্যের সবচেয়ে বড় পুলিশ বাহিনী। এটি প্রতিষ্ঠিত হয় ১৮২৯ সালে। এ সংস্থাটি লন্ডন শহরে পুলিশি কার্যক্রম পরিচালনা করে। সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমের সঙ্গেও যুক্ত আছে সংস্থাটি। এছাড়া কূটনীতিক ও ভিআইপি-দের সুরক্ষা প্রদানের মতো রাষ্ট্রীয় নানা গুরুত্বপূর্ণ কাজে অংশ নেয় স্কটল্যান্ড ইয়ার্ড।
এমআই-৬ (MI6) ব্রিটেনের জাতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা। এটির অফিশিয়াল নাম সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস। MI6 ১৯০৯ সালে গঠিত হয়। এর ছয়টি সেকশনের জন্যে এটি এমআই-৬ নামে পরিচিতি লাভ করে।
এমআই-৫(MI5) ব্রিটেনের আরেকটি গোয়েন্দা সংস্থা যা ব্রিটেনের অভ্যন্তরে গোয়েন্দা কর্মকাণ্ড পরিচালনা করে।

উৎসঃ SIS ওয়েবসাইট, বাংলা ট্রিবিউন পত্রিকা এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
৩৪.
'Manifesto' means -
  1. ক) policy statement
  2. খ) well behaved
  3. গ) various forms
  4. ঘ) manifold things
সঠিক উত্তর:
ক) policy statement
উত্তর
সঠিক উত্তর:
ক) policy statement
ব্যাখ্যা
Manifesto - a public declaration of policy and aims, especially one issued before an election by a political party or candidate; policy statements.
Source: Oxford
৩৫.
Choose the correct spelling:
  1. ক) assertain
  2. খ) asertain
  3. গ) asartain
  4. ঘ) ascertain
সঠিক উত্তর:
ঘ) ascertain
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ascertain
ব্যাখ্যা
Ascertain - find (something) out for certain; make sure of; find out discover; নিরূপণ করা।
Source: Oxford
৩৬.
'Pass for' means -
  1. ক) appear to be
  2. খ) allow
  3. গ) brush aside
  4. ঘ) qualify
সঠিক উত্তর:
ক) appear to be
উত্তর
সঠিক উত্তর:
ক) appear to be
ব্যাখ্যা
Pass as/for sth/sb - to appear to be someone or something else, or to cause people to believe that you are someone or something else.
Source: Cambridge Dictionary
৩৭.
The Headmaster is the ____ person in the village.
  1. ক) wise
  2. খ) better
  3. গ) wisest
  4. ঘ) best
সঠিক উত্তর:
গ) wisest
উত্তর
সঠিক উত্তর:
গ) wisest
ব্যাখ্যা
বাক্যটির যথার্থ অর্থ হবে - প্রধান শিক্ষক এই গ্রামের সবচেয়ে বিজ্ঞ ব্যাক্তি। এই context এ শূন্যস্থানে wisest হবে।
৩৮.
এক ব্যক্তি গাড়িযোগে ঘন্টায় ৬০ কি.মি. বেগে কিছুদূর অতিক্রম করে ঘন্টায় ৪০ কি.মি. বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট ৫ ঘন্টায় ২০০ কি.মি. অতিক্রম করে। সে ৬০ কি.মি. /ঘন্টা বেগে কত কি.মি. গিয়েছিল?
  1. ক) ১৫০
  2. খ) ১৮০
  3. গ) ১০০
  4. ঘ) ১২০
অনির্ধারিত
ব্যাখ্যা

ধরি, ঘণ্টায় 60 কিলোমিটার বেগে যায় x কিলোমিটার
অর্থাৎ, ঘণ্টায় 40 কিলোমিটার বেগে যায় (200 - x) কিলোমিটার
প্রশ্নমতে,
x/60 + (200 - x)/40 = 5
⇒ 2x + 600 -3x = 5 × 120
⇒ x = 600 - 600 = 0
5 ঘণ্টা সময় প্রয়োজন হলে ৬০ কি.মি. বেগে অতিক্রান্ত দূরত্ব হয় 0 কিলোমিটার, যা অপশনে নেই।
তবে মোট সময় 4 ঘণ্টা হলে ৬০ কি.মি. বেগে দুরত্ব পাওয়া যাবে ১২০ কি.মি.।
সুতরাং, x/60 + (200 - x)/40 = 4
⇒ 2x + 600 -3x = 4 × 120
⇒ x = 600 - 480 = 120
প্রশ্নে ভুল আছে, তাই প্রশ্নটি বাতিল করা হলো।

৩৯.
He sleeps a sound sleep. Here 'sound' is a /an
  1. ক) adverb
  2. খ) adjective
  3. গ) noun
  4. ঘ) pronoun
সঠিক উত্তর:
খ) adjective
উত্তর
সঠিক উত্তর:
খ) adjective
ব্যাখ্যা
এই বাক্যে sleep কে modify করে sound শব্দটি। এর দ্বারা ঘুমের ধরন সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাই এই বাক্যে Sound শব্দটি adjective.
৪০.
'চাঁদের হাট' কথাটির অর্থ কী?
  1. ক) আনন্দের প্রাচুর্য
  2. খ) কচিকাঁচার মেলা
  3. গ) পূর্ণিমা রাত
  4. ঘ) জ্যোৎস্না
সঠিক উত্তর:
ক) আনন্দের প্রাচুর্য
উত্তর
সঠিক উত্তর:
ক) আনন্দের প্রাচুর্য
ব্যাখ্যা
চাঁদের হাট - আনন্দের প্রাচুর্য
ধনে জনে চৌধুরী সাহেবের সংসার যেন চাঁদের হাট।
উৎসঃ নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই
৪১.
ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহি:স্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি -
  1. ক) সমকোণী
  2. খ) বিষমবাহু
  3. গ) সমদ্বিবাহু
  4. ঘ) সমবাহু
সঠিক উত্তর:
গ) সমদ্বিবাহু
উত্তর
সঠিক উত্তর:
গ) সমদ্বিবাহু
ব্যাখ্যা

একটি ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে বহিঃস্থ কোণগুলো সমান হলে ত্রিভুজের অন্তস্থ কোণগুলোও সমান হয়। সুতরাং এটা নিশ্চিতভাবে বলা যায় যে ত্রিভুজটির অন্তত দুটি বাহু পরস্পর সমান।
সঠিক উত্তরঃ সমদ্বিবাহু ত্রিভুজ। সমবাহু হতে পারে আবার নাও হতে পারে।
৪২.
মহেঞ্জোদারোতে পাওয়া গেছে কোনটি?
  1. ক) রত্নভাণ্ডার
  2. খ) গ্রন্থাগার
  3. গ) গোসলখানা
  4. ঘ) শস্যাগার
সঠিক উত্তর:
গ) গোসলখানা
উত্তর
সঠিক উত্তর:
গ) গোসলখানা
ব্যাখ্যা
সিন্ধুসভ্যতার এলাকায় যেসব শহর আবিষ্কৃত হয়েছে তারমধ্যে হরপ্পা ও মহেঞ্জোদারো সবচেয়ে বড় শহর৷ শহরগুলোর বাড়িঘরের নকশা দেখে সহজেই বোঝা যায় যে, সিন্ধুসভ্যতা যুগের অধিবাসীরা উন্নত নগরকেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। প্রত্যেকটি বাড়িতে খোলা জায়গা, কূপ ও স্নানাগার ছিলো। মহেঞ্জোদারোতে একটি বৃহৎ স্নানাগার এর নিদর্শন পাওয়া গেছে যার মাঝখানে বিশাল চৌবাচ্চাটি ছিলো সাতার কাটার উপযোগী।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি
৪৩.
'অপমান' শব্দের 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
  1. ক) বিপরীত
  2. খ) অভাব
  3. গ) নিখুঁত
  4. ঘ) নিকৃষ্ট
সঠিক উত্তর:
ক) বিপরীত
উত্তর
সঠিক উত্তর:
ক) বিপরীত
ব্যাখ্যা
অপ - সংস্কৃত উপসর্গ। অপমান শব্দে বিপরীত অর্থে অপ’র ব্যবহার হয়েছে।
বিপরীত অর্থে অপ;র ব্যবহার হয়েছে এমন আরো কিছু শব্দ - অপকার, অপচয়, অপবাদ ইত্যাদি।
নিকৃষ্ট অর্থে অপ’র ব্যবহার - অপযশ, অপসংস্কৃতি, অপকর্ম ইত্যাদি।
বিকৃত অর্থে অপ’র ব্যবহার - অপমৃত্যু।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
৪৪.
কোন শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট ৪২০ টাকা চাঁদা উঠলো। ঐ শ্রেণির ছাত্রছাত্রীর সংখ্যা কত?
  1. ক) ২১
  2. খ) ২৩
  3. গ) ২০
  4. ঘ) ২২
সঠিক উত্তর:
ক) ২১
উত্তর
সঠিক উত্তর:
ক) ২১
ব্যাখ্যা
ধরি ছাত্রছাত্রীর সংখ্যা ক জন। অর্থাৎ, প্রত্যেকের সহপাঠীর সংখ্যা হবে (ক - ১) জন।
প্রশ্নমতে, ক(ক - ১) = ৪২০
বা, ক - ক - ৪২০ = ০
বা, ক - ২১ক + ২০ক - ৪২০ = ০
বা, ক(ক - ২১) + ২০(ক - ২১) = ০
সুতরাং, ক = ২১ [মানুষের সংখ্যা ঋণাত্মক হতে পারে না]
৪৫.
রাজশাহী থেকে খুলনার দূরত্ব ২৮২ কি.মি.। একটি বাস ৭ ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো। পথে বাসটি ১ ঘন্টা যাত্রা বিরতি করলো। বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার /ঘন্টা?
  1. ক) ৫৫
  2. খ) ৪৭
  3. গ) ৪২
  4. ঘ) ৪৯
সঠিক উত্তর:
খ) ৪৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৭
ব্যাখ্যা
বাসটির গড় গতিবেগ = ২৮২/(৭ - ১) = ৪৭ কিলোমিটার /ঘন্টা
৪৬.
a + b + c = 9, a2 + b2 + c2 = 29 হলে ab + bc + ca = কত?
  1. ক) 28
  2. খ) 20
  3. গ) 25
  4. ঘ) 26
সঠিক উত্তর:
ঘ) 26
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 26
ব্যাখ্যা

দেওয়া আছে, a + b + c = 9 এবং a2 + b2 + c2 = 29
আমরা জানি, a2 + b2 + c2 = (a + b + c)2 - 2(ab + bc + ca)
বা, 2(ab + bc + ca) = (a + b + c)2 - (a2 + b2 + c2) = 92 - 29 = 52
∴ (ab + bc + ca) = 52/2 = 26 

৪৭.
‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
  1. ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. খ) অক্ষয়কুমার দত্ত
  3. গ) বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায়
  4. ঘ) প্যারীচাঁদ মিত্র
সঠিক উত্তর:
খ) অক্ষয়কুমার দত্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) অক্ষয়কুমার দত্ত
ব্যাখ্যা
১৮৪৩ সালের ১৬ আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় ও অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর।
উৎসঃ বাংলাপিডিয়া
৪৮.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গ মিটার। বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৩২
  2. খ) ৩৩
  3. গ) ৩০
  4. ঘ) ৩১
সঠিক উত্তর:
ক) ৩২
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩২
ব্যাখ্যা

ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ক মিটার, তাহলে, প্রস্থ = ৩ক মিটার
∴ ৩ক ✕ ক = ৭৬৮
বা, ক = ৭৬৮/৩ = ২৫৬
বা, ক = ১৬ মিটার
সুতরাং, পরিসীমা = ২(৪৮ + ১৬) = ১২৮ মিটার
তাহলে বর্গক্ষেত্রের এক বাহু = ১২৮/৪ = ৩২ মিটার

৪৯.
দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে-
  1. ক) সম্পূরক কোণ
  2. খ) বিপ্রতীপ কোণ
  3. গ) স্থুল কোণ
  4. ঘ) প্রবৃদ্ধ কোণ
সঠিক উত্তর:
ঘ) প্রবৃদ্ধ কোণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা

দুই সমকোণ বা ১৮০° থেকে বড় এবং চার সমকোণ বা ৩৬০° থেকে ছোট কোণকে প্রবৃদ্ধকোণ বলে।

৫০.
দুটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত?
  1. ক) ৭২
  2. খ) ৪৮
  3. গ) ২৪
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
ক) ৭২
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭২
ব্যাখ্যা

দুইটি সংখ্যার গ.সা.গু - ২, ল.সা.গু ৩৬০ এবং একটি সংখ্যা ১০।
আমরা জানি, গ.সা.গু × ল.সা.গু  = ১ম সংখ্যা × ২য় সংখ্যা
বা, ২ × ৩৬০ = ১০ × ২য় সংখ্যা
∴ ২য় সংখ্যা = (২ × ৩৬০)/১০ = ৭২

৫১.
'চানাচুর' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. ক) চীনা
  2. খ) হিন্দি
  3. গ) উর্দু
  4. ঘ) আরবী
সঠিক উত্তর:
খ) হিন্দি
উত্তর
সঠিক উত্তর:
খ) হিন্দি
ব্যাখ্যা
হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দ গুলো হচ্ছে - আচ্ছা, খেলনা, গদি, চাপাতি, জিলাপি, চানা (চানাচুর), চাটাই, কাহিনী, খানাপিনা, দাদা, নানা, ফুফা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৫২.
বঙ্গবন্ধুর 'স্বাধীনতা ঘোষণা ' ২৬ মার্চ চট্রগ্রাম বেতার কেন্দ্র থেকে কে প্রথম প্রচার করেন?
  1. ক) আবুল কাশেম সন্দ্বীপ
  2. খ) মেজর রফিকুল
  3. গ) এম এ হান্নান
  4. ঘ) মেজর জিয়াউর রহমান
সঠিক উত্তর:
গ) এম এ হান্নান
উত্তর
সঠিক উত্তর:
গ) এম এ হান্নান
ব্যাখ্যা
গ্রেফতার হওয়ার পূর্ব মুহুর্তে ২৬শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। ঘোষণাটি ইংরেজিতে ছিলো যেন বিশ্ববাসী বুঝতে পারে। স্বাধীনতার এ ঘোষণা বাংলাদেশের সকল স্থানে তদানীন্তন ইপিআর এর ট্রান্সমিটার, টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে প্রচার করা হয়৷ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ২৬ মার্চ দুপুরে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এম. এ. হান্নান চট্টগ্রামের বেতার কেন্দ্র থেকে একবার এবং সন্ধ্যায় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দ্বিতীয়বার প্রচার করেন। ২৭ মার্চ উক্ত বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান পুনরায় বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন৷
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি
৫৩.
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে?
  1. ক) ৮
  2. খ) ১৫
  3. গ) ১৭
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
খ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার ধারাবাহিকতায় ২০১৫ সালের সেপ্টেম্বরে ২০১৬ সাল থেকে ২০৩০ সালের মধ্যে অর্থাৎ পনেরো বছরে বাস্তবায়নের জন্যে ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যা টেকসই উন্নয়ন অভিষ্ট বা SDG নামে পরিচিত।
উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট
৫৪.
He said, ''What a pity!'' বাক্যের Indirect speech হচ্ছে-
  1. ক) He exclaimed that it is a great pity
  2. খ) He exclaimed that it was a great pity
  3. গ) He exclaimed that it is great pity
  4. ঘ) He exclaimed that it is very pity
সঠিক উত্তর:
খ) He exclaimed that it was a great pity
উত্তর
সঠিক উত্তর:
খ) He exclaimed that it was a great pity
ব্যাখ্যা
Reported speech exclamation প্রকাশ করায় reporting verb (said) টি exclaimed হবে। কমার পরিবর্তে that বসবে। বাক্যে Subject না থাকায়, It কে Subject হিসেবে ধরে নিতে হবে। Reporting verb past tense হওয়ায় reported speech এর verb “was” হবে।
৫৫.
শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ১০ বছরে সুদে মূলে তিনগুন হবে?
  1. ক) ১২%
  2. খ) ২০%
  3. গ) ১০%
  4. ঘ) ১৫%
সঠিক উত্তর:
খ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০%
ব্যাখ্যা

মনে করি,
আসল = ১ টাকা
সুদাসল = ৩ টাকা
সুদ = ৩ - ১ = ২ টাকা
বছর = ১০
আমরা জানি,
সুদ = (আসল × বছর × সুদের হার)/১০০
∴ সুদের হার = (১০০ × ২)/(১ × ১০)
সুদের হার = ২০%

৫৬.
x + y = 7 এবং xy = 10 হলে (x − y)2 এর মান কত?
  1. ক) 6
  2. খ) 32
  3. গ) 4
  4. ঘ) 9
সঠিক উত্তর:
ঘ) 9
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 9
ব্যাখ্যা
(x - y)2 = (x + y)2 - 4xy
= 72 - 4 × 10
= 9
৫৭.
Optimist is to cheerful as pessimist is to -
  1. ক) pretty
  2. খ) mean
  3. গ) helpful
  4. ঘ) gloomy
সঠিক উত্তর:
ঘ) gloomy
উত্তর
সঠিক উত্তর:
ঘ) gloomy
ব্যাখ্যা
Optimist (আশাবাদী) ব্যাক্তি সবসময় cheerful (হাসিখুশি) থাকে, Pessimist (দুঃখবাদী, নৈরাশ্যবাদ) ব্যাক্তি gloomy (মনমরা, হতাশ) হয়ে থাকে। Optimist - cheerful এবং Pessimist - gloomy এই শব্দযুগলদ্বয়ের মাঝে Synonymous relation বিদ্যমান।
Source: Oxford
৫৮.
'জিলাপীর প্যাঁচ' বাগধারাটির অর্থ কী?
  1. ক) কলহপ্রিয়
  2. খ) জটিল
  3. গ) প্যাঁচানো
  4. ঘ) কুটিল
সঠিক উত্তর:
ঘ) কুটিল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কুটিল
ব্যাখ্যা
'জিলাপীর পাঁচ' বাগধারাটির অর্থ “কুটিল বুদ্ধি”।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৫৯.
রূপান্তরিত মূল কোনটি?
  1. ক) ওলকপি
  2. খ) আদা
  3. গ) মিষ্টি আলু
  4. ঘ) কচু
সঠিক উত্তর:
গ) মিষ্টি আলু
উত্তর
সঠিক উত্তর:
গ) মিষ্টি আলু
ব্যাখ্যা
যখন রূপান্তরিত মূল অনিয়মিতভাবে স্ফীত হয় তখন তাকে কন্দাল মূল বলে। যেমন - মিষ্টি আলু৷
যখন পর্যায়ক্রমে স্ফীত ও সংকুচিত হয় তখন তাকে মালাকৃতির মূল বলে। যেমন - করলার মূল।
উৎসঃ বিজ্ঞান ৭ম শ্রেণি
৬০.
'লোকটি দরিদ্র কিন্তু সৎ' এ বাক্যে ‘কিন্তু’ হলো -
  1. ক) অনুকার অব্যয়
  2. খ) সংকোচক অব্যয়
  3. গ) সংযোজক অব্যয়
  4. ঘ) অনন্বয়ী অব্যয়
সঠিক উত্তর:
খ) সংকোচক অব্যয়
উত্তর
সঠিক উত্তর:
খ) সংকোচক অব্যয়
ব্যাখ্যা

সংকোচক অব্যয় - কিন্তু, বরং, অথচ। সুতরাং, 'লোকটি দরিদ্র কিন্তু সৎ' এ বাক্যে ‘কিন্তু’ হলো সংকোচক অব্যয়।
সংযোজক অব্যয় - আর, অধিকন্তু, সুতরাং।
বিয়োজক অব্যয় - বা, অথবা, নতুবা, নয়তো।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী

৬১.
'মাৎস্যন্যায়' কোন শাসন আমলে দেখা দেয়?
  1. ক) খিলজি শাসন আমলে
  2. খ) সেন শাসন আমলে
  3. গ) মোগল শাসন আমলে
  4. ঘ) পাল তাম্র শাসন আমলে
সঠিক উত্তর:
ঘ) পাল তাম্র শাসন আমলে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পাল তাম্র শাসন আমলে
ব্যাখ্যা
শশাঙ্কের মৃত্যুর পরবর্তী একশ বছর (৬৫০-৭৫০) বাংলায় কোনো স্থায়ী সরকার ছিলো না বললেই চলে। সমগ্র দেশ অভ্যন্তরীণ কলহ- কোন্দলে ছিন্ন-বিচ্ছিন্ন এবং বৈদেশিক আক্রমণে পর্যুদস্ত হয়েছে।
গোপাল-এর উত্থানের আগে খ্রিস্টীয় আট শতকের মাঝামাঝি সময়ের রাজনৈতিক অবস্থাকে পাল আমলের একটি লিপিতে (খালিমপুর তাম্রশাসন) 'মাৎস্যন্যায়' বলে উল্লেখ করা হয়েছে।
এ অরাজকতা ও নৈরাজ্যের মধ্য দিয়ে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের আবির্ভাব হয়। পাল তাম্রশাসনে উল্লেখ পাওয়া যায় যে, গোপাল উল্লিখিত অরাজক অবস্থার (মাৎস্যন্যায়) অবসান ঘটান।

উৎসঃ বাংলাপিডিয়া
৬২.
Everybody longs ____ happiness.
  1. ক) from
  2. খ) for
  3. গ) in
  4. ঘ) over
সঠিক উত্তর:
খ) for
উত্তর
সঠিক উত্তর:
খ) for
ব্যাখ্যা
long for sth; long to do sth - to want something very much. She longed to see him again. I'm longing for news of him. Everybody longs for happiness.
Source: Cambridge Dictionary
৬৩.
The opposite of 'purchase' -
  1. ক) sell
  2. খ) buy
  3. গ) produce
  4. ঘ) procure
সঠিক উত্তর:
ক) sell
উত্তর
সঠিক উত্তর:
ক) sell
ব্যাখ্যা
Sell - বিক্রয় করা; Buy - ক্রয় করা; Produce - উৎপন্ন করা; Procure - সংগ্রহ করা। Purchase - ক্রয় করা’র বিপরীত হলো Sell.
Source: Oxford
৬৪.
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ওয়াশিংটন
  2. খ) দিল্লী
  3. গ) মস্কো
  4. ঘ) সাংহাই
সঠিক উত্তর:
ঘ) সাংহাই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সাংহাই
ব্যাখ্যা
BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)। ২০১৪ সালের ১৫ জুলাই ব্রাজিলের ফোর্তেলেজা শহরে অনুষ্ঠিত ৬ষ্ঠ ব্রিকস সম্মেলনে NDB প্রতিষ্ঠার লক্ষ্যে চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রকার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৫ সালের ৭ জুলাই NDB এর বোর্ড অব গভর্নরসের প্রথম বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এর সদরদপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে। প্রথম প্রেসিডেন্ট ভারতের কে ভি কামাথ। NDB তে ব্রিকসের ৫টি দেশের সমান অংশীদারিত্ব বিদ্যমান।
উৎসঃ NDB ওয়েবসাইট
৬৫.
Mankind means -
  1. ক) the male kind
  2. খ) the human race
  3. গ) the people in general
  4. ঘ) kind men
সঠিক উত্তর:
খ) the human race
উত্তর
সঠিক উত্তর:
খ) the human race
ব্যাখ্যা
Mankind - human beings considered collectively; the human race.
Source: Oxford
৬৬.
বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়?
  1. ক) ২০ জুন
  2. খ) ৫ জুন
  3. গ) ১৯ জুন
  4. ঘ) ৮ জুন
সঠিক উত্তর:
খ) ৫ জুন
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ জুন
ব্যাখ্যা
৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস
৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস
২০ জুন - বিশ্ব শরণার্থী দিবস
উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট
৬৭.
বাগেরহাটের 'মিঠাপুকুর' কে খনন করেন?
  1. ক) আলাউদ্দিন হোসেন শাহ
  2. খ) সুলতান নুসরত শাহ
  3. গ) সম্রাট হুমায়ুন
  4. ঘ) সুজাউদ্দিন
সঠিক উত্তর:
খ) সুলতান নুসরত শাহ
উত্তর
সঠিক উত্তর:
খ) সুলতান নুসরত শাহ
ব্যাখ্যা
বঙ্গেশ্বর নসরৎ শাহের খলিফাতাবাদ টাকশাল সম্ভবতঃ বাগেরহাট শহরের মিঠাপুকুরের নিকটে অবস্থিত ছিল। মিঠাপুকুর পাড়ে সে আমলের একটি মসজিদ আছে। ধারণা করা হয় যে বাগেরহাটের মিঠাপুকুর খনন করেন নুসরৎ শাহ।
৬৮.
এক সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় ৩ ও ৪ সে.মি. হলে এর অতিভুজের মান কত?
  1. ক) ৪ সে.মি.
  2. খ) ৫সে.মি.
  3. গ) ৭ সে.মি.
  4. ঘ) ৮ সে.মি.
সঠিক উত্তর:
খ) ৫সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫সে.মি.
ব্যাখ্যা
আমরা জানি, অতিভুজ = লম্ব + ভূমি
⇒ অতিভুজ = ৩ + ৪
⇒ অতিভুজ = ২৫
∴ অতিভুজ = ৫ সে.মি.
৬৯.
বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব 'সাংগ্রাই'?
  1. ক) সাঁওতাল
  2. খ) মারমা
  3. গ) চাকমা
  4. ঘ) গারো
সঠিক উত্তর:
খ) মারমা
উত্তর
সঠিক উত্তর:
খ) মারমা
ব্যাখ্যা
মারমা ও রাখাইন সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব 'সাংগ্রাই' নামে পরিচিত। চৈত্র মাসের শেষ দুদিন ও নববর্ষের প্রথম দিন জুড়ে এই উৎসব পালন করা হয়।
অন্যদিকে 'বিঝু' হলো চাকমা ও তঞ্চঙ্গাদের বর্ষবরণ উৎসব।
'বৈসু' ত্রিপুরাদের বর্ষবরণ উৎসব এবং 'সোহরাই' হলো সাঁওতালদের প্রধান উৎসব।
পাহাড়ে বসবাসকারী নৃগোষ্ঠীসমূহের বর্ষবরণ উৎসবের নামের আদ্যক্ষর নিয়ে সার্বজনীন বর্ষবরণ উৎসব 'বৈসাবি' নামে পরিচিত।
উৎসঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ শ্রেণী
৭০.
প্রোটিনের অভাবে মানুষের কি রোগ হয়?
  1. ক) ডিপথেরিয়া
  2. খ) কোয়াশিয়রকর
  3. গ) বেরিবেরি
  4. ঘ) রিকেট
সঠিক উত্তর:
খ) কোয়াশিয়রকর
উত্তর
সঠিক উত্তর:
খ) কোয়াশিয়রকর
ব্যাখ্যা

 প্রোটিনের অভাবজনিত রোগঃ
খাদ্যে প্রোটিনের অভাব হলে 'মেরাসমাস' ও 'কোয়াশিয়রকর' নামক দুটি রোগ হয়।
মেরাসমাস রোগে পেশী ও মেদ ক্ষয় হয় ও চামড়া কুচকে যায়, দেহের বৃদ্ধি থেমে যায়, ওজন স্বাভাবিকের চেয়ে শতকরা ৬০ ভাগ কমে যায়, কম বয়সে এ রোগ হলে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হতে পারে।
সাধারণত ২ - ৪ বছর বয়সে শিশুদের খাদ্যে আমিষের অভাব হলে কোয়াশিয়রকর রোগ হয়। এ রোগে শিশুদের দেহের বৃদ্ধি থেমে যায়, পেশী ক্ষয় হতে থাকে, পানি জমে শরীর ফুলে যায়, রক্তাল্পতা দেখা দেয় ও রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। 
উৎসঃ নবম-দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই (উন্মুক্ত)

৭১.
ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছাড়িয়ে দেয়?
  1. ক) দ্বিজাতিতত্ত্ব
  2. খ) অসাম্প্রদায়িক মনোভাব
  3. গ) স্বজাত্যবোধ
  4. ঘ) বাঙালি জাতীয়তাবাদ
সঠিক উত্তর:
ঘ) বাঙালি জাতীয়তাবাদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাঙালি জাতীয়তাবাদ
ব্যাখ্যা
বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি হচ্ছে বায়ান্নর ভাষা আন্দোলন। স্বাধীন বংলাদেশ প্রতিষ্ঠার পেছনে ভাষা আন্দোলনের গুরুত্ব অনস্বীকার্য। ভাষা আন্দোলনের মাধ্যমেই তৎকালীন পূর্ব বাংলার গণতান্ত্রিক আন্দোলন সুসংহত হয় এবং অগ্রগতি লাভ করে। ভাষা আন্দোলনের চেতনাই জনগণের মধ্যে পরবর্তীকালে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের এক নতুন চেতনার উন্মেষ ঘটায় এবং এর মাধ্যমে ক্রমান্বয়ে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে।

উৎসঃ দৈনিক প্রথম আলো এবং যুগান্তর
৭২.
কোনটি অনুজ্ঞা প্রকাশক?
  1. ক) তুমি গিয়েছিলে
  2. খ) তুমি যাচ্ছ
  3. গ) তুমি যাও
  4. ঘ) তুমি যাচ্ছিলে
সঠিক উত্তর:
গ) তুমি যাও
উত্তর
সঠিক উত্তর:
গ) তুমি যাও
ব্যাখ্যা
অনুজ্ঞাবাচক বাক্য: যে বাক্যে আদেশ,অনুরোধ,উপদেশ,প্রার্থনা ইত্যাদি বুঝায় সেই বাক্যকে অনুজ্ঞা বাচক বাক্য বলে। যেমনঃ চুপ কর; তুমি কাল যেও; তুমি যাও; আপনারা আসবেন - ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
৭৩.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) দূষণ
  2. খ) দূশন
  3. গ) দুশন
  4. ঘ) দুষণ
সঠিক উত্তর:
ক) দূষণ
উত্তর
সঠিক উত্তর:
ক) দূষণ
ব্যাখ্যা
দূষণ (বিশেষ্য) - দোষ দেওয়া; দোষারোপ; অশুচি বা অপবিত্রকরণ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৭৪.
'Competent' means -
  1. ক) able
  2. খ) competitive
  3. গ) forceful
  4. ঘ) forcefully
সঠিক উত্তর:
ক) able
উত্তর
সঠিক উত্তর:
ক) able
ব্যাখ্যা
Competent - সক্ষম, সমর্থ; capable; able; proficient; adept.
Source: Oxford
৭৫.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) গৃহস্ত
  2. খ) গ্রীহস্ত
  3. গ) গৃহস্থ
  4. ঘ) গ্রীহস্থ
সঠিক উত্তর:
গ) গৃহস্থ
উত্তর
সঠিক উত্তর:
গ) গৃহস্থ
ব্যাখ্যা
গার্হস্থ্য(বিশেষ্য) - গৃহস্থ-ধর্ম; গৃহস্থ-আশ্রম; গৃহস্থের জীবন; গৃহস্থ সম্পর্কিত। অর্থাৎ, শুদ্ধ বানানটি হচ্ছে - গৃহস্থ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৭৬.
দুটি লাইন একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরাল ভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে?
  1. ক) কখনই নয়
  2. খ) ২০০
  3. গ) ৪০০
  4. ঘ) ৬০০
সঠিক উত্তর:
ক) কখনই নয়
উত্তর
সঠিক উত্তর:
ক) কখনই নয়
ব্যাখ্যা
দুটি লাইন সমান্তরাল মানে এদের মধ্যকার দূরত্ব সবসময় সমান থাকবে। যদি দুটি লাইন একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরাল ভাবে চলে এর মানে এরা সবসময়ই এই দুরত্ব বজায় রাখবে। কখনোই মিলিত হবে না।
৭৭.
What is the antonym of 'famous'?
  1. ক) obscure
  2. খ) immature
  3. গ) opaque
  4. ঘ) illiterate
সঠিক উত্তর:
ক) obscure
উত্তর
সঠিক উত্তর:
ক) obscure
ব্যাখ্যা
Famous - people who are known about by many people. Antonym of 'famous' is unknown, obscure.
Source: Oxford
৭৮.
'রি রি করা' দিয়ে কি প্রকাশ পায়?
  1. ক) কড়া মেজাজ
  2. খ) তীব্র মেজাজ
  3. গ) তীব্র ক্রোধ
  4. ঘ) তীব্র ব্যথা
সঠিক উত্তর:
গ) তীব্র ক্রোধ
উত্তর
সঠিক উত্তর:
গ) তীব্র ক্রোধ
ব্যাখ্যা
রি রি (অব্যয়) - তীব্র ক্রোধ বা অন্য প্রকার অনুভূতি বোঝানোর জন্য ব্যবহৃত শব্দ (রাগে গা রি রি করছে)।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৭৯.
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ - ২০১৯ এর খেলোয়ার 'উইলিয়ামসন' কোন দেশের খেলোয়ার?
  1. ক) সাউথ আফ্রিকা
  2. খ) ওয়েস্ট ইন্ডিজ
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিউজিল্যান্ড
ব্যাখ্যা
কেন উইলিয়ামসন ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ড ক্রিকেট টিমের অধিনায়ক ছিলেন। তার নৈপুণ্য এবং দক্ষ নেতৃত্বে নিউজিল্যান্ড বিশ্বকাপের ফাইনালে উঠে। তবে তাদেরকে সুপার-ওভারে পরাজিত করে স্বাগতিক ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতে প্রথমবারের মত।
৮০.
আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?
  1. ক) হেগ
  2. খ) প্যারিস
  3. গ) জেনেভা
  4. ঘ) আমস্টারডাম
সঠিক উত্তর:
ক) হেগ
উত্তর
সঠিক উত্তর:
ক) হেগ
ব্যাখ্যা
জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত- দি হেগ, নেদারল্যান্ডস। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালে। আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা ১৫ জন। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট