পরীক্ষা আর্কাইভ

BSC 6 Govt Banks & 2 Financial Institution - Senior Officer (Cancelled)

পরীক্ষাFBS, DUতারিখ১২ জানুয়ারি, ২০১৮সময়50 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
BSC 6 Govt Banks & 2 Financial Institution Post Name: Senior Officer (Cancelled) (গ্রেড-৯) Exam Date: 12.01.2018 Faculty Name: Faculty of Business Studies, DU
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

BSC 6 Govt Banks & 2 Financial Institution - Senior Officer (Cancelled)

FBS, DU · ১২ জানুয়ারি, ২০১৮ · ৮০ প্রশ্ন

.
‘মকমক’ হলো-
  1. ক) মখমল
  2. খ) ঝকমক করা
  3. গ) চকচক করা
  4. ঘ) ব্যাঙের ডাক
ব্যাখ্যা
- ‘মকমক’ হলো- ব্যাঙের ডাক বা ব্যাঙের কণ্ঠনিঃসৃত শব্দ।

এছাড়াও- 
• ময়ূরের ডাক = কেকা
• কোকিলের ডাক = কুহু
• সিংহের নাদ (ডাক) = হুঙ্কার 
• রাজহাঁস (পক্ষীর) কর্কশ ডাক = ক্রেঙ্কার
• হাতির ডাক = বৃংহণ বা বৃংহিত
• কুকুরের ডাক = বুক্কন
• অশ্বের ডাক = হ্রেষা
• পেঁচা বা উলূকের ডাক = ঘূৎকার
• মোরগের ডাক : শকুনিবাদ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি অভিধান। 
.
‘কোকিল’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. ক) পিক
  2. খ) পাখি
  3. গ) অর্ণব
  4. ঘ) অহি
ব্যাখ্যা
- কোকিল শব্দের সমার্থক শব্দ হলো 'পিক'

• এছাড়াও কোকিল শব্দের আরও কিছু সমার্থক শব্দ হলো-
- পিক
- পরভূত
- পরপুষ্ট
- অন্যভূত
- কাকপুচ্ছ
- কলঘোষ
- বসন্তসখা
- বসন্তী
- বসন্তদূত
- বসন্তঘোষ
- কুহুমন্দ্ৰ
- কলকণ্ঠ 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
‘তাতা' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. ক) ত্বরা
  2. খ) ঠাণ্ডা
  3. গ) তন্দ্ৰা
  4. ঘ) গরম
ব্যাখ্যা
- ‘তাতা' শব্দটির বিপরীত শব্দ হলো 'ঠাণ্ডা'

তাতা
Bengali definition
[তাতা] (ক্রিয়া)
১ তপ্ত বা উত্তপ্ত হওয়া (ধুলো পড়লো, রোদে তাতলো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। 
২ ((আলঙ্কারিক)) ক্রোধান্বিত; উত্তেজিত বা ক্ষিপ্ত হওয়া। 

এছাড়াও- 

• তাজা — বাসি
• তপ্ত  — শীতল
• তাল — বেতাল
• তালা — চাবি
• তুষ্ট — রুষ্ট
• ত্বরা — ধীরতা/বিলম্ব

উৎস প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান।
.
প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কোনটি?
  1. ক) ভানুসিংহ
  2. খ) ধুমকেতু
  3. গ) বীরবল
  4. ঘ) বনফুল
ব্যাখ্যা
- লেখক প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল

এছাড়াও-
- 'প্রভাতকুমার মুখোপাধ্যায়' এর ছদ্মনাম ছিল- শ্রীমতী রাধামণি দেবী।
- 'দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার' এর ছদ্মনাম ছিল- দৃষ্টিহীন।
- 'মহাশ্বেতা দেবী'- এর ছদ্মনাম- সুমিত্রা দেবী।
- 'সমরেশ বসু'- এর ছদ্মনাম- কালকূট ।
- 'কামিনী রায়'-  এর ছদ্মনাম- জনৈক বঙ্গমহিলা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোন বাক্যটি শুদ্ধ-
  1. ক) তিনি অপমানিতবোধ করেছেন ।
  2. খ) তুমি চিরজীবী হও ।
  3. গ) চন্দ্র উদয় হয়েছে।
  4. ঘ) তুমি চিরঞ্জীব হও।
ব্যাখ্যা
- অপশনে প্রদত্ত বাক্যগুলোর মধ্যে শুদ্ধ বাক্য হলো: 'তুমি চিরজীবী হও'।

এছাড়াও-

• তিনি অপমানিতবোধ করেছেন এর শুদ্ধরূপ হবে – তিনি অপমানিত হয়েছেন।
• চন্দ্র উদয় হয়েছে এর শুদ্ধরূপ হবে – চন্দ্র উদিত হয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘পরিভাষা' শব্দের অর্থ কী?
  1. ক) ব্যঞ্জনাত্মক
  2. খ) সংক্ষেপণার্থ
  3. গ) রক্ষণাত্মক
  4. ঘ) সম্মানার্থক
ব্যাখ্যা
• পরিভাষা কী তা ব্যাখ্যা করতে গিয়ে বিখ্যাত বাংলা অভিধান ‘চলন্তিকা’-র সংকলক রাজশেখর বসু বলেছেন, অভিধানে পরিভাষা অর্থ সংক্ষেপার্থ শব্দ।

- অর্থাৎ যে শব্দ দ্বারা সংক্ষেপে কোনো বিষয় সুনির্দিষ্টভাবে ব্যক্ত করা যায় তা পরিভাষা।
- যে শব্দের অনেক অর্থ, সে শব্দও যদি প্রসঙ্গ বিশেষে নির্দিষ্ট অর্থে প্রযুক্ত হয় তবে তা পরিভাষাস্থানীয়।
- সাধারণত ‘পরিভাষা” বললে এমন শব্দ বা শব্দাবলি বোঝায় যার অর্থ পণ্ডিতগণের সম্মতিতে স্থিরীকৃত হয়েছে। বিদেশি ভাষা থেকে পরিভাষা গ্রহণ করা হয়।
- পৃথিবীর প্রায় প্রতিটি ভাষা কোনো না কোনোভাবে অন্য ভাষা থেকে উপাদান গ্রহণ করে সমৃদ্ধ হয় ।
- এই সংগৃহীত উপাদানগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো পরিভাষা ।

সাধারণভাবে বলা যায়,
ইংরেজি শব্দের স্বাদ, গন্ধ, বৈশিষ্ট্য, চরিত্র, সম্পর্ক, অর্থ ইত্যাদি অনুসারে বাংলা ভাষার প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুসারে শব্দের যে রূপ দেওয়া হয় তাকে পারিভাষিক শব্দ বলে।

যেমন-

File-নথি
Act-আইন
Farm—খামার 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি মৌলিক শব্দ?
  1. ক) নিবাস
  2. খ) বিদেশি
  3. গ) খেলনা
  4. ঘ) মুখ
ব্যাখ্যা
- অপশনে প্রদত্ত শব্দগুলোর মধ্যে 'মুখ' হলো মৌলিক শব্দের অন্তর্গত।

মৌলিক শব্দ
যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমন-
• গোলাপ
• নাক
• লাল
• তিন
• মুখ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত নিচের কোনটি?
  1. ক) কুহেলিকা
  2. খ) চিত্রা
  3. গ) তোহফা
  4. ঘ) মাল্যবান
ব্যাখ্যা
- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত 'কুহেলিকা' হলো একটি উপন্যাস।

কুহেলিকা
- ১৩৩৪ বঙ্গাব্দে ‘নওরোজ' পত্রিকায় 'কুহেলিকা' উপন্যাস প্রকাশ আরম্ভ হয়।
- গ্রন্থাকারে প্রথম প্রকাশ পায় ১৩৩৮ বঙ্গাব্দে (১৯৩১)।
- এ উপন্যাসে রাজনৈতিক প্রসঙ্গ এসেছে অত্যন্ত বড় ক্যানভাসে। 
- উপন্যাসের নায়ক জাহাঙ্গীর বিপ্লবী স্বদেশি দলের সঙ্গে যুক্ত।
- কিন্তু তার যে প্রেমের সম্পর্ক ও নারী সম্পর্কে।
-  নারী সম্পর্কে এ উপন্যাসে বলা হয়েছে : ‘ইহারা মায়াবিনীর জাত।
- ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে।
- ইহারা গহন-পথের কণ্টক, রাজপথের দস্যু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
.
সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম ____ সে কখনো করে না বঞ্চনা। কবিতাংশটি কার?
  1. ক) শামসুর রাহমান
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
- উল্লেখিত সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত।
- প্রশ্নে উল্লেখিত লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষলেখা' কাব্যগ্রন্থের 'রূপ নারানের কুলে কবিতা থেকে নেওয়া হয়েছে।

শেষলেখা

- (১৯৪১) রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থ।
- এই গ্রন্থের নামকরণ রবীন্দ্রনাথ করে যেতে পারেন নি অধিকাংশ কবিতা জীবনের শেষ কয়েকদিনের রচনা।
- কয়েকটি কবিতা মুখে মুখে রচিত।
- অনুভূতির গভীরতা ও জীবন সম্বন্ধে দার্শনিক জিজ্ঞাসার শ্রেষ্ঠ নিদর্শন আছে ‘দুখের আঁধার রাত্রি বারেবারে' কিংবা ‘তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি' প্রভৃতি কবিতায়।
- এই কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের ভাববাদী দর্শনের মধ্যেও চরমভাবে ইহজগৎপ্রীতি প্রকাশিত।
- তিনি লিখেছেন :
‘রূপ-নারানের কূলে
জেগে উঠিলাম: জানিলাম এজগৎ
স্বপ্ন নয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
পৌ + অক = ?
  1. ক) পবক
  2. খ) পৌবক
  3. গ) পাবক
  4. ঘ) পাবন
ব্যাখ্যা
• 'পৌ + অক' এর সঠিক সন্ধিবিচ্ছেদ হলো- পাবক 
» এ, ঐ, ও, ঔ- কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অব্‌ এবং আব্‌ হয়।

যেমন- 
• নে + অন= নয়ন
• শে + অন= শয়ন
• পৌ + অক= পাবক
• ভৌ + অক= ভাবুক

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
১১.
‘বলার ইচ্ছা' কে এক কথায় কি বলে?
  1. ক) বিলেচ্ছা
  2. খ) বলেচ্ছা
  3. গ) বলব
  4. ঘ) বিবক্ষা
ব্যাখ্যা
- ‘বলার ইচ্ছা' কে এক কথায় বলে বিবক্ষা

এছাড়াও-
• বচনে কুশল - বাগ্মী।
• বেদ সম্বন্ধীয় – বৈদিক।
• বিদ্যা আছে যার - বিধান।
• বিদ্যার উৎসাহদাতা - বিদ্যোৎসাহী
• ব্যাকরণ জানেন যিনি - বৈয়াকরণ।
• বাক্যের দ্বারা কৃত কলহ – বচসা। বৃদ্ধি পাওয়া যার স্বভাব বর্ধিষ্ণু । 
• বেশি কথা বলে যে - বাচাল।
• বানরের ডাক - হুপ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১২.
বাবা-মা’র সেবা কর । এটি কি ধরনের বাক্য?
  1. ক) নির্দেশক
  2. খ) অনুজ্ঞাসূচক
  3. গ) ইচ্ছাসূচক
  4. ঘ) অস্তিবাচক
ব্যাখ্যা
- 'বাবা-মা’র সেবা কর ' এটি অনুজ্ঞাসূচক বাক্যের অন্তর্গত।

অনুজ্ঞাসূচক বাক্য 

• যে বাক্য দ্বারা আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, আমন্ত্রণ, নিষেধ, প্রস্তাব, প্রভৃতি প্রকাশ পা তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে।

যেমন—
• আদেশ- ভাত খেতে যাও।
• অনুরোধ— দয়া করে আমার কাজটা করে দিন।
• উপদেশ- সদা সত্য কথা বলো।
• নিষেধ- হরতালের দিন বাইরে যাবে না।
• প্রস্তাব- চল আমরা সবাই মিলে নৌকা ভ্রমণে যাই ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১৩.
‘ইতিকথা' -শব্দের অর্থ কি?
  1. ক) অর্থশূণ্য কথা
  2. খ) ইতিহাস
  3. গ) কাহিনী
  4. ঘ) শেষকথা
ব্যাখ্যা
- ইতিকথা শব্দের অর্থ হলো: ইতিহাস
এছাড়াও-
ইতিকথা 
(বিশেষ্য) ১ উপকথা; কাহিনী।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১৪.
‘বহুকেন্দ্রিক’ এর ইংরেজি কি?
  1. ক) Ethnocentric
  2. খ) Geocentric
  3. গ) Regiocentric
  4. ঘ) Polycentric
ব্যাখ্যা
- ‘বহুকেন্দ্রিক’ এর ইংরেজি পরিভাষা হলো: Polycentric

এছাড়াও-
• Ethnocentric — জাতিকেন্দ্রিক
• Geocentric — ভূ-কেন্দ্রিক
• Regiocentric — আঞ্চলিক

উৎস: বাংলা একাডেমি অভিধান।
১৫.
Jingling of anklet এর বাংলা কি?
  1. ক) জুতার গটগট
  2. খ) পালের পতপত
  3. গ) নুপুরের ঝুনুঝুনু
  4. ঘ) ঢাকের গুড়গুড়
ব্যাখ্যা
Jingling of anklet এর বাংলা অর্থ 'নুপুরের ঝুনুঝুনু'।

এছাড়াও-

• একতাই বল —  Unity is strength 
• কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ট্যাস ট্যাস — A pet lamb makes a cross ram 
• কুঁড়ে লোক জীবনে কোনোকাজ করতে পারে না — A sleeping fox catches no poultry 
• কই মাছের প্রাণ (বড় কষ্ট সহিষ্ণু) — A cat has nine lives
• কথার চেয়ে কাজের দাম বেশি — Action speaks louder than words 
• কয়লা ধুলেও ময়লা যায় না — An Ethiopian will not change his skin
• কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি — Give a dog a bad name and hang him 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
দুটো বাক্যের মধ্যে ভাবের সম্বন্ধ থাকলে তাদের মাঝে কি চিহ্ন বসে?
  1. কোলন
  2. সেমিকোলন
  3. কমা
  4. ড্যাশ
ব্যাখ্যা
 ⇒ সেমিকোলন-চিহ্ন ( ; ):
সেমিকোলন বা অর্ধচ্ছেদ হলো বাক্যের মধ্যে ব্যবহৃত এক ধরনের বাক্যান্তর্গত চিহ্ন। মনোভাব প্রকাশের বেলায় একটা ভাব একটিমাত্র বাক্যে শেষ হয়ে সন্নিহিত ভাবের নতুন বাক্য শুরু করতে চাইলে একটু বেশি থামতে হয়। অর্থাৎ একাধিক বাক্যের মধ্যে অর্থের নিকট-সম্বন্ধ থাকলে বাক্যগুলোকে একটু বেশি থামার চিহ্ন দিয়ে ভাগ করতে হয়। এর জন্যে সেমিকোলন বসে। 

⇒ সেমিকোলন-চিহ্নের ব্যবহার:
• একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে সেমিকোলন ব্যবহৃত হয়।
• বক্তব্য স্পষ্ট করার জন্যে সমজাতীয় বাক্য পাশাপাশি প্রতিস্থাপন করলে সেমিকোলন ব্যবহৃত হয়। 
• দুটি বা তিনটি বাক্য যোজক শব্দের সাহায্যে যুক্ত না হলে সেমিকোলন ব্যবহৃত হয়। 
• কোনো তালিকায় একাধিক ব্যক্তির নাম ও তাঁদের পদের উল্লেখ থাকলে বোঝবার সুবিধার জন্যে সেমিকোলন। ব্যবহার করা হয়।
• সেজন্যে, তবু, তথাপি, সুতরাং ইত্যাদি যে-সব যোজক বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে তাদের আগে সেমিকোলন বসে। 
যেসব বাক্যে ভাবসাদৃশ্য আছে তাদের মধ্যে সেমিকোলন বসে। যেমম- দিনটা ভালো নয়; মাঝে মাঝে বৃষ্টি পড়ছে।
• ছোটো ছোটো বিতর্কিত অংশ নির্দেশ করার জন্যে সেমিকোলন বসে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭.
The synonym of 'Disdain' is—
  1. ক) Belittle
  2. খ) Brave
  3. গ) Beau
  4. ঘ) Beckon
ব্যাখ্যা
Disdain (verb): 
• English Meaning: A feeling of contempt for someone or something regarded as unworthy or inferior.
• Bengali Meaning: ঘৃণা করা; অবজ্ঞা করা; তাচ্ছিল্য করা; অসম্মানজনক মনে করা।

• Synonyms: Disrespect (অবজ্ঞা করা), Hate (ঘৃণা করা), Despise (অবজ্ঞা/ঘৃণা/তুচ্ছজ্ঞান/উপেক্ষা/তাচ্ছিল্য করা), Scorn ( নিদারুণ অবজ্ঞা), Belittle (খর্ব করা)। 
• Antonyms: Respect (সম্মান করা), Honor (সম্মান)। 

- তাই সঠিক উত্তরটি হচ্ছে: Belittle. 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy. 
১৮.
Choose the correct sentence-
  1. ক) I have a bone to pick on you.
  2. খ) I have a bone to pick for you.
  3. গ) I have a bone to pick with you.
  4. ঘ) I have a bone to pick at you.
ব্যাখ্যা
Bone to pick with (idiom) somebody: 
• English Meaning- To be annoyed with someone about something, and want to talk to them about it. 
• Bengali Meaning- তর্ক বা নালিশ করার মতো (কারো কাছে) কোনো ব্যাপার থাকা। 

- তাই সঠিক sentence টি হচ্ছে: I have a bone to pick with you.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
১৯.
Find the opposite word of 'Anomalous'?
  1. ক) Antagoist
  2. খ) Analogous
  3. গ) Enemy
  4. ঘ) Common
ব্যাখ্যা
• সঠিক উত্তরটি হচ্ছে Analogous. 

Anomalous [আনমালাস্] (adjective): 
• English Meaning: Different from what is usual, or not in agreement with something else and therefore not satisfactory.
• Bangla Meaning: নিয়মবহির্ভূত; কোনো-না-কোনোভাবে স্বাভাবিক থেকে ভিন্ন; ব্যতিক্রমী। 

• Synonyms: Abnormal (অস্বাভাবিক), Bizarre (অদ্ভুত; বিচিত্র; উদ্ভট), Unusual (অস্বাভাবিক; অদ্ভুত), Unnatural (অপ্রাকৃতিক), Strange(অদ্ভুত)। 
• Antonyms: Normal (স্বাভাবিক), Typical (নমুনা বা আদর্শস্বরূপ), Regular (নিয়মানুগ; রীতিসম্মত), Convention (প্রথা, রীতি), Tradition (গতানুগতিক), Analogous (অনুরূপ)।
• Other Forms: 
- Anomalous verb ‘do’ ক্রিয়ার সাহায্য ছাড়াই যে ক্রিয়া প্রশ্নবোধক ও নেতিবাচক রূপ পরিগ্রহ করতে পারে, যথা, must, ought.
- Anomalously (adverb) anomaly (Noun) 
• Example Sentence: 
1. That would seem to be a very anomalous surprising kind of result.
2. After the test taken, we didn’t expect the anomalous result at all. 

Source: Live MCQ lecture.
২০.
Fill in the gap with appropriate word: I hoped he ______ arrived safely.
  1. ক) has
  2. খ) had
  3. গ) is
  4. ঘ) would have
ব্যাখ্যা
Complete sentence টি হবে- I hoped he had arrived safely. 
• বাক্যের প্রথম অংশ Past tense হওয়ায়, নিয়ম অনুযায়ী পরের অংশটি Past perfect tense হবে। 
• Indirect speech এর নিয়ম অনুযায়ী এই বাক্যটিতে I hoped এর পর 'that' বসবে। তাহলে এই বাক্যটির অর্থ appropriately হবে।
২১.
The Bengali meaning of the word 'Naturalism'
  1. ক) স্বভাববাদ
  2. খ) সহজবাদ
  3. গ) প্রাকৃতিক ধর্ম
  4. ঘ) নগ্নতাবাদ
ব্যাখ্যা
Naturalism (noun): 
English Meaning- Realistic depiction in art and literature. 
Bengali Meaning- সাহিত্য ও শিল্পকলায় স্বভাবের প্রতি আনুগত্য; স্বভাবানুগভাবে অঙ্কন ও চিত্রণ; স্বভাববাদ; স্বাভাবিকতা।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
২২.
The translation of 'Bolt from the blue ' -
  1. ক) আকাশ থেকে পাওয়া
  2. খ) বিনা মেঘে বজ্ৰপাত
  3. গ) হাতে চাঁদ পাওয়া
  4. ঘ) অনায়াসে পাওয়া
ব্যাখ্যা
A bolt from the blue (idiom): 
• English Meaning- A sudden and unexpected event or piece of news.
• Bengali Meaning- বিনা মেঘে বজ্রপাত; আকস্মিক বিপদ। 

• Example Sentence: The news of his father’s death come to him as a bolt from the blue.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
২৩.
Identify the correct sentence-
  1. ক) If anyone calls, take her name
  2. খ) If anyone calls, take their name
  3. গ) If anyone calls, take his name
  4. ঘ) If anyone calls, take their names
ব্যাখ্যা
• এখানে 'anyone' হচ্ছে Indefinite Pronoun. 
• Anyone এর Possessive case হলো his/her. 
• কিন্তু এখানে gender নির্দিষ্টভাবে বলে দেয়া নেই বিধায় 'their' ব্যবহৃত হবে। 

- তাই সঠিক উত্তরটি হচ্ছে: If anyone calls, take their names.
২৪.
Fill in the blanks: Dogs have antipathy ____ cats.
  1. ক) with
  2. খ) at
  3. গ) for
  4. ঘ) to
ব্যাখ্যা
Antipathy to - কোন কিছুর প্রতি বিদ্বেশ। 
• কোন কিছুর প্রতি বিদ্বেশ বুঝাতে Antipathy এর পর 'to' preposition টি appropriately বসে। 
- তাই complete sentence টি হচ্ছে: Dogs have antipathy to cats. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain. 
২৫.
Fill in the blank: The changes in this city have occurred______.
  1. ক) rapidly
  2. খ) fastly
  3. গ) swiftly
  4. ঘ) deeply
ব্যাখ্যা
Rapidly (adverb): 
- with great speed. 
- দ্রুত। 

Complete Sentence টি হচ্ছে: The changes in this city have occurred rapidly
- এই sentence এ বুঝাচ্ছে 'এই শহরের পরিবর্তন গুলো দ্রুত ঘটছে।' 
- তাই এখানে 'rapidly' appropriately বসবে। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
২৬.
Fill in the blank with appropriate word : She availed herself _____ the opportunity.
  1. ক) for
  2. খ) from
  3. গ) with
  4. ঘ) of
ব্যাখ্যা
Complete Sentence টি হচ্ছে: She availed herself of the opportunity.
Avail of- সুযোগ লওয়া বা সুযোগ গ্রহণ করা। 
Example Sentence: I availed myself of the opportunity. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
২৭.
Find out the correctly spelt word_____.
  1. ক) Reconnaissance
  2. খ) Reconaissance
  3. গ) Reconnaisance
  4. ঘ) Reconnaissnse
ব্যাখ্যা
Reconnaissance (noun): 
• English Meaning- Military activity in which soldiers, airplanes, etc., are sent to find out information about an enemy. 
• Bengali Meaning- শত্রুপক্ষের অবস্থান, তাদের শক্তি ইত্যাদি জানার উদ্দেশ্যে পরিচালিত তথ্যানুসন্ধান বা তৎসংক্রান্ত অভিযান।

• Synonyms: Surveillance (পাহারা), Observation (পর্যবেক্ষণ)। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
২৮.
Find the correct analogy of ____ Fossil: Anthropology
  1. Mineral: Disease
  2. Bee: Hive
  3. Idea: Ideology
  4. Bat: Zoology
ব্যাখ্যা

প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
• Fossil - জীবাশ্ম।
• Anthropology - নরবিদ্যা; নৃতত্ত্ব।

সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
ঘ)
• Bat - বাদুড়।
• Zoology - প্রাণিবিদ্যা।

⇒ Analogical Relation:
এখানে "Fossil" এবং "Anthropology"-এর মধ্যে সম্পর্ক হলো—Fossil (জীবাশ্ম) হলো Anthropology (নৃবিজ্ঞান)-এর অধ্যয়নের একটি বস্তু বা উপাদান।
সুতরাং, সম্পর্কটি হলো "অধ্যয়নের বস্তু : অধ্যয়নের ক্ষেত্র" বা "object of study : field of study".

Bat (বাদুড়) হলো Zoology (প্রাণীবিদ্যা)-এর অধ্যয়নের একটি বস্তু। অর্থাৎ, প্রাণীবিদ্যায় বাদুড়ের মতো প্রাণীদের অধ্যয়ন করা হয়।

অন্যান্য অপশন: 
ক) 
• Disease - অসুখ; ব্যাধি; রোগ।
• Mineral (খনিজ) এবং Disease (রোগ)-এর মধ্যে কোনো অধ্যয়নের সম্পর্ক নেই।

খ)
• Bee - মৌমাছি; মধুকর; ভ্রমর।
• Hive - বাক্স; মধুকোষ।
Bee (মৌমাছি) Hive (মৌচাক)-এ বাস করে। এটি বাসস্থানের সম্পর্ক (inhabitant : habitat), অধ্যয়নের নয়

গ) 
• Idea - চিন্তা; ধারণা।
• Ideology - ভাবাদর্শ।
Idea (ধারণা) হলো Ideology (মতাদর্শ)-এর একটি অংশ বা ভিত্তি। এটি অংশ-সমগ্র সম্পর্ক (part : whole), অধ্যয়নের নয়।

সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে - Bat: Zoology.

২৯.
Find the correct meaning of the underlined part: Honesty is half the battle in life.
  1. ক) substantial asset
  2. খ) determined factor
  3. গ) exaggerated variable
  4. ঘ) Literary factor
ব্যাখ্যা
Half the battle: 
• English Meaning- A large part of the effort or work that is needed. 
- Substantial asset বলতে এখানে উল্লেখযোগ্য অংশ বুঝানো হয়েছে। 

- তাই সঠিক উত্তরটি হচ্ছে: substantial asset. 

Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৩০.
What is the meaning of 'prologue'?
  1. ক) দীর্ঘ
  2. খ) প্রলম্বিত
  3. গ) গৌরচন্দ্রিকা
  4. ঘ) গৌরক্রমিকা
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হচ্ছে- গৌরচন্দ্রিকা। 
Prologue (noun): 
• English Meaning- 
(1) The preface or introduction to a literary work.
(2) A speech often in verse addressed to the audience by an actor at the beginning of a play. 
(3) An introductory or preceding event or development. 
• Bengali Meaning- 
(১) কাব্যের প্রস্তাবনামূলক অংশ; নাটকের শুরুতে পঠিত কবিতা; প্রস্তাবনা; প্রবেশক; নান্দী; গৌরচন্দ্রিকা: the ‘Prologue’ to the ‘Canterbury Tales’.
(২) (লাক্ষণিক) কতকগুলি ঘটনাপরম্পরার প্রথমটি; প্রস্তাবনা।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৩১.
Translate into Bangla ____'Chalk for cheese'.
  1. ক) নাকের বদলে নরুন
  2. খ) মন্দ মোদের ভালো
  3. গ) মন্দের ভালো
  4. ঘ) দিল্লীকা লাড্ডু
ব্যাখ্যা
• সঠিক idiom টি হচ্ছে 'Chalk and cheese'. 
- এর অর্থ মৌলিক গরমিল। 
• তাই এখানে সঠিক উত্তরটি হবে- নাকের বদলে নরুন (নখ কাটার অস্ত্র); যা সম্পূর্ণ বিপরীতধর্মী অর্থ প্রকাশ করে। 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain. 
৩২.
Translate into English : 'আমি যখন ছেলেটিকে দেখলাম, তখন সে কয়েক ঘণ্টা ধরে কাঁদছিল'-
  1. ক) When I saw the boy, he was crying for several hours.
  2. খ) When I had met the boy, he had been crying for several hours.
  3. গ) When I met the boy, he had been crying for several hours.
  4. ঘ) When I met the boy, he has been crying for several hours.
ব্যাখ্যা
• সঠিক উত্তরটি হচ্ছে: When I met the boy, he had been crying for several hours. 
- When দ্বারা যুক্ত একটি clause past tense- এ হলে, অপর clauseটিও past tense এ হবে। 
- আবার অতীতকালে সংঘটিত দুইটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটি কতক সময় ধরে চলছিল এরূপ বুঝালে verb এর past perfect continuous tense হয়। 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
৩৩.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১০ সে.মি.। একদিকের দৈর্ঘ্য কত?
  1. ক) ৭.০৭ সে.মি.
  2. খ) ৮.০৭ সে.মি.
  3. গ) ৯.০৭ সে.মি
  4. ঘ) ৬.০৭ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১০ সে.মি.। একদিকের দৈর্ঘ্য কত?

সমাধান: 
বর্গক্ষেত্রের একদিক বা বাহু a একক হলে এর কর্ণের দৈর্ঘ্য a√২ একক 

শর্তমতে,
a√২ = ১০
বা, a = ১০/√২
∴ a = ৭.০৭ 

বর্গক্ষেত্রটির একদিকের  দৈর্ঘ্য ৭.০৭ সে.মি.।
৩৪.
একজন ব্যবসায়ী ৮০ টাকায় একটি পণ্য বিক্রয় করে ২৫% লাভ করে। ব্যয় ও বিক্রয় মূল্যের অনুপাত কত?
  1. ক) ৩ : ৮
  2. খ) ৪ : ৫
  3. গ) ৫ : ৬
  4. ঘ) ২ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী ৮০ টাকায় একটি পণ্য বিক্রয় করে ২৫% লাভ করে। ব্যয় ও বিক্রয় মূল্যের অনুপাত কত?

সমাধান: 
এখানে ব্যয় বলতে ব্যবসায়ীর ক্রয় মূল্যকে বুঝানো হয়েছে। 

২৫% লাভে,
বিক্রয় মূল্য ১২৫ টাকা হলে ক্রয় মূল্য ১০০ টাকা 
বিক্রয় মূল্য ৮০ টাকা হলে ক্রয় মূল্য (১০০ × ৮০)/১২৫ টাকা 
= ৬৪ টাকা 

∴ ব্যয় : বিক্রয় মূল্য = ৬৪ : ৮০
= ৮ : ১০
= ৪ : ৫
৩৫.
করিমের বার্ষিক আয় রহিমের চেয়ে ১০% বেশি, অন্যদিকে রহিমের বার্ষিক আয় খালেকের আয়ের চেয়ে ২০% বেশি । খালেকের মাসিক আয় ২০০০ টাকা হলে ৩ জনের মোট মাসিক আয় কত?
  1. ক) ৬৮৭২ টাকা
  2. খ) ৭০৪৬ টাকা
  3. গ) ৭৭৭২ টাকা
  4. ঘ) ৭০৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: করিমের বার্ষিক আয় রহিমের চেয়ে ১০% বেশি, অন্যদিকে রহিমের বার্ষিক আয় খালেকের আয়ের চেয়ে ২০% বেশি । খালেকের মাসিক আয় ২০০০ টাকা হলে ৩ জনের মোট মাসিক আয় কত?

সমাধান:
খালেকের মাসিক আয় ২০০০ টাকা 

রহিমের মাসিক আয় = ২০০০ + (২০০০ × (২০/১০০) টাকা  
= ২০০০ + ৪০০ টাকা 
= ২৪০০ টাকা 

করিমের মাসিক আয় = ২৪০০ + (২৪০০ × (১০/১০০) টাকা
= ২৪০০ + ২৪০ টাকা 
= ২৬৪০ টাকা 

৩ জনের মোট মাসিক আয় (২০০০ + ২৪০০ + ২৬৪০) টাকা 
= ৭০৪০ টাকা
৩৬.
(৩√৩) = কত?
  1. ক) ২৭√৩
  2. খ) ৮১√৩
  3. গ) ৮১
  4. ঘ) ৯√৩
ব্যাখ্যা
প্রশ্ন: (৩√৩) = কত?

সমাধান:
(৩√৩)
= ৩ × ৩ × ৩ × √৩× √৩× √৩
= ২৭ × ৩ × √৩
= ৮১√৩
৩৭.
x2 + y2 = ১৪ এবং xy = ৩ হলে (x - y)2 = কত?
  1. ক) ৮
  2. খ) ১১
  3. গ) ১৪
  4. ঘ) ১৭
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + y2 = ১৪ এবং xy = ৩ হলে (x - y)2 = কত?  

সমাধান: 
আমরা জানি,
(x + y)2
= x2 + y2 + ২xy 
= ১৪ + ২ × ৩ 
= ১৪ + ৬
= ২০ 

আবার,
(x - y)2
= (x + y)2 - ৪xy 
= ২০ - ৪ × ৩
= ২০ - ১২
= ৮
৩৮.
৫ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল ৩ : ১ আর ১৫ বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত হবে ২ : ১। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
  1. ক) ৭৫, ২৫
  2. খ) ৬০, ২০
  3. গ) ৬৫, ২৫
  4. ঘ) ৩০, ৭০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল ৩ : ১ আর ১৫ বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত হবে ২ : ১। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? 

সমাধান: 
ধরি,
পিতার বর্তমান বয়স ক বছর 
পুত্রের বর্তমান বয়স খ বছর 

শর্তমতে,
(ক - ৫) : (খ - ৫) = ৩ : ১ 
বা, (ক - ৫)/(খ - ৫) = ৩/১
বা, ক - ৫ = ৩(খ - ৫)
বা, ক - ৫ = ৩খ - ১৫
∴ ক = ৩খ - ১০  ...................................(1)

আবার শর্তমতে,
(ক + ১৫) : (খ + ১৫) = ২ : ১
বা, (ক + ১৫)/(খ + ১৫) = ২/১
বা, ক + ১৫ = ২(খ + ১৫)
বা, ক + ১৫ = ২খ + ৩০
বা, ক = ২খ + ১৫  .................................(2)

(1) ও (2) নং থেকে পাই,
৩খ - ১০ = ২খ + ১৫
বা, খ = ২৫ 

খ এর মান (2) নং এ বসিয়ে পাই, 
ক = ২ × ২৫ + ১৫
বা, ক = ৫০ + ১৫ 
∴ ক = ৬৫

∴ পিতার বর্তমান বয়স ৬৫ বছর 
পুত্রের বর্তমান বয়স ২৫ বছর
৩৯.
একটি কোম্পানির ৪৬% কর্মচারি পুরুষ। যদি ৬০% কর্মচারি ইউনিয়ন করে এবং এর মধ্যে ৭০% কর্মচারি পুরুষ হয়, তাহলে শতকরা কতজন মহিলা কর্মচারি ইউনিয়ন করে না?
  1. ক) ৯০%
  2. খ) ৮৭.৫%
  3. গ) ৫০%
  4. ঘ) ৩৬%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোম্পানির ৪৬% কর্মচারি পুরুষ। যদি ৬০% কর্মচারি ইউনিয়ন করে এবং এর মধ্যে ৭০% কর্মচারি পুরুষ হয়, তাহলে শতকরা কতজন মহিলা কর্মচারি ইউনিয়ন করে না?

সমাধান:
ধরি,
কোম্পানির কর্মচারির সংখ্যা ১০০ জন।  
∴ কোম্পানির পুরুষ কর্মচারি ৪৬ জন।
কোম্পানির মহিলা  কর্মচারি (১০০ - ৪৬) জন = ৫৪ জন 

ইউনিয়ন করে ৬০ জন।
ইউনিয়নে মহিলা কর্মচারির সংখ্যা ৬০ × (৩০/১০০) জন  
= ১৮ জন 

ইউনিয়ন না করা মহিলা কর্মচারির সংখ্যা (৫৪ - ১৮) জন 
= ৩৬ জন 

∴ শতকরা ৩৬ জন মহিলা কর্মচারি ইউনিয়ন করে না। 
৪০.
একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি হলে তার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ২ গুণ
  2. খ) ৪ গুণ
  3. গ) ৬ গুণ
  4. ঘ) ৮ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি হলে তার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান: 
ধরি,
বর্গের বাহুর দৈর্ঘ্য ক একক 
∴ বর্গের ক্ষেত্রফল ক বর্গএকক 

এখন,
বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে বাহু হবে ২ক একক 
∴ বর্গের ক্ষেত্রফল হবে (২ক) বর্গএকক 
= ৪ক বর্গএকক 

ক্ষেত্রফল পূর্বের চেয়ে ৪ গুণ বৃদ্ধি পায়।
৪১.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৭; অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে ৯ বেশী । সংখ্যাটি কত?
  1. ক) ৬১
  2. খ) ২৫
  3. গ) ৩৪
  4. ঘ) ৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৭; অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে ৯ বেশী । সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
একক স্থানীয় অঙ্ক, ক 
দশক স্থানীয় অঙ্ক, খ 
সংখ্যাটি হবে, ১০খ + ক
স্থান বিনিময় করলে সংখ্যা হবে, ১০ক + খ 

শর্তমতে,
ক + খ = ৭ 
∴ ক = ৭ - খ ................................(1)

আবার শর্তমতে,
১০খ + ক + ৯ = ১০ক + খ
বা, ১০খ + ৭ - খ + ৯ = ১০(৭ - খ) + খ  [(1) এর সাহায্যে] 
বা, ৯খ + ১৬ = ৭০ -১০খ + খ 
বা, ৯খ + ৯খ = ৭০ - ১৬ 
বা, ১৮খ = ৫৪
বা, খ = ৫৪/১৮ 
∴ খ = ৩ 

(1) নং এ খ এর মান বসিয়ে পাই,
ক = ৭ - ৩ = ৪ 

∴ সংখ্যাটি হবে, ১০ × ৩ + ৪ 
= ৩০ + ৪ 
= ৩৪ 
৪২.
সবচেয়ে বড় সংখ্যা কোনটি?
  1. ক) ৮/১২
  2. খ) ১৪/১৮
  3. গ) ২/৩
  4. ঘ) ১৫/২০
ব্যাখ্যা
প্রশ্ন: সবচেয়ে বড় সংখ্যা কোনটি?
ক) ৮/১২
খ) ১৪/১৮
গ) ২/৩
ঘ) ১৫/২০

সঠিক উত্তর: খ) ১৪/১৮ 

সমাধান: 
সবগুলো ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশ 
৮/১২ = (৮ ×১৫)/(১২ × ১৫) = ১২০/১৮০ 

১৪/১৮ = (১৪ × ১০)/(১৮ × ১০) = ১৪০/১৮০

২/৩ = (২ × ৬০)/(৩ × ৬০) = ১২০/১৮০ 

১৫/২০ = (১৫ × ৯)/(২০ × ৯) = ১৩৫/১৮০

সমহর বিশিষ্ট ভগ্নাংশের যার লব বড় সে বড়।
∴ বড় সংখ্যা হবে ১৪/১৮ 
৪৩.
১ থেকে ১০ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
  1. ক) ৪
  2. খ) ৩
  3. গ) ৬
  4. ঘ) ৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান: 
১ থেকে ১০ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলো হল:
২, ৩, ৫, ৭ 

১ থেকে ১০ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা ৪টি। 
৪৪.
১০০০ টাকা ১২% চক্রবৃদ্ধি মুনাফা হারে বিনিয়োগ করলে ২ বছর পরে লাভসহ কত হবে?
  1. ক) ১২৫৪.৪০ টাকা
  2. খ) ১২৪৪.৫০ টাকা
  3. গ) ১২৬৪.৪০ টাকা
  4. ঘ) ১৩৫৫.৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০০ টাকা ১২% চক্রবৃদ্ধি মুনাফা হারে বিনিয়োগ করলে ২ বছর পরে লাভসহ কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
মুনাফার হার, r = ১২% = ১২/১০০ = ০.১২ 
মূলধন, P = ১০০০ টাকা 
সময়, n = ২ বছর 

আমরা জানি, 
চক্রবৃদ্ধি মূলধন, C = P( ১ + r)n টাকা 
= ১০০০(১ + ০.১২) টাকা 
= ১০০০ × ১.১২ × ১.১২ টাকা 
= ১২৫৪.৪০ টাকা 

∴ ২ বছর পর লাভসহ ১২৫৪.৪০ টাকা হবে। 
৪৫.
কোনো আসল ৩ বছরে মুনাফাসহ ৫৫০০ টাকা হয় । মুনাফা আসলের ৩/৮ অংশ হলে মুনাফার হার কত?
  1. ক) ১২.৪০%
  2. খ) ১২.৫০%
  3. গ) ১২%
  4. ঘ) ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৩ বছরে মুনাফাসহ ৫৫০০ টাকা হয় । মুনাফা আসলের ৩/৮ অংশ হলে মুনাফার হার কত?

সমাধান: 
ধরি,
আসল, P টাকা 
∴ মুনাফা, I = (৩P)/৮ টাকা 
মুনাফার হার, r 
সময়, n = ৩ বছর 

শর্তমতে,
P + (৩P)/৮ = ৫৫০০
বা, ৮P + ৩P = ৫৫০০ × ৮ 
বা, ১১P = ৫৫০০ × ৮
বা, P = ৫০০ × ৮ 
∴ P = ৪০০০ 

আসল ৪০০০ টাকা 

মুনাফা (৩ × ৪০০০)/৮ টাকা 
= ১৫০০ টাকা 

মুনাফার হার, r = I/(Pn) = ১৫০০/(৪০০০ × ৩)
= (১/৮) × ১০০ %
= ১২.৫০%
৪৬.
বার্ষিক ১০% লাভে ৩০০০ টাকা এবং ৮% মুনাফায় ২০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে?
  1. ক) ৯.৪%
  2. খ) ৯%
  3. গ) ৯.২%
  4. ঘ) ৯.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১০% লাভে ৩০০০ টাকা এবং ৮% মুনাফায় ২০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে?

সমাধান:
১ম ক্ষেত্রে,
মুনাফা = ৩০০০ × ১ × (১০/১০০) টাকা 
= ৩০০ টাকা 

২য় ক্ষেত্রে,
মুনাফা = ২০০০ × ১ × (৮/১০০) টাকা 
= ১৬০ টাকা 

মোট মূলধন = ৩০০০ + ২০০০ টাকা 
= ৫০০০ টাকা 

মোট মুনাফা = ৩০০ + ১৬০ টাকা 
= ৪৬০ টাকা 

গড়ে শতকরা হার= ৪৬০/(৫০০০ × ১)
= (৪৬০ × ১০০)/৫০০০ %
= ৯.২%
৪৭.
কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৪ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা ২৫ জন হলে, ২ বছর পরে শহরের জনসংখ্যা কত হবে?
  1. ক) ৬,২৫,০০০
  2. খ) ৬,৫০,০০০
  3. গ) ৫,৫০,০০০
  4. ঘ) ৫,২৫,০০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৪ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা ২৫ জন হলে, ২ বছর পরে শহরের জনসংখ্যা কত হবে?

সমাধান:
আমরা জানি,
জনসংখ্যা বৃদ্ধির হার চক্রবৃদ্ধি হারে গণনা করা হয়। 

দেওয়া আছে,
জনসংখ্যা বৃদ্ধির হার, r = ২৫/১০০ = ০.২৫ 
জনসংখ্যা, P = ৪০০০০০ জন 
সময়, n = ২ বছর 

২ বছর পরে শহরের জনসংখ্যা হবে
C = P( ১ + r)n জন 
= ৪০০০০০(১ + ০.২৫) জন 
= ৪০০০০০ × ১.২৫ × ১.২৫ জন 
= ৬২৫০০০ জন  
৪৮.
৩০ × ১৬ ফুটের একটি মেঝে মেরামত করতে ২৪৯৬ টাকা ব্যয় হল। প্রতি বর্গফুটে ব্যয় কত টাকা?
  1. ক) ৪.২০ টাকা
  2. খ) ৬.২০ টাকা
  3. গ) ৫.২০ টাকা
  4. ঘ) ৫.৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ × ১৬ ফুটের একটি মেঝে মেরামত করতে ২৪৯৬ টাকা ব্যয় হল। প্রতি বর্গফুটে ব্যয় কত টাকা?

সমাধান: 
মেঝের ক্ষেত্রফল = ৩০ × ১৬ বর্গফুট 
= ৪৮০ বর্গফুট 

প্রতি বর্গফুটে ব্যয় (২৪৯৬/৪৮০) টাকা 
= ৫.২০ টাকা 
৪৯.
একজন ব্যক্তি ৯০০০ টাকার উপরে ৩০% হারে খাজনা ১২টি সমান কিস্তিতে পরিশোধ করে। প্রতি কিস্তির পরিমাণ কত?
  1. ক) ২২৫ টাকা
  2. খ) ২.৫০ টাকা
  3. গ) ২.২৫ টাকা
  4. ঘ) ২৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি ৯০০০ টাকার উপরে ৩০% হারে খাজনা ১২টি সমান কিস্তিতে পরিশোধ করে। প্রতি কিস্তির পরিমাণ কত?

সমাধান:
১০০ টাকার খাজনা ৩০ টাকা 
∴ ৯০০০ টাকার খাজনা (৩০ × ৯০০০)/১০০ টাকা 
= ২৭০০ টাকা 

প্রতি কিস্তির পরিমাণ (২৭০০ ÷ ১২) টাকা 
= ২২৫ টাকা 
৫০.
একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ৩.৫০ মিটার, প্রস্থ ১.৫০ মিটার হলে এর গভীরতা কত মিটার?
  1. ক) ২.৭৫ মিটার
  2. খ) ৬ মিটার
  3. গ) ৫ মিটার
  4. ঘ) ১.৫২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ৩.৫০ মিটার, প্রস্থ ১.৫০ মিটার হলে এর গভীরতা কত মিটার?

সমাধান: 
চৌবাচ্চার আয়তন = ৮০০০/১০০০ ঘনমিটার 
= ৮ ঘনমিটার 

চৌবাচ্চার গভীরতা = ৮/(৩.৫০ × ১.৫০) মিটার 
= ১.৫২ মিটার 
৫১.
একজন কর্মচারির বেতন ২০% বৃদ্ধির পর সাপ্তাহিক ১৮০ টাকা পেল। তার আগের সাপ্তাহিক বেতন কত ছিল?
  1. ক) ১৪৪ টাকা
  2. খ) ১৫০ টাকা
  3. গ) ১৬০ টাকা
  4. ঘ) ১৬৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন কর্মচারির বেতন ২০% বৃদ্ধির পর সাপ্তাহিক ১৮০ টাকা পেল। তার আগের সাপ্তাহিক বেতন কত ছিল?

সমাধান:
২০% বৃদ্ধিতে,
বর্তমান বেতন ১২০ টাকা হলে আগের বেতন ১০০ টাকা 
বর্তমান বেতন ১৮০ টাকা হলে আগের বেতন (১০০ × ১৮০)/১২০ টাকা 
= ১৫০ টাকা 
৫২.
একটি ২১ মিটার দীর্ঘ ও ১৫ মিটার প্রস্থ বাগানের বাইরের দিকে ৩ মিটার প্রশস্ত পথ আছে । প্রতি বর্গমিটারে ২.৭৫ টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট খরচ কত হবে?
  1. ক) ৬৫০
  2. খ) ৬৮০
  3. গ) ৬৯৩
  4. ঘ) ৬৪০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ২১ মিটার দীর্ঘ ও ১৫ মিটার প্রস্থ বাগানের বাইরের দিকে ৩ মিটার প্রশস্ত পথ আছে । প্রতি বর্গমিটারে ২.৭৫ টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট খরচ কত হবে?

সমাধান: 
বাগানের দৈর্ঘ্য ২১ মিটার 
বাগানের প্রস্থ ১৫ মিটার 
∴ বাগানের ক্ষেত্রফল (২১ × ১৫) বর্গমিটার 
= ৩১৫ বর্গমিটার 

রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য ২১ + ৩ + ৩ মিটার = ২৭ মিটার 
রাস্তাসহ বাগানের প্রস্থ ১৫ + ৩ + ৩ মিটার = ২১ মিটার 
∴ রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল (২৭ × ২১) বর্গমিটার 
= ৫৬৭ বর্গমিটার 

রাস্তার ক্ষেত্রফল = (৫৬৭ - ৩১৫) বর্গমিটার 
= ২৫২ বর্গমিটার 

মোট খরচ হয় = (২৫২ × ২.৭৫) টাকা 
= ৬৯৩ টাকা 
৫৩.
(x - 1/x) = 5 হলে, (x + 1/x)2 এর মান কত?
  1. ক) 29
  2. খ) 27
  3. গ) 25
  4. ঘ) 32
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 1/x) = 5 হলে, (x + 1/x)2 এর মান কত?

সমাধান: 
দেওয়া  আছে,
x - 1/x = 5

আমরা জানি,
(x + 1/x)2 = (x - 1/x)2 + 4x(1/x)
= 52 + 4 
= 25 + 4
= 29
৫৪.
(০.২) ÷ (০.১) = কত?
  1. ক) ৩০
  2. খ) ৪০
  3. গ) ৪৪
  4. ঘ) ৪২
ব্যাখ্যা
প্রশ্ন: (০.২) ÷ (০.১) = কত?

সমাধান:
(০.২) ÷ (০.১)
= (০.২ × ০.২) ÷ (০.১ × ০.১ × ০.১)
= ০.০৪ ÷ ০.০০১
= ৪০
৫৫.
০.৩৫ কে ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে?
  1. ক) ৭/২০
  2. খ) ৭/২৫
  3. গ) ৫/২০
  4. ঘ) ৫/২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৩৫ কে ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে?

সমাধান:
০.৩৫ 
= ৩৫/১০০
= ৭/২০ 
৫৬.
এক ব্যক্তি ঘণ্টায় ৮ কিলোমিটার দৌড়ে কত মিনিটে ৫২০০ মিটার পার হবে?
  1. ক) ৩৬ মি.
  2. খ) ৩৫ মি.
  3. গ) ৩৯ মি.
  4. ঘ) ৩৮ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ঘণ্টায় ৮ কিলোমিটার দৌড়ে কত মিনিটে ৫২০০ মিটার পার হবে?

সমাধান:
আমরা জানি,
১ ঘণ্টা = ৬০ মিনিট 

১ কিলোমিটার = ১০০০ মিটার 
∴ ৮ কিলোমিটার = ৮০০০ মিটার 

৮০০০ মিটার পার হয় ৬০ মিনিটে
৫২০০ মিটার পার হয় (৬০ × ৫২০০)/৮০০০ মিনিটে 
= ৩৯ মিনিটে 
৫৭.
অলিম্পিকে কবে মহিলাদের প্রতিযোগিতার সুযোগ দেয়া হয়?
  1. ক) ১৯০০
  2. খ) ১৮০০
  3. গ) ২০০০
  4. ঘ) ১৯৫০
ব্যাখ্যা
• ১৯০০ সালে প্রথম মহিলাদের অলিম্পিকে প্রতিযোগিতার সুযোগ দেয়া হয়

• অলিম্পিক গেমসে মেয়েদের খেলা যোগ হয় দ্বিতীয় আসরেই।
- ১৯০০ অ্যাথেন্সের সেই আসরে পাঁচটি খেলার মধ্যে টেনিস ও গলফ ছিল মেয়েদের।
- আর মেয়ে প্রতিযোগী ছিলেন ৯৯৭ জনের মধ্যে মাত্র ২২ জন।
- সংখ্যাটা বাড়তে বাড়তে ২০১২ লন্ডন অলিম্পিকে মোট প্রতিযোগীর ৪৪ ভাগ হয়ে যায়। 

সূত্র: International Olympic Committee ওয়েবসাইট।
৫৮.
বাংলাদেশের কোন জেলাকে ‘ভেনিস অব বেঙ্গল' বলা হয়?
  1. ক) বাগেরহাট
  2. খ) চট্টগ্রাম
  3. গ) ঢাকা
  4. ঘ) বরিশাল
ব্যাখ্যা
• বরিশালকে ভেনিস অব বেঙ্গল' বলা হয়। 

• প্রাচীন চন্দ্র দ্বীপের বর্তমান নাম - বরিশাল।
বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি শহর।
বাংলার ভেনিস নামে পরিচিত এ শহরটি বরিশাল জেলায় অবস্থিত ও এটি বরিশাল বিভাগের সদর দপ্তর।
- এটি বাংলাদেশ - এর একটি অন্যতম সুন্দর শহর। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহর।
- ‘ধান - নদী – খাল এই তিনে বরিশাল' খ্যাত বরিশাল বিভাগের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৫৯.
‘প্রাচ্যের অক্সফোর্ড' কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯০১
  2. খ) ১৯১১
  3. গ) ১৯২১
  4. ঘ) ১৯৩১
ব্যাখ্যা
• ১৯২১ সালে ‘প্রাচ্যের অক্সফোর্ড' প্রতিষ্ঠিত হয়। 

• দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড নামে বহুল পরিচিত।
- প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালের ১ জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে কার্যক্রম শুরু করে। 
- ঢাকার রমনা এলাকার প্রায় ৬০০ একর জমি নিয়ে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
- এর প্রাথমিক অবকাঠামোর বড় একটি অংশ গড়ে উঠে ঢাকা কলেজের শিক্ষকমন্ডলী এবং কলেজ ভবনের (বর্তমান কার্জন হল) উপর ভিত্তি করে।
- ৩টি অনুষদ (কলা, বিজ্ঞান ও আইন),
- ১২টি বিভাগ, ৬০ জন শিক্ষক, ৮৪৭ জন ছাত্র-ছাত্রী এবং ৩টি আবাসিক হল নিয়ে এ প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম শুরু করে।

সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট। 
৬০.
সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে কে?
  1. ক) UNDP
  2. খ) UNESCO
  3. গ) ILO
  4. ঘ) UNFPA
ব্যাখ্যা
• সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে UNESCO

• বাংলাদেশের অংশ ৬,০১৭ বর্গ কি.মি.আয়তনের সুন্দরবন বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ, দীর্ঘতম লবণাক্ত জলাভূমি এবং জীব বৈচিত্র্যে সমৃদ্ধ একটি অতি গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম।
- এখানে ৩৩৪ প্রজাতির উদ্ভিদ এবং ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী বিদ্যমান, যার মধ্যে আছে ৩৫ প্রজাতির সরীসৃপ, ৩১৫ প্রজাতির পাখি, ৪২ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং বিশ্ব বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার।
- প্রধান সরীসৃপ জাতিগুলোর মধ্যে আছে নোনা পানির কুমির, অজগর, গোখরা, গুইসাপ, সামুদ্রিক সাপ, গিরগিটি, কচ্ছপ এবং অন্যান্য।
- প্রায় ৩০ প্রজাতির সাপ সুন্দরবনে পাওয়া যায়।
- জলাভূমি হিসাবে রামসার এলাকার সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় সুন্দরবনকে ১৯৯২ সালে ৫৬০ তম রামসার এলাকা হিসাবে যোষণা করা হয়েছে।
- ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে।

সূত্র:  খুলনা জেলা ওয়েবসাইট।
৬১.
শব্দ দূষণের গ্রহণযোগ্য মাত্রা কত ডেসিবল?
  1. ক) ৫০
  2. খ) ৫৫
  3. গ) ৪০
  4. ঘ) ৭০
অনির্ধারিত
ব্যাখ্যা
শব্দদূষণ:
- মানুষের স্বাভাবিক শ্রবণ ক্ষমতার উর্ধ্বে সৃষ্ট যে কোনো শব্দ যা স্বাভাবিক জীবনযাত্রার ব্যাঘাত ঘটায় তাই হলো শব্দ দূষণ।
- শব্দের তীব্রতা পরিমাপক একক হচ্ছে ডেসিবল।
- শব্দের মাত্রা ৪৫ ডেসিবল হলেই সাধারণত মানুষ ঘুমাতে পারে না।
- ৮৫ ডেসিবল শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হতে শুর করে এবং মাত্রা ১২০ ডেসিবল হলে কানে ব্যথা শুরু হয়। 

শব্দ দূষণের কারণ হলো:
- বাস, ট্রাক, ট্রেন ও লঞ্চের হর্ণ, রেডিও, ক্যাসেট, টেলিভিশন ও মাইক উচ্চ শব্দে বাজানো। 
- এছাড়া সাইরেন ও যুদ্ধসামগ্রীর শব্দ, বোমার বিস্ফোরণ, মেঘের গর্জন প্রভৃতি শব্দ দূষণের উৎস।

• বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)- এর মতে সাধারণত ৬০ ডেসিবেল শব্দ একজন মানুষকে সাময়িকভাবে এবং ১০০ ডেসিবেল শব্দ পুরোপুরি বধির করে ফেলে।
- সুতরাং, ৬০ ডেসিবলের চেয়ে বেশি মাত্রার শব্দ শব্দদূষণ ঘটায়। 


• অপশনে সঠিক উত্তর না থাকায় উত্তর নেয়া সম্ভব হচ্ছেনা।

উৎস: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট, বাংলাপিডিয়া এবং পদার্থবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬২.
বাংলাদেশ কোন সালে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পূর্ণ সদস্যপদ পায়?
  1. ক) ২০০৪
  2. খ) ১৯৯৬
  3. গ) ২০১০
  4. ঘ) ২০১৬
ব্যাখ্যা
• বাংলাদেশ ২০০৪ সালে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পূর্ণ সদস্যপদ পায়। 

•  ২০০৪ সালে গ্রিসে অনুষ্ঠিত ৪৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান যোগ দেন।
- বাংলাদেশ সেখানেই আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পূর্ণ সদস্যপদ লাভ করে।
- ২০০৫ সালে মেক্সিকোয় অনুষ্ঠিত ৪৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথম অংশ নেয়।

সূত্র: IMO ওয়েবসাইট ও প্রথম আলো। 
৬৩.
পঞ্চমবারের মত ‘ব্যালন ডি অর' জয় করেছেন কে?
  1. ক) মেসি
  2. খ) রোনাল্ডো
  3. গ) নেইমার
  4. ঘ) সুয়ারেজ
ব্যাখ্যা
• ২০১৭ সালে পঞ্চমবারের মতো 'ব্যালন ডি অর' লাভ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। 
- তিনি ২০০৮, ২০১৩, ২০১৪ এবং ২০১৬,২০১৭ সালে এ পুরস্কার লাভ করেন।

• অন্যদিকে:
- লিওনেল মেসি'ও পাঁচবার 'ব্যালন ডি আর' জয়লাভ করেন।
- ২০২২ সালে 'ব্যালন ডি আর' জয়লাভ করেন করিম বেনজেমা। 

সূত্র: প্রথম আলো। 
৬৪.
নিচের কোন দেশটির সবচেয়ে বেশি সংখ্যক দেশের সাথে সীমান্ত আছে?
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) ব্রাজিল
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নে চীনের সবচেয়ে বেশি সংখ্যক দেশের সাথে সীমান্ত আছে। 

• চীন ও রাশিয়ার সাথে সবচেয়ে বেশি সংখ্যক দেশের সীমানা রয়েছে।
- উভয় দেশের সাথে সমান সংখ্যক ১৪টি দেশের সীমানা রয়েছে।
- এরপর রয়েছে ব্রাজিলের অবস্থান।

উৎস: ওয়ার্ল্ড এটলাস। 

৬৫.
World Wide Web এ প্রবেশ করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?
  1. ক) Server
  2. খ) Web
  3. গ) Browser
  4. ঘ) e-mail
ব্যাখ্যা
• World Wide Web এ প্রবেশ করার জন্য Browser সফটওয়্যার ব্যবহার করা হয়।

ওয়েব ব্রাউজার: 
- ওয়েবে কোনো তথ্য দেখার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে ওয়েব ব্রাউজার (Web Browser) বলে।
- যেমন: গুগোল ক্রোম, মজিলা ফায়ারফক্স, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদি।
- এই ধরনের সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে একজন ব্যবহারকারী যেকোনো ওয়েবপেইজ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অথবা লোকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত কোনো ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি এবং অন্যান্য তথ্যের অনুসন্ধান, ডাউনলোড কিংবা দেখতে পারেন।
- কোনো ওয়েবসাইটে অবস্থিত লেখা এবং ছবি একই অথবা ভিন্ন ওয়েবসাইটের সাথে আন্তঃসংযুক্ত (হাইপারলিঙ্কড) থাকলে একটি ওয়েব ব্রাউজার একজন
ব্যবহারকারীকে দ্রুত এবং সহজে এইসকল লিঙ্কের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে অবস্থিত অসংখ্য ওয়েবপেইজের সাথে তথ্য প্রদানে সাহায্য করে।

উৎস: Computerhope website.
৬৬.
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে?
  1. ক) ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪
  2. খ) ২৫ সেপ্টেম্বর, ১৯৭৩
  3. গ) ২১ সেপ্টেম্বর, ১৯৭৪
  4. ঘ) ২১ সেপ্টেম্বর, ১৯৭৩
ব্যাখ্যা
২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে সাধারণ পরিষদের ২৯ তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন।
- জাতিসংঘে এটিই বাংলায় দেওয়া প্ৰথম ভাষণ।
- পরে, শেখ হাসিনাও বাংলায় ভাষণ প্রদান করেন৷
- সাধারণ পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের ১৩৬ তম সদস্য দেশ হিসেবে বাংলাদেশ যোগদান করে।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট ও ডেইলি স্টার। 
৬৭.
পারসোনাল কম্পিউটারে অপারেটিং সিস্টেম লোডিং করার কাজকে কী বলে?
  1. Paging
  2. Interrupting
  3. Booting
  4. Prompting
ব্যাখ্যা
• পারসোনাল কম্পিউটারে অপারেটিং সিস্টেম লোডিং করার কাজকে Booting বলে।

বুটিং (Booting):
- একটি কম্পিউটারকে চালু করা হলে তা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রথমেই যাচাই করে নেয় যে কী-বোর্ড, মাউস, মনিটর ইত্যাদি যন্ত্রাংশ এর সঙ্গে সঠিকভাবে যুক্ত আছে কিনা। এই যাচাই করার প্রক্রিয়াকে বলে পোস্ট Power on self test (POST)।
- যদি এই যন্ত্রাংশগুলো সঠিক ভাবে যুক্ত থাকে, তা হলে সিপিইউ কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে হার্ডডিস্ক থেকে স্বয়ংক্রিয় ভাবে র‍্যামের মধ্যে তুলে নেয় এবং কম্পিউটারকে ব্যবহারকারীর নির্দেশ গ্রহণের জন্য প্রস্তুত করে। এই সামগ্রিক প্রক্রিয়াকে বলা হয় বুটিং (Booting)।
- অর্থাৎ বুটিং একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া, যা সম্পূর্ণ হওয়ার পরেই কম্পিউটারকে ব্যবহার করা হয়।
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৮.
PDA কি?
  1. ক) Protocol disk administrator
  2. খ) Primary digital assistant
  3. গ) Processor digital add-on
  4. ঘ) Personal digital assistant
ব্যাখ্যা
• PDA-এর পূর্ণরূপ Personal digital assistant.

PDA:
- ১৯৯৩ সালে ইলেকট্রনিক নির্মাতারা পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্টেন্ট তৈরি করেন।
- পিডিএ এর প্রাথমিক ভার্সন ছিল অ্যাপলের নিউটন।
- এ ধরনের কম্পিউটার ক্ষুদ্রাকৃতির এবং দেখতে অনেকটা ক্যালকুলেটরের ন্যায়, যা হাতের তালুর মধ্যে রেখে ব্যবহার করা যায়, এমনকি পকেটে রেখে সহজে বহন করা যায়।
- এট হেল্ড বা পকেট কম্পিউটার নামেও পরিচিত।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৯.
Commercial software এর অন্য নাম কী?
  1. ক) Secondary software
  2. খ) Packaged software
  3. গ) System software
  4. ঘ) Peripheral software
ব্যাখ্যা
• Commercial software এর অন্য নাম Packaged software.

Commercial software:
- বাণিজ্যিক সফটওয়্যার (Commercial software) হল এমন সফটওয়্যার বা প্রোগ্রাম যা ব্যবহারকারীদের লাইসেন্সিং বা বিক্রয়ের জন্য ডিজাইন করা এবং ডেভলোপ করা হয়েছে বা যেটি বাণিজ্যিক উদ্দেশ্যে কাজ করে।

প্যাকেজড সফটওয়্যার (Packaged software): 
 -প্যাকেজড সফটওয়্যার হল প্রোগ্রামের একটি সংগ্রহ যা একই রকম ফাংশন সঞ্চালন করে বা একই রকম বৈশিষ্ট্য রয়েছে।
- উদাহরণস্বরূপ, মাইক্রোসফ্ট অফিস একাধিক অ্যাপ্লিকেশন যেমন এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ারপয়েন্ট অন্তর্ভুক্ত করে।
- ভিডিও এবং অডিও এডিটিং সফ্টওয়্যার হলো প্যাকেজ সফ্টওয়্যার, যা অডিও এবং ভিডিও ফাইল সম্পাদনার জন্য ব্যবহৃত হয়।

উৎস: Computerhope website.
৭০.
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘কারাগারের রোজনামচা' প্রকাশিত হয় কবে?
  1. ক) ২৭ মার্চ, ২০১৭
  2. খ) ৭ মার্চ, ২০১৭
  3. গ) ২৮ মার্চ, ২০১৭
  4. ঘ) ১৭ মার্চ, ২০১৭
ব্যাখ্যা
• কারাগারের রোজনামচা:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দিনলিপি গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- এটি ১৭ মার্চ, ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে বাংলা একাডেমি প্রকাশ করে।
- এই গ্রন্থটি মূলত একটি ডায়রি যা বঙ্গবন্ধু ১৯৬৬-১৯৬৮ সময়ে কারাগারে বন্দিবস্থায় লিখেছিলেন।
- এর ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
- নামকরণ করেন শেখ রেহেনা।
- প্রচ্ছদ ও নকশা করেন তারিক সুজাত।
- তবে প্রচ্ছদে ব্যবহৃত বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন করেন শিল্পী রাসেল কান্তি দাশ।

উৎস: কারাগারের রোচনামচা ও ডেইলি স্টার। 
৭১.
কোন মেমোরি অস্থিতিশীল ও মাত্র একবার লেখা যায়?
  1. ক) RAM
  2. খ) PROM
  3. গ) EPROM
  4. ঘ) EEPROM
ব্যাখ্যা
PROM মেমোরি অস্থিতিশীল ও মাত্র একবার লেখা যায়।

পিরম (PROM):
- PROM-এর পূর্ণরূপ হলো Programmable Read Only Memory.
- সাধারণত বাজারে যে সমস্ত প্রোগ্রাম করা রম পাওয়া যায় তাতে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সমস্ত কাজ হয় না। এসব ক্ষেত্রে PROM ব্যবহার করা হয়।
- ব্যবহারকারী প্রোগ্রামকে মাইক্রোপ্রোগ্রামে রূপান্তরিত করে নিজেই পিরমে ডেটা সংরক্ষণ করতে পারেন।
- তবে PROM কে একবার প্রোগ্রাম করা হলে পুনঃ প্রোগ্রামের কোনো সুযোগ থাকে না।
- এ ধরনের রমে বিদ্যুৎপ্রবাহ বন্ধ হলেও সংরক্ষিত তথ্য নষ্ট হয় না।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭২.
নিচের কোন অপারেটিং সিস্টেমটি IBM তৈরি করেছে?
  1. ক) OS-2
  2. খ) Windows
  3. গ) DOS
  4. ঘ) UNIX
ব্যাখ্যা
OS-2 অপারেটিং সিস্টেমটি IBM তৈরি করেছে।

OS-2:
- IBM OS/2 হলো International Business Machines Operating System/2.
- এটি একটি অপারেটিং সিস্টেম যা 1987 সালে IBM এবং Microsoft কর্পোরেশন দ্বারা IBM ব্যক্তিগত কম্পিউটারের দ্বিতীয় প্রজন্মের PS/2 (পার্সোনাল সিস্টেম/2) পরিচালনার জন্য চালু করা হয়েছিল।

উৎস: ব্রিটানিকা। 
৭৩.
অতিরিক্ত তথ্য ও প্রোগ্রাম যা প্রসেসর ব্যবহার করে না তা কোথায় স্টোর করা হয়?
  1. ক) Input units
  2. খ) Output units
  3. গ) Secondary storage
  4. ঘ) CPU
ব্যাখ্যা
• অতিরিক্ত তথ্য ও প্রোগ্রাম যা প্রসেসর ব্যবহার করে না তা Secondary storage এ স্টোর করা হয়। 

সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস (Secondary Storage Device): 
- কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যার সমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।
- সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হলো স্টোরেজ ডিভাইস যা কম্পিউটারের প্রাথমিক স্টোরেজ, র‍্যাম এবং ক্যাশ মেমরির পাশাপাশি কাজ করে। 
- এই ডিভাইসগুলি প্রায় সব ধরণের প্রোগ্রাম এবং আ্যাপ্লিকেশন সংরক্ষণ করে। 
- এতে অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার, অ্যাপ্লিকেশন এবং ব্যবহারকারী ডেটা আইটেম থাকতে পারে। 
- হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৪.
যে প্রারম্ভিক প্রোগ্রাম স্টোর করার জন্য ROM লাগে সেটি কি?
  1. ক) Computer startup Loader
  2. খ) OS Version
  3. গ) Kernelor
  4. ঘ) Bootstrap Loader
ব্যাখ্যা
• যে প্রারম্ভিক প্রোগ্রাম স্টোর করার জন্য ROM লাগে সেটি Bootstrap Loader.

বুটস্ট্র্যাপ লোডার:
- বুটস্ট্র্যাপ লোডার হল এমন একটি প্রোগ্রাম যা কম্পিউটারের EPROM, ROM বা অন্য Non-volatile মেমরিতে থাকে।
- কম্পিউটার চালু করার সময় এটি স্বয়ংক্রিয়ভাবে প্রসেসর দ্বারা কার্যকর হয়।
- কম্পিউটার চালু করার পর, সাধারণত এর রমে বা র‍্যামে কোনো অপারেটিং সিস্টেম লোড করা থাকে না।
- ফলে কম্পিউটারকে অবশ্যই তুলনামূলক ছোট একটি প্রোগ্রাম চালনা করতে হয় যা হার্ডড্রাইভ বা অন্য তথ্য সংরক্ষণ করার ডিভাইস থেকে ন্যূনতম তথ্য ব্যবহার করে অপারেটিং সিস্টমটিকে র‍্যামে লোড করে থাকে।
- যে ছোট প্রোগ্রামটি উক্ত প্রক্রিয়া চালু করে থাকে তাকেই bootstrapping, bootloader, boot program বা bootstrap loader বলে।

উৎস: Computerhope website. 
৭৫.
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন কবে?
  1. ক) ২২ মার্চ, ১৯৭৫
  2. খ) ২২ মার্চ, ১৯৭৪
  3. গ) ২২ মার্চ, ১৯৭৩
  4. ঘ) ১৭ মার্চ ১৯৭৫
ব্যাখ্যা
• ইসলামের প্রচার-প্রসারের লক্ষ্যে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭৫ সালের ২২ মার্চ  এক অধ্যাদেশবলে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
- ২৮ মার্চ ১৯৭৫ সালে ‘ইসলামিক ফাউন্ডেশন’ এ্যাক্ট প্রণীত হয়।
- বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। সুপ্রাচীনকাল থেকে এ দেশে ইসলামী আর্দশ ও মূল্যবোধের লালন ও চর্চা হয়ে আসছে।
- এ প্রতিষ্ঠানটি কেন্দ্রীয়ভাবে ১৭টি বিভাগ, ৭টি প্রকল্প, ১টি কেন্দ্রীয় লাইব্রেরী, মাঠপর্যায়ে ৮টি বিভাগীয়সহ ৬৪টি জেলা কার্যালয় এবং
- আর্তমানবতার সেবায় ৫০টি ইসলামিক মিশন কেন্দ্র, ৭টি ইমাম প্রশিক্ষণ  একাডেমী কেন্দ্রের মাধ্যমে সারাদেশে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন ওয়েবসাইট। 
৭৬.
বাংলাদেশ কবে মায়ানমারের সাথে সমুদ্রসীমা বিরোধে জয়লাভ করে?
  1. ক) ১৪ মার্চ, ২০১৩
  2. খ) ১৪ মার্চ, ২০১২
  3. গ) ১৪ মার্চ, ২০১১
  4. ঘ) ১৪ মার্চ, ২০১৪
ব্যাখ্যা
• সমুদ্রবিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশের করা মামলায় মায়ানমারের বিপক্ষে ২০১২ সালের ১৪ মার্চ
- ভারতের বিপক্ষে ২০১৪ সালের ৭ জুলাই রায় প্রদান করে।
- মায়ানমারের সাথের রায়টি দেয় জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইন বিষয়ক ট্রাইবুনাল ও ভারতের মামলাটির রায় দেয় নেদারল্যান্ডের হেগে অবস্থিত স্থায়ী সালিশি আদালত।

সূত্র: প্রথম আলো। 
৭৭.
IQ এর পূর্ণরূপ কি?
  1. ক) Intelligent Quality
  2. খ) Intelligence Query
  3. গ) Intelligent Question
  4. ঘ) Intelligence Quotient
ব্যাখ্যা
• IQ এর পূর্ণরূপ Intelligence Quotient. 
- একজন ব্যক্তির আপেক্ষিক বুদ্ধিমত্তা প্রকাশ করতে ব্যবহৃত একটি সংখ্যা।

সূত্র: ব্রিটানিকা।
৭৮.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে গৃহীত হয় কবে?
  1. ক) ১৫ কার্তিক, ১৩৭৯
  2. খ) ২১ কার্তিক, ১৩৭৯
  3. গ) ১৮ কার্তিক, ১৩৭৯
  4. ঘ) ২৮ কার্তিক, ১৩৭৯
ব্যাখ্যা
• বাংলাদেশের সংবিধান গৃহীত হয় ১৮ কার্তিক ১৩৭৯ বঙ্গাব্দে ও ৪ নভেম্বর ১৯৭২ সালে।
- বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে ।

উৎস: বাংলাদেশের সংবিধান ও বাংলাপিডিয়া।
৭৯.
জগৎ বিখ্যাত তাজমহল তৈরি করতে কত বছর লেগেছিল?
  1. ক) ২২ বছর
  2. খ) ২৩ বছর
  3. গ) ২১ বছর
  4. ঘ) ২৪ বছর
ব্যাখ্যা
• যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহল হচ্ছে সম্রাট তার প্রিয়তমা পত্নী মমতাজের স্মৃতিকে অমর করে রাখার এক উজ্জল দৃষ্টান্ত।
- বিশ হাজার দক্ষ শিল্পী ও কারিগর সুদীর্ঘ ২২ বছর যাবৎ এই সমাধিসৌধ নির্মাণ করেন।
- সম্রাট নিজেই ছিলেন এর পরিকল্পনাকারী।
- প্রধান স্থাপতি ছিলেন ইসফানদিয়ার রুমী ও মাস্টার ঈসা।
- ভারতীয় ও পারসিক শিল্পকলার মিলন ঘটিয়ে তাজমহল নির্মিত হয়েছে।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও The Business Standard। 
৮০.
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
  1. ক) ১০টি
  2. খ) ৯টি
  3. গ) ১১টি
  4. ঘ) ১২টি
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। 

• মুক্তিযুদ্ধের সেক্টর:
- মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে-১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো।
- নৌ-বাহিনীর অধীনে ছিল-১০ নং সেক্টর (সকল নদী ও বঙ্গোপসাগর)। 

• কয়েকটি মুক্তিযুদ্ধের সেক্টর: 
- ১০ নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না। 
- চট্টগ্রাম-১নং সেক্টর,
- ঢাক-২ নং সেক্টর, 
- রাজশাহী-৭ নং সেক্টর,
- মুজিব নগর-৮ নং সেক্টর, 
- সুন্দরবন-৯ নং সেক্টর,