পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়16 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
Exam-20 English Wizard Full Syllabus (Including Out of Syllabus Topics)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
Suddenly, he woke up hearing a sound. Here, ‘up’ is a/an
  1. ক) Preposition
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Conjunction
সঠিক উত্তর:
গ) Adverb
উত্তর
সঠিক উত্তর:
গ) Adverb
ব্যাখ্যা
up শব্দটি এখানে woke -verb কে Modify করছে। তাই এটা এখানে Adverb. Hearing a sound এর সাথে up এর কোনো সম্পর্ক নেই।
.
I have something else for you. Here, ‘else’ is a/an
  1. ক) adjective
  2. খ) adverb
  3. গ) pronoun
  4. ঘ) noun
সঠিক উত্তর:
ক) adjective
উত্তর
সঠিক উত্তর:
ক) adjective
ব্যাখ্যা
something else = অন্য কিছু।
else শব্দটি এখানে something - noun কে Modify করছে। তাই এটা এখানে Adjective. 
.
He patiently waited for us till the sun set. Here, ‘till’ is a/an
  1. ক) preposition
  2. খ) conjunction
  3. গ) adverb
  4. ঘ) pronoun
সঠিক উত্তর:
খ) conjunction
উত্তর
সঠিক উত্তর:
খ) conjunction
ব্যাখ্যা
till এখানে ২টি Clause – ‘He patiently waited for us’ এবং ‘the sun set’ কে সংযুক্ত করেছে। তাই এটা এখানে Conjunction.
.
‘Potential’ is
  1. ক) common noun
  2. খ) abstract noun
  3. গ) material noun
  4. ঘ) not a noun
সঠিক উত্তর:
খ) abstract noun
উত্তর
সঠিক উত্তর:
খ) abstract noun
ব্যাখ্যা
potential = সম্ভাবনা। এটা একটা Abstract Noun.
উল্লেখ্য Potential যদি কোনো Noun কে Modify করে তখন সেটা ‘সম্ভাব্য’ অর্থে Adjective হিসেবেও ব্যবহৃত হয়। 
.
Apprehending the danger, he made his son flee from the place adjoining the castle.
Which one is a causative verb?
  1. ক) apprehending
  2. খ) made
  3. গ) flee
  4. ঘ) adjoining
সঠিক উত্তর:
খ) made
উত্তর
সঠিক উত্তর:
খ) made
ব্যাখ্যা
যে verb এর Subject নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নেয়, তাকে Causative Verb বলে।
বাক্যের মধ্যে he পালিয়ে যায় নি বরং সে তার ছেলেকে পালিয়ে যেতে দিয়েছে বা বাধ্য করেছে। তাই এখানে he এর Verb - made  হচ্ছে Causative Verb.
.
I wonder if he passed the SSC. The underlined clause is a/an
  1. ক) adjective clause
  2. খ) adverbial clause
  3. গ) noun clause
  4. ঘ) principal clause
সঠিক উত্তর:
গ) noun clause
উত্তর
সঠিক উত্তর:
গ) noun clause
ব্যাখ্যা
wonder = সন্দেহ করা, জানতে উৎসুক হওয়া, (বিস্মিত হওয়া)।
আমার সন্দেহ হয় সে এসএসসি পাশ করেছে কি না।
.
She takes after her mother. Here, ‘take after’ means –
  1. ক) take care
  2. খ) resemble
  3. গ) inherit
  4. ঘ) nurse
সঠিক উত্তর:
খ) resemble
উত্তর
সঠিক উত্তর:
খ) resemble
ব্যাখ্যা
take after = সদৃশ হওয়া = resemble
take care = যত্ন নেওয়া
inherit = উত্তরাধিকারসূত্রে লাভ করা
nurse = সেবা ‍করা
.
_____ most of ______ people of Bangladesh are poor.
  1. ক) The, the
  2. খ) The, zero article
  3. গ) zero article, the
  4. ঘ) zero article, zero article
সঠিক উত্তর:
গ) zero article, the
উত্তর
সঠিক উত্তর:
গ) zero article, the
ব্যাখ্যা
Most যখন Superlative Degree এর জন্য আসে, তখন তার পূর্বে the বসাতে হয়।
কিন্তু এখানে most অধিকাংশ অর্থে ব্যবহৃত হয়েছে এবং এখানে most শব্দটি একটি Pronoun.
people শব্দটি নির্দিষ্ট স্থান-Bangladesh এর সাথে সম্পর্কিত হওয়ায় এটাও নির্দিষ্ট এবং তাই এর পূর্বে the বসবে। 
.
Which sentence is the correct one?
  1. ক) I need a lot of informations.
  2. খ) They saw five deers in the jungle.
  3. গ) The circumstance is not in my favour.
  4. ঘ) Majority were supporting him.
সঠিক উত্তর:
ঘ) Majority were supporting him.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Majority were supporting him.
ব্যাখ্যা
Information (তথ্য) সর্বদা Singular হিসেবে ব্যবহৃত হয়।
deer (হরিণ) এর Singular ও Plural Form একই, অর্থাৎ - deer.
circumstances (পরিস্থিতি) সর্বদা plural হিসেবে ব্যবহৃত হয়।
Majority – Collective Noun হলেও এটা সর্বদা Plural হিসেবে ব্যবহৃত হয়। তাই এটাই সঠিক বাক্য।
১০.
Which sentence is incorrect?
  1. ক) He walked fast lest he would miss the train.
  2. খ) I would rather work as a day-labourer than seek his help.
  3. গ) Would you mind waiting for me?
  4. ঘ) May I leave now?
সঠিক উত্তর:
ক) He walked fast lest he would miss the train.
উত্তর
সঠিক উত্তর:
ক) He walked fast lest he would miss the train.
ব্যাখ্যা
lest এর পর should/might ব্যবহৃত হয়, would ব্যবহৃত হয় না। অন্যগুলোর ব্যবহার ঠিক আছে।
১১.
______ making a great mistake, he blamed others for the failure.
  1. ক) Beside
  2. খ) By
  3. গ) For
  4. ঘ) Besides
সঠিক উত্তর:
ঘ) Besides
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Besides
ব্যাখ্যা
Beside = পাশে
By = দ্বারা, পাশে
For = জন্য
Besides = ছাড়াও, তাছাড়া
বাক্যের মানানসই অর্থ : নিজে মস্ত বড় একটা ভুল করা ছাড়াও সে ব্যর্থতার জন্য অন্যদেরকে দোষারোপ করেছিল।  
অর্থাৎ তার অপরাধ ছিল ২টা। একটা হচ্ছে নিজে বড় ধরনের একটা ভুল করা।
আর ২য়টা হচ্ছে ভুলের কারণে ব্যর্থতার দায় নিজে না নিয়ে অন্যদের দোষারোপ করা। ‍
Beside, by বা for দিয়ে মানানসই অর্থ তৈরি হয় না। 
১২.
Which sentence is the correct one?
  1. ক) He is competent in the post.
  2. খ) The secretary was absent in the meeting.
  3. গ) Our teacher does not crave after money.
  4. ঘ) The man was exempted from the charge.
সঠিক উত্তর:
ঘ) The man was exempted from the charge.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The man was exempted from the charge.
ব্যাখ্যা
Correct Sentences with appropriate prepositions: 
He is competent for the post. (Competent for = যোগ্য)
The secretary was absent from the meeting. (Absent from = অনুপস্থিত)
Our teacher does not crave for money. (crave for = আকাঙ্ক্ষা করা, পিছু পিছু ছোটা)
The man was exempted from the charge. (Exempt from = মুক্ত করা, be exempted from = মুক্তি পাওয়া) 
১৩.
Which sentence is the correct one?
  1. ক) The principal and president of the college were determined to run the classes.
  2. খ) The principal and the president of the college was determined to run the classes.
  3. গ) The principal and president of the college was determined to run the classes.
  4. ঘ) The principal and the president of the college were determine to run the classes.
সঠিক উত্তর:
গ) The principal and president of the college was determined to run the classes.
উত্তর
সঠিক উত্তর:
গ) The principal and president of the college was determined to run the classes.
ব্যাখ্যা
Subject হিসেবে যদি ২টি পদবী/বিশেষণধারী Noun - and দ্বারা যুক্ত হয়,  তাহলে দেখতে হবে Article শুধু প্রথমটির শুরুতে না উভয়টির শুরুতে।
যদি শুধু প্রথমটির শুরুতে থাকে তাহলে ধরে নিতে হবে পদবী/ বিশেষণ উভয়টি একই ব্যক্তির এবং এ হিসেবে Subject- Singular।
আর যদি উভয়টির শুরুতে Article থাকে, তাহলে ধরে নিতে হবে পদবী/ বিশেষণ দুইজন ভিন্ন ব্যক্তির এবং এ হিসেবে Subject – Plural হবে।

ক ও গ-তে  ‍Subject – Singular
খ ও ঘ-তে ‍Subject – Plural; ঘ-তে Verb Plural ব্যবহৃত হলেও determine এর Past Participle (determined) না দেওয়ায় বাক্যটি ভুল।
১৪.
If I ______ a little bit curious, I could have known many things about him.
  1. ক) were
  2. খ) was
  3. গ) had
  4. ঘ) had been
সঠিক উত্তর:
ঘ) had been
উত্তর
সঠিক উত্তর:
ঘ) had been
ব্যাখ্যা
If Clause এর পরের Clause যদি would/could/might + have + PP হয়, তাহলে If Clause – Past Perfect (had + PP ) হয়। তাই সঠিক উত্তর (ঘ)। 
১৫.
Seven years have passed since ______ his wife in a car accident.
  1. ক) he has lost
  2. খ) he lost
  3. গ) he had lost
  4. ঘ) he was lost
সঠিক উত্তর:
খ) he lost
উত্তর
সঠিক উত্তর:
খ) he lost
ব্যাখ্যা
since এর আগের অংশ যে কোনো Present Tense (এখানে Present Perfect) হলে, পরের অংশ Past Indefinite Tense হয়। তাই সঠিক উত্তর (খ)। 
আর since এর আগের অংশ Past Indefinite Tense হলে, পরের অংশ Past Perfect Tense হয়।
১৬.
He is very strong and can carry the load. (Make it simple)
  1. ক) He is too strong to carry the load.
  2. খ) He is so strong to carry the load.
  3. গ) He is enough strong to carry the load.
  4. ঘ) He is strong enough to carry the load.
সঠিক উত্তর:
ঘ) He is strong enough to carry the load.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) He is strong enough to carry the load.
ব্যাখ্যা
too .... to – Negative Sense প্রকাশ করে। ইতিবাচক কিছু বোঝোনোর জন্য enough + Noun + to অথবা Adjective + enough + to বসে।
যেহেতু এখানে Strong – Adjective আছে, তাই সঠিক উত্তর (ঘ)। 
১৭.
‘Dwarf’ is synonymous to -
  1. ক) Manikin
  2. খ) Tiny
  3. গ) Ugly
  4. ঘ) Vulgar
সঠিক উত্তর:
ক) Manikin
উত্তর
সঠিক উত্তর:
ক) Manikin
ব্যাখ্যা
Dwarf = বামন = manikin
Tiny = ক্ষুদ্র
Ugly = কুতসিৎ
Vulgar = কুরুচিপূর্ণ, অমার্জিত
১৮.
The verb 'succumb' means-
  1. ক) achieve
  2. খ) win
  3. গ) submit
  4. ঘ) Conquer
সঠিক উত্তর:
গ) submit
উত্তর
সঠিক উত্তর:
গ) submit
ব্যাখ্যা
succumb = আত্মসমর্পণ করা, বশীভূত হওয়া = submit.
achieve = অর্জন করা
win = লাভ করা
Conquer = জয় করা
১৯.
He was about to be caught but anyhow he managed to escape. (Translate into Bangla)
  1. ক) সে ধরা পড়ার ব্যাপারে অবগত ছিল তবে যে ভাবেই হোক সে পালানোর ব্যবস্থা করে রেখেছিল।
  2. খ) সে প্রায় ধরা পড়ে যাচ্ছিল তবে যে ভাবেই হোক সে পালানোর ব্যবস্থা করে রেখেছিল।
  3. গ) সে ধরা পড়ার ব্যাপারে অবগত ছিল তবে যে ভাবেই হোক সে পালাতে পেরেছিল।
  4. ঘ) সে প্রায় ধরা পড়ে যাচ্ছিল তবে যে ভাবেই হোক সে পালাতে পেরেছিল।
সঠিক উত্তর:
ঘ) সে প্রায় ধরা পড়ে যাচ্ছিল তবে যে ভাবেই হোক সে পালাতে পেরেছিল।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সে প্রায় ধরা পড়ে যাচ্ছিল তবে যে ভাবেই হোক সে পালাতে পেরেছিল।
ব্যাখ্যা
be about to do = করতে উদ্যত, বা প্রায় করে ফেলা
managed to do = করতে পেরেছিল।

সুতরাং সঠিক উত্তরটি হবে - সে প্রায় ধরা পড়ে যাচ্ছিল তবে যে ভাবেই হোক সে পালাতে পেরেছিল।