পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
1) Definition of Values Education and Good Governance; 2) Relation between Values Education and Good Governance; 3) General Perception of Values Education and Good Governance; 4) Importance of Values Education and Good Governance in the life of an individual as a citizen as well as in the making of society and national ideals;
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
গোল্ডেন মিন (Golden Mean) কি?
  1. ক) সমস্ত সম্ভাব্য কর্মের গড়
  2. খ) একটি প্রাচীন দার্শনিক ধারার নাম
  3. গ) ত্রিভুজের দুটি বাহন ভূকেন্দ্রিক সম্পর্ক
  4. ঘ) দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা
ব্যাখ্যা
গোল্ডেন মিন (Golden Mean) বা সুবর্ণ মধ্যক একটি দার্শনিক প্রতিশব্দ, যার মাধ্যমে গ্রিক দার্শনিক এরিস্টটল দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থাকে বুঝিয়েছেন।
.
মূল্যবোধ সম্পর্কে নিচের কোনটি সত্য?
  1. ক) সারা বিশ্বের সব সমাজে মূল্যবোধ একই।
  2. খ) মূল্যবোধ পরিবর্তনশীল নয়।
  3. গ) মূল্যবোধ সমাজে অনৈক্য প্রতিষ্ঠা করে।
  4. ঘ) মূল্যবোধ বৈচিত্র্যময় ও আপেক্ষিক।
ব্যাখ্যা
মূল্যবোধের বৈশিষ্ঠ্যঃ
১. মানুষের কর্মকান্ডের ভালো-মন্দ বিচারের ভিত্তি হচ্ছে মূল্যবোধ।
২. মূল্যবোধ সমাজের মানুষকে ঐক্যবদ্ধ করে।
৩. মূল্যবোধ মূলত এক প্রকার সামাজিক নৈতিকতা
৪. মূল্যবোধ পরিবর্তনশীল ও বিভিন্ন সমাজে বিভিন্ন প্রকারের হয়ে থাকে।
৫. মূল্যবোধ বৈচিত্র্যময় ও আপেক্ষিক। ইত্যাদি
উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই।
.
“Law is passionless reason” - কার উক্তি?
  1. ক) এরিস্টটল
  2. খ) টমাস হবস
  3. গ) জ্যোঁ বোঁদা
  4. ঘ) জন অস্টিন
ব্যাখ্যা
সুশাসন প্রতিষ্ঠায় আইন খুবই গুরুত্বপূর্ণ। আইনের সংজ্ঞায় এরিস্টটল বলেন - “যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যাক্তিই হচ্ছে আইন।” (Law is passionless reason)। উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই।
.
“Good Governance and Development” - বইটির লেখক কে?
  1. ক) ব্রায়ান সি. স্মিত
  2. খ) ব্রায়ান স্মিত
  3. গ) জন কার্ভার
  4. ঘ) ক + খ
ব্যাখ্যা
উক্ত বইটি Brian C Smith ও Brian Smith যৌথভাবে লিখেন এবং ২০০৭ সালে প্রথম প্রকাশিত হয়।
Brian C Smith - এর লেখা অন্যান্য বই - Understanding Third World politics, Decentralization: The Territorial Dimension of the State, Quantitative Spectroscopy ইত্যাদি।
.
‘Good Governance is the manner in which power is exercised in the management of a country’s economic and social resources for development’ - কার প্রদত্ত সংজ্ঞা?
  1. ক) ডি. কউফম্যান
  2. খ) বিশ্বব্যাংক
  3. গ) UNDP
  4. ঘ) অধ্যাপক মাহাবুবুর রহমান
ব্যাখ্যা
“সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়।” - বিশ্বব্যাংক।
উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই।
.
“সামাজিক মূল্যবোধ সেসব গুণাবলী, যা ব্যক্তি নিজের সহকর্মীদের মধ্যে দেখে খুশি হয় এবং নিজের সমাজ, জাতি, সংস্কৃতি ও পরিবেশকে মূল্যবান মনে করে।”-- সামাজিক মূল্যবোধ সম্পর্কে প্রদত্ত সংজ্ঞাটি কার?
  1. ক) এফ. ই মেরিল
  2. খ) এম. ডব্লিউ পামফ্রে
  3. গ) নিকোলাস রেসার
  4. ঘ) এম. আর উইলিয়াম
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
.
“জনগনের ভবিষ্যৎ কার্যাবলি নির্দিষ্ট করে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ যে আদেশ প্রদান করে তাই আইন।” - কার প্রদত্ত সংজ্ঞা?
  1. ক) অধ্যাপক হল্যান্ড
  2. খ) থমাস হবস্‌
  3. গ) অধ্যাপক গেটেল
  4. ঘ) এরিস্টটল
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
.
মূল্যবোধ থেকে নিচের কোনটি উৎপন্ন হয়?
  1. ক) স্বাধীনতা
  2. খ) আইন
  3. গ) সাম্য
  4. ঘ) সংস্কৃতি
ব্যাখ্যা
মূল্যবোধ থেকে আসে আইন। আইন হচ্ছে নাগরিকদের আচরণ নিয়ন্ত্রনের জন্য অত্যাবশ্যকীয় কিছু বিধানের সমষ্টি যা রাষ্ট্র কর্তৃক গৃহীত ও সমর্থিত এবং জনকল্যানের জন্য অপরিহার্য।
উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই।
.
গণতান্ত্রিক শাসনব্যবস্থার সফলতার জন্য কোনটি অত্যাবশ্যক?
  1. ক) জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা
  2. খ) পারস্পারিক শ্রদ্ধাবোধ জাগ্রত করা
  3. গ) বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা
  4. ঘ) মৌলিক অধিকার নিশ্চিত করা
ব্যাখ্যা
গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সফলতার জন্য বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা অত্যাবশ্যক। অপরদিকে বিচার বিভাগের স্বাধীনতা ব্যতীত সুশাসন প্রতিষ্ঠার কথাও চিন্তা করা যায় না।
উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই।
১০.
“An uncontrolled bureaucracy is a threat to democracy” - কে বলেছেন?
  1. ক) জি. বিলনে
  2. খ) বিশ্বব্যাংক
  3. গ) রিচার্ড ক্রসম্যান
  4. ঘ) অধ্যাপক ডাইসি
ব্যাখ্যা
সাধারণত আমলারা নিজেদের জনগণের সেবক মনে না করে প্রভু মনে করে এবং নিজেদেরকে অভিজাত শ্রেণী বলে মনে করে। তাদের জবাবদিহিতার মানসিকতা গড়ে না উঠায় সুশাসন প্রতিষ্ঠা সুদুর পরাহত হয়ে উঠে। এই জন্য রিচার্ড ক্রসম্যান বলেছেন - অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকীস্বরূপ।”
উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই।
১১.
বর্তমান সময়ে সুশাসন প্রতিষ্ঠায় কোনটির ভূমিকাকে গুরুত্বের সাথে দেখা হয়?
  1. ক) স্বাধীন গণমাধ্যমের
  2. খ) ক্ষমতার বিকেন্দ্রীকরণের
  3. গ) সততার
  4. ঘ) সুশীল সমাজের
ব্যাখ্যা
সুশীল সমাজ নিরপেক্ষ ও নিরাসক্ত দৃষ্টিকোণ থেকে সমস্যা চিহ্নিত করা এবং তার সমাধান খোঁজার চেষ্টা করেন। তাই সুশীল সমাজের ভূমিকাকে বর্তমান সময়ে খুব গুরুত্বের সাথে দেখা হয়।
উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই।
১২.
অবাধ স্বাধীনতা কিসের নামান্তর?
  1. ক) গণতন্ত্রের
  2. খ) ব্যক্তি স্বাধীনতার
  3. গ) স্বেচ্ছাচারিতার
  4. ঘ) শান্তির
ব্যাখ্যা
অবাধ স্বাধীনতা স্বেচ্ছাচারিতার নামান্তর। এই জন্যই সকল রাষ্ট্র আইন প্রণয়ন করা হয় এবং সুনাগরিকগণ তা মেনে চলে। উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই।
১৩.
সুশাসনের অন্যতম প্রতিবন্ধকতা কি?
  1. ক) দারিদ্র্য
  2. খ) বেকারত্ব
  3. গ) রাজনীতি
  4. ঘ) দুর্নীতি
ব্যাখ্যা
সবগুলোই সুশাসনের প্রতিবন্ধকতা হলেও দূর্নীতি দূরীকরণের মাধ্যমে বাকিগুলো সমাধান করা যায়। সুতরাং, এটিই অন্যতম প্রতিবন্ধকতা।
১৪.
মানুষের নৈতিকতাবোধ জাগ্রত ও শাণিত হয় কোনটির মাধ্যমে?
  1. ক) মূল্যবোধ শিক্ষার ফলে
  2. খ) মূল্যবোধের অবক্ষয়ের ফলে
  3. গ) মূল্যবোধের চর্চার ফলে
  4. ঘ) ক + গ
ব্যাখ্যা
মূল্যবোধ শিক্ষা ও চর্চার ফলেই মানুষের নৈতিকবোধ জাগ্রত ও শাণিত হয়।