পরীক্ষা আর্কাইভ

Bangladesh Bank Assistant Director (General)

পরীক্ষাFA, DUতারিখ৬ জুলাই, ২০১৮সময়50 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
Bangladesh Bank (গ্রেড-৯) Post Name: Assistant Director (General) Exam Date: 06.07.18 Faculty Name: Faculty of Arts, DU
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bangladesh Bank Assistant Director (General)

FA, DU · ৬ জুলাই, ২০১৮ · ৮০ প্রশ্ন

.
নিচের যে ভাষাগুচ্ছ একই পরিবারভুক্ত নয় -
  1. ক) বাংলা, ভোজপুরিয়া, মগহি
  2. খ) আসামি, তামিল, ওড়িয়া
  3. গ) হিন্দি, গুজরাটি, মারাঠি
  4. ঘ) পাঞ্জাবি, বাংলা, মারাঠি
ব্যাখ্যা

পৃথিবীর সবচেয়ে বড় ভাষাবংশের নাম ইন্দো -ইউরোপীয় ভাষাবংশ ।
'ইন্দো' মানে ইন্ডিয়া থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত অঞ্চলের অধিকাংশ ভাষা এই ভাষাবংশের অন্তর্গত ।
ইন্দো ইউরোপীয় ভাষাবংশ (৫০০০ খ্রিস্টপূর্ব) এর দুটি প্রধান শাখা ।
যথাঃ
কেতম ।
শতম ।
শতম ভাষা বিভিন্ন ভাবে ঘুরে এসে পোছায় গৌড় অপভ্রংশ(৪০০ - ৬০০ খ্রি.)যা থেকে পরে বাংলা ভাষা পাওয়া যায় ।
গৌড় অপভ্রংশ থেকে পাওয়া যায় তিনটি ভিন্ন ভাষা ।
বিহারি ।
প্রাচীন উড়িয়া ।
বঙ্গ-কামরূপি ।
আর বঙ্গ - কামরূপি ভাষা থেকে এসেছে বাংলা ও অসমিয়া ভাষা ।
সুতরাং বলা যায় আসামি, তামিল ও ওড়িয়া একই ভাষা গুচ্ছের নয় ।
উতসঃ ব্যবহারিক ব্যকরণ (তারিক মনজুর, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় ।)

.
'কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশতলে মেশে। ' কবি ডিএল রায় যে প্রসঙ্গে উক্তিটি করেছেন -
  1. ক) বাংলার ঋতুবৈচিত্র্য
  2. খ) বাংলার সবুজ মাঠ
  3. গ) বাংলার সামাজিক জীবন
  4. ঘ) বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি
ব্যাখ্যা

এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়
কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে ।
কবিতাংশটি কবি ডি,এল.রায় এর ধন ধান্য পুষ্প ভরা কবিতার অংশবিশেষ।
কবি এখানে হরিৎ ক্ষেত্র বলতে সবুজ ধানক্ষেত বুঝিয়েছেন।
হরিৎ শব্দের অর্থ সবুজ বর্ণ।

.
সন্ধির নিয়মানুসারে ঈ + অ = ?
  1. ক) য্ + অ
  2. খ) য্ + আ
  3. গ) আ + য্
  4. ঘ) অ + য্
ব্যাখ্যা

সন্ধির নিয়মানুসারে ঈ + অ =য্‌ + অ
যেমনঃ নদী + অম্বু = নদ্যম্বু ।
সুত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম - দশম শ্রেণী)

.
'টেনিদা' যে সাহিত্যিকের কিশোরপাঠ্য লেখার কেন্দ্রীয় চরিত্র-
  1. ক) প্রেমেন্দ্র মিত্র
  2. খ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
  3. গ) সত্যজিৎ রায়
  4. ঘ) শরবিন্দু বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা

নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচিত কিছু বিখ্যাত কিশোর সাহিত্য হলো
চারমূর্তি, চারমূর্তির অভিযান, বৈতালিক, কমল নিরুদ্দেশ, শিলালিপি, টেনিদা সমগ্র ।
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শিশু কিশোর গল্পগ্রন্থ ‘টেনিদার গল্প’।
টেনিদা বা টেনি বা ভজহরি মুখার্জি হলো লেখকের সৃষ্ট একটি জনপ্রিয় চরিত্র।
টেনিদা মূলত উত্তর কলকাতার পটলডাঙায় বসবাসরত একটি স্থানীয় চরিত্র।

.
'বউদি ফাগুন মাসের সক্কাল বেলা অযথাই বড়দার সঙ্গে তক্ক কত্তে লাগল। ' - এই বাক্যে যে -কয়টি শব্দে ধ্বনি -পরিবর্তন ঘটেছে?
  1. ক) ৬ টি
  2. খ) ৭টি
  3. গ) ৮টি
  4. ঘ) ৯টি
ব্যাখ্যা

প্রশ্নের বাক্যে ৬ টি শব্দের ধ্বনি পরিবর্তন হয়েছে ।
ধ্বনি পরিবর্তনের নামঃ
ব্যঞ্জনচ্যুতিঃ
পাশাপাশি সম উচ্চারণের দুটো ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পায় ।
যেমনঃ বউদিদি > বউদি ।
বড়দাদা > বড়দা ।
অন্তর্হতিঃ
পদের মধ্যে কোন ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তাকে অন্তর্হতি বলে ।
যেমনঃ ফাল্গুন > ফাগুন ।.
দ্বিত্ব ব্যঞ্জনঃ
কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয় ।
যেমনঃ সকাল > সক্কাল
র - কার লোপঃ
আধুনিক চলিত বাংলায় অনেক ক্ষেত্রে র-কার লোপ পায় এবং পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হয় ,
যেমনঃ তর্ক > তক্ক
করতে > কত্তে ।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম - দশম শ্রেণী)

.
'নদী' শব্দের সমার্থক নয়-
  1. ক) ফল্গু
  2. খ) তরঙ্গিণী
  3. গ) শৈবলিনী
  4. ঘ) পাটনি
ব্যাখ্যা

নদী শব্দের সমার্থক বা প্রতিশব্দঃ
তরঙ্গিণী, শৈবলিনী, তটিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, প্রবাহিনী, গাঙ, ফল্গু (গয়ার মধ্য দিয়ে প্রবাহিত অন্তঃসলিলা নদীর নাম।)
অন্যদিকে,
পাটনি শব্দের অর্থঃ খেয়াঘাটের মাঝি; পাথরঘাটার ঠিকাদার মাঝি ।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান ।

.
নিচের বিপরীত শব্দযুগলের মধ্যে অশুদ্ধ-
  1. ক) খাতক - মহাজন
  2. খ) আসমান _ জমিন
  3. গ) সিক্ত -রিক্ত
  4. ঘ) স্বপ্ন - বাস্তব
ব্যাখ্যা

সিক্ত - রিক্ত বিপরীতার্থক শব্দ যুগল সঠিক নয়,
কারণ সিক্ত মানে ভেজা; আর্দ্র
অপরদিকে,
রিক্ত শব্দের অর্থঃ শূন্য; খালি; সম্বলহীন ।
বাকি বিপরীতার্থক শব্দ গুলো সঠিক ।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান ।

.
'কারকিত' শব্দের অর্থ -
  1. ক) কৃষিজমি
  2. খ) কৃষিকর্ম
  3. গ) নিষ্কর জমি
  4. ঘ) ভূমিজীবী
ব্যাখ্যা

কারকিত শব্দটি বিশেষ্য
অর্থঃ কার্যনৈপুণ্য; কারিগরি ।
তবে কৃষিকর্ম বোঝাতে কারকিত শব্দটি ব্যবহৃত ।
যেমনঃ ধানের জমিতে যে কারকিত করিতে হয়, তার চারগুণ কারকিত নীলের জমিতে দরকার ।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান ।

.
'..... মাইকেল -রবীন্দ্রনাথ-নজরুল ইসলাম আমার মাতৃভাষা।' উক্তিটি-
  1. ক) মুহম্মদ শহীদুল্লাহর
  2. খ) মুহম্মদ আবদুল হাই -এর
  3. গ) মুনীর চৌধুরীর
  4. ঘ) মুহম্মদ এনামুল হকের
ব্যাখ্যা

আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী (২৭ নভেম্বর ১৯২৫ - ১৪ ডিসেম্বর ১৯৭১) ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী, বাগ্মী এবং বুদ্ধিজীবী।
.... মাইকেল -রবীন্দ্রনাথ-নজরুল ইসলাম আমার মাতৃভাষা।' উক্তিটি মুনীর চৌধুরীর ।
কবিগুরু রবীন্দ্রনাথ মাতৃভাষার গুরুত্ব তার সাহিত্য কর্মের মধ্যে যৌক্তিক ভাবে তুলে ধরেছেন। তিনি বলেন
''আমাদের মধ্যে যাহা কিছু অমর এবং আমাদিগকে যাহা কিছু অমর করিবে,
সেই সকল মহা শক্তিকে ধারণ করিবার,
পোষণ করিবার--প্রকাশ করিবার এবং সর্বত্র প্রচার করিবার একমাত্র উপায় যে মাতৃভাষা।''
বিশিষ্ট ভাষা বিজ্ঞানী ড. মুহাম্মদ শহীদুল্লাহর বিখ্যাত উক্তি -
''মা, মাতৃভাষা, মাতৃভূমি এ তিনটি পরম শ্রদ্ধার বিষয়।''

১০.
সহচর শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ-
  1. ক) ধূতি - চাদর
  2. খ) ঘর - বার
  3. গ) আকার - ইঙ্গিত
  4. ঘ) বুক -পিঠ
ব্যাখ্যা

যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারে সাধিত হয় ।
মিলনার্থক শব্দযোগে: মা - বাপ
বিরোধার্থক শব্দযোগেঃ দা - কুমড়া,
প্রায় সমার্থক ও সহচর শব্দযোগেঃ ধুতি - চাদর ।
সুত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম - দশম শ্রেণী)

১১.
'ফুটপাতে ওরা সব এলিয়ে পড়ে রয়েছে। ছড়ানো খড় যেন।' সৈয়দ ওয়ালীউল্লাহ্-র 'নয়নচারা' গল্প থেকে গৃহীত উদ্ধৃতাংশটি __ এর দৃষ্টান্ত ।
  1. ক) উৎপ্রেক্ষঋদ্ধ চিত্রকল্প
  2. খ) উপমাসঞ্জাত রুপক
  3. গ) প্রতীকায়িত ব্যজস্তূতি
  4. ঘ) অন্যাসক্ত রুপকাভাস
ব্যাখ্যা

উৎপ্রেক্ষা অর্থঃ (আলঙ্কারিক) উপমান ও উপমেয়ের অভেদ কল্পনা।
সুত্রঃ বাংলা একডেমি অভিধান
সংজ্ঞাঃ
প্রবল সাদৃশ্যহেতু উপমেয়কে উপমান বলে উৎকট সম্ভাবনাবা সংশয় জন্মালে ‘উৎপ্রেক্ষা’ অলংকার হয়।

উৎপ্রেক্ষার প্রাণবস্তু হল সংশয়,এবং এই সংশয়ে উপমানপক্ষই প্রবলতা লাভ করে। উৎপ্রেক্ষা শব্দের অর্থ হল বিতর্ক বা সংশয়। যেমন,
মুখ যেন চাঁদ'—এই বাক্যে ‘মুখ উপমেয়, ‘চাদ’ উপমান-এখানে অতিরিক্ত সাদৃশ্যবশত মুখকে চাদ বলে সংশয় জন্মাচ্ছে। এই সংশয় মুখ এবং চাদের অভেদ-সম্পর্ক-বিষয়ে। সুতরাং উৎপ্রেক্ষায় সংশয়ের অর্থ হল অভেদ সংশয়।

মনে রাখতে হবে, সংশয় যদি একপক্ষে না হয়ে উভয় পক্ষে হয়তাহলে সেই অলংকার ‘উৎপ্রেক্ষা' না হয়ে সন্দেহ হবে। যেমন, কী আশ্চর্যসুন্দর তার মুখটি—এ কি মুখ? না চাঁদ। এখানে উপমেয় [ মুখ ] এবং উপমান [চাঁদ] উভয়পক্ষে সংশয় রয়েছে বলে অলংকারটি ‘উৎপ্রেক্ষা’ নয়,সন্দেহ'। উৎপ্রেক্ষাবাচক শব্দ হল ‘যেন’, ‘বুঝি’, ‘মনে হয়’ ইত্যাদি এবংএই শব্দগুলির দ্বারাই সংশয় প্রকাশ পায় ।
ফুটপাতে ওরা সব এলিয়ে পড়ে রয়েছে। ছড়ানো খড় যেন।' এখানে লেখক মৃতদেহ কে আলংকরিক রূপ দিয়েছেন এবং সংশয় প্রকাশ করে বলেছেন, "খড় যেন"। 

সৈয়দ ওয়ালী উল্লাহ বাংলাদেশের প্রথম বাংলাদেশি চেতনা প্রবাহরীতির উপন্যাস রচয়িতা।

১২.
'Brevity is the soul of wit' পদবন্ধটির যথাযথ বঙ্গানুবাদ -
  1. ক) অতি অল্প হইল
  2. খ) মানিকের খানিক ভালো
  3. গ) প্রাণের কথা বুকে বাজে
  4. ঘ) কথা কম কাজ বেশি
ব্যাখ্যা

প্রত্যেক ভাষার গুরুত্বপূর্ণ উপাদান প্রবাদ - প্রবচন ।
যে ভাষার যত বেশি প্রবাদ - প্রবচন থাকবে সে ভাষা ততো বেশি ঋদ্ধ এবং প্রাচীন ।
প্রশ্নের পদবন্ধটির যথাযথ বঙ্গানুবাদঃ
Brevity is the soul of wit = মানিকের খানিক ভালো ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ।

১৩.
If you can win his attention ____ for you.
  1. ক) the so much better
  2. খ) the better so much
  3. গ) so much the better
  4. ঘ) so much for better
ব্যাখ্যা

So much the better (phrase)
Meaning: That is even better.
যার বাংলা অর্থ হয় ততোই তোমার জন্য মঙ্গলজনক ।
বাক্যের অর্থঃ তুমি যদি তার মনোযোগ আকর্ষণ করতে পার, তবে এটা তোমার জন্য মঙ্গলজনক ।

১৪.
The synonym of 'sanguine' is-
  1. ক) optimistic
  2. খ) restless
  3. গ) hopeless
  4. ঘ) bloody
ব্যাখ্যা

Sanguine (adjective):
Meaning: Optimistic or positive, especially in an apparently bad or difficult situation.
Bengali meaning:আশাবাদী ।
Synonym: optimistic, bullish, hopeful, buoyant, positive.
Antotyn: pessimistic, gloomy.
Source : Oxford Dictionary & Bangla Academy Dictionary.

১৫.
The antonym of 'insipid' is-
  1. ক) brave
  2. খ) exciting
  3. গ) cold
  4. ঘ) dull
ব্যাখ্যা

Insipid (adjective):
Meaning: Lacking vigour or interest.
Bengali meaning: বিরস; নীরস; অরসিক; বিস্বাদ; অস্বাদু ।
Synonym: uninteresting, boring, vapid, dull, spiritless, zestless.
Antonym: interesting, exciting.
Source : Oxford Dictionary & Bangla Academy Dictionary.

১৬.
If Asylum: Shelter then-
  1. ক) Hospice:Exile
  2. খ) Harbour:Concealment
  3. গ) Stronghold:Defence
  4. ঘ) Palisade:Display
ব্যাখ্যা

The bengali meaning of question words:
Asylum: আশ্রয়; নিরাপত্তা ।
Shelter: নিরাপদ আশ্রয়; শরণ ।
The bengali meaning of option words:
Hospice: সরাই; পাহ্ননিবাস ।
Exile: নির্বাসন ।
Harbour: পোতাশ্রয় ।
Concealment: গুপ্তকরণ; লুক্কায়ন।
Stronghold: দূর্গ; কুঠি।
Defense: প্রতিরোধ করা ।
Palisade: বেড়া ।
Display: প্রদর্শন করা ।
Answer: Asylum এ Shelter দেয়া হয় ।
আর Stronghold এর মাধ্যমে কাউকে Defense করা হয় ।

Source : Bangla Academy Dictionary.
১৭.
Translate into English: তার কোনো জোরালো রাজনৈতিক আদর্শ নেই -
  1. ক) He has no political axe to grind
  2. খ) He has no political will to move on.
  3. গ) He has no political idol to follow
  4. ঘ) He has no strong political stand to speak up
ব্যাখ্যা

Have an axe to grind (phrase)
Meaning: Have a private reason for doing or being involved in something.
Bengali Meaning: ব্যক্তিস্বার্থ থাকা।
এক্ষেত্রে জোড়ালো রাজনৈতিক আদর্শ না থাকা অর্থে
He has no political axe to grind বসবে ।
Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.

১৮.
‘Pyongyang and Washington have finally come to a consensus’ - This is an example of-
  1. ক) metaphor
  2. খ) metonym
  3. গ) euphemism
  4. ঘ) dysphemism
ব্যাখ্যা

Metonym
A word, name, or expression used as a substitute for something else with which it is closely associated.
বাক্যের অর্থঃ পিয়ং ইয়াং এবং ওয়াশিংটন অবশেষে ঐক্যমত্যে পৌছেছে ।
এখানে মুলত পিয়ং ইয়াং ও ওয়াশিংটন দিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়াকে বোঝানো হয়েছে ।
Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.

১৯.
Choose the correct spelling .
  1. ক) Enterprener
  2. খ) Entrepreneur
  3. গ) Enterpreneur
  4. ঘ) Entrepreneure
ব্যাখ্যা

Entrepreneur (noun)
Meaning: A person who sets up a business or businesses, taking on financial risks in the hope of profit.
Bengali meaning: উদ্যোক্তা ।
Example: Students are invited to come and hear what it takes to become a successful young entrepreneur.
Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.

২০.
We were at a disadvantage ________ that we did not had a very good knowledge of the language the others were using -
  1. ক) by
  2. খ) in
  3. গ) with
  4. ঘ) for
ব্যাখ্যা

Be at a Disadvantage এরপর 'to' কিংবা 'in' বসে যার অর্থ বিপাকে থাকা, অসুবিধায় পড়া ।
বাক্যের অর্থঃ অন্য লোক জনেরা যে ভাষায় ব্যবহার করেছিল সেই ভাষা সম্পর্কে ভালো ধারণা না থাকায় আমরা বিপাকে পড়েছিলাম ।

২১.
He escaped by -
  1. ক) the hair's breadth
  2. খ) the breadth of a hair
  3. গ) a hair’s breadth
  4. ঘ) a breadth of a hair
ব্যাখ্যা

Hair's breadth অর্থ চুল পরিমাণ ব্যবধান; কোনােমতে বা অল্পের জন্য রক্ষা। যেমনঃ Escaped by a hair's breadth বা এটাকে A hair breadth escape লেখা যায় যার অর্থ অল্পের জন্য রক্ষা পাওয়া।

২২.
The state of having contradictory of conflicting emotional attitudes-
  1. ক) ambivalence
  2. খ) exigency
  3. গ) reprisals
  4. ঘ) constraint
ব্যাখ্যা

Ambivalence (noun)
Meaning: The state of having mixed feelings or contradictory ideas about something or someone.
Bengali meaning: পরস্পরের বিপরীত বা সদৃশ দুটি মূল্য, অর্থ ইত্যাদির যেকোনো একটি বা উভয়টি বিদ্যমান এমন ।
Bengali meaning of other words:
Exigency = জরুরি অবস্থা
Reprisal = প্রত্যাঘাত ।
Constraint = চাপ; সীমাবদ্ধতা ।
Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.

২৩.
A feeling of anticipation over a future event-
  1. ক) disparate
  2. খ) magnanimous
  3. গ) presentiment
  4. ঘ) incongruent
ব্যাখ্যা

Presentiment (noun)
Meaning: An intuitive feeling about the future, especially one of foreboding
Bengali meaning: কিছু ঘটতে যাচ্ছে বলে অস্পষ্ট অনুভূতি; পূর্ববোধ; অগ্রবোধ; পূর্বানুভূতি।
Bengali meaning of other words:
Disparate = অসদৃশ ; অসম; গুণ বা পরিমাণে তুলনীয় নয় এমন ।
Magnanimous = প্রত্যাঘাত ।
Incongruent = সঙ্গতিহীন ; বেখাপ্পা ।
Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.

২৪.
Think of one word only which can be used appropriately in all three sentences.
i) The employment crisis is_____that it is affecting 25% people.
ii) _______ torrential rain is rare in this part of the world..
iii) I did not have a problem with the new manager's ideas as_____, but I disliked some of his mannerisms.
  1. ক) such
  2. খ) so
  3. গ) high
  4. ঘ) much
ব্যাখ্যা

i)নং বাক্যের Such that অর্থ এমন ......... যে i) নং বাক্যে বলা হচ্ছে যে, কর্মসংস্থান সমস্যা এমন একটি সমস্যা যে এটি 25% লোককে প্রভাবিত করছে । এরকম বাক্য হলোঃ His language was such that everyone loathed him.
ii) নং বাক্যের Such অর্থ এরকম; এ জাতীয় ; এ ধরণের ।
এতে বলা হচ্ছে যে, পৃথিবীর এই অংশে এরকম মুষলধারে বৃষ্টি খুবই বিরল ।
আর iii) নং বাক্যের As such অর্থ প্রকৃত/সত্যিকার অর্থে বা সেই অর্থে ।
যেমনঃ He did not deride poetry as such but only what passes for it.
বাক্যের অর্থঃ আসলে নতুন ম্যানেজারের সাথে আমার কোন ঝামেলা নেই কিন্তু আমি তার কিছু অভ্যাস অপছন্দ করি ।

২৫.
He was a king who ruled his subject with ‘a high hand’
  1. ক) oppressively
  2. খ) kindly
  3. গ) conveniently
  4. ঘ) sympathetically
ব্যাখ্যা

A high hand (phrase)
Meaning: an oppressive or dictatorial manner.
Bengali meaning: উদ্ধতভাবে ।
oppressively (adjective)
Meaning: Inflicting harsh and authoritarian treatment.
Bengali meaning: অন্যায়ভাবে বা নিষ্ঠুরভাবে শাসন করা; অন্যায় বা নিষ্ঠুর শাসন দ্বারা দমিয়ে রাখা।
The phrase a high hand is synonymous to oppressively.
Bengali meaning of other words.
kindly = সদয়ভাবে ।
convenient = সুবিধাজনক ।
Sympathetically = সহানুভূতির সাথে ।
বাক্যের অর্থঃ তিনি এমন একজন রাজা যিনি তার রাজ্য নিষ্ঠুরভাবে শাসন করতেন ।
Source: Collins Dictionary & Bangla Academy Dictionary.

২৬.
The idiom 'at one's wit’s end' is synonymous to the word -
  1. ক) perplexed
  2. খ) clear up
  3. গ) explain
  4. ঘ) enlighten
ব্যাখ্যা

Be at one's wits' end (phrase)
Meaning: Be overwhelmed with difficulties and at a loss as to what to do next.
Bengali meaning: হতভম্ব; ভ্যাবাচাকা ।
Perplexed (adjective)
Meaning: Completely baffled; very puzzled.
Bengali meaning: হতবুদ্ধি ।
The idiom 'at one's wit’s end' is synonymous to Perplexed.
Bengali meaning of other words.
Clear up = পরিষ্কার হওয়া।
Explain = ব্যাখ্যা করা; বোধগম্য করা; অর্থ পরিষ্কার করা ।
Enlighten = জ্ঞানদান করা; অজ্ঞতা, ভুল বোঝাবুঝি অথবা মিথ্যা বিশ্বাসসমূহ দূর করা ।

Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.
২৭.
Change into active form of: ‘I was surprised to see that he had been beaten black and blue’.
  1. ক) I was surprised to see he had beaten black and blue
  2. খ) It surprised me to see that he had been beaten black and blue
  3. গ) It was surprising that he had been beaten black and blue
  4. ঘ) That he had been beaten black and blue was surprising
ব্যাখ্যা

প্রশ্নে উল্লেখিত I was surprised to see অংশটুকুর Active form হলো It surprised me to see.

২৮.
Change into indirect speech: ‘Are you alone, my son?’ asked a soft voice close behind me
  1. ক) What I was doing there alone was asked by a soft voice.
  2. খ) A soft voice told me as his son and asked whether I was alone.
  3. গ) A soft voice from my behind asked me if I was alone.
  4. ঘ) Addressing me as his son, a soft voice asked if I was alone.
ব্যাখ্যা

Direct speech এ My son দ্বারা সম্বোধন করা বোঝানোর কারণে Addressing me as his son ব্যবহৃত হবে ।

২৯.
Shonghoti and Shouhardo Clubs consist of 200 and 270 members respectively. If the total member of the two clubs is 420 then how many members belong to both clubs?
  1. ক) 60
  2. খ) 40
  3. গ) 50
  4. ঘ) 30
ব্যাখ্যা

আমরা জানি,
Total = n(A) + n(B) - Both
⇒ Both = n(A) + n(B) - Total
⇒ Both = 200 + 270 - 420
⇒ Both = 470 - 420
⇒ Both = 50.
Answer: 50.

৩০.
The one - third of the complementary angle to 60°is -
  1. ক) 150°
  2. খ) 100°
  3. গ) 40°
  4. ঘ) 10°
ব্যাখ্যা

60° কোণের পূরক কোণ = 90° - 60° [দুইটি কোণের সমষ্টি ৯০° বা এক সমকোণ হলে কোণ দুইটির একটিকে অপরটির পূরক কোণ বলে।]
= 30°
30° এর 1/3 = 10°.
Answer: 10°.

৩১.
The area of a rhombus is 96 sq.cm and the length of one of the diagonals is 16 cm. The length of the other diagonal is -
  1. ক) 18
  2. খ) 12
  3. গ) 9
  4. ঘ) 6
ব্যাখ্যা

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = 1/2 × কর্ণদ্বয়ের গুণফল ।
অর্থ্যাৎ 1/2 × 16 × অপর কর্ণ = 96
⇒ অপর কর্ণ = (96 × 2 )/16 c.m.
⇒ অপর কর্ণ = 12 c.m.
Answer: অপর কর্ণের দৈর্ঘ্য 12 c.m.

৩২.
The ratio of two numbers is 3 : 4 and their sum is 630. The smaller one of the numbers is -
  1. ক) 360
  2. খ) 270
  3. গ) 180
  4. ঘ) 120
ব্যাখ্যা

ধরি,
ক্ষুদ্রতর সংখ্যাটি 3x এবং বৃহত্তর সংখ্যাটি 4x
প্রশ্নমতে,
3x + 4x = 630
⇒ 7x = 630
⇒ x = 630/7
⇒ x = 90
অতএব, ক্ষুদ্রতর সংখ্যাটি = 3 × 90
= 270.
Answer: 270.

৩৩.
If 42x + 1 = 32, then x = ?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 3/4
  4. ঘ) 4/3
ব্যাখ্যা

দেওয়া আছে,
42x + 1 = 32
⇒ 22(2x + 1) = 25
⇒ 2(2x + 1) = 5
⇒ 4x + 2 = 5
⇒ 4x = 5 - 2
⇒ 4x = 3
⇒ x = 3/4
Answer: 3/4.

৩৪.
What will be the difference in taka between simple and compound interest at 10% on a sum of TK. 1000 after 4 years?
  1. ক) 31.90
  2. খ) 32.10
  3. গ) 44.90
  4. ঘ) 64.10
ব্যাখ্যা

10% সুদে, 1,000 টাকার 4 বছরের সুদ = (10 × 4 × 1000)/100
= 400 টাকা ।
আমরা জানি,
Compound amount, c = p(1 + r)n
= 1000{1 + (10/100)}4
= 1000(11/10)4
= 1464.10 টাকা
∴ Compound interest = 1464.10 - 1000
= 464.10 টাকা
∴ Simple এবং Compound interest এর মধ্যে পার্থক্য = 464.10 - 400
= 64.10 টাকা
Answer: 64.10

৩৫.
In a series of 6 consecutive odd numbers if 15 is the 6th number, what is the 4th number in the series?
  1. ক) 7
  2. খ) 9
  3. গ) 11
  4. ঘ) 13
ব্যাখ্যা

এটি IQ টাইপের প্রশ্ন।
তাই বিস্তারিত সমাধানে না গিয়ে সহজ সমাধানের দিকে যাইঃ

1 এবং 3 ধারায় থাকবে না, কারণ 5 থেকে ধরলে 15 হয় 6th সংখ্যা।
আর এই ধারার চতুর্থ সংখ্যা হবে 11.
Answer: 11

৩৬.
If x = ya, y = zb and z = xc then abc is -
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) 1/2
  4. ঘ) ∞
ব্যাখ্যা

প্রশ্নমতে,
z = xc
⇒ xc = z
⇒ (ya)c = z
⇒ yac = z
⇒ (zb)ac = z
⇒ zabc = z
⇒ zabc = z1
⇒ abc = 1.
Answer: 1.

৩৭.
If 1 + sinθ = x cosθ , then tanθ is -
  1. ক) (x2+1)/x
  2. খ) (x2−1)/x
  3. গ) (x2+1)/2x
  4. ঘ) (x2−1)/2x
ব্যাখ্যা

দেয়া আছে,
1 + sinθ = x cosθ
⇒ (1 + sinθ)/cosθ = x cosθ/cosθ [উভয়পক্ষে cosθ দ্বারা ভাগ করে পাই]
⇒ (1/cosθ) + sinθ/cosθ = x
⇒ secθ + tanθ = x ..........(i)
আমরা জানি,
sec2θ - tan2θ = 1
⇒ (secθ + tanθ)(secθ - tanθ) = 1
⇒ x(secθ - tanθ) = 1
⇒ secθ - tanθ = 1/x .........(ii)
সমীকরণ (i) থেকে (ii) বিয়োগ করে পাই,
(secθ + tanθ) - (secθ - tanθ) = x - (1/x)
2 tanθ = (x2 - 1)/x
tanθ = (x2 - 1)/2x.

৩৮.
The difference between two numbers is 5 and the difference between their squares is 65. What is the larger number?
  1. ক) 13
  2. খ) 11
  3. গ) 8
  4. ঘ) 9
ব্যাখ্যা

ধরি,
বৃহত্তর সংখ্যাটি x এবং ক্ষুদ্রতর সংখ্যাটি y
প্রশ্নমতে,
x - y = 5 ............(i)
এবং x2 - y2 = 65...........(ii)
(ii) নং সমীকরণ হতে পাই,
x2 - y2 = 65
⇒ (x + y)(x - y) = 65
⇒ 5(x + y) = 65
⇒ x + y = 13 ................(iii)
এখন (i) ও (iii) নং সমীকরণ যোগ করে পাই,
(x - y) + (x + y) = 18
⇒ 2x = 18
⇒ x = 9
বৃহত্তর সংখ্যাটি 9.

৩৯.
A train 240m long passed a pole in 24 seconds. How long will it take to pass a platform 650m long?
  1. ক) 65 s
  2. খ) 89 s
  3. গ) 100 s
  4. ঘ) 130 s
ব্যাখ্যা

ট্রেনের দৈর্ঘের তুলনায় খুটির দৈর্ঘ্য নগণ্য বলে 24 সেকেন্ডে ট্রেনটি মূলত নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে ।
240 মিটার অতিক্রম করে = 24 সেকেন্ডে
∴ (650 + 240) বা 890 মিটার অতিক্রম করে = (24 × 890)/240
= 89 সেকেন্ডে ।

৪০.
What is the slope of the line perpendicular to the line y = -5x + 9?
  1. ক) 5
  2. খ) -5
  3. গ) 1/5
  4. ঘ) -1/5
ব্যাখ্যা

y = -5x + 9
⇒ y + 5x = 9 .....(i)
সুতরাং (i) নং রেখাটির লম্বরেখার সমীকরণ 5y - x = k
⇒ y = 1/5x + k
∴ লম্ব রেখাটির ঢাল = 1/5

৪১.
If y/x = 3/7and x+2y = 13 then y is -
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 7
ব্যাখ্যা

দেয়া আছে,
y/x = 3/7 .........(i)
এবং x + 2y = 13 ............(ii)
(ii) নং সমীকরণ হতে পাই
x + 2y = 13
⇒ x = 13 - 2y .........(iii)
x এর মান (i) নং এ বসাই
y/x = 3/7
⇒ 7y = 3x
⇒ 7y = 3(13 - 2y)
⇒ 7y = 39 - 6y
⇒ 13 y = 39
⇒ y = 3
Answer: 3.

৪২.
In 1 -3x ≤ 4, then-
  1. ক) x ≤ -2
  2. খ) x ≥ -2
  3. গ) x ≤ -1
  4. ঘ) x ≥ -1
ব্যাখ্যা

প্রদত অসমতাটি হলো,
1 - 3x ≤ 4
⇒ 1 - 3x - 1 ≤ 4 - 1
⇒ -3x ≤ 3
⇒ 3x ≥ -3 [উভয়পক্ষে (-1) দ্বারা গুণ করে]
⇒ x ≥ -3/3
⇒ x ≥ -1
Answer: x ≥ -1.

৪৩.
If a pole 6m high casts a shadow 2√3 m long on the ground, then the elevation of the sun is −
  1. ক) 60°
  2. খ) 45°
  3. গ) 30°
  4. ঘ) 90°
ব্যাখ্যা


We know that,
⇒ tanθ = perpendicular/base
⇒ tanθ = AB/BC
⇒ tanθ = 6/2√3
⇒ tanθ = √3
⇒ tanθ = tan60°
∴ θ = 60°

৪৪.
If a, b and c are the lengths of the three sides of a triangle, then which of the following is true?
  1. ক) a + b < c
  2. খ) a - b < c
  3. গ) a + b = c
  4. ঘ) a + b ≥ c
ব্যাখ্যা

আমরা জানি,
ত্রিভুজের যে কোন দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ছোট হবে ।
সুতরাং (a - b) < c সঠিক উত্তর ।

৪৫.
The next number of the sequence is - 4 3 9 3 19 3 ....
  1. ক) 31
  2. খ) 32
  3. গ) 39
  4. ঘ) 49
ব্যাখ্যা

জোড় স্থানগুলোতে সর্বদা 3 স্থির রেখে প্রথম সংখ্যা থেকে তৃতীয়, পঞ্চম, সপ্তম সংখ্যায় যথাক্রমে
5; 5 × 2 = 10; 10 × 2 = 20 ......... এভাবে বাড়বে ।
তাই, 4 + 5 = 9
9 + (5 × 2)
= 9 + 10
= 19
19 + (10 × 2)
= 19 + 20
= 39 হবে ।
ANswer: 39.

৪৬.
A football team consisted of 14 boys . In how many ways the team can be chosen so that the owner of the ball is always in the team?
  1. ক) 135
  2. খ) 143
  3. গ) 169
  4. ঘ) 286
ব্যাখ্যা

14 জনের দল থেকে 1 জনকে ঠিক রেখে বাকি 13 জন থেকে (11 - 1) = 10 জনের টিম 13c10 রুপে গঠন করা যাবে
= (13 × 12 × 11 × 10!)/(13 - 10)! × 10!
= (13 × 12 × 11)/3!
= (13 × 12 × 11)/(3 × 2 × 1)
= 13 × 2 × 11)
= 286
Answer: 286 উপায়ে টিম গঠন করা যাবে ।

৪৭.
Which of the following can be arranged into an English word?
a. ANSLAIT b. LSNIT c. OTATM d. WQRGS.
  1. ক) c
  2. খ) a
  3. গ) a & d
  4. ঘ) c & d
ব্যাখ্যা

ANSLAIT কে rearrange করে পাওয়া যায় SALIANT

Which is a variant spelling of Salient
Salient means - প্রধান; অগ্রগণ্য; লক্ষণীয়; মুখ্য।
৪৮.
October 1985 corresponds to Bangla year -
  1. ক) 1392
  2. খ) 1391
  3. গ) 1394
  4. ঘ) 1390
ব্যাখ্যা

ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করার নিয়মঃ
ইংরেজি সাল থেকে 593 বছর বিয়োগ করলে বাংলা সাল পাওয়া যায়।
তাই, 1985 - 593 = 1392.

৪৯.
What is the probability that an integer selected at random from those between 10 and 100 inclusive is a multiple of 5 or 9?
  1. ক) 27/89
  2. খ) 20/91
  3. গ) 27/91
  4. ঘ) 23/89
ব্যাখ্যা

10 থেকে 100 পর্যন্ত 5 এর গুণিতক সংখ্যাগুলো হলোঃ
10, 15, 20, 25, 30 ,35, 40, 45, 50, 55, 60, 65, 70, 75, 80, 85, 90, 95 এবং 100 = 19টি ।

এখন, 10 থেকে 100 পর্যন্ত 9 এর গুণিতক সংখ্যাগুলো হলোঃ
18, 27, 36, 45, 54, 63, 72, 81, 90 এবং 99 = 10 টি

10 থেকে 100 পর্যন্ত মোট সংখ্যা আছে = 100 - 10 + 1 = 91টি ।

এর মধ্যে, 45 এবং 90 দুইটা দুই জায়গাতেই আছে তাই একবার কাউন্ট হবে।

∴ নির্ণেয় সম্ভাব্যতা = (19+10-2)/91
= 27/91

৫০.
If 21215120 represents 'bloat' then 6121135 represents -
  1. ক) voice
  2. খ) bald
  3. গ) flame
  4. ঘ) castle
ব্যাখ্যা

Bloat এরঃ
B হলো 2nd Alphabet.
L হলো 12th Alphabet.
O হলো 15th Alphabet.
A হলো 1st Alphabet.
T হলো 20th Alphabet.
Flame এরঃ
F হলো 6th Alphabet.
L হলো 12th Alphabet.
A হলো 1st Alphabet.
M হলো 13th Alphabet.
E হলো 5th Alphabet.

৫১.
The sum of 3 consecutive integers is less than 75. What is the greatest possible value of the smallest one?
  1. ক) 16
  2. খ) 19
  3. গ) 22
  4. ঘ) 23
ব্যাখ্যা

ধরি,
পূর্ণ সংখ্যা তিনটি যথাক্রমে x, x + 1, x + 2
প্রশ্নমতে,
x + x + 1 + x + 2 < 75
⇒ 3x + 3 < 75
⇒ 3x < 75 - 3
⇒ 3x < 72
⇒ x < 72/3
⇒ x < 24
∴ x = 23 [যেহেতু x একটি পূর্ণ সংখ্যা তাই 24 থেকে ছোট পূর্ণ সংখ্যা 23 নেয়া হলো]
Answer: সবচেয়ে ছোট সংখ্যাটি 23.

৫২.
What makes ‘you’ ‘young’?
  1. ক) Adding 2 velars
  2. খ) Drinking energy beverage
  3. গ) Eating sweet fruits
  4. ঘ) Changing outfits
ব্যাখ্যা

Adding 2 letters makes you become young.
You + ng = Young.

Velars means - (phonetics) Articulated with the soft palate and the back of the tongue, as in the sounds (k), (ɡ), or (ŋ).
৫৩.
Which of the following organizations of the World Bank is known as 'soft loan window'?
  1. ক) IBRD
  2. খ) IDA
  3. গ) IFC
  4. ঘ) MIGA
ব্যাখ্যা

The International Development Association (IDA) is
the largest source of concessional finance for the world’s 74 poorest countries, 39 of which are in Africa.
Resources from IDA bring positive change to the 1.3 billion people who live in IDA countries.
the idea to create the International Development Association (IDA), an agency to provide ‘soft-loans’ to developing countries, was floated within the Bank under the stewardship of President Eugene Black.
It is also referred to as soft loan window of the World Bank.
Source: ida.worldbank.org

৫৪.
During the liberation war of Bangladesh the president of USSR was--
  1. ক) Nikita Khurshchev
  2. খ) Leonid Brezhnev
  3. গ) Mikhail Gorbachev
  4. ঘ) Nikolai Podgorny
ব্যাখ্যা

Podgorny became involved in a power struggle with Leonid breznev, who had become party first secretary in 1964.
The apparent loser, Podgorny relinquished his secretaryship in 1965 and was given the less-influential post of
chairman of the Presidium of the Supreme Soviet from 1965 to 1977.
Source: www.britannica.com

৫৫.
Which of the following is the name of the bank established by BRICS
  1. ক) BRICS development bank
  2. খ) Developing bank
  3. গ) New development bank
  4. ঘ) Newly developed bank
ব্যাখ্যা

At the fourth BRICS Summit in New Delhi (2012),
the leaders of Brazil, Russia, India, China and South Africa considered the possibility of setting up
a new Development Bank to mobilize resources for infrastructure and sustainable development projects in BRICS
and other emerging economies, as well as in developing countries.
Source: www.ndb.int

৫৬.
Which of the following is the regulator of capital market in Bangladesh
  1. ক) BSEC
  2. খ) DSE
  3. গ) Bangladesh Bank
  4. ঘ) ICB
ব্যাখ্যা

The Bangladesh Securities and Exchange Commission (BSEC) was established on 8th June, 1993 as the regulator of the country’s capital market under the provision of Bangladesh Securities and Exchange Commission Act 1993.
Source: www.sec.gov.bd

৫৭.
Special drawing right (SDRs) is related to--
  1. ক) IMF
  2. খ) IDB
  3. গ) ACD
  4. ঘ) HSBC
ব্যাখ্যা

The SDR(Special drawing right) is an international reserve asset, created by the IMF in 1969 to supplement its member countries’ official reserves.
Source: www.imf.org

৫৮.
How many global goals have been included in Sustainable Development Goals (SDGs)?
  1. ক) 15
  2. খ) 16
  3. গ) 17
  4. ঘ) 18
ব্যাখ্যা

The 2030 agenda for sustainable development provides a shared blueprint for peace and prosperity for people and the planet, now and into the future.
At its heart are the 17 Sustainable Development Goals (SDGs), which are an urgent call for action by all countries - developed and developing - in a global partnership.
Source: www.sdgs.un.org

৫৯.
Which country does not belong to G -7?
  1. ক) Russia
  2. খ) Japan
  3. গ) Germany
  4. ঘ) Italy
ব্যাখ্যা

The G7, originally G8, was set up in 1975 as an informal forum bringing together the leaders of the world’s leading industrial nations.
The annual G7 summits have over the years developed into a platform for determining the course of multilateral discourse
and shaping political responses to global challenges. It complements the role of the G20,
which is widely regarded as the framework for ongoing global economic coordination.
Canada, France, Germany, Italy, Japan, the United Kingdom, the United States, these seven countries and the EU are the members of G7.
Source: www.ec.europa.eu

৬০.
Budget deficit(%of GDP) stands at FY 2018-19 of Bangladesh is-
  1. ক) 3.9
  2. খ) 4.9
  3. গ) 5.9
  4. ঘ) 6.3
ব্যাখ্যা

Finance Minister AMA Muhith proposed the budget deficit in the fiscal 2018-19 at Tk 1,25,293 which is 4.9 percent of the GDP.
Of the deficit, Tk 54,067 crore will come from external sources while domestic sources will provide Tk 71,226 crore
Source: www.cpd.org.bd

৬১.
Awami Muslim league was founded in--
  1. ক) Rose Garden
  2. খ) Rup Mohol Cinema Hall
  3. গ) Ahsan Manjil
  4. ঘ) Madhur Canteen
ব্যাখ্যা

On June 23, 1949,a Political Summit was held at the Rose Garden in K. M. Das Lane, Dhaka where the Awami (Muslim) League was formed with Maulana Bhasani as the President and Shamsul Haque (of Tangail)as the General Secretary.
(Bangabandhu) Sheikh Mujibur Rahman became the founding Joint Secretary of theAwami (Muslim) League.

৬২.
In 2018-19 budget of Bangladesh, forecast of private investment is
  1. ক) 10.35% of gdp
  2. খ) 15.25% of gdp
  3. গ) 20.45% of gdp
  4. ঘ) 25.15% of gdp
ব্যাখ্যা

Moderate improvement in GDP growth and marginal increase (0.2 percentage point) in public investment have been considered.
Private investment has been estimated to be 25.1% of GDP: a 1.9 percentage point increase from FY18
Source: www.cpd.org.bd

৬৩.
In 2018 women's Twenty 20 Asia Cup Final, who was awarded the title Player of the Match?
  1. ক) Rumana
  2. খ) Salma
  3. গ) Jahan ara
  4. ঘ) Panna
ব্যাখ্যা

Rumana ahmed, the Bangladesh vice-captain and Player of the Match in the Final, Kuala Lumpur, Jun 10 2018, Women's Twenty20 Asia Cup.
She scored important 23 runs and took 2 wickets.
Source: www.espncricinfo.com

৬৪.
‘Blackmonday’ is related to -
  1. ক) Stock Market
  2. খ) Terrorism
  3. গ) Environment
  4. ঘ) Women's right
ব্যাখ্যা

'Black Monday' is related to the stock market crash of 1929.
Stock market crash of 1929, also called the Great Crash, a sharp decline in U.S. stock market values in 1929 that contributed to the Great Depression of the 1930s.
Source: www.britannica.com

৬৫.
Panmunjom declaration is a peace treaty signed between
  1. ক) North Korea and South Korea
  2. খ) U.S.A. and North Korea
  3. গ) U.S.A. and Vietnam
  4. ঘ) China and Japan
ব্যাখ্যা

Kim Jong Un, Chairman of the State Affairs Commission of the Democratic People’s Republic of Korea and Moon Jae-in,
President of the Republic of Korea, reflecting the unanimous aspiration of all the Koreans for peace, prosperity and reunification,
held the Inter-Korean Summit Meeting at the “Peace House” at Panmunjom
on 27 April, 2018 at the significant period of historic turn being made on the Korean peninsula.
Source: www.mofa.go.kr

৬৬.
The official match ball used by FIFA in World Cup 2018 is -
  1. ক) Tlento 18
  2. খ) Telstar 18
  3. গ) Tricolore 18
  4. ঘ) Tango 18
ব্যাখ্যা

the official match ball for the 2018 FIFA World Cup Russia, which pays homage to the first-ever adidas World Cup ball.
The Telstar 18 evokes unforgettable memories of the 1970 FIFA World Cup.
Source: www.fifa.com

৬৭.
The slogan adopted by CEDAW is -
  1. ক) Women rights are human rights
  2. খ) Equal right for all
  3. গ) Let women enjoy equal right
  4. ঘ) Preserve women rights
ব্যাখ্যা

Women’s rights are human rights!’ This famous slogan was used by the women’s rights movement at the 1993 World Conference on Human Rights in Vienna.
CEDAW adopted this slogan.
Source: www.un.org

৬৮.
The Asian team defeated a Latin America team for the first time in the history of FIFA world cup is
  1. ক) Saudi Arabia
  2. খ) South Korea
  3. গ) UAE
  4. ঘ) Japan
ব্যাখ্যা

In catching Colombia cold at the Mordovia Arena, Japan earned their first ever win overn Los Cafeteros, avenging their 4-1 defeat to the same opponents at Brazil 2014, and picked up three precious points in their bid to advance from Group H.Japan won 2 -1 over colombia.
Source: www.fifa.com

৬৯.
Which device may be used for primary input to OCR?
  1. ক) Keyboard
  2. খ) Plotter
  3. গ) Scanner
  4. ঘ) Printer
ব্যাখ্যা

Another use of OCR allows printed documents—such as text, images, or photographs—to be stored in a computer.
Either hand-held scanners or page scanners are used to convert physical documents into computer-readable forms.
Source: www.encyclopedia.com

৭০.
The protocol that provides infotainment is -
  1. ক) FTP
  2. খ) SMTP
  3. গ) TELNET
  4. ঘ) SNMP
ব্যাখ্যা

Infotainment means - broadcast material that is intended both to entertain and to inform.

Broadcast material can be Audio, Video, etc.

From all these mentioned Protocols only the FTP is the one that allows -
- Downloading and uploading of files.
- There could be access restrictions as determined by the FTP server administrator.
- Moreover, The FTP server can provide a connection to users without the need for login credentials; however, the FTP server can authorize these to have only limited access.
- Files residing in FTP servers can be retrieved by common web browsers, but they may not be supporting protocol extensions like FTPS.
- FTP servers can provide anonymous access.

Also, FTP has the Steaming Mode.

The best example would be the popular FTP servers in our country which deliver large Audio and Video files really fast. Infotainment without any need for a Satellite connection is a reality now.

৭১.
Fill in the gap: ________make it easier to find visited web pages later.
  1. ক) Placeholder
  2. খ) Bookmarks
  3. গ) ULRs
  4. ঘ) Add-ons
ব্যাখ্যা

Bookmarks allow you to save the web pages you visit most often and then access them with just a few taps.

৭২.
DVD stands for -
  1. ক) Digital Video Disk
  2. খ) Digital Value Disk
  3. গ) Digital Versatile Disk
  4. ঘ) Data Video Disk
ব্যাখ্যা

DVD, in full digital video disc or digital versatile disc, type of optical disc used for data storage and as a platform for multimedia.
Its most prominent commercial application is for playing back recorded motion pictures and television programs.
Source: www.britannica.com

৭৩.
In MS-Word which shortcut key is used for reviewing a text?
  1. ক) Alt + N
  2. খ) Alt + Q
  3. গ) Alt + R
  4. ঘ) Alt + E
ব্যাখ্যা
Alt + Q opens the Review Pane.
৭৪.
The device used for both input and output purpose is -
  1. ক) Stylus
  2. খ) Printer
  3. গ) Touch screen
  4. ঘ) Mouse
ব্যাখ্যা

A touch screen is the device which works as both an input and an output device.
You view the options available to you on the screen (output) and you then use your finger to touch the option that you have chosen (input).

৭৫.
Which of the following is not a virus -
  1. ক) worms
  2. খ) adware
  3. গ) trojan horse
  4. ঘ) malware
ব্যাখ্যা

Adware can be perfectly safe for users and a valid business practice for software developers.
However, some adware is highly manipulative and creates an open door for malicious programs.
To avoid viruses, spyware, and other threats, you’ll have to know which types of adware are bad and how to keep it off your devices.
Source: www.kespersky.com

৭৬.
You can include names and address from a source in an ms-word document automatically by using
  1. ক) sliders
  2. খ) table
  3. গ) mail merge
  4. ঘ) hyperlink
ব্যাখ্যা

You can include names and addresses from a source in a ms-word document automatically by using mail merge.
Word provides tools for incorporating your data into the following kinds of documents:
Letters That include a personalized greeting. Each letter prints on a separate sheet of paper.
Envelopes or Labels Were names and addresses come from your data source.
Source: support.microsoft.com

৭৭.
Office LANs which are scattered geographically on large scale can be connected by the use of corporate -
  1. ক) CAN
  2. খ) WLAN
  3. গ) WAN
  4. ঘ) CLWN
ব্যাখ্যা

Wide area network (WAN), a computer communications network that spans cities, countries, and the globe, generally using telephone lines and satellite linksa wide-area network (WAN) is a collection of local area networks (LANs) or other networks that communicate with one another.
Source: www.britannica.com

৭৮.
In the address bar, first page of a website is termed as--
  1. ক) homepage
  2. খ) index
  3. গ) title page
  4. ঘ) bookmark
ব্যাখ্যা

Home page is the introductory page of a website, typically serving as a table of contents for the site.
A home page set as the default or start-up page on a browser.
Source: Oxford Dictionary

৭৯.
URL stands for -
  1. ক) Universal Resources Locator
  2. খ) Uniform Resources Locator
  3. গ) Uniform Router Locator
  4. ঘ) Unified Resource Locator
ব্যাখ্যা

The full form of URL is Uniform Resource Locator.
The link address on the internet is the URL. The URL was introduced in 1994 by Tim Berners-Lee as well as the Working Group on Internet Engineering.
The URL is the address or string of a character that is used to browse Internet data.
The URL is the form of a Uniform Resource Identifier(URI).
Source: www.byju's.com

৮০.
OTG-cable is not related to -
  1. ক) Smart Phone
  2. খ) Camcorder
  3. গ) DSLR
  4. ঘ) Processor
ব্যাখ্যা

USB On-The-Go (OTG) is a standardized specification that allows a device to read data from a USB device without requiring a PC.
There is no relation between OTG cable and processor.

An OTG or On The Go adapter (sometimes called an OTG cable or OTG connector) allows you to connect a full-sized USB flash drive or USB A cable to your phone or tablet through the Micro USB or USB-C charging port.

You can do the following with an OTG cable:
- Plugin keyboards and mouse to the mobile.
- Access USB sticks and external hard drives.
- Transfer photos directly from a compatible camera onto the phone.
- Connect smartphone directly to the printer.

Source: Samsung.com