পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ১৬ অক্টোবর, ২০২৪সময়55 minutes৯৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
JIbon Bima Corporation Post Name: Junior Officer Exam Date: 20.04.2018 Faculty Name: Institute of Business Administration (IBA)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ১৬ অক্টোবর, ২০২৪ · ১০০ প্রশ্ন

.
কোন বানানটি শুদ্ধ?
  1. মুমুর্ষ
  2. মুমূর্ষ
  3. মুমুর্ষূ
  4. মুমূর্ষু
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
-মুমূর্ষু বানানটি শুদ্ধ।

মুমূর্ষু (তৎসম বা সংস্কৃত) শব্দটির অর্থ:
- মরণাপন্ন; মরণোন্মুখ; মৃত্যুকাল আসন্ন এমন।

• 'মুমূর্ষু' এর প্রকৃতি-প্রত্যয়- √মৃ + স (সন্‌) + উ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি কে লিখেছেন?
  1. মোতাহের হোসেন চৌধুরী
  2. কবীর চৌধুরী
  3. হাসান মাহমুদ
  4. কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধ:
- ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি মোতাহের হোসেন চৌধুরীর ‘সংস্কৃতি কথা’ প্রবন্ধগ্রন্থের ‘মনুষ্যত্ব’ শীর্ষক প্রবন্ধের অংশ বিশেষ। 'সংস্কৃতি কথা' তাঁর প্রধান প্রবন্ধগ্রন্থ।
- ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে লেখক মানুষের জীবনকে দোতলা ঘরের সাথে তুলনা করেছেন।
- প্রবন্ধে বলা হয়েছে - "মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবসত্তা সেই ঘরের নিচের তলা, আর মানবসত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। জীবসত্তার ঘর থেকে মানবসত্তার উঠবার মই হচ্ছে শিক্ষা, শিক্ষাই আমাদের মানবসত্তার ঘরে নিয়ে যেতে পারে।"
- তিনি বলেছেন, যেখানে চিন্তার, বুদ্ধির ও আত্মপ্রকাশের স্বাধীনতা নেই সেখানে মুক্তি নেই।

মোতাহের হোসেন চৌধুরী:
- শিক্ষাবিদ, লেখক মোতাহের হোসেন চৌধুরীর জন্ম নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে।
- মোতাহের হোসেনের প্রবন্ধের গদ্যশৈলীতে প্রমথ চৌধুরীর এবং মননে রবীন্দ্রনাথের প্রভাব লক্ষ্য করা যায়।
- তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।
- ‘সংস্কৃতি কথা’ তাঁর রচিত প্রধান প্রবন্ধ গ্রন্থ।
- 'সুখ' বার্ট্রান্ড রাসেলের Conquest of Happiness গ্রন্থের এবং 'সভ্যতা' ক্লাইভ বেল-এর Civiliszation গ্রন্থের ভাবানুবাদ গ্রন্থ।
- মুক্তবুদ্ধিচর্চার প্রবক্তা, উদার মানবতাবাদী ও মননশীল প্রবন্ধকার হিসেবে মোতাহের হোসেন চৌধুরীর বিশেষ খ্যাতি আছে।

তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- সংস্কৃতি কথা,
- সুখ,
- সভ্যতা (ক্লাইভ বেল-এর Civiliszation গ্রন্থের ভাবানুবাদ)।

তাঁর রচিত প্রবন্ধ:
- আমাদের দৈন্য,
- আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী,
- মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
কোন শব্দটিকে ক্রিয়াপদের দ্বিরুক্ত ঘটেছে?
  1. কাকে-কাকে
  2. যার যার
  3. হেসে হেসে
  4. কেমন কেমন
ব্যাখ্যা
হেসে হেসে - শব্দটিকে ক্রিয়াপদের দ্বিরুক্ত ঘটেছে।

ক্রিয়াবাচক পদের দ্বিরুক্তি:
- বাংলা ভাষায় ক্রিয়াবাচক পদ নিম্নলিখিত অর্থ প্রকাশে ব্যবহৃত হয়-

বিশেষণরূপে: তোমার নেই নেই ভাব আর গেল না।
স্বল্পকাল স্থায়ী বোঝাতে: দেখতে দেখতে আকাশে মেঘ জমা হয়ে গেল।
ক্রিয়া-বিশেষণ বোঝাতে: দেখে দেখে যাও।
পৌনঃপুনিকতা বোঝাতে: তোমাকে ডেকে ডেকে আমি হয়রান হয়ে গেলাম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ) ও মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'Morphology' এর সমার্থক বাংলায় প্রতিশব্দ হলো-
  1. ধ্বনিতত্ত্ব
  2. শব্দতত্ত্ব
  3. বাক্যতত্ত্ব
  4. অর্থতত্ত্ব
ব্যাখ্যা
• 'Morphology' শব্দের অর্থ - শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব।

অন্যদিকে,
- 'Semantic' শব্দের অর্থ - অর্থতত্ত্ব।
- 'Phonology' শব্দের অর্থ - ধ্বনিতত্ত্ব।
- 'Syntax' শব্দের অর্থ - বাক্যতত্ত্ব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
“মঙ্গলকাব্য” কোন যুগের বাংলা সাহিত্যের নির্দশন?
  1. উত্তর-আধুনিক
  2. আধুনিক
  3. মধ্যযুগ
  4. প্রাচীনযুগ
ব্যাখ্যা
মঙ্গলকাব্য:
- বাংলা সাহিত্যের মধ্যযুগে বিশেষ এক শ্রেণির ধর্মবিষয়ক আখ্যান কাব্য 'মঙ্গলকাব্য' নামে পরিচিত।
- এগুলো খ্রিষ্টীয় পনের শতকের শেষ ভাগ থেকে আঠার শতকের শেষার্ধ পর্যন্ত পৌরাণিক, লৌকিক ও পৌরাণিক-লৌকিক সংমিশ্রিত দেবদেবীর লীলামাহাত্ম্য, পূজাপ্রচার ও ভক্তকাহিনি অবলম্বনে রচিত সম্প্রদায়গত প্রচারধর্মী ও আখ্যানমূলক কাব্য।
- বলা হয়ে থাকে, যে কাব্যে দেবতার আরাধনা, মাহাত্ম্য-কীর্তন করা হয়, যে কাব্য শ্রবণেও মঙ্গল হয় এবং বিপরীতটিতে হয় অমঙ্গল; যে কাব্য মঙ্গলাধার, এমন কি, যে কাব্য যার ঘরে রাখলেও মঙ্গল হয় তাকেই বলা হয় মঙ্গলকাব্য।
- 'মঙ্গল' শব্দটির আভিধানিক অর্থ 'কল্যাণ'। যে কাব্যের কাহিনি শ্রবণ করলে সর্ববিধ অকল্যাণ নাশ হয় এবং পূর্ণাঙ্গ মঙ্গল লাভ ঘটে, তাকেই মঙ্গলকাব্য বলা যায়।
- মঙ্গলকাব্যের 'মঙ্গল' শব্দটির সঙ্গে শুভ ও কল্যাণের অর্থসাদৃশ্য থাকা ছাড়াও এসব কাব্যের অনেকগুলো এক মঙ্গলবারে পাঠ আরম্ভ হয়ে পরের মঙ্গলবারে সমাপ্ত হত। বলে এ নামে অভিহিত হয়েছে।
- মঙ্গলকাব্য প্রধানত কাহিনিকেন্দ্রিক। মূল কাহিনির সঙ্গে দেবলীলা, ধর্মতত্ত্ব ও নানা ধরনের বর্ণনায় এসব কাব্য বিপুলায়তন লাভ করেছে।
- বিভিন্ন দেবদেবীর গুণগান মঙ্গলকাব্যগুলোর উপজীব্য। তন্মধ্যে স্ত্রীদেবতাদের প্রাধান্যই বেশি এবং মনসা ও চণ্ডীই এদের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।
- লৌকিক দেবদেবীর কাহিনি অবলম্বনে রচিত মঙ্গলকাব্যগুলোকে
ক. বন্দনা,
খ. গ্রন্থ রচনার কারণবর্ণনা,
গ. দেবখণ্ড ও
ঘ. নরখণ্ড বা মূলকাহিনি বর্ণনা।

• মোটামুটি এই চারটি অংশ থাকত।
- 'বারমাসী' ও 'চৌতিশা' জাতীয় কাব্যাংশ মঙ্গলকাব্যে স্থান লাভ করত।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
‘সংশয়’ এর বিপরীত শব্দ কোনটি?
  1. নির্ভয়
  2. বিস্ময়
  3. দ্বিধা
  4. প্রত্যয়
ব্যাখ্যা
• ‘সংশয়’ এর বিপরীত শব্দ - প্রত্যয়

অন্যদিকে,
- 'বিস্ময়' শব্দের বিপরীত শব্দ - স্বাভাবিক।
- ‘নির্ভয়’ শব্দের বিপরীত শব্দ - ভয়।
- 'দ্বিধা' এর বিপরীত - নির্দ্বিধা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘শিরে সংক্রান্তি’ বাগধারার অর্থ কী?
  1. মাথায় ব্যাথা
  2. মাথায় গণ্ডগোল
  3. অকল্যাণ
  4. আসন্ন বিপদ
ব্যাখ্যা
• 'শিরে সংক্রান্তি' বাগধারাটির অর্থ - আসন্ন বিপদ

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'বচনবাগীশ' বাগ্‌ধারাটির অর্থ - কথায় পটু।
• 'দজ্ঞযজ্ঞ' বাগ্‌ধারাটির অর্থ - ব্যাপক আয়োজন।
• 'বুদ্ধির ঢেঁকি' বাগ্‌ধারাটির অর্থ - নির্বোধ লোক।
• 'খামকাজ' বাগ্‌ধারাটির অর্থ - ভুলকাজ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
উচ্চারণ স্থানের নামানুসারে চ-বর্গের বর্ণগুলো কী নামে পরিচিত?
  1. কণ্ঠ বর্ণ
  2. তালব্য বর্ণ
  3. দন্ত্য বর্ণ
  4. ওষ্ঠ্য বর্ণ
ব্যাখ্যা
বর্গীয় ধ্বনি:
- ক থেকে ম পর্যন্ত পঁচিশটি স্পর্শধ্বনিকে উচ্চারণস্থানের দিক থেকে পাঁচটি গুচ্ছ বা বর্গে ভাগ করা হয়েছে।
- প্রতি গুচ্ছের প্রথম ধ্বনিটির নামানুসারে সে গুচ্ছের সবগুলো ধ্বনিকে বলা হয় বর্গীয় ধ্বনি।
- বর্গভুক্ত বলে এ ধ্বনির চিহ্নগুলোকেও ঐ বর্গীয় নামে অভিহিত করা হয়। যেমন-

বৰ্গ - বৰ্গীয় বৰ্ণ - বর্গের ভাষাবৈজ্ঞানিক নাম:
• ক - ক, খ, গ, ঘ, ঙ - কণ্ঠ্য,
• চ - চ, ছ, জ, ঝ, ঞ - তালব্য,
• ট - ট, ঠ, ড, ঢ, ণ - মূর্ধন্য,
• ত - ত, থ, দ, ধ, ন - দন্ত্য,
• প - প, ফ, ব, ভ, ম - ওষ্ঠ্য।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বাংলা ভাষায় সাধু - চলিত মিশ্রণজনিত দোষকে বলা হয়?
  1. ধ্বনিগত দোষ
  2. প্রকরণগত দোষ
  3. গুরুচণ্ডালী দোষ
  4. রীতিগত দোষ
ব্যাখ্যা
• বাক্যে সাধু ও চলিত ভাষার মিশ্রণ ঘটলে গুরুচণ্ডালী দোষ ঘটে।

গুরুচণ্ডালী দোষ:
- তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়ােগ ঘটলে যে দোষের সৃষ্টি হয়, তাকে বলা হয় গুরুচণ্ডালী দোষ।
- তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়ােগ কখনও কখনও গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে।
- এ দোষে দুষ্ট শব্দ তার যােগ্যতা হারায়।
- বাক্যে সাধু ও চলিত ভাষার মিশ্রণ ঘটলে গুরুচণ্ডালী দোষ ঘটে।
যেমন-
গরুর গাড়ি, শবদাহ, মড়াপােড়া প্রভৃতি হলাে তৎসম শব্দ। গঠন ও অর্থের দিক থেকে এসব শব্দের কোনাে সমস্যা নেই। কিন্তু যদি বলা হয় যথাক্রমে গরুর শকট, শবপােড়া, মড়াদাহ; তাহলে দেশীয় শব্দের সঙ্গে তৎসম শব্দের মিলন ঘটে এবং তাতে শব্দ গুরুচণ্ডালী দোষে দুষ্ট হয়।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- নবম ও দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা ও শিক্ষা, ড হায়াৎ মামুদ।
১০.
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি?
  1. ৪৯টি
  2. ১১টি
  3. ৩৯টি
  4. ৩২টি
ব্যাখ্যা
মাত্রাভেদে বর্ণমালা:
- বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা - ৩২টি।
- বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ সংখ্যা - ১০টি।
- বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে - ৮টি।

মাত্রাভেদে ব্যঞ্জনবর্ণ:
- ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা - ২৬টি।
- ব্যঞ্জনবর্ণে অর্ধমাত্রার বর্ণ সংখ্যা - ৭টি।
- ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা - ৬টি।

মাত্রাভেদে স্বরবর্ণ:
- স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা - ৬টি।
- স্বরবর্ণে অর্ধমাত্রার বর্ণ সংখ্যা - ১টি।
- স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ সংখ্যা - ৪টি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৮ সংস্করণ)।
১১.
‘মৃন্ময়’ এর সন্ধিবিচ্ছেদ কী?
  1. মন + মুয়
  2. মন + ময়
  3. মৃৎ + ময়
  4. মন + মৃয়
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
- আগে 'ৎবা দ্' এবং পরে 'ন্ / ম্' থাকলে 'ৎ' বা 'দ্' স্থানে ন্ হয় এবং পরের 'ন'- এর সঙ্গে মিলে 'ন্ন' কিংবা ম এর সঙ্গে মিলে 'ন্ম' হয়।
- কিন্তু ৎ / দ্ - এর পর 'ল্' থাকলে ৎ / দ্ এর সন্ধিতে 'ল্' হয় এবং 'ল্' পরের 'ল' এর সঙ্গে মিলে 'ল্ল' হয়।

যেমন:
- জগৎ + নাথ = জগন্নাথ, 
- তদ্ + নিষ্ঠ = তন্নিষ্ঠ, 
- সৎ + মার্গ = সন্মার্গ, 
- মৃৎ + ময় = মৃন্ময়, 
- তদ্ + মধ্য = তন্মধ্যে, 
- উৎ + লিখিত = উল্লিখিত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
গগনে উঠল রবি লোহিত বরণ’ চিহ্নিত শব্দের কারক ও বিভক্তি কী?
  1. অধিকরণে ৭মী
  2. অপাদানে ৭মী
  3. কর্তৃকারকে ৭মী
  4. করণে ৭মী
ব্যাখ্যা
অধিকরণ কারক:
- ক্রিয়া সমাপদনের কাল, স্থান ও সময়কে অধিকরণ কারক বলে। অর্থাৎ যে স্থানে বা সময়ে ক্রিয়া সম্পাদিত হয় সেটিই অধিকরণ কারক।
- অর্থাৎ ক্রিয়াপদকে কোথায়, কোন স্থানে, কখন, কোন সময়ে, কবে, কোন বিষয়ে বা ব্যাপারে এসব প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিই অধিকরণ কারক।

অধিকরণ কারকে বিভক্তির প্রয়োগ:
• প্রথমা বা শূন্য বিভক্তি:
- আমি ঢাকা যাব।
- বাবা বাড়ি নেই।
- সারারাত বৃষ্টি ছিলো।

• তৃতীয়া বিভক্তি: খিলিপান (এর ভিতরে) দিয়ে ঔষধ খাবে।
• পঞ্চমী বিভক্তি: বাড়ি থেকে নদী দেখা যায়।
• সপ্তমী বা তে বিভক্তি: এ বাড়িতে কেউ নেই।

প্রশ্নে প্রদত্ত ‘গগনে উঠল রবি লোহিত বরণ’- বাক্যেকে কোথায় দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘গগনে’। সুতরাং ‘গগনে’ অধিকরণ কারকে সপ্তমী বিভিক্তির উদাহরণ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
‘চেহারা’ কোন বিদেশি ভাষার শব্দ?
  1. আরবি
  2. হিন্দি
  3. ফারসি
  4. তুর্কি
ব্যাখ্যা
• ‘চেহারা’ ফারসি ভাষা থেকে আগত শব্দ।

ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো:
- খরগোশ, গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, দারোয়ান, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪.
‘বীজন’ শব্দের অর্থ কী?
  1. পাখা
  2. জনহীন
  3. বীজবপন
  4. মন্দজন
ব্যাখ্যা
• ‘বীজন
- এটি একটি সংস্কৃত শব্দ।
- এটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- বাতাস দেওয়া বা পাখা করার কাজ।

অন্যদিকে,
- 'জনহীন' শব্দের অর্থ - নির্জন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫.
‘লয়’ শব্দটির বিশেষণ পদ কী?
  1. লয়া
  2. লেয়
  3. লীন
  4. লিন
ব্যাখ্যা
• 'লীন'
- এটি একটি বিশেষণ পদ।
- এটি সংস্কৃত শব্দ।
এর অর্থ:
- মিশে গিয়েছে এমন,
- লয়প্রাপ্ত।

• 'লয়;
- এটি একটি বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত শব্দ।
এর অর্থ:
- ধ্বংস,
- মৃত্যু।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৬.
‘কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ’ কার লেখা?
  1. কৃষ্ণ চন্দ্র মজুমদার
  2. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  3. যতীন্দ্র মোহন বাগচী
  4. কামিনী রায়
ব্যাখ্যা
"কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে,
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?" পঙক্তিদ্বয় কৃষ্ণচন্দ্র মজুমদার এর 'সদ্ভাবশতক' কাব্যগ্রন্থের 'দুঃখ বিনা সুখ হয় না' কবিতা থেকে নেয়া হয়েছে।

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার:
- বাংলা শিশুসাহিত্যের ধারায় সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নাম দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
- প্রধানত ‘ঠাকুরমার ঝুলি’ শীর্ষক অবিস্মরণীয় গ্রন্থের জন্যই বাঙালি পাঠকসমাজে সমধিক পরিচিত তিনি।
- ১৮৭৭ সালের ১৫ এপ্রিল (১২৮৪ বঙ্গাব্দের ২ বৈশাখ) ঢাকা জেলার অন্তর্গত সাভারের উলাইল গ্রামের সম্ভ্রান্ত মিত্র মজুমদার বংশে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার জন্মগ্রহণ করেন।
- ১৯০১ সালে দক্ষিণারঞ্জনের সম্পাদিত মাসিক ‘সুধা’ পত্রিকা প্রকাশিত হয়। চার বছর ধরে গোটা বিশেক সংখ্যা প্রকাশিত হয়।
- দক্ষিণারঞ্জনের প্রথম গ্রন্থ ‘উত্থান’ কাব্য প্রকাশিত হয় ১৯০২ সালে।

তাঁর উল্লাখযোগ্য গ্রন্থ:
- ঠাকুরমার ঝুলি,
- ঠাকুরদাদার ঝুলি,
- দাদা মশায়ের থলে,
- বাংলার সোনার ছেলে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৭.
‘অলীক’ শব্দের বিপরীত শব্দ কী?
  1. লৌকিক
  2. বাস্তব
  3. পরলৌকিক
  4. অবাস্তব
ব্যাখ্যা
• 'অলীক' শব্দের বিপরীত শব্দ - সত্য / বাস্তব

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক।
- 'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর।
- 'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান।
- 'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত।
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো- বিনীত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৮.
'Ordinance' শব্দের বাংলা প্রতিশব্দ কী?
  1. অধ্যাদেশ
  2. ক্রম
  3. সমরাস্ত্র
  4. আদেশ
ব্যাখ্যা
• 'Ordinance' শব্দের বাংলা প্রতিশব্দ - অধ্যাদেশ

অন্যদিকে,
- 'Order' শব্দের বাংলা প্রতিশব্দ - ক্রম / আদেশ।
- 'Ordnance' শব্দের বাংলা প্রতিশব্দ - সমরাস্ত্র।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১৯.
‘দলছাড়া’ কোন সমাসের উদাহরণ?
  1. ৩য়া তৎপুরুষ
  2. ৪র্থী তৎপুরুষ
  3. ৫মী তৎপুরুষ
  4. ৭মী তৎপুরুষ
ব্যাখ্যা
পঞ্চমী তৎপুরুষ সমাস:
- যে সমাসে পূর্বপদে পঞ্চমী বিভক্তির (হইতে, থেকে, চেয়ে) লােপ পায় তাকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস।
যেমন:
- আগা থেকে গোড়া = আগাগোড়া,
- জন্ম হতে অন্ধ = জন্মান্ধ,
- দল থেকে ছাড়া = দলছাড়া,
- রোগ হতে মুক্ত = রোগমুক্ত।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ, মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
২০.
‘মধুর’ এ পদের বিশেষণ রূপটি হল-
  1. মাধুরী
  2. মধুরতা
  3. মধুময়
  4. মধুতা
ব্যাখ্যা
• 'মধুময়'
- এটি একটি বিশেষণ পদ।
- এটি সংস্কৃত শব্দ।
এর অর্থ:
- মধুপূর্ণ,
- মধুমাখা।

অন্যদিকে,
- 'মাধুরী' বিশেষ্য পদ।
- 'মধুরতা' বিশেষ্য পদ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২১.
Synonym of the word 'knave' is
  1. mean
  2. wicked
  3. trick
  4. honest
অনির্ধারিত
ব্যাখ্যা
• Knave শব্দটির Synonym 'mean' ও 'wicked' দুটিই হতে পারে, দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

• Knave:
English meaning: a mean, evil, or unprincipled person.
Bangla meaning: বদমায়েশ; দুর্বৃত্ত; পাজি; জুয়াচোর।

Options,
ক) mean: (ব্যক্তি বা তার চরিত্র) নীচ; ইতর।

খ) wicked: (১) (ব্যক্তি বা তার কাজ) মন্দ; খারাপ; ভ্রান্ত, অসৎ; অন্যায়; নীতিবিগর্হিত (২) আক্রোশপূর্ণ; ক্ষতিকর: a blow. (৩) পাজি; দুষ্টামিভরা।

গ) trick: চালাকি; চাল; কুচাল; তামাশা; বাহানা; চাতুরী; ছলচাতুরী; মশকরা।

ঘ) honest: সত্যবাদী; সতাবৃত্ত; নিষ্কপট; অশঠ; সাধু; ঋজুপ্রকৃতি; সৎ; সত্যসন্ধ; অকৃত্রিম, সচ্চরিত্র।

Source: Merriam-Webster & Accessible Dictionary.
২২.
Find the antonym of the word 'garrulity' -
  1. credulity
  2. spaciousness
  3. loquaciousness
  4. briefness
ব্যাখ্যা
• Garrulity:
English meaning: the habit of talking a lot or too much.
Bangla meaning: বাচালতা।

Options,
ক) credulity:
English meaning: willingness to believe that something is real or true, especially when this is unlikely.
Bangla meaning: বিশ্বাসপ্রবণতা।

খ) spaciousness:
English meaning: the quality of being large and having a lot of space.
Bangla meaning: প্রশস্ততা বা বিস্তৃততা।

গ) loquaciousness:
English meaning:  full of excessive talk.
Bangla meaning: বাচালতা।

ঘ) briefness:
English meaning: as in shortness.
Bangla meaning: সংক্ষিপ্ততা।

অপশন বিবেচনা করে দেখা যায়, the antonym of the word 'garrulity' - briefness.

Source: Cambridge Dictionary.
২৩.
'A person involving in an activity for pleasure & not money' is called as:
  1. Amateur
  2. Follower
  3. Altruist
  4. Antiquarian
ব্যাখ্যা
The Options are -
ক) Amateur:
English meaning: taking part in an activity for pleasure, not as a job.
Bangla meaning: শৌখিন চিত্র বা সংগীত বা নাট্যশিল্পী; অপেশাদার ক্রীড়াবিদ।

খ) Follower:
English meaning: a person who does what someone else does or suggests doing/ someone who obeys or supports another person or that person’s ideas.
Bangla meaning: সমর্থক, শিষ্য; অনুচর; অনুসারী; অনুবর্তী; অনুগামী।

গ) Altruist:
English meaning: a person who cares about others and helps them despite not gaining anything by doing this.
Bangla meaning: পরহিতব্রতী; পরার্থবাদী।

ঘ) Antiquarian:
English meaning: connected with the trade, collection, or study of old and valuable or rare objects.
Bangla meaning: প্রাচীন নিদর্শনের পাঠ, সংগ্রহ বা বিক্রির সঙ্গে সম্পর্কযুক্ত।

অপশন বিবেচনা করে দেখা যায়, A person involving in a activity for pleasure & not money' is called - Amateur.

Source: Cambridge & Accessible Dictionary.
২৪.
We had to face a lot of ______ due to their _____ act.
  1. Problems, desirable
  2. consequences, immeasurable
  3. worries, kind
  4. humiliation, disgraceful
ব্যাখ্যা
• Humiliation - অবমাননা
disgraceful - অপযশস্কর, কলঙ্ককর, মন্দকাজ।

• Problems - সমস্যা
desirable - কাম্য; কাঙ্ক্ষিত।

• Consequences - ফলাফল; পরিণতি।
immeasurable - অমেয়; অপ্রমেয়; অপরিমেয়।

• Worries (plural form of worry) - দুশ্চিন্তা
kind - সদয়; অপরের প্রতি সহানুভূতিশীল।

Context অনুসারে শূন্যস্থানে কেবল ঘ) অপশনের শব্দদ্বয় মানানসই।

Complete sentence: We had to face a lot of humiliation due to their disgraceful act.
২৫.
What is the meaning of the word 'Stupendous'?
  1. Awesome
  2. Stupidity
  3. Stipend
  4. Foolishness
ব্যাখ্যা
• Stupendous:
English meaning: as in marvellous, causing wonder or astonishment.
Bangla meaning: প্রকাণ্ড; (আকারে, মাত্রায়) বিস্ময়াবহ; অদ্ভুত: a stupendous error/ achievement.

Options,
ক) Awesome:
English meaning: as in amazing, causing feelings of great admiration, respect, or fear/ causing wonder or astonishment.
Bangla meaning: ভীষণ; দারুণ; ভয়ঙ্কর; ত্রাসোদ্দীপক।

খ) Stupidity
English meaning: the state of being silly or unwise.
Bangla meaning: মূঢ়তা; নির্বুদ্ধিতা; বোকামি; বুদ্ধিজড়তা; [countable noun] (plural stupidities) নির্বোধ উক্তি; কার্যকলাপ ইত্যাদি; বোকামি।

গ) Stipend:
English meaning: a particular amount of money that is paid regularly to someone.
Bangla meaning: যাজক বা সৈনিকের বেতন; বৃত্তি; ভাতা।

ঘ) Foolishness:
English meaning: the quality of being unwise, stupid, or not showing good judgment.
Bangla meaning: বোকামি; মূঢ়তা।

অপশন বিবেচনা করে দেখা যায়, the meaning of the word 'Stupendous' - Awesome.

Source: Merriam-Webster & Cambridge Dictionary.
২৬.
Find the correctly spelt word:
  1. Sacrilegeous
  2. Sacriligious
  3. Sacrilegious
  4. Sacreligious
ব্যাখ্যা
• Sacrilegious:
English meaning: treating something holy or important without respect.
Bangla meaning: ধর্মদৌহিক; ধর্মদ্রোহিতাপূর্ণ।

Example: The performance is not sacrilegious or blasphemous.

Source: Cambridge & Accessible Dictionary.
২৭.
She was hardly-hit by her father's death. Which word(s) make this sentence incorrect?
  1. was
  2. hardly-hit
  3. father's death
  4. no error
ব্যাখ্যা
• বাক্যটিতে Hardly-hit অংশটি ভুল রয়েছে।

• Hardly-hit এর পরিবর্তে hard-hit হবে।

• Hard-hit:
English meaning: profoundly stricken: affected in an especially negative way.
Bangla meaning: অত্যন্ত কষ্টে পড়া।

Example: One of the industries particularly hard-hit during the downturn.

Correct sentence: She was hard-hit by her father's death.
২৮.
What is the meaning of the idioms 'wear your heart on your sleeve'?
  1. stay in good mood
  2. allowing other to see one's feelings
  3. being true to oneself
  4. becoming open minded
ব্যাখ্যা
• Wear your heart on your sleeve:
English meaning: to make your feelings and emotions obvious rather than hiding them.
Bangla meaning: অনুভূতি এবং আবেগগুলিকে লুকিয়ে রাখার পরিবর্তে স্পষ্ট করে তোলা।

Example: She was not the kind who would wear her heart on her sleeve.

Correct answer: allowing other to see one's feelings.

Source: Cambridge Dictionary.
২৯.
Darts are played by men as well as women. Find the word mistakenly used in this sentence.
  1. are
  2. played by
  3. men
  4. as well as
ব্যাখ্যা
• Darts:
Meaning: a game in which darts are thrown at a circular board. The number of points won depends on where the darts land on the board.

• কিছু noun আছে যেমনঃ Statistics, physics, mathematics, news, politics etc. দেখতে plural হলেও এগুলো singular হওয়ায় এরপরে verb ও singular হয়।

• Darts একটি খেলার নাম।
- Wordটি plural দেখালেও এর পরে singular verb বসে।
- সুতরাং are - এর পরিবর্তে is হলে বাক্যটি সঠিক হবে।

Correct sentence: Darts is played by men as well as women.
৩০.
Pantry : Store :: Sculler : ______ Find the missing word.
  1. cook
  2. kitchen
  3. utensils
  4. wash
ব্যাখ্যা
• Pantry:
English meaning: a small room or large cupboard in a house where food is kept.
Bangla meaning: যে কক্ষে বাসনকোসন, টেবিলের কাপড় ইত্যাদি রাখা হয়।

• Store
English meaning: to put or keep things in a special place for use in the future.
Bangla meaning: প্রয়োজনমতো ব্যবহারের জন্য সঞ্চিত বস্তু বা মজুত

• Sculler:
English meaning: especially in a large old house, a room next to the kitchen where pans are washed and vegetables are prepared for cooking.
Bangla meaning: সাধারণত বড় বাড়িতে রান্নাঘরসংলগ্ন প্রকোষ্ঠ, যেখানে হাঁড়িপাতিল, বাসনকোসন ইত্যাদি ধোয়া হয়; ধোলাইঘর।

Options,
ক) cook:
Meaning: রান্না করা।

খ) kitchen:
Meaning: রান্নাঘর।

গ) utensils:
Meaning: বিশেষত গৃহে ব্যবহারের জন্য হাতিয়ার; সাজসরঞ্জাম।

ঘ) wash:
Meaning: ধৌতকরণ; প্রক্ষালন; ধৌত হওয়া।

• Analogy: Pantry : Store :: Sculler : Wash.

Relation:
"Pantry is to Store as Sculler is to Wash"
৩১.
Which one of the following words is an odd to the others?
  1. Joey
  2. Filly
  3. Vixen
  4. Calf
ব্যাখ্যা
Options,

ক) Joey:
Meaning: a young kangaroo.

খ) Filly:
Meaning: a young female horse.
- 'Filly' is the feminine gender of - Colt.
- Colt (বাচ্চা ঘোড়া) - Filly (বাচ্চা ঘোটকী).

গ) Vixen:
- The feminine of fox is Vixen.
- "Vixen" শব্দের অর্থ: শৃগালী।
- Masculine form: Fox.

ঘ) Calf:
Meaning: a young cow, or the young of various other large mammals such as elephants and whales.

অপশন গুলোর মধ্যে ব্যতিক্রম হলো "Vixen" কারণ Joey, Filly ও Calf এগুলো young animals কে refer করে, অন্যদিকে Vixen দ্বারা adult female fox কে বুঝায়।
৩২.
The term 'ruffle' means:
  1. tousle
  2. hurt
  3. please
  4. topple
ব্যাখ্যা
• Ruffle:
English meaning: to touch or move something smooth so that it is not even.
Bangla meaning: শান্তি, প্রশান্তি বা মসৃণতা বিনষ্ট করা; উষ্কখুষ্ক/এলোমেলো করা; আলোড়িত করা।

Options,
ক) tousle: 
English meaning: to make someone's hair untidy, for example by rubbing it, or, of the wind, by blowing it.
Bangla meaning: (চুল) এলোমেলো বা অগোছালো করা।

খ) hurt:
English meaning: to feel pain in a part of your body, or to injure someone or cause them pain.
Bangla meaning: আঘাত/চোট পাওয়া/লাগা; আঘাত দেওয়া (২) খুশি/সুখী/সন্তুষ্ট/পরিতুষ্ট করা

গ) please:
English meaning: used to make a request more polite/ to make someone feel happy or satisfied, or to give someone pleasure. 
Bangla meaning: (১) দয়া/মেহেরবানি/অনুগ্রহ করে

ঘ) topple:
English meaning: to (cause to) lose balance and fall down.
Bangla meaning: নড়বড়ে হওয়া এবং পড়ে যাওয়া; অপসারিত হওয়া।

অপশন বিবেচন করে দেখা যায়, The term 'ruffle' means - tousle.

Source: Cambridge Dictionary.
৩৩.
Which of the following words is in feminine form?
  1. nun
  2. boar
  3. drone
  4. emperor
ব্যাখ্যা
Options,
ক) Nun:
-  Nun (সন্ন্যাসিনী) feminine gender, এর masculine gender হবে Monk or Friar.

খ) Boar (masculine)
Meaning: শূকর।
- এর feminie form: Sow.

গ) Drone:
- Drone শব্দটির অর্থ পুরুষ মৌমাছি যার স্ত্রীবাচক শব্দ হচ্ছে Bee. 
আবার, Drone - রেডিও নিয়ন্ত্রিত চালকহীন বিমান অর্থ বুঝাচ্ছে বিধায় এটি Neuter gender (ক্লীব লিঙ্গ) হবে।

ঘ) Emperor
English Meaning: A male ruler of an empire.
Bangla Meaning: সম্রাট।
- এর feminine gender হচ্ছে - Empress.
৩৪.
Who is called the 'Father of the English novels'?
  1. John Keats
  2. William Wordsworth
  3. Hanry Fielding
  4. John Milton
ব্যাখ্যা
• Henry Fielding is regarded as the founder of the English novel with Samuel Richardson.
- Henry Fielding is regarded as the 'Father of English Novel'.

- He is famous for the Picaresque Novel.
- His pen name is Captain Hercules Vinegar.
- He belongs to The Augustan Age.

• His famous Novels:
- Tom Jones,
- Amelia,
- Joseph Andrews etc.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica and SparkNotes.
৩৫.
Researchers have observed chimpanzees feigning injury in order to influence other members of the group, thus, showing that the capacity to ______ is not uniquely human.
  1. cooperate
  2. instruct
  3. construct
  4. dissemble
ব্যাখ্যা
Options,
ক) cooperate:
English meaning: to act or work together for a particular purpose, or to be helpful by doing what someone asks you to do.
Bangla meaning: কোনো কিছু করতে, ঘটাতে সহযোগিতা করা।

খ) instruct:
English meaning: to order or tell someone to do something, especially in a formal way.
Bangla meaning: শিক্ষা দেওয়া; শেখানো; পড়ানো; শিক্ষাদান/পাঠদান করা; প্রশিক্ষণ দেওয়া।

গ) construct:
English meaning: to build something or put together different parts to form something whole.
Bangla meaning: নির্মাণ করা; গঠন করা; একত্র সংস্থাপনের মাধ্যমে গঠন করা।

ঘ) dissemble:
English meaning: to hide your real intentions and feelings or the facts.
Bangla meaning: ছদ্মবেশ ধারণ করা; আসল মনোভাব গোপন করা।

শুন্যস্থানে dissemble বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: Researchers have observed chimpanzees feigning injury in order to influence other members of the group, thus, showing that the capacity to dissemble is not uniquely human.

Bangla: "গবেষকরা লক্ষ্য করেছেন যে শিম্পাঞ্জিরা অন্য সদস্যদের প্রভাবিত করার জন্য আঘাতের ভান করছে, ফলে এটি দেখাচ্ছে যে ছলনা করার ক্ষমতা শুধুমাত্র মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়।"
৩৬.
Which one of the following plays is not a tragedy?
  1. Hamlet
  2. Tempest
  3. Othello
  4. Macbeth
ব্যাখ্যা
• 'The Tempest' by William Shakespeare is a Comedy play/ drama.
- এটি 5 act এ বিভক্ত একটি Romantic comedy, যা ১৬২৩ সালে First Foilo এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- The Tempest হচ্ছে William Shakespeare এর last work বা Swan Song.
- Tempest শব্দটির অর্থ হচ্ছে Violent Storm.

• এই কমেডিতে Duke Prospero এবং তাঁর কন্যা Miranda এর কথা বলা হয়েছে, যারা কিনা ডিউকের ছোট ভাইয়ের দ্বারা ষড়যন্ত্রের স্বীকার হয়ে এক দূরদ্বীপে নির্বাসিত হয়।
- এই নাটকে Propero কে supernatural powers এর অধিকারী হিসেবে দেখানো হয়েছে যার আয়ত্ত্বে থাকে Ariel এবং Caliban নামক দুইটি supernatural creature.
- নাটকের শুরুতেই দেখা যায় Prospero তার জাদু শক্তির ব্যবহার করে সমুদ্রে এক ভয়াবহ ঝড়ের সৃষ্টি করেছেন, যার ফলে নাটকের অন্য চরিত্র গুলো তার নির্বাসিত স্বীপে এসে পৌঁছেছে।
- Prospero, using his knowledge of magic and sorcery, conjures a storm (the tempest) to shipwreck his brother Antonio, who had usurped his position and cast him out.

• William Shakespeare:
- William Shakespeare was born on 23 April 1564 AD and died on 23 April 1616 AD.
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বা Swan of Avon বলা হয়।
- Shakespeare wrote a total of 37 plays and 154 sonnets.

Source: Britannica.
৩৭.
Which one of the following is a masculine gender?
  1. Stag
  2. Doe
  3. Roe
  4. Vixen
ব্যাখ্যা
The Options are -

ক) Stag:
English Meaning: A male deer, especially a male red deer after its fifth year.
Bangla Meaning: পুরুষ হরিণ।
Feminine: Hind (মাদি হরিণ; হরিণী)।

খ) Doe:
Meaning: স্ত্রীজাতীয় হরিণ অথবা খরগোশ।
- এর masculine gender হবে Buck.

গ) Roe: [feminine gender ]
এর হবে masculine gender Hart.
Meaning: হরিণ।

ঘ)  Vixen:
- The feminine of fox is Vixen.
- "Vixen" শব্দের অর্থ: শৃগালী।
৩৮.
Find the synonym of the word 'dwindle'.
  1. ascend
  2. develop
  3. grow
  4. drop
ব্যাখ্যা
• Dwindle:
English meaning: to become smaller in size or amount, or fewer in number.
Bangla meaning: হ্রাস পাওয়া; ক্ষয়প্রাপ্ত হওয়া; ক্ষীণ হওয়া; ক্রমশ কমে যাওয়া।

Options,
ক) Ascend:
English meaning: to move up or climb something.
Bangla meaning: আরোহণ করা; উপরে ওঠা; চড়া।
 
খ) develop:
English meaning: to (cause something to) grow or change into a more advanced, larger, or stronger form.
Bangla meaning: বড় হওয়া (বা করা); পূর্ণতর; পক্বতর হওয়া (বা করা)।

গ) grow:
English meaning: to increase in size or amount, or to become more advanced or developed.
Bangla meaning: জন্মানো; বড় হওয়া; বৃদ্ধি পাওয়া।

ঘ) drop:
English meaning: to move to a lower level, or cause something to move to a lower level/ to fall or to allow something to fall/ a small round-shaped amount of liquid.
Bangla meaning: (১) বিন্দু; ফোঁটা।  (২) অত্যন্ত স্বল্প পরিমাণ। (৩) হ্রাস, (৪) যা ফেলা হয় বা পতিত হয়।

 অপশন বিবেচনা করে দেখা যায়, the synonym of the word 'dwindle' - drop.
৩৯.
No spelling error occurs in:
  1. ascientain
  2. ascertane
  3. ascertain
  4. anciant
ব্যাখ্যা
• Ascertain:
English meaning: to discover a fact; to make certain.
Bangla meaning: নিশ্চিত করা; নির্ধারণ করা; নিরূপণ করা; স্থির করা।

Example:
- The police have so far been unable to ascertain the cause of the explosion.
- Have you ascertained whether she's coming or not?

Source: Cambridge Dictionary.
৪০.
Lima has a greatly apathy_____ her studies.
  1. for
  2. towards
  3. to
  4. with
ব্যাখ্যা
• 'Apathy towards':
বাংলা অর্থ: কোনো কিছুর প্রতি অনীহা। 
- apathy এর পরে সাধারণত towards বসে।
------------------- 
• Apathy [Uncountable noun]

- English Meaning: Lack of interest, or the attitude of not caring resulting from it.
- Bangla Meaning: সমবেদনা বা আগ্রহের অভাব; (কারো/কোনো কিছুর প্রতি) উদাসীনতা বা অনীহা।

Complete sentence: Lima has a greatly apathy towards her studies.
৪১.
পূণর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?
  1. মহানন্দা
  2. ভৈরব
  3. কুমার
  4. বরাল
ব্যাখ্যা
মহানন্দা (Mahananda):
- মহানন্দা নদীর উৎপত্তি হিমালয়ের পাদদেশে অবস্থিত দার্জিলিং জেলার নিকটবর্তী মহালড্রীম পর্বতে।
- জলপাইগুড়ি জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের সর্বত্র উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা দিয়ে প্রবেশ করেছে।
- এরপর বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্ত বরাবর প্রবাহিত হয়ে পুনরায় ভারতে প্রবেশ করেছে।
- অত:পর ভারতের পূর্ণিয়া ও মালদহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চাপাইনবাবগঞ্জের নিকট বাংলাদেশে প্রবেশ করে গোদাগাড়ির কাছে পদ্মার সাথে মিলিত হয়েছে।
- মহানন্দার উপনদী পুনর্ভবা, নাগর, কুলিক, টাঙ্গন, পাগলা প্রভৃতি।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪২.
বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?
  1. জাইকা
  2. ইউএনডিপি
  3. বিশ্বব্যাংক
  4. আইএমএফ
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৪ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- এর উদ্দেশ্য মধ্য আয়ের দেশ গুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে।
- বিশ্বব্যাংক World Development Report (বিশ্ব উন্নয়ন প্রতিবেদন) প্রকাশ করে।
- বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা হলো- বিশ্বব্যাংক।
- বিশ্বব্যাংক প্রতি বছর মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের প্রতিটি দেশের একটি তুলনামূলক প্রতিবেদনসহ বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে।
- এটি ১৯৭৮ সাল থেকে বার্ষিক প্রকাশিত হয়।

তথ্যসূত্র - World Bank ওয়েবসাইট।
৪৩.
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
  1. ৭ মার্চ, ১৯৭৩
  2. ১১ এপ্রিল, ১৯৭৩
  3. ৬ এপ্রিল, ১৯৭৩
  4. ৫ মার্চ, ১৯৭৩
ব্যাখ্যা
প্রথম জাতীয় নির্বাচন:
- ১৯৭৩ সালের ৭ই মার্চ সংসদ নির্বাচন স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন।
- ১৯৭৩ সালে প্রথম জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন এম. ইদ্রিস।
- এ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পূর্বে মুক্তিযুদ্ধকালীন গঠিত মুজিবনগর সরকার কর্তৃক রাষ্ট্র পরিচালিত হয়েছে।
- ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে প্রত্যাবর্তন করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ-বিধ্বস্ত দেশ গঠনের কার্যক্রম গ্রহণ করেন।
- নয় মাসের প্রচেষ্টায় ১৯৭২ সালের ডিসেম্বরে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়।
- ৩১৫টি আসনের মধ্যে ৩০০টি সাধারন আসন ও ১৫টি সংরক্ষিত মহিলা আসন।
- ১৪টি রাজনৈতিক দল অংশ গ্রহণ করে।
- ৩১৫টি আসনের মধ্যে আওয়ামী লীগ ৩০৮টি আসনে জয়লাভ করেন।

তথ্যসূত্র - নির্বাচন কমিশন ওয়েবসাইট, পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
৪৪.
বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ২৬ জানুয়ারি, ২০১০
  2. ২৬ জানুয়ারি, ২০১১
  3. ৩ মার্চ, ২০১০
  4. ১৮ মার্চ, ২০১১
ব্যাখ্যা
IDRA:
- IDRAএর পূর্ণরূপ: Insurance Development and Regulatory Authority.
- ২০১১ সালের ২৬শে জানুয়ারী বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইন ২০১০ এর বিধানের অধীনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (IDRA) গঠিত হয়েছে।
- বাংলাদেশ সরকার বীমা ব্যবসার বিকাশ ও নিয়ন্ত্রণের জন্য বীমা আইন ২০১০ প্রণয়ন করেছে।
- এটি বীমা ব্যবসার তত্ত্বাবধান এবং পলিসি হোল্ডারের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
- কর্তৃপক্ষ 'জাতীয় বীমা নীতি ২০১৪' বাস্তবায়নের লক্ষ্যে বীমা শিল্পের পদ্ধতিগত উন্নয়ন ও নিয়ন্ত্রণের জন্য কাজ করছে।
- IDRA একজন চেয়ারম্যান এবং চারজন সদস্যের সমন্বয়ে গঠিত।

তথ্যসূত্র - বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ওয়েবসাইট।
৪৫.
সরকারী হিসাব অনুযায়ী ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশে প্রাইভেট জীবন বীমা কোম্পানীর সংখ্যা কতটি? [তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন বর্তমানে গুরুত্বহীন]
  1. ২৬টি
  2. ৩০টি
  3. ৪০টি
  4. ৪৩টি
অনির্ধারিত
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।]

বীমা প্রতিষ্ঠান:

- বাংলাদেশের স্বাধীনতার পর জীবন বীমার সুফল দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে ১৯৭২ সনের রাষ্ট্রপতির ৯৫নং আদেশ বলে বাংলাদেশের বীমা শিল্প জাতীয়করণের আওতায় আনা হয়।
- বাংলাদেশে জীবন বীমা কোম্পানীর সংখ্যা ৩৬টি।
- বাংলাদেশে প্রাইভেট জীবন বীমা কোম্পানীর সংখ্যা ৩৪টি।
- বর্তমানে বাংলাদেশে দুটি রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠান রয়েছে।
- এগুলো হলো:
• সাধারণ বীমা কর্পোরেশন এবং
• জীবন বীমা কর্পোরেশন।
- দুটি প্ৰতিষ্ঠান ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- এগুলা অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন।

তথ্যসূত্র - সাধারণ বীমা কর্পোরেশন ও জীবন বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
৪৬.
১৬ই ফেব্রুয়ারী ২০১৮ইং তারিখে বাংলাদেশ কোন দেশের সাথে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?
  1. কসোভো
  2. সান মারিনো
  3. ইসরাইল
  4. সোমালিল্যাণ্ড
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে এটি আর গুরুত্বপূর্ণ নয়।]
৪৭.
‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইট তত্ত্ববধানে থাকবে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান?
  1. BTCL
  2. SPARRSO
  3. BTRC
  4. BCSCL
ব্যাখ্যা
বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১:
- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নির্মাণ করেছে বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস।
- বঙ্গবন্ধু স্যাটেলাইটের গায়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রঙের নকশার ওপর ইংরেজিতে লেখা রয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু ১।
- বাংলাদেশ সময় ১১ মে, ২০১৮ তারিখে রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের উৎক্ষেপণ মঞ্চ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ মহাকাশে পাঠানো হয়।
- ফ্যালকন ৯ রকেটের নতুন সংস্করণ ব্লক ফাইভ বঙ্গবন্ধু স্যাটেলাইটকে নিয়ে যাত্রা করে নিজস্ব কক্ষপথে।
- রকেট উৎক্ষেপণের আধা ঘণ্টাখানেক পর স্যাটেলাইটটি কাঙ্ক্ষিত জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে পৌঁছায়।
- ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইট তত্ত্ববধানে থাকবে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (BCSCL)।
- এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার, টেলিযোগাযোগ ও ডেটা কমিউনিকেশন সেবা পাওয়া যাবে।
- এর মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ।

তথ্যসূত্র - বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, portal.gov.bd.
৪৮.
২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট বাংলাদেশের কত তম বাজেট?
  1. ৪৭ তম
  2. ৪৬ তম
  3. ৪৯ তম
  4. ৪৮ তম
অনির্ধারিত
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন তাই অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।]

জাতীয় বাজেট ২০২৪-২৫:
- বাজেটের ক্রম: ৫৩তম (অন্তবর্তীকালীনসহ ৫৪তম)।
- বাজেট উত্থাপন: ৬ জুন, ২০২৪।
- সংসদে বাজেট পাশ হয় : ৩০ জুন, ২০২৪ ।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৪।
- জিডিপির আকার: ৫৫ লাখ ৯৭ হাজার ৪১৪ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৬.৭৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি : ২,৫১,৬০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৬৫,০০০ কোটি টাকা (জিডিপির ৪.৭% ও বাজেটের ৩৩.২%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৮১,৪৫৩ কোটি টাকা।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৪-২৫।
৪৯.
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের কতভাগ বাংলাদেশের অংশ?
  1. ৪০%
  2. ৫৫%
  3. ৬২%
  4. ৬৫%
ব্যাখ্যা
সুন্দরবন:
- সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ অংশে গঙ্গা ও ব্রহ্মপুত্রের বদ্বীপ এলাকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম জোয়ারধৌত গরান বনভূমি (mangrove forest)।
- কর্কটক্রান্তির সামান্য দক্ষিণে ভারত ও বাংলাদেশের উপকূল ধরে বিস্তৃত ২১°৩০´-২২°৩০´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°০০´-৮৯°৫৫´ পূর্ব দ্রাঘিমার মধ্যবর্তী স্থানে এ বনের অবস্থান।
- বাংলাদেশ অংশের সুন্দরবনের মোট আয়তন প্রায় ৬,০১৭ বর্গ কিলোমিটার যা সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২ ভাগ।
- নানা ধরনের গাছপালার চমৎকার সমারোহ ও বিন্যাস এবং বন্যপ্রাণীর অনন্য সমাবেশ এ বনভূমিকে চিহ্নিত করেছে এক অপরূপ প্রাকৃতিক নিদর্শন হিসেবে।
- অর্থনৈতিক কর্মকান্ডের একটি উলে­খযোগ্য কেন্দ্র হিসেবেও এটি বিবেচিত; এখান থেকে সংগৃহীত হয় নানা কাজে ব্যবহার উপযোগী বনবৃক্ষ, আহরিত হয় প্রচুর পরিমাণ মধু, মোম ও মাছ।
- সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট জেলার অংশবিশেষ জুড়ে বাংলাদেশের সুন্দরবন বিস্তৃত।
- পরস্পর সংযুক্ত প্রায় ৪০০ নদী-নালা, খালসহ প্রায় ২০০টি ছোট বড় দ্বীপ ছড়িয়ে আছে সুন্দরবনে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৫০.
সর্বশেষ তথ্যানুসারে, বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় কত?
  1. $১৬৫০
  2. $১৪৫৬
  3. $১৬১০
  4. $১৭৫২
অনির্ধারিত
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন তাই অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।]

অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪.১১ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫১.
কত সালে জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭২
  2. ১৯৭৩
  3. ১৯৭৪
  4. ১৯৭৫
ব্যাখ্যা
বীমা প্রতিষ্ঠান:
- বাংলাদেশের স্বাধীনতার পর জীবন বীমার সুফল দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে ১৯৭২ সনের রাষ্ট্রপতির ৯৫নং আদেশ বলে বাংলাদেশের বীমা শিল্প জাতীয়করণের আওতায় আনা হয়।
- ১৯৭৩ সালে জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশে জীবন বীমা কোম্পানীর সংখ্যা ৩৬টি।
- বাংলাদেশে প্রাইভেট জীবন বীমা কোম্পানীর সংখ্যা ৩৪টি।
- বর্তমানে বাংলাদেশে দুটি রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠান রয়েছে।
- এগুলো হলো:
• সাধারণ বীমা কর্পোরেশন এবং
• জীবন বীমা কর্পোরেশন।
- দুটি প্ৰতিষ্ঠান ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- এগুলা অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন।

তথ্যসূত্র - সাধারণ বীমা কর্পোরেশন ও জীবন বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
৫২.
‘ওয়ানগালা’ বাংলাদেশের কোন উপজাতীয় ঐতিহ্যবাহী উৎসব?
  1. রাখাইন
  2. সাঁওতাল
  3. চাকমা
  4. গারো
ব্যাখ্যা
গারো:
- গারো বাংলাদেশে বসবাসকারী একটি নৃগোষ্ঠী।
- টাংগাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, গাজীপুর জেলায় এদের বাস।
- বাংলাদেশ ছাড়াও ভারতের মেঘালয় রাজ্যে এদের বসবাস রয়েছে।
- নৃ-বিজ্ঞানীদের মতে গারোরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর তিববতীবর্মণ শাখার বোড়ো উপশাখার অন্তর্ভুক্ত।
- গারোদের আদি বাসভূমি বর্তমান চীনের উত্তর পশ্চিমাঞ্চলের সিন-কিয়াং প্রদেশ, যেখান থেকে তারা দেশত্যাগ করে পরবর্তীকালে তিববতে দীর্ঘদিন বসবাস করে।
- এরপর ভারতের উত্তর পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় এবং বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু এলাকায় এরা বসবাস শুরু করে।
- গারোদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক।
- তাদের ঐতিহ্যবাহী উৎসব ‘ওয়ানগালা’।
- মা-ই পরিবারের কর্তা ও সম্পত্তির অধিকারী এবং এক্ষেত্রে পিতা পরিবারের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে।
- পরিবারের সন্তানসন্ততিরা মায়ের পদবি ধারণ করে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৫৩.
২০১৮ সালের EPA প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর দেশ?
  1. চীন
  2. বাংলাদেশ
  3. ভারত
  4. নেপাল
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে গুরুত্বহীন]

২০১৮ সালের EPA প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর দেশ নেপাল। 

উল্লেখ্য,
- বর্তমানে বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর দেশ  বাংলাদেশ।

উৎস: IQAir ওয়েবসাইট।
৫৪.
International Court of Justice - এর সদর দপ্তর কোথায়?
  1. নিউইয়র্কে
  2. দ্য হেগে
  3. বার্নে
  4. অটোয়ায়
ব্যাখ্যা
International Court of Justice (ICJ):
- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- বিচারক সংখ্যা: ১৫ জন।
- ১৫ জন বিচারক ৯ বছরের মেয়াদে নির্বাচিত হয়।
- জাতিসংঘের সাধারণ পরিষদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারা এই বিচারকদের নির্বাচন করা হয়।
- সদর দপ্তর: হেগ নেদারল্যান্ডস।

তথ্যসূত্র - International Court of Justice ওয়েবসাইট।
৫৫.
IMF প্রতিষ্ঠিত হয় কোন কনফারেন্সের মাধ্যমে?
  1. হাভানা কনফারেন্স
  2. ব্রেটনউড কনফারেন্স
  3. জেনেভা কনফারেন্স
  4. রোম কনফারেন্স
ব্যাখ্যা
IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়।
- ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IMF প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি। (সেপ্টেম্বর, ২০২৪)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। (সেপ্টেম্বর, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- মুদ্রার বিনিময় হার রক্ষা ও মুদ্রার অবমূল্যায়ন রোধ করা।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।
৫৬.
'See You Again' বিখ্যাত ইংলিশ গানটি কোন অভিনেতাকে স্মরণ করে গাওয়া হয়েছে?
  1. পল ওয়াকার
  2. এ্যালান ওয়াকার
  3. জনি ওয়াসমুলার
  4. জিম ক্যারি
ব্যাখ্যা
- ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস অভিনেতা পল ওয়াকারকে শ্রদ্ধা জানানোর জন্য ২০১৫ সালে ফিল্ম ফিউরিয়াস ৭ এ গানটি গাওয়া হয়।
- ২০১৩ সালে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন পল ওয়াকার।
- গানটি ১০ ​​মার্চ, ২০১৫-এ প্রকাশিত হয়েছিল।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট,
৫৭.
সিরিয়ার কোন অঞ্চলে রাশিয়ার নৌঘাঁটি অবস্থিত?
  1. যৌটা
  2. আফরিন
  3. লাটাকিয়া
  4. পালমিরা
ব্যাখ্যা
- সিরিয়ায় রাশিয়ার একটি বিমান ঘাঁটি ও একটি নৌঘাঁটি রয়েছে।
- উত্তর-পশ্চিমাঞ্চলের ভূমধ্যসাগরের তীরে অবস্থিত লাটাকিয়ায় রয়েছে রাশিয়ার নৌঘাঁটি।
- লাটাকিয়া এখন সিরিয়ার প্রধান বন্দর।
- লাটাকিয়া সিরিয়ার উর্বর ভূমধ্যসাগরীয় উপকূলীয় এলাকা।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৫৮.
২০১৯ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. অস্ট্রেলিয়া
  2. ভারত
  3. ইংল্যান্ড
  4. দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে গুরুত্বহীন]

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪:
- আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।
- সময়কাল: ২-২৯ জুন, ২০২৪।
- অংশগ্রহণকারী দল: ২০টি।
- মোট ম্যাচ: ৫৫টি।
- উদ্বোধনী ম্যাচ: যুক্তরাষ্ট্র বনাম কানাডা। (ভেন্যু: গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, ডালাস, যুক্তরাষ্ট্র)
- ফাইনাল ম্যাচ: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। (ভেন্যু: কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, বার্বাডোস, ওয়েস্ট ইন্ডিজ)
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ দল: দক্ষিণ আফ্রিকা।
- ম্যান অব দ্যা ফাইনাল: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: যশপ্রীত বুমরা (ভারত)।
- সর্বোচ্চ রান সংগ্রাহক: রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান)।
- সর্বোচ্চ উইকেট শিকারি: ফজল হক ফারুকি (আফগানিস্তান) ও আর্শদ্বীপ সিং (ভারত)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৫৯.
দক্ষিণ গোলার্ধে বছরের দীর্ঘতম দিন কোনটি?
  1. ২১শে ডিসেম্বর
  2. ২২শে ডিসেম্বর
  3. ২৩শে ডিসেম্বর
  4. ২৫শে ডিসেম্বর
ব্যাখ্যা
দক্ষিণ গোলার্ধ (Southern Hemisphere):
- দক্ষিণ গোলার্ধতে অস্ট্রেলিয়া মহাদেশের দেশগুলো অবস্থিত।
- এছাড়াও দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, ব্রাজিল প্রভৃতি দেশ সহ কিছু অঞ্চল এই অংশে অবস্থিত।
- ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত বিরাজ করে।
- ২১ জুন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও সবচেয়ে বড় রাত।
- দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস - জানুয়ারি এবং শীতলতম মাস জুলাই।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
৬০.
'Pearl Island' নামে খ্যাত দেশ কোনটি?
  1. Bahrain
  2. Greenland
  3. Ireland
  4. Thailand
ব্যাখ্যা
বাহরাইন:
- বাহরাইন দক্ষিণ-পশ্চিম এশিয়ার একটি দেশ।
- আয়তন ৩০৪ বর্গ মাইল (৭৮৭ বর্গ কিমি)।
- রাজধানী: মানামা।
- ভাষা: আরবি (সরকারি)।
- ধর্ম: ইসলাম (সরকারি)।
- মুদ্রা: বাহরাইন দিনার।
- রাষ্ট্রের প্রধান হলেন রাজা, এবং সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী।
- দেশটি 'Pearl Island' নামে খ্যাত।

তথ্যসূত্র - Britannica.com
৬১.
কিসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়?
  1. দস্তা
  2. সালফার
  3. নাইট্রোজেন
  4. পটাশিয়াম
ব্যাখ্যা
• সাধারণত সালফারের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়।

• সালফার:

- সালফার (S) শউদ্ভিদের বিভিন্ন প্রোটিন, হরমোন ও ভিটামিনের গাঠনিক উপাদানই নয়, একই সাথে এটি কোষে পানির সমতা রক্ষা করে।
- সালফারের অভাবে পাতা হালকা সবুজ হয় এবং পাতায় লাল ও বেগুনি দাগ দেখা যায়।
- কচি পাতায় বেশি এবং বয়োবৃদ্ধ পাতায় কম ক্লোরোসিস হয়।
- সালফারের অভাবে মূল, কান্ড এবং পাতার শীর্ষ থেকে শুরু করে পর্যায়ক্রমে টিস্যু মারা যেতে থাকে, যাকে ডাইব্যাক (dieback) বলে।
- গাছের মধ্যপর্ব ছোট হয় বলে গাছ খর্বাকৃতির হয়।

• অন্য উপাদানগুলির ভূমিকা:

- দস্তা (Zinc): এনজাইম ও হরমোন তৈরিতে সাহায্য করে।
- নাইট্রোজেনের (N): নাইট্রোজেনের (N) অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। ফলে ক্লোরোফিলের অভাবে পাতার সবুজ রং হালকা হতে হতে একসময় হলুদ হয়ে যায়।
- পটাশিয়াম (Potassium): পানি ও পুষ্টি পরিবহনে সাহায্য করে।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬২.
এনজিওপ্লাস্টি হচ্ছে?
  1. হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
  2. হৃৎপিণ্ডে নতুন শিরা সংযোজন
  3. হৃৎপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলা
  4. হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন কোষ সংযোজন
ব্যাখ্যা
• এনজিওপ্লাস্টি:
- এনজিওপ্লাস্টি হচ্ছে হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো।
- এনজিও (Angio) শব্দের অর্থ হল রক্তনালী এবং প্লাস্টি (Plasty) শব্দের অর্থ হল ঢিলা করে দেওয়া।
- এই পদ্ধতিতে হৃৎপিন্ডের রক্তনালীর মধ্যের চর্বি জমে সরু হয়ে যাওয়া পথ প্রশস্থ বা ঢিলা করে দেওয়া হয়।
- যে পথে এনজিওগ্রাম করা হয়েছিল সেই একই পথে ক্যাথেটারের সংগে বেলুন প্রবেশ করানো হয়।
- তারপর ওই বেলুন ফুলিয়ে করনারী ধমনীর সরু অংশকে প্রশস্থ করা হয়।
- এতে করে ধমনীর ভেতরের রক্তের প্রবাহ স্বাভাবিক হয়।
- ধমনীর এই প্রশস্থতা ধরে রাখতে রিং বসানো হয়।


উৎস:
১. প্রাণীবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
২. ব্রিটানিকা ওয়েবসাইট।
৬৩.
‘রেডিও আইসোটোপ পরীক্ষা’ দ্বারা নিরূপণ করা হয়?
  1. তেজষ্ক্রিয়তা
  2. ঘন বস্তুর বয়স
  3. ঘনত্ব
  4. গতি
ব্যাখ্যা
- কোন কোন আইসোটোপ অস্থিতিশীল হয়ে থাকে। অর্থাৎ এদের নিউক্লিয়াসের মধ্যে পরিবর্তন ঘটে থাকে। ফলস্বরূপ, এই আইসোটোপ থেকে কিছু কণা বিচ্ছুরিত হয়, কখনো কখনো ইলেক্ট্রোম্যাগনেটিক রশ্মি বিচ্ছুরিত হয়ে থাকে। এই প্রকার আইসােটোপকে রেডিও আইসোটোপ (radio isotope) বলা হয়।

- রেডিওআইসোটোপ পরীক্ষা (Radioisotope Testing): তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে বস্তু বা পদার্থের বয়স নির্ধারণের একটি পদ্ধতি। এই পদ্ধতির মূল ধারণা হলো তেজস্ক্রিয় আইসোটোপের হ্রাসের হার, যাকে হাফ-লাইফ (অর্ধ-জীবনকাল) বলা হয়, যা একটি নির্দিষ্ট হার অনুযায়ী কমে। এর মাধ্যমে ভূতাত্ত্বিক স্তর, জীবাশ্ম এবং প্রাচীন জৈব পদার্থের বয়স নির্ধারণ করা হয়।

এতে প্রধানত ব্যবহার করা হয়:
কার্বন-১৪ ডেটিং:
যা জীবাশ্ম বা জৈব পদার্থের বয়স নির্ধারণের জন্য ব্যবহৃত হয়। কার্বন-১৪ হল এক ধরনের রেডিওআইসোটোপ, যা জীবন্ত প্রাণীর শরীরে থাকে। প্রাণী মারা গেলে কার্বন-১৪-এর পরিমাণ ধীরে ধীরে হ্রাস পায় এবং এর ভিত্তিতে বয়স নির্ধারণ করা হয়।

ইউরেনিয়াম-সিসি পদ্ধতি:
যা বিশেষভাবে ভূতাত্ত্বিক স্তর বা শিলার বয়স নির্ধারণে ব্যবহৃত হয়। ইউরেনিয়াম একসময় সিসি তে পরিণত হয়, এবং এই রূপান্তরের হারের উপর ভিত্তি করে শিলার বয়স নির্ধারণ করা হয়।

উৎস: ব্রিটানিকা। লিঙ্ক
৬৪.
আলোকবর্ষ কি পরিমাপ করে?
  1. মহাকর্ষ
  2. সময়
  3. দূরত্ব
  4. বিস্তার
ব্যাখ্যা
• আলোকবর্ষ দূরত্ব পরিমাপ করে।
- আলো একবছর সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে।
- এটি দূরত্বের একক।
- এক আলোকবর্ষ সমান 9.4607 × 1015 m
- আলোর গতি 3 x 108 ms-1.

অন্যদিকে,
- মহাবিশ্বের যেকোন দুইটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে।
- বিস্তার দ্বারা কোনো বস্তুর স্থান দখল করার পরিমাণ বোঝায়।
- সময় এর একক সেকেন্ড।

উৎস: পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৫.
মানব দেহের রক্তের গ্রুপিংয়ের জন্য দায়ী হচ্ছে:
  1. লোহিত রক্ত কণিকা
  2. বিলিভার্জিন
  3. এন্টিবডি
  4. অ্যান্টিজেন
ব্যাখ্যা
[রক্তের গ্রুপ নির্ধারণের ক্ষেত্রে অ্যান্টিজেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এগুলি রক্তের লোহিত রক্ত কণিকার উপর উপস্থিত থাকে এবং এন্টিবডির সাথে প্রতিক্রিয়া করে। বিভিন্ন অ্যান্টিজেনের উপস্থিতি রক্তের গ্রুপ যেমন A, B, AB, বা O নির্ধারণ করে।]

- মানুষের লোহিত রক্ত কণিকায় 'A' এবং 'B' নামক দু'ধরনের অ্যান্টিজেন (Antigen) এবং রক্ত রসে 'a' ও 'b' দু'ধরনের অ্যান্টিবডি (Antibodies) থাকে।
- অ্যান্টিজেন এক প্রকারের পদার্থ যা কোন জীবদেহে প্রবেশ করানোর ফলে ঐ জীবদেহে অ্যান্টিবডি তৈরি হয় এবং অ্যান্টিবডি হলো এক প্রকারের পদার্থ যা জীবদেহে রোগের বিরুদ্ধে কাজ করে।
- অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয় যাকে রক্তের গ্রুপ বলে।
- বিজ্ঞানী কার্লল্যান্ড স্টেইনার ১৯০১ সালে মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করে তা 'A', 'B', 'O' এবং ‘AB' এ চারটি গ্রুপের নামকরণ করেন।
- আজীবন মানুষের রক্তের গ্রুপ একই রকম থাকে যা পরিবর্তন হয় না।
- অতএব রক্তে বিভিন্ন অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে রক্তের গ্রুপকে চিহ্নিত করা যায়।
- নিম্নের ছকে রক্তের গ্রুপের অ্যান্টিবডি ও অ্যান্টিজেনের উপস্থিতি দেখানো হলো -

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৬.
HIV কী?
  1. ভাইরাস
  2. ব্যাকটোরিয়া
  3. রোগের নাম
  4. ফসলের জাত
ব্যাখ্যা
• HIV:
- এটি এক ধরনের ভাইরাস, যার নাম Human Immunodeficiency Virus (HIV), এটি AIDS রোগের সংক্রমণ করে থাকে।
- HIV দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়।
- HIV ভাইরাস সংক্রমণের পর প্রথম ৫ বছর পর্যন্ত মানুষের দেহে কোনো রোগের লক্ষণ প্রকাশ পায় না।
- এসব মানুষ তখন এই রোগের বাহক হিসেবে কাজ করে এবং তখন তারা অন্যকে সংক্রমিত করতে পারে।

• এইডস রোগ:
- ‘AIDS’ এর পূর্ণরূপ হচ্ছে Acquired Immunodeficiency Syndrome.
- সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী রোগ হচ্ছে ‘এইডস’ (AIDS)।
- এটি একটি সংক্রামক রোগ।
- ১৯৮১ খ্রিষ্টাব্দে প্রথম আমেরিকায় AIDS চিহ্নিত হয় এবং তখন থেকে সারা বিশ্বে AIDS মরণব্যাধি হিসেবে পরিগণিত হয়েছে।
- আফ্রিকার দেশগুলোতে এর প্রকোপ সবচেয়ে বেশি।
- প্রাকৃতিক নিয়মে সব মানুষের দেহেই রোগ-জীবাণুর আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা থাকে, একে ইমিউনিটি বলা হয়।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬৭.
নিরাপদ কৃত্রিম খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত?
  1. সোডিয়াম নাইট্রেট
  2. ক্যালসিয়াম প্রোপানয়েট
  3. সোডিয়াম বেনজ্যোয়েট
  4. ক্যালসিয়াম কার্বাইড
ব্যাখ্যা
• নিরাপদ কৃত্রিম খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত সোডিয়াম বেনজ্যোয়েট।

• খাদ্য সংরক্ষক:
- খাদ্যবস্তুর পচন রোধকরূপে নির্দিষ্ট স্বল্প মাত্রায় ব্যবহৃত রাসায়নিক পদার্থসমূহকে কৃত্রিম বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভস্ বলা হয়।
- আন্তর্জাতিকভাবে অনুমোদিত রাসায়নিক ফুড প্রিজারভেটিভসসমূহ তিন শ্রেণিভুক্ত। যেমন,
(ক) অ্যান্টি মাইক্রোবায়েল এজেন্ট,
(খ) অ্যান্টি অক্সিডেন্ট এজেন্ট,
(গ) কিলেটিং এজেন্ট। 

ক) অ্যান্টি মাইক্রোবায়েল:
- অ্যান্টিমাইক্রোবায়েল রাসায়নিক প্রিজারভেটিভস্ ব্যাকটেরিয়া, ঈস্ট ও মোল্ডস-এর বৃদ্ধি প্রতিহত করে।
- এসব রাসায়নিক পদার্থ মাইক্রো অর্গানিজম কোষের মেমব্রেন ফাটিয়ে দেয়, এনজাইমের ক্রিয়া রোধ করে থাকে।
- এ সব প্রিজারভেটিভ অম্লধর্মী হয়। যেমন-
১) সোডিয়াম বেনজোয়েট ও বেনজয়িক এসিড,
২) পটাসিয়াম সরবেট, সোডিয়াম সরবেট ও ক্যালসিয়াম সরবেট, (
৩) সায়ট্রিক এসিড,
৪) অ্যাসিটিক এসিড,
৫) ক্যালসিয়াম প্রোপানোয়েট,
৬) নাইট্রেট ও নাইট্রাইট লবণ,
৭) সালফাইট, SO2 গ্যাস (পটাসিয়াম মেটা বাইসালফাইট)।

উৎস: রসায়ন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, হাজারী ও নাগ।
৬৮.
কিলোওয়াট-ঘণ্টা নিচের কোন রাশিটির একক নয়?
  1. বিদ্যুৎশক্তি
  2. শক্তি
  3. কাজ
  4. ক্ষমতা
ব্যাখ্যা
- কিলোওয়াট-ঘণ্টা 'ক্ষমতা' রাশিটির একক নয়। 

শক্তি: 

- কোনো বস্তুর কাজ করা সামর্থ্যকে শক্তি বলে। বস্তু সর্বমোট যতটুকু কাজ করতে পারে তা দিয়েই বস্তুর শক্তির পরিমাপ করা হয়। 
- কাজের মাত্রা ও শক্তির মাত্রা একই অর্থাৎ  ML2T -2
- কাজের একক ও শক্তির একক একই অর্থাৎ জুল (J)। 

কিলোওয়াট-ঘণ্টা: 
- সাধারণত বিদ্যুৎ শক্তির হিসাব-নিকাশের সময় কিলোওয়াট-ঘণ্টা (KWh) এককটি ব্যবহৃত হয়। 
- এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র এক ঘণ্টা কাজ করলে যে শক্তি ব্যয় হউ তাকে এক কিলোওয়াট-ঘণ্টা বলে। 
1 KWh = 1000 Wh 
= 1000 J s -1 × 3600 s 
∴ 1 KWh = 3.6 × 106 J. 

অন্যদিকে, 
- বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট। 
- ক্ষমতা কাজ ও সময়ের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং পদার্থবিজ্ঞান প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. শাহজাহান তপন)।
৬৯.
Google এর প্রতিষ্ঠাতা কে?
  1. Dennis Ritchie & Ken Thompson
  2. Ken Thompson & Kebin
  3. Lary Page & Sergy Brin
  4. David Filo & Jerry Yang
ব্যাখ্যা
• গুগল (Google):
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের প্রকৃত নাম বা পুরাতন নাম ব্যাকরাব (BackRub)।
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই।
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল’ (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- Google + হলো একটি সামাজিক নেটওয়ার্কিং সেবা।
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Contacts, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি।

উৎস:
১. ব্রিটানিকা।
২. অফিসিয়াল ওয়েবসাইট।
৭০.
কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তিকে কি বলে?
  1. RAM
  2. ROM
  3. Hardware
  4. Software
ব্যাখ্যা
• কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তিকে রম বলে।

• ROM:
• ROM (রম):
- ROM এর পূর্ণরূপ Read only memory.
- রমে যে তথ্য থাকে তাকে পরিবর্তন করা যায় না।
- রম ভিত্তিক প্রোগ্রামকে Firmware বলে।
- সাধারণত কম্পিউটার সিস্টেম তৈরি করার সময় কম্পিউটারের মেমরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ফার্মওয়্যার বলে।
- যেমন: PC-তে ব্যবহৃত ROM BIOS (Read Only Memory Basic Input Output System) হচ্ছে একটি ফার্মওয়্যার।

- র‍্যাম হলো কম্পিউটারের অস্থায়ী স্মৃতি শক্তি।
- র‍্যামে অত্যন্ত সহজে তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তথ্য মুছে ফেলা যায়।
- হার্ডওয়্যার হলো কম্পিউটারের ভৌত সংগঠন। কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার।
- সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১, ৯ম-১০ম শ্রেণি। [ভোকেশনাল, ২০২১ সংস্করণ]
৭১.
'A' অক্ষরটির ASCII কোড কি?
  1. ৬৫
  2. ৪৫
  3. ৮৫
  4. ৯৮
ব্যাখ্যা
• অ্যাসকি কোড:
- ASCII একটি শব্দ সংক্ষেপ যার পূর্ণ নাম American Standard Code for Information Interchange.
- এটি একটি বহুল ব্যবহৃত আলফানিউমেরিক কোড যা মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটারসহ অনেক মেইনফ্রেম কম্পিউটারে ব্যবহৃত হয়।
- অ্যাসকি কোড ৭টি বিট নিয়ে গঠিত। যেমন, A অক্ষরটির অ্যাসকি কোড 1000001.
- ASCII কোড দ্বারা 27 অর্থাৎ 128টি বিভিন্ন অংক, অক্ষর ও চিহ্ন নির্দিষ্ট করা যায়।
- ASCII কোডের ডান দিকের চারটি বিটকে সংখ্যাসূচক বিট এবং বামদিকের তিনটি বিটকে জোন বলা হয়।
- তবে একেবারে বামে একটি প্যারিটি বিট (Parity Bit) যোগ করে অ্যাসকিকে ৮ বিট (ASCII-8)-এ রূপান্তর করা হয়।

- 'A' এর ASCII code = 65
- 'B' এর ASCII code = 66
- 'C' এর ASCII code = 67
- 'a' এর ASCII code = 97
- 'b' এর ASCII code = 98
- 'c' এর ASCII code = 99

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭২.
‘জয়স্টিক’ কী?
  1. ইনপুট ডিভাইস
  2. আউটপুট ডিভাইস
  3. মেমোরি ডিভাইস
  4. প্রসেসিং ডিভাইস
ব্যাখ্যা
• জয়স্টিক: 
- জয়স্টিক একটি হাতলযুক্ত ইনপুট ডিভাইস, যার হাতলটি সাধারণত গোলক আকৃতির বলের ওপর বসানো থাকে।
- হাতলটির চারপাশে কতিপয় বাটন বিদ্যমান থাকে।
- এটি মাউসের মতোই ডেটা ইনপুটের জন্য ব্যবহৃত হয়।
- তবে জয়স্টিকের হাতলটি নড়াচড়ার মাধ্যমে পর্দার যেকোনো স্থানে কার্সরকে স্থানান্তর করা যায়।
- এটি ভিডিও গেমস খেলার কাজে মূলত ব্যবহৃত হয়।
- বর্তমানে ওয়‍্যারলেস সিস্টেমের অত্যাধুনিক জয়স্টিকও বাজারে পাওয়া যাচ্ছে।


উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৩.
Wi Max কোন ধরণের নেটওয়ার্কে ব্যবহৃত হয়?
  1. PAN
  2. LAN
  3. MAN
  4. WAN
ব্যাখ্যা
• ওয়াইম্যাক্স (Wi-Max):
- WiMAX-এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access.
- এটি এমন এক যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে।
- এর কভারেজ এরিয়া প্রায় ৫০ কি.মি. পর্যন্ত হয়ে থাকে।
- স্পীড প্রায় 1000 Mbps পর্যন্ত হয়ে থাকে।
- WiMAX এর Frequency প্রায় 2-66 GHz পর্যন্ত হয়ে থাকে।

• Wi-MAX-এর বৈশিষ্ট্যসমূহ:
১. এটি IEEE 802.16 স্ট্যান্ডার্ডের ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (WMAN)।
২. নেটওয়ার্ক সংস্থাপন ক্যাবলিংয়ের তুলনায় সহজ এবং সুবিধাজনক।
৩. ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সফার রেইট ওয়্যারেড নেটওয়ার্ক বা ক্যাবলিংয়ের তুলনায় বেশি।
৪. একইসাথে ওয়্যারেড এবং ওয়ালেস উভয়ই নেটওয়ার্কের সুবিধা প্রদান করে।
৫. ফুল ডুপ্লেক্সিং মোড ব্যবহার করা হয়।
৬. ফ্রিকুয়েন্সি ব্যান্ড লাইসেন্স বা লাইসেন্সবিহীন উভয়ই হতে পারে।
৭. অধিকাংশ ক্ষেত্রে ফ্রিকুয়েন্সি ব্যান্ডের জন্য সরকার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন নিতে হয়।
৮. সংস্থাপন এবং রক্ষণাবেক্ষণ খরচ বেশি।
৯. নেটওয়ার্কের জন্য পর্যাপ্ত ইলেকট্রিক্যাল সাপোর্ট থাকতে হয়।
১০. বিদ্যুৎ ব্যয় তুলনামূলক বেশি।

• অন্যান্য অপশনসমূহ সম্পর্কে আলোচনা:
- PAN (Personal Area Network): ছোট ব্যক্তিগত এলাকা (কয়েক মিটার) কভার করে। উদাহরণ: Bluetooth।
- LAN (Local Area Network): একটি সীমিত এলাকা যেমন অফিস বা বাড়ি কভার করে। উদাহরণ: Wi-Fi।
- WAN (Wide Area Network): বিশাল ভৌগোলিক এলাকা কভার করে। উদাহরণ: ইন্টারনেট।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৭৪.
চোখের রেটিনার ইমেজ ব্যবহৃত হয়?
  1. বাইয়োইনফরমেটিক্স
  2. বায়োমেট্রিক্সে
  3. জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ
  4. বোবোটিক্সে
ব্যাখ্যা
• বায়োমেট্রিক্স:
- গ্রীক শব্দ metron অর্থ পরিমাপ এবং "bio" অর্থ জীবন, এ দু'টি শব্দ থেকে Biometrics শব্দের উৎপত্তি।
- বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে কোন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা যায়।
- কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক পদ্ধতিকে ব্যক্তি সনাক্তকরণ এবং কোন সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করা হয়।
- দেহের গঠন এবং আচরণগহত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক পদ্ধতি বিভিন্ন প্রকার হতে পারে। যথা
১. শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
• আঙ্গুলের ছাপ শনাক্তকরণ,
• হাতের রেখা শনাক্তকরণ,
• আইরিশ শনাক্তকরণ,
• মুখমন্ডলের অবয়ব শনাক্তকরণ,
• ডিএনএ পর্যবেক্ষণ।

২. আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
• কিবোর্ড টাইপিং গতি যাচাইকরণ,
• হাতে করা স্বাক্ষর যাচাইকরণ,
• কণ্ঠস্বর যাচাইকরণ।

• রেটিনা:
- রেটিন হলো চক্ষু লেন্সের পেছনের দিকে অবস্থিত অক্ষিগোলকের ভিতরের পৃষ্টে গোলাপী রঙের ইষদচ্ছ আলোকসংবেদন আবরণ।
- রেটিনা রড ও কোণ নামক কতগুলি স্নায়ুতন্ত্র দ্বারা গঠিত ।
- রেটিনার ওপর আলো পড়লে তা স্নায়ুতন্ত্রে এক প্রকার উত্তেজনা সৃষ্টি করে ফলে মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগে।
- রেটিনা ক্যামেরার ফিল্মের মতো কাজ করে, ফটোরেসেপ্টরের মাধ্যমে চিত্রটি ক্যাপচার করে।


উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩. জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি। [২০১৯ সংস্করণ]
৭৫.
অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেতে রূপান্তর হয়?
  1. মডেমে
  2. রাউটারে
  3. রিপিটারে
  4. সুইচে
ব্যাখ্যা
• মডেম:
- মডেম একটি ইলেকট্রনিক্স ডিভাইস। মডেম হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস, যা মডুলেশন ও ডিমডুলেশনের মাধ্যমে এক কম্পিউটার তথ্যকে অন্য কম্পিউটারে টেলিফোন লাইনের সাহায্যে পৌঁছে দেয়।
- যখন কম্পিউটার হতে তথ্য মডেমে যায়, তখন এটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে।
- আর যখন রূপান্তরিত অ্যানালগ সিগন্যাল অপর প্রান্তে অন্য কম্পিউটারে যুক্ত মডেমে পৌঁছে, তখন তা কম্পিউটারের বোধগম্য ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে।
- মডেমের দুটি অংশ। যথা:
১. মডুলেটর (Modulator) ও
২. ডি-মডুলেটর (De-modulator)।
- মডুলেটর ডিজিটাল সংকেতকে অ্যানালগ (Analog) সংকেতে রূপান্তর করে। এই রূপান্তরের ক্রিয়াকে বলা হয় মডুলেশন।
- ডিমডুলেটর অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে। এই রূপান্তর প্রক্রিয়াকে বলা হয় ডিমডুলেশন।

• - রাউটার এমন একটি কানেকটিং ডিভাইস যা একই প্রটোকলভুক্ত দুই বা ততােধিক স্বতন্ত্র নেটওয়ার্কের সংযােগ করে নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পারে।
• সুইচ একধনের নেটওয়ার্কিং ডিভাইস যা এর আওতাধীন ডিভাইসগুলোকে একত্রে সংযুক্ত করে।
• রিপিটার দুর্বল ও অপেক্ষাকৃত বেশি দূরত্বে সিগন্যাল প্রেরণ করার জন্য ব্যবহৃত হয়। এটা সিগন্যালকে শক্তিশালী করে অধিক দুরত্বে প্রেরণ করে থাকে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭৬.
ডোমেইন নেইম কী?
  1. আইএসপি
  2. ওয়েব সাইটের একটি স্বতন্ত্র নাম
  3. ওয়েব ফাইল নাম
  4. সার্ভারের নাম
ব্যাখ্যা
• ডোমেইন নেইম:
- ডোমেইন নেইম হচ্ছে ইন্টারনেটে এক বা একাধিক আইপি অ্যাড্রেসকে সনাক্তকরণের জন্য একটি অদ্বিতীয় আলফানিউমেরিক (ক্যারেক্টর এবং নাম্বার সম্বলিত) ঠিকানা।
- যেমন: shikkha.org একটি ডোমেইন নেইম। এই ডোমেইন নেইম ব্যবহার করে 172.168.10.1 আইপি নাম্বার কম্পিউটারকে খুঁজে বের করা যায়।
- বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেইম নিয়ন্ত্রণ করে ICANN নামক প্রতিষ্ঠান।
- ডোমেইন নেইম এর বিভিন্ন অংশ থাকে। যথা- রুট লেভেল (root level), সেকেন্ড লেভেল (second level) ইত্যাদি।
- ডোমেইন নেইমের রুট লেভেল অংশ থেকে ডোমেইনের ধরন বুঝা যায়। যেমন- .com থাকলে কমার্শিয়াল প্রতিষ্ঠান, .edu থাকলে শিক্ষা প্রতিষ্ঠান, .net থাকলে নেটওয়ার্ক, .org থাকলে প্রতিষ্ঠান ইত্যাদি।
- ডোমেইন নেইমের দ্বিতীয় অংশে ঐ ডোমেইনের পরিচিতিমূলক নিজস্ব নাম থাকে। যেমন-শিক্ষা (shikkha), মাইক্রোসফট্ (microsoft), ওরাকল (oracle), ইন্টেল (intel) ইত্যাদি।
- পিরিয়ড(.) দিয়ে ডোমেইন নেইমের বিভিন্ন অংশ পৃথক করে রাখা হয়।
- নিচে ডোমেইন নেইমের বিভিন্ন অংশ দেখানো হলো- http://www.shikkha.org

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭৭.
একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা ২০% এবং খুচরা বিক্রেতা ২০% লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য ৫৭৬ টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য কত?
  1. ২৫০ টাকা
  2. ৩০০ টাকা
  3. ৪০০ টাকা
  4. ৪৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা ২০% এবং খুচরা বিক্রেতা ২০% লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য ৫৭৬ টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য কত?

সমাধান:
খুচরা বিক্রেতার ক্ষেত্রে,
২০% লাভে দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে
বিক্রয়মূল্য (১০০ + ২০) টাকা = ১২০ টাকা

বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২০ টাকা
∴ বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৫৭৬)/১২০ টাকা
= ৪৮০ টাকা

খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = পাইকারী বিক্রেতার বিক্রয়মূল্য

পাইকারি বিক্রেতার ক্ষেত্রে,
২০% লাভে দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে
বিক্রয়মূল্য (১০০ + ২০) টাকা = ১২০ টাকা

বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২০ টাকা
∴ বিক্রয়মূল্য ৪৮০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৪৮০)/১২০ টাকা
= ৪০০ টাকা
৭৮.
যদি ap = b, bq = c এবং cr = a হয়, তাহলে pqr = কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ap = b, bq = c এবং cr = a হয়, তাহলে pqr = কত?

সমাধান:
দেওয়া আছে
ap = b, bq = c এবং cr = a
p = b/a, q = c/b এবং r = a/c

এখন
pqr = (b/a) × (c/b) × (a/c)
pqr = 1
৭৯.
‘ক’ শহরের জনসংখ্যা ৬৮,০০০ জন এবং প্রতি বছরে এর জনসংখ্যা ১,২০০ জন করে হ্রাস পাচ্ছে। ‘খ’ শহরের জনসংখ্যা ৪২,০০০ জন এবং প্রতি বছরে এর জনসংখ্যা ৮০০ জন করে বৃদ্ধি পাচ্ছে। কত বছরে উভয় শহরের জনসংখ্যা সমান হবে?
  1. ৯ বছর
  2. ১০ বছর
  3. ১৩ বছর
  4. ১৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ‘ক’ শহরের জনসংখ্যা ৬৮,০০০ জন এবং প্রতি বছরে এর জনসংখ্যা ১,২০০ জন করে হ্রাস পাচ্ছে। ‘খ’ শহরের জনসংখ্যা ৪২,০০০ জন এবং প্রতি বছরে এর জনসংখ্যা ৮০০ জন করে বৃদ্ধি পাচ্ছে। কত বছরে উভয় শহরের জনসংখ্যা সমান হবে?

সমাধান:
ধরি
x বছরে উভয় শহরের জনসংখ্যা সমান হবে। 

প্রশ্নমতে
68000 - (1200 × x) = (42000 + 800 × x)
বা, 68000 - 1200x = 42000 + 800x
বা, 68000 - 42000 = 1200x + 800x
বা, 2000x = 26000
বা, x = 26000/2000
∴ x = 13 

অতএব
13 বছরে উভয় শহরের জনসংখ্যা সমান হবে। 
৮০.
একটি গাড়ীর চাকার ব্যাস ১.৬৭ মিটার। ৪২ কিলোমিটার ‍পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ১,০০০ বার
  2. ৩,০০০ বার
  3. ২৫,০০০ বার
  4. ৮,০০০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ীর চাকার ব্যাস ১.৬৭ মিটার। ৪২ কিলোমিটার ‍পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?

সমাধান:
চাকার ব্যাস ২r = ১.৬৭ মিটার।
চাকার পরিধি = ২πr মিটার
= (২২/৭) × ১.৬৭
= ৫.২৪৮৫ মিটার

আমরা জানি,
১ কিলোমিটার = ১০০০ মিটার 
∴ ৪২ কিলোমিটার = (১০০০ × ৪২) মিটার 
= ৪২০০০ মিটার 

৫.২৪৮৫ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১ বার 
∴ ১ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১/৫.২৪৮৫ বার 
∴ ৪২০০০ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ৪২০০০/৫.২৪৮৫ বার 
= ৮০০২.২৮ বার

অপশনে ৮০০০ থাকায় সঠিক উত্তর হিসেবে গ্রহন করা হলো।
৮১.
28√x + 1,426 = three-fourths of 2984, find the value of x.
  1. 659
  2. 694
  3. 841
  4. 859
ব্যাখ্যা
Question: 28√x + 1426 = three-fourths of 2984, find the value of x.

Solution:
28√x + 1426 = three-fourths of 2984
or, 28√x + 1426 = (3/4) of 2984
or, 28√x + 1426 = 2238
or, 28√x = 2238 - 1426
or, 28√x = 812
or, √x = 812/28
or, √x = = 29
or, (√x)2 = (29)2
∴ x = 841
৮২.
দিনে রাতে ২৪ ঘণ্টায় ঘড়ির কাঁটা কতটি ৯০ ডিগ্রী কোণ সৃষ্টি করে?
  1. ২৩ বার
  2. ৪৪ বার
  3. ২৪ বার
  4. ৪৮ বার
ব্যাখ্যা
প্রশ্ন: দিনে রাতে ২৪ ঘণ্টায় ঘড়ির কাঁটা কতটি ৯০ ডিগ্রী কোণ সৃষ্টি করে?

সমাধান:
প্রতি ঘণ্টায় একটি এনালগ ঘড়ির মিনিটের কাঁটা ও ঘণ্টার কাঁটা ২ বার ৯০° কোণে অবস্থান করে।
কিন্তু 3 থেকে 4 এবং 9 থেকে 10 এর মধ্যে একটি মাত্র সমকোণ তৈরি হয়।
∴ ১২ ঘন্টায় তৈরি সমকোণের সংখ্যা = ২২ বার 
∴ ২৪ ঘন্টায় তৈরি সমকোণের সংখ্যা = ৪৪ বার
৮৩.
সুদের হার দশমিক ৭৫ শতাংশ হ্রাস পাওয়াতে একজন আমানতকারীর আমানতের উপর ৪ বছরের প্রাপ্ত আয় ৭৫০ টাকা কমে যায়। তার আমানতের মোট পরিমাণ কত?
  1. ২৫,০০০ টাকা
  2. ১৮,৭৫০ টাকা
  3. ১,০০,০০০ টাকা
  4. ৩০,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সুদের হার দশমিক ৭৫ শতাংশ হ্রাস পাওয়াতে একজন আমানতকারীর আমানতের উপর ৪ বছরের প্রাপ্ত আয় ৭৫০ টাকা কমে যায়। তার আমানতের মোট পরিমাণ কত?

সমাধান:
৪ বছরে কমে = ৭৫০ টাকা
১ বছরে কমে =  ৭৫০/৪ = ১৮৭.৫ টাকা

০.৭৫ টাকা হ্রাস পেলে আমানত = ১০০ টাকা
১ টাকা হ্রাস পেলে আমানত  = ১০০/০.৭৫ টাকা
∴ ১৮৭.৫ টাকা হ্রাস পেলে আমানত  = (১০০ × ১৮৭.৫)/০.৭৫ টাকা
= ২৫,০০০ টাকা
৮৪.
একটি টাকার থলেতে ১ টাকা, ৫০ পয়সা ও ২৫ পয়সা মূল্যমানের ৪৪১ টি মুদ্রা রয়েছে। মুদ্রাগুলোর মূল্যমানের অনুপাত ১১ : ৯ : ৫ হলে ৫০ পয়সা মূল্যমানের মুদ্রার সংখ্যা কতটি?
  1. ৯৯টি
  2. ১৮০টি
  3. ১৫০টি
  4. ১৬২টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি টাকার থলেতে ১ টাকা, ৫০ পয়সা ও ২৫ পয়সা মূল্যমানের ৪৪১ টি মুদ্রা রয়েছে। মুদ্রাগুলোর মূল্যমানের অনুপাত ১১ : ৯ : ৫ হলে ৫০ পয়সা মূল্যমানের মুদ্রার সংখ্যা কতটি?

সমাধান:
১ টাকা, ৫০ পয়সা ও ২৫ পয়সা মূল্যমানের অনুপাত ১১ : ৯ : ৫

ধরি,
১ টাকার মুদ্রায় হয় ১১ক টাকা
৫০ পয়সার মুদ্রায় হয় ৯ক টাকা
২৫ পয়সার মুদ্রায় হয় ৫ক টাকা

১১ক টাকায় ১ টাকা থাকে ১১ক টি
৯ক টাকায় ৫০ পয়সা থাকে (৯ক × ১০০)/৫০ = ১৮ক টি
৫ক টাকায় ২৫ পয়সা থাকে (৫ক × ১০০)/২৫ = ২০ক টি

প্রশ্নমতে,
১১ক + ১৮ক + ২০ক = ৪৪১
বা, ৪৯ক = ৪৪১
বা, ক = ৪৪১/৪৯
∴ ক = ৯

∴ ৫০ পয়সার মুদ্রার সংখ্যা ১৮ × ৯ = ১৬২টি
৮৫.
পুলক আবিরের চেয়ে দ্বিগুণ দক্ষ এবং একটি কাজ আবিরের চেয়ে ১০ দিন কম সময়ে সম্পন্ন করতে পারে। তারা উভয়ে একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ৯০ দিন
  2. ৬০ দিন
  3. ৪৫ দিন
  4. ৩০ দিন
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: পুলক আবিরের চেয়ে দ্বিগুণ দক্ষ এবং একটি কাজ আবিরের চেয়ে ১০ দিন কম সময়ে সম্পন্ন করতে পারে। তারা উভয়ে একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে?

সমাধান:
ধরি,
আবিরের প্রয়োজন ২০ দিন
পুলকের প্রয়োজন ১০ দিন

তারা একদিনে সম্পন্ন করে (১/২০) + (১/১০)
= (২ + ১)/২০ 
= ৩/২০ অংশ কাজ 

সম্পূর্ণ কাজ শেষ করতে সময় লাগবে = ১/৩/২০ দিন 
= ২০/৩ দিন

অপশনে সঠিক উওত্তর না থাকায় বাতিল করা হলো
৮৬.
a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?
  1. abcd
  2. ab × cd
  3. abcd + 1
  4. abcd - 1
ব্যাখ্যা
প্রশ্ন: a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?

সমাধান:
আমরা জানি,
যে কোনাে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যােগ করলে যােগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 
a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা।
a, b, c, d এর গুণফল = abcd 

abcd গুণফলের সাথে 1 যােগ করলে যােগফল = abcd + 1
abcd + 1 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 
৮৭.
a = √3 + √2 হলে, a3 + 1/a3 = ?
  1. 18√3
  2. 5√3
  3. 6√3
  4. 12√3
ব্যাখ্যা
প্রশ্ন: a = √3 + √2 হলে a3 + 1/a3 = ?

সমাধান:
দেওয়া আছে
a = √3 + √2

এখন,
1/a = 1/(√3 + √2)
বা, 1/a = (√3 - √2)/(√3 + √2) (√3 - √2)
বা, 1/a = (√3 - √2)/(3 - 2)
∴ 1/a = √3 - √2

∴ a + 1/a = √3 + √2 + √3 - √2 = 2√3

a3 + 1/a3 = (a + 1/a)3 - 3 . a . 1/a . (a + 1/a)
= (a + 1/a)3 - 3 × 2√3
= (2√3)3 - 6√3
= 24√3 - 6√3
= 18√3
৮৮.
একটি সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু ২০% বৃদ্ধি পাওয়াতে ত্রিভুজটির ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে?
  1. ৪৪%
  2. ৪০%
  3. ২০%
  4. ৮%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু ২০% বৃদ্ধি পাওয়াতে ত্রিভুজটির ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল = (√3/4)a2

20% বৃদ্ধিতে
নতুন ক্ষেত্রফল = a + a এর ২০%
= a + a এর 20/100
= a + 20a/100
= a + a/5
= 6a/5

নতুন ক্ষেত্রফল = (√3/4)(6a/5)2
= (√3/4)(36a/25)

ক্ষেত্রফল বৃদ্ধি = (√3/4)(36a2/25) - (√3/4)a2
= (√3/4){(36a2/25) - a2}
= (√3/4){(36a2 - 25a2)/25}
=(√3/4) (11a2/25)


ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় = {(√3/4) (11a2/25)/(√3/4)a2} × 100%
= 44%
৮৯.
  1. 3
  2. - 3
  3. 0
  4. √3
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:
√(x + 3) = √x + √3
বা, {√(x + 3)}2 = (√x + √3)2
বা, x + 3 = x + 2√x√3 + 3
বা, 2√(x3) = 0
∴ x = 0

৯০.
4x+1 = 32 হলে, x = ?
  1. 2/3
  2. 3/5
  3. 1/8
  4. 3/2
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 1 = 32 হলে, x = ?

সমাধান:
4x + 1 = 32
বা, (22)x + 1 = 25
বা, 22x + 2 = 25
বা, 2x + 2 = 5
বা, 2x = 5 - 2
বা, 2x = 3
∴ x = 3/2
৯১.
log327 = কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: log327 = কত?

সমাধান:
log327
= log333
= 3log33
= 3 × 1
= 3
৯২.
গাড়িতে ব্যবহৃত Odometer কী পরিমাপ করে?
  1. গতি
  2. দূরত্ব
  3. ফুয়েল
  4. তাপমাত্রা
ব্যাখ্যা
• গাড়িতে ব্যবহৃত Odometer দূরত্ব পরিমাপ করে।

• কিছু গুরুত্বপূর্ণ পরিমাপক যন্ত্র:
- উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র - ট্যাকোমিটার।
- উচ্চতা নির্ণায়ক যন্ত্র- অ্যালটিমিটার।
- সমুদ্রের দ্রাঘিমা পরিমাপক যন্ত্র - ক্রনোমিটার।
- শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র- অডিওমিটার।
- গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র - ম্যানোমিটার।
- হাইড্রোমিটার তরলের আপেক্ষিক গুরুত্ব নির্ণায়ক যন্ত্র।
- পানির তলায় তেলের সঞ্চায়ক যন্ত্র গ্রাডিমিটার।

উৎস:
১. পদার্থবিজ্ঞান, নবম ও দশম শ্রেণি।
২. ব্রিটানিকা।
৯৩.
বেতার যন্ত্রের আবিষ্কারক কে?
  1. টমাস এডিসন
  2. আলবার্ট আইনস্টাইন
  3. জি মার্কনি
  4. গ্রাহামবেল
ব্যাখ্যা
- বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তড়িৎ চৌম্বক বলকে একত্র করে তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন, যা কিনা বিনা তারে বার্তা প্রেরণের একটি সম্ভাবনা উন্মোচন করে।
- ১৮৯৫ সালে জগদীশ চন্দ্র বসু অতিক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন।
- ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স তাকে রেডিও বিজ্ঞানের জনক বলে অভিহিত করেন।
- একই সময়ে বেতার তরঙ্গ ব্যবহার করে একই কাজে প্রথম সফলতা লাভ করে ইতালির বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি।
- এজন্য তাকে বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- চার্লস ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন ও এনালিটিক্যাল ইঞ্জিন নামের দুইটি গণনা যন্ত্র তৈরি করেন।
- ১৯৯১ সালে তাঁর ডিজাইন থেকেই সফলভাবে কর্মক্ষম একটি যন্ত্র তৈরি করা হয়।
- তাঁকে কম্পিউটারের জনক বলা হয়।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৪.
স্বাধীনতা যুদ্ধে বেসামরিক কতজন বীর মুক্তিযোদ্ধাকে ‘বীর উত্তম’ খেতাব প্রদান করা হয়?
  1. ৩ জন
  2. ৪ জন
  3. ২ জন
  4. ৫ জন
ব্যাখ্যা
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা:
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সদস্যদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিদান এবং তাদের মধ্যে আত্মত্যাগের প্রেরণা সৃষ্টির লক্ষে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়।
- এই প্রস্তাব উপস্থাপন করেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী।
- মে মাসের প্রথমদিকে মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদে তিনি এই প্রস্তাব করেন।
- ১৬ মে মন্ত্রিপরিষদের বৈঠকে বীরত্বসূচক খেতাবের প্রস্তাবটি অনুমোদিত হয়।
- ১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন।

⇒ মুক্তিযুদ্ধের খেতাব ৪ পর্বে বিভক্ত।
- মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য ৬৭৬ জনকে খেতাব প্রদান করা হয়।
যথা:
• বীরশ্রেষ্ঠ ৭ জন,
• বীর উত্তম ৬৮ জন,
• বীর বিক্রম ১৭৫ জন এবং
• বীর প্রতীক ৪২৬ জন।

উল্লেখ্য,
- কোন বেসামরিক মুক্তিযোদ্ধাকে সর্বোচ্চ খেতাব 'বীর শ্রেষ্ঠ' দেয়া হয়নি।
- বীর উত্তম খেতাব দেয়া হয় ৬৮ জন মুক্তিযোদ্ধাকে, যার মধ্যে ৫ জন ছিলেন বেসামরিক।

উৎস: i) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
ii) ১৬ ডিসেম্বর ২০১৯, BBC.
৯৫.
২০১৭ সালে অর্থনীতিতে নোবেল পুরষ্কার কে পেয়েছেন?
  1. অলিভার হার্ট
  2. রিচার্ড থ্যালার
  3. জিম টাইরোল
  4. রবার্ট পিলার
ব্যাখ্যা
২০১৭ সালে অর্থনীতিতে নোবেল পুরষ্কার পেয়েছেন রিচার্ড থেলার লো।

উল্লেখ্য,
⇒ ২০২৪ সালের নোবেল বিজয়ী:
• সাহিত্য: হান কাং। 
- অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

• শান্তি: জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

• চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান। 
- অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

• পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
- অবদান: গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণা করার জন্য।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৯৬.
মানবদেহে কতটি হাড় থাকে?
  1. ২০৬
  2. ৩০০
  3. ৩১০
  4. ২১০
ব্যাখ্যা
• মানবদেহ:
- মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা ২০৬ টি।
- মানবদেহের রক্তে প্লাজমার পরিমাণ ৫৫%।
- মানবদেহের রক্তে রক্তকণিকার পরিমাণ ৪৫%।
- মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা ২০৬ টি।
- করোটিতে অস্থির সংখ্যা ২৯ টি।
- মানবদেহে মোট কশেরুকার সংখ্যা ৩৩ টি।
- মানবেদেহে সাধারণত ক্রোমোজোম থাকে ২৩ জোড়া।
- মানবদেহের প্রতিটি কোষে ২৩ জোড়া বা ৪৬টি ক্রোমোজোম থাকে।
- ২৩ জোড়া ক্রোমোজোমের মধ্যে ২২ জোড়া (৪৪ টি)ক্রোমোজোমকে বলা হয় অটোজোম।
- মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা ৩৭° সেলসিয়াস (৯৮.৬° ফারেনহাইট)।

উৎস:
১. প্রাণীবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৯৭.
স্টিফেন হকিং কোন দেশের বিজ্ঞানী?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. জার্মানি
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
• স্টিফেন হকিং:
- স্টিফেন হকিং ছিলেন ব্রিটিশ বিজ্ঞানী।
- স্টিফেন হকিং বিশ্বের একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী।
- বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা সম্বলিত স্টিফেন হকিং এর বিখ্যাত বই – A Brief History of Time.
- তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত Centre for Theoretical Cosmology এর পরিচালক ছিলেন।
- সম্মান: রয়্যাল সোসাইটির ফেলো, প্রেসিডেন্টিয়াল মেডেল অফ ফ্রিডম, কপলি মেডেল
- ১৪ মার্চ ২০১৮ স্টিফেন হকিং মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত বইসমূহ:
- A Brief History of Time,
- The Universe in a Nutshell,
- The Grand Design,
- A Brief History of Time.

উৎস: ব্রিটানিকা।
৯৮.
সবচেয়ে ঘন বসতি পূর্ণ দেশ: [অক্টোবর, ২০২৪]
  1. বাংলাদেশ
  2. মোনাকো
  3. সিঙ্গাপুর
  4. ম্যাকাও
ব্যাখ্যা
- প্রথম - মোনাকো (১৯,১৯৬ জন প্রতি বর্গ কি.মি.)।
- দ্বিতীয় - সিঙ্গাপুর (৭,৯৫৩ জন প্রতি বর্গ কি.মি.)।
- তৃতীয় - বাহরাইন (২,০১৭ জন প্রতি বর্গ কি.মি.)। 
- ব্রাজিল এবং নাইজেরিয়া যথাক্রমে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার সর্বাধিক জনবহুল দেশ।
- উল্লেখ্য, আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ - কাজাখস্তান ও জনসংখ্যায় - ইন্দোনেশিয়া।
- জনসংখ্যায় বাংলাদশ বিশ্বের অষ্টম ও মুসলিম বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ।

সূত্র:- ওয়ার্ল্ড এটলাস।
৯৯.
পাটের জিনোম আবিষ্কারকের নাম কী?
  1. ড. রফিকুল ইসলাম
  2. ড. গোলাম মোস্তফা
  3. ড. মাকসুদুল আলম
  4. ড. এম আর খান
ব্যাখ্যা
• পাটের জীবন রহস্য:
- ২০১০ সালে পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করে বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলমের নেতৃত্বে একটি গবেষণাদল।
- প্রথমে তোষা পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কৃত হয়।
- ২০১৩ সালে মাকসুদুল আলম দ্বিতীয় ধাপে দেশি পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন।
- যার মাধ্যমে প্রাণী বা উদ্ভিদের জেনেটিক (জন্মগত) বৈশিষ্ট্যের বিন্যাস বা নকশা জানা যায়।
- ২০১২ সালে পাটের জন্য ক্ষতিকর ম্যাক্রোফমিনা ফাসিওলিনা নামের এক ধরনের ছত্রাকের জিনোম সিকোয়েন্স জীবনরহস্য উন্মোচন করা।
- যুক্তরাষ্ট্রের হাওয়াই ইউনিভার্সিটির অণুজীববিজ্ঞানের অধ্যাপক ছিলেন মাকসুদুল আলম।
- ২০০৮ সালে এই গবেষণার সূত্রপাত হয়। স্বপ্নযাত্রা নামে এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন ১১ জন গবেষক ও ২০ জন তথ্য-প্রযুক্তিবিদ।

উৎস: বিবিসি নিউজ রিপোর্ট এবং কালের কণ্ঠ নিউজ রিপোর্ট, ১৯ জানুয়ারি ২০১১।
১০০.
কোনটি সি প্রোগ্রামিং এর জন্য অত্যাবশ্যকীয়?
  1. point () function
  2. main () function
  3. fetch () function
  4. scanf () function
ব্যাখ্যা
- main () function 'সি' প্রোগ্রামিং এর জন্য অত্যাবশ্যকীয়।

• 'সি' প্রোগ্রামিং ভাষা:
- সি একটি বহুল ব্যবহৃত উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা।
- আমেরিকার বেল ল্যাবরেটরির ডেনিস রিচি ১৯৭০ সালে এ ভাষার উদ্ভাবন করেন।
- ১৯৮৩ সালে কম্পাইলার এবং সফ্টওয়্যার প্রস্তুতকারকদের একটি গ্রুপ আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট (ANSI)-কে C এর জন্য একটি নীতি নির্ধারণের আবেদন জানান। অতঃপর ১৯৮৯ সালের শেষের দিকে নির্ধারিত কমিটি C এর জন্য ANSI নীতি নির্ধারণ করে।
- C ভাষাকে কম্পিউটার ভাষার জনক বলা হয়ে থাকে। এ ভাষারও অনেক সংস্করণ রয়েছে। যেমন- C, ANSI C, Visual C, Turbo C প্রভৃতি।
- C ভাষা একটি স্ট্রাকচারড প্রোগ্রামিং ভাষা।
- প্রতিটি C প্রোগ্রামিংয়ে একটি main () ফাংশন (Function) থাকে।
- প্রতিটি প্রোগ্রামিং স্টেটমেন্ট শেষ হয় সেমিকোলন দ্বারা।
- প্রতিটি চলক ব্যবহারের পূর্বেই তাদের ডাটা টাইপ উল্লেখ থাকে।
- Header ফাইলগুলো #include দ্বারা যুক্ত করা হয়।
- সি ভাষায় অনেক লাইব্রেরী ফাংশন, কন্ট্রোল স্টেটমেন্ট ইত্যাদির সুবিধা আছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।