ব্যাখ্যা
প্রশ্ন: 'ম', ল এর মা। 'ল', শ এর ভাই। 'ম', শ এর কী হয়?
সমাধান:
'ম' ল এর মা
'ল' শ সহোদর বা ভাই
সুতরাং 'ম' শ এর মা।
৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৩৮ প্রশ্ন
প্রশ্ন: 'ম', ল এর মা। 'ল', শ এর ভাই। 'ম', শ এর কী হয়?
সমাধান:
'ম' ল এর মা
'ল' শ সহোদর বা ভাই
সুতরাং 'ম' শ এর মা।
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
উপরের তিনটি যোগফল ÷ ১০
১ম চিত্রে,
(১২ + ২৮ + ৩০) ÷ ১০
⇒ ৭০ ÷ ১০ = ৭
২য় চিত্রে,
(১৮ + ৪২ + ২০) ÷ ১০
⇒ ৮০ ÷ ১০ = ৮
৩য় চিত্রে,
(৪০ + ৪৫ + ১৫) ÷ ১০
⇒ ১০০ ÷ ১০ = ১০
সুতরাং, প্রশ্নবোধক স্থানে ১০ সংখ্যাটি বসবে।
প্রশ্ন: রায়তুল এবং জাহিদ মিলে দুই ডজন মাছ ধরলো । রায়তুল জাহিদের চাইতে দ্বিগুণ মাছ ধরলো। রায়তুল কয়টি মাছ ধরলো?
সমাধান:
ধরি,
জাহিদ ধরল মাছ = x টি
রায়তুল ধরল মাছ = ২x টি (জাহিদের দ্বিগুণ)
এবং মোট মাছ = ২ ডজন = ২ × ১২ = ২৪ টি
প্রশ্নমতে,
২x + x = ২৪
⇒ ৩x = ২৪
⇒ x = ২৪/৩
∴ x = ৮
∴ রায়তুল ধরল মাছ = ২x = ২ × ৮ = ১৬ টি
প্রশ্ন: নিচের এলোমেলো বর্ণ দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষরটি হবে-
হা ব আ ও য়া
সমাধান:
এলোমেলো বর্ণ দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দটি হবে আবহাওয়া।
∴ শব্দের শেষ অক্ষরটি 'য়া'।
প্রশ্ন: একটি স্প্রিং-এ 30 পাউন্ড ওজন ঝুলালে স্প্রিং-টি 0.2 ইঞ্চি প্রসারিত হয়। যদি স্প্রিং-এ 60 পাউন্ড ওজন ঝুলানো হয় তাহলে স্প্রিং-টি কত ইঞ্চি প্রসারিত হবে?
সমাধান:
আমরা জানি,
হুকের সুত্র অনুসারে,
F = Kx
30 পাউন্ড ওজনের ক্ষেত্রে,
30 = K × 0.2
⇒ K = 30/0.2
∴ K = 150
এখন, 60 পাউন্ড ওজনের ক্ষেত্রে,
60 = K × x
⇒ x = 60/K
⇒ x = 60/150
∴ x = 0.4
∴ সুতরাং, 60 পাউন্ড ওজন ঝুলালে স্প্রিং-টি 0.4 ইঞ্চি প্রসারিত হবে।
প্রশ্ন: সূর্যের সাথে সৌরশক্তির যে সম্পর্ক, আগুনের সাথে তেমন সম্পর্ক
সমাধান:
সূর্য থেকে সৌরশক্তি উৎপন্ন হয়, তেমনি আগুন থেকে তাপ উৎপন্ন হয়।
সঠিক উত্তর: গ) তাপের
প্রশ্ন: 5 × 3 = 4527 এবং 9 × 4 = 8136 হলে 8 × 2 = ?
সমাধান:
5 × 3 = 4527 এবং 9 × 4 = 8136 হলে 8 × 2 = 7218
5 × 9 = 45 [9 দ্বারা গুণ করে]
3 × 9 = 27 [9 দ্বারা গুণ করে]
∴ 5 × 3 = 4527 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]
এবং
9 × 9 = 63 [9 দ্বারা গুণ করে]
4 × 9 = 36 [9 দ্বারা গুণ করে]
∴ 9 × 4 = 8136 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]
অনুরূপভাবে,
8 × 9 = 72 [9 দ্বারা গুণ করে]
2 × 9 = 18 [9 দ্বারা গুণ করে]
∴ 8 × 2 = 7218 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]
প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
সমাধান:
চিত্র অনুসারে,
এখানে,
১টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে ৫টি - (1, 2, 3, 4, 5)
২টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে ৪টি - (12, 23, 34, 45)
৩টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে ২টি - (125, 145)
৫টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে ১টি - (12345)
∴ মোট ত্রিভুজ আছে, ৫ + ৪ + ২ + ১ = ১২টি
প্রশ্ন: একটি ভোজসভার শেষে ১২ জন ব্যক্তি একে অপরের সাথে করমর্দন করে। সেখানে মোট কতটি করমর্দন হবে?
সমাধান:
যে কোনো ২ জন ব্যক্তির মধ্যে ১টি করমর্দন হয়।
সুতরাং, মোট করমর্দনের সংখ্যা = ১২ জন থেকে ২ জন নির্বাচন করার সংখ্যা।
∴ মোট করমর্দনের সংখ্যা = ১২C২
= ১২!/২!(১২ - ২)!
= (১২ × ১১ × ১০!)/(২ × ১০!)
= ৬৬
প্রশ্ন: প্রত্যক্ষণ, শিক্ষণ, আবেগ ইত্যাদিকে কোন শব্দ দ্বারা চিহ্নিত করা হয়?
সমাধান:
প্রত্যক্ষণ, শিক্ষণ, আবেগ ইত্যাদি হলো মানসিক প্রক্রিয়া।
সুতরাং সঠিক উত্তর: গ) Mental process
প্রশ্ন: 10, 8, 17, 15, 24, 22, 31,......... ধারার পরবর্তী সংখ্যা কত?
সমাধান:
এখানে মোট দুটি ধারা রয়েছে।বিজোড় স্থানের সংখ্যাগুলো 10, 17, 24, 31
প্রতিবারে 7 বৃদ্ধি পায়।
জোড় স্থানের সংখ্যাগুলো 8, 15, 22.
প্রতিবারে 7 বৃদ্ধি পায়।
এখানে,উপরের ধারার পরবর্তী পদটি জোড়তম স্থানের।
∴ সংখ্যাটি হবে 22 + 7 = 29
প্রশ্ন: সিয়াম ভোরে ঘুম থেকে উঠে উত্তর দিকে ৫ কি.মি. হাঁটলো। এরপর বামদিকে ২ কি.মি. গিয়ে পুনরায় ডান দিকে ঘুরে ২ কি.মি. দৌড়ালো । এরপর আবার ডানদিকে ফিরে ১ কি.মি. হাঁটল এবং দাঁড়ালো। সিয়াম এখন কোনদিকে মুখ করে দাঁড়িয়ে আছে?
সমাধান:
সিয়াম উত্তর দিকে A থেকে B বিন্দুতে ৫ কি.মি. হেঁটে বামদিকে B থেকে C বিন্দুতে ২ কি.মি. গেলো অর্থাৎ পশ্চিম দিকে গেলো।
সেখান থেকে ডান দিকে C থেকে D বিন্দুতে অর্থাৎ উত্তর দিকে ঘুরে ২ কি.মি. দৌড়ালো।
এরপর আবার ডান দিকে D থেকে E বিন্দুতে অর্থাৎ পূর্বদিকে ফিরে ১ কি.মি. হাঁটল এবং দাঁড়ালো।
সুতরাং সিয়াম এখন পূর্বদিকে মুখ করে দাঁড়িয়ে আছে।
প্রশ্ন: রাহাত শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ৭:৪৫ থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত কাজ করে। সপ্তাহে মোট কত ঘণ্টা কাজ করে?
সমাধান:
প্রথমে প্রতিদিনের কাজের সময় বের করব।
সকাল ৭ : ৪৫ থেকে বিকাল ৩ : ৩০ পর্যন্ত কাজ করে, অর্থাৎ,
বিকাল ৩ : ৩০ = ১৫ : ৩০ (২৪-ঘণ্টার ঘড়িতে)
∴ সময় = ১৫ : ৩০ - ৭ : ৪৫ = ৭ : ৪৫
এখন,
শনিবার থেকে বুধবার = ৫ দিন।
∴ সপ্তাহে মোট কাজের সময় = ৫ × ৭ ঘন্টা ৪৫ মিনিট
= ৫ × ৭.৭৫ ঘণ্টা
= ৩৮.৭৫ ঘণ্টা
= ৩৮ ঘণ্টা ৪৫ মিনিট
∴ প্রতি সপ্তাহে রাহাত ৩৮ ঘণ্টা ৪৫ মিনিট কাজ করে।
প্রশ্ন: STRANGE-এর বিপরীত?
সমাধান:
STRANGE অর্থ - অচেনা, অপরিচিত, অস্বাভাবিক, বা অদ্ভুত।
প্রতিটি অপশন যাচাই করি:
ক) Similar → সদৃশ বা মিল রয়েছে।
খ) Familiar → পরিচিত, চেনা → STRANGE-এর সঠিক বিপরীত।
গ) Peculiar → বিরল, অদ্ভুত → STRANGE-এর সমার্থক শব্দের কাছাকাছি।
ঘ) Obstinate → জিদি, অনড় → কোন সম্পর্ক নেই।
সুতরাং STRANGE-এর বিপরীত অর্থ হলো Familiar.
প্রশ্ন: একটি লিভারের যান্ত্রিক সুবিধা ৫। যদি ভার হয় ২২৫ নিউটন, তাহলে কত নিউটন বল প্রয়োগ করতে হবে?
সমাধান:
এখানে,
যান্ত্রিক সুবিধা = ৫
ভার = ২২৫ নিউটন
প্রযুক্ত বল = ?
আমরা জানি,
যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
⇒ ৫ = ২২৫/প্রযুক্ত বল
⇒ প্রযুক্ত বল = ২২৫/৫
∴ প্রযুক্ত বল = ৪৫
∴ ৪৫ নিউটন বল প্রয়োগ করতে হবে।
প্রশ্ন: নিম্নলিখিত সংখ্যা শ্রেণির প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে?
৪১, ৪০, ৩৮, ৩৫, ৩১, ?
সমাধান:
এখানে,১ম পদ = ৪১
২য় পদ = ৪১ - ১ = ৪০
৩য় পদ = ৪০ - ২ = ৩৮
৪র্থ পদ = ৩৮ - ৩ = ৩৫
৫ম পদ = ৩৫ - ৪ = ৩১
৬ষ্ঠ পদ = ৩১ - ৫ = ২৬
প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
FL, IO, LR, ?, RX
সমাধান:
এখানে দুটি ধারা বিদ্যমান।
প্রথম ধারা- F, I, L, ?, R
F এর পরে তৃতীয় বর্ণ I
I এর পরে তৃতীয় বর্ণ L
L এর পরে তৃতীয় বর্ণ O
O এর পরে তৃতীয় বর্ণ R
দ্বিতীয় ধারা L, O, R, ?, X
L এর পরে তৃতীয় বর্ণ O
O এর পরে তৃতীয় বর্ণ R
R এর পরে তৃতীয় বর্ণ U
U এর পরে তৃতীয় বর্ণ X
∴ প্রশ্নবোধক স্থানে OU বসবে।
প্রশ্ন: বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে ব্যবহৃত হয়______।
প্রশ্ন: একটি ছেলের ছবি দেখিয়ে রিতা বললো, "সে হয় আমার চাচার বাবার মেয়ের ছেলে” ছেলেটি রিতার সম্পর্কে কী হয়?
সমাধান:
ছবিটি একটি ছেলের। বক্তা হচ্ছে রিতা (মেয়ে)। যেহেতু রিতা বলছে আমার চাচার বাবার মেয়ের ছেলে অর্থাৎ তার দাদার মেয়ের ছেলে। অর্থাৎ ফুফাতো ভাই যেহেতু অপশনে ভাই আছে তাই এটাই হবে।
চাচার বাবা = দাদা → দাদার মেয়ে = ফুপু → ফুপুর ছেলে = ফুপাতো ভাই।
প্রশ্ন: ১, ৮, ২৭, ৬৪, ১২৫, ২১৬..............অনুক্রমটির পরবর্তী সংখ্যাটি কত?
সমাধান:
প্রদত্ত অনুক্রম- ১, ৮, ২৭, ৬৪, ১২৫, ২১৬.......
= ১৩, ২৩, ৩৩, ৪৩, ৫৩, ৬৩.......
অর্থাৎ, এই অনুক্রমটি হলো স্বাভাবিক সংখ্যার ঘন এর অনুক্রম।
সুতরাং, পরবর্তী সংখ্যাটি = ৭৩ = ৩৪৩
প্রশ্ন: নিচের কোনটি 'কেশ' এর প্রতিশব্দ -
সমাধান:
'কেশ' এর প্রতিশব্দ- 'কবরী'।
’কেশ’ এর আরো কিছু প্রতিশব্দ : চুল, অলক, কেশ, চিকুর, কুন্তল, কবরী।
অন্যদিকে,
'লহরী' শব্দের প্রতিশব্দ- ঢেউ।
'বিধু' - 'চাঁদ' এর প্রতিশব্দ।
'অনল' হচ্ছে 'আগুন' শব্দের প্রতিশব্দ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২৫ সংস্করণ)।
প্রশ্ন: P বস্তু Q বস্তুর চেয়ে ভারি, R বস্তু S বস্তুর চেয়ে হালকা, P বস্তু R বস্তুর চেয়ে হালকা হলে, সবচেয়ে হালকা বস্তু কোনটি?
সমাধান:
P বস্তু Q বস্তুর চেয়ে ভারি, P > Q
R বস্তু S বস্তুর চেয়ে হালকা, S > R
P বস্তু R বস্তুর চেয়ে হালকা, R > P
সবগুলো সম্পর্ক থেকে পাই, Q < P < R < S
∴ সবচেয়ে হালকা বস্তু হবে Q.
প্রশ্ন: যদি STABLE = 583294 এবং LABOUR = 932716, তবে BOTTLE = ?
সমাধান:
এখানে,
S = 5
T = 8
A = 3
B = 2
L = 9
E = 4
এবং,
L = 9
A = 3
B = 2
O = 7
U = 1
R = 6
একই ভাবে,
B = 2
O = 7
T = 8
T = 8
L = 9
E = 4
∴ BOTTLE = 278894
প্রশ্ন: ২৪০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৫৪ কি.মি. বেগে ২৮ সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
সমাধান:
ট্রেনের বেগ = ৫৪ কি.মি./ঘণ্টা
= (৫৪ × ১০০০)/৩৬০০ মি./সেকেন্ড
= ১৫ মি./সেকেন্ড
∴ ১ সেকেন্ডে যায় = ১৫ মিটার
∴ ২৮ সেকেন্ডে যায় (১৫ × ২৮) = ৪২০ মিটার
∴ সেতুর দৈর্ঘ্য = ৪২০ - ২৪০ = ১৮০ মিটার
প্রশ্ন: 'Amicus Curiae' এর বাংলা পরিভাষা কোনটি?
সমাধান:
'Amicus Curiae' এর বাংলা পরিভাষা - আদালতের বন্ধু।
- 'Etiquette” এর বাংলা পরিভাষা - শিষ্টাচার।
- 'Modesty' এর বাংলা পরিভাষা - শালীনতা।
- 'Amplitude' এর বাংলা পরিভাষা - বিস্তার।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
প্রশ্ন: 'বা প হ রি' শব্দটির সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে?
সমাধান:
'বা প হ রি' শব্দটির সাথে 'ণ' বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে - পরিবাহণ।
- পরিবাহণ
- (বিজ্ঞান) কোনো বস্তুর মধ্য দিয়ে তড়িৎ তাপ ইত্যাদির সঞ্চালন।
উৎস:১. বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান২. Accessible Dictionary by Bangla Academy
প্রশ্ন: যদি TABLE = ATELB হয়, তবে একই নিয়মে CHAIR = ?
সমাধান:
TABLE = ATELB
এখানে,
১ম ও ২য় বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৩য় ও ৫ম বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৪র্থ বর্ণ নিজের স্থানেই থাকে।
CHAIR = HCRIA
একই ভাবে,
১ম ও ২য় বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৩য় ও ৫ম বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৪র্থ বর্ণ নিজের স্থানেই থাকে।
প্রশ্ন: 8 + 16 + 24 + ......ধারাটির প্রথম 10 টি পদের সমষ্টি কত?
সমাধান:
ধারার প্রথম পদ, a = 8
সাধারণ অন্তর, d = 16 - 8 = 8
পদ সংখ্যা, n = 10
আমরা জানি,
সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি,S = (n/2){2a + (n - 1)d}
∴ S = (10/2) {2 × 8 + (10 - 1)8} [n = 10 বসিয়ে]
= (5){16 + 72}
= 5 × 88
= 440
∴ ধারাটির প্রথম 10 টি পদের সমষ্টি 440
প্রশ্ন: নিচের কোন বানানটি অশুদ্ধ?
সমাধান:
বাংলা একাডেমি অভিধান অনুসারে,
অদ্ভূত বানানটি অশুদ্ধ।
শুদ্ধ বানান- অদ্ভুত
অন্যদিকে,
প্রতিযোগিতা
শ্রদ্ধাঞ্জলি
আকস্মিক
বানান গুলো শুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
প্রশ্ন: প্রবাদ বাক্য 'অতি যত্নে মরণফাঁদ।'- এর সঠিক ইংরেজি কোনটি?
সমাধান:
প্রবাদ বাক্য 'অতি যত্নে মরণফাঁদ।' এর সঠিক ইংরেজি - Care kills the cat
অন্য অপশন গুলোর মধ্যে
Carry coals to Newcastle - তেল মাথায় তেল দেওয়া
Constant dripping wears away a stone -লেগে থাকলে কাজ হয়।
Cast pearls before swine - উলু বনে মুক্তা ছড়ানো।
প্রশ্ন: TECHNOLOGY শব্দের বর্ণ ব্যবহার করে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না?
সমাধান:
TECHNOLOGY শব্দটির বর্ণ ব্যবহার করে HEAT শব্দটি গঠন করা যাবে না।
কারণ
HEAT শব্দের A বর্ণটি TECHNOLOGY শব্দে অনুপস্থিত।
প্রশ্ন: 'R S O E H' by arranging the jumble letters make a meaningful word and the Feminine gender of the word is-
সমাধান:
The word is 'HORSE' and feminine gender is 'MARE'.
প্রশ্ন: Which one is the correct spelling?
সমাধান:
Correct spelling is- transfiguration
যারা অর্থ - রূপান্তর, পরিবর্তন
The dull room underwent a transfiguration after the decoration.
সাজসজ্জার পর নিস্তেজ ঘরটি এক অনন্য রূপে রূপান্তরিত হলো।
Other options are misspelled.