পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
১) অপারেটিং সিস্টেমস। ২) এমবেডেড কম্পিউটার। ৩) কম্পিউটারের ইতিহাস। ৪) কম্পিউটারের প্রকারভেদ। ৫) কম্পিউটার প্রোগ্রাম: ভাইরাস, ফায়ারওয়াল ইত্যাদি। ৬) ডেটাবেইস সিস্টেম। সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
যদি কয়েকটি ডেস্কটপ কম্পিউটার দিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করা হয়, তবে প্রধান কম্পিউটারটিকে বলে-
  1. ক) ওয়ার্কস্টেশন
  2. খ) সার্ভার
  3. গ) ডােমেইন
  4. ঘ) খ ও গ উভয়ই
ব্যাখ্যা
সাধারণত দুই ধরনের পার্সোনাল কম্পিউটার পাওয়া যায়। একটির নাম ডেস্কটপ (Desktop) এবং অন্যটির পাের্টেবল (Portable)। ডেস্কটপ টেবিলে রাখা হয় এবং স্থানান্তর যােগ্য নয়। যদি কয়েকটি ডেস্কটপ কম্পিউটার দিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করা হয়, তবে প্রধান কম্পিউটারটিকে সার্ভার বা ডােমেইন বলে এবং অন্যগুলোকে ওয়ার্কস্টেশন বলে।
উৎসঃ কম্পিউটার অ্যাপ্লিকেশন, নবম-দশম শ্রেণি (ভোকেশনাল)
.
CP/M, MS-DOS এবং PC-DOS কোন ধরনের অপারেটিং সিস্টেম?
  1. ক) ডেডিকেটেড অপারেটিং সিস্টেম
  2. খ) ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম
  3. গ) টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম
  4. ঘ) রিয়েলটাইম অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
যে অপারেটিং সিস্টেম একটির পর আরেকটি প্রোগ্রাম পর্যায়ক্রমে পরিচালনা করে তাকে ব্যাচ প্রসেসিং সিস্টেম বলে। ব্যাচ প্রসেসিং-এর বৈশিষ্ট্য হলাে একটি নির্দিষ্ট সময়ে এটি শুধু একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে পারে। এখানে মাল্টিপ্রোগ্রামিং বা টাইমশেয়ারিং-এর কোনাে সুযােগ নেই। এর আরেকটি বৈশিষ্ট্য হলো একটি প্রােগ্রাম যখন পরিচালনা করা শুরু হয়, তখন সেটা শেষ না হওয়া পর্যন্ত অন্য প্রােগ্রাম তার কার্যক্রম শুরু করতে পারে না। এই অপারেটিং সিস্টেমটি মেইনফ্রেম ও মিনি কম্পিউটারে প্রাথমিক অপারেটিং সিস্টেম ছিল। মাইক্রোকম্পিটারে ব্যবহৃত CP/M, MS-DOS এবং PC-DOS গুলোও ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম।
উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
.
এমবেডেড সিস্টেমের উদাহরণ-
  1. ক) রাউটার
  2. খ) ডিজিটাল ক্যামেরা
  3. গ) ট্রাফিক কন্ট্রোল সিস্টেম
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
এমবেডেড কম্পিউটার হলো এমন একটি কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেমের অংশ হিসেবে ব্যবহৃত হয়ে কেবল পূর্বনির্দিষ্ট কর্ম সম্পাদন করে। এতে কেবল মাইক্রোপ্রসেসর, রম এবং ইনপুট/আউটপুট ডিভাইস সংযোজন সিস্টেম থাকে। আজকের প্রযুক্তি নির্ভর আধুনিক জীবনের প্রতিটি ক্ষেত্রে এমবেডেড সিস্টেম এর প্রভাব রয়েছে। যেমনঃ
ভিসিআর, সেল ফোন, এয়ার কন্ডিশনার, প্রিন্টার, ভিডিও গেম, এটিএম, ডিজিটাল ক্যামেরা, রাউটার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, গান শুনবার এম.পি.থ্রি. প্লেয়ার, গ্লোবাল পজিশনিং সিস্টেম, টেলিফোন, রোবটিক্স, ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, ফটোকপি মেশিন, ডিজিটাল ঘড়ি, মোটর গাড়ি ইত্যাদি।
.
আইবিএম পিসির জন্য ইউনিক্স এর ভার্সন কোনটি?
  1. ক) Solaris
  2. খ) A/UX
  3. গ) AIX
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
বিভিন্ন ব্রান্ডের কম্পিউটারের জন্য ইউনিক্স এর কয়েকটি ভার্সন আছে। ম্যাকিনটোশ পিসির জন্য A/UX, আইবিএম পিসির জন্য AIX, সান মাইক্রোওয়ার্ক স্টেশনের জন্য Solaris।
উৎসঃ কম্পিউটার অ্যাপ্লিকেশন, নবম-দশম শ্রেণি (ভোকেশনাল)
.
নিচের কোন উক্তিটি ভুল?
  1. ক) ১৯৬৯ সালে Ken Thompson ইউনিক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন
  2. খ) ইউনিক্স অপারেটিং সিস্টেমে একসঙ্গে একাধিক অপারেটর কাজ করতে পারে
  3. গ) শুধু মেইনফ্রেম কম্পিউটারে ইউনিক্স ব্যবহার করা যায়
  4. ঘ) ইউনিক্স অপারেটিং সিস্টেমকে মাল্টিটাস্কিং বলে
ব্যাখ্যা
ইউনিক্স (Unix): ১৯৬৯ সালে Ken Thompson AT&T-এর বেল ল্যাবরেটরি হতে মিনি কম্পিউটার PDP-7 এর জন্য সহজ, সরল এবং তুলনামূলকভাবে ছোট আকারের ইউনিক্স নামে একটি অপারেটিং সিস্টেম তৈরি করেন। আইনগত বাধার কারণে ১৯৭৬ সালের পূর্ব পর্যন্ত Unix কেবলমাত্র AT&T-ই ব্যবহার করতাে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সহযােগিতায় ১৯৭৬ সালে ইউনিক্স প্রথম পাবলিক ভার্সন UNIX-6 বের হয়। ১৯৭৮ সালে বের হয় Unix-7। ইউনিক্স একটি চমৎকার অপারেটিং সিস্টেম। একসঙ্গে একাধিক অপারেটর কাজ করতে পারে। সেজন্য এটিকে মাল্টি ইউজার বলা হয়। আবার একই সঙ্গে বহুকাজ এবং একটি মনিটরকে বহু মনিটরের ন্যায় ব্যবহার করা যায় বলে এই সিস্টেমকে মাল্টিটাস্কিং (Multitasking)-ও বলে। মেইনফ্রেম কম্পিউটার থেকে শুরু করে মাইক্রোকম্পিউটারে ইউনিক্স ব্যবহার করা যায়।
উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস নয়?
  1. ক) AIDS
  2. খ) Short
  3. গ) Folder
  4. ঘ) Trojan Horse
ব্যাখ্যা
VIRUS শব্দের পূর্ণ হলাে Vital Information Resources Under Siege যার অর্থ দাঁড়ায়- গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেওয়া বা ক্ষতি সাধন করা। ১৯৮০ সালে এ নামকরণ করেছেন প্রখ্যাত গবেষক University of New Haven'-এর অধ্যাপক ফ্রেন্ড কোহেন (Fred Cohen)। ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং যার নিজের সংখ্যা বৃদ্ধি ক্ষমতা রয়েছে। ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে সাধারণত সংখ্যা বৃদ্ধি হতে থাকে ও বিভিন্ন তথ্য-উপাত্তকে আক্রমণ করে এবং এক পর্যায়ে গোটা কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে সংক্রমিত করে অচল করে দেয়। যেমন- বুট ভাইরাস ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে। অতি পরিচিত কিছু ভাইরাস হলাে Stone, Vienna, CIH, AIDS, Shortcut, Folder, Trojan Horse ইত্যাদি।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি
.
কোনাে সুনির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য যে অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় তাকে বলে-
  1. ক) টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম
  2. খ) রিয়েলটাইম অপারেটিং সিস্টেম
  3. গ) ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম
  4. ঘ) ডেডিকেটেড অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
কোনাে সুনির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য যে অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় তাকে ডেডিকেটেড অপারেটিং সিস্টেম বলে। যেমন- কোনাে অফিসের কাজের জন্য উপযােগী করে তৈরিকৃত অপারেটিং সিস্টেম যা শুধুমাত্র ঐ অফিসের কাজেই ব্যবহার করা হয়।
উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
.
Measuring পদ্ধতিতে কাজ করে-
  1. ক) ডিজিটাল কম্পিউটার
  2. খ) এনালগ কম্পিউটার
  3. গ) মাইক্রোকম্পিউটার
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
এনালগ কম্পিউটার কাজ করে পরিমাপন (Measuring) পদ্ধতিতে। যেমন- বিদ্যুতের তারের ভােল্টেজের ওঠা-নামা, কোন পাইপের ভেতরের বাতাস বা তরল পদার্থের চাপ কম-বেশি হওয়া, বাতাসের প্রবাহ ও চাপ পরিবর্তিত হওয়া ইত্যাদি পরিমাপনের ভিত্তিতে এনালগ কম্পিউটার কাজ করে।
উৎসঃ কম্পিউটার অ্যাপ্লিকেশন, নবম-দশম শ্রেণি (ভোকেশনাল)
.
কোন তথ্যটি সঠিক নয়?
  1. ক) মাইক্রোপ্রসেসরভিত্তিক প্রথম পার্সোনাল কম্পিউটার-Altair 8800
  2. খ) সংরক্ষিত প্রোগ্রামবিশিষ্ট কম্পিউটার-EDVAC
  3. গ) সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে নির্মিত ইলেক্ট্রনিক কম্পিউটার-UNIVAC
  4. ঘ) সবগুলোই সঠিক
ব্যাখ্যা
প্রথম জনপ্রিয় মাইক্রোপ্রসেসরভিত্তিক পার্সোনাল কম্পিউটার ছিল Altair 8800, যা Intel 8080 মাইক্রোপ্রসেসরভিত্তিক ছিল।

১৯৪৯ সালে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরিস উইলথিম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট কম্পিউটার EDSAC (Electronic Delay Storage Automatic Calculator) তৈরি করেন।

UNIVAC (Universal Automatic Computer)-ই সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে নির্মিত ইলেক্ট্রনিক কম্পিউটার। এই যন্ত্রে সর্বপ্রথম চুম্বক ফিতা ব্যবহার করা হয়েছিল। এর পর থেকেই কম্পিউটারের বাণিজ্যিক ব্যবহার শুরু হয় এবং সেই সঙ্গে সঙ্গে কম্পিউটার দ্রুত গতিতে বিস্তার লাভ করে।
উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) ও britannica.com
১০.
রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার নয় কোনটি?
  1. ক) Microsoft Access
  2. খ) Corel Quattro Pro
  3. গ) Oracle
  4. ঘ) MySQL
ব্যাখ্যা
রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সার্ভারে ডেটাবেজ ইঞ্জিন ব্যবহার করার জন্য বাজারে অনেক সফটওয়্যার প্রচলিত আছে। যথা- মাইক্রোসফট এক্সেস (Microsoft Access), ওরাকল (Oracle), মাইএসকিউএল (MySQL), এসকিউএল সার্ভার (SQL Server) এবং ইনফরমিক্স (Informix) ইত্যাদি। Corel Quattro Pro হচ্ছে Spreadsheet Analysis Software।
উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
১১.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. ক) McAfee Antivirus
  2. খ) Microsoft Defender
  3. গ) CIH Antivirus
  4. ঘ) সবগুলোই এন্টিভাইরাস সফটওয়্যার
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাসের প্রতিষেধক প্রােগ্রামকে এন্টিভাইরাস বলা হয়। কয়েকটি বহুল প্রচলিত এন্টিভাইরাস হলাে McAfee Antivirus, Microsoft Defender, Avira Antivirus, Kaspersky Antivirus, Norton Antivirus, AVG Antivirus, Avast Antivirus ইত্যাদি। অন্যদিকে, ‘CIH’ কম্পিউটার ভাইরাসের নাম।
উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)