পরীক্ষা আর্কাইভ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

পরীক্ষাসাম্প্রতিক সমাচার পরীক্ষাতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
বিগত এক সপ্তাহের (৩০ ডিসেম্বর - ৫ জানুয়ারি) Live MCQ Daily NewsPicker ও ৬ জানুয়ারি Live MCQ Weekly Bulletin এর উপর লাইভ পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

সাম্প্রতিক সমাচার পরীক্ষা · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
কোন পণ্যটি ২০২৬ সালের ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষিত হয়? 
  1. আসবাবপত্র
  2. পেপার ও প্যাকেজিং প্রডাক্ট
  3. প্লাস্টিক পণ্য
  4. কৃষিজাত প্রক্রিয়াজাত পণ্য
ব্যাখ্যা

• ২০২৬ সালের বর্ষপণ্য : 
- পেপার ও প্যাকেজিংকে চলতি বছরের বর্ষপণ্য ঘোষণা করে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) উদ্বোধন করা হয়েছে।
- 'পেপার ও প্যাকেজিং প্রডাক্টকে ২০২৬ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
- বর্ষপণ্য ঘোষণার ফলে পেপার প্যাকেজিং শিল্পে নতুন বিনিয়োগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি এবং রফতানি আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। 

উল্লেখ্য, 
- ২০২৫ সালের 'বর্ষপণ্য' ছিলো আসবাবপত্র বা ফার্নিচার। 

তথ্যসূত্র: বনিক বার্তা। (Link) 

.
দেশে 'বাণিজ্যিক আদালত' প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশ জারি হয় কবে?
  1. ৩১ ডিসেম্বর, ২০২৫
  2. ১ জানুয়ারি, ২০২৬
  3. ২৯ ডিসেম্বর, ২০২৫
  4. ৪ জানুয়ারি, ২০২৬
ব্যাখ্যা

• বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬:
- দীর্ঘদিনের বিচারিক দীর্ঘসূত্রতা কাটিয়ে দ্রুততম সময়ে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সরকার ‘বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে।
- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ১ জানুয়ারি, ২০২৬ তারিখে গুরুত্বপূর্ণ এই অধ্যাদেশটি জারি করেন।
- ২ জানুয়ারি, ২০২৬ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।
- মামলার চূড়ান্ত শুনানি শুরুর ৯০ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার বাধ্যবাধকতা রেখে প্রণীত এই আইনি কাঠামো দেশের ‘ইজ অব ডুয়িং বিজনেস’ বা সহজ ব্যবসা সূচকে আমূল পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। 

উল্লেখ্য, 
- এই অধ্যাদেশের একটি উল্লেখযোগ্য দিক হলো ‘সুইট ম্যানেজমেন্ট’ বা মামলা ব্যবস্থাপনা শুনানি।
- বিবাদী জবাব দাখিল করার পর প্রথম শুনানির দিনই আদালত বিচার্য বিষয়গুলো নির্ধারণ করবেন এবং কত সময়ের মধ্যে বিচার শেষ হবে, তার একটি রূপরেখা তৈরি করবেন।
- চূড়ান্ত শুনানি শুরু হওয়ার ৯০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার বাধ্যবাধকতা রাখা হয়েছে।

তথ্যসূত্র: Lawyers Club Bangladesh. (Link)

.
সম্প্রতি, ভেনেজুয়েলাতে যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত অপারেশনের নাম কী?  [জানুয়ারি, ২০২৬]
  1. অপারেশন অ্যাবসোলিউট ফ্রিডম
  2. অপারেশন অ্যাবসোলিউট রিজলভ
  3. অপারেশন ইউনিফায়েড রেসপন্স
  4. অপারেশন সাউদার্ন ওয়াচ
ব্যাখ্যা

• অপারেশন অ্যাবসোলিউট রিজলভ: 
- কয়েক মাস ধরে উত্তেজনা বাড়তে থাকা এবং কূটনৈতিক চেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার একটি পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেন।
- ৩ জানুয়ারি, ২০২৬ তারিখে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স আটক করেছে।  
- এই অভিযানের নাম ছিল “অপারেশন অ্যাবসোলিউট রিজলভ”। 
- মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে বলে ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে অভিযোগ করে আসছে ।

তথ্যসূত্র: বিবিসি ও ফক্স ফোর। (Link) (Link2)

.
ডেল্টা ফোর্স কোন দেশের বিশেষ সশস্ত্র বাহিনী? 
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ইসরায়েল
  4. ফ্রান্স
ব্যাখ্যা

• ডেল্টা ফোর্স: 
- ডেল্টা ফোর্স যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি অত্যন্ত গোপন ও শক্তিশালী বিশেষ অভিযান ইউনিট।
- সদর দপ্তর: ফোর্ট ব্র্যাগ, নর্থ ক্যারোলাইনা।
- প্রতিষ্ঠা: ১৯ নভেম্বর ১৯৭৭ সালে বেকউইথ এবং কর্নেল থমাস হেনরি কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
- এটি Combat Applications Group (CAG), Army Compartmented Elements (ACE), Task Force Green এবং সংক্ষেপে “the Unit” নামেও পরিচিত, পাশাপাশি বিভিন্ন গোপন কভার নামও রয়েছে।
- এটি যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডের (জেএসওসি) সরাসরি অধীনে কাজ করে।

• দায়িত্ব: 
- এ ইউনিট মূলত সন্ত্রাসবিরোধী অভিযান, জিম্মি উদ্ধার, সরাসরি সামরিক হামলা ও বিশেষ গোয়েন্দা নজরদারি-সংক্রান্ত কাজের জন্য প্রশিক্ষিত।
- মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর সরাসরি নির্দেশে এ ইউনিটকে সবচেয়ে জটিল, গোপন ও ঝুঁকিপূর্ণ অভিযানে পাঠানো হয়।

প্রসঙ্গত, 
- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার অভিযানে নিজেদের বিশেষায়িত বাহিনী ‘ডেল্টা ফোর্স’ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। 

তথ্যসূত্র: ব্রিটানিকা ও প্রথম আলো।

.
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে কে নিয়োগ পেয়েছেন? 
  1. বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
  2. বিচারপতি মাহমুদুর রহমান
  3. বিচারপতি সাদিকুর রহমান
  4. বিচারপতি রফিকুল ইসলাম
ব্যাখ্যা

• ২৬তম প্রধান বিচারপতি: 
- বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
- ২৩ ডিসেম্বর, ২০২৫ রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। 
- সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে এই নিয়োগ দেন।
- শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।
- পরবর্তীতে তিনি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

তথ্যসূত্র: প্রথম আলো। 

.
সর্বশেষ কোন দেশ ইউরোকে তাদের জাতীয় মুদ্রা হিসেবে গ্রহণ করেছে? [জানুয়ারি, ২০২৬]
  1. পোল্যান্ড
  2. বুলগেরিয়া
  3. চেক প্রজাতন্ত্র
  4. সুইডেন
ব্যাখ্যা

- বর্তমানে ইউরো মুদ্রা গ্রহণকারী সর্বশেষ দেশ বুলগেরিয়া। 

• ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ সালে EU অঞ্চলে একক মুদ্রা 'ইউরো' চালু করে।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।

উল্লেখ্য,
- ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথম ব্যবহার করে।
- পরে ইউরোপের অন্যান্য দেশ ইউরো গ্রহণ করে।
- বর্তমানে ইউরো মুদ্রা গ্রহণকারী সর্বশেষ দেশ বুলগেরিয়া। 
- প্রায় দেড় শতাব্দী পর নিজস্ব মুদ্রা লেভকে বিদায় জানিয়ে ইউরো মুদ্রা অঞ্চলের ২১তম সদস্য হিসাবে ইউরো চালু করেছে বুলগেরিয়া।
 - ১ জানুয়ারি, ২০২৬ থেকে দেশটিতে লেভের পরিবর্তে ইউরো মুদ্রা চালু করেছে।

⇒ এখন পর্যন্ত ২১টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি,  ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া। 

তথ্যসূত্র: EU ওয়েবসাইট ও ইউরোপীয় কমিশন। 

.
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কোথায় সমাহিত করা হয়েছে?
  1. শেরে বাংলা নগর
  2. আজিমপুর
  3. বনানী 
  4. মিরপুর
ব্যাখ্যা

• বেগম খালেদা জিয়া:
- বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী (১৯৯১-১৯৯৬, ২০০১-২০০৬) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন। 
- বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলার জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন।
- তাঁর আদি নিবাস ছিল ফেনী জেলার ফুলগাজী থানায়। 
- ১৯৬০ সালে তৎকালীন ক্যাপ্টেন এবং পরবর্তী সময়ে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়।
- ১৯৮১ সালের ৩০মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্মম হত্যাকান্ডের পর তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কঠিন সংকটের সম্মুখীন হয়।
- দলের এ সংকটকালে ১৯৮৩ সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের সহসভাপতি এবং ১৯৮৪ সালের ১০ মে চেয়ারপার্সন পদে নির্বাচিত হন। 
- খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১৯৮৩ সালে সাতদলীয় জোট গঠন করে জেনারেল এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আপসহীন সংগ্রামে অবতীর্ণ হয়। 

- ১৯৯১ সালের ২০ মার্চ বেগম খালেদা জিয়া দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
- খালেদা জিয়ার উদ্যোগে রাষ্ট্রপতি-শাসিত থেকে সংসদীয় সরকারব্যবস্থায় উত্তরণের লক্ষ্যে ১৯৯১ সালের ৬ আগস্ট জাতীয় সংসদে সংবিধানের ঐতিহাসিক দ্বাদশ সংশোধনী বিল পাস হয়। 
- সংসদীয় সরকার ব্যবস্থার অধীনে খালেদা জিয়া ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় শপথ গ্রহণ করেন।
- ১৯৯৩-৯৪ অর্থবছরে দেশে প্রথমবারের মতো উৎপাদন ও আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর প্রবর্তন করা হয়, যার মাধ্যমে রাজস্ব আহরণের নতুন দুয়ার উন্মুক্ত হয়।
- পল্লী অঞ্চলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা অবৈতনিক করা হয় এবং মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের জন্য দেশব্যাপী একটি উপবৃত্তি কর্মসূচি চালু করা হয়।
- ৩০ ডিসেম্বর, ২০২৫ সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 
-  ৩১ ডিসেম্বর, ২০২৫ বেগম খালেদা জিয়ার জানাজা মানিক মিয়া অ্যাভিনিউতে সম্পন্ন শেষে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও প্রথম আলো। 

.
মিয়ানমারের সামরিক জান্তা সমর্থিত রাজনৈতিক দলের নাম কি? 
  1. ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টি
  2. ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি
  3. পিপলস পার্টি
  4. ফেডারেল ডেমোক্র্যাটিক পার্টি
ব্যাখ্যা

• ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টি:  
- Union Solidarity and Development Party (USDP) 
- মিয়ানমারের একটি রাজনৈতিক দল।
- ২০১০ সালের ৮ জুন সাবেক প্রধানমন্ত্রী থেইন সেইন এই দলটি প্রতিষ্ঠা করেন।
- দলটি সামরিক জান্তার সমর্থনপুষ্ট দল।

উল্লেখ্য, 
- মিয়ানমারের জান্তা পরিচালিত নির্বাচনে নিম্নকক্ষের ঘোষিত আসনের ৯০ শতাংশই জিতেছে ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)।
- ২০২১ সালে শান্তিতে নোবেলজয়ী গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির  নির্বাচিত সরকারকে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী।
- প্রায় পাঁচ বছর পর সামরিক জান্তার অধীনে ২৮ ডিসেম্বর, ২০২৫ প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হয়। 

তথ্যসূত্র: ব্রিটানিকা ও বাসস। 

.
কোন দাবাড়ু ২০২৫ সালের বিশ্ব র‍্যাপিড ও ব্লিটজ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হন? 
  1. ম্যাগনাস কার্লসেন
  2. বিশ্বনাথন আনন্দ
  3. নোদিরবেক আব্দুসাত্তোরভ
  4. আনিশ গিরি
ব্যাখ্যা

•  বিশ্ব র‍্যাপিড ও ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫: 
- বিশ্ব র‍্যাপিড ও ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫ কাতারের দোহায় ২৫ থেকে ৩০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়।
- ম্যাগনাস কার্লসেন ফাইনাল ম্যাচে গ্র্যান্ডমাস্টার নোদিরবেক আব্দুসাত্তোরভকে ২.৫–১.৫ ব্যবধানে পরাজিত করে ২০২৫ সালের বিশ্ব ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপ জয় করেন। 
- এর মাধ্যমে তিনি নবমবারের মতো বিশ্ব ব্লিটজ শিরোপা এবং তিনটি টাইম কন্ট্রোল মিলিয়ে মোট ২০তম বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করেন।
- এর ফলে তিনি পঞ্চমবারের মতো একসঙ্গে র‍্যাপিড ও ব্লিটজ – উভয় বিভাগের বিশ্ব চ্যাম্পিয়নের ডাবল ক্রাউন পরিধান করেন।
 
 তথ্যসূত্র: Chess.com Website. (Link)

১০.
দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার রাজধানী কোনটি? 
  1. কারাকাস
  2. বোগোতা 
  3. আসুনসিওন
  4. সান্তিয়াগো
ব্যাখ্যা

• ভেনিজুয়েলা :
- রাষ্ট্রীয় নাম- বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনিজুয়েলা।
- ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর প্রান্তে অবস্থিত একটি দেশ।
- ভেনিজুয়েলার উত্তরে ক্যারিবিয়ান সাগর এবং আটলান্টিক মহাসাগর, পূর্বে গায়ানা, দক্ষিণে ব্রাজিল এবং দক্ষিণ-পশ্চিম ও পশ্চিমে কলম্বিয়া দ্বারা বেষ্টিত।
- ভেনিজুয়েলার রাজধানী কারাকাস।
- ভেনিজুয়েলাতে অবস্থিত মারাকাইবো হ্রদ দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ।
- ভেনিজুয়েলার দর্শনীয় অ্যাঞ্জেল জলপ্রপাত বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত।  

উল্লেখ্য,
- সম্প্রতি, যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী, ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে 'আটক' করেছে। 

অন্যদিকে, 
• প্যারাগুয়ের রাজধানী - আসুনসিওন
• চিলির রাজধানী - সান্তিয়াগো
• কলম্বিয়ার রাজধানী - বোগোতা

তথ্যসূত্র: ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এটলাস ও বিবিসি। 

১১.
২০২৬ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনটি দেশের কততম সংসদ নির্বাচন? 
  1. একাদশ
  2. দ্বাদশ
  3. ত্রয়োদশ
  4. চতুর্দশ
ব্যাখ্যা

• ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬: 
- ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
- ১১ ডিসেম্বর, ২০২৫ (বৃহস্পতিবার) নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম এম নাসির উদ্দিন।
- একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনেরও ঘোষণা দিয়েছেন সিইসি।
- দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
- জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা, আর গণভোটের ব্যালট হবে গোলাপি।

প্রসঙ্গত, 
- নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হওয়ায়, ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা করা হয়েছে।
- তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণের দিনের মধ্যে ৪০ থেকে ৪৫ দিনের পার্থক্য থাকে।
- এবার সেই সময় বাড়িয়ে করা হয়েছে দুই মাস।

তথ্যসূত্র: বিবিসি। (Link)

১২.
২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দলের অধিনায়ক কে?  
  1. মেহেদী হাসান মিরাজ
  2. লিটন কুমার দাস
  3. জাকের আলী অনিক
  4. আফিফ হোসেন
ব্যাখ্যা

• দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ: 
- ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
- ১৫ সদস্যের দলটির অধিনায়ক লিটন দাস, সহ অধিনায়ক সাইফ হাসান।
- বিশ্বকাপ দলটিতে ব্যাটসম্যান রাখা হয়েছে ৭ জন, স্পিনার ৩ জন। বাকি পাঁচজন পেসার।

উল্লেখ্য,
-  ৭ ফেব্রুয়ারি, ২০২৬ সালে ২০ দল নিয়ে শুরু হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ।
- টি-টোয়েন্টি বিশ্বকাপটি হবে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায়। 
- প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের।

তথ্যসূত্র: প্রথম আলো। (Link) 

১৩.
নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র কে?
  1. মাহমুদ মামদানি
  2. জোহরান মামদানি
  3. আব্দুল্লাহ ফারুক
  4. হাসান মেহেদি
ব্যাখ্যা

- নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি।

• জোহরান মামদানি:

- বয়স: ৩৪, 
-  তিনি উগান্ডায় জন্মগ্রহণ করেছেন এবং দ্বৈত নাগরিকত্ব বজায় রেখেছেন।
- তাঁর পিতা প্রফেসর মাহমুদ মামদানি, যিনি একজন প্রখ্যাত উগান্ডিয়ান শিক্ষাবিদ। 
- তাঁর মা মীরা নাইর একজন খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা।
 - মাহমুদ মামদানি উগান্ডায় বড় হয়েছেন এবং দেশের প্রধান ও প্রাচীনতম বিশ্ববিদ্যালয় মেকেরেরে ইউনিভার্সিটিতে এক দশকেরও বেশি সময় কাজ করেছেন।
 - প্রফেসর মামদানি তাঁর উপনিবেশবিরোধী গবেষণার জন্য পরিচিত, যা আফ্রিকার উপনিবেশবাদের প্রভাব এবং এটি শাসন, পরিচয় ও ন্যায়ের ওপর কীভাবে প্রভাব ফেলেছে তা বিশ্লেষণ করে।

উল্লেখ্য,
- নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি।
 - যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হলো।
 - গত ১০০ বছরের মধ্যে নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র হলেন ৩৪ বছর বয়সী মামদানি।

তথ্যসূত্র: বিবিসি।

১৪.
বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক কোম্পানি কোনটি? 
  1. এক্সনমোবিল
  2. সৌদি আরামকো
  3. শেভরন 
  4. টোটালএনার্জিজ
ব্যাখ্যা

• Saudi Arabian Oil Company/Saudi Aramco: 
- সৌদি আরামকো বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক কোম্পানি। 
- প্রধান কার্যালয়: ধাহরান, সৌদি আরব। 
- বাজার মূলধন: প্রায় ১.৭ ট্রিলিয়ন ডলার। 
- ২০২৪ সাল পর্যন্ত যেকোনো শিল্পের মধ্যে সর্বাধিক মুনাফাকারী কোম্পানি হিসেবে পরিচিত। 
- ১৯৩৩ সালে সৌদি আরব তেল খননের অনুমতি দেয়ার পর এটি শুরু হয়, তখন Chevron কোম্পানি এতে কাজ করছিল।
- ১৯৮০ সালে সৌদি সরকার পুরো কোম্পানিটির মালিকানা নেয়।
২০১৯ সালে কোম্পানিটির আইপিও একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হয়, যেখানে ২৯.৪ বিলিয়ন ডলার সংগ্রহ করা হয়, যা ইতিহাসের সর্ববৃহৎ প্রাথমিক গণপ্রস্তাব (IPO)।

তথ্যসূত্র:
i) ব্রিটানিকা। (Link1)
ii) সৌদি আরামকো কোম্পানি। (Link2)
iii) এনার্জি, তেল ও গ্যাস ম্যাগাজিন। (Link3)

১৫.
‘থাড’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কোন দেশের তৈরি? 
  1. রাশিয়া
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র
  4. ফ্রান্স
ব্যাখ্যা

• থাড (Terminal High Altitude Area Defense): 
- এটি যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, যেটি স্বল্প ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। 
- এটি মধ্য ও দূরপাল্লার মাঝামাঝি (ইন্টারমিডিয়েট) শক্তিশালী ক্ষেপণাস্ত্র ধ্বংস  করতে পারে। 
- থাড আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরে- দুই জায়গায় থাকা ক্ষেপণাস্ত্রই ধ্বংস করতে পারে।

- যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ‘সি-১৭’ ও ‘সি-৫’ উড়োজাহাজের মাধ্যমে দ্রুত কোনো স্থানে মোতায়েন করা যায় থাড।
- এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক রাডার।

তথ্যসূত্র: প্রথম আলো ও সিএনএন।

১৬.
কোন দেশ প্রথমবারের মতো ‘আয়রন বিম’ লেজার প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করেছে? 
  1. ইসরায়েল
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন 
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা

• আয়রন বিম: 
- প্রথমবারের মতো ইসরায়েল আকাশ পথে আসা যেকোনো ধরনের হামলা প্রতিহত করতে লেজার ভিত্তিক প্রতিরক্ষাব্যবস্থা 'আয়রন বিম' চালু করেছে।
- আয়রন ডোমের আদলে এই লেজার প্রতিরক্ষা ব্যবস্থার নামকরণ করা হয়েছে। 
- এই লেজার প্রতিরক্ষা ব্যবস্থার মূলে আছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন দপ্তর এবং ইসরায়েলি প্রতিরক্ষা খাতের সুপরিচিত প্রতিষ্ঠান রাফায়েল (রাফাল যুদ্ধবিমানখ্যাত ফরাসি দসল্ট রাফাল নয়)। 
- ২০১৪ সালে রাফাল প্রথম এই সিস্টেম তৈরি করে। 
- এই সিস্টেমের সুবিধা হলো, এই সিস্টেমের খরচ কম। 
- কম খরচে তারা কার্যকরভাবে আক্রমণের মোকাবিলা করতে পারে।

তথ্যসূত্র: ডেইলি স্টার ও ডয়চে ভেলে। (Link1) (Link2) 

১৭.
সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) কোন দেশের সংগঠন?
  1. সৌদি আরব
  2. ইয়েমেন
  3. সিরিয়া
  4. কঙ্গো
ব্যাখ্যা

• Southern Transitional Council (STC): 
- এটি ইয়েমেনের একটি বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক সংগঠন। 
- প্রতিষ্ঠা: মে, ২০১৭।
- নেতৃত্ব: আইদারুস আল-যুবাইদী
- এটি একটি সংখ্যালঘু দক্ষিণপন্থী রাজনৈতিক সংগঠন, যা সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছে। 
- লক্ষ্য: সাবেক পিপল'স ডেমোক্রেটিক রিপাবলিক অব ইয়েমেনের দক্ষিণাঞ্চলগুলোকে স্বাধীন দেশে পরিণত করা।

উল্লেখ্য, 
- ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয় ২০১৪ সালে।
- গৃহযুদ্ধের শুরুতে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা দ্রুতগতিতে রাজধানী সানাসহ ইয়েমেনের উত্তরের বেশির ভাগ অংশের দখল নেয়।
- তখন সৌদি আরব, আমিরাতসহ আরব দেশগুলোর একটি জোট ইয়েমেন সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনতে সেখানে সামরিক অভিযান শুরু করে। 
- ২০২২ সালের পর দক্ষিণ ইয়েমেনের বৃহৎ অংশ আমিরাত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) দখলে চলে গেছে।
- এসটিসি ইয়েমেনের তেলসমৃদ্ধ হাজরামাউত প্রদেশও দখল করেছে।



তথ্যসূত্র: 
i) German Institute for Global and Area Studies. (Link1)
ii) Armed Conflict Location & Event Data. (Link2)
iii) প্রথম আলো ও বিবিসি। (Link3)

১৮.
নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে সর্বপ্রথম কোন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? 
  1. তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন
  2. পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন
  3. চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন
  4. ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন
ব্যাখ্যা

• নির্দলীয় অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা: 
- ১৯৯১ সালে নির্দলীয় অন্তর্বর্তী সরকারের ব্যবস্থায় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের পুনঃযাত্রা সূচিত হয়।
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠনের কৃতিত্ব অর্জন করে।
- সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন  করা হয়। 

উল্লেখ্য, 
• তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা: 
- ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে ৫৮খ-৫৮ঙ পর্যন্ত চারটা অনুচ্ছেদ যোগ করে জাতীয় নির্বাচনের সময়ে সরকার পরিচালনার জন্য ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার’ ব্যবস্থা চালু করা হয়।
- ১৯৯৬ ও ২০০১ সালে আমরা যথাক্রমে দুই প্রাক্তন প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান ও লতিফুর রহমান এবং ২০০৬ সালে সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তিনটি তত্ত্বাবধায়ক সরকারের শাসন হয়।
- সাংবিধানিক অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধিনে সপ্তম নির্বাচন অনুষ্ঠিত হয়।
- ১৯৯৬ সালের নির্বাচনে  আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং জাতীয় পার্টি ও জাসদ (রব) এর সমর্থন লাভের মাধ্যমে সরকার গঠন করে।
- আইন অনুযায়ী  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে একটি স্থায়ী অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে চিহ্নিত করা হয়।
- এ আইন অনুসারে সংসদ ভেঙ্গে দেওয়া বা মেয়াদ অতিক্রমের ১৫ দিনের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক তত্ত্বাবধায়ক সরকার (১ জন প্রধান উপদেষ্টা ও সর্বোচ্চ ১০ জন অন্যান্য উপদেষ্টা) নিযুক্তির বিধান করা হয়। 
- নিয়োগপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দায়িত্ব সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করা।
- বিধান অনুসারে, নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার বহাল থাকবে। 
- ২০১১ সালে  তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে।

তথ্যসূত্র:  বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন,এইচএসএসএল, উন্মুুক্ত বিশ্ববিদ্যালয়।

১৯.
জাতিসংঘের প্রথম গ্লোবাল পিস অ্যাডভোকেট হিসেবে কে নিযুক্ত হয়েছেন কে? 
  1. মরিয়ম বুকার হাসান
  2. আন্দ্রিয়া পিয়ার
  3. দেসমন্ড টুটু
  4. এলগার ব্রাউন
ব্যাখ্যা

• গ্লোবাল পিস অ্যাডভোকেট: 
- জাতিসংঘের প্রথম বৈশ্বিক শান্তির দূত হলেন নাইজেরিয়ার স্পোকেন-ওয়ার্ড শিল্পী ও কবি মরিয়ম বুকার হাসান।
- ২০২৫ সালের জুলাই মাসে, মরিয়ম বুকার হাসানকে শান্তির জন্য গ্লোবাল অ্যাডভোকেট মনোনীত করা হয়।
- মরিয়ম একজন নাইজেরিয়ান কথ্য শিল্পী, কবি, প্রভাবশালী এবং শান্তির প্রবক্তা, যার কাজ শিল্প, সক্রিয়তা এবং নারীবাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে।
- উত্তর নাইজেরিয়ায় জন্মগ্রহণকারী মরিয়ম তার প্ল্যাটফর্ম ব্যবহার করে সহিংসতা এবং বাস্তুচ্যুতি দ্বারা প্রভাবিত সম্প্রদায়গুলিতে নারী অধিকার, যুব ক্ষমতায়ন এবং শান্তি প্রতিষ্ঠার পক্ষে লড়াই করেন।
- জাতিসংঘের শান্তি ও নিরাপত্তা স্তম্ভের প্রথম গ্লোবাল অ্যাডভোকেট হিসেবে, মরিয়ম নারী, শান্তি ও নিরাপত্তা (WPS) এবং যুব, শান্তি ও নিরাপত্তা (YPS) এজেন্ডা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে তার কণ্ঠস্বর এবং প্রভাব ব্যবহার করে যাবেন, টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারী ও তরুণদের নেতৃত্বকে উৎসাহিত করবেন।
- গ্লোবাল অ্যাডভোকেট হিসেবে মরিয়মের ভূমিকা যৌথভাবে শান্তি অভিযান বিভাগ (ডিপিও) এবং রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক বিভাগ (ডিপিপিএ) দ্বারা পরিচালিত হয়, যা একসাথে জাতিসংঘের শান্তি ও নিরাপত্তা স্তম্ভ গঠন করে।উৎস: জাতিসংঘ ওয়েব সাইট।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।