পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৬ সেপ্টেম্বর, ২০২০সময়25 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষাঃ বিগত ২টি পরীক্ষার প্রশ্নের উপর [পরীক্ষার আগে আর্কাইভ বাটনে ২টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৬ সেপ্টেম্বর, ২০২০ · ৫০ প্রশ্ন

.
সৈয়দ মুজতবা আলীর উপন্যাস কোনটি?
  1. ক) চাচা কাহিনী
  2. খ) দেশে বিদেশে
  3. গ) শবনম
  4. ঘ) জলে-ডাঙ্গায়
সঠিক উত্তর:
গ) শবনম
উত্তর
সঠিক উত্তর:
গ) শবনম
ব্যাখ্যা
বার্লিন প্রবাসী বাঙালী তরুণ ছাত্রদের নিয়ে রচিত ছোটগল্পগ্রন্থ 'চাচা কাহিনী' রচনা করেন সৈয়দ মুজতবা আলী। তার রচিত বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে ভ্রমণকাহিনীঃ দেশে-বিদেশে (১৯৪৯), জলে-ডাঙায় (১৯৬০); উপন্যাসঃ অবিশ্বাস্য, শবনম; রম্যরচনাঃ পঞ্চতন্ত্র উল্লেখযোগ্য।
উৎসঃ বাংলাপিডিয়া।
.
'নরাধম' শব্দের সন্ধি- বিচ্ছেদ-
  1. ক) নর + আধম
  2. খ) নর + অধম
  3. গ) নর + ধম
  4. ঘ) নরা + ধম
সঠিক উত্তর:
খ) নর + অধম
উত্তর
সঠিক উত্তর:
খ) নর + অধম
ব্যাখ্যা
অ-কার কিংবা আ-কারেএ পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমনঃ নর + অধম = নরাধম, শশ + অঙ্ক = শশাঙ্ক ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ (নবম- দশম শ্রেণি) ও ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ
.
সৈয়দ শামসুল হকের রচনা-
  1. ক) সমতট
  2. খ) পায়ের আওয়াজ পাওয়া যায়
  3. গ) গিনিপিগ
  4. ঘ) বর্ণচোরা
সঠিক উত্তর:
খ) পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) পায়ের আওয়াজ পাওয়া যায়
ব্যাখ্যা
পায়ের আওয়াজ পাওয়া যায় - সৈয়দ শামসুল হক, নরকে লাল গোলাপ- আলাউদ্দিন আল আজাদ, বর্ণচোরা- মমতাজউদ্দীন আহমেদ। এগুলো মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। মামুনুর রশিদ রচিত নাটক- ইবলিশ হচ্ছে সামাজিক শোষণ, বঞ্চনা, নিপীড়নের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ হওয়ার ইতিহাস। এছাড়াও তার অন্যান্য নাটক - মে দিবস, গিনিপিগ, এখানে নোঙ্গর, সমতট ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
বিভাবরী'র সমার্থক শব্দ কোনটি?
  1. ক) নীর
  2. খ) ক্ষণদা
  3. গ) অমানিশা
  4. ঘ) আকর
সঠিক উত্তর:
খ) ক্ষণদা
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্ষণদা
ব্যাখ্যা
রাত্রি - শর্বরী, রজনী; ক্ষণদা; নিশি; নিশা; বিভাবরী; যামিনী; নিশীথ। অমানিশা অর্থ অমাবস্যা বা গভীর অন্ধকার রাত্রি।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
.
কোনটি সমুদ্রের সমার্থক শব্দ?
  1. ক) অম্বু
  2. খ) বারি
  3. গ) অর্ণব
  4. ঘ) জীবন
সঠিক উত্তর:
গ) অর্ণব
উত্তর
সঠিক উত্তর:
গ) অর্ণব
ব্যাখ্যা
'জল' শব্দের সমার্থক শব্দ অম্বু, বারি, নীর, সলিল, জীবন, পয়ঃ ইত্যাদি। 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ অর্ণব, পাথার, জলধি, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, সাগর, সিন্ধু ইত্যাদি। অপরদিকে পাণি শব্দের অর্থ হাত, বাহু, ভুজ, হস্ত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ হয়-
  1. ক) ২৫ বৈশাখ ১৩৬৮ বঙ্গাব্দ
  2. খ) ২২ বৈশাখ ১২৮০ বঙ্গাব্দ
  3. গ) ২৫ শ্রাবণ ১২৬০ বঙ্গাব্দ
  4. ঘ) ২২ শ্রাবণ, ১৩৪৮
সঠিক উত্তর:
ঘ) ২২ শ্রাবণ, ১৩৪৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২২ শ্রাবণ, ১৩৪৮
ব্যাখ্যা
২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দে (৭ই মে, ১৮৬১ সালে) রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন এবং ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দে (৭ই আগস্ট, ১৯৪১ সালে) মৃত্যুবরণ করেন।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা
.
'বুদ্ধির ঢেঁকি' বাগধারাটির অর্থ কি?
  1. ক) ভাগ্যবান
  2. খ) দুর্ভাগা
  3. গ) হতভাগ্য
  4. ঘ) নির্বোধ
সঠিক উত্তর:
ঘ) নির্বোধ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নির্বোধ
ব্যাখ্যা
'আটকপালে' বাগধারাটির অর্থ হতভাগ্য। বুদ্ধির ঢেঁকি - নিরেট মূর্খ, নির্বোধ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
বাংলা লিপি ব্রাহ্মী লিপির কোন রূপ হতে এসেছে?
  1. ক) নারদা
  2. খ) কুটিল
  3. গ) নাগর
  4. ঘ) সারদা
সঠিক উত্তর:
খ) কুটিল
উত্তর
সঠিক উত্তর:
খ) কুটিল
ব্যাখ্যা
বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে। ব্রাহ্মী লিপির তিনটি রূপ রয়েছে। সারদা, নাগর ও কুটিল। কুটিল রূপ থেকে এসেছে বাংলা।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর)
.
চন্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি-
  1. ক) মানিকদত্ত
  2. খ) কানাহরি দত্ত
  3. গ) মুকুন্দরাম
  4. ঘ) ভারতচন্দ্র
সঠিক উত্তর:
গ) মুকুন্দরাম
উত্তর
সঠিক উত্তর:
গ) মুকুন্দরাম
ব্যাখ্যা
কালকেতু, ফুল্লরা, ভাড়ুদত্ত - ইত্যাদি চরিত্রগুলো চন্ডীমঙ্গল কাব্যে পাওয়া যায়। চন্ডীমঙ্গল কাব্যের আদি কবি - মানিকদত্ত ও শ্রেষ্ঠকবি - মুকুন্দরাম চক্রবর্তী।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য
১০.
'ঝিলিমিলি' নাটকটির রচয়িতা কে?
  1. ক) শওকত আলী
  2. খ) শামসুর রহমান
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) সেলিম আল দীন
সঠিক উত্তর:
গ) কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
গ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ- অগ্নি-বীণা, সঞ্চিতা, চিত্তনামা, মরুভাস্কর, সর্বহারা, ফণি-মনসা, চক্রবাক, সাম্যবাদী, ছায়ানট, নতুন চাঁদ, পুবের হাওয়া, জিঞ্জির, বিষের বাঁশি, দোলনচাঁপা, চন্দ্রবিন্দু, সিন্ধু হিন্দোল ইত্যাদি এবং তাঁর রচিত নাটক- ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে ও মধুমালা।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
১১.
‘আসছে ফাল্গুনে আমরা দ্বিগুন হবো’ নেওয়া হয়েছে কোন উপন্যাস থেকে?
  1. ক) একাত্তরের যিশু
  2. খ) ফাগুনের দিনগুলো
  3. গ) আরেক ফাল্গুন
  4. ঘ) সময়ের প্রয়োজনে
সঠিক উত্তর:
গ) আরেক ফাল্গুন
উত্তর
সঠিক উত্তর:
গ) আরেক ফাল্গুন
ব্যাখ্যা
ভাষা আন্দোলন নিয়ে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস - আরেক ফাল্গুন। প্রকাশকাল - ১৯৬৮ সাল। এটি ১৯৫৫ সালের ভাষা দিবস ২১ ফেব্রুয়ারি পালন নিয়ে লেখা। পুলিশ ভাষা দিবস পালনকারী অনেককে গ্রেপ্তার করলে একজন বলে - ‘আসছে ফাল্গুনে আমরা দ্বিগুন হবো’ যা প্রণিধানযোগ্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১২.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয় কবে?
  1. ক) ১১ জানুয়ারি, ১৯৭২
  2. খ) ১৭ এপ্রিল, ১৯৭২
  3. গ) ১২ অক্টোবর, ১৯৭২
  4. ঘ) ১৬ ডিসেম্বের, ১৯৭২
সঠিক উত্তর:
গ) ১২ অক্টোবর, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২ অক্টোবর, ১৯৭২
ব্যাখ্যা
১৯৭২ সালের ১১ জানুয়ারী তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ' জারী করেন। এটি ছিলো বাংলাদেশের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান।
এর ধারাবাহিকতায় ১১ এপ্রিল ১৯৭২ সংবিধান রচনার জন্যে ড. কালাম হোসেনের নেতৃত্বে ৩৪ সদস্যের কমিটি গঠিত হয়।
১৯৭২ সালের ১২ অক্টোবর খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয় এবং এর উপর সাধারণ আলোচনা শুরু হয়। ৪ নভেম্বর বাংলাদেশ সংবিধান গৃহিত এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ তা কার্যকর হয়।
উৎসঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান ও একাদশ-দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)।
১৩.
শিখা চিরন্তন কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা সেনানিবাস
  2. খ) সোহরাওয়ার্দী উদ্যান
  3. গ) মিরপুর বুদ্ধিজীবি কবরস্থান
  4. ঘ) রায়েরবাজার বধ্যভূমি
সঠিক উত্তর:
খ) সোহরাওয়ার্দী উদ্যান
উত্তর
সঠিক উত্তর:
খ) সোহরাওয়ার্দী উদ্যান
ব্যাখ্যা
'শিখা অনির্বাণ' ঢাকা সেনানিবাসে অবস্থিত। 'শিখা চিরন্তন' সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী বা প্রথম সরকার গঠন ও শপথ অনুষ্ঠিত হয়।
১৪.
বসফোরাস প্রণালি কোন দুই মহাদেশকে পৃথক করেছে?
  1. ক) এশিয়া ও ইউরোপ
  2. খ) ইউরোপ ও উত্তর আমেরিকা
  3. গ) উত্তর ও দক্ষিণ আমেরিকা
  4. ঘ) ইউরোপ ও অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ক) এশিয়া ও ইউরোপ
উত্তর
সঠিক উত্তর:
ক) এশিয়া ও ইউরোপ
ব্যাখ্যা
বসফরাস প্রণালী এশিয়া ও ইউরােপকে পৃথক করেছে (separating parts of Asian Turkey (Anatolia) from European Turkey) এবং কৃষ্ণ সাগরকে মারমারা উপসাগরের সাথে যুক্ত করেছে (uniting the Black Sea and the Sea of Marmara)।
সূত্রঃ ব্রিটানিকা
১৫.
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বঙ্গের গভর্নর ছিলেন কে?
  1. ক) খাজা নাজিমুদ্দিন
  2. খ) আগা খান
  3. গ) ফিরোজ খান নুন
  4. ঘ) মোঃ নুরুল আমীন
সঠিক উত্তর:
গ) ফিরোজ খান নুন
উত্তর
সঠিক উত্তর:
গ) ফিরোজ খান নুন
ব্যাখ্যা
মালিক মোহাম্মদ ফিরোজ খান নুন ১৯৫০ সালে পূর্ববঙ্গের গভর্নর নিযুক্ত হন এবং ৫ এপ্রিল শপথ গ্রহণ করেন। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নিযুক্ত হওয়ার পর তিনি ১৯৫৩ সালের ২৬ মার্চ ঢাকা ত্যাগ করেন। তাঁর সময়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রীয় ভাষার দাবিতে ঢাকার ছাত্র মিছিলে পুলিশ গুলিবর্ষণ করে এবং এতে কয়েকজন ছাত্র শহীদ হন।
উৎসঃ বাংলাপিডিয়া
১৬.
আধুনিক গণতন্ত্রের সূতিকাগার-
  1. ক) ইতালি
  2. খ) গ্রিস
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
প্রথম গণতন্ত্রের সূচনা হয় গ্রিসের নগররাষ্ট্র এথেন্সে। খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে সলোন (Solon) গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন। কিন্তু আধুনিক গণতন্ত্রের সূতিকাগার যুক্তরাজ্য।
[সূত্র: কালের কণ্ঠ]
১৭.
বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি?
  1. ক) ৮ ফেব্রুয়ারি
  2. খ) ৮ মার্চ
  3. গ) ৭ এপ্রিল
  4. ঘ) ৫ জুন জুন
সঠিক উত্তর:
গ) ৭ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭ এপ্রিল
ব্যাখ্যা
প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। ৮ মার্চ বিশ্ব নারী দিবস। ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস এবং ৮ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয়।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১৮.
এভিকালচার বলতে কি বোঝায়?
  1. ক) রেশম চাষ বিদ্যা
  2. খ) মৌমাছি চাষ বিদ্যা
  3. গ) পাখি পালন বিদ্যা
  4. ঘ) গাভী চাষ বিদ্যা
সঠিক উত্তর:
গ) পাখি পালন বিদ্যা
উত্তর
সঠিক উত্তর:
গ) পাখি পালন বিদ্যা
ব্যাখ্যা
এপিকালচার হচ্ছে মৌমাছির চাষ। রেশম চাষ, মৎস্য চাষ ও পাখি পালন বিদ্যাকে যথাক্রমে সেরিকালচার পিসিকালচার এবং এভিকালচার বলে।
উৎস: সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৯.
মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের আওতায় ছিল-
  1. ক) ১ নং
  2. খ) ২ নং
  3. গ) ৩নং
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ২ নং
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ নং
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সময় ১ নং সেক্টরে ছিলো চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা। ২ নং সেক্টরের অধীনে ছিলো ঢাকা, নোয়াখালী, ফরিদপুর ও কুমিল্লার অংশবিশেষ। ৩ নং সেক্টরের অধীনে ছিলো কুমিল্লা, কিশোরগঞ্জ এবং হবিগঞ্জ।
Source:dhakadiv.gov.bd
২০.
বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
  1. ক) ১২ নটিক্যাল মাইল
  2. খ) ২০০ নটিক্যাল মাইল
  3. গ) ২৫০ নটিক্যাল মাইল
  4. ঘ) ৩৫০ নটিক্যাল মাইল
সঠিক উত্তর:
ক) ১২ নটিক্যাল মাইল
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২ নটিক্যাল মাইল
ব্যাখ্যা
বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা - ১২ নটিক্যাল মাইল, অর্থনৈতিক সমুদ্রসীমা - ২০০ নটিক্যাল মাইল ও ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপান এলাকা বাংলাদেশের সমুদ্রসীমার অন্তর্ভূক্ত।
সূত্রঃ নবম-দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বোর্ড বই
২১.
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের রাষ্টপতি ছিলেন-
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. খ) খন্দকার মুশতাক
  3. গ) সৈয়দ নজরুল ইসলাম
  4. ঘ) তাজউদ্দীন আহমেদ
সঠিক উত্তর:
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয় যা ১৭ এপ্রিল শপথ গ্রহণ করে। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। অর্থ ও বাণিজ্য মন্ত্রী ছিলেন এম মনসুর আলী। স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এএইচএম কামরুজ্জামান এবং পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
২২.
বাংলার প্রথম রাজা শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
  1. ক) শ্রীহট্ট
  2. খ) মালদহ
  3. গ) কর্ণসুবর্ণ
  4. ঘ) সোনারগাঁও
সঠিক উত্তর:
গ) কর্ণসুবর্ণ
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্ণসুবর্ণ
ব্যাখ্যা
শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা। তিনি নিজেকে গৌড়েশ্বর পরিচয় দিতেন। শশাঙ্ক একজন সুশাসক ছিলেন। তার রাজধানী ছিল মুর্শিদাবাদের নিকটবর্তী কর্ণসুবর্ণ। তার আমলে তাম্রলিপ্ত বন্দর গুরুত্ব লাভ করে। বিখ্যাত চীনা পর্যটক হিউয়েন সাং শৈব ধর্মের অনুসারী রাজা শশাঙ্ককে বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী হিসেবে আখ্যায়িত করেছেন।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা - নবম-দশম শ্রেণি
২৩.
খুলনা কলকাতা ট্রেন সার্ভিসের নাম কী?
  1. ক) যমুনা
  2. খ) বন্ধন
  3. গ) একতা
  4. ঘ) মৈত্রী
সঠিক উত্তর:
খ) বন্ধন
উত্তর
সঠিক উত্তর:
খ) বন্ধন
ব্যাখ্যা
ঢাকা-কলকাতা ট্রেন সার্ভিসের নাম ''মৈত্রী এক্সপ্রেস'' এবং খুলনা-কলকাতা ট্রেন সার্ভিসের নাম ''বন্ধন এক্সপ্রেস''।
Source: railway.gov.bd
২৪.
শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্ট-
  1. ক) গোটাবায়া রাজাপাকশা
  2. খ) মাহিন্দ রাজাপাকসে
  3. গ) সিরিসেনা
  4. ঘ) বন্দরনায়েক
সঠিক উত্তর:
ক) গোটাবায়া রাজাপাকশা
উত্তর
সঠিক উত্তর:
ক) গোটাবায়া রাজাপাকশা
ব্যাখ্যা
শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্টের নাম গোটাবায়া রাজাপাকশা (Gotabaya Rajapaksa)।
Source: president.gov.lk
২৫.
কমলাতে কোন এসিড পাওয়া যায়?
  1. ক) অক্সালিক এসিড
  2. খ) এসকরবিক এসিড
  3. গ) সাইট্রিক এসিড
  4. ঘ) এসিটিক এসিড
সঠিক উত্তর:
গ) সাইট্রিক এসিড
উত্তর
সঠিক উত্তর:
গ) সাইট্রিক এসিড
ব্যাখ্যা

আঙ্গুর, কমলা, লেবুতে থাকে - সাইট্রিক এসিড;
তেঁতুলে থাকে - টারটারিক এসিড;
টমেটোতে থাকে - অক্সালিক এসিড;
আমলকিতে থাকে - এসকরবিক এসিড;
আপেল, আনারসে থাকে - ম্যালিক এসিড।
উৎসঃ বিজ্ঞান, অষ্টম শ্রেণি

২৬.
মুক্তিযুদ্ধ জাদুঘরের অবস্থান বর্তমানে কোথায়?
  1. ক) মিরপুর
  2. খ) শাহবাগ
  3. গ) সেগুনবাগিচা
  4. ঘ) আগারগাঁও
সঠিক উত্তর:
ঘ) আগারগাঁও
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আগারগাঁও
ব্যাখ্যা
১৯৯৬ সালের ২২ শে মার্চ সেগুনবাগিচায় বেসরকারি উদ্যোগে দেশের প্রথম মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। সেগুনবাগিচার ভাড়া বাড়ি থেকে ২০১৭ সালের এপ্রিলে মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁও, শেরে বাংলা নগরে সরকার প্রদত্ত জমিতে নির্মিত নিজস্ব ভবনে স্থানান্তর করা হয়। বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁও, শেরে বাংলা নগরে অবস্থিত।
সূত্রঃ মুক্তিযুদ্ধ জাদুঘর ওয়েবসাইট
২৭.
তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে?
  1. ক) আলফ্রেড নোবেল
  2. খ) হেনরি বেকেরেল
  3. গ) ওপেনহেইমার
  4. ঘ) আলবার্ট আইনস্টাইন
সঠিক উত্তর:
খ) হেনরি বেকেরেল
উত্তর
সঠিক উত্তর:
খ) হেনরি বেকেরেল
ব্যাখ্যা
যুক্তরাজ্যের বৈজ্ঞানিক মাইকেল ফ্যারাডে ডায়নামো আবিষ্কার করেন। আলফ্রেড নোবেল আবিষ্কার করেন ডিনামাইট; ওপেনহেইমার আবিষ্কার করেন পারমাণবিক বোমা; এবং তেজস্ক্রিয়তা আবিষ্কার করে হেনরি বেকেরেল।
সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
২৮.
নিচের কোনটি রক্তের উপাদান নয়?
  1. ক) লোহিত কনিকা
  2. খ) লিউকোপ্লাস্ট
  3. গ) লিউকোসাইট
  4. ঘ) থ্রম্বোসাইট
সঠিক উত্তর:
খ) লিউকোপ্লাস্ট
উত্তর
সঠিক উত্তর:
খ) লিউকোপ্লাস্ট
ব্যাখ্যা
লোহিত রক্তকণিকা, শেত রক্তকণিকা বা লিউকোসাইট এবং অণুচক্রিকা হলো তিন ধরণের রক্তকণিকা। বেসোফিল পাওয়া যায় শ্বেত রক্তকণিকায়।
লিউকোপ্লাস্ট বর্ণহীন প্লাস্টিড, ক্রোমোপ্লাস্ট সবুজ বর্ণ ছাড়া অন্যান্য বর্ণ ধারণ করে। সবুজ প্লাস্টিডের নাম ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের ভিতর সবুজ বর্ণ কণিকা ক্লোরোফিল থাকে। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করা এর কাজ। ক্লোরোফিল অনুর উপাদান ম্যাগনেসিয়াম।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি
২৯.
জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি?
  1. ক) ম্যাকাও
  2. খ) ভ্যাটিকান সিটি
  3. গ) আবুধাবি
  4. ঘ) পাপুয়া নিউগিনি
সঠিক উত্তর:
খ) ভ্যাটিকান সিটি
উত্তর
সঠিক উত্তর:
খ) ভ্যাটিকান সিটি
ব্যাখ্যা
আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলো ভ্যাটিকান সিটি। এর আয়তন প্রায় ০.৪৪ বর্গকিমি বা ১২১ একর এবং জনসংখ্যা ৮২৯ জন। এটি ইতালির অভ্যন্তরে অবস্থিত।
(সূত্রঃ ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ)
৩০.
ছয়-দফা দিবস পালন করা হয় কবে?
  1. ক) ৫ ফেব্রুয়ারী
  2. খ) ৬ ফেব্রুয়ারী
  3. গ) ৬ জুন
  4. ঘ) ৭ জুন
সঠিক উত্তর:
ঘ) ৭ জুন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭ জুন
ব্যাখ্যা
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের সম্মেলেনে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন সংবলিত ছয় দফা দাবি উত্থাপন করেন।
- পরবর্তীতে ১৮-২০ মার্চ ১৯৬৬ আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভায় ৬ দফা গৃহিত হয়। পরবর্তীতে, বঙ্গবন্ধু ছয়দফা উত্থাপনের জের ধরে গ্রেপ্তার হন।
- ৭ জুন ছয় দফা দাবী এবং বঙ্গবন্ধুর মুক্তির দাবীতে হরতাল চলাকালে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে অনেকে নিহত হয়। এর ফলশ্রুতিতে ৭ জুনকে ছয় দফা দিবস হিসেবে পালন করা হয়।
- ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়।
উৎসঃ অসমাপ্ত আত্মজীবনী এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী।
৩১.
চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার কর হয়?
  1. ক) অক্সিজেন
  2. খ) আর্গন
  3. গ) নাইট্রোজেন
  4. ঘ) জেনন
সঠিক উত্তর:
গ) নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
গ) নাইট্রোজেন
ব্যাখ্যা
সাধারণ বৈদ্যুতিক বাতি, চিপসের প্যাকেটে নাইট্রোজেন ব্যাবহার করা হয়।
উৎসঃ তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই
৩২.
Our house was ______.
  1. ক) adjusted to the river
  2. খ) adjusted with the river
  3. গ) adjacent to the river
  4. ঘ) adjacent with the river
সঠিক উত্তর:
গ) adjacent to the river
উত্তর
সঠিক উত্তর:
গ) adjacent to the river
ব্যাখ্যা
Adjacent শব্দের সাথে সঠিক preposition হবে To। Adjacent to - সন্নিহিত, নিকটে। Ex - Our house was adjacent to the river.
৩৩.
He was charged _____ theft.
  1. ক) by
  2. খ) in
  3. গ) with
  4. ঘ) into
সঠিক উত্তর:
গ) with
উত্তর
সঠিক উত্তর:
গ) with
ব্যাখ্যা
কোন অপরাধে অভিযুক্ত বোঝাতে charged with হবে। Ex- He was charged with theft.
৩৪.
'The Taming of the Shrew' is a
  1. ক) skit
  2. খ) epic
  3. গ) comedy
  4. ঘ) tragedy
সঠিক উত্তর:
গ) comedy
উত্তর
সঠিক উত্তর:
গ) comedy
ব্যাখ্যা
Notable comedy of William Shakespeare: Twelfth night, The Taming of the Shrew, Two gentlemen of Verona, The Merchant of Venice, As you like it, All's well that ends well, A Midsummer Night Dreams, The Tempest.
Source: Britannica
৩৫.
The murderer was sentenced ____ death ___ murder. What will be the appropriate preposition in the blank?
  1. ক) to, for
  2. খ) with, to
  3. গ) for, for
  4. ঘ) by, for
সঠিক উত্তর:
ক) to, for
উত্তর
সঠিক উত্তর:
ক) to, for
ব্যাখ্যা
Sentenced to death একটি phrase যার অর্থ মৃত্যুদণ্ডে দেওয়া।
Ex- He was sentenced to death for murder.
৩৬.
I wish I ____ on a beach right now with a pile of books.
  1. ক) was
  2. খ) were
  3. গ) has been
  4. ঘ) have been
সঠিক উত্তর:
খ) were
উত্তর
সঠিক উত্তর:
খ) were
ব্যাখ্যা
“I wish I were” is correct because you’re talking about something that hasn’t actually occurred.
The subjunctive is used when a sentence expresses a wish. If a sentence is wishful, you use the subjunctive form of the verb “to be'': “were”.
For example, “I wish I were on a beach right now with a pile of books.”
৩৭.
What is the verb of the word 'Tax’?
  1. ক) Taxable
  2. খ) Tax
  3. গ) Taxation
  4. ঘ) Taxability
সঠিক উত্তর:
খ) Tax
উত্তর
সঠিক উত্তর:
খ) Tax
ব্যাখ্যা
Noun- taxation, adjective- taxable, verb- tax.
৩৮.
'Whom did you invite?' Choose the right passive voice.
  1. ক) Whom was invited by you?
  2. খ) By Who was invited you?
  3. গ) Who was invited by you?
  4. ঘ) Whom was invited by yourself?
সঠিক উত্তর:
গ) Who was invited by you?
উত্তর
সঠিক উত্তর:
গ) Who was invited by you?
ব্যাখ্যা
Whom যুক্ত বাক্যের active voice এর structure: Who + auxiliary verb + V3 + by + obj form of the sub. সুতরাং সঠিক উত্তর হচ্ছে - Who was accused by her?
Whom did you invite? (Active Voice)
-Who was invited by you? (Passive Voice)
৩৯.
'A recurrent urge to steal, typically without regard for need or profit' is expressed by-
  1. ক) Psychomania
  2. খ) Kleptomania
  3. গ) Cynicism
  4. ঘ) Seclomanism
সঠিক উত্তর:
খ) Kleptomania
উত্তর
সঠিক উত্তর:
খ) Kleptomania
ব্যাখ্যা
Kleptomania - a recurrent urge to steal, typically without regard for need or profit.
Kleptomania is a type of impulse control disorder — a disorder that's characterized by problems with emotional or behavioral self-control.
৪০.
It's high time you ____ a new pair of jeans.
  1. ক) bought
  2. খ) had bought
  3. গ) buy
  4. ঘ) better buy
সঠিক উত্তর:
ক) bought
উত্তর
সঠিক উত্তর:
ক) bought
ব্যাখ্যা
It's (high) time + past subjunctive expresses that something should be done and that it is already a bit late:
It's time you went to bed.
It's high time you bought a new pair of jeans.
-When we say that the right time has arrived for something and we are still in time, we can use the following patterns:
It's time (for you) to go to bed.
৪১.
Choose the correct sentence.
  1. ক) Although she completes her literature review, but she needed to work on her methods section.
  2. খ) Although she completed her literature review, and she still needs to work on her methods section.
  3. গ) Although she completed her literature review, she still needed to work on her methods section.
  4. ঘ) Although she completed her literature review, yet she still needed to work on her methods section.
সঠিক উত্তর:
গ) Although she completed her literature review, she still needed to work on her methods section.
উত্তর
সঠিক উত্তর:
গ) Although she completed her literature review, she still needed to work on her methods section.
ব্যাখ্যা

Though, although যুক্ত বাক্যে অন্য clause টি principal clause হয় এবং এর সাথে কোন connector/conjunction বসে না। উপরের প্রশ্নে ক, খ ও ঘ অপশনে connector/conjunction থাকায় সেগুলো অশুদ্ধ।
যেমন: Although she completed her literature review, she still needed to work on her methods section.

৪২.
Five ____ all I need.
  1. ক) apples is
  2. খ) apple are
  3. গ) apple is
  4. ঘ) None
সঠিক উত্তর:
ক) apples is
উত্তর
সঠিক উত্তর:
ক) apples is
ব্যাখ্যা
Now while expressing conversions, even if it were kilometers we would say, 10 kms is 10,000 meters. But that doesn’t make it any less plural. Because “10 kms” here is being treated as one unit. E.g.: “10 miles is a long way to go” here as well “10 miles “ is being treated as one unit, “X is a long way to go”. Hence under such circumstances we tend to use “is”. In many other cases as well-
~5 apples is all I need.
~10 cases of wine should do.
৪৩.
কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত কোণ এর একটি ১০৯° হলে অপর কোণটি কত ডিগ্রী হবে?
  1. ক) ১১
  2. খ) ১১১
  3. গ) ৭১
  4. ঘ) ২৭১
সঠিক উত্তর:
গ) ৭১
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭১
ব্যাখ্যা
সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের সমষ্টি ১৮০°
নির্নেয় কোন=(১৮০-১০৯)°=৭১°
৪৪.
একটি চাকার ব্যাস ৪.২ মিটার। চাকাটি ৩১৭ মিটার পথ অতিক্রম করতে ঘুরবে প্রায় ____ বার।
  1. ক) ৩২
  2. খ) ২৮
  3. গ) ২৪
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
গ) ২৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪
ব্যাখ্যা
চাকার ব্যাস = ৪.২ মিটার; ব্যাসার্ধ = (৪.২/২)=২.১ মিটার 
একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দুরত্ব অতিক্রম করে।
পরিধি = ২πr = ২ x π X ২.১ মিটার = ১৩.১৯ মিঃ
তাহলে চাকা ঘুরবে = (৩১৭/১৩.১৯) বার = ২৪.০৩ বার = ২৪ বার (প্রায়)।
৪৫.
দুটি সংখ্যার অনুপাত 5 : 8 এবং তাদের গ.সা.গু. 7 হলে ল.সা.গু. কত?
  1. ক) 200
  2. খ) 240
  3. গ) 248
  4. ঘ) 280
সঠিক উত্তর:
ঘ) 280
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 280
ব্যাখ্যা
ধরি সংখ্যা দুটি 5x, 8x
সংখ্যা দুইটির গ.সা.গু. = x
সুতরাং, সংখ্যা দুটির ল.সা.গু. 40x = 40×7 = 280
৪৬.
log264+log216 এর মান কত?
  1. ক) 8
  2. খ) 9
  3. গ) 4
  4. ঘ) 10
সঠিক উত্তর:
ঘ) 10
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 10
ব্যাখ্যা
log264+log216 
= log226+log224 
= 6log22+4log22
= 6 + 4 
= 10
৪৭.
100 কোন সংখ্যার 125%?
  1. ক) 120
  2. খ) 80
  3. গ) 130
  4. ঘ) 90
সঠিক উত্তর:
খ) 80
উত্তর
সঠিক উত্তর:
খ) 80
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
∴ x × 125% = 100 
⇒ 125x/100 = 100
⇒ x = 100×100/125 = 80

৪৮.
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ২০% হ্রাস করা হলো ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
  1. ক) ১০% বৃদ্ধি
  2. খ) ৪% হ্রাস
  3. গ) ৮% বৃদ্ধি
  4. ঘ) ৮% হ্রাস
সঠিক উত্তর:
খ) ৪% হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪% হ্রাস
ব্যাখ্যা

ধরি, দৈর্ঘ্য ১০০ ও প্রস্থ ১০০
তাহলে, ক্ষেত্রফল = ১০০০০ 
দৈর্ঘ্য ২০% বৃদ্ধি হলে নতুন দৈর্ঘ্য = ১২০
ও প্রস্থ ২০% হ্রাস হলে নতুন প্রস্থ = ৮০
নতুন ক্ষেত্রফল = ৯৬০০
ক্ষেত্রফল হ্রাস = ১০০০০ – ৯৬০০ = ৪০০
শতকরা ক্ষেত্রফল হ্রাস= (৪০০ x ১০০)/১০০০০ = ৪ 

৪৯.
ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে চলা ২০০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ৪০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ক) ২৪ সেকেন্ড
  2. খ) ২০সেকেন্ড
  3. গ) ৩৬ সেকেন্ড
  4. ঘ) ৪০ সেকেন্ড
সঠিক উত্তর:
গ) ৩৬ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৬ সেকেন্ড
ব্যাখ্যা
ট্রেনটি মোট অতিক্রম করে (৪০০+২০০) = ৬০০ মিটার
৬০০০০ মিটার অতিক্রম করে ৩৬০০ সেকেন্ডে
∴৬০০    〃     〃       〃 (৩৬০০×৬০০)/৬০০০০ = ৩৬ সেকেন্ডে
৫০.
রহিম ব্যাপারী ১০ টাকায় ১২ টি করে কমলা ক্রয় করে ১০ টাকায় ৮ টি করে বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ১০০% লাভ
  2. খ) ৫০% লাভ
  3. গ) ৩৫% ক্ষতি
  4. ঘ) ২৫% ক্ষতি
সঠিক উত্তর:
খ) ৫০% লাভ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০% লাভ
ব্যাখ্যা

১ টি কমলার ক্রয়মূল্য ১০/১২ টাকা বা ৫/৬ টাকা
এবং ১ টি কমলার বিক্রয় মূল্য ১০/৮ বা ৫/৪ টাকা
∴ ১ টি কমলায় লাভ হয় (৫/৪ - ৫/৬) টাকা বা ৫/১২ টাকা
৫/৬ টাকায় লাভ হয় ৫/১২ টাকা
∴ ১০০ 〃 〃 〃(৫×৬ / ১২×৫)×১০০ টাকা
                 = ৫০ টাকা