পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন১৪
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
বর্তমানে দেশের 'বাণিজ্যিক ঋণ' মোট খেলাপি ঋণের কত শতাংশ?
  1. ক) ২৩.৯৬
  2. খ) ২২.১৭
  3. গ) ২০.১৭
  4. ঘ) ১৮.১৭
সঠিক উত্তর:
ক) ২৩.৯৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৩.৯৬
ব্যাখ্যা
খেলাপি ঋণের হারে শীর্ষে:
- ২০২২ সাল শেষে ব্যাংক খাতে ঋণের পরিমাণ ছিল ১৪ লাখ ৭৭ হাজার ৬৯২ কোটি টাকা।
- ২০২২ সাল শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ১ লাখ ২০ হাজার ৬৪৯ কোটি টাকা।
- খেলাপি ঋণের হারে শীর্ষে রয়েছে জাহাজভাঙা ও নির্মাণশিল্প।
- এই খাতে ২০২২ সাল শেষে খেলাপি ঋণ ৪ হাজার ৭৬০ কোটি টাকা।
- সাম্প্রতিক সময়ে যেসব ব্যাংকের ঋণসংক্রান্ত অনিয়ম নিয়ে আলোচনা হয়েছে, তার সবই ছিল ট্রেডিং বা বাণিজ্যিক ঋণ।
- এসব ঋণের বেশির ভাগই পণ্য আমদানির বিপরীতে দেওয়া হয়েছে।
- দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের ক্ষেত্রে বড় উদ্বেগ এখন বাণিজ্যিক ঋণে।
- মোট খেলাপি ঋণের প্রায় ২৩.৯৬ শতাংশই বাণিজ্যিক ঋণ।
- উল্লেখ্য, বাণিজ্যিক ঋণের পরেই খেলাপির শীর্ষে আছে তৈরি পোশাক খাতের ঋণ।

উৎস: ১৮ আগস্ট, ২০২৩, প্রথম আলো।[লিঙ্ক]
.
সম্প্রতি টাইফুন 'ল্যান' কোন দেশে আঘাত হানে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) তাইওয়ান
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
ঘ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জাপান
ব্যাখ্যা
ঘূর্ণিঝড় 'ল্যান':
- জাপানের পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে টাইফুন ল্যান।
- ১৫ আগস্ট, ২০২৩ ভোরে বৃষ্টি ও বাতাসসহ আঁছড়ে পড়ে।
- এই ঘটনায় পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রায় ৮০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
- এছাড়া হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। 
- প্রশান্ত মহাসাগর থেকে কাছাকাছি এসে টাইফুন ল্যান মঙ্গলবার ভোরে রাজধানী টোকিও থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) দক্ষিণ-পশ্চিমে ওয়াকায়ামা অঞ্চলের দক্ষিণ প্রান্তে আঘাত হেনেছে।
- শক্তিশালী টাইফুনটি ভারী বৃষ্টি এবং প্রবল বাতাসের সাথে মধ্য ও পশ্চিম জাপানের বিস্তৃত অঞ্চলজুড়ে আঁছড়ে পড়ে।

উৎস: ১৫ আগস্ট, ২০২৩, দৈনিক ইত্তেফাক।
.
সম্প্রতি ভারতের কোন রাজ্যে বাঙালিদের জন্য পৃথক রাজ্য গঠনের দাবি উঠেছে?
  1. ক) আসাম
  2. খ) ত্রিপুরা
  3. গ) নাগাল্যান্ড
  4. ঘ) মণিপুর
সঠিক উত্তর:
ক) আসাম
উত্তর
সঠিক উত্তর:
ক) আসাম
ব্যাখ্যা
আসাম রাজ্যের বরাক উপত্যকা:
- ভারতের আসাম রাজ্যের বরাক উপত্যকাকে আলাদা রাজ্য করার দাবি উঠেছে।
- উত্তর–পূর্ব ভারতের এই উপত্যকার জন্য আলাদা রাজ্যের দাবি তুলেছে আসামের প্রভাবশালী গণসংগঠন বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট (বিডিএফ)।
- ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আসামের ১৪টি সংসদীয় (লোকসভা) এবং ১৪টি বিধানসভা আসনের জন্য সীমানা পুনর্নির্ধারণে (ডিলিমিটেশন) নির্বাচন কমিশনের প্রস্তাবে সম্মতি দেন।
- ভারতের কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রণালয় জানিয়েছে, সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে।
- এত দিন বরাক উপত্যকায় বিধানসভা আসনের সংখ্যা ছিল ১৫।
- জনসংখ্যা বৃদ্ধির কারণে আসনসংখ্যা বাড়ার কথা ছিল, কিন্তু সীমানা পুনর্নির্ধারণের পরে তা কমে হয়েছে ১৩।

উৎস: ২১ আগস্ট, ২০২৩, প্রথম আলো।
.
বর্তমান বিশ্বের দ্রুততম মানবী -
  1. ক) শেলি অ্যান ফ্রেজার
  2. খ) ভার্জিনিয়া থারেসা
  3. গ) টরি বোয়ি
  4. ঘ) শা'কারি রিচার্ডসন
সঠিক উত্তর:
ঘ) শা'কারি রিচার্ডসন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শা'কারি রিচার্ডসন
ব্যাখ্যা
বিশ্বের দ্রুততম মানবী ২০২৩:
- হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে নারীদের ১০০ মিটার স্প্রিন্ট জিতে বিশ্বের দ্রুততম মানবীর মুকুট পেলেন যুক্তরাষ্ট্রের শা’কারি রিচার্ডসন। - তারকাখচিত এই রেসে তিনি ১০.৬৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জয় করেন।
- বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে অনুষ্ঠিত এই রেসে জ্যামাইকার শেরিকা জ্যাকসন রৌপ্য ও একই দেশের অলিম্পিক সুপারস্টার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস ব্রোঞ্জ পদক জিতেছেন।
- ২০০ মিটারের বর্তমান চ্যাম্পিয়ন শেরিকা ১০.৭২ সেকেন্ড ও অলিম্পিক গ্রেট ফ্রেজার-প্রাইস ১০.৭৭ সেকেন্ড সময় নিয়ে পদকমঞ্চে ওঠেন।
- ২৩ বছর বয়সী শা’কারি রিচার্ডসনের এটা প্রথম বৈশ্বিক মুকুট।
- নিষেধাজ্ঞার কারণে টোকিও অলিম্পিকে খেলতে পারেননি।

উৎস: ২২ আগস্ট, ২০২৩, দৈনিক ইনকিলাব।
.
সম্প্রতি লবণ সহিষ্ণু সয়াবিনের কয়টি জাত উৎপন্ন হয়েছে?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
খ) ২টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২টি
ব্যাখ্যা
লবণ সহিষ্ণু সয়াবিন:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) বিজ্ঞানীরা সয়াবিনের লবণ সহিষ্ণু উচ্চফলনশীল দু’টি জাত উদ্ভাবন করেছেন।
- বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগ ‘বিইউ সয়াবিন-৩ ও বিইউ সয়াবিন-৪’ নামের এ দু’টি জাত অতি সম্প্রতি উদ্ভাবন করে।
- উদ্ভাবিত এ সয়াবিনে তেল, ভিটামিন এ,বি,সি, ও কে, এবং পর্যাপ্ত পরিমাণে খনিজ পদার্থ থাকে।
- এতে যথেষ্ট পরিমাণ আইসোফ্ল্যাভিন্স থাকে যা এন্টিঅক্সিড্যান্ট হিসেবে ক্যান্সারের ঝুঁকি, উচ্চ রক্তচাপ ও এলডিএল কোলেস্টারল কমানোসহ হৃদরোগ, মহিলাদের ‘মেনোপ্যাসাল সিম্পটম’, অবসাদ, টাইপ-২ ডায়াবেটিস এবং বার্ধক্য প্রক্রিয়াকে শ্লথ করাসহ বহুবিধ রোগের প্রতিশেধক হিসেবে কাজ করে।
- এতে বিদ্যমান ভিটামিন-কে হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপযোগী।

উৎস: ২২ আগস্ট, ২০২৩, নয়া দিগন্ত।
.
'ফিফা নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩' চ্যাম্পিয়ন -
  1. ক) ইতালি
  2. খ) ইংল্যান্ড
  3. গ) ফ্রান্স
  4. ঘ) স্পেন
সঠিক উত্তর:
ঘ) স্পেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্পেন
ব্যাখ্যা
ফিফা নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩:
- স্বাগতিক দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।
- সময়কাল: ২০ জুলাই – ২০ আগস্ট ২০২৩।
- দল: ৩২।
- চ্যাম্পিয়ন: স্পেন (১ম শিরোপা)।
- রানার-আপ: ইংল্যান্ড।
- তৃতীয় স্থান: সুইডেন।
- শীর্ষ গোলদাতা: হিনাতা মিয়াজাওয়া (৫ গোল); (জাপান)।
- সেরা খেলোয়াড়: আইতানা বনমাতি; স্পেন।
- সেরা যুব খেলোয়াড়: সালমা পারাউয়েলো (স্পেন)।
- সেরা গোলরক্ষক: মেরি আর্পস (ইংল্যান্ড)।
- ফেয়ার প্লে পুরস্কার: জাপান।

উৎস: FIFA ওয়েবসাইট।
.
সম্প্রতি কোন দেশের সাথে চীনের সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে?
  1. ক) রাশিয়া
  2. খ) ইউক্রেন
  3. গ) বেলারুশ
  4. ঘ) তুরস্ক
সঠিক উত্তর:
গ) বেলারুশ
উত্তর
সঠিক উত্তর:
গ) বেলারুশ
ব্যাখ্যা
চীন-বেলারুশ সামরিক চুক্তি:
- বেলারুশ সফরে গিয়ে দেশের প্রধান আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু।
- নিজেদের মধ্যে সামরিক চুক্তি করেছে রাশিয়ার দুই মিত্র বেলারুশ ও চীন।
- বেলারুশের প্রতিরক্ষার কথা মাথায় রেখেই চুক্তি হয়েছে।
- এর ফলে অন্য দেশের কোনো ক্ষতি হবে না।
- প্রতিরক্ষার বিষয়ে বেলারুশ সম্পূর্ণভাবে চীন ও রাশিয়ার ওপর নির্ভরশীল।
- এই দুই বন্ধুদেশই বেলারুশের পাশে আছে।

উৎস: ২০ আগস্ট, ২০২৩, প্রথম আলো।
.
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কত তারিখে মৃত্যুবরণ করেন?
  1. ক) ১৯ আগস্ট, ১৯৭১
  2. খ) ২০ আগস্ট, ১৯৭১
  3. গ) ২১ আগস্ট, ১৯৭১
  4. ঘ) ২২ আগস্ট, ১৯৭১
সঠিক উত্তর:
খ) ২০ আগস্ট, ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০ আগস্ট, ১৯৭১
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেঃ মতিউর রহমান:
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্ম ২৯শে অক্টোবর ১৯৪১, ঢাকার পৈত্রিক নিবাসে।
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীরশ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম।
- পেশায় ছিলেন পাকিস্তান বিমানবাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট। 
- ১৯৭১ সালে নিয়মিত কাজের আড়ালে তিনি একটি বিমান ছিনতাই করে মুক্তিযুদ্ধে যোগদানের পরিকল্পনা করতে থাকেন।
- এনিয়ে তিনি কয়েকজন দেশপ্রেমিক বাঙালি অফিসারের সাথে আলোচনা করেন।
- পরিকল্পনা মোতাবেক ২০শে আগস্ট ১৯৭১ সকাল ১১.১৫ মিনিটে পাঞ্জাবী পাইলট অফিসার রাশেদ মিনহাজসহ টি-৩৩ প্রশিক্ষণ বিমান (কল সাইন ব্লু-বার্ড-১৬৬) ছিনতাই করে ভারত অভিমূখে উড্ডয়ন করেন।
- অপর পাইলটের সাথে কন্ট্রোল নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে সিন্ধুর বেদিনে বিমানটি বিধ্বস্ত হলে উভয়েই শাহাদত বরণ করেন।
- পরে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা তার লাশ উদ্ধার করে মশরুর বিমান ঘাটির ৪র্থ শ্রেণীর কবরস্তানে অত্যন্ত অমর্যাদার সাথে দাফন করে।
- শাহাদতের ৩৫ বছর পর ২৪শে জুন ২০০৬ মতিউরের দেহাবশেষ পাকিস্তান থেকে দেশে এনে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবর স্থানে পুনঃসমাহিত করা হয়।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
.
'ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০২৩' অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী রাষ্ট্র -
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) ডেনমার্ক
  3. গ) আইসল্যান্ড
  4. ঘ) গ্রিনল্যান্ড
সঠিক উত্তর:
ক) ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) ফিনল্যান্ড
ব্যাখ্যা
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০২৩:
- এ প্রতিবেদনটি জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক প্রতি বছর প্রকাশ করে থাকে।
- বিশ্বের ১৫০টিরও বেশি দেশে সমীক্ষা চালিয়ে তথ্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরি করা হয়।
- অংশগ্রহণকারী মানুষদের আগের ৩ বছর (এবারের প্রতিবেদনের ক্ষেত্রে ২০২০-২০২২) তাদের জীবন কেমন কেটেছে, তা মূল্যায়ন করতে বলা হয়।
- এ প্রতিবেদনে সবচেয়ে সুখী দেশ নির্ধারণের জন্য ৬টি সূচক যাচাই করা হয়।
- এই সূচকগুলো হলো: মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সহায়তা, সুস্থ জীবনযাপনের প্রত্যাশা, জীবনযাপনের ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, বদান্যতা, দুর্নীতি নিয়ে মনোভাব ও ডিসটোপিয়া।
- বিশ্বের সবচেয়ে সুখী তালিকায় টানা ৬ বছর শীর্ষে রয়েছে ফিনল্যান্ড।
- ফিনল্যান্ডের প্রতিবেশী দেশ ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে; প্রত্যেকেই এ তালিকার শীর্ষ ১০ এ রয়েছে।

উল্লেখ্য,
- এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩৭ দেশের মধ্যে ১১৮।
- তালিকায় সবচেয়ে নিচে আছে আফগানিস্তান (১৩৭)।

উৎস: ২০ মার্চ, ২০২৩, দ্য ডেইলি স্টার বাংলা।
১০.
বিটিআই জৈব কীটনাশক যে রোগ নির্মূলে ব্যবহৃত হয় -
  1. ক) কোভিড-১৯
  2. খ) যক্ষা
  3. গ) ডেঙ্গু
  4. ঘ) ব্রঙ্কাইটিস
সঠিক উত্তর:
গ) ডেঙ্গু
উত্তর
সঠিক উত্তর:
গ) ডেঙ্গু
ব্যাখ্যা
বিটিআই জৈব কীটনাশক:
- ২০০০ সালে বাংলাদেশে ডেঙ্গু শুরু হয়ে প্রতিবছরই কমবেশি আঘাত হেনেছে।
- তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল ২০১৯ সালে।
- ডেঙ্গুর বাহক এডিস মশা আচরণ এবং স্বভাব বদলে এখন সুপার পতঙ্গে রূপান্তরিত হচ্ছে।
- এই মশা কোনোভাবেই যেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
- ডেঙ্গুর বাহক মশা নিয়ন্ত্রণে আনতে বিটিআই আনছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। 
- বিটিআই  (Bti) একটি জৈবিক বা মাটিতে পাওয়া প্রাকৃতিকভাবে সৃষ্ট ব্যাকটেরিয়া।
- Bacillus thuringiensis subspecies israelensis—সংক্ষেপে  Bti।
- এতে এক ধরনের স্পোর রয়েছে, যা বিষাক্ত পদার্থ তৈরি করে।
- এটি বিশেষভাবে লক্ষ করে শুধু মশা, ব্ল্যাকফ্লাই ও ছত্রাকের লার্ভাকে মারতে পারে।
- মশার লার্ভা নিয়ন্ত্রণের জন্য আবাসিক, বাণিজ্যিক ও কৃষি সেটিংসে বিটিআই ব্যবহারের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে অনুমোদিত।

উৎস: ৩১ জুলাই, ২০২৩, কালের কন্ঠ।
১১.
'গ্লোবাল বিজনেস কনফারেন্স ২০২৩' অনুষ্ঠিত হবে -
  1. ক) সিঙ্গাপুর
  2. খ) দুবাই
  3. গ) চীন
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
খ) দুবাই
উত্তর
সঠিক উত্তর:
খ) দুবাই
ব্যাখ্যা
গ্লোবাল বিজনেস কনফারেন্স ২০২৩:
- যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন 'বিজনেস আমেরিকা' এর আয়োজনে বিশ্ব বাণিজ্য ও ব্যবসার অন্যতম কেন্দ্র দুবাইতে, ২২-২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘গ্লোবাল বিজনেস কনফারেন্স ২০২৩’।
- 'থিঙ্ক বাংলাদেশ: ডিসকভার হাইয়ার ইন্ডাস্ট্রি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট’ এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য।
- বিজনেস আমেরিকা ম্যাগাজিনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশিষ্ট ব্যবসায়িক ব্যক্তিত্বদের স্বীকৃতি দুবাইয়ের মিলেনিয়াম প্লাজা ডাউনটাউনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
- বাংলাদেশে ব্যবসারত উদ্যোক্তা, প্রবাসী ব্যবসায়ীসহ বিশ্বের অন্যান্য দেশের উদ্যোক্তারাও এ ইভেন্টে অংশ নেবেন।
- সিঙ্গাপুর, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কুয়েত, কোরিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ওমান, কাতার, সৌদি আরব ও স্পেন থেকে ব্যবসায়ীরা সম্মেলনে যোগ দেবেন।

উৎস: ২২ আগস্ট, ২০২৩, প্রথম আলো।
১২.
শেখ রাসেল সেনানিবাস অবস্থিত -
  1. ক) গোপালগঞ্জ
  2. খ) ফরিদপুর
  3. গ) মাদারীপুর
  4. ঘ) শরীয়তপুর
সঠিক উত্তর:
ঘ) শরীয়তপুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শরীয়তপুর
ব্যাখ্যা
শেখ রাসেল সেনানিবাস:
- শেখ রাসেল সেনানিবাস হলো বাংলাদেশের শরীয়তপুরের জাজিরায় অবস্থিত।
- পদ্মা সেতুর নিরাপত্তার জন্য এই সেনানিবাস নির্মাণ করা হয়েছে।
- বাংলাদেশ সেনাবাহিনী এই সেনানিবাসের নাম শেখ রাসেলের নামে রেখেছে।
- ২০২২ সালের ২৯ মার্চ তারিখে এই সেনানিবাস উদ্বোধন করা হয়।
- এটি ২৩৫ একর জমি জুড়ে অবস্থিত।
- এই সেনানিবাসে তিনটি প্রধান ইউনিট রয়েছে।
- পদ্মা সেতুর নিরাপত্তা দেওয়ার জন্য গঠিত ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৯৯ কম্পোজিট ব্রিগেড এই সেনানিবাসে থাকছে।

উৎস: ২৯ মার্চ, ২০২৩, দৈনিক ইত্তেফাক।
১৩.
বর্তমানে বিশ্বের কত শতাংশ মানুষ চরম পানি সংকটে রয়েছে?
  1. ক) ১৯ শতাংশ
  2. খ) ২০ শতাংশ
  3. গ) ২২ শতাংশ
  4. ঘ) ২৫ শতাংশ
সঠিক উত্তর:
ঘ) ২৫ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫ শতাংশ
ব্যাখ্যা
চরম পানি সংকট:
- জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে নানান ধরণের সংকট প্রকট আকার ধারণ করেছে।
- এসব সংকটের মধ্যে অন্যতম সুপেয় ও ব্যবহারযোগ্য পানির সংকট।
- খাদ্য, বন, পানি, জ্বালানি, শহর ও জলবায়ু নিয়ে কাজ করে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ডব্লিউআরআই। 
- ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট (ডব্লিউআরআই) নতুন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের জনসংখ্যার এক–চতুথাংশ অর্থাৎ ২৫ শতাংশ মানুষ চরম পানিসংকটের মধ্যে রয়েছে।
- প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, ১৯৬০ সালে পানির যে পরিমাণ চাহিদা ছিল, বর্তমানে তা দ্বিগুণ হয়েছে।
- প্রতিষ্ঠানটির অ্যাকুডাক্ট ওয়াটার রিস্ক অ্যাটলাসের ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এখন যে সংখ্যক মানুষ পানির সংকটে রয়েছেন, ২০৫০ সাল নাগাদ এর সঙ্গে আরও ১০০ কোটি মানুষ যুক্ত হবেন।
- যে ২৫ শতাংশ মানুষ পানির চরম সংকটে রয়েছেন, তাঁদের বসবাস মাত্র ২৫টি দেশে।
- পৃথিবীর দুটি অঞ্চলের মানুষ বেশি পানির সংকটে রয়েছেন।
- এই দুটি অঞ্চল হলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা।
- সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় থাকা পাঁচটি দেশ হলো বাহরাইন, সাইপ্রাস, কুয়েত, লেবানন ও ওমান। 
- এই পাঁচটি দেশের বাইরে যে পাঁচটি ঝুঁকিতে রয়েছে সেগুলো হলো সৌদি আরব, চিলি, স্যান ম্যারিনো, বেলজিয়াম ও গ্রিস।

উৎস: ১৭ আগস্ট, ২০২৩, প্রথম আলো।
১৪.
দেশের প্রথম বেসরকারি পূর্ণাঙ্গ মানমন্দির কোথায় অবস্থিত?
  1. ক) রাজশাহী
  2. খ) গাজীপুর
  3. গ) টাঙ্গাইল
  4. ঘ) সিরাজগঞ্জ
সঠিক উত্তর:
খ) গাজীপুর
উত্তর
সঠিক উত্তর:
খ) গাজীপুর
ব্যাখ্যা
দেশের প্রথম বেসরকারি পূর্ণাঙ্গ মানমন্দির:
- মহাকাশ বিষয়ে আগ্রহীদের জন্য বেসরকারি উদ্যোগে দেশের প্রথম পূর্ণাঙ্গ মানমন্দির বা অ্যাস্ট্রো-অবজারভেটরি স্থাপিত হয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলার বিন্দুবাড়িতে।

উৎস: ২৮ সেপ্টেম্বর, ২০২২, দ্য ডেইলি স্টার বাংলা।