পরীক্ষা আর্কাইভ

NTRCA ফুল মডেল টেস্ট

পরীক্ষাNTRCA ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৫২
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ১০, ২০ ও ৩০ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

NTRCA ফুল মডেল টেস্ট

NTRCA ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৫২ প্রশ্ন

.
কোনটি অনুসর্গ পদের দৃষ্টান্ত?
  1. যেমন-তেমন
  2. অপর-পর
  3. সাথে-পাশে
  4. কেউ-কোথাও
সঠিক উত্তর:
সাথে-পাশে
উত্তর
সঠিক উত্তর:
সাথে-পাশে
ব্যাখ্যা
• সাথে ও পাশে নিচে শব্দ দুটি অনুসর্গ পদের উদাহরণ।

• অনুসর্গ:
যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে।
যেমন: 
- রুনা অপেক্ষা পুতুলের পরীক্ষা ভালো হয়েছে।
- কোন পর্যন্ত পড়েছ?
[উপরের বাক্যে ব্যবহৃত ‘অপেক্ষা’ ও ‘পর্যন্ত’ অনুসর্গের উদাহরণ।]
 
• এরূপ আরো কয়েকটি অনুসর্গের উদাহরণ হলো:
অপেক্ষা, অবধি, অভিমুখে, আগে, উপরে, করে, কর্তৃক, কাছে, কারণে, ছাড়া, জন্য, তরে, থেকে, দিকে, দিয়ে, দ্বারা, ধরে, নাগাদ, নিচে, পর্যন্ত, পানে, পাশে, পিছনে, প্রতি, বদলে, বনাম, বরাবর, বাইরে, বাদে, বাবদ, বিনা, ব্যতিত, ভিতরে, মতো, মধ্যে, লেগে, সঙ্গে, সম্মুখে, সাথে, সামনে, হতে ইত্যাদি।

• যেসব শব্দের পরে অনুসর্গ বসে, সেসব শব্দের সঙ্গে ‘কে’ ‘রে’ ইত্যাদি বিভক্তিও যুক্ত হতে পারে।
যেমন:
- তোমাকে দিয়ে এ কাজ সম্ভব!

অন্যদিকে,
- ‘যেমন-তেমন’ সাপেক্ষ সর্বনামের উদাহরণ।
- ‘অপর-পর’ অন্যবাচক সর্বনাম পদের উদাহরণ।
- ‘কেউ-কোথাও’ অনির্দষ্ট সর্বনাম পদের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
.
কোনটি সংস্কৃত উপসর্গের দৃষ্টান্ত?
  1. অনা
  2. ইতি
  3. আন
  4. অনু
সঠিক উত্তর:
অনু
উত্তর
সঠিক উত্তর:
অনু
ব্যাখ্যা
• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ: বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ: বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ: আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোন বাক্যে বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিত্ব শব্দের প্রয়োগ ঘটেছে?
  1. চোখে চোখে রাখা।
  2. সুরে সুরে কথা বলা।
  3. ঘুম ঘুম চোখ তার।
  4. মজার মজার খাবার।
সঠিক উত্তর:
ঘুম ঘুম চোখ তার।
উত্তর
সঠিক উত্তর:
ঘুম ঘুম চোখ তার।
ব্যাখ্যা
⇒ অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদ্বিত্ব বলে। শব্দদ্বিত্ব তিন ধরনের:
- অনুকার দ্বিত্ব,
- ধ্বন্যাত্মক দ্বিত্ব ও
- পুনরাবৃত্ত দ্বিত্ব।

⇒ পুনরাবৃত্ত দ্বিত্ব:
পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে। পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত হতে পারে। যেমন - জ্বর জ্বর, পর পর, কবি কবি, হাতে হাতে, কথায় কথায়, জোরে জোরে ইত্যাদি।

• বিভক্তিহীন পুনরাবৃত্ত: ভালো ভালো (কথা), কত কত (লোক), হঠাৎ হঠাৎ (ব্যথা), ঘুম ঘুম (চোখ), উড় উড় (মন), গরম গরম (জিলাপি), হায় হায় (করা)।

• বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত: কথায় কথায় (বাড়া), মজার মজার (কথা), ঝাঁকে ঝাঁকে (চলা), চোখে চোখে (রাখা), মনে মনে (হাসা), সুরে সুরে (বলা), পথে পথে (হাঁটা)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
কোনটি নঞ্ বহুব্রীহি সমাসের উদাহরণ?
  1. নবান্ন
  2. বেহিসাবি
  3. অকালপক্ব
  4. আয়কর
সঠিক উত্তর:
বেহিসাবি
উত্তর
সঠিক উত্তর:
বেহিসাবি
ব্যাখ্যা
⇒ বহুব্রীহি সমাস:
যে সমাসে সমস্যমান পদ দুটির কোনোটির অর্থ না বুঝিয়ে অতিরিক্ত অন্য কোনো অর্থ বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।

অন্যভাবে বলা যায়, যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে এ দুয়ের সঙ্গে সংশ্লিষ্ট অন্য কোনো অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে ‘বহুব্রীহি’ সমাস বলে।
যেমন:
- দশ হাত যার = দশহাতি; এখানে দশহাতি বলতে দশ হাত বিশিষ্ট কাউকে বোঝায় না। বরং ভারতীয় পুরাণে বর্ণিত একজন দেবীকে বোঝায়।

⇒ নঞ্ বহুব্রীহি:
না-বোধক অব্যয় পদের সঙ্গে বিশেষ্য পদের বহুব্রীহি সমাস হলে তাকে নঞ্ বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- নেই হিসাব যার = বেহিসাবি;
- নয় সামাল যে = বেসামাল;
- নেই দোষ যার = নির্দোষ;
- নেই হিংসা যার = অহিংস;
- নেই যার হায়া = বেহায়া;
- নেই যার আক্কেল = বেআক্কেল।

অন্যদিকে,
- নব যে অন্ন = নবান্ন।
- আয়ের ওপর কর আয়কর। ( কর্মধারয় সমাসের উদাহরণ।)
- অকালে পক্ব = অকালপক্ব। (সপ্তমী তৎপুরুষ সমাস।)

উৎস ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
ষ-ত্ব বিধানের নিয়ম অনুসারে কোনটি অশুদ্ধ?
  1. তদ্ভব শব্দে ‘র’-এর পর ‘ষ’ হয়।
  2. ট-বর্গীয় ধ্বনির সাথে 'ষ' যুক্ত হয়।
  3. সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয়যুক্ত পদে ‘ষ’ যুক্ত হয় না।
  4. 'ঋ' এবং 'ঋ-কার' এর পর 'ষ' হয়।
সঠিক উত্তর:
তদ্ভব শব্দে ‘র’-এর পর ‘ষ’ হয়।
উত্তর
সঠিক উত্তর:
তদ্ভব শব্দে ‘র’-এর পর ‘ষ’ হয়।
ব্যাখ্যা
⇒ ষ-ত্ব বিধান:
বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই। তাই দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ষ লেখার প্রয়োজন হয় না। কেবল কিছু তৎসম শব্দে ষ-এর প্রয়োগ রয়েছে। তৎসম শব্দের বানানে মূর্ধন্য-ষ এর ব্যবহারের নিয়মকে ষ-ত্ব বিধান বলে।

• ‘ষ’ ব্যবহারের নিয়ম:
১. 'ঋ' এবং 'ঋ-কার' এর পর 'ষ' হয়। যেমন: ঋষি, কৃষক, উৎকৃষ্ট ইত্যাদি।
২. ট-বর্গীয় ধ্বনির সাথে 'ষ' যুক্ত হয়। যেমন: কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি।
৩. অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের ‘স’ ‘ষ’ হয়। যেমন: ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।
৪. ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘ষ” হয়। যেমন: অভিসেক > অভিষেক, সুসুপ্ত > সুষুপ্ত, অনুসঙ্গ > অনুষঙ্গ, সুসমা > সুষমা ইত্যাদি।
৫. তৎসম শব্দে ‘র’-এর পর ‘ষ’ হয়। যেমন: বর্ষা, ঘর্ষণ, বর্ষণ।
৬. কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' ব্যবহৃত হয়। যেমন: ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ঊষা, পৌষ ইত্যাদি।

• যে সব ক্ষেত্রে ষ-ত্ব বিধান প্রযোজ্য নয়:
- আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে ‘ষ’ হয় না। যেমন- জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।
- সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয়যুক্ত পদেও ‘ষ’ হয় না। যেমন: অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘বাক্যসঙ্গতি’ কোন বিরামচিহ্নের বাংলা নাম?
  1. সেমিকোলন
  2. কমা
  3. কোলন
  4. ড্যাশ
সঠিক উত্তর:
ড্যাশ
উত্তর
সঠিক উত্তর:
ড্যাশ
ব্যাখ্যা
⇒ যতিচিহ্ন:
মুখের কথা লিখিত রূপ দেওয়ার সময় কম-বেশি থামা বোঝাতে যতিচিহ্ন ব্যবহৃত হয়। বক্তব্যকে স্পষ্ট করতেও যতিচিহ্ন ব্যবহৃত হয়।যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতি চিহ্নও বলা হয়।

• ড্যাশ চিহ্ন:
- ‘ড্যাশ’ কথাটিতে আছে হঠাৎ সরে যাওয়ার ইঙ্গিত।
- ‘ড্যাশ’ বিরামচিহ্নের বাংলা অর্থ বাক্যসঙ্গতি চিহ্ন।
- যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বুঝাতে- ব্যবহৃত হয়-ড্যাশ বিরাম চিহ্ন।
এছাড়াও,
- কোনো কথার উদাহরণ, দৃষ্টান্ত বা বিন্তার বুঝাতে ব্যবহৃত হয়- ড্যাশ।

আরো কিছু ক্ষেত্রে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়:
• বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে।
• কোন কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে।
• স্থান বা কালগত ব্যবধান নির্দেশ করতে।
• উদ্ধৃতি চিহ্নের পরিবর্তে ড্যাশ-চিহ্ন ব্যবহৃত হয়।
• অভিধানে শব্দ ও তার অর্থের মাঝখানে ড্যাশ বসে।

অন্যদিকে,
- ‘সেমিকোলন’ বিরামচিহ্নের বাংলা অর্থ অর্ধচ্ছেদ চিহ্ন।
- ‘কমা’ বিরামচিহ্নের বাংলা নাম ‘পাদচ্ছেদ চিহ্ন’।
- ‘কোলন’ এর বাংলা নাম দৃষ্টান্তছেদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
ব্রিটিশ সরকার কর্তৃক কবি নজরুলের নিষিদ্ধ হওয়া গ্রন্থগুলোর কোনটি একটি প্রবন্ধগ্রন্থ?
  1. চন্দ্রবিন্দু
  2. যুগবাণী
  3. প্রলয়শিখা
  4. বিষের বাঁশি
সঠিক উত্তর:
যুগবাণী
উত্তর
সঠিক উত্তর:
যুগবাণী
ব্যাখ্যা
• সাহিত্য সমালোচক শিশির কর 'নিষিদ্ধ নজরুল' গ্রন্থে কাজী নজরুলের ৫টি নিষিদ্ধ গ্রন্থের কথা উল্লেখ করেছেন।
- কাজী নজরুল ইসলামের 'যুগবাণী' প্রবন্ধটি ১৯২২ সালে ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ হয়েছিল। 

• 'যুগবাণী' প্রবন্ধগ্রন্থ: 
- 'যুগবাণী' কাজী নজরুল ইসলাম রচিত প্রথম প্রবন্ধের বই। 
- প্রবন্ধ গ্রন্থটি ১৯২২ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। 
- প্রকাশের সঙ্গে সঙ্গে সরকার কর্তৃক বইটি নিষিদ্ধ হয়। 
- ১৯৪৭ খ্রিষ্টাব্দে নিষেধাজ্ঞা উঠে যায়। 
- প্রবন্ধ গুলোতে স্বদেশি চিন্তা চিন্তাচেতনা ও ব্রিটিশ বিরোধিতা প্রকাশিত। 

অন্যদিকে,
• কাজী নজরুল ইসলামের 'বিষের বাঁশি' (কাব্যগ্রন্থ) নিষিদ্ধ হয় ১৯২৪ সালে। 
• কাজী নজরুল ইসলামের 'ভাঙ্গার গান' (কাব্যগ্রন্থ) নিষিদ্ধ হয় ১৯২৪ সালে। 
• কাজী নজরুল ইসলামের 'প্রলয়শিখা'  (কাব্যগ্রন্থ) নিষিদ্ধ হয় ১৯৩০ সালে। 
• কাজী নজরুল ইসলামের ‘চন্দ্রবিন্দু’ (গানের সংকলন) নিষিদ্ধ হয় ১৯৩১ সালে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
Identify the grammatical function of 'and' in the proverb "Keep your friends close and enemies closer."
  1. Subordinating Conjunction
  2. Coordinating Conjunction
  3. Correlative Conjunction
  4. Interjection
সঠিক উত্তর:
Coordinating Conjunction
উত্তর
সঠিক উত্তর:
Coordinating Conjunction
ব্যাখ্যা
• The grammatical function of 'and' in the proverb "Keep your friends close and enemies closer" is - Coordinating Conjunction.
• Sun Tzu is credited with the phrase "Keep your friends close and enemies closer."

• Conjunction:
→ যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।

• There are three basic types of conjunctions:
1. Coordinating conjunctions.
2. Subordinating Conjunctions.
3. Correlative Conjunctions.

নিচে বিস্তরভাবে আলোকপাত করা হলো।
1. Coordinating Conjunctions:
→ যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
যেমন:
- and,
- or,
- but, etc.

2. Subordinating Conjunctions:
→ যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
যেমন:
- when,
- how,
- if,
- lest, etc.

3. Correlative Conjunctions:
→ পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
যেমন:
- as…...as,
- either.…..or,
- not only…..but also, etc.

অন্যদিকে,
Interjection:
• যে শব্দগুলো আকস্মিক আবেগ, দৃঢ় অনুভূতি বা মনের ভাব প্রকাশ করে, তাদের Interjection বলে।
- Interjection ব্যাকরণগতভাবে বাক্যের অন্য কোনও অংশের সাথে সম্পর্কিত নয়।

Hurrah! We have won the match. Here, “Hurrah!” is an interjection.
- এখানে,  “Hurrah!” দিয়ে Joy (আনন্দ) প্রকাশ করা হয়েছে।

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
.
Choose the correctly spelled word.
  1. Coloboration
  2. Collaberation
  3. Collaborattion
  4. Collaboration
সঠিক উত্তর:
Collaboration
উত্তর
সঠিক উত্তর:
Collaboration
ব্যাখ্যা
অপশন (ঘ) Collaboration is a correctly spelled word.

• Collaboration (noun)
English Meaning: jointly working with others or together, especially in an intellectual endeavor.
Bangla Meaning: সহযোগিতা।

Other forms:
- collaborate (verb),
- collaborative (adjective or noun),
- collaboratively (adverb).

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১০.
Don’t let go ________ the rope until I’m safe.
  1. in
  2. down
  3. of
  4. out
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
Complete Sentence: Don’t let go of the rope until I’m safe.

• let go of (phrasal verb)
English Meaning: to release or free something.
Bangla Meaning: কাউকে মুক্তি করা।

Example: Don't let go of the rope until I'm safe.

• let down
(phrasal verb)
English Meaning: to disappoint someone.
Bangla Meaning: হতাশ করা।

Example: Kamal let Mithi down when he arrived late.

অন্যদিকে,
• letdown (noun)
English Meaning: discouragement, disappointment.

• let in (phrasal verb)
English Meaning: to allow something or someone to enter.
Bangla Meaning: কাউকে/কোনো কিছুকে প্রবেশের অনুমতি দেওয়া।

Example: Close the door or you'll let the flies in.

• let know (phrasal verb)
English Meaning: to tell someone something.
Bangla Meaning: কাউকে কিছু বলা।

Example: Let me know as soon as Lisa texts back.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১১.
Choose the synonym for 'Separable'.
  1. Connected
  2. Detachable
  3. Attached
  4. Permanent
সঠিক উত্তর:
Detachable
উত্তর
সঠিক উত্তর:
Detachable
ব্যাখ্যা
• The synonym for 'Separable' is - Detachable.

• Separable (adjective) 
English Meaning: capable of being separated or dissociated.
Bangla Meaning: বিযোজ্য; বিচ্ছেদ।

অন্যদিকে,
→ Connected - সংযুক্ত করা; সম্বন্ধ স্থাপন করা।
→ Detachable - বিযুক্ত/বিচ্ছিন্ন।
→  Attached - সংযুক্ত/ আসক্ত/অনুরক্ত হওয়া।
→ Permanent - স্থায়ী; চিরস্থায়ী; দীর্ঘকালব্যাপী অপরিবর্তিত।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১২.
Identify the correct sentence.
  1. This is I who is doing the work.
  2. This is I who are doing the work.
  3. This is I who am doing the work.
  4. None is the correct sentence.
সঠিক উত্তর:
This is I who am doing the work.
উত্তর
সঠিক উত্তর:
This is I who am doing the work.
ব্যাখ্যা
• Correct Sentence: This is I who am doing the work.

→ এখানে, who হচ্ছে Relative Pronoun.
→ Relative Pronoun- এর আগের noun/pronoun অনুযায়ী পরবর্তী verb হবে।
→ এখানে, who- এর পূর্বে 'I' থাকায়, 'I' pronoun অনুযায়ী who এর পরে am বসেছে।
→ Whom, Whose, Which, That, etc. হলো Relative Pronoun.

More Example:
1. This is you who are convicted of the guilt.
2. This is he who is reading the book.
১৩.
What is the past participle form of the word 'Enlist'?
  1. Enlist
  2. Enlisted
  3. Enlisting
  4. Enlistid
সঠিক উত্তর:
Enlisted
উত্তর
সঠিক উত্তর:
Enlisted
ব্যাখ্যা
• The past participle form of the word 'Enlist' is - Enlisted.

• Enlist (verb)
English Meaning: to secure the support and aid of employees in advancing an interest/to engage (a person) for duty in the armed forces.
Bangla Meaning: তালিকাভুক্ত করা বা হওয়া; সামরিক বাহিনীর সদস্য হিসেবে যোগদান করা; পাওয়া; সমর্থন লাভ করা।

Present/base form: They enlist new recruits every month.
Past form: He enlisted in the military last year.
Past participle form: The volunteers have enlisted for the cause.

→ Infinitive - to enlist.
→ Past Participle - enlisted.
→ Present Participle - enlisting.

Source:
1. Collins Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৪.
If someone makes superficial judgments, what are they likely doing?
  1. Analyzing deeply
  2. Understanding thoroughly
  3. Ignoring completely
  4. Judging based on surface appearances
সঠিক উত্তর:
Judging based on surface appearances
উত্তর
সঠিক উত্তর:
Judging based on surface appearances
ব্যাখ্যা
• If someone makes superficial judgments, they are likely to judge based on surface appearances.

• superficial (adjective) 
English Meaning: concerned only with the obvious or apparent/presenting only an appearance without substance or significance of, relating to, or located near a surface.
Bangla Meaning: বাহ্যদৃষ্টি; উপরিতলস্পর্শী; ভাসা-ভাসা; উপর-উপর; অগভীর।

Example Sentence:
1. His compliments seemed superficial as if he was only interested in surface-level charm.
2. The movie received criticism for its superficial characters, lacking depth and complexity.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৫.
Plural form of "a cupful" -
  1. three cupfuls
  2. three cupsful
  3. ক + খ
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
ক + খ
উত্তর
সঠিক উত্তর:
ক + খ
ব্যাখ্যা
• Plural form of "a cupful" - three cupfuls and three cupsful. (অপশন 'গ')

Compound Noun:
→ একাধিক অর্থবোধক শব্দ মিলে কোন noun গঠিত হলে, তাকেই compound noun বলে।
→ A compound word which ends in -ful normally adds -s after -ful, but there is an alternative form with the -s following the base noun.

Example:
(singular) a cupful ↔ (plural) three cupfuls/cupsful.
(singular) a spoonful ↔ (plural) two spoonfuls/spoonsful.

Source: Collins Dictionary.
১৬.
"Her intelligence and problem-solving skills are her greatest assets in the workplace."
Here, the underlined part is -
  1. a noun
  2. an adjective
  3. an adverb
  4. a verb
সঠিক উত্তর:
a noun
উত্তর
সঠিক উত্তর:
a noun
ব্যাখ্যা
• "Her intelligence and problem-solving skills are her greatest assets in the workplace."
→ Here, the underlined part is - a noun.

• assets (plural noun)
English Meaning:  the entire property of a person, association, corporation, or estate applicable or subject to the payment of debts.
Bangla Meaning: ব্যক্তি, কোম্পানি ইত্যাদির মালিকানাধীন যেকোনো বস্তু, যার আর্থিক মূল্য আছে এবং যা বিক্রি করে ঋণ শোধ করা যায়; পরিসম্পদ; মূল্যবান বা হিতকর গুণ বা পটুত্ব; সম্পদ।

Example Sentence:
1. The company considers its loyal customer base to be its most valuable asset.
2. Good communication is an essential asset for any successful relationship.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৭.
"কোন বৃহৎ কার্য রাতারাতি সম্পন্ন হয় না।" Translate it.
  1. Venice was not built in day.
  2. Rome was not built in a day.
  3. Rome is built in a day.
  4. Romans didn't build Rome in day.
সঠিক উত্তর:
Rome was not built in a day.
উত্তর
সঠিক উত্তর:
Rome was not built in a day.
ব্যাখ্যা
"কোন বৃহৎ কার্য রাতারাতি সম্পন্ন হয় না।" 
Translation: Rome was not built in a day.
→ এটি একটি proverb.

কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবাদবাক্য হল:
• নাই মামার চেয়ে কানা মামা ভালো।
→ Something is better than nothing.

• নাচতে না জানলে উঠান বাঁকা।
→ A bad workman quarrels with his tools.

• যার ধন তার নয় নেপোয় মারে দই।
→ The idle knave get the better of the honest toiler.

• ঢিল মারলে পাটকেল খাওয়া।
→ Tit for tat.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৮.
Let's have a cozy friendly _________ by the fireplace.
  1. report
  2. gossip
  3. whisper
  4. chat
সঠিক উত্তর:
chat
উত্তর
সঠিক উত্তর:
chat
ব্যাখ্যা
Complete Sentence: Let's have a cozy friendly chat by the fireplace.

• chat (verb) (noun)
English Meaning: to talk in an informal or familiar manner/ light informal or familiar talk.
Bangla Meaning: খোশগল্প, বন্ধুত্ব পেতে বা নিছক আমোদের জন্য কারো সঙ্গে গল্প করা।

• report (verb) (noun)
English Meaning: common talk or an account spread by a common talk/to describe as being in a specified state.
Bangla Meaning: রিপোর্ট; প্রতিবেদন; বিবরণী।

• gossip (verb) (noun)
English Meaning: a person who habitually reveals personal or sensational facts about others.
Bangla Meaning: পরচর্চা; রটনা।

• whisper (verb) (noun)
English Meaning: to speak softly with little or no vibration of the vocal cords especially to avoid being overheard/ an act or instance of whispering.
Bangla Meaning: ফিসফিস করে বলা।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - শূন্যস্থানে chat বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৯.
A long narrative poem, typically derived from oral tradition, that tells the story of heroic deeds and adventures -
  1. Lyric
  2. Epic
  3. Legend
  4. Romance
সঠিক উত্তর:
Epic
উত্তর
সঠিক উত্তর:
Epic
ব্যাখ্যা
• A long narrative poem, typically derived from oral tradition, that tells the story of heroic deeds and adventures - Epic.

• Epic (noun) (adjective)
English Meaning: a long narrative poem in elevated style recounting the deeds of a legendary or historical hero.
Bangla Meaning: মহাকাব্যিক।

অপশন আলোচনা:
→ Lyric: suitable for singing to the lyre or for being set to music and sung/ the words of a song.
Bangla Meaning: গীতিকবিতাসংক্রান্ত।

→ Romance: a medieval tale based on legend, chivalric love and adventure, or the supernatural.
Bangla Meaning: দুঃসাহসিক অভিযানের কাহিনি; উগ্র বা অস্বাভাবিক প্রেমের কাহিনি।

→ Legend: a story coming down from the pastespecially: especially one popularly regarded as historical although not verifiable. (The Legend of King Arthur.)
Bangla Meaning: লৌকিক উপাখ্যান, লোককাহিনী (যার সত্যতা নিরূপণ দুরূহ)।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২০.
Were I a bird, I ___________ through the sky without a care.
  1. soar
  2. will soar
  3. would have soared
  4. would soar
সঠিক উত্তর:
would soar
উত্তর
সঠিক উত্তর:
would soar
ব্যাখ্যা
• Complete Sentence: Were I a bird, I would soar through the sky without a care.
• Here, Soar = Fly or rise high in the air.

→ If clause এ যদি past tense হয়, তাহলে অপরাংশে সাধারণত would + verb - এর base form হয়।
→ আবার, 'were' দিয়ে কোনো clause শুরু হলে তা দ্বারা ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়। তখন, অপরাংশে সাধারণত would + verb - এর base form হয়।
→ তবে, could/might ও হতে পারে।
→ if যুক্ত অংশে be verb থাকলে তা সবসময় were হবে।
→ লক্ষণীয় যে, এখানে verb টি past Tense হলেও বাক্যটি ভবিষ্যতে সম্ভাবনা বা বর্তমানে অসম্ভাবনা অর্থ প্রকাশ করে।

Example:
1. Were I a bird, I would fly in the sky.
2. Were I a king, I could help the poor.

Source: Applied English Grammar & Composition, P.C. Das.
২১.
Jhumka Lata felt that she was _______ a fix when she discovered she had forgotten her admit card just minutes before her NTRCA examination.
  1. by
  2. of
  3. in
  4. for
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
Complete Sentence: Jhumka Lata felt that she was in a fix when she discovered she had forgotten her admit card just minutes before her NTRCA examination. 

• Be in a fix
English Meaning: get into trouble.
Bangla Meaning: ঝামেলায় পড়া।

Example Sentence:
1. I was really in a fix when I missed the plane.
2. After losing his wallet in the unfamiliar city, Jack found himself in a fix with no money and no identification.

Source: Live MCQ Lecture.
২২.
Rahul said, "She must go to school." (Make it Indirect)
  1. Rahul said that he had to go to school.
  2. Rahul said that she had to go to school.
  3. Rahul said that she have to go to school.
  4. Rahul said that she will have to go to school.
সঠিক উত্তর:
Rahul said that she had to go to school.
উত্তর
সঠিক উত্তর:
Rahul said that she had to go to school.
ব্যাখ্যা
Direct Speech: Rahul said, "She must go to school."
Indirect Speech: Rahul said that she had to go to school.

• must ↔ had to:
• Direct speech থেকে Indirect speech এ রূপান্তরের বেলায়,
→ Reporting verb এর subject বসে।
→ Reporting verb say/said, tell/told (যদি থাকে) বসে।
→ Inverted comma উঠে that বসে।
→ Direct speech এ must থাকলে Indirect speech এ had to হয়।
→ to এর পর verb এর base form বসবে।
→ বাকি অংশ বসবে।

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
২৩.
Composed of persons, constituents, or elements from all or many parts of the world -
  1. Fratricide
  2. Altruistic
  3. Aristocrat
  4. Cosmopolitan
সঠিক উত্তর:
Cosmopolitan
উত্তর
সঠিক উত্তর:
Cosmopolitan
ব্যাখ্যা
• The one-word substitute of "Composed of persons, constituents, or elements from all or many parts of the world" is Cosmopolitan.

• Cosmopolitan (as an adjective)
English Meaning: having worldwide rather than limited or provincial scope or bearing/found in most parts of the world and under varied ecological conditions.

• Cosmopolitan (as a noun)
English Meaning: a cocktail made of vodka, orange-flavoured liqueur, lime juice, and cranberry juice.
Bangla Meaning: বিশ্বের সব বা বহু অঞ্চল থেকে আগত।

অপশন আলোচনা:
→ Fratricide: one that murders or kills his or her own brother or sister or an individual.
Bangla Meaning: ভ্রাতৃহন্তা; ভগ্নিহন্তা; ভ্রাতৃহত্যা বা ভগ্নিহত্যা।

→ Altruistic: having or showing an unselfish concern for the welfare of others.
Bangla Meaning: পরার্থসম্মত; স্বার্থহীন।

→ Aristocrat: one believed to be superior of its kind.
Bangla Meaning: অভিজাত লোক; উঁচু বংশোদ্ভূত ব্যক্তি।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৪.
Select the antonym of 'Guarantee'.
  1. Jeopardize
  2. Reassure
  3. Warrant
  4. Validate
সঠিক উত্তর:
Jeopardize
উত্তর
সঠিক উত্তর:
Jeopardize
ব্যাখ্যা
• The antonym of 'Guarantee' is - Jeopardize.

• Guarantee (noun) (verb)
English Meaning: an assurance for the fulfilment of a condition/to engage for the existence, permanence, or nature of undertaking to do or secure.
Bangla Meaning:  অঙ্গীকার; জামানত।

অন্যদিকে,
→ Jeopardize - বিপদগ্রস্ত করা; বিপদ; ঝুঁকি; ক্ষতি।
→ Reassure - ভয় বা দুশ্চিন্তামুক্ত করা; আশ্বস্ত করা।
→ Warrant - ন্যায্যতা বা কর্তৃত্ব।
→ Validate - সিদ্ধপ্রমাণ বৈধ করা; বৈধ করা।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৫.
What does the phrase "Dog days" suggest in this sentence: "In the dog days of the project, everyone was feeling exhausted and unmotivated."
  1. A period of high productivity.
  2. A time of relaxation and leisure.
  3. A moment of inspiration and creativity.
  4. A phase of hardship and difficulty.
সঠিক উত্তর:
A phase of hardship and difficulty.
উত্তর
সঠিক উত্তর:
A phase of hardship and difficulty.
ব্যাখ্যা
• "In the dog days of the project, everyone was feeling exhausted and unmotivated." 
→ The phrase "Dog days" suggests in this sentence: A phase of hardship and difficulty.

• Dog days 
English Meaning: the hottest period of the year/a period of stagnation or inactivity.
Bangla Meaning: বছরের সবচেয়ে গরম দিন/খারাপ সময়/অচলাবস্থা।

Example Sentence:
1. The dog days of summer are a difficult period for those who have to work out in the open.
2. During the dog days of summer, the heat is almost unbearable.
3. In the dog days of the pandemic, many people found solace in hobbies and home activities.

Source: Live MCQ Lecture.
২৬.
Find the correctly spelt word.
  1. Catlouge
  2. Catlog
  3. Catlogue
  4. Catalogue
সঠিক উত্তর:
Catalogue
উত্তর
সঠিক উত্তর:
Catalogue
ব্যাখ্যা
অপশন (ঘ) Catalogue is a correctly spelt word.

• catalogue or catalog (as a noun)
English Meaning: a complete enumeration of items arranged systematically with descriptive details.

• catalogue or catalog (as a verb)
English Meaning: to classify (something, such as books or information) descriptively.

Bangla Meaning: তালিকাভুক্ত করা; তালিকা প্রস্তুত করা; সুবিন্যস্ত তালিকা।

Example Sentence:
1. I need to update the catalogue with the latest product offerings before the next marketing campaign.
2. The library catalogue makes it easy to find and borrow books on various subjects.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৭.
"Two heads are better than one."
প্রবাদটির বাংলা অর্থ কী?
  1. এক জন খারাপ বন্ধুর তুলনায় দুইজন শত্রু থাকা উত্তম।
  2. অল্প অর্থ থাকার চেয়ে বেশী জ্ঞান থাকা ভালো।
  3. এক মাথা থাকার চেয়ে দুই মাথা থাকা ভালো।
  4. কোনো দ্বিতীয় ব্যক্তির মতামত, পরামর্শ ইত্যাদি সর্বদা মূল্যবান।
সঠিক উত্তর:
কোনো দ্বিতীয় ব্যক্তির মতামত, পরামর্শ ইত্যাদি সর্বদা মূল্যবান।
উত্তর
সঠিক উত্তর:
কোনো দ্বিতীয় ব্যক্তির মতামত, পরামর্শ ইত্যাদি সর্বদা মূল্যবান।
ব্যাখ্যা
• "Two heads are better than one."
→ এটি একটি proverb.
→ এর Translation হল - কোনো দ্বিতীয় ব্যক্তির মতামত, পরামর্শ ইত্যাদি সর্বদা মূল্যবান।

"The internal meaning of the proverb "Two heads are better than one" suggests that collaboration and teamwork often lead to better outcomes or decisions than working alone. It emphasizes the idea that when two people come together to solve a problem or tackle a task, they can combine their knowledge, skills, perspectives, and ideas to achieve a more successful result than they could have achieved individually."

কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবাদবাক্য হল:
• It’s an ill wind that blows nobody any good.
→ যাতে কারোই কোনো উপকার হয় না সেটা নিশ্চয়ই খুব খারাপ ব্যাপার।

• I ill weeds grow apace.
→ আগাছার বাড় বেশি।

• hit the jackpot.
→ বিরাট সাফল্য বা সৌভাগ্য লাভ করা; ভাগ্যে শিকে ছেঁড়া।

• He laughs best who laughs last.
 → পূর্বেই অতিরিক্ত আনন্দ প্রকাশ করা সম্পর্কে সাবধানবাণী।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৮.
২৪০ টাকা মূল্যের একটি শার্ট দুুইবার যথাক্রমে ১৫% এবং ২৫% হারে মূল্য ছাড় দিলে, শার্টটির চূড়ান্ত বিক্রয়মূল্য কত?
  1. ১৫৩ টাকা
  2. ১৬২ টাকা
  3. ১৭৫ টাকা
  4. ১৮০ টাকা
সঠিক উত্তর:
১৫৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫৩ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪০ টাকা মূল্যের একটি শার্ট দুুইবার যথাক্রমে ১৫% এবং ২৫% হারে মূল্য ছাড় দিলে, শার্টটির চূড়ান্ত বিক্রয়মূল্য কত?

সমাধান:
প্রথম বার ১৫% ছাড়ে,
শার্টিটির মূল্য = ২৪০ - ২৪০ এর ১৫%
= ২৪০ - {২৪০ × (১৫/১০০)}
= ২০৪ টাকা

দ্বিতীয় বার ২৫% ছাড়ে,
শার্টিটির মূল্য = ২০৪ - ২০৪ এর ২৫%
= ২০৪ - {২০৪ × (২৫/১০০)}
= ১৫৩ টাকা

∴ শার্টটির চূড়ান্ত বিক্রয়মূল্য ১৫৩ টাকা।
২৯.
a + b = 3 এবং a - b = 1 হলে, 4ab এর মান কত?
  1. 7
  2. 8
  3. 9
  4. 12
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 3 এবং a - b = 1 হলে, 4ab এর মান কত?

সমাধান:
4ab = (a + b)2 - (a - b)2
= 32 - 12
= 9 - 1
= 8
৩০.
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৬। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যা থেকে ১৮ বেশি। সংখ্যাটি কত?
  1. ২৪
  2. ৪২
  3. ৩৫
  4. ৫৩
সঠিক উত্তর:
২৪
উত্তর
সঠিক উত্তর:
২৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৬। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যা থেকে ১৮ বেশি। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি, একক স্থানীয় অঙ্ক = ক
তাহলে, দশক স্থানীয় অঙ্ক = ৬ - ক
∴ সংখ্যাটি = ১০(৬ - ক) + ক = ৬০ - ৯ক
∴ অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি = ১০ক + (৬ - ক) = ৯ক + ৬

প্রশ্নমতে,
৯ক + ৬ - ১৮ = ৬০ - ৯ক
⇒ ৯ক + ৯ক = ৬০ - ৬ + ১৮
⇒ ১৮ক = ৭২
∴ ক = ৪

∴ সংখ্যাটি = ৬০ - (৯ × ৪) = ২৪
৩১.
ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলে, নিচের কোনটি ∠ACD এর সমান হবে?
  1. ∠A + ∠B
  2. ∠A + ∠B + ∠C
  3. ∠A + ∠B - ∠C
  4. ∠A + ∠C
সঠিক উত্তর:
∠A + ∠B
উত্তর
সঠিক উত্তর:
∠A + ∠B
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলে, নিচের কোনটি ∠ACD এর সমান হবে?

সমাধান:

আমরা জানি,
ত্রিভুজের যেকোনো বহিঃস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
উক্ত ত্রিভুজের বহিঃস্থ কোণ ∠ACD এর বিপরীত অন্তঃস্থ কোণ ∠A ও ∠B

∴ বহিঃস্থ কোণ ∠ACD = ∠A + ∠B 
৩২.
  1. 1/4
  2. - 5
  3. - 3
  4. 2
সঠিক উত্তর:
- 3
উত্তর
সঠিক উত্তর:
- 3
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৩৩.
একটি ক্রিকেট টুর্নামেন্টে সুমন তার প্রথম ম্যাচে ৮৫ রান করলো। তৃতীয় ম্যাচের পর রানের গড় ৮৭ থেকে ৮২ হলো। সুমন তৃতীয় ম্যাচে কত রান করে?
  1. ৬৮ রান
  2. ৭২ রান 
  3. ৭৮ রান
  4. ৮৪ রান
সঠিক উত্তর:
৭২ রান 
উত্তর
সঠিক উত্তর:
৭২ রান 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রিকেট টুর্নামেন্টে সুমন তার প্রথম ম্যাচে ৮৫ রান করলো। তৃতীয় ম্যাচের পর রানের গড় ৮৭ থেকে ৮২ হলো। সুমন তৃতীয় ম্যাচে কত রান করে?

সমাধান:
প্রথম দুই ম্যাচে মোট রান = ৮৭ × ২
= ১৭৪ রান 

তৃতীয় ম্যাচ শেষে সুমনের মোট রান = ৮২ × ৩
= ২৪৬ রান

∴ তৃতীয় ম্যাচে সুমনের রান = ২৪৬ - ১৭৪
= ৭২ রান
৩৪.
৩ দিনে একটি কাজের ১/৯ অংশ শেষ হলে ঐ কাজের ৩ গুন কাজ করতে কত দিন লাগবে?
  1. ৬৭ দিন
  2. ৭৪ দিন
  3. ৮১ দিন
  4. ৯২ দিন
সঠিক উত্তর:
৮১ দিন
উত্তর
সঠিক উত্তর:
৮১ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ দিনে একটি কাজের ১/৯ অংশ শেষ হলে ঐ কাজের ৩ গুন কাজ করতে কত দিন লাগবে?

সমাধান:
১/৯ অংশ কাজ করে ৩ দিনে
∴ ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = (৯ × ৩) দিনে
= ২৭ দিনে।

সুতরাং, তিন গুণ কাজ করে = (২৭ × ৩) দিনে
= ৮১ দিনে
৩৫.
(1 + 2 + 3 + ....... + 29 + 30) + (29 + ....... + 3 + 2 + 1) = কত?
  1. 465
  2. 840
  3. 900
  4. 1020
সঠিক উত্তর:
900
উত্তর
সঠিক উত্তর:
900
ব্যাখ্যা
প্রশ্ন: (1 + 2 + 3 + ....... + 29 + 30) + (29 + ....... + 3 + 2 + 1) = কত?

সমাধান:
ধারাটির অংশ দুইটি।
১ম অংশ: 1 + 2 + 3 + ....... + 29 + 30
২য় অংশ: 1 + 2 + 3 + ....... + 29

১ম অংশের সমষ্টি = {30(30 + 1)}/2 = 465
২য় অংশের সমষ্টি = {29(29 + 1)}/2 = 435

ধারাটির মোট সমষ্টি  = 465 + 435
= 900
৩৬.
৬০ ফুট র্দীঘ এবং ৫০ ফুট প্রস্থ একটি বাগানের বাহিরের চতুর্দিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে। রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল কত?
  1. ১৬০০ বর্গ ফুট
  2. ৩০০০ বর্গ ফুট
  3. ৪২০০ বর্গ ফুট
  4. ৪৬০০ বর্গ ফুট
সঠিক উত্তর:
৪২০০ বর্গ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৪২০০ বর্গ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ ফুট র্দীঘ এবং ৫০ ফুট প্রস্থ একটি বাগানের বাহিরের চতুর্দিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে। রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল কত?

সমাধান:
বাগানের ক্ষেত্রফল = (৬০ × ৫০) বর্গ ফুট
= ৩০০০ বর্গ ফুট

রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = {৬০ + (৫ + ৫)} ফুট
= ৭০ ফুট

রাস্তাসহ বাগানের প্রস্থ = {৫০ + (৫ + ৫)} ফুট
= ৬০ ফুট

রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল= ৭০ × ৬০ বর্গ ফুট
= ৪২০০ বর্গ ফুট
৩৭.
শতকরা বার্ষিক ৫ টাকা হার সরল সুদে ১২৯০ টাকার ৩ বছর ৪ মাসের সুদ কত?
  1. ১৯০ টাকা
  2. ১৯৬ টাকা
  3. ২১৫ টাকা
  4. ২৩৬ টাকা
সঠিক উত্তর:
২১৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২১৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৫ টাকা হার সরল সুদে ১২৯০ টাকার ৩ বছর ৪ মাসের সুদ কত?

সমাধান: 
৩ বছর ৪ মাস = (৩ × ১২)মাস + ৪ মাস = (৩৬ + ৪)মাস = ৪০ মাস 

১০০ টাকার ১২ মাসের সুদ = ৫ টাকা 
১ টাকার ১ মাসের সুদ = ৫/(১০০ × ১২) টাকা 
১২৯০ টাকার ৪০ মাসের সুদ = (১২৯০ × ৫ × ৪০)/(১০০ × ১২) টাকা 
= ২১৫ টাকা
৩৮.
১ মাইল = কত ফুট?
  1. ৩৫২০ ফুট
  2. ৪৬০০ ফুট
  3. ৫২৮০ ফুট
  4. ৬১২০ ফুট
সঠিক উত্তর:
৫২৮০ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৫২৮০ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মাইল = কত ফুট?

সমাধান:
আমরা জানি,
১ মাইল = ১৭৬০ গজ
= ১৭৬০ × ৩ ফুট [১ গজ = ৩ ফুট]
= ৫২৮০ ফুট
৩৯.
x2 + 2xy - 2y - 1 এর একটি উৎপাদক -
  1. x - 1
  2. x + 1
  3. x - 2y + 1
  4. x - 2y
সঠিক উত্তর:
x - 1
উত্তর
সঠিক উত্তর:
x - 1
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 2xy - 2y - 1 এর একটি উৎপাদক -

সমাধান:
x2 + 2xy - 2y - 1
= x2 + 2xy + y2 - y2 - 2y - 1
= (x + y)2 - (y2 + 2 ⋅ y ⋅ 1 + 12)  
= (x + y)2 - (y + 1)2
= (x + y + y + 1)(x + y - y - 1)
= (x + 2y + 1)(x - 1)
৪০.
রাকিব ও তানভীরের বয়সের সমষ্টি ৮০ বছর। রাকিবের বয়স তানভীরের বয়সের তিনগুণ হলে, ৫ বছর পর রাকিবের বয়স কত হবে?
  1. ৫৫ বছর
  2. ৬০ বছর
  3. ৬৫ বছর
  4. ৭০ বছর
সঠিক উত্তর:
৬৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব ও তানভীরের বয়সের সমষ্টি ৮০ বছর। রাকিবের বয়স তানভীরের বয়সের তিনগুণ হলে, ৫ বছর পর রাকিবের বয়স কত হবে?

সমাধান:
ধরি,
তানভীরের বয়স = ক বছর
তাহলে, রাকিবের বয়স = ৩ক বছর

প্রশ্নমতে,
৩ক + ক = ৮০
⇒ ৪ক = ৮০
∴ ক = ২০ বছর

রাকিবের বয়স = ২০ × ৩= ৬০ বছর
∴ ৫ বছর পর রাকিবের বয়স হবে = ৬০ + ৫ = ৬৫ বছর
৪১.
P = π/3 ও Q = π/3 হলে sin(P + Q) = কত?
  1. 0
  2. 1
  3. √2
  4. √3/2
সঠিক উত্তর:
√3/2
উত্তর
সঠিক উত্তর:
√3/2
ব্যাখ্যা
প্রশ্ন: P = π/3 ও Q = π/3 হলে sin(P + Q) = কত?

সমাধান:
sin(P + Q) = sin{(π/3) + (π/3)}
= sin (π + π)/3
= sin 2π/3
= sin 120°
= sin (90° + 30°)
= cos 30°
= √3/2
৪২.
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে a, a/2 এবং 3a/2 হলে, ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. 30°
  2. 50°
  3. 55°
  4. 60°
সঠিক উত্তর:
30°
উত্তর
সঠিক উত্তর:
30°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে a, a/2 এবং 3a/2 হলে, ক্ষুদ্রতম কোণটির মান কত?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোনের সমষ্টি = 180°

প্রশ্নমতে,
a + (a/2) + (3a/2) = 180°
⇒ (2a + a + 3a)/2 = 180°
⇒ 6a/2 = 180°
⇒ 3a = 180°
∴ a = 60°

ক্ষুদ্রতম কোণ = 60°/2 = 30°
৪৩.
একটি প্যাকেটে ৫২০টি মার্বেল আছে। এতে কমপক্ষে আরও কতগুলো মার্বেল যোগ করা হলে সেগুলো ৩, ৪ অথবা ৬ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
  1. ৪ টি
  2. ৬ টি
  3. ৮ টি
  4. ১০ টি
সঠিক উত্তর:
৮ টি
উত্তর
সঠিক উত্তর:
৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্যাকেটে ৫২০টি মার্বেল আছে। এতে কমপক্ষে আরও কতগুলো মার্বেল যোগ করা হলে সেগুলো ৩, ৪ অথবা ৬ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
৩, ৪ এবং ৬ এর ল.সা.গু. = ১২
৫২০ ÷ ১২ = ভাগফল ৪৩, ভাগশেষ ৪
 
অর্থাৎ, আরো ১২ - ৪ = ৮টি মার্বেল যোগ করলে ৩, ৪, অথবা ৬ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে।
৪৪.
একটি সাইকেলের চাকা প্রতি মিনিটে ৪০ বার ঘুরে এবং প্রতি ঘূর্ণনে ৪০ সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। এক ঘন্টায় চাকাটি কত মিটার অতিক্রম করবে?
  1. ২০০ মিটার
  2. ৭২০ মিটার
  3. ৯৬০ মিটার
  4. ১২০০ মিটার
সঠিক উত্তর:
৯৬০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৯৬০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সাইকেলের চাকা প্রতি মিনিটে ৪০ বার ঘুরে এবং প্রতি ঘূর্ণনে ৪০ সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। এক ঘন্টায় চাকাটি কত মিটার অতিক্রম করবে?

সমাধান:
চাকাটি ১ বার ঘুরলে অতিক্রম করে = ৪০ সে.মি.
চাকাটি ৪০ বার ঘুরলে অতিক্রম করে = ৪০ × ৪০ সে.মি.
= ১৬০০ সে.মি.

চাকাটি ১ মিনিটে অতিক্রম করে = ১৬০০ সে.মি.
∴ চাকাটি ৬০ মিনিটে অতিক্রম করে = ১৬০০ × ৬০ সে.মি.
= ৯৬০০০ সে.মি.
= ৯৬০০০/১০০ মিটার
= ৯৬০ মিটার
৪৫.
ax2 + bx + c = 0 একটি সমীকরণ এবং b2 - 4ac = 0 হলে, নিচের কোনটি সত্য?
  1. সমীকরণটির বাস্তব মূল নাই
  2. মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ
  3. মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান
  4. মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ
সঠিক উত্তর:
মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান
উত্তর
সঠিক উত্তর:
মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান
ব্যাখ্যা
প্রশ্ন: ax2 + bx + c = 0 একটি সমীকরণ এবং b2 - 4ac = 0 হলে, নিচের কোনটি সত্য?

সমাধান: 
নিশ্চায়কের অবস্থাভেদে দ্বিঘাত সমীকরণে মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি (a, b, c মূলদ সংখ্যা):
b2 - 4ac > 0 এবং পূর্ণবর্গ হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে।
b2 - 4ac > 0 কিন্তু পূর্ণবর্গ না হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ হবে।
b2 - 4ac = 0 হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে।
b2 - 4ac < 0 অর্থাৎ ঋণাত্মক হলে সমীকরণটির বাস্তব মূল নাই।
৪৬.
কোন সংখ্যার ৩৭% হ্রাস পেলে ৩/৫ হবে? 
  1. ১৭/২৩
  2. ২০/২১
  3. ২৩/২৮
  4. ২৫/৪২
সঠিক উত্তর:
২০/২১
উত্তর
সঠিক উত্তর:
২০/২১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৩৭% হ্রাস পেলে ৩/৫ হবে? 

সমাধান: 
ধরি, সংখ্যাটি = ক
৩৭% হ্রাস পেলে সংখ্যাটি দাঁড়ায় = ১০০% - ৩৭% = ৬৩%

প্রশ্নমতে,
ক এর ৬৩% = ৩/৫
⇒ ক × (৬৩/১০০) = ৩/৫
⇒ ৩১৫ক = ৩০০
⇒ ক = ৩০০/৩১৫
∴ ক = ২০/২১
৪৭.
a2 + (1/a2) এর নিম্নোক্ত কোন মানের জন্য a3 - (1/a3) = 0 হবে?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + (1/a2) এর নিম্নোক্ত কোন মানের জন্য a3 - (1/a3) = 0 হবে?

সমাধান:
a3 - (1/a3) = 0
⇒ (a6 - 1)/a3 = 0
⇒ a6 - 1 = 0
⇒ a6 = 1
⇒ a = 1

∴ a2 + (1/a2) = 12 + (1/12)
= 1 + 1
= 2
৪৮.
দুইটি সংখ্যার যোগফল ১৬। যদি সংখ্যাগুলো ৩ : ১ অনুপাতে থাকে তবে সংখ্যাগুলোর গুণফল হবে-
  1. ২৪
  2. ৩৬
  3. ৪৮
  4. ৫৬
সঠিক উত্তর:
৪৮
উত্তর
সঠিক উত্তর:
৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার যোগফল ১৬। যদি সংখ্যাগুলো ৩ : ১ অনুপাতে থাকে তবে সংখ্যাগুলোর গুণফল হবে-

সমাধান:
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪

∴ প্রথম সংখ্যাটি = ১৬ × (৩/৪) = ১২
∴ দ্বিতীয় সংখ্যাটি = ১৬ × (১/৪) = ৪

∴ সংখ্যা দুইটির গুণফল = ১২ × ৪ = ৪৮
৪৯.
বাংলার সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধ জনপদ কোনটি?
  1. হরিকেল
  2. সমতট
  3. পুণ্ড্র
  4. বঙ্গ
সঠিক উত্তর:
পুণ্ড্র
উত্তর
সঠিক উত্তর:
পুণ্ড্র
ব্যাখ্যা
পুণ্ড্র জনপদ:

- প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্রই ছিল বাংলার সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধ জনপদ।
- পুণ্ড্র ‘জন' বা জাতি এ জনপদ গঠন করেছিল।
- পুণ্ড্ররা বঙ্গসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নিকটজন ছিল।
- পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম পুন্ড্রনগর।
- বর্তমান বগুড়া শহরের অদূরে করতোয়া নদীর তীরে পুন্ড্রনগর অবস্থিত।
- পরবর্তী কালে এর নাম মহাস্থানগড় হয়। 
- এ রাজ্যের বিস্তৃতি বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর পর্যন্ত ছিল।
- পুণ্ড্র রাজ্যের উত্তর অংশের নাম বরেন্দ্র, বরেন্দ্রী অথবা বরেন্দ্রভূমি ছিল।
- রাজশাহী অঞ্চলকে এখনও বরেন্দ্র বলা হয়ে থাকে। ক্রমবর্ধমান সমৃদ্ধির সঙ্গে সঙ্গে পুণ্ড্র ৫ম-৬ষ্ঠ শতকে পুণ্ড্র বর্ধন নামে পরিচিত হয়।
- গুপ্ত যুগে (৪র্থ- ৬ষ্ঠ শতকে) পুণ্ড্র নগর ছিল গুপ্তদের প্রাদেশিক রাজধানী।
- পুন্ড্র জনপদে একটি উন্নত নগর সভ্যতা ছিল।

তথ্যসূত্র - বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম- দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
৫০.
উচ্চ ফলনশীল আমের জাত নয় কোনটি?
  1. সূর্যপুরী
  2. সুফলা
  3. গোপালভোগ
  4. মোহনভোগ
সঠিক উত্তর:
সুফলা
উত্তর
সঠিক উত্তর:
সুফলা
ব্যাখ্যা
উচ্চ ফলনশীল আলুর জাত:
- হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা ইত্যাদি।

উচ্চ ফলনশীল গমের জাত:
- কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব।

উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত:
- সুখ সাগর, ঝিটকা, কৈলাসনগর, তাহেরপুরী, ভাতি।

উচ্চ ফলনশীল বাঁধাকপির জাত:
- গ্রীন এক্সপ্রেস, ড্রামহেড, গোল্ডেন ক্রস, প্রভাতী, অগ্রদূত।

উচ্চ ফলনশীল ধানের জাত:
- বিপ্লব, হিরা, মালা, ইরাটম, ময়না, চান্দিনা, হরিধান, নারিফা, সুফলা, প্রগতি ইত্যাদি।

উচ্চ ফলনশীল আমের জাত:
- মহানন্দা, ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙ্গা, আম্রপালি, গোপালভোগ, সূর্যপুরী, হিমসাগর, মোহনভোগ প্রভৃতি।

তথ্যসূত্র - জাতীয় কৃষি বাতায়ন।
৫১.
৬০ বছর পূর্তিকে কী বলা হয়?
  1. সুবর্ণ জয়ন্তী
  2. হীরক জয়ন্তী
  3. রজত জয়ন্তী
  4. প্লাটিনাম জয়ন্তী
সঠিক উত্তর:
হীরক জয়ন্তী
উত্তর
সঠিক উত্তর:
হীরক জয়ন্তী
ব্যাখ্যা
জয়ন্তী:

- জুবিলীর (Jubilee) অর্থ হলো উত্সব মুখর পরিবেশে জন্মতিথি পালন। আর এটাকে বাংলায় বলা হয় জয়ন্তী।
-  ২৫ বছর পূর্তিকে বলা হয় : রজত জয়ন্তী।
- ৫০ বছর পূর্তিকে বলা হয় : সুবর্ণ জয়ন্তী / স্বর্ণ জয়ন্তী।
- ৬০ বছর পূর্তিকে বলা হয় : হীরক জয়ন্তী।
- ৭৫ বছর পূর্তিকে বলা হয় : প্লাটিনাম জয়ন্তী।
- ১০০ বছর পূর্তিকে বলা হয় : শতবর্ষ।
- ১৫০ বছর পূর্তিকে বলা হয় : সার্ধশত।
- ২০০ বছর পূর্তিকে বলা হয় : দ্বিশতবর্ষ।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৫২.
সর্বজনীন পেনশন কর্মসূচিতে কয়টি স্কিম রাখা হয়েছে?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা
সর্বজনীন পেনশন:

- দেশের মানুষের জন্য সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করছে সরকার।
- এই কর্মসূচির উদ্দেশ্য দেশের নাগরিকদের পেনশন ব্যবস্থার আওতায় আনা।
- সর্বজনীন পেনশন কর্মসূচিতে ৪টি স্কিম রাখা হয়েছে। এগুলো হলো যথাক্রমে- প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা ও সমতা স্কিম।
- বিদেশে কর্মরত বা অবস্থানরত যে কোনো বাংলাদেশি নাগরিক নির্ধারিত অর্থ বৈদেশিক মুদ্রায় জমা দিয়ে এই স্কিমে অংশ নিতে পারবেন।
- বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মচারী বা ওই প্রতিষ্ঠানের মালিক এতে অংশ নিতে পারবেন।
- অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা নিজ কাজে নিয়োজিত ব্যক্তিরা যেমন- কৃষক, রিকশাচালক, শ্রমিক, কামার, কুমার, জেল, তাঁতিরা এই স্কিমে অংশ নিতে পারবে।
- দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী স্বল্প আয়ের ব্যক্তিরা (যাদের বর্তমান আয়সীমা বছরে সর্বোচ্চ ৬০ হাজার টাকা) এই স্কিমে অংশ নিতে পারবেন।
- সরকারি গেজেট প্রজ্ঞাপন জারির আগে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা সরকারি পেনশন স্কিমে অংশ নিতে করতে পারবেন না।

তথ্যসূত্র - ডেইলি স্টার, ১৭ আগস্ট, ২০২৩।