• 'ভুঁইফোঁড়' বাগ্ধারাটির অর্থ - অর্বাচীন/ অপরিণত বুদ্ধিসম্পন্ন।
অন্যদিকে, 'চুনোপুঁটি' অর্থ - সামান্য ব্যাক্তি। 'কেউকেটা' অর্থ - বিশিষ্ট ব্যক্তি ‘ঢাকের কাঠি’ অর্থ - তোষামুদে।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২.
‘সব কিছু সহ্য করে এমন’ এর বাক্য সংকোচন কোনটি?
ক
সর্বসহা
খ
সহিষ্ণু
গ
স্বয়ংবরা
ঘ
সর্বংসহা
ব্যাখ্যা
• 'যে সমস্তই সহ্য করে' এর বাক্য সংকোচন - সর্বংসহা।
অন্যদিকে, - 'যে সহ্য করতে পারে' এর বাক্য সংকোচন - সহিষ্ণু। - ‘যে নারী নিজে বরবরণ করে নেয়’ এর বাক্য সংকোচন - স্বয়ংবরা।
• আরো কয়েকটি বাক্য সংকোচন হলো: - উপকারীর উপকার যে স্বীকার করে না - অকৃতজ্ঞ। - উপকারীর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ। - 'লাভ করা ইচ্ছা' এর বাক্য সংকোচন - লিপ্সা - 'যে বা যা হবে' এর বাক্য সংকোচন - ভাবী - 'যা ভাবা হয়নি'এর বাক্য সংকোচন - অভাবিত - যে নারী সূর্যকে দেখে না - অসূর্যম্পশ্যা। - যে নারীর হাসি কুটিলতাবর্জিত - শুচিস্মিতা। - যে নারীর হাসি সুন্দর - সুস্মিতা। - যে নারী আনন্দ দান করে - বিনোদিনী।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩.
‘পণ্ডিতে পণ্ডিতে লড়াই করে।’- ‘পণ্ডিতে’ কোন কারকের উদাহরণ?
ক
সম্বন্ধ কারক
খ
করণ কারক
গ
কর্ম কারক
ঘ
কর্তৃ কারক
ব্যাখ্যা
• কর্তৃকারক: - বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে। - ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক। যেমন: - খোকা বই পড়ে। (কে পড়ে? খোকা - কর্তৃকারক)। - মেয়েরা ফুল তোলে। (কে তোলে? মেয়েরা - কর্তৃকারক)। - পণ্ডিতে পণ্ডিতে লড়াই করে।(কে লড়াই করে? (পণ্ডিতে- কর্তৃকারকে ৭মী বিভক্তি)।
এরূপ- - গরুতে গাড়ি টানে।- এই বাক্যে ‘গরুতে’ কর্তৃকারক। [কারণ গাড়ি টানার কাজ গরু নিজেই করছে। সুতরাং এখানে ‘গরুতে’ কর্তৃকারকে সপ্তমী বিভক্তি।]
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
৪.
‘ঝামেলার উপর ঝামেলা’ অর্থে কোন প্রবাদ প্রবচনটি ব্যবহৃত হয়?
ক
বোঝার উপর শাকের আঁটি
খ
খাল কেটে কুমির আনা
গ
ম্যাও ধরা
ঘ
আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট
ব্যাখ্যা
• 'বোঝার উপর শাকের আঁটি' প্রবাদ প্রবচনের অর্থ - ঝামেলার উপর ঝামেলা।
অন্যদিকে, - 'ম্যাও ধরা' প্রবাদ প্রবচনের অর্থ - তোষামোদ করা। - 'খাল কেটে কুমির আনা’ অর্থ - বাইরের বিপদ ঘরে টেনে আনা। - ‘আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট’ অর্থ - কষ্টের মধ্য দিয়েই ফল লাভ।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৫.
‘ভূতের মুখে রাম নাম’ প্রবাদটি কী অর্থ প্রকাশ করে?
ক
অপ্রত্যাশিত প্রাপ্তি
খ
অবিশ্বাস্য ব্যাপার
গ
অহঙ্কারে অসম্ভবকে সম্ভব মনে করা
ঘ
অসম্ভব ব্যাপার
ব্যাখ্যা
• ‘ভূতের মুখে রাম নাম’ প্রবাদটির অর্থ - অসম্ভব ব্যাপার।
অন্যদিকে, • ‘ব্যঙের সর্দি’ অর্থ - অবিশ্বাস্য ব্যাপার। • ‘সাপের পাঁচ পা দেখা’ অর্থ - অহঙ্কারে অসম্ভবকে সম্ভব মনে করা। • ‘মেঘ না চাইতে জল’ অর্থ - অপ্রত্যাশিত প্রাপ্তি।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬.
'ধামাধরা' এর সমার্থক বাগ্ধারা কোনটি?
ক
খয়ের খাঁ
খ
গোঁফ খেজুরে
গ
তালকানা
ঘ
গয়ংগচ্ছ
ব্যাখ্যা
• 'খয়ের খাঁ' বাগ্ধারাটির অর্থ - চাটুকার। - বাক্য গঠন: খয়ের খাঁ হয়ে ভাগ্য ফেরানো যায় না।
সুতরাং ‘ধামাধরা’ ও 'খয়ের খাঁ' বাগ্ধারা দুটি সমার্থক অর্থ প্রকাশ করে।
অন্যান্য বাগ্ধারাগুলো হলো: • ‘তালকানা’ অর্থ - কাণ্ডজ্ঞানহীন। • ‘গোঁফ খেজুরে’ অর্থ- অত্যন্ত অলস। • ‘গয়ংগচ্ছ’ অর্থ - ঢিলেমি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭.
‘ব্যাকরণ জানেন যিনি’ এর বাক্য সংকোচন কোনটি?
ক
বৈদিক
খ
বৈয়াকরণ
গ
বিদ্বান
ঘ
বৈয়াকরণিক
ব্যাখ্যা
• 'ব্যাকরণ জানেন যিনি' এর বাক্য সংকোচন - বৈয়াকরণ।
গুরুত্বপূর্ণ কিছু বাক্য সংকোচন হলো: • বিবাদ করে যে - বিবাদমান। • বচনে কুশল - বাগ্মী। • বিদ্যা আছে যার - বিদ্বান। • বেদ সম্বন্ধীয় - বৈদিক। • বেশি কথা বলে যে - বাচাল
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৮.
‘কুকর্মে বিরত হও।’- এখানে ‘কুকর্মে‘ কোন কারকে কোন বিভক্তি?
ক
অপাদানে ৭মী
খ
করণে ৭মী
গ
কর্তায় ৭মী
ঘ
অধিকরণে ৭মী
ব্যাখ্যা
• অপাদান কারক: যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন: - বিচ্যুত: মেঘ থেকে বৃষ্টি পড়ে। - গৃহীত: দুধ থেকে দই হয়। - জাত: খেজুর রসে গুড় হয়। - বিরত: পাপে বিরত হও। - বিরত: কুকর্মে বিরত হও। [কুকর্মে শব্দে অপাদান কারকে সপ্তমী বা 'এ' বিভক্তি যুক্ত হয়েছে]
অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়। অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ: • প্রথমা বা শূন্য বা 'অ' বিভক্তি: - বোঁটা-আলগা ফল গাছে থাকে না। - 'মনে পড়ে সেই জ্যৈষ্ঠ দুপুরে পাঠশালা পলায়ন।'
• দ্বিতীয়া বা 'কে' বিভক্তি: বাবাকে বড্ড ভয় পাই।
• ষষ্ঠী বা 'এর' বিভক্তি: যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়।
অন্যান্য প্রবাদ-প্রবচনের অর্থ হলো: • “যতনে রতন মেলে” অর্থ - পরিশ্রমে সাফল্য আসে। • "মরা হাতি লাখ টাকা" অর্থ - প্রকৃত গুণিজন দুর্দশাই পড়লেও মর্যাদা অক্ষুন্ন থাকে। • "তেলে জলে মিশ খায় না" অর্থ - অসমপ্রকৃতি লোকের মধ্যে মিল হয় না।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
'গুরুভার' অর্থ প্রকাশে কোন বাগ্ধারাটি ব্যবহৃত হয়?
ক
জবড়জং
খ
জগদ্দল পাথর
গ
গৌড়চন্দ্রিকা
ঘ
টুপ ভুজঙ্গ
ব্যাখ্যা
• 'জগদ্দল পাথর' বাগ্ধারাটির অর্থ - গুরুভার।
অন্যদিকে, • ‘জবড়জং’ অর্থ - এলোমেলো। • 'গৌড়চন্দ্রিকা' অর্থ - ভুমিকা। • 'টুপ ভুজঙ্গ' অর্থ - নেশাগ্রস্ত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
‘জাহাজে সাগর পার হওয়া যায়।’- বাক্যে ‘জাহাজে’ কোন কারক?
ক
সম্বন্ধ কারক
খ
করণ কারক
গ
কর্ম কারক
ঘ
অপাদান কারক
ব্যাখ্যা
• করণ কারক: যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে। ‘করণ' শব্দের অর্থ উপায় বা সহায়। - বাক্যের ক্রিয়াপদকে 'কার দ্বারা বা কী উপায়ে জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক। যেমন: • চেষ্টায় সব হয়। [বাক্যটিকে কার দ্বারা সব হয়? প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় চেষ্টায়। সুতরাং ‘চেষ্টায়’ করণ কারকে সপ্তমী বিভক্তি।]
• জাহাজে সাগর পার হওয়া যায়। [বাক্যটিকে কার দ্বারা সাগর পার হওয়া যায়? প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘জাহাজে’। সুতরাং ‘জাহাজে’ করণ কারকে সপ্তমী বিভক্তি।]
• করণ কারকে বিভক্তির ব্যবহার: করণ কারকে সাধারণত দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি তৃতীয়া - বিভক্তির (অনুসর্গের) ব্যবহার হয়।
• তবে অন্য বিভক্তিগুলোরও প্রয়োগ রয়েছে- - করণ কারকে ‘দ্বারা বিভক্তি (অনুসর্গ) - তোমাদের দ্বারা দেশের ক্ষতি হবে। - করণ কারকে ‘দিয়া বিভক্তি (অনুসর্গ) - তোমার লোক দিয়ে কাজটা করাবে। - করণ কারকে শূন্য (০) বা অ-বিভক্তি - রফিক তাস খেলে। - করণ কারকে এ-বিভক্তি - গ্যাসে গাড়ি চলে। - করণ কারকে য়-বিভক্তি - টাকায় টাকা হয়। - করণ কারকে তে-বিভক্তি - তার কথা যেন মধুতে মাখা।
উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
'ধর্মের কল বাতাসে নাড়ে’ প্রবাদ প্রবচনটি কী অর্থ প্রকাশ করে?
অন্যদিকে, • 'লঘু পাপে গুরু দণ্ড' প্রবাদ প্রবচনটির অর্থ - অপরাধের তুলনায় অধিক সাজা। • ‘চোরের দশ দিন গৃহস্থের এক দিন’ অর্থ - অসাধুতা একদিন না একদিন ধরা পড়ে। • ‘শাক দিয়ে মাছ ঢাকা’ অর্থ - অপরাধ ঢাকার চেষ্টা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
‘গাছে কাঁঠাল গোঁফে তেল।’- বাক্যে ‘গাছে’ কোন কারকের উদাহরণ?
ক
অপাদান কারক
খ
করণ কারক
গ
অধিকরণ কারক
ঘ
কর্ম কারক
ব্যাখ্যা
• অধিকরণ কারক: ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়। অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
• বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন: - আধার (স্থান: আমরা প্রতিদিন কলেজে যাই। - কাল (সময়) সকালে সূর্য উঠবে।
• অধিকরণ কারকের উদাহরণ- - তিলে তৈল আছে - অধিকরণ কারকে ৭মী বিভক্তি। - কাননে কুসুম কলি সকলি ফুটিল - অধিকরণ কারকে ৭মী বিভক্তি। - শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে - অধিকরণ কারকে শূন্য বিভক্তি। - পাতায় পাতায় পড়ে শিশির নিশির - অধিকরণ কারকে ৭মী বিভক্তি। - বাংলাদেশ আমাদের জন্মভূমি - অধিকরণ কারকে শূন্য বিভক্তি। - বন্যেরা বনে সুন্দর - অধিকরণ কারকে ৭মী বিভক্তি। - ছাদে পানি আছে - অধিকরণ কারকে ৭মী বিভক্তি। - কপালের লিখন যায় না খণ্ডন - অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি।
• ‘গাছে কাঁঠাল গোঁফে তেল।’- বাক্যকে কোথায় দ্বারা প্রশ্ন করলে উত্তর পওয়া যায় ‘গাছে’। সুতরাং গাছে অধীকরণ কারকে সপ্তমী বিভক্তি।
উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
‘চোরে চোরে মাসতুত ভাই’ প্রবাদটি কী অর্থ প্রকাশ করে?
ক
দুষ্টুলোকের উপযুক্ত মোকাবেলা
খ
প্রতারককে প্রতারণা
গ
খারাপ লোকের সঙ্গে খারাপ লোকের সম্পর্ক
ঘ
নিকট আত্মীদের মধ্যে নিত্য কোন্দল
ব্যাখ্যা
• ‘চোরে চোরে মাসতুত ভাই’ প্রবাদটির অর্থ - খারাপ লোকের সঙ্গে খারাপ লোকের সম্পর্ক।
অন্যদিকে, • ‘চোরের ওপর বাটপাড়ি’ অর্থ - প্রতারককে প্রতারণা। • ‘জোঁকের মুখে নুনের ছিটা’ অর্থ - দুষ্টুলোকের উপযুক্ত মোকাবেলা। • ‘ভাই ভাই ঠাঁই ঠাঁই‘ অর্থ - নিকট আত্মীদের মধ্যে নিত্য কোন্দল।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
‘বিবাদের বিষয়’ অর্থে ব্যবহৃত বাগ্ধারা কোনটি?
ক
ঢেঁকি অবতার
খ
ঢাকের বাঁয়া
গ
ঢেঁকির কুমির
ঘ
নারদের ঢেঁকি
ব্যাখ্যা
• ‘নারদের ঢেঁকি’ বাগ্ধারাটির অর্থ - বিবাদের বিষয়।
কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা: • 'ঢেঁকি অবতার' বাগ্ধারাটির অর্থ - নির্বোধ লোক। • 'ঢাকের বাঁয়া' বাগ্ধারাটির অর্থ - অপ্রয়োজনীয়। • 'ঢেঁকির কুমির' বাগ্ধারাটির অর্থ - অপদার্থ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
‘একটি গান শোনাও।’- বাক্যে ‘গান’ কোন কারক?
ক
করণ কারক
খ
অধিকরণ কারক
গ
কর্ম কারক
ঘ
অপাদান কারক
ব্যাখ্যা
• কর্ম কারক: যাকে অবলম্বন করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে ক্রিয়ার কর্ম বা কর্ম কারক বলে। ক্রিয়াকে কি/কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা-ই কর্ম কারক। যেমন: - একটি গান শোনাও। [বাক্যে শোনানোর ক্রিয়া গানকে কেন্দ্র করে সম্পাদন করা হয়েছে। সুতরাং গান কর্ম কারকে শূন্যবিভক্তি।]
এরূপ, - শিক্ষককে জানাও। - অসহায়কে সাহায্য করো। [এখানে, 'কাকে সাহায্য করো?' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'অসহায়কে'। সুতরাং, 'অসহায়কে' এখানে কর্ম কারক।]