• শক্তিসম্পদ:
- প্রকৃতি প্রদত্ত যে সকল পদার্থ হতে শক্তি পাওয়া যায় তাদের শক্তিসম্পদ বলে।
- শক্তিসম্পদ উন্নয়নকে নিয়ন্ত্রণ করে এবং কোনো কোনো ক্ষেত্রে উন্নয়নকে ত্বরান্বিত করে।
- শক্তিসম্পদ প্রধানত দুই প্রকার।
যথা:
- অনবায়নযোগ্য শক্তিসম্পদ ও
- নবায়নযোগ্য শক্তিসম্পদ।
• নবায়নযোগ্য সম্পদ:
- যেসব প্রাকৃতিক সম্পদ পুনরায় ব্যবহারযোগ্য, সেগুলোকে নবায়নযোগ্য সম্পদ বলে।
- নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব এবং এই শক্তিকে গ্রীন শক্তিও বলা হয়।
- পরিবেশবান্ধব নবায়নযোগ্য শক্তি হচ্ছে: সৌরশক্তি, পানি প্রবাহ থেকে প্রাপ্ত শক্তি, জোয়ার-ভাটা শক্তি, ভূ-তাপীয় শক্তি, বায়ু শক্তি, বায়োমাস ইত্যাদি।
• অনবায়নযোগ্য সম্পদ:
- যেসব প্রাকৃতিক সম্পদ একবার নিঃশেষ হয়ে গেলে আর পাওয়া যায় না, সেগুলোকে বলা হয় অনবায়নযোগ্য সম্পদ।
- যেমন: প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ তেল এবং বিভাজনজাত (Fission) পারমাণবিক শক্তি।
- খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এবং কয়লাকে জীবাশ্ম জ্বালানিও বলা হয়, কারণ এই সকল জ্বালানির উৎস হলো ফসিল (Fossil) বা জীবাশ্ম।
উৎস: পরিবেশ বিজ্ঞান, বিবিএ বাংলা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।